পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯২
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯২ প্রশ্ন

.
'বার বার সে কামান গর্জে উঠল।' এখানে 'বার বার' কী অর্থে প্রকাশ করেছে?
  1. ভাবের গভীরতা
  2. পৌনঃপুনিকতা
  3. ধ্বনিব্যঞ্জনা
  4. বিশেষণ বোঝাতে
সঠিক উত্তর:
পৌনঃপুনিকতা
উত্তর
সঠিক উত্তর:
পৌনঃপুনিকতা
ব্যাখ্যা
• দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
যেমন:
- 'আমার জ্বর জ্বর লাগছে।' অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

অব্যয়ের দ্বিরুক্তি:
• ভাবের গভীরতা বোঝাতে:
- তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- ছি ছি, তুমি কী করেছ

• পৌনঃপুনিকতা বোঝাতে:
- বার বার সে কামান গর্জে উঠল।

• অনুভূতি বা ভাব বোঝাতে
- ভয়ে গা ছম ছম করছে।
- ফোঁড়াটা টন টন করছে।

• বিশেষণ বোঝাতে:
- পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।

• ধ্বনিব্যঞ্জনা:
- ঝির ঝির করে বাতাস বইছে।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
.
'হাতেখড়ি' কোন ধরনের সমাস?
  1. অলুক ষষ্ঠী তৎপুরুষ
  2. উপমিত কর্মধারায়
  3. মধ্যপদলোপী বহুব্রীহি
  4. অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা
• মধ্যপদলোপী বহুব্রীহি সমাস:
বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায়, তবে তাকে বলা হয় মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
যেমন:
• গজের ন্যায় আনন যার - গজানন। 
• মৃগের ন্যায় লোচন যার- মৃগলোচনা
• বিড়ালের ন্যায় চোখ যে নারীর - বিড়ালচোখী। 
• হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে - হাতেখড়ি। 
• গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে - গায়েহলুদ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
.
'অহংকারে পতন ঘটে' এখানে 'অহংকারে' কোন কারক?
  1. কর্তায় ৭মী
  2. অপাদানে ৭মী
  3. কর্মে ৭মী
  4. করণে ৭মী
সঠিক উত্তর:
করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা
• করণ কারক:
সংজ্ঞা: 'করণ' শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের উপকরণ বা উপায়কে বলা হয় করণ কারক। অন্যভাবে বলা যায়, কর্তা যে পদের সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণ কারক। ক্রিয়াপদকে কিসের দ্বারা, কিসের সাহায্যে বা কী উপায়ে ইত্যাদি প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়।
যেমন:
- সুজলা কলম দিয়ে লেখে (উপকরণ-কলম)
- জগতে কীর্তিমান হও সাধনায় (উপায়-সাধনায়)

এরূপ -
• অহংকারে পতন ঘটে।
[প্রদত্ত বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা পতন ঘটে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'অহংকারে'। অতএব 'অহংকারে' করণে ৭মী কারক।]। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'আগ্নেয়' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. অগ্নে + ইয়
  2. অগ্নি + এয়
  3. অগ্নে + এয়
  4. অগ্নি + ঈয়
সঠিক উত্তর:
অগ্নি + এয়
উত্তর
সঠিক উত্তর:
অগ্নি + এয়
ব্যাখ্যা
• এয় (ষ্ণেয়)- সংস্কৃত তদ্ধিত প্রত্যয়: জাত বা উৎপন্ন এবং পরায়ণ অর্থে বিশেষণ শব্দ গঠন করে।
যেমন:
• ভগিনী + এয় = ভাগিনেয়,
• অগ্নি + এয় = আগ্নেয়,
• গঙ্গা + এয় = গাঙ্গেয়,
• রাধা + এয় = রাধেয়;
• অতিথি + এয় = আতিথেয় ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অভ্র' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. সাদা
  2. বরফ
  3. আকাশ
  4. পানি
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• অভ্র (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- খনিজ ধাতুবিশেষ; 
- মেঘ (আকাশে ভাসে শরতের শুভ্র অভ্ররাশি)।
- আকাশ।

------------
• 'আকাশ' এর সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, গগন, অন্তরিক্ষ, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'নূরলদীনের সারা জীবন' কাব্যনাট্যের লেখক কে?
  1. শওকত ওসমান
  2. সৈয়দ শামসুল হক
  3. সেলিনা হোসেন
  4. হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• 'নূরলদীনের সারা জীবন' কাব্যনাট্য:
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নূরলদীনের সারা জীবন।
- 'জাগো বাহে কোন্‌ঠে সবাই' বলে অবিস্মরণীয় আহ্বানটি দিয়েছিলো : নূরলদীন।
- সৈয়দ শামসুল হকের 'নূরলদীনের সারা জীবন' কাব্যনাট্যে এই উক্তিটি রয়েছে।
- রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নূরলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।
- ১৪ টি দৃশ্যে কাব্যনাটকটি রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আবেদন, ভীতি, হতাশা, আনন্দ প্রকাশের ক্ষেত্রে কোন যতিচিহ্নটি বসে?
  1. ত্রিবিন্দু
  2. সেমিকোলন
  3. সম্বোধন চিহ্ন
  4. দাঁড়ি
সঠিক উত্তর:
সম্বোধন চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
সম্বোধন চিহ্ন
ব্যাখ্যা
• বিস্ময় ও সম্বোধন চিহ্ন (!):
- হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এবং সম্বোধন পদের পরে (!) চিহ্নটি বসে। যেমন: আহা! কি চমৎকার দৃশ্য। জননী! আজ্ঞা দেহ মোরে যাই রনস্থলে।
- আবেদন, ভীতি, হতাশা, আনন্দ প্রকাশের ক্ষেত্রে (!) চিহ্নটি বসে। যেমন: দয়া করে আমার কথা শুনুন!
- সবিস্ময় প্রশ্নের জায়গায় প্রশ্ন চিহ্নের পরিবর্তে বিস্ময়সূচক চিহ্ন বসে। যেমন: তোমার হৃদয় কি পাষাণে গড়া! একটি বারও পলাশের কথা ভাবলে না!
- সংক্ষিপ্ত উত্তরের শেষে কখনো কখনো পূর্ণচ্ছেদ না বসে বিস্ময়সূচক চিহ্ন বসে। যেমন: আমাকে একটু আদর করবে!

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'এ খারাপ কাজটি তুমিই করেছ বলে রব উঠেছে।' বাক্যে 'উঠা' শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. গুজব উঠা
  2. শুনতে পাওয়া
  3. অভিযোগ
  4. সমাজে স্থান পাওয়া
সঠিক উত্তর:
গুজব উঠা
উত্তর
সঠিক উত্তর:
গুজব উঠা
ব্যাখ্যা
'উঠা' শব্দের বিশিষ্ট প্রয়োগ:
১. রব উঠা (গুজব উঠা)- এ খারাপ কাজটি তুমিই করেছ বলে রব উঠেছে।
২. জাতে উঠা (সমাজে স্থান পাওয়া)- চাকুরি হওয়ায় মজিদ এখন জাতে উঠেছে।
৩. কানে উঠা (শুনতে পাওয়া)- কথাটা মায়ের কান পর্যন্ত উঠেছে।
৪. মন উঠা (সন্তুষ্ট হওয়া)- এত অল্প টাকায় তার মন উঠবে না।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'ঝি' কোন ধরনের শব্দ?
  1. যোগরূঢ় শব্দ
  2. যৌগিক শব্দ
  3. রূঢ়ি শব্দ
  4. মিশ্র শব্দ
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
ব্যাখ্যা
• রূঢ়ি শব্দ:
যখন কোনো শব্দ সৃষ্টির সময় কোনো অস্বাভাবিকতা দেখা যায় তখন সেটি রূঢ় বা রূঢ়ি শব্দের মধ্যে পড়ে।
এ-বিচারে বলা যায়, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের পার্থক্য থাকে তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। অর্থাৎ প্রত্যয় বা উপসর্গ যোগকৃত শব্দ যখন মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য অর্থ প্রকাশ করে।

যেমন:
• 'হরিণ' অর্থ- যে হরণ করে। প্রচলিত অর্থ- 'হরিণ' প্রাণী বিশেষ।
• 'ঝি' অর্থ- নিজ কন্যা। কিন্তু প্রচলিত অর্থ- ঝি (চাকরানি)।
• 'সন্দেশ' অর্থ- খবরাখবর। কিন্তু প্রচলিত অর্থ- সন্দেশ (মিষ্টিবিশেষ);
• 'পাঞ্জাবি' অর্থ- পাঞ্জাবের অধিবাসী। কিন্তু প্রচলিত অর্থ- পোশাক বিশেষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
১০.
'অগস্ত্য যাত্রা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. মারা যাওয়া
  2. চিরদিনের জন্য প্রস্থান
  3. অবতীর্ণ হওয়া
  4. ভীষণ বিপদে পড়া
সঠিক উত্তর:
চিরদিনের জন্য প্রস্থান
উত্তর
সঠিক উত্তর:
চিরদিনের জন্য প্রস্থান
ব্যাখ্যা
• 'অগস্ত্য যাত্রা' অর্থ - চিরদিনের জন্য প্রস্থান। 
বাক্য: ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সে গ্রাম থেকে অগস্ত্য যাত্রা করেছে।

অন্যদিকে, 
• 'অক্কা পাওয়া' অর্থ - মারা যাওয়া। 
বাক্য: কম বয়সেই লোকটি অক্কা পেল।

• 'অথৈ জলে পড়া' অর্থ - ভীষণ বিপদে পড়া। 
বাক্য: গভীর নদীতে জমিজমা হারিয়ে লোকটি এখন অথৈ জলে পড়েছে।

• 'আসরে নামা' অর্থ - অবতীর্ণ হওয়া।
বাক্য: আজাহার সাহেব এবার সুযোগ বুঝে রাজনীতির আসরে নেমে পড়েছেন।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
"ষ, র" উচ্চারণস্থান অনুযায়ী কোন ধরনের বর্ণ?
  1. ওষ্ঠ্য
  2. দন্ত্য
  3. তালব্য
  4. মূর্ধন্য
সঠিক উত্তর:
মূর্ধন্য
উত্তর
সঠিক উত্তর:
মূর্ধন্য
ব্যাখ্যা
উচ্চারণস্থান অনুযায়ী বর্ণের বিভাজনগুলো নিম্নরূপ-
• কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ: ক, খ, গ, ঘ, ঙ।
• তালব্য বর্ণ: চ, ছ, জ, ঝ, ঞ, শ, য।
• মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ: ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ়।
• দন্ত্য বর্ণ: ত, থ, দ, ধ, ন, ল, স।
• ওষ্ঠ্য বর্ণ: প, ফ, ব, ভ, ম।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
'ডাক্তার আসার পর রোগী মারা গেল।' বাক্যটি ক্রিয়ার কোন কাল নির্দেশ করে?
  1. পুরাঘটিত বর্তমান
  2. ঘটমান অতীত কাল
  3. পুরাঘটিত অতীত
  4. সাধারণ অতীত কাল
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত
উত্তর
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
• অতীত কাল:
অতীতে কোনো ক্রিয়া সংঘটিত হলে তার কালকে বলা হয় অতীত কাল।

অতীত কালকে নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়েছে-
• সাধারণ অতীত কাল:
যে ক্রিয়া অতীতে সাধারণ ভাবে সংঘটিত হয়েছে, তাকে বলা হয় সাধারণ অতীত কাল।
যেমন-
- তিনি কাল বাড়ি এসেছেন।
- লোকটি বেড়াতে গেলো।

• ঘটমান অতীত কাল:
যে ক্রিয়ার কাল অতীতে শুরু হয়েছিল বা চলছিল বোঝায় তাকে বলা হয় ঘটমান অতীত কাল।
যেমন-
- ইলা গান গাইছিলো,
- তিনি তখন বাড়ি আসছিলেন।

• পুরাঘটিত অতীত কাল:
যে ক্রিয়া অতীতে বহুপূর্বে সংঘটিত হয়েছে এবং পরে আরও কিছু ঘটনা ঘটেছে তাকে বলা হয় পুরাঘটিত অতীত কাল।
যেমন-
- আমি বাড়ি যাওয়ার পূর্বেই মিম চলে গিয়েছিল।
- ডাক্তার আসার পর রোগী মারা গেল।
- বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌছেছিলাম ইত্যাদি।

• নিত্যবৃত্ত অতীত কাল:
যে ক্রিয়ার সাহায্যে অতীত কালের কোনো কাজের অভ্যস্ততা বোঝায়, তাকে বলা হয় নিত্যবৃত্ত অতীত কাল।
যেমন-
- লোকটি নিয়মিত নদীর ধারে হাটতেন।
- মিম প্রায়ই রাধুনী রেস্তোরায় খেতে যেত।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
'Contrast' এর বাংলা পরিভাষা -
  1. সঙ্কোচন
  2. বিপরীত
  3. প্রতিবাদ
  4. বৈসাদৃশ্য
সঠিক উত্তর:
বৈসাদৃশ্য
উত্তর
সঠিক উত্তর:
বৈসাদৃশ্য
ব্যাখ্যা
- 'Contrast' এর বাংলা পরিভাষা - বৈসাদৃশ্য।

অন্যদিকে,
- ‘Contrary’ এর বাংলা পরিভাষা - বিপরীত।
- 'Contraction' এর বাংলা পরিভাষা - সঙ্কোচন।
- 'Contradict' এর বাংলা পরিভাষা - প্রতিবাদ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৪.
'উন্নয়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. উঃ + নয়ন
  2. উন + নয়ন
  3. উৎ + নয়ন
  4. উধ + নয়ন
সঠিক উত্তর:
উৎ + নয়ন
উত্তর
সঠিক উত্তর:
উৎ + নয়ন
ব্যাখ্যা
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
 নৃ বা ম্ পরে থাকলে ক্ স্থানে ঙ, চ্ স্থানে ঞ, ট্ স্থানে প্, ত স্থানে ন্ এবং প্ স্থানে ম্ হয়, অর্থাৎ বর্গের প্রথম ধ্বনি সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়।
যেমন:
- দিক্ + নির্ণয় = দিনির্ণয়,
- দিক্ + নিরূপণ = দিনিরূপণ,
- ষট্ + নবতি = স্বপ্নবতি,
- উৎ + নয়ন = উন্নয়ন,
- উৎ + নতি = উন্নতি, 
- চিৎ + ময় = চিন্ময়,
- মৃৎ + ময় = মৃন্ময়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'ঝঞ্ঝাট' শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের শুদ্ধ গঠন কোনটি?
  1. ঞ্‌ + ব
  2. ঞ্‌ + ঝ
  3. ঞ্‌ + ঋ
  4. ঞ্‌ + ধ
সঠিক উত্তর:
ঞ্‌ + ঝ
উত্তর
সঠিক উত্তর:
ঞ্‌ + ঝ
ব্যাখ্যা
• যুক্তবর্ণের শুদ্ধ গঠন: ঞ্ঝ = ঞ্‌ + ঝ।
যেমন- ঝঞ্ঝা, ঝঞ্ঝাট।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো:
স্ক = ল্ + ক। যেমন- উল্কা, বল্কল।
ল্প = ল্ + গ। যেমন- ফাল্গুন।
ল্ট = ল্ + ট। যেমন- উল্টা।
ম্ক = ম্ + ক। যেমন- শুষ্ক, পরিষ্কার, বহিষ্কার।
স্ক = স্ + ক। যেমন- স্কুল, স্কন্ধ।
স্থ = স্ + খ। যেমন- স্থলন।
স্ত = স্ + ত। যেমন- অস্ত, সস্তা, স্তব্ধ।
হ্ম = হ্‌ + ম। যেমন- ব্রহ্ম, ব্রাহ্মণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
১৬.
ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে গঠিত শব্দ কোনটি?
  1. প্রমাণ
  2. কঙ্কণ
  3. মাণিক্য
  4. লবণ
সঠিক উত্তর:
প্রমাণ
উত্তর
সঠিক উত্তর:
প্রমাণ
ব্যাখ্যা
ণ-ত্ব বিধানের নিয়ম:
১. ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন- ঋণ, ঘৃণা, অরণ্য, বর্ণ, চূর্ণ, পাষাণ, কৃষাণ ইত্যাদি।

২. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে সংযুক্ত আকারে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়। যেমন-কণ্টক, ঘণ্টা, অকুণ্ঠ, কাণ্ড, খণ্ড ইত্যাদি।

৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য় বহং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়। যেমন- কৃপণ (ঋ-কারের পরে প্, তারপরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ প্ + অ + ণ), লক্ষণ (ক্ + ষ + অ + ন)। এরূপ তর্পণ, বর্ষণ, সমর্পণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

৪. পরি, প্র, নির-এ তিনটি উপসর্গের পর ণ-ত্ব বিধি অনুসারে ন-ধ্বনি লিখতে মূর্ধন্য ণ হয়। যেমন-পরিণত, পরিবহণ, প্রমাণ, প্রবণ, পরিণয়, প্রণত।
ব্যতিক্রম: পরিনির্বাণ, নির্নিমেষ, প্রনষ্ট, পরিবহন বানানও শুদ্ধ।

৫. উত্তর, পর, পার, রবীন্দ্র, চন্দ্র, নার শব্দের পরে 'অয়ন'/'আয়ন' প্রত্যয় হলে দন্ত্য ন পাল্টে মূর্ধন্য ণ হয়। যেমন- উত্তর + অয়ন = উত্তরায়ণ, পর + অয়ন = পরায়ণ, রবীন্দ্র + অয়ন রবীন্দ্রায়ণ, নর + অয়ন = নারায়ণ ইত্যাদি।  

৬. কতগুলো শব্দে স্বভাবতই ণ হয়। যেমন- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কল্যাণ,কণিকা। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
'অগ্রে জন্মিয়াছে যে' এক কথায় বলে-
  1. অনুজ
  2. অগ্রজ
  3. অগ্রবর্তী
  4. অগ্রগামী
সঠিক উত্তর:
অগ্রজ
উত্তর
সঠিক উত্তর:
অগ্রজ
ব্যাখ্যা
• 'অগ্রে জন্মিয়াছে যে' এক কথায় বলে - অগ্রজ। 

অন্যদিকে, 
• অনুতে (পশ্চাতে) জন্মেছে যে - অনুজ। 
• অগ্রে বর্তমান থাকে যে - অগ্রবর্তী। 
• সন্মুখে গমনকারী - অগ্রগামী। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
আনী-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. বাঘিনী
  2. গোয়ালিনী
  3. নাপিতানী
  4. কাঙালিনী
সঠিক উত্তর:
নাপিতানী
উত্তর
সঠিক উত্তর:
নাপিতানী
ব্যাখ্যা
• আনী-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- ঠাকুর - ঠাকুরানী,
- নাপিত - নাপিতানী,
- মেথর - মেথরানী,
- চাকর - চাকরানী ইত্যাদি।

অন্যদিকে, 
• ইনী-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- কাঙাল - কাঙালিনী,
- গোয়ালা - গোয়ালিনী,
- বাঘ - বাঘিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
১৯.
'শুক্রবার > শুক্কুরবার' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অপিনিহিতি
  2. মধ্য স্বরাগম
  3. পরাগত সমীভবন
  4. সম্প্রকর্ষ
সঠিক উত্তর:
মধ্য স্বরাগম
উত্তর
সঠিক উত্তর:
মধ্য স্বরাগম
ব্যাখ্যা
• মধ্য স্বরাগম:
ধ্বনি পরিবর্তনের ফলে মূল শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটাকে মধ্য স্বরাগম বলে।
যেমন:
- রত্ন > রতন,
- ধর্ম > ধরম,
- শুক্রবার > শুক্কুরবার, 
- স্বপ্ন > স্বপন,
- নয়ন > নয়ান,
- প্রীতি > পীরিতি,
- ফিল্ম > ফিলিম,
- মুক্তা > মুকুতা,
- ভ্রু > ভুরু,
- গ্রাম > গেরাম,
- শ্লোক > শোলোক,
- মুরগ > মুরোগ > মোরগ,
- ক্লিপ > কিলিপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
২০.
বৈষ্ণব সাহিত্য কত প্রকার?
  1. দুই প্রকার
  2. তিন প্রকার
  3. চার প্রকার
  4. পাঁচ প্রকার
সঠিক উত্তর:
তিন প্রকার
উত্তর
সঠিক উত্তর:
তিন প্রকার
ব্যাখ্যা
• বৈষ্ণব পদাবলি:
- মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব বৈষ্ণব পদাবলি সাহিত্য।
- রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলস্বনে এই অমর কবিতাবলির সৃষ্টি এবং বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর ব্যাপক বিকাশ।
- মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ।

→ বৈষ্ণব সাহিত্য ৩ প্রকার। 
যথা:
১. জীবনীকাব্য,
২. বৈষ্ণব শাস্ত্র ও
৩. বৈষ্ণব পদাবলী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
সাহিত্য পত্রিকা 'কবিতা' এর সম্পাদক কে ছিলেন?
  1. প্রেমেন্দ্র মিত্র
  2. বিষ্ণু দে
  3. বুদ্ধদেব বসু
  4. হরিনাথ মজুমদার
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
- সাহিত্য পত্রিকা 'কবিতা' এর সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু।

• কবিতা (সাহিত্য পত্রিকা):
- বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে কবিতা।
- বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন এই তিন কবি 'কবিতা' পত্রিকার সূচনা পর্বের সম্পাদনা সূত্রে সাথে যুক্ত ছিলেন।
- পত্রিকাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশ পায় এবং ১৯৬১ সাল পর্যন্ত চলে।
- এ পত্রিকায় শুধু কবিতা ও কবিতা বিষয়ক গদ্য ছাপা হতো। 
- আধুনিক এমন কোনো বাঙালি উল্লেখযোগ্য কবি নেই, যিনি 'কবিতা' পত্রিকায় লিখেন নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
‘এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই’ - কোন কবিতার পঙ্‌ক্তি?
  1. নারী
  2. সাম্যবাদী
  3. মানুষ
  4. কুলিমজুর
সঠিক উত্তর:
সাম্যবাদী
উত্তর
সঠিক উত্তর:
সাম্যবাদী
ব্যাখ্যা
‘এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই’ - 
• কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের নাম কবিতা ‘সাম্যবাদী’র শেষ পঙ্‌ক্তি এটি।

'সাম্যবাদী' কাব্যগ্রন্থ:
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী; কাব্যগ্রন্থের নামকবিতা।
- কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।
- কাব্যগ্রন্থটিতে মোট ১১টি কবিতা রয়েছে।

সাম্যবাদী - কবিতা,
- কাজী নজরুল ইসলাম---সাম্যবাদী।

গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।
গাহি সাম্যের গান!
------------
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ।
২৩.
'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রবাহ
  2. প্রবর্তিত
  3. প্রস্থিত
  4. উপস্থিত
সঠিক উত্তর:
প্রস্থিত
উত্তর
সঠিক উত্তর:
প্রস্থিত
ব্যাখ্যা
• 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য।
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
নিচের কোন বানাটি শুদ্ধ?
  1. অন্যপুর্বা
  2. বয়োজ্যেষ্ঠ
  3. নিরিক্ষন
  4. আদ্যক্ষর
সঠিক উত্তর:
বয়োজ্যেষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
বয়োজ্যেষ্ঠ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'বয়োজ্যেষ্ঠ'।
অর্থ: বয়সে বড়।

অন্যদিকে,
- 'নিরিক্ষন' এর শুদ্ধ বানানটি হচ্ছে নিরীক্ষণ।
- 'আদ্যক্ষর' এর শুদ্ধ বানানটি হচ্ছে আদ্যাক্ষর।
- অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৫.
The new policy turned out to be a classic case of ______ instead of solving problems, it created even more.
  1. making hay while the sun shines
  2. biting the bullet
  3. robbing Peter to pay Paul
  4. throwing in the towel
সঠিক উত্তর:
robbing Peter to pay Paul
উত্তর
সঠিক উত্তর:
robbing Peter to pay Paul
ব্যাখ্যা
• making hay while the sun shines (idiom)
English Meaning: Taking advantage of an opportunity while it lasts.
Bangla Meaning: সুযোগ থাকাকালীন সেটির সর্বোত্তম ব্যবহার করা।

Example Sentence:
- The company made hay while the sun shone and expanded rapidly during the economic boom.

• biting the bullet (idiom)
English Meaning: Facing a difficult or unpleasant situation with courage.
Bangla Meaning: কঠিন বা অস্বস্তিকর পরিস্থিতি সাহসের সাথে মোকাবিলা করা।

Example Sentence:
- He didn’t want to take the painful treatment, but he had to bite the bullet.

• robbing Peter to pay Paul (idiom) (Correct Answer)
English Meaning: Solving one problem by creating another; taking from one person or source to pay another, often unsustainably.
Bangla Meaning: এক সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটি সমস্যা সৃষ্টি করা; একজনে ঋণ শোধ করতে অন্যজনের কাছ থেকে নেওয়া।

Example Sentence:
- The new policy turned out to be a classic case of robbing Peter to pay Paul; instead of solving problems, it created even more.
- নতুন নীতিটি "robbing Peter to pay Paul" এর ক্লাসিক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে; সমস্যার সমাধান না করে এটি বরং আরও বেশি সমস্যা তৈরি করেছে।

• throwing in the towel (idiom)
English Meaning: Giving up or admitting defeat.
Bangla Meaning: হাল ছেড়ে দেওয়া বা পরাজয় স্বীকার করা।

Example Sentence:
- After years of struggling to keep the business afloat, he finally threw in the towel.

∴ Complete Sentence: The new policy turned out to be a classic case of robbing Peter to pay Paul instead of solving problems, it created even more.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
When I confronted him about the mistake, he simply tried to ______ and avoid responsibility.
  1. hit below the belt
  2. burn the midnight oil
  3. pull out all the stops
  4. pass the buck
সঠিক উত্তর:
pass the buck
উত্তর
সঠিক উত্তর:
pass the buck
ব্যাখ্যা
• hit below the belt (idiom)
English Meaning: To act unfairly or use unethical tactics, especially in arguments or conflicts.
Bangla Meaning: অন্যায় বা অনৈতিকভাবে আক্রমণ করা; নীতিহীন উপায়ে কাউকে আঘাত করা।

Example Sentence:
- His comment about my personal life was really hitting below the belt.

• burn the midnight oil (idiom)
English Meaning: To work late into the night, especially to complete an important task.
Bangla Meaning: গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করা; অধ্যবসায়ের সাথে কাজ করা।

Example Sentence:
- She burned the midnight oil to finish her project before the deadline.

• pull out all the stops (idiom)
English Meaning: To do everything possible to achieve a goal; to make maximum effort.
Bangla Meaning: কোনো লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা; কোনো কিছুতে সম্পূর্ণ শক্তি ও উৎসাহ ঢেলে দেওয়া।

Example Sentence:
- The company pulled out all the stops for the product launch.

• pass the buck (idiom) (Correct Answer)
English Meaning: To avoid responsibility by shifting blame to someone else.
Bangla Meaning: নিজের দায়িত্ব অন্যের ওপর চাপানো; ভুল বা সমস্যার জন্য অন্যকে দায়ী করা।

Example Sentence:
- When I confronted him about the mistake, he simply tried to pass the buck and avoid responsibility.
- যখন আমি তাকে ভুলের বিষয়ে প্রশ্ন করলাম, তখন সে দায় এড়ানোর জন্য "pass the buck" করার চেষ্টা করলো।

∴ Complete Sentence: When I confronted him about the mistake, he simply tried to pass the buck and avoid responsibility.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
Even though the project was failing, he refused to give up, choosing instead to ______.
  1. go down with the ship
  2. throw in the towel
  3. have an axe to grind
  4. pull the wool over their eyes
সঠিক উত্তর:
go down with the ship
উত্তর
সঠিক উত্তর:
go down with the ship
ব্যাখ্যা
• go down with the ship (idiom)
English Meaning: To stay committed to a failing project or situation until the very end, even when it is doomed.
Bangla Meaning: একটি ব্যর্থ প্রকল্প বা পরিস্থিতির সাথে শেষ পর্যন্ত লেগে থাকা, যদিও এটি নিশ্চিতভাবে ধ্বংসের দিকে যাচ্ছে।

Example Sentence:
- Even though the project was failing, he refused to give up, choosing instead to go down with the ship.
- যদিও প্রকল্পটি ব্যর্থ হচ্ছিল, সে হাল ছাড়েনি, বরং শেষ পর্যন্ত এর সাথেই থেকে গেল।

• throw in the towel (idiom)
English Meaning: To give up or admit defeat.
Bangla Meaning: হাল ছেড়ে দেওয়া বা পরাজয় স্বীকার করা।

Example Sentence:
- After months of struggle, the team finally threw in the towel and shut down the business.

• have an axe to grind (idiom)
English Meaning: To have a personal interest or hidden agenda in a matter.
Bangla Meaning: কোনো বিষয়ে ব্যক্তিগত স্বার্থ বা গোপন উদ্দেশ্য থাকা।

Example Sentence:
- I don’t trust his opinion on the policy; he clearly has an axe to grind.

• pull the wool over someone’s eyes (idiom)
English Meaning: To deceive or mislead someone.
Bangla Meaning: কাউকে ধোঁকা দেওয়া বা বিভ্রান্ত করা।

Example Sentence:
- The corrupt politician tried to pull the wool over the voters' eyes with false promises.

∴ Complete Sentence: Even though the project was failing, he refused to give up, choosing instead to go down with the ship.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
The politician’s speech was full of promises, but seasoned voters knew he was just ______.
  1. barking up the wrong tree
  2. making a mountain out of a molehill
  3. blowing smoke
  4. throwing in the towel
সঠিক উত্তর:
blowing smoke
উত্তর
সঠিক উত্তর:
blowing smoke
ব্যাখ্যা
• blowing smoke (idiom)
English Meaning: Speaking in a way that is intended to deceive or mislead; making empty promises or exaggerations.
Bangla Meaning: ভুল ধারণা সৃষ্টি করা বা প্রতারণামূলক কথা বলা; খালি প্রতিশ্রুতি দেওয়া বা অতিরঞ্জিত করা।

Example Sentence:
- The politician’s speech was full of promises, but seasoned voters knew he was just blowing smoke.
- রাজনীতিকের ভাষণ প্রতিশ্রুতিতে ভরপুর ছিল, কিন্তু অভিজ্ঞ ভোটাররা জানত যে তিনি শুধু "blowing smoke" করছিলেন।

Other Options Explained:
• barking up the wrong tree (idiom)
English Meaning: Making a wrong assumption or accusing the wrong person; pursuing a mistaken or misguided course of action.
Bangla Meaning: ভুল অনুমান করা বা ভুল পথে এগোনো; ভুল ব্যক্তিকে দোষারোপ করা।

Example Sentence:
- If you think I stole your book, you're barking up the wrong tree.

• making a mountain out of a molehill (idiom)
English Meaning: Exaggerating a small problem and making it seem much bigger than it really is.
Bangla Meaning: ছোটখাট সমস্যাকে বড় করে দেখানো; তুচ্ছ বিষয়ে অযথা বাড়াবাড়ি করা।

Example Sentence:
- Stop making a mountain out of a molehill; it's just a minor mistake.

• throwing in the towel (idiom)
English Meaning: Giving up or admitting defeat.
Bangla Meaning: হাল ছেড়ে দেওয়া; পরাজয় স্বীকার করা।

Example Sentence:
- After several failed attempts, he finally threw in the towel.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
She was initially excited about the new role, but when she saw the workload, she realized she had bitten off ______.
  1. more than she could chew
  2. the short end of the stick
  3. an uphill battle
  4. the hand that feeds her
সঠিক উত্তর:
more than she could chew
উত্তর
সঠিক উত্তর:
more than she could chew
ব্যাখ্যা
• bite off more than one can chew (idiom)
English Meaning: To take on more responsibility than one can handle.
Bangla Meaning: নিজের সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব নেওয়া বা অতিরিক্ত কাজ নেওয়া।

Example Sentence:
- She was initially excited about the new role, but when she saw the workload, she realized she had bitten off more than she could chew.
- প্রথমে সে নতুন ভূমিকা নিয়ে উত্তেজিত ছিল, কিন্তু কাজের পরিমাণ দেখে বুঝতে পারল যে সে তার সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব নিয়েছে।

Other Options:
• the short end of the stick (idiom)
English Meaning: To receive the worst or least favorable part of a situation.
Bangla Meaning: সবচেয়ে খারাপ বা অসুবিধাজনক পরিস্থিতির শিকার হওয়া।

Example Sentence:
- Despite working hard, he got the short end of the stick when it came to promotions.

• an uphill battle (idiom)
English Meaning: A difficult struggle or challenge.
Bangla Meaning: কঠিন লড়াই বা চ্যালেঞ্জিং পরিস্থিতি।

Example Sentence:
- Convincing the board to approve the new policy was an uphill battle.

• bite the hand that feeds you (idiom)
English Meaning: To harm or betray someone who has helped or supported you.
Bangla Meaning: যে আপনাকে সাহায্য করেছে বা সমর্থন দিয়েছে, তাকে ক্ষতি করা বা বিশ্বাসঘাতকতা করা।

Example Sentence:
- He criticized his company publicly, but he shouldn’t bite the hand that feeds him.

∴ Correct Answer:
ক) more than she could chew

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩০.
The author’s novel was filled with ______ metaphors that added depth to the narrative.
  1. evocitive
  2. evokatave
  3. evockative
  4. evocative
সঠিক উত্তর:
evocative
উত্তর
সঠিক উত্তর:
evocative
ব্যাখ্যা
• Complete Sentence: The author’s novel was filled with evocative metaphors that added depth to the narrative.

• The correct spelling is - Evocative.

• Evocative (adjective)
English Meaning: Bringing strong images, memories, or feelings to mind.
Bangla Meaning: স্মৃতি, অনুভূতি বা চিন্তার উত্থাপন ঘটায় এমন।

Example Sentence:
- The poet’s evocative descriptions made the readers feel as if they were experiencing the scenes firsthand.
- The old song had an evocative effect, bringing back childhood memories.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
His constant need for attention made him appear ______ rather than confident.
  1. narsisistic
  2. narcissistic
  3. narcissistick
  4. narcisistic
সঠিক উত্তর:
narcissistic
উত্তর
সঠিক উত্তর:
narcissistic
ব্যাখ্যা
• Complete Sentence: His constant need for attention made him appear narcissistic rather than confident.

• The correct spelling is - narcissistic. (অপশন 'খ')

• Narcissistic (adjective)
English Meaning: Having an excessive interest in or admiration of oneself.
Bangla Meaning: আত্মপ্রেমে অতিমাত্রায় মগ্ন; আত্মকেন্দ্রিক।

Example Sentence:
- His narcissistic behaviour made it difficult for others to work with him.
- People with a narcissistic personality often crave admiration and attention.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩২.
The scientist’s findings were based on ______ research conducted over a decade.
  1. riggoris
  2. rigerous
  3. regorus
  4. rigorous
সঠিক উত্তর:
rigorous
উত্তর
সঠিক উত্তর:
rigorous
ব্যাখ্যা
• Complete Sentence: The scientist’s findings were based on rigorous research conducted over a decade.

• The correct spelling is - rigorous. (অপশন 'ঘ')

• Rigorous (adjective)
English Meaning: Extremely thorough, accurate, or strict.
Bangla Meaning: কঠোর, নিখুঁত ও বিশদভাবে অনুসন্ধানমূলক।

Example Sentence:
- The scientist’s findings were based on rigorous research conducted over a decade.
- A rigorous testing process ensures the quality of the final product.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
The judge’s ______ ruling reflected her deep understanding of legal precedent.
  1. judicious
  2. juditous
  3. judicius
  4. judicous
সঠিক উত্তর:
judicious
উত্তর
সঠিক উত্তর:
judicious
ব্যাখ্যা
• Complete Sentence: The judge’s judicious ruling reflected her deep understanding of legal precedent.

• The correct spelling is - Judicious. (অপশন 'ক')

• Judicious (adjective)
English Meaning: Showing good judgment or sense; wise and thoughtful in making decisions.
Bangla Meaning: বিচক্ষণ, বুদ্ধিমত্তা বা সঠিক বিচারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণকারী।

Example Sentence:
- The judge’s judicious ruling was based on a thorough analysis of the law.
- His judicious approach to managing the team earned him the respect of all his colleagues.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
His ______ disregard for the rules led to his immediate suspension.
  1. flaygrant
  2. flagrante
  3. flagrant
  4. flaggrent
সঠিক উত্তর:
flagrant
উত্তর
সঠিক উত্তর:
flagrant
ব্যাখ্যা
• Complete Sentence: His flagrant disregard for the rules led to his immediate suspension.

• The correct spelling is - flagrant (অপশন 'গ')

• Flagrant (adjective)

English Meaning: Shockingly noticeable, conspicuously offensive, or blatant, especially when it comes to breaking rules or norms.
Bangla Meaning: স্পষ্ট, ভয়ানক, বা চরমভাবে বেআইনি কাজ।

Example Sentences:
- His flagrant disregard for the rules led to his immediate suspension.
- The flagrant violation of safety protocols resulted in severe consequences.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Choose the best option.
Despite his outward confidence, his speech betrayed a certain ______, as though he were unconvinced by his own words.
  1. tentativeness
  2. nonchalance
  3. resoluteness
  4. bravado
সঠিক উত্তর:
tentativeness
উত্তর
সঠিক উত্তর:
tentativeness
ব্যাখ্যা
Options:
ক) tentativeness:
- অনিশ্চয়তা বা দ্বিধা। এই শব্দটি সাধারণত তখন ব্যবহৃত হয় যখন কেউ আত্মবিশ্বাসী না হয়ে কিছু করতে থাকে।

খ) nonchalance:
- অবহেলা বা উদাসীনতা। যখন কেউ কিছু সম্পর্কে উদাসীন বা নির্লিপ্ত থাকে, এমনটি বলা হয়।

গ) resoluteness:
- দৃঢ়তা বা সংকল্প। এটি এমন এক অবস্থাকে নির্দেশ করে যেখানে কেউ খুব দৃঢ়ভাবে কিছু করার জন্য প্রস্তুত থাকে, অথবা কোনো বিষয়ে দৃঢ় মতামত পোষণ করে।

ঘ) bravado:
- সাহসী বা শক্তিশালী হওয়ার ভান; অতিরিক্ত আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে কেউ নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস রাখে বা প্রদর্শন করে।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে tentativeness শব্দটি বসালে বাক্যটি পরিপূর্ণ হবে। বাক্যটি বলছে যে, সে তার বক্তব্যে একটি আত্মবিশ্বাসী চেহারা দেখালেও, তার কথা কিছুটা দ্বিধাগ্রস্ত বা অনিশ্চিত ছিল।

- Complete sentence: Despite his outward confidence, his speech betrayed a certain tentativeness, as though he were unconvinced by his own words.
- Bangla: তার বাহ্যিক আত্মবিশ্বাসের পরও, তার ভাষণ কিছুটা অনিশ্চয়তার পরিচয় দিচ্ছিল, যেন তিনি নিজের কথাতেই সন্দেহিত ছিলেন।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
Choose the best option.
The author’s prose, while undeniably elegant, was often so ______ that readers struggled to discern its meaning.
  1. banal
  2. succinct
  3. pellucid
  4. opaque
সঠিক উত্তর:
opaque
উত্তর
সঠিক উত্তর:
opaque
ব্যাখ্যা
Options:
ক) banal:
- সাধারণ, অগভীর; যা নতুন বা আকর্ষণীয় নয়।

খ) succinct:
- সংক্ষিপ্ত, সংক্ষেপিত; যা খুব সংক্ষেপে বা স্পষ্টভাবে বলা হয়।

গ) pellucid:
- স্বচ্ছ; যা সহজে বোঝা যায়।

ঘ) opaque:
- অস্পষ্ট, অস্বচ্ছ; যা বুঝতে বা দেখতে কঠিন।

Explanation: In this context, the author’s prose is described as being elegant but often difficult to understand. The key part of the sentence is that readers "struggled to discern its meaning." This suggests that the prose is hard to understand, so the word that fits best here would be opaque, meaning unclear or difficult to understand.

- Complete sentence: The author’s prose, while undeniably elegant, was often so opaque that readers struggled to discern its meaning.
- Bangla: লেখকের রচনা, যা নিঃসন্দেহে রুচিশীল ছিল, প্রায়শই এতই অস্পষ্ট ছিল যে পাঠকরা তার মানে বুঝতে সংগ্রাম করতেন।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
Choose the best option.
Though his argument was compelling, his tendency to rely on ______ evidence weakened his credibility.
  1. incontrovertible
  2. quantitative
  3. anecdotal
  4. empirical
সঠিক উত্তর:
anecdotal
উত্তর
সঠিক উত্তর:
anecdotal
ব্যাখ্যা
Options:
ক) incontrovertible:
- যা বিতর্কের ঊর্ধ্বে, অমীমাংসিত; যা অস্বীকার করা সম্ভব নয়।

খ) quantitative:
- পরিমাণগত; যা পরিমাপ বা গাণিতিকভাবে মূল্যায়ন করা যায়।

গ) anecdotal:
- ঐতিহাসিক বা ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে; ঘটনা ভিত্তিক; গল্পের মাধ্যমে প্রমাণিত।

ঘ) empirical:
- বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত; পরীক্ষামূলক বা অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে "anecdotal" বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।

- Explanation: "Anecdotal" refers to evidence based on personal stories or experiences, which can be less reliable compared to empirical or incontrovertible evidence. Hence, it fits in the blank in this sentence.

- Complete sentence: Though his argument was compelling, his tendency to rely on anecdotal evidence weakened his credibility.
- Bangla: যদিও তার যুক্তি ছিল শক্তিশালী, তবুও তার গল্পের ভিত্তিতে প্রমাণের ওপর নির্ভর করার প্রবণতা তার বিশ্বাসযোগ্যতা দুর্বল করে দিয়েছিল।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
Choose the best option.
Though her explanation was thorough, it was so ______ that few could grasp the underlying concept.
  1. succinct
  2. pedestrian
  3. lucid
  4. abstruse
সঠিক উত্তর:
abstruse
উত্তর
সঠিক উত্তর:
abstruse
ব্যাখ্যা
Options:
ক) succinct:
- সংক্ষিপ্ত, সংহত, সরল।

খ) pedestrian:
- সাধারণ, একঘেয়েমি, যেটি অসাধারণ নয়।

গ) lucid:
- পরিষ্কার, বোধগম্য, সহজবোধ্য।

ঘ) abstruse:
- জটিল, গভীর, যা সহজে বুঝা যায় না।

- The correct answer is ঘ) abstruse, as it indicates that the explanation was so complex that it was hard for people to understand.
- Complete sentence: Though her explanation was thorough, it was so abstruse that few could grasp the underlying concept.
- Bangla Translation: "যদিও তার ব্যাখ্যাটি পূর্ণাঙ্গ ছিল, তা এত জটিল ছিল যে, অল্প সংখ্যক মানুষ তার মূল ধারণাটি বুঝতে পারল।"

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
Choose the best option.
While the scientist’s research was groundbreaking, his conclusions were considered too ______ to be immediately accepted.
  1. incontrovertible
  2. tenuous
  3. comprehensive
  4. unassailable
সঠিক উত্তর:
tenuous
উত্তর
সঠিক উত্তর:
tenuous
ব্যাখ্যা
Options,
ক) incontrovertible:
- যা অস্বীকার করা যায় না; যে বিষয়ে কোনো বিতর্ক নেই।

খ) tenuous:
- যা দুর্বল বা অস্থির; যে যুক্তি বা ভিত্তি দৃঢ় নয়।

গ) comprehensive:
- ব্যাপক; সর্বজনীন; সব কিছু অন্তর্ভুক্ত।

ঘ) unassailable:
- যা আক্রমণ করা যায় না; যে বিষয়ে কোনো বিরোধিতা করা সম্ভব নয়।

- বাক্যটি থেকে জানা যাচ্ছে যে, বৈজ্ঞানিক গবেষণার ফলাফলটি তাৎক্ষণিকভাবে গ্রহণযোগ্য নয়, কারণ এটি কোনো না কোনো কারণে অবিশ্বাস্য বা দুর্বল বলে মনে করা হচ্ছে। সুতরাং, "tenuous" (দুর্বল, অস্থির) শব্দটি এই প্রেক্ষাপটে সঠিক হবে, কারণ এটি এমন কিছু বুঝায় যা ততটুকু শক্তিশালী বা প্রতিষ্ঠিত নয়।

- Complete sentence: While the scientist’s research was groundbreaking, his conclusions were considered too tenuous to be immediately accepted.
- Bangla: যদিও বৈজ্ঞানিক গবেষণাটি ছিল যুগান্তকারী, তার সিদ্ধান্তগুলো ততটা শক্তিশালী বা প্রতিষ্ঠিত ছিল না, তাই তা তাত্ক্ষণিকভাবে গ্রহণযোগ্য মনে হয়নি।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪০.
Choose the correct sentence.
  1. Running across the street, a car almost hit him.
  2. Running across the street, he was almost hit by a car.
  3. Running across the street, he almost was hit by a car.
  4. Running across the street, he hit by a car.
সঠিক উত্তর:
Running across the street, he was almost hit by a car.
উত্তর
সঠিক উত্তর:
Running across the street, he was almost hit by a car.
ব্যাখ্যা
• Correct Sentence: খ) Running across the street, he was almost hit by a car.

- "Running across the street":
- এই অংশটি একটি participle phrase, যা "he" (সে) কে বর্ণনা করছে, অর্থাৎ সে রাস্তা পার হচ্ছিল।
- participle phrase- টি সঠিকভাবে he (সে)-এর সাথে সম্পর্কিত এবং এর মানে হল যে সে চলন্ত অবস্থায় ছিল।

- "he was almost hit by a car":
- এটি passive voice- এ রয়েছে, যা ঠিকভাবে বলে যে, "সে প্রায় গাড়ির দ্বারা ধাক্কা খেয়েছিল"।

কেন (ক) সঠিক নয়?
- ক) "Running across the street, a car almost hit him."
- dangling modifier জনিত সমস্যা।
- এখানে এটা মনে হয় যে গাড়ি রাস্তা পার হচ্ছিল, তবে এটা ভুল।
- "Running across the street" অবশ্যই মানুষের জন্য হতে হবে, কিন্তু এখানে তা গাড়ির জন্য ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, এটি ব্যাকরণগতভাবে ভুল।
৪১.
Choose the correct sentence.
  1. Neither the manager nor the employees were aware of the change in the schedule.
  2. Neither the manager nor the employees was aware of the change in the schedule.
  3. Neither the manager nor the employees has been aware of the change in the schedule.
  4. Neither the manager nor the employees been aware of the change in the schedule.
সঠিক উত্তর:
Neither the manager nor the employees were aware of the change in the schedule.
উত্তর
সঠিক উত্তর:
Neither the manager nor the employees were aware of the change in the schedule.
ব্যাখ্যা
• Complete Sentence: Neither the manager nor the employees were aware of the change in the schedule.

• Neither ---- nor, either ----- or, not only ---- but also, not ---- but এগুলো দ্বারা দুটি Noun বা Pronoun যুক্ত হলে পরের subject অনুসারে Verb বসে।

Example Sentence:
- Neither the teacher nor the students were prepared for the surprise test.
- Neither the president nor the committee members were aware of the decision made by the board.
- Neither the car nor the bike was working properly after the accident.
- Neither the artist nor the critics were satisfied with the final painting.
৪২.
Choose the correct sentence.
  1. To who did you speak yesterday?
  2. To whom did you speak yesterday?
  3. Who did you speak to yesterday?
  4. None of the above is correct
সঠিক উত্তর:
To whom did you speak yesterday?
উত্তর
সঠিক উত্তর:
To whom did you speak yesterday?
ব্যাখ্যা
• Correct Sentence: To whom did you speak yesterday?

- "To whom" ব্যবহার:
- Preposition 'to' এর পরে 'whom' ব্যবহার করা হয়, 'who' নয়।
- 'Whom' হল objective case, যা preposition এর পরে ব্যবহৃত হয়।

- কেন অন্য বাক্যগুলি ভুল?:
- ক) "To who" - এটি ভুল কারণ preposition এর পরে 'who' ব্যবহার করা যায় না
- গ) "Who did you speak to" - অনানুষ্ঠানিক ভাষায় ব্যবহৃত হলেও আনুষ্ঠানিক গ্রামারের দৃষ্টিকোণে সঠিক নয়।
৪৩.
Choose the correct sentence.
  1. She decided to finish quickly the assignment.
  2. She decided quickly to finish the assignment.
  3. She decided to finish the assignment quickly.
  4. She decided to quickly finish the assignment.
সঠিক উত্তর:
She decided to finish the assignment quickly.
উত্তর
সঠিক উত্তর:
She decided to finish the assignment quickly.
ব্যাখ্যা
• Correct Sentence: She decided to finish the assignment quickly.

• Infinitive (to + verb) এর সাথে Adverb এর অবস্থান।
- Adverb (quickly) সাধারণত বাক্যের শেষে বসে।
- বিশেষত যখন verb এর object (the assignment) থাকে।

- "to finish the assignment quickly":
- এখানে "quickly" - adverb - সঠিকভাবে "finish" (ক্রিয়া) এর পরে এসেছে।
- ইংরেজিতে adverb সাধারণত ক্রিয়ার শেষে আসে এবং এটি ক্রিয়ার গতি বা অবস্থা বর্ণনা করে।
- "quickly" এখানে কাজের গতিকে বোঝাচ্ছে, অর্থাৎ, সে দ্রুত কাজটি শেষ করতে চেয়েছিল।

• অপশন আলোচনা:
ক) She decided to finish quickly the assignment.
- adverb - "quickly" সাধারণত ক্রিয়া (finish) এর পরে আসে, object - "the assignment" এর আগে নয়।

খ) She decided quickly to finish the assignment.
- কিছুটা বিভ্রান্তিকর: এখানে "quickly" "decided" (ক্রিয়া) এর পাশে এসেছে, যা ভুল অর্থ তৈরি করতে পারে, অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নেওয়া। কিন্তু, এখানে প্রকৃত উদ্দেশ্য ছিল কাজটি দ্রুত শেষ করা, তাই "quickly" "finish" এর পরে আসা উচিত ছিল।

ঘ) She decided to quickly finish the assignment.
- ইংরেজিতে "to" এর পরে সাধারণত adverb আসে না।
৪৪.
Choose the correct sentence.
  1. He is a better player than anyone on the team.
  2. He is a more better player than anyone on the team.
  3. He is more better player than anyone on the team.
  4. He is more better than anyone on the team.
সঠিক উত্তর:
He is a better player than anyone on the team.
উত্তর
সঠিক উত্তর:
He is a better player than anyone on the team.
ব্যাখ্যা
• Correct Sentence: ক) He is a better player than anyone on the team.

- Comparative Degree এর ব্যবহার:
- একটি বিশেষণের comparative form তৈরি করার দুটি নিয়ম আছে:
- ছোট শব্দের ক্ষেত্রে '-er' যোগ করা (good → better).
- বড় শব্দের ক্ষেত্রে 'more' যোগ করা।

- 'Good/better/best' এর ব্যবহার:
- 'Good' হল positive degree.
- 'Better' হল comparative degree.
- 'Best' হল superlative degree.
- 'Better' এর আগে কখনোই 'more' ব্যবহার করা যায় না।

• কেন অন্য বাক্যগুলি ভুল:
খ) "He is a more better player..."
- 'better' এর আগে 'more' ব্যবহার করা double comparative.
- এটি ব্যাকরণগত ভুল।

গ) "He is more better player..."
- Double comparative ছাড়াও article 'a' বাদ পড়েছে।
- Grammar structure ভুল।

ঘ) He is more better than anyone on the team.
- Double comparative.
- 'Player' শব্দটি বাদ পড়েছে, যা বাক্যের অর্থ অসম্পূর্ণ করে।
৪৫.
Please take your position. (Make it passive)
  1. You have been requested to take your position.
  2. You requested to take the position.
  3. You are requested to take your position.
  4. You were requested to take your position.
সঠিক উত্তর:
You are requested to take your position.
উত্তর
সঠিক উত্তর:
You are requested to take your position.
ব্যাখ্যা
- Active Voice: Please take your position.
- Passive Voice: You are requested to take your position.

• 'Please' যুক্ত Imperative Sentence কে active voice থেকে passive voice করার নিয়ম:
- active voice এর শুরুতে Please/kindly থাকলে passive voice- এ Please/kindly এর পরিবর্তে "you are requested to" বসে।
- তারপর prinicipal verb থেকে বাকি অংশ বসে।
- active voice টি present- এ রয়েছে তাই passive voice "present tense"- এ হয়েছে।

- Negative বাক্যের ক্ষেত্রে to এর পূর্বে not বসে।

Example:
- Active Voice: Please do not smoke.
- Passive Voice: You are requested not to smoke.
৪৬.
A, B and C enter into partnership with investments in the ratio of 5 : 6 : 9. If, at the end of the year B's share of profit is tk 40,350, how much is the total profit?
  1. Tk. 134,000
  2. Tk. 134,500
  3. Tk. 125,500
  4. Tk. 243,500
সঠিক উত্তর:
Tk. 134,500
উত্তর
সঠিক উত্তর:
Tk. 134,500
ব্যাখ্যা
Question: A, B and C enter into partnership with investments in the ratio of 5 : 6 : 9. If, at the end of the year B's share of profit is tk 40,350, how much is the total profit?

Solution:
Let the total profit be P. The investments are in the ratio 5 : 6 : 9, so the total parts of the profit distribution will be,
5 + 6 + 9 = 20 parts

B's share corresponds to 6 parts,
⇒ 6/20 × P= 40,350
⇒ P =( 40350 × 20)/6
⇒ P = 6725 × 20
⇒ P = 134500

So the total profit is Tk 134,500.
৪৭.
The average of 8 numbers is 28. If 4 more numbers , with an average 24 are added to the numbers, what will be the average of the combined 12 numbers?
  1. 18
  2. 24.5
  3. 28.75
  4. 26.67
সঠিক উত্তর:
26.67
উত্তর
সঠিক উত্তর:
26.67
ব্যাখ্যা
Question: The average of 8 numbers is 28. If 4 more numbers , with an average 24 are added to the numbers, what will be the average of the combined 12 numbers?

Solution:
Sum of the first 8 numbers is,
Total sum = Average × Number 
= 28 × 8 = 224
And the sum of the next 4 numbers is,
= 24 × 4 = 96
∴ The total sum of all 12 numbers is,
224 + 96 = 320

∴ New Average = Total Sum/Total Numbers​
= 320/12
= 26.67
৪৮.
The length and breadth of a square are increased by 30% and 20% respectively. The area of the resulting rectangle exceeds the area of the square by?
  1. 56%
  2. 82%
  3. 65%
  4. 42%
সঠিক উত্তর:
56%
উত্তর
সঠিক উত্তর:
56%
ব্যাখ্যা
Question: The length and breadth of a square are increased by 30% and 20% respectively. The area of the resulting rectangle exceeds the area of the square by?

Solution:
Let,
The length is = 100 
∴ Original Area of the Square is = 1002 = 10000

New Length = 100 + 30 = 130
New Breadth = 100 + 20 = 120

∴ New Area = (New Length) × (New Breadth)
= 130 × 120 = 15600

∴ Increase in Area = {(New Area−Original Area​)/Original Area} × 100
= {(15600 - 10000)/10000} × 100
= (5600/10000) × 100
= 56%

∴ The area of the resulting rectangle exceeds the area of the original square by 56%.
৪৯.
An iron rod that weight 28 kg is cut into two pieces so that one of these pieces weight 18 kg and is 36 m long. If the weight of each pieces is proportional to its length, how long is the other pieces?
  1. 34m
  2. 10m
  3. 20m
  4. 72m
সঠিক উত্তর:
20m
উত্তর
সঠিক উত্তর:
20m
ব্যাখ্যা
Question: An iron rod that weight 28 kg is cut into two pieces so that one of these pieces weight 18 kg and is 36 m long. If the weight of each pieces is proportional to its length, how long is the other pieces?

Solution:
Weight of second piece = 28 − 18 = 10 kg

Let x is the length of the second piece.

According to the Question,
⇒ 18​/36 = ​10​/x
⇒ x = (36 × 10)/18
⇒ x = 20

∴ The length of the other piece is 20 meters.
৫০.
The total age of A and B is 15 years more than the total age of B and C . C is how many years younger than A?
  1. 30 years
  2. 8 years
  3. 15 years
  4. None of these
সঠিক উত্তর:
15 years
উত্তর
সঠিক উত্তর:
15 years
ব্যাখ্যা
Question: The total age of A and B is 15 years more than the total age of B and C . C is how many years younger than A?

Solution:
The given condition is,
⇒ A + B = (B + C) + 15
⇒ A + B = B + C + 15
⇒ A + B  - B - C = 15
⇒ A - C = 15
⇒ C = A − 15

∴ C is 15 years younger than A.
৫১.
A mixture of 30litre of sprit and water contains 20% water. How much water must be added to the mixture to raise the percentage of water to 25%
  1. 2 litre
  2. 3 litre
  3. 8 litre
  4. None
সঠিক উত্তর:
2 litre
উত্তর
সঠিক উত্তর:
2 litre
ব্যাখ্যা
Question: A mixture of 30 litre of sprit and water contains 20% water. How much water must be added to the mixture to raise the percentage of water to 25%

Solution:
20 লিটার মিশ্রণে পানি আছে = (30 এর 20/100) = 6 লিটার

∴ স্পিরিট আছে = 30 - 6 = 24 লিটার

এখন নতুন মিশ্রণে পানি থাকবে 25 ভাগ এবং স্পিরিট থাকবে 75 ভাগ ।

প্রশ্নমতে,
⇒ 24/(6 + x) = 75/25
⇒ 24/(6 + x) = 3
⇒ 18 + 3x = 24
⇒ 3x = 24 - 18
⇒ 3x = 6
⇒ x = 6/3
∴ x = 2

∴ ২ লিটার পানি মিশ্রণে যোগ করতে হবে।
৫২.
16(2x - 3) = 32x, What is the value of x?
  1. 2
  2. 3
  3. 4
  4. None of these
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question: 16(2x - 3) = 32x, What is the value of x?

Solution:
Given that,
⇒ 16(2x - 3) = 32x
⇒ (24)(2x - 3) = (25)x
⇒ 8x - 12 = 5x
⇒ 8x - 5x = 12
⇒ 3x = 12
⇒ x = 12/3
∴ x = 4
৫৩.
A manufacturer sells three products i.e. X, Y and Z. Product X costs 250 and sells for 330, Product Y costs 150 and sells for 210. Product Z costs 100 and sells 120. On which product, he has maximum percentage of profit?
  1. X only
  2. Y only
  3. X and Y both
  4. Z only
সঠিক উত্তর:
Y only
উত্তর
সঠিক উত্তর:
Y only
ব্যাখ্যা
Question: A manufacturer sells three products i.e. X, Y and Z. Product X costs 250 and sells for 330, Product Y costs 150 and sells for 210. Product Z costs 100 and sells 120. On which product, he has maximum percentage of profit?

Solution:
We know that,
Profit Percentage = {(Selling Price − Cost Price​)/Cost Price } × 100

Product X,
Profit = 330 − 250 = 80
Profit Percentage = (80/250) × 100 = 32%

Product Y,
Profit = 210 − 150 = 60
Profit Percentage = (60/150) × 100 = 40%

Product Z,
Profit = 120 − 100 =20
Profit Percentage = (20/100) × 100 = 20%

∴ Product Y has the highest profit percentage of 40%.
৫৪.
√(441 – 41) × 42 ÷ 7 =?
  1. 80
  2. 120
  3. 110
  4. 20
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
Question: √(441 – 41) × 42 ÷ 7 =?

Solution:
√(441– 41) × 42 ÷ 7
= √400 × 42 ÷ 7
= 20 × 42 ÷ 7
= 840 ÷ 7
= 120
৫৫.
The simple interest accrued on an amount of Tk 20000 at the end of 2 years is Tk. 3600. What would be the compound interest accrued on the same amount at the same rate in the same period?
  1. Tk 4252
  2. Tk 2535
  3. Tk 3562
  4. Tk 3762
সঠিক উত্তর:
Tk 3762
উত্তর
সঠিক উত্তর:
Tk 3762
ব্যাখ্যা
Question: The simple interest accrued on an amount of Tk 20000 at the end of 2 years is Tk. 3600. What would be the compound interest accrued on the same amount at the same rate in the same period?

Solution:
We know that,
simple interest = (P × r × n)/100

​Where:
Principal amount, P = Tk 20000
Rate of interest, r =?
Time, n = 2 years

∴ simple interest = (P × r × n)/100
⇒ 3600 = (20000 × r × 2)/100
⇒  r = (3600 × 100)/(20000 × 2)
⇒ r = 9% per annum

We know that,
Compound Interest = P(1+r)n − P
= 20000(1+9/100​)2 − 20000
= 20000(1.09)2 − 20000
= 20000 × 1.1881 − 20000
= 23762 − 20000
= 3762

∴ The compound interest accrued on the same amount at the same rate in 2 years is Tk 3762.
৫৬.
A tap can fill a tank in 48 minutes where as another tap can empty it in 2 hours. If both the taps are opened at 11 : 40 A. M, then the tank will be filled at-
  1. 1 : 20 P.M
  2. 12 : 40 P.M
  3. 1 : 00 P.M
  4. 1 : 30 P.M
সঠিক উত্তর:
1 : 00 P.M
উত্তর
সঠিক উত্তর:
1 : 00 P.M
ব্যাখ্যা
Question: A tap can fill a tank in 48 minutes where as another tap can empty it in 2 hours. If both the taps are opened at 11 : 40 A. M, then the tank will be filled at-

Solution:
1 মিনিটে পূর্ণ হয় = 1/48 অংশ

আবার,
1 মিনিটে খালি হয় = 1/(2 × 60) = 1/120 অংশ

∴ 1 মিনিটে পূর্ণ হয় = {(1/48) - (1/120)} অংশ
= (5 - 2)/240
= 3/240
= 1/80 অংশ

∴ 1/80 অংশ পূর্ণ হয় = 1 মিনিটে
1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = 1/(1/80) = 80 মিনিটে

সুতরাং ট্যাংকটি পূর্ণ হবে = 11 : 40 A. M + 80 মিনিটে = 1 : 00 P.M
৫৭.
A can complete a work in 6 days while B can complete the same work in 12 days. If they work together and complete it, the portion of the work done by B is-
  1. 1/3
  2. 1/4
  3. 1/2
  4. 2/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
Question: A can complete a work in 6 days while B can complete the same work in 12 days. If they work together and complete it, the portion of the work done by B is-

Solution:
A এর 1 দিনের কাজ = 1/6 অংশ
B এর 1 দিনের কাজ = 1/12 অংশ

তারা একত্রে 1 দিনের কাজ = (1/6) + (1/12) 
= (2 + 1)/12
= 3/12
= 1/4

তারা একত্রে 1/4 অংশ কাজ করে = 1 দিনে
তারা 1 বা সম্পূর্ণ অংশ  কাজ করে = 1/(1/4) = 4 দিনে

∴ B এর দ্বারা সম্পূর্ণ কাজের অংশ = 4 × (1/12) = 1/3
৫৮.
A wheel rotates 10 times per minutes and moves 25m during each rotation. How many meters does the wheel moves in 45 minutes?
  1. 8756m
  2. 11050m
  3. 11250m
  4. None of these
সঠিক উত্তর:
11250m
উত্তর
সঠিক উত্তর:
11250m
ব্যাখ্যা
Question: A wheel rotates 10 times per minutes and moves 25m during each rotation. How many meters does the wheel moves in 45 minutes?

Solution:
1 মিনিটে চাকাটি অতিক্রম করে = 10 × 25 = 250 মিটার
45 মিনিটে চাকাটি অতিক্রম করে = (250 × 45) = 11250 মিটার

∴ চাকাটি 45 মিনিটে 11250 মিটার পথ অতিক্রম করবে ।


৫৯.
Three individuals contributed Tk. 9000 each toward the purchase of television. If they bought the television on sale for Tk. 22000 plus 8% sales tax, how much money should be refunded to each individual?
  1. Tk 1080
  2. Tk 880
  3. Tk 700
  4. Tk 1200
সঠিক উত্তর:
Tk 1080
উত্তর
সঠিক উত্তর:
Tk 1080
ব্যাখ্যা
Question: Three individuals contributed Tk. 9000 each toward the purchase of television. If they bought the television on sale for Tk. 22000 plus 8% sales tax, how much money should be refunded to each individual?

Solution:
Three individuals contributed Tk 9000 each,
So the total contribution of=  9000 × 3 = 27000

∴ The sales tax is 8% of Tk 22000 is = 22000 × (8/100) = 1760

∴  The total cost of the television, including tax, is
= 22000 +1760
= 23760

∴  Excess Money = 27000 − 23760 = 3240
∴  Refund per individual = 3240​/3 = 1080

So Each individual should be refunded Tk 1080.
৬০.
A train running at a speed of 72 km/hr crosses a platform double its length in 45 seconds. What is the length of the platform in metres?
  1. 400m
  2. 650m
  3. 600m
  4. 800m
সঠিক উত্তর:
600m
উত্তর
সঠিক উত্তর:
600m
ব্যাখ্যা
Question: A train running at a speed of 72 km/hr crosses a platform double its length in 45 seconds. What is the length of the platform in metres?

Solution:
72 কি.মি = 72 × 1000 = 72000 মিটার
1 ঘণ্টা = 60 × 60 = 3600 সেকেন্ড

∴ 3600 সেকেন্ড যায় = 72000 মিটার
3600 সেকেন্ড যায় = 72000/3600 মিটার
45 সেকেন্ড যায় = {(72000 × 45)/3600} = 900 মিটার

ধরি, ট্রেনের দৈর্ঘ্য = x
প্লাটফর্মের দৈর্ঘ্য = 2x

প্রশ্নমতে,
⇒ x + 2x = 900
⇒ 3x = 900
⇒ x = 900/3
∴ x = 300

∴ প্লাটফর্মের দৈর্ঘ্য = 2x = 2 × 300 = 600 মিটার
৬১.
Find the value of x, if log(x + 5) + log(x - 5) = 4log2 + 2log3
  1. ±13
  2. ±8
  3. ±14
  4. ±12
সঠিক উত্তর:
±13
উত্তর
সঠিক উত্তর:
±13
ব্যাখ্যা
Question: Find the value of x, if log(x + 5) + log(x - 5) = 4log2 + 2log3

Solution:
Given,
⇒ log(x + 5) + log(x - 5) = 4log2 + 2log3
⇒ log(x + 5)(x - 5) = 4log2 + 2log3    ;[log mn=log m+log n]
⇒ log(x2 - 25) = log24 + log32
⇒ log(x2 - 25)  = log16 + log9
⇒ log(x2 - 25) = log(16 × 9)
⇒ log(x2 - 25) = log144
⇒ x2 - 25 = 144
⇒ x2 = 144 + 25
⇒ x2 = 169
⇒ x = ±√169
∴ x = ±13
৬২.
A speedboat, whose speed in 15 km/hr in still water goes 30 km downstream and comes back in a total of 4 hours 30 minutes. What is the Upstream speed in km/hr?
  1. 20 km/hr
  2. 10 km/hr
  3. 5 km/hr
  4. 15 km/hr
সঠিক উত্তর:
10 km/hr
উত্তর
সঠিক উত্তর:
10 km/hr
ব্যাখ্যা
Question: A speedboat, whose speed in 15 km/hr in still water goes 30 km downstream and comes back in a total of 4 hours 30 minutes. What is the Upstream speed in km/hr?

Solution:
Let the speed of the stream be x km/hr
Upstream Speed = 15 - x
Downstream Speed = 15 + x
4 hours 30 minutes = 9/2 hours

So,
⇒ {30/(15 + x)} + {30/(15 - x)} = 9/2
⇒ {30(15 - x) + 30(15 + x)}/(15 + x)(15 - x) = 9/2
⇒ (450 - 30x + 450 + 30x)/(225 - x2) = 9/2
⇒ {900/(225 -  x2)} = 9/2
⇒ 225 - x2 = 1800/9
⇒ 225 - x2 = 200
⇒ x2 = 225 - 200
⇒ x2 = 25
⇒ x = 5

∴ So the Upstream speed = 15 - 5 = 10 km/hr
৬৩.
The earnings of Rahim is 12000 Tk every month and Anish is 191520 per year. If the monthly expenses of every person are around 9960 Tk. Find the ratio of the savings.
  1. 12 : 30
  2. 17 : 18
  3. 8 : 25
  4. 17 : 50
সঠিক উত্তর:
17 : 50
উত্তর
সঠিক উত্তর:
17 : 50
ব্যাখ্যা
Question: The earnings of Rahim is 12000 Tk every month and Anish is 191520 per year. If the monthly expenses of every person are around 9960 Tk. Find the ratio of the savings.

Solution: 
Savings of Rohan per month = Tk. (12000-9960) = Tk. 2040

Yearly income of Anish = Tk. 191520
Hence, the monthly income of Anish = Tk. 191520/12 = Tk. 15960.
So, the savings of Anish per month = Tk. (15960 – 9960) = Tk. 6000

Thus, the ratio of savings of Rohan and Anish is 2040 : 6000 = 17 : 50.
৬৪.
A cylindrical rod of iron, whose height is equal to its radius, is melted and cast into spherical balls whose radius is 1/4 the radius of the rod. Find the number of balls?
  1. 6
  2. 48
  3. 24
  4. 36
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
Question: A cylindrical rod of iron, whose height is equal to its radius, is melted and cast into spherical balls whose radius is 1/4 the radius of the rod. Find the number of balls?

Solution:
ধরি, সিলিন্ডার আকৃতির রডের ব্যাসার্ধ r এবং উচ্চতা h
দেওয়া আছে, রডের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান ।
∴ রডের আয়তন = πr2h = πr2 × r = πr3 ঘন একক

আবার ধরি,
গোলকের ব্যাসার্ধ, r' = r/4

∴ প্রতিটি গোলকের আয়তন = (4/3) × πr'3 = (4/3) × π × (r/4)3
= πr3/48 ঘন একক

∴ গোলকের সংখ্যা = রডের আয়তন/প্রতিটি গোলকের আয়তন
= πr3/(πr3/48)
= (πr3/πr3) × 48
= 48
৬৫.
When was the Berlin Wall of Germany demolished?
  1. 1961
  2. 1981
  3. 1978
  4. 1989
সঠিক উত্তর:
1989
উত্তর
সঠিক উত্তর:
1989
ব্যাখ্যা

- বার্লিন প্রাচীর ৯ নভেম্বর ১৯৮৯ সালে ভেঙে ফেলা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুটি ভাগে বিভক্ত হলে, পূর্ব জার্মানি ১৯৬১ সালে বার্লিন প্রাচীর নির্মাণ করে যাতে পশ্চিমে জনগণের পালিয়ে যাওয়া রোধ করা যায়।
- প্রায় ২৮ বছর ধরে এটি পূর্ব ও পশ্চিম বার্লিনকে আলাদা করে রেখেছিল।
- ১৯৮০-এর দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের দুর্বলতা ও গণআন্দোলনের ফলে পূর্ব জার্মান সরকার সীমান্ত খুলে দিতে বাধ্য হয়।
- ১৯৮৯ সালের ৯ নভেম্বর জনগণের চাপে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয়।
- এটি জার্মান পুনরেকত্রীকরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
- অবশেষে, ৩ অক্টোবর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একীভূত হয়।

সূত্র: ব্রিটানিকা। 

৬৬.
The McMahon Line marks the border between which two countries?
  1. India and China
  2. India and Pakistan
  3. China and Nepal
  4. India and Bangladesh
সঠিক উত্তর:
India and China
উত্তর
সঠিক উত্তর:
India and China
ব্যাখ্যা

- ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যকার একটি সীমান্তরেখা,
- এটি ১৯১৪ সালের সিমলা চুক্তিতে নির্ধারিত হয়।
- ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার হেনরি ম্যাকমোহনের নামে এর নামকরণ করা হয়।
- তিব্বত ও ব্রিটিশ ভারতের প্রতিনিধিরা এটি স্বাক্ষর করলেও চীন কখনো এই সীমারেখাকে স্বীকৃতি দেয়নি।
- ১৯৫০ সালে চীন তিব্বত দখল করলে সীমান্ত নিয়ে ভারত-চীনের বিরোধ তীব্র হয়।
- এর ফলে ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ সংঘটিত হয়।
- যুদ্ধের পর শান্তি চুক্তির মাধ্যমে দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া হয়, তবে এই সীমান্ত নিয়ে এখনো দুই দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান।

সূত্র: ব্রিটানিকা। 

৬৭.
RNA stands for -
  1. Ribosomenucleic acid
  2. Ribonucleic acid
  3. Ribonitric acid
  4. Ribohydrolic acid
সঠিক উত্তর:
Ribonucleic acid
উত্তর
সঠিক উত্তর:
Ribonucleic acid
ব্যাখ্যা
আরএনএ (RNA):
- RNA এর পুরো নাম RiboNucleic Acid.
- এটি ক্রোমোসোমের স্থায়ী উপাদান নয়।
- ক্রোমোসোমে এর পরিমাণ হচ্ছে ০.২-১.৪%।
- এটিও পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ শর্করা (RNA এর রাইবোজ স্যুগারের ২নং কার্বনে অক্সিজেন অণু বিদ্যমান), অজৈব ফসফেট এবং নাইট্রোজেনঘটিত ক্ষারক (অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন) দিয়ে গঠিত।
- RNA তে নাইট্রোজেনসমৃদ্ধ ক্ষারক থাইমিনের পরিবর্তে ইউরাসিল উপস্থিত থাকে।
- এটি ১০% ক্রোমোসোমে থাকে।
- ভাইরাস ক্রোমোসোমে স্থায়ী উপাদান হিসেবে RNA থাকে।

সূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
Who is the current Director-General of the World Health Organization (WHO)? [February - 2025]
  1. Dr. Margaret Chan
  2. Dr. Gro Harlem Brundtland
  3. Dr. Tedros Adhanom Ghebreyesus
  4. Dr. Hiroshi Nakajima
সঠিক উত্তর:
Dr. Tedros Adhanom Ghebreyesus
উত্তর
সঠিক উত্তর:
Dr. Tedros Adhanom Ghebreyesus
ব্যাখ্যা
WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস, [ফেব্রুয়ারি - ২০২৫]  
- তিনি ২০১৭ সালে নির্বাচিত হন এবং ২০২২ সালে পুনর্নির্বাচিত হন।
- বর্তমানে WHO-এর ১৯৪টি সদস্য রাষ্ট্র রয়েছে। [ফেব্রুয়ারি - ২০২৫] 
- বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে, যার মাধ্যমে দেশটি জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
 
সূত্র: WHO ওয়েবসাইট।
৬৯.
"Rajbondir Jobanbondi" was written by -
  1. Manik Bandopadhyay
  2. Kazi Nazrul Islam
  3. Jibanananda Das
  4. Syed Waliullah
সঠিক উত্তর:
Kazi Nazrul Islam
উত্তর
সঠিক উত্তর:
Kazi Nazrul Islam
ব্যাখ্যা
• রাজবন্দীর জবানবন্দী:
- 'রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের লিখিত একটি প্রবন্ধ।
- তিনি ১৯২৩ সালে প্রেসিডেন্সি জেলে বসে এই চার পৃষ্ঠার জবানবন্দি রচনা করেন।

উল্লেখ্য, 
- কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে, এই পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- একই বছরের ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 
- তাকে আটক করে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদলতে উপস্থাপন করেন মাত্র চার পৃষ্ঠার বক্তব্য।
- যা 'রাজবন্দীর জবানবন্দী' নামে পরবর্তিতে প্রকাশিত হয়। 
- নজরুল আদালতে লিখিত 'রাজবন্দীর জবানবন্দী' দিয়ে এবং প্রায় চল্লিশ দিন একটানা অনশন করে ইংরেজ সরকারের জেল-জুলুমের প্রতিবাদ জানিয়ে ইতিহাস সৃষ্টি করেন।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭০.
Which countries will host the 2026 FIFA World Cup?
  1. Brazil, Argentina, and Uruguay
  2. Spain, Portugal, and Morocco
  3. United States, Mexico, and Canada
  4. France, Germany, and Italy
সঠিক উত্তর:
United States, Mexico, and Canada
উত্তর
সঠিক উত্তর:
United States, Mexico, and Canada
ব্যাখ্যা

২৩ তম বিশ্বকাপ আসর: 
- ২০২৬ সালে অনুষ্ঠিত হবে ফুটবলের ২৩ তম বিশ্বকাপ আসর,
- এটি অনুষ্ঠিত হবে ৩টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।
- এই বিশ্বকাপের সময়কাল ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত নির্ধারিত।
- প্রথমবারের মতো, বিশ্বকাপে ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে, ৩টি দেশের ১৬টি ভেন্যুতে আয়োজন করা হবে।  

সূত্র: ফিফা ওয়েবসাইট। 

৭১.
What is the population density of Bangladesh according to the Economic Survey 2024?
  1. 1,071 sq km
  2. 1,091 sq km
  3. 1,250 sq km
  4. 1,171 sq km
সঠিক উত্তর:
1,171 sq km
উত্তর
সঠিক উত্তর:
1,171 sq km
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭১ মিলিয়ন, এবং এর জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব ১,১৭১/বর্গ কিলোমিটার।
- দেশের গড় আয়ু ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয় বর্তমানে ২,৭৮৪ মার্কিন ডলার।
- বাংলাদেশের মোট রপ্তানি আয় ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার, এবং
- মোট আমদানি ব্যয় ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর +) ৭৭.৯%, এবং
- দারিদ্র্যের হার ১৮.৭%। চরম দারিদ্র্যের হার ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭২.
Where is the European Parliament located?
  1. London
  2. Rome
  3. Strasbourg
  4. Paris
সঠিক উত্তর:
Strasbourg
উত্তর
সঠিক উত্তর:
Strasbourg
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ১ নভেম্বর, ১৯৯৩ সালে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সংখ্যা ২৭টি।[ফেব্রুয়ারি - ২০২৫] 

উল্লেখ্য, 
ইউরোপীয়ান পার্লামেন্ট হলো ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটা নির্বাচনের মাধ্যমে গঠিত হয়।
- ইউরোপীয়ান পার্লামেন্টের মূল কার্যালয় ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত। 

সূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট। 

৭৩.
Which country is NOT a member of the Gulf Cooperation Council?
  1. Kuwait
  2. Qatar
  3. United Arab Emirates
  4. Syria
সঠিক উত্তর:
Syria
উত্তর
সঠিক উত্তর:
Syria
ব্যাখ্যা
- Syria GCC এর সদস্য নয়। 

GCC: 
- GCC এর পূর্ণরূপ হলো Gulf Cooperation Council.
- এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি জোট।
- ১৯৮১ সালে এটি গঠিত হয়, এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- GCC-এর সদস্য দেশগুলোর সংখ্যা ছয়টি। 
- এগুলো হলো সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ওমান।  

সূত্র: GCC ওয়েবসাইট।
৭৪.
Which Secretary General of the United Nations received the Nobel Peace Prize posthumously?
  1. Kofi Annan
  2. Boutros Boutros-Ghali
  3. Dag Hammarskjold
  4. U Thant
সঠিক উত্তর:
Dag Hammarskjold
উত্তর
সঠিক উত্তর:
Dag Hammarskjold
ব্যাখ্যা

- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব সুইডেনের নাগরিক দ্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ১৯৬১ সালে আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৫৩ সালে তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও, 
- জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

জাতিসংঘ: 
- জাতিসংঘ বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এবং এটি জাতিপুঞ্জ (League of Nations)-এর উত্তরসূরী।
- জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সদস্য ছিল ৫১টি দেশ, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ হলো দক্ষিণ সুদান।
- বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের সদর দপ্তর ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।  

৭৫.
Who is the architect of the National Memorial?
  1. Hamidur Rahman
  2. Moinul Hossain
  3. Abdur Razzaq
  4. Shamim Shikder
সঠিক উত্তর:
Moinul Hossain
উত্তর
সঠিক উত্তর:
Moinul Hossain
ব্যাখ্যা
- মঈনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি।

জাতীয় স্মৃতিসৌধ:

- জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত।
- এই স্মৃতিসৌধের স্থপতি হলেন মঈনুল হোসেন।
- ১৯৭৮ সালে স্মৃতিসৌধের নকশার জন্য একটি জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে ৫৭ জন প্রতিযোগীর মধ্যে মঈনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়।

উল্লেখ্য, 
- জাতীয় স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা ৪৫.৭২ মিটার।
- এই সৌধটি অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজাকৃতির প্রাচীর নিয়ে গঠিত। 
- জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ তত্ত্বাবধান করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ।

সূত্র - বাংলাপিডিয়া।
৭৬.
When did Pakistan recognize Bangladesh as an independent country?
  1. December 16, 1971
  2. January 1, 1972
  3. February 22, 1974
  4. March 25, 1974
সঠিক উত্তর:
February 22, 1974
উত্তর
সঠিক উত্তর:
February 22, 1974
ব্যাখ্যা

- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে।
- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত, এবং
- উভয় দেশই ৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
- ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
- সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি প্রদান করে।

সূত্র: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া, পত্রিকা রিপোর্ট।

৭৭.
Which of the following was the old name of RAJUK?
  1. Bangladesh Urban Development Authority
  2. Capital Development Authority
  3. Dhaka Improvement Trust
  4. Dhaka Building Code
সঠিক উত্তর:
Dhaka Improvement Trust
উত্তর
সঠিক উত্তর:
Dhaka Improvement Trust
ব্যাখ্যা
রাজউকের ইতিহাস: 
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এর নাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।
- ১৯৫৩ সালে প্রণীত The Town Improvement Act, 1953 (East Bengal Act) (Act No. XIII of 1953) আইনের আওতায় ১৯৫৬ সালে ঢাকার উন্নয়ন ও পরিবর্ধন সংক্রান্ত কাজের জন্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৭ সালে আইন সংশোধন করে এটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক হিসেবে পরিবর্তিত হয় এবং এর কার্যক্রম বিস্তৃত হয়।

সূত্র: রাজউকের ওয়েবসাইট।
৭৮.
Where is the Colosseum located?
  1. Paris, France
  2. Athens, Greece
  3. Rome, Italy
  4. Cairo, Egypt
সঠিক উত্তর:
Rome, Italy
উত্তর
সঠিক উত্তর:
Rome, Italy
ব্যাখ্যা

কলোসিয়াম: 
- কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত।
- এটি প্যালাটাইন পাহাড়ের ঠিক পূর্বে, সেই জায়গায়, যা একসময় রোমান সম্রাট নিরোর গোল্ডেন হাউসের অংশ ছিল।
- কলোসিয়াম একটি বিশাল রোমান অ্যাম্ফিথিয়েটার, এটা রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত।
- এটি চারতলা বিশিষ্ট, ছাদহীন বৃত্তাকার স্থাপত্য কাঠামো হিসেবে পরিচিত।
- এটি ১৯৯০ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সূত্র: ব্রিটানিকা ও প্রত্রিকা রিপোর্ট। 

৭৯.
Which of the following regions in Bangladesh has the highest population of the Manipuri ethnic group?
  1. Cox's Bazar
  2. Mymensingh
  3. Sylhet
  4. Khagrachari
সঠিক উত্তর:
Sylhet
উত্তর
সঠিক উত্তর:
Sylhet
ব্যাখ্যা
মণিপুরী
- মণিপুরীরা বাংলাদেশের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী,
- তাদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে।
- বিভিন্ন ঐতিহাসিক কারণে তারা বাংলাদেশে বসবাস শুরু করে এবং বর্তমানে মূলত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তাদের বসতি গড়ে উঠেছে।
- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় মণিপুরীদের সংখ্যা সবচেয়ে বেশি।
- মণিপুরীদের প্রধান ধর্ম হিন্দু ধর্মের বৈষ্ণব মতবাদ।
- তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে রাসলীলা অন্যতম।
- এছাড়া দোলযাত্রা (হোলি) এবং জগন্নাথ দেবের রথযাত্রা মণিপুরী বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ উৎসব।

সূত্র: বাংলাপিডিয়া। 
৮০.
Which Mughal Emperor was buried in Yangon, Myanmar?
  1. Akbar
  2. Aurangzeb
  3. Bahadur Shah
  4. Humayun
সঠিক উত্তর:
Bahadur Shah
উত্তর
সঠিক উত্তর:
Bahadur Shah
ব্যাখ্যা

দ্বিতীয় বাহাদুর শাহ: 
- দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট।
- ১৫২৬ খ্রিস্টাব্দে সম্রাট জহিরউদ্দিন বাবরের নেতৃত্বে ভারতবর্ষে মোগল শাসনের সূচনা হয়।
- তার উত্তরসূরীরা এই শাসনব্যবস্থাকে এক বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত করেন।
- বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত, অর্থাৎ ১৫২৬ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে ধরা হয়।
- তবে ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের ধ্বংস প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ দেড়শ বছরের (১৭০৭-১৮৫৭) পতন পর্বের চূড়ান্ত পরিণতি ঘটে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে।
- বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুর শাহ জাফরকে বন্দি করে এবং তাকে নির্বাসিত করে বার্মার (বর্তমান মিয়ানমার) রেঙ্গুনে।
- সেখানে নির্বাসিত জীবন কাটিয়ে ১৮৬২ সালে তার মৃত্যু হয়।
- বাহাদুর শাহ জাফরের নির্বাসনের মাধ্যমে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের চূড়ান্ত অবসান ঘটে।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৮১.
When was Farmer's Day celebrated for the first time in Bangladesh?
  1. January 15, 2023
  2. December 1, 2023
  3. January 30, 2025
  4. February 10, 2024
সঠিক উত্তর:
January 30, 2025
উত্তর
সঠিক উত্তর:
January 30, 2025
ব্যাখ্যা

কৃষক দিবস:
- দেশে প্রথমবারের মতো ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে কৃষক দিবস পালিত হয়।
- এই দিবসটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও এর সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর উদ্যোগে উদযাপিত হয়।
- দিবসটির মূল লক্ষ্য ছিল কৃষকদের সম্মান জানানো ও কৃষিবান্ধব প্রযুক্তির সম্প্রসারণ।
- এ উপলক্ষে কৃষকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, গবেষণাগার পরিদর্শন এবং সফল কৃষক-কৃষাণীদের সম্মাননা প্রদান করা হয়।
- কৃষকদের মধ্যে উন্নতমানের ৫ প্রকার বীজ বিতরণ করা হয়।

সূত্র: প্রথম আলো। 

৮২.
Which of the following is different?
  1. Guatemala
  2. Honduras
  3. Gabon
  4. El Salvador
সঠিক উত্তর:
Gabon
উত্তর
সঠিক উত্তর:
Gabon
ব্যাখ্যা

Gabon - একটি আফ্রিকান দেশ।

অপরদিকে:
Guatemala, Honduras, El Salvador – দেশ তিনটি মধ্য আমেরিকায় অবস্থিত।
------------------- 

মধ্য আমেরিকা: 
- উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাঞ্চল মধ্য আমেরিকা নামে পরিচিত।
- এর উত্তরে মেক্সিকো, দক্ষিণে দক্ষিণ আমেরিকা, পূর্বে ক্যারিবিয়ান সাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত।
এই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রসমূহ হলো:
- পানামা, 
- কোস্টারিকা, 
- নিকারাগুয়া, 
- গুয়েতেমালা, 
- হন্ডুরাস, 
- বেলিজ, 
- এল সালভাদর।

সূত্র: ব্রিটানিকা।

৮৩.
What is indexing in the context of data files?
  1. Deleting unnecessary data from a file
  2. Arranging data in a specific order for faster retrieval
  3. Encrypting data for security purposes
  4. Compressing data to save storage space
সঠিক উত্তর:
Arranging data in a specific order for faster retrieval
উত্তর
সঠিক উত্তর:
Arranging data in a specific order for faster retrieval
ব্যাখ্যা
• ইনডেক্সিং:
- ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইনডেক্সিং।
- কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।
- ডাটা ফাইল থেকে কোন নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইনডেক্স করে রাখতে হয়।
- সাধারণ কী ফিল্ডের উপর ইনডেক্স করা হয়।
- পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে সর্ট করা ফাইলে তা আপডেট হয় না।
সর্ট করার ন্যায় ইনডেক্স করে ডাটাবেজের রেকর্ডসমূহকে উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলেও তা আপডেট হয়।
- তাছাড়া ইনডেক্স সর্টের চেয়ে দ্রুততর।
- সেজন্য বর্তমানে সর্ট না করে ইনডেক্স করেই ডাটাবেজের রেকর্ডসমূহ উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
Who funded the initial development of ARPANET?
  1. European Union
  2. NASA
  3. United States Department of Defense
  4. None of the above
সঠিক উত্তর:
United States Department of Defense
উত্তর
সঠিক উত্তর:
United States Department of Defense
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- ইন্টারনেটের প্রাথমিক পর্যায় হলো ARPANET।
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’।
- ভিনটন জি কার্ফ ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন।
- ভিনটন জি কার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
৮৫.
When did DeepSeek release its first free chatbot app?
  1. 2023
  2. 2022
  3. 2024
  4. 2025
সঠিক উত্তর:
2025
উত্তর
সঠিক উত্তর:
2025
ব্যাখ্যা
• DeepSeek AI:
- ডিপসিক (DeepSeek) একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোম্পানি।
- 'DeepSeek AI' এর প্রতিষ্ঠাতা হলেন লিয়াং ওয়েনফেং।
- লিয়াং ওয়েনফেং একজন চীনা উদ্যোক্তা এবং ব্যবসায়ী।
- তিনি কোয়ান্টিটেটিভ হেজ ফান্ড হাই-ফ্লায়ারের একজন সহ-প্রতিষ্ঠাতা।
- ডিপসিকের লক্ষ্য হলো কম খরচে কার্যকর এআই মডেল তৈরি করা।
- ডিপসিকের আর-১ মডেলটি মাত্র ৬ মিলিয়ন ডলার খরচে তৈরি করা হয়েছে, যা অন্যান্য এআই মডেলের তুলনায় অনেক কম।
- এই মডেলটি চ্যাটজিপিটির সমকক্ষ হিসেবে বিবেচিত হয়।
- ২০২৫ সালের ১০ জানুয়ারি ডিপসিক তাদের প্রথম বিনামূল্যের চ্যাটবট অ্যাপ প্রকাশ করে।

উৎস: বিবিসি পত্রিকা রিপোর্ট।
৮৬.
Which of the following is not a word processor program?
  1. Microsoft Word
  2. WordPerfect
  3. Quattro Pro
  4. WordPad
সঠিক উত্তর:
Quattro Pro
উত্তর
সঠিক উত্তর:
Quattro Pro
ব্যাখ্যা
• Spreadsheet Program:
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাব-নিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়।
- স্প্রেডশিট সফটওয়্যারকে ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামও বলা হয়।

• উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো:
- মাইক্রোসফট এক্সেল (MS-Excel),
- লোটাস ১-২-৩ (Lotus 1-2-3),
- কোয়াট্রোপ্রো (Quattro Pro),
- মাল্টিপ্ল্যান (Multiplan),
- সুপারক্যাল্ক (SuperCalc) ইত্যাদি।

• উল্লেখযোগ্য ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো:
- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word),
- ওয়ার্ডস্টার (Wordstar),
- ওয়ার্ডপারফেক্ট (Wordperfect),
- ল্যাটেক্স (Latex),
- নোড প্যাড (Notepad),
- ম্যাকরাইট (MacWrite),
- ওয়ার্ডপ্যাড (WordPad) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭.
What is the octal equivalent of the hexadecimal number 18F?
  1. 520
  2. 521
  3. 617
  4. 642
সঠিক উত্তর:
617
উত্তর
সঠিক উত্তর:
617
ব্যাখ্যা
• হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্ট্যাল সংখ্যায় রূপান্তর:
- হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্ট্যাল সংখ্যায় রূপান্তরের জন্য প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যার প্রত্যেকটি অংককে ৪। বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। অত:পর পুরো বাইনারি সংখ্যাটিকে ৩ বিট করে এক একটি গ্রুপে সাজিয়ে সমতু অক্ট্যাল মান বসালে উক্ত হেক্সাডেসিমেল সংখ্যাটির অক্ট্যাল মান পাওয়া যাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮.
What does the Windows logo key + Up arrow do?
  1. Switch between open apps
  2. Open the Quick Link menu
  3. Maximize the active window
  4. Open Task View
সঠিক উত্তর:
Maximize the active window
উত্তর
সঠিক উত্তর:
Maximize the active window
ব্যাখ্যা
Pressing the Windows logo key + Up arrow maximizes the active window to fill the screen. If the window is already maximized, this shortcut will have no effect.
• Display and hide the desktop: Windows logo key + D
• Switch between open apps: Alt + Tab
• Open the Quick Link menu: Windows logo key + X
• Lock your PC: Windows logo key + L
• Maximize Window: F11 or Windows logo key + Up arrow
• Open Task View: Windows logo key + tab

Source: Microsoft Support.
৮৯.
What are the two types of DRAM?
  1. DDR and SDR
  2. SRAM and ASRAM
  3. NAND and NOR
  4. SDRAM and ASDRAM
সঠিক উত্তর:
SDRAM and ASDRAM
উত্তর
সঠিক উত্তর:
SDRAM and ASDRAM
ব্যাখ্যা
• DRAM:
- DRAM-এর পুরো অর্থ হচ্ছে Dynamic Random Access Memory.
- এটি সাধারণত মসফেট ট্রানজিস্টর (MOSFET – Metal Oxide Semiconductor Field Effect Transistor) ও ক্যাপাসিটরের সাহায্যে তৈরি।
- সাধারণ SRAM-এর তুলনায় এ ধরনের মেমরির স্মৃতি কোষ আকারে ছোট এবং দামেও সস্তা।
- DRAM-এর আরো সুবিধা হলো প্রতি আইসিতে বিটের সংখ্যা বেশি, বিট প্রতি খরচও কম এবং বিদ্যুৎ শক্তি কম লাগে।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমরি হিসেবে সাধারণত DRAM ব্যবহৃত হয়ে থাকে।
- DRAM-এর ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে হয়ে যায় বলে প্রায় 72ns পর পর প্রত্যেক স্মৃতি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়। একে Refreshing বলে।
- DRAM দুই ধরনের হয়। যথা-
(১) SDRAM (Synchronous DRAM) ও
(2) ASDRAM (Asynchronous DRAM)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
What is the key design focus of Python?
  1. Maximizing computational speed
  2. Prioritizing programmer effort over computer effort
  3. Using complex syntax for security
  4. Restricting object-oriented programming
সঠিক উত্তর:
Prioritizing programmer effort over computer effort
উত্তর
সঠিক উত্তর:
Prioritizing programmer effort over computer effort
ব্যাখ্যা
• পাইথন:
- পাইথন একটি অবজেক্ট অরিয়েন্টেড উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- ১৯৯১ সালে গুইডো ভ্যান রোসাম এটি প্রথম প্রকাশ করেন।
- পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামকে পঠনযোগ্যতার ওপর বেশি জোর দেয়া হয়েছে।
- এখানে প্রোগ্রামারের পরিশ্রমকে কম্পিউটারের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
- পাইথনের কোর সিনট্যাক্স ও সেমান্টিক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- পাইথন একটি বহু-প্যারাডাইম এবং পুরোপুরি চলমান প্রোগ্রামিং ভাষা যার স্বনিয়ন্ত্রিত মেমরি ব্যবস্থাপনা রয়েছে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
What is the full form of ISA?
  1. Integrated System Architecture
  2. Industry Standard Architecture
  3. Internal Software Application
  4. Intelligent System Analysis
সঠিক উত্তর:
Industry Standard Architecture
উত্তর
সঠিক উত্তর:
Industry Standard Architecture
ব্যাখ্যা
• আইএসএ বাস (ISA BUS):
- ISA-এর পুরো নাম Industry Standard Architecture.
- এটি একটি ধীরগতিসম্পন্ন বাস।
- ১৯৮১ সালে আইবিএম ইন্টেলের 8088 প্রসেসরে ISA বাস ব্যবহৃত হয়ে আসছে।
- তখন এটি ছিল ৪ বিট ডেটা বাস। এর কাজের গতি ছিল ৪ মেগাহার্টজ।
- 16 বিট ISA বাস প্লটের পয়েন্টগুলো 2 ভাগে বিভক্ত থাকে।
- এর প্রথম ভাগে 62টি পয়েন্ট এবং দ্বিতীয় ভাগে 36 পয়েন্ট থাকে। নিম্নের ছবিতে এই ভাগ দ্বয়ের ডায়াগ্রাম দেখানো হলো।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
What does the part before the "@" symbol in an email address represent?
  1. Domain name
  2. User ID
  3. Email server
  4. Protocol
সঠিক উত্তর:
User ID
উত্তর
সঠিক উত্তর:
User ID
ব্যাখ্যা
• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।