পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা – ২২ টপিক স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) i) বিন্যাস ও পুনর্বিন্যাস; ii) ভাঁজ করা বস্তুর আকার গঠন ও নির্ণয়; iii) বর্ণ মিলকরণ ও বর্ণানুক্রমি ধারা। সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) i) সংখ্যার ধারণা ii) সংখ্যাগত পরম্পরা (সিরিজ); iii) ব্যতিক্রম সংখ্যা iv) সংখ্যার সাদৃশ্য ও বৈসাদৃশ্য; v) সংখ্যার অনুমান ও তাৎক্ষণিক সমাধান। [এই টপিক্সের উপর লাইভ ক্লাস নেই। যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ?
  1. ১৮
  2. ২০
  3. ১১
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ?

সমাধান:
প্রথম সিরিজ (বিজোড় পজিশন)-
১৯, ১৭, ১৫, ১৩ →প্রতিবার ২ করে কমছে।

∴ পরবর্তী সংখ্যা = ১৩ - ২ = ১১

আবার,
দ্বিতীয় সিরিজ (জোড় পজিশন)-

২৬, ২৪, ২২, ? →প্রতিবার ২ করে কমছে।

∴ পরবর্তী সংখ্যা = ২২ - ২ = ২০

∴ এখন পুরো সিরিজটি হবে = ১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০
.
একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে জাহিদ উত্তরদিকে ১৫ গজ হেঁটে, তারপর ৫ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ৩ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?
  1. ১৮ গজ
  2. ১০ গজ
  3. ১৭ গজ
  4. ১৩ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে জাহিদ উত্তরদিকে ১৫ গজ হেঁটে, তারপর ৫ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ৩ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?

সমাধান:


∴ OP = √(১২ + ৫) গজ
= √(১৪৪ + ২৫) গজ
= √১৬৯ গজ
= ১৩ গজ
.
৩ + ৭ + ১১ + ........... + ৯৯ = ?
  1. ১২৭৫
  2. ১৫৮৫
  3. ১০২৫
  4. ১৬৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৭ + ১১ + ........... + ৯৯ = ?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৭ - ৩ = ৪

আমরা জানি,
সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
a + (n - ১)d = ৯৯
⇒ ৩ + (n - ১)৪ = ৯৯
⇒ ৩ + ৪n - ৪ = ৯৯
⇒ ৪n = ৯৯ + ১
⇒ ৪n = ১০০
⇒ n = ১০০/৪
∴ n = ২৫
সুতরাং, ধারাটিতে মোট ২৫ টি পদ আছে।

আমরা জানি,
সমান্তর ধারার n-তম পদের সমষ্টি = (n/২){২a + (n - 1)d}
= (২৫/২){২ × ৩ + (২৫ - ১)৪}
= (২৫/২)(৬ + ৯৬)
= (২৫/২) × ১০২
= ২৫ × ৫১
= ১২৭৫
.
যদি '+' অর্থ বিয়োগ, '-' অর্থ গুণ, '×' অর্থ ভাগ এবং '÷' অর্থ যোগ হয় তবে,
৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ = ?
  1. ৪৩
  2. ৩৮
  3. ৪২
  4. ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '+' অর্থ বিয়োগ, '-' অর্থ গুণ, '×' অর্থ ভাগ এবং '÷' অর্থ যোগ হয় তবে,
৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ = ?

সমাধান:
দেওয়া আছে,
৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭
এখন, চিহ্ন পরিবর্তন করে পাই,
৭ × ৭ - ৭ + ৭ ÷ ৭
= (৪৯ - ৭) + ১
= ৪২ + ১
= ৪৩
.
"RACTO" অক্ষরগুলোকে নতুনভাবে সাজালে কোন অর্থপূর্ণ শব্দটি পাওয়া যাবে?
  1. TARCO
  2. CATOR
  3. ACTOR
  4. RACOT
ব্যাখ্যা
প্রশ্ন: "RACTO" অক্ষরগুলোকে নতুন ভাবে সাজালে কোন অর্থপূর্ণ শব্দটি পাওয়া যাবে?

সমাধান:
"RACTO" অক্ষরগুলো দিয়ে “ACTOR” (অভিনেতা) একটি সঠিক ও অর্থপূর্ণ ইংরেজি শব্দ গঠিত হয়।
.
০.০০০১ এর সাথে কত গুণ করলে ০.০১ হবে?
  1. ০.০০০০০১
  2. ১০০
  3. ০.১
  4. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০১ এর সাথে কত গুণ করলে ০.০১ হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটিকে x দিয়ে গুণ করতে হবে।

প্রশ্নমতে,
x × ০.০০০১ = ০.০১
⇒ x = ০.০১/০.০০০১
⇒ x = (১ × ১০০০০)/(১ × ১০০)
∴ x = ১০০
.
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫,............... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৭৯
  2. ৮৯
  3. ২১
  4. ১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫,............... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এটি একটি Fibonacci Series.
প্রতিটি পদ = আগের দুইটি পদের যোগফল।
১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
...................
৩৪ + ৫৫ = ৮৯

∴ পরবর্তী সংখ্যাটি = ৮৯
.
যদি 2051920 = TEST হয়, তাহলে 3125114 = ?
  1. CLONE
  2. JOKERS
  3. LOWER
  4. CLEAN
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2051920 = TEST হয়, তাহলে 3125114 = ?

সমাধান:

2051920 = TEST
3125114 = CLEAN
.
লুপ্ত সংখ্যাটি কত? ২৫৬, ৬৪, ......, ৪, ১
  1. ১৬
  2. ৩২
  3. ২৮
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: লুপ্ত সংখ্যাটি কত?
২৫৬, ৬৪, ......, ৪, ১

সমাধান:
দেওয়া আছে,
২৫৬, ৬৪, ......, ৪, ১
, ৪, ৪, ৪, ৪

∴ ৪ = ১৬ সংখ্যাটি লুপ্ত।
১০.
যদি ৪ × ৫ = ২৪৩০, ৬ × ৮ = ৩৬৪৮ হয়, তবে ৭ × ৯ = ?
  1. ৫৪৭২
  2. ৪২৬৩
  3. ৬৩৫২
  4. ৪২৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৪ × ৫ = ২৪৩০, ৬ × ৮ = ৩৬৪৮ হয়, তবে ৭ × ৯ = ?

সমাধান:
এখানে,
৪ × ৬, ৫ × ৬ = ২৪ ৩০
৬ × ৬, ৬ × ৮ = ৩৬ ৪৮

∴ ৭ × ৬,  ৯ × ৬ = ৪২ ৫৪
১১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১২
  2. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম বৃত্তে,
৫৬ ÷ ৮ = ৭ এবং ৩৬ ÷ ৬ = ৬  ∴ ৭ - ৬ = ১

২য় বৃত্তে,
৬৫ ÷ ৫ = ১৩ এবং ৭৮ ÷ ১৩ = ৬  ∴ ১৩ - ৬ =

এবং
৩য় বৃত্তে,
৮৪ ÷ ৭ = ১২ এবং ৬৩ ÷ ৯ = ৭  ∴ ১২ - ৭ = ৫

∴ ২য় বৃত্তে প্রশ্নবোধক স্থানে সঠিক সংখ্যাটি হলো ৭।
১২.
If TRUE = 6413, WARD = 7945 and WET = 736, then what is DARE?
  1. 5943
  2. 7143
  3. 9531
  4. 6534
ব্যাখ্যা
প্রশ্ন: If TRUE = 6413, WARD = 7945 and WET = 736, then what is DARE?

সমাধান:
T R U E = 6 4 1 3
W A R D = 7 9 4 5
W E T = 7 3 6

∴ D A R E = 5 9 4 3
১৩.
৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. 6
  2. 4
  3. 9
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: ৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?


সমাধান:
১ম ত্রিভুজে,
(6 + 4) = 10
10 × 8 = 80

২য় ত্রিভুজে,
(8 + 7) = 15
15 × 3 = 45

এবং
৩য় ত্রিভুজে
(9 + 8) = 17
68 ÷ 17 = 4
১৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 19
  2. 84
  3. 37
  4. 96
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে, (১ম কলাম - ২য় কলাম) = ৩য় কলাম
14 - 9 = 5
21 - 8 = 13
28 - 9 = 19

সুতরাং, প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে = 19
১৫.
বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৬ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৮ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১২তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?
  1. ৮ম
  2. ১২ তম
  3. ১১ তম
  4. ১০ম
ব্যাখ্যা
প্রশ্ন: বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৬ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৮ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১২তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?

সমাধান:
A এর অবস্থান বামদিক থেকে ১৬ তম এবং ডানদিক থেকে ১২তম
সারিতে মোট বালকের সংখ্যা = ১৫ + ১ + ১১ = ২৭ জন।
D এর অবস্থান ডান দিক থেকে ১৮ তম
D এর বামে অবস্থান করে = ২৭ - ১৮ = ৯ জন বালক।

∴ D এর অবস্থান বামদিক হতে = ৯ + ১ = ১০ম
১৬.
নিচের সংখ্যার সিরিজে কতগুলো ৬ আছে, যার আগে ১ এবং পরে ৫ আছে?
২ ৬ ৩ ৭ ৫ ৬ ৪ ২ ৯ ৬ ১ ৩ ৪ ১ ৬ ৫ ৯ ১ ৫ ৬ ৯ ২ ৩ ১ ৬ ৫ ৪ ৩ ২ ১ ৯ ৬ ৭ ১ ৬ ৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সংখ্যার সিরিজে কতগুলো ৬ আছে, যার আগে ১ এবং পরে ৫ আছে?
২ ৬ ৩ ৭ ৫ ৬ ৪ ২ ৯ ৬ ১ ৩ ৪ ১ ৬ ৫ ৯ ১ ৫ ৬ ৯ ২ ৩ ১ ৬ ৫ ৪ ৩ ২ ১ ৯ ৬ ৭ ১ ৬ ৩

সমাধান:
দেওয়া আছে,
২ ৬ ৩ ৭ ৫ ৬ ৪ ২ ৯ ৬ ১ ৩ ৪ ১ ৬ ৫ ৯ ১ ৫ ৬ ৯ ২ ৩ ১ ৬ ৫ ৪ ৩ ২ ১ ৯ ৬ ৭ ১ ৬ ৩

∴ আগে ১ এবং ৫ আছে এমন সংখ্যা হলো = ২ টি
১৭.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
BA, FE, JI, ?
  1. NM
  2. PO
  3. ML
  4. LK
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
BA, FE, JI, ?

সমাধান:

এখানে,
প্রথমে দুইটি বর্ণ উল্টোদিক থেকে নেয়া হয়েছে, তারপর দুইটি বর্ণ বাদ দিয়ে পরের দুইটি বর্ণ নেয়া হয়েছে।
উল্লিখিত সিকুয়েন্স অনুযায়ী JI এর পরের দুইটি বর্ণ KL বাদ যাবে এবং তারপরের দুইটি বর্ণ MN উল্টোভাবে নিতে হবে।
অর্থাৎ, প্রশ্নবোধক স্থানে বসবে NM.