পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ সেপ্টেম্বর, ২০২০সময়24 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১১ সেপ্টেম্বর, ২০২০ · ৫০ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের আদি নিদর্শনের পদকর্তা কতজন?
  1. ক) ২৩
  2. খ) ৪৬
  3. গ) ৫০
  4. ঘ) ৫১
সঠিক উত্তর:
ক) ২৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৩
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন। এর রচনাকাল ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ মতান্তরে ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ। এর পদকর্তা ২৩ জন মতান্তরে ২৪ জন। মোট পদসংখ্যা ৫০ টি মতান্তরে ৫১ টি। এর মধ্যে সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার
.
ইডিপাস মহাকাব্য বাংলায় অনুবাদ করেন কে?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) শামসুর রাহমান
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইংরেজীতে অনুবাদ করেন। তার রচিত অনুবাদ মূলক কাব্যগ্রন্থঃ হুইট্ম্যানের কবিতা, ইডিপাস ইত্যাদি। তার অন্যান্য কাব্যঃ অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, উচ্চারণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
পরিত্রাণ লাভের ইচ্ছা-
  1. ক) মুমূক্ষা
  2. খ) মুমুক্ষু
  3. গ) মুমুক্ষা
  4. ঘ) মূমূক্ষ
সঠিক উত্তর:
গ) মুমুক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) মুমুক্ষা
ব্যাখ্যা
মুক্তি পেতে ইচ্ছুক- মুমুক্ষু।
মুমুক্ষা- মুক্তি বা পরিত্রাণ লাভের ইচ্ছা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
.
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
  1. ক) নেতাজী সুভাষচন্দ্র বসু
  2. খ) ভিক্টোরিয়া ওকাম্পো
  3. গ) জগদীশচন্দ্র বসু
  4. ঘ) উপরের কাউকেই না
সঠিক উত্তর:
খ) ভিক্টোরিয়া ওকাম্পো
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিক্টোরিয়া ওকাম্পো
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাদের দেশ নাটকটি, বসন্ত গীতিনাট্য কাজী নজরুল ইসলামকে, খেয়া কাব্যগ্রন্থটি জগদীশচন্দ্র বসুকে এবং পূরবী কাব্যগ্রন্থটি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
‘শান্তশিষ্ট’ শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) দ্বন্দ
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) কর্মধারয়
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয়
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি। বিশেষণ পদ পূর্বে এবং বিশেষ্য পদ পরে হলে হয় সাধারণ কর্মধারয় সমাস। যেমন- কু যে আচার - কদাচার, সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ, অধম যে নর = নরাধম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ চালু হয়?
  1. ক) ১৭৯৯ সাল
  2. খ) ১৮০০ সাল
  3. গ) ১৮০১ সাল
  4. ঘ) ১৮১১ সাল
সঠিক উত্তর:
গ) ১৮০১ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮০১ সাল
ব্যাখ্যা
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম
.
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস নয়?
  1. ক) চাঁদের অমাবস্যা
  2. খ) লালসালু
  3. গ) বহিপীর
  4. ঘ) দি আগলি এশিয়ান
সঠিক উত্তর:
গ) বহিপীর
উত্তর
সঠিক উত্তর:
গ) বহিপীর
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
নিচের কোন শব্দটি পতুর্গিজ ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) কোলা
  2. খ) আদালত
  3. গ) আলমারি
  4. ঘ) পুরোহিত
সঠিক উত্তর:
গ) আলমারি
উত্তর
সঠিক উত্তর:
গ) আলমারি
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
.
কত বৎসর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের “বনফুল” গ্রন্থাকারে প্রকাশিত হয়?
  1. ক) চৌদ্দ বছর
  2. খ) ষোল বছর
  3. গ) আঠারো বছর
  4. ঘ) উনিশ বছর
সঠিক উত্তর:
ঘ) উনিশ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উনিশ বছর
ব্যাখ্যা
১৮৭৬ সালে বনফুল কাব্যগ্রন্থের কবিতাগুলো ধারাবাহিকভাবে ‘জ্ঞানাঙ্কুর’ ও ‘প্রতিবিম্ব’ পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের বয়স তখন ১৫ বছর। বনফুল ১৮৮০ সালে রবীন্দ্রনাথের দ্বিতীয় গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। তখন বয়স ছিল ১৯ বছর। তার প্রথম প্রকাশিত গ্রন্থ কবি-কাহিনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১০.
নিম্নের কোনটি তৎসম শব্দ নয়?
  1. ক) চন্দ্র
  2. খ) ধর্ম
  3. গ) আফিম
  4. ঘ) ভবন
সঠিক উত্তর:
গ) আফিম
উত্তর
সঠিক উত্তর:
গ) আফিম
ব্যাখ্যা

তৎসম শব্দের উদাহরণ হলো - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ক্ষুধা, পদ্ম, ক্ষমা, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।'আফিম' শব্দটি বিদেশি (ইংরেজি - Opium) শব্দ থেকে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। এরকম আরো শব্দের উদাহরণ - বোতল (Bottle), হাসপাতাল (Hospital) ইত্যাদি।
অর্ধ-তৎসম শব্দ হলো - নেমন্তন্ন, পুরুত, মিত্তির, জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি।
কয়েকটি তদ্ভব শব্দের উদাহরণ হলো - হাত, চামার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১১.
রাজহাঁসের কর্কশ ডাক-
  1. ক) ক্রেঙ্কার
  2. খ) বৃংহিত
  3. গ) হ্রেষা
  4. ঘ) বৃংহণ
সঠিক উত্তর:
ক) ক্রেঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রেঙ্কার
ব্যাখ্যা
রাজহাঁসের (পক্ষীর) কর্কশ ডাক - ক্রেঙ্কার। হাতির ডাক - বৃংহিত বা বৃংহণ। অশ্বের ডাক - হ্রেস্বা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
নিচের কোনটি বাংলা উপসর্গ না?
  1. ক) আ
  2. খ) আড়
  3. গ) আন
  4. ঘ) আম্‌
সঠিক উত্তর:
ঘ) আম্‌
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আম্‌
ব্যাখ্যা
বাংলা উপসর্গ মোট ২১টি। যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, রাম, স, সা, সু, হা, বি, ভর। এবং বাংলা ভাষায় ব্যবহৃত কিছু আরবি উপসর্গ হলো- আম্‌, খাস, লা, গর্‌।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
১৩.
কোনটি ময়ূখ শব্দের সমার্থক?
  1. ক) ময়ূর
  2. খ) মুমূর্ষু
  3. গ) সুত
  4. ঘ) বিভা
সঠিক উত্তর:
ঘ) বিভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভা
ব্যাখ্যা
কন্যা শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।
অংশু শব্দের সমার্থক শব্দ হলো ময়ূখ, কিরণ, প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো, বিভা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৪.
Committee কোন প্রকারের Noun?
  1. ক) Proper noun
  2. খ) Collective Noun
  3. গ) Common Noun
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
খ) Collective Noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective Noun
ব্যাখ্যা
Collective Noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায়। যেমনঃ Jury, Army, Class, Party, Board, Committee, Cattle।
১৫.
The perpetrators were accused ____ counterfeiting. Which one is the appropriate preposition?
  1. ক) with
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) for
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা
Accuse of - কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা। সে হিসেবে accuse এর পর appropriate preposition হিসেবে of ব্যবহৃত হবে৷
১৬.
The boy takes ___ his father. Fill in the gap with appropriate preposition?
  1. ক) on
  2. খ) for
  3. গ) after
  4. ঘ) by
সঠিক উত্তর:
গ) after
উত্তর
সঠিক উত্তর:
গ) after
ব্যাখ্যা
Take after একটি phrasal verb। যার অর্থ হচ্ছে একইরকম হওয়া বা সাদৃশ্য হওয়া, বিশেষত চেহারা বা স্বভাবে৷ Resemblance অর্থ সাদৃশ্য, প্রতিচ্ছায়া বা অনুরূপতা৷
১৭.
He was ______ bed for four days with a bad dose of flu.
  1. ক) connected with
  2. খ) confined with
  3. গ) attached by
  4. ঘ) confined to
সঠিক উত্তর:
ঘ) confined to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) confined to
ব্যাখ্যা
Be confined to (of a person) be unable to leave (one's bed, home, or a wheelchair) because of illness or disability. Example: He was confined to bed for four days with a bad dose of flu. Source: Oxford
১৮.
Who wrote ‘The Jew of Malta’?
  1. ক) William Makepeace Thackery
  2. খ) Sydney Sheldon
  3. গ) Charles Dickens
  4. ঘ) Christopher Marlowe
সঠিক উত্তর:
ঘ) Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Christopher Marlowe
ব্যাখ্যা
Christopher Marlowe Works: Tamburlaine the Great (1587), Dr. Faustus (1592), The Jew of Malta, Edward, The Passionate Shepherd to His Love (Poetry).
Source: LiveMCQ Lecture
১৯.
He has been studying ____ two hours.
  1. ক) from
  2. খ) since
  3. গ) for
  4. ঘ) after
সঠিক উত্তর:
গ) for
উত্তর
সঠিক উত্তর:
গ) for
ব্যাখ্যা
Present perfect continuous tense এ point of time অর্থাৎ কোনো একটা সময় থেকে শুরু করে একটি কাজ চলছে বুঝাতে since ব্যবহৃত হয়। এবং একটি নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে বুঝাতে for ব্যবহৃত হয়৷
২০.
An adjective modifies-
  1. ক) a noun
  2. খ) a verb
  3. গ) A pronoun
  4. ঘ) Both A and C
সঠিক উত্তর:
ঘ) Both A and C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both A and C
ব্যাখ্যা
যে word কোনো noun বা pronoun কে মডিফাই করে এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তা adjective।
২১.
What is the antonym of the word 'Pliable'?
  1. ক) Meek
  2. খ) Modest
  3. গ) Humble
  4. ঘ) Impudent
সঠিক উত্তর:
ঘ) Impudent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Impudent
ব্যাখ্যা
Humble অর্থ নম্র, বিনয়ী, Meek, Pliable, Modest। এর বিপরীতার্থক শব্দ হচ্ছে: Rude - রুক্ষ, Impudent - অভদ্র।
২২.
Who is the author of ''Antony and Cleopatra''?
  1. ক) G.B. Shaw
  2. খ) John Milton
  3. গ) Daniel Defoe
  4. ঘ) William Shakespeare
সঠিক উত্তর:
ঘ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ঘ) William Shakespeare
ব্যাখ্যা
William Shakespeare was an English dramatist and poet of the sixteenth century. He is known mostly for his plays. His famous Tragedies are Hamlet, Macbeth, Othello, King Lear, Julius Caesar, Romeo and Juliet, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
২৩.
'To be, or not to be: that is the question' is a quotation by-
  1. ক) Jonathan Swift
  2. খ) William Shakespeare
  3. গ) John Wycliffe
  4. ঘ) Jane Austen
সঠিক উত্তর:
খ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
খ) William Shakespeare
ব্যাখ্যা
To be, or not to be: that is the question.
Hamlet, Act III, Scene I [To be, or not to be]-William Shakespeare
২৪.
What is the plural of ''Dozen''?
  1. ক) Dozenes
  2. খ) Dozens
  3. গ) Dozenns
  4. ঘ) Dozen
সঠিক উত্তর:
ঘ) Dozen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dozen
ব্যাখ্যা

Deer, Pair, Sheep, Scissor, Dozen, Score, Canon এসব শব্দের singular এবং plural form একইরকম থাকে।

২৫.
There is ______ the chairman's room
  1. ক) no free access to
  2. খ) not free access at
  3. গ) not free access in
  4. ঘ) no free access in
সঠিক উত্তর:
ক) no free access to
উত্তর
সঠিক উত্তর:
ক) no free access to
ব্যাখ্যা
Access to - প্রবেশাধিকার। যেমনঃ There is no free access to the chairman's room।
২৬.
Which one is the correct sentence?
  1. ক) The patient had died before the doctor come
  2. খ) The patient has died before the doctor came
  3. গ) The patient have died before the doctor came
  4. ঘ) The patient had died before the doctor came
সঠিক উত্তর:
ঘ) The patient had died before the doctor came
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The patient had died before the doctor came
ব্যাখ্যা
Before এর পুর্বের clause টি past perfect হলে পরের clause টি past indefinite হবে। যেমনঃ The patient had died before the doctor came।
২৭.
৯ টি সখ্যার গড় ৪৩। এর সাথে ২ টি যোগ হলে, সংখ্যা ২ টির গড় ১০। সমষ্টিগতভাবে ১১ টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩৭
  2. খ) ৩৩.৩
  3. গ) ৩৪.৩
  4. ঘ) ৪৩
সঠিক উত্তর:
ক) ৩৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৭
ব্যাখ্যা

৯ টি সংখ্যার গড় ৪৩ হলে এদের সমষ্টি ৯×৪৩ = ৩৮৭ 
আবার ২ টি সংখ্যার সমষ্টি ২×১০ = ২০
সুতরাং ৯ + ২ = ১১ টি সংখ্যার সমষ্টি  ৩৮৭ + ২০ = ৪০৭ 
অর্থাৎ, এদের গড় = ৪০৭/১১ = ৩৭

২৮.
চিনির মূল্য ৪০% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?
  1. ক) ২০%
  2. খ) ২৪.১৫%
  3. গ) ২৮.৫৭
  4. ঘ) ২৮.৯৭%
সঠিক উত্তর:
গ) ২৮.৫৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮.৫৭
ব্যাখ্যা
৪০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা
বর্তমান মূল্য ১৪০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১৪০ = ৭১.৪৩ টাকা
∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০-৭১.৪৩) = ২৮.৫৭%
২৯.
২, ৩, ৫, ৯, ১৭ এই ধারার পরবর্তী ২য় সংখ্যাটি কত?
  1. ক) ৩৩
  2. খ) ৩৭
  3. গ) ৫৫
  4. ঘ) ৫৮
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই।
সঠিক উত্তর হবে - ৩৩ + ৩২ = ৬৫
৩০.
দুইটি সংখ্যার গুণফল ৩৫১ এবং সংখ্যা দুটির যোগফল ৪০। সংখ্যা দুইটি কত?
  1. ক) ১৯ ও ২১
  2. খ) ১৩ ও ২৭
  3. গ) ১৮ ও ২২
  4. ঘ) ৯ ও ৩১
সঠিক উত্তর:
খ) ১৩ ও ২৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ ও ২৭
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে১৩ ও ২৭ গুণ করলে গুণফল হয় ৩৫১ এবং এদের যোগফল ৪০। বাকি অপশনগুলোর যোগফল ৪০ হলেও কোনটিরই গুণফল ৩৫১ হয় না।
৩১.
একটি এনার্জি সেভিং বাল্ব ২৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ৪০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ১৬০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা

শর্তমতে, বিক্রয়মূল্য বা ১৪০% = ২৮০ টাকা
∴ ক্রয়মূল্য বা ১০০% = (২৮০×১০০)/১৪০ = ২০০টাকা

৩২.
৬০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
  1. ক) ০৯ মি.
  2. খ) ১৪ মি.
  3. গ) ২০ মি.
  4. ঘ) ৩০ মি.
সঠিক উত্তর:
ক) ০৯ মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ০৯ মি.
ব্যাখ্যা
অনুপাতগুলোর যোগফল - ৩ + ৭ + ১০ = ২০
সুতরাং, ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য = (৬০× ৩/২০) = ৯ মি.
৩৩.
৬০০ টাকার ৪ বছরের সুদ ২৪০ টাকা হলে, সুদের হার বার্ষিক কত টাকা হবে?
  1. ক) ২%
  2. খ) ৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
গ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০%
ব্যাখ্যা
সুদের হার = (১০০×সুদ)/(আসল×সময়) = (১০০×২৪০)/(৬০০×৪) = ১০
৩৪.
যদি a3-b3 = 405 এবং a-b = 3 হয়, তবে ab সমান কত?
  1. ক) 42
  2. খ) 48
  3. গ) 54
  4. ঘ) 60
সঠিক উত্তর:
ক) 42
উত্তর
সঠিক উত্তর:
ক) 42
ব্যাখ্যা
a³-b³ = (a-b)³+3ab(a-b)
⇒ 405 = 3³+3ab(3)
⇒ 9ab = 405-27 = 378
∴ ab = 42
৩৫.
2x2−5xy+2y2 এর একটি উৎপাদক হবে-
  1. ক) (2x-y)
  2. খ) 2y-x
  3. গ) y-2x
  4. ঘ) 3(x-3y)
সঠিক উত্তর:
ক) (2x-y)
উত্তর
সঠিক উত্তর:
ক) (2x-y)
ব্যাখ্যা

2x2 - 5xy + 2y2
= 2x2 - 4xy - xy + 2y2
= 2x(x - 2y) - y(x - 2y)
= (x - 2y)(2x - y)

৩৬.
In464+In28 = কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
In464+In28
=In443+In223
= 3×1 + 3×1
= 6
৩৭.
x>y এবং z<0 হলে, কোন শর্তটি সঠিক হবে?
  1. ক) z/x > z/y
  2. খ) x/z>y/z
  3. গ) x/y<z/y
  4. ঘ) yz<xz
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই।
৩৮.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমান 40° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ক) 6 ট
  2. খ) 8 টি
  3. গ) 9 টি
  4. ঘ) 12 টি
সঠিক উত্তর:
গ) 9 টি
উত্তর
সঠিক উত্তর:
গ) 9 টি
ব্যাখ্যা
ধরি, বহুভুজটির বাহুর সংখ্যা = x
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি 360°
সুষম বহুভুজের বাহুর সংখ্যা x হলে প্রতিটি বহিঃস্থ কোণ = (360°/x)
শর্তমতে, 360°/x = 40°
∴x = 9
৩৯.
টিপাইমুখ বাঁধ ভারতের কোন নদীর উজানে নির্মিত?
  1. ক) গঙ্গা
  2. খ) যমুনা
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) বরাক
সঠিক উত্তর:
ঘ) বরাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বরাক
ব্যাখ্যা
‘টিপাইমুখ বাঁধ’ ভারতের মণিপুর প্রদেশে বরাক নদীর উপর অবস্থিত। এই বরাক নদীই বাংলাদেশে প্রবেশের আগে দুই ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারা নামে প্রবেশ করেছে; যা পরিশেষে মিলিত হয়ে মেঘনা নদী গঠন করেছে।
Source: BBC & kalerkantho
৪০.
বাংলাদেশের খসড়া সংবিধান কবে গণপরিষদে উত্থাপন করা হয়?
  1. ক) ১২ অক্টোবর, ১৯৭১
  2. খ) ১৬ এপ্রিল, ১৯৭২
  3. গ) ১২ অক্টোবর, ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
সঠিক উত্তর:
গ) ১২ অক্টোবর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ অক্টোবর, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল গঠিত তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন নেতৃত্বাধীন ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটি ১৭ই এপ্রিল তাদের প্রথম বৈঠকে বসে।
১২ই অক্টোবর ১৯৭২ খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়। ৪ নভেম্বর তৃতীয় ও চতুর্থ পাঠ শেষে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
১৫ ডিসেম্বর প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে স্বাক্ষর করেন এবং তারপর অন্যান্য গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
উৎসঃ সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান
৪১.
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত কোনটি?
  1. ক) ২১ জুন
  2. খ) ২১ মার্চ
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২২ ডিসেম্বর
সঠিক উত্তর:
ঘ) ২২ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২ ডিসেম্বর
ব্যাখ্যা
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হলো ২১ জুন। এদিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত। ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন। একইদিন দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী
৪২.
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হয় কবে?
  1. ক) ২৬ মার্চ ১৯৭১
  2. খ) ৭ মার্চ ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১৭ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৩.
হিন্ডেনবার্গ লাইন কী?
  1. ক) আফগান-পাকিস্তান সীমান্ত রেখা
  2. খ) জার্মানি-পোল্যান্ডের সীমান্তরেখা
  3. গ) ভারত ও তিব্বতের সীমান্ত রেখা
  4. ঘ) জার্মানির ওয়েস্টার্ন ফ্রন্টে নির্মিত প্রতিরক্ষা ব্যুহ
সঠিক উত্তর:
ঘ) জার্মানির ওয়েস্টার্ন ফ্রন্টে নির্মিত প্রতিরক্ষা ব্যুহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মানির ওয়েস্টার্ন ফ্রন্টে নির্মিত প্রতিরক্ষা ব্যুহ
ব্যাখ্যা
হিন্ডেনবার্গ লাইন (Hindenburg Line):
অবস্থানঃ জার্মানি - ওয়েস্টার্ন ফ্রন্ট (বেলজিয়াম, লুক্সেমবার্গ, উত্তর পূর্ব ফ্রান্স সীমান্ত)।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬-১৭ সালে জার্মানি কর্তৃক এর পশ্চিম ফ্রন্টে নির্মিত প্রতিরক্ষা ব্যূহ। ১৯১৮ সালের ২৯ সেপ্টেম্বর মিত্রবাহিনীর তীব্র আক্রমণে এর পতন হয়।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও প্রতিরক্ষা লাইনঃ
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৪৪.
কোনো বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভব-প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
  1. ক) ভোল্টমিটার
  2. খ) গ্যালভানোমিটার
  3. গ) অ্যামিটার
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ভোল্টমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ভোল্টমিটার
ব্যাখ্যা
অ্যামিটারের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎপ্রবাহের মান নির্ণয় করা হয়। ভোল্টমিটারের সাহায্যে কোনো বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভব-প্রভেদ মাপা হয়। অ্যামিটারের স্কেল অ্যাম্পিয়ারে এবং ভোল্টমিটারের স্কেল ভোল্টে অংশাঙ্কিত করা থাকে।
(উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান আলোকে)
৪৫.
আঙ্গুরে কোন এসিড পাওয়া যায়?
  1. ক) এসেটিক এসিড
  2. খ) ল্যক্টিক এসিড
  3. গ) সাইট্রিক এসিড
  4. ঘ) কার্বলিক এসিড
সঠিক উত্তর:
গ) সাইট্রিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
গ) সাইট্রিক এসিড
ব্যাখ্যা
লেবুর রসের মতো আমলকি, করমচা, কামরাঙ্গা, বাতাবি লেবু, আঙুর ইত্যাদি ফলগুলোতে নানা রকম এসিড থাকে। এসিডসমূহ টকস্বাদযুক্ত হয়। আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড; তেঁতুলে থাকে টারটারিক এসিড; টমেটোতে থাকে অক্সালিক এসিড; আমলকিতে থাকে এসকরবিক এসিড; আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড।
[সূত্রঃ বিজ্ঞান অষ্টম শ্রেণি]
৪৬.
খাসিয়া নৃ-গোষ্ঠীর লোকদের আদি নিবাস কোথায়?
  1. ক) সিলেট
  2. খ) তিব্বত
  3. গ) মনিপুর
  4. ঘ) আসাম
সঠিক উত্তর:
খ) তিব্বত
উত্তর
সঠিক উত্তর:
খ) তিব্বত
ব্যাখ্যা
বাংলাদেশের খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে। এদের আদি নিবাস ছিলো তিব্বতে। খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৪৭.
একজন মানুষের দৈনিক সুষম খাদ্য গ্রহণের জন্য কতটুকু আমিষ গ্রহণ করা উচিত?
  1. ক) ৬০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
খ) ১৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫%
ব্যাখ্যা
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনে দেখা যায় যে তাঁর ৬০% শর্করা, ১৫% আমিষ, ২০% অসম্পৃক্ত স্নেহ এবং ৫% সম্পৃক্ত স্নেহ গ্রহণ করা উচিৎ।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৪৮.
কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
  1. ক) ৭ এপ্রিল
  2. খ) ৮ মার্চ
  3. গ) ৫ জুন
  4. ঘ) ৮ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল
ব্যাখ্যা
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৪৯.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?
  1. ক) ১৩ বার
  2. খ) ১১ বার
  3. গ) ১৭ বার
  4. ঘ) ১৯ বার
সঠিক উত্তর:
গ) ১৭ বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ বার
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ, একটি প্রস্তাবনা এবং সাতটি তফসিল রয়েছে। এ পর্যন্ত মোট ১৭ বার সংবিধান সংশোধিত হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান - আরিফ খান)
৫০.
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘােষক ও যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
  1. ক) জর্জ বুশ
  2. খ) জর্জ ওয়াশিংটন
  3. গ) হ্যারি এস ট্রুম্যান
  4. ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তর:
খ) জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
খ) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বার বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘােষক ও যুদ্ধের সর্বাধিনায়ক জর্জ ওয়াশিংটন দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। টমাস জেফারসন দেশটির তৃতীয় প্রেসিডেন্ট। আর বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট তিনি ৮ বছর ক্ষমতায় ছিলেন।
উৎস: whitehouse.gov