পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
Bangla - 04: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ, বানান, শব্দজোড় ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'প্রদোষে প্রাকৃতজন' শওকত আলী রচিত একটি উপন্যাস৷ 'প্রদোষ' শব্দের অর্থ কী?
  1. ক) সকাল
  2. খ) দুপুর
  3. গ) সন্ধ্যা
  4. ঘ) রাত
সঠিক উত্তর:
গ) সন্ধ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) সন্ধ্যা
ব্যাখ্যা
প্রদোষ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্র + √দুষ্‌ + অ 
অর্থ: সন্ধ্যা, সায়ংকাল; রাত্রির প্রথম ভাগ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিম্নের কোনটি ভিন্নার্থক বাগধারা?
  1. ক) বকধার্মিক
  2. খ) তুলসী বনের বাঘ
  3. গ) কেঁচেগণ্ডূষ
  4. ঘ) বর্ণচোরা
সঠিক উত্তর:
গ) কেঁচেগণ্ডূষ
উত্তর
সঠিক উত্তর:
গ) কেঁচেগণ্ডূষ
ব্যাখ্যা
কেঁচেগণ্ডূষ = নতুন করে আরম্ভ করা ।
অন্যদিকে,
বকধার্মিক/তুলসী বনের/বাঘ বর্ণচোরা বাগ্‌ধারাগুলোর অর্থ = ভণ্ড 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
.
সঠিক বিপরীত শব্দযুগল কোনটি?
  1. ক) নিগ্রহ - আগ্রহ
  2. খ) নম্রতা - ভদ্রতা
  3. গ) নিমীলিত - উন্মীলিত
  4. ঘ) নিন্দিত - নান্দনিক
সঠিক উত্তর:
গ) নিমীলিত - উন্মীলিত
উত্তর
সঠিক উত্তর:
গ) নিমীলিত - উন্মীলিত
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দযুগল- নিমীলিত - উন্মীলিত

নিন্দিত - নন্দিত
নিগ্রহ - অনুগ্রহ 
নম্রতা - ঔদ্ধত্য 

উৎস:
ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
নিচের কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
  1. ক) ঠুনকো - মজবুত
  2. খ) জরা - জীর্ন
  3. গ) চড়াই - উৎরাই
  4. ঘ) খাতক - মহাজন
সঠিক উত্তর:
খ) জরা - জীর্ন
উত্তর
সঠিক উত্তর:
খ) জরা - জীর্ন
ব্যাখ্যা
'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন' 
অন্যান্য অপশনগুলোতে প্রদত্ত বিপরীতার্থক শব্দজোড় সঠিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ম্লান
  2. খ) বিষন্ন
  3. গ) ক + খ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ক + খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক + খ
ব্যাখ্যা
প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ = ম্লান/বিষন্ন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
.
নিচের কোন শব্দজোড় সমার্থক নয়?
  1. ক) কুমুদ, কুবলয়
  2. খ) কুসুম, প্রসূন
  3. গ) ভুজ, পাণি
  4. ঘ) দুহিতা, সীমন্তিনী
সঠিক উত্তর:
ঘ) দুহিতা, সীমন্তিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুহিতা, সীমন্তিনী
ব্যাখ্যা
কুমুদ, কুবলয় = পদ্ম এর সমার্থক শব্দ ।
কুসুম, প্রসূন = ফুল এর সমার্থক শব্দ ।
ভুজ, পাণি = হাত এর সমার্থক শব্দ ।
দুহিতা = কন্যা এর সমার্থক শব্দ ।
সীমন্তিনী = নারী এর সমার্থক শব্দ।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'রজনীকান্ত' কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) রাত
  2. খ) অন্ধকার
  3. গ) পদ্ম
  4. ঘ) চাঁদ
সঠিক উত্তর:
ঘ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাঁদ
ব্যাখ্যা
'চাঁদ' = সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
.
নিম্নের কোনটি অপরগুলো থেকে বিপরীতার্থক?
  1. ক) শ্রী
  2. খ) কুশ্রী
  3. গ) বিশ্রী
  4. ঘ) শ্রীহীন
সঠিক উত্তর:
ক) শ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রী
ব্যাখ্যা
শ্রী এর বিপরীত শব্দ = কুশ্রী/বিশ্রী/শ্রীহীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) সমিচীন
  2. খ) পাণিনী
  3. গ) সামর্থ্য
  4. ঘ) প্রতিচী
সঠিক উত্তর:
গ) সামর্থ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) সামর্থ্য
ব্যাখ্যা
সমীচীন (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সম্যচ্‌+ঈন্‌
অর্থ: - সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, সত্য, উচিত।

পাণিনি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = পণিন্‌+অ 
অর্থ: খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের সংস্কৃত ব্যকরণপ্রণেতা।

প্রতীচী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রত্যচ্‌+ঈ 
অর্থ: পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
'পাটোয়ারি' শব্দের অর্থ কী?
  1. ক) পাট নিয়ে কারবার যাদের।
  2. খ) খাজনা আদায় করা যার পেশা।
  3. গ) পাট গাছের আঁশ বুনেন যিনি।
  4. ঘ) সর্ব বিষয়ে পটু যে।
সঠিক উত্তর:
খ) খাজনা আদায় করা যার পেশা।
উত্তর
সঠিক উত্তর:
খ) খাজনা আদায় করা যার পেশা।
ব্যাখ্যা
পাটোয়ারি  
- হিন্দি শব্দ।
অর্থ:
(বিশেষণ) লাভ লোকসান বিষয়ে অতিশয় হিসাবি মনোভাব সম্পন্ন।
(বিশেষ্য) খাজনা আদায় করা যার পেশা। পদবিশেষ। 


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
'অর্পণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) গ্রহণ
  2. খ) প্রত্যর্পণ
  3. গ) ক + খ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ক + খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক + খ
ব্যাখ্যা
অর্পণ - গ্রহণ/প্রত্যর্পণ।
অনন্ত - অন্ত/সান্ত।
উজ্জ্বল - অনুজ্জ্বল/ম্লান 
উৎকৃষ্ট  - নিকৃষ্ট/অপকৃষ্ট 
উগ্র - সৌম্য/কোমল 
গুপ্ত- ব্যক্ত/প্রকাশিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
১২.
'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) মূর্খ
  2. খ) অপদার্থ
  3. গ) তোষামুদে
  4. ঘ) কাণ্ডজ্ঞানহীন
সঠিক উত্তর:
ঘ) কাণ্ডজ্ঞানহীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
গোঁয়ার গোবিন্দ = কাণ্ডজ্ঞানহীন 
উদাহরণ - গোঁয়ার গোবিন্দ হলে কোন কাজই ঠিকভাবে করতে পারবে না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'উদ্ভাস' এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) দীপ্তিমান
  2. খ) আহ্লাদ
  3. গ) ঝলমলে
  4. ঘ) প্রোজ্জ্বল
সঠিক উত্তর:
খ) আহ্লাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আহ্লাদ
ব্যাখ্যা
'উদ্ভাস' এর প্রতিশব্দ/সমার্থক শব্দ = আনন্দ, প্রফুল্লতা, আমোদ, আহ্লাদ, স্ফূর্তি, হর্ষ, উল্লাস, পূলক। 
দীপ্তিমান, ঝলমলে, প্রোজ্জ্বল = 'উজ্জ্বল' শব্দের প্রতিশব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
১৪.
রোদসী শব্দের অর্থ কী?
  1. ক) মেঘলা রোদ
  2. খ) আকাশ ও পাতাল
  3. গ) পৃথিবী ও স্বর্গ
  4. ঘ) তপ্ত রোদযুক্ত দুপুর
সঠিক উত্তর:
গ) পৃথিবী ও স্বর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) পৃথিবী ও স্বর্গ
ব্যাখ্যা
রোদসী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
অর্থ - পৃথিবী ও স্বর্গ 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) আদ্য - পান্ত
  2. খ) আর্দ্র - সিক্ত
  3. গ) উপরোধ - অনুরোধ
  4. ঘ) করাল - গ্রাস
সঠিক উত্তর:
গ) উপরোধ - অনুরোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) উপরোধ - অনুরোধ
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল
উপরোধ - অনুরোধ 
আদ্য - অন্ত্য 
আর্দ্র - শুষ্ক
করাল - সৌম্য  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'মেঘ' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) তোয়নিধি
  2. খ) পয়োদ
  3. গ) বলাহক
  4. ঘ) তোয়ধর
সঠিক উত্তর:
ক) তোয়নিধি
উত্তর
সঠিক উত্তর:
ক) তোয়নিধি
ব্যাখ্যা
'তোয়নিধি' = 'সমুদ্র' এর প্রতিশব্দ।
'মেঘ' এর  প্রতিশব্দ = ঘন, বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'খবর' শব্দের সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) বার্তা, বচন
  2. খ) ফরমান, সন্দেশ
  3. গ) কোপন, তথ্য
  4. ঘ) আখ্যান, সমাচার
সঠিক উত্তর:
খ) ফরমান, সন্দেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরমান, সন্দেশ
ব্যাখ্যা
'খবর' শব্দের সমার্থক শব্দ = সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, সন্ধান, তথ্য, সমাচার। 


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
কোনটি সঠিক?
  1. ক) রম্ভা = কলা
  2. খ) বায়স = কোকিল
  3. গ) লেফাফা = লাপাত্তা
  4. ঘ) মার্জার = গরু
সঠিক উত্তর:
ক) রম্ভা = কলা
উত্তর
সঠিক উত্তর:
ক) রম্ভা = কলা
ব্যাখ্যা
'রম্ভা' অর্থ কলা।
'বায়স' অর্থ কাক।
'মার্জার' অর্থ বিড়াল।
'লেফাফা' অর্থ মোড়ক।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৯.
'বাহ্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অন্তরঙ্গ
  2. খ) আন্তর
  3. গ) অন্তর
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) আন্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) আন্তর
ব্যাখ্যা
'বাহ্য' এর বিপরীত শব্দ - আন্তর/আভ্যন্তর 
অন্যদিকে, 
বহিরঙ্গ - অন্তরঙ্গ 
বহির্ভূত - অন্তর্ভূত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
২০.
দহরম মহরম এর বিপরীত অর্থবিশিষ্ট বাগ্‌ধারা কোনটি?
  1. ক) আট কপালে
  2. খ) নারদের ঢেকি
  3. গ) আদায় কাঁচকলায়
  4. ঘ) দফা নিকেশ
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়
উত্তর
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়
ব্যাখ্যা
দহরম মহরম = অন্তরঙ্গতা 
আদায় কাঁচকলায় = শত্রুভাবাপন্ন 
তাই এরা বিপরীত অর্থবিশিষ্ট বাগ্‌ধারা

আট কপালে = হতভাগ্য 
নারদের ঢেকি = বিবাদের বিষয় 
দফা নিকেশ = সমূহ সর্বনাশ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
শুদ্ধ বানান নয় কোনটি?
  1. ক) ন্যূন
  2. খ) দ্ব্যর্থ
  3. গ) ভ্রাতৃত্ত্ব
  4. ঘ) দ্বৈত
সঠিক উত্তর:
গ) ভ্রাতৃত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) ভ্রাতৃত্ত্ব
ব্যাখ্যা
ভ্রাতৃত্ব (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ভ্রাতৃ+ত্ব
অর্থ: ভাই এর সম্পর্ক, ভাই ভাই ভাব। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২২.
'উত্তমরুপে প্রহার করার লাঠি' অর্থে ব্যবহৃত শব্দ কোনটি?
  1. ক) রামখড়ি
  2. খ) রামকান্ত
  3. গ) রামচন্দ্র
  4. ঘ) অর্ধচন্দ্র
সঠিক উত্তর:
খ) রামকান্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) রামকান্ত
ব্যাখ্যা
রামকান্ত (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = রাম + কান্ত  
অর্থ: উত্তমরুপে প্রহার করার লাঠি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৩.
চক্ষু : লোচন : : কপাল : ?
  1. ক) শ্রুতি
  2. খ) ললাট
  3. গ) কায়া
  4. ঘ) কর
সঠিক উত্তর:
খ) ললাট
উত্তর
সঠিক উত্তর:
খ) ললাট
ব্যাখ্যা
'চক্ষু' শব্দের প্রতিশব্দ = দর্শন, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ, আঁখি। 
'কপাল' শব্দের প্রতিশব্দ = ভাল, ভাগ্য, ললাট, অলিক, নিয়তি, অদৃষ্ট, দৈব। 
'শ্রুতি' = 'কর্ণ/কান' এর প্রতিশব্দ। 
'কায়া' = 'দেহ' এর প্রতিশব্দ।
'কর' = 'হাত' এর প্রতিশব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।