পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ১: কম্পিউটার নম্বর সিস্টেম
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
প্রচলিত সংখ্যা 105 এর সমতুল্য বাইনারি মান কোনটি?
  1. ক) 1101001
  2. খ) 1111100
  3. গ) 1011111
  4. ঘ) 0011111
সঠিক উত্তর:
ক) 1101001
উত্তর
সঠিক উত্তর:
ক) 1101001
ব্যাখ্যা
প্রচলিত দশমিক সংখ্যাকে বাইনারিতে নিতে হলে ২ দিয়ে ভাগ করতে হয়।
- প্রথমে ভাগফল এবং একটি হাইফেন দিয়ে ভাগশষ লিখতে হয়। এভাবে প্রাপ্ত ভাগফলকে পুনরায় ২ দিয়ে ভাগ করতে হয়।
- ভাগফলের স্থানে ০ আসলে ভাগ করা বন্ধ করে ভাগশেশসমূহ নিচ থেকে উপরের দিকে লিখলেই বাইনারিতে রুপান্তরিত হয়।
.
(175)10 কে অক্টাল সংখ্যায় রুপান্তর করলে নিম্নের কোনটি পাওয়া যাবে?
  1. ক) 730
  2. খ) 120
  3. গ) 257
  4. ঘ) 175
সঠিক উত্তর:
গ) 257
উত্তর
সঠিক উত্তর:
গ) 257
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত সংখ্যাটি দশমিক সংখ্যা।
- দশমিক সংখ্যাকে অক্টালে নিতে হলে ৮ দিয়ে ভাগ করতে হয়।
- প্রথমে ভাগফল এবং একটি হাইফেন দিয়ে ভাগশষ লিখতে হয়।
- এভাবে প্রাপ্ত ভাগফলকে পুনরায় ৮ দিয়ে ভাগ করতে হয়। ভাগফলের স্থানে ০ আসলে ভাগ করা বন্ধ করে ভাগশেষসমূহ নিচ থেকে উপরের দিকে লিখলেই অক্টালে রূপান্তরিত হয়।
.
(110)10 কে হেক্সাডেসিমেল সংখ্যায় রুপান্তর করলে নিম্নের কোনটি পাওয়া যাবে?
  1. ক) 5C
  2. খ) 5D
  3. গ) 6E
  4. ঘ) 100
সঠিক উত্তর:
গ) 6E
উত্তর
সঠিক উত্তর:
গ) 6E
ব্যাখ্যা
দশমিক সংখ্যাকে hexadecimal এ নিতে হলে ১৬ দিয়ে ভাগ করতে হয়।
- প্রথমে ভাগফল  এবং একটি হাইফেন দিয়ে ভাগশষ লিখতে হয়।
- এভাবে প্রাপ্ত ভাগফলকে পুনরায় ১৬ দিয়ে ভাগ করতে হয়।
- ভাগফলের স্থানে ০ আসলে ভাগ করা বন্ধ করে ভাগশেষসমূহ নিচ থেকে উপরের দিকে লিখলেই hexadecimal এ রূপান্তরিত হয়।
∴ (110)10 = (6E)16
.
(10101) বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক মান কত?
  1. ক) 20
  2. খ) 21
  3. গ) 22
  4. ঘ) 23
সঠিক উত্তর:
খ) 21
উত্তর
সঠিক উত্তর:
খ) 21
ব্যাখ্যা
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হবে। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- একক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, দশক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, শতক স্থানীয় অংকটিকে ২ ,------- দ্বারা গুণ করতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।
যেমন -
(10101)2
= (1 x 24) + (0 x 23) + (1 x 22) + (0 x 21) + (1 x 20)
= 16 + 0 + 4 + 0 + 1
= 21 
.
(123)8 সংখ্যার সমতুল্য দশমিক মান কত?
  1. ক) 85
  2. খ) 84
  3. গ) 83
  4. ঘ) 80
সঠিক উত্তর:
গ) 83
উত্তর
সঠিক উত্তর:
গ) 83
ব্যাখ্যা
(123)8
= (1 x 82) + (2 x 81) + (3 x 80)
= 83
.
AC3 হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য দশমিক মান কত?
  1. ক) 2755
  2. খ) 2800
  3. গ) 2850
  4. ঘ) 2900
সঠিক উত্তর:
ক) 2755
উত্তর
সঠিক উত্তর:
ক) 2755
ব্যাখ্যা
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস - ১৬।
হেক্সাডেসিমেল সংখ্যা গুলো হচ্ছে - 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F।
সংখ্যা ও অক্ষর উভয়ই থাকার কারনে এটিকে আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি বলা হয়।

(AC3)16
= (10 x 162) + (12 x 161) + (3 x 160)
= 2755 
.
10110 + 11111 বাইনারি সংখ্যার যোগফল কত?
  1. ক) 11001
  2. খ) 11011
  3. গ) 110111
  4. ঘ) 110101
সঠিক উত্তর:
ঘ) 110101
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 110101
ব্যাখ্যা
0 + 0 = 0
0 + 1 = 1
1 + 0 = 0
1 + 1 = 10

বাইনারি দুইটি ১ যোগ করলে যোগফল শূন্য, হাতে থাকবে ১
বাইনারি তিনটি ১ যোগ করলে যোগফল ১, হাতে থাকবে ১ 

10110 + 11111
= 110101
.
10001 - 111 বাইনারি সংখ্যার বিয়োগফল কত?
  1. ক) 101
  2. খ) 1100
  3. গ) 01010
  4. ঘ) 1100
সঠিক উত্তর:
গ) 01010
উত্তর
সঠিক উত্তর:
গ) 01010
ব্যাখ্যা
0 - 0 = 0
0 - 1 = 1 
1 - 0 = 1 
1 - 1 = 0 

বিয়োগ করা না গেলে ধার করব ২ এবং ফেরত দিব ১ (এই ১ নিচের অংকের সাথে যোগ হবে অর্থাৎ ছোটবেলার যোগ অংকের মত) 

10001 - 111
= 01010
.
প্রচলিত সংখ্যা ১২ এর ১ এর পরিপূরক কত ?
  1. ক) 0011
  2. খ) 1100
  3. গ) 1010
  4. ঘ) 1110
সঠিক উত্তর:
ক) 0011
উত্তর
সঠিক উত্তর:
ক) 0011
ব্যাখ্যা
12 এর বাইনারি ১১০০
আমরা জানি ১ এর পরিপূরক মানে ০ এর স্থলে ১  এবং ১ এর স্থলে ০
সুতরাং ১২ এর ১ এর পরিপূরক ০০১১ 

বিঃদ্রঃ - যেহেতু অপশনে ৪ বিট তাই, ৪ বিট করলেই হবে।
১০.
নিচের কোনটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
  1. ক) বাইনারি
  2. খ) ডেসিমেল 
  3. গ) অক্টাল 
  4. ঘ) রোমান
সঠিক উত্তর:
ঘ) রোমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রোমান
ব্যাখ্যা
রোমান সংখ্যা পদ্ধতিতে অবস্থান গুরুত্বপূর্ণ নয়।
যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থান বিবেচ্য বিষয় নয় তাকে নন-পজিশনাল সংখ্যা বলে। তাই রোমান সঠিক উত্তর।

বাইনারি, ডেসিমাল ও অক্টাল - পজিশনাল সংখ্যা পদ্ধতি।
১১.
14 এর 2 এর পরিপূরক কত?
  1. ক) 00101011
  2. খ) 11001001
  3. গ) 111110011
  4. ঘ) 11110010
সঠিক উত্তর:
ঘ) 11110010
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 11110010
ব্যাখ্যা
14 এর বাইনারি = 1110
8 বিটে লিখে পাই = 0000 1110
1 এর পরিপূরক = 11110001
1 যোগ করে পাই,
= 11110001 + 1
= 11110010
১২.
2 এর পরিপূরক করলে কততম বিটকে সাইন বিট বলা হয়?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৫ম
  4. ঘ) ৮ম
সঠিক উত্তর:
ঘ) ৮ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ম
ব্যাখ্যা
২ এর পরিপূরক নির্ণয়ের ক্ষেত্রে অষ্টম বিটকে সাইন বিট বলে।
সুতরাং সঠিক উত্তর - ঘ) ৮ম।
১৩.
কোনটি গণনা পদ্ধতি নয়?
  1. ক) ডেসিমেল
  2. খ) হেক্সাডেসিমেল
  3. গ) বিসিডি
  4. ঘ) অক্টাল
সঠিক উত্তর:
গ) বিসিডি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিসিডি
ব্যাখ্যা
ডেসিমাল, হেক্সাডেসিমেল ও অক্টাল হলো সংখ্যা পদ্ধতি।
অন্যদিকে, বিসিডি (BCD) হলো একটি কোড, এটি কোন সংখ্যা পদ্ধতি নয়। 
১৪.
'A' এর ASCII code হলো -
  1. ক) 60
  2. খ) 65
  3. গ) 80
  4. ঘ) 100
সঠিক উত্তর:
খ) 65
উত্তর
সঠিক উত্তর:
খ) 65
ব্যাখ্যা
ASCII কোডে,
A = 65
a = 97
১৫.
ইউনিকোড কী?
  1. ক) Standard Font
  2. খ) Keyboard Layout
  3. গ) Software
  4. ঘ) Character Encoding system
সঠিক উত্তর:
ঘ) Character Encoding system
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Character Encoding system
ব্যাখ্যা
ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে।
অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার যাতে বুঝতে পারে সেই কাজটি করে ইউনিকোড।
এই জন্য একে বলা হয় Character Encoding System.