পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৬ আগস্ট, ২০২৩সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: মিটার রিডার (চুক্তিভিত্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৪.০৮.২০২৩ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৬ আগস্ট, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
নিচের কোন ক্ষেত্রে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয়?
  1. ক) ৪টি বাহু, ১ টি কোণ
  2. খ) ৩টি বাহু, ২টি কোণ
  3. গ) ১টি বাহু, ৪টি কোণ
  4. ঘ) ৪টি বাহু, ১ টি কোণ
সঠিক উত্তর:
গ) ১টি বাহু, ৪টি কোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১টি বাহু, ৪টি কোণ
ব্যাখ্যা
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না।
নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়।
নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ ।
.
পদ্ম সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের-
  1. ক) ৫ জুলাই
  2. খ) ৭ জুলাই
  3. গ) ৬ জুলাই
  4. ঘ) ১০ জুলাই
সঠিক উত্তর:
ক) ৫ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ জুলাই
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- বঙ্গবন্ধু যমুনা সেতুর পর এবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় তৈরি স্মার্ট বুথে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল সিস্টেম (ইটিসি) চালু হয়েছে।
- ৫ জুলাই, ২০২৩ থেকে এ কার্যক্রম চালু হয়।
- যমুনা সেতুতে এই সিস্টেম চালু হয়েছিল ২০২০ সালের ১৫ ডিসেম্বর।
- এতে সেতুর দুই প্রান্তে একটি করে লেনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের (আরএফআইডি) মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় হবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (৬ জুলাই, ২০২৩)।
.
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের -
  1. ক) ৭ জুলাই
  2. খ) ৮ জুলাই
  3. গ) ১২ জুলাই
  4. ঘ) ১৬ জুলাই
সঠিক উত্তর:
ক) ৭ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ জুলাই
ব্যাখ্যা
মেট্রোরেল:
- ৭ জুলাই,
২০২৩ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল।
 সবুজ পতাকা নাড়িয়ে স্বপ্নের মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
- অক্টোবরের শেষ দিকে এ অংশে (আগারগাঁও-মতিঝিল) মেট্রোরেলের চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র: যুগান্তর (৭ জুলাই, ২০২৩)।
.
একটি ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধি করা হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়?
  1. ক) ৩০%
  2. খ) ৩৩%
  3. গ) ৬০%
  4. ঘ) ৬৯%
সঠিক উত্তর:
ঘ) ৬৯%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৯%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধি করা হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়?

সমাধান:
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a = ১০ একক 
আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬a বর্গ একক
= ৬ × (১০)বর্গ একক
= ৬ × ১০০
= ৬০০ 

ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধিতে
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = ১০ + ১০ এর ৩০% একক 
= ১০ + ১০ এর ৩০/১০০
= ১৩ একক

ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬a বর্গ একক
= ৬ × (১৩) বর্গ একক
= ৬ × ১৬৯
= ১০১৪

 ক্ষেত্রফল  বৃদ্ধি পায় = (১০১৪ - ৬০০) বর্গ একক
= ৪১৪ বর্গ একক

শতকরা ক্ষেত্রফল  বৃদ্ধি পায় = (৪১৪/৬০০) × ১০০%
= ৬৯%
.
বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয়-
  1. ক) ১ জুলাই থেকে
  2. খ) ২ জুলাই থেকে
  3. গ) ৩ জুলাই থেকে
  4. ঘ) ৪ জুলাই থেকে
সঠিক উত্তর:
ক) ১ জুলাই থেকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ জুলাই থেকে
ব্যাখ্যা
SOFR:
- বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেটের (লাইবর) ব্যবহার ৩০ জুন, ২০২২ শেষ হয়ে যাচ্ছে।
- এর মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে চলা আন্তর্জাতিক পর্যায়ে সুদহার নির্ধারণের অন্যতম এই মাপকাঠির ইতি ঘটছে।
- এর পরিবর্তে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (সোফর) নামে নতুন ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়ে গেছে, যা ১ জুলাই, ২০২৩ থেকে পুরোদমে চলা শুরু করে।

তথ্যসূত্র: প্রথম আলো (৩০ জুলাই, ২০২৩)।
.
দেশের ১৬ তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের-
  1. ক) ফজলি আম
  2. খ) জামদানি শাড়ি
  3. গ) শীতলপাটি
  4. ঘ) রসগোল্লা
সঠিক উত্তর:
গ) শীতলপাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) শীতলপাটি
ব্যাখ্যা

- বাংলাদেশে বর্তমানে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে - ১৬ টি পণ্য।
- সর্বশেষ ২০ জুলাই, ২০২৩ বাংলাদেশের শীতলপাটি দেশের ১৬তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায়।

• জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।

- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি।

- বাংলাদেশের GI পণ্য সমূহ:
১. জামদানি,
২. ইলিশ,
৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম।
৪. বিজয়পুরের সাদা মাটি,
৫. দিনাজপুরের কাটারীভোগ,
৬. কালিজিরা,
৭. রংপুরের শতরঞ্জি,
৮. রাজশাহী সিল্ক,
৯. ঢাকাই মসলিন,
১০. বাগদা চিংড়ি,
১১. ফজলি আম,
১২. তুলসীমালা ধান,
১৩. বগুড়ার বিখ্যাত সরার দই,
১৪. ল্যাংড়া আম,
১৫. আশ্বিনা আম,
১৬. শীতলপাটি ।

তথ্যসূত্র: পত্রিকার রিপোর্ট।

.
নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেছে কে?
  1. ক) ফারজানা হক
  2. খ) আনিসা হক
  3. গ) রুবানা হক
  4. ঘ) নাঈমা গাজী
সঠিক উত্তর:
ক) ফারজানা হক
উত্তর
সঠিক উত্তর:
ক) ফারজানা হক
ব্যাখ্যা
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান:
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি।
- নিজের ৫৩তম ওয়ানডে ইনিংসে এই মাহেন্দ্রক্ষণের দেখা পেলেন ফারজানা।
- ২২ জুলাই, ২০২৩ তারিখে বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা।
- ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। 

উল্লেখ্য,
- প্রায় এক দশক আগে, ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা খাতুন, এটাই ছিল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস।
- ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় বাংলাদেশের।
- ১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে লাল সবুজের দল।
- বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
- অপরদিকে ওয়ানডে ক্রিকেটে মেহরাব হোসেন অপি।
- এছাড়া টুয়েন্টি ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তামিম ইকবাল খান।

অন্যদিকে-
- বাছাই পর্বে বাংলাদেশ নারী দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন শারমীন আক্তার।

উৎস: ২২ জুলাই, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
.
সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দফতরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে?
  1. ক) IFAD
  2. খ) FAO
  3. গ) ESCAP
  4. ঘ) UNICEF
সঠিক উত্তর:
খ) FAO
উত্তর
সঠিক উত্তর:
খ) FAO
ব্যাখ্যা
.‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ প্রতিষ্ঠা করা হয় - খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত  জাতি গড়ার স্বপ্নদ্রষ্টা ও দেশে কৃষি খাতে ‘সবুজ বিপ্লব’ সূচনাকারী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী স্মরণে এই কক্ষ প্রতিষ্ঠা করা হয়।

উৎস: প্রথম আলো (২৫ জুলাই, ২৩)।
.
চীনকে বিশ্বের বাণিজ্যিক ছোট চুল্লী (SMR) স্থাপনের অনুমতি প্রদান করে -
  1. ক) IAEA
  2. খ) OPEC
  3. গ) GazProm
  4. ঘ) UNPCC
সঠিক উত্তর:
ক) IAEA
উত্তর
সঠিক উত্তর:
ক) IAEA
ব্যাখ্যা
বাণিজ্যিক ছোট চুল্লী (SMR):
- চীন বিশ্বের প্রথম ছোট বাণিজ্যিক পারমাণবিক চুল্লী নির্মাণের কাজ শুরু করে দিয়েছে
- চীন হাইনান প্রদেশের চাংজিয়াং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের প্রথম বাণিজ্যিক পারমাণবিক চুল্লী ‘লিংলং ওয়ান’ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে ।
- প্রকল্পটি চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের (CNNC এর লিংলং ওয়ান (ACP100) প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।
- চীনকে বিশ্বের বাণিজ্যিক ছোট চুল্লী (SMR) স্থাপনের অনুমতি প্রদান করে - IAEA

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
১০.
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ কোন বিভাগ?
  1. ক) রংপুর
  2. খ) ময়মনসিংহ
  3. গ) বরিশাল
  4. ঘ) রাজশাহী
সঠিক উত্তর:
গ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
গ) বরিশাল
ব্যাখ্যা
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ - বরিশাল।

জরিপ অনুযায়ী, 
- দারিদ্র্যের হার - ১৮.৭ শতাংশ।
- শহরে - ১৪.৭ শতাংশ।
- গ্রামীণ - ২০.৫
- অতি দারিদ্রের হার - ৫.৬ শতাংশ।
- খানা প্রতি মাসিক গড় আয় - ৩২, ৪২২ টাকা।
- খানা প্রতি মাসিক ব্যয় - ৩১,৫০০ টাকা।

তথ্যসূত্র: খানা আয় ও ব্যয় জরিপ ২০২২
১১.
২০২৩ সালের জরিপ অনুযায়ী, দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত?
  1. ক) ৬১.৬৬
  2. খ) ৬২.৯২
  3. গ) ৬৩.৯৭
  4. ঘ) ৬৫.২৩
সঠিক উত্তর:
খ) ৬২.৯২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২.৯২
ব্যাখ্যা
- দেশে প্রায়োগিক সাক্ষরতার হার ৬২.৯২ শতাংশ।
- দেশে এমন প্রায়োগিক সাক্ষরতা সম্পন্ন মানুষের হার ৬২ দশমিক ৯২। তাদের বয়স সাত বছর থেকে তার বেশি।
- ৭ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে প্রায়োগিক সাক্ষরতায় পুরুষের চেয়ে এগিয়ে রয়েছেন নারীরা।

- জরিপে দেখা যায়, গ্রামের তুলনায় শহরে প্রায়োগিক সাক্ষরতার হার বেশি।
- পুরুষদের (৭–১৪ বছর) মধ্যে যেখানে প্রায়োগিক সাক্ষরতার হার ৬৯ দশমিক ৬৭, সেখানে নারীদের ক্ষেত্রের এ হার ৭৬ দশমিক ৪২।

তথ্যসূত্র: প্রথম আলো (১৮ জুলাই, ২০২৩)।
১২.
বাংলাদেশ ও ভারতের মধ্যে রূপিতে লেনদেন শুরু হয় ২০২৩ সালের কবে -
  1. ক) ১ জুলাই
  2. খ) ১০ জুলাই
  3. গ) ১১ জুলাই
  4. ঘ) ১৫ জুলাই
সঠিক উত্তর:
গ) ১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ জুলাই
ব্যাখ্যা

১১ই জুলাই ২০২৩
থেকে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আনুষ্ঠানিকভাবে রুপির ব্যবহার শুরু করেছে বাংলাদেশ।
ঢাকায় দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
একটি পাইলট কর্মসূচি হিসেবে এই লেনদেন চালু হচ্ছে।
দুই দেশের দুটি করে চারটি ব্যাংকের মাধ্যমে হবে এ লেনদেন।

তথ্যসূত্র: প্রথম আলো (১০ জুলাই, ২০২৩)।
১৩.
চ্যানেল ২৪ -এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
  1. ক) নীলাঞ্জনা
  2. খ) অপরাজিতা
  3. গ) জয়ীতা
  4. ঘ) মেরীনা অ্যাডমিরাল
সঠিক উত্তর:
খ) অপরাজিতা
উত্তর
সঠিক উত্তর:
খ) অপরাজিতা
ব্যাখ্যা
দেশের প্রথম ‘এআই’ সংবাদ উপস্থাপক: 
- দেশের প্রথম ‘এআই’ সংবাদ উপস্থাপক অপরাজিতা।
- প্রথমবারের মতো দেশের কোনো টিভি চ্যানেলে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ উপস্থাপক।
- ১৯ জুলাই, ২০২৩ তারিখে বেসরকারি টিভি নেটওয়ার্ক চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায় হাজির হয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক অপরাজিতা।

উৎস: ১৯ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
১৪.
‘বিলিয়ন ডলার হেইস্ট’ তথ্য চিত্রের নির্মাতা কে?
  1. ক) গাই রিচি
  2. খ) ড্যানিয়েন গর্ডন
  3. গ) টমাস লুই
  4. ঘ) জ্যাক স্ট্র
সঠিক উত্তর:
খ) ড্যানিয়েন গর্ডন
উত্তর
সঠিক উত্তর:
খ) ড্যানিয়েন গর্ডন
ব্যাখ্যা
‘বিলিয়ন ডলার হাইস্ট’:
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডের ডকুমেন্টারি ‘বিলিয়ন ডলার হাইস্ট’।
- এর পরিচালক ড্যানিয়েল গর্ডন।
- ডকুমেন্টারিটি আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। 

- একদল হ্যাকার কীভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয় এবং হ্যাকারদের সামান্য একটি ভুল টাইপের কারণে আরও বেশি অর্থ হাতিয়ে নেওয়া থেকে বাংলাদেশ ব্যাংক রক্ষা পায়। অবিশ্বাস্য সেই গল্পটি এবার উঠে এসেছে সিনেমার পর্দায়।

তথ্যসূত্র: ডেইলি স্টার (১৯ জুলাই, ২০২৩)।
১৫.
বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোন জেলায়?
  1. ক) নাটোর
  2. খ) পঞ্চগড়
  3. গ) চাঁপাইনবাবগঞ্জ
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
গ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
রাবার ড্যাম:
- চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম।
- এটির দৈর্ঘ্য ৩৫৩ মিটার ও প্রস্থ ১৫৮ মিটার।
-  এই প্রকল্প বাস্তবায়ন হলে নদীর ৭০ কিলোমিটার জুড়ে সারাবছরই পানি থাকবে।
- এতে  নদীর পানি দিয়ে সারাবছর কৃষিকাজে সেচ সুবিধা পাওয়া যাবে।
- বছর জুড়ে মাছ চাষ করা সম্ভব হবে।  
- চাঁপাইনবাবগঞ্জের  মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ৫০০ মিটার ভাটিতে নির্মিত হচ্ছে রাবার ড্যাম।
- এ ড্যাম নির্মিত হলে হলে শুষ্ক মৌসুমে সদর উপজেলার রেহাইচর থেকে ভোলাহাট পর্যন্ত নদীতে ১৩ ফুট পর্যন্ত পানি বিদ্যমান থাকব।

তথ্যসূত্র: যুগান্তর পত্রিকা।
১৬.
মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কী?
  1. ক) অ্যাডমিরাল লুসি ব্রাউন
  2. খ) অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি
  3. গ) অ্যাডমিরাল সামিরা ক্লাউ
  4. ঘ) অ্যাডমিরাল জোলি ক্লে
সঠিক উত্তর:
খ) অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি
ব্যাখ্যা
মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান:
- মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম - অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি।
- যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য লিসার মনোনয়নকে সমর্থন জানান। এর মাধ্যমে মার্কিন নৌবাহিনী ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সর্বাধিনায়ক পেল।
- ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ।
১৭.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের কথা বলা হয়েছে?
  1. ক) ১১
  2. খ) ১০
  3. গ) ১৩
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব:
- সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের কথা বলা হয়েছে।
- নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষিবিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ-ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তরসাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
১৮.
ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী?
  1. ক) DiRTiM
  2. খ) Openkylin
  3. গ) VirTue
  4. ঘ) MarLyn
সঠিক উত্তর:
খ) Openkylin
উত্তর
সঠিক উত্তর:
খ) Openkylin
ব্যাখ্যা
• Openkylin:
- কম্পিউটারের জন্য প্রথম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম চালু করেছে চীন।
- চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অপারেটিং সিস্টেমটির নাম ওপেনকাইলিন।
- যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ।
- ওপেন সোর্স এই অপারেটিং সিস্টেম মূলত লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর।
- মহাকাশ গবেষণা থেকে শুরু অর্থনীতি ও জ্বালানি খাতে এটি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। 

উৎস: Openkylin website.
১৯.
ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা-
  1. ক) ৭টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ঘ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০টি
ব্যাখ্যা
ইপিআই:
শিশু ও মাতৃমৃত্যু হার এবং শিশুর পঙ্গুত্বের হার কমানোর লক্ষ্যে ১৯৭৯ সালের ৭ এপ্রিল বাংলাদেশে সম্প্র্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চালু হয়।
- শুরুতে ছয়টি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হলেও বর্তমানে ১০টি রোগের টিকা প্রদান করা হচ্ছে।
এগুলো হলো:
- শিশুদের যক্ষ্মা
- পোলিও মাইলাইটিস
- ডিফথেরিয়া
- হুপিং কাশি
- মা ও নবজাতকের ধনুষ্টংকার
- হেপাটাইটিস-বি
- হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগসমূহ
- হাম
- রুবেলা
- নিউমোকক্কাল নিউমোনিয়া।

উৎস:- স্বাস্থ্য অধিদপ্তর ও ICDDR,B ওয়েবসাইট।
২০.
টাইগ্রীস নদীর অপর নাম কী?
  1. ক) নাইল
  2. খ) দানিয়ুব
  3. গ) দজলা
  4. ঘ) সিন্ধু
সঠিক উত্তর:
গ) দজলা
উত্তর
সঠিক উত্তর:
গ) দজলা
ব্যাখ্যা
• মেসোপটেমীয় সভ্যতা (Mesopotamian Civilization):
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে টাইগ্রিস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর তীরে।
- টাইগ্রিস নদীর অন্য নাম - দজলা এবং ইউফ্রেটিস নদীর অপর নাম - ফোরাত নদী।

- মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়।

- মেসােপটেমীয় সভ্যতার চারটি পর্ব ছিল।
সেগুলাে হলাে -
- সুমেরীয় সভ্যতা,
- ব্যবিলনীয় সভ্যতা,
- অ্যাশিরীয় সভ্যতা ও
- ক্যালডীয় সভ্যতা।

উৎস: ব্রিটানিকা।
২১.
বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়?
  1. অষ্টাদশ
  2. উনিশ
  3. ষোড়শ
  4. সপ্তদশ
সঠিক উত্তর:
উনিশ
উত্তর
সঠিক উত্তর:
উনিশ
ব্যাখ্যা
• বাংলা গদ্যের উৎপত্তি:
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের পূর্বে সাহিত্যগুণসমৃদ্ধ কোন গদ্যরচনার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না।
- দৈনন্দিন জীবনে বাঙালির কথাবার্তায় চিরদিন গদ্যরীতি ব্যবহৃত হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত সাহিত্যে তার অনুপ্রবেশ ঘটে নি এবং এর লিখিত রূপ চিঠিপত্র, দলিলদস্তাবেজ, বৈষ্ণব কড়চা ও বিদেশি খ্রিষ্টানকর্তৃক লিখিত ধর্মবিষয়ক গ্রন্থের সঙ্কীর্ণ সীমানায় আবদ্ধ ছিল।
- ১৫৫৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়।
- ষোল শতক থেকে গদ্যরীতির সূচনা হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে নিতান্ত প্রয়োজনের মধ্যে তা সীমাবদ্ধ থাকে। ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষসাধন মোটেই সম্ভবপর হয় নি।
- ইতস্তত বিক্ষিপ্ত কিছুসংখ্যক দৃষ্টান্ত অন্যত্র দৃষ্টিগোচর হলেও বাণিজ্যসম্ভারের পশ্চাতে খ্রিষ্টধর্মের পসার সাজিয়ে আগত পর্তুগিজ পাদ্রিদের হাতেই বাংলা গদ্যের ব্যাপক ব্যবহারের সূত্রপাত হয়।

• ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতির চারটি স্তর নির্দেশ করেছেন। সে স্তরগুলোর পরিধি:
- প্রথম স্তর: সূচনা - ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত।
- দ্বিতীয় স্তর: উন্মেষ - ১৮০০ (শ্রীরামপুর মিশন) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের) পূর্ব পর্যন্ত ।
- তৃতীয় স্তর: অভ্যুদয় - ১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) পূর্ব পর্যন্ত
- চতুর্থ স্তর: পরিণতি - ১৮৬৫ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) থেকে বর্তমান কাল পর্যন্ত।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২২.
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
  1. ক) ৭ মার্চ, ১৯৭৩
  2. খ) ১০ নভেম্বর, ১৯৭২
  3. গ) ১৮ এপ্রিল, ১৯৭৩
  4. ঘ) ১২ জুন, ১৯৭২
সঠিক উত্তর:
ক) ৭ মার্চ, ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ মার্চ, ১৯৭৩
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশে ৭ মার্চ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ৩০০ টি আসনের মধ্যে ২৯৩ টি আসন লাভ করে৷
- আওয়ামীলীগ ছাড়া এই নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ জাতীয় লীগ অংশগ্রহণ করে।

(সূত্রঃ নির্বাচন কমিশন ওয়েবসাইট)
২৩.
কোনটি ভারতের ‘সেভেন সিস্টারস’ এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নিমাচল
  2. খ) মণিপুর
  3. গ) আসাম
  4. ঘ) মেঘালয়
সঠিক উত্তর:
ক) নিমাচল
উত্তর
সঠিক উত্তর:
ক) নিমাচল
ব্যাখ্যা
কোনটি ভারতের ‘সেভেন সিস্টারস’ এর অন্তর্ভুক্ত নয় - নিমাচল (সঠিক বানান হিমাচল)। 

- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছেঃ আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলাের মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।

সোর্সঃ ওয়ার্ল্ড এটলাস।
২৪.
বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গন্থ কোনটি?
  1. ক) রাজা প্রতাপাদিত্য চরিত্র
  2. খ) হুতুম প্যাঁচার নকশা
  3. গ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
  4. ঘ) বেহুলা পাঁচালী
সঠিক উত্তর:
ক) রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজা প্রতাপাদিত্য চরিত্র
ব্যাখ্যা
রামরাম বসু: 
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র'। 
- এটি ১৮০১ সালে প্রকাশিত হয়। 
- বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হলো 'রাজা প্রতাপাদিত্য চরিত্র'। 
- রামরাম বসু, উইলিয়াম কেরীকে বাংলা ভাষা শেখান ( ১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত)। 
- তাই তিনি কেরি সাহেবের মুন্‌সি নামে পরিচিত ছিলেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েলিলেন?
  1. ক) ৫টি
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েলিলেন ৪ টি।

• ৭ মার্চের ভাষণ:

- পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের টালবাহানার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের ৭ই মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেন।

• ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু চারটি দাবি উত্থাপন করেন। এগুলো হলোঃ
- চলমান সামরিক আইন প্রত্যাহার করা। 
- সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া।
- গণহত্যার তদন্ত করা।
- নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

• ৭ই মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইনটারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
২৬.
Do you enjoy teaching? Here ‘Teaching’ is a/an-
  1. ক) Participle
  2. খ) Modifier
  3. গ) Gerund
  4. ঘ) Appositive
সঠিক উত্তর:
গ) Gerund
উত্তর
সঠিক উত্তর:
গ) Gerund
ব্যাখ্যা
Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
- Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
- আবার transitive verb এর object হিসেবে verb+ing বসলে তা Gerund হয়।

Do you enjoy teaching? - বাক্যে ‘teaching’ object হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি noun এর কাজ করছে।
- অতএব, এটি একটি Gerund।
২৭.
A doctor who treats kidney patient is known as a/an-
  1. ক) oncologist
  2. খ) pathologist
  3. গ) urologist
  4. ঘ) gynecologist
সঠিক উত্তর:
গ) urologist
উত্তর
সঠিক উত্তর:
গ) urologist
ব্যাখ্যা
Urologist
English Meaning - A doctor who specializes in treating diseases of the parts of the body that produce and carry urine (kidney). 

Other options, 
Oncologist - A doctor who studies and treats tumors (= masses of cells, as in cancer) in the body.
Pathologist - An expert in the study of diseases, especially someone who examines a dead person's body and cuts it open to discover how they died.
Gynecologist - A doctor skilled in the treatment of women's diseases, especially those of the reproductive organs.

Source: Cambridge Dictionary. 
২৮.
বিশ্ব মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) World Bank
  2. খ) ADB
  3. গ) UNDP
  4. ঘ) JICA
সঠিক উত্তর:
গ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNDP
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
▪ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
▪ উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
▪ UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
▪ কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
▪ সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
▪ বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। 
▪ প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

তথ্যসূত্র: ইউএনডিপি ওয়েবসাইট।
২৯.
বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
ধ্বনি: 
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে। 
- বাংলা বর্ণমালায় কার দশটি (১০টি)। 
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'ফলা' বলে। 
- বাংলা বর্ণমালায় ফলা ৬টি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। 
৩০.
কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ৮ মিটার
  3. গ) ১৬ মিটার
  4. ঘ) ২৪ মিটার
সঠিক উত্তর:
খ) ৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৪ = ২ মিটার 

বর্গক্ষেত্রের পরিসীমা = (২ × ৪) = ৮ মিটার
৩১.
বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?
  1. ক) ১ম শিল্প বিপ্লব
  2. খ) ২য় শিল্প বিপ্লব
  3. গ) ৩য় শিল্প বিপ্লব
  4. ঘ) ৪র্থ শিল্প বিপ্লব
সঠিক উত্তর:
খ) ২য় শিল্প বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
খ) ২য় শিল্প বিপ্লব
ব্যাখ্যা
• শিল্প বিপ্লব (Industrial Revolution):
- আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন সংঘটিত হয়, তাকে শিল্প বিপ্লব বলা হয়।

• দ্বিতীয় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল - ১৮৭০ সাল থেকে ১৯১৪ সাল পর্যন্ত।
- প্রথম শিল্প বিপ্লবে শিল্পায়ন শুরু হয়। কিন্তু দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- সকল ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার এই অগ্রযাত্রাকে আরো বেগবান করে।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়। 

উৎস: ব্রিটানিকা।
৩২.
ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে?
  1. ক) ১৯০১
  2. খ) ১৯০৫
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ১৯৫২
সঠিক উত্তর:
ক) ১৯০১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০১
ব্যাখ্যা
ঢাকায় তথা বাংলাদেশে প্রথম বিদ্যুৎ ব্যবস্থা গড়ে উঠেছিল বিংশ শতকের প্রথম বছর।
আর এর আর্থিক সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন ঢাকার নবাব আহসানউল্লাহ।
৭ই ডিসেম্বর, ১৯০১ সালে প্রথম ঢাকার রাস্তায় বিদ্যুতের বাতি জ্বলে উঠে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৩৩.
বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত?
  1. ক) ৫০ হার্জ
  2. খ) ৬০ হার্জ
  3. গ) ৭০ হার্জ
  4. ঘ) ৮০ হার্জ
সঠিক উত্তর:
ক) ৫০ হার্জ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০ হার্জ
ব্যাখ্যা
বিদ্যুৎ:
-  যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current ) বলে। আমাদের দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে। অর্থ্যৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।

- বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কতৃক ৪ ধরনের বিদ্যুত সরবরাহ করা হয়।
১। নিম্নচাপ (এলটি): ২৩০/৪০০ ভোল্ট
- বিদ্যুৎ সরবরাহ: নিম্নচাপ এসি সিঙ্গেল ফেজ ২৩০ ভোল্ট এবং তিন ফেজ ৪০০ ভোল্ট।
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড।

২। মধ্যমচাপ (এমটি): ১১ কেভি
 -বিদ্যুৎ সরবরাহ: মধ্যমচাপ এসি ১১ কেভি।
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড।

৩। উচ্চচাপ (এইচটি): ৩৩ কেভি
- বিদ্যুৎ সরবরাহ: উচ্চচাপ এসি ৩৩ কেভি।
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড।

৪। অতি উচ্চচাপ (ইএইচটি): ১৩২ কেভি এবং ২৩০ কেভি
- বিদ্যুৎ সরবরাহ: অতি উচ্চচাপ এসি ১৩২ কেভি এবং ২৩০ কেভি।
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড।

উৎস: Source: desco.org.bd, জাতীয় তথ্য বাতায়ন। 
৩৪.
এসডিজির (SDGs) ১৭টি লক্ষ্যের মধ্যে ‘সাশ্রয়ী ও দুষণমুক্ত জ্বালানি’ কততম লক্ষ্য?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
‘সাশ্রয়ী ও দুষণমুক্ত জ্বালানি’ ১৭টি লক্ষ্যের মধ্যে ৭ নাম্বার লক্ষ্য।

(SDGs):

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল-২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু- ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ- ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

• এসডিজির ১৭টি লক্ষ্য হলো: দারিদ্র্য নির্মূল, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী ও দুষণমুক্ত জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, বৈষম্য হ্রাস, টেকসই শহর ও জনগণ, পরিমিত ভোগ ও উৎপাদন, জলবায়ু বিষয়ে পদক্ষেপ, সামুদ্রিক বাস্তুসংস্থান, স্থলভাগের জীবন, শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
৩৫.
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়?
  1. ক) সন্দ্বীপ
  2. খ) মহাখালী
  3. গ) সেন্টমার্টিন
  4. ঘ) কুতুবদিয়া
সঠিক উত্তর:
ক) সন্দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ক) সন্দ্বীপ
ব্যাখ্যা
• সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম সন্দীপ (চট্টগ্রাম) উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ।
- সাগর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হয়েছে।
- ‘চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সাগর তলদেশে এই সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে।
- এতে সন্দ্বীপের চার লাখ অধিবাসী গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় এলো।
- সাবমেরিন ক্যাবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হওয়ায় এখানে শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটবে।'
- সর্বশেষ রাঙ্গাবালি (পটুয়াখালী) উপজেলা বিদ্যুতের আওতায় আসে।

তথ্যসূত্র:- বাংলা ট্রিবিউন এবং সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২২।
৩৬.
সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়?
  1. ক) ১৪২
  2. খ) ১৪৪
  3. গ) ১৪৮
  4. ঘ) ১১৫
সঠিক উত্তর:
ক) ১৪২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের দশম ভাগের ১৪২ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে।

এছাড়াও - 
- ১৪১ নং অনুচ্ছেদে জরুরী বিধানাবলী।
- ১৪৪ নং অনুচ্ছেদে সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব সম্পর্কে উল্লেখ আছে।
-  ১৪৮নং অনুচ্ছেদ: পদের শপথ।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান। 
৩৭.
‘বই পড়া’ প্রবন্ধটি কার?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রথম চৌধুরী
  3. গ) মোতাহের হোসেন চৌধুরী
  4. ঘ) হায়াৎ মাহমুদ
সঠিক উত্তর:
খ) প্রথম চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রথম চৌধুরী
ব্যাখ্যা
- 'বই পরা' প্রবন্ধের রচয়িতা প্রমথ চৌধুরী
- এটি তাঁর 'প্রবন্ধ সংগ্রহ' গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে। 

 প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।

তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ: 
- তেল-নুন-লকড়ী, 
- বীরবলের হালখাতা, 
- নানাকথা, 
- ভাষার কথা, 
- আমাদের শিক্ষা, 
- রায়তের কথা, 
- নানাচর্চা, 
- প্রবন্ধ সংগ্রহ। 

তাঁর রচিত গল্পগ্রন্থ: 
- চার-ইয়ারী কথা, 
- আহুতি, 
- নীললোহিত, 
- অনুকথা সপ্তক, 
- ঘোষালে ত্রিকথা। 

কাব্যগ্রন্থ: 
- সনেট পঞ্চাশৎ, 
- পদচারণ। 

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য; বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৮.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
  1. ক) সমর সেন
  2. খ) শ্যাম বেনেগাল
  3. গ) সুখবিন্দর সিং
  4. ঘ) অজয় কর
সঠিক উত্তর:
ক) সমর সেন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমর সেন
ব্যাখ্যা
সমর সেন (জন্ম: ১০ অক্টোবর, ১৯১৬ — মৃত্যু: ২৩ আগস্ট, ১৯৮৭)
- ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা - উত্তর কালের ভারতীয় কবি এবং সাংবাদিক।
- তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র।
- আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধ ছিলেন সমর সেন।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৩৯.
বাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কোনটি?
  1. ক) ১২০ ভোল্ট
  2. খ) ৪৪০ ভোল্ট
  3. গ) ২২০ ভোল্ট
  4. ঘ) ৩৬০ ভোল্ট
সঠিক উত্তর:
গ) ২২০ ভোল্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২০ ভোল্ট
ব্যাখ্যা
বিদ্যুৎ:
-  যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current ) বলে। আমাদের দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে।
অর্থ্যৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।
বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ - ২২০ ভোল্ট।

- বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কতৃক ৪ ধরনের বিদ্যুত সরবরাহ করা হয়।
১। নিম্নচাপ (এলটি): ২৩০/৪০০ ভোল্ট
- বিদ্যুৎ সরবরাহ: নিম্নচাপ এসি সিঙ্গেল ফেজ ২৩০ ভোল্ট এবং তিন ফেজ ৪০০ ভোল্ট।
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড।

২। মধ্যমচাপ (এমটি): ১১ কেভি
 -বিদ্যুৎ সরবরাহ: মধ্যমচাপ এসি ১১ কেভি।
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড।

৩। উচ্চচাপ (এইচটি): ৩৩ কেভি
- বিদ্যুৎ সরবরাহ: উচ্চচাপ এসি ৩৩ কেভি।
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড।

৪। অতি উচ্চচাপ (ইএইচটি): ১৩২ কেভি এবং ২৩০ কেভি
- বিদ্যুৎ সরবরাহ: অতি উচ্চচাপ এসি ১৩২ কেভি এবং ২৩০ কেভি।
- ফ্রিকোয়েন্সি: ৫০ সাইকেল/সেকেন্ড।

উৎস: Source: desco.org.bd, জাতীয় তথ্য বাতায়ন। 
৪০.
দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ৪
  2. খ) ২
  3. গ) ৮
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
৪১.
জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত?
  1. ক) ৩৪০০০০০
  2. খ) ২৪০০০০০
  3. গ) ২৮০০০০০
  4. ঘ) ৩২০০০০০
সঠিক উত্তর:
খ) ২৪০০০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪০০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত?

সমাধান: 
স্ত্রীকে দিয়েছে = ১২% 
ছেলেকে দিয়েছে =৫৮%
স্ত্রী + ছেলেকে দিয়েছে = (১২ + ৫৮)% = ৭০%
অবশিষ্ট সম্পত্তি = (১০০ - ৭০)% = ৩০%

৩০% সম্পদের মূল্য = ৭২০০০০ টাকা
১% সম্পদের মূল্য =৭২০০০০/৩০ টাকা
১০০% সম্পদের মূল্য = (৭২০০০০×১০০)/৩০
                                 = ২৪০০০০০টাকা
৪২.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৬১
  2. খ) ৬৩
  3. গ) ৬৯
  4. ঘ) ৭৩
সঠিক উত্তর:
খ) ৬৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৩
ব্যাখ্যা
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩
৪৩.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ২
  4. ঘ) ১
সঠিক উত্তর:
গ) ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?


সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
বা, ২ক + ৫ = ক + ৭
বা, ক = ৭ - ৫
∴  ক = ২
∴ সংখ্যাটি ২
৪৪.
কোন স্থানে যত জন লোক ছিল, প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ৪০
  2. খ) ৩০
  3. গ) ৩৫
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্থানে যত জন লোক ছিল, প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
 ঐ স্থানে লোকসংখ্যা ছিল = ক  জন 
প্রত্যেকে  চাঁদা দেয় = ৫ক 

প্রশ্নমতে
৫ক × ক = ৪৫০০ 
বা, ৫ক = ৪৫০০ 
বা, ক = ৯০০
বা, ক = ৩০
ক = ৩০
৪৫.
http প্রথম ব্যবহৃত হয় কখন?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৮৯
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৯
ব্যাখ্যা
• হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http):
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন ‘টিম বার্নার্স-লি (Tim Berners Lee ) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি (বোর্ড বই)। 
৪৬.
যে বইগুলো অনলাইন পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
  1. ক) pdf
  2. খ) html
  3. গ) jpg
  4. ঘ) doc
সঠিক উত্তর:
খ) html
উত্তর
সঠিক উত্তর:
খ) html
ব্যাখ্যা
ই-বুক:
- ই-বুক বা ইলেকট্রনিক বুক বা ই-বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।
- যেহেতু, এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদিও জুড়ে দেওয়া যায়।
- ই-বুক কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার (ই-বুক রিডার) ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের (amazon.com) কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ই-বুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতই হয়ে থাকে। সচরাচর এগুলো পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ফরম্যাটে প্রকাশিত হয়ে থাকে।
- যে ই-বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, এগুলো সচরাচর এইচটিএমএল-এ প্রকাশিত হয়। এগুলোকে বই-এর ওয়েবসাইট বলা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি (বোর্ড বই)। 
৪৭.
কোনো ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে কত ডিগ্রী-
  1. ক) ১৮০
  2. খ) ৩৬০
  3. গ) ২৭০
  4. ঘ) ৩৩০
সঠিক উত্তর:
খ) ৩৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে কত ডিগ্রী-

সমাধানঃ

আমরা জানি,
যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
৪৮.
গ্রীক শব্দ কোনটি?
  1. ক) চিনি
  2. খ) দাম
  3. গ) রিকশা
  4. ঘ) আলমিরা
সঠিক উত্তর:
খ) দাম
উত্তর
সঠিক উত্তর:
খ) দাম
ব্যাখ্যা
- গ্রীক শব্দ হলো - দাম। 

অন্যদিকে,
- চিনি হলো - চীনা শব্দ। 
- রিকশা হলো - জাপানি শব্দ। 
- আলমিরা হলো - পর্তুগিজ শব্দ। 

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪৯.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত?
  1. ক) ৫ম
  2. খ) ৬ষ্ঠ
  3. গ) ৭ম
  4. ঘ) ৯ম
সঠিক উত্তর:
ক) ৫ম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ম
ব্যাখ্যা
• সংবিধান:
- ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৩টি তফসিল যুক্ত করা হয়।
- বাংলাদেশের সংবিধানে মোট ৭ টি তফসিল রয়েছে।
- প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল – রাষ্টপতি নির্বাচন।
- তৃতীয় তফসিল – শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল – ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবালী।
- পঞ্চম তফসিল – ১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল -১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল- ১০এপ্রিল ১৯৭১ এর মুজিবনগর সরকারের জারিকৃ্ত স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস:-  বাংলাদেশের সংবিধান।
৫০.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) SQL
  2. খ) Blueray
  3. গ) CIH
  4. ঘ) SPSS
সঠিক উত্তর:
গ) CIH
উত্তর
সঠিক উত্তর:
গ) CIH
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- কয়েকটি ভাইরাসের নাম হলো: ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।
-সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল (Chernobyl) ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।

• SQL হলো ডেটাবেজ মেনেজমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 
• Blueray হচ্ছে অপটিক্যাল স্টোরেজ সিস্টেম।
• SPSS হলো Statistical software.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
কম্পিউটারের আইকিউ (IQ) কত?
  1. ক) 0
  2. খ) 120+
  3. গ) 120
  4. ঘ) 200
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
• কম্পিউটার হলো বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেকট্রনিক যন্ত্র।
- কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভুলভাবে করা যায়।
- কম্পিউটারের সাথে মানুষের মৌলিক পার্থক্য হলো মানুষের মত কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বা চিন্তা (IQ-Intelligence Quotient) করার ক্ষমতা নেই
- মানুষের দেয়া নির্দেশ অনুসারে এই যন্ত্র কাজ করে।
- কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে।
- কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হলো, বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা, নির্ভুলভাবে কাজ করা এবং অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
Which one is the correct sentence?
  1. ক) Robi is taller than me.
  2. খ) Robi is taller than I.
  3. গ) Robi is taller to me.
  4. ঘ) Robi is taller with I.
সঠিক উত্তর:
খ) Robi is taller than I.
উত্তর
সঠিক উত্তর:
খ) Robi is taller than I.
ব্যাখ্যা
'than' শব্দটি preposition এবং conjunction উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে। তাই preposition হিসেবে ধরে নিলে উত্তর হবে me আর conjunction হিসেবে ধরে নিলে উত্তর হবে I, যার পরে am উহ্য আছে।
Preposition: John likes Peter more than me.
Conjunction: John is taller than I am.
or
John is taller than I. (This is just a more succinct version.)

বি: দ্র: যদিও উভয়টিই সঠিক তথাপি অনেক ব্যাকরণবিদ “than me’’ এর তুলনায় “than I” কে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তাই যদি প্রশ্নে উল্লেখিত option এ me এবং I উল্লেখ থাকে তাহলে I কে উত্তর করব।
৫৩.
Where is the setting of the play ‘Hamlet’?
  1. ক) Sweden
  2. খ) Denmark
  3. গ) Norway
  4. ঘ) Iceland
সঠিক উত্তর:
খ) Denmark
উত্তর
সঠিক উত্তর:
খ) Denmark
ব্যাখ্যা
Hamlet, in full Hamlet, Prince of Denmark, tragedy in five acts by William Shakespeare, written about 1599–1601 and published in a quarto edition in 1603 from an unauthorized text, with reference to an earlier play.
- The play was set in Denmark.
- The ghost of the King of Denmark tells his son Hamlet to avenge his murder by killing the new king, Hamlet's uncle.
- Hamlet feigns madness, contemplates life and death, and seeks revenge.
- His uncle, fearing for his life, also devises plots to kill Hamlet.
- The play ends with a duel, during which the King, Queen, Hamlet's opponent, and Hamlet himself are all killed.

The characters from Hamlet:
- Hamlet
- Ophelia
- Claudius
- Gertrude
- Horatio

William Shakespeare's famous tragedies are:
- Romeo and Juliet
- Julius Caesar
- Othello
- King Lear
- Macbeth etc

Source: Britannica.com and Shakespeare.org
৫৪.
'The day of my sister's marriage is drawing near.' The underline word is a/an-
  1. ক) adjective
  2. খ) verb
  3. গ) adverb
  4. ঘ) preposition
সঠিক উত্তর:
গ) adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) adverb
ব্যাখ্যা
The day of my brother's marriage is drawing near - এই বাক্যটিতে near শব্দটি adverb
- কারণ, ইহা drawing verb কে modify করেছে। 

Adverb: 
- যে Word কোনো Verb কেমন করে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে,  অথবা কোনো Adjective ও অন্য Adverb -এর দোষ-গুণ নির্দেশ করে, তাকে Adverb বলে।

Reference: Oxford Practice Grammar, John Eastwood. 
৫৫.
The word meaning of 'bounty' is close to the word-
  1. ক) ample
  2. খ) huge
  3. গ) generosity
  4. ঘ) more
সঠিক উত্তর:
গ) generosity
উত্তর
সঠিক উত্তর:
গ) generosity
ব্যাখ্যা
Bounty (noun): 
English Meaning - Great kindness or willingness to give.
Bangla Meaning - অকৃপণ দান; উদারতা।

Synonyms - Generosity (উদারতা), Philanthropy (জনসেবা)।
Antonyms - Economy (মিতব্যয়), Providence (মিতব্যয়িতা), Thrift (ব্যয়সংকোচ)।

Other options, 
Ample - যথেষ্ট;
Huge - বিশাল; 
More - আরো। 

Source: Merriam-Webster Dictionary. 
৫৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ইন্দ্রজালিক
  2. খ) ঈন্দ্রজালীক
  3. গ) ঐন্দ্রজালীক
  4. ঘ) ঐন্দ্রজালিক
অনির্ধারিত
ব্যাখ্যা
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ইন্দ্রজালিক ও ঐন্দ্রজালিক দুটোই শুদ্ধ। 

• ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃত-প্রত্যয় = [ ইন্দ্রজাল + ইক ]। 
- অর্থ: 
১. ইন্দ্রজাল সম্বন্ধীয়। 
২. মায়াবী/কুহকী ইত্যাদি। 

অপশনে (ক + ঘ) দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো । 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭.
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
  1. ক) ১২
  2. খ) ২৪
  3. গ) ২০
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ: 
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। 
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। 
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। 

সংস্কৃত বা তৎসম উপসর্গ: 
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। 
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। 
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। 
- বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। 

বিদেশি উপসর্গ: 
- আরবি, ফারসি, ইংরেজিসহ অন্যান্য ভাষা থেকে যে সকল উপসর্গ বাংলায় এসেছে তাদের বিদেশি উপসর্গ বলে। 
যেমন: ফুল, হাফ, হেড, সাব, বে, বাজে, আম, খাস, লা, গর ইত্যাদি। 
- বিদেশি উপসর্গের সংখ্যা নির্দিষ্ট করে বলা যায় না। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৫৮.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) তাহার জীবন সংশয়পূর্ণ
  2. খ) তাহার জীবন সংশয়ময়
  3. গ) তাহার জীবন সংশয়াপূর্ণ
  4. ঘ) তাহার জীবন সংশয় ভরা
সঠিক উত্তর:
ক) তাহার জীবন সংশয়পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) তাহার জীবন সংশয়পূর্ণ
ব্যাখ্যা
সংশয় (বিশেষ্য): 
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)। 
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)। 
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)। 

'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ। 
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ। 

সুতরাং, সঠিক বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ। 
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯.
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয়ভাগে বিভক্ত?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর:
গ) ৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ ভাগে
ব্যাখ্যা
- প্রত্যেকটি ভাষার শব্দ ভান্ডারে ঐতিহ্যসূত্রে বা উত্তরাধিকারসূত্রে পরিবর্তিত বা অপরিবর্তিতভাবে কিছু প্রাচীন শব্দ থেকেই যায়। 
এর সঙ্গে থাকে প্রাচীন বা চলমান সময়ের ধার করা শব্দ। পাশাপাশি ধর্মপ্রচার, রাজ্যজয়, সাংস্কৃতিক বা ব্যবহারিক সূত্রে বিভিন্ন ভাষার শব্দের আদান-প্রদানও চলতে থাকে।

উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। 
যথা - 
১. সংস্কৃত বা তৎসম শব্দ
২. প্রাকৃত বা তৎভব শব্দ
৩. বাংলা বা দেশি শব্দ ও
৪. বিদেশি বা বিভিন্ন ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খন্ড)। 

উল্লেখ্য যে, 
- মাধ্যমিক ব্যাকরণ বইয়ের নতুন সংস্করণেও (২০২১) ৪ শ্রেণীর কথা বলা হয়েছে। উল্লেখ্য, এখানে ''অর্ধ-তৎসম'' শ্রেণীটিকে রাখা হয়নি। 

অন্যদিকে, 
মাধ্যমিক ব্যাকরণ পুরাতন সংস্করণ ও হায়াৎ মামুদের ভাষা শিক্ষা বই অনুসারে, 
উৎসগত দিক থেকে শব্দ ৫ প্রকার। 
যথা - 
১. তৎসম শব্দ, 
২. অর্ধ-তৎসম শব্দ, 
৩. তদ্ভব শব্দ, 
৪. দেশি শব্দ ও 
৫. বিদেশি শব্দ। 

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত: 
১. যেহেতু ভাষা ও ব্যাকরণের জন্য বাংলা একাডেমির তথ্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তার উপর মাধ্যমিক বাংলা ব্যাকরণের নতুন সংস্করণে একই ধরণের তথ্য দেওয়া আছে, তাই আমরা ৪ প্রকারকে সঠিক উত্তর হিসাবে ধরা হচ্ছে। এখন থেকে ৪ প্রকারকেই সঠিক উত্তর হিসাবে ধরা হবে।
২. যদি প্রশ্নের অপশনে ৪ প্রকার না থাকে, সেক্ষেত্রে ৫ প্রকারকে সঠিক উত্তর হিসাবে ধরা হবে।
৬০.
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ক) ৫৫.৫
  2. খ) ৬৫.৫
  3. গ) ৬০.৫
  4. ঘ) ৬২.৫
সঠিক উত্তর:
ঘ) ৬২.৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?

সমাধান:
 ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০
 ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর ৭০ × ১০০
= ৭০০০ 

৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ 
৬০ জন ছাত্রীর মোট নম্বর (৭৫ × ৬০)
= ৪৫০০ 

৪০ জন ছাত্রের মোট নম্বর = (৭০০০ - ৪৫০০) জন
= ২৫০০ জন

৪০ জন ছাত্রের গড় নম্বর  = ২৫০০/৪০
= ৬২.৫
৬১.
১০টি জিনিসের মধ্যে ২টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে ৫টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. ক) ১৭০
  2. খ) ১৮২
  3. গ) ১৯০
  4. ঘ) ১৯২
সঠিক উত্তর:
খ) ১৮২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি জিনিসের মধ্যে ২টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে ৫টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?

সমাধান: 
১০টি জিনিসের মধ্যে ২টি একজাতীয় এবং বাছাই করতে হবে ৫টি। বাছাই করার উপায় আছে দুভাবে,
i) ৫টির সবগুলোই ভিন্ন ভিন্ন।
ii) একজাতীয় ২টি একসাথে এবং অন্য ৩টি ভিন্ন।

ক) এর ক্ষেত্রে ১০টি জিনিসের মধ্যে যে ২টি জিনিস একই রকম তাদেরকে একটি ধরে মোট ৯টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে ৫টি জিনিস বাছাই করা যায়
C
= ৯!/{৫!×(৯ - ৫)!}
= (৯×৮×৭×৬×৫!)/(৫!×৪!)
= (৯×৮×৭×৬)/২৪
= ১২৬ ভাবে। 

খ) এর ক্ষেত্রে প্রথমে, ২টি একজাতীয় এর ২টি-ই নেয়ার পর অবশিষ্ট ১০ - ২ = ৮টি থেকে পরের (৫ - ২) = ৩টি নেয়া যায়
C×C
= {২!/(২!×(২ - ২)!)} × {৮!/(৩!×(৮ - ৩)!)}
= {২!/(২!×০!)} × {(৮×৭×৬×৫!)/(৬×৫!)} 
= ১×৫৬
= ৫৬ ভাবে।

∴ মোট বাছাই করা যাবে = ১২৬+৫৬
= ১৮২ ভাবে।
৬২.
১৮টি পাম্প দৈনিক ৭ ঘণ্টা করে কাজ করে ১০ দিনে ২১৭০ টন পানি উত্তোলন করতে পারে। ১৬টি পাম্প দৈনিক ৯ ঘন্টা করে কাজ করে কত দিনে ১৭৩৬ টন পানি উত্তোলন করতে পারে?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮টি পাম্প দৈনিক ৭ ঘণ্টা করে কাজ করে ১০ দিনে ২১৭০ টন পানি উত্তোলন করতে পারে। ১৬টি পাম্প দৈনিক ৯ ঘন্টা করে কাজ করে কত দিনে ১৭৩৬ টন পানি উত্তোলন করতে পারে?

সমাধান:
১৮ টি পাম্প ২১৭০ টন পানি উত্তোলন করতে ৭ ঘণ্টা করে কাজ করতে হয় ১০ দিন
১ টি পাম্প ২১৭০ টন পানি উত্তোলন করতে ৭ ঘণ্টা করে কাজ করতে হয় ১০× ১৮ দিন
১ টি পাম্প ১ টন পানি উত্তোলন করতে ১ ঘণ্টা করে কাজ করতে হয়  (১০ × ১৮ × ৭)/২১৭০ দিন
১৬ টি পাম্প ১৭৩৬ টন পানি উত্তোলন করতে ৯ ঘণ্টা করে কাজ করতে হয়  (১০ × ১৮ × ৭ × ১৭৩৬) / (২১৭০ × ১৬ × ৯) দিন
= ৭ দিন
৬৩.
এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘণ্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এল। তার পড় গতিবেগ কত?
  1. ক) ০.৮ mph
  2. খ) ১.৬ mph
  3. গ) ২.৪ mph
  4. ঘ) ৩.২ mph
সঠিক উত্তর:
খ) ১.৬ mph
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.৬ mph
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘণ্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এল। তার পড় গতিবেগ কত?

সমাধান:
স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘণ্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে
স্রোতের প্রতিকূলে সময় লাগে = ৪/১ ঘণ্টা = ৪ ঘণ্টা

স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘন্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে
স্রোতের অনুকূলে সময় লাগে = ৪/৪ ঘণ্টা = ১ ঘণ্টা

মোট দূরত্ব = ৪ + ৪ = ৮ মি
মোট সময় = ৮/৫ = ১.৬ মি/ঘণ্টা
৬৪.
ঘণ্টায় ৪ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
  1. ক) ৮ কি.মি.
  2. খ) ১২ কি.মি.
  3. গ) ৪ কি.মি.
  4. ঘ) ২ কি.মি.
সঠিক উত্তর:
গ) ৪ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?

সমাধান:
ধরি,
পূর্বের গতি ছিল = ক কি.মি./ঘণ্টা
পূর্বে ৩২ কি.মি. যেতে সময় লাগে = ৩২/ক ঘণ্টা

প্রশ্নমতে,
(৩২/ক) - {৩২/(ক + ৪)} = ৪
বা, {৩২(ক + ৪) - ৩২ক}/{ক(ক + ৪)} = ৪
বা, (৩২ক + ১২৮ - ৩২ক)/ক + ৪ক = ৪
বা, ১২৮/(ক + ৪ক) = ৪
বা, ৪ক + ১৬ক = ১২৮
বা, ৪(ক + ৪ক - ৩২) = ০
বা, ক + ৪ক - ৩২ = ০
বা, ক + ৮ক - ৪ক - ৩২ = ০
বা, ক(ক + ৮) - ৪(ক + ৮) = ০
(ক + ৮) (ক - ৪) = ০

হয়
ক + ৮ = ০
ক = - ৮ [গ্রহণযোগ্য নয়]

অথবা
ক - ৪ = ০
ক = ৪
৬৫.
একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার অতিক্রম করে। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
  1. ক) ৫৪
  2. খ) ৪৮
  3. গ) ৪২
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ক) ৫৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার অতিক্রম করে। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?

সমাধান:
গাড়িটি ১ সেকেন্ডে যায় = ১৫ মিটার
গাড়িটি ৩৬০০ সেকেন্ডে যায় = ১৫ × ৩৬০০ মিটার
= ৫৪০০০ মিটার 
= ৫৪০০০/১০০০ কি.মি.
= ৫৪ কি.মি.


গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় ৫৪ কিলোমিটার।
৬৬.
Just now he _____ his dinner but he says he will see you soon.
  1. ক) is having
  2. খ) has had
  3. গ) was having
  4. ঘ) had
সঠিক উত্তর:
খ) has had
উত্তর
সঠিক উত্তর:
খ) has had
ব্যাখ্যা
• Already, just, yet, recently, lately, ever, just now, still, etc ইত্যাদি হচ্ছে  present perfect  tense indicator বা নির্দেশক। 
অর্থাৎ বাক্যে already,just,yet,recently,lately,ever,just now,still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect  tense এ হয়।

Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.
- Meera has met her mother just now.

সঠিক বাক্য: Just now he has had his dinner but he says he will see you when he's finished.
৬৭.
Which spelling is correct?
  1. ক) Diarrohoea
  2. খ) Antithesis
  3. গ) Euphemissm
  4. ঘ) Exhaustends
সঠিক উত্তর:
খ) Antithesis
উত্তর
সঠিক উত্তর:
খ) Antithesis
ব্যাখ্যা
Antithesis (noun): 
English Meaning - The exact opposite.
Bangla Meaning - সরাসরি বিপরীত বস্তু। 

Other options, 
Diarrohoea → Diarrhoea. 
Euphemissm → Euphemism. 
Exhaustends → Exhausting. 
৬৮.
What is the adjective form of the word 'people?
  1. ক) Populous
  2. খ) Popular
  3. গ) Pupil
  4. ঘ) Public
সঠিক উত্তর:
ক) Populous
উত্তর
সঠিক উত্তর:
ক) Populous
ব্যাখ্যা
- Populous (Adjective): Having a large population; densely populated.
বাংলা অর্থ - জনবহুল।

- Popular (Adjective): Liked, admired, or enjoyed by many people or by a particular person or group.
বাংলা অর্থ - জনপ্রিয়। 

- Public (Adjective) - Relating to or involving people in general, rather than being limited to a particular group of people.
বাংলা অর্থ - জনসাধারণ বা সর্বসাধারণ সম্বন্ধীয়। 

- এ তিনটি শব্দই Adjective হলেও People এর Adjective মূলত Populous যা People কে অন্তর্ভুক্ত করে।
- অন্যদিকে Popular অন্য কোনো ব্যক্তি বা বস্তুর গুণ হয়ে থাকে এবং Public (private-এর বিপরীত) সর্বজনীন বুঝায়।
- তাই সঠিক উত্তর - ক) populous.

অন্যদিকে,
- Pupil (Noun) = ছাত্র। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৬৯.
'Deceitful' means-
  1. ক) Full of tricks
  2. খ) Full of tacts
  3. গ) Full of intrigues
  4. ঘ) Full of fraudulent
সঠিক উত্তর:
ঘ) Full of fraudulent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Full of fraudulent
ব্যাখ্যা
• Deceitful (adjective): 
English Meaning - Having a tendency or disposition to deceive or give false impressions/ Full of tricks. 
Bangla Meaning - প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট: deceitful words/behavior.

• Trick (noun):
English Meaning - an action that is intended to deceive, either as a way of cheating someone, or as a joke or form of entertainment.
Bangla Meaning - চালাকি; চাল; কুচাল; তামাশা; বাহানা; চাতুরী; ছলচাতুরী; মশকরা। প্রবঞ্চনা বা প্রতারণা করে/ধোঁকা দিয়ে কিছু করানো বা কিছু হরণ করা।
> Full of tricks - This can be a correct interpretation, as someone deceitful might use tricks to deceive or mislead.

• Tact (noun):
English Meaning - the ability to say or do the right thing without making anyone unhappy or angry.
Bangla Meaning - কাউকে মনঃক্ষুণ্ণ না-করে মানুষজন ও পরিস্থিতি আয়ত্তে আনার দক্ষতা ও বোধশক্তি; কৌশল; সুবুদ্ধি; বিচক্ষণতা।

• Intrigue (noun):
English Meaning - to interest someone a lot, especially by being strange, unusual, or mysterious.
Bangla Meaning - ষড়যন্ত্র; চক্রান্ত; গুপ্ত পরিকল্পনা; কুমন্ত্রণা; (নাটক-উপন্যাসের) বস্তু; গোপনপ্রণয়, গুপ্তপ্রণয়।
> Full of intrigues - Intrigues can also be associated with deception, making this a potential interpretation as well.

• Fraudulent (adjective):
English Meaning - dishonest and illegal, Deceitful.
Bangla Meaning -  প্রতারণাপূর্ণ; ছলনাপূর্ণ; প্রতারণার দ্বারা অর্জিত; প্রতারণামূলক।
> Full of fraudulent - This is the most direct interpretation, as 'fraudulent' explicitly means deceitful or based on fraud.

So, the most accurate answer would be:
'Deceitful' means- ঘ) Full of fraudulent

However, depending on the context, options ক) and গ) can also be considered valid.

Source: Cambridge Dictionary & Accessible Dictionary.
৭০.
You should not blush _____ shame at your own mistake.
  1. ক) at
  2. খ) on
  3. গ) upon
  4. ঘ) with
সঠিক উত্তর:
ঘ) with
উত্তর
সঠিক উত্তর:
ঘ) with
ব্যাখ্যা
Complete Sentence - You should not blush with shame at your own mistake. 

• Blush with shame:
- to become red in the face from shame, embarrassment, or confusion. 
- লজ্জায় লাল হওয়া।
৭১.
একটি ট্রেন ঘণ্টায় ৯৬ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি সেতু ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৮০০
  2. খ) ৭০০
  3. গ) ৬৫০
  4. ঘ) ৬০০
সঠিক উত্তর:
খ) ৭০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৯৬ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি সেতু ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
এখানে, 
৯৬ কি.মি. = ৯৬০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৯৬০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৯৬০০০/৩৬০০ মি
৬০ সেকেন্ড অতিক্রম করে (৯৬০০০ × ৬০)/৩৬০০ মি
= ১৬০০ মি


প্রশ্নমতে,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ১৬০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (১৬০০ - ৯০০) মি. = ৭০০ মি
৭২.
দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় ৫ কি.মি.। স্রোতের বেগ নির্ণয় কর।
  1. ক) ৫ কি.মি./ঘন্টা
  2. খ) ৬ কি.মি./ঘন্টা
  3. গ) ৭ কি.মি./ঘন্টা
  4. ঘ) ৮ কি.মি./ঘন্টা
সঠিক উত্তর:
ক) ৫ কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় ৫ কি.মি.। স্রোতের বেগ নির্ণয় কর।

সমাধান: 
মনেকরি 
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টায়
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টায়

x + y = 15 ............. (1)
x - y = 5............. (2)
(
1) নং -  (2)নং 
x + y - x + y = 15 - 5
2y = 10
y = 5

স্রোতের বেগ = 5 কি.মি./ঘণ্টায়

৭৩.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) (১০০/৩)%
  4. ঘ) (২০০/৩)%
সঠিক উত্তর:
গ) (১০০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
গ) (১০০/৩)%
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?

সমাধান: 
২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় =(৮ - ২)= ৬জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে
১ জন লোক একটি কাজ করে = ৮ × ১২ দিনে
৬ জন লোক একটি কাজ করে = (৮ × ১২)/৬ দিনে
= ১৬

পূর্বের চেয়ে সময় বেশি লাগে =(১৬ - ১২)=৪দিন

শতকরা সময় বেশি লাগে = {(৪/১২) × ১০০}% = (১০০/৩)% 

৭৪.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?
  1. ক) ১১/১৩
  2. খ) ৯/২০
  3. গ) ৩/৫
  4. ঘ) ১১/১৫
সঠিক উত্তর:
খ) ৯/২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯/২০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?

সমাধান:
মেশিন তিনটি এক ঘন্টায় যথাক্রমে কাজ করতে পারে ১/৪, ১/৫ এবং ১/৬ অংশ।
এখানে বেশি ক্ষমতাসম্পন্ন মেশিন হলো প্রথম দুইটি মেশিন।

এরা একত্রে এক ঘন্টায় সর্বোচ্চ কাজ করতে পারে (১/৪) + (১/৫)
= ৯/২০ অংশ।
৭৫.
ক একটি কাজ ২৫ দিনে করে। খ, ক-এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম। তা হলে খ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ১৮.৭৫ দিন
  3. গ) ২২ দিন
  4. ঘ) ১৫ দিন
সঠিক উত্তর:
ক) ২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ ২৫ দিনে করে। খ, ক-এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম। তাহলে খ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
ক, ২৫ দিনে করে ১ অংশ কাজ
খ, ক-এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম।
খ, ২৫ দিনে করে = ১ + ১ এর ২৫%
= ১ + (২৫/১০০)
= ১ + (১/৪)
= ৫/৪ অংশ কাজ
খ, ৫/৪ অংশ কাজ করে ২৫ দিনে
১ অংশ কাজ করে (২৫ × ৪)/৫ দিনে
= ২০ দিনে
৭৬.
x + y = 12 এবং x - y = 2 হলে ‍xy এর মান কত?
  1. ক) 70
  2. খ) 35
  3. গ) 144
  4. ঘ) 140
সঠিক উত্তর:
খ) 35
উত্তর
সঠিক উত্তর:
খ) 35
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং x - y = 2 হলে ‍xy এর মান কত?

সমাধান:
x + y = 12
x - y = 2

আমরা জানি
4xy = (x + y)2 - (x - y)2
বা, 4xy = 122 - 22
বা, 4xy = 144 - 4
বা, 4xy = 140
বা, xy = 140/4
xy = 35
৭৭.
যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?
  1. ক) 54
  2. খ) 35
  3. গ) 45
  4. ঘ) 55
সঠিক উত্তর:
ক) 54
উত্তর
সঠিক উত্তর:
ক) 54
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?

সমাধান:
a3 - b3 = 513 এবং a - b = 3

আমরা জানি
a3 - b3 = (a - b)3 + 3ab(a - b)
বা, 513 = 33 + 3ab × 3
বা, 513 = 27 + 3ab × 3
বা, 513 - 27 = 9ab
বা, 486 = 9ab
বা, 9ab = 486
বা, ab = 486/9
ab = 54
৭৮.
a + b + c = 0 হলে, a3 + b3 + c3 এর মান কত?
  1. ক) abc
  2. খ) 3abc
  3. গ) 6abc
  4. ঘ) 9abc
সঠিক উত্তর:
খ) 3abc
উত্তর
সঠিক উত্তর:
খ) 3abc
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে, a3 + b3 + c3 এর মান কত?

সমাধান:
 a + b + c = 0
a + b = - c

এখন
a3 + b3 + c3 = (a + b)3 - 3ab(a + b) + c3
=  (- c)3 - 3ab(- c) + c3
= - c3 + 3abc + c3
= 3abc
৭৯.
2x2 - x - 3 এর উৎপাদক কোনটি?
  1. ক) (2x - 3)(x + 1)
  2. খ) (2x - 3)(x - 1)
  3. গ) (2x + 3)(x + 1)
  4. ঘ) (2x + 3)(x - 1)
সঠিক উত্তর:
ক) (2x - 3)(x + 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (2x - 3)(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - x - 3 এর উৎপাদক কোনটি?

সমাধান:
2x2 - x - 3
= 2x2 - 3x + 2x - 3
= x(2x - 3) + 1(2x - 3)
= (2x - 3)(x + 1)
৮০.
(2 + x) + 3 = 3(x + 2) হলে, x এর মান কত?
  1. ক) - 1/2
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
ক) - 1/2
উত্তর
সঠিক উত্তর:
ক) - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + x) + 3 = 3(x + 2) হলে, x এর মান কত?

সমাধান:
(2 + x) + 3 = 3(x + 2)
2 + x + 3 = 3x + 6
3x + 6 = x  + 5
3x - x = 5 - 6
2x = - 1
x = - 1/2