পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৯
সিলেবাস
পরীক্ষা - ৩৩ বিষয়: ফুল মডেল টেস্ট - ১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ৭৯ প্রশ্ন

.
নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়?
  1. তেরোনদী
  2. পঁসুরি পাঁচ
  3. দ্বীপ
  4. সপ্তর্ষি
সঠিক উত্তর:
দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
দ্বীপ
ব্যাখ্যা
দ্বিগু সমাস:
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে প্রথম পদটি সংখ্যাবাচক হয় এবং পরপদটি হবে বিশেষ্য। সমস্তপদটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় এবং সমস্তপদটি একটি বিশেষ্য পদ হয়।

যেমন:
- সপ্তর্ষি = সপ্ত ঋষির সমাহার
- তেপায়া = তে (তিন) পায়ার সমাহার, 
- তেপান্তর = তে (তিন) প্রান্তরের (পান্তরের) সমাহার, 
- তেমাথা তে = (তিন) মাথার সমাহার, 
- তেরোনদী = তেরো নদীর সমাহার
- ত্রিফলা ত্রি = (তিন) ফলের সমাহার, 
- পঁসুরি পাঁচ = সেরের সমাহার ইত্যাদি।

অন্যদিকে,
- দুই দিকে অপ যার = দ্বীপ - বহুব্রীহি সমাসের উদাহরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অনিল' শব্দের সমার্থক শব্দ -
  1. পবন
  2. কান্তার
  3. চপলা
  4. দামিনী
সঠিক উত্তর:
পবন
উত্তর
সঠিক উত্তর:
পবন
ব্যাখ্যা
'অনিল' শব্দের সমার্থক শব্দ - পবন

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

তাছাড়া,
- 'বন' শব্দের সমার্থক শব্দ - কান্তার।
- 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ  দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'দুই নদীর মধ্যবর্তী স্থান' এক কথায় প্রকাশ কী?
  1. দর্পনাশী
  2. দোয়াব
  3. দূরবিন
  4. দুগ্ধফেননিত
সঠিক উত্তর:
দোয়াব
উত্তর
সঠিক উত্তর:
দোয়াব
ব্যাখ্যা
• 'দুই নদীর মধ্যবর্তী স্থান' এক কথায় প্রকাশ - দোয়াব

অন্যদিকে,
- 'দূরকে দেখার যন্ত্র' এক কথায় প্রকাশ - দূরবীক্ষণ/দূরবিন।
- 'দুপ কেনার মতো শুঁত' এক কথায় প্রকাশ - দুগ্ধফেননিত।
- 'দর্প নাশ করে যে' এক কথায় প্রকাশ - দর্পনাশী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
আনিসুজ্জামান রচিত 'স্বরূপের সন্ধানে' কোন ধরনের রচনা?
  1. প্রবন্ধ
  2. কাব্যগ্রন্থ
  3. গল্প
  4. নাটক
সঠিক উত্তর:
প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
প্রবন্ধ
ব্যাখ্যা
• আনিসুজ্জামান রচিত 'স্বরূপের সন্ধানে' আর্ট, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক প্রবন্ধ।

আনিসুজ্জামান:

- লেখক আনিসুজ্জামান এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন। এই গবেষণাপত্রকে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- আঠারো শতকের বাংলা চিঠি,
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে,
- কাল নিরবধি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'শব্দজোড় এবং বর্গ ও বাক্যের ব্যঞ্জনা' ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
অর্থতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
অর্থতত্ত্ব
ব্যাখ্যা
অর্থতত্ত্ব:
- ব্যকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থও বলে।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচন করা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
উৎসগতভাবে "জানোয়ার" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. আরবি
  3. তৎসম
  4. জার্মানি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• উৎসগতভাবে "জানোয়ার" শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত।
- এটিই একটি বিশেষ্য পদ।
- শব্দের উচ্চারণ - জানোআর্।
শব্দের অর্থ:
- নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না কিন্তু চলাচল করতে পারে এমন প্রাণী, পশু, জন্তু। (অলংকাররূপে) মনুষ্যত্বহীন ব্যক্তি। কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।" - পঙ্‌ক্তিগুলো কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. কড়ি ও কমল
  2. পুনশ্চ
  3. শেষের কবিতা
  4. শেষলেখা
সঠিক উত্তর:
কড়ি ও কমল
উত্তর
সঠিক উত্তর:
কড়ি ও কমল
ব্যাখ্যা
"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।" - পঙ্‌ক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'প্রাণ' কবিতার 'কড়ি ও কমল' কাব্যগ্রন্থের অন্তর্গত। 
 
প্রাণ
রবীন্দ্রনাথ ঠাকুর

"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্য্য করে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই!"


তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি।
.
'জ্ঞান' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. গ্যাঁন্‌
  2. গেন্‌
  3. গ্যান্‌
  4. জ্ঞ্যাঁন
সঠিক উত্তর:
গ্যাঁন্‌
উত্তর
সঠিক উত্তর:
গ্যাঁন্‌
ব্যাখ্যা
আ: আ-এর উচ্চারণও দু রকম:

স্বাভাবিক (আ-এর মতো):
- আগামী (আগামি), আম্‌রা (আম্মা), আশা (আশা), আকাশ (আকাশ্‌), আলো (আলো)।

সংবৃত বা পরিবর্তিত (অ্যা-এর মতো):
- জ্ঞান (গ্যাঁন্‌), বিখ্যাত (বিক্‌খ্যাতো)।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
'ঔৎসুক্য' এর বিপরীতার্থক শব্দ -
  1. উৎকণ্ঠা
  2. আসক্তি
  3. অনাগ্রহ
  4. উদ্‌বেগ
সঠিক উত্তর:
অনাগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
অনাগ্রহ
ব্যাখ্যা
• 'ঔৎসুক্য' এর বিপরীতার্থক শব্দ - অনাগ্রহ

উল্লেখ্য,
- 'ঔৎসুক্য' শব্দের অর্থ - উৎসুক ভাব, আগ্রহ, উৎকণ্ঠা, উদ্‌বেগ।

তাছাড়া,
- 'ঔদাসীন্য' এর বিপরীতার্থক শব্দ - আসক্তি।

উতস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'দেখিয়া > দেইখ্যা > দেখে' এটি কোন ধ্বনি পরবর্তনের উদাহরণ?
  1. স্বরলোপ
  2. সম্প্রকর্ষ
  3. অভিশ্রুতি
  4. দ্বিত্ব ব্যঞ্জন
সঠিক উত্তর:
অভিশ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
অভিশ্রুতি
ব্যাখ্যা
অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।

যেমন:
- করিয়া > কইর‌্যা > করে,
- দেখিয়া > দেইখ্যা > দেখে,
- গাছুয়া > গাউছা > গেছো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'নদ্যম্বু' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. নদি + অম্বু
  2. নদী + অম্বু
  3. নদীঃ + অম্বু
  4. নদী + দ্যম্বু
সঠিক উত্তর:
নদী + অম্বু
উত্তর
সঠিক উত্তর:
নদী + অম্বু
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
ই/ঈ-এর পর ভিন্ন ধ্বনির সন্ধি:

যেমন:
- অতি + অন্ত = অত্যন্ত, 
- ইতি + আদি = ইত্যাদি, 
- অতি + উক্তি = অত্যুক্তি, 
- প্রতি + এক = প্রত্যেক, 
- নদী + অম্বু = নদ্যম্বু
- মসী + আধার = মস্যাধার, 
- প্রতি + ঊষ = প্রত্যুষ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১২.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  2. নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
  3. গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
  4. তোমার মতো বুদ্ধিমতী বালিকা আমি আর দেখিনি।
সঠিক উত্তর:
নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
উত্তর
সঠিক উত্তর:
নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
ব্যাখ্যা
অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
শুদ্ধ নতুন নতুন ছেলে/নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।

অন্যদিকে,
- তোমার মতো বুদ্ধিমতী বালিকা আমি আর দেখিনি।
- অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
- গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
উপরিউক্ত বাক্যগুলোর শুদ্ধ প্রয়োগ ঘটেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
'অজপুকুর' শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  1. তৎসম
  2. আরবি
  3. ফরাসি
  4. বাংলা
সঠিক উত্তর:
বাংলা
উত্তর
সঠিক উত্তর:
বাংলা
ব্যাখ্যা
• 'অজপুকুর' শব্দে 'বাংলা' উপসর্গ ব্যবহৃত হয়েছে।
- 'অজ' উপসর্গ দিয়ে কিছু শব্দ তৈরি: অজপাড়াগাঁ, অজমূর্খ।

বাংলা উপসর্গ: বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'নজরানা" শব্দটি কোন প্রকার প্রত্যয়যোগে গঠিত?
  1. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  2. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  3. বাংলা তদ্ধিত প্রত্যয়
  4. বিদেশি কৃৎ প্রত্যয়
সঠিক উত্তর:
বিদেশি তদ্ধিত প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
বিদেশি তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা
বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে শব্দ গঠন:

আনা, আনি:

- বাবু + আনা = বাবুয়ানা,
- সাহেবি + আনা = সাহেবিয়ানা,
- নজর + আনা = নজরানা ইত্যাদি।

খানা:
- মুদি + খানা = মুদিখানা, 
- ছাপা + খানা = ছাপাখানা।

খোর:
- ঘুষ খোর = ঘুষখোর,
- নেশা খোর = নেশাখোর।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৫.
Which of the following describes "choir" as used in -
"The choir rehearses every Saturday"?
  1. Proper noun
  2. Collective noun
  3. Common noun
  4. Abstract noun
সঠিক উত্তর:
Collective noun
উত্তর
সঠিক উত্তর:
Collective noun
ব্যাখ্যা
• The choir rehearses every Saturday.
- Here, 'choir' is a - Collective noun.

• According to Cambridge Dictionary,
• Choir (noun)
English Meaning: a group of people who sing together.
Bangla Meaning: বিশেষত গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দ।

Example Sentence:
- The choir sang beautifully at the concert.
- A choir of singers performed a melodious piece.

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকে collective noun বলে।

• কিছু collective noun হচ্ছে:
- cattle,
- herd,
- army,
- public,
- library,
- jury,
- committee,
- crew,
- majority,
- minority, etc.
১৬.
Identify the correct spelling.
  1. Acknowledgament
  2. Acknowlegement
  3. Acknoledgement
  4. Acknowledgement
সঠিক উত্তর:
Acknowledgement
উত্তর
সঠিক উত্তর:
Acknowledgement
ব্যাখ্যা
• Acknowledgement/Acknowledgment (noun)
English Meaning: an act of accepting that something exists or is true, or that something is there.
Bangla Meaning: (১) [Uncountable noun] কৃতজ্ঞতাস্বীকার। (২) [Countable noun] প্রাপ্তিস্বীকার; স্বীকৃতি।

Example:
- She gave a small nod of acknowledgement when he entered the room.
- The scientist’s groundbreaking work received public acknowledgement at the award ceremony.
 
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Despite being sick, Hasiba went to the office. (Complex)
  1. Hasiba was sick that she went to the office.
  2. As though Hasiba was sick that she went to the office.
  3. Though Hasiba was sick, she went to the office.
  4. Though Hasiba was sick that she went to the office.
সঠিক উত্তর:
Though Hasiba was sick, she went to the office.
উত্তর
সঠিক উত্তর:
Though Hasiba was sick, she went to the office.
ব্যাখ্যা
• Simple to complex:

• Simple sentence এ যদি In spite of/ despite থাকে তাহলে complex sentence এ though/although বসে।

- Though/Although,
- subject, 
- person ও number অনুসারে verb, 
- 2nd clause (অপরিবর্তিত থাকে)।

Simple: Despite being sick, Hasiba went to the office.
Complex: Though Hasiba was sick, she went to the office.
১৮.
With ________ people in the office, it felt quiet and serene.
  1. fewer
  2. less
  3. lesser
  4. None of these
সঠিক উত্তর:
fewer
উত্তর
সঠিক উত্তর:
fewer
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fewer.
- Complete Sentence: With fewer people in the office, it felt quiet and serene.

• Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে।
- People যেহেতু countable noun সুতরাং এর পূর্বে countable determiner বসবে।
- অপশনে একমাত্র countable determiner এর comparative form রয়েছে fewer.
- সুতরাং, সঠিক উত্তর fewer.

More Examples:
- As technology advanced, fewer people relied on traditional newspapers.
- The remote hiking trail is visited by fewer people, making it a peaceful retreat.

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
১৯.
Some people prefer tea over coffee in the morning.
Which kind of pronoun is 'Some'?
  1. Demonstrative Pronoun
  2. Reciprocal Pronoun
  3. Indefinite Pronoun
  4. Distributive Pronoun
সঠিক উত্তর:
Indefinite Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Indefinite Pronoun
ব্যাখ্যা
• Some people prefer tea over coffee in the morning.
- Here, 'Some' is - Indefinite Pronoun.

• Indefinite Pronoun:

- অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে Indefinite Pronoun.
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল: All, one, none, anyone, some ইত্যাদি।

Types of Pronouns:
1. Personal Pronoun: I, you, they, he, she, etc.
2. Interrogative Pronoun: Who? What? which? etc.
3. Distributive Pronoun: Each, either, neither, etc.
4. Demonstrative Pronoun: This, such, that, etc.
5. Relative Pronoun: Who, what, which, that, etc.
6. Reciprocal Pronoun: Each other, one another, etc.
7. Reflexive Pronoun: Myself, yourself, herself, etc.
8. Indefinite Pronoun: One, any, some, etc.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২০.
Let the birds sing their morning song.
Here 'sing' is a/an -
  1. Causative verb
  2. Linking verb
  3. Modal verb
  4. Infinitive
সঠিক উত্তর:
Infinitive
উত্তর
সঠিক উত্তর:
Infinitive
ব্যাখ্যা
• Let the birds sing their morning song.
- Here 'sing' is an infinitive.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- Infintive দুই রকম হতে পারে-
1. To-যুক্ত infinitve এবং
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, sing verb-টি to-বিহীন infinitive form.
- সুতরাং, সঠিক উত্তর infinitive verb.

More Examples:
- Let the rain wash away the dust of the day.
- Here 'wash' is an infinitive.

- Let the stars guide you through the night.
- Here 'guide' is an infinitive.
২১.
Which of the following best defines "Anarchy"?
  1. A condition of lawlessness and political chaos
  2. A type of government led by a council
  3. A system where people govern themselves by consensus
  4. Complete order and structure in society
সঠিক উত্তর:
A condition of lawlessness and political chaos
উত্তর
সঠিক উত্তর:
A condition of lawlessness and political chaos
ব্যাখ্যা
• The required answer is: A condition of lawlessness and political chaos.

• Anarchy (noun):
English Meaning: A lack of organization and control in a society or group, especially because either there is no government or it has no power.
Bangla Meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

Example Sentence:
1. The crowd was restless and verging on anarchy.
2. When the teacher was absent, there was anarchy in the classroom.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
She dances as if she _______ the only one in the room.
  1. is
  2. was
  3. were
  4. like
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
• Complete Sentence: She dances as if she were the only one in the room.

• As if, as though, wish ইত্যাদি থাকলে subject-এর পরে be verb-এর পরিবর্তে were বসে।

 - অর্থাৎ যখন বাক্যে "as if," "as though," বা "wish" থাকে এবং কিছু কল্পনা বা অবাস্তব পরিস্থিতি বর্ণনা করা হয়, তখন subject-এর পরে be verb-এর পরিবর্তে "were" ব্যবহার করা হয়। এটি subjunctive mood হিসেবে পরিচিত, যা একটি কাল্পনিক বা অসম্ভব অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়।

More Examples:
- She dances as if she were weightless.
- They laugh as if they were the happiest people alive.
২৩.
The antithesis of 'Turbid' is -
  1. Dense
  2. Transparent
  3. Polluted
  4. Thick
সঠিক উত্তর:
Transparent
উত্তর
সঠিক উত্তর:
Transparent
ব্যাখ্যা
• Turbid (adjective)
English Meaning: (of a liquid) not transparent because a lot of small pieces of matter are held in it.
Bangla Meaning: (১) (তরল) ঘন, ঘোলাটে; ঘোলা; আবিল, কর্দমাক্ত; পঙ্কিল; the turbid floodwaters of the river.
(২) (লাক্ষণিক) বিশৃঙ্খল; ঘোলাটে; অস্বচ্ছ: a turbid imagination; turbid thoughts.

Synonyms: Polluted (দূষিত), Thick (পুরু), Dense (ঘন), Dark (অন্ধকার), Impure (অশুদ্ধ)।

Antonyms: Clear (পরিষ্কার), Transparent (স্বচ্ছ), Bright (উজ্জল), Neat (পরিষ্কার), Light (হালকা)।

Example Sentence:
1. Several different species of fish inhabit these turbid shallow waters.
2. Here, the shoreline can be obvious, if you realize that the water is very turbid.

Source: Live MCQ Lecture.
২৪.
Perhaps they will arrive later than expected. Here, 'Perhaps' is used as -
  1. Conjunction
  2. Preposition
  3. Adverb
  4. Adjective
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
Perhaps they will arrive later than expected.
- Here 'Perhaps' is used as - Adverb.
- এখানে, Perhaps সম্পূর্ণ বাক্যটিকে modify করছে এবং অনিশ্চয়তা প্রকাশ করতে বা কিছু একটি সম্ভাবনা বা বিবেচনা করার পরামর্শ দেওয়ার জন্য কাজ করছে।
- 'perhaps' - can also be used as a noun.

• Perhaps (adverb)
English meaning: used to express uncertainty or possibility.
Bangla Meaning: সম্ভবত/বোধহয়।
- এটি অনিশ্চয়তা বা সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- এছাড়াও, এটি Adverb of Affirmation and negation কে নির্দেশ করে।

• Adverb of Affirmation and negation - is a word that declares that something is true or some equivalent expression or negative statement, judgment, or a logical proposition.
- অর্থাৎ, এর দ্বারা হ্যাঁ/না বোধক ধারনা বোঝায়।
- For example- certainly, definitely, obviously, surely

• Perhaps can modify verbs, adjectives, or entire sentences, indicating that something is likely or might happen.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learber's Dictionary.
২৫.
Find the correct sentence.
  1. They prefer classical music to pop music.
  2. They prefer classical music from pop music.
  3. They prefer classical music than pop music.
  4. They prefer classical music than to pop music.
সঠিক উত্তর:
They prefer classical music to pop music.
উত্তর
সঠিক উত্তর:
They prefer classical music to pop music.
ব্যাখ্যা
• Correct Sentence: They prefer classical music to pop music.

• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে।

• Example:
- I prefer red wine to white.
- He prefers milk to tea.
- Anisha prefers mutton to beef.

Source: Applied English Grammar & Language, P.C. DAS.
২৬.
The city where I grew up is known for its art galleries. The underlined part is an example of -
  1. Principal clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Noun clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• The city where I grew up is known for its art galleries.
- The underlined part is an example of - Adjective clause.

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

• প্রশ্নে উল্লেখিত - The city where I grew up is known for its art galleries.
- এই বাক্যে where I grew up এই clause টি Subject/noun এর পরে বসে তাকে modify করেছে এবং এরপর verb + object এসেছে তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।

• তবে, মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
২৭.
Which poet wrote the line, "Beauty is truth, truth beauty"?
  1. John Keats
  2. William Blake
  3. Robert Frost
  4. Lord Byron
সঠিক উত্তর:
John Keats
উত্তর
সঠিক উত্তর:
John Keats
ব্যাখ্যা
• "Beauty is truth, truth beauty,' is a famous quotation by - John Keats.
- অর্থাৎ সৌন্দর্য্যই সত্য, সত্য সুন্দর।

-এই বিখ্যাত লাইনটি "Ode on a Grecian Urn" কবিতা থেকে নেওয়া।
- কবিতার শেষাংশে এই লাইনটি রয়েছে, যেখানে জন কিটস সৌন্দর্য ও সত্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন।
- তাঁর মতে, সৌন্দর্য এবং সত্য একে অপরের সাথে সম্পর্কিত এবং তাঁরা একে অপরকে পরিপূরক।
- কিটসের ধারণা অনুযায়ী, সৌন্দর্য ও সত্য একই ধারণা হিসেবে একে অপরকে প্রতিষ্ঠিত করে।

- এটি একটি 5 stanza বিশিষ্ট কবিতা যেটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা উঠে এসেছে এই কবিতায়।
- যার মাধ্যমে কবি, শিল্প, সৌন্দর্য আর সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।
- এই কবিতার শেষ দুই লাইন হচ্ছে -
‘Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know."

• এই কবিতার আরেকটি বিখ্যাত উক্তি -
“Heard melodies are sweet, but those unheard, are sweeter”

• John Keats, an English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- তিনি মাত্র ২৬ বছর বয়সে Tuberculosis রোগে আক্রান্ত হয়ে মারা যান।
- ‘To Autumn’ তার শেষ বিখ্যাত কবিতা।

• John Keats এর Title গুলো হলো -
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
-The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।

• John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci, etc.

Source: Britannica.
২৮.
The storm prohibited us _______ continuing our journey.
  1. to
  2. off
  3. from
  4. of
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা

Complete sentence: The storm prohibited us from continuing our journey.

• Prohibit from: 
Meaning: নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Prohibit এর সাথে 'নিষিদ্ধ করা' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

More Examples:
- The sign prohibits visitors from entering the restricted area.
- The law prohibits them from making any noise after midnight.
- They were prohibited from using their phones during the exam.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain & Accessible Dictionary.

২৯.
Which major historical event is set during "A Tale of Two Cities"?
  1. The American Civil War
  2. The English Civil War
  3. The Napoleonic Wars
  4. The French Revolution
সঠিক উত্তর:
The French Revolution
উত্তর
সঠিক উত্তর:
The French Revolution
ব্যাখ্যা
• A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- এই Novel টিতে London and Paris city দুইটিকে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।
- The story is set in the late 18th century against the background of the French Revolution.
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর ।

• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Charles Darnay – A French aristocrat who renounces his family's title and wealth. He moves to England, where he falls in love with Lucie Manette.

- Dr. Manette – Lucie Manette’s father, who is imprisoned in the Bastille for eighteen years. He is a kind and learned man but suffers from the trauma of his imprisonment.

- Lucie Manette – The daughter of Dr. Manette. She is a compassionate and loving character who brings healing and stability to the lives of those around her, especially her father and Charles Darnay.

- Sydney Carton – A brilliant but disillusioned English lawyer who struggles with his self-worth. He forms a deep, sacrificial love for Lucie, and his character undergoes significant development.

- Madame Defarge – A vengeful and merciless French revolutionary. She is the wife of the wine-shop owner and leads the revolutionaries in Paris, knitting names of those marked for execution.

• উপন্যাসের বিখ্যাত উক্তি সমূহ -
- “It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” (First Line)
- "It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known." (last Line)

• Charles Dickens:
- তিনি একজন British novelist.
- He is generally considered the greatest of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers.

Source: Live MCQ lecture and Britannica.com
৩০.
Neither of the explanations ________ convincing.
  1. are
  2. seems
  3. are seemed
  4. seem
সঠিক উত্তর:
seems
উত্তর
সঠিক উত্তর:
seems
ব্যাখ্যা
• Complete Sentence - Neither of the explanations seems convincing.

• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example:
- Neither of the explanations seems convincing.
- Neither of the options seems ideal.
- Neither of the approaches seems effective.
৩১.
Sophia enjoys practising yoga every morning, ____________?
  1. isn't she
  2. won't she
  3. doesn't she
  4. didn't she
সঠিক উত্তর:
doesn't she
উত্তর
সঠিক উত্তর:
doesn't she
ব্যাখ্যা
• Complete sentence: Sophia enjoys practising yoga every morning, doesn't she?

• Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যটি Present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে doesn't হয়েছে।
৩২.
কোন চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রা প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়?
  1. রোম চুক্তি
  2. ম্যাসট্রিক্ট চুক্তি
  3. আমস্টারডাম চুক্তি
  4. লিসবন চুক্তি
সঠিক উত্তর:
ম্যাসট্রিক্ট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসট্রিক্ট চুক্তি
ব্যাখ্যা
 ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

উল্লেখ্য,
⇒ ইউরো মুদ্রা প্রবর্তনের সিদ্ধান্ত ম্যাসট্রিক্ট চুক্তি (Maastricht Treaty) এর মাধ্যমে নেওয়া হয়। এই চুক্তিটি ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালের ১ নভেম্বর কার্যকর হয়। স্বাক্ষর করে ১২টি ইউরোপীয় দেশ। ম্যাসট্রিক্ট চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি আর্থিক ও অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরিকল্পনা করা হয়, যার অংশ হিসেবে ইউরো মুদ্রার প্রবর্তনও অন্তর্ভুক্ত ছিল। ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রার পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং ২০০২ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে চালু হয়।

⇒ এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে। 
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

অন্যদিকে,
⇒ লিসবন চুক্তি:
- ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়ে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর পর্তুগালের লিসবন শহরে লিসবন চুক্তি সাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১ জানুয়ারী ২০০৯ সালে। এই চুক্তির ৫০ নম্বর আর্টিকেলে ইইউ ত্যাগের বিষয়ে বর্ণনা করা হয়েছে যা অনুসারে ব্রিটেন ইইউ ত্যাগ করে।

⇒ আমস্টারডাম চুক্তি:
- আমস্টারডাম চুক্তি ১৯৯৭ সালের ২ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল, যা ১৯৯৯ সালের ১ মে কার্যকর হয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের কাঠামোতে কিছু সংস্কার করা এবং এর কার্যকারিতা উন্নত করা। এটি মাষ্ট্রিক্ট চুক্তির পরে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি বড় ধাপ ছিল। 

⇒ রোম চুক্তি:
- ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।

উৎস: European Union ওয়েবসাইট। [link]
৩৩.
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. খালেদা জিয়া
  2. শ্রীমাভো বন্দরনায়েকে
  3. বেনজির ভুট্টো
  4. মেঘবতী সুকর্ণপুত্রী
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
ব্যাখ্যা
বেনজির ভুট্টো:
- মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ১৯৮৮-৯০ এবং ১৯৯৩-৯৬ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দুটি মেয়াদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- বেনজির ভুট্টো ছিলেন জুলফিকার আলি ভুট্টোর কন্যা।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- জুলফিকার আলি ভুট্টো ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের নেতা ছিলেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

অন্যদিকে -
- বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকারপ্রধান (বেনজীর ভুট্টোর পর)।
- মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্নপুত্রী।
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরানায়েক।

উৎস: Britannica.
৩৪.
উচ্চতার দিক থেকে পৃথিবীর ২য় পর্বতশৃঙ্গ কোনটি?
  1. কাঞ্চনজঙ্ঘা
  2. লোৎসে
  3. কে টু
  4. এভারেস্ট
সঠিক উত্তর:
কে টু
উত্তর
সঠিক উত্তর:
কে টু
ব্যাখ্যা
উচ্চতার দিক থেকে বিশ্বের শীর্ষ পর্বতশৃঙ্গ:
• শীর্ষ পর্বতশৃঙ্গ: মাউন্ট এভারেস্ট
- বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্বতের সীমান্তে হিমালয়ে অবস্থিত।
- এটির উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার।

• ২য় শীর্ষ পর্বতশৃঙ্গ: কে টু (K2)
- পাকিস্তান ও চীনের সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2।
- এর আরেক নাম Godwin-Austen।
- এটির উচ্চতা ৮৬১১ মিটার।

• ৩য় শীর্ষ পর্বতশৃঙ্গ: কাঞ্চনজঙ্ঘা
- নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত কংচেনজঙ্ঘা।
- এটির উচ্চতা ৮৫৮৬ মিটার।

• ৪র্থ শীর্ষ পর্বতশৃঙ্গ: লোৎসে
- নেপাল এবং তিব্বতের সীমান্তে অবস্থিত লোটসে।
- এটির উচ্চতা ৮৫১৬ মিটার।

• ৫ম শীর্ষ পর্বতশৃঙ্গ: মাকালু পর্বত
- নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত মাকালু।
- এটির উচ্চতা ৮৪৮৫ মিটার।

উৎস: Worldatlas.
৩৫.
নির্মিতব্য 'ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল' কোন জেলায় অবস্থিত?
  1. লালমনিরহাট
  2. নীলফামারি
  3. কুড়িগ্রাম
  4. পঞ্চগড়
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা
ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল:
- নির্মিতব্য 'ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল' কুড়িগ্রাম জেলায় অবস্থিত।

উল্লেখ্য,
- উত্তরের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ধরলা নদীর পাশে মাধবরাম গ্রামে গড়ে উঠতে যাচ্ছে 'ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল'।
- বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে জিটুজি-ভিত্তিক প্রস্তাবিত 'ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল' দ্রুত বাস্তবায়ন হবে।
- চর মাধবরাম এলাকায় ১৩৩ দশমিক ৯২ একর জমি ভুটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেজার কাছে হস্তান্তর করা হয়েছে।
- এরই ধারাবাহিকতায় ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগে ধরলা নদীর পাড়ে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে।

উৎস: প্রথম আলো।
৩৬.
জাতিসংঘ ঘোষিত ‘নারী–কৃষকদের আন্তর্জাতিক বর্ষ’ কোনটি?
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
সঠিক উত্তর:
২০২৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৬ সাল
ব্যাখ্যা
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ:
- জাতিসংঘ ঘোষিত ‘নারী–কৃষকদের আন্তর্জাতিক বর্ষ’ ২০২৬ সাল।

উল্লেখ্য,
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).

এছাড়াও,
• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).

• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।
৩৭.
কোনটি ভারতীয় সেভেন সিস্টার্সভুক্ত অঙ্গরাজ্য নয়?
  1. সিকিম
  2. নাগাল্যান্ড
  3. অরুণাচল
  4. ত্রিপুরা
সঠিক উত্তর:
সিকিম
উত্তর
সঠিক উত্তর:
সিকিম
ব্যাখ্যা

সিকিম ভারতীয় সেভেন সিস্টার্সভুক্ত অঙ্গরাজ্য নয়।

সিকিম:

- ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম।
- সিকিম পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
- সিকিমের রাজধানীর নাম গ্যাংটক।
- সিকিম প্রথমে স্বাধীন অঞ্চল হিসেবে থাকলেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়।

উল্লেখ্য,
সেভেন সিস্টার্স:
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়।
- রাজ্যগুলো হলো: আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

উৎস: Britannica.

৩৮.
'আপেক্ষিকতা তত্ত্বের জনক' বলা হয় কাকে?
  1. স্টিফেন হকিং
  2. ম্যাক্স প্ল্যাংক
  3. আইজ্যাক নিউটন
  4. আলবার্ট আইনস্টাইন
সঠিক উত্তর:
আলবার্ট আইনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
আলবার্ট আইনস্টাইন
ব্যাখ্যা
আপেক্ষিকতা তত্ত্ব:
- আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে স্থান, ভর ও সময় ধ্রুব রাশি নয়। এগুলো সকলই আপেক্ষিক। বেগের পরিবর্তনের সাথে সাথে স্থান, ভর ও সময় পরিবর্তন হয়। কেবল মাত্র শূন্য মাধ্যমে আলোর বেগই পরম বেগ। উচ্চ গতিশীল বস্তুর ক্ষেত্রে এই ধারণা পরীক্ষালব্ধমানের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়।
- আইনস্টইনের এই তত্ত্বকে আপেক্ষিক তত্ত্ব বলা হয়।
- ১৯০৫ সালে আইনস্টাইন এই তত্ত্ব প্রকাশ করেন।
- তাই আলবার্ট আইনস্টাইনকে 'আপেক্ষিকতা তত্ত্বের জনক' বলা হয়।

⇒ ১৯০৫ সালে আইনস্টাইন এই দুটি স্বীকার্য প্রদান করেন। যথা -
- প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে: কোন বিশ্বজনীন নির্দেশ কাঠামো নাই। সব নির্দেশ কাঠামো আপেক্ষিক। আপেক্ষিক নির্দেশ কাঠামোসমূহ পরস্পর পরস্পরের সাপেক্ষে নির্দিষ্ট গতিবেগে গতিশীল। এসব নির্দেশ কাঠামোতে পদার্থবিদ্যার সূত্রসমূহ একইরূপ সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়।
- দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে: পর্যবেক্ষক যেকোন নির্দেশ কাঠামোতে থাকুক না কেন তিনি মুক্ত স্থানে আলোর গতিবেগ একই দেখতে পান। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব উপস্থাপনের ২৪ বৎসর পূর্বে অর্থাৎ ১৮৮১ সনে মাইকেলসন-মর্লে পরীক্ষণ সাহায্যে মুক্ত স্থানে আলোর গতিবেগের অপরিবর্তনশীলতা প্রমাণ করে গেছেন।

• আলবার্ট আইনস্টাইন:
- আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) ছিলেন একজন প্রখ্যাত জার্মান-আমেরিকান পদার্থবিজ্ঞানী।
- আলবার্ট আইনস্টাইনের জন্ম জার্মানির উল্‌ম শহরে ১৮৭৯ সালের ১৪ মার্চ।
- তাকে ২০ শতকের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হিসেবে মনে করা হয়।
- তিনি আপেক্ষিকতার তত্ত্ব এবং বিখ্যাত সমীকরণ E=Mc2 আবিষ্কার করেন, যা বিজ্ঞানের গতানুগতিক ধারণাকে বদলে দেয়।
- আইনস্টাইন তাঁর ফটোইলেক্ট্রিক প্রভাব আবিষ্কারের জন্য ১৯২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছিলেন।

উৎস: i) পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৩৯.
'দানিয়ুব নদী' নিম্নের কোন মহাদেশে প্রবাহিত হয়?
  1. আফ্রিকা
  2. ইউরোপ
  3. এশিয়া
  4. দক্ষিন আমেরিকা
সঠিক উত্তর:
ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপ
ব্যাখ্যা
দানিয়ুব নদী:
- দানিয়ুব নদী (Danube River) ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী। 
- এটি মোট ২,৮৫০ কিলোমিটার দীর্ঘ।
- এটি ১০টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- দেশগুলো হলো: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, মলদোভা, ইউক্রেন এবং রোমানিয়া।
- উৎস: দানিয়ুব নদীর উৎস জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতে।
- দানিয়ুব নদী কৃষ্ণ সাগরে পতিত হয় যা রোমানিয়া ও ইউক্রেনের মধ্যে অবস্থিত।

এছাড়াও,
- ইউরোপ মহাদেশের বৃহত্তম নদী হলো ভলগা নদী। 

উৎস: World Atlas.
৪০.
বাংলাদেশ ক্রিকেট দল (পুরুষ) কবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৫ সালে
সঠিক উত্তর:
২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট দল:
- আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ক্রিকেট দল।
- তারা টাইগারস নামে পরিচিত।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দল পরিচালনা করে।
- বাংলাদেশ আইসিসি’র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাসপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত।

উল্লেখ্য,
⇒ বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিক আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- প্রথম বিশ্বকাপ আসরে খেলার সুযোগ পায় ১৯৯৯ সালে।

⇒ ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় লাভ করে ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ে দলের বিপক্ষে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
৪১.
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নিপ্রতিরোধক রাসায়নিক কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ফস-চেক
  2. ওয়েট কেমিক্যাল
  3. ড্রাই পাউডার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফস-চেক
উত্তর
সঠিক উত্তর:
ফস-চেক
ব্যাখ্যা
ফস-চেক:
- বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি হচ্ছে 'ফস-চেক'।
- এটি উজ্জ্বল গোলাপি রঙের পাউডার জাতীয় পদার্থ।
- এ ধরনের গুঁড়া অগ্নিপ্রতিরোধক।
- পেরিমিটার নামের একটি কোম্পানি এটা বিক্রি করে।
- আগুন নিয়ন্ত্রণে ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফস-চেকের ব্যবহার হয়ে আসছে।
- বার্তা সংস্থা এপি ২০২২ সালে এক প্রতিবেদনে বলেছিল, বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফস-চেক।

⇒ ফস-চেকে রঙের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে পেরিমিটার জানায়, এর লাল-গোলাপি রং বৈমানিক ও অগ্নিনির্বাপণকর্মী উভয়ের জন্য দৃশ্যমান থাকে। সহজে তাঁরা এটা দেখতে পান। যেসব এলাকায় আগুন লাগার ঝুঁকি রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধে এটা ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে দাবানলের বিস্তার ঠেকাতে বিশাল এলাকাজুড়ে আকাশ থেকে এই রঙিন গুঁড়া ছিটানো হয়েছে।

উৎস: i) বিবিসি।
ii) প্রথম আলো।
৪২.
'ফাতাহ' কোন দেশের রাজনৈতিক দল?
  1. ফিলিস্তিনি
  2. সিরিয়া
  3. আফগানিস্তান
  4. মিশর
সঠিক উত্তর:
ফিলিস্তিনি
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিনি
ব্যাখ্যা
ফাতাহ:
- 'ফাতাহ' (Fatah) হলো প্যালেস্টাইন ন্যাশনাল লিবারেশন মুভমেন্টের আরবি অনুবাদের বিপরীত সংক্ষিপ্ত রূপ এবং ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল।
- এই দলটি পিএলও (প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন) এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান চালিকা শক্তি।
- ফাতাহ, কখনও কখনও আল-ফাতাহ নামে পরিচিত।
- ১৯৫০-এর দশকের শেষদিকে ইয়াসির আরাফাত এবং খলিল আল-ওয়াজির দ্বারা প্রতিষ্ঠিত
- এটি ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- ফাতাহ দলটি হামাস-এর সাথে রাজনৈতিক বিরোধে রয়েছে।
- দলটি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা এবং সমঝোতার পক্ষে।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ঠিক এক দশক পর ১৯৫৯ সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতসহ সেখানকার আন্দোলন কর্মীদের নিয়ে গঠিত হয় পিএলও।
- শুরুর দিকে ফাতাহ সশস্ত্র উপায়ে ইসরায়েলি সরকারের বিরোধিতা করলেও পরে দলটি ১৯৮০-এর দশকে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের চেষ্টা করে।

উৎস: Britannica.
৪৩.
২০২৫ সালের 'Military Strength Ranking’-এ বাংলাদেশের অবস্থান -
  1. ৩৫তম
  2. ৩৬তম
  3. ৩৭তম
  4. ৩৮তম
সঠিক উত্তর:
৩৫তম
উত্তর
সঠিক উত্তর:
৩৫তম
ব্যাখ্যা
Military Strength Ranking-২০২৫:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ‘২০২৫ Military Strength Ranking’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।
- ২০২৫ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে।
- এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।

উল্লেখ্য।
- বাংলাদেশের অবস্থান ৩৫তম।

• প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া,
- ৬ষ্ঠ: যুক্তরাজ্য,
- ৭ম: ফ্রান্স,
- ৮ম: জাপান,
- ৯ম: তুর্কিয়ে,
- ১০ম: ইতালি।

উৎস: Global Firepower ওয়েবসাইট।
৪৪.
লবণাক্ত জমিতে চাষ উপযোগী ধানের জাত কোনটি?
  1. ব্রি ধান৫২
  2. ব্রি ধান৫৪
  3. ব্রি ধান৫৬
  4. ব্রি ধান৫১
সঠিক উত্তর:
ব্রি ধান৫৪
উত্তর
সঠিক উত্তর:
ব্রি ধান৫৪
ব্যাখ্যা
- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ধানের জাত অবমুক্ত করেছে। 
- বন্যাকবলিত এলাকার জন্য ধানের জাত: ব্রি ধান৫১, ব্রি ধান৫২ ও ব্রি ধান৭৯ । 
- খরা সহনশীল ধানের জাত: ব্রি ধান৫৬, ব্রি ধান৫৭ ।
- উপকূল অঞ্চলের লবণাক্ত জমিতে চাষের জন্য ধানের জাত: ব্রি ধান৪০, ব্রি ধান৪১, ব্রি ধান৪৬, ব্রি ধান৪৭, ব্রি ধান৫৩, ব্রি ধান৫৪ ও ব্রি ধান৫৫ । 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৫.
বাংলাদেশে ইক্ষু, খেজুর ও সুগারবীট এর উপর গবেষণা করে কোন প্রতিষ্ঠান?
  1. BSRI
  2. BJRI
  3. BTRI
  4. BADC
সঠিক উত্তর:
BSRI
উত্তর
সঠিক উত্তর:
BSRI
ব্যাখ্যা
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI): 
- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI) এদেশের একটি অগ্রজ গবেষণা প্রতিষ্ঠান যেখানে গবেষণা হয় ইক্ষু, তাল, খেজুর, গোলপাতা ও সুগারবীট এর উপর এবং চিনি, গুড় ও চিবিয়ে খাওয়াসহ ইক্ষুর বহুমুখী ব্যবহারের উপর।

- বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত এলাকার একমাত্র নির্ভরযোগ্য অর্থকরী ফসল ইক্ষু।
- ইক্ষুর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে বাংলাদেশের মিষ্টিজাতীয় খাদ্যের উৎস চিনি ও গুড় তৈরীর শিল্প।
মূলত এ ইনস্টিটিউট থেকে দু’ধরণের কাজ সম্পাদিত হয়ঃ-
(ক)ইক্ষু, তাল, খেজুর, গোলপাতা ও সুগারবীট এর উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা-কৌশল উদ্ভাবন এবং
(খ) উদ্ভাবিত উন্নত জাত ও উৎপাদন কলাকৌশলসমূহ ইক্ষুচাষীদের মধ্যে বিস্তার ঘটানো।

- BJRI হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। 
- BTRI হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। 
- BADC হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। 

উৎস: BSRI ওয়েবসাইট।
৪৬.
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশে কৃষির অগ্রগতি: 
- স্বাধীন বাংলাদেশের যাত্রাকালে দেশে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি কৃষি কলেজ, একটি ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউট ও কয়েকটি কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইন্সটিটিউট ছিল।
• স্বাধীন বাংলাদেশে কৃষির উন্নয়নের লক্ষ্যে
- ১৯৭২ সালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA),
- ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC),
- ১৯৭৪ সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI),
- ১৯৭২ সালে তুলা উন্নয়ন বোর্ড (CDB),
- ১৯৭৪ সালে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (SRI),
- ১৯৭৩ সালে মৎস্য উন্নয়ন করপোরেশন (FDC) সহ কৃষি বিষয়ক অনেক নতুন প্রতিষ্ঠান স্থাপিত হয়।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৪৭.
সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম এর উপাদান কোনটি?
  1. উপকারী পোকামাকড় ব্যবস্থাপনা
  2. আধুনিক চাষাবাদ পদ্ধতি
  3. রাসায়নিক ব্যবস্থাপনা 
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম পরিচিতি: 
- আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলতে বুঝায় পরিবেশকে দূষণমুক্ত রেখে প্রয়ােজনে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফসলের ক্ষতিকারক পোকামাকড় ও রোগবালাই অর্থনৈতিক ক্ষতিসীমার নীচে রাখা।
- ফলশ্রুতিতে কৃষক সুস্থ ফসল ঘরে তুলতে পারেন, কৃষকের স্বাস্থ্য ভাল থাকে এবং তাদের জীবনমান উন্নত হয়।

• আইপিএম-এর অনেকগুলো উপাদান রয়েছে:
- উপকারী পোকামাকড় ব্যবস্থাপনা
- বালাই সহনশীল জাতের চাষাবাদ
- আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ
- বালাই দমনের যান্ত্রিক/উন্নত পদ্ধতি
- রাসায়নিক ব্যবস্থাপনা 

উৎস: Bangladesh Rice Knowledge Bank
৪৮.
হাইব্রিড ধানের জনক কে?
  1. নরম্যান বোরলগ
  2. গ্রেগর মেন্ডেল
  3. ইউয়ান লংপিং
  4. সকলেই
সঠিক উত্তর:
ইউয়ান লংপিং
উত্তর
সঠিক উত্তর:
ইউয়ান লংপিং
ব্যাখ্যা
- চীনের হাইব্রিড ধানের জনক হিসেবে পরিচিত খ্যাতনামা কৃষিবিদ ইউয়ান লংপিং।
- ইউয়ান লংপিংকে বলা হয় হাইব্রিড ধানের জনক। 
- হাইব্রিড ধান বিকাশে সহযোগিতা ও বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের অনাহার দূর করায় অবদান রাখা লংপিংকে জাতীয় বীর হিসেবে দেখে চীন।
- শুধু চীন নয়, সমগ্র বিশ্বের কৃষি খাতে রীতিমতো বিপ্লবের জন্ম দিয়েছিলেন তিনি।
- ১৯৭৩ সালে বিশ্বের প্রথম উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ শুরু করেন লংপিং।
- ইউয়ান লংপিংয়ের আবিষ্কার Nan-you No. 2 চীনের ধান উৎপাদনের হারে ব্যাপক বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছিল।
- প্রচলিত জাতের চেয়ে ২০ শতাংশ বেশি ধান উৎপাদন হয় হাইব্রিড বীজে।
- ১৯৫০ সালে চীনে ধানের উৎপাদন হতো ৫.৬৯ বিলিয়ন টন।
- ২০০০ সালে তা বেড়ে দাঁড়ায় ১৯.৪৭ বিলিয়ন টনে এবং এর পেছনে বড় ভূমিকা রেখেছিলেন ইউয়ান লংপিং।
- ২০০৪ সালে ইউয়ান লংপিং বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছিলেন। ধান উৎপাদন বৃদ্ধিতে অসাধারণ অবদানের জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
- ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন জানিয়েছে, ইউয়ান লংপিংয়ের উদ্ভাবনে শুধু চীনই যে উপকৃত হয়েছে তা নয়।
- বিশ্বের অন্য দেশগুলোও তার উদ্ভাবনকে কাজে লাগিয়ে উপকৃত হয়েছে।
- ইউয়ান লংপিং ও তার সহযোগীরা বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র সফর করে ধানের উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ দিয়েছেন।
- ৫০টির বেশি দেশের বিজ্ঞানীদের তারা প্রশিক্ষণ দিয়েছে।

উল্লেখ্য, নরম্যান বোরলগ সবুজ বিপ্লবের জনক। 

উৎস: RMP ওয়েবসাইট। 
৪৯.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. থাইল্যান্ড
  2. মালয়েশিয়া
  3. ফিলিপাইন
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI): 
- আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) একটি আন্তর্জাতিক কৃষি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। 
- এটি ফিলিপাইনের লস বানোসে অবস্থিত।
- ইরি ধান-ভিত্তিক কৃষি-খাদ্য ব্যবস্থার ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।
- তাদের কাজ ও অংশীদারিত্বের মাধ্যমে, ইরি ধান চাষি ও ভোক্তাদের স্বাস্থ্য ও কল্যাণ উন্নত করা, জলবায়ু পরিবর্তন দ্বারা চ্যালেঞ্জকৃত বিশ্বে পরিবেশগত স্থায়িত্ব প্রচার করা, এবং ধান শিল্পে নারী ও যুবকদের ক্ষমতায়নকে সমর্থন করে।

উৎস: IRRI ওয়েবসাইট। 
৫০.
রোগের প্রাদুর্ভাব ঘটার আগে নিচের কোনটি করা জরুরি?
  1. জীবাণুমুক্ত বীজ ব্যবহার
  2. বীজ শোধন
  3. পরিষ্কার-পরিচ্ছন্ন ফসল আবাদ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
প্রতিকার:
- রোগাক্রান্ত হওয়ার পূর্বে ফসলের রোগের প্রতিকারের ব্যবস্থা নিতে হয়।
- কারণ ফসল একবার রোগাক্রান্ত হয়ে গেলে প্রতিকার করা কঠিন।
- তাই রোগের প্রাদুর্ভাব ঘটার আগে নিচে উল্লিখিত প্রযুক্তিগুলো ব্যবহার করা জরুরি:

১। জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা: বীজের মাধ্যমে অনেক রোগ ছড়ায়। তাই কৃষককে নীরোগ বীজ সংগ্রহ করতে হবে বা বীজ শোধন করে বুনতে হবে।

২। বীজ শোধন: অনেক বীজ আছে নিজেরাই রোগ বহন করে। বীজবাহিত রোগ জীবাণু নীরোগ করার জন্য বীজ শোধন একটি উত্তম প্রযুক্তি। এজন্য ছত্রাকনাশক ব্যবহার করা হয়।

৩। পরিষ্কার-পরিচ্ছন্ন ফসল আবাদ করা: ফসলের ক্ষেতে আগাছা থাকলে ফসল রোগাক্রান্ত হয়ে পড়ে। কারণ আগাছা অনেক রোগের উৎস। তাই আগাছা পরিষ্কার করে চাষাবাদ করতে হবে।

৪। রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা এক গাছ রোগাক্রান্ত হলে অন্য গাছেও ছড়িয়ে পড়ে। যাতে রোগ পুরো মাঠে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নির্দিষ্ট রোগাক্রান্ত গাছটি তুলে পুড়িয়ে ফেলতে হবে। নতুবা মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫১.
শূন্য চাষ পদ্ধতি বলতে কী বুঝায়?
  1. আগাছা শূন্য জমি তৈরি
  2. বিনা চাষে ফসল ফলানো
  3. বীজ ছাড়া ফসল ফলানো
  4. সার ছাড়া ফসল ফলানো
সঠিক উত্তর:
বিনা চাষে ফসল ফলানো
উত্তর
সঠিক উত্তর:
বিনা চাষে ফসল ফলানো
ব্যাখ্যা
শূন্য চাষ পদ্ধতি:
- শূন্য চাষ অর্থ হচ্ছে বিনা চাষে ফসল ফলানো।
- বন্যাকবলিত এলাকায় ধানভিত্তিক ফসল বিন্যাসে শূন্য চাষ পদ্ধতি ব্যবহার করা হয়।
- যেমন, বন্যার পানি নেমে গেলে মাটিতে রস থাকা অবস্থায় মসুর, ভুট্টা, রসুন ইত্যাদি রোপণ বা লাগানো যায় এবং ভালো ফলনও পাওয়া যায়।
- এতে কৃষকের ৩-৪ সপ্তাহ সময় বাঁচে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫২.
সবুজ পাতাফড়িং প্রতিরোধী ধানের জাত কোনটি?
  1. বিআর১
  2. বিআর২৫
  3. ব্রি ধান৩১
  4. ব্রি ধান৩৬
সঠিক উত্তর:
ব্রি ধান৩৬
উত্তর
সঠিক উত্তর:
ব্রি ধান৩৬
ব্যাখ্যা
বালাই সহনশীল জাতের চাষাবাদ: 
নিম্নলিখিত ধানের জাতসমূহ ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে প্রতিরোধ করতে পারে:
- বিআর১ : হলুদ মাজরা পোকা
- বিআর২৫: পামরি পোকা
- বিআর২৬: বাদামি গাছফড়িং
- ব্রি ধান৩১: বাদামি গাছফড়িং
- ব্রি ধান৩৫: বাদামি গাছফড়িং
- ব্রি ধান৩৬: সবুজ পাতাফড়িং

উৎস: Bangladesh Rice Knowledge Bank
৫৩.
উদ্যান ফসলের আদর্শ বীজতলার প্রতিটি বেডের আকার কত?
  1. ৩ মিটার × ১ মিটার
  2. ৩ মিটার × ১.৫ মিটার
  3. ৫ মিটার × ১ মিটার
  4. ৫ মিটার × ২ মিটার
সঠিক উত্তর:
৩ মিটার × ১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩ মিটার × ১ মিটার
ব্যাখ্যা
উদ্যান ফসলের বীজতলা: 
- নার্সারিতে উদ্যান ফসলের বীজ/চারা/স্ট্যাম্প বপন বা রোপণ করে মূল জমিতে রোপণের উপযোগী করে তোলা হয়।
- এর ফলে চারার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয় এবং অল্প জায়গায় সুষম পরিচর্যার মাধ্যমে বেশি চারা উৎপাদন করা হয়।
- আদর্শ বীজতলার গঠন: (উদ্যান ফসল)
(১) নার্সারির বেড তৈরির জন্য সুনিষ্কাশিত উঁচু, আলো-বাতাসযুক্ত উর্বর জমি নির্বাচন করতে হবে,
(২) প্রতিটি বেডের আকার হবে ৩ মিটার × ১ মিটার এবং খুঁটি দিয়ে তা চিহ্নিত করতে হবে;
(৩) কোদাল দিয়ে ভালোভাবে কুপিয়ে বেড তৈরি করতে হবে;

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৪.
আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইন্সটিটিউট (IWMI)-এর জরিপ অনুসারে, আমাদের দেশে সেচ দক্ষতা কত শতাংশ?
  1. ১৫-২৫ শতাংশ
  2. ৩০-৩৫ শতাংশ
  3. ৪০-৪৫ শতাংশ
  4. ৫০-৬৫ শতাংশ
সঠিক উত্তর:
৩০-৩৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩০-৩৫ শতাংশ
ব্যাখ্যা
- বিভিন্ন ধরনের সেচ প্রযুক্তি যেমন-গভীর নলকূপ, অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প, ভাসমান পাম্প ইত্যাদি ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে সেচ দেওয়া হয়।
- পানি উত্তোলনের পর কাঁচা বা পাকা সেচ নালার মাধ্যমে জমিতে দেওয়া হয়।
- দেশের মোট কৃষি জমির ৫২ শতাংশ সেচের আওতাভুক্ত।
- ১৪.৩৫ লক্ষ হেক্টর জমিতে ভুউপরিস্থ সেচ এবং ৩৩.৭৩ লক্ষ হেক্টর জমি ভূগর্ভস্থ সেচের আওতাভুক্ত।
- আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইন্সটিটিউট (IWMI-International Water Management Institute)-এর এক জরিপে দেখা যায় আমাদের দেশে সেচ দক্ষতা ৩০-৩৫ শতাংশ
- অর্থাৎ সেচের জন্য দেওয়া পানির ৬৫-৭০ ভাগই অপচয় হয়।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৫.
গমের সেচের প্রতি সংকটময় পর্যায় কোনটি?
  1. কুশি গজানোর শেষ দিকে
  2. মুকুট মূল গজানো
  3. পুষ্পায়ন
  4. দানা পুষ্ট হওয়া
সঠিক উত্তর:
মুকুট মূল গজানো
উত্তর
সঠিক উত্তর:
মুকুট মূল গজানো
ব্যাখ্যা
ফসলের বৃদ্ধি পর্যায়: 
- ফসলের শারীরতাত্ত্বিক বৃদ্ধির সকল পর্যায়ে সমানভাবে পানির প্রয়োজন হয় না।
- যে সকল পর্যায়ে মাটিতে পানি স্বল্পতায় ফসলের বৃদ্ধি ব্যাহত হয় তাকে সেচের প্রতি সংবেদনশীল পর্যায় বলে।
- আর যেসব পর্যায়ে পানির অভাবে ফসলের ফলন মারাত্মকভাবে হ্রাস পায় তাকে সংকটময় পর্যায় বলে।

গমের সেচের প্রতি সংবেদনশীল পর্যায়: 
মুকুট মূল গজানো, কুশি গজানোর শেষ দিকে, পুষ্পায়ন। 

গমের সেচের প্রতি সংকটময় পর্যায়: 
পুষ্পায়ন, মুকুট মূল গজানো।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৬.
ইঁদুর দমনের জন্য নিচের কোনটি ব্যবহার করা যায়?
  1. ফেরোমন ট্র্যাপ
  2. বিষ টোপ
  3. আলোক ফাঁদ
  4. সবগুলো
সঠিক উত্তর:
বিষ টোপ
উত্তর
সঠিক উত্তর:
বিষ টোপ
ব্যাখ্যা
ইঁদুর দমন: 
- ইঁদুর গমের একটি প্রধান শত্রু।
- গমের শিষ আসার পর ইঁদুরের উপদ্রব শুরু হয়।
- গম পাকার সময় সবচেয়ে বেশি ক্ষতি করে।
- ইঁদুর দমনের জন্য হাতে তৈরি বিষ টোপ বা বাজার থেকে কেনা বিষ টোপ ব্যবহার করা যায়।
- এসব বিষ টোপ সদ্য মাটি তোলা ইঁদুরের গর্তে বা চলাচলের রাস্তায় পেতে রাখতে হয়।
- বিষ টোপ ছাড়া বাঁশ বা কাঠের তৈরি ফাঁদের সাহায্যেও ইঁদুর দমন করা যায়।

- এখানে উল্লেখ্য যে, ফেরোমন ও আলোক ফাঁদ সাধারণত মথ ও পোকামাকড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৭.
কৃষকদের উন্নত বীজ সরবরাহ করে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান?
  1. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
  2. বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ
  3. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
  4. লাল তীর
সঠিক উত্তর:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
ব্যাখ্যা
- কৃষক চাষাবাদের জন্য উন্নত গুণাগুণসম্পন্ন উচ্চ ফলনশীল জাতের উন্নত বীজ ব্যবহার করে লাভবান হতে চায়।
- কৃষি গবেষণা সংস্থাগুলো বীজ উন্নয়নের কাজ করে,
- বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ উন্নতজাতের বীজের চূড়ান্ত অনুমোদন দেয় এবং
- Bangladesh Agricultural Development Corporation (BADC) এর মতো রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে কৃষকদের উন্নত বীজ সরবরাহ করে।

উল্লেখ্য, লাল তীর বেসরকারি প্রতিষ্ঠান। 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৮.
ভালো বীজের গুণ নয় কোনটি?
  1. মিশ্রণহীন বীজ
  2. উচ্চমানের সতেজতা
  3. অন্তত ৭০% অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন
  4. পরিচ্ছন্নতা
সঠিক উত্তর:
অন্তত ৭০% অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন
উত্তর
সঠিক উত্তর:
অন্তত ৭০% অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন
ব্যাখ্যা
ভালো বীজের গুণাবলি:
- উচ্চ ফলনশীলতা উন্নত জাতের একটি বিশেষ গুণ।
- কিন্তু উন্নত জাতের বীজ হলেই উচ্চ ফলন পাওয়া নিশ্চিত হয় না, চাষির প্রয়োজন উন্নত জাতের ভালো বীজ।
- ভালো বীজের আরও কিছু ভালো গুণ থাকা প্রয়োজন যেমন-
i) মিশ্রণহীন বীজ
ii) অন্তত ৮০% অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন
iii) চারার উচ্চমানের সতেজতা
iv) পরিচ্ছন্নতা
v) সুস্থ বীজ (রোগজীবাণুর দূষণ ও সংক্রমণমুক্ততা)

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৯.
গবাদিপশুর ভাইরাসজনিত সংক্রামক রোগ কোনটি?
  1. তড়কা
  2. খুরা-রোগ
  3. ওলান-ফোলা
  4. বাদলা
সঠিক উত্তর:
খুরা-রোগ
উত্তর
সঠিক উত্তর:
খুরা-রোগ
ব্যাখ্যা
গবাদিপশুর সংক্রামক রোগ: 
- যে সকল রোগ রোগাক্রান্ত পশু হতে সুস্থ পশুর দেহে সংক্রমিত হয় তাকে সংক্রামক রোগ বলে।
- ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে পশুতে এ সকল রোগ হয়ে থাকে।
- উল্লিখিত রোগের মধ্যে সংক্রামক রোগই সবচেয়ে বেশি মারাত্মক।
- সংক্রামক রোগের মধ্যে আবার ভাইরাসজনিত রোগ পশুর বেশি ক্ষতি করে থাকে, যেমন- খুরা-রোগ, জলাতঙ্ক, গোবসন্ত ইত্যাদি।
- ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগের মধ্যে গবাদিপশুতে বাদলা, তড়কা, গলাফোলা, ওলান-ফোলা, বাছুরের নিউমোনিয়া ও ডিপথেরিয়া ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬০.
ধান, গম বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতার মাত্রা কত?
  1. ৫-৬%
  2. ১০-১২%
  3. ১৫-২০%
  4. ১৬-২২%
সঠিক উত্তর:
১০-১২%
উত্তর
সঠিক উত্তর:
১০-১২%
ব্যাখ্যা
বীজ সংরক্ষণে আর্দ্রতার মান: 
- প্রত্যেক ফসলের জন্য বীজ শুকানোর আলাদা মান থাকতে পারে।
- অর্থাৎ বীজের আর্দ্রতার নির্দিষ্ট নিরাপদ মাত্রা রয়েছে।
- ধান, গম বীজের জন্য এই আর্দ্রতার মাত্রা ১০-১২% । 
- বীজ খুব বেশি শুকালে ভঙ্গুর হয়ে পড়তে পারে এবং বীজের ভ্রূণের ক্ষতি হতে পারে।
- আবার বীজ নিরাপদ আর্দ্রতার মাত্রার কম শুকালে সহজেই জীবাণু সংক্রমণ ঘটতে পারে এবং পোকার আক্রমণ ঘটতে পারে।
- তাছাড়া অতিরিক্ত আর্দ্রতার কারণে শ্বসন দ্রুত হওয়ায় দ্রুত বীজের সজীবতা (viability) ও সতেজতা (vigour) কমে যেতে পারে এবং গুদামে সংরক্ষণ অবস্থায় বীজ অঙ্কুরিত হয়ে যেতে পারে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬১.
উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল কোনটি?
  1. গম
  2. মিষ্টি আলু
  3. টমেটো
  4. সুগার বিট
সঠিক উত্তর:
সুগার বিট
উত্তর
সঠিক উত্তর:
সুগার বিট
ব্যাখ্যা
লবণাক্ততা সহিষ্ণু ফসলের চাষ: 
- লবণাক্ত অঞ্চলে চাষের জন্য আমাদের লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত নির্বাচন করতে হবে।
- উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসলগুলো হলো- নারিকেল, সুপারি, সুগার বিট, তুলা, শালগম, ধৈঞ্চা, পালংশাক ইত্যাদি।
- মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসলগুলো হলো- আমড়া, মিষ্টি আলু, মরিচ, বরবটি, মুগ, খেসারি, ভুট্টা, টমেটো, পেয়ারা ইত্যাদি।
- গম, কমলা, নাশপাতি কম লবণাক্ততা সহিষ্ণু।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬২.
নিচের কোনটি বহিঃপরজীবীর উদাহরণ?
  1. আটালি
  2. পাতা কৃমি
  3. ফিতা কৃমি
  4. গোল কৃমি
সঠিক উত্তর:
আটালি
উত্তর
সঠিক উত্তর:
আটালি
ব্যাখ্যা
পরজীবী: 
- যেসব ক্ষুদ্র প্রাণী বড়ো প্রাণীর দেহে আশ্রয় নেয় তাদেরকে পরজীবী বলে।
- এরা আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে ও বংশবিস্তার করে।
- পরজীবীকে দুইভাগে ভাগ করা হয়, যথা-
১) বহিঃপরজীবী- উকুন, মশা, মাছি, আটালি, মাইট ইত্যাদি পশুর চামড়ার উপর বাস করে এবং দেহ হতে রক্ত শোষণ করে পশুর ক্ষতি করে থাকে।
২) দেহাভ্যন্তরের পরজীবী: এরা পশুর দেহের ভেতর বাস করে, যা কৃমি নামে পরিচিত। কৃমি দেখতে পাতা, ফিতা ও গোল বলে এদেরকে পাতা কৃমি, ফিতা কৃমি ও গোল কৃমি বলা হয়। এরা আশ্রয়দাতার দেহের ভিতর হতে পুষ্টি গ্রহণ করে পশুকে রোগাক্রান্ত করে তোলে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬৩.
বিজয়, প্রদীপ ও সুফী কোন ফসলের জাত?
  1. গম
  2. কুল
  3. সরিষা
  4. ধান
সঠিক উত্তর:
গম
উত্তর
সঠিক উত্তর:
গম
ব্যাখ্যা
খরা সহনশীল উপযুক্ত ফসল বা ফসলের জাত: 
- খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যাবে এমন স্বল্পায়ু জাতের অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের চাষ করতে হবে। 
- বিজয়, প্রদীপ ও সুফী হলো গমের তিনটি খরা সহনশীল জাত।
- খরাপ্রবণ এলাকায় আগাম জাতের আমন চাষ করে ফসল কাটার পর জমিতে রস থাকতেই ছোলা, মসুর, খেসারি, সরিষা, তিল ইত্যাদি খরা সহনশীল ফসল চাষ করে একটি অতিরিক্ত ফসল তোলা যাবে।
- কুল গাছ খরা সহনশীল বলে এসব অঞ্চলে কুল বাগানও করা যেতে পারে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই। 
৬৪.
জমিতে বেশি করে জৈবসার ব্যবহার করলে কোনটি ঘটে?
  1. মাটির গঠন উন্নত হয়
  2. মাটি ঝুরঝুরে হয়
  3. মাটির পানিধারণ ক্ষমতা বাড়ে
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
জৈব সার ব্যবহার:
- জমিতে উদ্ভিদ খাদ্য সরবরাহ, জমির উর্বরতা বৃদ্ধি ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রাকৃতিকভাবে জৈব উৎস (উদ্ভিজ্জ ও প্রাণিজ) থেকে প্রাপ্ত দ্রব্যাদি পচিয়ে বা প্রক্রিয়াজাত করে প্রয়োগ করা হলে তাকে জৈব সার বলে।
- জমিতে বেশি করে জৈবসার ব্যবহার করলে মাটির গঠন উন্নত হয়, মাটি ঝুরঝুরে হয়
- ফলে মাটির পানিধারণ ক্ষমতা বেড়ে যায়

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, BAged, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৫.
নিচের কোনটি লিগিউম উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় সহায়তা করে?
  1. সোডিয়াম
  2. পটাশিয়াম
  3. মলিবডেনাম
  4. ম্যাঙ্গানিজ
সঠিক উত্তর:
মলিবডেনাম
উত্তর
সঠিক উত্তর:
মলিবডেনাম
ব্যাখ্যা
লিগিউম:
- লিগিউম হলো Fabaceae (Leguminosae) পরিবার-এর উদ্ভিদের ফল।
- অধিকাংশ লিগিউম ফল ডিহিসেন্ট, যা দুই পাশ থেকে খুলে বীজ মুক্ত করে।
- তবে কিছু লিগিউম, যেমন চিনা বাদাম (Arachis hypogaea) এবং ক্যারব (Ceratonia siliqua), স্বাভাবিকভাবে খুলে যায় না।
- কিছু নাইট্রোজেন-ফিক্সিং ব্যাকটেরিয়া লিগিউম জাতীয় উদ্ভিদের সাথে সিম্বায়োসিস এর মাধ্যমে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে।
- নাইট্রোজেন-ফিক্সিং ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে, যা সার প্রয়োগের প্রয়োজন কমায় এবং মাটির উর্বরতা বাড়িয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করে।
- মলিবডেনাম একটি গুরুত্বপূর্ণ ট্রেস উপাদান যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয়।
- এটি বিশেষ করে লিগিউম উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধন (ফিক্সেশন) প্রক্রিয়ায় সহায়তা করে।
- মলিবডেনাম একটি ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, যা লিগিউম উদ্ভিদের সঙ্গে থাকা ব্যাকটেরিয়াকে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য যৌগে রূপান্তর করতে সাহায্য করে।

উৎস: Britannica. 
৬৬.
বন্যার সময় পানির উচ্চতার উপর ভিত্তি করে বন্যাপ্রবণ জমিকে কয় ভাগে ভাগ করা হয়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
সঠিক উত্তর:
৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
৪ ভাগে
ব্যাখ্যা
- বন্যার সময় পানির উচ্চতার উপর ভিত্তি করে বন্যাপ্রবণ জমিকে ৪ ভাগে ভাগ করা হয়: 
১. মধ্যম উঁচু জমি: বন্যার সময় পানির উচ্চতা সর্বোচ্চ ০.৯০ মিটার পর্যন্ত হয়ে থাকে।
২. মধ্যম নিচু জমি: বন্যার সময় পানির উচ্চতা সর্বোচ্চ ১.৮০ মিটার পর্যন্ত হয়ে থাকে।
৩. নিচু জমি: বন্যার সময় পানির উচ্চতা সর্বোচ্চ ৩.০০ মিটার পর্যন্ত হয়ে থাকে।
৪. অতি নিচু জমি: বন্যার সময় পানির উচ্চতা ৩.০০ মিটারের বেশি হয়ে থাকে।
- এসব বন্যাপ্রবণ জমিতে মৌসুম ও এলাকাভেদে বোনা আমন, গভীর পানির আমন, রোপা আমন, বোনা আউশ, রোপা আউশ, বোরো ধান চাষ করা হয়ে থাকে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬৭.
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার দ্বারা কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
  1. বিনা
  2. বারি
  3. ব্রি
  4. বিএডিসি
সঠিক উত্তর:
বিনা
উত্তর
সঠিক উত্তর:
বিনা
ব্যাখ্যা
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা): 
- বিনা কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি আধা-সরকারি স্বায়ত্তশাসিত কৃষি গবেষণা প্রতিষ্ঠান।
- এটি মূলত পরমাণু ও উন্নত প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার দ্বারা কৃষি উৎপাদন বৃদ্ধি সহ পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের জন্য দায়িত্বপ্রাপ্ত।
- ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর প্রধান কার্যালয়ের অবস্থান।
- পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিনা এ যাবৎ ধান, পাট, গম, ডাল, তেলবীজ, সব্জি ও মসলা জাতীয় শস্যের ২১টি ফসলের উচ্চ ফলনশীল এবং উন্নত গুনাবলী সম্পন্ন ১৩৪টি জাত উদ্ভাবন করেছে। [সর্বশেষ হালনাগাদ: ২৫ নভেম্বর ২০২৪]
- যা দেশের কৃষির উৎপাদনশীলতা ও শস্যের নিবিড়তা বৃদ্ধিতে অবদান রেখে চলছে।
- পারমাণবিক কলাকৌশল ব্যবহার করে ফসলের জাত উদ্ভাবনে সারা বিশ্বে বিনা অর্থাৎ বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে।
- সম্প্রতি বিনা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লবণসহিষ্ণু ধানের জিনোম সিকোয়েন্সিং উন্মোচন করেছে, যা বাংলাদেশে প্রথম।

উৎস: কৃষি মন্ত্রণালয়।
বিনা ওয়েবসাইট।
৬৮.
দাপোগ বীজতলায় প্রতি বর্গমিটারে কী পরিমাণ বীজ বপন করা হয়?
  1. ১০০-২৫০ গ্রাম
  2. ২৫০-৫০০ গ্রাম
  3. ৫০০-১০০০ গ্রাম
  4. ২৫০০-৩০০০ গ্রাম
সঠিক উত্তর:
২৫০০-৩০০০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
২৫০০-৩০০০ গ্রাম
ব্যাখ্যা
দাপোগ বীজতলা: 
- দেশের মধ্যাঞ্চলে আমন ধান রোপণের আগে বা পরে বন্যা দেখা যায়।
- অনেক সময় আগাম বন্যার কারণে কৃষকেরা ধানের বীজতলা তৈরি করার জমি পায় না।
- সে ক্ষেত্রে বাড়ির উঠানে, কোনো উঁচু স্থানে বা ভাসমান বীজতলা তৈরি করা যেতে পারে।
- এক্ষেত্রে বীজতলার উপর কলাপাতা বা পলিথিন শিট বিছিয়ে দিয়ে হালকা কাদার প্রলেপ দিয়ে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখা বীজ ঘন করে বুনে দিতে হয়।
- এ পদ্ধতিতে এক বর্গমিটার বীজতলায় ২.৫-৩.০ কেজি বীজ বপন করা হয়।
- একে দাপোগ বীজতলা বলে।
- দুই সপ্তাহের মধ্যে মূল জমিতে বন্যার পানি নেমে গেলে চারা রোপণ করতে হয়।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬৯.
প্রভেক্স ২০০ কেন ব্যবহার করা হয়?
  1. পোকা দমন
  2. ব্যাকটেরিয়া প্রতিরোধ
  3. বীজ শোধন
  4. হরমোনজনিত কারণে
সঠিক উত্তর:
বীজ শোধন
উত্তর
সঠিক উত্তর:
বীজ শোধন
ব্যাখ্যা
বীজ শোধন: 
- বপনের আগে বীজ শোধন করে নিলে বীজবাহিত অনেক রোগ প্রতিরোধ করা যায়।
- প্রতি কেজি বীজ ৩ গ্রাম প্রভেক্স ২০০-এর সাথে ভালো করে মিশিয়ে বীজ শোধন করা যায়।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭০.
গমের ছত্রাকজনিত রোগ কোনটি?
  1. পাতার মরিচা রোগ
  2. গোড়া পচা রোগ
  3. বীজের কালো দাগ রোগ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
গম চাষে রোগ দমন: 
- গম চাষে পোকা মাকড়ের আক্রমণ তেমন একটা হয় না।
- তবে ছত্রাকজনিত বেশ কিছু রোগ দেখা দিতে পারে।
- এছাড়া অনেক সময় ইঁদুরের উপদ্রব দেখা যায়।
- গমের ছত্রাকজনিত রোগের মধ্যে
১) পাতার মরিচা রোগ,
২) পাতার দাগ রোগ,
৩) গোড়া পচা রোগ,
৪) আলগা ঝুল রোগ এবং
৫) বীজের কালো দাগ রোগ অন্যতম।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭১.
মাশরুম আসলে কী?
  1. এক ধরনের শৈবাল
  2. এক ধরনের ছত্রাক
  3. এক ধরনের ফার্ণ
  4. এক ধরনের মস
সঠিক উত্তর:
এক ধরনের ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
এক ধরনের ছত্রাক
ব্যাখ্যা
মাশরুম: 
- ছত্রাক ফসলের অনেক রোগের জন্য দায়ী।
- কিন্তু সব ছত্রাক রোগ সৃষ্টি করে না।
- অনেক ছত্রাক রয়েছে যারা আমাদের জন্য উপকারী।
- মাশরুম এমন এক ধরনের ছত্রাক যা সম্পূর্ণ খাওয়ার উপযোগী, পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন।
- আসলে মাশরুম এক ধরনের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ যা ভক্ষণযোগ্য।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭২.
শসা, বেগুন, ঢেড়শ ইত্যাদি ফসল সংগ্রহের জন্য নিচের কোনটি বিবেচনা করা হয়?
  1. উদ্যানগত পরিপক্কতা
  2. শারীরবৃত্তীয় পরিপক্কতা
  3. ফসল পরিপক্কতা
  4. বাণিজ্যিক পরিপক্কতা
সঠিক উত্তর:
বাণিজ্যিক পরিপক্কতা
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্যিক পরিপক্কতা
ব্যাখ্যা
বাণিজ্যিক পরিপক্বতা: 
- উদ্যান ফসলের ফল, পাতা, কুঁড়ি, অঙ্কুর, মূল, কাণ্ড, কলি ও ফুল ইত্যাদি অংশ আমরা ব্যবহারের জন্য সংগ্রহ করি।
- ফসল সংগ্রহের জন্য আমাদের বাণিজ্যিক পরিপক্বতাকে বিবেচনা করতে হয়।
- বাণিজ্যিক পরিপক্বতা বলতে ফসলের ব্যবহার্য অংশের এমন অবস্থানে বোঝায় যখন মানুষ তা খাওয়ার জন্য ব্যবহার করতে পারে।
- যেমন- শসা, লাউ, কুমড়া, বেগুন, শিম, বরবটি, ঢেড়শ, পাতাজাতীয় সবজি ইত্যাদি আমরা বাড়ন্ত অবস্থার বিভিন্ন পর্যায়ে সংগ্রহ ও বাজারজাত করি।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭৩.
ভিজ্যুয়াল এইড এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. ছবি
  2. চার্ট
  3. বক্তৃতা
  4. নকশা
সঠিক উত্তর:
বক্তৃতা
উত্তর
সঠিক উত্তর:
বক্তৃতা
ব্যাখ্যা
- বক্তৃতা ভিজ্যুয়াল এইড এর অন্তর্ভুক্ত নয়। 

ভিজ্যুয়াল এইড: 
- ভিজ্যুয়াল এইড ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো বক্তব্য শিক্ষর্থীর নিকট যথাযথভাবে পৌছে দেওয়া ও বক্তব্যকে বিষদভাবে ব্যাখ্যা করা।
- ভিজ্যুয়াল এইড হচ্ছে সেই সমস্ত সামগ্রী যা শিক্ষা বা প্রশিক্ষণের ক্ষেত্রে ছবি, চার্ট, নকশা ইত্যাদির সাহায্যে বিষয়বস্তুকে ব্যাখ্যা করে।
- প্রাচীন চীনা প্রবাদে আছে "এক হাজার বার শোনার চেয়ে এক বার দেখা অনেক ভাল"।
- কোন প্রযুক্তি শিক্ষাদানের সময় আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিছু ভিজ্যুয়াল এইড প্রদর্শন করলে শিক্ষার্থীগণ উপস্থাপিত বিষয়বস্তু তাড়াতাড়ি বুঝতে পারবে।
- কাজেই ভিজ্যুয়াল এইড বলতে আমরা সেসব দৃশ্যবস্তুকে বুঝাই যা দেখে শিক্ষার্থী বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে পারে।

উৎস: কৃষি সম্প্রসারণ, BAged, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৪.
ওজনভেদে একটি গরুকে দৈনিক কত কেজি সবুজ ঘাস সরবরাহ করতে হয়?
  1. ২-৫ কেজি
  2. ৫-১০ কেজি
  3. ৮-১০ কেজি
  4. ১২-১৫ কেজি
সঠিক উত্তর:
১২-১৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১২-১৫ কেজি
ব্যাখ্যা
সবুজ ঘাস:
- সবুজ ঘাসই গাভীর প্রধান খাদ্য। কিন্তু এদেশে চারণভূমি ও খোলা সবুজ মাঠ না থাকায় পশুর সবুজ ঘাসের অভাব লেগেই থাকে।
- বাড়ির পাশের পতিত জমি, পুকুরপাড়, রাস্তা, রেললাইন ও বাঁধের ধারে উন্নত জাতের ঘাস চাষ করতে হবে।
- উন্নত জাতের ঘাস হিসেবে নেপিয়ার, পারা, জার্মান, গিনি এবং দেশি ঘাস চাষ করা যেতে পারে।
- উন্নত ও সংকর জাতের গাভীর ক্ষেত্রে প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য ৩-৪ কেজি সবুজ ঘাস সরবরাহ করতে হবে।
- ওজনভেদে একটি গরুকে দৈনিক ১২-১৫ কেজি সবুজ ঘাস সরবরাহ করতে হয়।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭৫.
অ্যালি ক্রপিং এর ক্ষেত্রে সাধারণত নিচের কোনটি করা হয়?
  1. দুই সারি গাছের মাঝে ফল গাছের চাষ
  2. বিক্ষিপ্তভাবে গাছ ও ফসলের চাষ
  3. দুই সারি গাছের মাঝে কৃষিজ ফসলের চাষ
  4. দুই সারি গাছের মাঝে মাছের চাষ
সঠিক উত্তর:
দুই সারি গাছের মাঝে কৃষিজ ফসলের চাষ
উত্তর
সঠিক উত্তর:
দুই সারি গাছের মাঝে কৃষিজ ফসলের চাষ
ব্যাখ্যা
অ্যালি ক্রপিং: 
- কৃষি বনায়নের বিভিন্ন পদ্ধতির মধ্যে এটি একটি সফল পদ্ধতি।
- এ পদ্ধতিতে সাধারণত লিগিউম জাতীয় গুল্ম বা বৃক্ষ নির্দিষ্ট দূরত্বে ঘন সারিবদ্ধভাবে লাগানো হয়।
- দুই সারি গাছের মাঝে কৃষিজ ফসলের চাষ করা হয়। 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৭৬.
মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?
  1. ১০টি
  2. ২০টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা
কৃষি পরিবেশ অঞ্চল: 
- মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে
- কোনো একটি কৃষি পরিবেশ অঞ্চল প্রকৃতপক্ষে সে অঞ্চলের মাটির প্রতিনিধিত্ব করে।
- এক একটি কৃষি অঞ্চল এক একটি প্রযুক্তিও বটে।
- কৃষি কর্মকাণ্ডের জন্য সবচেয়ে বড় কাজ হলো মাটির বৈশিষ্ট্য ও বন্ধুরতা অনুযায়ী ফসল নির্বাচন করা।
- মাটির বৈশিষ্ট্যভিত্তিক ফসল নির্বাচন কৃষি কর্মের একটি অত্যাবশ্যক প্রযুক্তি।
- এই প্রযুক্তি যত নিখুঁতভাবে ব্যবহার করা যাবে কৃষিকাজের ফলাফলও তত বেশি লাভজনক হবে।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৭৭.
নিচের কোনটি বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় নয়?
  1. আস্তরণ ভূমিক্ষয়
  2. রিল ভূমিক্ষয়
  3. গালি ভূমিক্ষয়
  4. বাত্যাজনিত ভূমিক্ষয়
সঠিক উত্তর:
বাত্যাজনিত ভূমিক্ষয়
উত্তর
সঠিক উত্তর:
বাত্যাজনিত ভূমিক্ষয়
ব্যাখ্যা
প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণিবিভাগ: 
ভূমিক্ষয়কে প্রধানত দুই শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
ক. বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় এবং
খ. বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়।

ক. বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়: বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে ব্যাপক ভূমিক্ষয় হয়।
এই ভূমিক্ষয়কে নিচের চারটি শ্রেণিতে ভাগ করা যায়;
i) আস্তরণ ভূমিক্ষয়
ii) রিল ভূমিক্ষয়
iii) নালা বা গালি ভূমিক্ষয়
iv) নদী ভাঙন।

খ. বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়: গতিশীল বায়ুপ্রবাহ কর্তৃক এক স্থানের মাটি অন্যত্র বয়ে নেওয়ার প্রক্রিয়াকে বাত্যাজনিত ভূমিক্ষয় বলে।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৭৮.
নিচের কোনটি স্বাধীন নাইট্রোজেন-ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ?
  1. Azotobacter
  2. Rhizobium
  3. Frankia
  4. Azospirillum
সঠিক উত্তর:
Azotobacter
উত্তর
সঠিক উত্তর:
Azotobacter
ব্যাখ্যা
নাইট্রোজেন-ফিক্সিং ব্যাকটেরিয়া:
- নাইট্রোজেন-ফিক্সিং ব্যাকটেরিয়া হলো এমন ক্ষুদ্রজীব, যেগুলো বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে গাছের জন্য ব্যবহারযোগ্য নাইট্রোজেন যৌগে রূপান্তর করতে সক্ষম।
- নাইট্রোজেন চক্রে এই ব্যাকটেরিয়াগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- নাইট্রোজেন ফিক্স করার প্রায় ৯০ শতাংশ কাজ এরা সম্পন্ন করে।

নাইট্রোজেন-ফিক্সিং ব্যাকটেরিয়ার প্রকারভেদ:
১. স্বাধীন ব্যাকটেরিয়া (নন-সিম্বায়োটিক):
উদাহরণ: Azotobacter, Beijerinckia, Clostridium।

২. মিথোজীবী ব্যাকটেরিয়া (সিম্বায়োটিক):
উদাহরণ:
Rhizobium: লিগিউম জাতীয় উদ্ভিদের সঙ্গে (যেমন, মটর, শিম)।
Frankia: নির্দিষ্ট ডাইকোট উদ্ভিদের সঙ্গে।
Azospirillum: সিরিয়াল জাতীয় ঘাসের সঙ্গে।

উৎস: Britannica.
৭৯.
এগ্রোফরেস্ট্রি পদ্ধতিতে অন্তর্ভুক্ত থাকতে পারে -
  1. ফসল
  2. প্রাণী
  3. গাছ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
এগ্রোফরেস্ট্রি: 
- এগ্রোফরেস্ট্রি হলো ফসল এবং প্রাণী পালন ব্যবস্থায় গাছ এবং ঝোপঝাড় অন্তর্ভুক্ত করার একটি পদ্ধতি। 
- এটি পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক সুবিধা সৃষ্টি করে।
- এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু শতাব্দী ধরে চর্চা হয়ে আসছে।
- এগ্রোফরেস্ট্রি কৃষি এবং বন প্রযুক্তিকে একত্রিত করে একটি সমন্বিত, বহুমুখী, উৎপাদনশীল, লাভজনক, স্বাস্থ্যকর এবং টেকসই ভূমি ব্যবহার ব্যবস্থা গড়ে তোলে।
- এই পদ্ধতিগুলো মূলত ব্যক্তিমালিকাধীন জমিতে মানুষের অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক চাহিদা পূরণের ওপর জোর দেয়।

উৎস: USDA ওয়েবসাইট।