পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
x + y + 1 = 0 রেখার ঢাল-
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) ∞
সঠিক উত্তর:
ক) -1
উত্তর
সঠিক উত্তর:
ক) -1
ব্যাখ্যা

রেখার ঢাল = -{(x এর সহগ)/(y এর সহগ)}
= -(1/1)
= - 1

.
4x + 3y - 12 = 0 রেখাটি y-অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে?
  1. ক) (4, 0)
  2. খ) (0, 4)
  3. গ) (3, 0)
  4. ঘ) (0, 3)
সঠিক উত্তর:
খ) (0, 4)
উত্তর
সঠিক উত্তর:
খ) (0, 4)
ব্যাখ্যা

4x + 3y - 12 = 0
বা, 4x + 3y = 12
বা, 4x/12 + 3y/12 = 1
বা, x/3 + y/4 = 1
∴ রেখাটি y-অক্ষকে (0, 4) বিন্দুতে ছেদ করে।

.
নিচে ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভূজটি আঁকা সম্ভব নয়?
  1. ক) ৪, ৫, ৬ মিঃ
  2. খ) ৩, ৪, ৫ মিঃ
  3. গ) ২, ৩, ৪ মিঃ
  4. ঘ) ১, ২, ৩ মিঃ
সঠিক উত্তর:
ঘ) ১, ২, ৩ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১, ২, ৩ মিঃ
ব্যাখ্যা
ত্রিভূজের যেকোন দুই বাহুর সমষ্টি ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর কিন্তু ১ + ২ = ৩ যা ব্যতিক্রম এবং ত্রিভূজ গঠন করতে পারেনা।
.
ত্রিভূজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ৩য় বাহুর-
  1. ক) উপর লম্ব
  2. খ) সমান দৈর্ঘ্যের
  3. গ) দ্বিগুণ দৈর্ঘ্যের
  4. ঘ) সমান্তরাল
সঠিক উত্তর:
ঘ) সমান্তরাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমান্তরাল
ব্যাখ্যা
ত্রিভূজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ৩য় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য ৩য় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক।
.
চিত্রে AB||CD এবং EF ছেদক হলে ∠x + ∠y = ?
  1. ক) 90°
  2. খ) 120°
  3. গ) 180°
  4. ঘ) 270°
সঠিক উত্তর:
গ) 180°
উত্তর
সঠিক উত্তর:
গ) 180°
ব্যাখ্যা

চিত্রে AB||CD এবং EF ছেদক ফলে ∠BAC = ∠DCF = x
আবার,
∠BAE + ∠BAC = এক সরলকোণ = 180°
∴ y + x = 180° 
⇒ ∠x + ∠y = 180°

.
Δ ABC - এ A, B, C কোণগুলোর বিপরীত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b, c হলে Δ ABC এর ক্ষেত্রফল-
  1. ক) 1/2 bc SinB
  2. খ) 1/2 ab SinA
  3. গ) 1/2 ca Sin2B
  4. ঘ) 1/2 bc SinA
সঠিক উত্তর:
ঘ) 1/2 bc SinA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/2 bc SinA
ব্যাখ্যা

ΔABC এর ক্ষেত্রফল
= 1/2 × বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল × বাহুদ্বয়ের অর্ন্তভুক্ত কোণের সাইন
= 1/2 ab SinC
= 1/2 bc SinA
= 1/2 ca SinB

.
একটি কোণ ইহার পূরক কোণের দ্বিগুণ অপেক্ষা 30° বেশি হলে কোণটির পরিমান কত?
  1. ক) 50°
  2. খ) 70°
  3. গ) 60°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
খ) 70°
উত্তর
সঠিক উত্তর:
খ) 70°
ব্যাখ্যা

মনে করি,
কোণটির পরিমান = x°;
তাহলে এর পূরক কোণ হবে = (90 - x)°
শর্তমতে,
x = 2(90 - x)° + 30°
বা, x = 180° - 2x + 30°
বা, x + 2x = 180° + 30°
বা, 3x = 210°
∴ x = 70°

.
একটি ত্রিভুজের দু'টি কোণের পরিমান যথাক্রমে 30° এবং 75° হলে ত্রিভুজের প্রকৃতি-
  1. ক) সমকোণী
  2. খ) সমবাহু
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) স্থুলকোণী
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
ব্যাখ্যা

ত্রিভূজের ৩য় কোণ = 180° - (30° + 75°)
= 180° - 105°
= 75°
∴ ত্রিভূজের দু'টি কোণ সমান।
ফলে দু'টি বাহু সমান
∴ ত্রিভূজটি সমদ্বিবাহু ত্রিভূজ

.
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজ ১৭ সেঃমিঃ এবং পরিসীমা ৪০ সেঃমিঃ হলে ত্রিভূজের ক্ষেত্রফল-
  1. ক) ৩৬ বর্গসেঃমিঃ
  2. খ) ৪০ বর্গসেঃমিঃ
  3. গ) ৫০ বর্গসেঃমিঃ
  4. ঘ) ৬০ বর্গসেঃমিঃ
সঠিক উত্তর:
ঘ) ৬০ বর্গসেঃমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০ বর্গসেঃমিঃ
ব্যাখ্যা

ত্রিভূজের ভূমি = a,
উচ্চতা = b,
অতিভূজ c = ১৭ সেঃমিঃ হলে
পরিসীমা a + b + c = ৪০
বা, a + b = ৪০ - c
বা, a + b = ৪০ - ১৭
বা, a + b = ২৩

আবার,
a2 + b2 = ১৭2 = ২৮৯
বা, (a + b)2 - ২ab = ২৮৯
বা, ২৩2 - ২৮৯ = ২ab
বা, ২ab = ২৪০
বা, ab/2 = ২৪০/৪
∴ ক্ষেত্রফল = 1/2 ab = ৬০ বর্গসেঃমিঃ

১০.
৬০° কোণের সম্পূরক কোণের এক চতুর্থাংশ কোণের পরিমান কত?
  1. ক) ২৫°
  2. খ) ৩০°
  3. গ) ৩৫°
  4. ঘ) ৪০°
সঠিক উত্তর:
খ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০°
ব্যাখ্যা

৬০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৬০° = ১২০°
∴ ১২০° কোণের এক চতুর্থাংশ = ১২০°/৪ = ৩০°

১১.
Δ ABC সমবাহু ত্রিভুজ এবং AB||CE হলে 1/2 ∠ACE = ?
  1. ক) 20°
  2. খ) 30°
  3. গ) 40°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
খ) 30°
উত্তর
সঠিক উত্তর:
খ) 30°
ব্যাখ্যা

ΔABC - এ সমবাহু
∴ ∠BAC = 60°
আবার,
AB||CE এবং AC ছেদক,
∴ ∠ACE = ∠BAC = 60°
∴ 1/2 ∠ACE = 30°

১২.
চিত্রে n = ?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 20°
  4. ঘ) 15°
সঠিক উত্তর:
ঘ) 15°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15°
ব্যাখ্যা

এখানে,
n + 90° + 3n + 2n = 180°
বা, 6n = 90°
∴ n = 15°

১৩.
ABCD রম্বসের AB এবং CD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করে যেখানে AC = 6 সে.মি, BD = 8 সে.মি তবে, AB = ?
  1. ক) 6 সে.মি
  2. খ) 5 সে.মি
  3. গ) 4 সে.মি
  4. ঘ) 3 সে.মি
সঠিক উত্তর:
খ) 5 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) 5 সে.মি
ব্যাখ্যা

রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
∴ < AOB = 90°

আবার,
OA = 1/2 AC
= 1/2 × 6 = 3cm,
OB = 1/2 BD
= 1/2 × 8 = 4

∴ AB = √(OA2 + OB2)
= √(32 + 42)
= √25
= 5cm

১৪.
একটি মইয়ের একপ্রান্ত, ভূমি হতে খাড়া দেয়ালের ১২ সে.মি উচুতে সংযুক্ত। মইয়ের অপরপ্রান্ত দেয়াল হতে ৫ সে.মি দূরে ভূমিতে অবস্থিত হলে। মইয়ের দৈর্ঘ্য কত?
  1. ক) ১১ সে.মি
  2. খ) ১২ সে.মি
  3. গ) ১৩ সে.মি
  4. ঘ) ১৪ সে.মি
সঠিক উত্তর:
গ) ১৩ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ সে.মি
ব্যাখ্যা

দেয়ালের উচ্চতা OA = ১২cm
ভূমির দৈর্ঘ্য OB = ৫cm
∴ মইয়ের দৈর্ঘ্য AB = √(OA2 + OB2)
= √(১২2 + ৫2)
= √১৬৯
= ১৩cm

১৫.
ABCD বর্গের কর্ণ AC = 4√2 মি. হলে, ΔBOC এর ক্ষেত্রফল কত যেখানে কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করে?
  1. ক) 4 বর্গমিঃ
  2. খ) 16 বর্গমিঃ
  3. গ) 8 বর্গমিঃ
  4. ঘ) 32 বর্গমিঃ
সঠিক উত্তর:
ক) 4 বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) 4 বর্গমিঃ
ব্যাখ্যা

কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
∴ OC = 1/2 AC
= 4√2/2
= 4/√2

আবার,
OB = 1/2 BD
= 1/2 AC
= 4√2/2
= 4/√2

∴ ΔBOC = 1/2 × OB × OC
= 1/2 × 4/√2 × 4/√2
= 16/4
= 4 বর্গমিঃ

১৬.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ হলে এর দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কত?
  1. ক) 1:5
  2. খ) 5:1
  3. গ) 3:10
  4. ঘ) 10:3
সঠিক উত্তর:
গ) 3:10
উত্তর
সঠিক উত্তর:
গ) 3:10
ব্যাখ্যা

মনেকরি,
প্রস্থ = 2a মিঃ
∴ দৈর্ঘ্য = 2a এর 3/2 = 3a মিঃ

∴ পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)
= 2(2a + 3a) = 10a মিঃ

∴ দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত = 3a : 10a
= 3 : 10

১৭.
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজ 25 মিঃ। অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত -
  1. ক) 3 : 4 : 5
  2. খ) 2 : 3 : 4
  3. গ) 8 : 15 : 17
  4. ঘ) 12 : 13 : 5
সঠিক উত্তর:
ক) 3 : 4 : 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 3 : 4 : 5
ব্যাখ্যা

মনেকরি,
অপর বাহুদ্বয় 3a, 4a
∴ (3a)2 + (4a)2 = 252
বা, 25a2 = 252
বা, a2 = 25
∴ a = 5
∴ অপর বাহুদ্বয় = 15, 20
∴ অনুপাত = 15:20:25
= 3 : 4 : 5