পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩ মার্চ, ২০২২সময়45 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জীবন বীমা কর্পোরেশন - ০৩.০৯.২০২১ পদের নাম: উচ্চমান সহকারী (গ্রেড-১৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ৩ মার্চ, ২০২২ · ৮০ প্রশ্ন

.
I wish I ........... a king!
  1. ক) was
  2. খ) were
  3. গ) had
  4. ঘ) had been
ব্যাখ্যা
I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয়। এবং ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish-এরপর were ব্যবহৃত হয়।
যেমনঃ
I wish I were back home in Sylhet.
I wish I were you!
I wish I were younger.
I wish I were an affluent man.
I wish I were a king.
I wish I were on a beach right now with a pile of books.
.
Opposite gender of 'Administrator' is
  1. ক) Female Aduministrator
  2. খ) Administratess
  3. গ) Administratrix
  4. ঘ) Administrix
ব্যাখ্যা
কিছু Foreign masculine gender এর শেষে Tor থাকলে Feminine gender এ Tor এর পরিবর্তে Trix হয়। যেমন:
- Administrator ---- Administratrix,
- Executor ------------ Executrix,
- Prosecutor -------- Prosecutrix,
- Testator -------------Testatrix,
- Proprietor ---------- Proprietrix ইত্যাদি।
.
Who wrote the first English Dictionary?
  1. ক) Boswell
  2. খ) Ben Johnson
  3. গ) Milton
  4. ঘ) Samuel Johnson
ব্যাখ্যা
A Dictionary of the English Language was first published on 15 April 1755 which was written by Samuel Johnson.
- এই কারণে তাকে Father of English Dictionary বলা হয়।
- তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন। 
Source: Britannica
.
Slow and ____ wins the race.
  1. ক) Stidy  
  2. খ) Steady
  3. গ) Steedy
  4. ঘ) Stedy
ব্যাখ্যা
Here, steady is an appropriate word to fill in the blank.
Slow and steady wins the race is a phrase that means slow, productive progress leads to success. 
You’re likely to hear Slow and steady wins the race when someone thinks doing something slowly but skillfully is better because it helps to avoid mistakes.
.
Helen of Troy was the wife of _____?
  1. ক) Agamemnon
  2. খ) Ulysses
  3. গ) Achilles
  4. ঘ) Menelaus
ব্যাখ্যা
Menelaus, in Greek mythology, king of Sparta and the younger son of Atreus, king of Mycenae; the abduction of his wife, Helen, led to the Trojan War.
Source: Britannica
.
A Person living wholly or principally on vegetable is called-
  1. ক) frultarian
  2. খ) vegetation
  3. গ) gregarious
  4. ঘ) vegetarian
ব্যাখ্যা
Vegetarian means a person who does not eat meat or fish, and sometimes other animal products, especially for moral, religious, or health reasons.
Source: Oxford Dictionary
.
'Prima facie' means-
  1. ক) At the first sight
  2. খ) Face to face
  3. গ) Face reading
  4. ঘ) Outlook
ব্যাখ্যা
Prima Facie (Adjective)
Meaning: Based on the first impression; accepted as correct until proved otherwise.
Bangla Meaning: প্রথমলব্ধ ধারণার ভিত্তিতে; আপাতদৃষ্টিতে; প্রথমদর্শনে; আপাতদৃষ্টে

 Here, 'At the first sight' is the closest meaning of the phrase 'Prima Facie'.

Source: Oxford Dictionary, Bangla Academy
.
Which of the following words is plural?
  1. ক) Formula
  2. খ) Vertex
  3. গ) Memoranda
  4. ঘ) Agendum
ব্যাখ্যা
Singular - Plural
Memorandum - Memoranda
Formula - Formulae/Formulas
Vertex - Vertexes 
Agendum - Agenda
Appendix - Appendices
Syllabus - Syllabi
Basis - Bases
.
'Don't go far.' The word far is ____?
  1. ক) An Adjective
  2. খ) Verb
  3. গ) An Adverb
  4. ঘ) A Preposition
ব্যাখ্যা
Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে।
এখানে far একটি adverb। এই adverbটি তার পাশের verb ‘go’কে মডিফাই করেছে।
Source: Grammarly.com
১০.
What is the antonym of sympathy?
  1. ক) Antipathy
  2. খ) Anti Pathetic
  3. গ) Adversity
  4. ঘ) Oppose
ব্যাখ্যা
Sympathy (Noun)
English Meaning: Feelings of pity and sorrow for someone else's misfortune.
Synonym: commiseration, compassion, feeling
Antonym: antipathy, callousness, coldheartedness, hard-heartedness, heartlessness
১১.
Which one is correctly spelt?
  1. ক) Sunami
  2. খ) Tsunami
  3. গ) Tsuname
  4. ঘ) Tsanme
ব্যাখ্যা
Here the correct spelling word is - Tsunami
The word "Tsunami" means a long, high sea wave caused by an earthquake or other disturbance.
Example: The loss of human lives from this latest tsunami is staggering.
১২.
Choose the appropriate tag of 'Don't make a noise, _____.'
  1. ক) will you
  2. খ) shan't you
  3. গ) do you
  4. ঘ) isn't it
ব্যাখ্যা
If the statement is negative, the tag must be positive. If the statement is positive the tag must be negative.
- You don't like me, do you?
- Don't make a noise, will you?
- You won't tell him my secret, will you?
- He doesn't speak German, does he?
- You're coming to my party, aren't you?
- She's really good at chess, isn't she?
- You'll remember to call me, won't you?
১৩.
The man was charged _____ murder.
  1. ক) against
  2. খ) into
  3. গ) for
  4. ঘ) with 
ব্যাখ্যা
কোন অপরাধে অভিযুক্ত বোঝাতে charged with ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর হবে- The man was charged with murder.
১৪.
Stamp is attached to a/an-
  1. ক) essay
  2. খ) paragraph
  3. গ) letter
  4. ঘ) application 
ব্যাখ্যা
A stamp is a small piece of paper that is attached to something and that shows that a tax or fee has been paid.
Among the 4 options, only  Stamp is attached to a letter.

Source: Britannica
১৫.
Where is the ____ post office?
  1. ক) most near
  2. খ) nearest
  3. গ) nearer
  4. ঘ) more near
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যটি Superlative Degree তে গঠিত হওয়ায় শূন্যস্থানে 'near' এর Superlative form ‘nearest’ বসবে।
১৬.
'Great Expectations' is a novel written by-
  1. ক) Shakespeare
  2. খ) Thomas Hardy
  3. গ) Jane Austen
  4. ঘ) Charles Dickens
ব্যাখ্যা
Great Expectations, a novel by Charles Dickens, was first published serially in All the Year Round in 1860–61 and issued in book form in 1861. The classic novel was one of its author’s greatest critical and popular successes.
It chronicles the coming of age of the orphan “Pip” while also addressing such issues as social class and human worth.
His other notable novels are -
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
Dickens enjoyed a wider popularity during his lifetime than had any previous author.
Source: Encyclopaedia Britannica.
১৭.
'Nota Bene' means -
  1. ক) For example
  2. খ) Next page
  3. গ) Not sure
  4. ঘ) Onterjection
ব্যাখ্যা
Nota Bene (Latin phrase)
English Meaning: used to call attention to something important.
Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।
"Now, pay attention!" That's the basic meaning of N.B. — the abbreviated form of the Latin phrase "nota bene" (literally, "note well").
N.B. still appears in some forms of academic writing as a way of steering readers' attention toward something particularly important.

Source: Merriam-Webster Dictionary, thoughtco.com

প্রদত্ত অপশনগুলোর মধ্যে For example অপশনটি প্রদত্ত ব্যাখ্যার সাথে মিল রয়েছে।
১৮.
The antonym for 'devoid' is -
  1. ক) latent
  2. খ) Suspecting
  3. গ) full of
  4. ঘ) evident
ব্যাখ্যা
"devoid" শব্দের অর্থ পরিবর্জিত, বিবেকহীন,  কাণ্ডজ্ঞানহীন
"full off" শব্দের অর্থ কোনোকিছুর ভাবনায় সম্পূর্ণ মগ্ন: The household was full of the news.
From the given explanation, we can infer that the antonym for 'devoid' is - full of.
১৯.
'Come to light' means .........?
  1. ক) To be born
  2. খ) To publish
  3. গ) To get published
  4. ঘ) To discover
ব্যাখ্যা
Come/Bring to light (Phrase)
English Meaning: to cause something to be known / make widely known or evident.
Bangla Meaning: প্রকাশ করা, জানানো
Ex. Sentence: Her research has brought to light new information about the cure for covid.
Bangla Meaning: কোভিড এর চিকিৎসার ব্যাপারে তার গবেষণা নতুন তথ্য প্রকাশ করেছে।

Source: Live MCQ Lecture
২০.
The verb form of 'Money' is ........?
  1. ক) Monetise
  2. খ) Monetary
  3. গ) Demonetisation
  4. ঘ) Fiscal
ব্যাখ্যা
Money (noun) = A current medium of exchange in the form of coins and banknotes; coins and banknotes collectively.
Monetary (Adjective) = Relating to money or currency.
Monetize (Verb) = to earn money from something, especially something on the internet, such as a website or piece of software

Source: macmillandictionary.com/
২১.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) দরিদ্রতা
  2. খ) উর্দ্ধ
  3. গ) উপযোগিতা
  4. ঘ) শ্রদ্ধাঞ্জলি
ব্যাখ্যা
উর্দ্ধ এর সঠিক বানান - ঊর্ধ্ব 
ঊর্ধ্ব  এর অর্থ - ওপরের দিক, উপরিভাগ 

[উৎস: আধুনিক বাংলা একাডেমি]
২২.
কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
  1. ক) উপভােগ
  2. খ) উপনেতা
  3. গ) উপসাগর
  4. ঘ) উপগ্রহ
ব্যাখ্যা
উপভোগ শব্দে 'উপ' উপসর্গ  'বিশেষ'  অর্থে ব্যবহৃত হয়েছে।
অন্যদিকে,
উপনেতা, উপসাগর, উপগ্রহ শব্দে 'উপ' উপসর্গ 'ক্ষুদ্র' অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩.
কোনটি 'শােক' শব্দের বিপরীত শব্দ?
  1. ক) দুঃখ
  2. খ) অনুতপ্ত
  3. গ) জারি
  4. ঘ) হর্ষ
ব্যাখ্যা
শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ।

শোক অর্থ দুঃখ।
হর্ষ, হরষ, হরিষ অর্থ আনন্দ; উল্লাস; পুলক।


উৎস: বাংলা একাডেমী অভিধান।
২৪.
'গিন্নি' কোন শ্রেণির শব্দ?
  1. ক) বিদেশি
  2. খ) তদ্ভব
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) দেশি
ব্যাখ্যা
- জ্যোছনা,
- ছেরাদ্দ,
- গিন্নি,
-বোষ্টম,
-কুচ্ছিত ইত্যাদি শব্দগুলো অর্ধ-তৎসম শব্দ।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৫.
'লাজ' কোন ধরনের শব্দ?
  1. ক) বিশেষ্যের বিশেষণ
  2. খ) বিশেষ্য
  3. গ) বিশেষণ
  4. ঘ) ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
বিশেষ্য- লাজ,
বিশেষণ- লাজুক,
বিশেষ্যের বিশেষণ- লজ্জাবতী।
২৬.
কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?
  1. ক) প্রয়ােগভেদে
  2. খ) লিঙ্গভেদে
  3. গ) অর্থভেদে
  4. ঘ) বচনভেদে
ব্যাখ্যা
ক্রিয়াপদ: ক্রিয়ামূল অর্থাৎ ধাতুর সঙ্গে কাল সময় ও পুরুষ জ্ঞাপক (ক্রিয়া) বিভক্তিযোগে ক্রিয়াপদ গঠিত হয়।

ক. পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়।
যেমন:
আমি যাই।
তুমি যাও। আপনি যান।
সে যায়। তিনি যান। (সাধারণ ভবিষ্যৎ কালে নাম পুরুষ ও মধ্যম পুরুষের রূপ অভিন্ন।)

খ. বচনভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না।
যেমন:
আমি (বা আমরা) যাই।
তুমি (বা তোমরা) যাও।
সে (বা তারা) যায়।

গ. সাধারণ, সম্ভ্রমাত্মক, তুচ্ছার্থকভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয় হয়ে থাকে (উত্তম পুরুষের হয় না)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি।
২৭.
'আনন্দাশ্রু' শব্দটি কোন সমাস?
  1. ক) রূপক
  2. খ) ষষ্ঠী তৎপুরুষ 
  3. গ) উপমিত
  4. ঘ) উপমান
ব্যাখ্যা
এটি ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ।
পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন-
দিল্লির ঈশ্বর= দিল্লিশ্বর
রাজার পুত্র =রাজপুত্র
খেয়ার ঘাট = খেয়াঘাট
আনন্দের অশ্রু = আনন্দাশ্রু
সূত্রঃ ভাষা শিক্ষা, ডঃ হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী।
২৮.
কবি গােবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন?
  1. ক) জয়দেব
  2. খ) শ্রী চৈতনাদেব
  3. গ) বিদ্যাপতি
  4. ঘ) চণ্ডীদাস
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের স্বভাব কবি ছিলেন গোবিন্দচন্দ্র দাস।
• বিদ্যাপতির মতো ব্রজবুলি ভাষায় অলঙ্কার সমৃদ্ধ পদ রচনা করায় তাকে 'বিদ্যাপতির ভাবশিষ্য' বলা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
কোনটি গল্পগ্রন্থ?
  1. ক) মধুমালা
  2. খ) শেষ প্রশ্ন
  3. গ) শিউলিমালা
  4. ঘ) বাঁধনহারা
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ ''শিউলিমালা''।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩১ সালে।

এর গল্পগুলো হলোঃ
- পদ্ম-গোখরা,
- জিনের বাদশা,
- অগ্নি গিরি,
- শিউলিমালা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
৩০.
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দ্বীপ + অয়ন
  2. দ্বীপ + আয়ন
  3. দ্বিপ + অনট
  4. দ্বীপ + অনট
ব্যাখ্যা
আয়ন (<ফক্):
ক) বংশধর অর্থে: বাৎস্য+আয়ন=বাৎস্যায়ন, বদর+আয়ন=বাদরায়ণ, (‘রামায়ণ' এই ‘আয়ন' প্রত্যয়যোগে সিদ্ধ নয়। রাম অয়ন যার এই অর্থে রামায়ণ)।

খ) এই স্থানে জাত অর্থে: দ্বীপ+আয়ন = দ্বৈপায়ন।
এই ‘আয়ন’-এর সঙ্গে কৃদন্ত আয়+অন=আয়নের পার্থক্য লক্ষণীয়। দুষ্কৃতায়ন, বনায়ন, দুর্বৃত্তায়ন, বিশ্বায়ন প্রভৃতি শব্দ 'আয়ন’ যোগে গঠিত নয়। দ্বৈপায়ন শব্দটি মূলত প্রত্যয় সাধিত শব্দ যার প্রকৃতি প্রত্যয়  দ্বীপ+আয়ন।

এটি সন্ধি সাধিত নয়। ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এ প্রশ্নটি আসার পর থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। এটি পরীক্ষায় আসলে দ্বীপ+আয়ন = দ্বৈপায়ন উত্তর করবেন। 
৩১.
মধ্যযুগের কবি নন কে?
  1. ক) গােবিন্দ দাস
  2. খ) জয়নন্দী
  3. গ) বড়ু চণ্ডীদাস
  4. ঘ) জ্ঞানদাস
ব্যাখ্যা
জয়নন্দী বা জয়ননন্দীপা হলো একজন চর্যাপদের পদকর্তা।
- তিনি চর্যাপদের ৪৬ নং পদ রচনা করেন।
- তার ভাষা গৌড়ীয় অপভ্রংশের পরবর্তী আধুনিক ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ।
অন্যদিকে,
গােবিন্দ দাস, বড়ু চণ্ডীদাস, জ্ঞানদাস - মধ্যযুগের কাব্য রচয়িতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
'প্রকর্ষ' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) উৎকর্ষ
  2. খ) অপকর্ষ
  3. গ) উৎকর্ষতা
  4. ঘ) অপকর্ষতা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ “উৎকর্ষ”।
৩৩.
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয়?
  1. ক) ১৯২২
  2. খ) ১৯২৭
  3. গ) ১৯২৫
  4. ঘ) ১৯২৩
ব্যাখ্যা
১৯২৩ সালে প্রথম কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়।
- এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
- রবীন্দ্র-রোম্যান্টিক বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনার ক্ষেত্রে এ পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। 

 'কল্লোল' পত্রিকায় নিয়মিত লিখতেন
- অচিন্ত্যকমার সেনগুপ্ত,
- শৈলজানন্দ মুখােপাধ্যায়,
- বুদ্ধদেব বসু,
- প্রেমেন্দ্র মিত্র,
- মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৪.
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
  1. ক) হিন্দি
  2. খ) বাংলা
  3. গ) সংস্কৃত
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
- 'সমাস' শব্দের অর্থ সংক্ষেপ, মিলন ও একাধিক পদের একপদীকরণ।
- অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৫.
'নসীরনামা' কাব্য কার রচনা?
  1. ক) দৌলত কাজী
  2. খ) কবি মরদন
  3. গ) কোরেশী
  4. ঘ) মাগন ঠাকুর
ব্যাখ্যা
আরাকান রাজসভার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় যাঁরা কাব্যচর্চা করেন তাঁদের মধ্যে  দৌলত কাজী (আনু. ১৬০০-১৬৩৮) প্রাচীনতম। তাঁর সতীময়না ও লোরচন্দ্রানী প্রথম মানবীয় প্রণয়কাব্য। 

আরাকানের কবি হচ্ছেন মরদন (আনু. ১৬০০-১৬৪৫), মাগন ঠাকুর প্রমুখ।
কবি মরদনের কাব্যের নাম 'নসীরনামা'। 

উৎস: বাংলাপিডিয়া
৩৬.
প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) সফল
  2. খ) সুশ্রী
  3. গ) মহাত্মা
  4. ঘ) জেলে
ব্যাখ্যা
ইয়া> এ-প্রত্যয়:
(ক) তৎকালীনতা বােঝাতে:
সেকাল + এ=সেকেলে,
একাল+এ=একেলে,
ভাদর +ইয়া = ভাদরিয়া > ভাদুরে (কইমাছ)।

(খ) উপকরণ বােঝাতে ;
পাথর পাথরিয়া> পাথুরে,
মাটি -মেটে, বালি- বেলে।

(গ) উপজীবিকা অর্থে:
জাল-জালিয়া>জেলে,
মােট-মুটে।

(ঘ) নৈপুণ্য বােঝাতে:
খুন-খুনিয়া > খুনে,
দেমাক-দেমাকে,
না (নৌকা) - নাইয়া> নেয়ে।

(ঙ) অব্যয়জাত বিশেষণ গঠনে:
টনটন - টনটনে (জ্ঞান),
কনকন - কনকনে (শীত),
গনগন - গনগনে (আগুন),
চকচক - চকচকে (জুতা)।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯]
৩৭.
বিসর্গ (ঃ) বর্ণটি কোন বর্ণের রূপান্তর?
  1. ক) হ
  2. খ) স
  3. গ) শ
  4. ঘ) ম
ব্যাখ্যা
(বিসর্গ) :
বিসর্গ হলাে অঘােষ ‘হ’-এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি।
হ-এর উচ্চারণ ঘােষ, কিন্তু ঃ এর উচ্চারণ অঘােষ।
বাংলায় একমাত্র বিষয়াদি প্রকাশক অব্যয়েই বিসর্গের ধ্বনি শােনা যায়। যথা- আঃ, উঃ, ওঃ, বাঃ ইত্যাদি।
সাধারণত বাংলায় শব্দের অন্তে বিসর্গ প্রায়ই অনুচ্চারিত থাকে। যেমন – বিশেষতঃ (বিশেষত), ফলতঃ (ফলত)।
পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। যেমন – দুঃখ (দুখখ), প্রাতঃকাল (প্রাতককাল)।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯]
৩৮.
কোনটি নজরুল ইসলামের উপন্যাস?
  1. ক) রিক্তের বেদন
  2. খ) শিউলিমালা
  3. গ) কুহেলিকা
  4. ঘ) ছায়ানট
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা ও
- কুহেলিকা
• কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
• এই উপন্যাসের বিখ্যাত উক্তি, ''ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।''

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৩৯.
কোন পদের আগে 'অজস্র' বসালে বহুবচন হয়?
  1. ক) সর্বনাম
  2. খ) বিশেষণ
  3. গ) বিশেষ্য
  4. ঘ) ক্রিয়া
ব্যাখ্যা
বাংলা ভাষায় কেবল সর্বনাম ও বিশেষ্য পদের বচনভেদ রয়েছে। 
'অজস্র' শব্দটি বিশেষণ যার অর্থ অসংখ্য। 
'অজস্র' শব্দটি 'বিশেষ্য' পদের  পূর্বে বসে। 
যেমন: অজস্র পাখি
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৪০.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
  1. ক) শেষলেখা
  2. খ) শেষকথা
  3. গ) শেষপ্রশ্ন
  4. ঘ) শেষদিন
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য- শেষলেখা (১৯৪১)।
- শরৎ চট্টোপাধ্যায় রচিত উপন্যাস- শেষপ্রশ্ন (১৯৩১)।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছােটগল্প- শেষকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর।
৪১.
১,৪,৭,১০,........ধারার ২৯তম পদটি কত?
  1. ক) ৭৯
  2. খ) ৮৫
  3. গ) ৮২
  4. ঘ) ৮৮
ব্যাখ্যা
১ম পদ a = ১,
সাধারণ অন্তর d = ৪ - ১ = ৩

∴ ২৯-পদ = a + (২৯ - ১)d
= ১ + (২৮ × ৩)
= ১ +৮৪
= ৮৫
৪২.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ, এর ক্ষেত্রফল ২১৬ বর্গ মি, হলে পরিসীমা কত? 
  1. ক) ৬০ মিটার
  2. খ) ৫০ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) ৩০ মিটার
ব্যাখ্যা
ঘরের বিস্তার x মি. হলে, দৈর্ঘ্য = 3x/2 মি.
∴ ক্ষেত্রফল = (x × 3x/2) = 3x2/2 বর্গমিটার।
প্রশ্নমতে, 3x2/2 = 216
=> x2 = 144
∴ x = 12
∴ দৈর্ঘ্য = 18মি.
ঘরটির পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (18+ 12) = 60 মি.
৪৩.
কত জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাবে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ২৫ জন
  2. খ) ১৫ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫।

তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৪৪.
১ হতে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি
৪৫.
Log381= কত?
  1. ক) 6
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 3
ব্যাখ্যা
Log381
= log334
= 4log33
= 4 × 1
= 4
৪৬.
০.০৩, ০.১২, ০.৪৮, ............. ধারাটির পঞ্চম পদ কোনটি?
  1. ক) ৫.৯৫
  2. খ) ৭.৪৮
  3. গ) ১২.৬৮
  4. ঘ) ৭.৬৮
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 0.03
ধরি, সাধারণ অনুপাত r=0.12/0.03= 4

গুণোত্তর ধারার n তম পদ = arn-1
ধারাটির পঞ্চম পদ = ar5-1
                            = ar4
                            =0.03 × 44
                            =7.68
৪৭.
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত? 
  1. ক) ১০৭
  2. খ) ১০৫
  3. গ) ৯৯
  4. ঘ) ১৪৬
ব্যাখ্যা
১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি।
যথাঃ ১৯,২৯ এবং ৫৯।
তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ = ১০৭।
৪৮.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩গুণ
  2. খ) ৪গুণ
  3. গ) ৯গুণ
  4. ঘ) ১২গুণ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n2গুন বৃদ্ধি পায়।
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে।
৪৯.
তিনটি ক্রমিক সংখ্যার যােগফল ১২৩, ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত?
  1. ক) ১৬০০
  2. খ) ১৬৫০
  3. গ) ১৬৪০
  4. ঘ) ১৬৮০
ব্যাখ্যা
মনে করি, সংখ্যা গুলো ক, ক+১, ক+২
প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ = ১২৩
৩ক = ১২৩ - ৩ = ১২০
     ক = ৪০
ক্ষুদ্রতম সংখ্যা ক = ৪০ হলে, ২য় ক্ষুদ্রতম সংখ্যা ৪১।
এদের গুণফল = ১৬৪০
৫০.
জাকির জসিমের চেয়ে যত বছরের ছােট, বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে জাকিরের বয়স কত? 
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ২০
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
এখানে,
     জসিম-জাকির = জাকির-বশির (কারণ প্রথম দুজনের বয়সের ব্যবধান যত পরের দুজনের ব্যবধান ও তত)
বা, জসিম+বশির = জাকির + জাকির
বা, ৫৬ = ২ জাকির (যেহেতু জসিম ও বশিরের বয়সের সমষ্টি = ৫৬ বছর)
বা, ২ জাকির = ৫৬

সুতরাং জাকির = ৫৬/ ২ = ২৮ বছর।
৫১.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?
  1. ক) ছয় সমকোণ
  2. খ) আট সমকোণ
  3. গ) চার সমকোণ
  4. ঘ) তিন সমকোণ
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = আট সমকোণ
৫২.
একজন ব্যক্তি তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪,৮০,০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত?
  1. ক) ৯,২৮,০০০ টাকা
  2. খ) ৯,৮২,০০০ টাকা
  3. গ) ৯,৬৮,০০০ টাকা
  4. ঘ) ৯,৮৮,০০০ টাকা
ব্যাখ্যা
স্ত্রীকে দান করেন=১২% 
পুত্রকে দান করেন=৫৮%  
কন্যাকে দান করেন = {১০০ - (১২+৫৮)}% =৩০%
প্রশ্নমতে,
৩০% সম্পদ = ৪,৮০,০০০ টাকা 
১%               = ৪,৮০,০০০/৩০ টাকা 
 ৫৮%          =  ৪,৮০,০০০×৫৮/৩০ টাকা 
                    = ৯,২৮,০০০ টাকা
৫৩.
একটি চাকার ব্যাস ১.৬৭ মিটার, ৪২ কিলােমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ১০০০ বার
  2. খ) ৩০০০ বার
  3. গ) ২৫০০ বার
  4. ঘ) ৮০০০ বার
ব্যাখ্যা
চাকার ব্যাস = ১.৬৭ মিটার; ব্যাসার্ধ r = (১.৬৭/২)=০.৮৩৫ মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr = ২ x π X ০.৮৩৫মিটার =৫.২৪৬৭২ মি.
৪২ কিলােমিটার= ৪২০০০  মি.
তাহলে চাকা ঘুরবে = (৪২০০০ /৫.২৪৬৭২) বার = ৮০০৫বার।

কাছাকাছি উত্তর হিসেবে =৮০০০  বার কে ধরা হয়েছে।
৫৪.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির  ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০ মিটার
  2. খ) ৯০মিটার
  3. গ) ৮৪ মিটার
  4. ঘ) ৪৮ মিটার
ব্যাখ্যা
ত্রিভুজের অর্ধ-পরিসীমা (s) = (১৩ + ১৪ + ১৫)/২ = ২১ মিটার
∴ ক্ষেত্রফল = √{২১(২১ - ১৩)(২১ - ১৪)(২১ - ১৫)} = ৮৪ বর্গমিটার।
৫৫.
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর সংযােজক রেখাংশকে কি বলা হয়?
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) পরিধি
ব্যাখ্যা
একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
৫৬.
ABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত?
  1. ক) ১০০ ডিগ্রি
  2. খ) ২৬০ ডিগ্রি
  3. গ) ৯০ ডিগ্রি
  4. ঘ) ৮০ ডিগ্রি
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল ১৮০° এবং কর্ণ বরাবর বিপরীত কোষগুলো পরস্পর সমান।
অর্থাৎ ABCD সামন্তরিকে A ও B কোণের যোগফল ১৮০° এবং B ও D কোণ পরস্পর সমান।
এখানে B +C = 180°
বা, 100° + C = 180°
বা, C = 180° - 100° = 80°
৫৭.
পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যােগফল ৫৬০ হলে, শেষ ৫টি সংখ্যার যােগফল কত?
  1. ক) ৫৮৫
  2. খ) ৪৭০
  3. গ) ৬৭৫
  4. ঘ) ৮৫৫
ব্যাখ্যা
১ম ৫টি সংখ্যার গড় = ৫৬০/৫ = ১১২
তাহলে সংখ্যা ৫টি = ১১০, ১১১, ১১২, ১১৩, ১১৪
শেষ ৫ টি সংখ্যা হল = ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১১৯
শেষ ৫ টির যোগফল = ১১৭ x ৫ = ৫৮৫
৫৮.
৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত? 
  1. ক) ৮০%
  2. খ) ৩৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
10 টি প্যান্টের ক্রয়মূল্য= x টাকা 
1 টি প্যান্টের ক্রয়মূল্য=x/10 টাকা 


8 টি প্যান্টের বিক্রয়মূল্য= x টাকা
1 টি প্যান্টের বিক্রয়মূল্য=x/8 টাকা

 লাভ = x/8 - x/10
         = (5x - 4x)/ 40 
          = x/40 

শতকরা লাভ =  [{(x/40)/(x/10)} × 100]%
                    =(x/40 ×10/x ×100)%
                   =  25%
৫৯.
১ ফুট = কত সেন্টিমিটার?
  1. ক) ২.৫৪ সে.মি
  2. খ) ১২ সে.মি
  3. গ) ৩০.৪৮ সে.মি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
১ ফুট = ৩০.৪৭৯৯৯৯০২৪৬৪ সেন্টিমিটার
           =৩০.৪৮ সে.মি
৬০.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কি বলে? 
  1. ক) স্থুলকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) বিপ্রতীপকোণ
ব্যাখ্যা
ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্তঃ
১) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুল কোণ হবে।
৩) সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে।
৬১.
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) দিনাজপুর
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড়/বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং
সবচেয়ে ছোট/ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৬২.
নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম?
  1. ক) মালদ্বীপ
  2. খ) নেপাল
  3. গ) ভুটান
  4. ঘ) শ্রীলংকা 
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, দক্ষিণ এশীয় দেশ সমূহের মালদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম। 
জনসখ্যার ঊধঃক্রম অনুসারে:
1. Maldives 
2. Bhutan    
3. Sri Lanka    
4. Nepal    
5. Afghanistan    
6. Bangladesh    
7. Pakistan    
8. India

Source: data.worldbank.org/
৬৩.
বাংলাদেশের সুপ্রিমকোর্টের বিভাগ কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ৪টি
  4. ঘ) ২টি
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ২টি বিভাগের সমন্বয়ে গঠিত।
যথা:
- আপিল বিভাগ এবং
- হাইকোর্ট বিভাগ।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৬৪.
মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১৪০
  2. খ) ১৩৯
  3. গ) ১৩৩
  4. ঘ) ১৩৫
ব্যাখ্যা
- UNDP প্রকাশিত মানব উন্নয়ন সূচক-২০২০ অনুসারে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
- বাংলাদেশের স্কোর ০.৬৩২।
অন্যদিকে, সূচকে
- শীর্ষদেশ নরওয়ে
- সর্বনিম্ন দেশ নাইজার।
(সূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
৬৫.
'রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ'-বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
  1. ক) ১০
  2. খ) ৭(১)
  3. গ) ২৭
  4. ঘ) ২১(১)
ব্যাখ্যা
অনুচ্ছেদ – ০৭ : সংবিধানের প্রাধান্য
১. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে৷
২. জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।

[উৎস: বাংলাদেশের সংবিধান]
৬৬.
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
  1. ক) মিশরীয়
  2. খ) পারস্য
  3. গ) চৈনিক
  4. ঘ) মেসােপটেমীয়
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
- মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
- সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
- মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।
- প্রাচীন রােমের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল রােমান সভ্যতা।
- ভারতে জন্ম নিয়েছিল সিন্ধু সভ্যতার।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৬৭.
বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৯১
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
- স্বাধীনতার পর বিভিন্ন সময় নির্বাহী প্রধান পদের পরিবর্তন হয়েছে।
- মুজিবনগর সরকারের সময় সরকার প্রধান ছিল রাষ্ট্রপতি।
- স্বাধীনতা অর্জনের পরেই ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন।
- পরবর্তীতে সামরিক শাসকগণ আবার রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করেন।
- কিন্তু অবশেষে ১৯৯১ সালে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন হয়।
- এ ব্যবস্থায় সরকারের কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী।

উৎস: এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
  1. ক) ৬,৫০০ কি.মি.
  2. খ) ৯,০১০ কি.মি.
  3. গ) ৮,৮৫০ কি.মি.
  4. ঘ) ৭,৮১০ কি.মি.
ব্যাখ্যা
চীনের উত্তর সীমান্ত জুড়ে অবস্থিত চীনের মহাপ্রাচীরের প্রকৃত দৈর্ঘ্য ৮,৮৫০ কিমি বা ৫,৫০০ মাইল।

উৎসঃ ব্রিটানিকা
৬৯.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর দুইটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন।
১. ভারত 
২. বাংলাদেশ

এছাড়াও
- তিনি তৃতীয় লঙ্কান জাতীয় সঙ্গীত 'শ্রীলঙ্কা মঠ'-এর শব্দ ও সঙ্গীতকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন।
- গানটি আনন্দ সমরকুন লিখেছিলেন এবং সুর করেছিলেন।
- ১৯৩৯-৪০ সালে, তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঠাকুরের শিষ্য ছিলেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও হিন্দুস্থান পত্রিকা রিপোর্ট।

৭০.
পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেন?
  1. ক) গ্রিক
  2. খ) মিশরীয়
  3. গ) রােমান
  4. ঘ) ভারতীয়
ব্যাখ্যা
খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে গ্রিকরা। পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।

[সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি]
৭১.
'শ্রীকান্ত' উপন্যাস কার লেখা?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) জীবনানন্দ দাস
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস।
এর চারটি খন্ড।
উল্লেখযোগ্য চরিত্র-
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- অন্নদাদিদি,
- অভয়া,
- রোহিণী,
- কমললতা প্রমুখ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৭২.
এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? 
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ১
  4. ঘ) ৬
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত। 

SDGs-তে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে । এর ৪র্থ লক্ষ্য মানসম্মত শিক্ষা ... অন্তর্ভুক্তিমূলক ও সমতা-ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সবার জন্য আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা।

(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৭৩.
মুজিববর্ষের লােগাের নকশাকার কে?
  1. ক) মােস্তফা জব্বার
  2. খ) কামরুল হাসান
  3. গ) মইনুল ইসলাম
  4. ঘ) সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
- মুজিববর্ষের লোগোর ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা যা ২০২০ সালের ১০ জানুয়ারি উন্মোচন করা হয়।
- স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর লোগোর কনসেপ্ট ও ডিজাইন করেন রামেন্দু মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী।

উৎসঃ দৈনিক পত্রিকা
৭৪.
ইসরাইলের আইনসভার নাম কী?
  1. ক) পার্লামেন্ট
  2. খ) ডায়েট
  3. গ) নেসেট
  4. ঘ) সিনেট
ব্যাখ্যা
- নেসেট : ইসরাইলের আইনসভা
- ফোকেটিং : ডেনমার্কের আইনসভা
- ডায়েট : জাপানের আইনসভা
- স্টেট ডুমা : রাশিয়ার আইনসভার উচ্চকক্ষ।

(সূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা)
৭৫.
স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে?
  1. ক) এ.এইচ.এম কামরুজ্জামান
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) এম মনসুর আলী
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
স্বাধীন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট উপস্থাপন করেন।
তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালের ৩০ জুন একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন।
তাজউদ্দীন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন; সেই বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা।
[উৎস: দৈনিক ইত্তেফাক]
৭৬.
নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) সিএফসি
ব্যাখ্যা

,গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউজ গ্যাস।
কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে -
- জলীয় বাষ্প,
- কার্বন ডাই অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- মিথেন,
- ওজোন,
- ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি।

- কার্বন ডাই সালফাইড (CS2) এবং কার্বনিল সাইফাইড (COS) পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস।

উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি - বোর্ড বই, ব্রিটানিকা এবং Royal Society of Chemistry।
৭৭.
বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
  1. ক) ৪ মার্চ, ১৯৭২
  2. খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
  3. গ) ২৬ মার্চ, ১৯৭২
  4. ঘ) ৩ মার্চ, ১৯৭২
ব্যাখ্যা
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বমানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয়।
একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের অন্যতম প্রতীক হলো নিজস্ব মুদ্রা।
আর তাই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ স্বল্প সময়ের মধ্যে প্রচলন করে নিজস্ব ব্যাংক নোট।
১৯৭২ সালের ৪ মার্চ প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের নিজস্ব ১ ও ১০০ টাকার ব্যাংক নোটের প্রচলন হয়। 
উৎস: প্রথম আলো
৭৮.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন; তাই প্রশ্নের ভাষা কিছুটা মডিফাই করা হয়েছে]
বর্তমানে শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? 
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) কাতার
  3. গ) ভেনেজুয়েলা
  4. ঘ) দুবাই
ব্যাখ্যা
Top 10 Countries with the Highest Inflation Rates (Trading Economics Jan 2022)
Venezuela — 1198.0%
Sudan — 340.0%
Lebanon — 201.0%
Syria — 139.0%
Suriname — 63.3%
Zimbabwe — 60.7%
Argentina — 51.2%
Turkey — 36.1%
Iran — 35.2%
Ethiopia — 33.0%

Source: worldpopulationreview.com/
৭৯.
বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়ােগ করা যাবে না? 
  1. ক) ১৮ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১২ বছর
ব্যাখ্যা
শ্রম আইন অনুযায়ী,
- যে শিশুর বয়স ১৪ বছর পূর্ণ হয়নি, তাকে কারখানায় কাজ দেওয়া যাবে না।
- তবে ১৪ বছর পূর্ণ হয়েছে কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি এমন তরুণদের শর্তসাপেক্ষে নিয়োগ করা যায়।
- যেমন, ৭০ ধারায় শিশুদের কাজের সময় সম্পর্কে বলা হয়েছে, ১৯৬৫ সালের কারখানা আইনের ২২ ধারা অনুযায়ী শিশুদের কাজে নিয়োগ নিষিদ্ধ।
- তরুণ শ্রমিকদের দৈনিক ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের কাজ দিতে হবে।
- এর আগে বা পরে তরুণ শ্রমিকদের দিয়ে কাজ করানো যাবে না। 
উৎস: বাংলা পিডিয়া।
৮০.
জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) পূর্ব তিমুর
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। সর্বশেষ ১৯৩তম সদস্য দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)।পূর্ব তিমুর জাতিসংঘের ১৯১তম (২৭ সেপ্টেম্বর ২০০২) সদস্য।
ফিলিস্তিন জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। কসোভো স্বাধীন রাষ্ট্র হলেও জাতিসংঘ স্বীকৃত বা এর সদস্য নয়।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)