পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
If k is a positive integer, what is the smallest possible value of k such that 1080 × k is the square of an integer?
  1. 10
  2. 15
  3. 30
  4. 42
ব্যাখ্যা

Question: If k is a positive integer, what is the smallest possible value of k such that 1080 × k is the square of an integer?

Solution:
আমরা জানি, একটি সংখ্যা পূর্ণবর্গ হতে হলে এর মৌলিক গুণনীয়কের ঘাতসমূহ জোড় সংখ্যা হতে হবে।

1080 = 2 × 2 × 2 × 3 × 3 × 3 × 5
= 23 × 33 × 5

1080k = 23 × 33 × 5 × k

এখন,
এখন k এর মান 2 × 3 × 5 = 30  হলে, 1080k একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
1080 × 30 = (23 × 33 × 5) × (2 × 3 × 5)
= 24 × 34 × 52

যেহেতু এই গুণফলের সব মৌলিক উৎপাদকের ঘাত জোড়, তাই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা।
সুতরাং, k = 30 হলে 1080 × k পূর্ণবর্গ সংখ্যা হয়।

.
The average weight of 20 students is 50 kg, and the average weight of another 30 students is 60 kg. What is the average weight of all 50 students combined?
  1. 54.5 kg
  2. 55 kg
  3. 56 kg
  4. 57.5 kg
ব্যাখ্যা

Question: The average weight of 20 students is 50 kg, and the average weight of another 30 students is 60 kg. What is the average weight of all 50 students combined?

Solution:
20 জন ছাত্রের গড় ওজন = 50 কেজি
∴ 20 জন ছাত্রের ওজনের সমষ্টি = 20 × 50 = 1000 কেজি

30 জন ছাত্রের গড় ওজন = 60 কেজি
∴ 30 জন ছাত্রের ওজনের সমষ্টি = 30 × 60 = 1800 কেজি

মোট ওজনের সমষ্টি = 1000 + 1800 = 2800 কেজি
মোট ছাত্র সংখ্যা = 20 + 30 = 50 জন

সুতরাং, সম্মিলিত গড় ওজন = 2800/50 = 56 কেজি

.
X and Y share profits in the ratio 3 : 2. If 10% of the total profit is donated to a fund and X's share is Tk. 5400, find the total profit.
  1. Tk. 6000
  2. Tk. 9200
  3. Tk. 10000
  4. Tk. 14000
ব্যাখ্যা

Question: X and Y share profits in the ratio 3 : 2. If 10% of the total profit is donated to a fund and X's share is Tk. 5400, find the total profit.

Solution:
মনে করি, মোট লাভ = Tk. x
10% ফান্ডে দেওয়ার পর বাকি থাকে = 100% - 10% = 90% of x
= 90x/100

X এবং Y এর লাভের অনুপাত 3 : 2
অর্থাৎ, X এর অংশ = 90x/100 এর 3/(3 + 2)
= 90x/100 এর 3/5

প্রশ্নমতে,
90x/100 × (3/5) = 5400
⇒ 9x/10 × (3/5) = 5400
⇒ 27x/50 = 5400
⇒ 27x = 5400 × 50
⇒ x = 270000/27
∴ x = 10000

সুতরাং, মোট লাভ হলো Tk. 10000

.
The sum of the ages of a mother and daughter is 50 years. Five years ago, the mother was four times as old as her daughter. What is the present age of the daughter?
  1. 10 years
  2. 13 years
  3. 16 years
  4. 17 years
ব্যাখ্যা

Question: The sum of the ages of a mother and daughter is 50 years. Five years ago, the mother was four times as old as her daughter. What is the present age of the daughter?

Solution:
ধরি, মেয়ের বর্তমান বয়স = x বছর
তাহলে, মাতার বর্তমান বয়স = (50 - x) বছর

পাঁচ বছর আগে,
মেয়ের বয়স ছিল = (x - 5) বছর
মাতার বয়স ছিল = (50 - x) - 5 = (45 - x) বছর

প্রশ্নমতে,
45 - x = 4(x - 5)
⇒ 45 - x = 4x - 20
⇒ 45 + 20 = 4x + x
⇒ 65 = 5x
⇒ x = 65/5
⇒ x = 13

সুতরাং, মেয়ের বর্তমান বয়স হলো 13 বছর।

.
A committee of 5 members is to be selected from 7 men and 4 women. In how many ways can this be done if exactly 3 men must be selected?
  1. 210
  2. 360
  3. 420
  4. 280
ব্যাখ্যা

Question: A committee of 5 members is to be selected from 7 men and 4 women. In how many ways can this be done if exactly 3 men must be selected?

Solution:
এখানে, একটি কমিটি গঠন করতে হলে 3 জন পুরুষ এবং (5 - 3) = 2 জন মহিলা নির্বাচন করতে হবে।

7 জন পুরুষ থেকে 3 জন পুরুষ নির্বাচন করার উপায়:
7C3 = 7!/{3! (7 - 3)!}
= (7 × 6 × 5)/(3 × 2 × 1)
= 35 টি

4 জন মহিলা থেকে 2 জন মহিলা নির্বাচন করার উপায়:
4C2 = 4!/{2! (4 - 2)!}
= (4 × 3)/(2 × 1)
= 6 টি
সুতরাং, মোট সম্ভাব্য উপায় = 35 × 6 = 210 টি।

অতএব, কমিটি গঠনের মোট উপায় হলো 210 টি।

.
If x2 - √7x + 1 = 0, then the value of x2 + x- 2 = ?
  1. 3
  2. 5
  3. 8
  4. 3√2
ব্যাখ্যা

Question: If x2 - √7x + 1 = 0, then the value of x2 + x- 2 = ?

Solution:
দেয়া আছে,
x2 - √7x + 1 = 0
⇒ x2 + 1 = √7x
⇒ x + (1/x) = √7 [উভয়পক্ষকে x দ্বারা ভাগ করে]

প্রদত্ত রাশি = x2 + x- 2
= x2 + (1/x2)
= (x + 1/x)2 - 2 . x . (1/x)
= (√7)2 - 2
= 7 - 2
= 5

∴ নির্ণেয় মান হলো 5

.
What is the difference between simple and compound interest at 5% per annum on a sum of Tk. 8000 at the end of 2 years?
  1. Tk. 20
  2. Tk. 32
  3. Tk. 50
  4. Tk. 64
ব্যাখ্যা

Question: What is the difference between simple and compound interest at 5% per annum on a sum of Tk. 8000 at the end of 2 years?

Solution:
এখানে,
মূলধন (P) = 8000 টাকা
সুদের হার (r) = 5%
সময় (n) = 2 বছর

সরল সুদ (SI):
SI = (P × r × n)/100
= (8000 × 5 × 2)/100
= 800 টাকা

চক্রবৃদ্ধি সুদ (CI):
A = P(1 + r/100)n
= 8000(1 + 5/100)2
= 8000(105/100)2
= 8000 × (105/100) × (105/100)
= 8820 টাকা

চক্রবৃদ্ধি সুদ (CI) = A - P
= 8820 - 8000
= 820 টাকা

∴ সুদের পার্থক্য = CI - SI
= 820 - 800
= 20 টাকা

.
What is the distance between the points (- 1, - 4) and (4, 8)?
  1. 10
  2. 13
  3. 17
  4. 5
ব্যাখ্যা

Question: What is the distance between the points (- 1, - 4) and (4, 8)?

Solution:
আমরা জানি, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো:
d = √{(x2 - x1)2 + (y2 - y1)2}

দেওয়া আছে,
প্রথম বিন্দু A = (x1, y1) = (- 1, - 4)
দ্বিতীয় বিন্দু B = (x2, y2) = (4, 8)

∴ d = √[{4 - (-1)}2 + {8 - (- 4)}2]
⇒ d = √[(4 + 1)2 + (8 + 4)2]
⇒ d = √[52 + 122]
⇒ d = √[25 + 144]
⇒ d = √169
⇒ d = 13

∴ দূরত্ব হলো 13 একক।

.
A square and a circle have the same perimeter. The length of the side of the square is 44 cm. What is the area of the circle?
  1. 616 square cm
  2. 1760 square cm
  3. 2024 square cm
  4. 2464 square cm
ব্যাখ্যা

Question: A square and a circle have the same perimeter. The length of the side of the square is 44 cm. What is the area of the circle?

Solution:
বর্গের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য
= 4 × 44 সেমি
= 176 সেমি

প্রশ্নমতে, বর্গ এবং বৃত্তের পরিসীমা সমান।
সুতরাং, বৃত্তের পরিধি = 176 সেমি

আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
⇒ 2πr = 176
⇒ 2 × (22/7) × r = 176
⇒ (44/7) × r = 176
⇒ r = 176 × (7/44)
∴ r = 28 সেমি

এখন, বৃত্তের ক্ষেত্রফল = πr2
= (22/7) × (28)2
= (22/7) × 784
= 22 × 112
= 2464 বর্গ সেমি

১০.
  1. 12
  2. 9/4
  3. 15
  4. 8
ব্যাখ্যা

Question:

Solution:

১১.
What is the H.C.F. of the following fractions? 6/7, 12/21, 18/35.
  1. 1/12
  2. 2/35 
  3. 4/75
  4. 3/70
ব্যাখ্যা

Question: What is the H.C.F. of the following fractions? 6/7, 12/21, 18/35.

Solution:
আমরা জানি,
ভগ্নাংশের গসাগু = (লবের গসাগু)/(হরের লসাগু)

এখানে লবসমূহ = 6, 12 এবং 18
6 = 2 × 3
12 = 22 × 3
18 = 2 × 32
∴ লবসমূহের গসাগু (H.C.F.) = 2 × 3 = 6

এখানে হরসমূহ = 7, 21 এবং 35
7 = 7 × 1
21 = 3 × 7
35 = 5 × 7
∴ হরসমূহের লসাগু (L.C.M.) = 3 × 5 × 7 = 105

ভগ্নাংশের গসাগু = লবের গসাগু/হরের লসাগু
= 6/105
= 2/35 

১২.
A ladder is leaning against a wall. It makes a 60° angle with the ground. If the distance between the foot of the ladder and the wall is 8 meters, what is the length of the ladder?
  1. 12 meters
  2. 8√2 meters
  3. 16 meters
  4. 20 meters
ব্যাখ্যা

Question: A ladder is leaning against a wall. It makes a 60° angle with the ground. If the distance between the foot of the ladder and the wall is 8 meters, what is the length of the ladder?

Solution:

ধরি, দেয়ালটি হলো AB এবং মইটি হলো AC
মইটি ভূমির সাথে ∠ACB = 60° কোণ তৈরি করে।
মইয়ের গোড়া থেকে দেয়ালের দূরত্ব, BC = 8 মিটার।
মইয়ের দৈর্ঘ্য হলো AC

এখন, ΔABC -এ
cos 60° = BC/AC
⇒ 1/2 = 8/AC
⇒ AC = 8 × 2
⇒ AC = 16
∴ মইয়ের দৈর্ঘ্য 16 মিটার।

১৩.
What is the angle between the hour and minute hand of a clock when it is 8 : 20 am?
  1. 105°
  2. 110°
  3. 120°
  4. 130°
ব্যাখ্যা

Question: What is the angle between the hour and minute hand of a clock when it is 8 : 20 am?

Solution:
8টা 20 মিনিট = 8 + (20/60) ঘণ্টা
= 8 + (1/3) = 25/3 ঘণ্টা

আমরা জানি,
ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় 360° ঘোরে।
∴ 1 ঘণ্টায় ঘোরে = 360°/12 = 30°
∴ 25/3 ঘণ্টায় ঘোরে = (30° × 25)/3 = 250°

আবার,
মিনিটের কাঁটা 60 মিনিটে 360° ঘোরে।
∴ 1 মিনিটে ঘোরে = 360°/60 = 6°
∴ 20 মিনিটে ঘোরে = 20 × 6° = 120°

∴ ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ = |250° - 120°| = 130°

১৪.
A rectangular tank with a length of 4m and a width of 3m can store 30000 liters. What is the height of the tank?
  1. 2.5 meters
  2. 3 meters
  3. 4.5 meters
  4. 6 meters
ব্যাখ্যা

Question: A rectangular tank with a length of 4 meters and a width of 3 meters can store 30000 liters. What is the height of the tank?

Solution:
দেওয়া আছে, ট্যাংকের দৈর্ঘ্য (l) = 4 মিটার,
প্রস্থ (b) = 3 মিটার, এবং
আয়তন (V) = 30000 লিটার।
ধরি, ট্যাংকটির উচ্চতা হলো h মিটার।

আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (4 × 3 × h) ঘনমিটার
= 12h ঘনমিটার

এখন, আমরা জানি, 1 ঘনমিটার = 1000 লিটার।
প্রশ্নমতে,
12h × 1000 = 30000
⇒ 12h = 30000 / 1000
⇒ 12h = 30
⇒ h = 30/12
∴ h = 2.5

সুতরাং, ট্যাংকটির উচ্চতা হলো 2.5 মিটার।

১৫.
A wholesaler buys a laptop for Tk. 40,000 and sells it to a retailer at a profit of 20%. The retailer then sells it to a customer at a profit of 15%. How much does the customer pay to the retailer?
  1. Tk. 52,600
  2. Tk. 60,000
  3. Tk. 55,200
  4. Tk. 58,500
ব্যাখ্যা

Question: A wholesaler buys a laptop for Tk. 40,000 and sells it to a retailer at a profit of 20%. The retailer then sells it to a customer at a profit of 15%. How much does the customer pay to the retailer?

Solution:
পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = 40,000 টাকা
20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য (যা খুচরা বিক্রেতার ক্রয়মূল্য) = 40,000 + 40,000 এর 20%
= 40,000 + (40,000 × 20/100)
= 40,000 + 8,000 = 48,000 টাকা

∴ খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = 48,000 টাকা

আবার, খুচরা বিক্রেতা 15% লাভে এটি বিক্রি করেন।
∴ 15% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (যা ক্রেতার পরিশোধিত মূল্য) = 48,000 + 48,000 এর 15%
= 48,000 + (48,000 × 15/100)
= 48,000 + 7,200 = 55,200 টাকা

∴ ক্রেতা খুচরা বিক্রেতাকে 55,200 টাকা প্রদান করেন।

১৬.
A man travels from his home to the office at 4 km/hr and reaches his office 5 min late. If the speed had been 5 km/hr he would have reached 10 min early. Find the distance from his home to the office?
  1. 3 km
  2. 5 km
  3. 6 km
  4. 10 km
ব্যাখ্যা

Question: A man travels from his home to the office at 4 km/hr and reaches his office 5 min late. If the speed had been 5 km/hr he would have reached 10 min early. Find the distance from his home to the office?

Solution:
ধরি, বাড়ি থেকে অফিসের দূরত্ব = d কিমি।
4 কিমি/ঘণ্টা বেগে সময় লাগে = d/4 ঘণ্টা
5 কিমি/ঘণ্টা বেগে সময় লাগে = d/5 ঘণ্টা

সময়ের পার্থক্য = 5 মিনিট (দেরি) + 10 মিনিট (আগে) = 15 মিনিট
= 15/60 = 1/4 ঘণ্টা

প্রশ্নমতে,
(d/4) - (d/5) = 1/4
⇒ (5d - 4d) / 20 = 1/4
⇒ d / 20 = 1/4
⇒ d = 20 / 4
∴ d = 5

সুতরাং, বাড়ি থেকে অফিসের দূরত্ব 5 কিমি।

১৭.
A water tank can be filled in 15 minutes by two pipes A and B working together. Both pipes are opened simultaneously, but after 9 minutes, pipe A is closed. If pipe B takes an additional 10 minutes to fill the remaining part of the tank, how many minutes would pipe B alone take to fill the entire tank?
  1. 15 minutes
  2. 18 minutes
  3. 25 minutes
  4. 30 minutes
ব্যাখ্যা

Question: A water tank can be filled in 15 minutes by two pipes A and B working together. Both pipes are opened simultaneously, but after 9 minutes, pipe A is closed. If pipe B takes an additional 10 minutes to fill the remaining part of the tank, how many minutes would pipe B alone take to fill the entire tank?

Solution:
পাইপ A ও B একত্রে 15 মিনিটে পূর্ণ করে 1 অংশ
∴ পাইপ A ও B একত্রে 1 মিনিটে পূর্ণ করে (1/15) অংশ
∴ পাইপ A ও B একত্রে 9 মিনিটে পূর্ণ করে (9/15) অংশ = 3/5 অংশ

ট্যাংকটির অবশিষ্ট অংশ = {1 - (3/5)} অংশ = 2/5 অংশ

প্রশ্নমতে, পাইপ A বন্ধ করার পর পাইপ B অবশিষ্ট 2/5 অংশ পূর্ণ করে 10 মিনিটে।
∴ পাইপ B দ্বারা 2/5 অংশ পূর্ণ হয় 10 মিনিটে
∴ পাইপ B দ্বারা 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় (10 × 5) / 2 মিনিটে
= 50 / 2 মিনিট
= 25 মিনিটে

সুতরাং, পাইপ B একাকী 25 মিনিটে সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ করতে পারবে।

১৮.
If α and β are the roots of the equation 4x2 - 25x + 36 = 0, then the value of αβ equals:
  1. 18
  2. 15
  3. 36
  4. 9
ব্যাখ্যা

Question: If α and β are the roots of the equation 4x2 - 25x + 36 = 0, then the value of αβ equals:

Solution:
4x2 - 25x + 36 = 0
⇒ 4x2 - 16x - 9x + 36 = 0
⇒ 4x(x - 4) - 9(x - 4) = 0
⇒ (x - 4)(4x - 9) = 0
হয়, x - 4 = 0 ⇒ x = 4
অথবা, 4x - 9 = 0 ⇒ x = 9/4

অর্থাৎ, α = 4 এবং β = 9/4
∴ αβ = 4 × (9/4) = 9

Shortcut:
আমরা জানি, ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয়ের গুণফল αβ = c/a
এখানে, a = 4 এবং c = 36
∴ αβ = 36/4 = 9

১৯.
If log3[log2(log2x)] = 1, then x is equal to = ?
  1. 128
  2. 256
  3. 512
  4. 729
ব্যাখ্যা

Question: If log3[log2(log2x)] = 1, then x is equal to = ?

Solution:
দেওয়া আছে, log3[log2(log2(x)] = 1
⇒ log2(log2(x) = 31
⇒ log2(log2(x)= 3 ; [logab = c ⇒ b = ac]
⇒ log2(x) = 23
⇒ log2(x) = 8
⇒ x = 28
∴  x = 256

২০.
Fill in the blank: 
They avoided ____ responsibility for the mistake.
  1. to take
  2. take
  3. be taken
  4. taking
ব্যাখ্যা

Complete sentence: They avoided taking responsibility for the mistake.

• "Avoid" verb এর পরে সবসময় gerund (verb + ing) ব্যবহার হয়।
- তাই taking হবে।

Example:
- I avoid driving at night.
- We avoided making unnecessary comments.

• কিছু কিছু Verb আছে যেগুলোর পরে verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist, etc.

অন্য অপশনগুলো ভুল:

ক) to take → avoid-এর পরে to-infinitive আসে না। এটি ভুল।

খ) take → bare infinitive (to ছাড়া) avoid-এর পরে আসে না। এটি ভুল।

গ) be taken → passive form, কিন্তু এখানে subject (They) নিজেরাই responsibility নেওয়ার কথা এড়িয়েছে, passive-এর ব্যবহার এখানে ভুল।

Source:
- A passage to the English language by S. M. Zakir Hussain.
- Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
- English Wizard by Saleh Ahmed.

২১.
Fill in the blank with the appropriate preposition: 
I bumped ____ Santham this morning.
  1. on
  2. into
  3. to
  4. with
ব্যাখ্যা

Complete sentence: I bumped into Santham this morning.
- অর্থাৎ কারো সাথে হঠাৎ / আকস্মিক ভাবে দেখা হওয়া বুঝাতে bump into ব্যবহৃত হয়।

bump into someone:
English meaning: to meet someone you know when you have not planned to meet them.
Bangla meaning: কারো সাথে হঠাৎ / আকস্মিক ভাবে দেখা হওয়া। 

Example: 
We bumped into Amy when we were in town last week.

Source: Cambridge Dictionary.

২২.
As soon as she finished her work, she went home. Choose the negative form:
  1. No sooner had she finished her work she went home.
  2. No sooner had she finished her work than she went home.
  3. No sooner had she finished her work then she went home.
  4. She didn't finished her work than she went home.
ব্যাখ্যা

Affirmative: As soon as she finished her work, she went home.
Negative: No sooner had she finished her work than she went home.

• As soon as যুক্ত sentence কে Negative করতে হলে:
• Structure:
- As soon as এর জায়গায় no sooner had বসবে,
- প্রদত্ত Sentence এর কর্তা বসে ,
- সে Sentence এর মূল verb এর past participle form বসে,
- sentence এর বাকী অংশ বসে + than + দ্বিতীয় বাক্য অপরিবর্তিত ভাবে বসে।

• Example:
• Affirmative: As soon as he saw the tiger, he ran away.
• Negative: No sooner had he seen the Tiger than he ran away.

২৩.
Point out the error:
We wish today was Friday so that we could spend the entire day in the suburbs.
  1. was
  2. so that
  3. could spend
  4. in the suburbs
ব্যাখ্যা

→[সমন্বিত ৮ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান পদের নাম: অফিসার (জেনারেল)]

সঠিক উত্তর হলো: ক) was.

Correct sentence: We wish today were Friday so that we could spend the entire day in the suburbs.

এখানে wish দিয়ে শুরু হওয়া clause-টি একটি hypothetical বা unreal/wishful অবস্থা প্রকাশ করছে — অর্থাৎ আজ শুক্রবার নয়, কিন্তু আমরা চাই যেন আজ শুক্রবার হতো।

• অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করতে would that/ I wish ইত্যাদি ব্যবহৃত হয়। 
- এক্ষেত্রে verb এর subjunctive past tense হয়।
- Subjunctive mood-এর নিয়ম অনুসারে (past subjunctive), wish + unreal present situation-এ verb “to be”-এর ক্ষেত্রে সব subject-এর (singular/plural, I/he/she/it) জন্য were ব্যবহার করা হয়।

• More example:
- I wish I were back home in Sylhet.

২৪.
Each of the projects _____  evaluated by the committee.
  1. are
  2. has been
  3. were
  4. have been
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) has been.
Complete sentence: Each of the projects has been evaluated by the committee.

• One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- অর্থাৎ, One of/Each of…+ plural noun + singular verb + ext.
- যেমন: Each of the athletes has been training for months, even years.

• More Examples:
- Each of the guests was greeted with a warm welcome.
- Each of the students was present at the field.

২৫.
The manager demanded that the report ____ submitted today.
  1. is
  2. be
  3. was
  4. were
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) be.

Complete sentence: The manager demanded that the report be submitted today.
- এখানে “demanded that” → subjunctive mood ব্যবহার হয়।
Subjunctive mood–এ verb এর base form ব্যবহার করা হয়: be.

• এটি Subjunctive Mood এর নিয়ম। কিছু নির্দিষ্ট verb এর পরে that clause এ সবসময় base form of verb (be/do/go ইত্যাদি) ব্যবহার করতে হয়।

• Subjunctive Rule: কিছু verb যেমন- desire, ask, demand, insist, suggest, prefer, propose, recommend ইত্যাদির পর পরবর্তী clause এ s/es/ing/ed বিহীন verb ব্যবহৃত হয়, এরূপ verb কে বলে Subjunctive.
Structure: Subject+ Subjunctive verb + that + পরবর্তী verb এর base form বসে।
- তাই এখানে base form 'be' বসবে।  

২৬.
Scarcely had I sat down ____ the teacher called my name.
  1. then
  2. than
  3. when
  4. as
ব্যাখ্যা

Complete sentence: Scarcely had I sat down when the teacher called my name.

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

• নিয়মনুযায়ী, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়।

- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৭.
The central Idea or underlying message conveyed by a text is referred to as its:
  1. motif
  2. theme
  3. tone
  4. mood
ব্যাখ্যা

[২০২৩ সাল ভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান। পদের নাম: সিনিয়র অফিসার]

সঠিক উত্তর: খ) theme.

Theme:
- The central idea of a literary work.
- For example, the major theme of Pride and Prejudice is love, of Othello - jealousy, of Hamlet- Revenge.
- A work of literature may have several themes. For example, the themes of Great Expectations are: a child's growth to be a gentleman, love, the power of money, etc.

Other options,
Motif:
- বারবার আসা কোনো প্রতীক, চিত্র, বা ধারণা। 
- A motif is a symbolic image or idea that appears frequently in a story. Motifs can be symbols, sounds, actions, ideas, or words. Motifs strengthen a story by adding images and ideas to the theme present throughout the narrative.

Tone:
- লেখকের বিষয়ের প্রতি দৃষ্টিভঙ্গি বা মনোভাব।
- Tone হলো কীভাবে বলা হচ্ছে, theme হলো কী বলা হচ্ছে।
- Tone does not mean quite the same thing in literature as it does for the way people speak, but it’s pretty close; it refers to the “feel” of a piece of writing. It’s a more complex and general quality than, say, an “angry tone of voice”; instead, it is closer to the meaning of “style” or “voice” in writing, possibly referring to any or all of the stylistic qualities of the writing, such as formality, dialect, and atmosphere.

Mood: 
- পাঠক যে অনুভূতি পায় (emotional atmosphere).
- Tone is very closely related to “mood,” or the overall emotional color of a piece. Indeed, these two terms are almost synonymous. The only difference is that mood refers to an emotional quality, whereas tone can refer to emotional and non-emotional qualities alike. So, a “sad tone” is the same thing as a “sad mood”; but you could only say that a piece has a “formal tone,” not a “formal mood,” because formality is not an emotion.

Source:
- An ABC of English Literature by M Mofizar Rahman.
- Literary.net 

২৮.
Neither the student nor his classmates _____ ready for the test.
  1. is
  2. were
  3. has been
  4. was
ব্যাখ্যা

Complete sentence: Neither the student nor his classmates were ready for the test.
- “his classmates” - plural এবং verb-এর কাছে , তাই verb plural হবে। 

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

২৯.
The CEO, along with his advisors, _____ the conference.
  1. have been attending
  2. are attending
  3. is attending
  4. to attending
ব্যাখ্যা

Complete sentence: The CEO, along with his advisors, is attending the conference.

• along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে The CEO এবং his advisors - along with দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject The CEO singular বিধায় verb টি singular হবে। 

Example Sentence:
1. Sabera, along with her siblings, is planning a surprise party for their parents.
2. The professor, along with several students, is conducting research on climate change.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩০.
Synonym of Immaculate –
  1. Spotless
  2. Aggressive
  3. Polite
  4. Imitation
ব্যাখ্যা

Immaculate:
English meaning: perfectly clean or tidy
Bangla meaning: ১) অকলঙ্ক; নিষ্কলঙ্ক; অনিন্দ্য; অনবদ্য; নির্মল; নিষ্কলুষ (২) সম্পূর্ণ ত্রুটিমুক্ত; অনবদ্য; অনিন্দ্য; শুচিশুদ্ধ; পবিত্র; বেদাগ; নিষ্কলুষ।

Options,
ক) Spotless:
- দাগহীন; নিঙ্কলঙ্ক; পরিষ্কার।

খ) Aggressive:
- কলহপরায়ণ; হামলাবাজ; ঝগড়াটে; আগ্রাসী।

গ) Polite:
-  শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।

ঘ) Imitation:
-  অনুকরণ; অনুকৃতি; অনুক্রিয়া; অনুবর্তন।

So, Synonym of Immaculate – Spotless.

Source: Accessible Dictionary.

৩১.
Antonym of Sporadic –
  1. Mundane
  2. Confuse
  3. Continuous
  4. Dull
ব্যাখ্যা

• Sporadic:
English meaning: happening sometimes; not regular or continuous.
Bangla meaning: এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।

Options,
ক) Mundane:
- (১) জাগতিক; পার্থিব; ইহলৌকিক (আধ্যাত্মিক বা স্বর্গীয়ের বিপরীত)। (২) নীরস; নিরানন্দ; মামুলি।

খ) Confuse:
- গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।

গ) Continuous:
- একটানা; লাগাতার; অবিশ্রাম।

ঘ) Dull:
- নিষ্প্রভ; অনুজ্জ্বল।

So, the Antonym of Sporadic – Continuous.

Source: Accessible Dictionary.

৩২.
Who of the following writers is considered the most renowned satirist in English literature?
  1. Alfred Lord Tennyson
  2. Jonathan Swift
  3. Alexander Pope
  4. Thomas Hardy
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Jonathan Swift.
- ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত satirist হিসেবে যাকে ধরা হয়, তিনি হলেন Jonathan Swift.


• Jonathan Swift (1667-1745):
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
- তিনি Neoclassical period -এর অন্তর্ভুক্ত Augustan age -এর একজন Author.
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.

• Notable works:
- Gulliver's Travels (Novel),
- The Battle of Books,
- A Tale of a Tub (Prose Satire),
- A Modest Proposal (Satiric Essay),
- Argument Against Abolishing Christianity (Essay),
- A Journey to Stella (Collection of letters from Swift to Stella).

Source:
- Britannica.
- Live MCQ English Essence.

৩৩.
Which play of Shakespeare deals with the character Prospero?
  1. The Tempest
  2. Othello
  3. Hamlet
  4. Julius Caesar
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) The Tempest.
Prospero হলেন Shakespeare–এর নাটক The Tempest–এর প্রধান চরিত্র।

• The Tempest:
- 'The Tempest' by William Shakespeare is a Comedy play/ drama.
- এটি 5 act এ বিভক্ত একটি Romance/Tragicomedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.

• Summary:
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

• Main Characters: 
- Prospero (Duke),
- Miranda(Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo, etc.

• Famous quotations from The Tempest: 
- “Hell is empty and all the devils are here.”
- “We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
- “This thing of darkness, I acknowledge mine.”
- “Thought is free.”
- “O, brave new world, that has such people in't!”
- “Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
- “Misery acquaints a man with strange bedfellows.”

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

Source: Britannica.

৩৪.
Famous poem The Solitary Reaper is set in—
  1. England
  2. Ireland
  3. Scotland
  4. Russia
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) Scotland.
•The Solitary Reaper কবিতাটি রচনা করেছেন William Wordsworth.
- কবিতাটি Scotland–এর প্রেক্ষাপটে রচিত।
- এখানে কবি একটি স্কটিশ মেয়েকে মাঠে একা ফসল কাটতে ও গান গাইতে দেখেন।
- কবিতায় প্রকৃতির সৌন্দর্য এবং সেই মেয়ের গানের গভীর আবেগ ফুটে উঠেছে।

• The Solitary Reaper: 
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- এই কবিতাটি প্রকাশিত হয় ১৮০৭ সালে। 
 - কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
-  The Solitary Reaper  বাংলা অর্থ একাকী শস্যচ্ছেদক(যে ফসল কাটে)।

• William Wordsworth: 
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি। 
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত। 
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)। 

• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

Source: Britannica.

৩৫.
The elegy Thyrsis was written by whom?
  1. Alfred Lord Tennyson
  2. John Keats
  3. Matthew Arnold
  4. W.B. Yeats
ব্যাখ্যা

“Thyrsis” হলো একটি elegy, যা লিখেছেন Matthew Arnold.

• Thyrsis:
- Matthew Arnold -এর লিখা "Thyrsis" হলো একটি elegy কবিতা।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৬ সালে ম্যাকমিলান'স ম্যাগাজিনে।পরবর্তীতে ১৮৬৭ সালে এটি আর্নল্ডের New Poems -এ অন্তর্ভুক্ত হয়। 
- এটি Arnold -এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা হিসেবে বিবেচিত।
- “Thyrsis” কবিতায় আর্নল্ড এক জটিল দশ-পঙ্‌ক্তির স্তবক ছন্দে দক্ষতা দেখিয়েছেন।
- ২৪ পঙ্ক্তির এই কবিতাটি Arnold তার বন্ধু ও কবি Arthur Hugh Clough এর প্রশংসা করে লিখেন, যিনি ১৮৬১ সালে মারা যান।
- কবিতায় Arnold, Clough-কে উপস্থাপন করেছেন “Thyrsis” রূপে—যা প্রাচীন গ্রিক সাহিত্যে রাখাল-কবির নাম হিসেবে ব্যবহৃত হতো।
- সমৃদ্ধ pastoral (গ্রামীণ/রাখালজীবনের) চিত্রকল্পের মাধ্যমে আর্নল্ড স্মরণ করেছেন অক্সফোর্ডের সেই প্রাকৃতিক পরিবেশ, যেখানে তারা দুজন ছাত্রজীবনে (১৮৪০-এর দশকে) একসাথে ঘুরে বেড়াতেন। একইসঙ্গে তিনি ফিরে দেখেছেন বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার পর তাঁদের তরুণ বয়সের আদর্শগুলোর পরিণতি।

• Matthew Arnold:
- তিনি একজন বিখ্যাত English Victorian poet এবং literary ও social critic.
- তিনি সমসাময়িক সমাজের বিভিন্ন শ্রেণির রুচি ও আচরণের সমালোচনার জন্য পরিচিত।
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন, পরে তিনি professor of poetry হিসেবে যোগ দান করেন Oxford -এ।
- তিনি সংস্কৃতির একজন প্রচারক হিসেবে খ্যাত, বিশেষ করে তাঁর বিখ্যাত criticism রচনা Culture and Anarchy (1869)-এর জন্য।
- Matthew was the eldest son of the renowned Thomas Arnold.

Source: Britannica.

৩৬.
"Kick the bucket" is a euphemism for—
  1. Quitting a game
  2. Passing away
  3. Losing one’s temper
  4. Giving up
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Passing away.
“Kick the bucket” একটি idiomatic expression/euphemism.
- এর অর্থ হলো মৃত্যু বরণ করা / মারা যাওয়া।
- Euphemism ব্যবহার করা হয় কোনো কঠিন বা সংবেদনশীল বিষয়কে সরাসরি না বলে সহজ ও নরমভাবে বোঝাতে।

• Kick the bucket (idiom)
- English Meaning: to die.
- Bangla Meaning: মারা যাওয়া (শ্রুতিমধুরতার ক্ষেত্রে ব্যবহৃত)।

• Ex. Sentence: My dog Kicked the bucket last week.
- Bangla Meaning: আমার কুকুর গত সপ্তাহে মারা গেছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.

৩৭.
“Pay through the nose” means—
  1. To pay a very high price
  2. To pay in small installments
  3. To pay reluctantly
  4. To pay in secret
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) To pay a very high price.

• Pay through the nose (Idiom-Phrase)
- English Meaning: To pay too much money for something; to pay exorbitantly or dearly.
- Bangla Meaning: অত্যধিক দাম প্রদান করা; অতিরিক্ত মূল্য দেওয়া।

• Ex. Sentence: 
- If you drive into the city, you have to pay through the nose for parking.

Source: Cambridge Dictionary.

৩৮.
If a person is described as gregarious, it means he is:
  1. shy and reserved
  2. fond of company
  3. aggressive
  4. hardworking
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) fond of company.

• Gregarious:
English meaning: (of people) liking to be with other people.
Bangla meaning: দলবদ্ধ বা সমাজবদ্ধ হয়ে বাসকারী; সঙ্গপ্রিয়। 

Example:
- Emma's a gregarious, outgoing sort of person.
- She’s very outgoing and gregarious.
- Hugh was a popular and gregarious man.

Source: Cambridge Dictionary.

৩৯.
A person who walks around while they are asleep can be termed as -
  1. Somniferous
  2. Somniloquist
  3. Somnambulist
  4. All of these
ব্যাখ্যা

 Somnambulist:
English meaning: a person who walks around while they are asleep.
Bangla meaning: নিদ্রিত অবস্থায় হেঁটে বেড়ানো; স্বপ্নচারিতা।

Somniloquist: 
English meaning: one who talks in his sleep.
Bangla meaning: সেই ব্যক্তি যিনি ঘুমের মধ্যে কথা বলেন।

Somniferous:
English meaning: causing sleep.
Bangla meaning: যা ঘুম আনে বা ঘুম সৃষ্টি করে।

Source: Merriam-Webster Dictionary.

৪০.
She gave a _____ argument in favor of environmental protection.
  1. compelling
  2. confusing
  3. libelous
  4. pedantic
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) compelling.

Options,

ক) Compelling:
English meaning: that makes you pay attention to it because it is so interesting and exciting.
Bangla meaning: আকর্ষণীয়, প্রভাবশালী।

খ) Confusing:
English meaning: Something that is confusing makes you feel confused because it is difficult to understand.
Bangla meaning: বিভ্রান্তিকর; বিভ্রান্তকর; গোলমেলে; ঠকানে।

গ) Libelous:
English meaning: A piece of writing that is libelous contains bad and false statements about a person.
Bangla meaning: কুৎসাপূর্ণ, কুৎসাজনক।

ঘ) Pedantic:
English Meaning: Caring too much about unimportant rules or details and not enough about understanding or appreciating a subject.
Bangla Meaning: বিচারবুদ্ধিহীন পণ্ডিতসুলভ।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে Compelling বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: She gave a compelling argument in favor of environmental protection.

Source: Cambridge & Oxford Dictionary.

৪১.
Choose the correctly spelled word:
  1. Acquiesce
  2. Aquiesce
  3. Aqueisce
  4. Acquies
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Acquiesce.

• Acquiesce (verb)
English Meaning: to accept or agree to something, often unwillingly.
Bangla Meaning: সম্মত বা রাজি হওয়া; সায় দেওয়া; নীরবে বা বিনা আপত্তিতে মেনে নেওয়া।

Example: 
- Senior government figures must have acquiesced in the cover-up.
- She explained her plan and reluctantly he acquiesced.

Source: Cambridge Dictionary.

৪২.
Because of her dedication, she won the scholarship. [Complex]
  1. In order to she was dedicated, she won the scholarship.
  2. As she was dedicated, she won the scholarship.
  3. Since she was dedicated, she win the scholarship.
  4. She was dedicated, she won the scholarship.
ব্যাখ্যা

• Because of যুক্ত Simple Sentence কে Complex-এ পরিবর্তনের নিয়ম:
- প্রথমে Simple sentence এ because of থাকলে Complex sentence এর পরিবর্তে Since/ as ব্যবহৃত হয়।
-তারপর  Subject বসে + Verb বসে,
- এরপর Adjective /Noun + Comma বসে,
- সবশেষে অপর বাক্যটি বসে।

• নিয়মানুযায়ী, সঠিক উত্তর 
Simple: Because of her dedication, she won the scholarship.
Complex: As she was dedicated, she won the scholarship.

More examples: 
Simple: Because of my illness, I could not attend the meeting.
Complex: Since I was ill, I could not attend the meeting.

Simple: Because of her injury, she couldn't participate in the competition.
Complex: As she was injured, she couldn't participate in the competition.

৪৩.
I am to submit the report today. [passive]
  1. The report is being submitted by me today.
  2. The report to be submitted by me today.
  3. The report is to be submitted by me today.
  4. The report is to submitted by me today.
ব্যাখ্যা

• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

- Active voice: I am to make a call.
- Passive voice: A call is to be made by me.

Active: I am to submit the report today.
Passive: The report is to be submitted by me today.

Other options,
 
ক) The report is being submitted by me today.
- এটা Present Continuous Passive.
- এর অর্থ হলো — "রিপোর্টটি এখন জমা দেওয়া হচ্ছে" (এই মুহূর্তে চলছে)।
- কিন্তু মূল বাক্যে "am to submit" মানে হলো ভবিষ্যতে করার পরিকল্পনা/বাধ্যবাধকতা। তাই এই option-এর অর্থ ও structure দুটোই ভুল।

খ) The report to be submitted by me today. 
- এই বাক্যে কোনো Auxiliary Verb- 'is' নেই।
- তাই এটা অসম্পূর্ণ বাক্য (Incomplete Sentence).

ঘ) The report is to submitted by me today. 
- এখানে "be" শব্দটি বাদ পড়ে গেছে।
- Passive structure হওয়া উচিত ছিল "is to be submitted" কিন্তু এখানে লেখা আছে "is to submitted" — যা ব্যাকরণগতভাবে সম্পূর্ণ ভুল।

৪৪.
Helena said, "I took the laptop home with me." [make it indirect]
  1. Helena said that she took the laptop home with her.
  2. Helena said that she had taken the laptop home with her.
  3. Helena confirmed that she has taken the laptop home with her.
  4. Helena told that she had the laptop taken home with her
ব্যাখ্যা

[50th BCS Preli]

Direct Narration: Helena said, "I took the laptop home with me."
Indirect Narration: Helena said that she had taken the laptop home with her.

• Assertive sentence -এর Direct narration থেকে Indirect narration -এ পরিবর্তন করার নিয়ম:
- প্রথমে Reporting verb -এর subject বসে।
- তারপর Reporting verb (say/said, tell/told) বসে (যদি থাকে)।
- Reporting verb - 'said to + object' থাকলে Indirect -এ 'told + object' বসে।
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- তারপর Reported speech -এর subject এর person পরিবর্তন করতে হয়,
- Reported speech -এর 1st person (I) সবসময় Reporting verb -এর subject -এর number, person, ও gender অনুসারে পরিবর্তিত হয়।
- যেমন: (I → she), (me → her).
- Direct speech টি- past indefinite tense (took) -এ থাকলে Indirect speech - এ, তা past perfect tense (had taken) -এ পরিবর্তন করতে হয়।
- তারপর বাকি অংশ বসে।

অন্যান্য অপশন বিশ্লেষণ:
ক) Helena said that she took the laptop home with her.
→ এটি ভুল, কারণ tense -এর পরিবর্তন হয়নি ("took" should become "had taken").

গ) Helena confirmed that she has taken the laptop home with her.
→ এটি ভুল, কারণ tense -এর ভুল পরিবর্তন হয়েছে ("has taken" না হয়ে "had taken" হবে).

ঘ) Helena told that she had the laptop taken home with her.
→  এটি ভুল, কারণ "told" সাধারণত object নেয়, এছাড়া "had the laptop taken" হলো wrong structure.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৪৫.
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' - গ্রন্থটি কোন দেশ থেকে মুদ্রিত হয়?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. পর্তুগাল
  4. স্পেন
ব্যাখ্যা

কৃপার শাস্ত্রের অর্থভেদ: 
- এটি মনোএল দ্য আসসুম্পসাঁউ পর্তুগিজ খ্রিষ্টান মিশনারি কর্তৃক রচনা করেন।
- ১৭৪৩ খ্রিষ্টাব্দে 'পর্তুগালের' লিসবন শহর থেকে রোমান লিপিতে মুদ্রিত হয়।
- গুরুশিষ্যের কথোপকথনের মধ্য দিয়ে খ্রিষ্টধর্মের মহিমা কীর্তন এই গ্রন্থের লক্ষ্য।

মনোএল দা আসসুম্পসাঁউ:
- তিনি একজন পর্তুগিজ ছিলেন।
- তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক।
- মনোএল দা আসসুম্পসাঁউ এর আগে কেউ বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি।
- ১৭৪৩ সালে মনোএল দা আসসুম্পসাঁউ দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।

তাঁর রচিত গ্রন্থ দুটি হলো:
- কৃপা শাস্ত্রের অর্থভেদ
- ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৪৬.
নিচের কোন জোড়টি মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
  1. ত, দ
  2. চ, জ
  3. থ, ধ
  4. প, ব
ব্যাখ্যা

• থ, ধ - জোড়টি মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। 

মহাপ্রাণ ব্যঞ্জন:

সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

অন্যদিকে,
অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

৪৭.
'দুস্তর' বলতে কী বোঝায়?
  1. যা পার হওয়া কষ্টসাধ্য
  2. যা দমন করা যায় না
  3. যা দমন করা কষ্টকর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'যা পার হওয়া কষ্টসাধ্য' এর এক কথায় প্রকাশ - দুস্তর

অন্যদিকে,
যা দমন করা যায় না - অদম্য।
যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৮.
'দেখতে কেমন তুমি? কী রকম পোশাক-আশাক
প'রে করো চলাফেরা? মাথায় আছে কি জটাজাল?' - কবিতাংশুটুকু রচনা করেন কে?
  1. মাহবুবুল আলম চৌধুরী
  2. শামসুর রাহমান
  3. আলাউদ্দিন আল আজাদ
  4. মুনীর চৌধুরী
ব্যাখ্যা

'দেখতে কেমন তুমি? কী রকম পোশাক-আশাক
প'রে করো চলাফেরা? মাথায় আছে কি জটাজাল?' - কবিতাংশুটুকু শামসুর রাহমানের 'গেরিলা' কবিতার 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 

গেরিলা,
- শামসুর রাহমান

দেখতে কেমন তুমি? কী রকম পোশাক-আশাক
প'রে করো চলাফেরা? মাথায় আছে কি জটাজাল?
পেছনে দেখাতে পারো জ্যোতিশ্চক্র সন্তের মতন?
টুপিতে পালক গুঁজে অথবা জবরজং, ঢোলা
পাজামা কামিজ গায়ে মগডালে এক শিস দাও
পাখির মতোই; কিংবা চা-খানায় বসো ছায়াচ্ছন্ন?

--------------------
• শামসুর রাহমান:
- তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার (বর্তমানে নরসিংদী জেলা) রায়পুরা থানার পাড়াতলী গ্রামে।
- তাঁর ডাক নাম ‘বাচ্চু’। মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।
- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন।
- ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ’শ উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত ‘সোনার বাংলা’ পত্রিকায়। 
- ‘স্বাধীনতা তুমি’ ও ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ তাঁর দুটি বিখ্যাত কবিতা।
- তিনি আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- তিনি ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, 
- রৌদ্র করোটিতে, 
- বিধ্বস্ত নীলিমা, 
- বন্দী শিবির থেকে, 
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, 
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, 
- এক ফোঁটা কেমন অনল, 
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- নিজ বাসভূমে,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে, 
- না বাস্তব না দুঃস্বপ্ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৪৯.
'মুলা > মুলো' - কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. স্বরসঙ্গতি
  2. অপিনিহিতি
  3. অন্ত্যস্বরাগম
  4. সম্প্রকর্ষ
ব্যাখ্যা

স্বরসঙ্গতি:
- একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৫০.
'নাহক' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. অন্যায্য
  2. রত
  3. অধিকার
  4. অনর্থক
ব্যাখ্যা

• 'নাহক' এর বিপরীতার্থক শব্দ - অধিকার

উল্লেখ্য,
'নাহক' শব্দের অর্থ - অন্যায্য, অনুচিত, অনর্থক
'হক' শব্দের অর্থ - অধিকার; দাবি, পদবিবিশেষ।

অন্যদিকে,
রত - বিরত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫১.
'Exception' এর বাংলা পরিভাষা কী?
  1. প্রসারণ
  2. ব্যতিক্রম
  3. শিষ্টাচার
  4. উদার
ব্যাখ্যা

• 'Exception' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রম

অন্যদিকে,
Etiquette- শিষ্টাচার।
Expansion - প্রসারণ।
Liberal - উদার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

৫২.
নিচের কোন শব্দটিতে ‘আ’ উপসর্গটি ‘পর্যন্ত’ অর্থে ব্যবহৃত হয়নি?
  1. আসমুদ্র
  2. আকণ্ঠ
  3. আমরণ
  4. আভাস
ব্যাখ্যা

'আ' উপসর্গের ব্যবহার:
- পর্যন্ত অর্থে = আকণ্ঠ, আমরণ, আসমুদ্র।
- ঈষৎ অর্থে = আরক্ত, আভাস
- বিপরীত অর্থে = আদান, আগমন।

তৎসম উপসর্গ:
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৫৩.
‘কবিতা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. জীবনানন্দ দাশ
  2. বুদ্ধদেব বসু
  3. কাজী নজরুল ইসলাম
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

'কবিতা' পত্রিকা:
- বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে - কবিতা।
- বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন এই তিন কবি 'কবিতা' পত্রিকার সূচনা পর্বের সম্পাদনা সূত্রে সাথে যুক্ত ছিলেন।
- পত্রিকাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশ পায় এবং ১৯৬১ সাল পর্যন্ত চলে।
- এ পত্রিকায় শুধু কবিতা ও কবিতা বিষয়ক গদ্য ছাপা হতো। 
- আধুনিক এমন কোনো বাঙালি উল্লেখযোগ্য কবি নেই, যিনি 'কবিতা' পত্রিকায় লিখেননি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫৪.
‘হস্তী’ শব্দটির রূঢ়ি অর্থ নিচের কোনটি?
  1. হস্ত আছে যার
  2. বৃহদাকার পশু
  3. হাতের কারিগর
  4. শক্তিশালী যোদ্ধা
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
 
যেমন:
- হস্তী - হস্ত + ইন, অর্থ - হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা।
- প্রবীণ - শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন • বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ - শব্দ ও প্রত্যয়গত অর্থে 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৫৫.
জিহ্বার ডগা দন্তমূলকে দ্রুত আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করলে তাকে কোন ধ্বনি বলে?
  1. পার্শ্বিক ব্যঞ্জন
  2. তাড়নজাত ব্যঞ্জন
  3. কম্পিত ব্যঞ্জন
  4. উষ্ম ব্যঞ্জন
ব্যাখ্যা

কম্পিত ব্যঞ্জন:
- যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে। কর, ভার, হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
পার্শ্বিক ব্যঞ্জন:
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে।
লাল শব্দে ল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

তাড়নজাত ব্যঞ্জনধ্বনি:
- তাড়িত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মুর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
যেমন,
- ড়, ঢ় তাড়নজাত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।

৫৬.
‘এখন তবে আসি।’ — এখানে বর্তমান কালের ক্রিয়াটি কোন সময়ের অর্থ প্রকাশ করছে?
  1. অতীত কাল
  2. ভবিষ্যৎ কাল
  3. বর্তমান কাল
  4. নিত্যবৃত্ত অতীত
ব্যাখ্যা

সাধারণ বর্তমান কাল:
- যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন:
- সে ভাত খায়।
- আমি বাড়ি যাই।

• সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ:
(১) অনুমতি প্রার্থনায় (ভবিষ্যৎ কালের অর্থে): এখন তবে আসি।
(২) প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে): চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'
(৩) বর্ণিত বিষয় প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে): আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে।
( ৪) 'নেই', 'নাই' বা 'নি' শব্দযোগে অতীত কালের ক্রিয়ায়: তিনি গতকাল হাটে যাননি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৫৭.
'কুলটা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. কুঃ + অটা
  2. কুল + অটা
  3. কু + অলটা
  4. কুৎ+ অটা
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৫৮.
'মায়াবী' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. মায়া + বিনি
  2. মায়া + বিন
  3. মায়া + বি
  4. মায়া + ষ্ণিক
ব্যাখ্যা

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়।

যথা:
- তেজঃ + বিন = তেজস্বী,
- মেধা + বিন = মেধাবী,
- মায়া + বিন = মায়াবী,
- নীলিমা + নীল = ইমন,
- গুরু + অ = গৌরব ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৫৯.
'প্রত্যঙ্গ' - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. প্রোত্‌তংগো
  2. প্রোত্‌ঙ্গগো
  3. প্রোত্‌ঙ্‌গো
  4. প্রোত্‌ঙ্‌গোঁ
ব্যাখ্যা

• 'প্রত্যঙ্গ' শব্দের সঠিক উচ্চারণ - প্রোত্‌তংগো
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
- শব্দের প্রকৃতি-প্রত্যয়: প্রতি + অঙ্গ।

শব্দের অর্থ:
- অঙ্গের অঙ্গ, উপাঙ্গ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬০.
'পুণ্যাত্মা' - শব্দটি কোন সমাস?
  1. নিত্য
  2. কর্মধারয়
  3. তৎপুরুষ
  4. বহুব্রীহি
ব্যাখ্যা

সমানাধিকরণ বহুব্রীহি সমাস:
- পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়।

যেমন:
- হত হয়েছে যার শ্রী = হতশ্রী,
- খোশ মেজাজ যার = খোশমেজাজ,
- সুন্দর শ্রী যার = সুশ্রী,
- পুণ্য আত্মা যার = পুণ্যাত্মা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬১.
'তনু' শব্দের অর্থ কী?
  1. শরীর
  2. তীর
  3. অশ্ব
  4. শৈলগিরি
ব্যাখ্যা

• 'তনু' শব্দের অর্থ - দেহ, শরীর

অন্যদিকে,
'তুরগ' শব্দের অর্থ - তুর গম্+অ] বি. ঘোড়া, অশ্ব
'শৈল' শব্দের অর্থ - শিলাজাত (শৈলগিরি), শিলাসম্বন্ধীয় পর্বতসংক্রান্ত।
'তীর' শব্দের অর্থ - কূল, তট, পাড়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬২.
অশুদ্ধ বানান -
  1. বিদূষিত
  2. কূপমণ্ডূক
  3. বিভূতিভূষণ
  4. কৃচ্ছসাধন
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - কৃচ্ছসাধন
- শুদ্ধ বানান 'কৃচ্ছ্রসাধন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: কৃচ্ছ্র + √ সাধ্‌ + অন। 
অর্থ:
- কৃচ্ছ্রসাধনা।

অন্যদিকে,
• শুদ্ধ বানান - 'বিদূষিত'
• শুদ্ধ বানান - 'কূপমণ্ডূক'
• শুদ্ধ বানান 'বিভূতিভূষণ'

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৩.
'তুচ্ছ' - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. আঠারো আনা
  2. আকাট মূর্খ
  3. আদাড়ের হাঁড়ি
  4. আক্কেল গুড়ুম
ব্যাখ্যা

• 'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ / অনাদৃত ব্যক্তি।

অন্যদিকে,
আঠারো আনা - বাড়াবাড়ি / সম্ভাবনা।
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি / স্তম্ভিত।
আকাট মূর্খ - নিরেট বোকা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৪.
‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
  1. প্রলয়োল্লাস
  2. রণভেরী
  3. বিদ্রোহী
  4. ধূমকেতু
ব্যাখ্যা

'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ: 
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী  কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।

• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস, 
- বিদ্রোহী, 
- রক্তাম্বর-ধারিণী মা, 
- আগমণী, 
- ধূমকেতু, 
- কামাল পাশা, 
- আনোয়ারা, 
- রণভেরী, 
- শাত-ইল-আরব, 
- খেয়াপারের তরণী, 
- কোরবানী, 
- মহররম।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৬৫.
'ভয়ে গা ছম ছম করছে।' — এই বাক্যে ‘ছম ছম’ শব্দটি কীসের বহিঃপ্রকাশ?
  1. আধিক্য
  2. ধারাবাহিকতা
  3. অনুভূতি
  4. সামান্যতা
ব্যাখ্যা

• বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার:

যেমন:
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ। 
- ভাবের গভীরতা বোঝাতে: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল। 
- অনুভূতি বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।

৬৬.
'চাঁদ' এর প্রতিশব্দ কোনটি?
  1. অর্ক
  2. বিধু
  3. সবিতা
  4. আদিত্য
ব্যাখ্যা

'চাঁদ' এর প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' এর প্রতিশব্দ:
- রবি, সবিতা, আদিত্য, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।

৬৭.
স্বর্ণকুমারী দেবী'র কোন গ্রন্থটি 'The Unfinished Song' নামে ইংরেজিতে অনূদিত হয়? 
  1. মালতী
  2. স্বপ্নবাণী
  3. বিদ্রোহ
  4. কাহাকে
ব্যাখ্যা

স্বর্ণকুমারী দেবী:
- তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এর ভগ্নী। 
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক।
- স্বর্ণকুমারী দীর্ঘ ত্রিশ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন।
- তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন।
- তাঁর রচিত প্রথম উপন্যাস 'দীপনির্বাণ'।
- সম্ভবত তার সবচেয়ে সেরা গ্রন্থ 'কাহাকে' (১৮৯৮)। এ গ্রন্থটি The Unfinished Song নামে ইংরেজিতে অনূদিত হয়। 

তাঁর রচিত উপন্যাস:
- দীপ নির্বাণ,
- মেবার রাজ,
- মালতী,
- বিদ্রোহ,
- বিচিত্রা,
- স্বপ্নবাণী,
- মিলনরাত্রি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- গাঁথা,
- কবিতা ও গান।

তাঁর রচিত নাটক:
- বসন্ত উৎসব,
- দেব কৌতুক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৬৮.
যার সঙ্গে তুলনা করা হয়, তাকে কী বলা হয়?
  1. উপমেয়
  2. রূপক
  3. উপমান
  4. বিশেষণ
ব্যাখ্যা

উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

যেমন: 
- কাজলের মতাে কালাে = কাজলকালাে,
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬৯.
'ময়না' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. ফরাসি
ব্যাখ্যা

• 'ময়না' শব্দটি 'আরবি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- অস্বাভাবিক বা আকস্মিক মৃত্যুর কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে শবব্যবচ্ছেদ, post-mortem।

আরবি ভাষার কিছু শব্দ:
- এলাকা, এলাহি, কয়েদ, কসাই, কসরত, খারাবি, খারাপ, খারিজ, খাসমহল, খাসলত, তুফান, তকদির, ময়না, মুমিন, মুনিব, মুনশি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭০.
Which strait separates North America from Asia?
  1. Malakka Strait
  2. Strait of Canso
  3. Cabot Strait
  4. Bering Strait
ব্যাখ্যা

বেরিং প্রণালি:
- 'বেরিং প্রণালি' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।

• এটি রাশিয়া (এশিয়া) এবং আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র (উত্তর আমেরিকা)-কে পৃথক করেছে।
- এটি আর্কটিক মহাসাগরের চুকচি সাগর এবং প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে যুক্ত করে।
- প্রণালিটি এশিয়া (চুকচি উপদ্বীপ) ও উত্তর আমেরিকা (আলাস্কা)-এর মধ্যে অবস্থিত।
- এটি প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) চওড়া এবং এর গড় গভীরতা ৩০ থেকে ৫০ মিটার (৯৮ থেকে ১৬৪ ফুট)।

অন্যদিকে -
- মালাক্কা প্রণালী মালয় উপদ্বীপকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে।
- ক্যানসো প্রণালী (Strait of Canso) কানাডার নোভা স্কোশিয়ার মূল ভূখণ্ড থেকে কেপ ব্রেটন দ্বীপকে পৃথক করেছে।
- ক্যাবট প্রণালী (Cabot Strait) উত্তর আমেরিকার কানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপ এবং কেপ ব্রেটন দ্বীপকে (নোভা স্কোশিয়া) পৃথক করেছে।

উৎস: i) Britannica.
ii) BBC.

৭১.
During whose reign did the Chinese traveler Ma Huan visited to Bengal?
  1. Ilyas Shah
  2. Chandragupta Maurya
  3. Harshavardhan
  4. Ghiyasuddin Azam Shah
ব্যাখ্যা

চৈনিক পর্যটক মা-হুয়ান:
- চৈনিক পর্যটক মা-হুয়ান গিয়াসউদ্দিন আজম শাহ-এর শাসনামলে বাংলায় ভ্রমণ করেন।
- জেং হি (চেং হো)-র ভারত মহাসাগরে অভিযাত্রায় সফরসঙ্গী চার প্রধান কর্মকর্তার মধ্যে তিনি ছিলেন একজন।

• গিয়াসউদ্দিন আজম শাহ কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করেন এবং তিনি চীনে বিশেষ দূত প্রেরণ করেন। চীন সম্রাট ইয়াং লু'র সাথে তিনি দূত বিনিময় করেন।
- বাংলা থেকে ১৪০৫, ১৪০৮ ও ১৪০৯ খ্রিস্টাব্দে চীন সম্রাটের দরবারে প্রতিনিধি দল প্রেরণ করা হয়, প্রত্যুত্তরে চীন সম্রাটও ১৪১১ খ্রিস্টাব্দে প্রখ্যাত চৈনিক দোভাষী মাহুয়ান-এর নেতৃত্বে একটি চীনা প্রতিনিধি দল বাংলায় প্রেরণ করেন।
- মাহুয়ান তাঁর বর্ণনায় বাংলার আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে যেসব বর্ণনা দিয়েছেন তা বাংলার ইতিহাসের এক নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭২.
In which country was the famous economist 'Adam Smith' born?
  1. Scotland
  2. France
  3. Italy
  4. Germany
ব্যাখ্যা

অ্যাডাম স্মিথ: 
- অ্যাডাম স্মিথ ছিলেন একজন বিখ্যাত স্কটিশ দার্শনিক, নীতিবিদ এবং রাজনৈতিক অর্থনীতিবিদ।
- তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। 
- তিনি আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত।

• প্রধান বই:
- Wealth of Nations: তাঁর লেখা 'Wealth of nations' বইটি তাঁকে আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত করেছে। এই বইয়ে তিনি অর্থনীতির মূল বিষয়গুলো সম্পর্কে ধারণা দেন। বইটিতে স্মিথ শ্রমের বিভাজন, উৎপাদনশীলতা এবং মুক্ত বাজারের মতো বিষয়গুলিকে সম্বোধন করেন।
- Theory of Moral Sentiment: বইটিতে তিনি বুঝাতে চেয়েছিলেন মানুষ কীভাবে সঠিক এবং ভুল নির্ধারণ করে। কোন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কিছু জিনিসকে নৈতিকভাবে প্রয়োজনীয়, বাকিগুলো নৈতিকভাবে নিষিদ্ধ, আবার কিছু কিছু জিনিসকে নৈতিকভাবে উদাসীন খুঁজে পায়।

উৎস: i) Investopedia ওয়েবসাইট।
ii) Britannica.

৭৩.
According to the Nuclear Non-proliferation Treaty (NPT), how many nuclear weapons producing states are there?
  1. 3
  2. 5
  3. 6
  4. 9
ব্যাখ্যা

'NPT' চুক্তি:
- Nuclear Non-Proliferation Treaty (NPT) হলো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- এর মূল লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং নিরস্ত্রীকরণ উৎসাহিত করা

উল্লেখ্য,
- আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি। চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
-  ১ জানুয়ারি, ১৯৬৭ সালের আগে যে ৫টি দেশ (যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন) পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এই চুক্তির মাধ্যমে তাদেরকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অন্য দেশগুলো এ ধরনের অস্ত্র তৈরি বা অর্জন না করতে সম্মত হয়েছে।
- কিন্তু NPT-এর ৬ নং অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
ii) UNODA ওয়েবসাইট।

৭৪.
Which Bangladeshi film received an award at the 'Cannes' Film Festival?
  1. Lalsalu
  2. Chandrakanta
  3. Matir Moyna
  4. Chitra Nodir Pare
ব্যাখ্যা

মাটির ময়না:
- ১৯৬০-এর দশকের শেষভাগে, স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে পূর্ব পাকিস্তানের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র মাটির ময়না।
- এটি একটি পরিবারের গল্প, যেখানে ধর্মীয় গোঁড়ামি, সাংস্কৃতিক বৈচিত্র্য, এবং মানবিকতার সংঘাত ও সমন্বয় অপূর্ব নান্দনিকতায় উঠে এসেছে।
- এর পরিচালক তারেক মাসুদ।
- চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তি পায়।
- কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিল চলচ্চিত্রটি।
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হলেও মাদ্রাসা শিক্ষা, ধর্মানুভূতি-ধর্মান্ধতার মতো বিষয় উঠে আসায় একুশ শতকেও ছবিটি অনেক বেশি প্রাসঙ্গিক।

উল্লেখ্য, 
- মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র। এটি ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ফিপরেস্কি FIPRESCI) আন্তর্জাতিক সমালোচক পুরস্কার লাভ করে। 

এছাড়াও,
- ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের (২০২৫) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের বিশেষ স্বীকৃতি হিসেবে 'স্পেশাল মেনশন' (Special Mention) পুরস্কার জিতেছে বাংলাদেশী নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আলী'।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো। 

৭৫.
What does 'BARD' stands for?
  1. Better Association for Rural Development
  2. Bangladesh Association for Rural Development
  3. Bangladesh Advancement for Rural Development
  4. Bangladesh Academy for Rural Development
ব্যাখ্যা

BARD:
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD-এর পূর্ণরূপ: Bangladesh Academy for Rural Development.
- এটি কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকায় অবস্থিত।
- প্রতিষ্ঠাতা: আখতার হামিদ খান।
- ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যাত্রা শুরু করে।
- এটি স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

উল্লেখ্য,
- ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয়।
- মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন যাকে একজন অতিরিক্ত মহাপরিচালক ও নয় জন পরিচালক সহায়তা প্রদান করে থাকে।
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।

অন্যদিকে,
- পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়াতে অবস্থিত।

উৎস: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) ওয়েবসাইট।

৭৬.
Which one of the following mountains separates Black Sea and Caspian Sea?
  1. Urals
  2. Balkan
  3. Caucasus
  4. None
ব্যাখ্যা

ককেশাস অঞ্চল:
- ককেশাস অঞ্চল (Caucasus Region) হলো ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- এই অঞ্চল কৃষ্ণ সাগর এবং ক্যাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত।
- ককেশাস অঞ্চলে রয়েছে ৪টি দেশ। দেশগুলো: রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া।

উল্লেখ্য,
- ককেশাস পর্বতমালা কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরকে পৃথক করেছে।
-  এর মধ্যে এলব্রুস পর্বত ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। 

উৎস: Britannica.

৭৭.
What is the retirement age of judges of the Supreme Court of Bangladesh?
  1. 62
  2. 63
  3. 65
  4. 67
ব্যাখ্যা

প্রধান বিচারপতি:
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন এবং শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।

• বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।
- অর্থাৎ, প্রধান বিচারপতি ৬৭ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মো. সায়েম। তিনি ১৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে ৫ নভেম্বর, ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন।
- দেশের বর্তমান ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

উৎস: i) সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৭৮.
Which is the largest crude oil shipping route in the world?
  1. Strait of Hormuz
  2. Suez Canal
  3. Panama Canal
  4. Strait of Malacca
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রবাহিত অপরিশোধিত তেল পরিবহনের রুট হলো হরমুজ প্রণালী (Strait of Hormuz)।
- এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ "চোকপয়েন্ট" যা দিয়ে দৈনিক বিপুল পরিমাণ তেল বাহিত হয়।
- এ পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়, বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় ২১ শতাংশ।
- হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এবং তেল পণ্য পরিবহন করা হয়, যা বিশ্বব্যাপী তেল চালানের প্রায় এক-পঞ্চমাংশ।

উল্লেখ্য,
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার। সবচেয়ে প্রশস্ত অংশ ৯৫ কিলোমিটার।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।

অন্যদিকে,
- মালাক্কা প্রণালী: মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম রুট হিসেবে কাজ করে এই প্রণালী। এই প্রণালী  তেল এবং LNG পরিবহনের জন্য অপরিহার্য। 

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
iii) Maritime Fairtrade ওয়েবসাইট. [link]

৭৯.
The Old Age Allowance program in Bangladesh was introduced in the fiscal year -
  1. 1995-96
  2. 1996-97
  3. 1997-98 
  4. 1998-99
ব্যাখ্যা

বয়স্ক ভাতা (Old Age Allowance program):
- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্ক ভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়।

• প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- ২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, অধিক সংখ্যক মহিলাকে ভাতা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং ডাটাবেইজ প্রণয়ন।
- বর্তমানে (২০২৫-২৬ অর্থবছর) বয়স্ক ভাতার পরিমাণ জনপ্রতি মাসে ৬৫০ টাকা।

• লক্ষ্য ও উদ্দেশ্য
(১) বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
(২) পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
(৩) আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ;
(৪) চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।

উৎস: সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।

৮০.
Which is the busiest port in the global container trade?
  1. Shanghai
  2. Rotterdam
  3. Shenzhen
  4. Singapore
ব্যাখ্যা

সাংহাই বন্দর:
- বিশ্বব্যাপী কন্টেইনার বাণিজ্যে সবচেয়ে ব্যস্ততম বন্দর হলো চীনের সাংহাই বন্দর (Port of Shanghai)।

• এটি বছরে প্রায় ৫০ মিলিয়ন TEUs-এর বেশি কন্টেইনার পরিচালনা করে। 
- চীনের বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড ও রপ্তানি চাহিদার কারণে সাংহাই বন্দর ধারাবাহিকভাবে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম সমুদ্রবন্দর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। 

উল্লেখ্য,
- ১ম স্থান: সাংহাই বন্দর (চীন),
- ২য় স্থান: সিঙ্গাপুর বন্দর (সিঙ্গাপুর),
- ৩য় স্থান: নিংবো-ঝৌশান বন্দর (চীন)।

উৎস: i) freightslogistics.com ওয়েবসাইট। [link]
ii) China Daily.

৮১.
The president of Bangladesh is the head of the -
  1. State
  2. Government
  3. Parliament
  4. None
ব্যাখ্যা

The President of Bangladesh is the Head of State of Bangladesh.

রাষ্ট্রপতি:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের -
- ৪৮ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন।

- ৪৮ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাঁকে প্রদত্ত ও তাঁর উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবেন।

- ৪৮ (৩) নং অনুচ্ছেদ অনুযায়ী, এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্টপতি তাঁর অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবেন।

- ৪৮ (৪) নং অনুচ্ছেদ অনুযায়ী, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হবেন না, যদি তিনি-
(ক) পঁয়ত্রিশ বছরের কম বয়স্ক হন; অথবা
(খ) সংসদ-সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা
(গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন।

- ৪৮ (৫) নং অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যেকোন বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৮২.
Who introduced the term 'Global village'?
  1. Marshall McLuhan
  2. Adam Smith
  3. Max Weber
  4. Karl Marx
ব্যাখ্যা

বিশ্বগ্রাম (Global Village):
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এক দেশে বসে অন্য দেশে প্রতিবেশির মতো তথ্য বিনিময় করতে পারার প্রক্রিয়াটিই মূলত বিশ্বগ্রামের ধারণা।
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মারশেল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন।
- মারশেল ম্যাকলুহান সর্বপ্রথম ১৯৬২ সালে তার রচিত ‘The Gutenberg Galaxy: The Making of Typographic' গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন।

উল্লেখ্য,
- পরবর্তীতে ১৯৬৪ সালে 'Understanding Media' গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- তাঁর মতে, "ইলেক্‌ট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হল বিশ্বগ্রাম।
- যার মাধ্যমে খুব সহজেই পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব।"
- এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বুঝানো হয়েছে।
- সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিগোষ্ঠীকে একটি ছাতার নিচে নিয়ে আসা হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৩.
The Dayton Peace Accords ended the conflict in which region?
  1. West Africa
  2. Central Asia
  3. Balkans
  4. Caucasus
ব্যাখ্যা

ডেটন চুক্তি:
- ডেটন শান্তি চুক্তি ১৯৯৫ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় চলমান সাড়ে তিন বছরের ভয়াবহ গৃহযুদ্ধের অবসান ঘটায়।
- এই চুক্তির মাধ্যমে বলকান অঞ্চলে বিশেষ করে সাবেক যুগোস্লাভিয়ার অংশ বসনিয়াতে জাতিগত সংঘাতের অবসান ঘটিয়ে দেশটিকে একটি একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়। 

• চুক্তির প্রাথমিক স্বাক্ষর: ২১ নভেম্বর, ১৯৯৫ (স্থান: ডেটন, ওহাইও, যুক্তরাষ্ট্র)।
- চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ (স্থান: প্যারিস, ফ্রান্স)।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- চুক্তিতে বলা হয়, চুক্তি সইকারী পক্ষগুলো পরস্পরকে স্বীকৃতি দেবে, জাতিগত ঐক্য বজায় রাখবে, একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং শান্তি চুক্তি বাস্তবায়নে সবাই মধ্যস্থতা করবে। জাতিসংঘের মধ্যস্থতাও মেনে নেবে এমন শর্ত রাখা হয় চুক্তিতে।

উল্লেখ্য, বলকান রাষ্ট্র:
- বলকান হলো দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত রাষ্ট্রসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
- এই অঞ্চলে অবস্থিত বলকান রাষ্ট্রসমূহ হলো: আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, উত্তর ম্যাসেডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া এবং স্লোভেনিয়া।
- গ্রীস এবং তুরস্কের কিছু অংশও বলকান উপদ্বীপের মধ্যে রয়েছে।

উৎস: i) OSCE.org.
ii) Britannica.

৮৪.
Who discovered bacteria?
  1. Leeuwenhoek
  2. Robert Cook
  3. Edward Jenner
  4. Robert Hooke
ব্যাখ্যা

ব্যাকটেরিয়া:
- ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুবীক্ষণিক জীব।
- ১৬৭৫ সালে ওলন্দাজ বিজ্ঞানী এন্টনি ভন লিউয়েন হুক (Antonie van Leeuwenhoek) ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়।

• ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি নানা ধরণের হতে পারে। কোষের আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা-
(১) কক্কাস,
(২) ব্যাসিলাস,
(৩) স্পাইরিলাম এবং
(৪) কমা আকৃতি।

উৎস: i) উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৮৫.
Which is known as the 'Savage Mountain'?
  1. K2
  2. Mount Everest
  3. Kanchenjunga
  4. Makalu
ব্যাখ্যা

K2: মাউন্ট গডউইন
- বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কে২ বা মাউন্ট গডউইন।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট)।
- এটি হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বতশ্রেণির অন্তর্গত।
- এটি পাকিস্তান-চীন সীমান্তে বিস্তৃত।
- পর্বতটি পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চল এবং চীনের জিনজিয়াং অঞ্চল সীমান্তে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত।
- এই পর্বতটি ‘স্যাভেজ মাউন্টেন’ বা চোগোরি নামেও পরিচিত।

উল্লেখ্য,
- অত্যন্ত দুর্গম হওয়ায় এটি জংলী পর্বত নামেও পরিচিত। 
- ১৮৫৬ সালে কর্নেল টিজি মন্টগোমেরি এটি আবিষ্কার করেন এবং কারাকোরাম রেঞ্জের দ্বিতীয় শৃঙ্গ হিসেবে 'K2' নামকরণ করেন।
- পরে, এটি জরিপকারী হেনরি গডউইন-অস্টেনের সম্মানে মাউন্ট গডউইন-অস্টেন নামেও পরিচিত হয়। 
- ১৯৫৪ সালের ৩১ জুলাই ইতালীয় অভিযাত্রী দল প্রথম এর চূড়ায় আরোহণ করেন।

উৎস: Britannica.

৮৬.
What is the name of the instrument used to measure plant growth?
  1. Sphygmomanometer
  2. Calorimeter
  3. Potometer
  4. Auxanometer
ব্যাখ্যা

Auxanometer (অক্সানোমিটার):
- অক্সানোমিটার (Auxanometer) একটি বিশেষ বৈজ্ঞানিক যন্ত্র, যা মূলত উদ্ভিদের দৈর্ঘ্য বা উচ্চতার বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত হয়।
- এটি উদ্ভিদের কাণ্ড বা শাখার বৃদ্ধির হার সূক্ষ্মভাবে রেকর্ড করে।

এছাড়াও, 
- ক্রেস্কোগ্রাফ হলো উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। এটির আবিষ্কারক জগদীশচন্দ্র বসু। তিনি প্রচুর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে, উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক সাদৃশ্য আছে।

অন্যদিকে,
- রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার,
- পোটোমিটার হলো উদ্ভিদের প্রস্বেদন বা উদ্ভিদের পাতার পানি নিঃস্বরণের হার নির্ণায়ক যন্ত্র।
- ক্যালরিমিটার হলো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপের পরিমাণ পরিমাপ করার একটি বৈজ্ঞানিক যন্ত্র।

উৎস: Britannica.

৮৭.
What is the inflation target percentage in the revised budget for the 2025-26 fiscal year?
  1. 5.5%
  2. 6%
  3. 6.5%
  4. 7%
ব্যাখ্যা

সংশোধিত বাজেট ২০২৫-২৬:
- সংশোধিত বাজেটের আকার: ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
- জিডিপির প্রবৃদ্ধির হার: ৫ শতাংশ।
- মূল্যস্ফীতি: ৭ শতাংশ। 
- রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP): ২ লাখ কোটি টাকা।
- বাজেটে ঘাটতি: ২ লাখ কোটি টাকা (জিডিপির ৩.৩%)।

উৎস: i) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮৮.
How often does the WTO Ministerial Conference meet?
  1. Every year
  2. Every two years
  3. Every three years
  4. Every five years
ব্যাখ্যা

WTO:
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত। এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।
- WTO-এর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- WTO বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৮৯.
Submarines are built based on which formula?
  1. Pascal's law
  2. Hydraulic press law
  3. Cartesian law
  4. Archimedes' law
ব্যাখ্যা

সাবমেরিন:
- সাবমেরিন বা ডুবোজাহাজ হলো বিশেষ ধরনের জলযান যা সমুদ্রের তলদেশে পানির নিচে স্বাধীনভাবে চলাচল ও দীর্ঘসময় অবস্থান করতে পারে।
- এগুলো মূলত সামরিক উদ্দেশ্যে, যেমন লুকিয়ে থেকে শত্রুপক্ষের ওপর আক্রমণ (টর্পেডো বা ক্ষেপণাস্ত্র) করার জন্য ব্যবহৃত হয়।

• সাবমেরিন বা ডুবোজাহাজ মূলত গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের প্লবতার সূত্রের (Archimedes' Principle) ওপর ভিত্তি করে তৈরি ও পরিচালিত হয়।
- এই নীতি অনুযায়ী, একটি তরলে নিমজ্জিত বস্তু তার দ্বারা স্থানচ্যুত তরলের ওজনের সমান ঊর্ধ্বমুখী বল (প্লবতা) অনুভব করে।
- সাবমেরিন তার ব্যালাস্ট ট্যাঙ্ক-এ পানি বা বাতাস ভর্তি করে নিজস্ব ওজন ও প্লবতা সামঞ্জস্যের মাধ্যমে পানির নিচে ডুব দেয় বা ভেসে ওঠে। 

⇒ আর্কিমিডিসের নীতি: কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুটি যে পরিমাণ ওজন হারায়, সেই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান।

উৎস: i) Britannica.
ii) পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯০.
What is the term for the collection of all initiatives and information of an organization from its beginning to the present?
  1. Company database
  2. Corporate database
  3. Local database
  4. Global database
ব্যাখ্যা

- Corporate database is the term for the collection of all initiatives and information of an organization from its beginning to the present.

• ডাটাবেজ প্রোগ্রাম:
- ডাটা বা তথ্য ব্যবস্থপনার জন্য সর্বোকৃষ্ট প্রোগ্রাম হল ডাটাবেজ।
- বড় বড় কোম্পানি, শিল্প-কারখানা, অফিস আদালত ইত্যাদিতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবী, বেতন ইত্যাদি বিস্তারিত বিবরণ, আমদানী, রপ্তানী ইত্যাদি তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে করা হয়।

• কর্পোরেট ডাটাবেজ:
- কর্পোরেট ডাটাবেজ হচ্ছে কোনো শিল্প/প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল ধরনের উদ্যোগ ও তা সম্পর্কিত তথ্য। 
- এতে কোনো ব্যবসায়ের সমস্ত কার্যকলাপের তথ্য থাকে। এখানে প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কিত তথ্যও থাকে।
- কর্পোরেট পর্যায়ের ডাটাবেজ তৈরির জন্য ব্যবহৃত জনপ্রিয় ডাটাবেজ সফ্টওয়‍্যারগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো:
- Informix,
- Oracle,
- SQL Server,
- MySQL,
- Teradata,
- FileMaker,
- MS-Access, ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯১.
What is widely used in modern embedded systems at present?
  1. Supercomputer
  2. Hard disk drive
  3. Graphics card
  4. Microcontroller
ব্যাখ্যা

- আধুনিক এমবেডেড সিস্টেমে বর্তমানে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার বহুল প্রচলিত। 
- বিশেষ করে একক চিপে প্রসেসর, মেমরি এবং ইনপুট/আউটপুট পোর্ট সমন্বিত Microcontroller (MCU) এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ এটি ছোট আকারের, কম শক্তি খরচ করে এবং নির্দিষ্ট কাজ সম্পাদনে দক্ষ।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি ক্যাবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, করে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস:
১। ব্রিটানিকা।
২। BBC [Link]

৯২.
What is it called when the data in memory cells is rewritten every few milliseconds?
  1. Formatting
  2. Booting
  3. Memory refreshing
  4. Data cleaning
ব্যাখ্যা

• র‍্যাম বা RAM (Random Access Memory):
- র‍্যাম কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি যা ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।
- সংরক্ষিত ডেটা যে কোনো ক্রমে অ্যাক্সেস করা যায় বিধায় একে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি (RAM) বলে। এছাড়াও ডেটা পড়া এবং লেখা উভয়ই সম্ভব হওয়ায় একে রিড/রাইট মেমোরিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রয়োজনীয় প্রোগ্রাম র‍্যামে লোড হয়। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সংরক্ষিত ডেটা মুছে যায়, তাই একে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলে।
- এটি চলমান প্রোগ্রাম এবং বারবার পরিবর্তনশীল ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
- সিপিইউ (CPU)-এর গাণিতিক ও যুক্তি অংশের (ALU) সাথে প্রধানত রেজিস্টার (Register) এবং প্রাথমিক মেমরি বা মেইন মেমরি (RAM) -এর প্রত্যক্ষ সংযোগ থাকে। 
- র‍্যামকে অপারেটিং মোড অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়:
১. স্ট্যাটিক র‍্যাম (Static RAM)
২. ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)

• স্ট্যাটিক র‍্যাম (Static RAM):
- স্ট্যাটিক র‍্যাম ফ্লিপ-ফ্লপ সার্কিট ব্যবহার করে ০ ও ১ সংরক্ষণ করে।
- বিদ্যুৎ সরবরাহ থাকা পর্যন্ত তথ্য মেমোরিতে থাকে।
- বিদ্যুৎ বন্ধ হলে সংরক্ষিত তথ্য মুছে যায়।
- স্ট্যাটিক র‍্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।

• ডাইনামিক র‍্যাম (Dynamic RAM):
- ডাইনামিক র‍্যামে বাইনারি ০ ও ১ তথ্য ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ হিসেবে সংরক্ষিত থাকে।
- ক্যাপাসিটরে চার্জ থাকলে ১, না থাকলে ০ বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকলেও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে ক্ষয় হয়।
- তাই প্রতি কয়েক মিলিসেকেন্ডে র‍্যাম কন্ট্রোলার মেমোরি কোষের তথ্য পুনরায় লিখে, যা মেমোরি রিফ্রেশিং (Memory refreshing) নামে পরিচিত।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে ডাইনামিক র‍্যাম ব্যবহৃত হয়।

উৎস:
১। Geeksforgeeks [Link]
২। মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৩.
In Microsoft Word, which shortcut would you use to open an already-created document?
  1. Ctrl + S
  2. Ctrl + N
  3. Ctrl + O
  4. Ctrl + W
ব্যাখ্যা

সঠিক উত্তর- Ctrl + O

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + E : Center the text.
- Ctrl + L : Align the text to the left.
- Ctrl + R : Align the text to the right.
- Ctrl + Z : Undo the previous action.
- Ctrl + Y : Redo the previous action, if possible.
- Alt + W : Adjust the zoom magnification.
- Ctrl + O : Open a document.
- Ctrl + N : Create a new document.
- Ctrl + S : Save the document.
- Ctrl + W : Close the document.
- Ctrl + C : Copy the selected content to the Clipboard.
- Ctrl + V : Paste the contents of the Clipboard.
- Ctrl + B : Apply bold formatting to text.
- Ctrl + I : Apply italic formatting to text.
- Ctrl + U : Apply underline formatting to text.
- Ctrl + Left bracket ( [ ) : Decrease the font size by 1 point.
- Ctrl + Right bracket ( ] ) : Increase the font size by 1 point.
- Esc : Cancel a command.


উৎস:
১। মাইক্রোসফটের ওয়েবসাইট।
২। Lenovo [Link]

৯৪.
Which of the following is correct about the Linux operating system?
  1.  It is not open source
  2. It is text-based only
  3. It is graphical only
  4. It provides both text-based and graphical interfaces
ব্যাখ্যা

• লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ। ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
- বিভিন্ন অফিস, বাসা-বাড়ি ও কোম্পানিতে লিনাক্স ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
১।  লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
Currently, under which holding company is Google operated?
  1. Alphabet Inc.
  2. Motorola Mobility
  3. Intel Corp.
  4. Microsoft Corp.
ব্যাখ্যা

• Google:
- Google হলো একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ প্রতিষ্ঠা করেন।
- ২০১৫ সাল থেকে Google, Alphabet Inc. নামক হোল্ডিং কোম্পানির অধীনে কাজ করছে।
- অ্যান্ড্রয়েড OS তৈরি করেছে Google Inc. (২০০৫ সালে Android Inc. অধিগ্রহণের পর)
- এটি Linux-এর উপর ভিত্তি করে তৈরি একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম
- Google বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ পরিচালনা করে।
- সদর দপ্তর: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে Google হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও পরিচিত হয়।
- শুরুতে কেবল অনলাইন সার্চ ফার্ম হিসেবে কাজ করলেও বর্তমানে Google ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
১। ইমেইল (Gmail)
২। অনলাইন ডকুমেন্ট তৈরি (Google Docs)
৩। মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার

উৎস:
১। ব্রিটানিকা। 
২। Alphabet Inc. Website [Link]

৯৬.
Which symbol is used to separate the username and domain name in an email address?
  1. #
  2. &
  3. $
  4. @
ব্যাখ্যা

ই-মেইল (E-mail)
- ই-মেইল (Electronic Mail) হলো ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম।
- এর সাহায্যে টেক্সট, ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি খুব দ্রুত একজন থেকে আরেকজনের কাছে পাঠানো যায়।
- প্রত্যেক ই-মেইল অ্যাকাউন্ট গোপন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে।

ই-মেইল অ্যাড্রেসের গঠন
- একটি ই-মেইল ঠিকানার দুইটি অংশ থাকে –
  1. প্রথম অংশ → ব্যবহারকারীর পরিচিতি (Username),
  2. শেষ অংশ → ডোমেইন নেম (Domain name),
Username এবং domain name -এ দুটি অংশকে @ চিহ্ন দ্বারা আলাদা করা হয়

- উদাহরণ: fahim12345@gmail.com
fahim12345 → ব্যবহারকারীর নাম (Username),
gmail.com → ডোমেইন নেম (Domain name)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৯৭.
What is the full form of LTE?
  1. Low Term Evolution
  2. Long Term Evolution
  3. Long Time Encryption
  4. Low Type Encryption
ব্যাখ্যা

- LTE-এর পূর্ণরূপ হলো Long Term Evolution
- এটি মোবাইল ফোন এবং ডাটা টার্মিনালের জন্য একটি উন্নত, উচ্চ-গতির 4G ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি।
- এটি মূলত 3G-এর চেয়ে দ্রুতগতিতে ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এবং ডেটা ডাউনলোডের সুবিধা প্রদান করে । একে অনেক সময় 4G LTE-ও বলা হয়ে থাকে। 
- এটি উচ্চগতির ইন্টারনেট, কম ল্যাটেন্সি (লো-ল্যাটেন্সি) এবং নির্ভরযোগ্য ডেটা কানেক্টিভিটি নিশ্চিত করে ।
- এটি মোবাইল ডিভাইসে দ্রুত ওয়েব ব্রাউজিং, স্ট্রিমিং এবং ডাউনলোডের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি।
- এটি 3G-এর থেকে উন্নত এবং 5G-এর আগের ধাপ হিসেবে কাজ করে। 
- সহজ কথায়, ফোনে LTE আইকনটি দেখার অর্থ হলো ফোনটি একটি দ্রুতগতির 4G নেটওয়ার্কের সাথে যুক্ত আছে। 

উৎস: 
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। T-Mobile [Link]

৯৮.
What feature does HTTPS add to HTTP? 
  1. Software
  2. Security
  3. Sense
  4. Standardization
ব্যাখ্যা

• HTTPS মূলত HTTP-এর উপর একটি নিরাপত্তা স্তর যোগ করে। এটি ডেটা ট্রান্সমিশনের সময় তথ্যকে এনক্রিপ্ট করে, যাতে তৃতীয় পক্ষ তা পড়তে বা পরিবর্তন করতে না পারে। অর্থাৎ, ব্যবহারকারীর ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানের সময় সুরক্ষা নিশ্চিত হয়। HTTPS সাধারণত SSL বা TLS প্রটোকলের মাধ্যমে কাজ করে। এর ফলে ব্যাংকিং, অনলাইন শপিং বা যেকোনো সংবেদনশীল তথ্যের লেনদেন নিরাপদ থাকে। এটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করে, তাই HTTP-এর সাথে যোগ হওয়া মূল বৈশিষ্ট্য হলো Security.

- সঠিক উত্তর: ক) Security.
 
• HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৯৯.
What is one of the main features of e-commerce?
  1. Increasing complexity in business transactions
  2. Conducting activities through the Internet
  3. Being limited to a specific area only
  4. All of them
ব্যাখ্যা

 • ই-কমার্স (e-commerce):
- ই-কমার্স প্ল্যাটফর্ম বলতে এমন মাধ্যমকে বোঝায়, যেখানে পণ্য বা সেবা অনলাইনে প্রচার, ক্রয়-বিক্রয় ও লেনদেন করা যায়।
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• উদাহরণ: 
- Amazon যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।
- Alibaba চীনভিত্তিক ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।