পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৩ ডিসেম্বর, ২০২১সময়45 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) - ওয়্যারলেস অপারেটর - ১১.০৯.২০২১ (গ্রেড-১৮)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৩ ডিসেম্বর, ২০২১ · ৮০ প্রশ্ন

.
'দুশ্চরিত্র' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
  1. ক) দু + চরিত্র
  2. খ) দুঃ + চরিত্র
  3. গ) দুং + চরিত্র
  4. ঘ) দূঃ + চরিত্র
ব্যাখ্যা

আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

.
'জনৈক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
  1. ক) জন + এক
  2. খ) জনা + এক
  3. গ) জনে + এক
  4. ঘ) জনে + ক
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়।
যেমন:
- মত + ঐক্য = মতৈক্য;
- জন + এক = জনৈক।

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ-নবম দশম শ্রেণী

.
'ইত্যাদি' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
  1. ক) ইত + ইদি
  2. খ) ইত্যা + দি
  3. গ) ইতঃ + আদি
  4. ঘ) ইতি + আদি
ব্যাখ্যা

ই/ঈ + অন্যস্বর = য-ফলা,

এই নিয়মে গঠিত সন্ধিঃ
• অতি + অন্ত = অত্যন্ত
• ইতি + আদি = ইত্যাদি
• প্রতি + ঊষ = প্রত্যূষ
• নদী + অম্বু = নদ্যম্বু।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
'চলচ্চিত্র' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
  1. ক) চলৎ + চিত্র
  2. খ) চল + চিত্র
  3. গ) চল + চিত্র
  4. ঘ) চল + ইত্র
ব্যাখ্যা

ত্‌ কিংবা দ্‌ এর পরে চ কিংবা ছ থাকলে ত্‌ বা দ্‌ স্থানে চ্‌ হয়।
যেমনঃ
উৎ + চারণ = উচ্চারণ
চলৎ + চিত্র = চলচ্চিত্র
উৎ + ছেদ = উচ্ছেদ
তদ্‌ + ছবি = তচ্ছবি 


উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'গবেষণা' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
  1. ক) গো + এষণা
  2. খ) গবে + এষনা
  3. গ) গব + এষনা
  4. ঘ) গবঃ + এষনা
ব্যাখ্যা

শব্দের শুরুতে অব্ উচ্চরণ থাকলে ও-কার হয়।
যেমন :
- গবেষণা = গো + এষণা
- লবণ = লো + অন
- পবন = পো + অন
- পবিত্র = পো + ইত্র

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)।

.
'জ্বিন-পরি' সমাসটি কোন শব্দযোগে সাধিত হয়?
  1. ক) মিলনার্থক
  2. খ) বিপরীতার্থক
  3. গ) সমার্থক
  4. ঘ) বিরোধার্থক
ব্যাখ্যা

দ্বন্দ্ব সমাস সাধিত হয় নিম্নোক্ত কয়েক উপায়ে -
১. মিলনার্থক শব্দযোগে : মা-বাপ, মাসি-পিসি, জ্বিন-পরী, চা-বিস্কুট ইত্যাদি।
২. বিরোধার্থক শব্দযোগে : দা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক ইত্যাদি।
৩. বিপরীতার্থক শব্দযোগে : আয়-ব্যয়, জমা-খরচ, ছোট-বড়, ছেলে-বুড়ো, লাভ-লোকসান ইত্যাদি।
৪. সমার্থক শব্দযোগে : হাট-বাজার, ঘর-দুয়ার, কল-কারখানা, মোল্লা-মৌলভী ইত্যাদি।
৫. দুটি বিশেষণযোগে : ভালো-মন্দ, কম-বেশি, আসল-নকল, বাকি-বকেয়া ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী।

.
'মহারাজ' কোন সমাসের উদাহরণ?'
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা

কর্মধারয় সমাসের কয়েকটি বিশেষ নিয়ম-
১) দুইটি বিশেষণ একই বিশেষ্য বোঝালে সেটি কর্মধারয় সমাস হয়। যেমন, যে চালাক সেই চতুর = চালাক-চতুর। এখানে পরবর্তী বিশেষ্যটি অপেক্ষাকৃত বেশি গুরুত্ব পাচ্ছে বলে এটি দ্বন্দ্ব সমাস হবে না।
২) দুইটি বিশেষ্য একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটিও কর্মধারয় সমাস হয়। যেমন, যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব। যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি।
৩) কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ বা ক্রিয়াবাচক বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। যেমন, আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা। এখানে ‘মোছা’ কাজটি বেশি গুরুত্বপূর্ণ।
৪) পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে তা পুরুষবাচক হয়ে যাবে। যেমন, সুন্দরী যে লতা = সুন্দরলতা
৫) বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহা হয়। মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান
৬) পূর্বপদে ‘কু’ বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে ‘কু’, ‘কৎ’ হয়। যেমন, কু যে অর্থ = কদর্থ।
৭) পরপদে ‘রাজা’ থাকলে ‘রাজ’ হয়। যেমন, মহান যে রাজা = মহারাজ
৮) বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষ্য আগে এসে বিশেষণ পরে চলে যায়। যেমন, সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
শীতার্তকে বস্ত্র দাও - এখানে 'শীতার্তকে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) সম্প্রদানে চতুর্থী
  2. খ) সম্প্রদানে শূন্য
  3. গ) নিমিত্তার্থে
  4. ঘ) সম্প্রদানে ষষ্ঠী
ব্যাখ্যা

যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে ( সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে। বস্তু নয়-ব্যক্তিই সম্প্রদান কারক।
চতুর্থী বা কে, রে, এরে বিভক্তিযুক্ত কতগুলো সম্প্রদান কারকের উদাহরণ হলো : ভিখারিকে পয়সা দাও। শীতার্তকে বস্ত্র দাও। সৎপাত্রকে কন্যা দাও।
সপ্তমী বা এ, য়, তে বিভক্তিযুক্ত কতগুলো সম্প্রদান কারকের উদাহরণ হলো : সৎপাত্রে কন্যা দান কর, সমিতিতে চাঁদা দাও, অন্ধজনে দেহ আলো।


উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয় - এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে শূন্য
  2. খ) অপাদানে দ্বিতীয়া
  3. গ) অপাদানে পঞ্চমী
  4. ঘ) অপাদানে ষষ্ঠী
ব্যাখ্যা

যা থেকে কিছু বিচ্যূত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন -
গাছ থেকে পাতা পড়ে।
দুধ থেকে দই হয়।
পাপে বিরত হও।
অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ বোটা-আলগা ফল গাছে থাকে না।
দ্বিতীয়া বা কে বিভক্তিঃ বাবাকে বড্ড ভয় পাই।
ষষ্ঠী বা এর বিভক্তিঃ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
সপ্তমী বা এ বিভক্তিঃ বিপদে মোরে করিবে ত্রান, এ নহে মোর প্রার্থনা।
তিলে তৈল হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

১০.
'অথই জল' বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) ভীষণ বিপদ
  2. খ) অন্ধকার দেখা
  3. গ) কঠিন পরীক্ষা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

অথৈ জল - ভীষণ বিপদ
যেমনঃ ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে নিজাম সাহেব অথৈ জলে পড়েছেন।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১১.
'অকালের বাদলা' বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) অসীম বিপদ
  2. খ) ভাগ্যের নিষ্ঠুরতা
  3. গ) অপ্রত্যাশিত বাঁধা
  4. ঘ) দিশা না পাওয়া
ব্যাখ্যা

অকালের বাদলা - অপ্রত্যাশিত বাধা
অকাল কুষ্মাণ্ড - অপদার্থ
অকালপক্ব - ইঁচড়ে পাকা
অকাল বোধন - অসময়ে আবির্ভাব

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
'অনেকের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি?
  1. ক) অন্যতম
  2. খ) অনন্য
  3. গ) একচ্ছত্র
  4. ঘ) অসম
ব্যাখ্যা

অনেকের মধ্যে একজন - অন্যতম
দুয়ের মধ্যে একটি - অন্যতর


উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
'আদরের সাথে' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি?
  1. ক) আদুরে
  2. খ) সাদরে
  3. গ) আদরী
  4. ঘ) সাদরী
ব্যাখ্যা

সাদরে (ক্রিয়াবিশেষণ) - আদরের সাথে; আদর পূর্বক; আদর করে।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
১৪.
'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি?
  1. রোদসী
  2. পার্থিব
  3. আরাধ্য
  4. অবিন্দম
ব্যাখ্যা

- আকাশ ও পৃথীবির অন্তরালকে এক কথায় বলে- রোদসী।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
'ইউসুফ জুলেখা' মর্সিয়া সাহিত্যের লেখক কে?
  1. ক) শেখ ফয়জুল্লাহ
  2. খ) দৌলতখাঁ
  3. গ) আব্দুল হাকিম
  4. ঘ) আব্দুল করিম
ব্যাখ্যা

- আব্দুল হাকিম সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি। 
-আব্দুল হাকিম রচিত কাব্য 'নূরনামা' 
- আব্দুল হাকিমের ৫টি কাব্য পাওয়া যায়। 
কাব্যগুলো হলো: 
- ইউসুফ জোলেখা 
- নূরনামা 
- দুররে মজলিশ 
- লালমোতি সয়ফুলমুলুক 
- হানি-ফার লড়াই 
অন্যদিকে, 
আলাওল রচিত গ্রন্থ:
- সয়ফুলমূলক বদিউজ্জামাল 
- সিকান্দারনামা 
 -রাগতালনামা 
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]

১৬.
'কবর' কবিতার রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জসীমউদ্‌দীন
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা

পল্লী কবি জসীমউদ্‌দীন রচিত বিখ্যাত ‘কবর’ কবিতাটির রচয়িতা।
তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত। এই কাব্যে মোট ১৯ টি কবিতা সংকলিত হয়েছে।
কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। এটি মত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।

১৭.
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) জসীমউদ্‌দীন
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা

গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ। বাংলা গীতাঞ্জলি (রচনাকাল, ১৯০৮-১৯০৯) কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদগ্রন্থ The Song Offerings।
বাংলা গীতাঞ্জলি হলো ১৫৭টি গীতিকবিতার সংকলন আর ইংরেজি গীতাঞ্জলী হলো ১০৩ টি গীতি কবিতার সংকলন।
বাংলা গীতাঞ্জলী থেকে ইংরেজি গীতাঞ্জলিতে ৫৩টি কবিতা/গানকে স্থান দিয়েছেন। অবশিষ্ট ৫০টি কবিতা/গান নিয়েছেন ৯টি কাব্যগ্রন্থ থেকে, যেমন-গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি, চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ থেকে ১টি এবং অচলায়তন নাটক থেকে ১টি।

[সূত্র: বাংলাপিডিয়া ও LiveMCQ লেকচার]

১৮.
'বিষাদ সিন্ধু'র রচয়িতা কে?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) মীর মোশাররফ হোসেন
  3. গ) বঙ্কিমচন্দ্র
  4. ঘ) আব্দুল হাকিম
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন রচিত শ্রেষ্ঠ উপন্যাস - বিষাদ-সিন্ধু, যা একটি ইতিহাস আশ্রিত উপন্যাস।
কারবালার কাহিনীর মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয় নি।
এই উপন্যাসের তিনটি পর্ব: 
- মহরম পর্ব্ব 
- উদ্ধার পর্ব্ব 
- এজিদ-বধ পর্ব্ব 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]

১৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মুমূর্ষু
  2. খ) মুমুর্ষ
  3. গ) মুমুর্সু
  4. ঘ) মমুর্সু
ব্যাখ্যা

মুমূর্ষু (বিশেষণ) - মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।
মুমুর্ষা (বিশেষ্য) - মৃত্যুর ইচ্ছা; মরণেচ্ছা; মরণ কামনা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

২০.
'সূর্য' এর প্রতিশব্দ নিচের কোনটি?
  1. ক) বীণা
  2. খ) আদিত্য
  3. গ) দৈত্য
  4. ঘ) পানি
ব্যাখ্যা

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দঃ
- সবিতা,
- আদিত্য,
- দিবাকর,
- ভাস্কর,
- ভানু,
- মার্তণ্ড,
- রবি,
- তপন,
- অর্ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২১.
She was absent _____ meeting.
  1. ক) from
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) by
ব্যাখ্যা

Appropriate preposition Absent এরপর from বসে।
Absent from মানে অনুপস্থিত।
যেমন- The man was absent from the meeting.
Half of our students were absent from class today.

২২.
He was accused _____ theft.
  1. ক) from
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) by
ব্যাখ্যা

Accuse somebody of (doing) something

Example: He accused her of being disloyal.
- He was accused of murder.
- Are you accusing me of lying?
- He was accused of theft.
Source: Longman Dictionary of Contemporary English

২৩.
He left _____ home.
  1. ক) from
  2. খ) of
  3. গ) by
  4. ঘ) none of these
ব্যাখ্যা

Home যখন adverb হিসেবে ব্যবহৃত হয় তখন এর পূর্বে preposition ব্যবহৃত হয় না। 

যেমনঃ

Is Sue home from work yet?
They brought the baby home from the hospital on Friday.
We stayed home last night.
I’m going home now. See you tomorrow.

২৪.
He prefers milk _____ tea.
  1. ক) to
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) by
ব্যাখ্যা

prefer (someone or something) to (someone or something else) অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় তখন prefer to বসে।
যেমনঃ I prefer writing to reading.
I prefer tea to coffee.

২৫.
You should abide _____ the rules.
  1. ক) from
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) by
ব্যাখ্যা

Abide এর পর preposition by বসে যার অর্থ (আইন) মেনে চলা চলা।
• President Aquino said she would abide by the court's decision.
• Agreement to abide by the laws of the land is not enough.

২৬.
Choose the correct sentence.
  1. ক) How old are you?
  2. খ) How you are old?
  3. গ) How old you are?
  4. ঘ) How are you old?
ব্যাখ্যা
Interrogative sentence হিসেবে How old are you? সঠিক বাক্য।
২৭.
আমার একটা কুকুর ছিলো-
  1. ক) I has a dog
  2. খ) I was a dog
  3. গ) I had a dog
  4. ঘ) I a dog
ব্যাখ্যা
I এরপরে has বসে না কখনো। এরপরে have অথবা অতীতকাল বুঝাতে had ব্যবহৃত হয়।
I was মানে নিজের কথা বুঝাচ্ছে।
তাই সঠিক অনুবাদ হবে অপশন গ এর বাক্যটি।
২৮.
Hazi Mohsin was _____ the poor.
  1. ক) angry with
  2. খ) annoyed with
  3. গ) cruel with
  4. ঘ) kind to
ব্যাখ্যা

কারো প্রতি দয়া দেখানো অর্থে kind এরপরে to ব্যবহৃত হয়।
যেমনঃ
They’ve been very kind to me.
Hazi Mohsin was kind to the poor.
He was kind to her.

২৯.
Raj and his family _____ here since March 2015.
  1. ক) is living
  2. খ) have been living
  3. গ) lives
  4. ঘ) has lived
ব্যাখ্যা

Since এর ব্যবহারঃ
Point of time এর পূর্বে since বসে।
Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, তিনটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন- I have been living in Dhaka since 2007.
I have been waiting since half past three.

৩০.
Our examination _____ on 25 December 2021.
  1. ক) has begun
  2. খ) is beginning
  3. গ) begins
  4. ঘ) begun
ব্যাখ্যা
নিকট ভবিষ্যতে কোনো কিছু অনুষ্ঠিত হবে এমন বুঝালে be verb এরপরে verb+ing হয়।
৩১.
The correct spelling is _____
  1. ক) Humonirous
  2. খ) Humorious
  3. গ) Humorous
  4. ঘ) Hummorious
ব্যাখ্যা

সঠিক বানানটি হলো - Humorous.

Humorous (Adjective):
Meaning:-
1. Causing laughter and amusement; comic.
2. Having or showing a sense of humour.
বাংলা অর্থ:- রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক।

৩২.
Find out the correct translation - ''সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে'' -
  1. ক) It is raining fro morning.
  2. খ) It has been raining from morning.
  3. গ) It has been drizzling since morning.
  4. ঘ) It is drizzling since morning.
ব্যাখ্যা

গুড়িগুড়ি বৃষ্টি হওয়া = drizzling
Drizzling এর ভেতরেই বৃষ্টি আছে। এ হিসেবে বাক্যটি  Subject শূন্য হয়ে যায়। যেখানে Subject নেই, সেখানে Subject হিসেবে It বসে।
আর পূর্ব থেকে শুরু হয়ে কোন কাজ চলছে বুঝালে সেটা Perfect Continuous Tense হয়।
পাশাপাশি পূর্ব থেকে শুরু হয়ে কোন কাজ চলছে বুঝালে, থেকে অর্থে from না বসে since ব্যবহৃত হয়।
এ হিসেবে সঠিক উত্তর (গ)।

৩৩.
''A speech full of too many word'' is.
  1. ক) a big speech
  2. খ) maiden speech
  3. গ) an unimportant speech
  4. ঘ) a verbose speech
ব্যাখ্যা

Verbose:
English Meaning: Using or expressed in more words than are needed.
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ: a verbose speech/speaker/style.

So, A verbose speech means 'containing more words than necessary'.
- The speech that contains more words is called a verbose speech.

Source: Oxford and Merriam-Webster Dictionary

৩৪.
I am not bad _____ Tennis.
  1. ক) to
  2. খ) about
  3. গ) at
  4. ঘ) with
ব্যাখ্যা

দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.

যেমনঃ
He is bad/good at cricket. [a bad/good player]
Running is bad/good for you. [unhealthy/healthy]
I am not bad at tennis.
He is good at chess.

Source: A practical English Grammar, Oxford University Press.

৩৫.
The team is _____ eleven players.
  1. ক) made of
  2. খ) made up of
  3. গ) made up
  4. ঘ) made
ব্যাখ্যা

be made up of something
Example:
• The Certificate is made up of a range of foundation units with specialist options.
• Explanation White light is made up of all the colors you can see in a rainbow.
• And each microbe was made up of atoms and molecules.
• The committee is made up of representatives from every state.

৩৬.
Run into debt is -
  1. ক) phrase
  2. খ) verbal noun
  3. গ) idiom
  4. ঘ) adverb clause
ব্যাখ্যা
Run into debt (ঋণি হওয়া) একটি ইংরেজি বাগধারা (idiom) ।
৩৭.
If I ___ rich, I would travel around the world.
  1. ক) am
  2. খ) was
  3. গ) were
  4. ঘ) have been
ব্যাখ্যা

Second Conditional:
• If + were + extension, would/could/might + Verb- এর present form.

যেমনঃ
- If I knew the answer, I would tell you.
- If I were you, I would pat your jacket on.
- If I were you, I would take the money.
- If I were a bird, I would fly to you.
- If I were rich, I would help the poor.

৩৮.
You said to me, ''You are right'' Indirect form is -
  1. ক) You told me that I was right.
  2. খ) You told me that you are right.
  3. গ) You told me that I am right.
  4. ঘ) You told me that I were right.
ব্যাখ্যা

Said to থাকলে indirect speech এ told হবে এবং reporting verb এর tense কে অনুসরণ করে indirect speech এ পরিবর্তন আসবে।
এখানে তাই সঠিক indirect speech হবে - You told me that I was right.

Direct speech: You said to me, ''You do not do your duty.''
indirect speech:  You told me that I did not do my duty.

৩৯.
The correct passive form of ''You must shut these doors'' is -
  1. ক) These must be shut doors.
  2. খ) Shut must be the doors.
  3. গ) Shut the doors you must.
  4. ঘ) These doors must be shut by you.
ব্যাখ্যা

May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার সময় এদের পরে be বসে এবং তার পরেই মূল verb টির Past Participle বসে।

যেমনঃ
Active: You must do the work.
Passive: The work must be done by you.
Active: You must shut these doors
Pasasive: These doors must be shut by you.

৪০.
Verb of the word 'false' is -
  1. ক) faulty
  2. খ) falsify
  3. গ) falsely
  4. ঘ) falsehood
ব্যাখ্যা

Verb form of false is falsify.

Falsify
verb
- alter (information, a document, or evidence) so as to mislead.

Similar:
forge
fake
counterfeit

৪১.
১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক কত দিনে সম পরিমাণ টাকা আয় করে?
  1. ক) ৬ দিনে
  2. খ) ৪ দিনে
  3. গ) ৮ দিনে
  4. ঘ) ১০ দিন
ব্যাখ্যা

১২ জনে আয় করে ৩ দিনে
∴ ১ জনে আয় করে ১২ × ৩ দিনে
∴ ৯ জনে আয় করে (৩ × ১২) / ৯
= ৪ দিনে

৪২.
যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা

৩০ সের ছোলা খায় ৬ টি ঘোড়া
∴ ২৫ সের ছোলা খায় ৬ × ২৫ / ৩০ = ৫ টি ঘোড়া

৪৩.
৫০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা হলে, ২০০০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা হবে?
  1. ক) ১৫০
  2. খ) ২৪০
  3. গ) ২৫০
  4. ঘ) ৪০০
ব্যাখ্যা

৫০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা
১ টাকার ৫ বছরের সুদ ১০০/৫০০০ টাকা
∴ ২০০০০ টাকার ৫ বছরের সুদ (১০০×২০০০০)/৫০০০ = ৪০০ টাকা

৪৪.
১/১০ টাকায় ১/৪০ টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত?
  1. ক) ২০
  2. খ) ১৫
  3. গ) ৩০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা

১/১০ টাকায় লাভ হয় ১/৪০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১ × ১০ × ১০০)/(৪০ × ১) = ২৫ টাকা

৪৫.
কোন মেশিনের একটি পণ্য উৎপাদনে ২/৩ মিনিট লাগে। ঐ মেশিনটি ২ ঘন্টায় কয়টি পণ্য উৎপাদন করবে?
  1. ক) ১৮০
  2. খ) ২২০
  3. গ) ১৯০
  4. ঘ) ৪০৫
ব্যাখ্যা

২/৩ মিনিটে উৎপাদন করে = ১ টি
১      ''         ''          ''     = ৩/২ টি
∴ ১২০ মিনিটে করে = ৩/২× ১২০ = ১৮০ টি

৪৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

১০২ এবং ১৮৬ কে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে তা হচ্ছে (১০২ - ৬) = ৯৬ এবং (১৮৬ - ৬) = ১৮০ এর গসাগু

∴ ৯৬ এবং ১৮০ এর গসাগু = ১২

৪৭.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.০৬
  2. খ) ০.৬
  3. গ) ০.৫
  4. ঘ) ০.০০৬
ব্যাখ্যা

মানের ক্রম: ০.৬ > ০.৫০. > ০.০৬ > ০.০০৬

৪৮.
১০০ × ০.১২ = কত?
  1. ক) ১২
  2. খ) ১২০
  3. গ) ১৫
  4. ঘ) ১.৪
ব্যাখ্যা
১০০ × ০.১২ = ১২
৪৯.
একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রশণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘন্টায় ৫০ মাইল বেগে যায়, তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে?
  1. ক) ৪০
  2. খ) ৫০
  3. গ) ৩০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৮০ মাইল যেতে হবে
প্রথম ৩ ঘণ্টায় ৫০ মাইল বেগে যায় ৩ × ৫০ = ১৫০ মাইল
বাকি থাকে ১৮০ - ১৫০ = ৩০ মাইল, যা তাকে শেষ এক ঘণ্টায় যেতে হবে।

সুতরাং উত্তর হবে ৩০ মাইল প্রতি ঘণ্টা বেগ

৫০.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি । ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ক) ৩৬ কি.মি.
  2. খ) ৩৭ কি.মি.
  3. গ) ৩৭.৫ কি.মি.
  4. ঘ) ৪০ কি.মি.
ব্যাখ্যা

যাত্রার সময় সকাল ৭ টা থেকে বিকাল ৩ টা হলে, ট্রেনটির যেতে মোট সময় লাগে ৮ ঘন্টা।
৮ ঘন্টায় অতিক্রম করে ৩০০ কিমি
∴ ১  〃      〃       〃  ৩০০/৮ 〃
                           = ৩৭.৫ কিমি

৫১.
(a + b)2 = ?
  1. ক) a2 + 2ab + b2
  2. খ) a2 − 2ab + b2
  3. গ) a2 + 2ab - b2
  4. ঘ) a2 − 2ab − b2
ব্যাখ্যা
(a + b)2 = a2 + 2ab + b2
৫২.
(a - b)2 = ?
  1. ক) a2 − 2ab − b2
  2. খ) a2 − 2ab + b2
  3. গ) a2 + 2ab - b2
  4. ঘ) a2 + 2ab + b2
ব্যাখ্যা
(a - b)2 = a2 - 2ab + b2
৫৩.
১২০° কোণের সম্পূরক কোণ কত?
  1. ক) ৬০°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৭০°
ব্যাখ্যা
দুইটি কোণের সমষ্টি ১৮০°হলে একটি অপরটির সম্পূরক কোণ বলে তাই ১২০° এর সম্পূরক কোণ ৬০°।
৫৪.
একটি ত্রিভুজের ভূমি ১০ মিটার এবং উচ্চতা ৪ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২(ভূমি × উচ্চতা)
= ১/২(১০ × ৪)
= ২০ বর্গ মিটার

৫৫.
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) ১২১ বর্গমিটার
  2. খ) ১২২ বর্গমিটার
  3. গ) ১২৪ বর্গমিটার
  4. ঘ) ১২৫ বর্গমিটার
ব্যাখ্যা

বর্গের পরিসীমা ৪৪ মিটার হলে এক বাহুর দৈর্ঘ্য ৪৪/৪ = ১১ মিটার
∴ ক্ষেত্রফল = ১১ × ১১ = ১২১ বর্গমিটার

৫৬.
কম্পিউটারের জনক বলা হয় কাকে?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) স্টিফেন হকিন্স
  3. গ) জর্জ বুল
  4. ঘ) ডর ফেস্ট
ব্যাখ্যা

- কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ। (কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই অনুসারে)
- আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান।
- কম্পিউটার আবিস্কার করেন হাওয়ার্ড এইকেন।
- প্রোগ্রমিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস।
উৎস: কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই অনুসারে

৫৭.
Windows System -এর সহিত কার নাম জড়িত?
  1. ক) Steve Wonder
  2. খ) Steve Job
  3. গ) Bill Gates
  4. ঘ) Darwin
ব্যাখ্যা
Windows System -এর সাথে জড়িত আছে বিল গেটসের নাম। Microsoft এর আওতাধীন Windows একটি operating system যা বর্তমান বিশ্বের অধিকাংশ কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে।
৫৮.
Facebook এর Inventor কে?
  1. ক) Mark Zuckerberg
  2. খ) Dustin Moskovitz
  3. গ) Chris Huges
  4. ঘ) Darwin
ব্যাখ্যা

ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ।
মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তা কক্ষনিবাসী এডওয়ার্ড সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত।

৫৯.
Binary পদ্ধতিতে কয়টি প্রতীক ব্যবহার করা হয়?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা

- বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: Binary number system) একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই।
- ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়। 

৬০.
নিম্নের কোনটির Memory Capacity সর্বোচ্চ?
  1. ক) Kilobyte
  2. খ) Megabyte
  3. গ) Terabyte
  4. ঘ) None of them
ব্যাখ্যা

The units of Computer Memory Measurements are:
- 1 Bit = Binary Digit.
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 KB (Kilo Byte)
- 1024 KB = 1 MB (Mega Byte)
- 1024 MB = 1 GB (Giga Byte)
- 1024 GB = 1 TB (Terra Byte)
- 1024 TB = 1 PB (Petabyte)
- 1024 PB = 1 EB (Exa Byte)

৬১.
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি?
  1. ক) আল গোর
  2. খ) কমলা হ্যারিস
  3. গ) মাইক পেপ্স
  4. ঘ) ডিক চেনি
ব্যাখ্যা

- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী/প্রথম কৃষ্ণাঙ্গ/প্রথম আফ্রো-এশিয়ান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস। তিনি দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।
- ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হয়েছিলেন তিনি।
- কমলা হ্যারিসের মা ভারতীয় বংশোদ্ভূত এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত।
- ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পূর্বে কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন।

সূত্রঃ ওয়াশিংটন পোস্ট।

৬২.
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
  1. ক) থেরসা মে
  2. খ) কফি আনান
  3. গ) অ্যান্টিনিও গুতেরেস
  4. ঘ) জন ম্যানুয়েল সান্ত্রোস
ব্যাখ্যা

- জাতিসংঘের বর্তমান ও ৯ম মহাসচিব হলেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক।
- ১ জানুয়ারি ২০১৭ তিনি ৮ম মহাসচিব বান কি মুন এর স্থলাভিষিক্ত হন।
- অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫-২০০২ সময়ে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৬৩.
BIMSTEC-ভুক্ত দেশের সংখ্যা কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা

- BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশন’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC সদরদপ্তর ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকায় উদ্বোধন করা হয়।
- BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান শ্রীলংকা এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
- এর সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল, 
- ভুটান, 
- মিয়ানমার,
- থাইল্যান্ড।

সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট।

৬৪.
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

- সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ।
- যার আয়তন ১৮৪,৯৫৪ বর্গ মাইল।
- এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম।

সূত্রঃ worldatlas 

৬৫.
এভারেস্ট জয়ী প্রথম বাঙালি কে?
  1. ক) নিশাত মজুমদার
  2. খ) সত্যব্রত দাস
  3. গ) মুসা ইব্রাহিম
  4. ঘ) ওয়াসফিয়া নাজরিন
ব্যাখ্যা

প্রথম বাঙালি এভারেস্ট বিজয়ী : সত্যব্রত দাস, ভারত।
প্রথম বাঙালি নারী এভারেস্ট বিজয়ী : শিপ্রা মজুমদার।
প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী : মুসা ইব্রাহীম।
এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী : নিশাত মজুমদার।

সূত্রঃ সমকাল।

৬৬.
পানামা খাল কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) এশিয়া
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) দক্ষিণ আমেরিকা
  4. ঘ) আফ্রিকা
ব্যাখ্যা

- আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

সূত্রঃ Britannica.

৬৭.
মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত?
  1. ক) পাঞ্জাব প্রদেশে
  2. খ) সিন্ধু প্রদেশে
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) পেশোয়ারে
ব্যাখ্যা

- মহেঞ্জোদারো সভ্যতা ভারতের প্রাচীনতম নগর সভ্যতা সিন্ধু সভ্যতার একটি অংশ।
- এটি আবিষ্কাররে প্রধান কৃতিত্ব বাঙালি ঐতিহাসিক রাখালদাস বন্দোপাধ্যায়ের।
- ১৯২২ সালে তিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন।
- মহেঞ্জোদারোর অবস্থান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।

৬৮.
মার্কিন যুক্তরাষ্ট্র কখন আফগানিস্তান হতে তাদের সৈন্য প্রত্যাহার সমাপ্ত করে?
  1. ক) ৩১ মে, ২০২১
  2. খ) ৩০ মে, ২০২১
  3. গ) ৩০ আগস্ট, ২০২১
  4. ঘ) ১ লা জানুয়ারি, ২০২১
ব্যাখ্যা

- গত ৩০ আগস্ট ২০২১ আফগানিস্তানের স্থানীয় সময় রাত ১১.৫৯ এ যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সৈন্যদের নিয়ে সর্বশেষ মার্কিন ফ্লাইট কাবুল বিমানবন্দর ত্যাগ করে।
- এর মাধ্যমে ২০০১ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ২০ বছর ব্যাপী রক্তক্ষয়ী আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।
- ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি দোহায় স্বাক্ষরিত মার্কিন-তালেবান শান্তি চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১ মে এর মধ্যে সকল মার্কিন সেনাদের আফগানিস্তান ত্যাগ করার কথা ছিলো। জো বাইডেন ১১ সেপ্টেম্বর মার্কিন সেনা প্রত্যাহারের নতুন সময়সীমা নির্ধারণ করেন। কিন্তু ১৫ আগস্ট ২০২১ তালেবান বাহিনী কাবুল দখলের ফলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

তথ্য: আল জাজিরা ও রয়টার্স।

৬৯.
জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
  1. ক) ২৪ অক্টোবর
  2. খ) ২৪ আগস্ট
  3. গ) ২৪ ডিসেম্বর
  4. ঘ) ২৪ নভেম্বর
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে ৫০টি দেশ স্বাক্ষর করে।
- এ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এইজন্য ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। 

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৭০.
রেডক্রস প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৮৬৪ সালে
  2. খ) ১৮৬৮ সালে
  3. গ) ১৮৬৬ সালে
  4. ঘ) ১৮৬৩ সালে
ব্যাখ্যা

- বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন।
- ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন। এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত।

সূত্রঃ রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট মুভমেন্ট ওয়েবসাইট।

৭১.
বাংলাদেশ সরকারের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী?
  1. ক) ড. দিপু মনি
  2. খ) টিপু মুন্সি
  3. গ) আ. হ. ম মোস্তফা কামাল
  4. ঘ) আব্দুর রাজ্জাক
ব্যাখ্যা

- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আ. হ. ম মোস্তফা কামাল
- তিনি বাংলাদেশের ১১তম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত।
- তিনি কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ৪ লাখ ৫ হাজার ২৯৯ ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
- মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৫ জুন কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।

সূত্র: দৈনিক যুগান্তর।

৭২.
'মাদার অব হিউম্যানিটি' কাকে বলা হয়?
  1. ক) থেরেসা মে
  2. খ) হিলারি ক্লিনটন
  3. গ) অন্সান সুচি
  4. ঘ) শেখ হাসিনা
ব্যাখ্যা

- লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় ২০২০ সালে যুক্তরাজ্যভিত্তিক ‘চ্যানেল ফোর’ এর এশিয়ান প্রতিনিধি জনাথান মিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ অভিধায় ভূষিত করে।

সূত্রঃ কালেরকন্ঠ।

৭৩.
বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন নিচের কে ?
  1. ক) ইকবাল
  2. খ) আসাদ
  3. গ) সালাম
  4. ঘ) নুর হোসেন
ব্যাখ্যা

- রফিক উদ্দিন, আব্দুল জব্বার, আবুল বরকত প্রমুখ ভাষা আন্দোলনের শহীদ।
- আবদুস সালাম (১৯২৫-১৯৫২) একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা-আন্দোলনের শহীদদের মধ্যে একজন। ভাষা শহীদদের মধ্যে তিনিই সর্বশেষ মারা যান।
- আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।

উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি।

৭৪.
'সালাম সালাম হাজার সালাম' গানটির গায়ক কে?
  1. ক) আব্দুল জব্বার
  2. খ) আব্দুল হাদী
  3. গ) মাহমুদুন্নবী
  4. ঘ) খুরশীদ আলম
ব্যাখ্যা

- ভাষা আন্দোলনভিত্তিক গান ‘সালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে’ এর গীতিকার ফজলে এ খোদা।
- ১৯৬৯ সালের ২৪ ফেব্রুয়ারী তিনি গানটি রচনা করেন।
- গানটির সুরকার ও গায়ক আব্দুল জব্বার
- ১৯৭১ সালের উত্তাল মার্চে গানটি প্রথম রেডিওতে প্রচারিত হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো।

৭৫.
মুক্তিযুদ্ধে কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়?
  1. ক) ১০ জন
  2. খ) ১৩ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ১৫ জন
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
- এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক।
- এর মধ্যে মর্যাদা অনুসারে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো বীরশ্রেষ্ঠ।
- ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন,
- ‘বীরউত্তম’ উপাধি পান ৬৮ জন,
- ‘বীরবিক্রম’ উপাধি পান ১৭৫ জন এবং
- ‘বীরপ্রতীক’ উপাধি পান ৪২৬ জন।

উৎসঃ বাংলাপিডিয়া।

৭৬.
কনসার্ট ফর বাংলাদেশ-১৯৭১ এর প্রধান শিল্পী কে?
  1. ক) রুনা লায়লা
  2. খ) বাপ্পি লাহিরি
  3. গ) মার্ক এন্থনি
  4. ঘ) জর্জ হ্যারিসন
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ'।
- জর্জ হ্যারিসনকে অনুষ্ঠানটি করার জন্য উদ্বুদ্ধ করেন বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।

উৎসঃ বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৭৭.
বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) Joti Basu
  2. খ) Indira Gandhi
  3. গ) Rajib Gandhi
  4. ঘ) None of them
ব্যাখ্যা

- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
- সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি।
- ওই সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সেই কোসিগিন।
- যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন রিচার্ড নিক্সন।
- জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সপ্তম শ্রেণি।

৭৮.
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়?
  1. ক) কাঞ্চন জঙ্গা
  2. খ) চিম্বুক
  3. গ) এভারেস্ট
  4. ঘ) কেওক্রাডং
ব্যাখ্যা

- ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দেশের সর্ব উত্তরের হাজার বছরের গৌরবগাথা আর প্রাচীন ইতিহাস-ঐতিহ্যের অগণিত স্মৃতিমণ্ডিত জেলা পঞ্চগড়।
- হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা।
- প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ পঞ্চগড়। খালি চোখে হিমালয়ের সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা অবলোকন, পাহাড়ি ঢল থেকে নেমে আসা স্বচ্ছ জলাধারার নদী, সমতল ভূমির চা-বাগান, বিস্তৃর্ণ বনাঞ্চল আর প্রাগৌতিহাসিক নানা স্থাপনা আর দুর্গ পঞ্চগড়কে গড়ে তুলতে পারে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে।

উৎসঃ দৈনিক যুগান্তর রিপোর্ট।

৭৯.
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় করা হয় কবে?
  1. ক) ১ আগস্ট, ২০১৫
  2. খ) ১ জুলাই, ২০২০
  3. গ) ৩১ জুলাই, ২০১৫
  4. ঘ) ৩০ জুন, ২০২০
ব্যাখ্যা

- বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়।
- ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা ছিলো ১৬২ টি।
- বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সাথে এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সাথে যুক্ত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া এবং ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি

৮০.
বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি দফতরের নাম কি?
  1. ক) উত্তরা গণভবন
  2. খ) গণভবন
  3. গ) বঙ্গভবন
  4. ঘ) ইডেন ভবন
ব্যাখ্যা

বঙ্গভবন - রাষ্ট্রপতির সরকারি বাসভবন।
গণভবন - প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।