পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থায় কী হিসেবে দেখা হয়?
  1. ক) গণতান্ত্রিক ব্যবস্থা
  2. খ) শাসনের ব্যবস্থা
  3. গ) দলীয় ব্যবস্থা
  4. ঘ) সমাজতান্ত্রিক ব্যবস্থা
ব্যাখ্যা
গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থায় শাসনের ব্যবস্থা হিসেবে দেখা হয়। ল্যান্ডেল মিলস এবং সেরাজেল্ডিন এর মতে- ‘জনগণ কীভাবে শাসিত হয়, কীভাবে রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালিত হয়, কীভাবে দেশের রাজনীতি আবর্তিত হয় এবং একই সাথে এ সকল প্রক্রিয়া কীভাবে লোকপ্রশাসন ও আইনের সাথে সম্পর্কিত সে বিষয়কেই গভর্নেন্স বলে'।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
অধ্যাপক ড. মহব্বত খানের মতে সুশাসন কোন কোন সম্পদের কার্যকরী ব্যবস্থা?
  1. ক) সামাজিক এবং রাজনৈতিক
  2. খ) সামাজিক এবং অর্থনৈতিক
  3. গ) সামাজিক এবং রাষ্ট্রীয়
  4. ঘ) ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয়
ব্যাখ্যা
অধ্যাপক ড. মহব্বত খানের মতে-‘সুশাসন হলো,একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থা। তবে ব্যবস্থাটি হবে উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায্য সমতাপূর্ণ’।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
সুশাসন কাকে শক্তিশালী করে?
  1. ক) মানবাধিকারকে
  2. খ) আইনকে
  3. গ) গণতন্ত্রকে
  4. ঘ) প্রশাসনকে
ব্যাখ্যা
সুশাসন মানবাধিকার এবং আইনের শাসন প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতা প্রবর্তন করে।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
শ্রমিক সংঘ করার অধিকার- তা কোন ধরনের অধিকার?
  1. ক) জাতীয় অধিকার
  2. খ) সামাজিক অধিকার
  3. গ) অর্থনৈতিক অধিকার
  4. ঘ) রাজনৈতিক অধিকার
ব্যাখ্যা
কর্মের অধিকার, ন্যা্য্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার, বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার ইত্যাদি হলো অর্থনৈতিক অধিকার।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা নয় কোনটি?
  1. ক) ব্যক্তিপূজা
  2. খ) পেশাদারিত্ব
  3. গ) স্বজনপ্রীতি
  4. ঘ) দারিদ্র্য
ব্যাখ্যা
সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা হল ব্যক্তিপূজা, স্বজনপ্রীতি, দারিদ্র্য।সুশাসনের একটি উপাদান হলো পেশাদারিত্ব। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাদারী দক্ষতা বৃদ্ধি করতে হবে। এদের প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। পেশাদারিত্বের বৃদ্ধি পেলে প্রশাসনের দক্ষতা বৃদ্ধি পায়।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
নিচের কোনটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে?
  1. ক) নৈতিকতা
  2. খ) মূল্যবোধ
  3. গ) সুশাসন
  4. ঘ) দায়িত্ববোধ
ব্যাখ্যা
সুশাসন মানবাধিকার এবং আইনের শাসন প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতা প্রবর্তন করে।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা কোনটি?
  1. ক) বিকেন্দ্রীকরণ
  2. খ) সুশীল সমাজ
  3. গ) সামরিক হস্তক্ষেপ
  4. ঘ) জন গ্রহণযোগ্যতা
ব্যাখ্যা
সামরিক শাসনামলে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ভূলুণ্ঠিত হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলে এবং অকার্যকর করে রাখা হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠায় সুদূরপরাহত হয়ে পড়ে।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে কী গড়ে উঠে?
  1. ক) রাজনৈতিক দল
  2. খ) উপদল
  3. গ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
  4. ঘ) সুশীল সমাজ
ব্যাখ্যা
দলের মধ্যেই যখন কিছু কিছু সদস্য ও দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারের ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
কোনটি সুশাসনের সাথে সাদৃশ্যপূর্ণ নয়?
  1. ক) দুর্নীতিমুক্ত সরকার
  2. খ) রাজনৈতিক কোন্দল
  3. গ) স্বচ্ছতা ও জবাবদিহিতা
  4. ঘ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব
ব্যাখ্যা
রাজনৈতিক কোন্দলের কারণে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজমান থাকে। যার ফলে হরতাল, পিকেটিং, জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করা হয়। সুশাসন প্রতিষ্ঠার সাথে সাদৃশ্যপূর্ণ নয়।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১০.
সুশাসনের জন্য স্বচ্ছতা প্রয়োজন কেন?
  1. ক) দুর্নীতি রোধ করে
  2. খ) আমলা নির্ভরতা কমায়
  3. গ) আইনের শাসন নিশ্চিত করে
  4. ঘ) ধনী গরিবের বৈষম্য কমে৷
ব্যাখ্যা
স্বচ্ছতার অর্থ পরিস্কার স্পষ্ট ও নির্ভুল। শাসন ব্যবস্থার আইন-কানুন, নীতি-সিদ্ধান্ত যদি স্পষ্ট,, পরিষ্কার হয়, যদি এর একাধিক অর্থ ব্যাখ্যা করার সুযোগ না থাকে তাহলে তা সহজেই জনগণের বোধগম্য হয়।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১১.
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ?
  1. ক) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
  2. খ) রাজনৈতিক দল
  3. গ) উপদল
  4. ঘ) সুশীল সমাজ
ব্যাখ্যা
বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে দলীয় সরকারে বলা হয়। রাজনৈতিক দল হলো আধুনিক গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দলের লক্ষ্য হল জনমত সংগ্রহ করে, নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১২.
আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) আইন কার্যকর করা
  2. খ) সরকারি নীতি নির্ধারণে সাহায্য করা
  3. গ) পদ সোপানভিত্তিক
  4. ঘ) তথ্য পরিবেশন
ব্যাখ্যা
আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হলোঃ দক্ষতা, সুনির্দিষ্ট কর্মক্ষেত্র, পদ সোপানবিত্তিক, পেশাদারি ও বেতনভুক্ত, নিরপেক্ষতা, স্থায়িত্ব, আনুষ্ঠানিকতা ইত্যাদি।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৩.
নিচের কোনটি জনমতের বৈশিষ্ট্য নয়?
  1. ক) জনকাল্যাণকামী
  2. খ) আইনসভা
  3. গ) যুক্তিভিত্তিক
  4. ঘ) সুনির্দিষ্টতা
ব্যাখ্যা
জনমতের বৈশিষ্ট্য হলোঃ জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত, জনকাল্যাণকামী, যুক্তিভিত্তিক, সংখ্যাগরিষ্ঠের মত, জাতীয় সমস্যা ও তার সমাধান ও সুনির্দিষ্টতা।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৪.
সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের গুণ নয় কোনটি?
  1. ক) সুষ্ঠ জনমত গঠন
  2. খ) নিরপেক্ষতা
  3. গ) ন্যায়নীতিপরায়ণ
  4. ঘ) শিক্ষা
ব্যাখ্যা
নেতৃত্বের গুণাবলি হলোঃ ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, শিক্ষা, দূরদৃষ্টি, নিরপেক্ষতা, আত্মসংযম, উদারতা,ন্যায়নীতিপরায়ণ।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৫.
নিচের কোনটি গণতন্ত্রের গুণ নয়?
  1. ক) গণভোট
  2. খ) আইনের শাসন প্রতিষ্ঠা
  3. গ) সাম্য ও স্বাধীনতা সংরক্ষণ
  4. ঘ) ব্যক্তিত্ব বিকাশের সুযোগ
ব্যাখ্যা
গণতান্ত্রিক পদ্ধতির একটি হলো গণভোট। গণতন্ত্রের গুণ হলোঃ আইনের শাসন প্রতিষ্ঠা,সাম্য ও স্বাধীনতা সংরক্ষণ, ব্যক্তিত্ব বিকাশের সুযোগ,রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ইত্যাদি।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৬.
‘রাজনৈতিক দল হচ্ছে কোন নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়সী হয়'।- উক্তিটি কার?
  1. ক) এডমন্ড বার্ক
  2. খ) অধ্যাপক ফাইনার
  3. গ) অধ্যাপক ম্যাকাইভার
  4. ঘ) আর্নেস্ট বার্কার
ব্যাখ্যা
উপর্যুক্ত উক্তিটি করেছেন ম্যাকাইভার। অধ্যাপক ফাইনারের মতে- গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। এডমন্ড বার্কের মতে- রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৭.
‘যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না’। উক্তিটিতে কী প্রকাশ পাচ্ছে?
  1. ক) আইন স্বাধীনতার অভিভাবক
  2. খ) আইন স্বাধীনতার সম্পূরক
  3. গ) আইন স্বাধীনতার রক্ষক
  4. ঘ) আইন স্বাধীনতার শর্ত
ব্যাখ্যা
আইন আছে বলে স্বাধীনতা ভোগ করা যায়। সংবিধানে মৌলিক অধিকারসমূহ লিপিবদ্ধ থাকার কারণে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ জনগণের স্বাধীনতা হরণ করতে পারে না। স্বাধীনতা লঙ্ঘন হস্তক্ষেপ ও এর বিরুদ্ধে আদালতে সাংবিধানিক ও সাধারণ আইনের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা চলে। এজন্যই লক বলেছেন যে ‘যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারেনা’।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৮.
সমাজে সভ্য সুন্দর জীবন যাপন করতে গেলে যে অনুকূল পরিবেশ ও স্বাচ্ছন্দ প্রয়োজন তাকে কোন ধরনের স্বাধীনতা বলে?
  1. ক) প্রাকৃতিক স্বাধীনতা
  2. খ) সামাজিক স্বাধীনতা
  3. গ) অর্থনৈতিক স্বাধীনতা
  4. ঘ) রাজনৈতিক স্বাধীনতা
ব্যাখ্যা
সমাজে সভ্য সুন্দর জীবন যাপন করতে গেলে যে অনুকূল পরিবেশ ও স্বাচ্ছন্দ প্রয়োজন তাকে সামাজিক স্বাধীনতা বলে। যেমন চলাফেরার স্বাধীনতা, জীবনযাত্রার স্বাধীনতা। মানুষের অধিকারবোধের ধারণা থেকে সামাজিক স্বাধীনতার জন্ম।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৯.
জোনাথন হেইট এর মতে নিচের কোনটি হতে নৈতিকতা উদ্ভব হয়নি?
  1. ক) ধর্ম
  2. খ) মানব আচরণ
  3. গ) মনুষ্যত্ব
  4. ঘ) ঐতিহ্য
ব্যাখ্যা
জোনাথন হেইট এর মতে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ – তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২০.
নিচের কোনটি সামাজিক মূল্যবোধ নয়?
  1. ক) ধর্মীয় অনুশাসন
  2. খ) শিষ্টাচার
  3. গ) সততা
  4. ঘ) ন্যায়পরায়ণতা
ব্যাখ্যা
সামাজিক মূল্যবোধ হলোঃ শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ ইত্যাদি। ধর্মীয় অনুশাসন হলো ধর্মীয় মূল্যবোধ।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২১.
‘The elements of Ethics' গন্থের রচয়িতা কে?
  1. ক) বার্ট্রান্ড রাসেল
  2. খ) ম্যাকিয়াভেলী
  3. গ) জন স্টুয়ার্ড মিল
  4. ঘ) জেরেমি বেন্থাম
ব্যাখ্যা
উক্ত গন্থের রচয়িতা বার্ট্রান্ড রাসেল। তার রচিত অন্যান্য গন্থ হলো- Power: A New Social Analysis,The elements of Ethics, Human Society in Ethics and Politics, Moral and others, Introduction to Mathomatical Philosophy etc.
রেফারেন্সঃ ব্রিটানিকা ওয়েবসাইট।