পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
Bangla - 05: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ, শব্দজোড় ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
‘আক্কেলমন্ত’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) বিবেচনা করে এমন
  2. খ) বেখাপ্পা
  3. গ) হতভাগ্য
  4. ঘ) দুর্বল ছেলে
সঠিক উত্তর:
ক) বিবেচনা করে এমন
উত্তর
সঠিক উত্তর:
ক) বিবেচনা করে এমন
ব্যাখ্যা
‘আক্কেলমন্ত’ বাগধারাটির অর্থ হচ্ছে বিবেচনা করে এমন, সুবিচারপূর্ণ
- বাক্য গঠন: আক্কেলমন্ত লোকের উপর ভরসা করা যায়।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
আখাম্বা (বেখাপ্পা) - লোকটা একটা আখাম্বা বাঁশ নিয়ে লাফিয়ে পড়ল।
আটকপালে (হতভাগ্য) - আমার মতো আটকপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে?
আটাশে ছেলে (দুর্বল ছেলে) - সে তো আর আটাশে ছেলে নয় যে তোমাকে ভয় পাবে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'দেউল' শব্দের অর্থ কি?
  1. ক) দেউড়ি
  2. খ) উদাসী
  3. গ) দেবালয়
  4. ঘ) প্রদান করা
সঠিক উত্তর:
গ) দেবালয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দেবালয়
ব্যাখ্যা
- 'দেউল' শব্দের অর্থ হচ্ছে দেবালয়

• দেউল:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে দেউ্‌ল্‌।
- এর অর্থ হচ্ছে দেবালয়, মন্দির।

অন্যান্য অপশন:
• দেউড়ি:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে দেউ্‌ড়ি।
- এর অর্থ হচ্ছে বাড়ির প্রধান প্রবেশদ্বার, কাছারি ঘর।

• দেওয়া:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে দেও্‌আ।
- এর অর্থ প্রদান করা, ভিক্ষা দেওয়া, কাজে মন দেওয়া ইত্যাদি।

• দেওয়ানা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে দেও্‌আনা।
- এর অর্থ হচ্ছে মত্ত, উদাসী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'প্রসূন' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) কোকনদ
  2. খ) ফুল
  3. গ) কমল
  4. ঘ) শতদল
সঠিক উত্তর:
খ) ফুল
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুল
ব্যাখ্যা
- 'প্রসূন' শব্দের প্রতিশব্দ হচ্ছে ফুল

• 'প্রসূন' শব্দের কিছু প্রতিশব্দ:
- কুসুম, পুষ্প, ফুল।

• 'পদ্ম' শব্দের কিছু প্রতিশব্দ:
- শতদল, উৎপল, নলিনী, অরবিন্দ, পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, তামরস, কোকনদ, কুমুদ, পুণ্ডরীক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
  1. ক) ফাঁপা-নিরেট
  2. খ) প্রসাদ-রোষ
  3. গ) বিকাশ-নিকাশ
  4. ঘ) বিপন্নতা-নিরাপত্তা
সঠিক উত্তর:
গ) বিকাশ-নিকাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকাশ-নিকাশ
ব্যাখ্যা
- বিকাশ-নিকাশ শব্দজোড়া বিপরীতার্থক নয়।
- বিকাশ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিলয়, বিনাশ

অন্যদিকে,
মূল শব্দ   -  বিপরীতার্থক শব্দ
ফাঁপা        -     নিরেট।
প্রসাদ       -      রোষ।
বিপন্নতা   -    নিরাপত্তা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ' দ্বারা নিচের কোন প্রবাদের অর্থ বোঝায়?
  1. ক) নাকের বদলে নরুন।
  2. খ) বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া।
  3. গ) লোম বাছতে কম্বল উজাড়।
  4. ঘ) শকুনের চোখ ভাগাড়ের দিকে।
সঠিক উত্তর:
খ) বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া।
উত্তর
সঠিক উত্তর:
খ) বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া।
ব্যাখ্যা
- বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া প্রবাদটির অর্থ হচ্ছে 'হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ'

• অন্যান্য অপশন:
'নাকের বদলে নরুন' প্রবাদটির অর্থ হচ্ছে - মারাত্মক ক্ষতির বদলে তুচ্ছ ক্ষতিপূরণ।
'লোম বাছতে কম্বল উজাড়' প্রবাদটির অর্থ হচ্ছে - সকলেই এক দলের। 
'শকুনের চোখ ভাগাড়ের দিকে' প্রবাদটির অর্থ হচ্ছে- নীচ লোকের নজর নীচ স্বার্থের দিকে থাকে।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
কোনটি 'কেশ' শব্দের সমার্থক নয়?
  1. ক) কবরী
  2. খ) কেশপাশ
  3. গ) উন্মুলন
  4. ঘ) অলক
সঠিক উত্তর:
গ) উন্মুলন
উত্তর
সঠিক উত্তর:
গ) উন্মুলন
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'উন্মুলন' শব্দটি 'কেশ' শব্দের সমার্থক নয়।
- 'উচ্ছেদ' শব্দের সমার্থক হচ্ছে 'উন্মুলন'

• 'কেশ' শব্দের কয়েকটি সমার্থক:
- চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী

• 'উচ্ছেদ' শব্দের কয়েকটি সমার্থক:
- বিনাশ, উৎপাটন, উন্মুলন, স্থানচ্যুতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পিতা' শব্দের সমার্থক কোনটি -
  1. ক) ভূপ
  2. খ) নরেশ
  3. গ) মহীপাল
  4. ঘ) তাত
সঠিক উত্তর:
ঘ) তাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাত
ব্যাখ্যা
- 'পিতা' শব্দের সমার্থক হচ্ছে তাত

• 'পিতা' শব্দের কয়েকটি সমার্থক:
- জনক, বাপ, তাত, বাবা, জন্মদাতা, আব্বা।

• 'রাজা' শব্দের কয়েকটি সমার্থক:
- নৃপেন্দ্র, নৃপতি, নরেশ, ভূপতি, ভূপ, নরপতি, নরপাল, ভূপাল, মহীপাল, ক্ষিতীশ, বাদশা, সম্রাট ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ঈষৎ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) তাদৃশ
  2. খ) প্রীতি
  3. গ) অনীপ্সিত
  4. ঘ) অধিক
সঠিক উত্তর:
ঘ) অধিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিক
ব্যাখ্যা
'ঈষৎ' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অধিক

• অন্যান্য অপশন:
প্রদত্ত শব্দ - বিপরীত শব্দ
ঈদৃশ - তাদৃশ।
ঈর্ষা - প্রীতি।
ঈপ্সিত - অনীপ্সিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক নয়?
  1. ক) বারীশ
  2. খ) পারাবার
  3. গ) বায়ুভুক
  4. ঘ) তোয়নিধি
সঠিক উত্তর:
গ) বায়ুভুক
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়ুভুক
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'বায়ুভুক' সমুদ্র শব্দের সমার্থক নয়।
'সর্প' শব্দের সমার্থক হচ্ছে 'বায়ুভুক'

অন্যান্য অপশনগুলো:
• 'সমুদ্র' শব্দের কয়েকটি সমার্থক:
- সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, জলধর, তোয়নিধি, পয়োনিধি ইত্যাদি।

• 'সর্প' শব্দের কয়েকটি সমার্থক:
- বায়ুভুক, সাপ, ফণী, ভুজঙ্গ, ভুজগ, অহি, পন্নগ, নাগ, উরগ, আশীবিষ, বিষধর, ফণাধর ইত্যাদি।

উৎস:
১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২/ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
'শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে'- এখানে 'ভুঁই' শব্দের অর্থ কি?
  1. ক) বাড়ি
  2. খ) ভূমি
  3. গ) ফসল
  4. ঘ) ধান
সঠিক উত্তর:
খ) ভূমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভূমি
ব্যাখ্যা
- 'শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে' একটি কবিতার লাইন।
- কবিতার নাম হচ্ছে 'দুই বিঘা জমি' এবং এর রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর

• ভুঁই:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে ভুঁই্‌।
- এর অর্থ হচ্ছে ভূমি, চাষের জমি।
সুতরাং 'ভুঁই' শব্দের সঠিক অর্থ- ভূমি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
'অভিপ্রেত' শব্দের বিপরীতার্থক -
  1. ক) অনাভিপ্রেত
  2. খ) অনভিপ্রেত
  3. গ) অনভিপ্র্যোত
  4. ঘ) অনাভিপ্র্যাত
সঠিক উত্তর:
খ) অনভিপ্রেত
উত্তর
সঠিক উত্তর:
খ) অনভিপ্রেত
ব্যাখ্যা
- 'অভিপ্রেত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে 'অনভিপ্রেত'

• উল্লেখযোগ্য কয়েকটি বিপরীতার্থক শব্দ:

মূলশব্দ  ------ বিপরীতার্থক শব্দ
অভিজ্ঞ - অনভিজ্ঞ।
অনুমোদিত - অননুমোদিত।
অস্তগামী - উদীয়মান।
অবহিত - অনবহিত।
আলসে - চটপটে।
অমর - মরণশীল।
আনন্দিত - দু:খিত।
আদিষ্ট - নিষিদ্ধ।
অবতরণ - উত্তরণ/ আরোহণ।
অগ্রিম - বকেয়া।
আঁটসাট - ঢলঢলে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১২.
'ফুল বাবু' অর্থ প্রকাশ করে নিচের কোন বাগধারাটি?
  1. ক) রাই কুড়িয়ে বেল
  2. খ) শিয়রে শমন
  3. গ) লক্কা পায়রা
  4. ঘ) শ্যাম রাখি না কুল রাখি
সঠিক উত্তর:
গ) লক্কা পায়রা
উত্তর
সঠিক উত্তর:
গ) লক্কা পায়রা
ব্যাখ্যা
'লক্কা পায়রা' বাগধারার অর্থ হচ্ছে ফুলবাবু
- বাক্য গঠন: বেকার মানুষ তুমি অথচ লক্কা পায়রা হয়ে ঘুরে বেড়াও কেন?

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ) - ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেচ।
শিয়রে শমন (মৃত্যু আসন্ন) - আমার এখন শিয়রে শমন, তাই মাথারও ঠিক নেই
শ্যাম রাখি না কুল রাখি (উভয়সংকট) - জমানো টাকায় বাবা বলেন গয়না কিনতে আর মা বলেন জমি কিনতে - আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'বিজন দেশ, কূজন নাই' এর অর্থ কি?
  1. ক) জনহীন এলাকা, পাখির ডাকও নেই।
  2. খ) জনহীন এলাকা, মন্দ লোকের অভাব নেই।
  3. গ) নির্জন এলাকা, পাখির কিচিরমিচির।
  4. ঘ) নির্জন এলাকা, মন্দ লোকও নেই।
সঠিক উত্তর:
ক) জনহীন এলাকা, পাখির ডাকও নেই।
উত্তর
সঠিক উত্তর:
ক) জনহীন এলাকা, পাখির ডাকও নেই।
ব্যাখ্যা
- 'বিজন দেশ, কূজন নাই' এর অর্থ হচ্ছে জনহীন এলাকা, পাখির ডাকও নেই
- উল্লেখিত প্রশ্নে 'কূজন' দ্বারা পাখির ডাক বুঝানো হয়েছে। আবার 'কুজন' দ্বারা মন্দ লোক বুঝায়।
- তাই 'কূজন নাই' মানে 'পাখির ডাকও নেই' অর্থ প্রকাশ করায় এটি সঠিক। 

• কূজন: 
- এর সঠিক উচ্চারণ কুজন্‌।
- এর অর্থ হচ্ছে পাখির ডাক, কাকলি।

অপরদিকে,
• কুজন:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে কুজন্‌।
- এর অর্থ হচ্ছে মন্দ লোক।

উৎস:
১/ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২/ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
নিচের কোন জোড় সমার্থক শব্দটি সঠিক?
  1. ক) দেদার, বাড়তি
  2. খ) অবশ্যম্ভাবী, অত্যধিক
  3. গ) পাঠ, পর্যাপ্ত
  4. ঘ) সমাবেশ, প্রতুল
সঠিক উত্তর:
ক) দেদার, বাড়তি
উত্তর
সঠিক উত্তর:
ক) দেদার, বাড়তি
ব্যাখ্যা
• দেদার, বাড়তি হচ্ছে জোড় সমার্থক শব্দ। শব্দ দুইটি অতিরিক্ত শব্দের সমার্থক।

• অন্যান্য অপশনের সমার্থক শব্দ:
'অতিরিক্ত' শব্দের সমার্থক:
অনেক, প্রচুর, প্রতুল, অত্যধিক, বেশি, মেলা, পর্যাপ্ত, বাড়তি, দেদার

অনিবার্য শব্দের সমার্থক: অবশ্যম্ভাবী, অবধারিত, অব্যর্থ, দুর্নিবার, অমোঘ, অনিবার।

অধ্যয়ন শব্দের সমার্থক: জ্ঞানার্জন, লেখাপড়া, পাঠ, পঠন, বিদ্যালাভ, পড়া, শেখা, বিদ্যাশিক্ষা, বিদ্যার্জন।

অধিবেশন শব্দের সমার্থক: সম্মিলন, মহাসভা, সভা, সমিতি, সমাবেশ, জমায়েত, বৈঠক, দরবার, মজলিশ, কনফারেন্স, সেমিনার, কর্মশিবির।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১৫.
'পইঠা' শব্দের অর্থ কি?
  1. ক) সিঁড়ি
  2. খ) উপবীত
  3. গ) বিছানার পায়ের দিক
  4. ঘ) বাহুতে পরিধেয় অলংকারবিশেষ
সঠিক উত্তর:
ক) সিঁড়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) সিঁড়ি
ব্যাখ্যা
- 'পইঠা' শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বা সোপান, সিঁড়ির ধাপ

• পইঠা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোই্‌ঠা।
- সংস্কৃত 'প্রতিষ্ঠা' শব্দ থেকে 'পইঠা' শব্দটি এসেছে।
- এর অর্থ হচ্ছে সিঁড়ি বা সোপান, সিঁড়ির ধাপ।

অন্যান্য অপশনের শব্দ ও অর্থ:
• পইতা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোই্‌তা।
- এর অর্থ হচ্ছে ব্রাহ্মণ পুরুষের কণ্ঠে ধারণের যজ্ঞসূত্র, উপবীত

• পইতান:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোই্‌থান।
- এর অর্থ হচ্ছে বিছানার পায়ের দিক

• পইছা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোই্‌ছা।
- এর অর্থ হচ্ছে বাহুতে পরিধেয় অলংকারবিশেষ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়টি সঠিক?
  1. ক) গৃহী - ঘরোয়া
  2. খ) ঘোষিত - স্বঘোষিত
  3. গ) গৌণ - মুখ্য
  4. ঘ) ঘরোয়া - অনানুষ্ঠানিক
সঠিক উত্তর:
গ) গৌণ - মুখ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) গৌণ - মুখ্য
ব্যাখ্যা
'গৌণ' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে- মুখ্য

অন্যান্য অপশনের বিপরীতার্থক:
ঘোষিত - অঘোষিত।
গৃহী - সন্ন্যাসী।
ঘরোয়া - আনুষ্ঠানিক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১৭.
'কায়েতের ঘরের ঢেঁকি' বাগধারার অর্থ কী?
  1. ক) অপদার্থ লোক
  2. খ) অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
  3. গ) ছটফট করা
  4. ঘ) আমূল পরিবর্তন
সঠিক উত্তর:
ক) অপদার্থ লোক
উত্তর
সঠিক উত্তর:
ক) অপদার্থ লোক
ব্যাখ্যা
'কায়েতের ঘরের ঢেঁকি' বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ লোক
- বাক্য গঠন: ঐ হতভাগা কায়েতের ঘরের ঢেঁকিকে নিয়ে আমার সুবিধার চেয়ে অসুবিধেই বেশি হবে।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
খাবি খাওয়া (ছটফট করা) - খাবি খেয়ে লাভ নেই, যা কিছু কর ভেবে চিন্তে কর।
খোল নলচে বদলানো (আমূল পরিবর্তন) - গাড়িটার খোল নলচে বদলানো দরকার।
গরিবের ঘোড়া রোগ (অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা) - কোনোমতে পাশ করেছ, এখন পড়তে চাও ইংরেজি স্কুলে, গরীবের ঘোড়া রোগ হয়েছে আর কি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
'আজিজ থেকে সাবধান- ও হচ্ছে নীলবর্ণ শৃগাল'- এখানে 'নীলবর্ণ শৃগাল' বাগধারাটির অর্থ কি?
  1. ক) স্বেচ্ছাচারী ব্যক্তি
  2. খ) ছদ্মবেশী লোক
  3. গ) অত্যন্ত সত্যবাদী
  4. ঘ) বাবুয়ানি
সঠিক উত্তর:
খ) ছদ্মবেশী লোক
উত্তর
সঠিক উত্তর:
খ) ছদ্মবেশী লোক
ব্যাখ্যা
• 'নীলবর্ণ শৃগাল' বাগধারাটির অর্থ হচ্ছে ছদ্মবেশী লোক
বাক্য গঠন: 'আজিজ থেকে সাবধান- ও হচ্ছে নীলবর্ণ শৃগাল'।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
ধর্মের ষাঁড় (স্বেচ্ছাচারী ব্যক্তি): এতদিন তো ধর্মের ষাঁড় হয়েই কাটালে, এবার একটু সংসারী হও।
ধর্মপুত্র যুধিষ্ঠির (অত্যন্ত সত্যবাদী): তুমি কেমন ধর্মপুত্র যুধিষ্ঠির তা আমার ঢের জানা আছে।
ধোপদুরস্ত (বাবুয়ানি): লেখাপড়া জানে না, অথচ সবসময় ধোপদুরস্ত হয়ে চলে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১৯.
'বিচালি' শব্দের অর্থ -
  1. ক) গম
  2. খ) খড়
  3. গ) ধান
  4. ঘ) খড়ি
সঠিক উত্তর:
খ) খড়
উত্তর
সঠিক উত্তর:
খ) খড়
ব্যাখ্যা
- 'বিচালি' শব্দের অর্থ  হচ্ছে খড়

• বিচালি:
- এর সঠিক উচ্চারণও 'বিচালি'।
- এটি দেশি শব্দ।
- এর অর্থ হচ্ছে ধান মাড়াইয়ের পর যা অবশিষ্ট থাকে, খড়।

অন্যদিকে,
• খড়ি:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে খোড়ি।
- এর অর্থ হচ্ছে সাদা খনিজ মাটি বিশেষ, জ্বালানি কাঠ, খড়কুটা, তিলকমাটি ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২০.
'পৃষ্ঠ প্রদর্শন' প্রবাদটির অর্থ কি?
  1. ক) পলায়ন করা।
  2. খ) ভিতরে কিছুই নাই, বাইরে বাবুয়ানা।
  3. গ) অর্থের বিনিময়ে ইচ্ছে পূরণ।
  4. ঘ) বিনা পরিশ্রমে পাওয়া।
সঠিক উত্তর:
ক) পলায়ন করা।
উত্তর
সঠিক উত্তর:
ক) পলায়ন করা।
ব্যাখ্যা
- 'পৃষ্ঠ প্রদর্শন' প্রবাদটির অর্থ হচ্ছে পলায়ন করা

• অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ:
ফেতো বাবুর গল্প সার -  ভিতরে কিছুই নাই, বাইরে বাবুয়ানা।
ফেল কড়ি মাখ তেল - অর্থের বিনিময়ে ইচ্ছে পূরণ।
পড়ে যাওয়া চৌদ্দ আনা - বিনা পরিশ্রমে পাওয়া।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২১.
'দরিদ্র কিন্তু বিলাসী' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) কলমের খোঁচা
  2. খ) কলমি কাপ্তেন
  3. গ) কানখড়কে
  4. ঘ) কাগুজে বাঘ
সঠিক উত্তর:
খ) কলমি কাপ্তেন
উত্তর
সঠিক উত্তর:
খ) কলমি কাপ্তেন
ব্যাখ্যা
• 'কলমি কাপ্তেন' বাগধারাটির অর্থ হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী
- বাক্য গঠন: ওর বাবুয়ানি দেখে চমকে যেও না। সে স্বভাবী কলমি কাপ্তেন।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
কলমের খোঁচা (সহজ কিন্তু সুনিশ্চিত) - ঘুষ গ্রহণ করায় মন্ত্রীর কলমের খোঁচাতেই সালামের চাকরি চলে গেল।
কানখড়কে (যার কান খুব সজাগ) - যা কানখড়কে লোক সে, আস্তে বললেও শুনে ফেলে।
কাগুজে বাঘ (মিথ্যা জুজু) - সাম্রাজ্যবাদ মোটেই কাগুজে বাঘ নয়।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।