পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF, WTO সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
"Inter-Allied Declaration" এর সাথে সম্পর্কিত নিম্নের কোন সংস্থা?
  1. ক) জাতিসংঘ
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) আইএমএফ
  4. ঘ) বিশ্ব বাণিজ্য সংস্থা
সঠিক উত্তর:
ক) জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
ক) জাতিসংঘ
ব্যাখ্যা
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ - লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা
 
The Declaration of St. James' Palace
১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস্‌ প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে।
বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার জন্য সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা একটি ঐকমত্য পোষন করে।

⤇ উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত। এটি London Declaration নামেও পরিচিত। এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ।
ঘোষনাটি ছিলো - ''To work together, with other free peoples, both in war and in peace''।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট 
.
বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক কোনটি?
  1. ক) বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করা।
  2. খ) জাতীয় বাণিজ্যনীতি পর্যবেক্ষণ করা।
  3. গ) পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা।
  4. ঘ) ব্রেটন উডস সিস্টেম সমুন্নত রাখা।
সঠিক উত্তর:
গ) পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা।
উত্তর
সঠিক উত্তর:
গ) পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা।
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক (World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান, যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ঋণ এবং অনুদান প্রদান করে। 
- বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। 
- এর প্রধান সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- সংগঠনটির আর্টিকেলস অব অ্যাগ্রিমেন্ট (১৬ ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে এই সংশোধনীটি কার্যকর হয়) অনুযায়ী বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা-এই দুটি উদ্দেশ্য হবে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। 
 
দুটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত : 
- পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) 
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA)। 
 
বিশ্বব্যাংক হলো বিশ্বব্যাংক গ্রুপের মোট চারটি সদস্যের মধ্যে একটি। 
 
অন্য তিনটি প্রতিষ্ঠান হলো:
- আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (International Finance Corporation, IFC), 
- মিগা (Multilateral Investment Guarantee Agency, MIGA) ও 
- আইসিএসআইডি (International Centre for Settlement of Investment Disputes, ICSID) |
 
উৎস : আন্তর্জাতিক ব্যবসা, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ১৬৪টি
  2. খ) ১৬৬টি
  3. গ) ১৬৫টি
  4. ঘ) ১৬৭টি
সঠিক উত্তর:
ক) ১৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬৪টি
ব্যাখ্যা
এক নজরে WTO:
প্রতিষ্ঠাকাল: ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা: ১৬৪টি দেশ
সর্বশেষ সদস্য: আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক - ২৫টি
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
পূর্বসূরী সংস্থা: General Agreement on Tariffs and Trade (GATT)
GATT - প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৪৮ সাল
GATT - চুক্তি সংশোধন উরুগুয়ে রাউন্ডের (১৯৮৬ - ৯৪ সাল) মাধ্যমে
 
উৎস: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট

.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি?
  1. ক) ১২টি
  2. খ) ১৬টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
ব্যাখ্যা
জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি
এগুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
.
২০২২ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. ক) বার্ন
  2. খ) জেনেভা
  3. গ) নিওইয়র্ক
  4. ঘ) ব্রাসেলস
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
- গত ১২-১৬ জুন ২০২২ তারিখে জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর দ্বাদশ মিনিস্টেরিয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- উক্ত সম্মেলনে বাংলাদেশ হতে মাননীয় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে (সংলাগ-১)। - WTO এর দ্বাদশ সম্মেলনটি কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক সংকট, অর্থনীতি পুনর্গঠন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে সুরক্ষা এবং সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 
- এছাড়া স্বল্পোন্নত দেশসমূহের বাণিজ্যিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণের জন্য একটি গূরুত্বপূর্ণ প্লাটফর্ম ছিল এই সম্মেলন। 
- স্বল্পোন্নত দেশ হতে সফল উত্তরণের জন্য এবং উত্তরণ পরবর্তী বাণিজ্যের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন সহযোগিতা অর্জনের নিমিত্ত দ্বাদশ মিনিস্টেরিয়াল সম্মেলনটিতে অংশগ্রহণ করা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরী ছিল। -
- দ্বাদশ মিনিস্টেরিয়াল সম্মেলনে মিনিস্টিরিয়াল ডিক্লারেশনসহ মোট ৭টি সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেনারেল কাউন্সিলের তিনটি সিদ্ধান্ত সুদৃঢ় করা হয়।
 
উৎস: বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট
.
বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে সদস্য দেশগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করে?
  1. ক) ৪টি
  2. খ) ২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক এর প্রতিবেদন:
১ জুলাই ২০২২ বিশ্বব্যাংক নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে New World Bank country classifications by income level: 2022-2023 শীর্ষক প্রতিবেদন। মাথাপিছু আয়ের ভিত্তিতে সদস্য দেশগুলোকে ৪টি শ্রেণিতে ভাগ করে বিশ্বব্যাংক।

প্রতিবেদন অনুসারে ২০২২ সালের শ্রেণিবিভাগ -

নিম্ন আয়ের দেশ - ২৮টি; মাথাপিছু আয় ১,০৮৫ মার্কিন ডলার বা তার কম।
নিম্ন মধ্যম আয়ের দেশ – ৫৪টি; মাথাপিছু আয় ১,০৮৬ - ৪,২৫৫ মার্কিন ডলার।
উচ্চ মধ্যম আয়ের দেশ – ৫৪টি; মাথাপিছু আয় ৪,২৫৬ - ১৩,২০৫ মার্কিন ডলার।
উচ্চ আয়ের দেশ – ৮১টি; মাথাপিছু আয় ১৩,৬০২ মার্কিন ডলার বা তার বেশি।
 
উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট
.
বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগে TRIPS চুক্তি কোথায় গৃহীত হয়?
  1. ক) মারাক্কাশ
  2. খ) কায়রো
  3. গ) দোহা
  4. ঘ) রাবাত
সঠিক উত্তর:
ক) মারাক্কাশ
উত্তর
সঠিক উত্তর:
ক) মারাক্কাশ
ব্যাখ্যা
TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক গৃহীত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।

১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোর মারাক্কাশে এটি গৃহীত হয় এবং ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
তবে উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা ২০৩৪ সালের ১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট
.
বাংলাদেশ আইএমএফ থেকে SDR ঋণ পেতে প্রথম চুক্তি স্বাক্ষর করে -
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৭
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৩
সঠিক উত্তর:
গ) ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৪
ব্যাখ্যা
- স্বাধীনতার পর বাংলাদেশ IMF থেকে ১০ বার ঋণ গ্রহণ করে।
- ১৯৭৪ সালের ১৪ জুন প্রথমবারের মতো বাংলাদেশ IMF থেকে ৩১,২৫০ হাজার SDR ঋণ পেতে চুক্তি স্বাক্ষর করে। 
- এবং সর্বশেষ ২০১২ সালের ১১ এপ্রিল ৩১,২৫০ হাজার SDR ঋণ সহায়তার জন্য চুক্তি স্বাক্ষর করে।
- সদস্য হিসেবে বাংলাদেশ IMF থেকে বছরে ১০০-১৫০ কোটি মার্কিন ডলার পর্যন্ত ঋণ পাওয়ার যোগ্য। 
- কিন্তু IMF'র বর্ধিত ঋণ সহায়তা (ECF), বর্ধিত তহবিল সহায়তা (EFF) এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য গঠিত সহনশীলতা ও টেকসই তহবিল (RSF) এই তিন কর্মসূচি থেকেও আলাদা করে ঋণ গ্রহণ করতে পারে। 
- ECF থেকে নেওয়া ঋণে সুদ ও মাশুল দিতে হয় না। 
- ১০ বছর মেয়াদি এ ঋণ পরিশোধে সাড়ে ৫ বছর গ্রেস পিরিয়ডও রয়েছে। 
- বাকি দুটি তহবিল থেকে দেওয়া ঋণের সুদহার ১.৫৪ থেকে ১.৭৯%।
 
 
উৎস: লাইভ এমসিকিউ সমাচার, সেপ্টেম্বর। 
.
ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে নিম্নের কোন সংস্থার প্রধান নির্বাচিত হন?
  1. ক) আইএমএফ
  2. খ) জাতিসংঘ
  3. গ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. ঘ) বিশ্বব্যাংক
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- আর সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয় : 
আইএমএফের পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক। 
 
- এই সম্মেলনে আরো অনেক দেশের প্রতিনিধিত্ব থাকলেও দর-কষাকষিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট প্রাধান্য পরিলক্ষিত হয়। 
- ঐতিহ্যগতভাবে আইএমএফের প্রধান নির্বাচিত হন ইউরোপীয় দেশগুলো থেকে আর বিশ্বব্যাংকের প্রধান নির্বাচিত হন যুক্তরাষ্ট্র থেকে
 
উৎস : আন্তর্জাতিক ব্যবসা, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।