পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯২
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯২ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের কোন সময়কে চৈতন্য যুগ বলা হয়?
  1. ১২০১-১৩৫০
  2. ১৫০০-১৭০০
  3. ৬৫০ - ১২০০
  4. ১৮০১ - বর্তমান
সঠিক উত্তর:
১৫০০-১৭০০
উত্তর
সঠিক উত্তর:
১৫০০-১৭০০
ব্যাখ্যা

- ১৫০০- ১৭০০ খ্রিস্টাব্দ সময়কে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ বলা হয়।
- ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। 
- ৬৫০ - ১২০০ খ্রিস্টাব্দ সময়কে প্রাচীন যুগ বলা হয়।
- ১৮০১ - বর্তমান আধুনিক যুগ বলা হয়। 

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর]

.
ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ?
  1. উইলিয়াম কেরি
  2. লর্ড ওয়েলেসলি
  3. ক্লার্ক মার্শম্যান
  4. ওয়ারেন হেস্টিংস
সঠিক উত্তর:
লর্ড ওয়েলেসলি
উত্তর
সঠিক উত্তর:
লর্ড ওয়েলেসলি
ব্যাখ্যা

- ফোর্ট উইলিয়ম কলেজ ফোর্ট উইলিয়মের অভ্যন্তরভাগে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র।
লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ]

.
জীবননান্দ দাশের কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা‘ বলেছেন কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. বিষ্ণু দে
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

- জীবননান্দ দাশের কবিতা সম্পর্কে কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর চিঠিতে লিখেছেন ‘ তোমার কবিতা গুলি পড়ে খুশি হয়েছি। তোমার লেখায় রস আসে , স্বকীয়তা আসে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে।
- জীবননান্দ দাশের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্য ময় হয় উঠেছে। 
- জীবননান্দ দাশ রচিত কাব্য গ্রন্থগুলো হলো :-
- ঝরা পালক 
- ধূসর পাণ্ডলিপি 
- বলতাসেন 
- মহাপৃথিবী 
- রূপসী বাংলা 

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

.
আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের প্রকাশ কাল -
  1. ১৯৮১ সাল
  2. ১৯৭১ সাল
  3. ১৯৮৩ সাল
  4. ১৯৭৩ সাল
সঠিক উত্তর:
১৯৭৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সাল
ব্যাখ্যা

- আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়া যায়।
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস
- উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত। 
-  মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস এটি। 
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি প্রচলিত অর্থের চরিত্র নির্ভর উপন্যাস নয়।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, কালের কণ্ঠ ]

.
নিচের কোন চলচ্চিত্রের সাথে হুমায়ুন আহমেদের নামটি জড়িত নয়?
  1. শ্রাবণ মেঘের দিন
  2. দুই দুয়ারী
  3. আগুনের পরশমণি
  4. গেরিলা
সঠিক উত্তর:
গেরিলা
উত্তর
সঠিক উত্তর:
গেরিলা
ব্যাখ্যা

- হুমায়ূন আহমেদ,  (১৯৪৮-২০১২) কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নির্মাণে সার্থক
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)। 
- অন্যান্য চলচ্চিত্র :
- শ্রাবণ মেঘের দিন (২০০০),
- দুই দুয়ারী (২০০১), 
- চন্দ্রকথা (২০০৩), 
- নয় নম্বর বিপদ সংকেত (২০০৭)
- আমার আছে জল (২০০৮)।

- গেরিলা চলচ্চিত্রটি সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস 'নিষিদ্ধ লোবান' অবলম্বনে নাসিরুদ্দিন ইউসুফ নির্মাণ করেন।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]

.
নিচের কোনটি জসিম উদ্দীন রচিত ভ্রমণ কাহিনী ?
  1. জার্মানীর শহরে বন্দরে
  2. হলদে পরীর দেশ
  3. যে দেশে মানুষ বড়
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

- জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। 
- জসীমউদ্দীন সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন, যেমন গাথাকাব্য, খন্ডকাব্য, নাটক, স্মৃতিকথা, শিশুসাহিত্য, গল্প-উপন্যাস ইত্যাদি।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
- জসিম উদ্দীন রচিত ভ্রমণ কাহিনী
- জার্মানীর শহরে বন্দরে
- হলদে পরীর দেশ 
- যে দেশে মানুষ বড় 
- চলে মুসাফির 
তাঁর বিখ্যাত কাব্য 
- নকশী কাঁথার মাঠ 
[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]

.
শব্দের ক্ষুদ্রাংশকে কি বলা হয় ?
  1. অক্ষর
  2. রূপ
  3. বর্নাংশ
  4. বর্ণ
সঠিক উত্তর:
রূপ
উত্তর
সঠিক উত্তর:
রূপ
ব্যাখ্যা

- এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরী হয়। 

- শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। 

- রূপ গঠন করে শব্দ।
 [উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি] 

.
‘ঠাকুর‘ কোন ভাষার শব্দ ?
  1. তুর্কি
  2. হিন্দি
  3. সংস্কৃত
  4. উর্দু
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা


- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ঠাকুর’ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 
- (তৎসম বা সংস্কৃত) ঠক্কুর>ঠাকুর}
- কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর বইয়ে
- ‘ঠাকুর’ শব্দটি তুর্কি ভাষার শব্দ দেয়া, যা ভুল। 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]

.
নিচের কোনটি কর্মধারয় সমাস ?
  1. গাছপাকা
  2. সোনারতরী
  3. গুরুভক্তি
  4. চিনিকল
সঠিক উত্তর:
চিনিকল
উত্তর
সঠিক উত্তর:
চিনিকল
ব্যাখ্যা

 - চিনিকল হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ‘চিনিকল’ এর ব্যাসবাক্য ‘চিনি নির্মাণের কল’
- যে কর্মধারয় সমাসে মধ্য পদ লোপ পায় ,তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। 
মধ্য পদলোপী কর্মধারয় সমাসের কিছু উদাহরণ হলো:
- বৌ ভাত = বৌ পরিবেশন করা ভাত 
- একাদশ = এক অধিক দশ 
- ভিক্ষান্ন = ভিক্ষা লব্ধ অন্ন 
- প্রাণভয় = প্রাণ যাওয়ার তরে ভয়।

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ , নবম- দশম শ্রেণি] 

১০.
Coast line শব্দটির অর্থ কি?
  1. উপকূল
  2. তটরেখা
  3. তটগিরিশ্রেণী
  4. আবরণ
সঠিক উত্তর:
তটরেখা
উত্তর
সঠিক উত্তর:
তটরেখা
ব্যাখ্যা

- তটরেখা - Coast line
- উপকূল - Coast
- তটগিরিশ্রেণী - Coast range
- আবরণ - Coating

[উৎসঃ প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি]

১১.
ভয়ার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
  1. ভয় + আর্ত
  2. ভয় + ঋত
  3. ভয়া + রত
  4. ভয় + ঋ
সঠিক উত্তর:
ভয় + ঋত
উত্তর
সঠিক উত্তর:
ভয় + ঋত
ব্যাখ্যা

- অ-ধ্বনি বা আ-ধ্বনির পরে ঋত শব্দের ঋ থাকলে সন্ধিতে আর্ হয়।
- বানানে আর্ - এর আ-কার আগের বেঞ্জনেযুক্ত এবং ঋ - ধ্বনি রেফ হয়ে ত এর মাথায় বসে।
- সংক্ষেপে:
- অ+ ঋত= আর্ত
- আ+ ঋত = আর্ত 
- উদাহরণ 
- দূঃখ + ঋত= দূঃখার্ত
- শীত+ ঋত = শীতার্ত
- ভয় + ঋত = ভয়ার্ত 
- তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত 
- পিপাসা + ঋত = পিপাসার্ত

[উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ]

১২.
নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ ?
  1. মাছুয়া
  2. চৌরাস্তা
  3. সূর্যোদয়
  4. অনাবৃষ্টি
সঠিক উত্তর:
মাছুয়া
উত্তর
সঠিক উত্তর:
মাছুয়া
ব্যাখ্যা

- নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ ? 
-মাছুয়া
- চৌরাস্তা 
- সূর্যোদয়
- অনাবৃষ্টি
- চার রাস্তার সমাহার =চৌরাস্তা সমাস সাধিত শব্দ 
- সূর্যোদয় = সূর্য + উদয় সন্ধি সাধিত শব্দ 
- অনাবৃষ্টি = অনা + বৃষ্টি উপসর্গ যোগে গঠিত শব্দ। 

 [উৎস:বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম দশম শ্রেণি, সংস্করণ ২০২১] 

১৩.
‘বিভাবরী’ এর সমার্থক শব্দ নয় কোনটি ?
  1. ক্ষণদা
  2. শর্বরী
  3. নিশা
  4. অচিন
সঠিক উত্তর:
অচিন
উত্তর
সঠিক উত্তর:
অচিন
ব্যাখ্যা

- ‘বিভাবরী’ এর সমার্থক শব্দ হলো
- রাত্রি,
- রজনী,
- ক্ষণদা,
- নিশা,
- যামিনী 

অচিন অর্থ হলো অচেনা; অজানা।

[উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ]

১৪.
নিচের কোন বানানটি সঠিক?
  1. সন্যাসী
  2. সন্ন্যাসী
  3. সন্নাসি
  4. সন্নসী
সঠিক উত্তর:
সন্ন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
সন্ন্যাসী
ব্যাখ্যা

'সন্ন্যাসী' বানানটি শুদ্ধ।
আরো কতিপয় শুদ্ধ বানান :
- শুশ্রূষা, 
- মুহুর্মুহু, 
- মুমূর্ষু,
- রামায়ণ,
- সার্থকতা,
- শিরশ্ছেদ,

[উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ]

১৫.
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair:
Diction : Poet -
  1. Laws : Policeman
  2. Butter : Baker
  3. Marker : Whiteboard
  4. Emotion : Tears
সঠিক উত্তর:
Butter : Baker
উত্তর
সঠিক উত্তর:
Butter : Baker
ব্যাখ্যা

এটি একটি analogy ৷
Analogy শব্দটির অর্থ a comparison between one thing and another, typically for the purpose of explanation or clarification অর্থাৎ একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের তুলনা অথবা একটি জিনিসের সাথে আরেকটি জিনিস এর সাদৃশ্য বৈসাদৃশ্য তথা মিল-অমিল চিহ্নিত করা ৷

- প্রশ্নে উল্লেখিত Diction ( নির্বাচিত উপযুক্ত শব্দ) দিয়ে Poet কবিতা রচনা করেন৷
- Policeman আইন ( law) তৈরি বা প্রণয়ন করেন না বরং বাস্তবায়ন করেন৷
- Baker ( রুটি,বিস্কুট, কেক ও অন্যান্য বেকারি খাদ্যের কারিগর) Butter দিয়ে নানা খাবার তৈরি করেন৷
- এবং Marker দিয়ে Whiteboard এ লিখতে হয়৷

- সুতরাং সম্পর্কগত দিক থেকে Butter : Baker অপশনটি সঠিক৷

১৬.
The child is so dirty that he looks as if he ____ in the mud.
  1. is lying
  2. has lain
  3. lay
  4. had been lying
সঠিক উত্তর:
lay
উত্তর
সঠিক উত্তর:
lay
ব্যাখ্যা

কোন বাক্যে since, as though/as if যদি conjunction হিসেবে বসে তাহলে প্রথম Clause টি Present Tense এ থাকলে দ্বিতীয় Clause টি Past Simple Tense এ হবে ৷
আবার প্রথম Clause টি Past Indefinite থাকলে দ্বিতীয় Clause টি Past Perfect Tense/Past Perfect Continuous এ হবে ৷ সুতরাং, Grammar - এর নিয়ম অনুযায়ী শূন্যস্থানে lay বসবে৷

১৭.
If I met the Queen of England, I would be delighted. This sentence is an example of _____.
  1. Zero Conditional
  2. 1st Conditional
  3. 2nd Conditional
  4. 3rd Conditional
সঠিক উত্তর:
2nd Conditional
উত্তর
সঠিক উত্তর:
2nd Conditional
ব্যাখ্যা

Zero Conditional = If + Present + Present( shows scientific and general truth)
1st Conditional = If + Present + Future
2nd = If + Past Simple + Future in Past ( S+would/might/could + Base Form of the Verb)
3rd Conditional = If + Past Perfect( had +V3) + Perfect Modal( s+would have/could have/might have+ V3)

- প্রশ্নে উল্লেখিত বাক্যটি Conditional Sentence এর গঠন অনুযায়ী 2nd Conditional আছে ৷

১৮.
Which is the verb form of ‘father’?
  1. Fathern
  2. Father
  3. Emfather
  4. Fatherize
সঠিক উত্তর:
Father
উত্তর
সঠিক উত্তর:
Father
ব্যাখ্যা

Father শব্দটি verb এবং noun উভয় অর্থে ব্যবহৃত হতে পারে ৷ প্রদত্ত বাক্যে father শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে ৷
সুতরাং, এখানে verb হিসেবে father এর অর্থ দাঁড়াচ্ছে কোন ধারণা বা পরিকল্পনা প্রণয়ন করা ৷

Father (N) - A male parent/ a priest
Example - Mr. Islam is my father.

Father (V) - To Cause a pregnancy resulting in the birth of (a child), to generate/beget something.
Example - Mr. Islam has fathered three children. Einstein has fathered the theory of relativity.

১৯.
Two-thirds of the poor _not received any relief.
  1. were
  2. was
  3. have
  4. are
সঠিক উত্তর:
have
উত্তর
সঠিক উত্তর:
have
ব্যাখ্যা

Two-thirds of এরপর countable noun (the poor - দরিদ্র ব্যক্তিরা) থাকায় এবং তাদের সংখ্যা নির্দেশ কড়ায় verb টি plural হয়েছে ৷

উল্লেখ্য, একাংশ ( one-third) ছাড়া অন্যান্য ভগ্নাংশ plural - এ ব্যবহার হয় তবে ভগ্নাংশ গুলো যদি পরিমাণ বুঝায় তাহলে verb singular হবে এবং সংখ্যা বুঝালে verb plural হবে ৷

Example: 1. One-third of the labourers are present.
2. Two-thirds of the students are present.
3. Two-thirds of the water looks black

২০.
The house ablaze is next door to mine. In this sentence ablaze means__.
  1. Glowing
  2. Burning
  3. Lightening
  4. Colourful
সঠিক উত্তর:
Burning
উত্তর
সঠিক উত্তর:
Burning
ব্যাখ্যা

- Ablaze = জলন্ত,
- Glowing = উজ্জ্বল,
- Burning = জলন্ত,
- Lightening = উজ্জল,
- Colourful = রঙিন

Ablaze (adj) - burning fiercely, aflame, alight, blazing, burning, fiery, flaming.

২১.
There isn’t __ traffic along the street where I live.
  1. many
  2. much
  3. much of
  4. many of
সঠিক উত্তর:
much
উত্তর
সঠিক উত্তর:
much
ব্যাখ্যা

- Traffic হলো uncountable noun।
সুতরাং এর পূর্বে uncountable determiner বসে।
uncountable determiner হিসেবে much শব্দটি যথাযথ।

২২.
‘Look over’ means__
  1. Ignore
  2. examine closely
  3. neglect
  4. choose
সঠিক উত্তর:
examine closely
উত্তর
সঠিক উত্তর:
examine closely
ব্যাখ্যা

Look over (Phrasal Verb)
English Meaning: inspect something with a view to establishing its merits.
Bangla Meaning: পরিদর্শন করা; পরীক্ষা করা।
Ex: They looked over a property in Great Marlborough Street.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

২৩.
What does global warming have___ overpopulation?
  1. to do by
  2. to do with
  3. made through
  4. made up
সঠিক উত্তর:
to do with
উত্তর
সঠিক উত্তর:
to do with
ব্যাখ্যা

- প্রশ্নে উল্লেখিত বাক্যে global warming(বৈশ্বিক উষ্ণায়ন) এর সাথে অতিরিক্ত জনসংখ্যা কিভাবে সম্পর্কযুক্ত সে বিষয়ে আলোকপাত করা হয়েছে ।
- Have to do with something / somebody কোন কিছু / ব্যাক্তির সাথে সম্পর্কযুক্ত হওয়া বুঝায়।
Have to do with something - to be connected with (someone or something)
Example - John had nothing to do with that terrible murder. (ঐ ভয়ানক খুনের সাথে জনের কোন সম্পর্ক নেই।)

২৪.
The correct antonym of ‘Spurious’ is
  1. Cautious
  2. Fantastic
  3. Modest
  4. Genuine
সঠিক উত্তর:
Genuine
উত্তর
সঠিক উত্তর:
Genuine
ব্যাখ্যা

Spurious (Adjective):
Meaning:
1. Not being what it purports to be; false or fake.
2. (of a line of reasoning) apparently but not actually valid.
3. (of offspring) illegitimate.

SYNONYMS:
bogus, fake, not genuine, specious, false, factitious, counterfeit, fraudulent, trumped-up, sham, mock, feigned, pretended, contrived, fabricated, manufactured, fictitious etc.

ANTONYMS
authentic, genuine, real

Source: Oxford Dicyionary.

 

২৫.
A person who always doubts is called a/an
  1. Anarchist
  2. Stoic
  3. Skeptic
  4. Pessimist.
সঠিক উত্তর:
Skeptic
উত্তর
সঠিক উত্তর:
Skeptic
ব্যাখ্যা

- Skeptic = সংশয়বাদী হলো এমন ব্যাক্তি যে কোন বিষয় /তত্ত্ব/ ধর্ম ইত্যাদি সম্পর্কে সংশয়/সন্দেহ প্রকাশ করে।
- Skeptic - A person who doubts the truth or value of an idea or belief

- Anarchist (নৈরাজ্যবাদী) - a person who believes in anarchism (নৈরাজ্যবাদ)

- Stoic (সুখ দুঃখে নির্বিকার ব্যক্তি) - a member of the ancient philosophical school of Stoicism
or a person who can endure pain or hardship without showing their feelings or complaining
- Pessimist (নৈরাশ্যবাদী) - a person who thinks that bad things are more likely to happen or who emphasizes the bad part of a situation

২৬.
Drawing or writing on a wall, etc in a public place is called -
  1. Graffiti
  2. Painting wall
  3. Wall-canvassing
  4. Wall-art
সঠিক উত্তর:
Graffiti
উত্তর
সঠিক উত্তর:
Graffiti
ব্যাখ্যা

- খোলামেলা জায়গায় দেওয়ালে লিখন, অংকন ইত্যাদিকে graffiti বলে।
- Graffiti is writing or drawings made on a wall or other surface, usually without permission and within public view.

২৭.
The UN envoy came to Bangladesh on a ___ visit.
  1. Three-day
  2. A three day
  3. Three days
  4. A three days
সঠিক উত্তর:
Three-day
উত্তর
সঠিক উত্তর:
Three-day
ব্যাখ্যা
Noun এর পূর্বে সংখ্যাবাচক adjective গুলো সাধারণত hypen যুক্ত হয়ে বসে। আর hypen যুক্ত adjective গুলো plural form এ ব্যবহৃত হয় না। সুতরাং, সঠিক expression হলো three-day।
২৮.
I don’t have ___.
  1. many furnitures
  2. much furniture
  3. much furnitures
  4. many furniture
সঠিক উত্তর:
much furniture
উত্তর
সঠিক উত্তর:
much furniture
ব্যাখ্যা
Furniture হলো uncountable noun.
সুতরাং এর plural form নেই আর এর পূর্বে countable determiner বসানো যাবে না।
সুতরাং ,সঠিক expression হলো much furniture।
২৯.
The novel ‘Paradise’ is related to------.
  1. John Milton
  2. Abdulrazak Gurnah
  3. Heaven
  4. Neo-colonialism
সঠিক উত্তর:
Abdulrazak Gurnah
উত্তর
সঠিক উত্তর:
Abdulrazak Gurnah
ব্যাখ্যা

2021 এ নোবেল বিজয়ী উপন্যাসিক Abdulrazak Gurnah এর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হল Paradise।
মূলত এই বিখ্যাত উপন্যাস এর জন্যই Abdulrazak Gurnah নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- Memory of Departure. – London : Jonathan Cape, 1987
- Pilgrims Way. – London : Jonathan Cape, 1988
- Dottie. – London : Jonathan Cape, 1990
- Paradise. – London : Hamish Hamilton, 1994
- Admiring Silence. – London : Hamish Hamilton, 1996
- By the Sea. – London : Bloomsbury, 2001
- Desertion. – London : Bloomsbury, 2005
- The Last Gift. – London : Bloomsbury, 2011
- Gravel Heart. – London : Bloomsbury, 2017
- Afterlives. – London : Bloomsbury, 2020

Source: Nobel Prize Website.

৩০.
Coleridge’s poem ‘The Rime of the Ancient Mariner’ is a ___
  1. Lyric
  2. Sonnet
  3. Ode
  4. Ballad
সঠিক উত্তর:
Ballad
উত্তর
সঠিক উত্তর:
Ballad
ব্যাখ্যা

- The Rime of the Ancient Mariner হচ্ছে রচিত একটি Ballad। এটি 1798 সালে প্রকাশিত রোমান্টিক আন্দোলনের সূচনাকারী যুগান্তকারী কাব্যগ্রন্থ Lyrical Ballads এর অন্যতম প্রধান কবিতা।
- Ballad - a poem or song narrating a story in short stanzas.Lyric - a short poem that expresses deep personal feelings in a way that is like a song
- Ode - a lyric poem, typically one in the form of an address to a particular subject, written in varied or irregular meter
- Sonnet - a fixed verse form of Italian origin consisting of 14 lines.

৩১.
Who is related to ‘Gitanjali ‘?
  1. John Keats
  2. W.B Yeats
  3. TS Eliot
  4. Amiya Chakrabarty
সঠিক উত্তর:
W.B Yeats
উত্তর
সঠিক উত্তর:
W.B Yeats
ব্যাখ্যা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ী Gitanjali (গীতাঞ্জলী) কাব্য গ্রন্থের ইংরেজি ভার্সনের ভূমিকা লিখেছিলেন আরেক নোবেল বিজয়ী কবি ডব্লিউ WB Yeats।
- অতএব গীতাঞ্জলির সাথে ডব্লিউ বি ইয়েটস এর গভীর সম্পর্ক রয়েছে ।
- মূলত তার তার প্রচেষ্টাতেই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেন এবং এরই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

- Yeats wrote the introduction to Tagore's Gitanjali, which first appeared in 1913.

৩২.
‘Murder in the Cathedral’ is written by-
  1. Harold pinter
  2. T. S. Eliot
  3. Samuel Becket
  4. George Bernard Shaw
সঠিক উত্তর:
T. S. Eliot
উত্তর
সঠিক উত্তর:
T. S. Eliot
ব্যাখ্যা

Murder in the Cathedral T. S. Eliot রচিত একটি কাব্য নাটক যেখানে Archbishop Thomas Becket এর Canterbury Cathedral এ হত্যাকাণ্ডের ঘটনা বর্ণিত হয়েছে ।

- Murder in the Cathedral is a verse drama by T.S. Eliot, first performed in 1935, that portrays the assassination of Archbishop Thomas Becket in Canterbury Cathedral during the reign of Henry II in 1170.

৩৩.
Pablo Neruda is a _______ poet.
  1. Spanish
  2. Colombian
  3. Portuguese
  4. Chilean
সঠিক উত্তর:
Chilean
উত্তর
সঠিক উত্তর:
Chilean
ব্যাখ্যা

- Pablo Neruda ছিলেন চিলির সবচেয়ে বিখ্যাত কবি । তিমি Diplomat and Politician হিসেবেও খ্যাতিমান ছিলেন।এই বিখ্যাত কবি 1971 সালে Nobel Prize লাভ করেন ।কলম্বিয়ার বিখ্যাত উপন্যাসিক Gabriel Goorcia Marquez তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি হিসেবে করেছেন।
- Twenty Love Poems and a Song of Despair (1924).এবং 100 Love Sonnets তার সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম।
- Winter Garden হচ্ছে আর সবচেয়ে বিখ্যাত কবিতা।
Source: Britannica

৩৪.
Which one is not a poetic work?
  1. The Wasteland
  2. An Apology for Poetry
  3. The Canterbury Tales
  4. Paradise lost
সঠিক উত্তর:
An Apology for Poetry
উত্তর
সঠিক উত্তর:
An Apology for Poetry
ব্যাখ্যা

- Sir Philip Sidney রচিত An Apology for Poetry একটি সাহিত্য সমালোচনা মুলক একটি গ্রন্থ । এটি কোন কাব্যগ্রন্থ নয়। তবে অন্যান্য গ্রন্থ গুলো poetic work poetic work

- The Wasteland by T.S. Eliot
- The Canterbury Tales by Chaucer
- Paradise Lost by Milton

৩৫.
______ is not a Nobel laureate.
  1. Albert Camus
  2. Pable Neruda
  3. Naguib mahfouz
  4. Robert Frost
সঠিক উত্তর:
Robert Frost
উত্তর
সঠিক উত্তর:
Robert Frost
ব্যাখ্যা

- বিস্ময়কর হলেও সত্যি যে বিশ্বখ্যাত উপন্যাসিক Leo Tolstoy এর মত Robert Frost নোবেল পুরস্কারে ভূষিত হননি ।
- তবে তিনি তার জীবদ্দশায় 31 বার নোবেল প্রাইজের নমিনেশন পেয়েছিলেন ।
- Albert Camus won the Nobel Prize in 1957
- Naguib mahfouz (1911 – 2006) won the Nobel Prize in1988
- Pable Neruda won the Nobel Prize in1988

৩৬.
Who is the first South African Woman Nobel Laureate?
  1. Nadine Gordimer
  2. Toni Morrison
  3. Margaret Atwood
  4. Nadia Murad
সঠিক উত্তর:
Nadine Gordimer
উত্তর
সঠিক উত্তর:
Nadine Gordimer
ব্যাখ্যা
প্রথম South African woman woman নারী লেখিকা হিসেবে 1991 সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন Nadine Gordimer.
৩৭.
নিচের কোনটি মুলদ সংখ্যা?
  1. π
  2. e
  3. π/e
  4. log2√111936
সঠিক উত্তর:
log2√111936
উত্তর
সঠিক উত্তর:
log2√111936
ব্যাখ্যা
log2√111936
= log2√11(2√11)4
= 4log2√112√11
= 4 × 1
= 4 যা মুলদ সংখ্যা।
বাকি গুলো অমূলদ সংখ্যা।

π = 3.1415926535 8979323846 2643383279 5028841971 6939937510 5820974944 5923078164 0628620899 8628034825 34211706............. যা অসীম পর্যন্ত বিস্তৃত। অতএব π একটি অমূলদ সংখ্যা।

e = = 2.71828 18284 59045 23536 02874 71352 66249 77572 47093 69995 95749 66967 62772 40766 30353 54759 45713 82178 52516 64274 27466 39193 ... .... .... ..... অসীম পর্যন্ত বিস্তৃত। অতএব e একটি অমূলদ সংখ্যা।

π/e এটিও অমূলদ সংখ্যা।
৩৮.
০.০০৫ এর ৩% কত?
  1. ০.০১৫
  2. ০.০০১৫
  3. ০.০০০১৫
  4. ১৫
সঠিক উত্তর:
০.০০০১৫
উত্তর
সঠিক উত্তর:
০.০০০১৫
ব্যাখ্যা
০.০০৫ এর ৩%
= ০.০০৫ × ৩/১০০
= ০.০১৫/১০০
= ০.০০০১৫

[ ৩ দ্বারা ৫ কে গুণ করলে ১৫ হয়; দশমিকের পর ৩ অঙ্ক থাকায় ০.০১৫ হবে। 
আবার ০.০১৫ কে ১০০ দ্বারা ভাগ করলে দশমিক ২ ঘর বামে সরে আসবে। 
দশমিকের পর ৫ ঘর থাকবে। তাই ০.০০০১৫ হবে। ]
৩৯.
নিচের কোনটি স্বাভাবিক লগারিদম নয়?
  1. e ভিত্তিক লগারিদম
  2. তত্ত্বীয় লগারিদম
  3. lnx
  4. ব্রিগস লগারিদম
সঠিক উত্তর:
ব্রিগস লগারিদম
উত্তর
সঠিক উত্তর:
ব্রিগস লগারিদম
ব্যাখ্যা
স্বাভাবিক লগারিদমকে e ভিত্তিক লগারিদম বা তত্ত্বীয় লগারিদম বলে।
lnx হচ্ছে স্বাভাবিক লগারিদম।
সাধারণ লগারিদমকে ব্রিগস লগারিদম বলে।

৪০.
একটি সংখ্যা N এর বৈজ্ঞানিক আকার : N = a × 10n যেখানে,
  1. N > 0, 0 ≤ a < 10 এবং n ∈ Z
  2. N > 0, 1 ≤ a < 10 এবং n ∈ R
  3. N > 0, 1 ≤ a < 10 এবং n ∈ Q
  4. N > 0, 1 ≤ a < 10 এবং n ∈ Z
সঠিক উত্তর:
N > 0, 1 ≤ a < 10 এবং n ∈ Z
উত্তর
সঠিক উত্তর:
N > 0, 1 ≤ a < 10 এবং n ∈ Z
ব্যাখ্যা
N = a × 10n , যেখানে N > 0, 1 ≤ a < 10 এবং n ∈ Z

৪১.
একটি অনুক্রমের সাধারণ পদ : ( - 1 )n -1{n/(2n + 1)} হলে, অনুক্রমটি - 
  1. 1/3, - 2/5, 3/7, - 4/9, ... ... ...
  2. -1/3, 2/5, - 3/7, 4/9, ... ... ...
  3. -1/3, - 2/5, 3/7, 4/9, ... ... ...
  4. 1/3, - 3/5, 3/7, - 4/9, ... ... ...
সঠিক উত্তর:
1/3, - 2/5, 3/7, - 4/9, ... ... ...
উত্তর
সঠিক উত্তর:
1/3, - 2/5, 3/7, - 4/9, ... ... ...
ব্যাখ্যা

একটি অনুক্রমের সাধারণ পদ : ( - 1 )n -1{n/(2n + 1)} 

n = 1 হলে, ১ম পদ = ( - 1 )1 - 1 {1/(2 × 1 + 1)} = ( - 1)0 ×(1/3) = 1 × (1/3) = 1/3
n = 2 হলে, ২য় পদ = ( - 1 )2 - 1 {2/(2 × 2 + 1)} = ( - 1)1 ×(2/5) = - 1 × (2/5) = - 2/5
n = 3 হলে, ৩য় পদ =  ( - 1 )3 - 1 {3/(2 × 3 + 1)} = ( - 1)2 ×(3/7) = 1 × (3/7) = 3/7
n = 4 হলে, ৪র্থ পদ = - 4/ 9
------------------------------
------------------------------
সুতরাং অনুক্রমটি : 1/3, - 2/5, 3/7. - 4/9,... ..... ......

৪২.
ax2 + bx + c < 0 এর সমাধান - 
  1. x < { - b + √( b2 - 4ac) } / 2a এবং x > { - b - √( b2 - 4ac) } / 2a
  2. x < { - b + √( b2 - 4ac) } / 2a অথবা x > { - b - √( b2 - 4ac) } / 2a
  3. x < { - b + √( b2 + 4ac) } / 2a এবং x > { - b - √( b2 - 4ac) } / 2a
  4. x < { - b + √( b2 - 4ac) } / 2a এবং x > { - b - √( b2 + 4ac) } / 2a
সঠিক উত্তর:
x < { - b + √( b2 - 4ac) } / 2a এবং x > { - b - √( b2 - 4ac) } / 2a
উত্তর
সঠিক উত্তর:
x < { - b + √( b2 - 4ac) } / 2a এবং x > { - b - √( b2 - 4ac) } / 2a
ব্যাখ্যা
ax2 + bx + c < 0 সত্য হবে যদি [x - {- b + √( b2 - 4ac)}/2a] > 0 এবং [x - {- b - √( b2 - 4ac)}/2a] < 0 হয়।
[x - {- b + √( b2 - 4ac)}/2a] > 0 এবং [x - { - b - √( b2 - 4ac) } / 2a] < 0
বা, x > { - b + √( b2 - 4ac) } / 2a এবং x < { - b - √( b2 - 4ac) } / 2a
আবার, অসমতাটি সত্য হবে যদি [x - {- b + √( b2 - 4ac)}/2a] < 0 এবং [x - {- b - √( b2 - 4ac)}/2a] > 0 হয়।
 [x - {- b + √( b2 - 4ac)}/2a] < 0 এবং [x - {- b - √( b2 - 4ac)}/2a] > 0
বা, x < { - b + √( b2 - 4ac) } / 2a এবং x > { - b - √( b2 - 4ac) } / 2a
৪৩.
x = √5 + √3 হলে, x3 + 8/x3 এর মান কত?
  1. 28√5
  2. 38√5
  3. 32√5
  4. 18√5
সঠিক উত্তর:
28√5
উত্তর
সঠিক উত্তর:
28√5
ব্যাখ্যা
x = √5 + √3
1/x = (√5 - √3)/2
∴ 2/x = √5 - √3

∴ x + 2/x = 2√5

x3 + 8/x3 = (x + 2/x)3 - 3.x.2/x(x + 2/x)
                = (2√5)3 - 6 × 2√5
                = 40√5 - 12√5
                = 28√5
৪৪.
ΔABC এর AB = AC, BA কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন AD = AC হয়। C, D যোগ করা হল।
উপরোক্ত তথ্যের আলোকে কোনটি সঠিক?
  1. ∠BCD = এক সমকোণ
  2. ∠BCD = দুই সমকোণ
  3. BC + CD < 2AC
  4. BC + CD = 2AC
সঠিক উত্তর:
∠BCD = এক সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
∠BCD = এক সমকোণ
৪৫.

উপরোক্ত চিত্রের আলোকে, কোনটি সঠিক?
  1. কোণ ∠AOC = 2∠ADC
  2. প্রবৃদ্ধ ∠AOC = 2∠ABC
  3. ∠ADC + ∠ABC = 2 সমকোণ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
৪৬.
একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 20cot36°
  2. 30cot36°
  3. 24cot36°
  4. 32cot36°
সঠিক উত্তর:
20cot36°
উত্তর
সঠিক উত্তর:
20cot36°
ব্যাখ্যা

মনে করি, সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য, a = 4 সেমি
এবং বাহুর সংখ্যা, n = 5
আমরা জানি, সুষম বহুভুজের ক্ষেত্রফল = (na2/4) cot(180°/n) 
সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল = (5 × 42/4) cot(180°/5)
                                          = 20cot36°
৪৭.
1 থেকে 350 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্য হতে একটি সংখ্যা খুশিমতো নিলে সংখ্যাটি ঘন পূর্ণসংখ্যা হবার সম্ভাবনা কত?
  1. 3/10
  2. 5/49
  3. 1/50
  4. 7/11
সঠিক উত্তর:
1/50
উত্তর
সঠিক উত্তর:
1/50
ব্যাখ্যা
মোট সংখ্যা 350 টি 
n(S) = 350
ঘন সংখ্যাগুলো নিচে দেওয়া হলঃ
13 = 1
23 = 8
33 = 27
43 = 64
53 = 125
63 = 216
73 = 343
মোট ঘন সংখ্যা 7 টি
n(A) = 7
সংখ্যাটি ঘন হবার সম্ভাবনা = 7/350
                                          = 1/50
৪৮.
পুনরাবৃত্তি না করে 1, 3, 0, 3, 5, 5 অঙ্কগুলি দ্বারা 100000 এর চেয়ে বৃহত্তর কতগুলি সংখ্যা গঠন করা যাবে?
  1. 30
  2. 150
  3. 180
  4. 260
সঠিক উত্তর:
150
উত্তর
সঠিক উত্তর:
150
ব্যাখ্যা
প্রদত্ত 6 টি অঙ্কের মধ্যে 2 টি 3, 2টি 5 আছে। 
এ ছয়টি অঙ্ক দ্বারা 6!/(2!2!) = 180 টি সংখ্যা গঠন করা যায়।
0 দ্বারা আরম্ভ হয় এরুপ সংখ্যা = 5!/2!2! = 30 টি 
100000 এর চেয়ে বৃহত্তর সংখ্যা গঠন করা যাবে = (180 - 30) টি = 150 টি
৪৯.
একটি স্কাউট দলকে ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে?
  1. ১৮০
  2. ৯০০
  3. ৯০
  4. ১৮০০
অনির্ধারিত
ব্যাখ্যা


সঠিক উত্তর অপশনে নেই।
প্রশ্নে ৮, ১০, ১২ এর স্থলে ৯, ১০, ১২ দেওয়া থাকলে উত্তর ৯০০ ঠিক ছিলো।
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
৫০.
নিচের কোনটি বল পরিমাপের একক নয়?
  1. ডাইন
  2. পাউন্ডাল
  3. পাউন্ড-ওজন
  4. মোল
সঠিক উত্তর:
মোল
উত্তর
সঠিক উত্তর:
মোল
ব্যাখ্যা

- বল পরিমাপের আন্তর্জাতিক একক হলো নিউটন
এছাড়া আরো কিছু অপ্রচলিত একক রয়েছে, যেমন- ডাইন, পাউন্ডাল, পাউন্ড-ওজন, গ্রাম-ওজন, কিলোগ্রাম-ওজন।
- পদার্থের পরিমাপের আন্তর্জাতিক একক হলো মোল।

সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫১.
নিচের কোন দ্রবণের pH এর মান ৭ এর কম?
  1. পানি
  2. ভিনেগার
  3. কস্টিক সোডা
  4. চুনের পানি
সঠিক উত্তর:
ভিনেগার
উত্তর
সঠিক উত্তর:
ভিনেগার
ব্যাখ্যা

- অম্লীয় দ্রবণের pH এর মান ৭ এর কম। ভিনেগার হলো এসিটিক এসিডের ৫% জলীয় দ্রবণ। তাই ভিনেগারের pH এর মান ৭ এর কম।
- নিরপেক্ষ দ্রবণের pH এর মান হলো ৭। পানি একটি নিরপেক্ষ দ্রবণ।
- ক্ষারীয় দ্রবণের pH এর মান ৭ এর বেশি৷ কস্টিক সোডা এবং চুনের পানি হলো ক্ষারীয় দ্রবণ।
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫২.
প্রোটিন জাতীয় খাদ্যের মূল একক কোনটি?
  1. গ্লুকোজ
  2. অ্যামাইনো এসিড
  3. ফ্যাটি এসিড
  4. গ্লিসারল
সঠিক উত্তর:
অ্যামাইনো এসিড
উত্তর
সঠিক উত্তর:
অ্যামাইনো এসিড
ব্যাখ্যা

- স্টার্চ, গ্লাইকোজেন ইত্যাদি শর্করা জাতীয় খাবারের মূল একক হলো গ্লুকোজ।
- প্রোটিন জাতীয় খাদ্যের মূল একক হলো অ্যামাইনো এসিড।
- স্নেহ জাতীয় খাবারের মূল একক হলো ফ্যাটি এসিড এবং গ্লিসারল।
সূত্র: মাধ্যমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৫৩.
নিচের কোনটি রক্তের প্লাজমা প্রোটিন?
  1. ক্রিয়েটিনিন
  2. ইউরিয়া
  3. জ্যানথিন
  4. ফাইব্রিনোজেন
সঠিক উত্তর:
ফাইব্রিনোজেন
উত্তর
সঠিক উত্তর:
ফাইব্রিনোজেন
ব্যাখ্যা

রক্তে জৈব পদার্থের ভিতরে প্লাজমা প্রোটিন এর পরিমাণ প্রায় ৭.৫%।
প্লাজমা প্রোটিন এর মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন প্রভৃতি উল্লেখযোগ্য।
রক্তে বিদ্যমান নাইট্রোজেনঘটিত রেচন পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, অ্যামোনিয়া ইত্যাদি।
সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৪.
সমস্ত শরীর থেকে কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে এসে জমা হয়?
  1. বাম অলিন্দ
  2. বাম নিলয়
  3. ডান অলিন্দ
  4. করোনারি সাইনাস
সঠিক উত্তর:
ডান অলিন্দ
উত্তর
সঠিক উত্তর:
ডান অলিন্দ
ব্যাখ্যা

সমস্ত শরীর থেকে কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে হৃদপিণ্ডের ডান অলিন্দে এসে জমা হয়। এরপর এই রক্ত ডান নিলয়ের মাধ্যমে ফুসফুসীয় ধমনিতে প্রবেশ করে। ফুসফুসে এসে রক্ত অক্সিজেনসমৃদ্ধ হয়ে হৃদপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে৷ বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে এবং মহাধমনির মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে৷
করোনারি সাইনাস হৃদপিণ্ডের গাত্র থেকে কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে এনে ডান অলিন্দে পৌছে দেয়৷
সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৫.
নিচের কোনটি একপ্রতিসম ফুল?
  1. শিম
  2. জবা
  3. ধুতুরা
  4. অর্কিড
সঠিক উত্তর:
শিম
উত্তর
সঠিক উত্তর:
শিম
ব্যাখ্যা

- শিম হলো একপ্রতিসম ফুল।
- জবা ও ধুতুরা হলো বহুপ্রতিসম ফুল।
- কলাবতী ও অর্কিড হলো অপ্রতিসম ফুল।
সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৬.
নিচের কোনটি অসংক্রামক ব্যাধি?
  1. স্থূলতা
  2. কুষ্ঠ
  3. রুবেলা
  4. কলেরা
সঠিক উত্তর:
স্থূলতা
উত্তর
সঠিক উত্তর:
স্থূলতা
ব্যাখ্যা

- ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, পরজীবী ইত্যাদির কারণে সৃষ্ট রোগগুলো সংক্রামক রোগ। ধনুষ্টংকার, জলবসন্ত, এইডস, ম্যালেরিয়া, কালাজ্বর, যক্ষ্মা, কুষ্ঠ, রুবেলা, কলেরা ইত্যাদি হলো সংক্রামক রোগ।
- যে রোগগুলো সাধারণভাবে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে না তাকে অসংক্রামক রোগ বলে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, ক্রোনিক কিডনি ডিজিজ ইত্যাদি হলো অসংক্রামক ব্যাধি।
সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৭.
জাতীয় টিকাদান কর্মসূচীর আওতায় সর্বশেষ কোন রোগটির বিরুদ্ধে টিকাদান কার্যক্রম সংযোজিত হয়েছে?
  1. হেপাটাইটিস-বি
  2. নিউমোনিয়া
  3. পোলিও
  4. ধনুষ্টংকার
সঠিক উত্তর:
নিউমোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নিউমোনিয়া
ব্যাখ্যা

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (Expanded Program on Immunization) হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত টিকাদান কর্মসূচি।
- এটি জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলিতে শিশুদের সংক্রামক রোগগুলির বিরুদ্ধে টিকাদানের মাধ্যমে শিশু মৃত্যুহার কমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত একটি চলমান কর্মসূচি।
- ৭ এপ্রিল ১৯৭৯ বাংলাদেশে ১ বছরের কম বয়সী সকল শিশুদের বহুল পরিচালিত সংক্রামক রোগ যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, হাম, পোলিও এবং মা ও নবজাতকের ধনুষ্টংকার বিষয়ে কাজ শুরুকরে।
- পরবর্তীকালে এর অধীনে ২০০৩ সাল থেকে হেপাটাইটিস রোগের টিকা, ২০০৯ সাল থেকে হিমোফাইলাস রোগের টিকা দেওয়া হচ্ছে।
- ২০১৫ সাল থেকে নিউমোকক্কাস ব্যাকটেরিয়াঘটিত নিউমোনিয়ার (ফুসফুস প্রদাহ) টিকা দেওয়া হচ্ছে।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের www.dghs.gov.bd ওয়েবসাইট

৫৮.
ব্লগ শব্দের প্রবর্তক কে?
  1. মার্শাল ম্যাকলুহান
  2. মার্ক জুকার বার্গ
  3. টিম বার্নারস লি
  4. পিটার মারহোলজ
সঠিক উত্তর:
পিটার মারহোলজ
উত্তর
সঠিক উত্তর:
পিটার মারহোলজ
ব্যাখ্যা

Blog শব্দটির আবির্ভাব We Blog থেকে।
- ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর মার্কিন নাগরিক জর্ন বার্জার সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন।
- এর ঠিক দু বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মারহোলজ নাম এক ব্যাক্তি শব্দটিকে ভেঙে দুই ভাগ করেন।
- We Blog এর পরই সারা বিশ্বে ব্লগ জনপ্রিয় হতে শুরু করে। তাই পিটার মারহোলজকে ব্লগ শব্দের প্রবর্তক বলা হয়।

[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং -২৭]

৫৯.
পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার?
  1. ৪ প্রকার
  2. ৩ প্রকার
  3. ১ প্রকার
  4. ৫ প্রকার
সঠিক উত্তর:
৪ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৪ প্রকার
ব্যাখ্যা

সংখ্যা পদ্ধতির বেজ বা ভিতের উপর নির্ভর করে।
পজিশনাল সংখ্যা পদ্ধতি ৪ প্রকার -
- দশমিক বা ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
- বাইনারি বা ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
- অক্টাল বা ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
- হেক্সাডেসিমেল বা ১৬ভিত্তিক সংখ্যা পদ্ধতি
[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং -১৯১]

৬০.
ডেটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা অনুসন্ধানের পদ্ধতি হলো -
  1. Read out
  2. Record
  3. Query
  4. Sorting
সঠিক উত্তর:
Query
উত্তর
সঠিক উত্তর:
Query
ব্যাখ্যা
ডাটাবেজের অনেকগুলো উপাদান আছে। যেমন- ডাটা, রেকর্ড, ফিল্ড, ডাটা টেবিল।
Query ডাটাবেজের কোন উপাদান নয়।
- ডেটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা অনুসন্ধান বা প্রদর্শনের পদ্ধতি হলো কুয়েরি (Query)।
- ডাটা অনুসন্ধানের জন্যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়।
- QUEL, QBE, SQL (Structured Query Language) ইত্যাদি হলো কয়েকটি বহুল ব্যবহৃত কুয়েরি ল্যাঙ্গুয়েজ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
(Y + X)( Y + X̄) = কোনটি?
  1. X + Y
  2. Y + XY
  3. Y
  4. 0
সঠিক উত্তর:
Y
উত্তর
সঠিক উত্তর:
Y
ব্যাখ্যা

(Y + X)( Y + X̄) = YY + YX̄ + XY + XX̄
= Y ++ YX̄ + XY + 0
= Y(1 + X̄ + X)
= Y(1 + 1)
= Y.1
= Y
[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং -২৩১ ]

৬২.
নিচের কোনটি অক্টাল নাম্বার?
  1. ৫৩৭
  2. ০১৯
  3. ৯৮১
  4. ১২৮
সঠিক উত্তর:
৫৩৭
উত্তর
সঠিক উত্তর:
৫৩৭
ব্যাখ্যা

অক্টাল সংখ্যা পদ্ধতির আটটি অংক হল ০,১,২,৩,৪,৫,৬,৭
তাই ৫৩৭ একটি অক্টাল সংখ্যা
[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং -১৯৪]

৬৩.
পৃথিবীর প্রথম কমপিউটিং মেশিনের নকশাকারি কে?
  1. স্যার চার্লস ব্যাবেজ
  2. লেডি এ্যাডা অগাস্টা ল্যাভ্লেস
  3. জন ভন নিউম্যান
  4. এইচ এডোয়ার্ড রবার্ট
সঠিক উত্তর:
স্যার চার্লস ব্যাবেজ
উত্তর
সঠিক উত্তর:
স্যার চার্লস ব্যাবেজ
ব্যাখ্যা

- চার্লস ব্যাবেজ পৃথিবীর প্রথম কমপিউটিং মেশিনের নকশাকারী। তাকে আধুনিক কম্পিউটারের জনকও বলা হয়।
- এইচ এডোয়ার্ড রবার্ট মাইক্রোকম্পিউটার এর জনক।
- লেডি এ্যাডা অগাস্টা ল্যাভ্লেস পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার।

৬৪.
URL এর কয়টি অংশ থাকে ?
  1. ২টি
  2. ৩টি
  3. ১টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

URL এর পুর্নরূপ হলো Uniform Resources Locator .
URL এর তিনটি অংশ থাকে।
যথা -
(১) প্রটোকলের নাম,
(২) হোস্টনেইম ও
(৩) ফাইলের নাম
[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং -২৯৫ ]

৬৫.
অনড় কপিকলের দড়ির একপ্রান্তে ৩০ কেজি ওজনের ভার উপরে তোলার জন্য দড়ির অপর প্রান্তে কী পরিমান বল প্রয়োগ করতে হবে?
  1. ভারের সমান
  2. ভারের চেয়ে কম
  3. ভারের চেয়ে বেশি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভারের সমান
উত্তর
সঠিক উত্তর:
ভারের সমান
ব্যাখ্যা
অনড় কপিকলের কাজ হচ্ছে বলের দিক পরিবর্তন করা। এ ধরনের কপিকলে প্রয়োগকৃত বল ভারের সমান হয়। কোন ভারকে উপরে তোলার জন্য ভারের সমপরিমান বল প্রয়োগ করতে হয়। ৩০ কেজি বা যত কেজিই হোক এই ওজনের সমপরিমান বল প্রয়োগ করতে হবে।


উপরোক্ত চিত্রটি অনড় কপিকল। ভারের ওজন 100 N হওয়ায় দড়ির অপর প্রান্তে 100 N বল প্রয়োগ করতে হবে।
Load-supporting rope এ 100N প্রযুক্ত হবে পাশাপাশি Redirecting-only rope এ 100N বল প্রযুক্ত হবে।
যৌগিক কপিকলে Load-supporting rope দুইটি থাকে ও Redirecting-only rope একটি থাকে।
৬৬.
একটা ঘড়িতে ৬ : ১৫ বাজে। পানিতে সময় কত মনে হবে?
  1. ১২ : ১৫
  2. ৬ : ১৫
  3. ৯ : ১৫
  4. ১২ : ৪৫
সঠিক উত্তর:
১২ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
১২ : ১৫
ব্যাখ্যা
পানিতে সময় = ১৮ : ৩০ – ৬ : ১৫ = ১২ : ১৫
পানিতে সময় বের করতে ১৮ : ৩০ থেকে প্রশ্নের উল্লিখিত সময় বাদ দিতে হবে।
৬৭.
 প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 36
  2. 39
  3. 41
  4. 45
সঠিক উত্তর:
41
উত্তর
সঠিক উত্তর:
41
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে 41 বসবে।
9 × 2 - 5 = 13
9 × 6 - 18 = 36
7 × 8 - 15 = 41
41 হচ্ছে নির্ণেয় সংখ্যা।
৬৮.
+ ২ + ৩ +  ... ... ... ...  + ২০ = ?
  1. ২১০
  2. ৪৪১
  3. ২১০০
  4. ৪৪১০০
সঠিক উত্তর:
৪৪১০০
উত্তর
সঠিক উত্তর:
৪৪১০০
ব্যাখ্যা
+ ২ + ৩ +  ... ... ... ...  + ২০
= {২০(২০ + ১)/২}
= (২০ × ২১/২)২
= (১০ × ২১)
= ২১০
= ৪৪১০০

[ Note -   প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল = {n(n + 1)/2}2
               প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল = n(n + 1)(2n + 1)/6
               প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2   ]
৬৯.
× ৩ ÷ ২(৩ ÷ ৫) = ?
  1. ১২৫/৩
  2. ৬২৫/৬
  3. ৩১২৫/৬
  4. ১৫৬২৫/৬
সঠিক উত্তর:
১৫৬২৫/৬
উত্তর
সঠিক উত্তর:
১৫৬২৫/৬
ব্যাখ্যা
× ৩ ÷ ২(৩ ÷ ৫)
= (৫ × ৩ × ৫) ÷ (২ × ৩)
= ৫ ÷ ৬  
= ১৫৬২৫ ÷ ৬
৭০.
নিচের কোন বানানটি ভুল?
  1. Lieutenant
  2. Acheivement
  3. Diarrhoea
  4. Diarrhoeal
সঠিক উত্তর:
Acheivement
উত্তর
সঠিক উত্তর:
Acheivement
ব্যাখ্যা
Lieutenant, Diarrhoea, Diarrhoeal বানান তিনটি সঠিক কিন্তু Acheivement বানানটি ভুল।
এর সঠিক বানান Achievement হবে।
'Diarrhoea' is British spelling of 'DIARRHEA'
'Diarrhoeal' means 'like diarrhea'. [ diarrheal disease ]
৭১.
নিচের কোন বাক্যটি ভুল?
  1. There is nobody but loves him.
  2. There is nobody who loves him.
  3. Nothing seems difficult.
  4. I am not a employee.
সঠিক উত্তর:
I am not a employee.
উত্তর
সঠিক উত্তর:
I am not a employee.
ব্যাখ্যা

There is nobody but loves him. There is nobody who loves him. Nothing seems difficult. এই তিনটি বাক্যই সঠিক। 
I am not a employee. বাক্যটি সঠিক নয়। employee শব্দটির আগে vowel হিসেবে an ব্যবহৃত হয়। 

৭২.
বিভা : কিরণ :: সুবলিত : ___
  1. শক্তিমান
  2. সুবিদিত
  3. সুবিনীত
  4. বিধিত
সঠিক উত্তর:
শক্তিমান
উত্তর
সঠিক উত্তর:
শক্তিমান
ব্যাখ্যা
বিভা অর্থ কিরণ 
সুবলিত অর্থ শক্তিমান
সুবিদিত  অর্থ ১ ভারোরূপে জানা গেছে এমন; সুবিজ্ঞাত; উত্তমরূপে জ্ঞাত। 
                     ২ প্রসিদ্ধ; সুপরিজ্ঞাত।
সুবিনীত অর্থ সুশিক্ষিত।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৭৩.
একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৫ মিটার ওঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ২৫ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৫
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
শেষ ১ মিনিটে বানরটি উঠবে ৫ মিটার
বাকি থাকে  = (২৫-৫) মিটার
                   = ২০ মিটার
বানরটি ২ মিনিটে উঠে =  (৫-১) মিটার
                                    = ৪ মিটার
অর্থাৎ ৪ মিটার উঠে ২ মিনিটে
∴ ২০ মিটার উঠে = ২ × ২০/৪ মিটার
                            = ১০ মিনিটে
মোট সময় লাগে = (১০+১) মিনিট
                          = ১১ মিনিটে।
উত্তর : ১১ মিনিটে।
৭৪.
It is __ to write a drama without plot.
  1. about to impossible
  2. easy
  3. difficult
  4. impossible
সঠিক উত্তর:
impossible
উত্তর
সঠিক উত্তর:
impossible
ব্যাখ্যা
It is impossible to write a drama without plot.
Plote অর্থ 1. The plan or main story (as of a movie or literary work)
               2. The logical arrangements of incidents যা ছাড়া নাটক রচনা করা অসম্ভব।
৭৫.
একজন লোক দুপুর ১২ : 00 টায় ঢাকায় আসলো। ঢাকা থেকে চট্টগ্রাম পৌছাতে তাঁর ঘড়িতে ৪ : ১৫ বাজলো। ঘণ্টার কাঁটার ব্যবধান কত?
  1. ১২৭.৫°
  2. ১২৪°
  3. ১২০°
  4. ৯৩°
সঠিক উত্তর:
১২৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
১২৭.৫°
ব্যাখ্যা
৪ : ১৫ টা
= ৪ ঘণ্টা + ১৫ মিনিট
= (৪ + ১৫/৬০) ঘণ্টা
= (৪ + ১/৪) ঘণ্টা
= ১৭/৪ ঘণ্টা

ঘণ্টার কাঁটা ১২ ঘণ্টায় অতিক্রম করে ৩৬০°
ঘণ্টার কাঁটা ১ ঘণ্টায় অতিক্রম করে = ৩৬০°/১২
                                                       = ৩০°
ঘণ্টার কাঁটা ১৭/৪ ঘণ্টায় অতিক্রম করে = (৩০ × ১৭/৪)°
                                                            = ১২৭.৫°
৭৬.
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে?
  1. ছয়টি
  2. সাতটি
  3. আটটি
  4. নয়টি
সঠিক উত্তর:
আটটি
উত্তর
সঠিক উত্তর:
আটটি
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট আটটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে।
- ১৯৭৩-১৯৭৮ সময়ে দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়।
- বর্তমান অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই ২০২০ থেকে জুন ২০২৫।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিলো জুলাই ২০১৫ থেকে জুন ২০২০ পর্যন্ত।
- পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
(তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট)
৭৭.
বারোভূঁইয়াদের মধ্যে অন্যতম লক্ষণ মাণিক্য বাংলার কোন অঞ্চলের জমিদার ছিলেন?
  1. ভাওয়াল
  2. বিক্রমপুর
  3. চন্দ্রদ্বীপ
  4. ভুলুয়া
সঠিক উত্তর:
ভুলুয়া
উত্তর
সঠিক উত্তর:
ভুলুয়া
ব্যাখ্যা
- মধ্যযুগে ষোল শতকের মাঝামাঝি থেকে সতের শতকের মধ্য সময় পর্যন্ত পূর্ব বাংলার যেসব জমিদার মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেদের স্বাধীনতা রক্ষা করতে সচেষ্ট ছিলেন তারা ‘বারোভূঁইয়া’ নামে পরিচিত।
- বারোভূঁইয়াদের নেতা ছিলেন সোনারগাঁও এর জমিদার ঈসা খান এবং তার পুত্র মুসা খান।
বারোভূঁইয়াদের মধ্যে অন্যান্যরা হলেন:
- লক্ষণ মাণিক্য : ভুলুয়া (নোয়াখালী)
- চাঁদ রায় ও কেদার রায় : বিক্রমপুর (মুন্সিগঞ্জ)
- বাহাদুর গাজি : ভাওয়াল
- সোনাগাজি : সরাইল (উত্তর ত্রিপুরা)
- ওসমান খান : বোকাইনগর (সিলেট)
- বীর হামির বিষ্ণুপুর (বাকুড়া)
- পরমানন্দ রায় : চন্দ্রদ্বীপ (বরিশাল)
- বিনোদ রায়/মধু রায় : চান্দপ্রতাপ (মানিকগঞ্জ)
- মুকুন্দরা/সত্রজিৎ : ভূষণা (ফরিদপুর)
- রাজা কন্দর্পনারায়ণ/রামচন্দ্র : বরিশাল জেলার অংশবিশেষ।
- ১৬১১ সালে মুঘল সুবাদার ইসলাম খান বারোভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলা মুঘল অধিকারে আনেন।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৮.
বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
  1. ফরাসউদ্দিন আহমেদ
  2. আবদুল বাসেত মজুমদার
  3. খন্দকার মাহবুব আলম
  4. আবু মোহাম্মদ আমিন উদ্দিন
সঠিক উত্তর:
আবু মোহাম্মদ আমিন উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
আবু মোহাম্মদ আমিন উদ্দিন
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমান ১৬তম অ্যাটর্নি জেনারেল হলেন আবু মোহাম্মদ আমিন উদ্দিন। তিনি ৮ অক্টোবর ২০২০ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা। তিনি পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি।
(তথ্যসূত্র: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট)
৭৯.
প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয় কে?
  1. রাষ্ট্রপতি
  2. জাতীয় সংসদ
  3. মন্ত্রীসভা
  4. রাজনৈতিক দল
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
- সংবিধানের ৫৬ নং অনুচ্ছেদের ২ নং দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দান করে থাকেন।
- ৩ নং দফা অনুযায়ী,
যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।
(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৮০.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়?
  1. ৩ জানুয়ারি ১৯৭১
  2. ২ মার্চ ১৯৭১
  3. ৩ মার্চ ১৯৭১
  4. ২৩ মার্চ ১৯৭১
সঠিক উত্তর:
২ মার্চ ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
- মানচিত্র খচিত বাংলাদেশের লাল সবুজের পতাকা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
- ১৯৭১ সালের ২৩শে মার্চ ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনসহ দেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
- ১৯৭২ সালের ১৭ জানুয়ারি মানচিত্র ব্যতীত বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয়।
- এটির ডিজাইনার ছিলেন পটুয়া কামরুল হাসান।
- পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে নিউক্লিয়াসের সদস্যরা তৈরি করে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং প্রথম আলো)
৮১.
একুশ দফার প্রথম দাবী ছিলো কোনটি?
  1. প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর করা
  2. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
  3. জমিদারী প্রথা বিলুপ্ত করা
  4. ২১শে ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার
সঠিক উত্তর:
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
উত্তর
সঠিক উত্তর:
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ব্যাখ্যা
- ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে একুশ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।
- একুশ দফা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন আবুল মনসুর আহমেদ।
- এর প্রথম দফা বা দাবী ছিলো বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
এছাড়া অন্যান্য দাবীর মধ্যে ছিলো:
- প্রাদেশিক স্বায়ত্তশাসন
- বিনা ক্ষতিপূরণে জমিদারী প্রথা বিলুপ্ত করা
- অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন প্রভৃতি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৮২.
শালবন কী ধরনের বনভূমি?
  1. পত্রপতনশীল
  2. চিরহরিৎ
  3. সরলবর্গীয়
  4. স্রোতজ
সঠিক উত্তর:
পত্রপতনশীল
উত্তর
সঠিক উত্তর:
পত্রপতনশীল
ব্যাখ্যা
- শালবন একটি পত্রপতনশীল বা পর্ণমোচী বৃক্ষের বনভূমি। অর্থাৎ শীতকালে এই বনভূমির বৃক্ষের পাতা ঝড়ে যায়।
- শাল বা গজারি এই বনের প্রধান বৃক্ষ।
- শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।
- টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকা জুড়ে শালবন বিস্তৃত।
(তথ্যসূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
৮৩.
২০২০-২০২১ অর্থবছরে কোন দেশ থেকে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. যুক্তরাষ্ট্র
  3. মালয়েশিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে মোট ২৪.৭৭৭ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
দেশ অনুযায়ী রেমিট্যান্স প্রবাহের শীর্ষ উৎস:
- প্রথম : সৌদি আরব (৫৭২.১৪ কোটি মা. ডলার)
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র (৩৪৬.১৬ কোটি মা. ডলার)
- তৃতীয় : সংযুক্ত আরব আমিরাত (২৪৩.৯৯ কোটি মা. ডলার)
- চতুর্থ : যুক্তরাজ্য (২০২.৩৬ কোটি মা. ডলার)
- পঞ্চম : মালয়েশিয়া (২০০.২৩ কোটি মা. ডলার)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক)
৮৪.
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
  1. আবুল মনসুর আহমেদ
  2. শাহজাহান সিরাজ
  3. এম. ইউসুফ আলী
  4. আবদুল মান্নান
সঠিক উত্তর:
এম. ইউসুফ আলী
উত্তর
সঠিক উত্তর:
এম. ইউসুফ আলী
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এই অনুষ্ঠানে অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
- এর আগে ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৮ এপ্রিল এই সরকারের সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৮৫.
তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ইয়েন চিয়া কান
  2. সাই ইং ওয়েন
  3. লি ডাক থো
  4. চিয়াং কাইশেক
সঠিক উত্তর:
সাই ইং ওয়েন
উত্তর
সঠিক উত্তর:
সাই ইং ওয়েন
ব্যাখ্যা
- তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট হলেন সাই ইং ওয়েন। তিনি দেশটি প্রথম নারী প্রেসিডেন্ট।
- ২০১৬ সালের ২০ মে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি।
- দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের নাম কুমিনটাঙ।
- তাইওয়ানের অফিসিয়াল নাম হলো রিপাবলিক অব চায়না।
- তাইয়োনের রাজধানী তাইপেই।
- তাইওয়ানকে চীন তার একটি প্রদেশ বিবেচনা করে থাকে।
(তথ্যসূত্র: তাইওয়ানের সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৮৬.
স্নায়ুযুদ্ধের ফলশ্রুতিতে কোন সংস্থাটি গঠিত হয়?
  1. ওআইসি
  2. জোট নিরপেক্ষ আন্দোলন
  3. আরব লীগ
  4. আফ্রিকান ইউনিয়ন
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
৮৭.
২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. বার্লিন
  2. প্যারিস
  3. মস্কো
  4. সিডনি
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা
- ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ ৩২তম অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানে অনুষ্ঠিত হয়।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
টোকিও অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণ, মোট-১১৩টি)
- দ্বিতীয় : চীন (৩৩টি স্বর্ণ, মোট-৮৮টি)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণ, মোট-৫৮টি)
- তবে মোট পদক প্রাপ্তিতে তৃতীয় : দক্ষিণ কোরিয়া (২০টি স্বর্ণ, মোট-৭১টি)
(তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
৮৮.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা রয়েছে?
  1. স্পেন
  2. জাপান
  3. রাশিয়া
  4. জার্মানি
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি।
এগুলো হলোঃ
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের এসব স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। অপর দশটি সদস্য দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৮৯.
ভিয়েতনামের রাজধানী কোনটি?
  1. হোচিমিন সিটি
  2. ভিয়েনতিয়েন
  3. হ্যানয়
  4. ম্যানিলা
সঠিক উত্তর:
হ্যানয়
উত্তর
সঠিক উত্তর:
হ্যানয়
ব্যাখ্যা
- ভিয়েতনামের রাজধানী : হ্যানয়
অন্যদিকে
- ম্যানিলা : ফিলিপাইনের রাজধানী
- ভিয়েনতিয়েন : লাওসের রাজধানী
- হোচিমিন সিটি ভিয়েতনামের বৃহত্তম শহর ও সাবেক দক্ষিন ভিয়েতনামের রাজধানী। এটির পূর্বনাম ছিলো সায়গন।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৯০.
কয়লা রূপান্তরিত হয়ে কোন শিলা তৈরি হয়?
  1. গ্রাফাইট
  2. কোয়ার্টজাইট
  3. মার্বেল
  4. নিস
সঠিক উত্তর:
গ্রাফাইট
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফাইট
ব্যাখ্যা
- আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে রূপান্তরিত শিলা বলে।
যেমন:
- বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস।
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯১.
কোন প্রণালি মর্মর সাগর ও ঈজিয়ান সাগরকে যুক্ত করেছে?
  1. বসফরাস প্রণালি
  2. জিব্রাল্টার প্রণালি
  3. কার্চ প্রণালি
  4. দার্দেনেলিস প্রণালি
সঠিক উত্তর:
দার্দেনেলিস প্রণালি
উত্তর
সঠিক উত্তর:
দার্দেনেলিস প্রণালি
ব্যাখ্যা
- দার্দানেলিস প্রণালি মর্মর সাগর ও ঈজিয়ান সাগরকে সংযুক্ত করেছে ও এশিয়া-ইউরোপকে পৃথক করেছে।
অন্যদিকে,
- বসফরাস প্রণালি মর্মর সাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে এবং এশিয়া-ইউরোপকে পৃথক করেছে।
- জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরকে যুক্ত করেছে এবং আফ্রিকা-ইউরোপকে পৃথক করেছে।
- কার্চ প্রণালি অ্যাজব সাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে এবং ক্রিমিয়া ও রাশিয়াকে পৃথক করেছে।
(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৯২.
নিচের কোনটি নৈতিক মূল্যবোধের উৎস?
  1. আইন
  2. বিবেক
  3. ধর্মগ্রন্থ
  4. প্রাতিষ্ঠানিক শিক্ষা
সঠিক উত্তর:
বিবেক
উত্তর
সঠিক উত্তর:
বিবেক
ব্যাখ্যা
- নীতি এবং ঔচিত্যবোধ থেকে নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ উৎসারিত।
- নৈতিক আচরণ বা মূল্যবোধ হলো সেসব মনোভাব ও আচরণ যা মানুষ সব সময় ভালো, কল্যাণকর এবং অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তি অনুভব করে।
নৈতিক মূল্যবোধ সমূহের মধ্যে রয়েছে:
- অন্যায় থেকে বিরত থাকা
- সত্যকে সত্য বলা
- মিথ্যাকে মিথ্যা বলা
- দুঃস্থকে সহায়তা করা প্রভৃতি।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)