পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

পরীক্ষাপ্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৮৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের মানবণ্টন অনুসারে ৯০ মার্কের ফুল মডেল টেস্ট] [Live MCQ - তে প্রতি মাসের ৭ ও ২২ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫ · তারিখ অনির্ধারিত · ৮৪ প্রশ্ন

.
Which one is a plural number?
  1. Arms
  2. Formula
  3. Dwarf
  4. Goose
ব্যাখ্যা

• 'Arms' is a plural number.

• Arm (noun)
- English Meaning: a human upper limb; a means (such as a weapon) of offense or defense.
- Bangla Meaning: (১) বাহু: (২) কোনো দেশের সশস্ত্র বাহিনীর শাখা বা বিভাগ।

- Arm এর plural form হলো arms.

অন্যদিকে,
খ) Formula (সূত্র; সঙ্কেত) → singular.
- এর plural form হলো- formulas; কিংবা বৈজ্ঞানিক প্রয়োগে formulae.

গ) Dwarf (বামন) → singular.
- এর plural form হলো- dwarfs or dwarves.

ঘ) Goose (রাজহংসী) → singular.
- এর plural form হলো- geese.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
"Cul-de-sac" refers to-
  1. Error
  2. Dead end
  3. Gracious response
  4. Contradiction
ব্যাখ্যা

• "Cul-de-sac" refers to- Dead end.

• Cul-de-sac (noun)
- English Meaning: a street or passage that is closed at one end.
- Bangla Meaning: কানাগলি।

• Examples: 
- An intellectual cul-de-sac.
- The home sits in a cul-de-sac spread out over two acres.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

.
The Rohingya ____ their homeland firstly during the 1970s.
  1. left
  2. was left
  3. had left
  4. had been leaving
ব্যাখ্যা

• Complete sentence: The Rohingya left their homeland firstly during the 1970s.
- Bangla meaning: রোহিঙ্গারা প্রথম তাদের মাতৃভূমি ত্যাগ করে ১৯৭০-এর দশকে।

• অতীতের একটি নির্দিষ্ট ঘটনা বোঝাতে Simple Past Tense ব্যবহার করা হয়।
- এখানে 1970s একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে।
- অতএব, left (simple past of leave) হলো সঠিক।

Other options:
খ) was left
- এটি passive form.
- অর্থ: "ছাড়া হয়েছিল" বা "পরিত্যক্ত ছিল"।
- যেমন: The house was left in ruins after the storm.
- এখানে “The Rohingya” মূল subject হওয়ায় passive voice ব্যবহার করা ভুল।

গ) had left
- এটি Past Perfect Tense -এ ব্যবহৃত হয়, যেখানে দুইটি ঘটনা ঘটে।
- প্রথম ঘটনার ক্ষেত্রে Past Perfect ব্যবহৃত হয়।

ঘ) had been leaving
- এটি Past Perfect Continuous Tense -এ ব্যবহৃত হয়, যেখানে অতীতকালে দুইটি ঘটনা চলমান বুঝাতে ব্যবহৃত হয়, যা এক্ষেত্রে সঠিক নয়।

.
What is the verb form of 'Television'?
  1. Telecast
  2. Telesite
  3. Televise
  4. Televisioned
ব্যাখ্যা

• The verb form of 'Television' is- Televise.

• Television (noun) - দূরদর্শন; টেলিভিশন।
- এর verb form হলো televise, যার অর্থ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা।

• Televise (verb) = to broadcast something on television.
- Example: The match will be televised live. (ম্যাচটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে।)

অন্যদিকে,
ক) Telecast → This is also a verb, but it is derived from “telecast” (a different noun).
- অর্থাৎ, টেলিভিশনে প্রোগ্রাম সম্প্রচার করা অর্থে ব্যবহৃত হয়।
- “Telecast” itself means “a television broadcast”, but it is not the verb form of the word “television”.

খ) Telesite → Not a real word.
ঘ) Televisioned → Not a correct or existing verb form.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
Fill in the blank: We received _____ reply.
  1. none
  2. no
  3. not
  4. nothing
ব্যাখ্যা

• Complete sentence: We received no reply.
- Bangla meaning: আমরা কোনো উত্তর পাইনি।

- এখানে reply শব্দটি singular countable noun হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এর পূর্বে determiner হিসেবে no বসবে।
- Correct structure: No (determiner) + noun (no reply, no money, no time, no problem).
- No is used before singular countable nouns to mean "not any" or "zero".
- No = complete negative (not any).

অন্যদিকে,
ক) None → Used alone or with of.
- "None" is used for uncountable nouns or plural countable nouns.
- যেমন: None of us came / We received none.

গ) Not → "Not" is a negative adverb or auxiliary, not used before nouns directly.
- যেমন: We did not receive any reply.

ঘ) Nothing → Used as a pronoun (stands alone).
- "Nothing" is used for uncountable things or abstract concepts, not for countable nouns like "reply".
- সঠিক ব্যবহার হলো: We received nothing.

.
Which one is the common gender?
  1. Nun
  2. Genetrix
  3. Pilot
  4. Doe
ব্যাখ্যা

• The correct answer is- গ) Pilot.

• Pilot (noun)
- English Meaning: a person who operates the flying controls of an aircraft.
- Bangla Meaning: বিমানচালক।

• Pilot → common gender (can be male or female).

অন্যদিকে,
• Nun (feminine gender):
- Bangla meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী।
- এর masculine gender হলো- Monk/Friar (সন্ন্যাসী)।

- Genetrix (feminine gender):
- Biological mother.
- এর masculine gender হলো- Genitor: Biological father.

• Doe (feminine gender):
- Bangla meaning: মৃগী; স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ।
- এর masculine gender হলো- Buck (পুরুষ হরিণ)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The synonym of the word 'Heckle' is-
  1. Busy
  2. Harass
  3. Rude
  4. Slow
ব্যাখ্যা

• The synonym of the word 'Heckle' is- Harass.

• Heckle (verb)
- English Meaning: to harass and try to disconcert with questions, challenges, or gibes: badger.
- Bangla Meaning: জনসভায় বক্তাকে বারবার থামিয়ে দিয়ে তাকে নানা কূটপ্রশ্নে জর্জরিত করা; খোঁচাখুঁচি করা; জ্বালাতন/অতিষ্ঠ/উত্ত্যক্ত করা।

• Given options:
ক) Busy - কর্মরত; ব্যাপৃত; ব্যস্ত; কর্মব্যস্ত।

খ) Harass - হয়রান বা নাজেহাল করা; উদ্বিগ্ন করা।

গ) Rude - (কোনো ব্যক্তি এবং তার বাক্য ও আচরণ) অভদ্র; অমার্জিত; রূঢ়।

ঘ) Slow - ধীর; মন্থর।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word 'Heckle' is- Harass.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The leader spoke ______ a firm voice.
  1. with
  2. in
  3. by
  4. through
ব্যাখ্যা

• Complete Sentence: The leader spoke in a firm voice.
- Bangla Meaning: নেতা দৃঢ় কণ্ঠে কথা বললেন।

• ইংরেজিতে কোনো কণ্ঠস্বর, ভঙ্গি, বা ভাব প্রকাশের ক্ষেত্রে "in + a/an + adjective + voice" ব্যবহার করা হয়। যেমন:
- speak in a calm voice.
- speak in a loud voice
- speak in a low voice.
- spoke in a firm voice.
- speak in a whisper.
- speak in anger.

• Structure: speak + in + (manner/voice/feeling/attitude).
- She spoke in anger.
- He spoke in a soft tone.
- They spoke in unison.

.
The new chief weapons inspector may make a difference.
Here, 'chief' is used as-
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা

• The new chief weapons inspector may make a difference.
- Here, 'chief' is used as an Adjective.

- It functions as an adjective (attributive noun/adjective).
- chief → এখানে “weapons inspector” নামের পদবি বা পদকে বোঝাতে ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, এটি 'weapons inspector' noun phrase-কে modify করছে (অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ/প্রধান weapons inspector).
- যে word কোনো noun/noun phrase-কে modify করে, সেটি হলো Adjective.

• Chief (adjective)
- English Meaning: of greatest importance or influence; accorded highest rank or office.
- Bangla Meaning: (১) প্রধান; সবচেয়ে গুরুত্বপূর্ণ; the chief rivers of Bangladesh. (২) পদমর্যাদায় প্রথম: the Chief Justice.

অন্যদিকে,
• Chief (noun)
- English Meaning: the head of a body of persons or an organization: leader.
- Bangla Meaning: (১) নেতা বা শাসক। (২) বিভাগীয় প্রধান; সর্বোচ্চ কর্মকর্তা: Chief of Staff, প্রধান স্টাফ অফিসার।

- Example: The chief of the estate was left to the eldest son.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১০.
No spelling error occurs in:
  1. Ricepient
  2. Recipeant
  3. Recepient
  4. Recipient
ব্যাখ্যা

• No spelling error occurs in: ঘ) Recipient.

• Recipient (noun, adjective)
- English Meaning: one that receives: receiver; receiving or capable of receiving something.
- Bangla Meaning: গ্রহীতা; প্রাপক।

• Ex. Sentences:
- He was a recipient of the Civilian Service Award.
- The recipient gets to choose who to give it to the following month.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১১.
We saw the cat jumping over the wall.
Here, ‘jumping’ is a/an-
  1. Infinitive
  2. Gerund
  3. Participle
  4. Verbal noun
ব্যাখ্যা

• We saw the cat jumping over the wall.
- Here, ‘jumping’ is a Participle.

- 'jumping' এখানে verb “jump” এর present participle (-ing form).
- এটা the cat নামের noun-কে একই সঙ্গে বর্ণনা করছে এবং কাজটি চলমান থাকার অবস্থা দেখানো হচ্ছে।

• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।

অন্যদিকে,
• Infinitive:
- verb-এর base form বা to + base form.
- যেমন: to walk.

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
- যেমন: Rising early is a good habit.

• Verbal Noun: 
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- যেমন: The writing of a good letter is very difficult.

১২.
We need more ______ to finish this project.
  1. equipments
  2. equipment
  3. equip
  4. equipping
ব্যাখ্যা

• Complete sentence: We need more equipment to finish this project.

• Equipment (uncountable noun) - (১) সজ্জা; প্রস্তুতি। (২) (collective noun) যন্ত্রপাতি।
- Equipment is an uncountable noun, so it does not take a plural form.
- অর্থাৎ, Equipment একটি uncountable noun, কারণ এটিকে গণনা করা যায় না এবং এর countable form ও নেই।
- এর countable form হিসেবে a tool বা a piece of equipment ব্যবহার করা যায়।

- সুতরাং, শূন্যস্থানে সঠিক noun form টি হবে- খ) equipment.

অন্যদিকে,
- equip হলো- verb.
- equipping হলো- present participle.

১৩.
Select the appropriate antonym for "Opulent"-
  1. Affluent
  2. Better-off
  3. Destitute
  4. Sumptuous
ব্যাখ্যা

• The appropriate antonym for "Opulent" is- Destitute.

• Opulent (adjective)
- English Meaning: having a large estate or property: wealthy.
- Bangla Meaning: ধনী; বিত্তবান; অতি বাড়ন্ত; প্রবলভাবে বৃদ্ধিশীল।

• Given options:
ক) Affluent - বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়।

খ) Better-off - অপেক্ষাকৃত ভালো।

গ) Destitute - দুঃস্থ; দুর্গত; নিঃস্ব।

ঘ) Sumptuous - মহামূল্য; মহার্ঘ; ব্যয়বহুল; জাঁকালো।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The appropriate antonym for "Opulent" is- Destitute.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৪.
Either of the books ____ stolen.
  1. are
  2. is
  3. were
  4. None of these
ব্যাখ্যা

Complete sentence: Either of the books is stolen.
- Bangla meaning: বই দুটির যেকোনো একটি চুরি হয়ে গেছে।

• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Either of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Either + of + plural noun + singular verb.
- Either of এর পরে plural noun এবং singular verb বসে।

More examples:
- Either of the girls is responsible.
- Neither of the students was present.

১৫.
The meaning of the phrase "Swan song" is-
  1. A happy beginning or introduction
  2. A musical voice
  3. The greatest work
  4. A final performance before retirement
ব্যাখ্যা

• The meaning of the phrase "Swan song" is- A final performance before retirement.

• Swan Song (noun)
- English Meaning: the final performance or activity of a person's career; a farewell appearance or final act or pronouncement.
- Bangla Meaning: কবি, সংগীতজ্ঞ প্রভৃতির মৃত্যুর আগে শেষ উপস্থিতি, অনুষ্ঠান, শিল্পকর্ম ইত্যাদি; অন্তিম গীত।

Example sentences:
- The motif was big and heavy, and this might be his swan song.
- He is preparing for his swan song with the City Orchestra.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.

১৬.
Turn left just past the stairs.
Here, the underlined word is-
  1. Noun
  2. Preposition
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা

• Turn left just past the stairs.
- Here, the underlined word is- Preposition.

- Here, "past" is used to indicate position or location beyond something (the stairs).
- এই বাক্যে "past" একটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
- past এখানে stairs -এর পাশ দিয়ে নির্দেশ করছে।
- যেহেতু past এখানে noun phrase (the stairs) এর আগে বসে অবস্থান নির্দেশ করছে, তাই এটি এখানে Preposition.

• Past (preposition)
- English Meaning: on or to the other side of somebody/something; at the farther side of: beyond.
- Bangla Meaning: পেরিয়ে; ছাড়িয়ে। 

More Example: 
- We live in the house just past the church.
- He just walked straight past us!

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৭.
Brevity is the soul of _____.
  1. life
  2. power
  3. wit
  4. wisdom
ব্যাখ্যা

• Brevity is the soul of wit.
- এটি উইলিয়াম শেক্সপিয়রের নাটক Hamlet-এর একটি বিখ্যাত উক্তি।
- বাংলা অনুবাদ: মানিকের খানিক ভালো।
- অর্থাৎ, সংক্ষিপ্ততা হলো বুদ্ধিমানের প্রাণ।
- এর দ্বারা বুঝায়, বুদ্ধিমান লোকজন খুব অল্প কথায় অনেক বুদ্ধিদীপ্ত কথা প্রকাশ করতে পারে।
- এটি একটি প্রবাদ বাক্য।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

১৮.
The indirect form of:
The head teacher said to the students, "Have you understood the lesson?"
  1. The head teacher told the students whether they had understood the lesson.
  2. The head teacher asked the students if they had understand the lesson.
  3. The head teacher asked the students if they have understood the lesson.
  4. The head teacher asked the students if they had understood the lesson.
ব্যাখ্যা

- Direct: The head teacher said to the students, "Have you understood the lesson?"
- Indirect: The head teacher asked the students if they had understood the lesson.

• Interrogative sentence -এর Narration change করার ক্ষেত্রে,
- প্রথমে Reporting verb -এর subject বসে।
- Reporting verb টি ask, inquire of, want to know, demand, wonder ইত্যাদিতে পরিবর্তিত হয়।
- তারপর Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে Inverted comma তুলে দিয়ে linker হিসেবে if/whether বসবে।
- তবে, Reported speech টি যদি Wh word দ্বারা শুরু হয় তাহলে তা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, সেই Wh - question word টিই conjunction হিসেবে বসবে।
- তারপর Reported speech -এর subject বসবে।
- তারপর Direct speech - এ present perfect tense থাকলে Indirect speech - এ তা past perfect tense এ পরিবর্তিত হয়।
- তারপর বাকি অংশ বসবে।
- Sentence টি Interrogative এর পরিবর্তে Assertive এ পরিণত হয়।

• Structure:
- Reporting verb এর subject + Tense অনুযায়ী ask/ inquire of + Object + if/ whether + reported speech এর subject + reported speech এর verb + বাকি অংশ।

More example:
Direct: Niha said to her friend, "Will you go home?"
Indirect: Niha asked her friend if she would go home.

১৯.
Identify the correct sentence:
  1. She prefers speaking than writing.
  2. She prefers speaking to writing.
  3. She prefers speaking more than writing.
  4. She prefers speaking to write.
ব্যাখ্যা

Correct sentence: খ) She prefers speaking to writing.

• দুটি কাজের একটিকে বেশি পছন্দ করা বুঝাতে prefer ব্যবহৃত হয়। 
- Structure: Prefer + Verb-ing + to + Verb-ing.
- Prefer-এর পর দুটি verb-এর মধ্যে তুলনা বোঝাতে verb-এর present participle form বসে।
- আর তুলনাযোগ্য দুটি verb-এর মাঝে অন্য কোনো preposition না বসে to বসে।

- আবার Prefer এর সাথে to-infinitive বা bare-infinitive ও ব্যবহৃত হয়। তবে would prefer এর সাথে এরূপ usage বেশি মানায়। 
- Structure: prefer + to-infinitive + to + to-infinitive. 

- সুতরাং, সঠিক বাক্যটি হলো- She prefers speaking to writing.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

২০.
"অন্যের দোষ ধরা সহজ" -এর সঠিক ইংরেজি হলো-
  1. It is easy to find fault of others.
  2. It is easy to find fault with others.
  3. It is easy to find out faults of others.
  4. It is easy to find out fault of others.
ব্যাখ্যা

• সঠিক উত্তর: খ) It is easy to find fault with others.

• Find fault with someone/something (phrase)
- English Meaning: to criticize someone or something, especially without good reasons.
- Bangla Meaning: বিশেষ করে কোনো জরুরি কারণ ছাড়াই কারো সমালোচনা করা বাঁ দোষ ধরা।

- সুতরাং, অন্যের দোষ ধরা সহজ -এর সঠিক ইংরেজি হবে- It is easy to find fault with others.

- অন্য অপশনগুলোতে ভুল preposition ব্যবহার করা হয়েছে।

২১.
The correct passive form of: The bottle contains pure honey.
  1. Pure honey contained by the bottle.
  2. Pure honey is contained in the bottle.
  3. Pure honey is contained by the bottle.
  4. Pure honey is contained on the bottle.
ব্যাখ্যা

- Active: The bottle contains pure honey.
- Passive: Pure honey is contained in the bottle.

• Present indefinite tense -এর assertive sentence -এর active voice -কে passive voice -করার নিয়ম:
- Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb (am/is/are) বসে।
- মূল verb এর past participle হয়।
- তারপর preposition (by, with, to, at, in etc.) বসে।
- Active voice এর object টি passive voice এর subject হয়ে যায়।

• সাধারণত, আমরা জানি passive voice এ obj এর পূর্বে preposition হিসেবে by বসে।
- তবে কিছু verb আছে যেগুলোর পরে passive এ in বসে।
- যেমন: Embody, Contain, Include, ইত্যাদি।

More examples:
- Active: The jar contains cookies.
- Passive: Cookies are contained in the jar.

- Active: My mentor embodies all the best traits.
- Passive: All the best traits are embodied in my mentor.

২২.
Identify the correct sentence:
  1. The students have gone to see the Himalaya.
  2. The students have gone to see Himalaya.
  3. The students have gone to see Himalayas.
  4. The students have gone to see the Himalayas.
ব্যাখ্যা

Correct sentence: ঘ) The students have gone to see the Himalayas.

• Article এর নিয়মানুযায়ী,
• সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
- যেমন: The Himalayas, The Alps, The Vindhyas ইত্যাদি।

- কিন্তু একটিমাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article হিসাবে the বসে না।
- যেমন: 'Mount Kilimanjaro'.

- যেহেতু Himalayas শব্দটি plural হিসেবে ব্যবহৃত হয় কেননা Himalayas দ্বারা পর্বত শ্রেণীকে বোঝায়।
- তাই -এর পূর্বে the ব্যবহৃত হবে।
- সুতরাং, সঠিক বাক্যটি হলো- The students have gone to see the Himalays.

২৩.
Who wrote 'Saint Joan'?
  1. Alexander Pope
  2. Rudyard Kipling
  3. George Bernard Shaw
  4. Jonathan Swift
ব্যাখ্যা

• G. B. Shaw wrote 'Saint Joan'.

• Saint Joan:
- এটি George Bernard Shaw রচিত একটি chronicle play.
- It is a chronicle play with six scenes and an epilogue by George Bernard Shaw.
- নাটকটি ১৯২৩ সালে মঞ্চায়িত করা হয়েছিল এবং প্রকাশিত হয় ১৯২৪ সালে।
- নাটকের কাহিনী ঐতিহাসিক ঘটনাবলীকে অনুসরণ করে লেখা।
- It was inspired by the canonization of Joan of Arc in 1920, nearly five centuries after her death in 1431.
- Shaw’s Joan leads France to victory over the English by dint of her innate intelligence and leadership and not through supernatural guidance.

• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House (play),
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc (tragedy play), etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.

২৪.
"Ode to a Nightingale" is composed by-
  1. P. B. Shelley
  2. John Keats
  3. S. T. Coleridge
  4. William Wordsworth
ব্যাখ্যা

• "Ode to a Nightingale" is composed by John Keats.

• Ode to a Nightingale:
- এই কবিতাটি শুরু হয়েছে এই লাইনটি দিয়ে।
- John Keats রচিত "Ode to a Nightingale" কবিতাটি প্রকৃতি, সৌন্দর্য, মৃত্যু এবং বাস্তবতা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে লেখা এক অনন্য সৃষ্টি।
- আটটি স্তবকে রচিত কবিতা যা "Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems" (১৮২০) গ্রন্থে প্রকাশিত হয়।
- এটি কবির বাগানে বাসা বাঁধা একটি বুলবুলির গানের দ্বারা অনুপ্রাণিত।
- এই কবিতাটিকে গণ্য করা হয় meditation upon art and life হিসেবে।
- কবিতায় মূলত Nightingale পাখিকে দেখানো হয়েছে অমরত্বের প্রতীক হিসেবে।
- "Ode to a Nightingale" কবিতায় Keats প্রকৃতি ও কল্পনার মধ্য দিয়ে বাস্তব জীবনের দুঃখ-কষ্ট থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তবে কবি বুঝতে পারেন যে, মানুষকে বাস্তবতা মেনে নিতেই হয়।

• Famous Lines of this Poem:
- "My heart aches, and a drowsy numbness pains
My sense, as though of hemlock I had drunk"
- "Thou wast not born for death, immortal Bird!"
- "Forlorn! the very word is like a bell."

• John Keats (1795-1821):
- John Keats একজন English Romantic lyric poet ছিলেন।
- তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন।
- তিনি মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি। 
- তার কাব্য সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য আজও বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অধিকার করে আছে।

• Famous poems:
- Ode to Psyche,
- Ode to a Nightingale
- Ode on Melancholy,
- Ode on a Grecian Urn,
- To Autumn,
- Bright Star,
- Lamia,
- Isabella,
- Hyperion,
- The Eve of St. Agnes,
- La Belle Dame Sans Merci,
- On First Looking into Chapman's Homer, etc.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.

২৫.
"Sweet are the uses of adversity."
This quote is from-
  1. Macbeth
  2. Othello
  3. Twelfth Night
  4. As You Like It
ব্যাখ্যা

• "Sweet are the uses of adversity."
- This quote is from 'As You Like It'.

• As You Like It:
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- এই নাটকটি 'Pastoral elegy' হিসেবেও পরিচিত।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Shakespeare based the play on Rosalynde (1590), a prose romance by Thomas Lodge.
- The Forest of Arden নামক এক কাল্পনিক বনে এই নাটকের অধিকাংশ কাহিনী বর্ণিত যাতে আমরা Orlando এবং Rosalind এর প্রেম কাহিনী দেখতে পাই।

• Some famous quotes from As You Like It:
- "All the world's a stage, And all the men and women merely players."
- "Sweet are the uses of adversity."
- The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.
- I pray you, do not fall in love with me, for I am falser than vows made in wine.
- Men have died from time to time, and worms have eaten them, but not for love.
- We that are true lovers run into strange capers.

• Main characters:
- Rosalind,
- Celia (Cousin of Rosalind),
- Orlando (Male lead),
- Oliver,
- Duke Senior,
- Duke Frederick,
- Touchstone,
- Audrey, etc.

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

• Notable works (Comedy):
- The Merchant of Venice,
- Twelfth Night,
- As You Like It,
- A Midsummer Night’s Dream,
- Measure for Measure.

Source:
1. Britannica.
2. SparkNotes.

২৬.
"তোমার কথায় আমি এই দায়িত্ব নিয়েছি।" - এখানে 'কথা' শব্দটি কী নির্দেশ করে?
  1. উক্তি
  2. প্রসঙ্গ 
  3. আলাপ 
  4. পরামর্শ 
ব্যাখ্যা

কথা শব্দটি দিয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করা যায়।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
"তোমার কথায় আমি এই দায়িত্ব নিয়েছি।" - এখানে 'কথা' শব্দটি - পরামর্শ নির্দেশ করে।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৭.
'গণকবর' শব্দে ‘গণ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. মানুষ
  2. বহুবচন
  3. সাধারণ
  4. বিশেষ
ব্যাখ্যা

• গণ (বিশেষ্য) অর্থ:
- সমূহ; সমষ্টি।
- বহুবচনবাচক শব্দ (কৃষকগণ, লোকগণ, গণকবর)।
- বর্গ; শ্রেণি।
- দল। 

উৎস: বাংলা একাডেমী অভিধান

২৮.
'উৎক্ষিপ্ত' শব্দের 'উৎ' উপসর্গ কোন অর্থ ধারণ করেছে?
  1. প্রস্তুতি
  2. গতি
  3. ঊর্ধ্ব
  4. অপকর্ষ
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) ঊর্ধ্ব।

----------------
ব্যাখ্যা:
‘উৎক্ষিপ্ত’ শব্দটি গঠিত হয়েছে —
উৎ (উপসর্গ) + ক্ষিপ্ত (মূল শব্দ)।

এখানে ‘উৎ’ উপসর্গের অর্থ হলো ঊর্ধ্ব বা উপরের দিকে।
অর্থাৎ, উৎক্ষিপ্ত মানে হচ্ছে - উর্ধ্বে নিক্ষিপ্ত।

যেমন: কৃত্রিম উপগ্রহটি উৎক্ষিপ্ত হয়েছে।

উল্লেখ্য,
- ’উৎ’ একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ।

’উৎ’ উপসর্গটি অন্য যেসব অর্থে ব্যবহৃত হয়-
• ’ঊর্ধ্বমুখিতা" অর্থে- উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন।
• ’আতিশয্য’ অর্থে- উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন।
• ’প্রস্তুতি’ অর্থে- উৎপাদন, উচ্চারণ।
• ’অপকর্ষ’ অর্থে- উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

২৯.
বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. লাজুক
  2. ইতরামি
  3. বড়াই
  4. মুনশিয়ানা
ব্যাখ্যা

• আনা > আনি (হিন্দি) বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ:
- মুনশি + আনা - মুনশিয়ানা,
- বিবি + আনা - বিবিয়ানা,
- হিন্দু + আনি -হিন্দুয়ানি।

অন্যদিকে, 
বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ:
- উক-প্রত্যয়: বিশেষণ গঠনে-  লাজ + উক - লাজুক
- আরু-প্রত্যয়: বিশেষণ গঠনে: বোমা + আরু - বোমারু।
- আলো-প্রত্যয়: বিশেষ্য ও বিশেষণ গঠনে: জমক + আলো -জমকালো। 
- আমি-প্রত্যয়: ইতর + আমি = ইতরামি
- ই-প্রত্যয়: জমিদার + ই = জমিদারি।
- আই-প্রত্যয়: বড় + আই = বড়াই

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৩০.
'বাদ্যযন্ত্রের ধ্বনি' - এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  1. মর্মর
  2. টঙ্কার
  3. ঝংকার
  4. ঝনৎকার
ব্যাখ্যা

• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' - এর সঠিক বাক্য সংকোচন - ঝংকার।

অন্যদিকে,
• ‘ধনুকের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - টঙ্কার।
• ‘ঝন্‌ঝন শব্দ’ এর এককথায় প্রকাশ - ঝনৎকার।
• ‘শুকনো পাতার শব্দ’ এর এককথায় প্রকাশ - মর্মর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩১.
'হরিণ' এর সমার্থক শব্দ: 
  1. শাখামৃগ
  2. মৃগ
  3. মৃগেন্দ্র
  4. গহন
ব্যাখ্যা

• 'মৃগ' শব্দের অর্থ - হরিণ, পশু।

• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।

অন্যদিকে,
• 'বানর' শব্দের অর্থ - বাঁদরসুলভ স্বভাববিশিষ্ট, শাখামৃগ, মর্ব।
• 'সিংহ' শব্দের অর্থ - মৃগেন্দ্র, স্ত্রী. সিংহী /শিংহি।
• 'বন' শব্দের অর্থ - অরণ্য, জঙ্গল, কানন, কুঞ্জ, গহন, বিপিন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩২.
ইয়ংবেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন কে?
  1. জোশুয়া মার্শম্যান
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. হেনরি লুই ডিরোজিও
  4. রামরাম বসু
ব্যাখ্যা

• হেনরি লুই ডিরোজিও ছিলেন ইয়ংবেঙ্গল আন্দোলনের প্রবক্তা।

হেনরি লুই ডিরোজিও:
- হেনরি লুই ডিরোজিও ছিলেন একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক।
- তিনি মাত্র ১৭ বছর বয়সে হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন।
- ‘ইয়ংবেঙ্গল’ ডিরোজিও প্রভাবিত এক তরুণ ছাত্রগোষ্ঠী।
- ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যে কোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও।
- এ ক্ষেত্রে দৃষ্টান্ত ছিল ইতিহাস আর দর্শন। 
- তাঁর উপদেশ ছিল ‘সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা’।

ইয়ংবেঙ্গল নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- ইয়ংবেঙ্গলদের নিয়ে মদুসূদন দত্তের বিখ্যাত প্রহসন: ‘একেই কি বলে সভ্যতা’
- হেনরি ডিরোজিওর অনুসারীরা ছিলেন: মুক্তচিন্তক গোষ্ঠী
- হেনরি ডিরোজিও ১৮২৮ সালে ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ নামে সংগঠন প্রতিষ্ঠা করেন।
- ‘ইয়ংবেঙ্গল’ ডিরোজিও প্রভাবিত ছাত্রগোষ্ঠী ছিলেন: কৃষ্ণমোহ্ন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, এবং তারাচাঁদ চক্রবর্তী।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

৩৩.
নিচের কোন শব্দটি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত?
  1. উজ্জ্বল
  2. নিশ্চয়
  3. কালোত্তীর্ণ
  4. সংসার
ব্যাখ্যা

• বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত শব্দটি হলো - নিশ্চয়।
- শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ, নিঃ + চয় = নিশ্চয়।

অন্যদিকে,
- ব্যঞ্জনে + ব্যঞ্জনে = ব্যঞ্জনসন্ধি - আগে ৎ বা দ্ এবং পরে চ্ বা ছ্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে চ হয়। এবং ৎ বা দ্‌ -এর পরে জ্‌ বা ঝ্‌ থাকলে ত্ দ্‌ স্থানে জ্‌ হয়। যেমন - উৎ + জ্বল = উজ্জ্বল

- ব্যঞ্জনে + ব্যঞ্জনে = ব্যঞ্জনসন্ধি - ম্-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার হয়। যেমন- সম্ + সার = সংসার, সম্ + গ্রাম = সংগ্রাম।

- প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রস্ব-উ ধ্বনি বা দীর্ঘ-উ ধ্বনির যোগে ও-ধ্বনি হয়। বানানে তা ও-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়। যেমন: কাল + উত্তীর্ণ = কালোত্তীর্ণ, মান + উত্তীর্ণ = মানোত্তীর্ণ।

বিসর্গ সন্ধি:
- পূর্বপদের শেষে বিসর্গ ( ঃ) থাকলে এবং পরপদের প্রথমে চ্ বা ছ্‌ থাকলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্, ট্‌ বা ঠ্‌ থাকলে ষ্‌; ত থাকলে স্ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়।

যেমন:
- নিঃ + চয় = নিশ্চয়,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৩৪.
অব্যয়ীভাব সমাসের উদাহরণ নয় কোনটি?
  1. বিশ্রী
  2. আমরণ
  3. প্রতিদান
  4. বেআক্কেল
ব্যাখ্যা

• অব্যয়ীভাব সমাস নয়- বেআক্কেল।
- নেই যার আক্কেল = বেআক্কেল; নঞ্ বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত।

------------------------
• অব্যয়ীভাব সমাস:
অব্যয় পদ পূর্বে বসে যে-সমাস হয় এবং যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্য গঠিত হয়। উপসর্গ একপ্রকার অব্যয়।  তাই উপসর্গযোগে গঠিত সব শব্দই অব্যয়ীভাব সমাস। এ সমাসের ব্যাসবাক্যে অব্যয়ের নাম বা প্রকৃতির উল্লেখ করা হয় না। কেবল অব্যয়ের অর্থ সহযোগে ব্যাসবাক্য গঠিত হয়।

অব্যয়ীভাব সমাসের উদাহরণ:
- শ্রীর অভাব = বিশ্রী;
- মরণ পর্যন্ত = আমরণ;
- দানের বিপরীত = প্রতিদান;
- জেলার সদৃশ = উপজেলা;
- বিঘ্নের অভাব = নির্বিঘ্ন;
- ঈষৎ নত = আনত;
- আমিষের অভাব = নিরামিষ;
- একটি লোক = লোকটি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৫.
'দাতা' এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. দাত্রা
  2. দাত্রী
  3. দাহত্রী
  4. ধাত্রী
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'দাতা' শব্দের অর্থ:
- যে ব্যক্তি দান করে; দানকারী; বদান্য।

- 'দাত্রী' — দাতার স্ত্রীবাচক শব্দ।

• 'দাতা' শব্দের বিপরীতার্থক শব্দ 'গ্রহীতা'।

অন্যদিকে,
'ধাত্রী' অর্থ- গর্ভধারিণী; মাতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৩৬.
'মজুর' - শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. দেশি 
  2. আরবি
  3. তুর্কি
  4. ফারসি
ব্যাখ্যা

• ‘মজুর’ — ফারসি ভাষার শব্দ।

• ‘মজুর’ বলতে বোঝায়:
- কায়িক শ্রম যার পেশা; শ্রমিক।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৭.
কাজী নজরুল ইসলাম কত সালে 'একুশে পদক' লাভ করেন?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা

• কবি কাজী নজরুল ইসলাম:
- বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- কাজী নজরুল ইসলাম মোট ১৩ বার ঢাকায় আসেন।
- প্রথমবার আসেন ১৯২৬ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট ৫ বার।
- দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়।
- ১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে 'ডি. লিট' উপাধি বা সম্মাননা প্রদান করে।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব এবং ফেব্রুয়ারি মাসে একুশে পদক প্রদান করা হয়।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

৩৮.
কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য নয়?
  1. সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর
  2. উনিশ শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে।
  3. সাধু রীতির বহু সর্বনামে ‘হ’-বৰ্ণ যুক্ত থাকে।
  4. তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম।
ব্যাখ্যা

সাধু ভাষা/রীতি:
- দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়।
- উনিশ শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে।
- সাধু রীতির সাধারণ বৈশিষ্ট্য:

(ক) সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর,
 যেমন:
- ‘করা' ক্রিয়ার রূপ: করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার।

(খ) সাধু রীতির বহু সর্বনামে ‘হ’-বৰ্ণ যুক্ত থাকে,
যেমন:
- তাহারা, ইহাদের, যাহা, তাহা, ইত্যাদি। 

অন্যদিকে,
- চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৩৯.
'কৃত্তিবাস ভদ্র' - কোন লেখকের ছদ্মনাম?
  1. মোহিতলাল মজুমদার
  2. প্রেমেন্দ্র মিত্র
  3. সতীনাথ ভাদুড়ী
  4. বিমল মিত্র
ব্যাখ্যা

• প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- সাহিত্য-সাধনার প্রথমপর্বে তিনি — ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।
- তাঁর জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে।
- তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।
- প্রেমেন্দ্র মিত্র কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হয়ে ওঠেন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পঞ্চশর,
- বেনামী বন্দর,
- পুতুল ও প্রতিমা,
- মৃত্তিকা ইত্যাদি।

অন্যদিকে
- বিমল মিত্র জাবালি ছদ্মনামে লিখতেন।
• মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম হলো কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস।
• সতীনাথ ভাদুড়ী এর ছদ্মনাম - চিত্রগুপ্ত।

উৎস:
১)বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪০.
'Philology' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দর্শনশাস্ত্র
  2. ধ্বনিবিদ্যা
  3. ভাষাতত্ত্ব
  4. ধ্বনিগত
ব্যাখ্যা

• 'Philology' এর বাংলা পরিভাষা- 'ভাষাতত্ত্ব'।

অন্যদিকে, 
'Phonetic' এর বাংলা পরিভাষা-  'ধ্বনিগত'।  
'Phonetics' এর বাংলা পরিভাষা-  'ধ্বনিবিদ্যা। 
'Philosophy' এর বাংলা পরিভাষা - দর্শনশাস্ত্র

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৪১.
“উচাটন”-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংকীর্ণ
  2. ব্যাকুল
  3. কোনোটিই নয়
  4. প্রশান্ত
ব্যাখ্যা

• উচাটন (বিশেষণ):
অর্থ: ব্যাকুল; অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত।

• উচাটন (বিশেষ্য):
অর্থ: ব্যাকুলতা; উৎকণ্ঠা।

অর্থ্যাৎ,
• 'উচাটন' শব্দটির বিপরীতার্থক শব্দ - প্রশান্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪২.
নিচের কোনটি নিলীন বর্ণ?
ব্যাখ্যা

'অ' নিলীন বর্ণ:
- ‘অ' কোনো বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায় না।
- কারণ ‘অ’-এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই।
- কিন্তু 'অ' ছাড়া বাকি স্বরধ্বনিগুলোর সংক্ষিপ্ত রূপ আছে বলে সেগুলো কোনো বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায়।
যেমন:
- কর = কর্ + অ (‘অ') দেখা যায় না।
- করা = কর্ + আ (‘আ’ দেখা যায়।
- অর্থাৎ ‘অ’ অন্য বর্ণের সঙ্গে লুকিয়ে থাকতে পারে বা নিঃশেষে লীন হয়ে থাকতে পারে বলে নিলীন বর্ণ।

অন্যদিকে,
এ, ঔ, উ এর সংক্ষিপ্ত রূপ যথাক্রমে এ-কার, ঔ-কার এবং উ-কার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৩.
"আশা > আশ" - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. স্বরলোপ
  2. সম্প্রকর্ষ
  3. স্বরাগম
  4. ক এবং খ উভয়ই 
ব্যাখ্যা

• সম্প্রকর্ষ বা স্বরলোপ:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
যেমন - বসতি > বস্‌তি, জানালা > জান্‌লা ইত্যাদি।

ক. আদিস্বরলোপ (Aphesis): যেমন - অলাবু > লাবু > লাউ, উদ্ধার > উধার > ধার।
খ. মধ্যস্বর লোপ (Syncope): অগুরু > অগ্রু, সুবর্ণ > স্বৰ্ণ ।
গ. অন্ত্যস্বর লোপ (Apocope): আশা > আশ, আজি > আজ, চারি > চার (বাংলা), সন্ধ্যা > সঞঝা > সাঁঝ।

উল্লেখ্য,
- স্বরলোপ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৪.
'তখনই কাজটি শুরু করা উচিত ছিলো।'- এখানে 'তখনই' শব্দের সাথে যুক্ত 'ই'-এর ব্যাকরণিক পরিচয় কী?
  1. প্রত্যয়
  2. উপসর্গ
  3. ধাতু
  4. বলক
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ঘ) বলক।
'তখনই কাজটি শুরু করা উচিত ছিলো।'- এখানে 'তখনই' শব্দের সাথে যুক্ত 'ই'- হলো বলক।

--------------
• বাংলা ব্যাকরণে, শব্দ গঠনের বিভিন্ন উপাদান রয়েছে, যেমন উপসর্গ, প্রত্যয়, ধাতু, এবং বলক।

• বলক:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে।
যেমন -
'তখনই' বা ‘এখনও' পদের 'ই' বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।

অন্য অপশন,

উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
যেমন-
- অজানা (অ + জানা), অভিযােগ (অভিযােগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ।

• প্রত্যয়:
- শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে।
যেমন -
→ বাঘ + আ = বাঘা।
→ দিন + ইক = দৈনিক।
উপরের উদাহরণে 'আ' ও 'ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'বাঘা' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।

ধাতু বা ক্রিয়ামূল:
বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। এসকল ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
যেমন: ‘লিখ্‌ + আ = লিখা; এখানে, লিখ্‌ হলো ধাতু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম ও দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৪৫.
‘ভেলুয়া’ কোন সংকলন গ্রন্থের অন্তর্গত?
  1. মৈমনসিংহ গীতিকা
  2. ঠাকুরমার ঝুলি
  3. পূর্ববঙ্গ গীতিকা
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'পূর্ববঙ্গ-গীতিকা':
পূর্ববঙ্গ-গীতিকা পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন। পূর্ববাংলার বিভিন্ন অঞ্চল থেকে পালাগুলো সংগ্রহ করা হয়। এগুলির প্রধান প্রধান সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীম উদ্‌দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।

পূর্ববঙ্গ-গীতিকাগুলো হলো:
- ভেলুয়া,
- মইষাল বন্ধু,
- কমলারাণী,
- দেওয়ান ঈসা খাঁ,
- ফিরোজ খাঁ দেওয়ান,
- আয়না বিবি,
- শ্যামরায়,
- শিলাদেবী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৪৬.
অর্ধমাত্রার বর্ণ কোনটি?
  1. ৎ 
ব্যাখ্যা

• ধ্বনি ও বর্ণ:
ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

• মাত্রাহীন বর্ণ- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং , ঃ  , ঁ।

• অর্ধমাত্রা বর্ণ- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।
• পূর্ণমাত্রা বর্ণ- ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭.
ভাষার মূল কাজ কী?
  1. সাহিত্য রচনা
  2. ব্যক্তির দক্ষতা উন্নয়ন
  3. যোগাযোগ স্থাপন 
  4. কর্মদক্ষতা উন্নয়ন
ব্যাখ্যা

• ভাষার প্রধান ও মৌলিক কাজ হলো — যোগাযোগ স্থাপন করা।
অর্থাৎ, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ভাব, অনুভূতি, জ্ঞান ও তথ্য বিনিময় করা।

• ভাষা ছাড়া মানুষ পরস্পরের সাথে ভাব প্রকাশ করতে পারত না, তাই সমাজজীবনও গড়ে উঠত না।

 উল্লেখ্য,
• ভাষার মূল ভিত্তি - ধ্বনি।
• ভাষার ক্ষুদ্রতম একক / মূল উপাদান - ধ্বনি।
• ভাষার মূল উপকরণ - বাক্য।
• ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৪৮.
রবীন্দ্রনাথ ঠাকুরের ”গল্পগুচ্ছ” এর অন্তর্ভুক্ত গল্প কোনটি?
  1. রবিবার
  2. শেষকথা
  3. ল্যাবরেটরি
  4. পোস্টমাস্টার
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত আধুনিক নরনারীর মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প:
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।

তিনসঙ্গী:
- 'তিনসঙ্গী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প সংকলন।
- এটি ১৯৪০ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে লেখা তিনটি গল্প প্রকাশ পায় এ গ্রন্থে।
- গল্প তিনটি: রবিবার, শেষকথা, ল্যাবরেটরি।

অন্যদিকে,
• 'পোস্টমাস্টার' ছোটগল্প:
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প পোস্টমাস্টার।
- এই ছোটগল্পের প্রধান চরিত্র রতন ও পোস্টমাস্টার।
- এই ছোটগল্পের বিখ্যাত উক্তি, 'জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।'
- ছোটগল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ”গল্পগুচ্ছ” সংকলনের অন্তর্ভুক্ত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৪৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, মাথাপিছু জিডিপির পরিমাণ কত?
  1. ২৬২০ মার্কিন ডলার
  2. ২৬৭১ মার্কিন ডলার
  3. ২৮২০ মার্কিন ডলার
  4. ২৮৭১ মার্কিন ডলার
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৩,৯৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- জাতীয় মহাসড়ক: ৪২৯৪ কিলোমিটার।
- আঞ্চলিক মহাসড়ক: ৫০৪০ কিলোমিটার।
- রেলপথ: ৩২৫৪ কিলোমিটার।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৫০.
মুশফিকুর তার শততম টেস্টে কত রানে আউট হয়েছিলেন?
  1. ৯৯ 
  2. ১০১ 
  3. ১০৬ 
  4. ১১৪ 
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ:
- বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। 
- মুশফিকুর তার শততম টেস্টে ১০৬ রানে আউট হয়েছিলেন।

⇒ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।
- বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 
- আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলেন মুশফিক।
- এতে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।  
- ভেন্যু: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
- সময়: ২০ নভেম্বর, ২০২৫।

উল্লেখ্য,
- টেস্ট ইতিহাসের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে জয় পেয়েছেন তিনি। মুশফিকের আগে এই তালিকায় নাম লিখিয়েছেন গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার।

উৎস: প্রথম আলো। [link]

৫১.
ঐতিহাসিক ‘কিন ব্রিজ’ কোন নদীর ওপর স্থাপিত?
  1. সুরমা
  2. কুশিয়ারা
  3. ধলাই
  4. খোয়াই
ব্যাখ্যা

ক্বীন ব্রীজ:
- ঐতিহাসিক ‘ক্বীন ব্রীজ’ বাংলাদেশের সিলেট শহরের সুরমা নদীর ওপর স্থাপিত।

⇒ সুরমা নদীর উপর অবস্থিত কীন ব্রিজ সিলেটের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত।
- এক সময় এ ব্রিজটি সিলেটেরই অন্য পরিচয় হয়ে উঠেছিলো।
- সময়ের পরিক্রমায় কীন ব্রিজের সে জৌলুস আর থাকলেও এটি এখনও সিলেটের ঐতিহ্য ও ইতিহাসের অংশ হয়ে সুরমার বুকে টিকে আছে।
- ১৯৩৬ সালে আসামের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আবদুল হামিদ এবং আসামের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য বাবু প্রমোদ চন্দ্র দত্তের উদ্যোগে ব্রিজটি তেরি হয়।
- ব্রিজটি উদ্বোধন করেন আসামের তৎকালীন গভর্নর মাইকেল কীন (গরপযধবষ কবধহব)। তার নামেই ব্রিজের নামকরণ করা হয়।
- তবে ব্রিজটি সুরমা ব্রিজ নামেও ব্যাপক পরিচিত।
- স্টিলের তৈরী এই ব্রিজটি দৈর্ঘ্যে ৩৯৫ মিটার এবং প্রস্থে ৫.৫০ মিটার।
- তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ৫৬ লাখ টাকা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৫২.
ডেভিড সালাই কোন উপন্যাসের জন্য ২০২৫ সালের বুকার পুরস্কার লাভ করেন?
  1. Flesh
  2. The Rest of Our Lives
  3. All That Man Is
  4. The Land in Winter
ব্যাখ্যা

বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই।
- ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ (Flesh)' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি। - 'ফ্লেশ (Flesh)' সালাইয়ের ষষ্ঠ উপন্যাস।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৫৩.
বাংলাদেশের প্রথম কাগজ কল কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. রাঙামাটি
  2. খুলনা
  3. চট্টগ্রাম 
  4. বাগেরহাট
ব্যাখ্যা

কর্ণফুলী পেপার মিলস লিমিটেড:
- বাংলাদেশের প্রথম কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। 
- এশিয়ার বৃহত্তম কাগজের কল কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড।
- ১৯৫৩ খ্রিস্টাব্দে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা নামক স্থানে প্রতিষ্ঠিত হয়। 
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।
- ৫ একর জমি জুড়ে ১৯৫৩ সালে তদানীন্তন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক বার্ষিক ৩০,০০০ মেঃ টন কাগজ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কর্ণফূলী পেপার মিলস্ লিঃ স্থাপিত হয়।
- চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাঁশ।
- কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাশেঁর প্রাপ্যতার উপর ভিত্তি করে কর্ণফুলি পেপার মিলটি চন্দ্রঘোনায় স্থাপন করা হয়েছিল।
- এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি।

উল্লেখ্য,
- পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং বাঁশ ব্যবহার করে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়।
- এই মিলে সাদা কাগজ এবং বাদামী ও অন্যান্য রঙ্গিন কাগজ উৎপাদিত হয়।
- এদেশে সরকারী চাহিদার প্রায় অর্ধেকের বেশি কাগজ সরবরাহ করে থাকে এ প্রতিষ্ঠানটি।

উৎস: বিসিআইসি ওয়েবসাইট।

৫৪.
‘টমাহক' ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. তুরস্ক
  4. ইরান
ব্যাখ্যা

‘টমাহক' ক্রুজ ক্ষেপণাস্ত্র:
- টমাহক হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যন্ত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র।
- এটি ভূমি এবং সমুদ্র উভয় জায়গা থেকেই ছোড়া যায়।
- এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১ হাজার ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
- টমাহকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি রাশিয়ার মতো ব্যাপক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে।
- এটি প্রায় ২০ ফুট লম্বা এবং এর ওজন ১ হাজার ৫১০ কেজি।
- বিমানের মতো এতেও দুটি পাখা থাকে। তবে এটি একটি নন-নিউক্লিয়ার (পারমাণবিক নয়) ক্ষেপণাস্ত্র।
- এই উচ্চ সক্ষমতার কারণে যেকোনো দেশ বা

উৎস: Britannica.

৫৫.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  1. দিনাজপুর 
  2. কুড়িগ্রাম 
  3. যশোর 
  4. লালমনিরহাট
ব্যাখ্যা

দহগ্রাম ছিটমহল:
- লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয়।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৫৬.
UNESCO ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?
  1. বাউল সঙ্গীত
  2. শীতলপাটির বুনন পদ্ধতি
  3. মঙ্গল শোভাযাত্রা
  4. জামদানি বুনন শিল্প
ব্যাখ্যা

UNESCO ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বাউল সঙ্গীত। 

ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ৫টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।

⇒ বাউল সংগীত:
- বাউল সংগীত হলো আধ্যাত্ববাদের চেতনাপুষ্ট লোক সংগীতের এক বিশেষ ধারা যা হিন্দু শাস্ত্রের ভক্তিবাদ ও একই সাথে সুফি সংগীত দ্বারা প্রভাবিত।
- স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কের ভাবনা আর ভিন্নধর্মী জীবন দর্শনের মধ্যেই বাউলদের বিশেষত্ব নিহিত রয়েছে।
- তাদের দর্শন কোনো বিশেষ ধর্ম, জাত, বর্ণ বা দেবতার বিশ্বাসের গন্ডীতে সীমাবদ্ধ নয় বরং শ্রষ্টাকে তারা আত্বার অংশ হিসেবে বিশ্বাস করে।
- এই দর্শনেই তাদের আত্মার মুক্তি।
- মানবতার ইতিহাসে এই বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০০৫ সালে একে “Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity” হিসেবে ঘোষনা দেয়।
- পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

উৎস: বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।

৫৭.
আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত?
  1. জাবুল
  2. নুরিস্তান
  3. পারওয়ান
  4. কান্দাহার
ব্যাখ্যা

বাগরাম বিমানঘাঁটি:
- বাগরাম বিমানঘাঁটি আফগানিস্তানের পারওয়ান প্রদেশে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত।

⇒ বাগরাম বিমানঘাঁটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। 
- গত শতকের পঞ্চাশের দশকে বাগরাম ঘাঁটি প্রথম নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আশির দশকে আফগান যুদ্ধের সময় আফগানিস্তানে সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম।
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এই হামলার পর সন্ত্রাসবিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের অংশ হিসেবে তারা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। মার্কিন অভিযানে তালেবানের পতনের পর বাগরাম চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে। মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে। বাগরামকে এক সুবিশাল সামরিক কমপ্লেক্সে রূপ দেয় যুক্তরাষ্ট্র।
- ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ সময় তালেবান যুক্তরাষ্ট্র-সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়। 
- সম্প্রতি (অক্টোবর, ২০২৫) আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উৎস: U.S. AIR FORCES CENTRAL (.mil).

৫৮.
বাংলাদেশ কত সালে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ১৯৮২ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৯২ সালে
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।
- সংবাদ সংস্থা: প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সি (Wafa)।

⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।

উল্লেখ্য,
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। 
- এর মাধ্যমে এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৫৯.
'তারকা যুদ্ধ' নামে পরিচিত Strategic Defense Initiative (SDI) ঘোষণা করেন কে?
  1. রিচার্ড নিক্সন
  2. রোনাল্ড রিগ্যান
  3. জিমি কার্টার
  4. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা

তারকা যুদ্ধ:
- Strategic Defense Initiative এর প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
- রোনাল্ড রিগ্যান ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন যা SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত।
- একে সমালোচকরা নক্ষত্র যুদ্ধ (Star War) এর পরিকল্পনা হিসেবেও অভিহিত করেন।
- এই পরিকল্পনার লক্ষ্য ছিল, পরমাণু ক্ষেপণাস্ত্রগুলোকে মহাকাশে বা পৃথিবীতে ধ্বংস করার মাধ্যমে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।
- তাই, একে সমালোচকরা 'নক্ষত্র যুদ্ধ' (Star Wars) হিসেবেও অভিহিত করেন।
⇒ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ১৯৮৬ সালের অক্টোবর মাসে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকে (Reykjavík) এক শীর্ষ বৈঠকে বসেছিলেন।
- এটি ইতিহাসে “Reykjavik Summit” নামে পরিচিত।
- এই বৈঠকটি ইতিহাসে “Reykjavik Summit” নামে পরিচিত।
- এই বৈঠকে তারা পরমাণু অস্ত্র সীমিতকরণ এবং যুক্তরাষ্ট্রের “Strategic Defense Initiative (SDI)” বা ‘তারকাযুদ্ধ’ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উলেখ্য, 
- বৈঠকে আনুষ্ঠানিক কোনো চুক্তি সম্পন্ন হয়নি কারণ রোনাল্ড রিগ্যান SDI বা ‘তারকাযুদ্ধ’ প্রকল্প পরিত্যাগ করতে রাজি হননি।
- তবে, এর সরাসরি ফলশ্রুতিতে ১৯৮৭ সালে INF Treaty (Intermediate-Range Nuclear Forces Treaty) স্বাক্ষরিত হয় যা ইউরোপ থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার ঐতিহাসিক পদক্ষেপ।

⇒ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন এবং ঠান্ডাযুদ্ধের সমাপ্তির পর SDI প্রকল্পের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়।
- সোভিয়েত ইউনিয়নের পতন এবং পরবর্তীতে রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি এই প্রকল্পটির গুরুত্ব কমিয়ে দেয়, ফলে এটি কার্যকরভাবে স্তিমিত হয়ে যায়।
- তবে, SDI প্রকল্পের ধারণা এবং এর বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগগুলো পরবর্তীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে কিছুটা প্রভাব ফেলেছিল।

উৎস: Britannica.

৬০.
'সাকা হাফং' পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
  1. রাঙ্গামাটি
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. সিলেট
ব্যাখ্যা

সাকা হাফং:
- সাকা হাফং বাংলাদেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত একটি পাহাড়।
- স্থানীয়ভাবে এই শৃঙ্গকে 'মদক তং' নামেও ডাকা হয়।
- এর অবস্থান ভারত-মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকায়।

উল্লেখ্য,
- বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ রয়েছে, যেগুলোর অবস্থান মূলত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকায়।
- এদের মধ্যে তাজিংডং অন্যতম, এটা বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত এবং সরকারিভাবে একে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলা হয়ে থাকে।

উৎস: প্রথম আলো।

৬১.
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
  1. সম্রাট আকবর 
  2. সম্রাট বাবর 
  3. বিজয় সেন 
  4. লক্ষ্মণ সেন
ব্যাখ্যা

সম্রাট আকবর:
- সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা।
- যুদ্ধক্ষেত্র, সমরনীতি, কূটনীতি ও প্রশাসন সকল ক্ষেত্রে তিনি ছিলেন মুঘলদের মধ্যে সর্বশেষ্ঠ শাসক। ইতিহাসে তাই তিনি 'Akbar the Great' নামে পরিচিত।
- সম্রাট হুমায়ুন যখন শেরশাহ এর নিকট পরাজিত ও রাজ্যচ্যুত হয়ে স্ত্রী হামিদাবানুকে নিয়ে পারস্য অভিমুখে যাত্রাকালে, রাজস্থানের অমরকোটে ২৩ নভেম্বর, ১৫৪২ সালে আকবর জন্মলাভ করেন।
- জন্মের পর হুমায়ুন শিশুপুত্রের নামকরন করেন জালালউদ্দিন। 

⇒ ১৫৫৬ সালের ১৪ ফেব্রুয়ারি জালালউদ্দিন মুহাম্মদ আকবর উপাধি নিয়ে মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। 
- উত্তরে কাশ্মীর হতে দক্ষিণে আহমেদনগর ও মধ্য এশিয়ার কাবুল কান্দাহার হতে পূর্ব বাংলা পর্যন্ত একচ্ছত্র মুঘল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
- সম্রাট আকবর ১৫৮২ খ্রি. দ্বীন-ই-ইলাহী নামক এক নতুন ধর্মমত প্রবর্তন করেন। আকবর সকলের মতামত মনোযোগ সহকারে শুনতেন এবং এই সকল ধর্মের দ্বন্দ্বকে একপাশে রেখে সকল ধর্মের ভাল দিকগুলো একত্রিত করে একটি নতুন ধর্মমত প্রবর্তন করেন। এটিই দ্বীন-ই-ইলাহি নামে পরিচিত।

⇒ রাজস্ব ব্যবস্থার সংস্কারের জন্য আকবর শের শাহের রাজস্ব নীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।
- আকবর ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠা করেন। 
- সম্রাট আকবর পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ ও নৌ-বাহিনী এই চার ভাগে তার সেনাবাহিনীকে বিভক্ত করেন। 
- কৃষিকাজের ও খাজনা আদায়ের সুবিধার্থে মুগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। এটি কার্যকর হয় সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় থেকে। নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
- সম্রাট আকবরের শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে।

উৎস: i) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii)ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২.
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৭ সালে
ব্যাখ্যা

স্থলসীমান্ত চুক্তি:
- ১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত স্থল সীমানা চূড়ান্ত করা।
- এই চুক্তি অনুযায়ী ভারতের ভেতরে থাকা দক্ষিণ বেরুবাড়ি ভারতের দখলে চলে যায় এবং দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের অধিকারে আসে।
- ছিটমহল দুটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় পানবাড়ি মৌজার সঙ্গে যুক্ত করার জন্য তিনবিঘা জমি ভারত বাংলাদেশের অনুকূলে স্থায়ী ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
- চুক্তি সইয়ের পরপরই বাংলাদেশ জাতীয় সংসদ এটি অনুমোদন করে।

উৎস: i) প্রথম আলো।
ii) বিবিসি বাংলা।

৬৩.
নিম্নের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?
  1. ইরান
  2. কাজাখস্তান
  3. সাইপ্রাস
  4. বাহরাইন
ব্যাখ্যা

মধ্যপ্রাচ্য:
- মধ্যপ্রাচ্য বলতে সাধারণত পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার কিছু অংশ নিয়ে গঠিত একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চল বোঝায়।
- মধ্যপ্রাচ্য ভূমধ্যসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
- এটি এশিয়া ও আফ্রিকার মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাস সম্পদের জন্য বিখ্যাত।
- সৌদি আরব, ইরান, ইরাক, এবং UAE বিশ্বের তেল উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- মধ্যপ্রাচ্য সংঘাত, শান্তি আলোচনা, এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, সিরিয়ার গৃহযুদ্ধ, এবং ইয়েমেন সংকট এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়।

⇒ মধ্যপ্রাচ্যের ১৭টি দেশ:
- বাহরাইন, সাইপ্রাস, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

উল্লেখ্য,
- উত্তর আফ্রিকা কখনো কখনো মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে গণ্য হয় যেমন মিশর।

অন্যদিকে,
- কাজাখস্তান মধ্যপ্রাচ্যের দেশ নয়, এটি মধ্য এশিয়ার দেশ।

উৎস: Worldatlas.

৬৪.
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অষ্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
  1. সারায়েভো
  2. সালতারগ
  3. জাগরের
  4. ব্রাটিস্লাভা
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ: 
- প্রথম বিশ্বযুদ্ধ (World War I) ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল এবং এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ও ধ্বংসাত্মক যুদ্ধ।
- যুদ্ধটি মূলত ইউরোপের বিভিন্ন শক্তির মধ্যে সংঘটিত হলেও এর প্রভাব ছিল পৃথিবীজুড়ে।

⇒ যুদ্ধের পটভূমি:
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
- মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।

উল্লেখ্য,
- প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অষ্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দকে বসনিয়ার সারায়েভো শহরে হত্যা করা হয়েছিল।
- ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়।
- এই যুদ্ধের কারণ হিসেবে ১৯০৯ খ্রিস্টাব্দে অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য বসনিয়া-হার্জেগোভিনা দখল করা এবং আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।
 
উৎস: i) History.com
ii) Britannica.

৬৫.
প্রাচীন কোন সভ্যতায় সপ্তাহকে প্রথম সাত দিনে বিভক্ত করা হয়?
  1. ক্যালডীয় 
  2. ফিনিশীয় 
  3. মিসরীয়
  4. অ্যাসেরিয়
ব্যাখ্যা

ক্যালডীয় সভ্যতা:
- মেসোপটেমিয়ার দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে বলে ইতিহাসে এটি ক্যালডীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবোপালেসার এ্যাসিরীয়দের সমৃদ্ধ রাজধানী নিনেভা ধ্বংস করে পুনরায় ধ্বংসপ্রাপ্ত নগরী ব্যাবিলনকে কেন্দ্র করে রাজধানী ও তাদের সভ্যতা গড়ে তোলে বলে এ সভ্যতা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত।
- এ সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক ছিলেন সম্রাট নেবুচাঁদনেজার।
- খ্রিস্টপূর্ব ৫৩৮ অব্দে ক্যালডীয় সাম্রাজ্যের পতন ঘটিয়ে পারস্য সম্রাট কাইরাস ক্যালডীয়দের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে।

⇒ উল্লেখযোগ্য অবদান:
- ক্যালডীয়রাই প্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে।
- তারাই প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করে।
- বছরের দৈর্ঘ্যও তারা বের করে।
- এ যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৬.
২০২৫ সালে RCEP জোটের ৫ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সিউল
  2. জাকার্তা 
  3. কুয়ালালামপুর
  4. টোকিও
ব্যাখ্যা

RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।

⇒ অর্থনীতির ব্যাপ্তি:
- বৈশ্বিক GDP-এর প্রায় ৩০%, 
- বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩০% (প্রায় ২.২ বিলিয়ন), 
- বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%। 

উল্লেখ্য,
- ২৭শে অক্টোবর, ২০২৫ তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে RCEP জোটের ৫ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে।
- সেখানে অংশ নিয়েছে আসিয়ান দেশ এবং ৫টি অংশীদার দেশ: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট। [link]

৬৭.
‘বরেন্দ্রভূমি’ প্রাচীন কোন জনপদের সাথে সম্পর্কিত?
  1. পুন্ড্র
  2. রাঢ়
  3. বঙ্গ
  4. সমতট
ব্যাখ্যা

পুন্ড্র:
- প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।
- পরবর্তীকালে এর নাম মহাস্থানগড় হয়।
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল।
- পুন্ড্র রাজ্যের উত্তর অংশের নাম বরেন্দ্র, বরেন্দ্রী অথবা বরেন্দ্রভূমি ছিল।
- রাজশাহী অঞ্চলকে এখনও বরেন্দ্র বলা হয়ে থাকে।
- গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুন্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- পুন্ড্র জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল।
- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৮.
পদ্মা নদীর উপনদী কোনটি?
  1. কপোতাক্ষ
  2. পুনর্ভবা
  3. করতোয়া 
  4. আত্রাই
ব্যাখ্যা

পদ্মা নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- পদ্মার অপর নাম কীর্তিনাশা।
- ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে।
- রাজশাহীর কাছে কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে।
- তারপর রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।

⇒ পদ্মা নদীর শাখা নদী: মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসাত, পশুর, বড়াল, গড়াই, ইছামতি ইত্যাদি।
- পদ্মা নদীর উপনদী: মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) জাতীয় তথ্য বাতায়ন।

৬৯.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১০ এবং ল.সা.গু. ২১০। ছোট সংখ্যাটি কত?
  1. ২১ 
  2. ২৭ 
  3. ১৮ 
  4. ৩৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১০ এবং ল.সা.গু. ২১০। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যা = ৭ক
২য় সংখ্যা = ১০ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৭০ক

প্রশ্নমতে,
৭০ক = ২১০
⇒ ক = ২১০/৭০
⇒ ক = ৩ 

অর্থাৎ ১ম সংখ্যা = ৭ × ৩ = ২১
২য় সংখ্যা = ১০ × ৩ = ৩০

∴ ছোট সংখ্যাটি = ২১

৭০.
কোনো সংখ্যার শতকরা ৩০ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২০ কম। সংখ্যাটি কত?
  1. ২০০ 
  2. ১৮০ 
  3. ৪০
  4. ৮০ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার শতকরা ৩০ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২০ কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৪ক/৫) - ক এর ৩০% = ২০
⇒ (৪ক/৫) - (৩০ক/১০০) = ২০ 
⇒ (৮০ক - ৩০ক)/১০০ = ২০
⇒ ৮০ক - ৩০ক = ২০০০
⇒ ৫০ক = ২০০০
∴ ক = ২০০০/৫০ 

∴ ক = ৪০

৭১.
x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? 
  1. 2xy
  2. 6xy
  3. - 4xy
  4. 12xy
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
x2 - 8x - 8y + 16 + y2
= (x)2 - 2.x.4 - 2.y.4 + (4)2 + y2
= (4)2 + (x)2 + y2 - 2.x.4 + 2xy - 2.y.4 - 2xy
= (4 - x - y)2 - 2xy

∴ x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে 2xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

৭২.
'বরকত' কোন ফসলের জাত?
  1. পাট
  2. ধান
  3. ভুট্টা
  4. গম
ব্যাখ্যা

• উন্নত জাতের গম:
- আনন্দ, কাঞ্চন, আকবর, বরকত, অঘ্রাণী, সোনালিকা
- কল্যাণসোনা, প্রতিভা, গৌরব, শতাব্দী, বলাকা, দোয়েল
- সনোরা-৬৪, , ইনিয়া-৬৬, জুপাটিকা-৭৩,  সওগাত, সৌরভ
-  নুরী-৭০, , টেনোরী-৭১, নরটেনো-৬৭, প্যাভন-৭৬ 
- বারিগম-১৭ , বারিগম-১৮ , , বারিগম-১৯ 
- বারিগম-২০ , বারিগম-২১, 

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

৭৩.
75° কোণের বিপ্রতীপ কোণের মান কত?
  1. 90°
  2. 105°
  3. 15°
  4. 75°
ব্যাখ্যা

প্রশ্ন: 75° কোণের বিপ্রতীপ কোণের মান কত?

সমাধান:
বিপ্রতীপ কোণ: যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।

আমরা জানি,
বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান।

∴ 75° কোণের বিপ্রতীপ কোণ = 75°

৭৪.
36√6 এর 6 ভিত্তিক লগারিদম কত?
  1. 3/2
  2. 5/2
  3. 3
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: 36√6 এর 6 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log636√6 = x
⇒ 6x = 36√6
⇒ 6x = 62 . 61/2
⇒ 6x = 62 + (1/2)
⇒ 6x = 65/2
⇒ x = 5/2

৭৫.
7x - 9 ≤ 3x + 11 অসমতাটির সমাধান নির্ণয় করুন।
  1. (- ∞, - 2)
  2. (- ∞, - 3]
  3. (- ∞, - 5)
  4. (- ∞, 5]
ব্যাখ্যা

প্রশ্ন: 7x - 9 ≤ 3x + 11 অসমতাটির সমাধান নির্ণয় করুন।

সমাধান:
7x - 9 ≤ 3x + 11
⇒ 7x - 3x ≤ 11 + 9
⇒ 4x ≤ 20
⇒ x ≤ 5 

ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, 5]

(- ∞, 5] বলতে বোঝায় যে, 5 বা তার চেয়ে ছোট সব বাস্তব সংখ্যা এই সমাধানের অন্তর্ভুক্ত।

৭৬.
একটি ট্রেন ৫০ সেকেন্ডে একটি ৩২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪০ সেকেন্ডে ২২০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ২৫০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ১৯০ মিটার
  4. ২২০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৫০ সেকেন্ডে একটি ৩২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪০ সেকেন্ডে ২২০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ৩২০)/৫০ = (ক + ২২০)/৪০
⇒ ৪০(ক + ৩২০) = ৫০(ক + ২২০)
⇒ ৪০ক + ১২৮০০ = ৫০ক + ১১০০০
⇒ ৫০ক - ৪০ক = ১২৮০০ - ১১০০০
⇒ ১০ক = ১৮০০
⇒ ক = ১৮০০/১০ 
∴ ক = ১৮০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার।

৭৭.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 10 মিটার
  2. 5√2 মিটার 
  3. 40 মিটার
  4. 10√2 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 50 বর্গমিটার 
বর্গক্ষেত্রের বাহু = √50 মিটার 
= √(25 × 2) মিটার
= 5√2 মিটার

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 5√2 মিটার
= 10 মিটার

৭৮.
একটি বই ১৫% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৩০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ৫% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ১৫০ টাকা
  2. ১৩০ টাকা
  3. ১৭৫ টাকা
  4. ১৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বই ১৫% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৩০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ৫% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা

১৫% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা

৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ৫ = ৯৫ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = ১১৫ - ৯৫ = ২০ টাকা

২০ টাকা কমে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১ টাকা কমলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ ৩০ টাকা কমলে ক্রয়মূল্য = (১০০ x ৩০)/২০ টাকা
= ১৫০ টাকা

∴ বইটির ক্রয়মূল্য ১৫০ টাকা

৭৯.
হিলিয়াম অপেক্ষা হালকা গ্যাস কোনটি?
  1. নাইট্রোজেন
  2. নিয়ন
  3. আর্গন
  4. হাইড্রোজেন
ব্যাখ্যা

নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ব্যবহার: 
- হিলিয়াম খুবই হাল্কা এবং অদাহ্য হওয়ায় বেলুনে ও উড়োজাহাজে ব্যবহৃত হয়। 
- একমাত্র হাইড্রোজেন গ্যাস হিলিয়াম অপেক্ষা হালকা গ্যাস। 
- হাইড্রোজেন (H2) গ্যাসের তুলনায় হিলিয়াম (He) গ্যাসের উত্তোলন ক্ষমতা প্রায় 92%। 
- হাইড্রোজেনের দাহ্যতার কারণে তা বিপজ্জনক হওয়ায় বর্তমানে একমাত্র হিলিয়াম ব্যবহৃত হয়। 
- অলিম্পিক সাইক্লিস্ট প্রতিযোগীরা তাদের সাইকেলের টায়ার বাতাসের পরিবর্তে হাল্‌কা ও অদাহ্য হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করে। 
- হাপানী রোগীর শ্বাসকাজে সহায়তার জন্য এবং গভীর পানির ডুবুরিগণ এবং অধিক চাপে কর্মরত ব্যক্তিগণ ৪০% হিলিয়াম ও অক্সিজেনের 20% মিশ্রণের সাহায্যে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করেন। 
- ধাতু সংকরের গলন ও জোড়া লাগানোর সময় হিলিয়াম গ্যাস দ্বারা নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করা হয়। 
- নিম্ন তাপমাত্রায় গবেষণাকার্যে তরল হিলিয়াম ব্যবহার করা হয়। 
যেমন- তরল হিলিয়াম NMR (NMR = Nuclear Magnetic Resonance Spectroscopy) মেশিন শীতলকরণে ব্যবহৃত হয়। 
- হিলিয়ামের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সর্বনিম্ন এবং পরমশূন্য তাপমাত্রার খুবই নিকটে। 

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, (হাজারী ও নাগ)।

৮০.
P = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 25} হলে, সেটের উপাদানগুলো হবে?
  1. {1, 2, 3, 4, 5}
  2. {- 1, - 2, - 3, - 4}
  3. {- 1, - 2, - 4, - 5}
  4. {- 1, - 2, - 3, - 4, - 5}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 25} হলে, সেটের উপাদানগুলো হবে?

সমাধান:
x এর মান ঋণাত্মক হতে হবে এবং বর্গ করলে যেন উহা 25 এর ছোট হয়। এরূপ সংখ্যা-

(- 1)2 = 1 < 25; যা 25 এর চেয়ে ছোট
(- 2)2 = 4 < 25; যা 25 এর চেয়ে ছোট
(- 3)2 = 9 < 25; যা 25 এর চেয়ে ছোট
(- 4)2 = 16 < 25; যা 25 এর চেয়ে ছোট
(- 5)2 = 25 < 25; যা 25 এর সমান  যা গ্রহণযোগ্য নয় 

∴ P = {- 1, - 2, - 3, - 4}

৮১.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ১০ বৎসরে সুদে-আসলে চারগুণ হবে? 
  1.  ১৫%
  2.  ২০%
  3.  ২৫%
  4.  ৩০%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ১০ বৎসরে সুদে-আসলে চারগুণ হবে? 

সমাধান:
ধরি,
মূলধন = ১০০ টাকা
সময় = ১০ বছর
সুদে-আসলে চারগুণ হবে। 
∴ মোট টাকা = ৪ × ১০০ = ৪০০ টাকা
∴ মোট সুদ = ৪০০ - ১০০ = ৩০০ টাকা

আমরা জানি, 
সরল সুদ = (মূলধন × মুনাফার হার × সময়)/১০০
⇒ ৩০০ = (১০০ × মুনাফার হার × ১০)/১০০ 
⇒ ৩০০ = মুনাফার হার × ১০
⇒ মুনাফার হার = ৩০০ ১০
∴ মুনাফার হার = ৩০

সুতরাং মুনাফার হার = ৩০%

৮২.
নিচের কোনটি সঠিক?
  1. sin(- θ) = sinθ
  2. cos(- θ) = cosθ
  3. cot(- θ) = cotθ
  4. tan(- θ) = tanθ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

সমাধান:
বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে:
• sin(- θ) = - sinθ
• cos(- θ) = cosθ
• tan(- θ) = - tanθ
• cosec(- θ) = - cosecθ
• sec(- θ) = secθ
• cot(- θ) = - cotθ

৮৩.
2 + 4 + 8 + 16 + ............. এই ধারাটির কোন পদের মান 1024? 
  1. 9
  2. 8
  3. 10
  4. 11
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + ............. এই ধারাটির কোন পদের মান 1024? 

সমাধান: 
এটি একটি গুণোত্তর ধারা।  
ধারাটির ১ম পদ, a = 2 
সাধারণ অনুপাত, r = 4/2 = 2 

∴ n তম পদ = arn - 1 
⇒ 2.2n - 1 = 1024
⇒ 21 + n - 1 = 1024 
⇒ 2n = 1024 
⇒ 2n = 210 
∴ n = 10 

∴ ধারাটির 10 তম পদের মান 1024.

৮৪.
একটি মিশ্রণের ওজন ৪৮ গ্রাম। এতে রূপা ও তামার অনুপাত ৫ : ৩। কত গ্রাম রূপা যোগ করলে অনুপাত ৭ : ৩ হবে?
  1. ২২ গ্রাম
  2. ১২ গ্রাম
  3. ১৮ গ্রাম
  4. ১৬ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণের ওজন ৪৮ গ্রাম। এতে রূপা ও তামার অনুপাত ৫ : ৩। কত গ্রাম রূপা যোগ করলে অনুপাত ৭ : ৩ হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
রূপা ও তামার অনুপাত ৫ : ৩ 
∴ অনুপাত দুটির যোগফল = (৫ + ৩) = ৮  
∴ অনুপাতে রূপার পরিমাণ = ৪৮ × (৫/৮) গ্রাম = ৩০ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ৪৮ × (৩/৮) গ্রাম = ১৮ গ্রাম 

ধরি, 
রূপা মিশাতে হবে = ক গ্রাম 

শর্তমতে, 
(৩০ + ক)/১৮ = ৭/৩  
⇒ ৯০ + ৩ক = ৭ × ১৮
⇒ ৩ক  = ১২৬ - ৯০ 
⇒ ৩ক = ৩৬ 
⇒ ক = ৩৬/৩ 
∴ ক = ১২ 

∴ রূপা মিশাতে হবে ১২ গ্রাম।