পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
But me no buts.
Here, the underlined word is a/ an -
  1. Verb, Verb
  2. Noun, Conjunction
  3. Verb, Noun
  4. Noun, Verb
সঠিক উত্তর:
Verb, Noun
উত্তর
সঠিক উত্তর:
Verb, Noun
ব্যাখ্যা
• Correct answer: Verb, Noun.

But me no buts.

- এই Sentence টি একটি Imperative Sentence.
- Sentence টি Verb দিয়ে শুরু হয়েছে।
- তাই Sentence এর শুরুতে যে But ব্যবহার করা হয়েছে যেটি Sentence এ Verb হিসেবে বসেছে।

- প্রদত্ত Sentence এর শেষে আরও একটি But রয়েছে।
- যেটি No এরপর বসেছে।
- যা একটি Determiner বা Adjective হিসেবে ব্যবহার করা হয়েছে।
- Determiner বা Adjective এর পর একটি মাত্র word থাকলে সেটি সর্বদা Noun হিসেবে ব্যবহার করা হয়।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
The famous poem 'Ode to the West Wind' is written by -
  1. P. B. Shelley
  2. John Keats
  3. William Wordsworth
  4. W. B. Yeats
সঠিক উত্তর:
P. B. Shelley
উত্তর
সঠিক উত্তর:
P. B. Shelley
ব্যাখ্যা
• Ode to the West Wind
- এটি রচনা করেন P.B. Shelley.
- কবিতাটি প্রকাশিত হয় ১৮২০ সালে। 
- এই কবিতাকে গণ্য করা হয়, কবির passionate language and symbolic imagery ব্যবহারের একটি অনন্য দৃষ্টান্ত রুপে।
- Shelley এখানে West Wind এর কাছে সাহায্য আহবান করছেন। 
- কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy তে।
- কারো কারো মতে, কবিতাটি Shelley তার পুত্র William এর মৃত্যুশোকে লিখেছিলেন। 
- কবি West Wind এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং একইভাবে আশাবাদ ব্যক্ত করেছেন এভাবেই যেন বৈপ্লবিক চিন্তাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। 
- কবিতার শেষ লাইনটি বিখ্যাত: “O Wind, If Winter comes, can Spring be far behind?”

• P. B. Shelley 
- তার পুরো নাম Percy Bysshe Shelley.
- P. B. Shelley ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব। তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- তিনি ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য প্রবল সমর্থনের জন্য পরিচিত।
- তিনি রোমান্টিক আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হন এবং তাঁর ভাষা এবং বিষয়ের উদ্ভাবনী ব্যবহারের জন্য প্রশংসিত।
- তিনি বিশ্বাস করতেন সমাজের পরিবর্তনের জন্য একটি গুনগত বিপ্লবের প্রয়োজন।
- এজন্য তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম একজন Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।
- তাঁর নিরন্তর লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি গৌরবময় স্বর্ণযুগ নিয়ে আসা।

• Best works:
• Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
 
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.
.
She is learning ___ French to study in Paris.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
no article
উত্তর
সঠিক উত্তর:
no article
ব্যাখ্যা
• ভাষার নামের পূর্বে The বসে না।
Example: English is an international language.

Correct answer: She is learning French to study in Paris.

• কিন্তু ভাষার পর Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।
Example: The Spanish Language is very interesting to learn.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Do not waste your time. (Passive)
  1. Let not your time being wasted.
  2. Let not your time be wasted.
  3. Let not your time to be wasted.
  4. Let not waste time.
সঠিক উত্তর:
Let not your time be wasted.
উত্তর
সঠিক উত্তর:
Let not your time be wasted.
ব্যাখ্যা
• Do not দিয়ে শুরু Imperative Sentence এর Active Voice কে Passive Voice এ রূপান্তরিত করার নিয়ম:
- প্রথমে Let not বসে
- Object টি subject রূপে বসে
- be বসে
- মূল Verb-এর Past Participle বসে।

Active: Do not hate the poor.
Passive: Let not the poor be hated.

Active: Do not waste your time.
Passive: Let not your time be wasted.

Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
She acted as if she _______ (knew) the whole truth.
  1. knows
  2. knew
  3. has known
  4. had known
সঠিক উত্তর:
had known
উত্তর
সঠিক উত্তর:
had known
ব্যাখ্যা
As if/ As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়।

Correct Answer: She acted as if she had known the whole truth.

- আবার, As if/ As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে As if/ As though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
Example: He talks as though he knew everything.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Had I known about the meeting, I ________ it.
  1. would have attended
  2. would had attended
  3. have attended
  4. would be attende
সঠিক উত্তর:
would have attended
উত্তর
সঠিক উত্তর:
would have attended
ব্যাখ্যা
Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence: Had I known about the meeting, I would have attended it.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
They insisted that the meeting ____ at 10 AM.
  1. starting
  2. started
  3. start
  4. will start
সঠিক উত্তর:
start
উত্তর
সঠিক উত্তর:
start
ব্যাখ্যা
Complete sentence: They insisted that the meeting start at 10 AM.
- Bangla meaning: তারা জোর দিয়েছিল যেন মিটিংটা সকাল ১০টায় শুরু হয়।

Present Subjunctive
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে Sub-ordinate Clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.

Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.

- সাধারণত advise, necessery, ask, command, recommand, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত Sub-ordinate Clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Neagtive এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

Example:
- The law requires that every citizen pay taxes.
- Her mother demanded that she go to bed early.
.
Choose the correct spelling.
  1. Dysentary
  2. Dysentery
  3. Disentery
  4. Diesentery
সঠিক উত্তর:
Dysentery
উত্তর
সঠিক উত্তর:
Dysentery
ব্যাখ্যা
• The correct spelling is 'Dysentery' (Noun).
- English meaning: An infection of the bowels that causes severe diarrhoea with loss of blood.
- Bangla meaning: আমাশয় রোগ। 

Synonym: Ishigellosis, Diarrhea, Turista.

Source: English-Bangla dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
.
What is the meaning of the idiom "Beat the air"?
  1. To enjoy the breeze
  2. To waste one's efforts
  3. To fly like a bird
  4. To shout loudly in anger
সঠিক উত্তর:
To waste one's efforts
উত্তর
সঠিক উত্তর:
To waste one's efforts
ব্যাখ্যা
• The idiom "Beat the air" means - To waste one's efforts.

Beat the air:
- English meaning: To make repeated futile attempts.
- Bangla meaning: বৃথা চেষ্টা করা; অনর্থক পরিশ্রম করা।

উল্লিখিত অপশনগুলো,
To enjoy the breeze - বাতাস উপভোগ করা;
To waste one's efforts - পরিশ্রম ব্যর্থ হওয়া;
To fly like a bird - পাখির মতো উড়ে বেড়ানো;
To shout loudly in anger - ক্রোধে উচ্চস্বরে চিৎকার করা।

Source: Collins dictionary, English-Bangla dictionary.
১০.
We prepared _____ (leave) early.
  1. leaving
  2. left
  3. to leave
  4. to be left
সঠিক উত্তর:
to leave
উত্তর
সঠিক উত্তর:
to leave
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- decide,
- prepare,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Correct Answer: We prepared to leave early
.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১১.
What is the meaning of the word 'Impede'?
  1. Imperil
  2. Obstruct
  3. Unwilling
  4. Scarce
সঠিক উত্তর:
Obstruct
উত্তর
সঠিক উত্তর:
Obstruct
ব্যাখ্যা
• Impede (Verb).
- English meaning: Impede something to delay or stop the progress of something.
- Bangla meaning: ব্যাহত করা, বাধা দেওয়া।

Synonym: Hinder, Hamper, Obstruct, Embarrass.
Antonym: Facilitate, Help, Assist, Aid.

উল্লিখিত অপশনগুলো,
Imperil - বিপদগ্রস্ত করা, বিপন্ন করা;
Obstruct - রোধ করা, অবরোধ করা;
Unwilling - অনিচ্ছুক;
Scarce - দুর্লভ, দুষ্প্রাপণীয়।

Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১২.
শুদ্ধ বানান কোনটি?
  1. পানিনি
  2. আটপৌরে
  3. পিপিলিকা
  4. উত্তলন
সঠিক উত্তর:
আটপৌরে
উত্তর
সঠিক উত্তর:
আটপৌরে
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'আটপৌরে'।
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- সর্বদা ব্যবহারের উপযুক্ত (আটপৌরে কাপড়); পোশাকি নয় এমন।

অন্যদিকে,
উত্তলন – উত্তোলন। 
পিপিলিকা – পিপীলিকা। 
পানিনি – পাণিনি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
"চয়নিকা" গ্রন্থটি রচনা করেন কে?
  1. প্রমথ চৌধুরী
  2. মীর মশাররফ হোসেন
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'চয়নিকা':
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা সংকলন চয়নিকা। প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে।
- এলাহবাদের ইন্ডিয়ান প্রেস থেকে পাঁচকড়ি মিত্র কর্তৃক মুদ্রিত এবং শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত। প্রথম সংস্করণে ১৩০টি কবিতা ছিল।
- ১৯২৪ সালে রবীন্দ্রনাথের ২০০টি কবিতা বেছে দেবার জন্য বিশ্বভারতী গ্রন্থালয় থেকে একটি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এই প্রতিযোগিতায় ৩২০ জন পাঠক যোগ দেন। তাঁদের ভোট সংখ্যা কবিতাগুলির জনপ্রিয়তার সূচক। ১৯২৫ সালের সংস্করণ এই লোকপ্রিয়তা অনুসারে সংকলিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
  1. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  2. ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
  3. রাজা রামমোহন রায়
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
উত্তর
সঠিক উত্তর:
ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণ:
- প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ। 
- ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাঁর বইটির নাম ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ'।
- ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।
- ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ' বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
১৫.
কোন দুটি বাংলা উপসর্গ?
  1. আন, আব
  2. বি, অধি
  3. অতি, অপি
  4. অপি, অভি
সঠিক উত্তর:
আন, আব
উত্তর
সঠিক উত্তর:
আন, আব
ব্যাখ্যা
বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -
  1. শৃঙ্গী
  2. কুবলয়
  3. মহীরুহ
  4. পাদপ
সঠিক উত্তর:
কুবলয়
উত্তর
সঠিক উত্তর:
কুবলয়
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
'রোহিণী’ কোন উপন্যাসের চরিত্র?
  1. মৃণালিনী
  2. কপালকুণ্ডলা
  3. দুর্গেশনন্দিনী
  4. কৃষ্ণকান্তের উইল
সঠিক উত্তর:
কৃষ্ণকান্তের উইল
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা
'কৃষ্ণকান্তের উইল' উপন্যাস:
- 'কৃষ্ণকান্তের উইল' (১৮৭৮) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালে বিতর্কিত উপন্যাস।
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী 'রোহিণী'কে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
- ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের চারটি সংস্করণ হয়।
- প্রধান চরিত্র: রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর ইত্যাদি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তিনি ১৮৩৮ সালে চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৮.
'নিন্দক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √নিন্দ্‌ + ইক
  2. √নিন্দ্‌ + অ
  3. √নিন্দ্‌ + অক
  4. √নিন্দ্‌ + ষ্ণক
সঠিক উত্তর:
√নিন্দ্‌ + অক
উত্তর
সঠিক উত্তর:
√নিন্দ্‌ + অক
ব্যাখ্যা
কৃৎ-প্রত্যয়:
- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলে। কৃৎ-প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।

যেমন:
- √চড়্‌ + ক = চড়ক,
- √নিন্দ্‌ + অক = নিন্দক,
- √মিশ + উক = মিশুক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯.
সাধু ভাষারীতির পদবিন্যাস কেমন?
  1. স্বাধীন
  2. এলোমেলো
  3. সুনির্দিষ্ট
  4. পরিবর্তনশীল
সঠিক উত্তর:
সুনির্দিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
সুনির্দিষ্ট
ব্যাখ্যা
সাধু ভাষারীতি:
১. সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা।
২. সাধু ভাষারীতি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে।
৩. সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট।
৪. সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি।
৫. সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়।
৬. সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।
৭. সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর।
৮. সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২০.
‘আর কতদিন’ উপন্যাসের রচয়িতা কে?
  1. হুমায়ুন আজাদ
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. হুমায়ূন আহমেদ
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
'আর কতদিন' উপন্যাস:
- মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ের অস্থির সমাজ ব্যবস্থার চিত্র পাওয়া যায় জহির রায়হান রচিত 'আর কতদিন' উপন্যাসে।
- যুদ্ধকালীন বাস্তবতা, লাঞ্ছিত মানবতার আর্তি, ও শান্তির স্বপক্ষে জোরালো আবেদন জানিয়ে, জহির রায়হানের 'আর কতদিন' উপন্যাসটি ১৯৭০ সালে প্রথম প্রকাশ পায়।
- গ্রন্থটির প্রকাশকাল ও ঘটনা বিন্যাসের আলোকে নবুঝতে পারা যায় যে মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ের অস্থির সমাজিক রাজনৈতিক আন্দোলন মুখর প্রেক্ষাপটে আসন্ন যুদ্ধের একটি ভয়াবহ সম্ভাবনা লেখপক মনে উদয় হয়েছিল।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
কোনটি উপমান কর্মধারয় সমাস?
  1. মুখচন্দ্র
  2. অস্থির
  3. ছাত্রসমাজ
  4. শশব্যস্ত
সঠিক উত্তর:
শশব্যস্ত
উত্তর
সঠিক উত্তর:
শশব্যস্ত
ব্যাখ্যা
উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

যেমন:
- কাজলের মতাে কালাে = কাজলকালাে,
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত,
- মিশির মত কালো = মিশকালো ইত্যাদি।

অন্যদিকে,
উপমিত কর্মধারয় সমাস - মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র।
বহুব্রীহি সমাস - স্থির নয় যে = অস্থির।
তৎপুরুষ সমাস - ছাত্রের সমাজ = ছাত্রসমাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
 কোনটি বাংলা বর্ণমালার অন্তর্ভুক্ত নয়?​
  1. ধ্বনিবর্ণ
  2. যুক্তবর্ণ
  3. অনুবর্ণ
  4. কারবর্ণ
সঠিক উত্তর:
ধ্বনিবর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিবর্ণ
ব্যাখ্যা
ধ্বনি ও বর্ণ:
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি ৭টি। এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ। ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি।
- তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২৩.
কোনটি তুর্কি শব্দ?
  1. চশমা
  2. কাগজ
  3. বেগম
  4. আসমান
সঠিক উত্তর:
বেগম
উত্তর
সঠিক উত্তর:
বেগম
ব্যাখ্যা
• তুর্কি শব্দ - বেগম
- এটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সম্ভ্রান্ত মুসলমান নারী,
- মুসলমান শাসনকর্তার পত্নী, 
- রানি।

অন্যদিকে,
- আসমান,
- কাগজ,
- চশমা।
উপরিউক্ত শব্দগুলো ফারসি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪.
‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ -
  1. সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়
  2. দীর্ঘসূত্রতা
  3. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
  4. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
সঠিক উত্তর:
রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
উত্তর
সঠিক উত্তর:
রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
ব্যাখ্যা
• ‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ - রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না

অন্যদিকে,
- ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ প্রবাদ প্রবচনটির অর্থ - মর্মান্তিক আঘাতের উপর আঘাত।
- 'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনটির অর্থ - দীর্ঘসূত্রতা।
- ‘রাখে হরি মারে কে?’ প্রবাদ প্রবচনটির অর্থ - সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
"বড়দাদা > বড়দা" এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অন্ত্য স্বরলোপ
  2. মধ্য স্বরলোপ
  3. ব্যঞ্জনচ্যুতি
  4. আদি স্বরলোপ
সঠিক উত্তর:
ব্যঞ্জনচ্যুতি
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জনচ্যুতি
ব্যাখ্যা
ব্যঞ্জনচ্যুতি:
- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লােপ পায়। এরূপ লােপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।

যেমন:
- বউদিদি> বউদি,
- বড়দাদা > বড়দা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৬.
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে?
  1. দৌলত উজির বাহরাম খান
  2. শাহ্‌ মুহম্মদ সগীর
  3. ফকির গরীবুল্লাহ
  4. আলাওল
সঠিক উত্তর:
শাহ্‌ মুহম্মদ সগীর
উত্তর
সঠিক উত্তর:
শাহ্‌ মুহম্মদ সগীর
ব্যাখ্যা
শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর। তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি কাব্য রচনা করেন।
- অনুবাদ সাহিত্যে বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ মুহম্মদ সগীর।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম ইউসুফ-জোলেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭.
‘ভোজন’ শব্দটি কোন প্রকারের বিশেষ্য?
  1. বস্তুবাচক
  2. সমষ্টিবাচক
  3. গুণবাচক
  4. ভাববাচক
সঠিক উত্তর:
ভাববাচক
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচক
ব্যাখ্যা
ভাববাচক বিশেষ্য:
- যে বিশেষ্য পদে কোনাে ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে।

যথা:
- গমন (যাওযার ভাব বা কাজ), দর্শন (দেখার কাজ), ভােজন (খাওয়ার কাজ), শয়ন (শশায়ার কাজ), দেখা, শােনা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৮.
'ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।' - নিম্নরেখ শব্দটি কোন কারক?
  1. কর্ম
  2. অধিকরণ
  3. করণ
  4. অপাদান
সঠিক উত্তর:
অধিকরণ
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
- কাননে কুসুমকলি সকলি ফুটিল।
- ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। (অধিকরণে সপ্তমী)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২৯.
একটি গাড়ির নতুন চাকার ওজন ১০.২ কেজি। রাস্তার ঘর্ষণে প্রতিদিন ২৫ গ্রাম করে টায়ার ক্ষয় হলে ১৬ দিন পর টায়ারের ওজন কত হবে?
  1. ১০.০৭৫ কেজি
  2. ৯.৬০ কেজি
  3. ৯.৮০ কেজি
  4. ৯ কেজি
সঠিক উত্তর:
৯.৮০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৯.৮০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির নতুন চাকার ওজন ১০.২ কেজি। রাস্তার ঘর্ষণে প্রতিদিন ২৫ গ্রাম করে টায়ার ক্ষয় হলে ১৬ দিন পর টায়ারের ওজন কত হবে?

সমাধান:
১ দিনে টায়ারের ক্ষয়ের পরিমাণ দেওয়া আছে = ২৫ গ্রাম
১৬ দিনে মোট ক্ষয় হবে = ২৫ × ১৬ = ৪০০ গ্রাম

এখন, ৪০০ গ্রাম = ০.৪ কেজি (কারণ ১০০০ গ্রাম = ১ কেজি)

টায়ারের প্রাথমিক ওজন = ১০.২ কেজি
১৬ দিন পর টায়ারের ওজন হবে = (১০.২ - ০.৪) কেজি = ৯.৮ কেজি
৩০.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত 7 : 5। যদি 24 লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত 2 : 5 হবে?
  1. 5 লিটার
  2. 8 লিটার
  3. 10 লিটার
  4. 20 লিটার
সঠিক উত্তর:
10 লিটার
উত্তর
সঠিক উত্তর:
10 লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত 7 : 5। যদি 24 লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত 2 : 5 হবে?

সমাধান:
মোট অনুপাত = 7 + 5 = 12 অংশ

দুধের পরিমাণ = 24 এর 7/12
= 14 লিটার

পানির পরিমাণ = 24 এর 5/12
= 10 লিটার

মনে করি,
মিশ্রণ থেকে x লিটার দুধ সরাতে

প্রশ্নমতে
(14 - x)/10 = 2/5
20 = 70 - 5x
5x  = 70 - 20 
5x = 50
x = 10 
৩১.
একটি কোণ তার পূরক কোণের ৮ গুণ। কোণটি কত?
  1. ৭২°
  2. ৭৮°
  3. ৮০°
  4. ৮৪°
সঠিক উত্তর:
৮০°
উত্তর
সঠিক উত্তর:
৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের ৮ গুণ। কোণটি কত?

সমাধান:
মনে করি,
একটি কোণ = x 
এর পূরক কোণ= ৯০ - x 

প্রশ্নমতে,  
x = ৮ (৯০ - x)
⇒ x = ৭২০ - ৮x
⇒ ৯x = ৭২০
⇒ x = ৭২০/৯ 
∴x  = ৮০°
৩২.
চার বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের সাত গুণ। চার বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের তিন গুণ। তাহলে বাবার বর্তমান বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩২ বছর
  3. ৩৪ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: চার বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের সাত গুণ। চার বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের তিন গুণ। তাহলে বাবার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি
ছেলের বয়স = x
⇒ বাবার বয়স = y

প্রথম অবস্থা (4 বছর আগে):
y- 4 = 7(x - 4)
y - 4 = 7x - 28 
y = 7x - 24 ………….. (1)

দ্বিতীয় অবস্থা (4 বছর পরে):
y + 4 = 3(x + 4)
y + 4 = 3x + 12
Y = 3x + 8 ……………..(2) 

(1) ও (2)নং সমীকরণ বিয়োগ করে পাই,
4x = 32 
x= 8 

তাহলে বাবার বয়স = 3× 8 + 8 = 32 বছর
৩৩.
যদি কোন এলাকায় এপ্রিল মাসে ১০ দিন বৃষ্টি হওয়ার রেকর্ড থাকে, তাহলে ঐ মাসে দৈনিক বৃষ্টিপাতের সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ১/২
  3. ১/৫
  4. ১/১০
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন এলাকায় এপ্রিল মাসে ১০ দিন বৃষ্টি হওয়ার রেকর্ড থাকে, তাহলে ঐ মাসে দৈনিক বৃষ্টিপাতের সম্ভাবনা কত?

সমাধান:
এপ্রিল মাস = ৩০ দিন
বৃষ্টি হয়েছে = ১০ দিন 

দৈনিক বৃষ্টিপাতের সম্ভাবনা= ১০/৩০
= ১/৩
৩৪.
এমন একটি দুই অঙ্কের মৌলিক সংখ্যা, যেটির অঙ্কদ্বয়ের যোগফলও একটি মৌলিক সংখ্যা। সংখ্যা টি কত?
  1. ৯৭
  2. ৩৭
  3. ২৯
  4. ৫৩
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা
প্রশ্ন: এমন একটি দুই অঙ্কের মৌলিক সংখ্যা, যেটির অঙ্কদ্বয়ের যোগফলও একটি মৌলিক সংখ্যা। সংখ্যা টি কত?

সমাধান: 
১ম মৌলিক সংখ্যাটি হলো ৯৭ যার অঙ্কদ্বয়ের যোগফল হলো = ৯+৭ = ১৬ , যা মৌলিক সংখ্যা নয়।

২য়  মৌলিক সংখ্যাটি হলো ৩৭ যার অঙ্কদ্বয়ের যোগফল হলো = ৩+৭=১০ , যা মৌলিক সংখ্যা নয়।

৩য় মৌলিক সংখ্যাটি হলো ২৯ যার অঙ্কদ্বয়ের যোগফল হলো = ২+৯ = ১১  , যা মৌলিক সংখ্যা ।

৪র্থ মৌলিক সংখ্যাটি হলো ৫৩ যার অঙ্কদ্বয়ের যোগফল হলো ৫+৩=৮ , যা মৌলিক সংখ্যা নয়।

 অর্থাৎ ২৯ মৌলিক সংখ্যাটির  অঙ্কদ্বয়ের  যোগফল হলো ১১ যা নিজেও একটি মৌলিক সংখ্যা। 
৩৫.
৬০ এর এমন কয়টি উৎপাদক আছে যেগুলো ৬ দিয়ে বিভাজ্য?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ এর এমন কয়টি উৎপাদক আছে যেগুলো ৬ দিয়ে বিভাজ্য?

সমাধান:
৬০ এর উৎপাদক গুলো হলো  ১, ২, ৩ ,৪, ৫, ৬, ১০, ১২, ১৫, ২০, ৩০, ৬০

৬দিয়ে বিভাজ্য গুলো হলো  ৬, ১২, ৩০, ৬০ 
 মোট = ৪ টি
৩৬.
১ হতে ৩০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 
  1. ৫৫৬
  2. ৪৬৫
  3. ৪৫৬
  4. ৬৬৫
সঠিক উত্তর:
৪৬৫
উত্তর
সঠিক উত্তর:
৪৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৩০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 

সমাধান:
সংখ্যাগুলোর যোগফল = {৩০(৩০ + ১)}/২ 
= (৩০ × ৩১)/২ 
= ৪৬৫

[n সংখ্যক সংখ্যার যোগফল = n(n + 1)/2]
৩৭.
যদি একটি সেট A এর উপসেট সংখ্যা ৮টি হয়, তাহলে সেট A তে কয়টি উপাদান আছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সেট A এর উপসেট সংখ্যা ৮টি হয়, তাহলে সেট A তে কয়টি উপাদান আছে?

সমাধান:
- কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ঐ সেটের উপসেট বলা হয়। 
- শূন্য সেট বা ফাঁকা সেটকে সকল সেটের উপসেট বলা হয়।
- যেকোনো সেটের উপসেট সংখ্যা = 2n
 
দেওয়া আছে
A এর উপসেট সংখ্যা ৮

এখানে
n = ৮
n = ২
n = ৩

সেট A তে ৩টি উপাদান আছে।
৩৮.
A একটি পাইপ ৬ ঘন্টায় একটি ট্যাংক ভর্তি করে এবং B একটি পাইপ ৮ ঘন্টায় খালি করে। যদি A ২ ঘন্টা চলার পর B চালু করা হয়, তাহলে পুরো ট্যাংক ভর্তি হতে কত সময় লাগবে?
  1. ১২ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ২৪ ঘণ্টা
  4. ৪৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১৬ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন:  A একটি পাইপ ৬ ঘন্টায় একটি ট্যাংক ভর্তি করে এবং B একটি পাইপ ৮ ঘন্টায় খালি করে। যদি A ২ ঘন্টা চলার পর B চালু করা হয়, তাহলে পুরো ট্যাংক ভর্তি হতে কত সময় লাগবে?

সমাধান:
A পাইপ
৬ ঘণ্টায় ভর্তি করে ১ অংশ
১ ঘণ্টায় ভর্তি করে ১/৬ অংশ
২ ঘণ্টায় ভর্তি করে (১ × ২)/৬ অংশ
= ১/৩ অংশ

B পাইপ
৮ ঘণ্টায় খালি করে ১ অংশ
১ ঘণ্টায় খালি করে ১/৮ অংশ

ভর্তি হওয়ার বাকি থাকবে = (১ - ১/৩) = ২/৩ অংশ

A ও B পাইপ একসাথে চললে ট্যাংকটি ১ ঘণ্টায় ভর্তি হবে = (১/৬) - (১/৮)
= (৪ - ৩)/২৪
= ১/২৪

 ১/২৪ অংশ ভর্তি হয় ১ ঘণ্টায়
২/৩ অংশ ভর্তি হয় = (২ × ২৪)/৩
= ১৬ ঘণ্টায়
৩৯.
 একটি ঘড়ি ৩০ সেকেন্ড পরপর এবং আরেকটি ঘড়ি ৪৫ সেকেন্ড পরপর বেজে ওঠে। প্রথমবার একসাথে বেজে উঠার পরে তারা আবার একসাথে বাজবে কত মিনিট পর?  
  1.  ১ মিনিট
  2. ১ মিনিট ৩০ সেকেন্ড
  3. ১ মিনিট ২৫ সেকেন্ড
  4. ২ মিনিট 
সঠিক উত্তর:
১ মিনিট ৩০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১ মিনিট ৩০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৩০ সেকেন্ড পরপর এবং আরেকটি ঘড়ি ৪৫ সেকেন্ড পরপর বেজে ওঠে। প্রথম একসাথে বেজে উঠার পরে তারা আবার একসাথে বাজবে কত মিনিট পর?

সমাধান:

একটি ঘড়ি ৩০ মিনিট পরপর ও আরেকটি ঘড়ি ৪৫ মিনিট পরপর বাজলে প্রথমবার একসাথে বাজার পর আবার একসাথে বাজবে ৩০ ও ৪৫ এর লসাগু এর সমপরিমান সময়ের পর। 

এখন, ৩০ ও ৪৫ এর লসাগু = ৯০ 
 

অর্থাৎ ঘড়ি দুটি প্রথমবার একসাথে বেজে উঠার পর আবার একসাথে বাজবে = ৯০ সেকেন্ড বা ১ মিনিট ৩০ সেকেন্ড পর। 
৪০.
কোন সংখ্যার বর্গমূল 17?
  1. 289
  2. 2889
  3. 169
  4. 18900
সঠিক উত্তর:
289
উত্তর
সঠিক উত্তর:
289
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূল 17?

সমাধান:
17  এর বর্গ = (17)2 = 289 

অর্থাৎ 289 এর বর্গমূল হলো 17 ।
৪১.
x - 1/x = √5 হলে x + 1/x এর মান কত?
  1. 0
  2. 3
  3. 7
  4. √7
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = √5 হলে x + 1/x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 1/x = √5

আমরা জানি
(x + 1/x)2 = (x - 1/x)2 + 4x.1/x
(x + 1/x)2= ( √5)2 + 4 
(x + 1/x)2 = 5 + 4 
(x + 1/x)2 = 9 
(x + 1/x) = √9
(x + 1/x) = 3
৪২.
একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ৪৪%
  2. ২০%
  3. ১৬%
  4. ১০%
সঠিক উত্তর:
৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে,
ব্যাস = 2r
ক্ষেত্রফল = πr2

ব্যাস 20% বৃদ্ধিতে,
বৃত্তের নতুন ব্যাস = 2r + 2r এর 20%
= 2r + 2r এর 20/100
= 2r + 2r/5
= (10r + 2r)/5
= 12r/5

বৃত্তের নতুন ব্যাসার্ধ = 6r/5
বৃত্তের নতুন ক্ষেত্রফল = π(6r/5)2
= 36πr2/25

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (36πr2/25) - πr2
= (36πr2 - 25πr2)/25
= 11πr2/25

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = [{(11πr2/25)/πr2} × 100]% = 44%
৪৩.
এক পরীক্ষায় পাশ নম্বর ৪০। একজন ছাত্র ফেল করলো এবং সে বললো, যদি তার নম্বর ২৫% বেশি হতো, তাহলে সে ঠিক পাশ করতো। তাহলে সে কত পেয়েছিল?
  1. ৩০
  2. ৩২
  3. ২৮
  4. ২০
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা
প্রশ্ন:  এক পরীক্ষায় পাশ নম্বর ৪০। একজন ছাত্র ফেল করলো এবং সে বললো, যদি তার নম্বর ২৫% বেশি হতো, তাহলে সে ঠিক পাশ করতো। তাহলে সে কত পেয়েছিল?

সমাধান:

মনে করি, ছাত্র টির প্রাপ্ত নম্বর= x 
 প্রশ্নমতে, 
  x +  (২৫x/১০০) = ৪০
 বা,   x { ১ +( ১/৪)}= ৪০
 বা,   ৫x/৪ = ৪০
 বা,  x  = ১৬০/৫ = ৩২
অর্থাৎ ছাত্রটির প্রাপ্ত নম্বর = ৩২
৪৪.
একটি জামার দাম প্রথমে ২০% বাড়ানো হলো, পরে আবার নতুন দামের উপর ২০% হ্রাস করা হলো। তাহলে জামার চূড়ান্ত দাম পূর্বের দামের শতকরা কত?
  1. ১০০%
  2. ৯৬%
  3. ৯৮%
  4. ৯৪%
সঠিক উত্তর:
৯৬%
উত্তর
সঠিক উত্তর:
৯৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জামার দাম প্রথমে ২০% বাড়ানো হলো, পরে আবার নতুন দামের উপর ২০% হ্রাস করা হলো। তাহলে জামার চূড়ান্ত দাম পূর্বের দামের শতকরা কত?

সমাধান:

মনে করি, জামাটির দাম ছিলো= ১০০ টাকা 
২০% বৃদ্ধি তে জামার দাম হয় = ১০০ + ১০০ এর ২০% = ১২০ টাকা
আবার, নতুন দামের উপর ২০% হ্রাস করা হলে দাম হয় = ১২০ - ১২০ এর ২০% 
= ১২০ - ২৪
= ৯৬ টাকা  
জামার চূড়ান্ত দাম পূর্বের দামের  =( ৯৬/১০০) × ১০০
 = ৯৬ %
৪৫.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৬ বছর
  4. ২ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার, r = ১২% = ১২/১০০ = ০.১২ 
আসল, P = ১০০০০ টাকা 
সময়, n = ? বছর 
মুনাফা, I  = ৪৮০০ টাকা

মুনাফা, I = Pnr
৪৮০০ = ১০০০০ × n × ১২/১০০
৪৮০০ = ১২০০n 
n = ৪৮০০/১২০০
n = ৪
৪৬.
কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না?
  1. তঞ্চঙ্গ্যা
  2. মাওরি
  3. ওরাঁও
  4. ম্রো
সঠিক উত্তর:
মাওরি
উত্তর
সঠিক উত্তর:
মাওরি
ব্যাখ্যা
→ বাংলাদেশে বসবাস করে না মাওরি নৃ-গোষ্ঠীরা।
- ওরাঁও, তঞ্চঙ্গ্যা, ম্রো এরা সবাই বাংলাদেশে বসবাস করে।

• মাওরি: 
- মাওরিরা মূলত নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায়।
- বর্তমানে দেশটির মোট জনগোষ্ঠীর ২০ শতাংশ মাওরি।
- হাঁকা নাচকে মাওরি জনগোষ্ঠীরা প্রতিবাদের ভাষা হিসাবে ব্যবহার করে।
- এটা তাদের কাছে যুদ্ধ নৃত্য।
- আনুমানিক ১৩০০ সালের দিকে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে মাওরি জনগোষ্ঠীর লোকজন এখানে আসে।
- এরপর থেকে এরা নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে বসবাস শুরু করে।
- তারা হাঁকা নাচের সময় "কামাতে কামাতে,কামারা কামরা" শব্দ ধ্বনি উচ্চারণ করে।
- ওয়ে টাঙ্গি চুক্তি তাদের সাথে যুক্ত।

উৎস: The Financial Express.
৪৭.
মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. বেনজির ভুট্টো
  2. গোল্ডা মায়ার
  3. ইন্দিরা গান্ধী
  4. শ্রীমাভো বন্দরনায়েক
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
ব্যাখ্যা
• বেনজির ভুট্টো:
- বেনজির ভুট্টো একজন পাকিস্তানি রাজনীতিবিদ।
- জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো।
- তার বাবা ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের নেতা ছিলেন। 
- তিনি আধুনিক ইতিহাসে কোন মুসলিম জাতির প্রথম প্রধানমন্ত্রী মহিলা হয়েছিলেন।
- তিনি ১৯৮৮-৯০ এবং ১৯৯৩-৯৬ সালে দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ।
- ২০০৭ সালের ডিসেম্বরে সংসদীয় নির্বাচনের প্রচারণা চালানোর সময় ভুট্টোকে হত্যা করা হয়।
- ১৯৯০ সালের আগস্টে পাকিস্তানের রাষ্ট্রপতি গোলাম ইসহাক খান দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগে তার সরকারকে বরখাস্ত করেন।

 অপরদিকে,
- গোল্ডা মায়ার: ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।   
- শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা):  বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন।
- ইসাবেল পেরন (আর্জেন্টিনা): বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন।
- নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী: হেলেন ক্লার্ক।

উৎস: Britannica.
৪৮.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. লন্ডন
  4. রোম
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি।(এপ্রিল ২০২৫)।
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

« কার্যবলী:
- সংক্রামক রোগের প্রতিরোধ ও ব্যবস্থাপনা।
- স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি।
- স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে সমন্বয় সাধন করে।

উৎস: WHO ওয়েবসাইট।
৪৯.
ওয়াটারগেট কেলেঙ্কারি সাথে কার নাম জড়িত রয়েছে?
  1. রিচার্ড নিক্সন
  2. হিলারি ক্লিনটন
  3. বিল ক্লিনটন
  4. হ্যারি এস. ট্রুম্যান
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
উত্তর
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
ব্যাখ্যা
→ রিচার্ড নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারি সাথে  জড়িত।

• ওয়াটারগেট কেলেঙ্কারি:
- ১৯৭২ সালের ওয়াটারগেট কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে আলোচিত ঘটনা।
- ১৭ জুন এই কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে।
- মার্কিন ইতিহাসের অন্যতম রাজনৈতিক কেলেঙ্কারি।
- এ ঘটনায় রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল।
- ১৯৭২ সালের ১৭ জুন ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট অফিস-অ্যাপার্টমেন্ট-হোটেল কমপ্লেক্সে;
- ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) সদর দপ্তরে পাঁচজন চোরকে গ্রেপ্তারের পর রিচার্ড এম. নিক্সনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রকাশ পায়।
- ১৯৭৪ সালের ৯ আগস্ট, কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার জন্য সম্ভবত অভিশংসনের মুখোমুখি হয়ে।
- রিচার্ড নিক্সন পদত্যাগকারী একমাত্র মার্কিন রাষ্ট্রপতি।

অপরদিকে,
- হ্যারি এস. ট্রুম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩ তম রাষ্ট্রপতি।
- ১৯৪৫ থেকে ১৯৩৩সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি।

উৎস: Britannica এবং প্রথম আলো।
৫০.
নিচের কোনটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. বাখেরগঞ্জ
  2. ফরিদপুর
  3. পটুয়াখালী
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
• বঙ্গ জনপদ:
- বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল।
- অনুমান করা হয়, এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত।
- তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে।
- প্রাচীন শিলালিপিতে বঙ্গে দুটি অঞ্চলের নাম পাওয়া যায়।
- একটি বিক্রমপুর আর অন্যটি নাব্য।
- বর্তমানে নাব্য বলে কোন জায়গার অস্তিত্ব নেই।
- ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।
- প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল।
- বাংলায় মুসলিম শাসন বিস্তারের প্রাথমিক পর্যায়েও 'বঙ্গ' বলে বাংলার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলকে বোঝানো হতো।

উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
নিচের কোনটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা?
  1. UNCTAD
  2. UNICRI
  3. UNDP
  4. UNHCR
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা
• জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন(UNHCR):
- এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR- এর প্রধানকে বলা হয়: হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- শান্তিতে নোবেল পুরস্কার পায়: ১৯৫৪ও ১৯৮১ সালে।
- বর্তমানে ১৩৬টি দেশে কার্যক্রম চলমান রয়েছে।

⇒ কার্যক্রম:
- সংঘাত ও নির্যাতনের ফলে বাস্তুচ্যুত হওয়া মানুষের জন্য আশ্রয়।
- খাদ্য, পানি এবং চিকিৎসা সহ জীবনরক্ষাকারী সহায়তা প্রদান।

অপরদিকে,
- UNCTAD, অর্থনেতিক উন্নয়নে আন্তর্জাতিক বানিজ্য প্রসারে সাহয্য করা।
- UNICRI, এটি বিশ্বের বিভিন্ন অপরাধের বিচার করে।
- UNDP, উন্নয়নশীল দেশের প্রাকৃতিক ও মানব সম্পদের মাধ্যমে অর্থনৈতিক সাহায্য করা।

উল্লেখ্য:
- ২০২২ সালের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশ সফর করেন।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৫২.
কত সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে?
  1. ১৯৯৯ সাল
  2. ২০০০ সাল
  3. ২০০১ সাল
  4. ১৯৯৮ সাল
সঠিক উত্তর:
২০০০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সাল
ব্যাখ্যা
• মাতৃভাষা দিবস:
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর:
- জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- সকল সদস্য রাষ্ট্রকে দিবসটি উদ্যাপনের জন্য প্রস্তাব গৃহীত হয়।​

• ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি:

- ভাষা আন্দোলনের শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অন্যান্য আরো অনেকে।
- ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি সারাবিশ্বে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হচ্ছে।​

• বর্তমান প্রেক্ষাপট:
- ২১শে ফেব্রুয়ারি বা বাংলাভাষা শুধু বাংলাদেশের মানুষের কথা বলে না, এটি এখন বিশ্বের সকল ভাষার অধিকার ও মর্যাদার প্রতীক।​

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।​
৫৩.
কম্পিউটার কী বোর্ডে F7 এর কাজ কী?
  1. ফোল্ডার এর নাম পরিবর্তন করা
  2. পেইজ রিফ্রেশ করা
  3. বানান ও ব্যকরণগত ভুল বের করা
  4. ফুলস্ক্রিন দেখা
সঠিক উত্তর:
বানান ও ব্যকরণগত ভুল বের করা
উত্তর
সঠিক উত্তর:
বানান ও ব্যকরণগত ভুল বের করা
ব্যাখ্যা
• ফাংশন কী: 
- কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কী গুলো আছে এদেরকে ফাংশন কী বলে।
- কোন নির্দিষ্ট কাজ করা যায় বলে একে ফাংশন কী বলে।
- যেমন কোনো প্রোগ্রামের জন্য help, অথবা কোনো প্রোগ্রাম run করানো ইত্যাদি কাজে এই কী এর ব্যবহার করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।