পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
GK - 1: Bangladesh and International Affairs (Recent Information, National and International Issues, Freedom Fight and Other History, etc.)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Who is the winner of the Booker Prize 2023?
  1. ক) Lucas Rezneveld
  2. খ) Marion Pashman
  3. গ) Georgi Gospodinov
  4. ঘ) Jokha Alharthi
ব্যাখ্যা
• আন্তর্জাতিক বুকার পুরস্কার:  
- প্রতিবছর যেকোনো ভাষায় লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে যেগুলো ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশ পায়, তেমন একটি বইকে দেওয়া হয় এ পুরস্কার। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, যা সমান দুই ভাগে ভাগ করে বিজয়ী বইয়ের লেখক ও অনুবাদককে প্রদান করা হয়। 

• আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩:   
- ২৩ মে ২০২৩ ঘোষণা করা হয় ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার।
⇒ Time Shelter উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।
- প্রথম বুলগেরিয়ান হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন। 
- Time Shelter উপন্যাসটি বুলগেরিয়ান ভাষায় লিখিত উপন্যাসের ইংরেজি অনুবাদ।  
- স্মৃতিকাতরতা ও বিদ্রূপের আবরণে মোড়ানো এ উপন্যাসে একই সঙ্গে সমসাময়িক ও দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে বলে জানিয়েছেন বিচারকদের সভাপতি লায়লা সিলিমানি। 

সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট- ২৮ মে, ২০২৩,  লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুন ২০২৩।
.
Who is the newly elected president of Bangladesh?
  1. ক) Mohammad Abdul Hamid
  2. খ) Mohammed Shahabuddin
  3. গ) Shirin Sharmin Chaudhury
  4. ঘ) Sheikh Hasina
ব্যাখ্যা
• ২২তম রাষ্ট্রপতি:
- বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন - মো. সাহাবুদ্দিন।
- ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন - ২৪ এপ্রিল, ২০২৩। 
- দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
- ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করা মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা।
- ২০০৬ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান।
- ব্যক্তিজীবনে তিনি সাহাবুদ্দিন চুপ্পু নামেই বেশি পরিচিত৷
- পেশায় আইনজীবী মো. সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারে যোগ দেন।
- বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন৷

সূত্র: প্রথম আলো নিউজ।
.
Who was the founder and first emperor of the Mughal Empire?
  1. ক) Jahangir
  2. খ) Babar
  3. গ) Akbar
  4. ঘ) Humayun
ব্যাখ্যা
• জহির উদ্দিন মুহম্মদ বাবর এদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন।
- তারপর দীর্ঘ পনের বছর পর বাবরের পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসন দখল করেন।
- ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে জালাল উদ্দিন মুহাম্মদ আকবর নাম ধারণ করে দিল্লির মোগল সিংহাসনে আরোহণ করেন।
- ১৬০৫ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর পর যুবরাজ সেলিম ‘নুরউদ্দীন মুহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী' উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। 
- মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন 'জহির উদ্দিন মুহম্মদ বাবর'।
- মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তার আত্মজীবনী লিখেছিলেন যার শিরোনাম ছিল তুজুক-ই-বাবরী।
- এতে তাঁর সংঘটিত যুদ্ধের বর্ণনা রয়েছে।

উৎস: ইতিহাস ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও  BBC বাংলা।
.
Which organization won the 'UNESCO-Bangabandhu International Award' in 2023?
  1. ক) Music Crossroads
  2. খ) MoTIV
  3. গ) Save The Music
  4. ঘ) Broadcast Music
ব্যাখ্যা
• ইউনেস্কো- বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার:  
- জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (UNESCO) শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতিসহ স্বীয় অধিক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে।
- এর মধ্যে অন্যতম বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার।
- বাংলাদেশের কোনো ব্যক্তির নামে UNESCO প্রবর্তিত এটাই প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার।
- উল্লেখ্য দুই বছর পরপর দেওয়া হয় এ পুরস্কার।

- ২০২৩ সালে এ পুরস্কার লাভ করে জিম্বাবুয়ের প্রতিষ্ঠান ‘মিউজিক ক্রসরোডস’। 
- ৬ জুন ২০২৩ ইউনেস্কো সদর দপ্তরে বিজয়ী প্রতিষ্ঠান 'মিউজিক ক্রসরোডস'-এর প্রতিনিধি মেলোডি জাম্বুকোর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
.
The language Movement of 21 February, 1952, fell which day?
  1. ক) Friday
  2. খ) Thursday
  3. গ) Sunday
  4. ঘ) Saturday
ব্যাখ্যা
• ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ৮ ফাল্গুন (বৃহষ্পতিবার), ১৩৫৮ বঙ্গাব্দ।
- একুশে ফেব্রুয়ারির শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা একটি শহীদ মিনার নির্মাণ করেন (২৩ ফেব্রুয়ারি)। 
- শহীদ শফিউরের পিতা ২৪ তারিখে শহীদ মিনার উদ্বোধন করেন।
- ২৬ ফেব্রুয়ারি পুলিশ সেই মিনারটি ভেঙ্গে ফেলে।
-  ভাষা আন্দোলনের অনুপ্রেরণা আমাদের মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা। 
- ভাষা আন্দোলন থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে।
- ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। 
- এই স্বীকৃতি ভাষা আন্দোলনের গুরুত্ব বৃদ্ধি করেছে এবং বাংলা ভাষার মর্যাদা বাড়িয়েছে। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which country welcomes the highest number of refugees in Europe?
  1. ক) Germany
  2. খ) Turkey
  3. গ) France
  4. ঘ) Belgium
ব্যাখ্যা
• তুরস্ক সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে।
- কলম্বিয়া শরণার্থী গ্রহণে ২য় অবস্থানে আছে। 
- তুরষ্ক (3.7 মিলিয়ন), 
- কলম্বিয়া (2.5 মিলিয়ন), 
- জার্মানি (২.২ মিলিয়ন), 
- পাকিস্তান (1.5 মিলিয়ন), 
- উগান্ডা (1.5 মিলিয়ন), 

সূত্র: UNHCR ওয়েবসাইট।
.
The number of countries that adopted Euro as their currency until now are -
  1. ক) 18
  2. খ) 20
  3. গ) 19
  4. ঘ) 21
ব্যাখ্যা
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- সম্প্রতি ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।

উৎস: EU-এর ওয়েবসাইট।
.
The Concert for Bangladesh was held in -
  1. ক) Paris
  2. খ) London
  3. গ) New York
  4. ঘ) Washington
ব্যাখ্যা
১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়।
- এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।
- কনসার্ট ফর বাংলাদেশের মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর।
- এই অনুষ্ঠানে মার্কিন ব্যান্ডদল বিটলস পারফর্ম করে।
- এতে জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ অংশগ্রহণ করেন।
- বাংলাদেশর আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।

সূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট ও দৈনিক জনকণ্ঠ। 
.
On which date did Bangladesh Bank announce the monetary policy for the period 'July-December' 23?
  1. ক) 18 June
  2. খ) 11 June
  3. গ) 15 June
  4. ঘ) 9 June
ব্যাখ্যা
• ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ডিসেম্বর-২৩) প্রথমার্ধের জন্য বিগত ১৮ জুন-২০২৩ মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- ঘোষিত মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামগ্রিক মার্কেট ইকোনমিক স্থিতিশীলতার মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে।
-  মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রেপো হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে, এতে এই হার ৬ শতাংশ থেকে বেড়ে হবে ৬ দশমিক ৫০ শতাংশ, সেই সঙ্গে রিভার্স রেপো হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।
- ব্যাংক ঋণে বেঁধে দেওয়া ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। অস্থির ডলারের বাজার সুস্থির করতে টাকা-ডলারের বিনিময় হারও বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১০.
Which among the following European merchants came first to Bengal?
  1. ক) Dutch
  2. খ) English
  3. গ) French
  4. ঘ) Portuguese
ব্যাখ্যা
• পর্তুগিজ:
- পর্তুগিজ ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে।
- ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন।
- এরপর থেকে বিভিন্ন ইউরোপীয় শক্তি বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে পাড়ি জমাতে শুরু করে।
- পর্তুগিজরা ভারতের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি গড়ে তোলে।
- কিন্তু অন্যান্য ইউরোপীয় শক্তিসমূহের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে পতুর্গিজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।  
১১.
Which country is the 2nd highest emitter of CO2?
  1. ক) China
  2. খ) USA
  3. গ) Japan
  4. ঘ) India
ব্যাখ্যা
• বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ - চীন।
- ২য় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ - যুক্তরাষ্ট্র। 
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড় একটি কারণ অধিক পরিমাণে কার্বন নিঃসরণ।
- এর জন্য শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করেন সংশ্লিষ্টরা।

- বিভিন্ন গবেষণায়ও এর সত্যতা মিলেছে।
- ইউরোপীয় কমিশনের (ইসি) জয়েন্ট রিসার্চ সেন্টার ও পিবিএল নেদারল্যান্ডস এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট এজেন্সির এক যৌথ গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪০ শতাংশের জন্য দায়ী।
- একই সঙ্গে কার্বন নিঃসরণে চীন-যুক্তরাষ্ট্রের পাশাপাশি এশিয়া ও ইউরোপের বড় অর্থনীতির দেশগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে।

- বর্তমান বিশ্বে কার্বন নির্গমনকারী শীর্ষ ১০টি দেশ হল:
১. চীন, 
২. যুক্তরাষ্ট্র,
৩. ইন্ডিয়া,
৪. রাশিয়া,
৫. জাপান,
৬. জার্মান,
৭. কানাডা,
৮. ইরান,
৯. দক্ষিণ কোরিয়া,
১০. ইন্দোনেশিয়া।

সূত্র: worldometer and Investopedia.
১২.
What is the literacy rate of Bangladesh according to Population and Housing Census 2022?
  1. ক) 73.66%
  2. খ) 74.66%
  3. গ) 75.66%
  4. ঘ) 76.66%
ব্যাখ্যা
• জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুসারে,
- বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
- পুরুষ-নারীর অনুপাত ৯৮ : ১০০।
- জনসংখ্যার ঘনত্ব ১১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)।
- সাক্ষরতার হার ৭৪.৬৬%। 
- বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট ৫০ টি। 

উৎস: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
১৩.
Md. Abdul Rouf Talukder is ________ the Governor of Bangladesh Bank.
  1. ক) 11th
  2. খ) 12th
  3. গ) 13th
  4. ঘ) 10th
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর আবদুর রউফ তালুকদার। 
- রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
- দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। তবে পাবলিক ফাইন্যান্স এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিশেষত্বের কারণে তার কর্মজীবনের বেশির ভাগ সময়ই কেটেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে।
- বিসিএস ৮৫ ব্যাচের আব্দুর রউফ তালুকদারকে ২০১৮ সালের ১৭ জুলাই অর্থ সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। 
-  ২০২১ সালে ‘ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড’ পান আব্দুর রউফ তালুকদার।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১৪.
Who is the first Heat officer in Asia?
  1. ক) Eleni Myrivili
  2. খ) Deepti Aggarwal
  3. গ) Bushra Afreen
  4. ঘ) Adeeba Ahmed
ব্যাখ্যা
• ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।
- এই চুক্তির ফলে সিটি করপোরেশন এবং প্রতিষ্ঠানটি যৌথভাবে কাজ করবে।
- এ কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ দেয়া হয়েছে।
- জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা কমানোর উদ্দেশ্য চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়।
- একজন চিফ হিট অফিসারের কাজ হলো, শহরের নাগরিকদের চরম তাপমাত্রা থেকে সুরক্ষিত রাখার জন্য সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া।
- এর অংশ হিসেবে তাঁর কাজের আওতায় আরও আছে তাপমাত্রা কমানোর জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা তৈরি ও সমন্বয় করা এবং তাপমাত্রার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী নানা ঝুঁকি হ্রাসের জন্য নানা প্রকল্প বাস্তবায়ন করা।
- এসবের মাঝে আছে বৃক্ষরোপণ, ছায়াযুক্ত স্থান বাড়ানো, সবার সময় কাটানোর মতো শীতাতপ নিয়ন্ত্রিত স্থান বাড়ানো এবং তাপ নিয়ন্ত্রণ ও তাপজনিত রোগের চিকিৎসাবিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করা।

সূত্র: প্রথম আলো।
১৫.
From which country has the highest expatriate income in Bangladesh in the financial year 2022-23?
  1. ক) United Kingdom
  2. খ) Saudi Arabia
  3. গ) United States
  4. ঘ) Canada
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে ৩৫২ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
- আর সৌদি আরব থেকে প্রবাসী আয় এসেছে ৩৭৬ কোটি ৫২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
- আগের বছরের চেয়ে দুই দেশের প্রবাসী আয় বেড়েছে। 
- ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে।
- দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে। 

সূত্র: প্রথম আলো ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার। 
১৬.
Who is the 14th president of the World Bank?
  1. ক) David R. Malpass
  2. খ) Jim Yong Kim
  3. গ) Ajay Banga
  4. ঘ) Kristalina Georgieva
ব্যাখ্যা
• বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা।
- বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদে তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।
- ৩ মে ২০২৩, বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ অজয় বাঙ্গাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে।
- অজয় বাঙ্গা ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হয়েছেন।

সূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট ও প্রথম আলো। 
১৭.
Who has finalized the policy of setting up a digital bank in the country?
  1. ক) Ministry of Finance
  2. খ) Ministry of Planning
  3. গ) Ministry of Commerce
  4. ঘ) Bangladesh Bank
ব্যাখ্যা
• দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গত সপ্তাহে ডিজিটাল ব্যাংক গঠনের নীতিমালা অনুমোদন করেছে।
- এই ব্যাংকের কোনো শাখা, উপশাখা, এটিএম বুথ বা কোনো স্থাপনা থাকবে না।
- মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করেই গ্রাহকদের ব্যাংক সেবা দেওয়া হবে।
- এটি গঠনে প্রয়োজন হবে ১২৫ কোটি টাকা, পরিচালক হতে লাগবে কমপক্ষে ৫০ লাখ টাকা।
- কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক এখন নীতিমালা অনুযায়ী এই ব্যাংক গঠনের প্রস্তাব আহ্বান করলে আগ্রহীরা আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।
- এরপর যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে।
- ব্যাংক কোম্পানি আইন ও নীতিমালা অনুযায়ী চলবে এই ব্যাংক।

সূত্র: দৈনিক ইত্তেফাক। 
১৮.
Who was appointed as the first woman commissioner in the Anti-Corruption Commission (ACC)?
  1. ক) Kamrun Nahar
  2. খ) Asia Khatun
  3. গ) Hasina Haque
  4. ঘ) Hasina Haque
ব্যাখ্যা
• সাবেক সচিব মোছাঃ আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ দিয়ে ১৩ জুন ২০২৩ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
- তিনি ০২ জুলাই ২০২৩ তারিখে কমিশনার পদে যোগদান করেন।
- উল্লেখ্য, ০১ জুলাই ২০২৩ তারিখে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়।
- মোছাঃ আছিয়া খাতুন তার স্থলাভিষিক্ত হলেন।

সূত্র: দুর্নীতি দমন কমিশন। 
১৯.
Bangladesh signed a deal with Qatar to import liquefied natural gas (ING) for __________
  1. ক) 15 years
  2. খ) 10 years
  3. গ) 18 years
  4. ঘ) 11 years
ব্যাখ্যা
• তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে কাতারের সঙ্গে ১৫ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- চুক্তিটি কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির আওতায় ২০২৬ থেকে ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে কাতার। 
- চুক্তিতে বাংলাদেশের পক্ষে পেট্টোবাংলার চেয়ারম্যান জনেন্দ নাথ সরকার এবং কাতার এনার্জি ট্রেডিংয়ের পক্ষে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আহমাদ আল হোসাইনি স্বাক্ষর করেন।

সূত্র: দৈনিক সমকাল।