পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা – ১০ বহুভুজ ও বৃত্তসংক্রান্ত উপপাদ্য, ত্রিভুজ সংক্রান্ত ও পীথাগোরাসের উপপাদ্য [Live Class – 14 & 15]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
সুষম অষ্টভুজের একটি অন্তঃকোণের পরিমাপ কত?
  1. ক) ১৪৪°
  2. খ) ১২০°
  3. গ) ১৩৭°
  4. ঘ) ১৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম অষ্টভুজের একটি অন্তঃকোণের পরিমাপ কত? 

সমাধান:
সুষম অষ্টভুজের
প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ = ৩৬০°/৮= ৪৫°

প্রতিটি অন্তঃকোণের পরিমাপ = (১৮০ - ৪৫)° = ১৩৫°
.
সমবাহু ত্রিভুজের দুইটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?
  1. ক) 0°
  2. খ) 120°
  3. গ) 90°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের দুইটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?

সমাধান: 

 সমবাহু ত্রিভুজের ১টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ ১২০°।
∴ সমবাহু ত্রিভুজের দুইটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল ১২০° - ১২০° = ০
.
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. ক) 0°
  2. খ) 90°
  3. গ) 180°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 10 সে.মি.
  2. খ) 8 সে.মি.
  3. গ) 6 সে.মি.
  4. ঘ) 12 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = x = সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভুজ = x + 2 সে.মি.

সুতরাং,
(x + 2)2 = x2 + (x - 2)2
বা, x2 + 4x + 4 = x2 + x2 - 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0
হয় x = 0 অথবা  x - 8 = 0
যা অসম্ভব।       ∴ x = 8

∴ ভূমি 8 সে.মি.
.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ক) ২৫টি
  2. খ) ২০টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪°।
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৪৪°
= ৩৬°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৩৬°
= ১০টি
.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৩.২ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ৫.৫ মিটার
  4. ঘ) ৪.৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪‍)a

ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল= (√৩/৪)(a + ১)

প্রশ্নমতে,
(√৩/৪)(a + ১) - (√৩/৪‍)a = ৩√৩
বা, a + ২a + ১ - a = ১২
বা, ২a = ১১
∴ a = ৫.৫

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৫.৫ মিটার 
.
একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ স্পর্শ করে আছে। মইটির দৈর্ঘ্য কত? 
  1. ক) ৩২ ফুট
  2. খ) ৩৪ ফুট
  3. গ) ৩০ ফুট
  4. ঘ) ৩৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ স্পর্শ করে আছে। মইটির দৈর্ঘ্য কত?

সমাধান:
পিথাগোরাসের সূত্র থেকে,
মইয়ের দৈর্ঘ্য = √(৩০+ ১৬)
= √(৯০০ + ২৫৬)
= √১১৫৬
= ৩৪ ফুট
.
ABC ত্রিভুজে A কোণের মান 40° এবং B কোণের মান 70° হলে, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ?
  1. ক) সমকোণী
  2. খ) স্থুলকোণী
  3. গ) সমবাহু
  4. ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে A কোণের মান 40° এবং B কোণের মান 70° হলে, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ?

সমাধান: 
C কোণের মান = 180° - 40° - 70°
= 180° - 110°
= 70°

এখানে B ও C কোণ সমান, আর কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে।
তাই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।
.
দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ২ : ৩
  2. খ) ৩ : ৪
  3. গ) ৯ : ৪
  4. ঘ) ৯ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ ৩x একক এবং ২x একক
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৩x) : π(২x)
= ৯πx : ৪πx
= ৯ : ৪
১০.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 136 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 34 একক হলে অপরটি কত? 
  1. ক) 7 একক
  2. খ) 8 একক
  3. গ) 9 একক
  4. ঘ) 10 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 136 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 34 একক হলে অপরটি কত?   

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒  136 = (1/2) × (34 × নির্ণেয় বাহু)
⇒  নির্ণেয় বাহু = (136 × 2)/34
= 8 একক
১১.
১৬ সে.মি. ব্যাস ও ১০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) ২৬ সে.মি.
  2. খ) ১৮ সে.মি.
  3. গ) ১৩ সে.মি.
  4. ঘ) ৩৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ সে.মি. ব্যাস ও ১০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান।

এখানে ১ম বৃত্তের ব্যাসার্ধ = ১৬/২ = ৮ সে.মি.

২য় বৃত্তের ব্যাসার্ধ = ১০ সে.মি. 
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (৮ + ১০) সে.মি.
= ১৮ সে.মি.
১২.
ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ১০৫ বর্গএকক হলে, BGC ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০৫ বর্গএকক
  2. খ) ৩০ বর্গএকক
  3. গ) ৩৫ বর্গএকক
  4. ঘ) ৫২.৫ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ১০৫ বর্গএকক হলে, BGC ত্রিভুজের ক্ষেত্রফল কত?ওক
 
সমাধান:

ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিনভাগে ভাগ করে।
BGC ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ১০৫ = ৩৫ বর্গএকক
১৩.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 
  1. ক) c2 = b2 + a2
  2. খ) b2 = c2 + a2
  3. গ) a2 = b2 + c2
  4. ঘ) 2c2 = b2 - a2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
দেয়া আছে,
 ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
অতিভুজ2 = উচ্চতা2 + ভূমি2
c2 = b2 + a2
১৪.
কোন বৃত্তের ১০ মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে ১২ মিটার দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) ১৩ মিটার
  2. খ) ১১ মিটার
  3. গ) ১৫ মিটার
  4. ঘ) ১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের ১০ মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে ১২ মিটার দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান: 

চিত্র থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে বৃত্তের ব্যাসার্ধ -
OB = √(122+52)
= √(144+25)
= √169
= 13