পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ১৫] সাধারণ জ্ঞান পরীক্ষা - ৪ টপিক: ১. মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস, ২. বাংলাদেশের অর্থনীতি ও শিল্প-বাণিজ্য, ৩. সরকার ও রাজনৈতিক ব্যবস্থা। ৪. সুশাসন। উৎস: পৌরনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ক বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
বাংলাদেশের শেয়ার বাজার কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৫টি
  4. ১১টি
ব্যাখ্যা
স্টক এক্সচেঞ্জ:
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- বাংলাদেশের পুঁজি বাজার পরিচালনা করে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ কিমিশন বা Bangladesh Securities and Exchange Commission.
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বাংলাদেশে শেয়ার বাজার দুইটি।
• একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ।
• চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

⇒ ঢাকা স্টক এক্সচেঞ্জ:
- এটি দেশের বৃহত্তম শেয়ার বাজার।
- এটি রাজধানী ঢাকার প্রধানতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৫৪ সালে।
- কার্যক্রম শুরু করে: ১৯৫৬ সালে।

⇒ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ:
- অনুমোদন পায়: ১২ ফেব্রুয়ারি, ১৯৯৫ সালে।
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১৯৯৫ সালের ১০ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হয়।

তথ্যসূত্র- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।
.
সুশাসন দ্বারা শাসনের -
  1. বিপরীত দিক বুঝায়
  2. পরিমান বুঝায়
  3. গুণগত দিক বুঝায়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
⇒ সুশাসন দ্বারা শাসনের গুণগত দিক বুঝায়।

সুশাসন:
- সুশাসন হল রাষ্ট্র, সমাজ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা।
- সুশাসন সকলের স্বার্থই রক্ষা করার চেষ্টা করে থাকে।
- সুশাসনের নির্দিষ্ট কিছু উপাদান রয়েছে।
- সুশাসন চিহ্নিতকরণে সরকারি খাতের ব্যবস্থাপনা, উন্নয়নের জন্য আইনী কাঠামো, জবাবদিহিতা, স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহের উপর জোর দেয়া হয়।
- সুতরাং সুশাসন বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে শাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা আছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সম্পদ ও সেবা বিতরণের ফলে দরিদ্রতম ও দরিদ্র নাগরিকদের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জাতীয় সংসদে 'কাস্টিং বা নির্ণায়ক ভোট' প্রদান করে -
  1. রাষ্ট্রপতি
  2. সংসদ সদস্য
  3. চিফ হুইপ
  4. স্পিকার
ব্যাখ্যা
কাস্টিং ভোট:
- সংসদে কখনো কোন বিষয়ে দু পক্ষের হা অথবা না ভোটের সংখ্যা সমান হয় তখন স্পীকার নিজের ভোট দিয়ে সংসদের অচলাবস্থা দূর করেন।
- অর্থাৎ কোন বিলের ভোটাভুটিতে যখন পক্ষে বিপক্ষে সমান ভোট পরে, তখন স্পিকার সংসদের সভাপতি হিসেবে তার ভোট প্রয়োগ করেন।
- স্পিকারের এই ভোটকে নির্ণায়ক বা কাস্টিং ভোট বলে।
- এ ব্যতীত অন্যকোন ক্ষেত্রে স্পিকার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।
- স্পিকারের এই ভোটটিই হল 'কাস্টিং বা নির্ণায়ক ভোট'।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর তথ্য অনুযায়ী সার্বিকভাবে জিডিপি কয়টি খাত নিয়ে গঠিত?
  1. ১৯টি
  2. ২২টি
  3. ২৩টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
.
বাংলাদেশ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৮ সালে
ব্যাখ্যা
একনেক:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)
- এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সাল।
- চেয়ারম্যান বা প্রধান: প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি: অর্থমন্ত্রী।
- সদস্য: পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
.
নির্বাচন কমিশনের কাজ -
  1. ভোটার তালিকা প্রণয়ন
  2. নির্বাচনী এলাকা নির্ধারণ
  3. ভোটার তালিকা সংশোধন
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
নির্বাচন কমিশনের কাজ:
- রাষ্ট্রপতি, সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করবে।
- ভোটার তালিকা প্রণয়ন।
- নির্বাচনী এলাকা নির্ধারণ করবে।
- ভোটার তালিকা সংশোধন।
- নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ে বিধান প্রণয়ন করতে পারবে।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশে প্রথমবারের মতো এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে -
  1. আইএফআইসি ব্যাংক পিএলসি
  2. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
  3. সিটি ব্যাংক পিএলসি
  4. ব্যাংক এশিয়া পিএলসি
ব্যাখ্যা
এজেন্ট ব্যাংকিং:
- ব্যাংকের এজেন্ট ব্যাংকের প্রতিনিধি হয়ে যে সব প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকিং সেবা দিয়ে থাকে তাকে এজেন্ট ব্যাংক বলা হয়।
- এজেন্ট ব্যাংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে।
- বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত নীতিমালা জারি হয়: ৯ ডিসেম্বর, ২০১৩ সাল।
- বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়: ১৭ জানুয়ারি, ২০১৪ সাল।
- দেশে প্রথম এজেন্ট ব্যাংক চালু করে: ব্যাংক এশিয়া পিএলসি।
- যে কারণে ১৭ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পরিচিতি পেয়েছে।
- প্রথম এজেন্ট আউটলেট: জৈনসার ইউনিয়ন, মুন্সীগঞ্জ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
.
প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় -
  1. পূর্ব-জার্মানি
  2. বেলজিয়াম
  3. পোল্যান্ড
  4. বেলারুশ
ব্যাখ্যা
স্বীকৃতি দানকারী দেশ:
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৮ জুলাই ১৯৭২ সালে।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।
- এশিয়ার বাইরে প্রথম দেশ বা প্রথম ইউরোপীয় দেশ হিসেবে - ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ২৫ মে ১৯৭২।

তথ্যসূত্র - পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান), প্রথম আলো।
.
দেশের প্রধান সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
  1. পশুর নদীর মোহনায়
  2. মংলা নদীর মোহনায়
  3. নাফ নদীর মোহনায়
  4. কর্ণফুলী নদীর মোহনায়
ব্যাখ্যা
সমুদ্র বন্দর:
- বাংলাদেশে সমুদ্র বন্দরের সংখ্যা ৩টি।

• বন্দরসমূহ:

⇒ চট্টগ্রাম সমুদ্র বন্দর:
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত।
- এটি বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।

⇒ মংলা সমুদ্র বন্দর:
- মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলায় অবস্থিত।
- এটা দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর।
- প্রতিষ্ঠিত হয়: ১ ডিসেম্বর, ১৯৫০ সাল।
- এটি পশুর নদী ও মংলা নদীর সংযোগস্থলে অবস্থিত।

⇒ পায়রা গভীর সমুদ্র বন্দর:
- বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর 'পায়রা বন্দর' পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত।
- এটি বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১০.
সুশাসনের পথে অন্তরায় শাসন ক্ষমতার -
  1. গণতন্ত্রায়ন
  2. কেন্দ্রীকরণ
  3. বিকেন্দ্রীকরণ
  4. কোনটিই না
ব্যাখ্যা
⇒ সুশাসনের পথে অন্তরায় শাসন ক্ষমতার কেন্দ্রীকরণ।

সুশাসন প্রতিষ্ঠা:
- দুর্নীতিই সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়।
- দুর্নীতি ছাড়াও আমলাতন্ত্রের প্রকোপ ও আইনের শাসন চর্চায় নানাবিধ দুর্বলতা সুশাসনের প্রতিবন্ধকতা তৈরি করছে।দুর্নীতির ব্যাধি আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা ও প্রশাসনকেও আক্রান্ত করেছে।
- এছাড়া রাজনৈতিক অঙ্গনের একটি অংশের মধ্যেও দুর্নীতির সংস্কৃতি ছড়িয়ে পড়েছে বলে মনে করেন অনেক গবেষক ও বিশ্লেষক।
- দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়ার কারণে মানবাধিকার সংরক্ষণ, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা, অসাম্যের মাত্রা কমানোর চ্যালেঞ্জগুলো প্রকট হয়ে উঠেছে।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
কত বছরের জন্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে?
  1. ২৫ বছর
  2. ৫০ বছর
  3. ৭৫ বছর
  4. ১০০ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ ডেল্টা প্ল্যান:
- ডেল্টা প্ল্যান ২১০০ বা ব-দ্বীপ পরিকল্পনা দেশের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা।
- ১০০ বছরের জন্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে।
- এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে সহায়তা করছে: নেদারল্যান্ডস।
- পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়: ৪ সেপ্টেম্বর, ২০১৮ সালে।
- পরিকল্পনা অনুমোদন দেয়: জাতীয় অর্থনৈতিক পরিষদ।
- ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে দেশের আটটি হাইড্রোলজিক্যাল অঞ্চলকে ভিত্তি হিসেবে ব্যবহার করে প্রতিটি অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির মাত্রার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে।
- একই ধরণের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির সম্মুখীন জেলাসমূহকে একেকটি গ্রুপের আওতায় আনা হয়েছে যাকে "হটস্পট" (পানি ও জলবায়ু উদ্ভূত প্রায় অভিন্ন সমস্যাবহুল অঞ্চল) হিসেবে অভিহিত করা হয়েছে।
- দুর্যোগ ঝুঁকিপ্রবণ ৬টি হটস্পট।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
১২.
সুশাসনের জন্য প্রয়োজন হচ্ছে, সরকারের কর্মকান্ডের -
  1. স্বচছতা বৃদ্ধি
  2. আইনের শাসন
  3. জবাবদিহিতা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
সুশাসন:
- সুশাসন প্রত্যেক নাগরিকেরই কামনা।
- এর মাধ্যমের নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়।
- সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি অনেকগুলো শর্তের উপর নির্ভরশীল।

⇒ সুশাসন প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করে -
• স্বচছতা বৃদ্ধি
• সরকারের কাজ-কর্মে জবাবদিহিতা,
• আইনের শাসন,
• সম্পদের সুষ্ঠু বন্টন,
• বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
দেশের প্রথম সার কারখানা প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৫৯ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬৫ সালে
ব্যাখ্যা
সার কারখানা:
- ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ (ফেঞ্চুগঞ্জ সার কারখানা)।
- দেশের প্রথম ও সর্ববৃহৎ সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- কারখানাটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের অবস্থিত।
- ফেঞ্চুগঞ্জ উপজেলা হতে প্রায় ০৫ কিলোমিটার দক্ষিণে সিলেট-মৌলভীবাজার হাইওয়ে রোডের পূর্ব দিকে হাইওয়ে রোড হতে ০১ কিলোমিটার দূরে অবস্থিত।

তথ্যসূত্র- সিলেট জেলার অফিসিয়াল ওয়েবসাইট।
১৪.
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি মোবাইল ব্যাংকিং সেবা 'রকেট' চালু করে কত সালে?
  1. ২০০৮ সালে
  2. ২০১১ সালে
  3. ২০১৩ সালে
  4. ২০১৫ সালে
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং:
- মোবাইল ব্যাংকিং বলতে মূলত মোবাইল টেলিযোগাযোগ ডিভাইসের সাহায্যে ব্যাংকিং ও আর্থিক সুবিধাকে বোঝায়।
- অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সব কার্যক্রম মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার সুবিধাই হচ্ছে মোবাইল ব্যাংকিং।
- শুরুতে মোবাইল ব্যাংকিং সাধারণত এসএমএসের মাধ্যমে করা হতো।
- বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।
- বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়: ৩১শে মার্চ, ২০১১ সালে।
- প্রথম মোবাইল ব্যাংকিং সেবার নাম: রকেট।

তথ্যসূত্র - ডাচ-বাংলা ব্যাংক ওয়েবসাইট।
১৫.
সংবিধান অনুসারে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান -
  1. প্রধানমন্ত্রী
  2. প্রধান বিচারপতি
  3. রাষ্ট্রপতি
  4. স্পিকার
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে:

রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান:
- প্রধানমন্ত্রী।
- প্রধান বিচারপতি।
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ।
- স্পিকার।
- ডেপুটি স্পিকার।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান।