পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৮৬
সিলেবাস
পরীক্ষা - ২০ ফুল মডেল টেস্ট - ৬ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ১ম ও ২য় ধাপের জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৬ প্রশ্ন

.
একটি ব্যাংকে ২ বছর মেয়াদে বার্ষিক ৬% চক্রবৃদ্ধি হারে ৫,০০০ টাকা মূলধন রাখা হলে ২ বছরের শেষে মোট কত টাকা পাওয়া যাবে?
  1. ৫,৬১৮ টাকা
  2. ৫,২৫০ টাকা
  3. ৫,৮৬০ টাকা
  4. ৫,৪৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাংকে ২ বছর মেয়াদে বার্ষিক ৬% চক্রবৃদ্ধি হারে ৫,০০০ টাকা মূলধন রাখা হলে ২ বছরের শেষে মোট কত টাকা পাওয়া যাবে?

সমাধান:
এখানে,
মূলধন, P = ৫,০০০ টাকা
মুনাফায় হার, r = ৬% = ৬/১০০
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৫০০০ × {১ + (৬/১০০)}
= ৫০০০ × {(১ + ০.০৬)}
= ৫০০০ × (১.০৬)
= ৫০০০ × ১.০৬ × ১.০৬
= ৫,৬১৮ টাকা।

.
x - 1/x = 4 হলে x4 + 1/x4 = কত?
  1. 320
  2. 322
  3. 324
  4. 328
ব্যাখ্যা

প্রশ্ন: x - 1/x = 4 হলে x4 + 1/x4 = কত?

সমাধান:
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2 . x2. 1/x2
= {(x - 1/x)2 + 2 . x . 1/x}2 - 2
= (42 + 2)2 - 2
= (16 + 2)2 - 2
= (18)2 - 2
= 324 - 2
= 322

.
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 2 সে.মি. এবং উচ্চতা 6 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
  1. 12π
  2. 18π
  3. 24π
  4. 28π
ব্যাখ্যা

প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 2 সে.মি. এবং উচ্চতা 6 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, r = 2 সে.মি এবং
সিলিন্ডারের ভূমির উচ্চতা, h = 6 সে.মি

আমরা জানি,
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh
= 2 π × 2 × 6
= 24π

∴ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 24π বর্গ সে.মি।

.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬ এবং তাদের বর্গের যোগফল ৬৩০ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬ এবং তাদের বর্গের যোগফল ৬৩০ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ৩ক, ৫ক ও ৬ক

প্রশ্নমতে,
(৩ক) + (৫ক) + (৬ক) = ৬৩০
বা, ৯ক + ২৫ক + ৩৬ক = ৬৩০
বা, ৭০ক = ৬৩০
বা, ক = ৬৩০/৭০
বা, ক = ৯
∴ ক = ৩

∴ ছোট সংখ্যাটি = ৩ক
= ৩ × ৩
= ৯ ।

.
logx1/256 = - 8 হলে x এর মান কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: logx1/256 = - 8 হলে x এর মান কত?

সমাধান:
logx1/256 = - 8
বা, x- 8 = 1/256
বা, 1/x8 = 1/256
বা, x8 = 256
বা, x8 = 28
∴ x = 2

.
একটি ত্রিভুজের একটি কোণের মান অপর দুই কোণের সমষ্টির সমান হলে, অপর দুই কোণের সমষ্টির অর্ধেক কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণের মান অপর দুই কোণের সমষ্টির সমান হলে, অপর দুই কোণের সমষ্টির অর্ধেক কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
বা, 90° + 2 কোণ = 180°
বা, 2 কোণ = 180° - 90°
বা, 2 কোণ = 90°
বা, কোণ = 90°/2
∴ কোণ = 45°

.
নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির বৈশিষ্ট্য?
  1. সীমিত পরিমাণে পাওয়া যায়
  2. উৎপাদনে বেশি দূষণ ঘটে
  3. একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়
  4. প্রকৃতিতে পুনরায় উৎপন্ন হয়
ব্যাখ্যা

- নবায়নযোগ্য শক্তির বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিতে পুনরায় উৎপন্ন হয় এবং কখনো ফুরিয়ে যায় না

শক্তির উৎস ও এর প্রকারভেদ:

- শক্তির উৎস প্রধানত দুই ধরনের।
যথা- নবায়নযোগ্য শক্তির উৎস এবং অনবায়নযোগ্য শক্তির উৎস।
১. নবায়নযোগ্য শক্তির উৎস:
- নবায়নযোগ্য শক্তি এমন একটি শক্তির উৎস, যা প্রকৃতিতে বারবার পুনরায় ব্যবহার করা যায় এবং কখনো ফুরিয়ে যায় না।
- এটি সাধারণত পরিবেশবান্ধব হওয়ায় গ্রীন শক্তি নামেও পরিচিত।
- নবায়নযোগ্য শক্তি উৎপাদনে দূষণের পরিমাণ কম থাকে।
- এটি দীর্ঘমেয়াদে টেকসই এবং প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয়।
উদাহরণ: সৌর শক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ, সমুদ্রস্রোত, ভূ-তাপীয় শক্তি ইত্যাদি।

২. অনবায়নযোগ্য শক্তির উৎস:
- অনবায়নযোগ্য শক্তির উৎস প্রকৃতিতে সীমিত এবং একবার ব্যবহার হয়ে গেলে পুনরায় সৃষ্টি হতে দীর্ঘ সময় লাগে বা আর উৎপন্ন হয় না।
- এটি পুনরায় ব্যবহার করা যায় না বা খুব ধীরগতিতে পুনরায় গঠিত হয়।
- অনবায়নযোগ্য শক্তির উৎপাদন ব্যয়বহুল এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ দূষণের কারণ হতে পারে।
উদাহরণ: কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লিয় শক্তি ইত্যাদি।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ২ : ৩ । ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ১ : ২ হবে?
  1. ১০ লিটার
  2. ১২ লিটার
  3. ১৫ লিটার
  4. ১৮ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ২ : ৩ । ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ১ : ২ হবে?

সমাধান:
এসিড : পানি = ২ : ৩
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = [৬০ × (২/৫)] = ২৪ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = [৬০ × (৩/৫)] = ৩৬ লিটার

ধরি,
x লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ১ : ২

প্রশ্নমতে,
২৪ : (৩৬ + x) = ১ : ২
বা, ২৪/(৩৬ + x) = ১/২
বা, ৪৮ = ৩৬ + x
বা, x = ৪৮ - ৩৬
বা, x = ১২
∴ x = ১২

∴ ১২ লিটার পানি মিশ্রিত করতে হবে।

.
করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ 200 টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিল?
  1. 40 টি
  2. 60 টি
  3. 80 টি
  4. 90 টি
ব্যাখ্যা

প্রশ্ন: করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ 200 টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিল?

সমাধান:
মনে করি,
স্ট্যাম্পের সংখ্যা = x টি

প্রশ্নমতে,
2x + 3x = 200
বা, 5x = 200
বা, x = 200/5
∴ x = 40

∴ করিম মোট স্ট্যাম্প কিনেছিল = (40 + 40) টি
= 80 টি।

১০.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৬ সেন্টিমিটার ও ৯ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ২৭ বর্গ সেন্টিমিটার
  2. ২৫ বর্গ সেন্টিমিটার
  3. ২০ বর্গ সেন্টিমিটার
  4. ৩০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৬ সেন্টিমিটার ও ৯ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের একটি কর্ণ = ৬ সেন্টিমিটার
অপর কর্ণটি = ৯ সেন্টিমিটার

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৬ × ৯
= ২৭ বর্গ সেন্টিমিটার।

১১.
শরীরে থাকা মোট খনিজ পদার্থের মধ্যে নিচের কোনটির পরিমাণ সর্বাধিক?
  1. লৌহ
  2. ফসফরাস
  3. ম্যাগনেসিয়াম
  4. ক্যালসিয়াম
ব্যাখ্যা

ক্যালসিয়াম:
- ক্যালসিয়াম (Ca) হলো অস্থি ও দাঁতের প্রধান খনিজ উপাদান।
- মানুষের শরীরের মোট ওজনের প্রায় ২% ক্যালসিয়াম দ্বারা গঠিত।
- শরীরে থাকা মোট খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক
- এটি ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ৯০% পরিমাণে অস্থি ও দাঁতে সংরক্ষিত থাকে। এছাড়া রক্ত ও লসিকাতেও ক্যালসিয়াম বিদ্যমান।
• উদ্ভিজ্জ উৎস: ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, লালশাক, পালংশাক, কচুশাক, কলমিশাক, বাঁধাকপি, ফল ইত্যাদি।
• প্রাণিজ উৎস: দুধ, ডিম, ছোট মাছ, শুঁটকি মাছ ইত্যাদি।

ক্যালসিয়ামের কার্যকারিতা:
- হাড় ও দাঁতের গঠন মজবুত করে।
- রক্ত সঞ্চালন ও হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে।
- স্নায়ু ও পেশির কার্যকারিতা বজায় রাখে।
- শিশুদের রিকেটস (Rickets)- এতে হাড় নরম ও বিকৃত হয়ে যায়।
- বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া (Osteomalacia) – এতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়।
- দাঁত উঠতে দেরি হয় এবং রক্ত সঞ্চালনে সমস্যা দেখা দেয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১২.
১ মিটার প্রায় কত ইঞ্চি?
  1. ৩৭.৩৯ ইঞ্চি
  2. ৩৯.৩৭ ইঞ্চি
  3. ৩৯.৭৩ ইঞ্চি
  4. ৩৯.৯৩ ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: ১ মিটার প্রায় কত ইঞ্চি?

সমাধান:
আমরা জানি,
• ১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়)।
• ১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)।
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
• ১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)।
• ১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)।

১৩.
2 + 6 + 10 + 14 + .......... ধারাটির 50 তম পদ কত?
  1. 194
  2. 196
  3. 198
  4. 200
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 6 + 10 + 14 + .......... ধারাটির 50 তম পদ কত?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ, a = 2
সাধারণ অন্তর, d = 6 - 2 = 4
পদ সংখ্যা, n = 50

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 50 তম পদ = 2 + {(50 - 1) × (4)}
= 2 + (49 × 4)
= 2+ 196
= 198

১৪.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে?
  1. ২২.৫°
  2. ৪৫°
  3. ১২০°
  4. ৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ।

এখন,
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ = ৪৫° হলে, 
কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ হবে = (৪৫° × ২)
= ৯০°

∴ কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ৯০° ।

১৫.
একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৩০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?
  1. ৪০০ জন
  2. ৪২০ জন
  3. ৪৫০ জন
  4. ৪৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৩০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রী = ৬০০ জন
∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৬০০ এর ৩০%
= ৬০০ এর ৩০/১০০
= ১৮০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৬০০ - ১৮০) জন
= ৪২০ জন।

১৬.
একটি থলিতে 8 টি নীল বল, 10 টি সাদা বল এবং 6 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
  1. 7/12
  2. 1/5
  3. 1/2
  4. 5/12
ব্যাখ্যা

প্রশ্ন: একটি থলিতে 8 টি নীল বল, 10 টি সাদা বল এবং 6 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 10/(8 + 10 + 6)
= 10/24
= 5/12

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = {1 - (5/12)}
= (12 - 5)/12
= 7/12

১৭.
বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ 120° হলে, বহুভুজের বাহু সংখ্যা কত?
  1. 5
  2. 7
  3. 6
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ 120° হলে, বহুভুজের বাহু সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
বাহুর সংখ্যা = x

আমরা জানি,
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(x - 2)180°}/x

প্রশ্নমতে,
{(x - 2)180°}/x = 120
বা, (x - 2)180° = 120x
বা, 180x - 2 × 180 = 120x
বা, 180x - 120x = 360
বা, 60x = 360
বা, x = 360/60
∴ x = 6

∴ বাহুর সংখ্যা = 6 ।

১৮.
নিচের কোনটি এককোষী প্রাণীর উদাহরণ?
  1. হাইড্রা
  2. ব্যাঙ
  3. প্রজাপতি
  4. অ্যান্টামিবা
ব্যাখ্যা

- অ্যান্টামিবা (Entamoeba histolytica) দেহ শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত

কোষের ভিত্তিতে প্রাণীর শ্রেণিবিন্যাস:
- কোষের সংখ্যার উপর ভিত্তি করে প্রাণিজগতকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
যথা-
১। এককোষী প্রাণী:
- যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত তাদেরকে এককোষী প্রাণী বলে।
যেমন- অ্যান্টামিবা (Entamoeba histolytica)।

২। বহুকোষী প্রাণী:
- যে সকল প্রাণীর দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত তাদেরকে বহুকোষী প্রাণী বলে।
যেমন- হাইড্রা (Hydra vulgaris)।

অন্যদিকে,
- প্রজাপতি একটি জটিল বহুকোষী প্রাণী।
- ব্যাঙ একটি বহুকোষী প্রাণী, যার উন্নত অঙ্গ ও তন্ত্র রয়েছে।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

১৯.
'হরিশ্চন্দ্র' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. হরিসঃ + চন্দ্র
  2. হরি + চন্দ্র
  3. হরিৎ + চন্দ্র
  4. হরিঃ + চন্দ্র
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন:
- আ + পদ = আস্পদ,
- পর + পর = পরস্পর,
- এক + দশ = একাদশ,
- হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
'তিমির হননের কবি' - উপাধিটি কোন লেখকের?
  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. জীবনানন্দ দাশ
  3. জসীম উদ্‌দীন
  4. সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা

জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

- জীবনানন্দ দাশের উপাধি সমূহ:
- ধূসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

​অন্যদিকে,
​- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।
​- সুকান্ত ভট্টাচার্য কে কিশোরকবি বলা হয়।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২১.
কোনটি শুদ্ধ বানান নয়?
  1. স্বতঃস্ফূর্ত
  2. সহযোগিতা
  3. শূদ্র
  4. যন্ত্রনা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান নয় - যন্ত্রনা
- এর শুদ্ধ বানান - যন্ত্রণা।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পীড়া, যাতনা।

অন্যদিকে,
- শূদ্র,
- সহযোগিতা,
- স্বতঃস্ফূর্ত।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২২.
'কেতাদুরস্ত' বাগ্‌ধারার অর্থ -
  1. গুরুত্বহীন কথা
  2. চাটুকার
  3. সামান্য
  4. পরিপাটি
ব্যাখ্যা

'কেতাদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - পরিপাটি।

অন্যদিকে,
কথার কথা - গুরুত্বহীন কথা।
কেউকেটা - সামান্য।
খয়ের খাঁ - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৩.
'বিঘ্নের অভাব = নির্বিঘ্ন' - এটি কোন সমাসের উদাহরণ?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. অব্যয়ীভাব
  4. তৎপুরুষ
ব্যাখ্যা

অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।

​যেমন:
- অতিক্রান্ত (উৎ) অর্থে: বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল,
- ​বিঘ্নের অভাব = নির্বিঘ্ন,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪.
কোনটি বস্তু বিশেষ্য?
  1. বই
  2. গরু
  3. পদ্মা
  4. সঞ্চিতা
ব্যাখ্যা

বস্তু-বিশেষ্য:
​- কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে।

​যেমন:
- ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

অন্যদিকে:
নাম-বিশেষ্য - সঞ্চিতা, পদ্মা।
জাতি-বিশেষ্য- গরু।

​উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২৫.
‘তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।' - এখানে 'হায় হায়' কী অর্থ প্রকাশ করেছে?
  1. অনুভূতি
  2. ভাবের গভীরতা
  3. আধিক্য
  4. সামান্য
ব্যাখ্যা

বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার:

​- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান।
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
- ভাবের গভীরতা বোঝাতে: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- অনুভূতি বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।

২৬.
বশিরকে যেতে হবে। - এখানে' বশির' কোন কারক?
  1. কর্তৃ
  2. কর্ম
  3. করণ
  4. অধিকরণ
ব্যাখ্যা

কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:

​প্রথমা শূন্য বা অ বিভক্তি: হামিদ বই পড়ে।
দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।
তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
ষষ্ঠী বা র বিভক্তি: আমার যাওয়া হয়নি।
সপ্তমী বিভক্তি: চোরে না শুনে ধর্মের কাহিনি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৭.
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বারণ
  2. দ্বিরদ
  3. কুঞ্জর
  4. তুরঙ্গ
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

​অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৮.
কোনটি তৎসম উপসর্গ?
  1. অজ
  2. অভি
  3. রাম
  4. ঊন
ব্যাখ্যা

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

অন্যদিকে,
খাঁটি বাংলা উপসর্গ - অজ, রাম, ঊন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৯.
'সোহিনী' - চরিত্রটি কার সৃষ্ট?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

'ল্যাবরেটরি' গল্প:
- 'ল্যাবরেটরি' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে শেষের দিকের রচনা।
- গল্পটিতে রবীন্দ্রভাবনার অত্যাধুনিক মানসিকতার পরিচয় পাওয়া যায়।
- গল্পটির মূল চরিত্রে রয়েছে সোহিনী।
- বিজ্ঞান পাগল নন্দকিশোর নিজের জীবনের সাথে সোহিনীকে জড়িয়ে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​​উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৩০.
'তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।' - এটি কোন বাক্যের উদাহরণ?
  1. সরল
  2. যৌগিক
  3. জটিল
  4. খণ্ড
ব্যাখ্যা

জটিল বাক্য হলো—
যে বাক্যে একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক অধীন (নির্ভরশীল) বাক্য থাকে, এবং সেগুলো সাপেক্ষ যোজক (যেমন: যে, যদি, বলে, যখন, যেহেতু ইত্যাদি) দ্বারা যুক্ত থাকে।

বাক্যটি —
“তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।”

এখানে—
প্রধান বাক্য: আমি অপেক্ষা করছি।
অধীন বাক্য: তুমি আসবে।
সাপেক্ষ যোজক: বলে।
অধীন বাক্যটি প্রধান বাক্যের ওপর নির্ভরশীল, তাই এটি জটিল বাক্য।

​উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩১.
বাংলা সাহিত্যের যুগসন্ধির সময়কাল কোনটি?
  1. ১৭০০ থেকে ১৮৬০ খ্রি.
  2. ১৭৬০ থেকে ১৮০০ খ্রি.
  3. ১৭৩০ থেকে ১৮০০ খ্রি.
  4. ১৭৬০ থেকে ১৮৬০ খ্রি.
ব্যাখ্যা

যুগসন্ধির কাল:
- ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসেবে ধরা হয়।
- আর ১৮০১ খ্রিস্টাব্দ - বর্তমান হচ্ছে আধুনিক যুগ।
- এর মধ্যে ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের 'যুগসন্ধির কাল' বলা হয়। মধ্যযুগের শেষ ও আধুনিকযুগের সূচনালগ্নের এই শত বছরে চলেছে একটি নীরব প্রস্তুতি। এই প্রস্তুরি প্রধান পুরোহিত ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে 'যুগসন্ধির কাল' বা 'যুগসন্ধিক্ষণ' বা 'অবক্ষয় যুগ' বলা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; লাইভ এমসিকিউ লেকচার।

৩২.
কোনটি সঠিক যুক্তবর্ণ?
  1. গু = গ্‌ + ঊ
  2. জ্ঞ = জ্‌ + গ
  3. ঞ্জ = ঙ্‌ + জ
  4. ঙ্গ = ঙ্‌ + গ
ব্যাখ্যা

• সঠিক যুক্তবর্ণ - ঙ্গ = ঙ্‌ + গ

অন্যদিকে,
অশুদ্ধ যুক্তবর্ণের শুদ্ধরূপ নিম্নে দেওয়া হলো:
- গু = গ্‌ + উ।
- জ্ঞ = জ্‌ + ঞ।
- ঞ্জ = ঞ্‌ + জ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।

৩৩.
'আরণ্যক' উপন্যাসের রচয়িতা কে?
  1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

‘আরণ্যক’ উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’।
- ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস।
- প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।

​বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৩৪.
'প্রবীণ' কোন প্রকার শব্দ?
  1. যৌগিক শব্দ
  2. যোগরূঢ় শব্দ
  3. রূঢ়ি শব্দ
  4. মৌলিক শব্দ
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।

​যেমন:
- হস্তী - হস্ত + ইন, অর্থ - হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা।
- প্রবীণ - শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন • বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ - শব্দ ও প্রত্যয়গত অর্থে 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩৫.
'অনিকেত' বলতে কী বোঝায়?
  1. নষ্ট হওয়ার স্বভাব যার
  2. যা স্থায়ী নয়
  3. যার বাসস্থান নেই
  4. যে বাস্তু থেকে উৎখাত হয়েছে
ব্যাখ্যা

• 'যার বাসস্থান নেই' এর এককথায় প্রকাশ - অনিকেত

অন্যদিকে:
নষ্ট হওয়ার স্বভাব যার - নশ্বর।
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু।
যা স্থায়ী নয় - অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৬.
কোনটি ব্যঞ্জন বিকৃতি'র উদাহরণ?
  1. করিয়া > করে
  2. বড়দাদা > বড়দা
  3. ধােবা > ধােপা
  4. ফলাহার > ফলা
ব্যাখ্যা

ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।

যেমন:
- কবাট > কপাট,
- ধােবা > ধােপা,
- ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্যদিকে,
অভিশ্রতি - করিয়া > করে।
ব্যঞ্জনচ্যুতি - বড়দাদা > বড়দা।
অন্তর্হতি - ফলাহার > ফলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩৭.
'হাঙর নদী গ্রেনেড' উপন্যাসটি রচনা করেন কে?
  1. জাহানারা ইমাম
  2. সুফিয়া কামাল 
  3. সেলিনা হোসেন
  4. আনোয়ার পাশা
ব্যাখ্যা

'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস:
- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বেশ কিছু উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- তার মধ্যে ভীষণ আলোচিত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড'। মুক্তিযুদ্ধের এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস এটি।
- হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে।
- এই নারী তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি বাহিনীর হাতে।
- উপন্যাসে এই মায়ের আত্মসংগ্রাম, দেশের জন্য ত্যাগের অপার মহিমা ভাস্বর হয়ে ওঠে।
- আর উপন্যাসে বর্ণিত গ্রামটিও যেন মুক্তিযুদ্ধের প্রতীকী এক বাংলাদেশ।

সেলিনা হোসেন:
- বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- জলোচ্ছাস,
- পোকামাকড়ের ঘড়বসতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস।

৩৮.
'কাচারি' কোন ভাষার শব্দ?
  1. হিন্দি
  2. পর্তুগিজ
  3. ফারসি
  4. ফরাসি
ব্যাখ্যা

• 'কাচারি' 'হিন্দি' ভাষার শব্দ।
​- এটি একটি বিশেষ্য পদ।

​শব্দের অর্থ:
​- বিচারালয়, আদালত।
​- দপ্তর, কার্যালয়।

​​কিছু হিন্দি শব্দ:
- দুলকি,
- দাবা,
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা
- রোকড়,
- লড়াকু,
- লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৯.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ - 
  1. গৌড়ীয় ব্যাকরণ
  2. ভাষার ইতিবৃত্ত
  3. ব্যাকরণ কৌমুদী
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে,
- রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম হলো "গৌড়ীয় ব্যাকরণ"।
- সুকুমার সেন রচিত ব্যাকরণ গ্রন্থ হলো "ভাষার ইতিবৃত্ত"।

তাঁর রচিত বিখ্যাত গদ্যগ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

তাঁর রচিত মৌলিক রচনা:
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,
- ব্রজবিলাস,
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা,
- রত্ন পরীক্ষা।

তাঁর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৪০.
কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ নয় কোনটি?
  1. মিশুক
  2. মায়াবী
  3. নিন্দক
  4. চড়ক
ব্যাখ্যা

কৃৎ-প্রত্যয়:
- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলে। কৃৎ-প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
যেমন -
- √চড়্‌ + ক = চড়ক,
- √নিন্দ্‌ + অক = নিন্দক,
- √মিশ + উক = মিশুক।

অন্যদিকে,
- কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ নয় - মায়া + বইন = মায়াবী। এটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৪১.
"ছড়ার আসর" - গ্রন্থটি রচনা করেন কে?
  1. কাজী নজরূল  ইসলাম
  2. সুফিয়া কামাল
  3. জসীম উদ্‌দীন 
  4. ফররুখ আহমদ
ব্যাখ্যা

ফররুখ আহমদ:
- তিনি ১৯১৮ সালে যশোর জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাকে ইসলামি স্বাতন্ত্রবাদী কবি বলা হয়ে থাকে।
- তাঁর কবিতায়  মুসলিম জাগরণ এবং আরব ইরানের ঐতিহ্য উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে।

তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা, 
- হরফের ছড়া, 
- ছড়ার আসর ইত্যাদি।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি
- সিরাজাম মুনিরা
- নৌফেল ও হাতেম
- মুহূর্তের কবিতা
- হাতেমতায়ী
- হাবেদা মরুর কাহিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৪২.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  4. সবগুলোই
ব্যাখ্যা

• সঠিক উত্তর - সবগুলোই। উপরিউক্ত অপশনে সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৩.
কমান্ড পুনরাবৃত্তি করার জন্য কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
  1. ​F4
  2. F5
  3. ​F1
  4. F3
ব্যাখ্যা

◉ Microsoft Word বা Excel-এর মতো অফিস অ্যাপ্লিকেশনে, F4 কী ব্যবহার করা হয় সর্বশেষ কমান্ড বা কাজটি পুনরাবৃত্তি (Repeat) করার জন্য। 

ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত কী গুলোকে ফাংশন কী বলা হয়।
- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- ফাংশন কী গুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজ সহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয় ।
- F4 last action performed repeat করা যায় এবং কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহৃত হয়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৪৪.
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কোন মন্ত্রণালয়ের অধীনে?
  1. কৃষি মন্ত্রণালয়
  2. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
  3. তথ্য মন্ত্রণালয়
  4. প্রতিরক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যা

• স্পারসো:
​- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
​- প্রতিষ্ঠানটির ম্যান্ডেট হচ্ছে- কৃষি, বন, মৎস্য, ভূতত্ত্ব, মানচিত্র অংকন, পানি সম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র বিজ্ঞান, শিক্ষা এবং জ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করা এবং উক্ত প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগের জন্য গবেষণা কাজ পরিচালনা করা।
​- ১৯৮০ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্পারসো প্রতিষ্ঠিত হয়।
​- ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থানান্তর করা হয়।
​- ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয় সংসদের ২৯ নম্বর আইন দ্বারা স্পারসোকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়।
​- ১৯৯৫ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ও বিদেশে মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য স্পারসোকে “ন্যাশনাল ফোকাল পয়েন্ট” নির্ধারণ করা হয়।
​- মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে জলবায়ু পরিবর্তন, কৃষি, বন, সমুদ্রবিজ্ঞান, মহাকাশ ও বায়ুমন্ডল, পানিসম্পদ বিষয়ে গবেষণার দ্বারা নিজস্ব সক্ষমতা উন্নীতকরণের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ পরিবীক্ষণ ও পূর্বাভাস প্রদান করাই এর প্রধান উদ্দেশ্য।

উৎস: স্পারসো অফিসিয়াল ওয়েবসাইট।

৪৫.
ওজোন স্তর সুরক্ষায় গৃহীত প্রটোকল কোথায় স্বাক্ষরিত হয়?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. জাপান
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- প্রটোকলটি গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে।

উৎস: UNEP ওয়েবসাইট এবং Britannica.

৪৬.
নিন্মের কোনটি একটি স্থলবেষ্টিত দেশ?
  1. ইরাক
  2. মঙ্গোলিয়া
  3. বার্বাডোস
  4. ইসরায়েল
ব্যাখ্যা

সার্বিয়া:
- মঙ্গোলিয়া একটি স্থলবেষ্টিত পূর্ব এশীয় দেশ।
- এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত।
- মঙ্গোলিয়ার সীমানা দুটি দেশ দ্বারা বেষ্টিত: দক্ষিণে চীন এবং উত্তরে রাশিয়া।
- উলানবাটোর হল মঙ্গোলিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর।

​​অন্যদিকে,
• ​বার্বাডোস- দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র।
• ​ইসরায়েল- ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
• ​ইরাক: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে এর ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ একটি ছোট উপকূলরেখা রয়েছে।

উৎস: ব্রিটানিকা।

৪৭.
’নাইওর’ চিত্রকর্মটি কে এঁকেছেন?
  1. মুস্তফা মনোয়ার
  2. কামরুল হাসান
  3. জয়নুল আবেদিন
  4. মিশুক মুনির
ব্যাখ্যা

শিল্পী কামরুল হাসান:
- তাঁর প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।
- কামরুল হাসানের শিক্ষাজীবন কাটে কলকাতায়।
- তিনি কলকাতার মডেল এম ই স্কুল (১৯৩০-৩৫) এবং কলকাতা মাদ্রাসায় (১৯৩৬-৩৭) প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন এবং ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।
- ‘তিনকন্যা’ ও ‘নাইওর’ তাঁর বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলাপিডিয়া।

৪৮.
কোন ধরনের কর অন্যের উপর চাপানো যায় না?
  1. বিক্রয় কর
  2. আমদানী শুল্ক
  3. ভ্যাট
  4. আয়কর
ব্যাখ্যা

• করের প্রকার:
- কর সরকারি রাজস্বের প্রধান উৎস। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করের শ্রেণি বিভাগ করা যায়।
যেমন:

​• প্রত্যক্ষ কর:
- যে কর প্রথমে যার উপর ধার্য করা হয় চুড়ান্তভাবে তাকেই পরিশোধ করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলা হয়।
- অর্থাৎ এ কর কোনোভাবেই অন্যের উপর চাপানো যায় না।
যেমন:
- আয়কর, ভূমি রাজস্ব, সম্পদ কর প্রভৃতি।

​• পরোক্ষ কর:
- কোনো ব্যক্তির উপর কর ধার্য করা হলে সে যদি করের ভার অন্যের উপর চাপাতে পারে তাকে বলা হয় পরোক্ষ কর।
- এরূপ করের বোঝা প্রাথমিকভাবে একজন বহন করলেও পরে তা অন্যের উপর চাপাতে পারে।
যেমন:
- ভ্যাট, বিক্রয় কর, আমদানী শুল্ক প্রভৃতি।

উৎস: কর ব্যবস্থা ও নিরীক্ষা শাস্ত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৯.
’Cloudburst' কীসের সাথে সম্পৃক্ত?
  1. পরিবেশ
  2. সংস্কৃতি
  3. রাজনীতি
  4. অর্থনীতি
ব্যাখ্যা

- ক্লাউডবার্স্ট হলো হঠাৎ প্রবল ভারী বৃষ্টিপাতের ঘটনা, যা অল্প সময়ের মধ্যে (সাধারণত কয়েক মিনিট থেকে এক ঘণ্টা) অত্যন্ত উচ্চমাত্রায় বৃষ্টিপাত ঘটায়।
​- এতে বৃষ্টির হার ঘণ্টায় প্রায় 100 মিমি (৪ ইঞ্চি) বা তার বেশি হতে পারে।
​- এই ধরনের বৃষ্টি সাধারণত বজ্রঝড় বা কিউমুলোনিম্বাস মেঘ থেকে ঘটে এবং পাহাড়ি অঞ্চল বা অস্থিতিশীল বায়ুমণ্ডলে বেশি দেখা যায়।
- ​​ ক্লাউডবার্স্ট প্রায়ই ভয়াবহ আকস্মিক বন্যা, ভূমিধস ও ধ্বংসযজ্ঞ ডেকে আনে।
- এটি পরিবেশের সাথে সম্পৃ্ক্ত।

​উৎস: ব্রিটানিকা।

৫০.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা- ২০২২ অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.১৩%
  2. ২.০১%
  3. ১.১০%
  4. ১.১২%
ব্যাখ্যা

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (প্রায়-১৭ কোটি)।
- জনশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পর পর।
- গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।

উল্লেখ্য,
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

৫১.
বাংলাদেশের কয়টি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে?
  1. চারটি
  2. তিনটি
  3. দুটি
  4. একটি
ব্যাখ্যা

• বাংলাদেশ ও রামসারঃ
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

• রামসার কনভেনশন:

- রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি,
-'রামসার সাইট' বলতে বোঝায় এমন জলাভূমি (wetlands) যা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত এবং চুক্তিভুক্ত দেশগুলির দ্বারা সংরক্ষণের জন্য নির্দিষ্ট করা হয়।
- এগুলি জলাভূমির সংরক্ষণ এবং তাদের সম্পদের বুদ্ধিমান ব্যবহারের জন্য একটি ফ্রেমওয়ার্ক প্রদান করে।
- এটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
-  এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ করা।

উৎসঃ রামসার ওয়েবসাইট

৫২.
বাংলাদেশে সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছিল কত সালে?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা

• গণভোট, ১৯৭৭:
সামরিক শাসনকে বৈধ করার লক্ষ্যে ৩০ মে, ১৯৭৭ বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৮৭ শতাংশ ভোটার অংশ এবং জিয়াউর রহমানের পক্ষে ৯৯ শতাংশ ভোট পরে বলে সরকারিভাবে জানানো হয়।

​• গণভোট ১৯৮৫:
প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে ।
হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ-না ভোট।

• ​তৃতীয় গণভোট
সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৩.
’সিন্দুরী’ কোন ফসলের একটি উন্নত জাত?
  1. আলু
  2. গম
  3. ভুট্টা
  4. তামাক
ব্যাখ্যা

• গমের উন্নত জাত- আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬।
আলুর উন্নত জাত - ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল।
• ভুট্টার উন্নত জাত- বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ।
• তামাকের উন্নত জাত - সুমাত্রা, ম্যানিলা ।

উৎস: কৃষিমন্ত্রনালয়।

৫৪.
’অদম্য বাংলা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. বরিশাল বিশ্ববিদ্যালয়ে
  2. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  4. খুলনা বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা

• অদম্য বাংলা খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্য।
- এর স্থপতি শিল্পী গোপাল চন্দ্র পাল।
- ২০১১ সালে ৩৯ লাখ টাকা ব্যয় সাপেক্ষে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১২ সালের জানুয়ারিতে তা শেষ হয়।
- অদম্য বাংলা’, ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাসের এক জীবন্ত প্রতীক।
- ২৩ ফুট উচ্চতার এই ভাস্কর্যে পুরুষের পাশাপাশি এক নারীর বলিষ্ঠ ভঙ্গিমা আমাদের মনে করিয়ে দেয়, এই যুদ্ধ ছিল সবার।

উৎস: প্রথম আলো।

৫৫.
বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ পালিত হয়?
  1. ১৩ অক্টোবর
  2. ১ নভেম্বর
  3. ১০ ডিসেম্বর
  4. ৫ জুন
ব্যাখ্যা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস - ১০ ডিসেম্বর
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন।

৫৬.
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পদবী কী ছিল?
  1. সুবেদার
  2. সিপাহী
  3. ক্যাপ্টেন
  4. ল্যান্স নায়েক
ব্যাখ্যা

• বীরশ্রেষ্ঠ ও তাদের কর্মস্থল:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সেনাবাহিনী।
- সিপাহী মোস্তফা কামাল : সেনাবাহিনী।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : বিমান বাহিনী।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : সাবেক ই. পি. আর.।
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : সাবেক ই. পি. আর.।
- সিপাহী হামিদুর রহমান : সেনাবাহিনী।
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন : নৌবাহিনী।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।

৫৭.
বাংলাদেশে তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ঠাকুরগাঁও
  2. ঝিনাইদহ
  3. মৌলভীবাজার
  4. ফরিদপুর
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী:

⇒ শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

⇒ শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৫৮.
বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিক অধিনায়কত্ব কার হাতে ন্যস্ত?
  1. প্রধানমন্ত্রী
  2. প্রতিরক্ষা মন্ত্রী
  3. সেনা প্রধান
  4. রাষ্ট্রপতি 
ব্যাখ্যা

• রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি :

• অধ্যাদেশ জারির ক্ষমতা:
⇒ সংসদ ভেঙ্গে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এ অধ্যাদেশ সংসদ প্রণীত আইনের মতো ক্ষমতাসম্পন্ন।

• প্রধান বিচারপতি নিয়োগ ও বিচারসংক্রান্ত কাজ:
⇒ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি কারও পরামর্শ গ্রহণ করেন না। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

• ক্ষমা প্রদর্শনের ক্ষমতা:
⇒  রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দন্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করবার। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দন্ড তিনি মার্জনা করতে পারেন।

• অর্থসংক্রান্ত ক্ষমতা ও কাজ: 
⇒ সরকারি ব্যয়সংক্রান্ত কোনো বিল সংসদে উথাপন করতে হলে তাতে রাষ্ট্রপতির সুপারিশ সাগে। প্রয়োজনে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন।

• প্রতিরক্ষাসংক্রান্ত ক্ষমতা: 
⇒ বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত। তিনি বহিআক্রমণ মোকাবিলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

উৎস: বাংলাদেশে ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।

৫৯.
বসফরাস প্রণালী কোন শহরকে দুটি অংশে ভাগ করেছে?
  1. আঙ্কারা
  2. ইস্তানবুল 
  3. তেবরিজ
  4. সাভোনা
ব্যাখ্যা

• বসফরাস প্রণালী:
- বসফরাস প্রণালী এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশের সীমানা নির্দেশ করে।
- এটি তুরস্কের ইস্তানবুল শহরকে পৃথক করেছে।
- প্রণালীটিকে তাই ইস্তাম্বুল প্রণালীও বলা হয়।
- এই প্রণালীটি বিশ্বের নৌ চলাচলের ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ।
- মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
- এই প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

উৎস: ব্রিটানিকা।

৬০.
ঐতিহাসিক ’বাঘা মসজিদ’ কোথায় অবস্থিত?
  1. খুলনা
  2. ঢাকা
  3. চট্টগ্রাম
  4. রাজশাহী
ব্যাখ্যা

• বাঘা মসজিদ:
- রাজশাহীর বাঘা শহরটি আয়তনে অনেক ছোট হলেও এর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি ইতিহাসে এক বিরাট স্থান দখল করে আছে।
- ১৫২৩ খ্রিস্টাব্দে হুসেইন শাহী বংশের শাসক সুলতান নুসরাত শাহের শাসনামলে এটি নির্মিত হয়।
- মসজিদটি তার জটিল ফুল ও জ্যামিতিক নকশা মিশ্রিত চিত্তাকর্ষক পোড়ামাটির অলঙ্করণের জন্য সুপরিচিত।

- ৫০০ বছরেরও বেশি পুরানো হওয়া সত্ত্বেও শত শত চড়াই-উৎড়াই পেরিয়ে মসজিদটি এখনও অটুট অবস্থায় রয়েছে।
- শুধু দর্শনার্থীরাই নন; প্রার্থনার জন্য আগত স্থানীয় মুসলমানরাও এর আঙিনা, প্রার্থনা হল এবং সুন্দর খিলানযুক্ত প্রবেশদ্বারগুলো প্রায়ই ঘুরে দেখেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো।

৬১.
Asian Clearing Union (ACU) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. জেদ্দা
  3. ম্যানিলা
  4. তেহরান
ব্যাখ্যা

ACU:
- ACU এর পূর্নরূপ: Asian Clearing Union.
- ACU হলো একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা।
- এটি এর সদস্য কেন্দ্রীয় ব্যাংকসমুহ এবং উক্ত অঞ্চলের আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে থাকে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
- সদর দপ্তর: তেহরান, ইরান।
- জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশন (ইসক্যাপ)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য: ৮টি।
- সদস্যদেশ গুলো: বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক। 

ACU:
- Bangladesh Bank,
- Royal Monetary Authority of Bhutan,
- Reserve Bank of India,
- Central Bank of the Islamic Republic of Iran,
- Maldives Monetary Authority,
- Central Bank of Myanmar,
- Nepal Rastra Bank,
- State Bank of Pakistan.

উৎস:  Asian Clearing Union ওয়েবসাইট।

৬২.
ঐতিহাসিক ‘কিন ব্রিজ (Keane Bridge)’ কোন নদীর ওপর স্থাপিত?
  1. বুড়িগঙ্গা নদী
  2. সুরমা নদী
  3. মেঘনা নদী
  4. কুশিয়ারা নদী
ব্যাখ্যা

কিন ব্রিজ (Keane Bridge)
- ক্বীন ব্রীজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু।

- সিলেট শহরের কেন্দ্রস্থলে ক্বীন ব্রীজটি অবস্থিত।
- এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে সবার কাছে পরিচিত।
- সুরমা নদীর ওপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
- এই ব্রীজটিকে সিলেট শহরের "প্রবেশদ্বার" বলা হয়। 
- ব্রীজটি ব্রিটিশ গভর্নর মাইকেল ক্বীন এর নামে নামকরণকৃত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৬৩.
There is ________ water in the glass.
  1. many
  2. few
  3. every
  4. little
ব্যাখ্যা

The correct answer is - ঘ) little.
The complete sentence: There is little water in the glass.

Determiners:

যেসব শব্দ Noun/Pronoun-এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাদেরকে Determiners বলা হয়।
যেমন- a, an, many, much, few, little ইত্যাদি।

Countable Determiners:
- কিছু কিছু Determiners আছে যেগুলো countable এবং এরা countable noun-এর সাথে ব্যবহৃত হয়।
- Countable Determiners: many, few, a few, the few, several, a, an, either, neither, each, every.

Uncountable Determiners:
- Uncountable determiner সমূহ uncountable noun-এর সাথে বসে।
- Uncountable Determiners: much, little, a little, the little, less, least.
- কিছু কিছু Determiner আছে যেগুলো countable ও uncountable উভয় প্রকার Noun-এর সাথে বসতে পারে।
Countable + Uncountable Determiners: some, a lot of, no.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৪.
"A flock of birds flew over the lake." the word flock is a/an –
  1. Common noun
  2. Proper noun
  3. Abstract noun
  4. Collective noun
ব্যাখ্যা

The correct answer is - ঘ) Collective noun.

Collective Noun:
- যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে।

Collective noun এর উদাহরণ:
- flock (ঝাঁক),
- band (দল),
- cavalry (অশ্বারোহী সৈন্যদল),
- herd (পাল),
- jury (বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ),
- crowd (জনতা),
- gang (দল),
- team (দল),
- party (দল),
- infantry (পদাতিক সৈন্যদল),
- fleet (রণতরীর বহর),
- navy (নৌ সেনাদল),
- audience (শ্রোতৃবর্গ),
- committee (সভাসদবর্গ),
- group (দল) ইত্যাদি।

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৬৫.
A lexicographer is a person who writes –
  1. Novels
  2. Dictionaries
  3. Poems
  4. Essays
ব্যাখ্যা

A lexicographer is a person who writes Dictionaries.

Lexicographer
- English meaning: an author or editor of a dictionary.
- Bangla meaning: অভিধান রচয়িতা বা সংকলক।

- Example: A lexicographer must have a deep knowledge of words and their meanings.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.

৬৬.
Doctor Faustus-এর লেখক কে?
  1. William Shakespeare
  2. Christopher Marlowe
  3. Ben Jonson
  4. Thomas Kyd
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Christopher Marlowe.

Doctor Faustus:
- নাটকটি রচনা করেন Christopher Marlowe.
- নাটকটির পুরো নাম The Tragicall History of D. Faustus.
- ১৬০৪ সালে প্রকাশিত হওয়া এটি একটি 5 acts বিশিষ্ট নাটক।

সার-সংক্ষেপ:
- Doctor Faustus হলো Christopher Marlowe-র লেখা একটি ট্র্যাজেডি নাটক, যেখানে Faustus নামে একজন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী, শয়তান Mephistopheles এর মাধ্যমে Lucifer-এর কাছে আত্মা বিক্রির বিনিময়ে অলৌকিক ক্ষমতা অর্জন করে। Faustus তার আত্মা শয়তানকে বিক্রি করে এবং ২৪ বছর পর্যন্ত অসীম ক্ষমতা লাভ করতে চায়।
- এই সময়ের মধ্যে Faustus বিভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতা ব্যবহার করে, তবে তার ভিতরে গভীর অনুশোচনা ও দ্বিধা থাকে। যদিও তার কাছে বিভিন্ন সুযোগ আসে পরিত্রাণ লাভের, তবে সে কখনোই নিজেকে ত্যাগ করতে রাজি হয় না এবং শেষ পর্যন্ত তার আত্মাকে শয়তানের হাতে সমর্পণ করে।
- নাটকের শেষে, Faustus কে নরককুণ্ডে টেনে নেওয়া হয়, যেখানে সে চিরকাল শাস্তি ভোগ করে।

Important Characters:
- Doctor Faustus,
- Mephistopheles,
- Lucifer,
- The Good Angel,
- The Evil Angel,
- Wagner, etc.

Christopher Marlowe:
- তিনি Elizabethian Period এর কবি।
- তাঁকে 'The Father of English Tragedy' বলা হয়।
- তিনি একজন 'University Wit' ছিলেন।

His Notable Works: [plays]
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Dido, Queen of Carthage.

Source: Britannica.

৬৭.
The scientist discussed several ______ (radius) of the circles.
  1. radium
  2. radii
  3. radius
  4. radiusess
ব্যাখ্যা

The correct answer is - খ) radii.
The complete sentence: The scientist discussed several radii of the circles.

কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। যেমন:

Singular ------------ Plural
oasis ------------------ oases,
agendum ------------- agenda,
analysis (বিশ্লেষণ) ------- analyses,
alumnus (প্রাক্তন ছাত্র/ছাত্রী) ----- alumni,
medium (মাধ্যম) ----------- media,
formula (সূত্র) ------------- formulae, formulas,
radius (ব্যাসার্ধ) ------------ radii,
basis (ভিত্তি) ---------- bases,
crisis (সংকট) --------- crises,
memorandum (স্মারকলিপি) --- memoranda,
syllabus (পাঠ্যসূচী) --------- syllabi, syllabuses,

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৮.
Choose the correct sentence:
  1. Either of the two options are acceptable.
  2. Either of the two options is acceptable.
  3. Either of the two options had acceptable.
  4. Either of the two options have been acceptable.
ব্যাখ্যা

The correct answer is - খ) Either of the two options is acceptable.
Either যখন দুটি বস্তুর মধ্যে কোন একটিকে বোঝায়, তখন singular verb ব্যবহার হয়।

Either:
- এই pronounটি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে।
- এর পর সব সময় singular verb ব্যবহৃত হয়।

Structure: One of/Each of/ Either of…+ plural noun + singular verb + ext.

Examples (Incorrect → Correct):
- Inc. Either of the two options are acceptable.
- Cor. Either of the two options is acceptable.

- Inc. Either of the two boys are talented.
- Cor. Either of the two boys is talented.

- Inc. The two brothers went to the town; either of them have been to town before.
- Cor. The two brothers went to the town; either of them has been to town before.

Distributive Pronoun:
- যে pronoun অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে distributive pronoun বলে।
- Examples: each, every, either, neither।

Other options
ক) Either of the two options are acceptable.
- ভুল, কারণ either singular, তাই singular verb “is” প্রয়োজন।

গ) Either of the two options had acceptable.
- ভুল tense এবং verb form; “had acceptable” grammatically ভুল।

ঘ) Either of the two options have been acceptable.
- ভুল, plural বা present perfect tense; singular verb দরকার।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

৬৯.
Choose the correct sentence:
  1. Mr. Rahim, the Headmaster of our school, is a good man.
  2. Mr. Rahim, Headmaster of our school, is a good man.
  3. Mr. Rahim the Headmaster of our school is a good man.
  4. Mr. Rahim Headmaster of our school is a good man.
ব্যাখ্যা

The correct answer is - খ) Mr. Rahim, Headmaster of our school, is a good man.
এখানে “Headmaster” rank বোঝাচ্ছে, তাই “the” ছাড়া ব্যবহার হবে।

• কোন proper noun এর (যেমন Rahim) apposition রূপে যদি কোন rank (পদমর্যাদা) বা profession (পেশা) বোধক common noun ব্যবহৃত হয় তাহলে ঐ common noun এর আগে the বসে নাঃ
- Inc. Mr. Rahim, the Headmaster of our school, is a good man.
- Cor. Mr. Rahim, Headmaster of our school, is a good man.

Other options
ক) Mr. Rahim, the Headmaster of our school, is a good man.
- Proper noun (“Mr. Rahim”) এর পরে appositive phrase (“Headmaster of our school”) এসেছে।
- এই ধরনের appositive-এর আগে article “the” সাধারণত ব্যবহার করা হয় না যদি ব্যক্তি বিশেষের নামের সাথে তার পদবী/পদ উল্লেখ করা হয়।
- “The” দিলে মনে হয় এটা সাধারণভাবে headmaster বোঝাচ্ছে, যা proper noun-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

গ) Mr. Rahim the Headmaster of our school is a good man.
- Appositive phrase-এর আগে এবং পরে কোন comma নেই, তাই বাক্য পড়তে অসুবিধা হয়।
- Article “the” একই কারণে অপ্রয়োজনীয়।

ঘ) Mr. Rahim Headmaster of our school is a good man.
- Appositive phrase (“Headmaster of our school”) proper noun-এর সাথে সরাসরি যুক্ত হয়েছে কিন্তু কোন comma নেই, ফলে অর্থ পরিষ্কার নয়।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.

৭০.
Choose the correct sentence that contains an emphasizing adjective:
  1. He has a red car.
  2. He will come this very morning.
  3. The book is so interesting.
  4. This book is quite new.
ব্যাখ্যা

The correct answer is - খ) He will come this very morning.

• Emphasizing Adjective
- Emphasizing Adjective হলো এমন একটি adjective যা noun-এর উপর জোর (emphasis) আরোপ করে।
- own ও very হল emphasizing adjective.
- এরা জোর আরোপ করার জন্য ব্যবহৃত হয়েছে বলে এরা Emphasizing Adjective।

• Example sentence:
- Is this your own cat?
- He will come this very day.
- I want this very pen.

Other options
ক) He has a red car.
এখানে “red” একটি সাধারণ descriptive adjective, emphasis নেই।

গ) The book is so interesting.
“so” এখানে degree বোঝাচ্ছে, emphasizing adjective নয়।

ঘ) This book is quite new.
“quite” এখানে adverb, adjective নয়, এবং emphasis adjective নয়।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.

৭১.
Choose the masculine form of “Madam”:
  1. sir
  2. swain
  3. master
  4. wizard
ব্যাখ্যা

The masculine form of "madam" is sire.
Sir, sire (জনাব),
madam (জনাবা)।

Other options
Masculine -------- Feminine
master (প্রভু, শিক্ষক) ----- mistress (প্রভুপত্নী, শিক্ষয়িত্রী)
swain (গ্রাম্য যুবক) ----- nymph (অল্পবয়স্কা মহিলা)
wizard (যাদুকর) ------ witch (যাদুকরী)

Some more examples:

Masculine ------------------------- Feminine
- man (মানব) ----------------------- woman (মানবী)
- monk, friar (মঠবাসী) ------------- nun (মঠবাসিনী, সন্ন্যাসিনী)
- nephew (ভাইপো, ভাগ্নে) ---------- niece (ভাইঝি, ভাগ্নী)
- ram, wether (ভেড়া) --------------- ewe (ভেড়ী)
- sire (পশুদের সম্রাট) ---------------- dame (পশুদের সম্রাজ্ঞী)
- sloven (নোংরা পোশাক পরা পুরুষ) --- slut (নোংরা মহিলা)
- stag (হরিণ) --------------------------- hind (হরিণী)
- swain (গ্রাম্য যুবক) -------------------- nymph (অল্পবয়স্কা মহিলা)
- tailor (দরজী) -------------------------- seamstress (মহিলা দরজী)
- widower (বিপত্নীক) ------------------- widow (বিধবা)

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Oxford Learner's Dictionaries.
3. English & Bangla Online Dictionary & Grammar.

৭২.
The synonym of “Deference” is -
  1. Contempt
  2. Politeness
  3. Delay
  4. Sapient
ব্যাখ্যা

The synonym of “Deference” is Politeness.
- Politeness (noun) - (শিষ্টতা; সৌজন্য)।

Deference (noun)

- English Meaning: Respect shown for another person especially because of that person's experience, knowledge, age, or power.
- Bangla Meaning: অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; সম্মান; শ্রদ্ধা।
- Example Sentence: Her relatives treat one another with deference.

Synonyms:
- Respect - (শ্রদ্ধাবোধ),
- Courtesy - (শিষ্টাচার),
- Politeness - (শিষ্টতা; সৌজন্য),
- Docility - (নমনীয়তা),
- Acquiescence - (সহনশীলতা)।

Antonyms:
- Disrespect - (অসম্মান; অশ্রদ্ধা),
- Rudeness - (রুক্ষতা),
- Contempt - (অভদ্রতা),
- Dishonor - (অমর্যদা),
- Disdain - (অবজ্ঞা)।

Example Sentence:
- Her relatives treat one another with deference.
- Bangla Meaning: তার আত্মীয়রা একে অপরকে সম্মান সহকারে আচরণ করে।

Other options:
- Delay (বিলম্ব/দেরি করা),
- Sapient (জ্ঞানী; প্রাজ্ঞ)।

Source:
1. Live MCQ Lecture.
2. English & Bangla Online Dictionary & Grammar.

৭৩.
Would you mind _____________ for a few minutes?
  1. wait
  2. to wait
  3. waiting
  4. waited
ব্যাখ্যা

The correct answer is - গ) waiting.
The complete sentence: Would you mind waiting for a few minutes?

বাক্যে mind, cannot help, could not help, with a view to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb এর সাথে ing যুক্ত হয়।


উদাহরণ:
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.

Other options
ক) wait
base form, যা ভুল।

খ) to wait
“mind” এর পরে infinitive হয় না।

ঘ) waited
past form, অর্থ ঠিক হয় না।

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.

৭৪.
Select the correct English proverb for “দুঃখের পরেই সুখ আসে”:
  1. After clouds comes fair weather
  2. After meat comes mustard
  3. Habit is second nature
  4. After death comes the doctor
ব্যাখ্যা

The correct answer is - ক) After clouds comes fair weather.

- দুঃখের পরেই সুখ আসে।
- English proverb: After clouds comes fair weather.

অন্য অপশন গুলো -
- নুন আনতে পান্তা ফুরায়।
- English proverb: After meat comes mustard.

- অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
- English proverb: Habit is second nature.

- চোর পালালে বুদ্ধি বাড়ে।
- English proverb: After death comes the doctor.

Source: Live MCQ Lecture.

৭৫.
I will call you after I _______ my dinner.
  1. finish
  2. finished
  3. have finished
  4. finishes
ব্যাখ্যা

The correct answer is - গ) have finished.
The complete sentence: I will call you after I have finished my dinner.

After দ্বারা দুইটি clause যুক্ত হলে আগের clause টির verb present বা future tense-এর হলে পরের clauseটির verb হবে present perfect tense-এর [have/has + V (p.p.)]

Example:
- Rezina will swim after she has changed her dress.
- Bangla Meaning: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
- I shall go to the cinema after I have completed my work.
- Bangla Meaning: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।

Other options
ক) finish
এটি Present Simple, tense rule অনুযায়ী সঠিক নয়।

খ) finished
Past Simple, future এর সাথে মেলে না। তাই ভুল।

ঘ) finishes
Present Simple 3rd person form, ভুল subject agreement।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৭৬.
Only the students can solve this problem. (Negative)
  1. Not the students can solve this problem.
  2. None the students can solve this problem.
  3. Only the students cannot solve this problem.
  4. None but the students can solve this problem.
ব্যাখ্যা

The correct answer is - ঘ) None but the students can solve this problem.

Affirmative থেকে negative করার ক্ষেত্রে:

- Affirmative-এ subject-এর আগে যদি only থাকে তাহলে তাকে negative করতে হলে none but বসাতে হয়।
- বাক্যের বাকি অংশ একই থাকবে।

Example:
- Aff.: Only the brave deserve the fair.
- Neg.: None but the brave deserve the fair.

More examples:
- Aff.: Only God can help us.
- Neg.: None but God can help us.

- Aff.: Only he can do it.
- Neg.: None but he can do it.

- Aff.: Only an honest man is happy.
- Neg.: None but an honest man is happy.

- Aff.: Only a poet/poetess can write a poem.
- Neg.: None but a poet/poetess can write a poem.

- Aff.: Only a guilty man should be punished.
- Neg.: None but a guilty man should be punished.

Other options
ক) Not the students can solve this problem.
বাক্যটির গঠন ভুল।

খ) None the students can solve this problem.
'but' বাদ পড়েছে, তাই অর্থ পরিবর্তিত হয়েছে।

গ) Only the students cannot solve this problem.
মূল অর্থ উল্টে গেছে (মানে দাঁড়ায় তারা পারবে না)।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৭৭.
The team was bereft ________ experienced players, so they lost the match.
  1. of
  2. at
  3. in 
  4. to
ব্যাখ্যা

The correct answer is - ক) of.
The complete sentence: The team was bereft of experienced players, so they lost the match.

Bereft of
- English Meaning: not having (something that is needed, wanted, or expected)
- Bangla Meaning: বঞ্চিত।

Example Sentences:
- The village was bereft of food and clean water after the flood.
- She felt bereft of comfort after her mother passed away.

Source:
1. Oxford Learners Dictionaries.
2. Accessible Dictionary.

৭৮.
The antonym of "lucid" is - 
  1. Unclear
  2. Intelligible
  3. Cease
  4. Expedite
ব্যাখ্যা

The synonym of "lucid" is Clear.
- Unclear (adjective) (অস্পষ্ট)।

Lucid (adjective)
- English Meaning: (of speech or writing) Clearly expressed and easy to understand, or (of a person) thinking or reasoning clearly.
- Bangla Meaning: (১) স্পষ্ট; সহজবোধ্য: lucid style; (২) মানসিকভাবে সুস্থ।

Synonyms:
- Intelligible (বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য),
- Understandable (বোধগম্য),
- Clear (স্বচ্ছ; স্পষ্ট),
- Coherent (সুসঙ্গত),
- Apprehensible (বোধগম্য)।

Antonyms
- Confusing (বিভ্রান্তিকর),
- Unclear (অস্পষ্ট),
- Ambiguous (অস্পষ্ট),
- Equivocal (দ্ব্যর্থবোধক),
- Baffling (হতবুদ্ধিকর),
- Confounding (বিভ্রান্তিকর)।

Other Forms:
- Lucid intervals/moments (noun) - উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা।
- Lucidly (adverb) - স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে।
- Lucidity (noun) [uncountable noun] - স্বচ্ছতা; সহজবোধ্যতা।

Example Sentences:
- It's written in very concrete language, very lucid, easy to understand.
- It was a lucid moment in his madness.

Other options:
- Cease (বিরত হওয়া, থামা),
- Expedite (আনুষ্ঠানিক) অগ্রগতিতে সহায়তা করা; (কার্যাদি) ত্বরান্বিত করা),

Source: Live MCQ Lecture.

৭৯.
Choose the correct spelling:
  1. Riddiculous
  2. Ridiculus
  3. Ridiculous
  4. Rediculous
ব্যাখ্যা

The correct answer is - গ) Ridiculous.

Ridiculous:

- English Meaning: stupid or unreasonable and deserving to be laughed at.
- Bangla Meaning: হাস্যকর; উপহাস্য; উদ্ভট।

Example Sentences:
- It was ridiculous to wear a winter coat in the middle of summer.
- It's ridiculous to expect a two-year-old to be able to read!

Source: Cambridge Dictionary.

৮০.
Select the sentence in which 'fast' is an adverb:
  1. Don't drive so fast!
  2. Technology is expanding at a fast pace.
  3. Muslims fast during Ramadan.
  4. Ushashi went on a 24-hour fast to detox.
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো – ক) Don't drive so fast!
- এখানে drive হলো verb.
- fast এই verb কে modify করছে, অর্থাৎ "কত দ্রুত ড্রাইভ করবে"।
- সুতরাং এখানে fast - adverb.

• Adverb:
- যে word একটি verb, adjective, অন্য adverb বা পুরো বাক্যকে modify করে তাকে adverb বলে।

• Fast: [adverb]
English meaning: quickly.
Bangla meaning: দ্রুত; তাড়াতাড়ি। 

Example: 
- Don't drive so fast!
- How fast were you going?

Other options,

খ) Technology is expanding at a fast pace.
- এখানে fast হচ্ছে adjective, কারণ এটি pace (noun) কে describe করছে।
- সেক্ষেত্রে “fast” adjective.

• Adjective: 
- সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun কে modify করে।

Fast: [adjective]
English meaning: moving or happening quickly, or able to move or happen quickly.
Bangla meaning: ক্ষিপ্র; দ্রতগামী। 

গ) Muslims fast during Ramadan.
- এখানে fast হলো verb, অর্থাৎ "রোজা রাখা"।

• Fast: [verb]
English meaning: to eat little or no food for a period of time, especially for religious or medical reasons.
Banla meaning: উপবাস করা; রোজা রাখা।

ঘ) Ushashi went on a 24-hour fast to detox.
- এখানে fast হলো noun, অর্থাৎ "রোজা"।

• Fast: [noun]
English meaning: a period during which you do not eat food, especially for religious or health reasons.
Bangla meaning:  (১) উপবাস: a fast of three days. (২) উপবাসের দিন বা সময়।

Source:
1. Oxford Dictionary.
2. Cambridge Dictionary.
3. Accessible Dictionary.

৮১.
Select the Imperative sentence:
  1. Please close the door.
  2. May you live long.
  3. What a beautiful day!
  4. She writes a letter.
ব্যাখ্যা

The correct answer is - ক) Please close the door.

অর্থ ভেদে sentence ৫ প্রকার:

১। Assertive sentence (বিবৃতিমূলক)
২। Interrogative sentence (প্রশ্নবোধক)
৩। Imperative sentence (অনুজ্ঞা বাচক)
৪। Optative sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক)
৫। Exclamatory sentence (বিস্ময়সূচক)

১। Assertive sentence (বিবৃতিমূলক)
- যে sentence দ্বারা কোনো তথ্য, মতামত বা ঘটনার বিবরণ দেওয়া হয় তাকে Assertive sentence বলে।
- Example: She goes to school every day.

২। Interrogative sentence (প্রশ্নবোধক)
- যে sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে Interrogative sentence বলে।
- Example: Where are you going?

৩। Imperative sentence (অনুজ্ঞাবাচক)
- যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ করা হয় তাকে Imperative sentence বলে।
- Example: Please sit down, Close the door.

৪। Optative sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক)
- যে sentence দ্বারা প্রার্থনা, মঙ্গলকামনা বা শুভকামনা প্রকাশ করা হয় তাকে Optative sentence বলে।
- Example: May you live long.

৫। Exclamatory sentence (বিস্ময়সূচক)
- যে sentence দ্বারা বিস্ময়, দুঃখ বা আনন্দের তীব্র অনুভূতি প্রকাশ করা হয় তাকে Exclamatory sentence বলে।
- Example: What a beautiful flower!

Source: Advance Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.

৮২.
Whom did she accuse? (make it passive)
  1. Who was accused by her?
  2. Who had been accused by her?
  3. Who was being accused by her?
  4. By whom was accused her?
ব্যাখ্যা

• Whom যুক্ত Interrogative sentence এর Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
- Active voice এর Whom এর পরিবর্তে Passive voice- এ প্রথমে Who বসে।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Subject এর object form বসে।
- প্রশ্নবোধক (?) চিহ্ন বসে।

• Active voice: Whom did she accuse?
• Passive voice: Who was accused by her?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৮৩.
If I had a million dollars, I ________ a big house.
  1. would bought
  2. would have bought
  3. would buy
  4. have buy
ব্যাখ্যা

• If Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would বসে এবং verb এর base form বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক/ অসম্ভব/ অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।
 
Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.

• Correct answer: If I had a million dollars, I would buy a big house.
 
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৮৪.
They talked about going to the new restaurant.
Here, the underlined word is a -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. None of these
ব্যাখ্যা

Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'go' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (about) এর Object হিসেবে বসে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

• Correct Answer: They talked about going to the new restaurant. Here, the underlined word is a - Gerund.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence:
- We saw a burning house. ("burning" describes "house").

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

৮৫.
Complete the proverb: Least said soonest ________.
  1. minded
  2. mended
  3. remembered
  4. ignored
ব্যাখ্যা

• The correct proverb is 'Least said soonest mended.'
- Bangla Meaning: কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৮৬.
What is the verb form of "Ably"?
  1. Ability
  2. Abled
  3. Able
  4. Enable
ব্যাখ্যা

• The verb form of "Ably" is - Enable.

• Enable (Verb):
- English meaning: Enable somebody/ something to do something to make it possible for somebody/ something to do something.
- Bangla meaning: সক্ষম করা; ক্ষমতা দেওয়া।

• Other options,
- Ability (Noun) - সামর্থ্য, কর্মদক্ষতা, ক্ষমতা;
- Able (Adjective) - সমর্থ, দক্ষ;

(Abled বলতে কোন word নেই।)

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.