পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
Exam - 11 Topics: Genetics and Molecular Genetics: 1. Mendel's Laws of inheritance. 2. Sex determination. 3. Physical structure and chemical composition of DNA and RNA. 4. Plasmid: Structure, function and importance. 5. Recombinant DNA (rDNA): Method of construction and importance. 6. Genetic engineering for crop improvement. [Source: Class - 09 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১] · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
Which term is used for the visible traits of an organism? (একটি জীবের দৃশ্যমান বৈশিষ্ট্যকে কী বলা হয়?)
  1. Genotype
  2. Allele
  3. Phenotype
  4. Hybrid
সঠিক উত্তর:
Phenotype
উত্তর
সঠিক উত্তর:
Phenotype
ব্যাখ্যা

- একটি জীবের দৃশ্যমান বা প্রকাশিত বৈশিষ্ট্যকে ফেনোটাইপ (Phenotype) বলা হয়।

- ফেনোটাইপ হলো কোনো জীবের সমস্ত দৃশ্যমান বৈশিষ্ট্য, যেমন রঙ, আকার, উচ্চতা, পাখার ধরন, ফুলের রঙ ইত্যাদি। এটি জেনোটাইপ (Genotype) এবং পরিবেশের প্রভাবের সমন্বয়ে তৈরি হয়। উদাহরণ: যদি কোনো মটরশুটির জেনোটাইপ Aa হয়, তবে তার ফুলের রঙ (লাল বা সাদা) হলো ফেনোটাইপ।
• Phenotype = দৃশ্যমান বৈশিষ্ট্য (যেমন: লম্বা বা খাটো)।
• Genotype = জিনগত গঠন (যেমন: TT, Tt, tt)

.
Which nitrogen base is absent in RNA? (আরএনএ তে কোন নাইট্রোজেন ক্ষারকটি থাকে না?)
  1. Adenine (অ্যাডেনিন)
  2. Uracil (ইউরাসিল)
  3. Cytosine (সাইটোসিন)
  4.  Thymine (থাইমিন) 
সঠিক উত্তর:
 Thymine (থাইমিন) 
উত্তর
সঠিক উত্তর:
 Thymine (থাইমিন) 
ব্যাখ্যা

- আরএনএ তে Thymine (T) থাকে না। এর পরিবর্তে Uracil (U) থাকে।
- RNA এর ক্ষারক গুলো হলো – Adenine (A), Guanine (G), Cytosine (C), এবং Uracil (U)। - DNA-তে থাকে Adenine, Guanine, Cytosine ও Thymine।

.
Where does protein synthesis occur? (প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়?)
  1. Mitochondria (মাইটোকন্ড্রিয়ায়)
  2. Golgi body (গলগি বডিতে)
  3.  Ribosome (রাইবোজোমে) 
  4. Nucleus (নিউক্লিয়াসে)
সঠিক উত্তর:
 Ribosome (রাইবোজোমে) 
উত্তর
সঠিক উত্তর:
 Ribosome (রাইবোজোমে) 
ব্যাখ্যা

- প্রোটিন সংশ্লেষণ (Protein synthesis) হলো একটি জটিল প্রক্রিয়া যা দুটি ধাপে ঘটে: Transcription এবং Translation।

• Transcription-এ DNA থেকে mRNA তৈরি হয় এবং এটি nucleus থেকে বেরিয়ে আসে।• Translation-এ mRNA ribosome-এর সাথে যুক্ত হয়।
• Ribosome mRNA-এর codon অনুযায়ী amino acid গুলোকে যথাযথ ক্রমে জোড়া দেয় এবং protein chain তৈরি করে। তাই প্রোটিন সংশ্লেষণের মূল স্থান হলো ribosome, যা cytoplasm বা rough endoplasmic reticulum-এ অবস্থান করে।

.
Which of the following is not a stop codon? (নিচের কোনটি স্টপ কোডন নয়?)
  1. UAA
  2. UAG
  3. UGA
  4. AUG
সঠিক উত্তর:
AUG
উত্তর
সঠিক উত্তর:
AUG
ব্যাখ্যা

- Stop codon হলো সেই codon যা translation শেষ করার সংকেত দেয়। তিনটি stop codon আছে: UAA, UAG, UGA। এগুলো কোনো amino acid নির্দেশ করে না।
- AUG হলো start codon, যা Methionine amino acid নির্দেশ করে এবং translation শুরু করে। তাই AUG stop codon নয়।

.
Who is known as the 'Father of Genetics'? (কে বংশগতির জনক নামে পরিচিত?)
  1. Thomas Hunt Morgan
  2. Hugo de Vries
  3. Gregor Johann Mendel
  4.  Charles Darwin 
সঠিক উত্তর:
Gregor Johann Mendel
উত্তর
সঠিক উত্তর:
Gregor Johann Mendel
ব্যাখ্যা

Gregor Johann Mendel (1822–1884) মটর গাছের (Pisum sativum) উপর পরীক্ষা করে বংশগতির তিনটি সূত্র দেন। এজন্য তাকেই 'Father of Genetics' বলা হয়।

.
Which is an example of Environmental sex determination? (Environmental লিঙ্গ নির্ধারণের উদাহরণ কোনটি?)
  1. Papaya (পেঁপে)
  2. Maize (ভুট্টা)
  3. Spinach (পালংশাক)
  4. Fern (ফার্ন)
সঠিক উত্তর:
Fern (ফার্ন)
উত্তর
সঠিক উত্তর:
Fern (ফার্ন)
ব্যাখ্যা

• কিছু জীবের লিঙ্গ নির্ধারণ পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে। একে বলে Environmental Sex Determination (ESD)। Fern-এর gametophyte পর্যায়ে আলো, আর্দ্রতা ও পুষ্টি পরিবেশ অনুযায়ী archegonium (মহিলা অঙ্গ) বা antheridium (পুরুষ অঙ্গ) গঠিত হয়। এজন্য Fern হলো Environmental sex determination-এর একটি উপযুক্ত উদাহরণ।
• অনেক নিচুস্তরের উদ্ভিদ ও প্রাণীতে পরিবেশগত অবস্থার (যেমন তাপমাত্রা, আর্দ্রতা, আলোককাল) দ্বারা লিঙ্গ নির্ধারিত হয়। Fern (pteridophyte)-এ gametophyte-এর পরিবেশগত অবস্থার ওপর নির্ভর করে male বা female organ গঠিত হয়। এটি environmental sex determination-এর উদাহরণ।

.
Plasmid transfer is called- (Plasmid স্থানান্তরকে বলা হয়-)
  1. Transformation (ট্রান্সফরমেশন)
  2. Replication (রেপ্লিকেশন)
  3. Transduction (ট্রান্সডাকশন)
  4.  Conjugation (কনজুগেশন) 
সঠিক উত্তর:
 Conjugation (কনজুগেশন) 
উত্তর
সঠিক উত্তর:
 Conjugation (কনজুগেশন) 
ব্যাখ্যা

- Conjugation হলো একটি ব্যাকটেরিয়া থেকে আরেকটিতে plasmid স্থানান্তরের প্রক্রিয়া। এর জন্য সাধারণত F-plasmid ব্যবহার হয়।
- Transformation = DNA সরাসরি গ্রহণ করা, - Transduction = bacteriophage দ্বারা DNA স্থানান্তর।

.
Which enzyme adds new nucleotides during DNA replication? (ডিএনএ রেপ্লিকেশনে নতুন নিউক্লিওটাইড যোগ করতে কোন এনজাইম কাজ করে?)
  1. RNA Polymerase 
  2. Helicase 
  3. DNA Polymerase
  4. Ligase
সঠিক উত্তর:
DNA Polymerase
উত্তর
সঠিক উত্তর:
DNA Polymerase
ব্যাখ্যা

- DNA Polymerase হলো ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম।
- এটি template strand অনুযায়ী complementary nucleotides (A-T, G-C) বসিয়ে নতুন strand গঠন করে।
- কাজটি সবসময় 5′ → 3′ direction এ হয়।
- Leading strand-এ এটি continuous ভাবে কাজ করে।
- Lagging strand-এ এটি ছোট ছোট অংশে DNA তৈরি করে, যেগুলোকে বলে Okazaki fragments।
- তাই নতুন DNA strand গঠনে DNA Polymerase অপরিহার্য।

.
Which statement is correct? (কোন বিবৃতিটি সঠিক?)
  1.  Hermaphrodite = male & female organs in same flower (উভলিঙ্গী = একই ফুলে পুং ও স্ত্রী অঙ্গ) 
  2. Monoecious = male & female organs in same flower (একগৃহী = একই ফুলে পুং ও স্ত্রী অঙ্গ)
  3. Dioecious = male & female flowers in same plant (দ্বিগৃহী = একই গাছে পুং ও স্ত্রী ফুল)
  4. Monoecious = male & female flowers in different plants (একগৃহী = আলাদা গাছে পুং ও স্ত্রী ফুল)
সঠিক উত্তর:
 Hermaphrodite = male & female organs in same flower (উভলিঙ্গী = একই ফুলে পুং ও স্ত্রী অঙ্গ) 
উত্তর
সঠিক উত্তর:
 Hermaphrodite = male & female organs in same flower (উভলিঙ্গী = একই ফুলে পুং ও স্ত্রী অঙ্গ) 
ব্যাখ্যা

- Hermaphrodite = এক ফুলে male ও female অঙ্গ।

- Monoecious = একই গাছে কিন্তু ভিন্ন ফুলে male ও female অঙ্গ।

- Dioecious = ভিন্ন গাছে male 
ও female ফুল।

১০.
Which concept was rejected after Mendel’s work? (মেন্ডেলের কাজের পর কোন ধারণা বাতিল হয়?)
  1. Blending inheritance theory
  2. Chromosome theory
  3. Natural selection
  4. Mutation theory
সঠিক উত্তর:
Blending inheritance theory
উত্তর
সঠিক উত্তর:
Blending inheritance theory
ব্যাখ্যা

- মেন্ডেলের আগে ধারণা ছিল Blending inheritance, অর্থাৎ সন্তান বাবা-মায়ের বৈশিষ্ট্যের গড়ফল / মাঝামাঝি রূপ হবে। যেমন: লম্বা × খাটো → মাঝারি উচ্চতার সন্তান। যদি এটি সত্য হতো, তাহলে প্রজন্মের পর প্রজন্মে বৈশিষ্ট্যের বৈচিত্র্য (variation) হারিয়ে যেত। কিন্তু মেন্ডেল তাঁর মটরগাছের পরীক্ষায় দেখালেন:

• বৈশিষ্ট্য আসলে অখণ্ড একক (particulate units → genes/alleles) আকারে উত্তরাধিকার সূত্রে যায়।

• এরা একে অপরের সাথে মিশে যায় না, বরং F₂ প্রজন্মে মূল বৈশিষ্ট্য আবার আলাদা হয়ে প্রকাশ পায় (যেমন ৩:১ অনুপাত)।

• তাই বৈশিষ্ট্যগুলো স্থায়ীভাবে মিশে না গিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে অক্ষত থাকে।

- ফলে মেন্ডেলের কাজের মাধ্যমে প্রমাণিত হয় যে Blending inheritance theory ভুল → এবং এটি বিজ্ঞান থেকে বাতিল করা হয়।

১১.
In which process is Karyotype analysis used for sex determination? (কোন প্রক্রিয়ায় লিঙ্গ নির্ধারণে Karyotype analysis ব্যবহৃত হয়?)
  1. Environmental (পরিবেশগত)
  2. Hormonal (হরমোনজনিত)
  3. Chromosomal (ক্রোমোজোমীয়)
  4. None (কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Chromosomal (ক্রোমোজোমীয়)
উত্তর
সঠিক উত্তর:
Chromosomal (ক্রোমোজোমীয়)
ব্যাখ্যা

Karyotype analysis হলো কোনো জীবের পূর্ণ ক্রোমোজোম সেট বিশ্লেষণ করার পদ্ধতি। এর মাধ্যমে লিঙ্গ নির্ধারণ করা যায়, কারণ মানুষ ও উচ্চতর প্রাণীতে XX = female এবং XY = male। তাই কেরিওটাইপ বিশ্লেষণ সরাসরি Chromosomal Sex Determination পদ্ধতির সঙ্গে সম্পর্কিত।

১২.
Who discovered DNA for the first time? (ডিএনএ কে প্রথম আবিষ্কার করেন?)
  1. Watson (ওয়াটসন)
  2. Miescher (মিশার) 
  3. Franklin (ফ্র্যাঙ্কলিন)
  4. Crick (ক্রিক)
সঠিক উত্তর:
Miescher (মিশার) 
উত্তর
সঠিক উত্তর:
Miescher (মিশার) 
ব্যাখ্যা

সুইস বিজ্ঞানী Friedrich Miescher ১৮৬৯ সালে শ্বেত রক্তকণিকা (white blood cell)-এর নিউক্লিয়াস থেকে এক ধরনের পদার্থ আলাদা করেন। তিনি একে নাম দেন “Nuclein”, যা পরবর্তীতে DNA হিসেবে পরিচিত হয়। তাই DNA আবিষ্কারের কৃতিত্ব তার।

১৩.
What is the biological importance of plasmids? (প্লাজমিডের জীববৈজ্ঞানিক গুরুত্ব কী?)
  1. Antibiotic resistance (অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা)
  2. Gene cloning (জিন ক্লোনিং)
  3. Protein production (প্রোটিন উৎপাদন)
  4. All of the above (সবগুলো)
সঠিক উত্তর:
All of the above (সবগুলো)
উত্তর
সঠিক উত্তর:
All of the above (সবগুলো)
ব্যাখ্যা

Plasmid বহুমুখী কাজে ব্যবহৃত হয়:

- Antibiotic resistance genes বহন করে।
- Gene cloning-এ vector হিসেবে ব্যবহৃত হয়।
- Protein production (যেমন insulin) এ ব্যবহৃত হয়। তাই plasmid-এর গুরুত্ব
সবগুলো ক্ষেত্রেই।

১৪.
Which enzyme is used to join DNA fragments? (ডিএনএকে একত্রিত করতে কোন এনজাইম ব্যবহার করা হয়?)
  1. Restriction enzyme
  2. Helicase
  3. Topoisomerase
  4. DNA ligase
সঠিক উত্তর:
DNA ligase
উত্তর
সঠিক উত্তর:
DNA ligase
ব্যাখ্যা

DNA ligase হলো সেই এনজাইম যেটি DNA-এর ভাঙা অংশ বা fragment একসাথে জোড়া লাগায়। একে molecular glue বলা হয়। rDNA তৈরিতে নতুন DNA fragment ভেক্টরে ঢুকানোর পর ligase সেটিকে শক্তভাবে জুড়ে দেয়।

১৫.
Which plant did Mendel use for his experiments? (মেন্ডেল পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করেছিলেন?)
  1. Triticum aestivum (গম)
  2. Zea mays (ভুট্টা)
  3. Pisum sativum (মটর গাছ)
  4. Oryza sativa (ধান)
সঠিক উত্তর:
Pisum sativum (মটর গাছ)
উত্তর
সঠিক উত্তর:
Pisum sativum (মটর গাছ)
ব্যাখ্যা

Mendel তাঁর গবেষণায়মটর গাছ (Pisum sativum) (pea plant) ব্যবহার করেন। কারণ এর জীবনচক্র ছোট, সহজে ফুল ফোটে, অনেক বৈশিষ্ট্যের জোড়ার ভিন্নতা আছে (যেমন: লম্বা/খাটো, গোল/কুঁচকানো, হলুদ/সবুজ বীজ)।

১৬.
rDNA was first developed in which year? (রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রথম কোন সালে চালু হয়?)
  1. 1961
  2. 1953
  3. 1973
  4. 1980
সঠিক উত্তর:
1973
উত্তর
সঠিক উত্তর:
1973
ব্যাখ্যা

- রিকম্বিন্যান্ট ডিএনএ (rDNA) প্রযুক্তি প্রথম ১৯৭৩ সালে চালু হয়।
- ১৯৭৩ সালে Herbert Boyer এবং Stanley Cohen প্রথমবারের মতো একটি bacterial plasmid-এ মানুষের বা অন্য কোনো উৎসের জিন প্রবেশ করিয়ে rDNA তৈরি করেন।
- এই কাজ E. coli ব্যাকটেরিয়ার মধ্যে করা হয় এবং এটি মলিকুলার বায়োলজির ইতিহাসে একটি বড় বিপ্লব হিসেবে বিবেচিত হয়।
- এরপর থেকে rDNA প্রযুক্তি প্রোটিন উৎপাদন (যেমন ইনসুলিন), ভ্যাকসিন, জিন ক্লোনিং এবং কৃষি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে শুরু করে।
- Boyer এবং Cohen প্রথম 1973 সালে recombinant DNA তৈরি করেন।
- Boyer এবং Cohen প্রথম plasmid ব্যবহার করে DNA recombination দেখান।

১৭.
Which of the following is the correct order of steps in protein synthesis (translation)? (প্রোটিন সংশ্লেষণের ধাপগুলোর সঠিক ক্রম কোনটি?)
  1. Elongation → Initiation → Termination
  2. Initiation → Termination → Elongation
  3. Initiation → Elongation → Termination
  4. Termination → Initiation → Elongation
সঠিক উত্তর:
Initiation → Elongation → Termination
উত্তর
সঠিক উত্তর:
Initiation → Elongation → Termination
ব্যাখ্যা

Initiation (শুরু ধাপ): Ribosome mRNA এবং start codon (AUG) চিনে Methionine tRNA binding করে।

Elongation (বর্ধন ধাপ): Ribosome codon অনুযায়ী tRNA নিয়ে আসে এবং amino acids যুক্ত করে polypeptide chain তৈরি করে।

Termination (শেষ ধাপ): Ribosome stop codon (UAA, UAG, UGA) পৌঁছালে polypeptide মুক্ত হয় এবং Ribosome আলাদা হয়ে যায়।

১৮.
Who developed Golden Rice? (Golden Rice কে উদ্ভাবন করেছিলেন?)
  1. James Watson & Francis Crick
  2. Herbert Boyer & Stanley Cohen
  3. Ingo Potrykus & Peter Beyer
  4. Norman Borlaug & Francis Crick
সঠিক উত্তর:
Ingo Potrykus & Peter Beyer
উত্তর
সঠিক উত্তর:
Ingo Potrykus & Peter Beyer
ব্যাখ্যা

- Golden Rice হলো একটি genetically modified ধানের জাত যা ভিটামিন A সমৃদ্ধ।
- এটি তৈরি করেন Ingo Potrykus এবং Peter Beyer, মূল উদ্দেশ্য হলো ভিটামিন A ঘাটতি দূর করা এবং শিশুদের মধ্যে অন্ধত্ব প্রতিরোধ।

১৯.
Which scientist rediscovered Mendel’s work in 1900? (১৯০০ সালে কে মেন্ডেলের কাজ পুনঃআবিষ্কার করেন?)
  1. Charles Darwin
  2. Morgan
  3. Hugo de Vries, Correns, Tschermak
  4. Bateson
সঠিক উত্তর:
Hugo de Vries, Correns, Tschermak
উত্তর
সঠিক উত্তর:
Hugo de Vries, Correns, Tschermak
ব্যাখ্যা

১৯০০ সালে মেন্ডেলের কাজ পুনঃআবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী একসাথে, যারা আলাদা আলাদা উদ্ভিদে পরীক্ষা চালাচ্ছিলেন। তারা হলেন:
- হুগো দে ফ্রিস (Hugo de Vries)
- কার্ল কোরেনিস (Carl Correns)
- এরিখ চেরমাক (Erich von Tschermak)

• মেন্ডেল ১৮৬৫ সালে মটরশুটি উদ্ভিদে তার বংশগতির নিয়ম প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময় বিজ্ঞানীরা তার কাজকে গুরুত্ব দেননি। ১৯০০ সালে এই তিন বিজ্ঞানী আলাদা আলাদা গবেষণার মাধ্যমে একই ধরনের বংশগতির নিয়ম পর্যবেক্ষণ করেন এবং মেন্ডেলের কাজ পুনঃআবিষ্কার করেন। এ কারণেই তাদের নাম ইতিহাসে মেন্ডেলের “পুনঃআবিষ্কারক” হিসেবে রাখা হয়।

২০.
What is the base pairing rule of DNA? (ডিএনএ এর বেস পেয়ারিং নিয়ম কী?)
  1. A–U, G–C
  2. A–G, C–T
  3. A–C, G–T
  4. A–T, G–C 
সঠিক উত্তর:
A–T, G–C 
উত্তর
সঠিক উত্তর:
A–T, G–C 
ব্যাখ্যা

• DNA ডাবল হেলিক্সে complementary base pairing rule অনুসারে –

- Adenine (A) ↔ Thymine (T) → ২টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত

- Guanine (G) ↔ Cytosine (C) → ৩টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত

এটি Watson-Crick base pairing নামে পরিচিত।

২১.
What is the main purpose of GM crops in crop improvement? (কৃষি উন্নয়নে GM crops-এর মূল লক্ষ্য কী?)
  1. Increase pesticide use (পোকামাকড় নিয়ন্ত্রণ বৃদ্ধি)
  2. Reduce soil erosion (মাটি ক্ষয় কমানো)
  3. Food security and yield improvement (খাদ্য নিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধি) 
  4. Water conservation (জল সংরক্ষণ)
সঠিক উত্তর:
Food security and yield improvement (খাদ্য নিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধি) 
উত্তর
সঠিক উত্তর:
Food security and yield improvement (খাদ্য নিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধি) 
ব্যাখ্যা

GM crops বা genetically modified crops তৈরি করা হয় উৎপাদন বৃদ্ধি, রোগ ও কীট প্রতিরোধ ক্ষমতা উন্নত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য। উদাহরণ: Golden Rice (ভিটামিন A), Bt Cotton (কীট প্রতিরোধী), Herbicide-resistant Soybean।

২২.
Which host cell is used in rDNA cloning? (rDNA ক্লোনিংয়ে কোন হোস্ট কোষ ব্যবহার হয়?)
  1. মাইটোকন্ড্রিয়া
  2. ভাইরাস
  3. ব্যাকটেরিয়া
  4. প্লাস্টিড
সঠিক উত্তর:
ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ব্যাকটেরিয়া
ব্যাখ্যা

rDNA প্রযুক্তিতে সবচেয়ে বেশি ব্যবহৃত host cell হলো E. coli ব্যাকটেরিয়া। কারণ এটি খুব দ্রুত বিভাজিত হয়, সহজে জেনেটিক পরিবর্তন করা যায় এবং plasmid ভেক্টর বহন করতে সক্ষম। ফলে বহুগুণে recombinant DNA ক্লোন করা সম্ভব হয়।

২৩.
What is Bt Cotton famous for? (Bt Cotton কোন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত?)
  1. Drought tolerance (শুষ্ক আবহাওয়া সহনশীলতা)
  2. High vitamin content (উচ্চ ভিটামিন সমৃদ্ধি)
  3. Herbicide tolerance (ঘাসনাশক সহনশীলতা)
  4.  Pest resistance (পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা) 
সঠিক উত্তর:
 Pest resistance (পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা) 
উত্তর
সঠিক উত্তর:
 Pest resistance (পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা) 
ব্যাখ্যা

- Bt Cotton হলো genetically modified cotton যা Bacillus thuringiensis (Bt) ব্যাকটেরিয়ার জিন ধারণ করে।
- এই জিন পোকামাকড়কে ক্ষতি করতে পারে এমন প্রোটিন উৎপন্ন করে, ফলে কটন পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ হয়।
- এটি পোকামাকড় নিয়ন্ত্রণে রাসায়নিক কীটনাশক কমানোর সুবিধা দেয় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করে।

২৪.
Which is Mendel’s first law? (মেন্ডেলের প্রথম সূত্র কোনটি?)
  1. Law of Independent Assortment
  2. Law of Segregation
  3. Law of Dominance
  4. Law of Variation
সঠিক উত্তর:
Law of Segregation
উত্তর
সঠিক উত্তর:
Law of Segregation
ব্যাখ্যা

- মেন্ডেলের প্রথম সূত্র হলো Law of Segregation.

২৫.
Which enzyme joins Okazaki fragments during DNA replication? (ডিএনএ রেপ্লিকেশনে Okazaki fragments কে কোন এনজাইম যুক্ত করে?)
  1. DNA Polymerase
  2. Helicase
  3. RNA Polymerase
  4. Ligase
সঠিক উত্তর:
Ligase
উত্তর
সঠিক উত্তর:
Ligase
ব্যাখ্যা

Ligase enzyme Okazaki fragments-এর sugar-phosphate backbone যুক্ত করে। এটি lagging strand-কে একটি continuous strand-এ রূপান্তর করে।

২৬.
Which process converts mRNA into protein? (mRNA থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া কোনটি?)
  1. Replication
  2. Mutation
  3. Transcription
  4. Translation
সঠিক উত্তর:
Translation
উত্তর
সঠিক উত্তর:
Translation
ব্যাখ্যা

Translation হলো Ribosome-এ ঘটে, যেখানে mRNA-তে থাকা codon অনুযায়ী tRNA amino acid নিয়ে আসে। Ribosome amino acid গুলোকে sequentially যোগ করে polypeptide chain বা প্রোটিন তৈরি করে।

২৭.
rDNA technology has helped in the treatment of which human disease? (rDNA প্রযুক্তি মানুষের কোন রোগের চিকিৎসায় সাহায্য করেছে?)
  1. Hypertension (হাইপারটেনশন)
  2. Hunger (ক্ষুধা)
  3. Diabetes (ডায়াবেটিস) 
  4. Cold (সর্দি)
সঠিক উত্তর:
Diabetes (ডায়াবেটিস) 
উত্তর
সঠিক উত্তর:
Diabetes (ডায়াবেটিস) 
ব্যাখ্যা

rDNA প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন জিন E. coli ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয়েছে। এর ফলে ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে মানব ইনসুলিন তৈরি করতে পারে। এই ইনসুলিনকে "Recombinant Human Insulin" বা Humulin বলা হয়। এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী ও নিরাপদ চিকিৎসা। তাই rDNA প্রযুক্তির মানুষের চিকিৎসায় প্রথম বড় সাফল্য হলো ডায়াবেটিস রোগে ইনসুলিন উৎপাদন।

২৮.
In crop improvement, Agrobacterium method is mostly used in which type of plants? (Crop improvement-এ Agrobacterium method সবচেয়ে বেশি কোন উদ্ভিদে ব্যবহার হয়?)
  1. Monocot (এককোষী উদ্ভিদ)
  2. Bryophyte (লিচেন/মোস)
  3. Gymnosperm (বীজহীন উদ্ভিদ)
  4. Dicot (দ্বিপ্ত উদ্ভিদ)
সঠিক উত্তর:
Dicot (দ্বিপ্ত উদ্ভিদ)
উত্তর
সঠিক উত্তর:
Dicot (দ্বিপ্ত উদ্ভিদ)
ব্যাখ্যা

- দ্বিপ্ত উদ্ভিদ হলো সেই উদ্ভিদ যার বীজে দুইটি কোটিলেডন (cotyledon) থাকে। কোটিলেডন হলো বীজের ভেতরের প্রথম পাতার মতো কাঠামো যা ভ্রূণের বিকাশের সময় পুষ্টি সরবরাহ করে।

বৈশিষ্ট্য:
- বীজে দুটি কোটিলেডন থাকে।
- পাতার রূপ: সাধারণত নেট-ভেইন প্যাটার্ন (নেটওয়ার্কের মতো শিরা)।
- মূলপদ: সাধারণত প্রধান মূল (tap root) থাকে।
- ফুল: সাধারণত ৪ বা ৫-এর গুণিতক সংখ্যাতে অঙ্গ থাকে। উদাহরণ: Tomato (টমেটো), Brinjal (বেগুন), Cotton (কটন), Guava (পেয়ারা) ইত্যাদি।
- অনেক Agrobacterium-mediated gene transfer এই ধরনের উদ্ভিদে সহজে করা যায়।
কৃষি উন্নয়নে এই উদ্ভিদে GM crop তৈরিতে বেশি সুবিধা থাকে।
- Agrobacterium-mediated gene transfer সবচেয়ে সহজ এবং কার্যকরভাবে dicotyledonous plants-এ কাজ করে। উদাহরণ: Tomato, Brinjal, Cotton ইত্যাদি। এটি Ti plasmid ব্যবহার করে উদ্ভিদের genome-এ জিন প্রবেশ করায়।

২৯.
Which enzyme separates DNA strands during replication? (ডিএনএ রেপ্লিকেশনে strand আলাদা করে কোন এনজাইম?)
  1. Polymerase
  2. DNAase
  3. Helicase
  4. Ligase
সঠিক উত্তর:
Helicase
উত্তর
সঠিক উত্তর:
Helicase
ব্যাখ্যা

• DNA replication শুরু হয় Helicase enzyme দিয়ে। এটি DNA-এর ডাবল হেলিক্সকে আলাদা করে এবং hydrogen bond ভেঙে দুটি single strand তৈরি করে।
• DNA replication শুরু হয় origin of replication এ। এখানে Helicase enzyme কাজ করে। এটি DNA-এর double helix structure কে unwind (খুলে) দেয়। strand দুটির মধ্যে থাকা hydrogen bond ভেঙে আলাদা করে দেয়। ফলে replication fork ও replication bubble তৈরি হয়। তাই DNA প্রতিলিপির প্রথম ধাপে DNA strand আলাদা করার কাজ করে Helicase।

৩০.
When F1 hybrids are crossed with recessive parent, it is called: (F1 হাইব্রিডকে Recessive প্যারেন্টের সাথে ক্রস করলে একে কী বলে?
  1. Back cross
  2. Reciprocal cross
  3. Test cross
  4. Self cross
সঠিক উত্তর:
Back cross
উত্তর
সঠিক উত্তর:
Back cross
ব্যাখ্যা

- F1 হাইব্রিডকে recessive প্যারেন্টের সাথে ক্রস করলে তাকে ব্যাক ক্রস (Back Cross) বলা হয়।
- ব্যাক ক্রস হলো একটি জেনেটিক ক্রস যেখানে F1 হাইব্রিডকে তার কোনো প্যারেন্টের সাথে ক্রস করা হয়, সাধারণত recessive parent।
- এটি আবিষ্কার করতে সাহায্য করে কোন অ্যালিল ডমিনেন্ট এবং কোনটি recessive।

উদাহরণ: F1: Aa

Recessive parent: aa

Back cross: Aa × aa

- Hybrid (F1) × Recessive parent → Back cross।

৩১.
Which plasmid is used in plant genetic engineering? (উদ্ভিদ জিন প্রকৌশলে কোন plasmid ব্যবহৃত হয়?)
  1.  R-plasmid (আর-প্লাজমিড)
  2. F-plasmid (এফ-প্লাজমিড)
  3. Ti-plasmid (টি-প্লাজমিড)
  4.  Col-plasmid (কল-প্লাজমিড)
সঠিক উত্তর:
Ti-plasmid (টি-প্লাজমিড)
উত্তর
সঠিক উত্তর:
Ti-plasmid (টি-প্লাজমিড)
ব্যাখ্যা

Ti-plasmid (Tumor-inducing plasmid) হলো Agrobacterium tumefaciens ব্যাকটেরিয়ার একটি plasmid, যা উদ্ভিদ কোষে DNA স্থানান্তর করতে পারে। তাই এটি genetic engineering-এ ব্যবহৃত হয়।

৩২.
Which RNA brings amino acids to the ribosome? (কোন আরএনএ অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে নিয়ে আসে?)
  1. mRNA
  2. rRNA
  3. tRNA
  4. snRNA
সঠিক উত্তর:
tRNA
উত্তর
সঠিক উত্তর:
tRNA
ব্যাখ্যা

• tRNA হলো সেই RNA যা নির্দিষ্ট amino acid ribosome-এ নিয়ে আসে।

• tRNA-এর একটি anticodon থাকে, যা mRNA codon-এর সাথে base pairing করে।

• Ribosome tRNA-এর amino acid যোগ করে polypeptide chain গঠন করে।

• অন্য RNA-এর কাজ:

- mRNA: amino acid-এর জন্য কোড বহন করে।

- rRNA: ribosome গঠন করে এবং catalytic activity প্রদান করে।

- snRNA: RNA splicing এ অংশগ্রহণ করে।tRNA-এর anticodon mRNA codon-এর সাথে মিলিত হয়। এটি নির্দিষ্ট amino acid ribosome-এ নিয়ে আসে।

৩৩.
Mendel performed hybridization experiments on how many contrasting characters? (মেন্ডেল কতগুলো বিপরীত বৈশিষ্ট্যের উপর পরীক্ষা করেছিলেন?)
  1. 5 টি
  2. 3 টি
  3. 7 টি
  4. 9 টি
সঠিক উত্তর:
7 টি
উত্তর
সঠিক উত্তর:
7 টি
ব্যাখ্যা

- গ্রেগর মেন্ডেল তাঁর বিখ্যাত মটরগাছ (Pisum sativum) নিয়ে বংশগতি পরীক্ষা করেছিলেন।

- তিনি মোট ৭ জোড়া বিপরীত বৈশিষ্ট্য (7 pairs of contrasting traits) নির্বাচন করেছিলেন।

• মেন্ডেলের ব্যবহৃত ৭ জোড়া বৈশিষ্ট্য:

1. Seed shape (বীজের আকৃতি): গোল (Round) × কুঁচকানো (Wrinkled)

2. Seed color (বীজের রঙ): হলুদ (Yellow) × সবুজ (Green)

3. Flower color (ফুলের রঙ): বেগুনি (Violet/Purple) × সাদা (White)

4. Pod shape (শুঁটির আকৃতি): পূর্ণ (Inflated) × কুঁচকানো (Constricted)

5. Pod color (শুঁটির রঙ): সবুজ (Green) × হলুদ (Yellow)

6. Flower position (ফুলের অবস্থান): অক্ষীয় (Axial) × প্রান্তীয় (Terminal)

7. Plant height (গাছের উচ্চতা): লম্বা (Tall) × খাটো/বামন (Dwarf)

৩৪.
Restriction enzymes are also known as- (Restriction enzyme আর যে নামে পরিচিত-)
  1. Molecular glue
  2. Molecular pen
  3.  Molecular scissors 
  4. Molecular knife
সঠিক উত্তর:
 Molecular scissors 
উত্তর
সঠিক উত্তর:
 Molecular scissors 
ব্যাখ্যা

Restriction enzyme DNA কে নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্সে কেটে ফেলে। তাই একে আণবিক কাঁচি (molecular scissors) বলা হয়।

৩৫.
Which type of gene is usually not found in plasmids? (প্লাজমিডে কোন ধরনের জিন সাধারণত পাওয়া যায় না?
  1. Resistance gene
  2. Fertility gene
  3. Ribosomal RNA gene
  4. Metabolic gene
সঠিক উত্তর:
Ribosomal RNA gene
উত্তর
সঠিক উত্তর:
Ribosomal RNA gene
ব্যাখ্যা

- প্লাজমিডে সাধারণত Fertility factor (F-gene), Resistance gene (R-gene), Metabolic gene, Virulence gene ইত্যাদি থাকে। কিন্তু Ribosomal RNA gene সবসময় ক্রোমোজোমাল DNA-তে থাকে, plasmid-এ থাকে না। কারণ ribosome তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য ব্যাকটেরিয়ার মূল জিনোমে সংরক্ষিত থাকে।

৩৬.
Which term refers to alternative forms of a gene? (একটি জিনের বিকল্প রূপকে কী বলা হয়?)
  1. Chromosome
  2. Trait
  3. Phenotype
  4. Allele
সঠিক উত্তর:
Allele
উত্তর
সঠিক উত্তর:
Allele
ব্যাখ্যা

- একটি জিনের বিকল্প রূপকে অ্যালিল (Allele) বলা হয়।

- প্রতিটি জিন বিভিন্ন রূপে উপস্থিত থাকতে পারে। এই ভিন্ন রূপগুলোকে অ্যালিল বলা হয়।উদাহরণ: মটরশুটের ফুলের রঙ নির্ধারণকারী জিনের দুটি অ্যালিল হতে পারে:

R = লাল ফুল

r = সাদা ফুল

এক জীবের জিনোটাইপ Rr হলে, এটি দুটি ভিন্ন অ্যালিল ধারণ করছে।

৩৭.
Which process produces RNA from DNA? (DNA থেকে RNA তৈরি করার প্রক্রিয়া কোনটি?)
  1. Replication 
  2. Translation
  3. Transcription
  4. Mutation
সঠিক উত্তর:
Transcription
উত্তর
সঠিক উত্তর:
Transcription
ব্যাখ্যা

Transcription হলো DNA-এর template থেকে mRNA তৈরি করা। এটি নিউক্লিয়াসে ঘটে। RNA Polymerase enzyme DNA strand পড়ে RNA তৈরি করে। RNA Polymerase এনজাইম কাজ করে।

৩৮.
Bt gene acts as which type of insecticide? (বিটি জিন কোন ধরনের insecticide হিসেবে কাজ করে?)
  1. Chemical
  2. Synthetic
  3. Biological
  4. Herbicide
সঠিক উত্তর:
Biological
উত্তর
সঠিক উত্তর:
Biological
ব্যাখ্যা

Bt gene Bacillus thuringiensis ব্যাকটেরিয়ার জিন থেকে এসেছে। উদ্ভিতে এটি bio-insecticide তৈরি করে পোকামাকড় দূরে রাখে।

৩৯.
Which generation is called hybrid generation? (কোন প্রজন্মকে হাইব্রিড প্রজন্ম বলা হয়?)
  1. P generation
  2. F1 generation
  3.  F2 generation 
  4. Back cross generation
সঠিক উত্তর:
F1 generation
উত্তর
সঠিক উত্তর:
F1 generation
ব্যাখ্যা

- মেন্ডেল তাঁর পরীক্ষায় প্রথমে Parent generation (P) অর্থাৎ বিশুদ্ধ জাতের গাছ ব্যবহার করেছিলেন। যেমন: TT (Tall) × tt (Dwarf)। এই ক্রসের ফলে যে প্রথম প্রজন্ম তৈরি হয়, সেটিকে বলা হয় F₁ Generation (First filial generation)। এখানে সব গাছ একই রকম হয় (যেমন Tall), কিন্তু এরা দুই ভিন্ন অ্যালিল বহন করে (Tt)। এই F₁ প্রজন্মের গাছগুলোই Hybrid (সংকর বা হাইব্রিড প্রজন্ম) নামে পরিচিত। তাই হাইব্রিড প্রজন্ম = F₁ generation।

- P প্রজন্মের ক্রস থেকে যে offspring পাওয়া যায় তাকে F₁ generation বা Hybrid generation বলে।

৪০.
How many hydrogen bonds are present between G-C? (G-C এর মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ড থাকে?)
  1. 1 টি
  2. 2 টি
  3. 3 টি
  4. 5 টি
সঠিক উত্তর:
3 টি
উত্তর
সঠিক উত্তর:
3 টি
ব্যাখ্যা

- ডিএনএ তে Guanine (G) ও Cytosine (C) এর মধ্যে 3টি hydrogen bond থাকে। এই হাইড্রোজেন বন্ড DNA-এর double helix structure কে স্থিতিশীল করে।
- অন্যদিকে Adenine (A) ও Thymine (T) এর মধ্যে 2টি hydrogen bond থাকে।
- বেশি হাইড্রোজেন বন্ড মানে বেশি স্থিতিশীলতা → G-C সমৃদ্ধ অংশ আরও শক্ত।

৪১.
What does Col-plasmid produce? (Col-plasmid কী উৎপন্ন করে?)
  1. Antibiotic (অ্যান্টিবায়োটিক)
  2. Colicin protein (কলিসিন প্রোটিন)
  3. mRNA (এম-আরএনএ)
  4. Virulence factor (রোগক্ষমতা উপাদান)
সঠিক উত্তর:
Colicin protein (কলিসিন প্রোটিন)
উত্তর
সঠিক উত্তর:
Colicin protein (কলিসিন প্রোটিন)
ব্যাখ্যা

Col-plasmid colicin নামক টক্সিক প্রোটিন তৈরি করে, যা অন্য ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম।

৪২.
Which plasmid is used in Agrobacterium-mediated transformation? (Agrobacterium-mediated transformation কোন প্লাজমিড ব্যবহার করে?)
  1. Col-plasmid
  2. R-plasmid
  3. Ti-plasmid
  4. F-plasmid
সঠিক উত্তর:
Ti-plasmid
উত্তর
সঠিক উত্তর:
Ti-plasmid
ব্যাখ্যা

Agrobacterium tumefaciens-এর Ti plasmid (Tumor-inducing plasmid) উদ্ভিদের genome-এ desired gene প্রবেশ করাতে ব্যবহৃত হয়। Ti plasmid-এ থাকা T-DNA region উদ্ভিদের DNA-তে স্থানান্তরিত হয় এবং এটি gene transfer বা GM crop তৈরিতে মূল ভূমিকা পালন করে। এটি সাধারণত dicotyledonous plants-এ সবচেয়ে কার্যকর।

৪৩.
Which enzyme is used in Transcription? (ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন এনজাইম ব্যবহৃত হয়?)
  1. DNA Polymerase
  2. Ligase (লাইগেজ)
  3. RNA Polymerase
  4. Helicase
সঠিক উত্তর:
RNA Polymerase
উত্তর
সঠিক উত্তর:
RNA Polymerase
ব্যাখ্যা

- Transcription হলো DNA থেকে RNA (বিশেষ করে mRNA) তৈরির প্রক্রিয়া।
- RNA Polymerase এনজাইম DNA-এর template strand চিনে নেয় এবং complementary RNA strand তৈরি করে।
- DNA-এর promoter region থেকে transcription শুরু হয়।
- DNA তে Thymine (T) থাকলেও RNA-তে তার পরিবর্তে Uracil (U) বসে। প্রস্তুত RNA strand ribosome-এ গিয়ে translation প্রক্রিয়ায় প্রোটিন গঠনে অংশ নেয়।
- তাই Transcription প্রক্রিয়ায় মূল এনজাইম হলো RNA Polymerase।

৪৪.
In dihybrid cross, how many types of gametes are formed? (ডাইহাইব্রিড ক্রসে কয় প্রকার গ্যামেট তৈরি হয়?)
  1. 2 প্রকার
  2. 3 প্রকার
  3. 4 প্রকার
  4. 8 প্রকার
সঠিক উত্তর:
4 প্রকার
উত্তর
সঠিক উত্তর:
4 প্রকার
ব্যাখ্যা

• ডাইহাইব্রিড ক্রস (যেমন AaBb × AaBb) হলো এমন একটি ক্রস যেখানে দুইটি ভিন্ন জিন (gene) বিবেচনা করা হয়।

• যদি genotype = RrYy হয় → গ্যামেট হবে: RY, Ry, rY, ry (মোট ৪টি)।

৪৫.
Which codon signals the start of translation? (কোন কোডন ট্রান্সলেশনের শুরু নির্দেশ করে?)
  1. UAA
  2. UGA
  3. UAG
  4. AUG
সঠিক উত্তর:
AUG
উত্তর
সঠিক উত্তর:
AUG
ব্যাখ্যা

- কোডন হলো mRNA-এর তিনটি ক্রমাগত নিউক্লিওটাইড (nucleotide)। প্রতিটি কোডন একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। এটি Genetic Code-এর মৌলিক একক। উদাহরণ: AUG GCU UUU
- AUG → Methionine (Start codon)
- GCU → Alanine
- UUU → Phenylalanine
- AUG codon হলো start codon।
• Start Codon (শুরু কোডন): mRNA-এ protein synthesis শুরু করার সংকেত দেয়। সর্বদা AUG (Methionine) হয়।
• Stop Codon (শেষ কোডন / Termination codon): Protein synthesis শেষ করার সংকেত দেয়। তিনটি stop codon আছে: UAA, UAG, UGA। এই codon কোনো amino acid নির্দেশ করে না।
• Sense Codons (সেন্স কোডন): Sense codons amino acid নির্ধারণ করে। মোট 61 টি sense codon আছে।

৪৬.
Structure of Plasmid is – (প্লাজমিডের গঠন হলো-)
  1. Linear single-stranded DNA (সোজা একক-স্ট্র্যান্ডেড ডিএনএ)
  2. Circular double-stranded DNA (বৃত্তাকার দ্বিস্তর ডিএনএ)
  3. Circular RNA (বৃত্তাকার RNA)
  4. DNA with histone (হিস্টোন যুক্ত DNA)
সঠিক উত্তর:
Circular double-stranded DNA (বৃত্তাকার দ্বিস্তর ডিএনএ)
উত্তর
সঠিক উত্তর:
Circular double-stranded DNA (বৃত্তাকার দ্বিস্তর ডিএনএ)
ব্যাখ্যা

Plasmid হলো বৃত্তাকার আকারের ডাবল-স্ট্র্যান্ডেড DNA অণু। এটি ক্রোমোজোমের বাইরে সাইটোপ্লাজমে থাকে এবং ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৈশিষ্ট্য প্রদান করে। Plasmid কোনো histone protein দ্বারা যুক্ত নয়, বরং এটি স্বাধীনভাবে প্রতিলিপি (autonomous replication) তৈরি করতে সক্ষম। এর গঠন সাধারণত ছোট (1 kb – 200 kb) আকারের হয় এবং জীবাণুর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা টক্সিন উৎপাদনের মতো বৈশিষ্ট্য বহন করে।
Plasmid সর্বদা বৃত্তাকার ও দ্বিস্তর DNA। এটি প্রোক্যারিওটিক কোষে সাধারণত পাওয়া যায়।

৪৭.
Plasmids are usually found in which type of cell? (প্লাজমিড সাধারণত কোন ধরনের কোষে পাওয়া যায়?)
  1. Animal cell (প্রাণী কোষ)
  2. Plant cell (উদ্ভিদ কোষ)
  3. Bacterial cell (ব্যাকটেরিয়া কোষ)
  4. All types of cells (সমস্ত কোষে)
সঠিক উত্তর:
Bacterial cell (ব্যাকটেরিয়া কোষ)
উত্তর
সঠিক উত্তর:
Bacterial cell (ব্যাকটেরিয়া কোষ)
ব্যাখ্যা

Plasmid হলো এক ধরনের extrachromosomal DNA যা সাধারণত ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। এটি প্রাণী বা উদ্ভিদ কোষে সাধারণত থাকে না। Plasmid ব্যাকটেরিয়ার জিনগত বৈশিষ্ট্য যেমন antibiotic resistance, toxin production ইত্যাদি বহন করে।

৪৮.
What is the monomer unit of protein? (প্রোটিনের মৌলিক একক কী?)
  1. Nucleotide (নিউক্লিওটাইড)
  2. Sugar (সুগার)
  3.  Amino acid (অ্যামিনো অ্যাসিড) 
  4. Fatty acid (ফ্যাটি অ্যাসিড)
সঠিক উত্তর:
 Amino acid (অ্যামিনো অ্যাসিড) 
উত্তর
সঠিক উত্তর:
 Amino acid (অ্যামিনো অ্যাসিড) 
ব্যাখ্যা

- Proteins are polymers of amino acids।
- প্রতিটি amino acid-এর একটি amino group (-NH₂) এবং carboxyl group (-COOH) থাকে।
- Ribosome-এ amino acids যুক্ত হয়ে polypeptide chain তৈরি করে, যা প্রোটিনে গঠিত হয়।
- সুতরাং, প্রোটিনের মৌলিক একক হলো অ্যামাইনো এসিড।