পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
Exam - 53 Bangla - 2 Topic: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ, শব্দজোড় (সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ) ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
'অন্ধকারে থাকা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. না জানার ভান করা
  2. আন্দাজে কাজ করা
  3. কিছু না জানা
  4. হতবুদ্ধি হওয়া
ব্যাখ্যা

• 'অন্ধকারে থাকা' বাগ্‌ধারার অর্থ - কিছু না জানা।
 
অন্যদিকে, 
• 'আকাশ থেকে পড়া' অর্থ- না জানার ভান করা।  
• অন্ধকারে ঢিল ছোঁড়া/মারা অর্থ- আন্দাজে কাজ করা। 
• 'আক্কেল গুড়ুম' অর্থ- হতবুদ্ধি হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'ক্রোড়-ক্রোর' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. লক্ষসংখ্যক-পত্র
  2. পত্র-দলিল 
  3. দৌড়-টাকা 
  4. কোল-কোটি
ব্যাখ্যা

'ক্রোড়' অর্থ - কোল। 
'ক্রোর'  অর্থ - কোটি। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
খড় - তৃণ। 
খর - তীব্র। 

খদ্দর - কাপড়। 
খদ্দের - গ্রাহক। 

খরা - রৌদ্র। 
ক্ষরা - ক্ষরণ। 

খুর - পশুর পায়ের অংশ। 
ক্ষুর - কামানোর অস্ত্র। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 

.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ কী?
  1. লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
  2. সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
  3. শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
  4. প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
ব্যাখ্যা

• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ - লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। 

অন্যদিকে, 
--------------
• 'মাছি মেরে হাত কালো করা' অর্থ- সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া। 
• 'যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ' অর্থ- শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া।  
• 'মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত'  অর্থ- প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'অমিতব্যয়ী' অর্থ বুঝাতে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. উনপাঁজুরে
  2. উড়নচণ্ডী
  3. কূপমণ্ডুক
  4. গোঁফ খেজুরে
ব্যাখ্যা

• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ- অমিতব্যয়ী। 

অন্যদিকে, 
• 'উনপাঁজুরে' অর্থ- দুর্বল ও ব্যক্তিত্বহীন।
• 'কূপমণ্ডুক' অর্থ- সীমাবদ্ধ জ্ঞান। 
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ- 
  1. হরণ
  2. হরিষ
  3. বিষাদ
  4. সুধা
ব্যাখ্যা

• 'হলাহল' এর বিপরীতার্থক শব্দ - সুধা / অমৃত। 

• 'হলাহল' অর্থ: কাল-কূট, দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ।
• 'সুধা' অর্থ: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল।

অন্যদিকে,
--------------- 
হর্ষ/হরিষ - বিষাদ। 
হরণ - পূরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'স্বভাবের পরিবর্তন সম্ভব নয়' অর্থ প্রকাশে ব্যবহৃত প্রবাদ কোনটি?
  1. এঁটোপাত না যায় স্বর্গে
  2. এক মাঘে শীত যায় না
  3. কয়লা ধুলে ময়লা যায় না
  4. ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে
ব্যাখ্যা

• 'কয়লা ধুলে ময়লা যায় না' অর্থ - স্বভাবের পরিবর্তন সম্ভব নয়। 

অন্যদিকে, 
'এঁটোপাত না যায় স্বর্গে' অর্থ - পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভর হয় না। 
'এক মাঘে শীত যায় না' অর্থ - বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।
'ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে' অর্থ - দুর্ভাগ্য সর্বত্রগামী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'বিভাবরী' শব্দের অর্থ কী?
  1. চুল 
  2. চন্দ্র 
  3. সূর্য 
  4. রাত্রি
ব্যাখ্যা



'রাত্রি' শব্দের সমার্থক শব্দ:
রাত, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'শরণ-সরণ' শব্দজোড় কী অর্থ প্রকাশ করে?
  1. মনে করা - আশ্রয়
  2. আশ্রয় - গমন
  3. আশ্রয় - শ্রবণ করা
  4. মনে করা - স্বর্ণ
ব্যাখ্যা

• 'শরণ' অর্থ - আশ্রয়। 
• 'সরণ' অর্থ - গমন।

উল্লেখ্য,  
স্মরণ - মনে করা। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
• শবল - চিত্রিত, নানা বর্ণযুক্ত। 
• সবল- শক্তিমান। 

• শোনা - শ্রবণ করা। 
• সোনা - স্বর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গৌরাঙ্গ
  2. সুশ্রী
  3. উজ্জ্বল
  4. সরস
ব্যাখ্যা

• 'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ - উজ্জ্বল। 

অন্যদিকে,
--------------
শ্যামল - গৌরাঙ্গ। 
সুশ্রী - কুশ্রী/বিশ্রী। 
সরস - নীরস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
'সূর-শূর' শব্দজোড়ের অর্থ কী?
  1. দেবতা - কবি 
  2. সূর্য - বীর
  3. জ্ঞানী - বীর
  4. বীর - কবি 
ব্যাখ্যা

• 'সূর' অর্থ - সূর্য। 
• 'শূর' অর্থ - বীর। 
• 'সুর' অর্থ - দেবতা, গানের সুর। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
সূরি - কবি। 
সূরী - জ্ঞানী, সূর্যপড়ী। 

সত্ত্ব - গুণ। 
স্বত্ব - আপন অধিকার। 
সত্য - যথার্থ। 

সাড়া - সংকেত, উত্তর। 
সারা - সমগ্র, সমান্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১১.
'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদের অর্থ কী?
  1. যার যেমন ভাগ্য
  2. আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
  3. কষ্টের ওপর অধিক কষ্ট
  4. সর্বত্র বিপদ
ব্যাখ্যা

• 'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদের অর্থ- কষ্টের ওপর অধিক কষ্ট। 

অন্যদিকে,
• 'কারো পৌষ মাস কারো সর্বনাশ' অর্থ- যার যেমন ভাগ্য। 
• 'ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি' অর্থ- আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত।
• 'জলে কুমির ডাঙায় বাঘ' অর্থ- সর্বত্র বিপদ।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
'মন্থর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিষ্ঠুর
  2. দ্রুত
  3. উগ্র
  4. মুখর
ব্যাখ্যা

• 'মন্থর' এর বিপরীতার্থক শব্দ - দ্রুত/ত্বরিত। 

অন্যদিকে, 
---------------
• মরমি - নিষ্ঠুর। 
• মৃদু - উগ্র/ তীব্র/প্রবলাচ। 
• মুখর - মৌনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৩.
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
  1. স্রবণ - স্রুতি
  2. শোনা - স্রুতি
  3. স্রবণ - শ্রুতি
  4. সোনা - শ্রবণ
ব্যাখ্যা

• সমার্থক অর্থ প্রকাশ করে কোন 'স্রবণ - স্রুতি' শব্দজোড়টি। 
'স্রবণ' অর্থ - ক্ষরণ। 
'স্রুতি' অর্থ - ক্ষরণ। 

এরূপ কিছু শব্দজোড় হলো- 
শোনা - শ্রবণ করা। 
সোনা - স্বর্ণ। 

শ্রবণ - কর্ণ, শোনা। 
স্রবণ - ক্ষরণ। 

স্রুতি - ক্ষরণ। 
শ্রুতি - শ্রবণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ-
  1. পোষ্য-ভারাক্রান্ত
  2. সমমনা
  3. জমকালো কিন্তু বেমানান
  4. বিপর্যস্ত অবস্থা
ব্যাখ্যা

• 'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ- বিপর্যস্ত অবস্থা। 

অন্যদিকে, 
• 'ছা-পোষা' অর্থ- পোষ্য-ভারাক্রান্ত। 
• 'ঝাঁকের কই' অর্থ- সমমনা।
• 'জবরজং' অর্থ- জমকালো কিন্তু বেমানান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
'ঘাড়ের ভূত নামানো' প্রবাদটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. নিজেকে সংশ্লিষ্ট না করা
  2. দুর্বুদ্ধি ত্যাগ করা
  3. অপ্রাসঙ্গিক কাজ করা
  4. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
ব্যাখ্যা

• 'ঘাড়ের ভূত নামানো' প্রবাদের অর্থ- দুর্বুদ্ধি ত্যাগ করা। 

অন্যদিকে, 
• 'কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো' অর্থ - নিজেকে সংশ্লিষ্ট না করা। 
• 'ধান ভানতে শিবের-গীত্র/ধেনো হাটে ওল নামানো' অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা। 
• 'ধারে না হলে ভারে কাটে' অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ কোনটি? 
  1. অরবিন্দ
  2. নলিনী
  3. সরোজ
  4. দামিনী
ব্যাখ্যা

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে, 
--------------
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭.
'বিরক্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনুরক্ত
  2. আরক্ত
  3. নিয়ত
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'বিরক্ত' এর বিপরীতার্থক শব্দ - অনুরক্ত। 

অন্যদিকে, 
বিরত - নিয়ত। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো- 
পূজক/পূজারি - পূজিত। 
ফরিয়াদি - আসামী। 
প্রাচ্য - প্রতীচ্য। 
প্রাচীন - অর্বাচীন।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৮.
'দার-দাঁড়' শব্দজোড়ের অর্থ কী?
  1. প্রহরী - কিনারা 
  2. স্ত্রী - নৌকার বৈঠা
  3. নৌকার বৈঠা - দরজা 
  4. স্ত্রী - প্রহরী
ব্যাখ্যা

• 'দার' অর্থ - স্ত্রী।  
• 'দাঁড়' অর্থ - নৌকার বৈঠা। 

অন্যদিকে, 
--------------
দর - মূল্য। 
দড় - কঠিন, মজবুত। 

দাঁড়ি - যতি চিহ্ন। 
দ্বারী - প্রহরী। 
দাড়ি - শ্মশ্রু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯.
'ভিজে বেড়াল' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অনিষ্টকারী
  2. নির্বোধ
  3. সাধু বেশে অসৎ লোক
  4. ভান করা
ব্যাখ্যা

• 'ভিজে বেড়াল' বাগ্‌ধারার অর্থ- সাধু বেশে অসৎ লোক। 

অন্যদিকে, 
• 'বিষবৃক্ষ' অর্থ- অনিষ্টকারী। 
• 'বুদ্ধির ঢেঁকি' অর্থ- নির্বোধ। 
• 'ভেক ধরা' অর্থ- ভান করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. একই স্বভাবের দোষে দোষী
  2. বাইরের বিপদ ঘরে টেনে আনা
  3. একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেয়া
  4. কষ্টের ওপর আরো কষ্ট
ব্যাখ্যা

• 'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' অর্থ- একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেয়া। 

অন্যদিকে, 
• 'এক ক্ষুরে মাথা কামানো' অর্থ- একই স্বভাবের দোষে দোষী। 
• 'খাল কেটে কুমির আনা' অর্থ- বাইরের বিপদ ঘরে টেনে আনা। 
• 'গোদের ওপরে বিষফোঁড়া' অর্থ- কষ্টের ওপর আরো কষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।