পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ১৯: টপিক সমূহ: রিভিশন (পরীক্ষা ১৭ থেকে ১৮ পর্যন্ত) [Live Class –16 to 17]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
cosecθ + cotθ = 9/2 হলে, cosecθ - cotθ এর মান কত?
  1. 2/5
  2. 2/9
  3. 1/9
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cosecθ + cotθ = 9/2 হলে, cosecθ - cotθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cosecθ + cotθ = 9/2

আমরা জানি,
cosec2θ - cot2θ = 1
⇒ (cosecθ + cotθ)(cosecθ - cotθ) = 1
⇒ (9/2)(cosecθ - cotθ) = 1
∴ (cosecθ - cotθ) = 2/9
.
২৪০০ সে.মি. দীর্ঘ এবং ৪০০ সে.মি. প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত মিটার বেড়া লাগবে?
  1. ৩৪ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৫৬ মিটার
  4. ৭২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০০ সে.মি. দীর্ঘ এবং ৪০০ সে.মি. প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত মিটার বেড়া লাগবে?

সমাধান:
সমাধান:
জমিটির পরিসীমার সমান বেড়া লাগবে।

∴ জমিটির পরিসীমা = ২(৪০০ + ২৪০০) সে.মি.
= ৫৬০০ সে.মি.
= ৫৬০০/১০০ মিটার
= ৫৬ মিটার
.
একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 10 সে.মি. এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 15 সে.মি.। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 115 বর্গ সে.মি.
  2. 120 বর্গ সে.মি.
  3. 125 বর্গ সে.মি.
  4. 130 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 10 সে.মি. এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 15 সে.মি.। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c সে.মি.

শর্ত অনুসারে,
a + b + c = 15
এবং √(a2 + b2 + c2) = 10
∴  a2 + b2 + c2 = 102 = 100

এখন,
a + b + c = 15
বা, (a + b + c)2 = 152
বা, a2 + b2 + c2 + 2(ab + bc + ca) = 225
বা, 100 + 2(ab + bc + ca) = 225
বা, 2(ab + bc + ca) = 225 - 100
বা, 2(ab + bc + ca) = 125

∴  ক্ষেত্রফল = 125 বর্গ সে.মি.
.
ত্রিভুজ ABC এ ∠B = 90° , যদি AC = √2AB হয়, তাহলে ∠C এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC এ ∠B = 90° , যদি AC = √2AB হয়, তাহলে ∠C এর মান কত?

সমাধান:

দেওয়া আছে,
ত্রিভুজ ABC এ ∠B = 90°, যা একটি সমকোণী ত্রিভুজ।
∠C = θ, হলে sinθ = লম্ব/অতিভুজ
⇒ sinθ = AB/AC 
⇒ sinθ = AB/√2AB
⇒ sinθ = 1/√2
⇒ sinθ = sin45°
∴ θ = 45°
.
একটি ঘনকের আয়তন 216 ঘন সে.মি.। এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 2√3 সে.মি.
  2. 4√3 সে.মি.
  3. 5√3 সে.মি.
  4. 6√3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন 216 ঘন সে.মি.। এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a একক 
∴ আয়তন a3 ঘন একক

শর্তমতে,
a3 = 216
∴ a = 6

ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = 6 সে.মি.
এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 সে.মি.
.
একটি 72 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করলো। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিলো?
  1. 30 মিটার
  2. 36 মিটার
  3. 24 মিটার
  4. 48 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 72 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করলো। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিলো?

সমাধান:

মনে করি,
খুঁটিটি ভূমি থেকে h উঁচুতে ভেঙ্গেছিলো।
এখানে, ∠BDC = 30°
এখন,
sin30° = লম্ব/অতিভুজ
⇒ sin30° = BC/BD
⇒ 1/2 = h/(72 - h)
⇒ 2h = 72 - h
⇒ 2h + h = 72
⇒ 3h = 72
∴ h = 24

সুতরাং, খুঁটিটি ভূমি থেকে 24 মিটার উঁচুতে ভেঙ্গেছিলো।
.
একটি রম্বসের ক্ষেত্রফল 22 বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. 32 বর্গ সে.মি.
  2. 42 বর্গ সে.মি.
  3. 44 বর্গ সে.মি.
  4. 48 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 22 বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
∴ কর্ণদ্বয়ের গুণফল = 2 × রম্বসের ক্ষেত্রফল
= (2 × 22) বর্গ সে.মি.
= 44 বর্গ সে.মি.
.
5 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত একক?
  1. 5√3 একক
  2. 10√3 একক
  3. 15√3 একক
  4. √3 একক
ব্যাখ্যা
প্রশ্ন: 5 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত একক?

সমাধান:
আমরা জানি,
ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3a 

এখানে,
ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, a = 5 একক
∴ ঘনকের দুটি কর্ণের সমষ্টি = √3a + √3a 
= 5√3 + 5√3
= 10√3 একক
.
3 + cosec2θ = 5 হলে, θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + cosec2θ = 5 হলে, θ এর মান কত?

সমাধান:
3 + cosec2θ = 5
⇒ cosec2θ = 5 - 3
⇒ cosec2θ = 2
⇒ cosecθ = √2
⇒ cosecθ = cosec45°
∴ θ = 45°
১০.
cos120° এর মান কত?
  1. 1/2
  2. 1/√2
  3. - (1/2)
  4. √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos120° এর মান কত?

সমাধান:
cos120°
= cos (90° + 30°)
= - sin30°
= - 1/2
১১.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 0.3 মিটার। চৌবাচ্চাটির আয়তন কত?
  1. 0.00018 ঘনমিটার
  2. 0.9 ঘনমিটার
  3. 0.18 ঘনমিটার
  4. 0.027 ঘনমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 0.3 মিটার। চৌবাচ্চাটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে = 0.3 মিটার

আমরা জানি,
চৌবাচ্চাটির আয়তন = (0.3 × 0.3 × 0.3) ঘনমিটার
= 0.027 ঘনমিটার
১২.
যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 14°) = 1/2 হয়, তবে θ এর মান কত?
  1. 16°
  2. 18°
  3. 24°
  4. 30°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 14°) = 1/2 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sin(θ + 14°) = 1/2
⇒ sin(θ + 14°) = sin30°
⇒ θ + 14° = 30°
⇒ θ = 30° - 14°
∴ θ = 16°
১৩.
sinA + cosecA = 2 হলে, sinA এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. √2
  4. 1/√2
ব্যাখ্যা
প্রশ্ন: sinA + cosecA = 2 হলে, sinA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sinA + cosecA = 2
⇒ SinA + (1/sinA) = 2
⇒ (sin2A + 1)/sinA = 2
⇒ sin2A + 1 = 2sinA
⇒ sin2A - 2sinA + 1 = 0
⇒ (sinA - 1)2 = 0
⇒ sinA - 1 = 0
∴ sinA = 1
১৪.
দুইটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 2 : 3 হলে, এদের আয়তনের অনুপাত কত?
  1. 4 : 9
  2. 8 : 18
  3. 8 : 27
  4. 1 : 27
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 2 : 3 হলে, এদের আয়তনের অনুপাত কত?

ধরি,
ঘনক দুটির বাহুর দৈঘ্যের অনুপাত যথাক্রমে = 2a, 3a
∴ ঘনকদুটির আয়তনের অনুপাত = (2a)3 : (3a)3
= 8a3 : 27a3
= 8 : 27
১৫.
একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায়। অপর প্রান্ত ঘর থেকে 5 মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত মিটার?
  1. 13 মিটার
  2. 14 মিটার
  3. 17 মিটার
  4. 19 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায়। অপর প্রান্ত ঘর থেকে 5 মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:

ধরি,
মইটি a মিটার লম্বা

∴ সমকোণী ত্রিভুজের সূত্র হতে পাই,
(অতিভূজ) = (ভূমি)২ + (লম্ব)
⇒ a2 = (5)2 + (12)2
⇒ a2 = 25 + 144
⇒ a2 = 169
∴ a = 13 মিটার
১৬.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি.। যদি এর দৈর্ঘ্য 3 মি.কমানো ও প্রস্থ 3 মি. বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত?
  1. 12 বর্গ মি.
  2. 13 বর্গ মি.
  3. 15 বর্গ মি.
  4. 18 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গ মি.। যদি এর দৈর্ঘ্য 3 মি. কমানো ও প্রস্থ 3 মি. বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = a মিটার
তাহলে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (a + 3)
এবং আয়তক্ষেত্রের প্রস্থ = (a - 3)

প্রশ্নমতে,
(a + 3)(a - 3) = 216
⇒ a2 - 9 = 216
⇒ a2 = 216 + 9
⇒ a2 = 225
∴ a = 15
১৭.
কোনো ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 150 বর্গমিটার
  2. 54 বর্গমিটার
  3. 108 বর্গমিটার
  4. 216 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
এক বাহুর দৈর্ঘ্য, a = 6 মিটার

আমরা জানি,
বাক্সের তলের মোট ক্ষেত্রফল = 6a2
= {6 × (6)2}
= 6 × 36
= 216 বর্গমিটার
১৮.
1 + cot2θ = 4 এবং θ < 90° হলে, θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + cot2θ = 4 এবং θ < 90° হলে, θ এর মান কত?

সমাধান:
এখানে,
1 + cot2θ = 4
⇒ cosec2θ = 4
⇒ cosec2θ = 22
⇒ cosecθ = 2
⇒ 1/sinθ = 2
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30°
∴ θ = 30°
১৯.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য 5 মিটার এবং 7 মিটার। এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
  1. 3 মিটার
  2. 4 মিটার
  3. 6 মিটার
  4. 8 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য 5 মিটার এবং 7 মিটার। এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বহুদ্বয়ের লম্ব দূরত্ব = ( 2 × ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল)
= (2 × 48)/(5 + 7)
= 96/12 মিটার
= 8 মিটার

∴ বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব = 8 মিটার