পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৩, ৬, ৯, ১২, ১৫]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
ঈ-প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ধাত্রী
  2. শ্রীমতী
  3. ষোড়শী
  4. গরিয়সী
সঠিক উত্তর:
ষোড়শী
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শী
ব্যাখ্যা

ষোড়শী 'ঈ-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 

'ঈ-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
(ক) সাধারণ অর্থে : নিশাচর-নিশাচরী, ভয়ংকর-ভয়ংকরী, রজক-রজকী, কিশোর-কিশোরী, সুন্দর-সুন্দরী, চতুর্দশ-চতুর্দশী, ষোড়শ-ষোড়শী ইত্যাদি।
(খ) জাতি বা শ্রেণিবাচক: সিংহ-সিংহী, ব্রাহ্মণ-ব্রাহ্মণী, মানব-মানবী, বৈষ্ণব-বৈষ্ণবী, কুমার-কুমারী, ময়র-ময়রী ইত্যাদি।

অন্যদিকে,
'ত্রী-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ: যেমন- নেতা-নেত্রী, কর্তা-কর্ত্রী, শ্রোতা-শ্রোত্রী, ধাতা-ধাত্রী।
'মতি-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ: শ্রীমান-শ্রীমতী, বুদ্ধিমান-বুদ্ধিমতী।
'ঈয়সী-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ: গরীয়ান-গরিয়সী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সালের সংস্করণ)।

.
সেমিকোলন (;) অনুযায়ী কত সময় থামতে হবে?
  1. থামার প্রয়োজন নেই
  2. ‘এক’ বলতে যা সময় লাগে
  3. ‘এক’ বলার দ্বিগুণ সময়
  4. ১ সেকেন্ড
সঠিক উত্তর:
‘এক’ বলার দ্বিগুণ সময়
উত্তর
সঠিক উত্তর:
‘এক’ বলার দ্বিগুণ সময়
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) ‘এক’ বলার দ্বিগুণ সময়

বাক্যে যতিচিহ্ন অনুযায়ী থামার সময়:
- কমা বা পাদচ্ছেদ - ‘এক’ বলতে যে সময় লাগে, ততটুকু সময় থামতে হবে।
- সেমিকোলন বা অর্ধচ্ছেদ - ‘এক’ বলার সময়ের দ্বিগুণ সময় থামতে হবে।
- হাইফেন, ইলেক, লোপ চিহ্ন ও ব্র্যাকেট - থামার প্রয়োজন নেই।
- দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, কোলন, কোলন-ড্যাশ, ড্যাশ - ‘এক’ সেকেন্ড থামতে হবে।

উৎস: ১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ২। ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
কোনটি আরবি শব্দ নয়?
  1. গোসল
  2. ফেরেশতা
  3. জান্নাত
  4. উকিল
সঠিক উত্তর:
ফেরেশতা
উত্তর
সঠিক উত্তর:
ফেরেশতা
ব্যাখ্যা

ফেরেশতা একটি ফারসি শব্দ। 

আরবি শব্দ:
- বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়:
(১) ধর্মসংক্রান্ত শব্দ:
- আল্লাহ্, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ:
- আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।

ফারসি শব্দ
- বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি:
(১) ধর্মসংক্রান্ত শব্দ:
- খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ:
- কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
(৩) বিবিধ শব্দ:
- আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

.
কোনটি বিষমীভবনের উদাহরণ?
  1. লাফ > ফাল
  2. মুলা > মুলো
  3. শরীর > শরীল
  4. কবাট > কপাট
সঠিক উত্তর:
শরীর > শরীল
উত্তর
সঠিক উত্তর:
শরীর > শরীল
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) শরীর > শরীল

বিষমীভবন (Dissimilation):
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
- যেমন: শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি।

অন্যদিকে, 
ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন-ইংরেজি বাক্স > বাংলা বাস্ক, জাপানি রিক্সা > বাংলা রিস্কা ইত্যাদি। অনুরূপ – পিশাচ > পিচাশ, লাফ > ফাল

স্বরসঙ্গতি (Vowel harmony): একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন- দেশি দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো ইত্যাদি।

ব্যঞ্জন বিকৃতি: শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন- কবাট > কপাট, ধোবা > ধোপা, ধাইমা > দাইমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কোনটি চলিত রীতির শব্দ?
  1. শুকনা
  2. তুলা
  3. শুষ্ক
  4. বুনো
সঠিক উত্তর:
বুনো
উত্তর
সঠিক উত্তর:
বুনো
ব্যাখ্যা

বুনো একটি চলিত রীতির শব্দ। 

সাধু রীতির শব্দ:
- মস্তক,
- জুতা,
- তুলা,
- শুষ্ক/শুকনা,
- বন্য। 

চলিত রীতির শব্দ:
- মাথা,
- জুতো,
- তুলো,
- শুকনো,
- বুনো। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সালের সংস্করণ)।

.
The team celebrated after wining the match. The underlined word is an example of-
  1. Common noun
  2. Proper noun
  3. Abstract noun
  4. Collective noun
সঠিক উত্তর:
Collective noun
উত্তর
সঠিক উত্তর:
Collective noun
ব্যাখ্যা

The correct answer is Collective noun.

Collective Noun:

Collective Noun হলো এমন এক ধরনের বিশেষ্য, যা এক জাতীয় একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। সহজ কথায়, যখন কোনো শব্দ দ্বারা একদল বা একঝাঁক জিনিস বোঝানো হয়, তখন তাকে Collective noun বলে।

এখানে Team শব্দ দ্বারা একদল খেলোয়াড়কে বুঝানো হয়েছে। তাই এটি collective noun. Example: army, jury, class, team family, etc.

Other Options:

Common Noun: যে Noun দ্বারা এক জাতীয় ব্যাক্তি,বস্তু বা প্রানীর নাম বোঝায় তাকে common noun বলে।Example : river ,city ,country ,boy etc.

Proper Noun বলতে বোঝায় নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নামকে বোঝানো শব্দ বা পদকে।
Example: Asif, Comilla, Bangladesh, etc .

Material Noun হলো এমন বিশেষ্য যা কোনো পদার্থ বা বস্তুর নাম বোঝায়, যা সাধারণত গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়। Example: water, gold, cotton, salt, iron, etc.

Abstract noun হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, বা কাজের নাম বোঝায়, দেখা যায় না, কিন্তু অনুভব বা কল্পনা করা যায়।
Example: Honesty, friendship, Beauty, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Which sentence contains a demonstrative pronoun?
  1. They love each other very much
  2. This is my favourite shirt.
  3. Every mother loves her child
  4. He killed himself
সঠিক উত্তর:
This is my favourite shirt.
উত্তর
সঠিক উত্তর:
This is my favourite shirt.
ব্যাখ্যা


The correct answer is - খ) This is my favourite shirt.

Demonstrative pronoun

ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun.
Example:
This is a good pencil.
That is a very beautiful place.
These pens are bed but those are good.
এই this, that, these, those - শব্দগুলো যথাক্রমে pencil, place, pens-এর পরিবর্তে বসে সেগুলোকে নির্দেশ করছে।
এগুলো হলো Demonstrative pronoun.

Other options:
Reciprocal Pronoun: They love each other very much.
Distributive Pronoun: Every mother loves her child.
Reflexive Pronoun: He killed himself.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
The verb form of the word 'Ease' is
  1. Easy
  2. Ease
  3. Easily
  4. None of the above
সঠিক উত্তর:
Ease
উত্তর
সঠিক উত্তর:
Ease
ব্যাখ্যা

The Verb form of 'Ease' is - Ease.
Ease (Noun & Verb)
English meaning:
(Noun) The state of being comfortable.
(Verb) To free from something that pains, disquiets, or burdens.

Bangla meaning:
আরাম; শান্তি; বিশ্রাম; স্বাচ্ছন্দ্য; উদ্বেগহীনতা।
আরাম দেওয়া; স্বস্তি বিধান করা; যন্ত্রণা বা উদ্বেগ দূর করা।

উল্লিখিত বাকি অপশনগুলো,
Easy (Adjective) - সহজ; স্বচ্ছন্দ; অবাধ।
Easily (Adverb) - সহজে; আয়াসহীনভাবে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
The class was held online. Here online is-
  1. A verb
  2. An adverb
  3. An adjective
  4. A noun
সঠিক উত্তর:
An adverb
উত্তর
সঠিক উত্তর:
An adverb
ব্যাখ্যা

The correct answer is adverb

Adverb: যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।যেমন: better, slowly, very, just, quickly etc.
প্রদত্ত বাক্যে ক্লাস হয়েছিল কিন্তু online platform এ হয়েছিল । ক্লাস হওয়া verb কে modify করেছে online word টি। তাই online word টি হল adverb।

Other options:
Verb: যে সকল word দ্বারা করা ,খাওয়া ,যাওয়া, প্রভৃতি কাজ করা বুঝায় তাকে verb বলে । যেমন: Eat, see, catch ,play etc.

Adverb: যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।যেমন: better, slowly, very, just, quickly etc

Adjective: যে সকল Word Noun বা pronoun এর দোষ,গুন,অবস্থা ,সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে তাদের adjective বলে।যেমনঃ Honest , Good, Ugly, Popular etc.

Noun: যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করে তাকে Noun বা বিশেষ্য পদ বলে। যেমন: Karim, Dhaka, Flower, Tiger, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১০.
Choose the correct spelling:
  1. Apropriate
  2. Appropriet
  3. Appropriate
  4. Aproppriate
সঠিক উত্তর:
Appropriate
উত্তর
সঠিক উত্তর:
Appropriate
ব্যাখ্যা

The correct spelling is- গ) Appropriate.
Bangla Meaning: যথাযথ, একটি নির্দিষ্ট পরিস্থিতি বা অনুষ্ঠানের জন্য উপযুক্ত বা সঠিক 
English Meaning: suitable, acceptable or correct for the particular circumstances.

Example Sentences:
We need to find a appropriate solution to this problem.
This cinema is not appropriate for small children.

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১১.
A synonym of the word generous is-
  1. friendly
  2. indifference
  3. magnanimous
  4. selfish
সঠিক উত্তর:
magnanimous
উত্তর
সঠিক উত্তর:
magnanimous
ব্যাখ্যা

The correct answer is Magnanimous

Magnanimous
English meaning: very kind and generous towards an enemy or someone you
have defeated.
Bangla Meaning: উদার, মহানুভব, মহৎ।

Generous:
English meaning: A generous person is friendly, helpful, and willing to see the good qualities in someone or something.
Bangla meaning: উদার, সহৃদয়।

Other options- 
Friendly
বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপন্ন, বন্ধুসুলভ।

Indifference:
English meaning: lack of interest or concern.
Bangla meaning: অনীহা, ঔদাসীন্য

Selfish
English meaning:​ Caring only about yourself rather than about other people
Bangla meaning: স্বার্থপর বা আত্মপরায়ণ ব্যাক্তি।

শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে Generous এর সঠিক সমার্থক হচ্ছে Magnanimous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary and Cambridge Dictionary.

১২.
১৩টি সংখ্যার যোগফল ৬৯৫। প্রথম ৭টির গড় ৫২ এবং শেষ ৭টির গড় ৫৮ হলে সপ্তম সংখ্যাটি কত?
  1. ৬৫
  2. ৭০
  3. ৭৫
  4. ৬০
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৩টি সংখ্যার যোগফল ৬৯৫। প্রথম ৭টির গড় ৫২ এবং শেষ ৭টির গড় ৫৮ হলে সপ্তম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৭টি সংখ্যার গড় = ৫২
∴ প্রথম ৭টি সংখ্যার যোগফল = (৫২ × ৭) = ৩৬৪

শেষ ৭টি সংখ্যার গড় = ৫৮
∴ শেষ ৭টি সংখ্যার যোগফল = (৫৮ × ৭) = ৪০৬

∴ প্রথম ৭ ও শেষ ৭ সংখ্যার যোগফলের সমষ্টি = (৩৬৪ + ৪০৬)
= ৭৭০

∴ ৭ম সংখ্যাটি = (৭৭০ - ৬৯৫)
= ৭৫

১৩.
০.০০২৯১৬ এর বর্গমূল নির্ণয় কর।
  1. ০.০৪৫
  2. ০.৫৪
  3. ০.৪০৫৬
  4. ০.০৫৪
সঠিক উত্তর:
০.০৫৪
উত্তর
সঠিক উত্তর:
০.০৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০০২৯১৬ এর বর্গমূল নির্ণয় কর।

সমাধান:
√০.০০২৯১৬
= √(২৯১৬/১০০০০০০)
= √(৭২৯/২৫০০০০)
= √(২৭/৫০০)
= ২৭/৫০০
= ০.০৫৪

১৪.

  1. 1/2
  2. 3/4
  3. 2/3
  4. 1/4
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৫.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৭২০। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ১৫০
  2. ১৪৪
  3. ১৯২
  4. ১৮০
সঠিক উত্তর:
১৮০
উত্তর
সঠিক উত্তর:
১৮০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৭২০। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪৮ × অপর সংখ্যা = ৭২০ × ১২
⇒ অপর সংখ্যা = (৭২০ × ১২)/৪৮
⇒ অপর সংখ্যা = ৮৬৪০/৪৮
⇒ অপর সংখ্যা = ১৮০

∴ অপর সংখ্যাটি হলো ১৮০

১৬.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ২/৭
  2. √১৪৪
  3. ৭/৩
  4. √৫
সঠিক উত্তর:
√৫
উত্তর
সঠিক উত্তর:
√৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:
- যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
- শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। যেমন: ৩/২, ৩/৪, ১.৩ ইত্যাদি

অমূলদ সংখ্যা:
- যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন: √২, √৩, π ইত্যাদি।

এখানে,
ক) ২/৭ এটি p/q আকারে আছে। সুতরাং এটি মূলদ সংখ্যা।
খ) √১৪৪ = ১২ এটি একটি পূর্ণসংখ্যা। সুতরাং এটি মূলদ সংখ্যা।
গ) ৭/৩ এটি p/q আকারে আছে। সুতরাং এটি মূলদ সংখ্যা।
ঘ) √৫; ৫ একটি মৌলিক সংখ্যা এবং পূর্ণবর্গ নয়। √৫ = ২.২৩৬০৬৭৯৭৭........... এটি একটি অসীম অনাবৃত্ত দশমিক। এটিকে p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এটি অমূলদ সংখ্যা।

সুতরাং, √৫ অমূলদ সংখ্যা।

১৭.
একটি খুঁটির ৩/৫ অংশ সবুজ এবং বাকি অংশ হলুদ। খুঁটির সবুজ এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৮ মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ২৪ মিটার
  3. ৩৬ মিটার
  4. ৪০ মিটার
সঠিক উত্তর:
৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ৩/৫ অংশ সবুজ এবং বাকি অংশ হলুদ। খুঁটির সবুজ এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৮ মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির সবুজ অংশ = ৩/৫ অংশ
∴ খুঁটির হলুদ অংশ = ১ - (৩/৫) অংশ
= (৫-৩)/৫ অংশ
= ২/৫ অংশ

সবুজ এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৩/৫) - (২/৫) অংশ
= (৩ - ২)/৫ অংশ
= ১/৫ অংশ

প্রশ্নমতে,
১/৫ অংশ = ৮ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = (৫ × ৮)/১ মিটার
= ৪০ মিটার

১৮.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৭, ১১ ও ১৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৭ ও ১১ অবশিষ্ট থাকবে?
  1. ১১৫৯
  2. ১১৩৬
  3. ১১৫১
  4. ১১৯৪
সঠিক উত্তর:
১১৫১
উত্তর
সঠিক উত্তর:
১১৫১
ব্যাখ্যা

প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৭, ১১ ও ১৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৭ ও ১১ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
৭ - ৩ = ৪
১১ - ৭ = ৪
১৫ - ১১ = ৪

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৭, ১১ ও ১৫ এর ল.সা.গু অপেক্ষা ৪ কম।

৭ = ১ × ৭
১১ = ১ × ১১
১৫ = ৩ × ৫

এখন, ৭, ১১ ও ১৫ এর ল.সা.গু = ১ × ৩ × ৫ × ৭ × ১১
= ১১৫৫

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ১১৫৫ - ৪
= ১১৫১

১৯.
মীর জুমলা কোন সালে পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন?
  1. ১৬১০ সালে
  2. ১৬৫০ সালে
  3. ১৬৬০ সালে
  4. ১৭১৭ সালে
সঠিক উত্তর:
১৬৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৬৬০ সালে
ব্যাখ্যা

- ১৬১০ সালের ১৬ জুলাই সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর।
- এই নাম সম্রাট জীবিত থাকা পর্যন্ত বহাল ছিল।
-এরপর ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা পুনরায় বাংলার রাজধানী বিহারের রাজমহলে নিয়ে যান।
-কিন্তু ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় ছিল।
-১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
- পরবর্তী ১৯০৫ থেকে ১৯১১ এবং ১৯৪৭ সাল থেকে ঢাকা বাংলার রাজধানী হিসেবে ছিলো।
-১৯৭১ সাল থেকে ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী।

উৎস: ঢাকা জেলা ওয়েবসাইট।

২০.
বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে কোন জনপদ গড়ে উঠে?
  1. পুণ্ড্র
  2. বরেন্দ্র
  3. বঙ্গ 
  4. তাম্রলিপ্তি
সঠিক উত্তর:
বঙ্গ 
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গ 
ব্যাখ্যা

বঙ্গ:
- বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। 
- বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল।
- অনুমান করা হয়, এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করতো। তাই জনপদটি পরিচিত 'বঙ্গ' নামে।
 প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়-একটি বিক্রমপুর ও আরেকটি নাব্য। ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালির নিচু জলাভূমি এ নব্য অঞ্চলের অন্তর্ভুক্ত।
- বঙ্গ রাজ্যে পাঁচজন রাজার নাম পাওয়া যায়। তারা হলেন: ধর্মাদীপ্ত, দ্বাদশাদীপ্ত, সুধন্যাদীপ্ত, গোপচন্দ্র এবং সমাচার দেব।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

২১.
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে কবে?
  1. ২০১৩ সালে
  2. ২০১৬ সালে
  3. ২০১৭ সালে
  4. ২০২১ সালে
সঠিক উত্তর:
২০১৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৬ সালে
ব্যাখ্যা

ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ৫টি।
- এগুলো হলো:
- বাউলগান (২০০৮), 
- জামদানি বুননশিল্প (২০১৩), 
- মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও 
- শীতলপাটি বুননশিল্পের (২০১৭) 
- ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।


• পহেলা বৈশাখে মঙ্গল শোভযাত্রা:

- প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বাঙালির জীবনে মঙ্গলের আহ্বান আর শুচিতার কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় যা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত।
- আশির দশকে বন্যা ও সামরিক শাসনের নাগপাশে বিপর্যস্থ জনপদে সৃষ্টিশীল ও গণমুখী প্রতিবাদ গড়ে তোলার মানসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে ১৯৮৯ সালের পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা (wellbeing procession) আয়োজন করা হয়।
- এর পর থেকে প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে বিগত বছরের সকল অমঙ্গল আর গ্লানিকে পিছনে ফেলে আগত বছরের সাফল্য কামনায় বিপুল উৎসাহ আর উদ্দীপনায় এটি উদযাপিত হয়ে আসছে।
- বাঙালি ঐতিহ্যে মঙ্গল শোভাযাত্রার অপরিসীম প্রভাবের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২০১৬ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র এগারোতম অধিবেশনে পহেলা বৈশাখের মঙ্গল শোভাজাত্রা-কে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করে।

উৎস: বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।

২২.
’সোমপুর মহাবিহার’ কোন ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান ছিল?
  1. হিন্দু ধর্ম
  2. শৈব ধর্ম
  3. খ্রিস্টান ধর্ম
  4. বৌদ্ধ ধর্ম
সঠিক উত্তর:
বৌদ্ধ ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধ ধর্ম
ব্যাখ্যা

- ধর্মপাল বৌদ্ধ ছিলেন এবং তিনি অনেক বিহারের প্রতিষ্ঠাতা।
- তিনি রাজশাহী বিভাগের বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন।
- বরেন্দ্র অঞ্চলের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত ’সোমপুর মহাবিহার’ এই বৌদ্ধ ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানটি সমগ্র ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ বৌদ্ধ বিহার।
- এই জন্যে এটি মহাবিহার নামে পরিচিত।
- ধর্মপাল বৌদ্ধ ধর্মানুরাগী হলেও তিনি অন্য ধর্ম সম্পর্কে উদার মনোভাব পোষণ করতেন।
- তিনি হিন্দু দেবতার জন্য মন্দির নির্মাণ করার জন্য ভূমিদান করতেন।
- ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা-৯ম-১০ম, শ্রেণি; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৩.
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন?
  1. রাষ্ট্রবিজ্ঞান
  2. গনিত
  3. ইংরেজি
  4. অর্থনীতি
সঠিক উত্তর:
গনিত
উত্তর
সঠিক উত্তর:
গনিত
ব্যাখ্যা

• মীর মাহফুজুর রহমান (মুগ্ধ):
- খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)।
- ২০২৩ সালের মার্চে স্নাতক শেষ করে তিনি খুলনা ছেড়ে ঢাকায় চলে যান।
- ১৮ জুলাই ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
- মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি আন্দোলনরত ক্লান্ত-শ্রান্ত শিক্ষার্থী-জনতাকে ‘ভাই, পানি লাগবে? পানি?’ বলছিলেন। 

উৎস: প্রথম আলো।

২৪.
প্রথম ”রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ”-এর আহ্বায়ক মনোনীত হন কে?
  1. অধ্যাপক মতিন চৌধুরি
  2. অধ্যাপক নূরুল হক ভূইয়া
  3. অধ্যাপক আবুল কাশেম
  4. অধ্যাপক নূরুজ্জামান
সঠিক উত্তর:
অধ্যাপক নূরুল হক ভূইয়া
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক নূরুল হক ভূইয়া
ব্যাখ্যা

• 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ',
- যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূইয়া।

 - ২রা মার্চ দেশের শিক্ষার্থী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
-  রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহবানে ১১ই মার্চ ধর্মঘট পালিত হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

২৫.
কিউবা কোন মহাসাগরে অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. উত্তর মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা

কিউবা:
- সরকারি নাম: কিউবান রেপাবলিক।
- রাজধানী: হাভানা (Havana)।
- অবস্থান: ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
- আয়তন: প্রায় ১০৬,০০০ বর্গকিলোমিটার।
- ভাষা: স্প্যানিশ (সরকারি ভাষা)।
- মুদ্রা: কিউবান পেসো।
- ধর্ম: প্রধানত ক্যাথলিক এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়।
- শাসন ব্যবস্থা: একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র।

• ভৌগোলিক অবস্থান:
- আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- দক্ষিণে মেক্সিকো, উত্তরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের নিকটে।
- পূর্বে হাইতি, পুয়ের্তো রিকো সহ অন্যান্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশে্

উল্লেখ্য
- স্পেনের উপনিবেশ ছিল ১৫০০ থেকে ১৮৯৮ সাল পর্যন্ত।
- ১৯০২ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ।
- ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত।

উৎস: Britannica, World Atlas. 

২৬.
তিব্বতের ধর্মীয় নেতাকে কী বলা হয়?
  1. পোপ
  2. ভিক্ষু
  3. কনফুসিয়াস
  4. দালাইলামা
সঠিক উত্তর:
দালাইলামা
উত্তর
সঠিক উত্তর:
দালাইলামা
ব্যাখ্যা

• দালাইলামা:
- তিব্বতের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধানকে দালাইলামা বলা হয়।
- মোঙ্গলীয় ভাষায় দালাই শব্দের অর্থ সমুদ্র, আর লামা শব্দের অর্থ জ্ঞানী। অর্থাৎ, দালাইলামা শব্দের অর্থ দাঁড়ায়, যে ব্যক্তির জ্ঞান সমুদ্রের মতোই গভীর।
- এই পর্যন্ত চৌদ্দ জন দালাইলামা নির্বাচিত হয়েছেন।
- বর্তমানে যিনি আছেন তানজিন গিয়েৎসো, তিনি চতুর্দশ দালাইলামা।

- ১৯৩৫ সালে ১৩তম দালাইলামার মৃত্যুর পর বর্তমান দালাইলামা তানজিন গিয়েৎসোকে খুঁজে পেতে চার বছর সময় লেগেছিল। ১৯৫০ সালে চীন কর্তৃক তিব্বত করায়ত্ব হলে, পরবর্তীতে তানজিন গিয়েৎসোর নেতৃত্বে তিব্বতের স্বাধীকার আন্দোলনের সূত্রপাত ঘটে কিন্তু ১৯৫৯ সালে আন্দোলনটি ব্যর্থ হয়। এবং তানজিন গিয়েৎসোকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তখন চতুর্দশ দালাইলামা ভারতে নির্বাসন গ্রহণ করেন। তিব্বত থেকে ভারতে নির্বাসিত হয়েও তিনি পৃথিবীর কাছে অহিংসার বাণী পৌঁছে দেবার কাজ থেকে নিজেকে নিবৃত্ত করেননি। এজন্য তাকে ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

উৎস: Britannica & History.com।

২৭.
ডয়েচল্যান্ডের বর্তমান নাম কী?
  1. সুইজাল্যান্ড
  2. জার্মানি
  3. অস্ট্রিয়া
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

• ডয়েচল্যান্ড:
- ডয়েচল্যান্ড এর বর্তমান নাম জার্মানি।
- ডয়েচল্যান্ড হলো জার্মানি  এর  জার্মান ভাষায় বুঝায়।
- এই শব্দটি জার্মান ভাষার Deutsch থেকে এসেছে।
- ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল।
- পূর্ব জার্মান সোভিয়েত ইউনিয়ন এর প্রভাবাধীন এবং পশ্চিম জার্মান  পশ্চিমা দেশগুলোর প্রভাবাধীন।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মান একত্রিত হয়।

এছাড়াও, 
- নেদারল্যান্ড এর পূর্ব নাম- হল্যান্ড।
- জাপানের পূর্ব নাম - নিপ্পন।
- জিম্বাবুয়ের পূর্ব নাম- দক্ষিণ রোডেশিয়া।

উৎস: Britannica.

২৮.
নদীবিহীন দেশ কোনটি?
  1. সিরিয়া
  2. সৌদি আরব
  3. উজবেকিস্তান
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

• নদীবিহীন দেশ:

- পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর কোনো নদী নেই। অবশ্যই এগুলি বেশিরভাগই মরুভূমির দেশ, যেখানে বৃষ্টিপাত এবং জলের উৎস খুব কম, এবং কোনও বাস্তব নদী বা নদীর তল তৈরি করার জন্য পর্যাপ্ত জলপ্রবাহ নেই।

- স্থায়ী প্রাকৃতিক নদী নেই এমন দেশগুলি হলো:
- কমোরোস, জিবুতি, লিবিয়া, বাহামাস, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মাল্টা, মোনাকো, ভ্যাটিকান সিটি, কিরিবাতি, নাউরু, টোঙ্গা ও টুভালু।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

২৯.
জাপানের মুদ্রার নাম কী?
  1. ইয়েন
  2. ইউয়ান
  3. উঁন
  4. নিপ্পন
সঠিক উত্তর:
ইয়েন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েন
ব্যাখ্যা

জাপানের মুদ্রার নাম - ইয়েন।

বিভিন্ন দেশের মুদ্রার নাম:

- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- নেপালের মুদ্রার নাম রুপি।

উৎস: Britannica.com