পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] Subject - English Literature Topic - Writers from Vicorian Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Alfred Lord Tennyson, Robert Browning, Charles Dickens, Sir Walter Scott, Matthew Arnold, Oscar Wilde, Thomas Hardy. Other Writers: R.L Stevenson, Mark Twain, Edward Fitzgerald, George Eliot, John Stuart Mill, Charles Robert Darwin, Karl Marx, Cardinal Newman, Thomas Babington Macaulay, Emily Bronte, Gustave Flaubert, Henry James, George Robert Gissing. উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Who is the author of the poem 'Ulysses'?
  1. Emily Bronte
  2. Alfred Lord Tennyson
  3. Robert Browning
  4. Charles Dickens
ব্যাখ্যা
Alfred Lord Tennyson is the author of the poem 'Ulysses'.

• Ulysses:
- 'Ulysses' একটি ব্ল্যাঙ্ক ভার্স ধরনের কবিতা, এটি 1842 সালে প্রকাশিত হয়।
- কবিতাটি লেখা হয়েছে হোমারের "Odyssey" এবং দান্তের "Inferno" থেকে ধারণা নিয়ে।
- এটি একটি dramatic monologue কবিতা, যেখানে উলিসিস নামের এক বৃদ্ধ রাজা নিজের কথা বলেন।
- উলিসিস তার ইথাকা রাজ্যের জীবন নিয়ে বিরক্ত ও ক্লান্ত।
- তিনি তার ছেলে টেলিমেকাসকে রাজ্যের দায়িত্ব দিয়ে আবার নতুন অভিযান করতে চান।
- তার ইচ্ছে পুরোনো গৌরব ফিরে পাওয়া এবং আবার দুঃসাহসিক যাত্রা করা।
- উলিসিস তার পুরোনো সঙ্গীদের অনুপ্রেরণা দেন আবার যাত্রায় বের হওয়ার জন্য।
- কবিতার বর্ণনাভঙ্গি কিছুটা বিদ্রূপাত্মক।
- তার যাত্রা বিপদজনক কিংবা অর্থহীন হতে পারে—এই দ্ব্যর্থতা কবিতার সৌন্দর্য বৃদ্ধি করে।
- কবিতাটি টেনিসন তার বন্ধুর (আর্থার হ্যালাম) মৃত্যুতে শোক প্রকাশের সময় লেখেন।

• Lord Alfred Tennyson (1809-1892):
- He was a represented/ Lyric poet of the Victorian Age.
- Alfred Tennyson রাজকবি বা Poet Laureate পদে অভিষিক্ত হয়েছিলেন।

• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D' Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

Source: Britannica.
.
Thomas Hardy is known as a —
  1. Romantic poet
  2. Pessimistic novelist
  3. Comedy playwright
  4. Travel writer
ব্যাখ্যা
Thomas Hardy is known as a Pessimistic novelist.

• Thomas Hardy:

- তিনি Pessimistic Novelist হিসেবে পরিচিত।
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়।
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ্য উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- Thomas Hardy এর ছোটবেলা কাটে গ্রামে।
- তিনি একজন English novelist and poet.
- তার রচিত উপন্যাসগুলোর সময়কাল ভিক্টোরিয়া যুগ, কিন্তু তিনি অনেক ছোটগল্প লিখেছেন যেগুলো আধুনিক যুগে রচিত। এছাড়া তিনি কবিতাও লিখেছেন।

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হলো:
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native,
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge,
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.

Source: Britannica.
.
What is the central theme of the poem 'Dover Beach'?
  1. Nature and beauty
  2. Joy and celebration
  3. Decline of religious faith
  4. Historical war events
ব্যাখ্যা
Decline of religious faith is the central theme of the poem 'Dover Beach'.

Dover Beach:

- "Dover Beach" কবিতাটি Matthew Arnold রচিত।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৭ সালে তাঁর New Poems সংকলনে।
- এটি Arnold-এর সবচেয়ে বিখ্যাত এবং প্রশংসিত কবিতা।
- মোট ৩৭ লাইনের এই কবিতায় আধুনিক পৃথিবীতে ধর্মীয় বিশ্বাসের পতনের কথা বলা হয়েছে।
- কবি বিশ্বাস করেন, এই ধর্মীয় শূন্যতার পরিবর্তে ভালোবাসা ও আন্তরিকতা হতে পারে মানুষের একমাত্র আশ্রয়।

Matthew Arnold (1822-1888):
- তিনি একজন ভিক্টোরিয়ান যুগের ইংরেজ কবি ছিলেন, এবং সাহিত্য ও সামাজিক critic হিসেবে পরিচিত।
- তিনি সমসাময়িক সমাজের বিভিন্ন শ্রেণির রুচি ও আচরণের সমালোচনার জন্য পরিচিত।
- তিনি সংস্কৃতির একজন প্রচারক হিসেবে খ্যাত, বিশেষ করে তাঁর বিখ্যাত রচনা Culture and Anarchy (1869)-এর জন্য।

• Notable Works:
Famous elegies: 
- Thyrsis,
- Rugby Chapel.

Famous poems:
- Dover Beach,
- The scholar gypsy,
- Sohrab and Rustom,
- Cromwell.

Famous books:
- Culture and Anarchy,
- The Study of Poetry,
- Literature and Dogma,
- Essays in Criticism.

Source: Britannica.
.
'Adam Bede' is a novel by —
  1. Henry James
  2. Mark Twain
  3. Karl Marx
  4. George Eliot
ব্যাখ্যা
Adam Bede is a novel by George Eliot.

Adam Bede:
- Adam Bede একটি উপন্যাস যা ১৮৫৯ সালে তিনটি খণ্ডে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের প্রধান চরিত্র Adam Bede একজন কাঠুরে, যিনি একটি অবিবাহিত মহিলাকে ভালোবাসেন, কিন্তু সেই নারী অন্য একজন পুরুষের সন্তানের জননী হয়।
- যদিও অ্যাডাম তাকে সাহায্য করতে চায়, শেষ পর্যন্ত সে তাকে হারায়।
- এটি Eliot-এর প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস। তিনি এটি বর্ণনা করেছিলেন "একটি গ্রাম্য কাহিনী—যেখানে গরুর নিঃশ্বাস ও খড়ের গন্ধ মিশে আছে।"
- এই উপন্যাসে প্রকৃত জীবনের নিখুঁত চিত্রণ এবং গ্রামীণ উপভাষার (Derbyshire dialect) ব্যবহারের মাধ্যমে বাস্তবতাকে জীবন্ত করে তোলা হয়েছে।
- এই রচনায় মানবিক সহানুভূতি এবং নৈতিক বিচার-এর এক অনন্য সংমিশ্রণ দেখা যায়, যা ইংরেজি সাহিত্যে নতুন এক মাত্রা যোগ করে।

• George Eliot (1819-1880):
- George Eliot একজন ইংরেজ ভিক্টোরিয়ান উপন্যাসিক ছিলেন,
- যিনি আধুনিক কথাসাহিত্যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পদ্ধতির বিকাশ ঘটান।
- তিনি তার লেখায় চরিত্রগুলোর মানসিক জগৎ গভীরভাবে বিশ্লেষণ করতেন, যা তাকে আধুনিক উপন্যাসিক হিসেবে পরিচিত করেছে।

• Notable Works:
 Novel -
- Adam Bede,
- The Mill on the Floss,
- Silas Marner,
- Middlemarch,
- Daniel Deronda.

Source: Britannica.
.
Henry James was a/an-
  1. British poet
  2. French dramatist
  3. American novelist
  4. German philosopher
ব্যাখ্যা
Henry James was an American novelist.

• Henry James (1843-1916):

- তিনি ছিলেন একজন American novelist, যিনি ১৯১৫ সালে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।
- তার লেখার প্রধান থিম ছিল:
“নতুন দুনিয়ার (America) সরলতা ও উচ্ছ্বাস বনাম পুরোনো দুনিয়ার (Europe) জটিলতা ও অভিজ্ঞতা।”

• তার বিখ্যাত কিছু উপন্যাস:
- Daisy Miller,
- The Portrait of a Lady,
- The Bostonians,
- The Ambassadors.

Source: Britannica.
.
Oscar Wilde’s only novel is —
  1. Pride and Prejudice
  2. Moby Dick
  3. War and Peace
  4. The Picture of Dorian Gray
ব্যাখ্যা
Oscar Wilde’s only novel is The Picture of Dorian Gray.

Oscar Wilde (1854–1900):
- Oscar Wilde ছিলেন একজন আইরিশ লেখক, কবি ও নাট্যকার।
- তিনি রসিকতা ও বুদ্ধিদীপ্ত উক্তির জন্য বিখ্যাত ছিলেন।
- তিনি “Aesthetic Movement”-এর মুখপাত্র ছিলেন।
- তাঁর ব্যক্তিগত জীবনে সমকামিতার অভিযোগে মামলা ও কারাবরণের ঘটনা ছিল ব্যাপকভাবে আলোচিত।

• Notable Works:
তাঁর বিখ্যাত উপন্যাস:
- The Picture of Dorian Gray (1891)।

বিখ্যাত কমেডি নাটকসমূহ:
- Lady Windermere’s Fan (1892),
- The Importance of Being Earnest (1895)।

• Other options:
- Pride and Prejudice is a novel written by Jane Austen.
- Moby-Dick is a novel written by Herman Melville.
- War and Peace is a historical novel by Leo Tolstoy.

Source: Britannica.
.
Who wrote the novel 'The Odd Women'?
  1. George Gissing
  2. George Eliot
  3. Gustave Flaubert
  4. Thomas Babington
ব্যাখ্যা
George Gissing wrote the novel 'The Odd Women'.

• The Odd Women:
- The Odd Women ১৮৯৩ সালে প্রকাশিত হয়।
- এটি নারী জীবনের অতৃপ্তি ও হতাশার একটি শক্তিশালী অধ্যয়ন।

• George Gissing (1857-1903):
- George Gissing ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক।
- তাঁর উপন্যাসগুলোতে নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির জীবনের বাস্তবতা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

• উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- New Grub Street (১৮৯১),
- The Private Papers of Henry Ryecroft (১৯০৩).

Source: Britannica.
.
'New Arabian Nights' was written by-
  1. Cardinal Newman
  2. Robert Louis Stevenson
  3. Sir Walter Scott
  4. Oscar Wilde
ব্যাখ্যা

New Arabian Nights was written by Robert Louis Stevenson.

• New Arabian Nights:
- New Arabian Nights was written by Robert Louis Stevenson is a collection of stories.
- ১৮৮২ সালে এটি প্রকাশিত হয়।
- গল্পে একজন প্রিন্স - Florizel of Bohemia এর কথা বলা হয়েছে যে লন্ডন শহরের রাস্তায় ছদ্মবেশে ঘুরে বেরায়।
- এই সাহিত্যকর্মটি অনেকটা collection of middle eastern folk stories collection named One thousand and One night অথবা আলিফ লায়লা এর গল্পগুলির সাথে সামঞ্জস্যপূর্ন।

• Robert Louis Stevenson (1850-1894):
- Robert Louis Stevenson ছিলেন একজন স্কটিশ প্রবন্ধকার, কবি এবং কথাসাহিত্যিক এবং ভ্রমণ বিষয়ক লেখক।

• তাঁর বিখ্যাত উপন্যাস:
- Treasure Island (১৮৮১),
- Kidnapped (১৮৮৬),
- The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde (১৮৮৬), 
- The Master of Ballantrae (১৮৮৯)।

Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman.
Britannica.

.
Emily Bronte belonged to which country?
  1. France
  2. America
  3. England
  4. Germany
ব্যাখ্যা
Emily Bronte belonged to England.

• Emily Bronte:
- Emily Bronte ছিলেন একজন ইংরেজি উপন্যাসিক এবং কবি।
- তিনি একটিই উপন্যাস রচনা করেছেন, "Wuthering Heights" (১৮৪৭)।

• Notable Works:
- Poems by Currer, Ellis and Acton Bell (book),
- Wuthering Heights (novel).

Source: Britannica.
১০.
Sir Walter Scott was from —
  1. England
  2. Ireland
  3. Scotland
  4. Africa
ব্যাখ্যা
Sir Walter Scott was from Scotland.

• Sir Walter Scott (1771-1832):

- A great Scottish novelist, poet, historian, and biographer.
- তাকে ইংরেজি সাহিত্যে ঐতিহাসিক উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।
- স্কট ঐতিহাসিক উপন্যাসের জনক হিসেবে পরিচিত।
- তার লেখা উপন্যাসগুলোতে ইতিহাস, রোমান্স, দেশপ্রেম এবং ব্যক্তিগত দ্বন্দ্ব চিত্রিত হয়েছে।
- তিনি স্কটল্যান্ডের লোকজ সংস্কৃতি, ইতিহাস এবং নায়কদের সাহিত্যে জীবন্ত করে তুলেছেন।
- "Waverley Novels" নামে পরিচিত একটি সিরিজের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন।
- Ivanhoe ছিল তার সবচেয়ে জনপ্রিয় ও বিশ্ববিখ্যাত উপন্যাস।

• Notable Literary works:
- Ivanhoe (novel),
- Old Mortality (novel),
- The Waverley Novels,
- The Heart of Midlothian (novel),
- Patriotism (poem),
- Rokeby (poem), etc.

Source: Britannica.
১১.
What is Charles Darwin famous for?
  1. Composing lyrical ballads
  2. Developing the theory of evolution
  3. Writing romantic novels
  4. The discovery of gravity
ব্যাখ্যা
Charles Darwin famous for the theory of evolution by natural selection.

Charles Darwin:
- চার্লস ডারউইন ছিলেন একজন ইংরেজ প্রকৃতিবিদ।
- তিনি “Natural Selection”-এর মাধ্যমে বিবর্তন তত্ত্ব দেন।
- তিনি অ্যাগনস্টিক ছিলেন।
- তার মতে, মানুষ ও প্রাণীর একটি সাধারণ পূর্বপুরুষ ছিল।
- তার তত্ত্ব ধর্মীয় সমাজকে হতবাক করে দেয়।

• Notable Works:
- On the Origin of Species (book),
- The Descent of Man (book),
- The Voyage of the Beagle (book).

Source: Britannica.
১২.
Which of the following is a novel by Henry James?
  1. Jane Eyre
  2. The Portrait of a Lady
  3. Great Expectations
  4. Ivanhoe
ব্যাখ্যা
The Portrait of a Lady is a novel by Henry James.

• The Portrait of a Lady:
- The Portrait of a Lady উপন্যাসটি Henry James রচিত এবং এটি ১৮৮১ সালে তিন খণ্ডে প্রকাশিত হয়।
- এই উপন্যাসটি James-এর সাহিত্যজীবনের প্রথম পর্যায়ের একটি শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
- উপন্যাসটির মূল চরিত্র Isabel Archer, একজন তরুণী আমেরিকান নারী, যার অনেক সম্ভাবনা ছিল।
- সে ইউরোপে ভ্রমণ করে এবং শেষ পর্যন্ত নিজের সরলতা ও সীমিত অভিজ্ঞতার কারণে ভুক্তভোগী হয়ে পড়ে।
- এই উপন্যাসে আমেরিকান চরিত্রের গভীর বিশ্লেষণ পাওয়া যায় এবং এতে স্বাধীনতা ও সমতার জাতীয় মিথ ফুটে উঠেছে, যা ঐতিহাসিক অন্ধত্ব ও অহংকারে ঘেরা।

• Henry James (1843-1916):
- তিনি ছিলেন একজন American novelist, যিনি ১৯১৫ সালে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।
- তার লেখার প্রধান থিম ছিল:
“নতুন দুনিয়ার (America) সরলতা ও উচ্ছ্বাস বনাম পুরোনো দুনিয়ার (Europe) জটিলতা ও অভিজ্ঞতা।”

• তার বিখ্যাত কিছু উপন্যাস:
- Daisy Miller,
- The Portrait of a Lady,
- The Bostonians,
- The Ambassadors.

• Other options:
- Jane Eyre was written by Charlotte Bronte.
- Great Expectations was written by Charles Dickens,
- Ivanhoe was written by  Sir Walter Scott.

Source: Britannica.
১৩.
The Victorian Period spans from —
  1. 1770 to 1830
  2. 1800 to 1850
  3. 1832 to 1901
  4. 1857 to 1910
ব্যাখ্যা
The Victorian period occurred in the 19th century (1832-1901).

• English Literature Periods:
- 450-1066: The Old English Period,
- 1066-1500: The Middle English Period,
- 1500-1660: The Renaissance Period.
- 1660-1785: The Neoclassical Period,
- 1798-1832: The Romantic Period,
- 1832-1901: The Victorian Period,
- 1901-1939: The Modern Period,
- 1939-present: The Post Modern Period.

• Victorian Period (1832-1901):
- রানি ভিক্টোরিয়ার (1837-1901) শাসনকাল হলেও সাহিত্যিক ভিক্টোরিয়ান যুগ 1832 সাল থেকে ধরা হয়।
- মধ্যযুগীয় শিল্প ও সাহিত্যকে অনুসরণ করে।
- ভিক্টোরিয়ান যুগ বৈশিষ্ট্য হলো: প্রতীকবাদ, সংবেদনশীলতা, সরলতা।
- এই যুগকে Decadence-এর যুগও বলা হয়, কারণ ভিক্টোরিয়ান আদর্শের পতন ও অবক্ষয় শুরু হয়।

• Victorian যুগের বিখ্যাত সাহিত্যিকেরা হচ্ছে-
- Charles Dickens.
- Alfred, Lord Tennyson.
- Robert Browning.
- George Eliot,
- Thomas Hardy, etc.

Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman.
১৪.
Lord Alfred Tennyson is known as-
  1. Epic poet
  2. Lyric poet
  3. Romantic poet
  4. None of them
ব্যাখ্যা
Lord Alfred Tennyson is a lyric poet of the Victorian Age.

• Lord Alfred Tennyson (1809-1892):
- He was a represented/ Lyric poet of the Victorian Age.
- Alfred Tennyson রাজকবি বা Poet Laureate পদে অভিষিক্ত হয়েছিলেন।

• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D' Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

Source: Britannica
১৫.
Who translated 'Rubáiyát of Omar Khayyám' into English?
  1. Edward FitzGerald
  2. Alfred Tennyson
  3. George Eliot
  4. Oscar Wilde
ব্যাখ্যা
Edward FitzGerald translated the Rubáiyát of Omar Khayyám into English.

• Rubaiyát of Omar Khayyám:
- যুগ শ্রেষ্ঠ জোতির্বিজ্ঞানী ওমার খৈয়ামের রচনা থেকে অনুপ্রাণিত।
- এটি মূলত: অনুবাদ নয় বরং মূল গ্রন্থকে সামনে রেখে মৌলিক রচনা।
- প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
- ইংরেজি সংস্করণে এই নামের সাথে যুক্ত হয়- "the Astronomer-Poet of Persia" বাক্যটি।
- ইংরেজি সাহিত্যের অন্যতম Lyric Poem হিসেবে এটি স্বীকৃত।

• Famous lines from The Rubaiyat of Omar Khayyam:
- A jug of wine, a loaf of bread, and thou
Be happy for this moment. This moment is your life."
- If you hope for eternal rest, feel the pain yourself; but don't hurt others.

• Edward FitzGerald (1809-1883):
- Edward FitzGerald ছিলেন একজন ইংরেজ লেখক, যিনি সবচেয়ে বেশি পরিচিত "Rubáiyát of Omar Khayyám" নামক কাব্যগ্রন্থ অনুবাদের জন্য।
- এটি পার্সি কবি ওমর খৈয়ামের কবিতার উপর ভিত্তি করে রচিত একটি স্বাধীন অনুবাদ ও সংকলন।
- এই কাব্যগ্রন্থ ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি হিসেবে বিবেচিত এবং এটি বহুবার উদ্ধৃত হয়েছে। 

Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman.
Britannica.
১৬.
Which of the following is a famous elegy by Matthew Arnold?
  1. David Copperfield
  2. Rabbi Ben Ezra
  3. Thyrsis
  4. Sohrab and Rustom
ব্যাখ্যা
Thyrsis is a famous elegy by Matthew Arnold.

• Thyrsis:

- Matthew Arnold লিখা "Thyrsis" হল একটি elegic কবিতা।
- এটি Arnold-এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা হিসেবে বিবেচিত।
- "Thyrsis" কবিতাটি Arnold-এর বন্ধু ও কবি Arthur Hugh Clough এর স্মৃতিতে লেখা, যিনি ১৮৬১ সালে মারা যান।
- Arnold, Clough-কে Thyrsis হিসেবে উপস্থাপন করেন, যা একটি ঐতিহ্যবাহী গ্রীক নাম, যার মানে একজন গাড়ী চালক-কবি।
- কবিতার মধ্যে, Arnold Oxford বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গ্রামীণ অঞ্চলের ছবি আঁকেন, যেখানকার দৃশ্যপট উনি ও Clough-এ মিলিতভাবে ১৮৪০-এর দশকে ছাত্র অবস্থায় ঘুরে বেড়াতেন।
- কবিতাটি তাদের যৌবনের আদর্শের পতন এবং বিশ্ববিদ্যালয় ত্যাগের পর জীবনের বাস্তবতার দিকে দৃষ্টি নিবদ্ধ করে।

• Matthew Arnold (1822-1888):
- তিনি একজন ভিক্টোরিয়ান যুগের ইংরেজ কবি ছিলেন, এবং সাহিত্য ও সামাজিক critic হিসেবে পরিচিত।
- তিনি সমসাময়িক সমাজের বিভিন্ন শ্রেণির রুচি ও আচরণের সমালোচনার জন্য পরিচিত।
- তিনি সংস্কৃতির একজন প্রচারক হিসেবে খ্যাত, বিশেষ করে তাঁর বিখ্যাত রচনা Culture and Anarchy (1869)-এর জন্য।

• Notable Works:
Famous elegies: 
- Thyrsis,
- Rugby Chapel.

Famous poems:
- Dover Beach,
- The scholar gypsy,
- Sohrab and Rustom,
- Cromwell.

Famous books:
- Culture and Anarchy,
- The Study of Poetry,
- Literature and Dogma,
- Essays in Criticism.

• Other options:
David Copperfield: এটি Charles Dickens-এর একটি উপন্যাস।
Rabbi Ben Ezra: এটি Robert Browning-এর একটি কবিতা।
Sohrab and Rustom: এটি Matthew Arnold-এর একটি narrative poem.

Source: Britannica.
১৭.
Who was Robert Browning?
  1. Novelist
  2. Poet
  3. Critic
  4. Essayist
ব্যাখ্যা
Robert Browning ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন প্রধান ইংরেজি কবি।

• Robert Browning (1812-1889):
- Robert Browning ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন প্রধান ইংরেজি কবি।
- তিনি নাটকীয় একক বক্তৃতা এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
- তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল The Ring and the Book , যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।

• Notable Works:
Poems:
 - My Last Duchess,
 - The Pied Piper of Hamelin,
 - Fra Lippo Lippi,
 - The Pied Piper of Hamelin,
 - Rabbi Ben Ezra,
 - Men and Women,
 - Christmas-Eve and Easter-Day,
 - Bishop Blougram’s Apology (long poem).
Drama:
 - Pippa Passes.

Source: Britannica.