পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
পরীক্ষা - ৬১ ফুল মডেল টেস্ট [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
’বিদ্যুৎ’এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক্ষণপ্রভা
  2. তড়িৎ
  3. বিজুরি
  4. সমীর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সমীর
উত্তর
সঠিক উত্তর:
সমীর
ব্যাখ্যা
’বিদ্যুৎ’এর সমার্থক শব্দ নয় = সমীর।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’বাতাস’ এর সমার্থক শব্দ ’সমীর’। 


• সমীর অর্থ:
- বায়ু, বাতাস, পবন।
-------------------------------------------
অন্যদিকে,
• ’বিদ্যুৎ’ এর সমার্থক শব্দ :
- ’বিদ্যুৎ;
- ক্ষণপ্রভা;
- তড়িৎ;
- বিজলি;
- বিজুরি;

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ।
.
'ধড়া-চূড়া' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সত্য
  2. সাজপোশাক
  3. চালু কথা
  4. তোষামোদকারী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সাজপোশাক
উত্তর
সঠিক উত্তর:
সাজপোশাক
ব্যাখ্যা
• 'ধড়া-চূড়া' বাগ্‌ধারাটির অর্থ- সাজপোশাক।
-------------------------------------
অন্যদিকে,
• 'ধর্মের কল' বাগ্‌ধারাটির অর্থ- সত্য।
• 'ধরতাই বুলি' বাগ্‌ধারাটির অর্থ- চালুকথা।
• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ- তোষামোদকারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কানু ছাড়া গীত নাই' উক্তিটিতে ’কানু’ কে?
  1. রাধা
  2. কৃষ্ণ
  3. বড়াই
  4. গোপী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কৃষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণ
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের মধ্যযুগ:
- বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগ।
- মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য- ধর্মকেন্দ্রিকতাই মুখ্য, মানবতাসহ সব কিছুই গৌণ।
- মধ্যযুগের বাংলায় প্রধান সাহিত্যধারা- বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, শাক্তপদ, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য, লোক সাহিত্যধারা ইত্যাদি।
- মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সমৃদ্ধ।
- 'কানু ছাড়া গীত নাই' উক্তিটি মধ্যযুগে সত্য ছিল।
- ’কানু’ হলো- কষ্ণ।
- মধ্যযুগে লোক সাহিত্যধারা ব্যতিক্রম।
- কারণ, এই ধারায় ধর্ম বা দেব-দেবী নয়, মানুষের গুরুত্ব অধিক এবং তার প্রণয় ও কামনাকে মুখ্য বিবেচনা করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’লোর’ এর প্রতিশব্দ কোনটি?
  1. অশ্রু
  2. আনন্দ
  3. উচ্ছ্বাস
  4. ইতি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অশ্রু
উত্তর
সঠিক উত্তর:
অশ্রু
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’লোর’ অর্থ:
- চোখের জল, অশ্রু (কাহারো নয়নে লোর- আমার চোখে শুধু ঘুমঘোর। রবীন্দ্র.)।
-------------------------------------------
• ’অশ্রু’ এর অন্যান্য সমার্থক শব্দ :
- অশ্রুবারি, আঁখি-নীর, চোখের জল, নয়নজল,নেত্রজল, লোর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’বদান্য’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কৃপণ
  2. কুনজর
  3. ক্রোধ
  4. হাস্য
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কৃপণ
উত্তর
সঠিক উত্তর:
কৃপণ
ব্যাখ্যা
• ’বদান্য’ এর বিপরীত শব্দ- ''কৃপণ'।

- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’বদান্য’ অর্থ:
- উদার; দানশীল, দাতা। 
-------------------------------------------------
অন্যদিকে,
- 'ক্রোধ' এর বিপরীত শব্দ- 'প্রীতি';
- 'ক্রন্দন' এর বিপরীত শব্দ- 'হাস্য';
- 'কুনজর' এর বিপরীত শব্দ- 'সুনজর'।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কৃপণ
  2. বিশেষণ
  3. ভ্রাতাষ্পুত্র
  4. দুর্নীতি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভ্রাতাষ্পুত্র
উত্তর
সঠিক উত্তর:
ভ্রাতাষ্পুত্র
ব্যাখ্যা
• ’ভ্রাতাষ্পুত্র’ বানানটি অশুদ্ধ।

- বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধবানান: ’ভ্রাতুষ্পুত্র’।
অর্থ:
- ভাইয়ের ছেলে।

অন্যদিকে, 
- কৃপণ, বিশেষণ,দুর্নীতি, শুদ্ধ বানান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. দ্যুলোক
  2. জ্যোতি
  3. দ্যুতি
  4. বিভাবরী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
’অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটিই নয়।

• ’অগ্নি’ এর অন্যান্য সমার্থক শব্দ :
- অনল, আগুন, কৃশানু, দহন, পাবক, বহি, হুতাশন, বৈশ্বানর, বিভাবসু, শিখা, সর্বভূক, সর্বশুচি, পাবন
------------------------------------------------------
অন্যদিকে,
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ’বিভাবরী’ অর্থ:
- রাত্রি।

• ’দ্যুলোক’ অর্থ:
- স্বর্গলোক।

•’আলো’ সমার্থক শব্দ :
- জ্যোতি, দ্যুতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’ওঙ্কার’ উপন্যাসের রচয়িতা কে?
  1. হুমায়ূন আহমেদ
  2. আহমদ ছফা
  3. শওকত ওসমান
  4. সেলিনা হোসেন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আহমদ ছফা
উত্তর
সঠিক উত্তর:
আহমদ ছফা
ব্যাখ্যা
• ’ওঙ্কার’ উপন্যাসের রচয়িতা- আহমদ ছফা।
- এটি মূলত ৬৯-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা।
- উপন্যাসটি প্রকাশ পায় ১৯৭৫ সালে।
--------------------------------------------------
• আহমদ ছফা:
- তিনি ছিলেন প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক।
- ১৯৪৩ সালের ৩০ জুন  চট্টগ্রাম জেলার  চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। 
-  ষাটের দশকে তাঁর সাহিত্য-জীবনের সূচনা হয়।
 
• আহমদ ছফার রচিত উপন্যাস:
- সূর্য তুমি সাথী ,
- উদ্ধার ,
- একজন আলী কেনানের উত্থান পতন,
- অলাতচক্র,
- ওঙ্কার,
- গাভীবৃত্তান্ত,
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,
- পুষ্পবৃক্ষ ও বিহঙ্গপুরাণ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অন্যের মঙ্গল সাধনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. জিহীর্ষা
  2. জিজীবিষা
  3. উদন্যা
  4. পরহিতৈষণা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পরহিতৈষণা
উত্তর
সঠিক উত্তর:
পরহিতৈষণা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
•'অন্যের মঙ্গল সাধনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - পরহিতৈষণা। 

অন্যদিকে,
- বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা। 
- হরণ করার ইচ্ছা - জিহীর্ষা।
- •'জল পানের ইচ্ছা' - উদন্যা ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
কোনটি শুদ্ধ বানান?
  1. অপরাহ্ন
  2. আহ্নিক
  3. পূর্বাহ্ন
  4. মধ্যাহ্ণ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আহ্নিক
উত্তর
সঠিক উত্তর:
আহ্নিক
ব্যাখ্যা
- বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধবানান, ‘আহ্নিক’।

আহ্নিক অর্থ:
- প্রত্যহ করণীয় পূজা-আর্চা,
- প্রতিদিনের ধর্মকর্ম। 

অন্যদিকে,
’অপরাহ্ন’ এর শুদ্ধরূপ = অপরাহ্ণ।
“পূর্বাহ্ন” এর শুদ্ধরূপ =পূর্বাহ্ণ।
’মধ্যাহ্ণ’ এর শুদ্ধরূপ = মধ্যাহ্ন।

উৎস: বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মধুর
  2. বিষাদ
  3. সরল
  4. বিনীত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিষাদ
উত্তর
সঠিক উত্তর:
বিষাদ
ব্যাখ্যা
- 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।
------------------------------------------
- ’বিনীত’ শব্দের বিপরীত শব্দ-উদ্ধত।
• 'সরল' শব্দের বিপরীত শব্দ- কুটিল,
- 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
’মরূদ্যান’এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. মরূ + উদ্যান
  2. মরু + উদ্যান
  3. মরু + ঊদ্যান
  4. মরূ + ঊদ্যান
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মরু + উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
মরু + উদ্যান
ব্যাখ্যা
• উ-কার কিংবা ঊ-কারের পর -কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়; ঊ-কার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়।
যেমন-
- মরু + উদ্যান = মরূদ্যান, (উ+ উ = ঊ)
- বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব। (উ+ ঊ = ঊ) ।
- বধূ + উৎসব = বধূৎসব। (ঊ+ উ = ঊ) ।
- মভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব। (ঊ+ ঊ = ঊ) ।

উল্লেখ্য,
মরুদ্যান অর্থ:
- মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১৩.
'যে পুত্রের মাতা কুমারী' এর কথায় প্রকাশ কী হবে?
  1. অজাতশ্মশ্রু
  2. কৃতদার
  3. কানীন
  4. অকৃতদার
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কানীন
উত্তর
সঠিক উত্তর:
কানীন
ব্যাখ্যা
- ’যে পুত্রের মাতা কুমারী’ এর কথায় প্রকাশ - কানীন।
----------------------------------------------
অন্যদিকে,
- যে দার (স্ত্রী) পরিগ্রহ করেনি - অকৃতদার। 
- যে পুরুষ বিয়ে করেছে - কৃতদার। 
- যে পুরুষের দাড়ি গোঁফ গজায়নি - অজাতশ্মশ্রু। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
’ভুক্ত’ শব্দটির প্রকৃত - প্রত্যয় কোনটি?
  1. √ভুজ্ + ক্ত
  2. √ভূজ্ + ক্ত
  3. √ভুজ্ + ক্ত্র
  4. √ভু + ক্ত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
√ভুজ্ + ক্ত
উত্তর
সঠিক উত্তর:
√ভুজ্ + ক্ত
ব্যাখ্যা
• ’ভুক্ত’ শব্দটির প্রকৃত ও প্রত্যয় = √ভুজ্ + ক্ত ।
---------------------------------
• বিশেষ নিয়মে সাধিত প্রকৃতি-প্রত্যয়।

• ক্ত প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তস্থিত 'চ' ও 'জ' স্থলে 'ক' হয়।
যেমন-
- √সিচ্ + ক্ত = (সিক্+ত) সিক্ত।
- √মুচ্ + ক্ত = মুক্ত,

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১৫.
'Larceny' শব্দের অর্থ কী?
  1. গোপন করা
  2. জেরা
  3. চুরি
  4. ক্ষমা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
চুরি
উত্তর
সঠিক উত্তর:
চুরি
ব্যাখ্যা
• 'Larceny' শব্দের অর্থ = চুরি।

অন্যদিকে,
• 'Cross শব্দের অর্থ = জেরা।
• 'Pardon' শব্দের অর্থ = ক্ষমা।
• 'Conceal' শব্দের অর্থ = গোপন করা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'Prosecutor' শব্দের বাংলা পরিভাষা-
  1. প্রত্যক্ষ সাক্ষী
  2. বিবাদী
  3. আইনজীবী
  4. রাষ্ট্রপক্ষের কৌঁসুলি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি
ব্যাখ্যা
• 'Prosecutor' শব্দের বাংলা পরিভাষা- রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

অন্যদিকে,
'Eye-witness' শব্দের অর্থ = প্রত্যক্ষ সাক্ষী।
'Defendant' শব্দের অর্থ = বিবাদী।
'Lawyer' শব্দের অর্থ = আইনজীবী।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
হরপ্রসাদ শাস্ত্রী রচিত প্রবন্ধ কোনটি?
  1. তৈল
  2. সাম্য
  3. পদ্মাবতী
  4. সাম্প্রদায়িকতা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তৈল
উত্তর
সঠিক উত্তর:
তৈল
ব্যাখ্যা
• হরপ্রসাদ শাস্ত্রী রচিত প্রবন্ধ- তৈল।

• হরপ্রসাদ শাস্ত্রীর "তৈল" প্রবন্ধটি বাংলা সাহিত্যের একটি প্রভাবশালী রচনা, যা তৎকালীন সমাজ ও সংস্কৃতির ব্যঙ্গাত্মক বিশ্লেষণের মাধ্যমে মানব চরিত্রের গভীর উপলব্ধি প্রকাশ করে।  প্রবন্ধটিতে লেখক সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, যেখানে তৈলের প্রতীকী ব্যবহার অত্যন্ত তাৎপর্যময়। এটি কেবল একটি শৈল্পিক ব্যঙ্গ নয়; বরং সমাজের রূপান্তরের প্রক্রিয়ায় মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন।
-----------------------------------------------
• হরপ্রসাদ শাস্ত্রী:
- হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পণ্ডিত।
- হরপ্রসাদ ভট্টাচার্য (শাস্ত্রী)-র জন্ম ৬ ডিসেম্বর, ১৮৫৩ সালে নৈহাটি, পশ্চিমবঙ্গে।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
- তিনি বাংলা ভাষার প্রথমগ্রন্থ 'চর্যাপদ' নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে উদ্ধার করেন।

• তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- বাল্মীকির জয়,
- মেঘদূত,
- কাঞ্চন মালা (উপন্যাস),
- হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা,
- বেণের মেয়ে (উপন্যাস),
- প্রাচীন বাংলার গৌরব,
- বৌদ্ধধর্ম।

অন্যদিকে, 
- আবদুল করিম সাহিত্য বিশারদ রচিত প্রবন্ধ- পদ্মাবতী।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ- সাম্য।
- বদরুদ্দীন উমর রচিত প্রবন্ধ- সাম্প্রদায়িকতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
’গুরুভক্তি’ কোন সমাসের উদাহরণ?
  1. বহুব্রীহি
  2. কর্মধারয়
  3. তৎপুরুষ
  4. দ্বন্দ্ব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা
• চতুর্থী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
যথা-
- গুরুকে ভক্তি = গুরুভক্তি।
- বসতের নিমিত্ত বাড়ি  = বসতবাড়ি,
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা
- আরামের জন্য কেদারা = আরামকেদারা,ইত্যাদি।
-------------------------------------
উল্লেখ্য.
• তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১৯.
’অন্তঃসারশূন্য’ অর্থে কোন বাগ্‌ধারা ব্যবহৃত হয়?
  1. ধামাধরা
  2. অকাল কুষ্মাণ্ড
  3. কাঠের পুতুল
  4. মাকাল ফল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মাকাল ফল
উত্তর
সঠিক উত্তর:
মাকাল ফল
ব্যাখ্যা
• ’মাকাল ফল’ বাগ্‌ধারাটির অর্থ- ’অন্তঃসারশূন্য’।
-----------------------------------
অন্যদিকে,
• ’ধামাধরা’ বান্ধারাটির অর্থ - তোষামুদে/চাটুকারিতা
• 'অকাল কুষ্মাণ্ড' বান্ধারাটির অর্থ - অপদার্থ
• 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ 'নির্জীব বা অসার'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
Choose the correctly spelled word:
  1. Surrepticious
  2. Surreptitious
  3. Surreptitous
  4. Surrepticiuos
  5. Surrepsitous
সঠিক উত্তর:
Surreptitious
উত্তর
সঠিক উত্তর:
Surreptitious
ব্যাখ্যা
The correct spelling is: খ) Surreptitious.

• Surreptitious:
English meaning: done secretly, without anyone seeing or knowing.
Bangla meaning: (কাজ) গুপ্তভাবে কৃত; চোরাগোপ্তা।

Example: 
- She seemed to be listening to what I was saying, but I couldn't help noticing her surreptitious glances at the clock.

Source: Cambridge Dictionary.
২১.
Choose the correctly spelled word:
  1. Idiosynicrasy
  2. Idiosyncrasiy
  3. Idiosincrasy
  4. Idiosyncracy
  5. Idiosyncrasy
সঠিক উত্তর:
Idiosyncrasy
উত্তর
সঠিক উত্তর:
Idiosyncrasy
ব্যাখ্যা
The correct spelling is: ঙ) Idiosyncrasy.

Idiosyncrasy:
English meaning:
a strange or unusual habit, way of behaving, or feature that someone or something has.
Bangla meaning:
ব্যক্তির বিশিষ্ট চিন্তারীতি বা আচরণ; স্বভাব বৈশিষ্ট্য। 

Example:

- She often cracks her knuckles when she's speaking - it's one of her little idiosyncrasies.
- One of the idiosyncrasies of this printer is that you can't stop it once it has started.

Source: Cambridge Dictionary.
২২.
Choose the correctly spelled word:
  1. Mellifluous
  2. Mellifulous
  3. Mellifluos
  4. Melifluous
  5. Mellefluous
সঠিক উত্তর:
Mellifluous
উত্তর
সঠিক উত্তর:
Mellifluous
ব্যাখ্যা
The correct spelling is: ক) Mellifluous.

• Mellifluous:
English meaning:
having a pleasant and flowing sound.
Bangla meaning:
(ব্যক্তির স্বর, কথা, সংগীত ইত্যাদি) সুমধুর; সুললিত।

Example:

- The singing is impressive; vocal lines are challenging, athletic rather than mellifluous, often very high and requiring sharp characterization.

Source: Cambridge Dictionary.
২৩.
Choose the correctly spelled word:
  1. Disemminate
  2. Disemminatte
  3. Desseminate
  4. Disseminate
  5. Dissemenate
সঠিক উত্তর:
Disseminate
উত্তর
সঠিক উত্তর:
Disseminate
ব্যাখ্যা
The correct spelling is: ঘ) Disseminate.
 
• Disseminate:
English meaning: to spread or give out something, especially news, information, ideas, etc., to a lot of people.
Bangla meaning: ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা; বিতরণ করা। 

Example: 
- One of the organization's aims is to disseminate information about the disease.

Source: Cambridge Dictionary.
২৪.
The professor’s explanation was so ______ that even the most attentive students were left confused.
  1. lucid
  2. inscrutable
  3. articulate
  4. pellucid
  5. candid
সঠিক উত্তর:
inscrutable
উত্তর
সঠিক উত্তর:
inscrutable
ব্যাখ্যা
The correct answer is: খ) inscrutable.

ক) lucid:
- স্পষ্ট; সহজবোধ্য। 

খ) inscrutable:
- দুর্বোধ্য; দুজ্ঞেয়; দুরধিগম্য; অচিন্তনীয়; রহস্যময়।

গ) articulate:
- স্পষ্টভাবে (শব্দ) উচ্চারণ করা; স্পষ্টভাবে কথা বলা।

ঘ) pellucid:
- (আলংকারিক অর্থ) অত্যন্ত পরিষ্কার; স্বচ্ছ; নির্মল।

ঙ) candid:
- অকপট; মনখোলা; সরল।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে inscrutable বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The professor’s explanation was so inscrutable that even the most attentive students were left confused.

Bangla: প্রফেসরের ব্যাখ্যাটি এতটাই দুর্বোধ্য ছিল যে সবচেয়ে মনোযোগী শিক্ষার্থীরাও বিভ্রান্ত হয়ে পড়েছিল।

২৫.
Though she appeared confident, her trembling hands ______ her nervousness.
  1. validated
  2. betrayed
  3. reinforced
  4. mitigated
  5. vindicated
সঠিক উত্তর:
betrayed
উত্তর
সঠিক উত্তর:
betrayed
ব্যাখ্যা
Options,

ক) validated:
-  যাথাথ্র্য সমর্থন করা; সত্যতা সমর্থন করা; হাঁ-সূচকভাবে বলা।

খ) betrayed:
- বিশ্বাসঘাতকতা করা, অজ্ঞাতসারে সত্য প্রকাশ করা

গ) reinforced:
- শক্তিশালী করা।

ঘ) mitigated:
-  নির্বাপিত; দমিত; নিরাকৃত। 

ঙ) vindicated:
-   সপ্রমাণ; খণ্ডিত।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে betrayed বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: Though she appeared confident, her trembling hands betrayed her nervousness.

Bangla:
যদিও সে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, তার কাঁপতে থাকা হাত তার উদ্বেগ প্রকাশ করে ফেলেছিল।
২৬.
Her novel is not only entertaining but also ______: it challenges the reader to think critically about the moral issues involved.
  1. superficial
  2. provocative
  3. derivative
  4. redundant
  5. None
সঠিক উত্তর:
provocative
উত্তর
সঠিক উত্তর:
provocative
ব্যাখ্যা
Options,
ক) superficial:
- উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর। 

খ) provocative:
- ক্রোধ, তর্ক, আগ্রহ ইত্যাদি উদ্দীপিত করে এমন; উদ্দীপনাদায়ক; উত্তেজনাকর; উসকানিমূলক। 

গ) derivative:
- (অন্য শব্দ, বস্তু, পদার্থ থেকে) উৎপন্ন শব্দ, বস্তু, পদার্থ; মৌলিক বা আদি নয় এমন; উৎপন্ন; ব্যুৎপন্ন; ব্যুৎপন্ন শব্দ; উৎপন্ন বস্তু। 

ঘ) redundant: 
- প্রয়োজনাতিরিক্ত; বাড়তি; অনাবশ্যক। 

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে provocative বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Her novel is not only entertaining but also provocative: it challenges the reader to think critically about the moral issues involved.

Bangla: তার উপন্যাস শুধুমাত্র বিনোদনদায়ক নয়, বরং প্ররোচনামূলকও; এটি পাঠককে নৈতিক বিষয়গুলো সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে।
২৭.
The spellings of many Old English words have been _______ in the living language, although their pronunciations have changed.
  1. preserved
  2. shortened
  3. preempted
  4. revised
  5. improved
সঠিক উত্তর:
preserved
উত্তর
সঠিক উত্তর:
preserved
ব্যাখ্যা
Correct answer: ক) preserved.

Options,
ক) preserved:
- সংরক্ষিত, অক্ষত রাখা। 

খ) shortened:
- সংক্ষিপ্ত করা

গ) preempted:
- আগাম দখল করা বা প্রতিরোধ করা।

ঘ) revised:
- সংশোধিত, পরিমার্জিত।

ঙ) improved:
- উন্নত করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে preserved বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The spellings of many Old English words have been preserved in the living language, although their pronunciations have changed.

Bangla: অনেক পুরানো ইংরেজি শব্দের বানান বর্তমান ভাষায় অটুট রয়েছে, যদিও তাদের উচ্চারণ পরিবর্তিত হয়েছে।
২৮.
The sheer diversity of tropical plants represents a seemingly _____ source of raw materials, of which only a few have been utilized.
  1. exploited
  2. quantifiable
  3. controversial
  4. inexhaustible
  5. remarkable
সঠিক উত্তর:
inexhaustible
উত্তর
সঠিক উত্তর:
inexhaustible
ব্যাখ্যা
Correct answer: ঘ) inexhaustible.

Options,
ক) exploited:
- শোষিত, ব্যবহৃত। 

খ) quantifiable:
- পরিমাপযোগ্য।

গ) controversial:
- বিতর্কিত; বিতর্ক তুলতে পারে এমন। 

ঘ) inexhaustible:
- অফুরন্ত; অফুরান; অশেষ; অসীম। 

ঙ) remarkable:
- অসামান্য; লক্ষণীয়; আকর্ষণীয়।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে inexhaustible বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The sheer diversity of tropical plants represents a seemingly inexhaustible source of raw materials, of which only a few have been utilized.

Bangla: উষ্ণমণ্ডলীয় উদ্ভিদের বিপুল বৈচিত্র্য একটি আপাতদৃষ্টিতে অসীম কাঁচামালের উৎসকে উপস্থাপন করে, যার মাত্র কয়েকটিই ব্যবহৃত হয়েছে।
২৯.
Qs: 31-35: In the following questions, the first and the last parts of the sentence are numbered 1 and 6. The remaining parts, labelled P, Q, R, and S, are not in their proper order. Select from the answer choices provided, under each question, the combinations to make a meaningful and correct sentence:

1 : The advantage of travelling
P : customs and manners, is that
Q : we learn to appreciate the good points of others
R : in different places and having
S : the opportunities of observing people's
6 : and our prejudice against them disappears.
  1. PQRS
  2. QRSP
  3. RSPQ
  4. SPQR
  5. None
সঠিক উত্তর:
RSPQ
উত্তর
সঠিক উত্তর:
RSPQ
ব্যাখ্যা
Correct answer: গ) RSPQ
 
Complete sentence: The advantage of travelling in different places and having the opportunities of observing people's customs and manners, is that we learn to appreciate the good points of others and our prejudice against them disappears.

Bangla: বিভিন্ন স্থানে ভ্রমণ করার এবং মানুষের আচার-আচরণ ও রীতিনীতিগুলো পর্যবেক্ষণ করার সুযোগ পাওয়ার সুফল হলো — আমরা অন্যদের ভালো দিকগুলোকে মূল্যায়ন করতে শিখি এবং তাদের প্রতি আমাদের যে পূর্বগঠিত ধারণা থাকে, তা দূর হয়ে যায়।
৩০.
1 : Freedom, which
P : in the sense
Q : that a wide gulf separates
R : a modern woman enjoys
S : is the restricted kind,
6 : the rich and the poor women.
  1. PQRS
  2. RSPQ
  3. QPRS
  4. SRQP
  5. None
সঠিক উত্তর:
RSPQ
উত্তর
সঠিক উত্তর:
RSPQ
ব্যাখ্যা
Correct answer: খ) RSPQ.

Complete sentence: Freedom, which a modern woman enjoys, is the restricted kind, in the sense that a wide gulf separates the rich and the poor women.

Bangla: স্বাধীনতা, যা একজন আধুনিক নারী উপভোগ করে, তা সীমিত ধরনের স্বাধীনতা, কারণ ধনী নারী এবং দরিদ্র নারীর মধ্যে একটি বড় দূরত্ব রয়েছে।
৩১.
1 : There is a continuous demand
P : are formed to train humanity
Q : for destructive purposes, and world organisations
R : in the art of settling their disputes
S : to ban the application of science
6 : by peaceful negotiations.
  1. PRSQ
  2. QSRP
  3. RPQS
  4. SQPR
  5. None
সঠিক উত্তর:
SQPR
উত্তর
সঠিক উত্তর:
SQPR
ব্যাখ্যা

The correct answer is: ঘ) SQPR.

Complete sentence: There is a continuous demand to ban the application of science for destructive purposes, and world organisations are formed to train humanity in the art of settling their disputes by peaceful negotiations.

Bangla: বিজ্ঞানকে ধ্বংসাত্মক উদ্দেশ্যে ব্যবহার নিষিদ্ধ করার জন্য ধারাবাহিক চাহিদা রয়েছে, এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের মতবিরোধ সমাধানের কলায় মানবতাকে প্রশিক্ষণ দিতে বিশ্ব সংস্থাগুলো গঠন করা হয়েছে।

৩২.
1 : The unfortunate person,
P : of social contempt
Q : but he is also the victim
R : who is unemployed, is
S : not only the object of self-pity,
6 : and a danger to the society.
  1. PQSR
  2. QPRS
  3. SRPQ
  4. RSQP
  5. None
সঠিক উত্তর:
RSQP
উত্তর
সঠিক উত্তর:
RSQP
ব্যাখ্যা
The correct answer is: ঘ) RSQP.

Complete sentence: The unfortunate person, who is unemployed, is not only the object of self-pity, but he is also the victim of social contempt and a danger to the society.

Bangla: দুর্ভাগ্যজনক ব্যক্তি, যে বেকার, সে কেবল আত্মদয়ার পাত্রই নয়, বরং সে সামাজিক ঘৃণার শিকারও এবং সমাজের জন্য একটি বিপদস্বরূপ।
৩৩.
1 : In every country, children
P : in their proper development, because
Q : a great care is taken
R : are given good education and
S : what they become depends
6 : upon this impressionable period of their lives.
  1. RSPQ
  2. QSRP
  3. RQPS
  4. PRSQ
  5. None
সঠিক উত্তর:
RQPS
উত্তর
সঠিক উত্তর:
RQPS
ব্যাখ্যা
The answer is গ) RQPS.

Complete sentence: In every country, children are given good education and a great care is taken in their proper development, because what they become depends upon this impressionable period of their lives.

Bangla: প্রতিটি দেশে, শিশুদের উত্তম শিক্ষা প্রদান করা হয় এবং তাদের যথাযথ বিকাশে বিশেষ যত্ন নেওয়া হয়, কারণ তারা কী হয়ে উঠবে তা তাদের জীবনের এই সংবেদনশীল সময়ের উপর নির্ভর করে।
৩৪.
Select the erroneous part. If there is no error in the sentence, select option E (No Error).
The singer Amitabha Barua, popular (A) both in Sri Lanka and in (B) the Maldives, (C) is considered the (D) most influential jazz musician of the twenty-first century.
  1. both in Sri Lanka and
  2. the Maldives
  3. is considered
  4. most
  5. No Error
সঠিক উত্তর:
No Error
উত্তর
সঠিক উত্তর:
No Error
ব্যাখ্যা
→[ সাধারণ জীবনবীমা কর্পোরেশন: জুনিয়র অফিসার: Exam - 2024]

Complete sentence: The singer Amitabha Barua, popular both in Sri Lanka and in the Maldives, is considered the most influential jazz musician of the twenty-first century.
Bangla Meaning: গায়ক অমিতাভ বরুয়া, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে জনপ্রিয়, তাকে একুশ শতকের সবচেয়ে প্রভাবশালী জ্যাজ সঙ্গীতশিল্পী হিসেবে বিবেচনা করা হয়।

• উল্লিখিত বাক্যে কোনো ভুল অংশ নেই, তাই সঠিক উত্তর No error.

• যদিও The correct phrasing should be "both in Sri Lanka and the Maldives" without the additional "in" before "the Maldives."
- The Maldives এর পূর্বে in এর ব্যবহার rudundancy হিসেবে ভুল ধরা হয়, কিন্তু The Maldives এর পূর্বে ব্যবহৃত in এর নিচের নিচে underline করা নেই। আবার, The use of "in" before "the Maldives" is appropriate for parallel structure, so there is no error in that part.
৩৫.
Neither of the students has completed the homework.
  1. Neither of
  2. students has
  3. completed
  4. the homework
  5. No error
সঠিক উত্তর:
No error
উত্তর
সঠিক উত্তর:
No error
ব্যাখ্যা
Answer: No error.

Correct sentence: Neither of the students has completed the homework.

• সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.
৩৬.
It's no use of trying to convince him; he has already made up his mind.
  1. It's no use of
  2. to convince him
  3. already
  4. made up
  5. No error
সঠিক উত্তর:
It's no use of
উত্তর
সঠিক উত্তর:
It's no use of
ব্যাখ্যা
Answer: It's no use of.
 
• Correct sentence: It's no use trying to convince him; he has already made up his mind.

• It is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb + ing বসে।
- এখানে, it’s no use of এর স্থলে it’s no use + arguing বসলে বাক্যেটি সঠিক হবে।

• More examples: 
- It's no use crying over spilled milk
- It's no use arguing with a drunk.
৩৭.
These are the instructions about what to do in case on fire.
  1. These are
  2. instructions about
  3. what to do
  4. in case on
  5. No error
সঠিক উত্তর:
in case on
উত্তর
সঠিক উত্তর:
in case on
ব্যাখ্যা
Answer: in case on.

Correct sentence: These are the instructions about what to do in case of fire.

• In case of (idiom):
English Meaning: in the event of (a particular situation).
Bangla Meaning: এমন ঘটলে; এমতাবস্থায়।

Example Sentence:
1. These are the instructions about what to do in case of fire.
2. In case of emergency, call 999 immediately.
৩৮.
If we had a bigger house, we would invite more guests.
  1. we had
  2. bigger house
  3. we would invite
  4. guests
  5. No error
সঠিক উত্তর:
No error
উত্তর
সঠিক উত্তর:
No error
ব্যাখ্যা
Answer: No error.

Correct sentence: If we had a bigger house, we would invite more guests.


• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।

এখানে had main verb হিসেবে বসেছে।
৩৯.
একটি স্কুলের ক্যান্টিনে দুই ধরনের স্যান্ডউইচ বিক্রি হয়। একটি ৭৫ টাকা এবং অন্যটি ৪৫ টাকা। একদিনে ক্যান্টিনে মোট ২০০ টি স্যান্ডউইচ বিক্রি হয় এবং মোট আয় হয় ১০,২০০ টাকা। তাহলে ৭৫ টাকা মূল্যের স্যান্ডউইচ কতটি বিক্রি হয়েছিল?
  1. ৬০ টি
  2. ৫৫ টি
  3. ৪০ টি
  4. ৯০ টি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৪০ টি
উত্তর
সঠিক উত্তর:
৪০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্যান্টিনে দুই ধরনের স্যান্ডউইচ বিক্রি হয়। একটি ৭৫ টাকা এবং অন্যটি ৪৫ টাকা। একদিনে ক্যান্টিনে মোট ২০০ টি স্যান্ডউইচ বিক্রি হয় এবং মোট আয় হয় ১০,২০০ টাকা। তাহলে ৭৫ টাকা মূল্যের স্যান্ডউইচ কতটি বিক্রি হয়েছিল?

সমাধান:
ধরি,
৭৫ টাকা মূল্যের স্যান্ডউইচ বিক্রি হয়েছিল ”ক” টি

∴ ৪৫ টাকা মূল্যের স্যান্ডউইচ বিক্রি হয়েছিল (২০০ - ক) টি

প্রশ্নমতে,
৭৫ক + (২০০ - ক)৪৫ = ১০২০০
⇒ ৭৫ক + ৯০০০ - ৪৫ক = ১০২০০
⇒ ৩০ক = ১০২০০ - ৯০০০
⇒ ৩০ক = ১২০০
⇒ ক = ১২০০/৩০
∴ ক = ৪০

সুতরাং ৭৫ টাকা মূল্যের ৪০ টি স্যান্ডউইচ বিক্রি হয়েছিল।
৪০.
একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত ১১ : ৭। যদি ৫ জন ছাত্র ও ৫ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্রীর সংখ্যা কত ছিল?
  1. ৩৫ জন
  2. ৪০ জন
  3. ৪৫ জন
  4. ৫৫ জন
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৩৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত ১১ : ৭। যদি ৫ জন ছাত্র ও ৫ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্রীর সংখ্যা কত ছিল?

সমাধান:
দেওয়া আছে, 
ছাত্র ও ছাত্রীর অনুপাত ১১ : ৭

ধরি, 
ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে = ১১ক ও ৭ক

এখন,
৫ জন ছাত্র নতুন ভর্তি হলে ছাত্র সংখ্যা হবে= (১১ক + ৫)
৫ জন ছাত্রী নতুন ভর্তি হলে ছাত্রী সংখ্যা হবে= (৭ক + ৫)

প্রশ্নমতে,
(১১ক + ৫) : (৭ক + ৫) = ৩ : ২ 
⇒ (১১ক + ৫)/(৭ক + ৫) = ৩/২
⇒ ২(১১ক + ৫) = ৩(৭ক + ৫)
⇒ ২২ক + ১০ = ২১ক + ১৫
⇒ ২২ক - ২১ক = ১৫ - ১০
∴ ক = ৫

সুতরাং, প্রথমে ছাত্রীর সংখ্যা ছিল = ৭ক = (৭ × ৫) = ৩৫ জন
৪১.
দশ বছর আগে, আয়েশার বয়স তাঁর ভাইয়ের বয়সের তিন গুণ ছিল। বর্তমানে, আয়েশার বয়স তাঁর ভাইয়ের বয়সের চেয়ে ১০ বছর বেশি হলে, আয়েশার ভাইয়ের বর্তমান বয়স কত?
  1. ২৫ বছর
  2. ১৮ বছর
  3. ১৬ বছর
  4. ১৫ বছর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: দশ বছর আগে, আয়েশার বয়স তাঁর ভাইয়ের বয়সের তিন গুণ ছিল। বর্তমানে, আয়েশার বয়স তাঁর ভাইয়ের বয়সের চেয়ে ১০ বছর বেশি হলে, আয়েশার ভাইয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
আয়েশার বর্তমান বয়স ”ক” বছর
এবং তার ভাইয়ের বর্তমান বয়স ”খ” বছর

১ম শর্তমতে,
⇒ ক - ১০ = ৩(খ - ১০).......... (১)

২য় শর্তমতে,
ক = খ + ১০ 

এখন, ক এর মান (১) এ বসিয়ে পাই,
⇒ (খ + ১০) - ১০ = ৩(খ - ১০)
⇒ খ = ৩খ - ৩০
⇒ খ - ৩খ = - ৩০
⇒ - ২খ = - ৩০
∴ খ = ১৫

∴ তার ভাইয়ের বর্তমান বয়স ১৫ বছর।
৪২.
নল 'ক' দ্বারা একটি ট্যাংক ৩ মিনিটে অর্ধেক পূ‍র্ণ হয়। নল 'খ' দ্বারা ট্যাংকটি ৫ মিনিটে এক-তৃতীয়াংশ পূ‍র্ণ হয়। নল 'গ' দ্বারা ট্যাংকটি ৩০ মিনিটে সম্পূর্ণ খালি হয়। তিনটি নল একত্রে খুলে দেয়া হলে, ট্যাংকটি পূ‍র্ণ হতে কত মিনিট লাগবে? 
  1. ১০ মিনিট
  2. ৫ মিনিট
  3. ৬ মিনিট
  4. ৮ মিনিট
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: নল 'ক' দ্বারা একটি ট্যাংক ৩ মিনিটে অর্ধেক পূ‍র্ণ হয়। নল 'খ' দ্বারা ট্যাংকটি ৫ মিনিটে এক-তৃতীয়াংশ পূ‍র্ণ হয়। নল 'গ' দ্বারা ট্যাংকটি ৩০ মিনিটে সম্পূর্ণ খালি হয়। তিনটি নল একত্রে খুলে দেয়া হলে, ট্যাংকটি পূ‍র্ণ হতে কত মিনিট লাগবে?  

সমাধান:
নল 'ক' দ্বারা,
৩ মিনিটে পূ‍র্ণ হয় ১/২ অংশ
∴ ১ মিনিটে পূ‍র্ণ হয় {(১/২) ÷ ৩} অংশ
= ১/৬ অংশ

নল 'খ' দ্বারা,
৫ মিনিটে পূ‍র্ণ হয় ১/৩ অংশ
∴ ১ মিনিটে পূ‍র্ণ হয় {(১/৩) ÷ ৫} অংশ
= ১/১৫ অংশ

নল ৩টি একসাথে খুলে দিলে ১ মিনিটে পূ‍র্ণ হয় = (১/৬ + ১/১৫ - ১/৩০)
= (৫ + ২ - ১)/৩০
= ৬/৩০
= ১/৫ অংশ

নল তিনটি দ্বারা ১/৫ অংশ পূ‍র্ণ হয় ১ মিনিটে
নল তিনটি দ্বারা ১ বা সম্পূ‍র্ণ অংশ পূ‍র্ণ হয় ৫ মিনিটে
= ৫ মিনিট
৪৩.
সোহাগ কিছু আম কিনেছে, যার মধ্যে ১০% পচা। সে অবশিষ্ট আমের ৮০% তার ছোট ভাইকে দেয়। তার কাছে এখন ৩৬টি আম আছে। সে মোট কতটি আম কিনেছিল?
  1. ১২০ টি
  2. ১৫০ টি
  3. ১৭০ টি
  4. ২০০ টি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২০০ টি
উত্তর
সঠিক উত্তর:
২০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সোহাগ কিছু আম কিনেছে, যার মধ্যে ১০% পচা। সে অবশিষ্ট আমের ৮০% তার ছোট ভাইকে দেয়। তার কাছে এখন ৩৬টি আম আছে। সে মোট কতটি আম কিনেছিল?

সমাধান:
ধরি,
সোহাগ ১০০ টি আম কিনেছে।
∴ পচা আম বাদ দিলে ভালো আম = (১০০ - ১০) টি
= ৯০ টি

ছোট ভাইকে দিল = (৯০ এর ৮০%) টি
= (৯০ এর ৮০/১০০) টি
= ৭২ টি

∴ ছোট ভাইকে দেওয়া পর তার কাছে রইলো = (৯০ - ৭২) = ১৮ টি

তার কাছে ১৮ টি আম থাকবে যখন আমের সংখ্যা ১০০ টি
∴ তার কাছে ১ টি আম থাকবে যখন আমের সংখ্যা ১০০/১৮ টি
∴ তার কাছে ৩৬ টি আম থাকবে যখন আমের সংখ্যা (১০০ × ৩৬)/১৮ টি
= ২০০ টি
৪৪.
a2 - √5a + 1= 0 হলে, a3 + (1/a3) এর মান কত?
  1. 2√5
  2. 3√5
  3. 5√5
  4. 8√5
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - √5a + 1= 0 হলে, a3 + (1/a3) এর মান কত?

সমাধান:
a2 - √5a + 1= 0
⇒ a2 + 1 = √5a
⇒ (a2/a) + (1/a) = √5a/a
⇒ a + (1/a) = √5

এখন,
a3 + (1/a3) = {a + (1/a)}3 - 3. a. (1/a){a + (1/a)}
= (√5)3 - 3√5
= 5√5 - 3√5
= 2√5
৪৫.
logx5 + logx25 + logx125 + logx625 = 10 হলে x এর মান কত?
  1. 1
  2. 1/5
  3. √5
  4. 5
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: logx5 + logx25 + logx125 + logx625 = 10 হলে x এর মান কত?

সমাধান:
logx5 + logx25 + logx125 + logx625 = 10
⇒ logx(5 × 25 × 125 × 625) = 10
⇒ logx(51 × 52 × 53 × 54) = 10
⇒ logx(510) = 10
⇒ 10 logx5 = 10
⇒ logx5 = 1
∴ x = 5
৪৬.
কোনো আসল ৩ বছরে সরল মুনাফাসহ ৪৬০০ টাকা এবং ৫ বছরে সরল মুনাফাসহ ৬০০০ টাকা হলে, শতকরা মুনাফার হার কত?
  1. ১০%
  2. ১৬%
  3. ২২%
  4. ২৮%
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৮%
উত্তর
সঠিক উত্তর:
২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সরল মুনাফাসহ ৪৬০০ টাকা এবং ৫ বছরে সরল মুনাফাসহ ৬০০০ টাকা হলে, শতকরা মুনাফার হার কত?

সমাধান:
এখানে,
আসল + ৫ বছরের সুদ = ৬০০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৪৬০০ টাকা
∴ ২ বছরের সুদ = (৬০০০ - ৪৬০০) টাকা
= ১৪০০ টাকা

∴ ৩ বছরের সুদ = (১৪০০ × ৩)/২ টাকা
= ২১০০ টাকা

∴ আসল = (৪৬০০ - ২১০০) টাকা
= ২৫০০ টাকা

২৫০০ টাকার ৩ বছরের সুদ ২১০০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ ২১০০/(২৫০০ × ৩) টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (২১০০ × ১০০)/(২৫০০ × ৩)
= ২৮%
৪৭.
একটি ট্রেন ৫৪ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৩৫০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৯০০ মিটার
  2. ৬৫০ মিটার
  3. ৫৫০ মিটার
  4. ৪৬০ মিটার
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৫৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৫৪ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৩৫০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
এখানে, 
৫৪ কিলোমিটার = (৫৪ × ১০০০) মিটার 
= ৫৪০০০ মিটার

আমনা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট

৬০ মিনিটে ট্রেনটি অতিক্রম করে = ৫৪০০০ মিটার
∴ ১ মিনিটে ট্রেনটি অতিক্রম করে = (৫৪০০০/৬০) মিটার
= ৯০০ মিটার

 সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

∴ সেতুটির দৈর্ঘ্য = (৯০০ - ৩৫০) মিটার
= ৫৫০ মিটার
৪৮.
২২৩৪ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
  1. ৪৭
  2. ৩২
  3. ২৫
  4. ২২
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২২৩৪ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?

সমাধান:
দেওয়া আছে,
প্রদত্ত সংখ্যা = ২২৩৪
২২৩৪ এর বর্গমূল ৪ দশিমিক স্থান পর্যন্ত নির্ণয় করে পাই = ৪৭.২৬৫২

অর্থাৎ, ২২৩৪ দুইটি পূর্ণ বর্গসংখ্যার মধ্যে রয়েছে:
১. ( ৪৭ × ৪৭ ) = ২২০৯
২. ( ৪৮ × ৪৮ ) = ২৩০৪
২২৩৪ থেকে একটি ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল অবশ্যই ২২০৯ এর সমান হতে হবে যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

ধরি,
২২৩৪ থেকে ”ক” বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে।

প্রশ্নমতে,
২২৩৪ - ক = ২২০৯
⇒ ২২৩৪ - ২২০৯ = ক
⇒ ২৫ = ক

∴ ২২৩৪ থেকে ২৫ বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে।
৪৯.
5 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 13 সে. মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত?
  1. 15 সে. মি.
  2. 12 সে. মি.
  3. 11 সে. মি.
  4. 10 সে. মি.
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
12 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
12 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 5 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 13 সে. মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত?

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্য হতে,
OP2 = OQ2 + PQ2

এখানে,
OP = 13 সেমি এবং OQ = 5 সেমি

এখন,
⇒ PQ2 = OP2 - OQ2
⇒ PQ2 = 132 - 52
⇒ PQ2 = 169 - 25
⇒ PQ2 = 144
⇒ PQ = √144
∴ PQ = 12

∴ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সে. মি.
৫০.
৫ টি মহিষ বা ১০ টি গরু একটি জমি ১২ দিনে চাষ করতে পারে। ৮ টি মহিষ এবং ৮ টি গরু সেই জমি কত দিনে চাষ করতে পারবে?
  1. ৪ দিনে
  2. ৮ দিনে
  3. ৬ দিনে
  4. ৫ দিনে
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টি মহিষ বা ১০ টি গরু একটি জমি ১২ দিনে চাষ করতে পারে। ৮ টি মহিষ এবং ৮ টি গরু সেই জমি কত দিনে চাষ করতে পারবে?

সমাধান:
১০ টি গরুর কাজ = ৫ টি মহিষের কাজ
১ টি গরুর কাজ = ৫/১০ টি মহিষের কাজ
৮ টি গরুর কাজ = (৫ × ৮)/১০ = ৪ টি মহিষের কাজ

∴ ৮ টি মহিষ এবং ৮ টি গরু = ৮ + ৪ = ১২ টি মহিষ

∴ ৫ টি মহিষ জমিটি চাষ করতে পারে = ১২ দিনে
∴ ১ টি মহিষ জমিটি চাষ করতে পারে = (১২ × ৫) দিনে
∴ ১২ টি মহিষ জমিটি চাষ করতে পারে = (১২ × ৫)/১২ দিনে
= ৫ দিনে
৫১.
৮ + ১০ + ১২ +......... + ৫২ =?
  1. ৬৯০
  2. ৭৫০
  3. ৭৮৮
  4. ৮২০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৬৯০
উত্তর
সঠিক উত্তর:
৬৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ + ১০ + ১২ +......... + ৫২ =?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা 
যার ১ম পদ = ৮
শেষ পদ = ৫২
এবং সাধারণ অন্তর = ২

∴ পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৫২ - ৮)/২} + ১
= (৪৪/২) + ১
= ২২ + ১
= ২৩

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(৫২ + ৮)/২} × ২৩
= (৬০/২) × ২৩
= ৩০ × ২৩
= ৬৯০

∴ ধারাটির সমষ্টি ৬৯০
৫২.
cotθ = 4/3 হলে cosθ এর মান কত?
  1. 3/5
  2. 3/4
  3. 4/5
  4. 5/3
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা
প্রশ্ন: cotθ = 4/3 হলে cosθ এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
cosec2θ = 1 + cot2θ
⇒ cosec2θ = 1 + (4/3)2
⇒ cosec2θ = 1 + (16/9)
⇒ cosec2θ = 25/9
⇒ cosecθ = 5/3
⇒ 1/sinθ = 5/3
∴ sinθ = 3/5

আমরা জানি,
cos2θ = 1 - sin2θ
= 1 - (3/5)2
= 1 - (9/25)
= (25 - 9)/25
⇒ cos2θ = 16/25
∴ cosA = 4/5
৫৩.
|4x - 7| = 13 হলে x এর সম্ভাব্য মানগুলোর সমষ্টি কত?
  1. 1/5
  2. 7/2
  3. 5/3
  4. 2/9
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
7/2
উত্তর
সঠিক উত্তর:
7/2
ব্যাখ্যা
প্রশ্ন: |4x - 7| = 13 হলে x এর সম্ভাব্য মানগুলোর সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
|4x - 7| = 13

(4x - 7) কে ধনাত্মক বিবেচনা করে পাই,
4x - 7 = 13
⇒ 4x = 13 + 7
⇒ 4x = 20
∴ x = 5

(4x - 7) কে ঋণাত্মক বিবেচনা করে পাই,
- (4x - 7) = 13
⇒ - 4x + 7 = 13
⇒ - 4x = 13 - 7
⇒ - 4x = 6
⇒ x = - 6/4
∴ x = - 3/2

x এর সম্ভাব্য সকল মানের সমষ্টি = 5 + (- 3/2)
= 5 - (3/2)
= (10 - 3)/2
= 7/2
৫৪.
12 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্তি করা যায়?
  1. 320
  2. 388
  3. 404
  4. 462
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
462
উত্তর
সঠিক উত্তর:
462
ব্যাখ্যা
প্রশ্ন: 12 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্তি করা যায়?

সমাধান:
প্রতি দলে 6 জন করে নিয়ে দল গঠিত হবে।

12 জন থেকে 6 জন করে নিয়ে মোট দল গঠনের উপায় = 12C6
= (12)!/{6!(12 - 3)!}
= 924

∴ সমান সংখ্যক বা 6 জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = 924/2 = 462
৫৫.
যদি f(x) = x3 + ax2 - 4x - 8 হয়, তবে a এর কোন মানের জন্য f(- 1) = 0 হবে?
  1. 0
  2. 1
  3. 4
  4. 5
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x3 + ax2 - 4x - 8 হয়, তবে a এর কোন মানের জন্য f(- 1) = 0 হবে?

সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 + ax2 - 4x - 8 
⇒ f(- 1) = (- 1)3 + a(- 1)2 - 4(- 1) - 8 
⇒ f(- 1) = - 1 + a + 4 - 8 
∴ f(- 1) = a - 5 

যেহেতু, 
f(- 1) = 0 
⇒ a - 5 = 0
∴ a = 5
৫৬.
’The Spirit of Islam' বইয়ের লেখক কে?
  1.  সৈয়দ আমির আলি
  2. এস ওয়াজেদ আলী
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. নওয়াব আব্দুল লতিফ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
 সৈয়দ আমির আলি
উত্তর
সঠিক উত্তর:
 সৈয়দ আমির আলি
ব্যাখ্যা
• সৈয়দ আমির আলি:
- উনিশ শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণে যিনি সবচেয়ে
- গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি হলেন সৈয়দ আমির আলি।
- তিনি ১৮৪৯ সালে হুগলীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ, ও বি.এল ডিগ্রি লাভ করেন।
- ১৮৭৩ সালে লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফেরেন।
- কর্মজীবনে তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
- তিনি ১৮৯০ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
- ১৯০৯ সালে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হন। 
- বাংলা তথা ভারতে তিনিই প্রথম মুসলমান নেতা, যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন।
- তিনি বিশ্বাস করতেন, মুসলমানদের স্বার্থরক্ষা এবং তাদের দাবি-দাওয়ার
- প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন।
- এই উদ্দেশ্যে তিনি ১৮৭৭ সালে কোলকাতায় 'সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন' নামে একটি সমিতি গঠন করেন।
- তিনি পত্র-পত্রিকায় শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের পিছিয়ে পড়ার বিষয়টি নিয়ে লেখালেখি করেন।
- ফলে ১৮৮৫ সালে সরকার মুসলমানদের শিক্ষার অগ্রগতির জন্য কতকগুলো ব্যবস্থা গ্রহণ করেন। এ কারণে
- তিনি ১৮৮৪ সালে কোলকাতায় মাদ্রাসায় কলেজ পর্যায়ে ইংরেজি শিক্ষা এবং করাচিতে একটি কলেজ প্রতিষ্ঠায় উৎসাহিত করেন।
- তাঁর বিখ্যাত দুইটি গ্রন্থ 'The Spirit of Islam' এবং 'A Short History of the Saracens'-এ

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
৫৭.
ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে শুরু করা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নাম কী?
  1. অপারেশন ব্ল‍্যাক থান্ডার স্টর্ম
  2. অপারেশন অ্যানাকোন্ডা
  3. অপারেশন রাউদা লায়ন
  4. অপারেশন মিডনাইট হ্যামার
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
অপারেশন মিডনাইট হ্যামার
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন মিডনাইট হ্যামার
ব্যাখ্যা
• অপারেশন মিডনাইট হ্যামার:
- ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।
- সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ফরদো এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
-  এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে বি-২ বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান।

উৎস: বিবিসি।
৫৮.
'নকশ-ই জাহান' স্কয়ারটি কোন শহরে অবস্থিত?
  1. ইস্পাহান
  2. কায়রো
  3. ইস্তাম্বুল
  4. দামেস্ক
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ইস্পাহান
উত্তর
সঠিক উত্তর:
ইস্পাহান
ব্যাখ্যা
• ইস্পাহান:
- ইস্পাহান মধ্য ইরানের প্রধান শহর , যা তার স্থাপত্য মহিমার জন্য এবং ইরানের শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত।
- ইস্পাহান তার স্থাপত্য মহিমার জন্য এবং ইরানের শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত , যার মধ্যে প্রতিরক্ষা উৎপাদন এবং দেশের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত।
-  ১৯৭৯ সালে ইসফাহানের নকশ-ই জাহান স্কয়ারকে ইউনেস্কো কর্তৃক মনোনীত করা হয়। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময় ইরানের ইস্পাহান শহরে পারমানবিক পরীক্ষা কেন্দ্রে বোমা হামলা চালায়।

উৎস: ব্রিটানিকা।
৫৯.
ইসরায়েল কত তারিখে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে?
  1. ১১ জুন, ২০২৫
  2. ১৩ জুন, ২০২৫
  3. ১২ জুন, ২০২৫
  4. ৯ জুন, ২০২৫
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১৩ জুন, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ জুন, ২০২৫
ব্যাখ্যা
- ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।
- শুক্রবার (১৩ জুন, ২০২৫) চালানো এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
- মূলত তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে আঘাত করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।
- এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা ইরানি পরিকল্পনাগুলোর ওপর হামলা চালানো।
- এর আওতায় ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিগুলো।

উৎস: daily-sun website.
৬০.
বার ভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠা করেছিলেন?
  1. ইসলাম খাঁ
  2. শায়েস্তা খাঁ
  3. কুতুবউদ্দীন কোকা
  4. মীর জুমলা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ইসলাম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
ইসলাম খাঁ
ব্যাখ্যা
• বাংলায় সুবাদারি শাসন:
- সম্রাট জাহাঙ্গীর ১৬০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দীন কোকাকে বাংলার সুবাহদার নিয়োগ দেন।
- তিনি বর্ধমানে বিদ্রোহী ফৌজদার আলী কুলীকে দমন করতে গিয়ে মৃত্যুবরণ করেন।
- এর পর জাহাঙ্গীর বিহারের সুবাদার জাহাঙ্গীর কুলি খানকে বাংলার সুবাদার নিয়োগ করেন।
- ১৬০৮ সালে সুবাদার জাহাঙ্গীর কুলি খানের মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীর বিখ্যাত সুফি সেলিম চিশতীর দৌহিত্র ইসলাম খান চিশতী বাংলার সুবাদার নিয়োগ দেন।
- ইসলাম খান ১৬০৮ সালে রাজমহল থেকে নদী পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
- ১৬১০ সালে তিনি মোগল বাহিনী সহকারে ঢাকায় প্রবেশ করেন এবং ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর।
- সুবাদার ইসলাম খান ১৬১০ সালে বার ভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
- ১৬১৩ সালে ইসলাম খানের মৃত্যুর পর বেশ কয়েকজন সুবাদার বাংলার শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন।
- তবে ১৬৬০ সালে সুবাদার মীর জুমলা ক্ষমতা গ্রহণ করার পূর্ব পর্যন্ত কোনো সুবাদারই তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নি।

উৎস: ইতিহাস প্রথম পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগ বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতেছে কে?
  1. সোহান হালদার
  2. রোমান সানা
  3. ঋতু মনি
  4. আবদুর রহমান আলিফ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
আবদুর রহমান আলিফ
উত্তর
সঠিক উত্তর:
আবদুর রহমান আলিফ
ব্যাখ্যা
- ২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগ বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতেছে ,আবদুর রহমান আলিফ।
- সিঙ্গাপুরে এই ইভেন্টের ফাইনালে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।
- রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে আছেন আলিফ।
- দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে তিনি এশিয়ান পর্যায়ে সোনা জেতার কীর্তি গড়লেন।
- এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন।
- ‎আর্চারির ব্যক্তিগত ইভেন্টে এটিই আলিফের প্রথম সোনা।

উৎস: প্রথম আলো লিংক।
৬২.
G7 শীর্ষ সম্মেলন- 2025 কোথায় অনুষ্ঠিত হয়?
  1. মিলান
  2. টরন্টো
  3. আলবার্টা
  4. দিল্লি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
আলবার্টা
উত্তর
সঠিক উত্তর:
আলবার্টা
ব্যাখ্যা
(G7):
- ১৯৭৩ সালের জ্বালানি সংকটের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়।
- প্রথম সম্মেলন: ১৯৭৫ সালে, রামবুইয়ে, ফ্রান্স।
- ১৬-১৭ জুন ২০২৫সালে  G7 শীর্ষ সম্মেলন অনুষ্টিত হয়, কানানাস্কিস, আলবার্টা, কানাডা।
• বর্তমান সদস্য:
- ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
ইউরোপীয় ইউনিয়নও প্রতিনিধিত্ব করে, তবে সভাপতিত্ব পায় না।
১৯৭৬ সাল: কানাডা যোগ দেয়, G7 বর্তমান কাঠামো পায়

উৎস: European Council Council of the European Union.
৬৩.
বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি ইউরিয়া সার কারখানা চলমান? (জুলাই-২০২৫)
  1. ৫টি
  2. ৭টি
  3. ১১টি
  4. ৩টি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
- বিসিআইসি এর অধীনে বর্তমানে ৫টি ইউরিয়াসার কারখানা চলমান।

• চলমান কারখানাগুলোর মধ্যে:

- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড,
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,
- আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ,
- শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।

উৎস: BCIC ওয়েবসাইট।
৬৪.
'Red Planet' বলা হয় কোন গ্রহটিকে?
  1. বুধ
  2. শুক্র
  3. মঙ্গল
  4. শনি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
মঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গল
ব্যাখ্যা
• মঙ্গল গ্রহ:
- সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ মঙ্গল।
- বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ।
- এটি একবার সূর্যকে প্রদক্ষিণ করতে ৬৮৭ দিন সময় নেয়।
- নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৪ ঘন্টা।
- মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা দুইটি: ফোবোস ও ডিমোস।

উল্লেখ্য,
- এই গ্রহটিকে ‘লাল গ্রহ’ নামে অভিহিত করা হয়।
- মঙ্গলের লালাভ হওয়ার পেছনে মূল কারণ এর পৃষ্ঠে প্রচুর আয়রন অক্সাইড আছে।
- নাসার বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের কেন্দ্রেও লোহা আছে, তবে পরিমাণে অঢেল হওয়ায় গ্রহটির পৃষ্ঠেও লোহার একটি আবরণ তৈরি হয়েছে। সে কারণেই লাল দেখায়।

উৎস: i) NASA (.gov). ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬৫.
মানব শরীরের কোথায় ইনসুলিন উৎপন্ন হয়?
  1. অ্যাড্রেনালিন
  2. থাইম্যান
  3. অগ্ন্যাশয়
  4. পিটুইটারি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
অগ্ন্যাশয়
উত্তর
সঠিক উত্তর:
অগ্ন্যাশয়
ব্যাখ্যা
• ইনসুলিন:
- ইনসুলিন একটি হরমোন।
- ইহা অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
- কোন কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।
- ইনসুলিন ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন।
- দুটি পলিপেপটাইড চেইন (২১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-A এবং ৩০টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-B) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
মানবদেহে রক্তরসের প্রধান উপাদান কোনটি?
  1. অজৈব পদার্থ
  2. পানি
  3. জৈব পদার্থ
  4. অন্যান্য পদার্থ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা
• রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু  I
- মানবদেহে রক্তের প্রধান উপাদান হলো রক্তরস এবং রক্ত কণিকা।
- রক্তে শতকরা ৫৫% হলো রক্তরস আর ৪৫% হলো রক্ত কণিকা।
-মানুষের শরীরের রক্তরসের ৯১-৯২% পানি এবং ৮-৯% অংশ জৈব ও অজৈব পদার্থ।
- রক্ত কণিকা ৩ ধরনের হতে পারে।
যথা-
১. লোহিত রক্ত কণিকা,
২. শ্বেত রক্ত কণিকা এবং
৩. অণুচক্রিকা।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৭.
কোনটি ক্লাউড স্টোরেজ নয়?
  1. ওয়ান ড্রাইভ
  2. মাইক্রোসফট এক্সেল
  3. ড্রপবক্স
  4. গুগল ড্রাইভ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
মাইক্রোসফট এক্সেল
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোসফট এক্সেল
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকেই।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

• উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- অবকাঠামোগত সেবা,
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও
- সফটওয়্যার সেবা।
- ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি। যথা:
- Resource Scalability,
- On Demand এবং
- Pay as you go.

অন্যদিকে,
- Microsoft Excel হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৬৮.
হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলে-
  1. ডায়াস্টোল
  2. পেরিকার্ডিয়াম
  3. পেরিঅস্ট্রিয়াম
  4. সিস্টোল
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
সিস্টোল
উত্তর
সঠিক উত্তর:
সিস্টোল
ব্যাখ্যা
• মানুষের হৃৎপিণ্ড (Heart):
- একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রতি মিনিটে হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয় ৭০ থেকে ৮০ বার এবং গড় হিসাবে ৭৫ বার। (হৃদচক্রের হার- ০.৮ সেকেন্ড)
- পূর্ণ বয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন প্রায় ২৫০-৩৫০ গ্রাম।

• হৃৎপিণ্ড ৩ স্তর বিশিষ্ট পেশি দ্বারা গঠিত।
যথা: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম।
- পেরিকার্ডিয়াম নামের পর্দার/ ঝিল্লির আবরণে ঢাকা থাকে পুরো হৃৎপিণ্ড।
- মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা চারটি।

• হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলে- ডায়াস্টোল এবং সংকোচনকে বলে- সিস্টোল।
• প্রবাহমান রক্ত রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ দেয় তাকে রক্তচাপ বলে।
রক্তচাপ ২ প্রকার। যথা:
১. সিস্টোলিক রক্তচাপ (১১০-১৪০ মি.মি. পারদ)
২. ডায়াস্টোলিক রক্তচাপ (৬০-৯০ মি.মি. পারদ)

একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির সিস্টোলিক চাপ ১২০ মি.মি. পারদ এবং ডায়াস্টোলিক চাপ ৮০ মি.মি. পারদ। একে ১২০/৮০ রূপে
প্রকাশ করা হয়।
মানবদেহের রক্তচাপ (Blood Pressure) নির্ণায়ক যন্ত্রের নাম- স্ফিগমোম্যানোমিটার।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৯.
International Union for the Conservation of Nature.-এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. হেগ
  3. লন্ডন
  4. গ্ল্যান্ড
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
ব্যাখ্যা
• IUCN:
- পূর্ণরূপ: International Union for the Conservation of Nature.
- আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার) হল সরকার এবং নাগরিক সমাজের সংগঠনগুলির একটি সদস্য ইউনিয়ন।
- সংস্থাটি টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এবং প্রকৃতিকে মূল্য দেয় এবং সংরক্ষণ করে এমন একটি ন্যায়সঙ্গত বিশ্ব তৈরি করতে কাজ করে। 
 -  IUCN বিশ্বব্যাপী সংরক্ষণ প্রকল্পের একটি বৃহৎ এবং বৈচিত্র্যময় পোর্টফোলিও বাস্তবায়ন করে।
-  এটি প্রতিষ্ঠা হয়: ১৯৪৮ সালে ফন্টেইনব্লিউ, ফ্রান্স।
- সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৬০টির বেশি দেশে কাজ করে।
- IUCN- এর মহাপরিচালক: ডঃ গ্রেথেল আগুইলার (জুন-২০২৫)।

 উৎস: IUCN ওয়েবসাইট।