পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
'তপোবন' শব্দটি কোন সমাস?
  1. পঞ্চমী তৎপুরুষ
  2. তৃতীয়া তৎপুরুষ
  3. অলুক তৎপুরুষ
  4. চতুর্থী তৎপুরুষ
ব্যাখ্যা
চতুর্থী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।

যথা:
- গুরুকে ভক্তি = গুরুভক্তি,
- আরামের জন্য কেদারা = আরামকেদারা,
- বসতের নিমিত্ত বাড়ি = বসতবাড়ি,
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা, 
- তপের নিমিত্ত বন = তপোবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'চশমখোর' বাগ্‌ধারার অর্থ -
  1. অত্যন্ত গরিব
  2. বেহায়া
  3. নাছোড়বান্দা
  4. রাগ দেখানো
ব্যাখ্যা
• 'চশমখোর' বাগ্‌ধারার অর্থ - বেহায়া

অন্যদিকে,
- চিনে জোঁক = নাছোড়বান্দা।
- চোখ পাকানো = রাগ দেখানো। 
- ছা-পোষা = অত্যন্ত গরিব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'দুর্মতি' শব্দের বিপরীত শব্দ -
  1. বোকামি
  2. মন্দবুদ্ধি
  3. সফল
  4. সুমতি
ব্যাখ্যা
'দুর্মতি' শব্দের বিপরীত শব্দ - সুমতি

উল্লেখ্য,
- 'দুর্মতি' শব্দের অর্থ - মন্দবুদ্ধি, বোকামি।
- 'সুমতি' শব্দের অর্থ - উত্তম বা সদ্‌বুদ্ধি।

অন্যদিকে:
- 'পণ্ড' শব্দের বিপরীত শব্দ - সফল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
শুদ্ধ বানান -
  1. গোধূলি
  2. গোধূলী
  3. গোদুলী
  4. গোধুলি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - গোধূলি
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সায়ংকাল,
- সন্ধ্যাকাল,
- শেষজীবন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ -
  1. জুগুপ্সা
  2. ক্ষমার্হ
  3. তিতিক্ষা
  4. তিতিক্ষু
ব্যাখ্যা
• 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষু

অন্যদিকে,
- 'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- 'ক্ষমার যোগ্য' এর এক কথায় প্রকাশ - ক্ষমার্হ।
- 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বাংলা কৃৎ প্রত্যয়যোগে গঠিত নয় কোনটি?
  1. √পড়ু + অ = পড়
  2. √পট্ + অ = পাঠ
  3. √ঝাঁক্ + আনি = ঝাঁকানি
  4. √চল্ + অ = চল
ব্যাখ্যা
বাংলা কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:

যেমন:
অ:
- √কাঁদ্ + অ = কাঁদ
- √ধর্ + অ = ধর,
- √চল্ + অ = চল,
- √পড়ু + অ = পড়

আনি:
- √জ্বাল্ + আনি = জ্বালানি, 
- √ঝাঁক্ + আনি = ঝাঁকানি,
- √নিডু + আনি = নিড়ানি।

অন্যদিকে,
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন - √পট্ + অ = পাঠ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
অনুবর্ণ নয় কোনটি?
  1. যুক্তবর্ণ
  2. রেফ
  3. ফলা
  4. বর্ণসংক্ষেপ
ব্যাখ্যা
• অনুবর্ণের অন্তর্ভুক্ত নয় - যুক্তবর্ণ

অনুবর্ণ:
- ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ।
- অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।

ফলা:
- ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলােকে ফলা বলে।
যেমন:
- ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র ফলা, ল-ফলা।

রেফ:
- র-এর একটি অনুবর্ণ রেফ।

বর্ণসংক্ষেপ:
- যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়ােজন হয়। এগুলাে বর্ণসংক্ষেপ।
যেমন:
- ৎ বর্ণটি ত-এর একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
  1. ধনঞ্জয়
  2. শীতলবাবু
  3. কুবের
  4. হোসেন মিয়া
ব্যাখ্যা
'পদ্মা নদীর মাঝি' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'পদ্মা নদীর মাঝি' ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে।
- এটি গ্রন্থাকারে প্রকাশ ১৯৩৬ সালে।
- 'কুবের' উপন্যাসের প্রধান চরিত্র।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- কপিলা
- মালা,
- হোসেন মিয়া,
- ধনঞ্জয়,
- শীতলবাবু।

মানিক বন্দ্যোপাধ্যায়:
- তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক।
- তিনি ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক’ তাঁর ডাকনাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কোনটি তুর্কি ভাষার শব্দ?
  1. কাচারি
  2. চাকু
  3. দুলকি
  4. মন্ত্রিপরিষদ
ব্যাখ্যা
• তুর্কি ভাষার শব্দ - চাকু

অন্যদিকে,
- তৎসম শব্দ - মন্ত্রিপরিষদ।
- হিন্দি শব্দ - কাচারি, দুলকি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প -
  1. দেনাপাওনা
  2. ভিখারিনী
  3. হৈমন্তি
  4. পোস্টমাস্টার
ব্যাখ্যা
'ভিখারিনী':
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম 'ভিখারিনী'।
- এটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প
- তাঁর প্রথম গল্প ‘ভিখারিনী’ ১৮৭৪ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১১.
'আমার খাওয়া হয়নি।' - বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারক?
  1. কর্ম
  2. কর্তা
  3. অধিকরণ
  4. করণ
ব্যাখ্যা
কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: শিহাব বই পড়ে।
দ্বিতীয়া বিভক্তি: শিমুলকে যেতে হবে।
তৃতীয়া বিভক্তি: নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে।
ষষ্ঠী বিভক্তি: আমার খাওয়া হয়নি।
সপ্তমী বিভক্তি: ছাগলে কী না খায়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১২.
কোনটি নির্দেশক সর্বনাম?
  1. একজন
  2. কিছু
  3. এরা
  4. কোথাও
ব্যাখ্যা
নির্দেশক সর্বনাম:
- যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে।

যেমন:
- নিকট, নির্দেশক: এ, এই, এরা, ইনি; দূর নির্দেশক: ও, ওই, ওরা, উনি।

অন্যদিকে,
সাপেক্ষ সর্বনাম - যেমন- তেমন।
অনির্দিষ্ট সর্বনাম - কোথাও, কিছু, একজন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৩.
বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন চিহ্ন বসে?
  1. কোলন
  2. সেমিকোলন
  3. কমা
  4. হাইফেন
ব্যাখ্যা
কমা (,):
- বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। নানা প্রয়োজনে বাক্যে কমাচিহ্ন ব্যবহৃত হয়।
যেমন:

১. বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে।
যেমন:
তুমি যাবে, না যাবে না?
সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।

২. বাক্যে সম্বোধনের পর কমা বসে।
যেমন:
সেতু, পড়তে বসো।
বিধু, খাবে এসো।

৩. একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে।
যেমন:
বিশেষ্য: পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান প্রধান নদী।
বিশেষণ: সুখ, দুঃখ, আশা, নিরাশা একই মালার ফুল।
সর্বনাম: তুমি, আমি ও রবিন বাজারে যাব।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৪.
What does the word 'Sanguine' mean?
  1. cynic
  2. optimistic
  3. doubtful
  4. restless
ব্যাখ্যা
• The word 'Sanguine' means - optimistic.

• Sanguine (Noun, adjective)
- English Meaning: optimistic or positive, especially in an apparently bad or difficult situation.
- Bangla Meaning: প্রত্যয়পূর্ণ; স্বভাবতই আশাবাদী।

• Given options:
ক) cynic - অসূয়ক।
খ) optimistic -আশাবাদী।
গ) doubtful - সন্দিহান।
ঘ) restless - বিশ্রামহীন; অস্থির।

 • সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, The word 'Sanguine' means - optimistic.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
১৫.
____ father in him could not bear the sight.
  1. the
  2. a
  3. an
  4. no article
ব্যাখ্যা
• The father in him could not bear the sight.
- তাঁর মধ্যে থাকা পিতৃত্ব দৃশ্যটি সহ্য করতে পারল না।

• Article -এর নিয়মানুযায়ী:
- Common noun টি দ্বারা অভন্তরীণ গুণ বোঝালে তা Abstract noun হয়ে যায়।
- Common noun (যেমন father) যখন Abstract noun রূপে ব্যবহার হয় তখন তার আগে the বসে।
- যেমন:
- The Mother rose in her. (তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল।) 

• Article:
- A, An & The কে article বলে।
- এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার। যেমন:
1. Indefinite: A, An
2. Definite: The

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৬.
The correct passive form of: Who will guide the tourists?
  1. Who will the tourists be guided to?
  2. By whom the tourists will be guided?
  3. By whom will the tourists be guided?
  4. By whom the tourists would be guided?
ব্যাখ্যা
• Active: Who will guide the tourists?
• Passive: By whom will the tourists be guided?

• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- এরপর Tense ও Person অনুযায়ী modal auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয় 
- Tense অনুযায়ী কর্তার পরে be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

• Structure: By whom + auxiliary verb + subject + V3 + ?

• More Examples:
- Active: Who will help you?
- Passive: By whom will you be helped?

- Active: Who has broken the glasses?
- Passive: By whom have the glasses been broken?
১৭.
Find the common noun:
  1. Honesty
  2. Mutton
  3. Public
  4. Infant
ব্যাখ্যা
• The common noun is: Infant (শিশু)

• Common noun
- A common noun refers to every person, place or thing of the same class or kind.
- It does not refer to anything in particular.
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।

- কিছু common noun হলো:
- Village, City, Sheep, Infant, River, Book, Boy, Girl, Children, etc.

• অন্যদিকে,
ক) Honesty (সততা) → Abstract noun (a quality, not tangible).
খ) Mutton (খাসীর মাংস) → Material noun (a substance, type of meat).
গ) Public (জনসাধারণ) → Collective noun (refers to a group, not an individual item).

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৮.
What is the synonym of 'Baffle'?
  1. Enlighten
  2. Facilitate
  3. Bewilder
  4. Contempt
ব্যাখ্যা
• The synonym of 'Baffle' is - Bewilder.

• Baffle (Noun, Verb)
- English Meaning: Totally bewilder or perplex; to confuse or frustrate completely.
- Bangla Meaning: বিপাকে ফেলা; হতবুদ্ধি করা; ধাঁধায় ফেলা; প্রতিহত করা; বানচাল/ব্যাহত করা।

• Given options:
ক) Enlighten - আলোকিত করা।
খ) Facilitate - সহজসাধ্য করে তোলা।
গ) Bewilder- ধাঁধার মধ্যে ফেলে দেওয়া; হতবুদ্ধি করে দেওয়া।
ঘ) Contempt - ঘৃণা; অবজ্ঞা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'Baffle' is - Bewilder.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৯.
What kind of gender is 'Roe'?
  1. Feminine gender
  2. Masculine gender
  3. Common gender
  4. Neuter gender
ব্যাখ্যা
• 'Roe' is Feminine gender.

• Roe (Noun)
- English Meaning: a small Eurasian deer.
- Bangla Meaning: মৃগী; হরিণী।

- Roe এর masculine gender হলো Hart.
- Hart (পুরুষ হরিণ)

Source: Accessible Dictionary.
২০.
Being "down to earth" means-
  1. hopeful
  2. realistic
  3. idealistic
  4. thrown to ground
ব্যাখ্যা
• Being "down to earth" means- খ) realistic

• Down to earth
- English Meaning: With no illusions or pretensions; practical and realistic; practical, reasonable, and friendly.
- Bangla Meaning: নিরহঙ্কারী, মোহমুক্ত ও বাস্তববাদী।

• Ex. Sentence: She's a down-to-earth woman with no pretensions.
- Bangla Meaning: তিনি একজন নিরহঙ্কারী ও বাস্তববাদী মহিলা, যার কোনো আড়ম্বর বা ভান নেই।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
২১.
My little sister is afraid of crossing the road alone.
Here, "crossing" is-
  1. Simple verb
  2. Participle
  3. Gerund
  4. Adjective
ব্যাখ্যা
• My little sister is afraid of crossing the road alone.
- Here, "crossing" is- Gerund.

- উপরের বাক্যটিতে crossing  একটি gerund কারণ এটি বাক্যে 'of' preposition-টির object হিসেবে বসেছে।

• Gerund
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• More examples:
1. I like reading poetry.
2. He is fond of swimming.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২২.
My brother, as well as his friends, ___ arrived.
  1. was
  2. are
  3. have
  4. has
ব্যাখ্যা
• Complete sentence: My brother, as well as his friends, has arrived.

• Sub-verb agreement অনুসারে,
- With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।
- যেমন: My brother, as well as his friends, has arrived.
- এখানে প্রথম subject - My brother (singular ), তাই has (present perfect) ব্যবহার হয়েছে।

- present perfect (arrived) আছে তাই was না হয়ে has হবে।

• More examples:
- The teacher, as well as the students, is attending the seminar.
- The students, along with their teacher, are attending the seminar.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৩.
What is the adjective of 'Clarity'?
  1. Clarifiable
  2. Claritable
  3. Clear
  4. Clarification
ব্যাখ্যা
• The adjective of 'Clarity' is - Clear

• Clarity (Noun)
- English Meaning: the quality of being clear.
- Bangla Meaning: নির্মলতা, প্রাঞ্জলতা, পরিচ্ছন্নতা।

• Clear (Adjective): The instructions were clear. (স্পষ্ট নির্দেশনা)

• Other options:
ক) Clarifiable → Means "able to be clarified," but not the direct adjective form.
খ) Claritable → Incorrect/uncommon word.
ঘ) Clarification → Noun form ("ব্যাখ্যা" or "স্পষ্টীকরণ").

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
Choose the correctly spelled word.
  1. Truamph
  2. Triump
  3. Triamph
  4. Triumph
ব্যাখ্যা
• The correctly spelled word is - ঘ) Triumph

• Triumph (Noun, verb)
- English Meaning: The joy or exultation of victory or success; to obtain victory.
- Bangla Meaning: বিজয়; সাফল্য; জয়জয়কার।

• Ex. Sentence: The game ended in triumph for the home team.
- Bangla Meaning: খেলাটি স্বাগতিক দলের জয়ের মধ্য দিয়ে শেষ হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৫.
Choose the correct sentence:
  1. If he practiced, he would have won the match.
  2. If he had practiced, he would have won the match.
  3. If he had practiced, he would win the match.
  4. If he has practiced, he would win the match.
ব্যাখ্যা
• Correct Sentence: If he had practiced, he would have won the match.
- প্রশ্নে উল্লিখিত Sentence টি Third Conditional sentence -এর উপর ভিত্তি করে করা হয়েছে।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে) -এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.

• More examples:
- If she had studied, she would have passed the exam.
- If I had saved money, I would have bought a car.

- নিয়মানুযায়ী অন্য অপশনগুলো ভুল।
২৬.
'French leave' means-
  1. Leave with satisfaction
  2. An Extended Leave
  3. An informal leave
  4. A formal leave
ব্যাখ্যা
• 'French leave' means - An informal leave.

• French leave
- English Meaning: An informal leave; absence from work or duty without permission.
- Bangla Meaning: অননুমোদিত ছুটি।

• Ex. Sentence: The caretaker had taken French leave.
- Bangla Meaning: তত্ত্ববধায়ক বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৭.
“Beauty is truth, truth beauty.”
Who said this?
  1. John Donne
  2. P. B. Shelley
  3. Lord Byron
  4. John Keats
ব্যাখ্যা
• “Beauty is truth, truth beauty.”
- This is said by John Keats
- এই উক্তিটি John Keats -এর 'Ode on a Grecian Urn' থেকে নেয়া। 

• উদ্ধৃতিটি কবিতার শেষ দুটি লাইন:
- "Beauty is truth, truth beauty, – that is all
Ye know on earth, and all ye need to know."
- অর্থাৎ, মানুষ যদি এটাই বোঝে — যে সৌন্দর্যই সত্য এবং সত্যই সৌন্দর্য — তবে তার আর কিছু জানার দরকার নেই।

• John Keats (1795-1821)
- John Keats একজন English Romantic lyric poet, ছিলেন।
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- তিনি তাঁর সংক্ষিপ্ত জীবন উৎসর্গ করেছিলেন জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীল আবেদন এবং শাস্ত্রীয় উপকথার মাধ্যমে দার্শনিক ভাব প্রকাশের চেষ্টায় পূর্ণাঙ্গ কবিতা রচনার জন্য। 
- তার বাবা ১৮০৪ সালে মারা যাওয়ার পর তার মা পুনরায় বিয়ে করেন।
- Keats সারা জীবন তার বোন Fanny এবং তার দুই ভাই George এবং Tom -এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন।
- John Keats -কে Poet of Beauty, Poet of sensuousness, A Death Hunted Poet বলা হয়।

• Notable works:
• Poems:
- Isabella (1818),
- Ode on a Grecian Urn (1819),
- Lamia (1819),
- The Eve of St. Agnes (1819),
- To Psyche (1819),
- To a Nightingale (1819),
- On Melancholy (1819),
- To Autumn (1820), etc.

• Some Quotations of John Keats:
- "Beauty is truth, truth beauty."
- "A thing of beauty is a joy forever:
Its loveliness increases; it will never
Pass into nothingness."
- "Heard melodies are sweet, but those unheard
 Are sweeter."
- "Where are the songs of spring? Aye, where are they?"

Source: Britannica.
২৮.
Choose the appropriate tag question.
Niloy seldom comes here, ____ ?
  1. doesn't he
  2. does he
  3. ain't he
  4. is he
ব্যাখ্যা
• Niloy seldom comes here, does he?
- Bangla Meaning: নিলয় এখানে খুব কম আসে, তাই না?

• Tag question -এর নিয়মানুযায়ী,
- Tag question -এর নিয়মানুযায়ী, negative sentence -এর tag টি affirmative হয়।
- Seldom, Hardly, scarcely, ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ঐ sentence টি 'negative' expression দেয়।
- তাই বাক্যটির tag টি 'affirmative' হয়।
- বাক্যটি present indefinite tense হওয়ায় Tag question -এর ক্ষেত্রে does he হয়েছে।

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
• Statement 'positive' হলে tag question টা 'negative' হবে। আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক Tag টি হবে - does he?
২৯.
The antonym of 'Amplify' is-
  1. diminish
  2. intensify
  3. distract
  4. fruitful
ব্যাখ্যা
• The antonym of 'Amplify' is- diminish.

• Amplify (Verb)
- English Meaning:  to expand;  to make larger or greater.
- Bangla Meaning: সম্প্রসারণ করা।

• Options:
ক) diminish - হ্রাস করা; কমানো।
খ) intensify - প্রবল বা তীব্র করে তোলা।
গ) disrtract - বিক্ষিপ্ত করা।
ঘ) fruitful - ফলপ্রসূ।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, the antonym of - 'Amplify' is - diminish.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩০.
Fill in the blank with the right form of the verb:
They acted as though nothing _____ there.
  1. were happened
  2. was happened
  3. has happened
  4. had happened
ব্যাখ্যা
• Complete sentence: They acted as though nothing had happened there.

• Rules of As if/ As though 
1. As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/ as though -এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
- যেমন:
- He speaks as if he were mad.
- He talks as though he were a child.

2. As if/ as though -এর পূর্বে Past indefinite tense থাকলে As if/ as though এর পরে past perfect হয়।
- যেমন: They acted as though nothing had happened there.
৩১.
The best translation of: "সমস্যাটি যথাযথভাবে সমাধান করা হয়েছে।"
  1. The problem is solved properly.
  2. The problem has been solved in a befitting manner.
  3. The problem has been finished in a proper way.
  4. The problem is solved as per the direction.
ব্যাখ্যা
• The best translation of: "সমস্যাটি যথাযথভাবে সমাধান করা হয়েছে।"
- The problem has been solved in a befitting manner.

• in a befitting manner
- "In a befitting manner" means in a suitable, appropriate, or proper way.
- যথাযথভাবে; মানানসইভাবে।

• Sentence টি present perfect tense -এ আছে তাই has been হবে।
- সমাধান করা অর্থে solved হয়।
৩২.
Let her ____ what she likes.
  1. chosen
  2. chose
  3. choose
  4. choice
ব্যাখ্যা
• Complete sentence: Let her choose what she likes.

• Causative Verb
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে Let -এর ব্যবহার:
- Subject + let (any tense) + ব্যক্তিবাচক (actiion doer) + V1 (base form) + ext.
- যেমন: Let her choose what she likes.

- আবার, Subject + let (any tense) + বস্তুবাচক/ বিষয় (actiion receiver) + be + (V3) + ext.
- যেমন: Let the house be sold.
৩৩.
দুইটি সংখ্যার গুণফল ৩০৮০। সংখ্যা দুইটির ল.সা.গু ৭০ হলে, গ.সা.গু কত?
  1. ৫২
  2. ৪৪
  3. ৩৮
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৮০। সংখ্যা দুইটির ল.সা.গু ৭০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৩০৮০
সংখ্যা দুইটির ল.সা.গু = ৭০

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩০৮০ = ৭০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩০৮০/৭০
∴ গ.সা.গু = ৪৪
৩৪.
(log5x)2 = log5x2 হলে, x এর মান কত?
  1. 36
  2. 100
  3. 25
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন: (log5x)2 = log5x2 হলে x এর মান কত?

সমাধান:
⇒ (log5x)2 = log5x2
⇒ (log5x)2 = 2log5x
⇒ p2 = 2p [ধরি, log5x = P]
⇒ p2 - 2p = 0
⇒ p(p - 2) = 0
হয়,
p = 0 অথবা, p - 2 = 0 ∴ p = 2

∴ p = 0, 2
এখন,
⇒ log5x = 2
⇒ x = 52 = 25
আবার,
⇒ log5x = 0
⇒ x = 50 = 1
∴ x = 1, 25
৩৫.
৫ সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ৪ সে. মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে. মি.?
  1. ১৮ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৮ সে. মি.
  4. ১৪ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ৪ সে. মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে. মি.?

সমাধান:

কেন্দ্র থেকে জ্যা এর উপর অংকিত লম্ব জ্যা কে সমদ্বিখণ্ডিত করে।
ধরি, জ্যা এর অর্ধাংশ ''ক''
∴ কেন্দ্র থেকে জ্যা এর ওপর অংকিত লম্ব, জ্যা এর অর্ধাংশ ও বৃত্তের ব্যাসার্ধ একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে।
অর্থাৎ,
⇒ ক + ৪ = ৫
⇒ ক = ২৫ - ১৬ = ৯
∴ ক = ৩
∴ জ্যা এর দৈর্ঘ্য = ক x ২ = ৩ x ২ = ৬ সে. মি.
৩৬.
লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৬ বছর কম। শাফিনের বয়স ১৮ বছর হলে জিদানের বয়স কত?
  1. ২৪ বছর
  2. ৪২ বছর
  3. ৩২ বছর
  4. ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৬ বছর কম। শাফিনের বয়স ১৮ বছর হলে জিদানের বয়স কত?

সমাধান:
প্রশ্নমতে,
লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় = (লাবিব + রামিম + জিদান)/৩
লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় = (লাবিব + রামিম + শাফিন)/৩

প্রশ্নমতে,
{(লাবিব + রামিম + জিদান)/৩} - {(লাবিব + রামিম + শাফিন)/৩} = ৬
⇒ (লাবিব + রামিম + জিদান - লাবিব - রামিম - শাফিন)/৩ = ৬
⇒ জিদান - শাফিন = ৬ × ৩
⇒ জিদান - শাফিন = ১৮
⇒ জিদান = ১৮ + শাফিন
⇒ জিদান = ১৮ + ১৮
∴  জিদান = ৩৬ বছর
৩৭.
ক : খ = ৪ : ৭ এবং খ : গ = ৫ : ৯ হলে ক : গ = কত?
  1. ২০ : ৩৫
  2. ২০ : ৬৩
  3. ৩৫ : ৬৩
  4. ৫ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৭ এবং খ : গ = ৫ : ৯ হলে ক : গ = কত?

সমাধান:
ক : খ = ৪ : ৭
= (৪ × ৫) : (৭ × ৫)  ;(৫ দ্বারা গুণ করে)
= ২০ : ৩৫

আবার,
খ : গ = ৫ : ৯
= (৫ × ৭) : (৯ × ৭)  ;(৭ দ্বারা গুণ করে)
= ৩৫ : ৬৩
∴ ক : খ : গ = ২০ : ৩৫ : ৬৩

∴ ক : গ = ২০ : ৬৩
৩৮.
চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ১০, ও ১৬ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ৬ মিনিট
  2. ৫ মিনিট
  3. ৩ মিনিট
  4. ৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ১০, ও ১৬ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৪, ৬, ১০, ও ১৬ এর ল. সা. গু = ২৪০

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ২৪০ সেকেন্ড পর
= (২৪০/৬০) মিনিট পর  [∵ ৬০ সেকেন্ড = ১ মিনিট]
= ৪ মিনিট
অতএব, ৪ মিনিট পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে।
৩৯.
১০ টাকায় ১২টি লেবু ক্রয় করে ১০ টাকায় ১০টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ১২টি লেবু ক্রয় করে ১০ টাকায় ১০টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১২টি লেবু ক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি লেবু ক্রয়মূল্য = ১০/১২ = ৫/৬ টাকা

আবার,
১০টি লেবু বিক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি লেবু বিক্রয়মূল্য = ১০/১০ = ১ টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ১ - (৫/৬) = (৬ - ৫)/৬ = ১/৬ টাকা

∴ ৫/৬ টাকায় লাভ হয় = ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় = (১/৬)/(৫/৬) = ১/৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = ১০০/৫ = ২০ টাকা

∴  লাভ হবে ২০%
৪০.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৫০ মিটার। এর প্রস্থ ৮ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ১২২ বর্গমিটার
  2. ৯২ বর্গমিটার
  3. ১৫২ বর্গমিটার
  4. ১৩৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৫০ মিটার। এর প্রস্থ ৮ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = x, প্রস্থ = y

প্রশ্নমতে,
পরিসীমা, ২(x + y) = ৫০
⇒ ২(x + ৮) = ৫০
⇒ x + ৮ = ২৫
⇒ x = ২৫ - ৮
∴ x = ১৭
∴ y = ৮

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = (১৭ × ৮) = ১৩৬ বর্গমিটার
৪১.
করিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?
  1. ৮%
  2. ৫%
  3. ৪%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?

সমাধান:
৩০০ টাকার ২ বছরের সুদ = (৩০০ × ২) বা ৬০০ টাকার ১ বছরের সুদ
৫০০ টাকার ৫ বছরের সুদ = (৫০০ × ৫) বা ২৫০০ টাকার ১ বছরের সুদ

এখন,
(৬০০ + ২৫০০) বা ৩১০০ টাকার ১ বছরের সুদ = ১৫৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১৫৫/৩১০০ টাকা।
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (১৫৫ × ১০০)/৩১০০ টাকা।
= ৫ টাকা বা ৫%
৪২.
a/b এর সাথে কত যোগ করলে যোগফল a(1 + b)/b হয়?
  1. a
  2. b
  3. a(1 - b)/b
  4. 1/a
ব্যাখ্যা
প্রশ্ন: a/b এর সাথে কত যোগ করলে যোগফল a(1 + b)/b হয়?

সমাধান:
a(1 + b)/b - (a/b)
= {a(1 + b) - a}/b
= (a + ab - a)/b
= ab/b
= a
৪৩.
একটি কোণের 3 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?
  1. 110°
  2. 125°
  3. 135°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের 3 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?

সমাধান:
মনেকরি,
একটি কোণ = x

প্রশ্নমতে,
⇒ 3x = 180°
⇒ x = 180°/3
∴ x = 60°

আমরা জানি,
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∴ 60° কোণের সম্পূরক কোণ = (180 - 60)° = 120°
৪৪.
যদি x + y = 4 হয়, তবে  x3 + y3 + 12xy এর মান কত?
  1. 10
  2. 64
  3. 125
  4. 80
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = 4 হয়, তবে  x3 + y3 + 12xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 4

প্রদত্ত রাশি,
x3 + y3 + 12xy
= (x + y)3 - 3xy(x + y) + 12xy   ;[ x3 + y3  = (x + y)3 - 3xy(x + y) ]
= 43 - (3xy × 4) + 12xy
= 64 - 12xy + 12xy
= 64
৪৫.
(x/8)q = 1 হলে, q এর মান কত?
  1. 0
  2. 8
  3. 4
  4. - 8
ব্যাখ্যা
প্রশ্ন: (x/8)q = 1 হলে, q এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ (x/8)q = 1
⇒ (x/8)q = (x/8)0
∴ q = 0
৪৬.
১০ টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৪ টির গড় ৪৫ এবং শেষ ৫ টির গড় ৩৫ হলে, ৫ম সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৩৮
  3. ৪৫
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৪ টির গড় ৪৫ এবং শেষ ৫ টির গড় ৩৫ হলে, ৫ম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার গড় = ৪৫
∴ প্রথম ৪টি সংখ্যার যোগফল = ৪৫ × ৪ = ১৮০

আবার,
শেষ ৫টি সংখ্যার গড় = ৩৫
∴ শেষ ৫টি সংখ্যার যোগফল = ৩৫ × ৫ = ১৭৫
∴ ৯টি সংখ্যার যোগফল= ১৮০ + ১৭৫ = ৩৫৫
∴ ৫ম সংখ্যাটি = ৪০০ - ৩৫৫ = ৪৫
৪৭.
a3 + 2√2 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. a  - √2
  2. a2 + √2
  3. a + √3
  4. a + √2
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + 2√2 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
= a3 + 2√2
= a3 + (√2)3
= (a + √2){a2 - a.√2 + (√2)2}  ; [x3 + y3 = (x + y)(x2 - xy + y2)]
= (a + √2)(a2 - a√2 + 2)
৪৮.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30° ও 60° হলে, ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত?
  1. 1 : √2 : 2
  2. 1 : √3 : 2
  3. 1 : √3 : 1
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30° ও 60° হলে, ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
কোণ তিনটি হলো, 30°, 60° ও 90°

আমরা জানি,
a/sinA = b/sinB = c/sinC
or, a : b : c = sinA : sinB : sinC
= sin30° : sin60° : sin90°
= (1/2) : (√3/2) : (1)
= 1 : √3 : 2  ;[ 2 দ্বারা গুণ করে ]
৪৯.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৬ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ১৫ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?
  1. ৩ লিটার
  2. ৫ লিটার
  3. ১৮ লিটার
  4. ৬ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৬ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ১৫ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
জারে দুধ ও পানির অনুপাত ৬ : ১

মনেকরি,
পাত্রে দুধের পরিমাণ = ৬ক লিটার
পাত্রে পানির পরিমাণ = ক লিটার
প্রশ্নমতে
⇒ ৬ক - ক = ১৫
⇒ ৫ক = ১৫
∴ ক = ৩

∴ পানির পরিমাণ = ৩ লিটার
৫০.
একটি ছক্কা নিক্ষেপ করলে ২ এর গুণিতক আসার সম্ভাবনা কত?
  1. ১/৫
  2. ১/২
  3. ১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করলে ২ এর গুণিতক আসার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কার নমুনাক্ষেত্র = {১, ২, ৩, ৪, ৫, ৬} 
২ এর গুণিতক = {২, ৪, ৬} = ৩টা

∴ ২ এর গুণিতক আসার সম্ভাবনা = (অনুকূল ফলাফল/মোট ফলাফল​) = ৩/৬ = ১/২
৫১.
(3a - 2b, 3) = (4, 2a - b) হলে, 5a + b =?
  1. 11
  2. 20
  3. 15
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: (3a - 2b, 3) = (4, 2a - b) হলে, 5a + b =?

সমাধান:
এখানে,
3a - 2b = 4 ............(i)
2a - b = 3 ...........(ii)
(ii) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে (i) নং হতে বিয়োগ করে পাই।
⇒ 3a - 2b - (4a - 2b) = 4 - 6
⇒ 3a - 2b - 4a + 2b = - 2
⇒ - a = - 2
∴ a = 2
(ii) নং সমীকরণ হতে পাই,
⇒ 4 - b = 3
∴ b = 1

প্রদত্ত রাশি = 5a + b = (5 × 2) + 1 = 10 + 1 = 11
৫২.
6, 10, 14, 18 ....... অনুক্রমটির প্রথম 14টি পদের যোগফল কত?
  1. 680
  2. 340
  3. 520
  4. 448
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 10, 14, 18 ....... অনুক্রমটির প্রথম 14টি পদের যোগফল কত?

সমাধান:
এখানে, ১ম পদ, a = 6
সাধারণ অন্তর, d = (10 - 6) = 4
পদ সংখ্যা, n = 14

∴ ১ম n টি পদের যোগফল, Sn = (n/2){2a + (n - 1)d}
১ম 14টি পদের যোগফল, S14 = (14/2){(2 × 6) + (14 - 1)4}
= 7 × {12 + 52}
= 7 × 64
= 448
৫৩.
cot60° + cosec60° = কত?
  1. 1
  2. √2
  3. √3
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: cot60° + cosec60° = কত?

সমাধান:
দেওয়া আছে,
cot60° + cosec60°
= (1/√3) + (2/√3)
= (1 + 2)/√3
= 3/√3
= (√3 × √3)/√3
= √3
৫৪.
জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
  1. সচিব 
  2. সভাপতি
  3. মহাপ্রশাসক 
  4. মহাসচিব
ব্যাখ্যা
সচিবালয়:
- সচিবালয়ে জাতিসংঘের মহাসচিব এবং হাজার হাজার আন্তর্জাতিক কর্মচারী কাজ করেন।
- জাতিসংঘের বিভিন্ন অঙ্গ ও সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে।
- মহাসচিব জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।
- তিনি জেনারেল অ্যাসেম্বলি কর্তৃক নিরাপত্তা পরিষদের সুপারিশে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
- মহাসচিব বিশ্বব্যাপী দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের পক্ষে জাতিসংঘের আদর্শের প্রতীক এবং কণ্ঠস্বর।
- জাতিসংঘের কর্মীরা আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে নিযুক্ত হন এবং শান্তি মিশনে কাজ করেন।
- সংঘর্ষপূর্ণ পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অনেক কর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন।
- জাতিসংঘের এই অঙ্গগুলো বিশ্বশান্তি, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫৫.
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায়?
  1. ভিয়েনা
  2. রোম 
  3. জেনেভা 
  4. নিউইয়র্ক 
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA):
- পূর্ণ নাম: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার প্রচার করা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করে।
- NPT (Non-Proliferation Treaty) বাস্তবায়নে সহায়তা করে।
- পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান নির্ধারণ করে।
- পারমাণবিক শক্তি, চিকিৎসা, কৃষি এবং শিল্পে শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে ক্সজ করে।

উৎস: IAEA ওয়েবসাইট। 
৫৬.
'বিজু' কোন জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব?
  1. চাকমা
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা
চাকমা: 
- চাকমা জনগোষ্ঠীর সবচাইতে বড় উৎসবের নাম বিজু।
- এটি চৈত্র্যের শেষ দুদিন ও বৈশাখের প্রথম দিন মিলে টানা তিন দিন ধরে চলে (মারমা ও ত্রিপুরারাও ভিন্ন নামে একই উৎসব পালন করে)।
- পুরানো বছরকে বিদায় দিয়ে নূতন বছরকে বরণ করা বিজু উৎসবের উপলক্ষ, তবে এর সামাজিক তাৎপর্য বাঙালী মুসলমানদের ঈদ বা বাঙালী হিন্দুদের শারদীয় দুর্গোৎসবের সাথে তুলনীয়।
- অতীতে কৃষি-নির্ভর গ্রামীন জীবনের ছন্দের সাথে তাল মিলিয়ে বিজু উৎসব পালিত হত।
- তবে শহুরে প্রেক্ষাপটে বিজু এখন আর শুধুমাত্র পানাহার, বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো, বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের আনন্দ ইত্যাদির মধ্যে সীমিত নেই।
- সামাজিক মিলন বা পুনর্মিলনের একটি সময় ছাড়াও বিজু এখন চাকমা তথা পাহাড়ী সাংস্কৃতিক ঐতিহ্যের সচেতন অনুশীলন তথা পুনঃনির্মাণের একটা উপলক্ষও বটে।

উৎস: সমাজতত্ত্ব - ২, বিএ ও বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
বাংলাদেশের সংবিধানে কতটি অধ্যায় রয়েছে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১৩টি
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানে ১টি প্রস্তাবনা (Preamble), ১১টি অধ্যায়, ১৫৩টি অনুচ্ছেদ (Articles) ও ৭টি তফসিল (Schedule) সন্নিবেশিত রয়েছে।

সংবিধানের ১১টি ভাগের বিষয়াবলি:
- সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ,
- দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে আইনসভা,
- ষষ্ঠ ভাগে বিচার বিভাগ,
- সপ্তম ভাগে নির্বাচন,
- অষ্টম ভাগে মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে কর্ম কমিশন,
- দশম ভাগে সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান। 
৫৮.
কোন ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে?
  1. Python
  2. C
  3. Java
  4. PHP
ব্যাখ্যা
'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- এটি অন্যান্য উচ্চ স্তর ল্যাংগুয়েজগুলোর মধ্যে অনেক সমৃদ্ধ ও জনপ্রিয় ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- ভাষাটির নাম 'C' রাখা হয়েছে কারণ, B নামের অপর একটি ভাষা আগেই তৈরি হয়েছে।
- C যাতে তার গুণাগুণ না হারায় সেজন্য ১৯৮৩ সালে কম্পাইলার এবং সফ্টওয়্যার প্রস্তুতকারকদের একটি গ্রুপ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট (ANSI)-কে C এর জন্য একটি নীতি নির্ধারণের আবেদন জানান।
- ১৯৮৯ সালের শেষের দিকে নির্ধারিত কমিটি C এর জন্য ANSI নীতি নির্ধারণ করে।
- সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে এ ভাষা অধিক হারে ব্যবহৃত হয়।
- উপাত্ত সঞ্চালনের বর্ণনার জন্য এ ভাষার সুবিধা অনেক বেশি বলে ভাষাটি অন্যান্য ভাষার চেয়ে অনেক বেশি জনপ্রিয়।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।
- এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
কোনো আদালতের নিকট জবাবদিহি করেন না কে?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. স্পিকার
  4. সাংসদ
ব্যাখ্যা
রাষ্ট্রপতি:
- রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনের জন্য করো কাছে দায়ী নন।
- তিনি কোন আদালতের নিকটও জবাবদিহি করেন না।
- কিন্তু রাষ্ট্রপতিকে সংবিধান লংঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে অভিশংসিত করা যায়।
- সংবিধান লংঘন কিংবা গুরুতর অসদাচরণের কারণে সংসদের দুই-তৃতীয়াংশ ভোটে তাঁকে অভিযুক্ত করা যায়।
- পদত্যাগ করতে চাইলে রাষ্ট্রপতি স্পীকারের নিকট স্বীয় পদত্যাগ পত্র পেশ করতে পারেন।
- ক্ষমতায় থাকাকালীন তাঁর বিরুদ্ধে কোন ফৌজদারী মামলা দায়ের করা চলে না, এ ছাড়া তাঁকে গ্রেফতারও করা যায় না।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৫, বিএ ও বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
কে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন? [এপ্রিল, ২০২৫]
  1. বাশার আল-আসাদ
  2. হাফিজ আল-আসাদ
  3. রিসেপ তাইয়্যেপ এরদোগান
  4. আহমেদ আল-শারা
ব্যাখ্যা
সিরিয়ার প্রেসিডেন্ট: 
- সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের নেতা আহমেদ আল-শারা। 
- আবু মোহাম্মদ আল-গোলানি ছদ্মনামেও পরিচিত তিনি। 
- আহমেদ আল-শারা জানিয়েছেন, শক্তিশালী সরকার গঠনই তার মূল লক্ষ্য।
- ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার একনায়ক বাশার আল-আসাদকে উৎখাত করে বিদ্রোহী গোষ্ঠী।
- এ সময় দৃশ্যপটে আসেন গোলানি।
- নিজের ছদ্মনাম ত্যাগ করে শারা নামেই নিজের পরিচয় দিতে শুরু করেন তিনি।
- খুব অল্প সময়ের মধ্যে একজন শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

উৎস: The Daily Star বাংলা (জানুয়ারি ৩১, ২০২৫)।
৬১.
IPv4 এ প্রত্যেকটি আইপি এড্রেস কত বিটের হয়ে থাকে?
  1. ১৬ বিট
  2. ৩২ বিট
  3. ৬৪ বিট
  4. ১২৮ বিট
ব্যাখ্যা
আইপি এড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
- আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত।
- এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।

IPv4 ও IPv6:
- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4X8 বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
ইয়েন কোন দেশের মুদ্রার নাম?
  1. জাপান 
  2. চীন 
  3. রাশিয়া 
  4. ইউক্রেন 
ব্যাখ্যা
জাপানি ইয়েন (JPY):
- জাপানের মুদ্রার নাম ইয়েন (Japanese Yen)। 
- মুদ্রার কোড: JPY
- প্রতীক: ¥
- বিশ্বের শীর্ষ তিনটি সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রার একটি হল ইয়েন। 
- এশিয়ার সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রা। 
- ১৯৭১ সালে মার্কিন ডলারের বিপরীতে ১ USD = ৩০৮ JPY নির্ধারিত হয়
- ১৯৭৩ সালে স্থির বিনিময় হার বাতিল করে ভাসমান বিনিময় হার (Floating Exchange Rate) চালু করা হয়
- জাপানি ইয়েন বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উৎস: Xe Currency Encyclopedia.
৬৩.
পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. পটুয়াখালী
  2. খুলনা 
  3. ভোলা 
  4. বাগেরহাট 
ব্যাখ্যা
পায়রা সমুদ্র বন্দর:
- পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় সামুদ্রিক বন্দর।
- এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬, সমুদ্র বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ৷
- এটি আমদানী ও রপ্তানীর জন্য একটি সরকারী রুট।
- ৫ নভেম্বর জাতীয় সংসদে পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩ পাস হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৪.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
  1. ক্যানবেরা 
  2. সিডনি
  3. মেলবোর্ন
  4. পার্থ 
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া: 
- অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং পশ্চিমে ভারত মহাসাগর এবং পূর্বে দক্ষিণ প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এর রাজধানী ক্যানবেরা, যা সিডনি এবং মেলবোর্নের মতো বৃহত্তর অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া তার সমৃদ্ধ প্রকৃতি, ভৌগোলিক বৈচিত্র্য এবং কৌশলগত অবস্থানের জন্য বিশ্বে গুরুত্বপূর্ণ।
- এটি বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম দেশ। 
- মোট এলাকা: ৭,৭৪১,২২০ বর্গকিমি (২.৯৯ মিলিয়ন বর্গমাইল)
- পুরোপুরি একটি মহাদেশ দখলকারী একমাত্র দেশ
- ৬টি রাজ্য: নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। 
- অস্ট্রেলিয়া এক বিস্তীর্ণ, বিচ্ছিন্ন মহাদেশ যা অনন্য ভূপ্রকৃতি ও প্রশাসনিক কাঠামো নিয়ে গঠিত। 

উৎস: Britannica.
World Atlas.
৬৫.
WTO কবে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৯০ সালের ১ জানুয়ারি
  2. ১৯৯৫ সালের ১ জানুয়ারি
  3. ২০০১ সালের ১ জানুয়ারি
  4. ২০০৫ সালের ১ জানুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization - WTO) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক বাণিজ্যকে তদারকি ও উদারীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- এটি ১৯৯৫ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করে।
- WTO-এর পূর্বসূরি ছিল General Agreement on Tariffs and Trade (GATT), যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- মূলত এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা International Trade Organization (ITO)-এর বিকল্প হিসেবে কাজ শুরু করেছিল, তবে ITO বাস্তবায়িত হয়নি।
- GATT পাঁচ দশক ধরে বৈশ্বিক বাণিজ্য উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৮৬-১৯৯৪ সালের উরুগুয়ে রাউন্ড বাণিজ্য আলোচনার মাধ্যমে WTO গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
- WTO বৈশ্বিক বাণিজ্যের নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা পালন করে।

উৎস: Britannica.
৬৬.
বাংলাদেশের নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. ইউনিয়ন পরিষদ
  2. বিভাগীয় পরিষদ
  3. সিটি কর্পোরেশন
  4. উপজেলা পরিষদ
ব্যাখ্যা
- বিভাগীয় পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকারের প্রতিষ্ঠান নয়।

স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্বশাসন:
- স্থানীয় সরকার বলতে স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত স্বশাসনের অধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বুঝিয়ে থাকে।
- স্থানীয় সরকারের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকার কথা বলা হয়, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্বায়ত্বশাসন।
- সুতরাং স্থানীয় সরকার বলতে মূলত স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানকেই বোঝানো হয়।
- বর্তমানে নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন রয়েছে।

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
i) শহুরে স্থানীয় সরকার:
- দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে
- সিটি কর্পোরেশন ও পৌরসভা।

ii) পল্লী স্থানীয় সরকার:
- তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে
- জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।

উৎস: i) পেীরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।