পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়37 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
Subject - English Literature Topics: 1. Writers of Other Language's and Country's Important Writers. [American Literature, French Literature, Russian Literature, German Literature, African Literature, Asisan Literature etc.] [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] i) Important Writers: Alexandre Dumas, Alice Munro, Arthur Miller, Chinua Achebe, Edgar Allan Poe, Ernest Hemingway, Ezra Pound, Franz Kafka, Gabriel Garcia Marquez, Henry Miller, Leo Tolstoy, Maxim Gorky, Mark Twain, O. Henry (William Sydney Porter), Robert Frost, Toni Morrison, Walt Whitman, William Faulkner, William Somerset Maugham, ii) Other Writers: A. P. J. Abdul Kalam, Arundhati Roy, Jean Pearl Satre, Jules Verne, Fyodor Dostoevsky, Pearl S. Buck, R. K Narayan, Victor Hugo, Voltaire, Sigmund Freud, Wystan Hugh Auden, Wole Soyinka, Salman Rushdie. 2. Impoprtant Writers from all the Ages. [William Shakespeare, William Wordsworth, John Keats, P. B Shelly, Lord Byron, G. B Shaw, T. S Eliot, Bertrand Russell William Butler Yeats.] 3. Quotations and Characters of all Ages. এবং বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি i) পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান এবং ত্রিকোণমিতি (মৌলিক বিষয়সমূহ) ii) পরিমিতি। ------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
Leo Tolstoy is the author of-
  1. Of Human Bondage
  2. The Big Wave
  3. The French Revolution
  4. Anna Karenina
সঠিক উত্তর:
Anna Karenina
উত্তর
সঠিক উত্তর:
Anna Karenina
ব্যাখ্যা
• Leo Tolstoy is the author of the novel '"Anna Karenina".

• Anna Karenina
- Anna Karenina হলো Leo Tolstoy -এর লেখা একটি উপন্যাস, যা ১৮৭৫ থেকে ১৮৭৭ সালের মধ্যে কিস্তিতে প্রকাশিত হয়।
- এটি বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়।
- Anna Karenina, in full, Anna Arkadyevna Karenina is the protagonist of the novel, যাকে ঘিরে কাহিনীটি রচিত এবং নামকরণ করা হয়েছে।
- এটি প্রেম, বিশ্বাসঘাতকতা, সামাজিক সংকট, ও মানবজীবনের গভীর দ্বন্দ্বকে কেন্দ্র করে লেখা এক অসাধারণ সাহিত্যকর্ম।

• Summary
- উপন্যাসটির প্রধান চরিত্র Anna Karenina, যিনি এক সম্ভ্রান্ত রুশ নারী। তিনি তার বিবাহিত জীবন থেকে বেরিয়ে এসে প্রেমিক Vronsky -এর সঙ্গে সম্পর্কে জড়ান, যা তাকে সমাজের রোষানলে ফেলে ও শেষ পর্যন্ত এক করুণ পরিণতির দিকে নিয়ে যায়।
- বিবাহিত Anna এবং Vronsky -এর মধ্যকার পরকীয়ার সর্ম্পক Anna -এর স্বামী লোকলজ্জার ভয়ে মেনে নিলেও Anna পরে Vronsky -এর সাথে পালিয়ে যায়।
- কিন্তু Vronsky নিজেও পরে Anna -এর সাথে বিশ্বাসঘাতকতা করে।
- অবশেষে Anna ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।

• Characters from Anna Karenina:
- Anna Karenina,
- Vronsky,
- Konstantin Dmitrievich Levin,
- Oblonsky,
- Aleksei Karenin,
- Kitty Shcherbatsky,
- Dolly,
- Varenka,
- Nikolai Dmitrievich Levin
- Countess Vronsky, etc.

• Leo Tolstoy (1828-1910)
- Russian in full: Lev Nikolayevich, Graf (count) Tolstoy এর পুরো নাম।
- Leo Tolstoy ছিলেন রাশিয়ার অন্যতম মহান সাহিত্যিক, যিনি উনিশ ও বিশ শতকের বিশ্বসাহিত্যে গভীর প্রভাব ফেলেছেন।
- তিনি তাঁর দুইটি সাহিত্য কর্ম (two longest works) War and Peace (1865–69) and Anna Karenina (1875–77) -এর জন্য বিশেষ ভাবে পরিচিত।
- তাঁর এই দুইটি উপন্যাস কে সাধারণত সর্বকালের সেরা উপন্যাস হিসেবে গণ্য করা হয়।
- He is considered a master of realistic fiction and one of the world’s greatest novelists.

• Tolstoy's Notable Works:
- Anna Karenina, 

- War and Peace,
- Childhood,
- Resurrection,
- An Examination of Dogmatic Theology,
- Boyhood,
- Childhood,
- My Confession,
- The Power of Darkness,
- Father Sergius,
- The Living Corpse,
- The Raid,
- Three Deaths,
- Hadji-Murad,
- Sevastopol in August,
- Sevastopol in December,
- Sevastopol in May, etc.

• অন্যদিকে,
- "Of Human Bondage" হলো W. Somerset Maugham রচিত একটি আত্মজীবনীমূলক উপন্যাস, যা ১৯১৫ সালে প্রকাশিত হয় এবং তাঁর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়।
- "The Big Wave" হলো আমেরিকান লেখিকা Pearl S. Buck রচিত একটি জনপ্রিয় উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- "The French Revolution" হলো স্কটিশ প্রবন্ধকার ও ইতিহাসবিদ Thomas Carlyle রচিত তিন খণ্ডের ঐতিহাসিক বর্ণনামূলক গ্রন্থ, যা প্রথম প্রকাশিত হয় ১৮৩৭ সালে। 

Source: Britannica.
.
Who wrote the novel 'Things Fall Apart'?
  1. Alexandre Dumas
  2. Chinua Achebe
  3. Salman Rushdie
  4. Gabriel Garcia Marquez
সঠিক উত্তর:
Chinua Achebe
উত্তর
সঠিক উত্তর:
Chinua Achebe
ব্যাখ্যা
• 'Things Fall Apart' is written by Nigerian author Chinua Achebe.

• Things Fall Apart
- এটি Chinua Achebe লিখিত প্রথম novel যা 1958 সালে প্রকাশিত হয়।
- এটি ঐতিহ্যবাহী Igbo সমাজে মিশনারি ও ঔপনিবেশিক শাসনের আগমনের সময়কার ঘটনাগুলো তুলে ধরে।
- এই novel টি হলো Okonkwo এর জীবন সম্পর্কে যে ছিলেন Igbo community এর Leader.
- এই novel এর protagonist হলো Okonkwo.
- ঘটনা শুরু হয় যখন তাকে community থেকে বিতাড়িত করা হয় কারণ তিনি ভুলবশত একজন clansman কে হত্যা করে ফেলেন।
- এর সিক্যুয়েল No Longer at Ease (1960) উপন্যাসে তিনি এমন এক সদ্যনিযুক্ত সরকারি কর্মচারীর কাহিনি তুলে ধরেছেন, যে ইংল্যান্ডে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে, কিন্তু তার নতুন অবস্থানের দায়িত্ব ও প্রলোভনের মুখে নিজ বিশ্বাসের নৈতিক মূল্যবোধ বজায় রাখতে ব্যর্থ হয়।

• Chinua Achebe (1930-2013)
- তিনি একজন Nigerian author.
- Chinua Achebe ছিলেন নাইজেরিয়ার একজন বিশিষ্ট সাহিত্যিক, যিনি আফ্রিকান সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করার অন্যতম পথিকৃৎ।
- তিনি মূলত ঔপনিবেশিকতার প্রভাব, আফ্রিকান সমাজের ঐতিহ্য ও আধুনিকতার সংঘাত নিয়ে লেখালেখি করেছেন।

• Notable works:
- A Man of the People,
- Anthills of the Savannah,
- Arrow of God,
- Things Fall Apart,
- Home and Exile,
- Hopes and Impediments,
- Morning Yet on Creation Day,
- No Longer at Ease,
- The Education of a British-Protected Child, etc.

Source: Britannica.
.
"All that glitters is not gold"
This is taken from-
  1. Measure for Measure
  2. As You Like It
  3. The Merchant of Venice
  4. All's Well That Ends Well
সঠিক উত্তর:
The Merchant of Venice
উত্তর
সঠিক উত্তর:
The Merchant of Venice
ব্যাখ্যা
• "All that glitters is not gold"
- This is taken from - The Merchant of Venice.

• The Merchant of Venice
- উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক।
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
- এক ইহুদি সুদখোর বা A jew 'Shylock' -এর কাহিনি নিয়ে এটি রচিত। 
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এই নাটকে প্রেম, বন্ধুত্ব, প্রতিশোধ এবং ন্যায়বিচারের সংঘাত দেখা যায়।

• Main characters:
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia (Heroine)
- Bassanio,
- Jessica,
- Lorenzo, etc.

• Some important quotes from The Merchant of Venice:
- "All that glitters is not gold."
- "The devil can cite Scripture for his purpose."
- "It is a wise father that knows his own child."
- "Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit."

• William Shakespeare
- জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
.
An elegy 'O Captain! My Captain!' was written by-
  1. Arthur Miller
  2. Walter Whitman
  3. Robert Frost
  4. Ezra Pound
সঠিক উত্তর:
Walter Whitman
উত্তর
সঠিক উত্তর:
Walter Whitman
ব্যাখ্যা
• An elegy 'O Captain! My Captain!' was written by Walter Whitman.

• O Captain! My Captain!
- কবিতাটি ১৮৬৫ লিখিত এবং প্রকাশিত হয়।
- এটি আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন-এর স্মরণে লেখা একটি শোকগীতি (Elegy)।
- Walt Whitman রচিত কবিতার মধ্যে সম্ভবত এটি সবচেয়ে বিখ্যাত।

• Summary
- এই কবিতায় লিঙ্কনকে একজন অধিনায়ক (Captain) এবং আমেরিকাকে একটি জাহাজ (Ship) হিসেবে চিত্রিত করা হয়েছে। আমেরিকার গৃহযুদ্ধ শেষ হয়েছে, যা জাহাজের নিরাপদে বন্দরে পৌঁছানোর প্রতীক। কিন্তু দুঃখের বিষয়, অধিনায়ক (লিঙ্কন) আর বেঁচে নেই—যেমনটি লিঙ্কনের হত্যা আমেরিকার বিজয়ের আনন্দকে বিষাদে পরিণত করেছিল।

• Walt Whitman (1819-1892)
-  Walt Whitman -এর পুরো নাম Walter Whitman.
- তিনি একজন আমেরিকান কবি, সাংবাদিক এবং প্রাবন্ধিক ছিলেন।
- তাকে আধুনিক আমেরিকান কবিতার জনক বলা হয়।
- ১৯৩০ সালে তিনি Hall of Fame পুরষ্কার পান।
- তার লেখা "Leaves of Grass" কাব্যসংকলন তাকে বিশ্বসাহিত্যে অমর করে তুলেছে।

• Notable works:
- Calamus,
- Crossing Brooklyn Ferry,
- Leaves of Grass,
- Drum-Taps,
- O Captain! My Captain,
- Songs of Myself, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.
.
Who is the primary antagonist of Hamlet?
  1. Claudius
  2. Laertes
  3. Horatio
  4. Polonius
সঠিক উত্তর:
Claudius
উত্তর
সঠিক উত্তর:
Claudius
ব্যাখ্যা
• The primary antagonist of 'Hamlet' is - Claudius.

• Hamlet
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
-  এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর দেখা যায়  প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Main characters:
- Hamlet,
- Claudius,
- Horatio,
- Laertes,
- Polonius,
- Ophelia,
- Horatio,
- Gertrude, etc.

• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- 'There is divinity that shapes our end'.

• William Shakespeare (1564-1616)
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
.
T. S. Eliot's poem 'The Waste Land' is dedicated to-
  1. Thomas Carlyle
  2. Ernest Hemingway
  3. Ezra Pound
  4. Thomas Kyd
সঠিক উত্তর:
Ezra Pound
উত্তর
সঠিক উত্তর:
Ezra Pound
ব্যাখ্যা
• T. S. Eliot's poem 'The Waste Land' is dedicated to Ezra Pound.

• The Waste Land
- ১৯২২ সালে প্রকাশিত "The Waste Land" একটি Long Poem.
- কবিতাটির প্রথম ৪৩৩ লাইন তিনি তার সহযোগী কবি Ezra Pound -কে উৎসর্গ করা হয়েছিলেন।
- The Waste Land expresses with great power the disillusionment and disgust of the period after World War I.
- এটি আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবিতা এবং আধুনিকতাবাদী কবিতার (Modernist Poetry) অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন।

• The poem cosists of five parts:
- The Burial of the Dead,
- A Game of Chess,
- The Fire Sermon,
- Death by Water,
- What the Thunder Said.

• T. S. Eliot (1888-1965)

- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- T.S. Eliot ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, নাট্যকার, এবং সাহিত্য সমালোচক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা এবং গুরত্বপূর্ণ চিন্তাধারার জন্য পরিচিত।
- Eliot -কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি নোবেল পুরস্কার অর্জনকারী একজন কবি, যিনি আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

• Poems:
- The Waste Land,
- Ash Wednesday,
- Four Quartets,
- The Sacred Wood (Collection of Essays), etc.

• His famous plays:
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Family Reunion,
- The Elder Statesman,
- The Trail of a Judge, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.
3. Poetryfoundation.org
.
Who wrote the novel "The Moon and Sixpence"?
  1. G. B. Shaw
  2. William Faulkner
  3. Wystan Hugh Auden
  4. William Somerset Maugham
সঠিক উত্তর:
William Somerset Maugham
উত্তর
সঠিক উত্তর:
William Somerset Maugham
ব্যাখ্যা
• William Somerset Maugham wrote the novel "The Moon and Sixpence".

• The Moon and Sixpence
- "The Moon and Sixpence" রচনা করেছেন William Somerset Maugham.
- উপন্যাসটি ১৯১৯ সালে প্রকাশিত হয়েছিল।
- এটি ফরাসি শিল্পী Paul Gauguin এর জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

• উপন্যাসের প্রধান চরিত্র Charles Strickland, একজন সফল ব্যাংক কর্মকর্তা, যিনি মধ্যবিত্ত জীবনের সকল স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে একজন চিত্রশিল্পী হতে চান।
- Strickland -এর এই সিদ্ধান্ত তার জীবনকে এক ভিন্ন দিকে নিয়ে যায়, যেখানে তিনি শিল্পের জন্য সবকিছু ত্যাগ করেন, যেমন পরিবার, চাকরি এবং সামাজিক সম্পর্ক।
- কাহিনিতে Strickland -এর জীবনযাপন, তার শিল্পসৃষ্টির প্রতি প্রতিশ্রুতি, এবং তার অস্বাভাবিক ও অদ্ভুত আচরণের মাধ্যমে গগ্যাঁর জীবন দর্শনের প্রতিফলন ঘটে।

• Willam Somerset Maugham (1874-1965)
- William Somerset Maugham একজন ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোটগল্পকার ছিলেন।
- He is a novelist, playwright, and short story writer.

• Famous Novels:
- Of Human Bondage
- The Sacred Flames
- The Razor's Edge
- Cakes and Ale
- The Musician
- The Moon and Sixpence,
- Lady Frederick, etc.

• Short Stories:
- The Ant and the Grasshopper
- The Luncheon.

Source: Britannica.
.
Franz Kafka authored ____ .
  1. The Metamorphosis
  2. The Trial
  3. Amerika
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• The answer is - All of the above

• Franz Kafka (1883-1924)
- Franz Kafka ছিলেন একজন প্রভাবশালী জার্মান ভাষার লেখক, যার রচনা অস্তিত্ববাদী (Existentialist) এবং আধুনিকতাবাদী (Modernist) সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে।
- তার লেখায় মানবজীবনের বিচ্ছিন্নতা, অস্বস্তি, অযৌক্তিকতা, এবং আমলাতান্ত্রিক জটিলতা ফুটে ওঠে।
- তার সাহিত্যকর্ম বিশেষ করে উপন্যাস "Der Prozess" (১৯২৫; "The Trial") এবং গল্প "Die Verwandlung" (১৯১৫; "The Metamorphosis") - বিশ শতকের ইউরোপ ও উত্তর আমেরিকার মানুষের মধ্যে অনুভূত উদ্বেগ ও বিচ্ছিন্নতার (anxieties and alienation) প্রতিফলন ঘটায়।
- Franz Kafka একজন ব্যতিক্রমী ও রহস্যময় লেখক, যার রচনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
- His The Metamorphosis, a novella which was published in German as Die Verwandlung in 1915.

• Notable works:
- The Trial (novel),
- The Castle,
- Amerika (novel),
- In the Penal Colony,
- The Metamorphosis (novella),
- Meditation,
- The Judgment,
- Description of a Struggle,
- Letter to Father, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.
3. Goodreads.com
.
'Jean-Paul Sartre' is-
  1. A French novelist
  2. A Russian novelist
  3. An American novelist
  4. A German novelist
সঠিক উত্তর:
A French novelist
উত্তর
সঠিক উত্তর:
A French novelist
ব্যাখ্যা
• 'Jean-Paul Sartre' is- ক) A French novelist

• Jean-Paul Sartre (1905-1980)
- Jean-Paul Sartre, in full Jean-Paul Charles Aymard Sartre ছিলেন একজন French philosopher, playwright, novelist and political activist. 
- তিনি 'philosophy of existentialism and phenomenological' এর একজন অন্যতম প্রবক্তা।
- ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করেন।
- তিনি অস্তিত্ববাদ (Existentialism) এবং মার্কসবাদ (Marxism) -এর জন্য সুপরিচিত।
- Sartre -এর চিন্তা ও রচনা আধুনিক দার্শনিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

• Notable Works:
- “Being and Nothingness”
- “Critique of Dialectical Reason”
- “Existentialism Is a Humanism”
- “Nausea”
- “No Exit”
- “Saint Genet, Actor and Martyr”
- “Situations”
- “The Flies”
- “The Psychology of Imagination”
- “The Words”, etc.

Source: Britannica.
১০.
The writer of the short story "The Black Cat" is-
  1. Henry Miller
  2. O. Henry
  3. Edgar Allan Poe
  4. Toni Morrison
সঠিক উত্তর:
Edgar Allan Poe
উত্তর
সঠিক উত্তর:
Edgar Allan Poe
ব্যাখ্যা
• The writer of the short story "The Black Cat" is - Edgar Allan Poe.

• The Black Cat
- The Black Cat হলো American writer Edgar Allan Poe রচিত একটি ছোটগল্প, যা ১৮৪৩ সালে প্রকাশিত হয়।
- গল্পের বর্ণনাকারী একজন প্রাণী প্রেমিক, যিনি তার অভিজ্ঞতা ও অপরাধের কাহিনী শেয়ার করেন।
- The Black Cat হল একটি অন্ধকার এবং রহস্যময় গল্প, যা অপরাধ, দায়িত্ব এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে।

• Summary
- গল্পের কেন্দ্রে রয়েছে একটি কালো বিড়াল, যার নাম Pluto। প্রধান চরিত্রটি প্রথমে প্রেমময় এবং সদয় ছিলেন, কিন্তু পরে মদ্যপানের প্রভাবে এবং মানসিক অসুস্থতার কারণে তিনি অত্যন্ত আগ্রাসী হয়ে ওঠেন। তিনি প্রথমে Pluto -র প্রতি নিষ্ঠুরতা শুরু করেন, যা তার জীবনে অশান্তি এবং অপরাধের দিকে নিয়ে যায়।
- একদিন, তিনি Pluto -কে হত্যা করেন এবং এর পর তার বিরুদ্ধে নৃশংসতা বৃদ্ধি পায়। গল্পে তার একজন স্ত্রীও আছে, যিনি এই ক্রমবর্ধমান অশান্তির শিকার হন। পরবর্তীতে, তিনি একটি নতুন কালো বিড়াল পান, যা Pluto -র মতো দেখতে, কিন্তু এটি তার জীবনকে আরও বিপদের দিকে নিয়ে যায়।

• Edgar Allan Poe (1809–49)
- Edgar Allan Poe একজন প্রখ্যাত আমেরিকান লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক।
- বিশেষ করে তিনি ছোট গল্প (short-story) লেখার জন্য বিখ্যাত।
- তাকে সাধারণত ভয়ঙ্কর এবং রহস্যজনক সাহিত্য Genres-এর প্রবর্তক হিসেবে ধরা হয়।
- Poe -এর লেখা গল্প ও কবিতাগুলি মানব মনের অন্ধকার দিক, মৃত্যু এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলির উপর ভিত্তি করে রচিত।
- তার লেখা “The Murders in the Rue Morgue” (১৮৪১) আধুনিক গোয়েন্দা কাহিনীর সূচনা করে, এবং তার ভয়াবহতার কাহিনীগুলির পরিবেশ আমেরিকান কথাসাহিত্যে অনন্য।

• Notable Works:
- To Helen (Poem),
- The Raven,
- The Black Cat,
- Annabel Lee,
- The Tell-Tale Heart,
- The Bells,
- The Cask of Amontillado,
- The Fall of the House of Usher,
- The Mystery of Marie Roget,
- The Valley of Unrest, etc.

Source: Britannica.
১১.
Mark Twain's literary work 'Life on the Mississippi' is a-
  1. Memoir
  2. Satire
  3. Drama
  4. Science Fiction
সঠিক উত্তর:
Memoir
উত্তর
সঠিক উত্তর:
Memoir
ব্যাখ্যা
• Mark Twain's literary work 'Life on the Mississippi' is a Memoir.

• Life on the Mississippi
- "Life on the Mississippi" হলো Mark Twain -এর একটি স্মৃতিকথামূলক গ্রন্থ, যা মার্কিন গৃহযুদ্ধের পূর্ববর্তী সময়ে মিসিসিপি নদীর স্টিমবোট যুগের অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে।
- এটি ১৮৮৩ সালে প্রকাশিত হয়।
- এই বইতে Mark Twain তাঁর শৈশব এবং কৈশোরে মিসিসিপি নদীতে স্টিমবোটের জীবনের চিত্রায়ণ করেছেন, যেখানে নদীর সৌন্দর্য, নৌকা চালানোর অভিজ্ঞতা এবং নদীর সংলগ্ন মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে।
- বইটি আমেরিকান সমাজ এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশকে চিত্রিত করে।
- বইটি ১৫৪১ সালে Hernando de Soto এর মিসিসিপি নদী আবিষ্কারের একটি সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে শুরু হয়।
- Hernando de Soto একজন Spanish explorer ছিলেন।

• Mark Twain (1835-1910)
- Mark Twain was an American humorist, journalist, lecturer, and novelist.
- During his lifetime Mark Twain wrote more than 20 novels.
- তিনি তার ভ্রমণবিষয়ক বর্ণনা ও শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
- তাঁর উল্লেখযোগ্য ভ্রমণবিষয়ক রচনা গুলোর মধ্যে রয়েছে "The Innocents Abroad" (১৮৬৯), "Roughing It" (১৮৭২), এবং "Life on the Mississippi" (১৮৮৩)।
- "Life on the Mississippi" মার্ক টোয়েনের লেখার শৈলী ও রসবোধের নিখুঁত উদাহরণ।
- এছাড়াও, তিনি তাঁর ছেলেবেলার অ্যাডভেঞ্চার গল্পের জন্য বিশেষভাবে পরিচিত, যার মধ্যে রয়েছে "The Adventures of Tom Sawyer" (১৮৭৬) এবং "Adventures of Huckleberry

• Famous Works:
• His most famous novels included:
- The Adventures of Tom Sawyer (1876),
- Adventures of Huckleberry Finn (1884),
- The Prince and the Pauper, etc.

Source: Britannica.
১২.
Who wrote 'Ode to the West Wind'?
  1. W. B. Yeats
  2. John Keats
  3. P. B. Shelley
  4. William Wordsworth
সঠিক উত্তর:
P. B. Shelley
উত্তর
সঠিক উত্তর:
P. B. Shelley
ব্যাখ্যা
• P. B. Shelley wrote the poem 'Ode to the West Wind'.

• Ode to the West Wind
- এটি রচনা করেন P.B. Shelley.
- কবিতাটি প্রকাশিত হয় ১৮২০ সালে। 
- এই কবিতাকে গণ্য করা হয়, কবির passionate language and symbolic imagery ব্যবহারের একটি অনন্য দৃষ্টান্ত রুপে।
- Shelley এখানে West Wind এর কাছে সাহায্য আহবান করছেন। 
- কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy তে।
- কারো কারো মতে, কবিতাটি Shelley তার পুত্র William এর মৃত্যুশোকে লিখেছিলেন। 
- কবি West Wind এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং একইভাবে আশাবাদ ব্যক্ত করেছেন এভাবেই যেন বৈপ্লবিক চিন্তাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। 
- কবিতার শেষ লাইনটি বিখ্যাত: “O Wind, If Winter comes, can Spring be far behind?”

• P. B. Shelley (1792-1822)
- তার পুরো নাম Percy Bysshe Shelley.
- P. B. Shelley ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব। তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- তিনি ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য প্রবল সমর্থনের জন্য পরিচিত।
- তিনি রোমান্টিক আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হন এবং তাঁর ভাষা এবং বিষয়ের উদ্ভাবনী ব্যবহারের জন্য প্রশংসিত।
- তিনি বিশ্বাস করতেন সমাজের পরিবর্তনের জন্য একটি গুনগত বিপ্লবের প্রয়োজন।
- এজন্য তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম একজন Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।
- তাঁর নিরন্তর লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি গৌরবময় স্বর্ণযুগ নিয়ে আসা।

• Some of his famous quotations are:
- 'Our sweetest songs are those that tell of saddest thought' (Ode To A Skylark).
- 'If Winter comes, can spring be far behind?' (Ode to the West Wind).
- 'The more we study, the more we discover our ignorance' (Queen Mab).

• Best works:
• Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
 
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.
১৩.
What kind of play is 'Julius Caesar'?
  1. Anti-romantic
  2. Tragedy
  3. Romantic
  4. Tragi-Comedy
সঠিক উত্তর:
Tragedy
উত্তর
সঠিক উত্তর:
Tragedy
ব্যাখ্যা
• 'Julius Caesar' is a Tragedy play.

• Julius Caesar
- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Ceasar এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্র কারীরা Ceasar এর বন্ধু Brutus কেও Ceasar এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- To stop Caesar from gaining too much power, Brutus and the conspirators kill him on the Ides of March.
- Mark Antony drives the conspirators out of Rome and fights them in a battle.
- Brutus and his friend Cassius lose and kill themselves, leaving Antony to rule in Rome.

• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.

• এই tragedy এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে:
- "Cowards die many times before death
   The valiant never taste of death but once." 
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Brutus, you too!"

• William Shakespeare (1564-1616)
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

Source: Britannica.
১৪.
"Revenge is a kind of wild justice."
Who told this?
  1. Ben Jonson
  2. Christopher Marlowe
  3. Francis Bacon
  4. John Milton
সঠিক উত্তর:
Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
Francis Bacon
ব্যাখ্যা
• "Revenge is a kind of wild justice." - Francis Bacon.
- এটি তার essay 'Of Revenge' থেকে নেয়া হয়েছে।

• Francis Bacon
- তার পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- তিনি ইংরেজি গদ্য সাহিত্যের অন্যতম পথিকৃৎ ছিলেন।
- তাঁর প্রবন্ধ সংকলন Essays (1597, 1612, 1625) ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ রচনা।
- তাঁর বিখ্যাত প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে "Of Studies," "Of Truth," "Of Friendship," এবং "Of Great Place"।
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

• Quotes:
- "A wise man will make more opportunities than he finds."
- "Revenge is a kind of wild justice."
- "Silence is the sleep that nourishes wisdom."
- "It is impossible to love and be wise."
- "For knowledge, too, is itself power."
- "Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested."

• Famous books:
- Advancement of Learning,
- Commentarius Solutus,
- De Sapientia Veterum,
- Instauratio Magna,
- Novum Organum,
- The New Atlantis, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.
3. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
১৫.
Which of the following is written by Bertrand Russell?
  1. Around the World in Eighty Days
  2. Ignited Minds
  3. The Conquest of Happiness
  4. The Interpretation of Dreams
সঠিক উত্তর:
The Conquest of Happiness
উত্তর
সঠিক উত্তর:
The Conquest of Happiness
ব্যাখ্যা
• 'The Conquest of Happiness' is written by Bertrand Russell.

• The Conquest of Happiness
- "The Conquest of Happiness" (১৯৩০) বইটি বার্ট্রান্ড রাসেল এর একটি গুরুত্বপূর্ণ বই।
- এটি মানব জীবনের সুখ নিয়ে আলোচনা করে।
- রাসেল বলেছিলেন, দুঃখের কারণ হতে পারে আমাদের অভ্যন্তরীণ মানসিকতা ও বহিরাগত সমাজের চাপ।
- তিনি অযৌক্তিক প্রত্যাশা, হিংসা, বোরেডম এবং অতিরিক্ত আকাঙ্ক্ষা এর বিরুদ্ধে সতর্ক করেছেন।
- রাসেল সুখ অর্জনের জন্য আত্মসচেতনতা এবং সামাজিক সম্পর্ক এর গুরুত্ব তুলে ধরেছেন।
- তিনি মনে করেন, অর্থপূর্ণ কাজ এবং সন্তুষ্টি এনে সুখ লাভ সম্ভব।
- এই বইটি দার্শনিক চিন্তাভাবনা ও ব্যবহারিক পরামর্শ এর মিশ্রণ।

• His Notable works:
- The Elements of Ethics,
- Political Ideals,
- The Conquest of Happiness,
- Human Society in Ethics and Politics,
- Moral and others,
- Power: A New Social Analysis,
- The Problem of Philosophy,
- Religion and Science,
- The Principles of Mathematics,
- The Analysis of Mind,
- Marriage and Morals,
- Philosophical Essays,
- Power: A New Social Analysis,
- Principles of Social Reconstruction,
- The Analysis of Matter,
- Logic and knowledge, etc.

• অন্যদিকে,
- "Around the World in Eighty Days" হলো ফরাসি লেখক Jules Verne -এর একটি প্রখ্যাত অ্যাডভেঞ্চার উপন্যাস।
- "Ignited Minds" হলো ভারতীয় বিজ্ঞানী ও সাবেক প্রেসিডেন্ট A.P.J. Abdul Kalam -এর লেখা একটি অনুপ্রেরণামূলক বই।
- "The Interpretation of Dreams" হলো Sigmund Freud -এর একটি প্রভাবশালী বই।

Source: Britannica.
১৬.
"Caesar and Cleopatra" is-
  1. a novel by T. S. Eliot
  2. a tragedy by Shakespeare
  3. a play by G. B. Shaw
  4. a poem by Lord Byron
সঠিক উত্তর:
a play by G. B. Shaw
উত্তর
সঠিক উত্তর:
a play by G. B. Shaw
ব্যাখ্যা
• "Caesar and Cleopatra" is- a play by G. B. Shaw.

• Caesar and Cleopatra
- এটি George Bernard Shaw রচিত একটি 4 act বিশিষ্ট tragedy play.
- এই ট্র্যাজিডিটি ১৮৯৮ সালে রচিত এবং ১৯০১ সালে প্রথম প্রকাশিত হয়।
- এটি লেখকের first great play হিসেবে বিবেচিত।
- Caesar and Cleopatra was extraordinarily successful, largely because of Shaw’s talent for characterization.

• Main Characters:
- Julius Caesar,
- Cleopatra,
- Rufio,
- Ftatateeta,
- Pothinus,
- Ptolemy,
- Britannus,
- Apollodorus,
- Mark Antony
- Pompey,
- Achilles,
- Theodotus, etc,

• G. B. Shaw (1856-1950)
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House,
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc, etc.

• Note: "Antony and Cleopatra" শিরোনামে William Shakespeare এর একটি tragedy play রয়েছে।

Source:
1. Britannica.
2. SparkNotes.
3. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
১৭.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 3 সে.মি
  2. 4 সে.মি
  3. 5 সে.মি
  4. 6 সে.মি
সঠিক উত্তর:
3 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
3 সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি এবং আয়তন 150 ঘন সে.মি। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি, 
বেলনের ব্যাসার্ধ r ও উচ্চতা h 
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1) 
এবং আয়তন = πr2h = 150 ............ (2) 

(2) নং ÷ (1) নং করে পাই, 
πr2h/2πrh = 150/100 
বা, r/2 = 150/100 
বা, 100r = 300 
বা, r = 300/100 
∴ r = 3 

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি।
১৮.
একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 16 মিটার। বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? 
  1. 140 বর্গ মিটার
  2. 160 বর্গ মিটার
  3. 180 বর্গ মিটার
  4. 190 বর্গ মিটার
সঠিক উত্তর:
160 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
160 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 16 মিটার। বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বাগানের দৈর্ঘ্য = 20 মিটার
বাগানের প্রস্থ = 16 মিটার
∴ বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক 
= (20 × 16) বর্গ মিটার 
= 320 বর্গ মিটার 

আবার, যেহেতু বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {20 + (2 + 2)} মিটার = 24 মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ = {16 + (2 + 2)} মিটার = 20 মিটার
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (24 × 20) বর্গ মিটার 
= 480 বর্গ মিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = (480 - 320) বর্গ মিটার 
= 160 বর্গ মিটার।
১৯.
প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির দৈর্ঘ্য ৮ মিটার হলে প্রস্থ কত মিটার? 
  1. ৬.৫ মিটার
  2. ৭.০ মিটার
  3. ৭.৫ মিটার
  4. ৮.৫ মিটার
সঠিক উত্তর:
৭.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির দৈর্ঘ্য ৮ মিটার হলে প্রস্থ কত মিটার? 

সমাধান: 
আমরা জানি, 
মেঝের ক্ষেত্রফল = মোট খরচ ÷ প্রতি বর্গমিটারে খরচ 
= (৫১০/৮.৫) বর্গমিটার 
= ৬০ বর্গমিটার 

এখন, 
দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
বা, ৮ × প্রস্থ = ৬০
বা, প্রস্থ = ৬০/৮
∴ প্রস্থ = ৭.৫ মিটার। 
২০.
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ৩.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? 
  1. ১৮৫০ টাকা
  2. ২২৫০ টাকা
  3. ২০৫০ টাকা
  4. ২৪৫০ টাকা
সঠিক উত্তর:
২২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ৩.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
ত্রিভুজাকৃতি জমির ভূমি = ৭৫মিটার 
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা = ২০ মিটার 

∴ ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ১/২ × (ভূমি × উচ্চতা) বর্গএকক 
= ১/২ × (৭৫ × ২০) বর্গমিটার 
= ৭৫০ বর্গমিটার 

১ বর্গমিটারে খরচ হয় = ৩ টাকা 
∴ ৭৫০ বর্গমিটারে খরচ হয় = (৩ × ৭৫০) টাকা 
= ২২৫০ টাকা 

∴ ঘাস লাগাতে খরচ হবে = ২২৫০ টাকা ।
২১.
একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 12 সে.মি এবং এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 17 সে.মি। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 
  1. 120 বর্গ সে.মি
  2. 132 বর্গ সে.মি
  3. 145 বর্গ সে.মি
  4. 160 বর্গ সে.মি
সঠিক উত্তর:
145 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
145 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 12 সে.মি এবং এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 17 সে.মি। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
মনে করি, 
আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য = a সে.মি
আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ = b সে.মি ও
আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা = c সে.মি হলে 
আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ সে.মি = ? 

∴ শর্তমতে, 
a + b + c = 17 সে.মি এবং 
√(a2 + b2 + c2) = 12 
বা, a2 + b2 + c2 = 144 

এখন, 
(a + b + c)2 = (17)2
বা, (a2 + b2 + c2) + 2(ab + bc + ca) = 289 
বা, 144 + 2(ab + bc + ca) = 289 
বা, 2(ab + bc + ca) = 289 - 144 
∴ 2(ab + bc + ca) = 145 

∴ আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল = 145 বর্গ সে.মি।
২২.
sinθ = 4/5 হলে, cosθ = কত?
  1. 4/5
  2. 3/5
  3. 1/5
  4. 2/5
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 4/5 হলে, cosθ = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
sinθ = 4/5

∴ cosθ = √(1 - sin2θ) 
= √{1 - (4/5)2
= √{1 - (16/25)} 
= √{(25 - 16)/25} 
=√(9/25) 
= 3/5