পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৬ মে, ২০২১সময়01 hr 00 mins
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার-০১.০১.২০১০ (গ্রেড-১৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ৬ মে, ২০২১ · ১০০ প্রশ্ন

.
‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের?
  1. ক) পল্লীসমাজ
  2. খ) মৃত্যুক্ষুধা
  3. গ) সংশপ্তক
  4. ঘ) কৃষ্ণকান্তের উইল
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- 'রোহিণী' চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় রচিত ''কৃষ্ণকান্তের উইল'' উপন্যাসের চরিত্র।
- রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে এই উপন্যাসে। 
- রোহিণী স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে আত্মহত্যা করার চেষ্টা করেছিলো। 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বঙ্কিম রচনাবলি

.
বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
  1. ক) খরোষ্ঠী লিপি
  2. খ) ব্রাহ্মী লিপি
  3. গ) অশোক লিপি
  4. ঘ) প্রকৃত লিপি
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে।
ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে। সারদা, নাগর ও কুটিল।
- কুটিল রূপ থেকে এসেছে বাংলা।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

.
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
  1. ক) বেদ
  2. খ) শূন্যপুরাণ
  3. গ) মঙ্গলকাব্য
  4. ঘ) চর্যাপদ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

• চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
• এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
• ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে।
• আবিষ্কারের ৯ বছর পর চর্যাপদ, সরহপাদ ও কাহ্নপাদের দোহা এবং ডাকার্ণব- এ চারটি পুঁথি একত্রে ১৯১৬ সালেবঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা'(৪৭টি পদ বিশিষ্ট) নামে প্রকাশিত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

.
কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
  1. ক) ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ
  2. খ) ৬০০-৯৫০ খ্রিস্টাব্দ
  3. গ) ১৩৫১-১৫০০ খ্রিস্টাব্দ
  4. ঘ) ৬০০-৭৫০ খ্রিস্টাব্দ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন চর্যাপদ রচিত হয়েছিলো ৯৫০ থেকে ১২০০ অব্দের মধ্যে৷
কিন্তু এরপরেই সাহিত্যের পৃথিবীতে নেমে আসে অন্ধকার।
১২০০ থেকে ১৩৫০ পর্যন্ত দেড়শো বছর সময়ের মধ্যে সাহিত্যকর্মের মধ্যে পরিচয় পাওয়া যায় না বলে সে সময়টাকে বলা হয় অন্ধকার যুগ৷
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ

.
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
  1. ক) পাল
  2. খ) সেন
  3. গ) মুঘল
  4. ঘ) তুর্কী
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধারনা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল। সে হিসেবে পাল আমলে চর্যাপদ রচনা শুরু হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার

.
‘শ্রীকৃষ্ণকীর্তন'' কাব্য কে রচনা করেন?
  1. ক) রামাই পণ্ডিত
  2. খ) হলায়ুধ মিশ্র
  3. গ) বড়ু চণ্ডীদাস
  4. ঘ) খনা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

• মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন।
• এটি মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন।
• এর রচয়িতা বড়ু চন্ডীদাস (প্রকৃত নাম অনন্ত বড়ু)।
• মধ্যযুগের আদি কবি হলেন এই বড়ু চন্ডীদাস।
• আর বাংলা ভাষায় কোন লেখকের প্রথম একক গ্রন্থ এই শ্রীকৃষ্ণকীর্তন।
• তাঁকে বাংলা ভাষার প্রথম মহাকবি এবং প্রথম রবীন্দ্রনাথও বলা হয়।
• এটি ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) শ্রী বসন্তরঞ্জন রায় কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয়।
• ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৭৯৫
  2. খ) ১৭৯৯
  3. গ) ১৮০০
  4. ঘ) ১৮০১
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দের মে মাসের ৪ তারিখ।
১৮০১ সালে উইলিয়াম কেরি এখানে যোগ দেন বাংলা ও সংস্কৃত ভাষার অধ্যাপকরূপে।
উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের পরিচালক ছিলেন।
তার সবচেয়ে উল্লেখযোগ্য বই ‘কথোপকথন’। এটি ফোর্ট উইলিয়াম কলেজের ২য় বই।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ

.
‘কালীপ্রসন্ন সিংহ’ এর ছদ্মনাম কোনটি?
  1. ক) যাযাবর
  2. খ) অবধূত
  3. গ) ভানুসিংহ
  4. ঘ) হুতোম প্যাঁচা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

হুতোম পেঁচা ছদ্মনামে লিখতেন 'কালীপ্রসন্ন সিংহ'৷
তিনি “হুতোম প্যাঁচার নকশা”(১৮৬২) ও “সংস্কৃত মহাভারতের গদ্য অনুবাদ” (১৮৬৬) - এই দুটি গ্রন্থের জন্য অমর হয়ে রইবেন।
“হুতোম প্যাঁচার নকশা” গ্রন্থে তিনি অত্যন্ত বেদনার সঙ্গে সে যুগের সমাজজীবনের ক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন৷
তাছাড়া তিনি বাংলা ভাষা অনুশীলনের জন্য ‘বিদ্যোৎসাহিনী সভা’, ‘বিদ্যোৎসাহিনী পত্রিকা’, ‘বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ’ প্রতিষ্ঠা করেছিলেন।
কালীপ্রসন্ন সিংহ অনুসৃত রীতির ভাষা হলো ‘হুতোমী বাংলা’।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
''পঞ্চতন্ত্র'' গ্রন্থটি কার রচনা?
  1. ক) সত্যেন সেন
  2. খ) আবুল ফজল
  3. গ) সৈয়দ মুজতবা আলী
  4. ঘ) সমরেশ বসু
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

'পঞ্চতন্ত্র' সৈয়দ মুজতবা আলীর ব্যক্তিগত প্রবন্ধ সংকলন।
- এটি ১৯৫২ সালে প্রকাশিত এবং দুই পর্বে বিভক্ত।
- প্রথম পর্বে ৩৪টি ও দ্বিতীয় পর্বে ৩১টি; সর্বমোট ৬৫টি রচনার সংকলন।
- রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল - বই কেনা, মোপাসাঁ, চেখফ-রবীন্দ্রনাথ, বিদেশে ইত্যাদি।
- গ্রন্থটি রম্য ধরণের প্রবন্ধের সংকলন।

- সৈয়দ মুজতবা আলীর রম্য ধরণের আরেকটি গ্রন্থ - ময়ূরকণ্ঠী।

তার দুটি উপন্যাসঃ
- অবিশ্বাস্য
- শবনম

তার বিখ্যাত ভ্রমণকাহিনী - দেশে বিদেশ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০.
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
  1. ক) কপালকুণ্ডলা
  2. খ) নীলদর্পণ
  3. গ) মরুশিখা
  4. ঘ) মেঘনাদ বধ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক 'নীলদর্পণ' বাংলা সাহিত্যে একটি বিশেষ পরিচিত নাটক।
- ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়।
• এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১১.
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
  1. ক) ৭ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ১০ টি
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

• বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি।
• এরমধ্যে পূর্ণমাত্রা বর্ণ ৩২টি এবং অর্ধমাত্রার ৮টি
• অর্থাৎ মোট মাত্রাযুক্ত বর্ণ ৪০টি।
• অপরদিকে, মাত্রাহীন ১০টি।
• মাত্রাহীন ১০ টি বর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ ৬টি এবং স্বরবর্ণ ৪টি।
• মাত্রাযুক্ত স্বরবর্ণ ১১-৪ = ৭টি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
এক কথায় প্রকাশ করুনঃ ''একবার ফল দিয়ে মারা যায়''-
  1. ক) ঔষধি
  2. খ) ওষধি
  3. গ) ঔষধী
  4. ঘ) একবর্ষী
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ফল পাকলে যে গাছ মরে যায় / যে গাছ একবার ফল দিয়েই মরে যায় - ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান

১৩.
কোনটি দ্বন্দ্ব সমাস?
  1. ক) কোকিলকণ্ঠী
  2. খ) রাতজাগা
  3. গ) হাটেবাজারে
  4. ঘ) মেনিমুখো
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সমার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস -
হাট-বাজার
ঘর-দুয়ার
কল-কারখানা
খাতা-পত্র
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৪.
''অন্যপুষ্ট'' কোন পাখিকে বলা হয়?
  1. ক) কোকিল
  2. খ) দোয়েল
  3. গ) ময়ূর
  4. ঘ) কাক
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

কোকিল শব্দের সমার্থক শব্দ
- কাকপুষ্ট,
- পরপুষ্ট,
- কলকণ্ঠ,
- পিক,
- পরভৃত,
- বসন্তদূত,
- অন্যপুষ্ট।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর

১৫.
''অর্বাচীন'' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বাচীন
  2. খ) প্রাচীন
  3. গ) নবীন
  4. ঘ) চেনা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

অর্বাচীন শব্দটির অর্থ হলো নবীন, নতুন ইত্যাদি৷
এর বিপরীত শব্দ হলো - প্রাচীন।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান

১৬.
''তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি''- এটি কোন শ্রেণীর বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) ব্যাসবাক্য
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

• যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
• যেমনঃ
- তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
- সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
- আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
- পুকুরে পদ্মফুল জন্মে,
- ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে,
- ভিক্ষুককে দান করো,
- মাংসভোজী পশু অত্যন্ত বলবান ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

১৭.
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
  1. ক) সমাস
  2. খ) ধ্বনি বিপর্যয়
  3. গ) অপিনিহিতি
  4. ঘ) সন্ধি
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- পাশাপাশি অবস্থিত ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলোপ সন্ধি।
- পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
উৎসঃ ৭ম ও ৯ম-১০ম শ্রেণির ব্যাকরণ বই

১৮.
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
  1. ক) কবিরাজ
  2. খ) কুলটা
  3. গ) ননদ
  4. ঘ) নবীন
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ননদ [(বিশেষ্য) স্বামীর ভগিনী; স্বামীর বোন] শব্দের দুটি পুংলিঙ্গ আছে।

- ননদাই, নন্দাই (বিশেষ্য) ননদের স্বামী
- দেবর, দেওর (বিশেষ্য) স্বামীর ছোট ভাই

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি 

১৯.
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

• উপসর্গ তিন প্রকার।
• যথা-
- সংস্কৃত উপসর্গ,
- খাঁটি বাংলা উপসর্গ ও
- বিদেশী উপসর্গ।
• সংস্কৃত বা তৎসম উপসর্গ মোট ২০ টি।
• যথা- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
• খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি।
• যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, রাম, স, সা, সু, হা, বি, ভর।
• অপরদিকে, বিদেশি উপসর্গ অনির্দিষ্ট।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

২০.
সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
  1. ক) সমস্ত পদ
  2. খ) ব্যাসবাক্য
  3. গ) উত্তর পদ
  4. ঘ) সমস্যমান পদ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- সমস্তপদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে বলে সমস্যমান পদ।
যেমনঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে 'সিংহ', 'আসন' - এগুলো সমস্যমান পদ
- সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ
যেমনঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। এখানে 'সিংহাসন' পদটি সমস্ত পদ।
- সমস্ত পদকে ভেঙ্গে যে ব্যাক্যাংশ হয় তাকে ব্যাস বাক্য বলে।
যেমনঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। এখানে সিংহ চিহ্নিত আসন হলো ব্যাসবাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ(নবম - দশম শ্রেণী

২১.
As this is his first job he will have to ''put up with'' the inconvenience. (Meaning of the quotations word/phrase)
  1. ক) endure
  2. খ) adapt
  3. গ) overcome
  4. ঘ) avoid
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Endure - suffer (something painful or difficult) patiently.
Example: It seemed impossible that anyone could endure such pain.
Similar:
- undergo
- go through
- live through
- cope with
- deal with
- face up to
- put up with
Source: Oxford Dictionary

২২.
Rana decided to pursue his career in developmental field ''in lieu of'' sitting in his father's business. (Meaning of the quotations word/phrase)
  1. ক) in accordance
  2. খ) undermining
  3. গ) instead of
  4. ঘ) along with
  5. ঙ) None of these
ব্যাখ্যা

In lieu of - instead of.
The company issued additional shares to shareholders in lieu of a cash dividend.
Source: Oxford Dictionary

২৩.
Every relation is measured and evaluated on the basis of ''reciprocity'' at one point of time. (Meaning of the quotations word/phrase)
  1. ক) reception
  2. খ) mutual
  3. গ) reactivity
  4. ঘ) sacrifice
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Reciprocity

English Meaning:
1 : the quality or state of being reciprocal : mutual dependence, action, or influence.
2 : a mutual exchange of privileges specifically : a recognition by one of two countries or institutions of the validity of licenses or privileges granted by the other.

Bengali Meaning:
পারস্পরিকতা
পারস্পরিক সুবিধাদানের নীতি
পারস্পরিক ক্রিয়াকলাপ

অনেক বইয়ে এটার উত্তর sacrifice দেওয়া থাকতে পারে। সকল ডিকশনারির রেফারেন্স খুজে আমরা উত্তর গ্রহণ করেছি mutual, কারণ সব জায়াগায় এটাই দেওয়া উত্তর, বাকিটা আপনাদের বিবেচনা।

Source: Cambridge, Oxford, Merriam-Webster, Longman Dictionary

২৪.
The supervisor showed great enthusiasm and appreciation ''contrary to'' what the labors had expected. (Meaning of the quotations word/phrase)
  1. ক) in support of
  2. খ) objection
  3. গ) opposition
  4. ঘ) complement
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Contrary To: in conflict with; at odds with; in opposition to
Example: Despite contrary to orders, he set out alone.
Source: Merriam-Webster & Oxford

২৫.
Those ''antiquated'' machineries have huge impact on the current productivity of the firm. (Meaning of the quotations word/phrase)
  1. ক) outdated
  2. খ) modern
  3. গ) simple to run
  4. ঘ) complex
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Antiquated
English Meaning: old-fashioned or outdated.
Bangla Meaning: সেকেলে, অপ্রচলিত 
Source: Oxford Dictionary

২৬.
Will you mind _____ the accounts one more time? (Fill in the blank with appropriate word or phrase)
  1. ক) checking
  2. খ) to check
  3. গ) checked
  4. ঘ) check
  5. ঙ) None of these
ব্যাখ্যা

- কোনো বাক্যে
• mind,
• cannot help,
• could not help,
• with a view to,
• look forward to,
• be used to,
• get used to,
• worth ইত্যাদি শব্দের পর কোনাে Verb আসলে উক্ত Verb- এর সাথে ing যুক্ত হয়। যেমনঃ
- She is looking forward to going Europe.
- Would you mind closing the door.

২৭.
I stretched for tissue but the box of tissues _____ nearly empty. (Fill in the blank with appropriate word or phrase)
  1. ক) was
  2. খ) were
  3. গ) has
  4. ঘ) have
  5. ঙ) None of these
ব্যাখ্যা
এখানে শূন্যস্থানের verb হবে singular কারণ box (singular) খালি হওয়ার কথা বলা হয়েছে। এবং কাজ সংগঠনের কাজ (বাক্যের প্রথম verb - stretched) অতীত কাল হওয়ায় শূন্যস্থানেও verb হিসেবে অতীতকাল ব্যবহৃত হবে।
সুতরাং, আনসার হবে was.
২৮.
None of the students in the class left any doubt _____ enjoyed this class. (Fill in the blank with appropriate word or phrase)
  1. ক) as to whether or not he/she
  2. খ) whether or not he/she
  3. গ) as to whether or not they
  4. ঘ) to whether he/she
  5. ঙ) None of these
ব্যাখ্যা
তারা উপভোগ করেছে কিনা এই বিষয়টা বুঝানোর জন্য as to whether or not ব্যবহার করতে হবে এবং none থাকার ফলে they ব্যবহার করা যাবে না, he/she ব্যবহার করতে হবে।
২৯.
Susan's self-confidence was _____ as she had scored poorly in the exam. (Fill in the blank with appropriate word or phrase)
  1. ক) boosted
  2. খ) destroyed
  3. গ) demoralized
  4. ঘ) elevated
  5. ঙ) None of these
ব্যাখ্যা

পরীক্ষা খারাপ দিয়ে নিশ্চয়ই কারো মনোবল বৃদ্ধি পাবে না, তাই boosted এবং elevated উত্তর হবে না।
মনোবল ভাঙা বাঁ ধ্বংস বুঝাতে destroyed ব্যবহার করা যায় কিন্তু demoralized অধিকতর সঠিক উত্তর দেয়।
নিচের সংজ্ঞা দেখুনঃ 
demoralized - having lost confidence or hope; disheartened.
Source: Oxford Dictionary

৩০.
The students have submitted the report today which they _____ to bring yesterday. (Fill in the blank with appropriate word or phrase)
  1. ক) was supposed
  2. খ) were suppos
  3. গ) was suppose
  4. ঘ) were supposed
  5. ঙ) None of these
ব্যাখ্যা
গতকাল কোনো একটি কাজ করতে হবে বুঝাতে supposed ব্যবহৃত হবে এবং ‘They’ plural হওয়ায় এর সাথে auxiliary verb হিসেবে were ব্যবহৃত হবে।
৩১.
Last Monday it has been raining in torrents. (Sentence Correction ''word missing)
  1. ক) till
  2. খ) when
  3. গ) from
  4. ঘ) since
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Since (হতে/থেকে) এর পরের বাক্যাংশ Past Indefinite Tense হলে পূর্বের বাক্যাংশ Present Indefinite/Present Perfect হয়।
তবে since এর পূর্বের বাক্যাংশ দ্বারা অতীত থেকে এখন পর্যন্ত কোন কাজ চলমান আছে বুঝালে Present Perfect Continuous হয়।
যেমনঃ I have been living in London since I was five.
She has been crying since she heard that her friend died.
Since last Monday it has been raining in torrents.

৩২.
Have you ever been the longest sea beach of the world? (Sentence Correction ''word missing'')
  1. ক) to
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) up
  5. ঙ) None of these
ব্যাখ্যা

We often use 'been to', instead of gone to, when we refer to completed visits to a place:
Have you ever been to Budapest?
Have you ever been to St. Martin's?
Have you ever been to the longest sea beach of the world?
Source: Cambridge

৩৩.
We saw several haunted houses fire while coming from border areas. (Sentence Correction ''word missing)
  1. ক) in
  2. খ) on
  3. গ) with
  4. ঘ) under
  5. ঙ) None of these
ব্যাখ্যা

in flames; burning তথা আগুনে পুড়ছে বুঝাতে on fire ব্যবহার হয়।
যেমনঃ The house was on fire.
Source: Oxford Dictionary

৩৪.
We have been working hard we can win this year's challenge. (Sentence Correction ''word missing)
  1. ক) so that
  2. খ) so
  3. গ) that
  4. ঘ) because
  5. ঙ) None of these
ব্যাখ্যা

We use so that and in order that to talk about purpose.
We often use them with modal verbs (can, would, will, etc.).

I’ll go by car so that I can take more luggage.
We left a message with his neighbour so that he would know we’d called.
We have been working hard so that we can win this year's challenge.

Source: Cambridge Dictionary

৩৫.
I always listen radio while going to office. (Sentence Correction ''word missing)
  1. ক) to
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) up
  5. ঙ) None of these
ব্যাখ্যা

You only have to read/look at/listen to etc something
- We sat around listening to music.
- She refused to listen to reason.
- You only have to look at the statistics to see that things are getting worse.

Source: Longman Dictionary of Contemporary English

৩৬.
Global strategies to control ______(36) disease have historically included the erection of barriers to international travel and ______(37) keeping people with such deadly diseases outside national borders has ______(38) as an important public health policy in the human immunodeficiency virus (HIV) epidemic. Between 29 and 50 countries ______(39) to have introduced border restrictions on HIV positive foreigners, usually those planning an ______(40) stay in the country such as students, workers or Seaman.
36) Choose a word for each question given below to complete the passage.
  1. ক) infectious
  2. খ) defective
  3. গ) infective
  4. ঘ) prolonged
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Infectious - (Disease) likely to be transmitted to people through the environment.
রোগ সাধারণত infectious হয়। যেমন AIDS একটি infectious রোগ।
প্রশ্নের context অনুসারে তাই এখানে infectious হবে।

৩৭.
Choose a word for each question given below to complete the passage.
  1. ক) emmigration
  2. খ) immigrate
  3. গ) immigration
  4. ঘ) migration
  5. ঙ) None of these
ব্যাখ্যা

- Migration মানে বোঝায় এক দেশ থেকে আরেক দেশে যাওয়া।
- Immigration দ্বারা বোঝায় এক দেশ থেকে আরেক দেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আসাকে।
এখানে, বাক্যের context অনুসারে এখানে হবে - migration।

৩৮.
Choose a word for each question given below to complete the passage.
  1. ক) reemerged
  2. খ) merged
  3. গ) returned
  4. ঘ) restrained
  5. ঙ) None of these
ব্যাখ্যা
reemerged - come into sight or prominence once more. এখানে এই শব্দটি ব্যবহারিক অর্থ দাড়ায় পুনরায় কাজে লাগা।
৩৯.
Choose a word for each question given below to complete the passage.
  1. ক) reports
  2. খ) is reported
  3. গ) are
  4. ঘ) are reported
  5. ঙ) None of these
ব্যাখ্যা
বাক্যটি passive হওয়ায় শূন্যস্থানে are reported হবে।
৪০.
Choose a word for each question given below to complete the passage.
  1. ক) intended
  2. খ) extended
  3. গ) unplanned
  4. ঘ) interested
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Extended - lasting longer than is usual or expected; prolonged
৪১.
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৫৮
  2. খ) ৪২
  3. গ) ৬৮
  4. ঘ) ৮৬
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৮৯ এবং ৩১।
এদের পার্থক্য = ৮৯ - ৩১ = ৫৮ 

৪২.
একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ৪ : ৫
  2. খ) ৪ : ৬
  3. গ) ৫ : ৬
  4. ঘ) ৫ : ৪
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

একটি দ্রব্যের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২৫% লাভে এর বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য : বিক্রয়ময়ল্য = ১০০ : ১২৫ = ৪ : ৫

৪৩.
৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১৮টি
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাটি ১৫ দ্বারা বিভাজ্য এবং ১৫ এর গুণিতক।
৫ ও ৯৫ এর মধ্যে ১৫ এর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে- ১৫, ৩০, ৪৫, ৬০, ৭৫ এবং ৯০।
∴ নির্ণেয় সংখ্যা ৬ টি।

৪৪.
৫টি আপেল ২০ টাকার কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?
  1. ক) ৫০%
  2. খ) ৩৫%
  3. গ) ২০%
  4. ঘ) ১০%
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

শতকরা লাভ = (৩০ - ২০) / ২০ = ৫০%

৪৫.
রোমান সংখ্যা MMMDCCLXXVII = ?
  1. ক) ৩৭৭৭৭
  2. খ) ৩৩৩৭৭৭
  3. গ) ৩৩৩৫৭৭
  4. ঘ) ৩৭৭
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

রোমান সংখ্যার Face Value - I = 1, V = 5, X = 10, L = 50, C = 100, D = 500, এবং M = 1,000
সুতরাং, 
MMMDCCLXXVII = 1000 + 1000 + 1000 + 500 + 100 + 100 + 50 + 10 + 10 + 5 + 1 + 1
= 3777

৪৬.
৫৬ ফুট ব্যাসার্ধের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রে পরিণত করলে বর্গক্ষেত্রের যে কোন একদিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ২৮ ফুট
  2. খ) ৩৬.৮ ফুট
  3. গ) ৪৯.৬ ফুট
  4. ঘ) ৪৬ ফুট
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ ৫৬ ফুট 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr² = ৩.১৪১৬ × ৫৬² = ৯৮৫২.০৬ বর্গফুট
প্রশ্নমতে,বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯৮৫২.০৬ বর্গফুট
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √৯৮৫২.০৬ = ৯৯.২৬ ফুট।

৪৭.
২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?
  1. ক) ২২৯.৬০ টাকা
  2. খ) ১২৯.২৯ টাকা
  3. গ) ২২৭.৮০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

চৌবাচ্চাটি বর্গাকৃতির, যার গভীরতা ২.৫ মিটার
মনে করি,
বর্গাকৃতি চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য ক মিটার
∴ বর্গাকৃতি চৌবাচ্চার আয়তন = ক × ক × ২.৫ ঘ.মি. = ২.৫ × ক ঘনমিটার

চৌবাচ্চাটিতে পানি ধরে ২৮,৯০০ লিটার

= ২৮৯০০ × ১০০০ ঘন সে.মি. [যেহেতু, ১ লিটার = ১০০০ ঘন সে.মি.]
= ২৮৯০০০০০ ঘন সে.মি.
= ২৮.৯ ঘনমিটার [যেহেতু, ১০০০০০০ ঘন সে.মি. = ১ ঘন মিটার]

প্রশ্নমতে, ২.৫ × ক = ২৮.৯
বা, ক = ১১.৫৬
বা, ক = ৩.৪

বর্গাকৃতি চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য ৩.৪ মিটার
∴ বর্গাকৃতি চৌবাচ্চার তলের ক্ষেত্রফল = ক বর্গমিটার = (৩.৪) বর্গমিটার
= ১১.৫৬ বর্গমিটার
সুতরাং, বর্গাকৃতি চৌবাচ্চার ভেতরের চার দেয়ালের ক্ষেত্রফল = ৪ × (৩.৪ × ২.৫) বর্গমিটার।
= ৩৪ বর্গমিটার

∴ চৌবাচ্চাটির তলা ও ভেতরের চার দেয়ালের ক্ষেত্রফল = (১১.৫৬ + ৩৪) বর্গমিটার
= ৪৫.৫৬ বর্গমিটার

প্রতি বর্গমিটার ৫ টাকা খরচে এলুমিনিয়ামের পাত লাগাতে মোট খরচ হবে = ৫ × ৪৫.৫৬ = ২২৭.৮০ টাকা 

৪৮.
৮৪০ এর ৭.৫% = ?
  1. ক) ৭৭
  2. খ) ৭৩
  3. গ) ৬৫
  4. ঘ) ৬৩
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৮৪০ এর ৭.৫%
= ৮৪০ × ৭.৫/১০০
= ৮.৪ × ৭.৫
= ৬৩

৪৯.
a + b = 9m এবং ab = 18m2 হলে a - b = ?
  1. ক) 3m
  2. খ) -3m
  3. গ) 6m
  4. ঘ) 8
  5. ঙ) a এবং b উভয়ই
ব্যাখ্যা

(a - b)2
= (a + b)2 - 4ab
= (9m)2 - 4 X 18m2
=81m2 - 72m2
= 9m2
∴ (a-b) = ±3m

৫০.
3log2 + log5 = ?
  1. ক) log 30
  2. খ) log 40
  3. গ) 3 log 7
  4. ঘ) log 13
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

3log2 + log5
= log23 + log5
= log8 + log5
= log(8 × 5)
= log 40

৫১.
একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে ১৫ মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়। অপর প্রান্ত ঘর থেকে ৮ মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত?
  1. ক) ১৭ মিটার
  2. খ) ১৮ মিটার
  3. গ) ১৯ মিটার
  4. ঘ) ২০ মিটার
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

মই এর দৈর্ঘ্য x মিটার হলে,
x² = 15² + 8² = 289
∴ x = 17 m

৫২.
4a² + 11a + 6 = 0 হলে, a = ?
  1. ক) -2
  2. খ) -0.75
  3. গ) -2
  4. ঘ) a এবং b উভয়ই
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
4a² + 11a + 6 = 0
⇒ 4a² + 8a + 3a + 6 = 0
⇒ 4a(a + 2) + 3(a + 2) = 0
⇒ (4a + 3)(a + 2) = 0
হয়, a = -3/4 = -0.75 অথবা a = -2
৫৩.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ১৬০ টাকা
  3. গ) ৬৪ টাকা
  4. ঘ) ৮০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ ৫/১০০ টাকা
∴ ৬৪০ টাকার ২ বছর ৬ মাস বা ৫/২ বছরের সুদ (৫ × ৬৪০ × ৫)/(১০০ × ২) = ৮০ টাকা

৫৪.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ এবং ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে ৫ এবং ৯?
  1. ক) ৪৮
  2. খ) ৩৯
  3. গ) ৫৩
  4. ঘ) ৪১
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১২- ৫ = ৭; ১৬ - ৯ = ৭
এখন,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
∴ ১২, ১৬ এর লসাগু = ২ × ২ × ৩ × ২ × ২ = ৪৮
সুতরাং, নির্ণেয় সংখ্যা = ৪৮ - ৭ = ৪১

৫৫.
টাকায় ১২ টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হলে?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১১
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৪% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৬ টাকা

আবার, ৪৪% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য = ১৪৪ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকায় বিক্রয়মূল্য = ১৪৪/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০/৯৬ টাকায় বিক্রয়মূল্য = (১০০×১৪৪)/(১০০×৯৬) টাকা
= ৩/২ টাকা
= ১.৫ টাকা

অর্থাৎ,
১.৫ টাকায় বিক্রয় করতে হবে ১২ টি লেবু
 ∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ১২/১.৫ = ৮ টি লেবু

৫৬.
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার /ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?
  1. ক) ১০০
  2. খ) ১২০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৮০
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি,
ঘণ্টায় 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার
অর্থাৎ, ঘণ্টায় 40 কিলোমিটার বেগে যায় (240 - x) কিলোমিটার
প্রশ্নমতে,
x/60 + (240 - x)/40 = 5
⇒ 2x + 720 - 3x = 5 × 120
⇒ x = 720 - 600 = 120
∴ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে যায় 120 কি.মি.

৫৭.
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?
  1. ক) ১২০০
  2. খ) ১১
  3. গ) ৩
  4. ঘ) ১.২
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৩ এবং ৪ এর ল.সা.গু = ১২
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ১২ মিটার গেলে
∴ ১০০ বার বেশি ঘুরবে = ১২ × ১০ = ১২০০ মিটার = ১.২ কি.মি. পথ গেলে

৫৮.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ এবং ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কত সময় পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ক) ১০ মিনিট
  2. খ) ১৪ মিনিট
  3. গ) ১৮ মিনিট
  4. ঘ) ২৩ মিনিট
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৩, ৫, ৭, ৮ ও ১০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৮৪০
সুতরাং পাঁচটি ঘণ্টা ৮৪০ সেকেন্ড বা (৮৪০ ÷ ৬০) = ১৪ মিনিট পর পুনরায় একত্রে বাজবে।

৫৯.
শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?
  1. ক) ২৮০ টাকা
  2. খ) ৩২০ টাকা
  3. গ) ৩৮০ টাকা
  4. ঘ) ৪৯০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৬% হার সুদে, ১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা
৯৫০ টাকার ৮ বছরের সুদ = (৬ × ৯৫০ × ৮)/১০০ = ৪৫৬ টাকা

এখন, ৭.৫% হার সুদ হলে 
৭.৫ টাকা সুদ হয় ১ বছরে ১০০ টাকায়
∴ ৪৫৬ টাকা সুদ হয় ১৯ বছরে = (১০০ × ৪৫৬)/(৭.৫ × ১৯) = ৩২০ টাকায় 

৬০.
বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫। বর্তমান পুত্রের বয়স কত?
  1. ক) ২৪ বছর
  2. খ) ১৬ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ৮ বছর
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭ক ও ৩ক বছর। 

প্রশ্নমতে, (৭ক - ৪) : (৩ক - ৪) = ১৩ : ৫
(৭ক - ৪)/(৩ক - ৪) = ১৩/৫

এর সমাধান করে পাই, ক = ৮
∴ পুত্রের বর্তমান বয়স = ২৪ বছর

৬১.
কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?
  1. ক) বাইনারি
  2. খ) ডেসিমাল
  3. গ) হেক্সা ডেসিমাল
  4. ঘ) অক্টাল
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: Binary number system) একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই।
- ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।
• সংখ্যা পদ্ধতিকে সাধারণত ৪ ভাগে ভাগ করা হয়।
(১) ডেসিমেল নাম্বার সিস্টেম,
(২) বাইনারী নাম্বার সিস্টেম,
(৩) অক্টাল নাম্বার সিস্টেম ‍ও
(৪) হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম।

৬২.
কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
  1. ক) এমএস ওয়ার্ড
  2. খ) এমএস পাওয়ার পয়েন্ট
  3. গ) নোটপ্যাড
  4. ঘ) এমএস এক্সেল
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

এমএস এক্সেল কম্পিউটারের হিসাব নিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যার।
এমএস ওয়ার্ড যাবতীয় লেখা সম্পর্কিত প্রোগ্রাম বা সফটওয়্যার।
এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাঁ এনিমেশন তৈরির কাজে লাগে। 

৬৩.
কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
  1. ক) কো-এক্সিয়াল কেবল
  2. খ) ফাইবার অপটিক কেবল
  3. গ) টুইস্টেড পেয়ার কেবল
  4. ঘ) আর জে ৪৫ কানেক্টর
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- কো-এক্সিয়াল ক্যাবলের ডাটা ট্রান্সফার রেট ২০০ Mbps.
- টুইস্টেড পেয়ার ক্যাবলের ক্যাটাগরি-৬ ১ গিগাবাইট রেঞ্জে ডাটা ট্রান্সমিট করতে পারে।
- ফাইবার অপটিক ক্যাবলের সর্বোচ্চ গতি ১০ গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে।

৬৪.
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
  1. ক) মনিটর
  2. খ) স্পিকার
  3. গ) প্রিন্টার
  4. ঘ) মাউস
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- কম্পিউটারের আউটপুট ডিভাইসঃ
• মনিটর
• প্লটার
• স্পিকার
• প্রিন্টার
• প্রজেক্টর ইত্যাদি।
- কম্পিউটারের ইনপুট ডিভাইসঃ
• পাঞ্চকার্ড,
• বারকোড রিডার,
• ওয়েবক্যাম,
• মাউস,
• ওএমআর,
• ওসিআর,
• স্ক্যানার,
• জয়স্টিক,
• ট্র্যাকবল,
• লাইটপেন,
• ডিজিটাইজার ইত্যাদি

৬৫.
নিচের কোনটি ডাটা (data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?
  1. ক) পেনড্রাইভ
  2. খ) প্রসেসর
  3. গ) ভিজিএ
  4. ঘ) পাওয়ার সাপ্লাই
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

A USB flash drive (Pendrive) is a data storage device that includes flash memory with an integrated USB interface. It is typically removable, re writable and much smaller than an optical disc.

৬৬.
নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
  1. ক) সি-মস
  2. খ) ওয়াই ম্যাক্স
  3. গ) ব্রডব্যান্ড
  4. ঘ) ব্লু টুথ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপেরিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস (Worldwide Interoperability for Microwave Access) এবং এর IEEE নাম হলো 802.16।
- ওয়াইম্যাক্স (Wimax) এর মাধ্যমে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সৃষ্টি করা যায় স্ট্যান্ডার্ড বা IEEE নাম হলো 802.16।
- ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
- ওয়াইম্যাক্স এর মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকা এমনকি প্রত্যন্ত অঞ্চলেরও ইন্টারনেট অ্যাকসেস সুবিধা পাওয়া যায়।

৬৭.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
  1. ক) পাওয়ার পয়েন্ট
  2. খ) এমএস এক্সেল
  3. গ) সি
  4. ঘ) উইন্ডোজ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সি হলো একটি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা।
এমএস এক্সেল কম্পিউটারের হিসাব নিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যার।
এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাঁ এনিমেশন তৈরির কাজে লাগে।
উইন্ডোজ ৭, ৮, ১০ এগুলো অপারেটিং সিস্টেম।
৬৮.
নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন?
  1. ক) ইয়াহু
  2. খ) গুগল
  3. গ) স্কাইপ
  4. ঘ) বিং
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
Bing হলো মাইক্রোসফট কর্পোরেশন নির্মিত সার্চ ইঞ্জিন। এটি ২০০৯ সালে বাজারে আসে৷ [সূত্রঃ বিং ওয়েবসাইট]
৬৯.
কোন ওয়েবসাইটের নামের শুরুতে ''www'' এর অর্থ কি?
  1. ক) worldwide wireless windows
  2. খ) world wide web
  3. গ) world wide wan
  4. ঘ) worldwide write-free woofer
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
www - world wide web
৭০.
নিচের কোন মাধ্যমটির ডাটা ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
  1. ক) ফ্লপি ডিস্ক
  2. খ) কমপ্যাক্ট ডিস্ক
  3. গ) ডিজিটাল ভিডিও ডিস্ক
  4. ঘ) মডেম
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- Data capacity of floppy disk - 800 KB to 2.8 MB
- compact disk - 680 megabytes
- Blue-Ray DVD (digital video disc or digital versatile disc), সাধারণ ডিভিডি এর মত ১২ মি.মি প্লাস্টিক ডিস্কের সাহায্যে তৈরি এবং এর প্রতিটি লেয়ারের ধারনক্ষমতা 25 GB.

৭১.
নিচের কোনটি আউটপুট যন্ত্র?
  1. ক) মাউস
  2. খ) ট্রাকার বল
  3. গ) স্ক্যানার
  4. ঘ) প্রিন্টার
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- কম্পিউটারের আউটপুট ডিভাইসঃ
• মনিটর
• প্লটার
• স্পিকার
• প্রিন্টার
• প্রজেক্টর ইত্যাদি।
- কম্পিউটারের ইনপুট ডিভাইসঃ
• পাঞ্চকার্ড,
• বারকোড রিডার,
• ওয়েবক্যাম,
• মাউস,
• ওএমআর,
• ওসিআর,
• স্ক্যানার,
• জয়স্টিক,
• ট্র্যাকবল,
• লাইটপেন,
• ডিজিটাইজার ইত্যাদি

৭২.
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে বেশি দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
  1. ক) লেজার প্রিন্টার
  2. খ) ইঙ্কজেট প্রিন্টার
  3. গ) ডট ম্যাট্রিক্স প্রিন্টার
  4. ঘ) বাবল জেট প্রিন্টার
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সবচেয়ে দ্রূতগতির প্রিন্টার হলো লেজার প্রিন্টার। এ ধরণের প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপা হয়। লেজার প্রিন্টারে ছাপার গতি ও মান অত্যন্ত উন্নত এবং নিখুঁত।
[সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি]

৭৩.
আধুনিক কম্পিউটারের জনক কে?
  1. ক) উইলবার রাইট
  2. খ) চার্লস ব্যাবেজ
  3. গ) টিম বার্নার্স লী
  4. ঘ) জন বেয়ার্ড
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৯ম-১০ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোর্ড বইতে এই কথাটা সরাসরি লেখা আছে - ''অনেকেই তাঁকে (চার্লস ব্যাবেজকে) আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন।''
তবে, প্রচলিত উত্তর হিসেবে এরকম থাকতে পারে,
- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। (কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই অনুসারে)
- আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান।
- কম্পিউটার আবিস্কার করেন হাওয়ার্ড এইকেন।
- প্রোগ্রমিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস।
আমরা তথ্য সামনে এনে দিলাম। এই বিষয়ে তর্ক করে আসলে কোন লাভ নেই। মূল পরীক্ষায় আপনাদের বিবেচনা থেকে উত্তর করুন। আমরা বোর্ড বই অনুসরণ করে উত্তর নিয়েছি।

৭৪.
কোনো ই-মেইলে ''CC'' এর অর্থ কি?
  1. ক) Close Circuit
  2. খ) Carbon Copy
  3. গ) Close Contact
  4. ঘ) Contract Center
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
- CC= Carbon Copy
- BCC = Blind Carbon Copy
৭৫.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) উইন্ডোজ ভিস্তা
  2. খ) এমএস এক্সেল
  3. গ) ওরাকল
  4. ঘ) নোটপ্যাড
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মাইক্রোসফট কর্পোরেশনের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। এর উইন্ডোজ ভিস্তা ভার্সন ২০০৭ সাল থেকে ব্যবহার হয়ে আসছিলো।
৭৬.
CPU এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Core Performance Unit
  2. খ) Central Processing Unit
  3. গ) Core Programming Unit
  4. ঘ) Cyber Programming Unit
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

CPU এর পূর্ণরূপ - Central Processing Unit
এর ৩ টি অংশ।
যথা - Control Unit, Arithmetic Logic Unit (গাণিতিক যুক্তি অংশ) and Memory/Register.

৭৭.
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
  1. ক) বিজয়
  2. খ) সুলেখা
  3. গ) সুতনী
  4. ঘ) রূপসা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- বিজয় বাংলা লেখার সফটওয়্যার বাকিগুলো বাংলা ফন্ট।
- বাংলায় অত্যন্ত জনপ্রিয় ফন্টগুলাের মধ্যে রয়েছে আদর্শলিপি, সুলেখা, সারদা, আনন্দ, সুশ্রী, মেঘনা, চন্দ্রবর্তী, সুতনী, যমুনা।

৭৮.
কম্পিউটার ভাইরাস কি?
  1. ক) একটি ক্ষতিকারক জীবাণু
  2. খ) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
  3. গ) একটি ক্ষতিকারক বর্তনী
  4. ঘ) একটি ক্ষতিকারক চৌম্বক ক্ষেত্র
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা


VIRUS শব্দের পূর্ণ হলাে Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায়- গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক University of New Haven'-এর অধ্যাপক ফ্রেন্ড কোহেন (Fred Cohen)।
- ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
- ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।
যেমন- বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। অতি পরিচিত কিছু ভাইরাস হলাে Stone, Vienna, CIH, AIDS, Shortcut, Folder, Trojan Horse ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

VIRUS এর কারণে -
ক) মেমোরি কমে যায় - কারণ নিজে নিজে প্রয়োজনীয় ফাইল কপি করে স্পেস নষ্ট করে।
খ) গতি কমে যায় - কারণ, ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারের রিসোর্স ব্যবহার করা শুরু করে দেয়।
গ) ফাইল ওপেন হতে বেশি সময় লাগে - অনেকক্ষেত্রে ফাইল স্থায়ীভাবে Corrupt ও করে দিতে পারে।

৭৯.
নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে?
  1. ক) গ্রাফিক্স কার্ড
  2. খ) হার্ডডিস্ক
  3. গ) রম
  4. ঘ) প্রসেসর
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
কম্পিউটারের কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing Unit) অভ্যন্তরীণ স্মৃতি অংশ, নিয়ন্ত্রণ অংশ এবং গাণিতিক/যুক্তি অংশ নিয়ে গঠিত। একে সংক্ষেপে সিপিইউ (CPU) বলা হয়। এই অংশেই কম্পিউটারের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। এটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ।
- কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে মাইক্রোপ্রসেসর।
- হার্ডডিক্স ব্যবহৃত হয় তথ্য ধারণ করার জন্য।
৮০.
কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
  1. ক) ডিভিডি রম ড্রাইভ
  2. খ) মডেম
  3. গ) পেনড্রাইভ
  4. ঘ) কোনটি নয়
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

মডেমঃ এই যন্ত্রের মাধ্যমে টেলিফোন লাইনের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করে৷
Modulator / Demodulator এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম৷ কম্পিউটার ও টেলিফোন লাইনের মাঝে মডেম ব্যবহার করে দূরবর্তী নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করা হয়।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৮১.
দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?
  1. ক) জুন '১০ - জুন '১২
  2. খ) জুন '১০ - জুন '১৪
  3. গ) জুন '০৯ - জুন '১১
  4. ঘ) জুন '০৯ - জুন '১৩
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

দারিদ্র্য বিমোচন কৌশলপত্র(পিআরএসপি) দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণভাবে গৃহীত নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা। দেশগুলি তাদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে কৌশলসমূহ প্রস্ত্তত করে। এ দলিল প্রণয়নের মাধ্যমে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য (এমডিজি) এবং দক্ষিণ এশীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতি বাংলাদেশের অঙ্গীকার প্রকাশ করা হয়েছে।

মার্চ ২০০৩ সালে বাংলাদেশ অন্তবর্তীকালীন পিআরএসপি (আইপিআরএসপি) প্রথম প্রণয়ন করে। এর শিরোনাম ছিল ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের কৌশল’। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দারিদ্র্য বিমোচনের জন্য সুশাসনকে প্রধান সোপান হিসাবে গণ্য করে প্রথম যাত্রা শুরু হয়। আইপিআরএসপিকে প্রাথমিক সোপান হিসাবে গণ্য করে অক্টোবর ২০০৫ সালে অধিকতর ও ব্যাপক কর্মসূচি ও কৌশল প্রণয়নে কাজ সম্পন্ন করা হয়। এই দলিলটির শিরোনাম ছিল ‘আনলকিং দ্য পটেনশিয়াল: দ্রুততর দারিদ্র্য বিমোচনের জাতীয় কৌশল’ যা পিআরএসপি নামে বহুল প্রচারিত। ২০০৮ সালের অক্টোবরে ২০০৫ সালে প্রণীত দলিলটিকে হালনাগাদ করা হয়। উন্নয়ন সংক্রান্ত নীতির ধারাবাহিক স্বাক্ষর হিসাবে গৃহীত এ দলিলের শিরোনাম হলো ‘দ্রুততর দারিদ্র্য বিমোচনের কৌশল-২ (অর্থবছর ২০০৯-১১) পথে অগ্রযাত্রা’।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলাপিডিয়া 

৮২.
বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়?
  1. ক) ১ নভেম্বর '০৭
  2. খ) ১১ নভেম্বর '১১
  3. গ) ৮ নভেম্বর '০৮
  4. ঘ) ১১ নভেম্বর '০৮
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের নির্দেশনা থাকলেও স্বাধীনতার প্রায় ৩৬ বছর পর ১ নভেম্বর ২০০৭ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়।
এ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের থেকে বিচারিক ম্যাজিস্ট্রেটগণ ক্ষমতা দায়িত্ব বুঝে নেওয়ার মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়। তবে এ প্রক্রিয়া এখনো পূর্ণতা লাভ করেনি।
বর্তমানে অধস্তন আদালত সমূহে বিচারক নিয়োগ ও নিয়ন্ত্রণের বিষয়টি জুডিশিয়াল সার্ভিস কাউন্সিল দেখভাল করে থাকে।
(সূত্রঃ সুপ্রিম কোর্ট ও জুডিশিয়াল সার্ভিস কাউন্সিল ওয়েবসাইট)

৮৩.
কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
  1. ক) ২ মার্চ ১৯৭১
  2. খ) ৭ মার্চ ১৯৭১
  3. গ) ২৫ মার্চ ১৯৭১
  4. ঘ) ২৬ মার্চ ১৯৭১
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ২৩ মার্চ ১৯৭১ সালে ধানমন্ডিতে তার নিজ বাসভবনে।
[সূত্র: dailyinqilab.com]

৮৪.
ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয়?
  1. ক) ১ ফেব্রুয়ারি
  2. খ) ৫ ফেব্রুয়ারি
  3. গ) ৭ ফেব্রুয়ারি
  4. ঘ) ৭ মার্চ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন।
- বঙ্গবন্ধুর ঘোষিত ছয়টি দফা হলো-
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন।
২. ফেডারেল সরকার।
৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা।
৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য।
৫. বৈদেশিক বাণিজ্য।
৬. প্যারা মিলিশিয়া গঠন।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

৮৫.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ২৩ অক্টোবর
  3. গ) ৭ মার্চ
  4. ঘ) ৪ নভেম্বর
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান খসড়া তৈরীর উদ্দেশ্যে গণপরিষদে ১১ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ঠ সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন - ড. কামাল হোসেন।
- এই কমিটি ৭০টি বৈঠক করে খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং ১২ অক্টোবর, ১৯৭২ তারিখে গণপরিষদে উত্থাপন করা হয় সাধারন আলোচনার জন্য।
- গণপরিষদ সদস্যরা সাধারন আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদে পাশ হয়। ৪ নভেম্বরকে তাই সংবিধান দিবস হিসাবে পালন করা হয়।
- সংবিধান ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
সূত্রঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস

৮৬.
কোন বিদেশী রাষ্ট্রপধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?
  1. ক) পণ্ডিত জওহরলাল নেহেরু
  2. খ) মার্শাল জোসেফ টিটো
  3. গ) লালবাহাদুর শাস্ত্রী
  4. ঘ) রিচার্ড নিক্সন
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- ৩১ জানুয়ারি ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো জাতীয় সংসদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন।
- ১৮ জুন ১৯৭৪ সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেন।
- বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত এই দুজন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট

৮৭.
বর্তমান গ্রামীণ ব্যাংক ''গ্রামীণ ব্যাংক প্রকল্প'' রূপে কবে কাজ শুরু করে?
  1. ক) ১৯৮৩ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণ বিষয়ক একটি গবেষণা প্রকল্প চালু করেন যা পরবর্তীতে টাঙ্গাইল জেলাতেও বিস্তৃত হয়।
প্রকল্পটি সফলতা লাভ করায় বাংলাদেশ সরকার ১৯৮৩ সালের ২ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে এই প্রকল্পকে গ্রামীণ ব্যাংক এ রূপান্তর করে।
২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্র: গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট)

৮৮.
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
  1. ক) ৩০০
  2. খ) ৩৩০
  3. গ) ৩৪৫
  4. ঘ) ৩৫০
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- ১৯৭৩ সালে অর্থাৎ প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি।
- তখন সংসদের মোট আসন সংখ্যা ছিল ৩১৫টি।
- ১৯৭৯ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৩০ টি।
- তখন মোট আসন সংখ্যা ছিল ৩৩০ টি।
- পরবর্তীতে ২০০১ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৪৫ টি।
- সর্বশেষ ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন করা হয় ৫০ টি।
- ফলে বর্তমানে জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয়।

৮৯.
অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।
- বর্তমানে এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
- অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
(সূত্রঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)

৯০.
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০ অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
  1. ক) ৬ষ্ঠ
  2. খ) ৭ম
  3. গ) ৮ম
  4. ঘ) ৯ম
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০ অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম দেশ।
এ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬.৪ কোটি এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১২৭ জন।
মূল প্রশ্নে ২০০৯ ছিলো, আমরা প্রশ্ন আপডেট করে দিয়েছি।
৯১.
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়?
  1. ক) রূপা
  2. খ) তামা
  3. গ) এলুমিনিয়াম
  4. ঘ) টাংস্টেন
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি।
কিন্তু বৈদ্যুতিক শক্তির অপচয় হয় বলে ফিলামেন্ট দেয়া বাল্বের প্রচলন কমে আসছে।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৯২.
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) কার্বন ডাই অক্সাইড
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

আয়তন অনুযায়ী বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ-
নাইট্রোজেন - ৭৮.০২%
অক্সিজেন - ২০.৭১%
আরগন - ০.৮০%
কার্বন ডাই অক্সাইড - ০.০৩%
জলীয় বাষ্প - ০.৪১%
অন্যান্য গ্যাসসমূহ - ০.০২%
ধূলিকণা ও কণিকা - ০.০১%
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৯৩.
মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
  1. ক) ২১ জোড়া
  2. খ) ২২ জোড়া
  3. গ) ২৩ জোড়া
  4. ঘ) ২৪ জোড়া
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ৪৬ টি বা ২৩ জোড়া। ‌
এরমধ্যে ২২ জোড়া বা ৪৪ টি অটোজোম এবং ১ জোড়া বা ২টি সেক্স ক্রোমোজোম।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯৪.
উপকূলে পর পর ২টি জোয়ার এর মধ্যে কত সময়ের ব্যবধান থাকে?
  1. ক) ৬ ঘন্টা
  2. খ) ১২ ঘন্টা
  3. গ) ২৪ ঘন্টা
  4. ঘ) ৪৮ ঘন্টা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো ১২ ঘণ্টা ২৬ মিনিট।

চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। সমুদ্রের পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে ভাঁটা বলে।

প্রতি ১২ ঘন্টা ২৬ মিনিট পরপর এই জোয়ার ভাঁটা সংঘঠিত হয়। অর্থাৎ সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু’বার জোয়ার ও দু’বার ভাঁটা হয়।
সমুদ্রের মোহনা থেকে নদীগুলোর স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাঁটা বেশি অনুভূত হয়। সমুদ্রের মধ্যভাগ থেকে উপকূলের কাছে পানির অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা বেশি থাকে।

তবে বিভিন্ন নদীপথে দেশের ভিতরে সমুদ্রের পানি যখন প্রবেশ করে এবং নেমে যায় তাকে জোয়ার ভাঁটা বলে না।

উৎসঃ এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

 

৯৫.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
  1. ক) কঠিন
  2. খ) তরল
  3. গ) বায়বীয়
  4. ঘ) শূন্য মাধ্যম
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে এবং সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে।
উল্লেখ্য, শব্দ মাধ্যম ছাড়া পরিবাহিত হতে পারে না। তাই শূণ্যতায় শব্দের কোন অস্তিত্বই নেই, গতি কম বা বেশি হওয়ার তো প্রশ্নই আসে না।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই

৯৬.
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
  1. ক) ইউরোনিয়াম
  2. খ) সোডিয়াম
  3. গ) লিথিয়াম
  4. ঘ) পারদ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

• পারদ একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
• এর পারমাণবিক সংখ্যা ৮০ এবং গলনাঙ্ক প্রায় ৩৮.৮৩° সেলসিয়াস।
• তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৯৭.
মানবদেহে কতটি হাড় আছে?
  1. ক) ২০০
  2. খ) ২০৮
  3. গ) ২০৬
  4. ঘ) ৩০৬
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬ টি।
এগুলোর মধ্যে সর্ববৃহৎ অস্থি ফিমার ও ক্ষুদ্রতম অস্থির স্টেপিস‌।
৯৮.
মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
  1. ক) ৭ দিন
  2. খ) ৩০ দিন
  3. গ) ১২০ দিন
  4. ঘ) ১৮০ দিন
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

লোহিত রক্তকণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। লোহিত রক্তকণিকা প্লীহা তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

লোহিত রক্তকণিকার আয়ু ১২০ দিন। লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। লোহিত রক্তকণিকা প্লীহা তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।
সূত্র: জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি

৯৯.
কোনটি উদ্ভিদের সালোকসংশ্লেষণে কাজ করে?
  1. ক) জ্যান্থোফিল
  2. খ) জাইলেম
  3. গ) ক্রোমোপ্লাস্ট
  4. ঘ) ক্লোরোফিল
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক সমূহ - আলো, কার্বন-ডাই-অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ (নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লৌহ)।
অভ্যন্তরীণ প্রভাবক সমূহ - ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

১০০.
পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) অ্যামিবা
  2. খ) ঈস্ট
  3. গ) টি-২ ফাজ
  4. ঘ) H1N5
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
পাউরুটি তৈরিতে ঈস্ট ব্যবহৃত হয়। অবাত শ্বসনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডের কারণে পাউরুটি ফুলে উঠে।

ঈষ্ট হচ্ছে এক ধরনের এককোষী ছত্রাক জাতীয় উদ্ভিদ, এরা অবাত শ্বসনে সক্ষম। ঈষ্ট শর্করা জাতীয় খাদ্যকে এনজাইমের সাহায্যে ভেঙ্গে অবাত শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সইড তৈরি করে এবং মধ্যবর্তী যৌগ হিসেবে ইথানল তথা ইথাইল অ্যালকোহল তৈরি করে।