পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
আল মাহমুদের লেখা উপন্যাস কোনটি?
  1. ক) পাখির কাছে ফুলের কাছে
  2. খ) ডাহুকী
  3. গ) গন্ধবণিক
  4. ঘ) ময়ূরীর মুখ
সঠিক উত্তর:
খ) ডাহুকী
উত্তর
সঠিক উত্তর:
খ) ডাহুকী
ব্যাখ্যা
মীর আবদুস শুকুর আল মাহমুদ (১৯৩৬-২০১৯): যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, পাখির কাছে ফুলের কাছে, অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।
ডাহুকী, উপমহাদেশ, আগুনের মেয়ে, চেহারার চতুরঙ্গ, কাবিলের বোন ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
এবং পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক, ময়ূরীর মুখ তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আলাউদ্দিন আল আজাদ রচিত গল্পগ্রন্থ হলো -
  1. ক) ইহুদীর মেয়ে
  2. খ) রঙিন মুদ্রারাক্ষস
  3. গ) ধানকন্যা
  4. ঘ) গন্ধবণিক
সঠিক উত্তর:
গ) ধানকন্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) ধানকন্যা
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯): শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ - জেগে আছি (১৯৫০), ধানকন্যা (১৯৫১), জীবন জমিন (১৯৮৮) প্রভৃতি।
তাঁর দুটি কাব্যনাট্য হলো- ইহুদির মেয়ে (১৯৬২) ও রঙিন মুদ্রারাক্ষস (১৯৯৪)।
'গন্ধবণিক' আল মাহমুদ রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) আহসান হাবীব
  2. খ) দীনবন্ধু মিত্র
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
ব্যাখ্যা
আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ (তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ), ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দু'হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বিশ শতকের বাঙালি' প্রবন্ধটির রচয়িতা -
  1. ক) আহমদ শরীফ
  2. খ) আহসান হাবীব
  3. গ) এস ওয়াজেদ আলী
  4. ঘ) কাজী আবদুল ওদুদ
সঠিক উত্তর:
ক) আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
ক) আহমদ শরীফ
ব্যাখ্যা
আহমদ শরীফ (১৯২১-১৯৯৯)- শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
আহমদ শরীফ রচিত প্রবন্ধ - বিচিত্র চিন্তা, স্বদেশ চিন্তা, সাহিত্য ও সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা,বিশ শতকের বাঙালি, কালের দর্পণের স্বদেশ, স্বদেশ চিন্তা, জিজ্ঞাসা ও অন্বেষা, জীবনে সমাজে সাহিত্যে, একালে নজরুল ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া
.
'আমি কোন আগন্তুক নই' কবিতাটি আহসান হাবীবের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) দু'হাতে দুই আদিম পাথর
  2. খ) ছায়াহরিণ
  3. গ) মেঘ বলে চৈত্রে যাব
  4. ঘ) আশায় বসতি
সঠিক উত্তর:
ক) দু'হাতে দুই আদিম পাথর
উত্তর
সঠিক উত্তর:
ক) দু'হাতে দুই আদিম পাথর
ব্যাখ্যা
আহসান হাবীব (১৯১৭-১৯৮৫): কবি ও সাংবাদিক।
'আমি কোন আগন্তুক নই' কবিতাটি তাঁর 'দু'হাতে দুই আদিম পাথর' (১৯৮০) কাব্যগ্রন্থের শেষ কবিতা৷ এই কবিতাতে শহুরে মানুষের গ্রামে ফেরার কথা আছে৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷
.
আহমদ শরীফের সম্পাদনা কোনটি?
  1. ক) মুসলিম কবির পদসাহিত্য
  2. খ) রানী খালের সাঁকো
  3. গ) অন্ধকার সিড়ি
  4. ঘ) সৃষ্টিরহস্য
সঠিক উত্তর:
ক) মুসলিম কবির পদসাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
ক) মুসলিম কবির পদসাহিত্য
ব্যাখ্যা
আহমদ শরীফ (১৯২১-১৯৯৯) একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
তাঁর রচিত প্রবন্ধ- বিচিত্র চিন্তা, স্বদেশ চিন্তা, সাহিত্য ও সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, বিশ শতকের বাঙালি, কালের দর্পণের স্বদেশ, স্বদেশ চিন্তা, জিজ্ঞাসা ও অন্বেষা, জীবনে সমাজে সাহিত্যে, একালে নজরুল ইত্যাদি।
অধ্যাপক শরীফ মধ্যযুগের চল্লিশোর্ধ্ব কাব্যের পুথি সম্পাদনা করেছেন। সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: আলাওলের তোহফা (১৯৫৮) ও সিকান্দরনামা (১৯৭৭), মুহম্মদ খানের সত্য-কলি-বিবাদ-সংবাদ (১৯৫৯), মুসলিম কবির পদসাহিত্য (১৯৬১), আফজল আলীর নসিহতনামা (১৯৬৯), বাউলতত্ত্ব (১৯৭৩), সৈয়দ সুলতানের নবীবংশ, রসুলচরিত (১৯৭৮) ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া
.
‘ওঙ্কার’ উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
  1. ক) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  2. খ) ৪৭ এর দেশভাগ
  3. গ) তেভাগা আন্দোলন
  4. ঘ) ফরায়েজি আন্দোলন
সঠিক উত্তর:
ক) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
আহমদ ছফা (১৯৪৩-২০০১): প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক। আহমদ ছফা ‘উত্থানপর্ব’ পত্রিকার সম্পাদক ছিলেন।
তাঁর রচিত উপন্যাস ওঙ্কার (১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত, প্রকাশিত হয় ১৯৭৫ সালে), এই উপন্যাস অবলম্বনে 'বাঙলা' নামক একটি চলচ্চিত্র নির্মিত হয়।
তাছাড়া সূর্য তুমি সাথী (১৯৬৭), উদ্ধার (১৯৭৫), একজন আলী কেনানের উত্থান পতন (১৯৮৯), মরণবিলাস (১৯৯০), গাভি বিত্তান্ত (১৯৯৪), অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (১৯৯৬), বিহঙ্গপুরাণ (১৯৯৬) ইত্যাদি তার অন্যান্য উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
অলাতচক্র একটি -
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) গল্প
  4. ঘ) অনুবাদ গ্রন্থ
সঠিক উত্তর:
ক) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) উপন্যাস
ব্যাখ্যা
''অলাতচক্র'' আহমদ ছফা রচিত উপন্যাস।
১৯৮৫ সালে তৎকালীন 'নিপুণ' নামের একটি সাপ্তাহিক পত্রিকায় প্রথম মুদ্রিত হয়। পরে তিনি সেটি পরিমার্জন করে ১৯৯৩ সালে প্রায় নতুন করেই লেখেন৷
এটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস৷ এই উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধ নিয়ে বাইরের দেশগুলোর অংশগ্রহণকে সমালোচনার দৃষ্টিতে গ্রহণ করেছেন৷ মুক্তিযুদ্ধে সমর্থনকারী দেশসমূহের স্বার্থের দিকটি তিনি দেখতে চেয়েছেন।
এই উপন্যাসের কয়েকটি চরিত্রঃ তায়েবা, জাহিদুল, দানিয়েল প্রমুখ।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷
.
'আব্দুল্লাহ্' উপন্যাসের রচয়িতা হলেন-
  1. ক) কাজী ইমদাদুল হক
  2. খ) কাজী আবদুল ওদুদ
  3. গ) ইমদাদুল হক মিলন
  4. ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর:
ক) কাজী ইমদাদুল হক
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক রচিত বিখ্যাত উপন্যাস- আব্দুল্লাহ্। উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দা প্রথা, সাম্প্রদায়িক বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ৷
'আঁখিজল' ও 'লতিকা' তাঁর রচিত কাব্য। 'প্রবন্ধমালা' তাঁর রচিত প্রবন্ধ এবং 'নবীকাহিনী' তাঁর রচিত শিশুতোষগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'প্রবন্ধমালা' প্রবন্ধটির রচয়িতা কে?
  1. ক) আহমদ ছফা
  2. খ) কাজী আবদুল ওদুদ
  3. গ) আবুল কালাম শামসুদ্দীন
  4. ঘ) কাজী ইমদাদুল হক
সঠিক উত্তর:
ঘ) কাজী ইমদাদুল হক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক (১৮৮২-১৯২৬) :
'আঁখিজল' ও 'লতিকা' তাঁর রচিত কাব্য।
'প্রবন্ধমালা' তাঁর রচিত প্রবন্ধ এবং 'নবীকাহিনী' তাঁর রচিত শিশুতোষগ্রন্থ।
'আবদুল্লাহ্' তাঁর রচিত উপন্যাস।
- তিনি 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি' (১৯১১) নামক প্রতিষ্ঠাটির অন্যতম স্থপতি ছিলেন।
- তিনি 'শিক্ষক' পত্রিকার সম্পাদক ছিলেন৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'পথ ও বিপথ' নাটকটি রচনা করেন-
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) কাজী আবদুল ওদুদ
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) এস ওয়াজেদ আলি
সঠিক উত্তর:
খ) কাজী আবদুল ওদুদ
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী আবদুল ওদুদ
ব্যাখ্যা
কাজী আবদুল ওদুদ (১৮৯৪- ১৯৭০): শিক্ষাবিদ, সাহিত্যিক, চিন্তাবিদ। জন্ম ১৮৯৪ সালের ২৬ এপ্রিল ফরিদপুর জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে।
নদীবক্ষে ও আজাদ (১৯৪৮) তাঁর দু’টি উপন্যাস।
নাটকও রচনা করেন দু’টি, পথ ও বিপথ (১৯৩৯) এবং মানব-বন্ধু (১৯৪১)। মানব-বন্ধু পরবর্তীকালে তরুণ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
১২.
আলাউদ্দিন আল আজাদ রচিত কাব্যনাট্য হলো-
  1. ক) কর্ণফুলী
  2. খ) শীতের শেষরাত বসন্তের প্রথমদিন
  3. গ) শ্যামল ছায়ার সংবাদ
  4. ঘ) ইহুদির মেয়ে
সঠিক উত্তর:
ঘ) ইহুদির মেয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইহুদির মেয়ে
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদের রচিত দুটি কাব্যনাট্য হলো- ইহুদির মেয়ে (১৯৬২) ও রঙিন মুদ্রারাক্ষস (১৯৯৪)।
ষাটের দশকে রচিত উপন্যাস, তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) ও কর্ণফুলী (১৯৬২) ব্যাপক সাড়া জাগায়।
তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে শীতের শেষরাত বসন্তের প্রথমদিন (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), শ্যামল ছায়ার সংবাদ (১৯৮৬) উল্লেখযোগ্য।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৩.
আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) রাত্রিশেষ
  2. খ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
  3. গ) ছায়াহরিণ
  4. ঘ) সারা দুপুর
সঠিক উত্তর:
ক) রাত্রিশেষ
উত্তর
সঠিক উত্তর:
ক) রাত্রিশেষ
ব্যাখ্যা
আহসান হাবীব (১৯১৭-১৯৮৫): কবি ও সাংবাদিক।
তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ (১৯৪৭)।
তাছাড়া ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু'হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫) ইতাদি তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ।
উপন্যাস- অরণ্য নীলিমা (১৯৬০) ও রাণীখালের সাঁকো (১৯৬৫)।
শিশুতোষ গ্রন্থ- জ্যোৎস্না রাতের গল্প, বৃষ্টি পড়ে টাপুর টুপুর (১৯৭৭), ছুটির দিন দুপুরে (১৯৭৮) ইত্যাদি।
উৎসঃবাংলাপিডিয়া