পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৫ ডিসেম্বর, ২০২৩সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: খাদ্য পরিদর্শক/উপ-খাদ্য পরিদর্শক/ উচ্চমান সহকারী/ অডিটর/ সুপারভাইজার (গ্রেড-১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০৪.২০০৯ সেট-ক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৫ ডিসেম্বর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
ক একটি কাজ ৮ দিনে ও খ সেই একই কাজ ৪ দিনে করতে পারে। যদি তারা একই সাথে কাজটি করে তবে তা কয়দিনে শেষ হবে?
  1. ২.৬৬
  2. ৩.৩৩
  3. কোনোটিই না
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ ৮ দিনে ও খ সেই একই কাজ ৪ দিনে করতে পারে। যদি তারা একই সাথে কাজটি করে তবে তা কয়দিনে শেষ হবে?

সমাধান: 
ক ১ দিনে করে ১/৮ অংশ 
খ ১ দিনে করে ১/৪ অংশ 

ক ও খ একত্রে ১ দিনে করে (১/৮) + (১/৪) অংশ 
= (২ + ১)/৮ অংশ
= ৩/৮ অংশ


ক ও খ ৩/৮ অংশ করে ১ দিনে 
∴ ক ও খ সম্পূর্ণ বা ১ অংশ করে ৮/৩ দিনে।
= ২.৬৬
.
একটি Econo কলমের মূল্য ৫ টাকা এবং একটি Matador কলমের মূল্য ৪ টাকা। যদি ঐ দোকানদার ৫০০টি কলম বিক্রি করে ২৩০০ টাকা পায়, তবে সে কয়টি Econo কলম বিক্রয় করেছিল?
  1. ২৭৫
  2. ৩০০
  3. ৩১৫
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি Econo কলমের মূল্য ৫ টাকা এবং একটি Matador কলমের মূল্য ৪ টাকা। যদি ঐ দোকানদার ৫০০টি কলম বিক্রি করে ২৩০০ টাকা পায়, তবে সে কয়টি Econo কলম বিক্রয় করেছিল?

সমাধান:
Econo কলম বিক্রয় করেছিল = ক টি
 Matador কলম বিক্রয় করেছিল = (৫০০ - ক) টি

প্রশ্নমতে
৫ক + ৪(৫০০ - ক) = ২৩০০ 
বা, ৫ক + ২০০০ - ৪ক = ২৩০০
বা, ক = ২৩০০ - ২০০০
∴ ক = ৩০০

Econo কলম বিক্রয় করেছিল ৩০০ টি
.
একটি কলমের দাম ১০ টাকা এবং ১০টি খামের দাম ৩ টাকা। ৩টি কলম ও ১০টি খামের দাম কত হবে?
  1. ৩৩
  2. ৩৬
  3. ৩৯
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলমের দাম ১০ টাকা এবং ১০টি খামের দাম ৩ টাকা। ৩টি কলম ও ১০টি খামের দাম কত হবে?

সমাধান:
১টি কলমের দাম ১০ টাকা
৩টি কলমের দাম ১০ × ৩ টাকা
= ৩০ টাকা

৩টি কলম ও ১০টি খামের দাম = (৩০ + ৩) টাকা
= ৩৩ টাকা
.
সুমন ১২০ টাকা দিয়ে কয়েকটি কলম কিনলো। প্রতিটি কলমের দাম যদি ২ টাকা কম হতো তবে সে আরো ২টি কলম বেশি পেত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. ১০
  2. ১২
  3. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন ১২০ টাকা দিয়ে কয়েকটি কলম কিনলো। প্রতিটি কলমের দাম যদি ২ টাকা কম হতো তবে সে আরো ২টি কলম বেশি পেত। সে কতগুলো কলম কিনেছিল?

সমাধান:
ধরি,
কলম কিনেছিল ক টি,
প্রতিটি কলমের মূল্য ১২০/ক

২টি কলম বেশী পেলে কলমের সংখ্যা হয় (ক + ২)
প্রতিটি কলমের মূল্য ১২০/(ক + ২)

প্রশ্নমতে,
(১২০/ক) - ১২০/(ক + ২) = ২
⇒ ১২০{(১/ক) - (১/ক + ২)} = ২
⇒ (ক + ২ - ক)/ক(ক + ২) = ২/১২০
⇒ ২/ক + ২ক = ১/৬০
⇒ ক + ২ক = ১২০
⇒ ক + ২ক - ১২০ = ০
⇒ ক + ১২ক - ১০ক - ১২০ = ০
⇒ ক(ক + ১২) - ১০(ক + ১২) = ০
(ক + ১২)(ক - ১০) = ০

হয়
ক + ১২ = ০
ক = - ১২

অথবা
ক - ১০ = ০
ক = ১০
.
যদি a < b, তাহলে নিচের কোন সংখ্যাটি a এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট হবে?
  1. (a + b)/2
  2. ab/2
  3. b - a
  4. ab
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a < b, তাহলে নিচের কোন সংখ্যাটি a এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট হবে?

সমাধান:
a = 1 , b = 2
ক) (a + b)/2 = (1 + 2)/2 = 3/2 = 1.5
যা a এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট ।

খ) ab/2 = (1 × 2)/2 = 1
যা a এর সমান

গ) b - a = 2 - 1 = 1
যা a এর সমান

ঘ) ab = 1 × 2 = 2
যা b এর সমান।
.
x, y এবং z এর মধ্যে ১৪০০ টাকা এমনভাবে ভাগ করা হলো যেন x পেল y এর দ্বিগুণ এবং y পেল z এর দ্বিগুণ। তাহলে y কত টাকা পেল?
  1. ৮০০
  2. ৬০০
  3. ৪০০
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: x, y এবং z এর মধ্যে ১৪০০ টাকা এমনভাবে ভাগ করা হলো যেন x পেল y এর দ্বিগুণ এবং y পেল z এর দ্বিগুণ। তাহলে y কত টাকা পেল?

সমাধান:
z পেল = a টাকা
y পেল = 2a টাকা
x পেল = 4a টাকা

প্রশ্নমতে
a +2a +4a = 1400
⇒ 7a = 1400
⇒ a = 1400/7
∴ a = 200

y পেল = 2 × 200 টাকা
= 400 টাকা
.
একটি অফিসে ৩২ জন মহিলা কর্মী আছে এবং ঐ অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত ৯ : ১৬। ঐ অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে?
  1. ৩২%
  2. ৩৬%
  3. ৩৭%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসে ৩২ জন মহিলা কর্মী আছে এবং ঐ অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত ৯ : ১৬। ঐ অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে?

সমাধান:
অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত ৯ : ১৬
অফিসে পুরুষ কর্মী = ৯ক জন
অফিসে মহিলা কর্মী = ১৬ক জন

প্রশ্নমতে
১৬ক = ৩২
ক = ৩২/১৬
ক = ২

অফিসে পুরুষ কর্মী = ৯ক জন
= ৯ × ২ 
= ১৮ জন

মোট কর্মী = (৩২ + ১৮) = ৫০ জন

পুরুষকর্মীর শতকরা হার = (১৮ × ১০০)/৫০ = ৩৬%
.
বার্ষিক ৩% হার সুদে ৫০০ টাকার ৬ বছরে যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হয়?
  1. ৪০০
  2. ৪২৫
  3. ৪৫০
  4. কোনোটিই না
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৩% হার সুদে ৫০০ টাকার ৬ বছরে যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হয়?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৩ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৩/১০০ টাকা
৫০০ টাকার ৬ বছরের সুদ = (৩ × ৫০০ × ৬)/১০০ টাকা
= ৯০ টাকা

১০০ টাকার ১ বছরের সুদ = ৫ টাকা
১০০ টাকার ৪ বছরের সুদ = (৫ × ৪) টাকা
= ২০ টাকা

২০ টাকা সুদ যখন  আসল ১০০ টাকা
১ টাকা সুদ যখন  আসল ১০০/২০ টাকা
৯০ টাকা সুদ যখন  আসল ১০০ × ৯০/২০ টাকা
= ৪৫০ টাকা
.
ক-এর কাছে ২৬০ টাকা আছে। এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে?
  1. ৭৬
  2. ৮২
  3. ৯২
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর কাছে ২৬০ টাকা আছে। এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে?

সমাধান:
৬, ৭, ৮ এর লসাগু = ১৬৮

২৬০ কে ১৬৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৯২ থাকে।

যোগ করতে হবে = ১৬৮ - ৯২ =৭৬ 
১০.
x-কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। x -এর মান কত হতে পারে?
  1. ৫২
  2. ৫৪
  3. ৫৮
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। x এর মান কত হতে পারে?

সমাধান:
১৮) ৫৮ (৩
       ৫৪
___________
          ৪

আবার,
১৬) ৫৮ (৩
       ৪৮
___________
        ১০

∴ x এর মান ৫৮।
----------------------------------
ধরি
উভয় ক্ষেত্রে ভাগফল = ক
এখন
x = ১৮ ক + ৪
আবার
x = ১৬ক + ১০

সুতরাং
১৮ ক + ৪ = ১৬ক + ১০
১৮ক - ১৬ক = ১০ - ৪
২ক = ৬
ক = ৩

x এর মান = ১৮ × ৩ + ৪ 
= ৫৮
১১.
পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। ১২ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের ২ গুণ। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩৬
  2. ৩৮
  3. ৪০
  4. ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। ১২ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের ২ গুণ। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স ক বছর
পিতার বয়স ৩ক বছর

প্রশ্নমতে
৩ক + ১২ = ২(ক + ১২)
⇒ ৩ক + ১২ = ২ক + ২৪
⇒ ৩ক - ২ক = ২৪ - ১২
∴ ক = ১২

পিতার বয়স = ৩ক বছর
= ৩ × ১২
= ৩৬ বছর
১২.
10 জন ছাত্রের গড় নম্বর x। যদি অন্য 5 জন ছাত্রের গড় নম্বর 20 হয়, তবে ঐ 15 জন ছাত্রের গড় নম্বর কত হবে?
  1. (10x + 20)/(x + 5)/15
  2. (10x + 20)/(x + 5)
  3. (x + 10)/1.5
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন ছাত্রের গড় নম্বর x। যদি অন্য 5 জন ছাত্রের গড় নম্বর 20 হয়, তবে ঐ 15 জন ছাত্রের গড় নম্বর কত হবে?

সমাধান:
10 জন ছাত্রের গড় নম্বর x
∴ 10 জন ছাত্রের মোট নম্বর 10x

অন্য 5 জন ছাত্রের গড় নম্বর 20
∴ অন্য 5 জন ছাত্রের মোট নম্বর 20 × 5 = 100

15 জন ছাত্রের মোট নম্বর = 10x + 100
∴ 15 জন ছাত্রের গড় নম্বর = (10x + 100)/15
= {10(x + 10)}/15
= (x + 10)/1.5
১৩.
(১৪৪) - (১৪৩) = ?
  1. ১৪৭
  2. ২৮৭
  3. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (১৪৪) - (১৪৩) = ?

সমাধান:
১৪৪ - ১৪৩ = (১৪৪ + ১৪৩)(১৪৪ - ১৪৩)
= ২৮৭ × ১ 
= ২৮৭ 
১৪.
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ =?
  1. ০.৪
  2. ০.০৪
  3. ০.০০৪
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ =?

সমাধান:
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১
= ০.০০০৪/০.০১
=০.০৪
১৫.
১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৩২। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৩২। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টির গড় ৫০
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫০
= ২০০

শেষ ৫টির সংখ্যার গড় ৩২
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩২
= ১৬০

∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০০ + ১৬০)
= ৩৬০

∴পঞ্চম সংখ্যাটি = ৩৮০ - ৩৬০
= ২০
১৬.
একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল। সুমন ২৫%, ফারুক ৩৫% এবং বাবু অবশিষ্ট ২০০ ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল?
  1. ১২৫
  2. ১৩৫
  3. ১৫৫
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল। সুমন ২৫%, ফারুক ৩৫% এবং বাবু অবশিষ্ট ২০০ ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল?

সমাধান:
বাবু ভোট পেল = (১০০ - ২৫ - ৩৫)%
= ৪০%

৪০% ভোট = ২০০টি
∴ ১% ভোট = ২০০/৪০ টি
∴ ২৫% ভোট = (২০০ × ২৫)/৪০ টি 
= ১২৫টি
১৭.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের ১.৫ গুণ। ঐ ক্ষেত্রের ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার দৈর্ঘ্য কত?
  1. ১২
  2. ১৮
  3. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের ১.৫ গুণ। ঐ ক্ষেত্রের ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার 
∴ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১.৫ক মিটার 
∴ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (ক × ১.৫ক) বর্গমিটার
= ১.৫ক বর্গমিটার

প্রশ্নমতে,
১.৫ক = ২১৬
বা, ক = ১৪৪
∴ ক = ১২

∴ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১.৫ × ১২ মিটার = ১৮ মিটার 
১৮.
সুমন ২০ টাকা ও ৩০ টাকা দামের সমসংখ্যক কলম কিনলো। যদি সে মোট ১০০০ টাকার কলম কিনে থাকে তবে মোট কয়টি কলম কিনলো?
  1. ২৮
  2. ৩২
  3. ৪০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন ২০ টাকা ও ৩০ টাকা দামের সমসংখ্যক কলম কিনলো। যদি সে মোট ১০০০ টাকার কলম কিনে থাকে তবে মোট কয়টি কলম কিনলো?

সমাধান:
ধরি,
২০ টাকার কলম ক টি এবং ৩০ টাকার কলমও ক টি

২০ টাকার কলমগুলোর মোট দাম ২০ক টাকা
৩০ টাকার কলমগুলোর মোট দাম ৩০ক টাকা 

প্রশ্নমতে,
২০ক + ৩০ক = ১০০০ 
বা ৫০ক = ১০০০
∴ ক = ২০ 

∴ সে মোট কলম কিনলো = (২০ + ২০)টি 
= ৪০টি 
১৯.
যদি xyz < 0 এবং z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?
  1. xy > 0
  2. xy < 0
  3. xy < z
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি xyz < 0 এবং z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?

সমাধান:
দেওয়া আছে,
xyz < 0 এবং z < 0

যেহেতু z < 0, সেহেতু xyz < 0 হতে হলে x, y উভয়েই ধনাত্মক অথবা উভয়েই ঋনাত্মক হতে হবে।

এখন,
x, y উভয়েই ধনাত্মক হলে xy > 0 হবে।
x, y উভয়েই ঋনাত্মক হলে xy > 0 হবে।

∴ অপশন ক অবশ্যই সঠিক হবে।
২০.
একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্যের ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৫% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রি হলো?
  1. ৮৫.৫
  2. ৮০.৫
  3. ৭৬.৫
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্যের ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৫% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রি হলো?

সমাধান:
বইয়ের মূল্য ১০০ টাকা
১০% হ্রাসে
বইটির মূল্য  = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০ টাকা

বইটির নতুন মূল্যের উপর ৫% ছাড়ে
বিক্রয় মূল্য = ৯০ - ৯০ এর ৫%
= ৯০ - ৯০ এর ৫/১০০
= ৯০ - ৪.৫ 
= ৮৫.৫
২১.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  1. লালমনিরহাট
  2. দিনাজপুর
  3. যশোর
  4. রংপুর
ব্যাখ্যা
দহগ্রাম ছিটমহল:
- লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয়।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২২.
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
  1. নারকেল জিঞ্জিরা
  2. পূর্বাশা
  3. চন্দ্রদ্বীপ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
দক্ষিণ তালপট্টি দ্বীপ:
- এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান (continental shelf) এলাকায় জেগে ওঠা একটি  উপকূলবর্তী দ্বীপ। 
- দ্বীপটি মূলত  গঙ্গা-পদ্মা নদীপ্রণালী-এর বিভিন্ন শাখা নদীর পলল অবক্ষেপণের ফলে গড়ে উঠেছে।
- দ্বীপটির বর্তমান আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার। 
- ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে।
- ১৯৭১ সালের মাঝামাঝি সময়ে দ্বীপটির অভ্যুদয় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিগোচর হয়।
- ভারত নতুন জেগে ওঠা দ্বীপটিকে ‘নিউমুর দ্বীপ’ The New Moore Island) নামে চিহ্নিত করে।
- সে সময় পশ্চিমবঙ্গে দ্বীপটিকে কখনও ‘নিউমুর’ আবার কখনও ‘পূর্বাশা’ নামে অভিহিত করা হতো।
- ভারত সরকারও দ্বীপটিকে নিজ রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভূক্ত বলে দাবী করে থাকে।

উৎস: বাংলাপিডিয়া।
২৩.
‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?
  1. ১৯৪৩ সালে
  2. ১৮৫০ সালে
  3. ১৯২১ সালে
  4. ১৯৫০ সালে
ব্যাখ্যা
পঞ্চাশের মন্বন্তর:
- বাংলার ইতিহাসে একটি ভয়াবহ দুর্ভিক্ষ ছিল পঞ্চাশের মন্বন্তর।
- ইংরেজি ১৯৪৩ সালে অর্থাৎ বাংলা ১৩৫০ সালে এই দুর্ভিক্ষটি হয়েছিল বলে এটি পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত।
- ১৭৭০ সালের পর বাংলায় সংঘটিত সবচেয়ে বড় ও ভয়াবহ দুর্ভিক্ষ ছিল এটি।
- পঞ্চাশের মন্বন্তরে প্রায় সাত লাখ পরিবারের ৩৮ লাখ মানুষের জীবনযাত্রার মানের মারাত্মক অবনতি ঘটে।
- ১৯৪৩ থেকে ১৯৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষ-পরবর্তী মহামারিতে ৩৫ থেকে ৩৮ লাখ মানুষ মারা যায়।
- এই দুর্ভিক্ষের পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল একটা বড় কারণ।

উৎস: ১৫ মে, ২০১৪, কালের কন্ঠ। 
২৪.
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
  1. ময়মনসিংহ
  2. নেত্রকোনা
  3. সিলেট
  4. পার্বত্য চট্টগ্রাম
ব্যাখ্যা
খাসিয়া:
- বাংলাদেশের সিলেট অঞ্চলে ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- সিলেটের খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত জাতি।
- খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।
- খাসিয়াদের পরিবার মাতৃতান্ত্রিক।
- খাসিয়াদের ধর্ম খ্রিস্টান।
- প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
- তারা প্রচুর পান ও মধুর চাষ করে। 

উৎস: বাংলাপিডিয়া।
২৫.
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৪০
ব্যাখ্যা
রাষ্ট্রপতি:
- সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকার রাষ্ট্রপতি।
- বাংলাদেশের রাষ্ট্রপতি আইন অনুসারে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন।
- রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রের অন্যান্য সকল ব্যক্তির উপর অগ্রাধিকার দেবেন এবং এই সংবিধান এবং অন্য কোন আইন দ্বারা তার উপর অর্পিত ও আরোপিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন।
- কোনো ব্যক্তি দুই মেয়াদ বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবেন না, পদ পরপর থাকুক বা না থাকুক।
- রাষ্ট্রপতি সংসদের সদস্য হতে পারবেন না, এবং যদি সংসদ সদস্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, তবে তিনি যেদিন রাষ্ট্রপতি হিসাবে তার পদে প্রবেশ করবেন সেদিন সংসদে তার আসন খালি করবেন।
- কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অযোগ্য হবেন যদি তার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয়, সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন।
- এই সংবিধানের অধীনে অভিশংসন মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয়ে থাকে।

উৎস: বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ-৪৮।
২৬.
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. তাজউদ্দীন আহমেদ
  2. মুশতাক আহমেদ
  3. সৈয়দ নজরুল ইসলাম
  4. মনসুর আলী
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার:
- ১৯৭১ সালের বাংলাদেশ সরকার 'মুজিবনগর সরকার' নামেই বেশি পরিচিত। 
- অনেকে একে প্রবাসী সরকার বলেন। 
- তবে এ সরকারকে বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার বলাই শ্রেয়। 
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল (১৯৭১) নতুন সরকার শপথ গ্রহণ করে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায়। 
- নতুন সরকার বৈদ্যনাথতলার নাম পাল্টে রাখেন মুজিবনগর।

মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
• রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
• উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম।
• প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদ। 
• অর্থ ও বাণিজ্যমন্ত্রী: এম মনসুর আলী।
• স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী: এএইচএম কামারুজ্জামান।
• পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমদ।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
         ii) স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র: তৃতীয় খণ্ড।
২৭.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ময়মনসিংহ
  2. নেত্রকোনা
  3. সাভার
  4. পাবনা
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলায় অবস্থিত। 
- আমাদের দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয় ১৯৬১ সালে।
- সেই লক্ষ্যে পাবনা জেলার রূপপুরে প্রকল্প এলাকার জন্য প্রায় ২৬০ একর এবং আবাসিক এলাকার জন্য ৩২ একর জমি অধিগ্রহণ করে ভূমি উন্নয়ন, অফিস, রেষ্ট হাউজ এবং বৈদ্যুতিক সাব-ষ্টেশন নির্মাণসহ ৭২টি আবাসিক ইউনিটের নির্মাণ কাজও আংশিকভাবে সম্পন্ন করা হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে ১৩ মে ২০০৯ তারিখে একটি ‘পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ বিষয়ক একটি ‘সমঝোতা স্বাক্ষর’, ২১ মে ২০১০  তারিখে ‘Framework Agreement’ স্বাক্ষর  এবং ০২ নভেম্বর ২০১১ তারিখে  রূপপুরে প্রতিটি আনুমানিক ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন দু’ ইউনিট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।
- ২০১৩ সালের ১৫ জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতিমূলক পর্যায়ের নির্মাণ কার্যাদি সম্পাদনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের State Export Credit সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ৩০ নভেম্বর ২০১৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নং ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই মাননীয় প্রধান মন্ত্রী উদ্বোধন করেন।

উল্লেখ্য,
- ৫ অক্টোবর, ২০২৩ তারিখে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের প্রথম চালান হস্তান্তর করা হয়।
- এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।

উৎস: i) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ওয়েবসাইট।
         ii) ৫ অক্টোবর, ২০২৩, প্রথম আলো।
২৮.
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২৯.
ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
  1. নবাব সিরাজউদ্দৌলা
  2. শায়েস্তা খান
  3. ঈশা খান
  4. সুবেদার ইসলাম
ব্যাখ্যা
শায়েস্তা খান:
- ইরানি বংশোদ্ভূত শায়েস্তা খান মোগল আমলে বাংলার একজন বিখ্যাত সুবাদার ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু তালিব।
- মোগল সম্রাট জাহাঙ্গীর তাঁকে শায়েস্তা খান নাম দেন।
- শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন।
- ১৬৬৩ সালে বাংলার সুবাদার মীর জুমলার মৃত্যু হলে ১৬৬৪ সালে আওরঙ্গজেব তাঁকে বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত করেন।
- শায়েস্তা খান ৬৩ বছর বয়সে প্রথম বাংলায় আসেন।
- তাঁর শাসনামলে তিনি কুচবিহার বিদ্রোহ দমন করেন, চট্টগ্রাম জয় ও মগ দস্যুদের বিতাড়িত করেন (১৬৬৬ সালে)।
- তাঁর শাসনামলে টাকায় আট মণ চাল পাওয়া যেত।
- তিনি লালবাগ কেল্লা, শায়েস্তা খান মসজিদ, ছোট কাটরা, সাত গম্বুজ মসজিদ প্রভৃতি নির্মাণ করেন।
- ১৬৯৪ সালে তিনি ৯৪ বছর বয়সে মারা যান।

উৎস: বাংলাপিডিয়া।
৩০.
বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে?
  1. শওকত আলী
  2. শামসুল হক টুকু
  3. আলী আশরাফ
  4. শফিক আহমদ
ব্যাখ্যা
শামসুল হক টুকু:
- শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।
- শামসুল হক টুকুর বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে।
- তিনি ব্যবসায় বিষয়ে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
- তিনি একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
- আগস্ট ২৮, ২০২২ তারিখে সংসদে আওয়ামী লীগের এই সংসদ সদস্য ও  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

উল্লেখ্য,
- ২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩১.
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি?
  1. ফারুক খান
  2. দিলীপ বড়ুয়া
  3. সৈয়দ আবুল হোসেন
  4. দীপু মনি
ব্যাখ্যা
বাংলাদেশের শিক্ষামন্ত্রী:
- শিক্ষামন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ।
- তিনি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান।
- রাষ্ট্রীয় ক্ষমতায় অসীন দলের প্রধান কর্তৃক মনোনীত ও রাষ্ট্রপতি কর্তৃক সেই মনোনয়ন গৃহীত হলে 'শিক্ষামন্ত্রী' হিসাবে নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি।
- ৭ জানুয়ারি ২০১৯ থেকে তারিখ থেকে তিনি এই পদে রয়েছেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩২.
বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা (আয়তন) কোনটি?
  1. নওয়াবগঞ্জ
  2. নরসিংদী
  3. নারায়ণগঞ্জ
  4. সাতক্ষীরা
ব্যাখ্যা
নারায়ণগঞ্জ:
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
- ১৯৮৪ সালে নারায়ণগঞ্জ জেলা প্রতিষ্ঠিত।
- এর আয়তন ৬৮৪.৩৭ বর্গকিলোমিটার। 
- নারায়ণগঞ্জ সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত।
- নারায়ণগঞ্জ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর। 
- নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষ্যা নদী প্রবাহিত।

অন্যদিকে -
- আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি।
- প্রতিষ্ঠাকালের দিক থেকে যশোর বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৩.
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
  1. রাঙ্গামাটি
  2. গাজীপুর
  3. সিলেট
  4. নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী:
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত।
- এটি একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান।
- বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়।
- ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৪.
কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
  1. ঠাকুরগাঁও
  2. রংপুর
  3. নওয়াবগঞ্জ
  4. মেহেরপুর
ব্যাখ্যা
ভারত-বাংলাদেশ সীমান্ত:
- বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত চারটি রাজ্যসহ মোট ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে।
- এগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম।
- বাংলাদেশের ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ জেলার দক্ষিণ ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

উল্লেখ্য,
- রংপুর ভারতের সীমান্তের সাথে নয়।
- রংপুর জেলার উত্তরে লালমনিরহাট, পূর্বে কুড়িগ্রাম, দক্ষিণ-পূর্বে গাইবান্ধা, উত্তর-পশ্চিমে নীলফামারী এবং দক্ষিণ-পশ্চিমে দিনাজপুর জেলা অবস্থিত। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৫.
চরফ্যাশন কোন জেলায়?
  1. ভোলা
  2. বরিশাল
  3. বাগেরহাট
  4. লক্ষ্মীপুর
ব্যাখ্যা
চরফ্যাশন:
- চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা।
- এটি বরিশাল বিভাগ এর অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত।
- এই উপজেলায় মেঘনা নদী ও তেতুলিয়া নদীর মোহনায় কয়েকশ বছর আগে জেগে ওঠে চর কুকরী মুকরী।
- চর কুকরি-মুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে।
- উপজেলায় চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে তারুয়া সমুদ্র সৈকত।
- রয়েছে ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৬.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বহীন]
বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলো Ordinance জারি করেছিলেন?
  1. ১১৫
  2. ১২২
  3. ১৩৪
  4. ১৪২
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার:
- তত্ত্বাবধায়ক সরকার হলো একটি সরকারের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার সময় থেকে নতুন একটি সরকার দায়িত্ব গ্রহণের পূর্ববর্তী সময়ে রাষ্ট্রের প্রশাসন পরিচালনায় নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকার।  
- বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় ৪ বার।
- যথা: ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮।
- ১৯৯৬ সালের ২৭ মার্চ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়।
- ১৯৯৬ সালের ৩০ মার্চ বিচারপতি হাবিবুর রহমান কে প্রধান উপদেষ্টা করে সাংবিধানিকভাবে স্বীকৃত প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
- ২২ জানুয়ারি, ২০০৭ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য্য হলে দেশব্যাপী রাজনৈতিক সহিংসতা ও সংঘাত ব্যাপক আকার ধারণ করে।
- ১ জানুয়ারি ২০০৭ রাষ্ট্রপতি জরুরী অবস্থা ঘোষণা করেন।
- ড. ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়।
- এ সরকার ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করে।
- ৩ জানুয়ারি ২০০৯ তারিখে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত ড. ফখরুদ্দীন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করে।
- ৩০ জুন, ২০১১ সালে ১৫তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' বাতিল করা হয়। 

উৎস: বাংলাপিডিয়া।

৩৭.
বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
  1. ৩০
  2. ৩৫
  3. ৪০
  4. ৫০
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদ:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলায় আইনসভার নাম জাতীয় সংসদ এবং ইংরেজিতে হাউস অব দ্য নেশন দেওয়া হয়েছে।
- এটি সাধারণত সংসদ নামে পরিচিত।
- বাংলাদেশের সংসদ একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা যা ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত।
- যার মধ্যে ৩০০টি আঞ্চলিক নির্বাচনী এলাকার ৩০০ জন সদস্য যা প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে।
- অবশিষ্ট ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে যারা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতির ভিত্তিতে আইন অনুসারে পূর্বোক্ত নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
- ৫০টি সংরক্ষিত মহিলা আসনের জন্য এই বিধান নবম সংসদের শুরু থেকে দশ বছর অব্যাহত থাকবে।
- ১৭তম সংশোধনী অনুযায়ী, ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ দশম সংসদের শুরু থেকে আরও ২৫ বছরে বৃদ্ধি পাবে।

উৎস: বাংলাদেশের জাতীয় সংসদ ওয়েবসাইট।
৩৮.
বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
  1. কীর্তনখোলা
  2. মেঘনা
  3. আড়িয়াল খাঁ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
বরিশাল জেলা:
- বরিশাল জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়।
- কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত।
- এ শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। 
- এই বরিশাল নগরীতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী ও খাল।
- এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ অনেকাংশেই নির্ভরশীল ছিল এইসব নদী ও খালের উপর।
- ধান- নদী -খাল এই তিনে বরিশাল' খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
- এ রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চল ‘বাকলা' নামে পরিচিত ছিল।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩৯.
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি?
  1. BTTB
  2. BTCC
  3. BTCL
  4. BTRC
ব্যাখ্যা
- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL
- BTCL এর পূর্ণরূপ হলো- Bangladesh Telecommunications Company Limited. 
- The Bangladesh Telegraph and Telephone Board Ordinance, 1979 এর বিধান অনুসারে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) গঠিত হয়। 
- পরবর্তীতে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিটিবিকে বিলুপ্ত করে কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীনে যথাক্রমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গঠন করা হয়। 
 
উৎস: টেলিযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইট।
৪০.
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
  1. ১০
  2. ১১
  3. ১২
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।

সেক্টরগুলো:
- ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী: ১নং সেক্টর,
- ঢাকা, কুমিল্লা, আখাউড়া–ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ: ২ নং সেক্টর,
- হবিগঞ্জ, আখাউড়া–ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ: ৩ নং সেক্টর,
- সিলেট জেলার অংশবিশেষ: ৪ নং সেক্টর,
- বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ: ৫ নং সেক্টর,
- দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমা এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর: ৬ নং সেক্টর,
- রাজশাহী, পাবনা, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল এবং রংপুরের কিছু অংশ: ৭ নং সেক্টর,
- কুষ্টিয়া, যশোর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশ: ৮ নং সেক্টর,
- পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ: ৯ নং সেক্টর,
- সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো ও আভ্যন্তরীন নৌ-পরিবহন: ১০ নং সেক্টর,
- ময়মনসিংহ ও টাঙ্গাইল: ১১ নং সেক্টর।

উৎস: ২৬ মার্চ ২০২৩, বিবিসি বাংলা।
৪১.
প্রাচীন ‘পুণ্ড্রনগর’ কোথায় অবস্থিত?
  1. ময়নামতি
  2. বিক্রমপুর
  3. মহাস্থানগড়
  4. পাহাড়পুর
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
- মহাস্থানগড় বগুড়ায় জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪২.
RAM, ROM শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত?
  1. কম্পিউটার
  2. মোবাইল
  3. ইন্টারনেট
  4. টেলিভিশন
ব্যাখ্যা
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি। 
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি। 
- অন্যদিকে DRAM (Dynamic RAM) এবং SRAM (Static RAM) এর তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়, তাই এরা ভোলাটাইল মেমোরি। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
কান্দাহার কোন দেশের শহর?
  1. কাজাকিস্তান
  2. আফগানিস্তান
  3. ইরান
  4. কিরগিজস্তান
ব্যাখ্যা
কান্দাহার:
- কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার।
- কান্দাহার দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী।
- এটি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র।
- শহরটি এক সময় তালেবানের শক্তিশালী ঘাঁটি ছিল।

উৎস: Britannica.
৪৪.
আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. ইউরোপ
  4. আফ্রিকা
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা (South America):
- আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান সেরো আকাঙ্কাগুয়া।
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১২টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল।
- যার আয়তন ৮৫,১৫,৭৯৯ বর্গ কিলোমিটার।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী 'আমাজন'।
- আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ' বলা হয়।

উৎস: i) ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) World Atlas.
৪৫.
সালভেদর ডালি কে ছিলেন?
  1. বিজ্ঞানী
  2. চিকিৎসক
  3. লেখক
  4. চিত্রশিল্পী
ব্যাখ্যা
- সালভাদোর ডালি ১১ মে ১৯০৪ সালে স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফিগুয়েরেসে জন্মগ্রহণ করেছিলেন। 
- তিনি ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রকর বা চিত্রশিল্পী। 
- তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম The Persistence of Memory (1931)। 
- তিনি ২৩ জানুয়ারি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। 

উৎস: ব্রিটানিকা।
৪৬.
FAO-এর সদর দপ্তর কোথায়?
  1. ভিয়েনা
  2. প্যারিস
  3. জেনেভা
  4. রোম
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- FAO-এর পূর্ণরুপ: Foad and Agriculture Organization.
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য:  ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা–১৯৪টি দেশ।
- সর্বশেষ সদস্য: ব্রুনেই.
- ২টি সহযোগী দেশ + ১টি সংস্থা (EU)।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৪৬ সালে।
- বর্তমান মহাপরিচালক: QU Dongyu ( চীনা নাগরিক)।
- ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাংলাদেশ এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে সংস্থাটির সদস্যের দায়িত্ব পালন করবে।
- বর্তমানে কাউন্সিলের সদস্য বাংলাদেশ।

উৎস: FAO ওয়েবসাইট।
৪৭.
নিম্নের কোনটি মশা বাহিত রোগ?
  1. ডাইরিয়া
  2. বসন্ত
  3. ডেঙ্গু
  4. সবগুলো
ব্যাখ্যা
মশাবাহিত রোগ: 
- ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস ইত্যাদি। 

মাছিবাহিত রোগ: 
- উদরাময়, আমাশয়, ক্রিমি সংক্রমণ, কালাজ্বর, চোখের কৃমি ইত্যাদি। 

পানিবাহিত রোগ: 
- যে সব রোগ দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয় বা ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। 
- পানিবাহিত অনুজীবসমূহ মূলত দেহের পাকস্থলিতে আশ্রয় গ্রহণ করে, পরবর্তীতে সেখান থেকে অভীষ্ট অঙ্গে বা অন্ত্রে স্থানান্তরিত হয়। 
- পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, পোলিও, হেপাটাইটিস বি ইত্যাদি উল্লেখযোগ্য। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৪৮.
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. মিতেরাঁ
  2. সারকোজি
  3. জ্যাক শিরাক
  4. এলিজাবেথ বর্নি
ব্যাখ্যা

ফ্রান্স:
- ফ্রান্স ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র।
- এর রাজধানী ও বৃহত্তম নগরী প্যারিস।
- মুদ্রা হলো ইউরো।
- বর্তমান প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি। 
- বর্তমান রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ।

উৎস: Britannica.

৪৯.
মানবাধিকার দিবস পালিত হয় কবে?
  1. ১০ ডিসেম্বর
  2. ১ এপ্রিল
  3. ১ মে
  4. ১০ জুন
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কমিশন: 
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মোট ৩০ টি অনুচ্ছেদ রয়েছে।
- প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৫০.
মিশর কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
মিশর:
- 'মিশর' আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- মিশর আফ্রিকা মহাদেশের উত্তর - পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ - পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্র। 
- প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল। 
- এর রাজধানীর নাম কায়রো।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড।

উৎস: Britannica.
৫১.
সর্বাধিক ব্যালন ডি'অর বিজয়ী খেলোয়ার?
  1. মেসি
  2. কাকা
  3. বেকহাম
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি [সর্বাধিক]।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
৫২.
ইতালির মুদ্রার নাম কি?
  1. পেসো
  2. লিরা
  3. গিল্ড
  4. ইউরো
ব্যাখ্যা
ইউরো:
- ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের আর্থিক একক এবং মুদ্রা, যা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়। 
- ইউরো ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে উদ্ভূত হয়েছিল।
- ইউরো আনুষ্ঠানিকভাবে ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে জারি করা হয়েছিল।
- ইউরো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- ইউরো ব্যবহার সদস্য: ২০টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।
- ইউরো ব্যবহারকারী দেশগুলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন।

উৎস: EU ওয়েবসাইট।
৫৩.
কোন দেশে Million টাকার নোট ব্যবহার করে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. জিম্বাবুয়ে
  4. সুদান
ব্যাখ্যা
Million টাকার নোট:
- জিম্বাবুয়েতে Million টাকার নোট ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
- কোনো দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যাংক নোট দেখলেই সে দেশের অর্থনৈতিক অবস্থা এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। 

উৎস: Investopedia ওয়েবসাইট। 
৫৪.
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
  1. প্রণব মুখার্জী
  2. লালু প্রসাদ
  3. শিবলাল যাদব
  4. সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উল্লেখ্য,
- ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।
- তিনি ২০১৯ সালের ৩১শে মে ভারত সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। 

উৎস: Britannica.
৫৫.
আলেকজান্দ্রিয়া বন্দর কোথায়?
  1. মিশর
  2. সিরিয়া
  3. ইসরাইল
  4. মরক্কো
ব্যাখ্যা
আলেকজান্দ্রিয়া বন্দর:
- আলেকজান্দ্রিয়া বন্দর মিশরে অবস্থিত।
- এইশহরের মিশরের বিখ্যাত গ্রন্থাগার বিবলিওথেকা আলেক্সান্দ্রিয়া অবস্থিত।
- এটি মিশরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র।
- এর সাথে সুয়েজ হয়ে আসা প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন রয়েছে। 

উৎস: Britannica.
৫৬.
সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
ভিটামিন ডি: 
- একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায়। 
- ভিটামিন ডি সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। 
- ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি- এর প্রধান উৎস। 
- বাধাঁকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়। 
- ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে। 
- ভিটামিন ডি -এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। 
- দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। 
- এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, যে কারণে বৃক্ক (কিডনি), হৃৎপিন্ড, ধমনি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৭.
Pulitzer পুরস্কার কিসের জন্য দেয়া হয়?
  1. চলচ্চিত্র
  2. সাহিত্য
  3. সাংবাদিকতা
  4. খেলাধুলা
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। 
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। 

উল্লেখ্য,
 - ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
- ৯ মে ২০২৩, পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়। 
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।

উৎস: The Pulitzer Prizes ওয়েবসাইট।
৫৮.
ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন কোন সালে হবে?
  1. ২০২৪
  2. ২০২৫
  3. ২০২৬
  4. ২০২৭
ব্যাখ্যা
ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪:
- ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনি বছর হবে ২০২৪।
- ২০২৩ সালের সীমান্তে দাঁড়িয়ে থাকা এই নতুন বছরে বিশ্বজুড়ে ৭৮টি দেশে ভোট অনুষ্ঠিত হবে।

উৎস: ২২ ডিসেম্বর ২০২৩, Hinsustan Times.
৫৯.
কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?
  1. পাকিস্তান
  2. চীন
  3. যুক্তরাজ্য
  4. জার্মানি
ব্যাখ্যা
পারমাণবিক শক্তির অধিকারী দেশ:
- একটি দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড এখন সে দেশের অস্ত্রাগারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা।
- পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
- এ ছাড়াও, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়াসহ ৯ দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে।

উল্লেখ্য,
- জার্মানি পারমাণবিক শক্তির অধিকারী নয়।

উৎস: i) ২৫ নভেম্বর, ২০২২, দ্য ডেইলি স্টার বাংলা।
         ii) Statistica.
৬০.
ভিটামিন ‘এ’-এর অভাবে কোন রোগ হয়?
  1. রাতকানা
  2. গলগণ্ড
  3. স্কার্ভি
  4. রিকেটস
ব্যাখ্যা
ভিটামিন এ -এর উৎস: 
- প্রাণিজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃত ও বিভিন্ন তেলসমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। 
- উদ্ভিজ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক-সবজি যেমন: লালশাক, কচুশাক, পুঁইশাক, পাটশাক, কলমিশাক, ডাঁটাশাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন: আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। 

ভিটামিন এ -এর কাজ: 
- দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। 
- দেহের বিভিন্ন আবরণী কলা যেমন: ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে। 
- হাঁড় এবং দাঁতের গঠন ও দাঁতের মাড়ি সুস্থ রাখে। 
- দৃষ্টিশক্তি ঠিক রাখে। 
- রাতকানা রোগ প্রতিরোধ করে। 
- দেহে রোগ সংক্রমন প্রতিরোধ করে। 

ভিটামিন এ -এর অভাবজনিত লক্ষণ: 
- ভিটামিন এ -এর অভাবে রাতকানা রোগ হয়। 
- এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে যাকে জেরপথ্যালমিয়া রোগ বলে। এই রোগে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। 
- ভিটামিন এ- এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। 
- অনেক সময় ঘা, সর্দি, কাশি,গলাব্যাথা ইত্যাদি উপসর্গও দেখা দেয়। 
- ভিটামিন এ- এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬১.
প্রশ্ন নং ৬১-৬৮ : শূন্যস্থানে কোনটি বসবে?
৬১. The police is looking ____ the case.
  1. from
  2. on
  3. into
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - into.
- Complete Sentence: The police is looking into the case.

• Look into (something)
- English meaning: to investigate something
- Bengali meaning: তদন্ত করা।

• অন্য অপশন গুলর মধ্যে - 
- Look on - দর্শক হওয়া।
- Look up to somebody/(as) - শ্রদ্ধা করা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৬২.
Due to financial crisis, thirty more people ____ last week.
  1. were lie off
  2. were laying off
  3. were layed off
  4. were laid off
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -laid off
- Complete Sentence: Due to financial crisis, thirty more people were laid off last week.
- Last week থাকাতে বোঝা যাচ্ছে past indefinite হবে।

• Lay off (phrasal verb)

English meaning: Discharge a worker temporarily or permanently because of economic conditions or shortage of work; give up or stop doing something.
Bangla Meaning: এক ধরনের কর্মবিরতি; সাময়িক কর্মবন্ধ।

• Lie off (phrasal verb of lie)
English Meaning: (of a ship) stand some distance from shore or from another ship.
Bangla Meaning: তীরভূমি থেকে বা অন্যান্য জাহাজ থেকে কিছুটা দূরে থাকা।

Source: Accessible dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৬৩.
A sixteen-year-old is not _____ to vote in the national election.
  1. as old enough
  2. old enough
  3. enough old
  4. enough old as
ব্যাখ্যা
• Use of 'Enough':
- Noun, adjective, adverb কে modify করার মাধ্যমে Enough সবসময় জায়গা পরিবর্তন করে।
- Adjective/ adverb + enough বসে এবং Enough + noun বসে।

• 'Enough' এর আগে adjective বসে৷
- তাই সঠিক বাক্য: A sixteen-year-old is not old enough to vote in an election.
• Adjective + enough  হলে অর্থ হয় প্রয়োজন অনুসারে; যথেষ্টভাবে।
- যেমন -
- At the time, he wasn't old enough to vote.
- Surely no one would be foolish enough to lend him the money?
- It’s small enough to fit in your pocket.

• কিন্তু Noun থাকলে সেটা 'Enough' এর পরে বসে৷
- যেমন: I have not enough money to buy a car.
• Enough + noun হলে অর্থ হয় যথেষ্ট। 
৬৪.
Honesty is indispensable ____ success.
  1. about
  2. for
  3. at
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
Complete sentence: Honesty is indispensable for success.

• Indispensable (adjective)

- English Meaning: Absolutely necessary.
-Bangla Meaning; অপরিহার্য; অপরিহরণীয়।
- অর্থাৎ, অপরিহার্য অর্থে indispensable এরপর appropriate preposition হিসেবে for বসে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৬৫.
I cannot ____ what you say.
  1. make over
  2. take over
  3. make out
  4. take out
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে make out.
- Complete Sentence: I cannot make out what you say.

• Make out
English Meaning: If you try to make something out, you try to understand it or decide whether or not it is true.
Bangla Meaning: বুঝতে পারা।

• অন্যদিকে, 
• Make for 
English meaning: To go toward (a place) quickly.
Bangla Meaning:  অভিমুখে অগ্রসর হওয়া।
Example of Sentence: The ship made for England.

• Take out
English Meaning: to remove something from somewhere.
Bangla Meaning:  অপসারণ/দূর করা; তোলা
Example of Sentence: I took her out to dinner the following night.

• Take over 
English Meaning: to begin to have control of or responsibility for something, especially in place of somebody else.
Bangla Meaning: পূর্বতনের নিকট হতে ব্যবস্থাপনা, অধিকার বা দায়দায়িত্ব বুঝে নেওয়া

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary and Oxford Dictionary.
৬৬.
Every body should ____ their old parents.
  1. look after
  2. look up
  3. look of
  4. look into
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -Look after.
Complete Sentence: Everybody should Look after their old parents. 

• Look after: 
English Meaning: look after somebody/something/yourself. 
Bengali Meaning: যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা। 

• অন্যদিকে, 
- Look at - তাকাও 
- Look into - কোন কিছুর তদন্ত করা 
- Look up - কোনকিছু খুজে বের করা

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৭.
The teacher is popular ____ his students.
  1. at
  2. upon
  3. with
  4. for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
Complete sentence: The teacher is popular with his students.

• Popular with
English Meaning: liked or admired by many people or by a particular person or group.
Bangla Meaning:জনপ্রিয়। 

Source: Oxford Learner's Dictionary.
৬৮.
He has ____ M. A. from a public university.
  1. the
  2. a
  3. an
  4. none of these
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়।
- যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- Abbreviation এর প্রথম consonant হলেও তা উচ্চারণ করার সময় যদি vowel sound আসে , তাহলে তার আগে a না বসে an বসে।
- M. A  শব্দের শুরুতে M-consonant থাকা সত্ত্বেও ‍article ‘a’ না বসে ‘an’ বসবে।
- কারণ M-এর উচ্চারণ যদ Vowel এর মত তাই ‍article ‘an’ বসবে।

• Complete Sentence: He has an M. A. from a public university.
৬৯.
প্রশ্ন নং ৬৯-৭৩ : শব্দের সঠিক অর্থ কোনটি?
৬৯. Scarcity
  1. স্থূল
  2. প্রাচুর্য
  3. স্বল্পতা
  4. কর্কশ
ব্যাখ্যা
• Scarcity (noun) [uncountable noun]
- English Meaning: The quality or condition of being scarce; smallness of quantity in proportion to the wants or demands; deficiency; lack of plenty; short supply; penury.
- Bangla Meaning:  দুষ্প্রাপ্যতা; আকাল;
- Plural - scarcities - দুষ্প্রাপ্যতার দৃষ্টান্ত বা সময়।

• সুতরাং, Scarcity শব্দের সঠিক অর্থ হচ্ছে স্বল্পতা।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) স্থূল
English meaning: fat; corpulent; bulky; large; thick; stout; massive; big; huge

খ) প্রাচুর্য
English meaning: Abundance; plenty; affluence; profusion; multitude; numerousness; opulence; milk and honey.

ঘ) কর্কশ
English meaning: Not smooth or even; rough; harsh; boisterous; rude; haughty.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭০.
Curtail
  1. সংক্ষিপ্ত করা
  2. শুরু
  3. চোখ বুলানো
  4. প্রচুর
ব্যাখ্যা
• Curtail (verb-transitive)
English Meaning:  To cut off the end or tail, or any part, of; to shorten; to abridge; to diminish; to reduce; Reduce in extent or quantity; impose a restriction on.
Bangla Meaning: কাটছাঁট করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, Curtail শব্দটির সঠিক অর্থ হচ্ছে - সংক্ষিপ্ত করা।

• অন্য অপশন গুলোর মধ্যে -
খ) শুরু
English Meaning: Beginning; start; commencement; inception

গ) চোখ বুলানো
English meaning: pass one’s eye; glance

ঘ) প্রচুর
English Meaning: abundant; plenteous; plentiful; profuse; ample; a lot of; a great deal of; numerous

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭১.
Divulge
  1. ইঙ্গিত দেয়া
  2. ছড়াইয়া দেয়া
  3. অল্প পরিমাণ
  4. প্রকাশ করা
ব্যাখ্যা
Divulge (verb transitive)    
English Meaning: Divulge something (to somebody) | divulge what, whether etc to give somebody information that is supposed to be secret.
Bangla Meaning: গোপন কথা ফাঁস করা।

• সুতরাং, Divulge শব্দটির অর্থ হচ্ছে - প্রকাশ করা।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) ইঙ্গিত দেয়া
English Meaning: hint; suggest. 

খ) ছড়াইয়া দেয়া
English meaning: Spread

গ) অল্প পরিমাণ
English Meaning: A little

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭২.
Provoke
  1. উস্কানি দেয়া
  2. নিন্দা করা
  3. বিরত রাখা
  4. ঘৃণা করা
ব্যাখ্যা
• Provoke (Verb)
English meaning: to cause a reaction, especially a negative one.
Bangla meaning: ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; উস্কানি দেয়া চটানো।

• সুতরাং, বোঝা যাচ্ছে, Provoke এর অর্থ হচ্ছে - উস্কানি দেয়া।

• অন্য অপশন গুলোর মধ্যে -
খ) নিন্দা করা
English Meaning: Blame; censure; revile; despise; ridicule; animadvert; reflect upon; condemn; vilify; slander; calumniate; speak ill of.

গ) বিরত রাখা
English Meaning: Hold, Restrain.

ঘ) ঘৃণা করা
English Meaning: Hate; detest, loathe; abhor.  (2) look down upon; treat with contempt; despise; disdain.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৩.
Transparent
  1. উপনীত
  2. প্রাণবন্ত
  3. স্বচ্ছ
  4. ঘোলাটে
ব্যাখ্যা
• Transparent (Adjective)
English Meaning: (of a material or article) allowing light to pass through so that objects behind can be distinctly seen.
Bangla Meaning: আলোকভেদ্য, নির্ভুল; স্বচ্ছ; সহজবোধ্য।

• সুতরাং, বোঝা যাচ্ছে, Transparent এর অর্থ হচ্ছে - স্বচ্ছ।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) উপনীত
English meaning: arrived; alighted; reached; brought

) প্রাণবন্ত
English meaning: lively; full of the joys of spring; full of beans/ life vivacious; sprightly; living; alive; animate; full of vital power; genial; cordial; active; animated; vital; spirited; vivid; bustling; vibrant.

ঘ) ঘোলাটে
English Meaning:  rather a bit turbid; somewhat opaque or dull, Obscure.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. apprihend
  2. apprihand
  3. apprehend
  4. apprehand
ব্যাখ্যা
• Apprehend (verb)

English meaning: Doubt; fear; apprehend; suspect
Bangla Meaning:বুঝতে পারা।

Example Sentence: We often fail to apprehend the real nature of change.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. subtract
  2. substract
  3. substruct
  4. subtruct
ব্যাখ্যা
• Subtract (noun) 
English meaning: To withdraw, or take away, as a part from the whole; to deduct
Bangla Meaning: বিয়োগ/ব্যবকলন করা।

• Example of sentence: The children are tested on basic addition and subtraction.
Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. coruption
  2. corupsion
  3. coraption
  4. corruption
ব্যাখ্যা
• Corruption (noun) 
English meaning: The act of corrupting or making putrid, or state of being corrupt or putrid; decomposition or disorganization, in the process of putrefaction; putrefaction; deterioration, dishonest or illegal behaviour, especially of people in authority
Bangla Meaning: দুর্নীতি; পচন; দূষণ।

• Example of Sentence: The new district attorney has promised to fight police corruption.

Source: Accessible dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৭৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. appropiate
  2. apropriate
  3. appropriate
  4. apropriet
ব্যাখ্যা
• Appropriate (adjective)

English Meaning:
- especially suitable or compatible
-  to set apart for or assign to a particular purpose or use
Bangla Meaning:
- Appropriate (for/to something) যথাযথ; যথোচিত; মানানসই।
- (verb transitive) (১) বিশেষ উদ্দেশ্যে আলাদা করে রাখা।

Synonyms: Suitable (উপযোগী), Proper (উপযুক্ত), Convenient (সুবিধাজনক), Fitted (মানানসই), Proper (যথোপযুক্ত)। 
Antonyms: Inappropriate (অনুপযোপী; অযোগ্য), Irrelevant (অপ্রাসঙ্গিক), Inapplicable (অপ্রযোজ্য), Inapt(অযোগ্য), Indecent(অশোভন)।

Other Forms:
- Appropriation (noun)
- Appropriately (adverb)
-  Appropriateness (noun)
- Appropriative (adjective)

Example Sentence: ‘Punishment should be appropriate to the crime.’

Source: Live MCQ Lecture and Merriam-Webster Dictionary.
৭৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. authoratative
  2. authoritative
  3. autheritative
  4. athoratative
ব্যাখ্যা
• Authoritative (Adjective):

English meaning: showing that you are confident, in control, and expect to be respected and obeyed.
Bangla meaning: অধিকার আছে এমন; অধিকারবলে প্রদত্ত; আধিকারিক; কর্তৃপক্ষীয়।

Example of Sentence: She has an authoritative manner that at times is almost arrogant.

Source: Cambridge & Accessible Dictionary.
৭৯.
কোন বাক্যটি সঠিক?
  1. The man was tall who stole my bag.
  2. The man stole my bag who was tall.
  3. The man stole my bag who is tall.
  4. The man who stole my bag was tall.
ব্যাখ্যা
Relative pronoun ‘who’ ব্যবহারের মাধ্যমে দুটি পৃথক বাক্যকে এক বাক্যে রূপান্তর করা যায়।
- এবং যে ব্যক্তিকে who replace করে, who ঠিক তার পরপরই বসে।
- অস্পষ্ট এড়াতে Relative Pronoun এবং Antecedent পাশাপাশি বসে।
- Antecedent ব্যক্তিবাচক হলে Relative Pronoun হিসেবে সাধারণত who বসে।
- তবে who না থাকলে that কে ব্যবহার করা যায়।
- Relative Pronoun এর পরের verb বসে তার Antecedent অনুযায়ী।
- Relative pronoun সাধারণত Antecedent অনুযায়ী বসে।
- ব্যক্তির ক্ষেত্রে সাধারণত Relative pronoun Who বসে।
- Structure: Person + who + verb (according to person)

- সুতরাং সঠিক বাক্যটি হবে, The man who stole my bag was tall.

• Other Examples: 
- The man who said that was a fool.
- The man who collects the information is honest.
- The man who first knew it could solve the problem.
৮০.
কোন বাক্যটি সঠিক?
  1. Do you know where does he live?
  2. Do you know where he lives?
  3. Do you know where does he lives?
  4. Do you know he lives where?
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Do you know where he lives?

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং না থাকলে full stop হয়।

• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.
৮১.
প্রশ্ন নং ৮১-৮৬: শব্দের সঠিক অর্থ কোনটি?
৮১. শশাঙ্ক
  1. খরগোশ
  2. সমুদ্র
  3. সূর্য
  4. চাঁদ
ব্যাখ্যা
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'সমুদ্র' শব্দের সমার্থক:

- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

• 'খরগোশ'
- ফারসি শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
- শশক।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮২.
নেত্র
  1. চোখ
  2. চন্দ্র
  3. সূর্য
  4. ক্ষেত্র
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ: 
- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'ক্ষেত্র'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
-চাষের জমি,
- খেত,
- জমি।
 
উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৩.
দামিনী
  1. মেঘ
  2. বিদ্যুৎ
  3. বৃষ্টি
  4. ঢেউ
ব্যাখ্যা
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি।

অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।

'ঢেউ' এর সমার্থক শব্দ:
- তরঙ্গ, কল্লোল, ঊর্মি, বীচি, হিল্লোল, লহরী।

• 'শম্পা' - সংস্কৃত শব্দ। 
- 'শম্পা' শব্দটির অর্থ - বিদ্যুৎ।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৪.
বিধুর
  1. কঠিন
  2. জ্ঞানী
  3. কাতর
  4. বলিষ্ঠ
ব্যাখ্যা
• 'বিধুর'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- কাতর
- ভারাক্রান্ত।

অন্যদিকে,
• 'কঠিন'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- শক্ত;
- দৃঢ়;
- অনমনীয়।

• 'জ্ঞানী'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- জ্ঞানসম্পন্ন।

• 'বলিষ্ঠ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
-  অত্যন্ত বলযুক্ত;
- শক্তিমান;
- সবল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
৮৫.
সুপ্ত
  1. সুহৃদ
  2. সুন্দর
  3. গরমিল
  4. নিদ্রিত
ব্যাখ্যা
• 'সুপ্ত'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- নিদ্রিত,
- অব্যক্ত ও
- প্রচ্ছন্ন।

অন্যদিকে,
• 'সুহৃদ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- বন্ধু;
- মিত্র;
- সখা।

• 'সুন্দর'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- সুশ্রী,
- সুদর্শন।

• 'গরমিল'
- বাংলা শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
-  জমা ও খরচের বৈষম্য;
- হিসাবের গোলযোগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
৮৬.
চন্দ্রিকা
  1. চাঁদ
  2. সূর্য
  3. জ্যোৎস্না
  4. কিশলয়
ব্যাখ্যা
• 'চন্দ্রিকা'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
- জ্যোৎস্না,
- চোখের মণি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'কিশলয়'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- কচি পাতা।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৭.
‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ’ -এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. আধিপত্য
  2. সুনাম
  3. মূল্য
  4. সম্মান
ব্যাখ্যা
• 'মুখ' শব্দযোগে বাগধারার উদাহরণ:

(ক)
- এ ছেলে বংশের মুখ রক্ষা করবে = সম্মান বাঁচানো।
- টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ = সম্মান বাঁচানো।
(খ) শুধু শুধু ছেলেটাকে মুখ করছ কেন? = গালমন্দ করা।
(গ) এবার গিন্নির মুখ ছুটেছে। = গালিগালাজের আরম্ভ।
(ঘ) টক খেয়ে মুখ ধরে আসছে। = মুখের স্বাদ নষ্ট হওয়া।
(ঙ) খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায়ে লাভ হবে। = অনুগ্রহ লাভ করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮৮.
নিচের কোন দুটি সমার্থক?
  1. অহিনকুল-দাকুমড়া
  2. অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
  3. তাসের ঘর-তামার বিষ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• অহিনকুল সম্পর্ক = ভীষন শত্রুতা।
• দা-কুমড়া সম্বন্ধ = শত্রুতা।

অন্যদিকে,
- 'অগ্নিশর্মা' বাগধারার অর্থ - ক্ষিপ্ত।
- 'অগ্নিপরীক্ষা' বাগধারার অর্থ - কঠিন পরিক্ষা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ?)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৮৯.
‘যে সকল অত্যাচারই সয়ে যায়’ এককথায় কি হবে?
  1. সর্বংসহা
  2. সর্বসহ্যকারী
  3. সহ্যকারী
  4. অত্যাচারী
ব্যাখ্যা
• 'যে সকল অত্যাচারই সয়ে যায়' এর এককথায় প্রকাশ - সর্বংসহা।

কিছু এক কথায় প্রকাশ:
- যা আঘাত পায়নি = অনাহত।
- যা আহুত হয় নি = অনাহুত।
- যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা।
- নষ্ট হওয়াই স্বভাব নয় যার = অবিনশ্বর।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)। 
৯০.
‘যা সাধারণের মধ্যে দেখা যায় না’ - এর এককথায় প্রকাশ কোনটি?
  1. অনন্য রকম
  2. অসাধারণ
  3. সাধারণ
  4. অনন্যসাধারণ
ব্যাখ্যা
• 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' এককথায় প্রকাশ - অনন্যসাধারণ

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এর এক কথায় প্রকাশ - অকুতোভয়৷
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ এর এক কথায় প্রকাশ - অনন্যসাধারণ।
- ‘কি করতে হবে যে স্থির করতে পারে না’ এর এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- ‘দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার’ এর এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
৯১.
‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ - তাকে এককথায় কি বলে?
  1. অবিমৃষ্যকারী
  2. ভবিষ্যৎ বাণী
  3. অচিন্তনীয়
  4. ভূতপূর্ব
ব্যাখ্যা
• 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এক কথায় প্রকাশ - অবিমৃষ্যকারী

অন্যদিকে,
- 'যা পূর্বে ছিল এখন নেই' এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
- 'যা পূর্বে ছিল এখন নেই' এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
- 'যা পূর্বে দেখা যায় নি এমন 'এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
- 'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় প্রকাশ - অধীত।
- 'যা বলা হয় নি' এক কথায় প্রকাশ - অনুক্ত।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় প্রকাশ - অকথ্য।
- 'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৯২.
‘ইঁদুর কপালে’ -এর বিপরীত বাগধারা কোনটি?
  1. অদৃষ্টের পরিহাস
  2. একাদশে বৃহস্পতি
  3. অন্ধকার দেখা
  4. কেউকেটা
ব্যাখ্যা
• 'ইঁদুর কপালে' বাগধারার বিপরীত বাগধারা - একাদশে বৃহস্পতি।

• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
• 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়।
• 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা। 
• 'কেউকাটা' বাগধারাটির অর্থ - সামান্য।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৯৩.
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কোনটি?
  1. অপদার্থ
  2. মূর্খ
  3. নিরেট বোকা
  4. নিষ্ক্রিয় দর্শক
ব্যাখ্যা
• 'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক।

অন্যদিকে,
- আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ।
- বুদ্ধির ঢেঁকি = নিরেট মূর্খ।

গুরত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'হস্তিমূর্খ' বাগ্‌ধারাটির অর্থ - নিরেট বোকা।
- 'লেফাফা দুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
- 'রাবণের চিতা' বাগ্‌ধারাটির অর্থ - চির অশান্তি।
- 'ব্যঙের সর্দি' বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব বস্তু।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৯৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. কৃষিজিবী
  2. কৃষিজিবি
  3. কৃষিজীবি
  4. কৃষিজীবী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'কৃষিজীবী'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: কৃষি + √জীব্‌ + ইন্‌।
অর্থ:
- কষিকর্ম দ্বারা জীবিকা নির্বাহকারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. আভিধানিক
  2. আভীধানিক
  3. অভিধানিক
  4. অভীধানিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'আভিধানিক'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: অভিধান + ইক। 
অর্থ:
- শব্দার্থবিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. সান্তনা
  2. সান্ত্বনা
  3. স্বান্তনা
  4. শান্তনা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'সান্ত্বনা'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = সান্ত্বন + আ।
অর্থ:
- আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ,
- প্রবোধদান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. শীতাতপ
  2. শীততাপ
  3. শিতাতপ
  4. শিততাপ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'শীতাতপ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = শীত + আতপ। 
অর্থ:
- শৈত্য ও উষ্ণতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৮.
প্রশ্ন নং ৯৮-১০০: নিচের উপন্যাস/ গল্প/ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
৯৮. 'পল্লী সমাজ' উপন্যাসের রচয়িতা কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. কাজী নজরুল ইসলাম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
- দেবদাস, পল্লী সমাজ ও দত্তা তাঁর রচিত উপন্যাস।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো:
- অনিলা দেবী;
- অপরাজিতা দেবী;
- শ্রীকান্ত শর্মা ও
- সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: 
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজ বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- দত্তা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৯৯.
'বিষের বাঁশি' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. কাজী নজরুল ইসলাম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
বিষের বাঁশি:
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ বিষের বাঁশি।
- ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণে (আগস্ট, ১৯২৪) ‘বিষের বাঁশী’ প্রকাশ করেন কবি নিজেই।
- সে বছরই সরকার গ্রন্থটি নিষিদ্ধ করে।
- এটি নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ।
- নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হয়েছিল ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৭শে এপ্রিল।
- এ গ্রন্থের কবিতাগুলাে উদারনৈতিক ঐতিহ্যভাবনার অন্তর্গত।
- কাজী নজরুলের কবিতার বলিষ্ঠতা, যৌবনের উদ্দাম শক্তি, উদার মানবিকতা ও সামাজিক সচেতনতা এবং গীতি প্রতিভার সমস্ত বৈশিষ্ট্য এই কাব্যে পরিস্ফুট হয়েছে।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্রমঙ্গল।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০০.
'হাজার বছর ধরে' উপন্যাসের রচয়িতা-
  1. জসীমউদ্‌দীন
  2. জহির রায়হান
  3. মানিক বন্দ্যোপাধ্যায়
  4. সেলিম আল-দীন
ব্যাখ্যা
'হাজার বছর ধরে':
- আবহমান বাংলার জীবন ও জনপদ 'হাজার বছর ধরে' (১৯৬৪) উপন্যাসের মূল প্রতিপাদ্য। 
- টুনি' চরিত্রের দেখা পাওয়া যায় জহির রায়হান রচিত 'হাজার বছর ধরে' উপন্যাসে।
- উপন্যাসের নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র।
- আর সবাই যেন মৃত ও বিবর্ণ। 

জহির রায়হান:
- তিনি ১৯৩৫ সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন। 
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
- জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।
- তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’।
- তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’।
- তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে। 
 
তাঁর উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস:
১) সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।