পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৮ জুলাই, ২০২২সময়45 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ - ২৫.০৯.২০২১ পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৮ জুলাই, ২০২২ · ৮০ প্রশ্ন

.
বাংলা বর্ণমালায় 'ঢ, ড়, ঢ়' এ তিনটির উচ্চারণস্থান কোনটি?
  1. ক) ওষ্ঠ
  2. খ) পশ্চাৎদন্তমূল
  3. গ) অগ্রতালু
  4. ঘ) দন্তমূল
ব্যাখ্যা
মূর্ধন্য ব্যঞ্জন
দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢােল, গাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।

কিন্তু, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) মতে, বাংলা বর্ণমালায় 'ঢ, ড়, ঢ়' এ তিনটির উচ্চারণস্থান মূর্ধন্য বা পশ্চাৎদন্তমূ্লীয়। 

.
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
  1. ক) দশটি
  2. খ) আটটি
  3. গ) এগারটি
  4. ঘ) নয়টি
ব্যাখ্যা
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে।
- স্বরবর্ণে কার আছে ১০ টি।
- 'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। তাই 'অ' একটি নিলীন বর্ণ।

- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
- ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬ টি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
  1. ক) বাক্যতত্ত্ব
  2. খ) অর্থতত্ত্ব
  3. গ) ধ্বনিতত্ত্ব
  4. ঘ) রূপতত্ত্ব
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয়/ অংশ ৪টি-
১. ধ্বনিতত্ত্ব (Phonology)
২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology)
৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax)
৪. অর্থতত্ত্ব (Semantics)
এছাড়াও ব্যাকরণে আরো বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অভিধানতত্ত্ব(Lexicography), ছন্দ ও অলংকার, ইত্যাদি।

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সমূহঃ
- ধ্বনির উচ্চারণ প্রণালী,
- উচ্চারণ স্থান,
- ধ্বনির প্রতীক বা বর্ণবিন্যাস,
- সন্ধি,
- ধ্বনি পরিবর্তন,
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'স্বায়ত্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) স্বা + আয়ত্ব
  2. খ) স্বা + অয়ত্ব
  3. গ) স্বা + আয়ত্ত্ব
  4. ঘ) স্ব + আয়ত্ত
ব্যাখ্যা
'স্বায়ত্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ = স্ব + আয়ত্ত
অ + আ = আ সূত্রযোগে গঠিত সন্ধি। 

আরও কিছু সন্ধি বিচ্ছেদ এর উদাহরণ - 

দশ + আনন = দশানন
গ্রন্থ + আগার = গ্রন্থাগার
প্রবাল + আদি = প্রবালাদি
রত্ন + আকর = রত্নাকর
জল + আশয় = জলাশয় 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'গরহাজির' শব্দে 'গর্' কোন শ্রেণির উপসর্গ?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) উর্দু
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
'গরহাজির' শব্দে 'গর্' আরবি ভাষার উপসর্গ
 
আরবি উপসর্গ
আম - সাধারণ অর্থে - আমদরবার, আমমােক্তার।
খাস - বিশেষ অর্থে - খাসমহল, খাসদখল, খাসকামরা, খাসদরবার।
লা - না অর্থে - লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা।
গর - অভাব অর্থে - গরমিল, গরহাজির, গররাজি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলা প্রত্যয় প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
  1. ক) +
  2. খ) -
  3. গ) ×
  4. ঘ) √
ব্যাখ্যা
ক্রিয়ামূলকে বা ধাতুকে প্রকৃতি বলা হয়। 
ক্রিয়ার মুল বা ধাতু বোঝাতে √ চিহ্ন ব্যবহার করা হয়। 
বাংলা প্রত্যয় প্রকৃতির আগে √ চিহ্ন ব্যবহৃত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'রক্তের ন্যায় লাল = রক্তলাল' এটি কোন সমাস?
  1. ক) উপমান কর্মধারয়
  2. খ) উপমিত কর্মধারয়
  3. গ) মধ্যপদলোপী কর্মধারয়
  4. ঘ) দ্বিগু
ব্যাখ্যা
উপমান কর্মধারয়:
উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
এই সমাসে একটা বিশেষণ পদ থাকে। 
যেমনঃ
- কচুর মতো কাটা = কচুকাটা 
- কাজলের ন্যায় কালো = কাজলকালো 
- তুষারের ন্যায় ধবল = তুষারধবল 
- কুসুমের ন্যায় কোমল = কুসুমকোমল
- রক্তের ন্যায় লাল = রক্তলাল
- শশের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত
- মিশির মতো কালো = মিশকালো

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
.
'আমার জ্বর জ্বর লাগছে' এখানে 'জ্বর-জ্বর' কোন শব্দের উদাহরণ?
  1. ক) দ্বিরুক্ত শব্দ
  2. খ) দেশি শব্দ
  3. গ) তদ্ভব শব্দ
  4. ঘ) তৎসম শব্দ
ব্যাখ্যা
'আমার জ্বর জ্বর লাগছে' এখানে 'জ্বর-জ্বর' দ্বিরুক্ত  শব্দের উদাহরণ। 
শব্দের/পদের দ্বিরুক্তি
বাক্যে একই পদ বার বার ব্যবহার করাকে বলা হয় পদের দ্বিরুক্তি।
বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে নিম্নলিখিত উপায়ে শব্দ গঠন করা হয়

১) বিশেষ্য পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় বিশেষ্য পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে হয়ে থাকে।
ক) আধিক্য বােঝাতে : রাশি রাশি ধান, থােকা থােকা জাম।
খ) সামান্য বােঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি।
গ) পরম্পরতা বা ধারাবাহিকতা বােঝাতে : তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে।
ঘ) ক্রিয়া বিশেষণ বােঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়।
ঙ) অনুরূপ বােঝাতে : তার সঙ্গী-সাথী কেউ নেই।
চ) আগ্রহ বােঝাতে : সে মা মা বলে কাঁদছে।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'বাতাস' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) ভূধর
  2. খ) মহোদর
  3. গ) গন্ধবাহ
  4. ঘ) শিখা
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক 'গন্ধবাহ' 
'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
'তার ব্যক্তিসত্ত্ব এখনো বিকাশিত হয়নি' এখানে 'সত্ত্ব' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অস্তিত্ব
  2. খ) মালিকানা
  3. গ) স্বামিত্ব
  4. ঘ) যথার্থ
ব্যাখ্যা
প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ - 
সত্তা - অস্তিত্ব
সত্ত্ব - সত্তা, অস্তিত্ব
সত্য - ঠিক, যথার্থ
স্বত্ব - অধিকার 

'তার ব্যক্তিসত্ত্ব এখনো বিকাশিত হয়নি' এখানে 'সত্ত্ব' 'অস্তিত্ব' অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'কোমল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) জমাট
  2. খ) কমল
  3. গ) কঠিন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
'কোমল' শব্দের বিপরীতার্থক শব্দ - কঠিন/কঠোর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১২.
'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারায় প্রকাশ করলে কী হয়?
  1. ক) গভীর জলের মাছ
  2. খ) বিড়াল তপস্বী
  3. গ) ভূষণ্ডির কাক
  4. ঘ) বুদ্ধির ঢেঁকি
ব্যাখ্যা
অগাধ জলের মাছ/গভীর জলের মাছ = খুব চালাক 
অন্যদিকে, 
বিড়াল তপস্বী = ভন্ড
বুদ্ধির ঢেঁকি = নির্বোধ
ভুষন্ডির কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৩.
'তিতাস একটি নদীর নাম' বাক্যটিতে 'নদী' কোন ধরনের বিশেষ্য?
  1. ক) নামবাচক
  2. খ) জাতিবাচক
  3. গ) বস্তুবাচক
  4. ঘ) সমষ্টিবাচক
ব্যাখ্যা
বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
নাম-বিশেষ্য
জাতি-বিশেষ্য
বহু-বিশেষ্য
সমষ্টি-বিশেষ্য
গুণ-বিশেষ্য
ক্রিয়া-বিশেষ্য

জাতি-বিশেষ্য :
জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনাে নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন – মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

তাই 'তিতাস একটি নদীর নাম' বাক্যটিতে 'নদী' জাতি-বিশেষ্য ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৪.
বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?
  1. ক) ক্রিয়াপদ
  2. খ) সর্বনাম পদ
  3. গ) অব্যয়পদ
  4. ঘ) অনুক্ত ক্রিয়াপদ
ব্যাখ্যা
ন ব্যয় = অব্যয়।
- যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
- অব্যয় শব্দের সাথে কোনাে বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলাের একবচন বা বহুবচন হয় না এবং সেগুলাের স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।
- যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনাে বাক্যের শােভা বর্ধন করে, কখনাে একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযােগ বা বিয়ােগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।
বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে-
- বাংলা অব্যয় শব্দ,
- তৎসম অব্যয় শব্দ এবং
- বিদেশি অব্যয় শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৫.
'বিজ্ঞান' শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) বিজ্ঞানবিশারদ
  2. খ) বৈজ্ঞানিক
  3. গ) বিজ্ঞানী
  4. ঘ) বিজ্ঞানসমেত
ব্যাখ্যা
বিজ্ঞান (বিশেষ্য) - বিশেষ জ্ঞান। 
বৈজ্ঞানিক (বিশেষণ) - বিজ্ঞান সম্বন্ধীয়।
বিজ্ঞানী (বিশেষ্য) - পদার্থবিদ্যা, রসায়ন, গণিত জ্যোতির্বিদ্যা প্রভৃতি এক বা একাধিক বিজ্ঞানশাস্ত্রে জ্ঞানী ব্যক্তি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
বাংলা সাহিত্যে 'পঞ্চপাণ্ডব' কাকে বলা হয়?
  1. ক) ৫ জন যোদ্ধাকে
  2. খ) ৫ জন সমালোচককে
  3. গ) ৫ জন নাট্যকারকে
  4. ঘ) ৫ জন কবিকে
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে তিরিশের দশকের ৫ জন বিখ্যাত কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়।
- কিন্তু তারা রবীন্দ্র কাব্যধারার বিরোধী কাব্যচর্চা করলেও অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব ছিলেন।
- তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বহু দেশ ভ্রমণও করেছেন।
তাঁরা হলেন-
- জীবনানন্দ দাশ,
- সুধীন্দ্রনাথ দত্ত,
- অমিয় চক্রবর্তী,
- বুদ্ধদেব বসু ও
- বিষ্ণু দে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা' রচয়িতা-
  1. ক) অতুলপ্রসাদ সেন
  2. খ) রামনিধি গুপ্ত
  3. গ) যতীন্দ্রমোহন বাগচী
  4. ঘ) বিষ্ণু দে
ব্যাখ্যা
অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪) কবি, গীতিকার ও গায়ক।
- তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি ধারার প্রবর্তন করেন।
- তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি। তার লেখা গানের সংকলন - কয়েকটি গান ও গীতিপুঞ্জ।
-  তার অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
- ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনা সৃষ্টি করে ‘মোদের গরব’ গানটি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
কার কবিতাকে 'চিত্ররূপময়' বলা হয়েছে?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) বিষ্ণু দে
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) জীবনানন্দ দাশ 
ব্যাখ্যা
আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশ অন্যতম।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে বলেছেন ‘চিত্ররূপময়’।
- বুদ্ধদেব বসু তাকে বলেছেন 'নির্জনতম কবি'।
- তাঁর জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে।

তাঁর রচিত কাব্যগ্রন্থ
- ঝরা পালক
- ধূসর পাণ্ডুলিপি
- বনলতা সেন
- মহাপৃথিবী
- সাতটি তারার তিমির 
- রূপসী বাংলা
- বেলা অবেলা কালবেলা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
'বাংলাদেশ' কবিতাটি কার লেখা?
  1. ক) আহসান হাবিব
  2. খ) শামসুর রাহমান
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) ফররুখ আহমদ 
ব্যাখ্যা
‘বাংলাদেশ’ কবিতাটি আমিয় চক্রবর্তী রচিত ‘অনিঃশেষ’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত হয়েছে কবিতাটি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
কে মহাকাব্য রচয়িতা নন?
  1. ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. খ) বিহারীলাল চক্রবর্তী
  3. গ) নবীনচন্দ্র সেন
  4. ঘ) কায়কোবাদ 
ব্যাখ্যা
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য এবং কবির শ্রেষ্ঠ রচনা 'বৃত্রসংহার'। 

-নবীনচন্দ্র সেনের কবিপ্রতিভার শ্রেষ্ঠ প্রকাশ 'রৈবতক (১৮৮৭)', 'কুরুক্ষেত্র (১৮৯৩)' ও 'প্রভাস (১৮৯৬)' কাব্যত্রয়।
- এগুলির নায়ক  কৃষ্ণ এবং এতে যথাক্রমে কৃষ্ণের আদি, মধ্য ও অন্তলীলা বর্ণিত হয়েছে।
- নবীনচন্দ্রের এই তিনটি কাব্যও মহাকাব্যের লক্ষণাক্রান্ত।
- কাহিনীর বিশালতা এবং বহুমুখী বৈচিত্র্যের কারণে গ্রন্থত্রয়ের কাব্যবন্ধন অনেকটা শিথিল ও দুর্বল।

কায়কোবাদ রচিত মহাকাব্য 'মহাশ্মশান'।
- তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত এ কাব্যে জয়-পরাজয় অপেক্ষা ধ্বংসের ভয়াবহতা প্রকট হওয়ায় এর নাম হয়েছে ‘মহাশ্মশান’।
- এটি তাঁর শ্রেষ্ঠ রচনা এবং এর দ্বারাই তিনি মহাকবিরূপে খ্যাতি অর্জন করেন।

আধুনিক বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২১.
Cricket enjoys a huge in _____ Bangladesh.
  1. ক) follow on
  2. খ) following
  3. গ) follow
  4. ঘ) fall out
ব্যাখ্যা
এক্ষেত্রে, Following মানে হচ্ছে a body of supporters or admirers।
অর্থাৎ, বাংলাদেশে ক্রিকেটের অনেক দর্শক/সমর্থক আছে।

অন্যদিকে, Fall out মানে - ছিটকে পরা।
২২.
Mother made the child-
  1. ক) eating
  2. খ) eaten
  3. গ) eat
  4. ঘ) ate
ব্যাখ্যা
Causative verb হিসেবে make + ব্যক্তিবাচক obj ব্যবহৃত হলে এরপর verb এর base form বসে।
eat যোগে গঠিত সঠিক বাক্যটি হবে - Mother made the child eat.
২৩.
Rafiq had Mizan _____ the floor.
  1. ক) would clean
  2. খ) to clean
  3. গ) cleaned
  4. ঘ) clean
ব্যাখ্যা
• Had + someone + verb এর base form হল সঠিক sequence.
Example: Rafiq had Mizan clean the floor.

• Have + thing + past participle
Example: I had my hair cut this morning.

সুতরাং would clean, to clean, cleaned সঠিক নয়।

Source: Applied English Grammar and Composition by P. C. Das
২৪.
He watched the boat _____ down the river.
  1. ক) floating
  2. খ) to flat
  3. গ) was floating
  4. ঘ) had floated 
ব্যাখ্যা
কোন simple sentence এ দুটি main verb ব্যবহার করা যায় না।
তাই একটি verb এর সাথে ing যোগ করতে হয়।
তাই এখানে floating সঠিক উত্তর।
২৫.
The girl waters the plants. Here 'water' is.
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
অনেক বহুল প্রচলিত noun আছে যেগুলো verb হিসেবেও ব্যবহৃত হতে পারে।
যেমন- home, interest, water etc. এখানে water গাছে পানি দেওয়া বুঝায়।

আলোচ্য বাক্যে ‘water’ শব্দটি দ্বারা ‘পানি দেওয়া’ বুঝানো হয়েছে। অর্থাৎ, একটি ক্রিয়া সম্পাদন করা বুঝাচ্ছে।
অতএব, এটি একটি Verb.
২৬.
He pleaded with me ____ justice.
  1. ক) about
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) on
ব্যাখ্যা
'জন্য' অর্থে ব্যবহৃত হয়েছে বলে এখানে justice-এর পূর্বে for বসেছে।
He pleaded with me for justice.
অর্থ: তিনি আমার কাছে ন্যায়বিচারের (জন্য) আবেদন করেছেন।
২৭.
He is an heir _____ the throne.
  1. ক) to
  2. খ) at
  3. গ) towards
  4. ঘ) upon
ব্যাখ্যা
Heir to (something) অর্থ - কোন কিছুর উত্তরাধিকারী হওয়া।
তাই শূন্যস্থানে to preposition বসবে।
বাক্যটির বাংলা অর্থ - সে সিংহাসনের একজন উত্তরাধিকারী।
২৮.
Left _____ himself, he would be able to complete the work in less than a month.
  1. ক) with
  2. খ) on
  3. গ) by
  4. ঘ) to
ব্যাখ্যা
be left to oneself (Phrase)
English Meaning: be alone or solitary
Example Sentence: Left to himself, he removed his shirt and tie.
 
Source: Oxford Dictionary
২৯.
How many times have you ______ your house broken into?
  1. ক) been
  2. খ) had
  3. গ) be
  4. ঘ) have
ব্যাখ্যা
Recent past বুঝাতে have you had ব্যবহৃত হয়। যেমন:
Have you had your lunch?
How many times have you had your house broken into?
৩০.
I am looking forward ____ you.
  1. ক) to seeing
  2. খ) seeing
  3. গ) to see
  4. ঘ) have seen
ব্যাখ্যা
বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- I am looking forward to seeing you.
- Would you mind closing the door?
৩১.
Had I known in advance, I ______ enough money.
  1. ক) would take
  2. খ) took
  3. গ) would have taken
  4. ঘ) will take
ব্যাখ্যা
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- অতএব, নিয়মানুযায়ী would have taken উত্তর হবে।
৩২.
'Shut the door' The passive form of the sentence would be:
  1. ক) The door is no be shut.
  2. খ) Let the door be shut.
  3. গ) The door may be shut.
  4. ঘ) Let the door shut
ব্যাখ্যা
In Active Voice, a sentence emphasizes the subject, performing an action.
In Passive Voice, a sentence emphasizes the action or the object of the sentence.

The given sentence is an imperative sentence in the active voice.
An imperative sentence in the passive voice has the following form:
Let + object (door) + be + past participle (shut).

Hence, the correct passive voice is: Let the door be shut.
৩৩.
By whom ______?
  1. ক) was the glass broken
  2. খ) the glass was broken
  3. গ) did the glass break
  4. ঘ) was the glass break 
ব্যাখ্যা
Structure:
By whom + Auxiliary verb + Subject + past participle form of verb.
যেমন
- By whom was this done?
- By whom was this tree planted here?
- By whom was the glass broken?
৩৪.
_____ all the actors I know, Peter is by far the best
  1. ক) From
  2. খ) Among
  3. গ) Than
  4. ঘ) Between
ব্যাখ্যা
দুইটি জিনিসের মধ্যে তুলনা বুঝাতে between, দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে। যেমনঃ
- Distribute these mangoes between Arif and Babu.
- Bangladesh will win among 30 countries.

এখানে all the actors দ্বারা যেহেতু দুইয়ের অধিক সংখ্যক বুঝাচ্ছে তাই শূন্যস্থানে Among বসবে।
৩৫.
Choose the synonym of the word 'Fragile'.
  1. ক) Trouble
  2. খ) Discomfort
  3. গ) Breakable
  4. ঘ) Divert
ব্যাখ্যা
Fragile - ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক
Trouble - অসুবিধা, ঝামেলা বা ঝঞ্ঝাটে ফেলা; দুশ্চিন্তায়/অস্বস্তিতে ফেলা।
Discomfort - (১) আরামহীনতা; অস্বস্তি; অস্বাচ্ছন্দ্য (শারীরিক কিংবা মানসিক)। (২) অস্বস্তিদায়ক বস্তু বা ঘটনা।
Breakable - ভঙ্গুর
Divert - (১) গতিপথ পাল্টে দেওয়া: (২) আনন্দ দেওয়া; মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
Find the synonym of the word 'Curb'.
  1. ক) Medicinal
  2. খ) Restriction
  3. গ) Participation
  4. ঘ) Hunger
ব্যাখ্যা
Curb - (১) লাগাম পরানো। (২) (মনোভাব) নিয়ন্ত্রণ করা।
Medicinal - নিরাময় গুণসম্পন্ন; আরোগ্যকর ভেষজ।
Restriction - সীমিতকরণ; বাধানিষেধ।
Participation - অংশগ্রহণ।
Hunger - ক্ষুধা; খিদা; বুভুক্ষা; প্রবল আকাঙ্ক্ষা; ক্ষুধা; বুভুক্ষা।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৭.
The antonym of the word 'Benign' is -
  1. ক) Beginning
  2. খ) Peaceful
  3. গ) Blessed
  4. ঘ) Malignant
ব্যাখ্যা
Benign - (১) (ব্যক্তি) সদয়; সহৃদয়; নম্র; ভদ্র। (২) (আবহাওয়া ইত্যাদি) শান্ত; অনুকূল। (৩) (ব্যাধি) বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন।
Beginning - শুরু করা; আরম্ভ করা
Peaceful - (১) শান্তিপূর্ণ; শান্তিকামী: (২) শান্ত; স্তব্ধ।
Blessed - সৌভাগ্যবান।
Malignant - (১) (ব্যক্তি বা তার আচরণ) অপকারী; ক্ষতিকর: (২) (রোগ) মারাত্মক; অতিপ্রবল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
Choose the opposite word of 'Lucid'.
  1. ক) Orate
  2. খ) Arrogant
  3. গ) Obscure
  4. ঘ) Embroiled
ব্যাখ্যা
Lucid - (১) স্পষ্ট; সহজবোধ্য। (২) মানসিকভাবে সুস্থ।
Orate - বক্তৃতা করা।
Arrogant - উদ্ধত।
Obscure - (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট: (২) সুপরিচিত নয় এমন অখ্যাত।
Embroil - ঝগড়ায় জড়িয়ে পড়া।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৯.
William Shakespeare was born in -
  1. ক) 1546
  2. খ) 1564
  3. গ) 1616
  4. ঘ) 1761
ব্যাখ্যা
- William Shakespeare is the greatest English dramatist.
- He was born on 23 April, 1564 AD, and died on 23 April, 1616 AD.
- His Birthplace is Stratford Avon. He is often called the Bard of Avon.
- The Shakespearean period belongs to '1590-1616'.
- He wrote 37 plays and 154 sonnets.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৪০.
'Oliver Twist' is a
  1. ক) Drama
  2. খ) Novel
  3. গ) Epic
  4. ঘ) Poem
ব্যাখ্যা
Oliver Twist is a famous novel which is written by Charles Dickens.
• Important character of this novel:
- Oliver Twist
- Fagin
- Bill Sikes
- Nancy
- Agnes Fleming
- Charley Bates etc.

Source: Oliver Twist and Encyclopedia of Britannica.
৪১.
একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম এবং অপরদিক থেকে চতুর্দশ। সারিতে ছেলের সংখ্যা কত?
  1. ক) ২২
  2. খ) ২১
  3. গ) ২৪
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
বামদিক থেকে মোহনের অবস্থান নবম
মোহনের বামে আছে ৮ জন 
ডানদিক থেকে মোহনের অবস্থান  চতুর্দশ
মোহনের ডানে আছে ১৩ জন 

সারিতে ছেলেরসংখ্যা = (৮ + ১ + ১৩)
                                  = ২২ জন
৪২.
লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৬ ও ৪ কি. মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
স্রোতের অনুকূলে লঞ্চের গতিবেগ = (১৬ + ৪) কি.মি./ ঘণ্টা  
                                                    = ২০ কি.মি./ ঘণ্টা  

স্রোতের প্রতিকূলে লঞ্চের গতিবেগ = (১৬ - ৪) কি.মি./ ঘণ্টা  
                                                    = ১২ কি.মি./ ঘণ্টা   

মোট সময় = {(৩০/২০) + (৩০/১২) }ঘণ্টা  
                = {(৩/২) + (৫/২)}ঘণ্টা  
                = {(৩ + ৫)/২} ঘণ্টা  
                 = ৮/২ ঘণ্টা  
                 = ৪ ঘণ্টা
৪৩.
২, ৬, ১২, ৩৬, ৭২, ...... এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ২১৪
  2. খ) ২১৬
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৪৬
ব্যাখ্যা
১ম পদ = ২ 
২য় পদ =  ২ × ৩ = ৬   
৩য় পদ = ৬ × ২ = ১২
৪র্থ পদ = ১২ × ৩ = ৩৬
৫ম পদ = ৩৬ × ২ = ৭২ 
৬ষ্ঠ পদ = ৭২ × ৩ = ২১৬
৪৪.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করে। 
৪৫.
এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম ১০% বাড়লো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশী?
  1. ক) ১% বেশি
  2. খ) ১% কম
  3. গ) সমান
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ধরি,
উৎপাদন মূল্য ১০০ টাকা
১০% বৃদ্ধিতে মূল্য হবে = ১০০ + ১০০ এর ১০%
                                   = ১০০ + ১০০ এর ১০/১০০
                                   = ১০০ + ১০
                                   = ১১০ টাকা

১০% হ্রাসে মূল্য হবে =  ১১০ - ১১০ এর ১০%
                                = ১১০ - ১১০ এর ১০/১০০
                                = ১১০ - ১১
                                = ৯৯ টাকা 
                                    

সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কম  = ১০০ - ৯৯ = ১%
৪৬.
কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৫০
  2. খ) ১০০
  3. গ) ১২৫
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা
ধরি,
বাহুর দৈর্ঘ্য = x 
∴ ক্ষেত্রফল = x2

দৈর্ঘ্য ৫০% বৃদ্ধিতে 
বাহুর নতুন দৈর্ঘ্য = x + x এর ৫০%
                           = x + x × ৫০/১০০
                           = x + x/2
                          = ৩x/২

∴ নতুন ক্ষেত্রফল = (৯/৪)x2

ক্ষেত্রফল বৃদ্ধি = (৯/৪)x2 - x2 = ৫x2/৪

∴ ক্ষেত্রফল বৃদ্ধি হার = {(৫x2/৪)/x2} × ১০০
                                = (৫/৪) × ১০০
                                = ১২৫%
৪৭.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ বছর হলে ৪ বছর পরে পিতার বয়স কত হবে?
  1. ক) ৬২
  2. খ) ৬৩
  3. গ) ৫৬
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর 
৪ বছর পরে পিতার বয়স হবে = ৬০ + ৪ = ৬৪ বছর
৪৮.
3x যদি 15 থেকে 3 অধিক হয় তবে 3x + 2 = ?
  1. ক) ১৭
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ২১
ব্যাখ্যা
এখানে 
3x = 15 + 3 = 18 
3x = 18
x = 6 

সুতরাং 
3x + 2 = 3 × 6 + 2
           = 18 + 2
           = 20
৪৯.
দুটি সংখ্যার ল. সা. গু ৮৪ ও গ. সা. গু. ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে, ছোট সংখ্যা কোনটি?
  1. ক) ৪২
  2. খ) ৩২
  3. গ) ২৮
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ধরি,
বড় সংখ্যাটি = x এবং
ছোট সংখ্যাটি =2x/3

এখন,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
x × (2x/3) = 84 × 14
2x2/3 = 84 × 14 
x2 = (84 × 14 × 3)/2
x2 = 1764
x2 = 422
x = 42 

ছোট সংখ্যাটি = (2 × 42)/3 = 28
৫০.
একটি সামান্তরিক বিপরীত ২টি কোণের সমষ্টি ৬০° হলে অপর কোণের মান কত?
  1. ক) ১২০
  2. খ) ১৬৫
  3. গ) ১৫০
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
সামান্তরিক বিপরীত ২টি কোণের সমষ্টি ৬০° 
আমরা জানি 
সামান্তরিকের ৪ কোণের সমষ্টি = ৩৬০°
অপর বিপরীত ২টি কোণের সমষ্টি = ৩৬০° - ৬০° = ৩০০°
 অপর ১টি কোণ = ৩০০°/২ = ১৫০°
৫১.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ সংখ্যা দুইটির অনুপাত কত?
  1. ক) ৩ : ১
  2. খ) ২ : ৩
  3. গ) ১ : ৪
  4. ঘ) ২ : ১
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি x এবং y

প্রশ্নমতে,
x - y = (1/3)(x + y)
⇒ 3x - 3y = x + y
⇒ 3x - x = y + 3y
⇒ 2x = 4y
⇒ x/y = 4/2
⇒ x/y = 2/1
∴ x : y = 2 : 1
৫২.
একটি সমকোণী ত্রিভূজের ভূমি ১২ মি. এবং উচ্চতা ৫ মি. হলে এর অতিভুজ ভূমি অপেক্ষা কত সে. মি. বেশী?
  1. ক) ১
  2. খ) ১০০
  3. গ) ৮
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
আমরা জানি,
(অতিভুজ)= (উচ্চতা )+ (ভূমি)
বা,(অতিভুজ) = (৫)+ (১২)
বা,(অতিভুজ) = ২৫ + ১৪৪ মি.
বা,(অতিভুজ) = ১৬৯ মি.
(অতিভুজ) = ১৩
অতিভুজ = ১৩ 

 অতিভুজ ভূমি অপেক্ষা বেশি = ১৩ - ১২ = ১ মি.
১ মি. = ১০০ সে.মি.

সুতরাং,অতিভুজ ভূমি অপেক্ষা ১০০ সে.মি. বেশি।
৫৩.
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২মি. প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) ১৪৪
  2. খ) ৫২
  3. গ) ৭২
  4. ঘ) কোনোটি নয়
ব্যাখ্যা
ধরি,
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য x মিটার
২ মিটার রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (x + ২ + ২) = (x + ৪) মিটার

প্রশ্নমতে,
(x + ৪)= ১৯৬
 ⇒ (x + ৪) = (১৪)
 ⇒ x + ৪ = ১৪
⇒ x = ১৪ - ৪
x = ১০ 

অতএব, রাস্তার ক্ষেত্রফল = (x + ৪) - x
                                      = (১০ + ৪) - ১০
                                      = ১৯৬ - ১০০
                                      = ৯৬ বর্গমিটার।
৫৪.
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? 
  1. ক) ৩৫
  2. খ) ১০৫
  3. গ) ২১০
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো ২, ৩, ৫, ৭
নির্ণেয় গুণফল = ২ × ৩ × ৫ × ৭ = ২১০
৫৫.
বার্ষিক ৮% মুনাফাসহ ১,২০০ টাকার ৫ বছরের যে মুনাফা হয়, বার্ষিক ৬% মুনাফায় কত টাকার ১০ বছরের তত মুনাফা হবে?
  1. ক) ৬০০
  2. খ) ৭৫০
  3. গ) ৮০০
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৮ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ৮/১০০ টাকা
১২০০ টাকার ৫ বছরের মুনাফা (৮ × ১২০০ × ৫) /১০০ টাকা
                                               = ৪৮০ টাকা 

ধরি 
আসল P = x টাকা 
মুনাফার হার r  = ৬% = ৬/১০০ = ৩/৫০
মুনাফা I = ৪৮০ টাকা 
সময় n  = ১০ বছর 

আমরা জানি 
I = Pnr 
P = I/nr
 x = ৪৮০/{১০ × (৩/৫০)}
x  = ৪৮০/(৩/৫)
x  = (৪৮০× ৫)/৩
x  = ৮০০
৫৬.
কোন হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল।৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকী ছাত্রীদের কতদিন চলবে?
  1. ক) ৩০
  2. খ) ২২
  3. গ) ৩২
  4. ঘ) ৩৩
ব্যাখ্যা
সময় বাকি আছে = ২৬ - ৮ = ১৮ দিন
ছাত্রী আছে = ৬৬ - ৩০ = ৩৬ জন

৬৬ জন ছাত্রীর খাবার আছে = ১৮ দিনের
১ জন ছাত্রীর খাবার আছে = (১৮ × ৬৬) দিনের 
৩৬ জন ছাত্রীর খাবার আছে = (১৮ × ৬৬)/৩৬ দিনের
                                              =৩৩
৫৭.
একটি ত্রিভূজের বাহুগুলোর অনুপাত ৫: ১২ : ১৩ এবংপরিসীমা ১৯৫ সে: মি। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের সমষ্টি কত?
  1. ক) ১১০.৫
  2. খ) ১১৭
  3. গ) ১২৭
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাণ ৫x সে.মি., ১২xসে.মি. এবং ১৩x সে.মি.
প্রশ্নমতে,
৫x + ১২x + ১৩x = ১৯৫
৩০x = ১৯৫
x = ১৯৫/৩০
x  = ৬.৫

বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের সমষ্টি  = (১৩x  + ৫x)সে.মি.
                                                         = ১৮x সে.মি.
                                                         = (১৮ × ৬.৫) সে.মি.
                                                         =  ১১৭ সে.মি.
৫৮.
০.০৭ এর ৩% = কত? 
  1. ক) ২১%
  2. খ) ০.২১%
  3. গ) ০.০২১%
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
০.০৭ এর ৩%
= ০.০৭ এর ৩/১০০
= ০.২১/১০০
= ০.২১ × ১/১০০
= ০.২১%
৫৯.
২ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
২ থেকে ৩০ পর্যন্ত ১০টি মৌলিক সংখ্যা আছে।  
২  হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা=২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯
৬০.
2x2 - 3x - 35 এর একটি উৎপাদক x - 5 হলে, অপরটি কত?
  1. ক) 2x + 7
  2. খ) 2x - 5
  3. গ) x - 7
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
2x2 - 3x - 35 
2x2 - 10x + 7x - 35 
2x(x - 5) + 7(x - 5)
(x - 5)(2x + 7)
৬১.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
  1. ক) ০৩ জানুয়ারি, ১৯৬৮
  2. খ) ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
  3. গ) ২০ জানুয়ারি, ১৯৬৯
  4. ঘ) ২২ জানুয়ারি, ১৯৬৯
ব্যাখ্যা
- শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে।
- আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল ৩৫ জন।
- এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।

উৎসঃ আওয়ামীলীগের ওয়েবসাইট।
৬২.
বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত?
  1. ক) কাঁকন বিবি
  2. খ) সিতারা বেগম
  3. গ) তারামন বিবি
  4. ঘ) নীলিমা ইব্রাহীম 
ব্যাখ্যা
- নারী মুক্তিযোদ্ধা কাঁকন বিবি খাসিয়া সম্প্রদায়ের।
- তিনি 'মুক্তিবেটি' নামে পরিচিত।
- তার জন্ম ১৯৪৮ সালে সুনামগঞ্জ জেলার এক খাসিয়া পরিবারে। 
- পরবর্তীতে তিনি ইসলামধর্ম গ্রহণ করে প্রথমে একজন বাঙালি এবং পরে একজন পাকিস্তানিকে বিয়ে করেন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি ৫ নং সেক্টরে মুক্তিবাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তি করেন। 
- এক পর্যায়ে তিনি পাকবাহিনীর হাতে ধরা পড়লে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়।
- কাঁকন বিবি কে ১৯৯৭ সালে মৌখিক ভাবে বীর প্রতীক খেতাব দেওয়া হলেও তার গেজেট প্রকাশিত হয়নি।
- ২০১৮ সালের ২১শে মার্চ তিনি মারা যান।

(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং পত্রিকা রিপোর্ট)
৬৩.
দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) ব্রাজিল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) চিলি
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী,
- প্রথম উত্তর আমেরিকার দেশ- বার্বাডোস।
- ১৯৭২ সালের ২০ জানুয়ারি বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

- মার্কিন যুক্তরাষ্ট্র ৪ এপ্রিল, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
- ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স ও কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

- প্রথম সমাজতান্ত্রিক বা ইউরোপীয় দেশ- পূর্ব জার্মানি।
- ১১ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি।
- ১২ জানুয়ারি, ১৯৭২ সালে পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- প্রথম দক্ষিণ আমেরিকার দেশ- ভেনেজুয়েলা।

- প্রথম মুসলিম দেশ বা আফ্রিকান দেশ- সেনেগাল।
- প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ- ইরাক।
- প্রথম উপসাগরীয় দেশ- কুয়েত।
- প্রথম ওশেনিয়ার দেশ- টোংগা।

উৎস:- ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন।
৬৪.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম- লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দু'টি করে মোট চারটি তারকা।
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন সাহা।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৬৫.
মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি?
  1. ক) গর্জন
  2. খ) সেগুন
  3. গ) গামার
  4. ঘ) শাল
ব্যাখ্যা
- টাঙ্গাইলের মধুপুর ও গাজীপুর জেলার ভাওয়াল গড়ের বনভূমি ‘শালবন’ নামে পরিচিত। 
- এই বনের প্রধান বৃক্ষ হলো ‘শাল বা গজারী’।
- এছাড়া অন্যান্য বৃক্ষের মধ্যে: বহেরা, হরিতকী, কড়ই, শিমুল, অর্জুন ইত্যাদি উল্লেখযোগ্য।
- শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।

(সূত্রঃ বন বিভাগ ওয়েবসাইট)
৬৬.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? 
  1. ক) প্রধান বিচারপতি
  2. খ) আপিল বিভাগের জ্যেষ্ঠ্য বিচারপতি
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) স্পিকার
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী,
- রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার
- স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
- প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার।
- প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
৬৭.
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কবে থেকে কাজ শুরু করে?
  1. ক) ১৯৭৮
  2. খ) ১৯৮২
  3. গ) ১৯৮৫
  4. ঘ) ১৯৮৮
ব্যাখ্যা
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়।
- তারপর থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ৪০টি দেশে জাতিসংঘের মোট ৫৪টি মিশনে অংশ নিয়েছে।
- বর্তমানে জাতিসংঘের ৯টি মিশনে ৬,৬২৬ জন বাংলাদেশি সেনা দায়িত্বরত রয়েছে।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট)
৬৮.
বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
  1. ক) অধ্যাপক আব্দুল হাই
  2. খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  3. গ) কাজী মোহাহের হোসেন
  4. ঘ) ড. এনামুল হক
অনির্ধারিত
ব্যাখ্যা
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক প্রফেসর মাযহারুল ইসলাম (১৯৭২ সাল)।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
৬৯.
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল?
  1. ক) ১৯২৭ - ১৯৭৭
  2. খ) ১৯৭৩ - ১৯৭৮
  3. গ) ১৯৭৪ - ১৯৭৯
  4. ঘ) ১৯৭৫ - ১৯৮০
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।
- বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০২০-২০২৫।

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন।
৭০.
বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' এর সময়কাল কবে ছিল?
  1. ক) ১৭৭০ খ্রি.
  2. খ) ১৭৬০ খ্রি.
  3. গ) ১৯৬৫ খ্রি.
  4. ঘ) ১৭৫৬ খ্রি.
ব্যাখ্যা
- রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করলে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে আর প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে।
- ফলে বাংলায় এক অভূতপর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
- এর ফল হিসেবে ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
- এ দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া।
৭১.
জার্মানী - ফ্রান্স সীমান্তে নির্মিত সীমানারেখার নাম কী?
  1. ক) ওডর- নিস - লাইন
  2. খ) সীগফ্রিড লাইন
  3. গ) ম্যাকনামারা লাইন
  4. ঘ) সনোরা লাইন লাইন
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা :
সিগফ্রিড লাইন – জার্মানি ও ফ্রান্স
ওডারনিস লাইন – জার্মানি ও পোল্যান্ড।
হিন্ডারবার্গ লাইন – জার্মানি ও ফ্রান্স
সনোরা লাইন - যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান।

(সূত্র: ব্রিটানিকা)
৭২.
দোজাংখা কোন দেশের ভাষা?
  1. ক) ভুটান
  2. খ) নেপাল
  3. গ) ঘানা
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
ভূটানের রাজধানী এবং বৃহত্তম শহর থিম্পু
ভুটানের মুদ্রার নাম  গুলট্রাম
ভুটানের অধিবাসীদের প্রধান ভাষা হলো দোজংখা

 [উৎস: ব্রিটানিকা]
৭৩.
Organization of America States (OAS) গঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৩৭
  2. খ) ১৯৪২
  3. গ) ১৯৪৭
  4. ঘ) ১৯৪৮
ব্যাখ্যা
- OAS এর পূর্ণরূপ The Organization of American States.
- ইহা উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো নিয়ে গঠিত সংস্থা।
- ১৯৪৮ সালে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে Charter of the OAS স্বাক্ষরিত হয়।
- বর্তমান সদস্য - ৩৫টি দেশ।
 
উৎস: oas.org
৭৪.
মধ্যপ্রাচ্যের কোন দেশে সংসদ নেই?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
- সৌদি রাজতন্ত্রের কখনো লিখিত সংবিধান ছিলো না। 
- তবে ১৯৯২ সালে তৎকালীন রাজা Basic Law of Government (Al-Niẓām al-Asāsī li al-Ḥukm) নামে একটি নথি প্রকাশ করেন।
-  নথিটিতে সরকার কিভাবে পরিচালিত হবে এবং জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়েছিল।

উৎস: ব্রিটানিকা 
৭৫.
মানবদেহের লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত?
  1. ক) ৭০০ : ১
  2. খ) ৮০০ : ১
  3. গ) ৯০০ : ১
  4. ঘ) ১০০০ : ১
ব্যাখ্যা
- পরিণত ও সুস্থ মানবদেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ প্রতি মাইক্রোলিটারে ৪০০০-১১০০০ (গড়ে ৭০০০)। 
- পরিণত সুস্থ মানুষের রক্তের মাত্র ১% শ্বেত রক্তকণিকা।
- পূর্ণ বয়স্ক পুরুষে লোহিত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন মিলিলিটারে ৫৪ লাখ এবং পূর্ণ বয়স্ক স্ত্রীলোকে তা ৪৮ লাখ।
- লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত ৭০০ : ১

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৭৬.
'জেনেটিকস' শব্দের প্রথম প্রয়োগ করেন কে?
  1. ক) মেন্ডেল
  2. খ) বেটসন
  3. গ) মর্গান
  4. ঘ) ডারউইন
ব্যাখ্যা
- উইলিয়াম বেটসন ১৯০৫ সালে সর্বপ্রথম Genetics শব্দটি প্রচলন করেন।
- অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল জিনতত্ত্বের জনক বলে পরিচিত।
- গ্রেগর জোহান মেন্ডেলের মৃত্যুর ১৬ বছর পর ১৯০০ সালে নেদারল্যান্ডসের উদ্ভিদবিজ্ঞানী হিউগো ডে ভ্রিস, জার্মান উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক কার্ল করেন্স, অস্ট্রিয়ার কৃষিবিজ্ঞানী এরিক শ্চের্মেক পৃথকভাবে কিন্তু একই সময়ে মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৭৭.
কোনটি গণনা পদ্ধতি নয়?
  1. ক) ডেসিমেল
  2. খ) বিসিডি
  3. গ) হেক্সাডেসিমেল
  4. ঘ) অক্টাল
ব্যাখ্যা
কম্পিউটার এবং কম্পিউটার প্রোগ্রামিং এ যে চার ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সে গুলো হল:
- ডেসিম্যাল (Decimal) বা দশমিক সংখ্যা পদ্ধতি
- বাইনারি (Binary) সংখ্যা পদ্ধতি
- অক্টাল (Octal) সংখ্যা পদ্ধতি
- হেক্সাডেসিম্যাল (Hexadecimal) সংখ্যা পদ্ধতি
ডেসিম্যাল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিম্যাল এই চারটি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি।

- বাইনারি কোডেড ডেসিমাল (বিসিডি) হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বাইনারি কোড কে ৪ বিট করে 0 - 9 অক্ষরের দ্বারা প্রকাশ করা হয়।
এই কোডের মান দেখতে দশমিক সংখ্যার মতো তাই একে Binary Coded Decimal ও বলা হয়; যদিও ডেসিমাল কোড ও বাইনারি কোডেড ডেসিমাল দেখতে একই রকম হলেও প্রকৃত মান ভিন্ন।

- অকটাল নাম্বার সিস্টেম বলতে ৮-ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি। অর্থাৎ প্রতিটি সংখ্যার জন্য শুধুমাত্র ৮টি সম্ভাব্য অঙ্ক নিয়ে অষ্টক সংখ্যা পদ্ধতি গঠিত হয়। অঙ্কগুলি হল ০ থেকে ৭ পর্যন্ত।
- হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হল ১৬-ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ শুধুমাত্র প্রতিটি সংখার জন্য ১৬টি সম্ভাব্য মান নিয়ে ষোড়শিক সংখ্যা পদ্ধতি গঠিত হয়।
ষোড়শিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলি হল 0 - 9 এবং A,B,C,D,E,F পর্যন্ত মোট ১৬টি বর্ণ।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)।
৭৮.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)এর বর্তমান মহাসচিব কে?
  1. ক) গীতা গোপীনাস
  2. খ) হুয়ান কার্লোস সালাজার
  3. গ) আন্তেনিও গুতারেস
  4. ঘ) জেসন স্টলবারবার্গ 
ব্যাখ্যা
- ICAO (International Civil Aviation Organisation) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটির সদরদপ্তর কানাডার মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
- ১৯৪৭ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিকাগো কনভেনশন কার্যকরের মাধ্যমে ICAO গঠিত হয়। একই বছর এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ICAO এর বর্তমান মহাসচিব হুয়ান কার্লোস সালাজার। তিনি ১ আগস্ট, ২০২১ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

(তথ্যসূত্রঃ ICAO ওয়েবসাইট)
৭৯.
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) কাঠমাণ্ডু
  4. ঘ) ইসলামাবাদ
ব্যাখ্যা
- ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
- সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
- ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
- এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
- সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।

উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর।
৮০.
২০২১ সালের টোকিও অলিম্পিকে পদকজয়ী দেশের সংখ্যা কত?
  1. ক) ৯০
  2. খ) ৯১
  3. গ) ৯২
  4. ঘ) ৯৩
ব্যাখ্যা
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয়।
- টোকিও অলিম্পিকের মাসকটের নাম মিরাইতোয়া।
পদক তালিকায় শীর্ষদেশ সমূহ:
- যুক্তরাষ্ট্র : ১১৪টি (স্বর্ণ ৩৯টি)
- চীন : ৮৮টি (স্বর্ণ ৩৮টি)
- জাপান : ৫৮টি (স্বর্ণ : ২৭টি)।
- বাংলাদেশ থেকে চারটি ইভেন্টে মোট ছয়জন প্রতিযোগী টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করে।
- ২০২১ সালের টোকিও অলিম্পিকে পদকজয়ী দেশেরসংখ্যা ৯৩টি। 

(তথ্যসূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওয়েবসাইট)