পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

পরীক্ষাবার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]তারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
Exam - 8 The Specific Relief Act, 1877: Test-1 Topic: Section 1-30 • Preliminary • Recovering possession of property • The specific performance of contracts
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
The Specific Relief Act, -এর অধীনে "obligation" বলতে কী বোঝায়?
  1. নৈতিক দায়িত্ব
  2. স্বেচ্ছাসেবী দায়িত্ব
  3. শুধুমাত্র চুক্তিভিত্তিক দায়িত্ব
  4. আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি দায়িত্ব
ব্যাখ্যা
→ উল্লিখিত প্রশ্নের সঠিক উত্তর: আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি দায়িত্ব। 

→ সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা ৩ এর বিধান: ব্যাখ্যামূলক ধারা: এই আইনের উদ্দেশ্যে, যদি বিষয়বস্তু বা প্রসঙ্গের সাথে সাংঘর্ষিক কিছু না থাকে, তাহলে "দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা" বলতে আইনের দ্বারা বলবৎযোগ্য প্রতিটি দায়িত্বকে অন্তর্ভুক্ত করা হবে।
------------- 
→ The Specific Relief Act, section- 3. Interpretation-clause: In this Act, unless there be something repugnant in the subject or context,- "obligation" includes every duty enforceable by law.
.
The Specific Relief Act, 1877-এর অধীনে স্পেসিফিক রিলিফ (Specific Relief) কখন দেওয়া যায় না?
  1. যখন চুক্তি ভঙ্গ হয়
  2. যখন ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়
  3. যখন ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়
  4. যখন সম্পত্তির দখল ফেরত দেওয়া হয়
ব্যাখ্যা
⇒ The Specific Relief Act, 1877-এর অধীনে সুনির্দিষ্ট প্রতিকার (Specific Relief) দেওয়ার মূল উদ্দেশ্য হলো, ক্ষতিপূরণ (Compensation) যদি কোনো চুক্তি ভঙ্গের জন্য পর্যাপ্ত সমাধান না হয়, তবে আদালত চুক্তির স্পেসিফিক পারফরম্যান্স (Specific Performance) বা নির্দিষ্ট কাজ সম্পাদনের আদেশ দিতে পারে। তবে কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় না।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার মূলত তখনই প্রদান করা হয় যখন শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। যদি ক্ষতিপূরণ যথেষ্ট হয় এবং মামলার পক্ষ সেই ক্ষতিপূরণে ন্যায়বিচার পেতে পারে, তাহলে স্পেসিফিক রিলিফ বা সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় না।

উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি চুক্তি লঙ্ঘন করে এবং ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থের মাধ্যমে যথাযথ প্রতিকার (adequate compensation) পেতে পারে, তাহলে Specific Performance বা Injunction-এর মতো স্পেসিফিক রিলিফ দেওয়া হবে না।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫ ধারা মতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ৫ ভাবে যথা-
(ক) সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে;
(খ) কোন কাজ করতে বাধ্য এমন কোন পক্ষকে ঐ কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে; অথবা
(ঙ) রিসিভার নিয়োগের মাধ্যমে।

যদিও ৫ এর (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে ক্ষতিপূরণমূলক প্রতিকার মঞ্জুর করা যায় কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় না।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫(ঘ) ধারার বিধান অনুযায়ী আদলত ক্ষতিপূরণ ব্যতীত অন্য কোনভাবে পক্ষসমূহের অধিকার নির্ধারণ এবং ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। অর্থাৎ ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারেনা। সুতরাং আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার নয়।
-----------------
⇒ Section 5 Specific relief how given: Specific relief is given-
(a) by taking possession of certain property and delivering it to a claimant;
(b) by ordering a party to do the very act which he is under an obligation to do;
(c) by preventing a party from doing that which he is under an obligation not to do;
(d) by determining and declaring the rights of parties otherwise than by an award of compensation; or
(e) by appointing a receiver.
.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৮ ধারা অনুসারে, যদি বিক্রেতা বিক্রয় বা ইজারা দেওয়ার পর সম্পত্তিতে কোন স্বত্ব অর্জন করে, তাহলে ক্রেতা কী করতে পারে?
  1. চুক্তি বাতিল করতে পারে
  2. বিক্রেতাকে ক্ষতিপূরণ দিতে হবে
  3. বিক্রেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে
  4. বিক্রেতাকে উক্ত স্বত্ব অনুযায়ী চুক্তি সম্পাদনে বাধ্য করতে পারে
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৮ ধারার বিধান: ত্রুটিপূর্ণ স্বত্বসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার:
- যেখানে এক ব্যক্তি এমন নির্দিষ্ট সম্পত্তি বিক্রয় বা ভাড়া প্রদানের চুক্তিতে আবদ্ধ হয়, যাতে তার শুধুমাত্র ত্রুটিপূর্ণ স্বত্ব রয়েছে, সেখানে ক্রেতা বা ইজারাদারের (যদি না এই অধ্যায়ে অন্যভাবে বিধান প্রদান করা হয়) নিম্নোক্ত অধিকার রয়েছে:
(ক) যদি বিক্রেতা অথবা ইজারাদাতা বিক্রয় বা ইজারা প্রদানের পরপরই সম্পত্তিতে কোন স্বত্ব অর্জন করে, তবে ক্রেতা বা ইজারাদার তাকে তেমন স্বত্বের জন্য চুক্তি পালন করতে বাধ্য করতে পারে;
(খ) যেখানে স্বত্ব বৈধ করার জন্য অন্যান্য ব্যক্তিদের সম্মতি প্রয়োজন হয় এবং তারা বিক্রেতা বা ইজারাদাতার অনুরোধে তা করতে বাধ্য, সেখানে ক্রেতা বা ইজারাদার তাকে তেমন সম্মতি সংগ্রহ করতে বাধ্য করতে পারে;
(গ) যেখানে বিক্রেতা দায়হীন সম্পত্তি বিক্রয়ের কথা প্রকাশ্যে ব্যক্ত করে কিন্তু বাস্তবে সম্পত্তি এমন পরিমাণ অর্থের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে যা ক্রয়মূল্যকে অতিক্রম করে না এবং কার্যত বিক্রেতার শুধু তা মুক্ত রাখার অধিকার রয়েছে সেখানে ক্রেতা তাকে তা বন্ধকমুক্ত করতে এবং বন্ধকগ্রহীতার নিকট হতে হস্তান্তর অর্জন করতে বাধ্য করতে পারে;
(ঘ) যেখানে বিক্রেতা বা ইজারাদাতা চুক্তির সুনির্দিষ্ট সম্পাদনের জন্য মামলা দায়ের করে এবং মামলা তার ত্রুটিপূর্ণ স্বত্বের অজুহাতে খারিজ হয়ে যায়, সেখানে প্রতিবাদীর অধিকার রয়েছে, সুদসহ জমাকৃত অর্থ (যদি জমা করে থাকে) এবং মামলার খরচ ফেরত পাবার এবং তেমন জমাকৃত অর্থ সুদ ও খরচের জন্য বিক্রেতা বা ইজারাদার যে জমি বিক্রয় বা ইজারা দিতে সম্মত তাতে বিক্রেতা বা ইজারাদাতার স্বত্বের উপর পূর্বস্বত্ব অধিকার থাকবে।
-------------------
⇒ The Specific Relief Act, 1877 - Section 18. Purchaser's rights against vendor with imperfect title:
Where a person contracts to sell or let certain property, having only an imperfect title thereto, the purchaser or lessee (except as otherwise provide by this Chapter) has the following rights:- 
(a) if the vendor or lessor has subsequently to the sale or lease acquired any interest in the property, the purchaser or lessee may compel him to make good the contract out of such interest; 
(b) where the concurrence of other persons is necessary to validate the title, and they are bound to convey at the vendor's or lessor's request, the purchaser or lessee may compel him to procure such concurrence; 
(c) where the vendor professes to sell unincumbered property, but the property is mortgaged for an amount not exceeding the purchase-money, and the vendor has in fact only a right to redeem it, the purchaser may compel him to redeem the mortgage and to obtain a conveyance from the mortgagee ; 
(d) where the vendor or lessor sues for specific performance of the contract, and the suit is dismissed on the ground of his imperfect title, the defendant has a right to a return of his deposit (if any) with interest thereon, to his costs of the suit, and to a lien for such deposit, interest and costs on the interest of the vendor or lessor in the property agreed to be sold or let.

.
নিচের কোনটি পদ্ধতিগত আইন নয়?
  1. তামাদি আইন
  2. সুনির্দিষ্ট প্রতিকার আইন
  3. ফৌজদারি কার্যবিধি
  4. দেওয়ানী কার্যবিধি
ব্যাখ্যা
→ উল্লিখিত প্রশ্ন অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইন পদ্ধতিগত আইন নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন হল তত্ত্বগত বা মৌলিক আইন [Substantive Law]।

- যে আইন কোন অধিকারকে সংজ্ঞায়িত করে, সৃষ্টি করে এবং অর্পণ করে বা কোন শাস্তিকে সংজ্ঞায়িত করে এবং দায় আরোপ করে সেই আইনকে তত্ত্বগত বা মৌলিক আইন [Substantive Law] বলে।
-যেমন: সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি ইত্যাদি। দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে, উক্ত অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে। এই কারণে এটা তত্ত্বগত আইন।

- যে আইনে কোন মোকদ্দমা বা মামলার বিচার করার পদ্ধতি অর্থাৎ মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা পর্যন্ত যে সকল আইনি প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করে বিচার করতে হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতি বা নিয়ম যে আইনে উল্লেখ থাকে সেই নিয়ম সংশ্লিষ্ট আইনকে পদ্ধতিগত আইন [Procedural Law or Adjective Law) বলে।
- যেমন: ফৌজদারি কার্যবিধি, দেওয়ানী কার্যবিধি, তামাদি আইন ইত্যাদি।
- Procedural Law এবং Adjective Law উভয় পদ্ধতিগত আইন বোঝাতে ব্যবহার করা হয়।
.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় নিরোধমূলক প্রতিকারের (Preventive Relief) বিধান আছে?
  1. Section 5(a)
  2. Section 5(b)
  3. Section 5(c)
  4. Section 5(d)
ব্যাখ্যা
⇒ সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারামতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন মোট ৫ প্রকার সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়, যার মধ্যে ৪টি আদেশাত্মক প্রতিকার এবং ১টি নিষেধাত্মক বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার (Preventive Relief)।
⇒ ৫ ধারার ক, খ, ঘ এবং ও অনুচ্ছেদের ৪টি প্রতিকার হলো আদেশাত্মক প্রতিকার।
অন্যদিকে ৫ ধারার (গ) অনুচ্ছেদের প্রতিকারটি নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার (Preventive Relief)।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারা অনুযায়ী ৫ ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয।
যথা-
(ক) সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে;
(খ) কোন কাজ করতে বাধ্য এমন কোন পক্ষকে ঐ কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে; অথবা
(ঙ) রিসিভার নিয়োগের মাধ্যমে।
---------------
⇒ The Specific Relief Act, 1877 - Section 5 Specific relief how given:
Specific relief is given-
(a) by taking possession of certain property and delivering it to a claimant;
(b) by ordering a party to do the very act which he is under an obligation to do;
(c) by preventing a party from doing that which he is under an obligation not to do;
(d) by determining and declaring the rights of parties otherwise than by an award of compensation; or
(e) by appointing a receiver.
.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় চুক্তির সম্পাদনযোগ্য বৃহত্তর অংশ কার্যকর করা এবং বাকী অংশের জন্য ক্ষতিপূরণ প্রদান করার বিধান আছে?
  1. ১৪
  2. ১৫
  3. ১৬
  4. ১৭
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৪ ধারামতে- কোন চুক্তির অসম্পাদিত অংশ ছোট হলে, আদালত ঐ চুক্তির সম্পাদনযোগ্য বৃহত্তর অংশের জন্য সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ এবং বাকী অসম্পাদিত অংশের জন্য ক্ষতিপূরণের আদেশ দিতে পারে।
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৪ ধারার বিধান: কোন চুক্তির যদি দুটো অংশ থাকে, যার মধ্যে একটা বৃহত্তর, অন্যটা ক্ষুদ্রতর এবং চুক্তিভুক্ত এক পক্ষ যদি বৃহত্তর অংশটুকু পালন করতে সমর্থ হয় এবং ক্ষুদ্রতর অংশটি অর্থের দ্বারা ক্ষতিপূরণযোগ্য হয়; তাহলে আদালত চুক্তিভুক্ত যে কোন এক পক্ষের মামলা দায়েরক্রমে বৃহত্তর অংশটি সুনির্দিষ্টভাবে সম্পাদনের, এবং ক্ষুদ্রতর অংশটির জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবেন।
--------------
⇒ The Specific Relief Act, 1877, Section 14: Specific performance of part of contract where part unperformed is small:
Where a party to a contract is unable to perform the whole of his part of it, but the part which must be left unperformed bears only a small proportion to the whole in value, and admits of compensation in money, the Court may, at the suit of either party, direct the specific performance of so much of the contract as can be performed, and award compensation in money for the deficiency.
.
সুনির্দিষ্ট প্রতিকার কী ধরনের প্রতিকার?
  1. এটি একটি ফৌজদারি প্রতিকার
  2. এটি সাধারণ ক্ষতিপূরণের প্রতিকার
  3. এটি শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণের প্রতিকার
  4. এটি আদালত কর্তৃক প্রদত্ত বিশেষ দেওয়ানী প্রতিকার
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার বা Specific Relief বলতে ঐ সকল প্রতিকারকে বোঝায়, যা কোন ক্ষতিগ্রস্ত পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী সুনির্দিষ্টভাবে পাওয়ার অধিকারী। 
⇒ আর্থিক ক্ষতিপূরণ অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত ও অনাকাঙ্ক্ষিত প্রতিকার হিসেবে প্রতীয়মান হতে পারে। এক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কাজ করার নির্দেশ দিয়ে যে প্রতিকার মঞ্জুর করে তাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে।
⇒ অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার বলতে একটি বিশেষ ধরনের আইনগত প্রতিকারকে (Legal redress) বুঝায় যা অন্যান্য প্রতিকার থেকে ভিন্ন।
-এই জন্য বলতে পারি যে সুনির্দিষ্ট প্রতিকার বলতে আদালত কর্তৃক প্রদত্ত বিশেষ ধরনের প্রতিকারকে বুঝায়।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫ ধারা মতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ৫ ভাবে যথা-
(ক) সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে;
(খ) কোন কাজ করতে বাধ্য এমন কোন পক্ষকে ঐ কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে; অথবা
(ঙ) তত্ত্বাবধায়ক নিয়োগের  মাধ্যমে।
-----------------
⇒ The Specific Relief Act, 1877, Section 5 Specific relief how given: Specific relief is given-
(a) by taking possession of certain property and delivering it to a claimant;
(b) by ordering a party to do the very act which he is under an obligation to do;
(c) by preventing a party from doing that which he is under an obligation not to do;
(d) by determining and declaring the rights of parties otherwise than by an award of compensation; or
(e) by appointing a receiver.
.
'ক', 'খ'-এর নিকট একটি বাড়ি চার লক্ষ টাকায় বিক্রয় করতে চুক্তিবদ্ধ হল। চুক্তি সম্পন্ন হওয়ার পরদিন 'খ' ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেল। এই পরিস্থিতিতে 'ক' এর কী প্রতিকার থাকতে পারে?
  1. চুক্তি বাস্তবায়ন করা যাবে না।
  2. 'ক', 'খ'-এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে।
  3. 'খ'-এর প্রতিনিধিরা 'ক'-এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে।
  4. 'খ'-এর প্রতিনিধিকে চুক্তির অধীনে উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যাবে।
ব্যাখ্যা
উল্লিখিত প্রশ্নে এই চুক্তিটি একটি সম্পত্তি হস্তান্তরের চুক্তি (contract for sale of immovable property)। সাধারণত, ব্যক্তিগত দক্ষতা (personal skill) বা ব্যক্তিগত কার্য সম্পাদনের (personal service) চুক্তি হলে তা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে, চুক্তির অধিকার ও বাধ্যবাধকতা উত্তরাধিকারীদের ওপর বর্তায়, যদি না চুক্তিতে ভিন্ন কোনো শর্ত উল্লেখ থাকে।
- তাই, 'খ'-এর উত্তরাধিকারীরা ('খ'-এর প্রতিনিধি) এই চুক্তির অধীন দায়বদ্ধ থাকবে, এবং 'ক' তাদের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নের দাবি করতে পারবে।

→ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৩ ধারার বিধান যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে:
- চুক্তি আইনের ৫৬ ধারার কোন বিধান সত্ত্বেও চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল, কিন্তু চুক্তি অনুযায়ী কার্যসম্পাদনের সময় আংশিকভাবে বিলুপ্ত হবার কারণে চুক্তি অনুযায়ী কার্যসম্পাদন পুরোপুরি অসম্ভব নয়।

উদাহরণ:
(ক) ক, খ-এর নিকট একটি বাড়ি এক লক্ষ টাকায় বিক্রয় করতে চুক্তিবদ্ধ হল। চুক্তি সম্পন্ন করার পরদিন ঘুর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল। এখন ক্রয়মূল্য প্রদানের মাধ্যমে খ-কে চুক্তিতে তার অংশের কার্যসম্পদনে বাধ্য করা যেতে পারে।
(খ) খ কর্তৃক দেয় নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে ক, খ- কে সারা জীবনের জন্য বার্ষিক বৃত্তি প্রদানের চুক্তিবদ্ধ হল। চুক্তি সম্পন্ন করার পরদিন খ ঘোড়ার পিঠ হতে পড়ে মারা গেল। এখন খ-এর প্রতিনিধিকে উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে।
-------------
⇒ The Specific Relief Act, 1877, Section 13. Contract of which the subject has partially ceased to exist:
Notwithstanding anything contained in section 56 of the Contract Act, a contract is not wholly impossible of performance because a portion of its subject matter, existing at its date, has ceased to exist at the time of the performance.

Illustrations:
(a) A contracts to sell a house to B for a lakh of taka. The day after the contract is made the house is destroyed by a cyclone. B may be compelled to perform his part of the contract by paying the purchase money. 
(b) In consideration of a sum of money payable by B, A contracts to grant an annuity to B for B's life. The day after the contract has been made, B is thrown from his horse and killed. B's representative may be compelled to pay the purchase money.
.
The Specific Relief Act, 1877-এর অধীনে কয়ভাবে Specific Relief প্রদান করা হয়?
ব্যাখ্যা
⇒ The Specific Relief Act, 1877-এর অধীনে ৫ ভাবে Specific Relief প্রদান করা হয়। 

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫ ধারা মতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ৫ ভাবে যথা-

(ক) সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে;
(খ) কোন কাজ করতে বাধ্য এমন কোন পক্ষকে ঐ কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে; অথবা
(ঙ) রিসিভার নিয়োগের মাধ্যমে।
-----------------
⇒ The Specific Relief Act, 1877, Section 5 Specific relief how given: Specific relief is given-
(a) by taking possession of certain property and delivering it to a claimant;
(b) by ordering a party to do the very act which he is under an obligation to do;
(c) by preventing a party from doing that which he is under an obligation not to do;
(d) by determining and declaring the rights of parties otherwise than by an award of compensation; or
(e) by appointing a receiver.
১০.
‘ক’, ‘খ’-এর নিকট বাড়ি ও বাগানসহ একটি সম্পত্তি বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। পরে দেখা যায়, ‘ক’ শুধুমাত্র বাড়ি হস্তান্তর করতে পারবে, বাগান নয়। এই পরিস্থিতিতে 'খ' সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পেতে পারে?
  1. ১৪
  2. ১৫
  3. ১৬
  4. ১৯
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৫ ধারার বিধান চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, যে ক্ষেত্রে অংশবিশেষ সম্পাদিত অংশ বড়:
- যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ চুক্তিতে তার অংশের সম্পূর্ণ কার্যসম্পাদন করতে ব্যর্থ হয় এবং অসম্পূর্ণভাবে পরিত্যক্ত অংশ সম্পূর্ণ কাজের একটি উল্লেখযোগ্য অংশ হয় কিংবা আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট না হয়; তাহা হলে সে সুনির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য একটি ডিক্রি পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত অপর পক্ষের মামলার প্রেক্ষিতে চুক্তিভঙ্গকারী পক্ষকে তার পক্ষে যতটুকু সম্পাদন করা সম্ভব চুক্তির ততটুকু অংশ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার নির্দেশ প্রদান করতে পারেন, যদি বাদী পক্ষ আরও কার্যসম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কাজে ত্রুটির জন্য অথবা প্রতিবাদী কর্তৃক চুক্তিভঙ্গের দরুন সাধিত ক্ষতির জন্য প্রাপ্য সকল ক্ষতিপূরণের অধিকার পরিহার করে।

উদাহরণ:
(ক) ক, খ-এর নিকট ১০০ বিঘার একটি জমি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু পরে দেখা যায় যে, মাত্র ৫০ বিঘা জমি ক-এর মালিকানাধীন রয়েছে এবং অন্য ৫০ বিঘার মালিক একজন অপরিচিত ব্যক্তি, যে তাদের সহিত অংশগ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। ক, খ-এর বিরুদ্ধে চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ডিক্রি পেতে না, কিন্তু যদি খ সম্মতিকৃত মূল্য প্রদানে ইচ্ছুক হয় এবং ক-এর অবহেলা বা চুক্তিভঙ্গের জন্য তাকে যে ক্ষতি বহন করতে হচ্ছে তার ক্ষতিপূরণ পাওয়ার সকল অধিকার পরিত্যাগ করে ক-এর মালিকানাধীন ৫০ বিঘা জমি গ্রহণ করতে চায়, তবে খ ক্রয়মূল্য পরিশোধের প্রেক্ষিতে ৫০ বিঘা জমি তার নিকট হস্তান্তর করার জন্য ক-এর নির্দেশ-সম্বলিত ডিক্রি পাওয়ার অধিকারী।

(খ) ক, ১ লক্ষ টাকায় বাড়ি ও বাগানসহ একটি সম্পত্তি খ-এর নিকট বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। বাড়ির ব্যবহার বা উপভোগের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় যে, বাগান হস্তান্তর করতে সক্ষম নয়। ক, খ-এর বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য ডিক্রি পেতে পারে না; কিন্তু যদি খ সম্মতিকৃত মূল্য প্রদানে ইচ্ছুক হয় এবং ক-এর অবহেলা বা ত্রুটির জন্য তাকে যে ক্ষতি বহন হবে অথবা যে অভাব বোধ করতে হবে তার ক্ষতিপূরণ পাওয়ার সকল অধিকার পরিত্যাগ করে বাগান ছাড়াই বাড়ি এবং সম্পত্তি গ্রহণ করতে সম্মত হয় তবে খ ক্রয়মূল্য পরিশোধের প্রেক্ষিতে বাড়ি এবং সম্পত্তি তার নিকট হস্তান্তর করার জন্য কএর প্রতি নির্দেশ-সম্বলিত ডিক্রি পাওয়ার অধিকারী।
--------------------
⇒ The Specific Relief Act, 1877, Section 15. Specific performance of part of contract where part unperformed is large
Where a party to a contract is unable to perform the whole of his part of it, and the part which must be left unperformed forms a considerable portion of the whole, or does not admit compensation in money, he is not entitled to obtain a decree for specific performance. But the Court may, at the suit of the other party, direct the party in default to perform specifically so much of his part of the contract as he can perform, provided that the plaintiff relinquishes all claim to further performance, and all right to compensation either for the deficiency, or for the loss or damage sustained by him through the default of the defendant. 

Illustrations:
(a) A contacts to sell to B a piece of land consisting of 100 bighas. It turns out that 50 bighas of the land belong to A, and the other 50 bighas to a stranger, who refuses to part with them. A cannot obtain a decree against B for the specific performance of the contract; but if B is willing to pay the price agreed upon, and to take the 50 bighas which belong to A, waiving all right to compensation either for the deficiency or for loss sustained by him through A's neglect or default, B is entitled to a decree directing A to convey those 50 bighas to him on payment of the purchase-money. 
(b) A contracts to sell to B an estate with a house and garden for a lakh of taka. The garden is important for the enjoyment of the house. It turns out that A is unable to convey the garden. A cannot obtain a decree against B for the specific performance of the contract, but if B is willing to pay the price agreed upon, and to take the estate and house without the garden, waiving all right to compensation either for the deficiency or for loss sustained by him through A's neglect or default, B is entitled to a decree directing A to convey the house to him on payment of the purchase-money.

১১.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলায় হেরে গেলে বাদী পরবর্তীতে কী আইনি পদক্ষেপ নিতে পারে?
  1. উচ্চ আদালতে আপিল করতে পারে
  2. ৮ ধারার অধীন মামলা করতে পারে
  3. পুনরায় ৯ ধারার অধীন মামলা করতে পারে
  4. কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না
ব্যাখ্যা

→ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৯ ধারা: স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সংক্রান্ত বিধান:
→ দখলচ্যুতি ও মামলা করার অধিকার: যদি কোনো ব্যক্তি তার সম্মতি ছাড়া জোরপূর্বক স্থাবর সম্পত্তি (যেমন জমি বা বাড়ি) থেকে উচ্ছেদ বা দখলচ্যুত হয়, তবে সে বা তার পক্ষে অন্য কেউ আদালতে মামলা করতে পারে।
এই মামলার মূল উদ্দেশ্য হলো দখল পুনরুদ্ধার করা, তাই এতে সম্পত্তির মালিকানা নিয়ে কোনো বিতর্ক উঠানো যাবে না।
→ স্বত্ব প্রতিষ্ঠার জন্য পৃথক মামলা দায়েরের সুযোগ: ৯ ধারায় বলা হয়েছে, এই আইনের কোনো বিধান ব্যক্তির সম্পত্তির মালিকানা বা স্বত্ব প্রতিষ্ঠার জন্য মামলা দায়েরের পথে বাধা হবে না। 
→ সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না: এই ধারার অধীনে সরকারকে বিবাদী করে মামলা দায়ের করা সম্ভব নয়।
→ আপিল ও পুনর্বিবেচনার সুযোগ নেই: ৯ ধারার অধীনে আদালত যে রায় দেবে, তার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। এমনকি, সেই রায় পুনর্বিবেচনার (Review) জন্যও আবেদন করা যাবে না।
→ Res-Judicata (একই বিষয়ে পুনরায় মামলা করার নিষেধাজ্ঞা): যদি ৯ ধারার অধীনে করা মামলায় বাদী পরাজিত হয়, তাহলে সে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে নতুন করে স্বত্ব ঘোষণার মাধ্যমে দখল উদ্ধারের মামলা করতে পারবে।
তবে, একবার ৯ ধারার অধীনে মামলা হেরে গেলে, আবার ৯ ধারার অধীনে নতুন করে মামলা করা যাবে না, কারণ তা Res-Judicata (একই বিষয়ে পুনরায় মামলা নিষিদ্ধ) হিসেবে গণ্য হবে।----------------
⇒The Specific Relief Act, 1877 -Section- 9. Suit by person dispossessed of immoveable property:
If any person is dispossessed without his consent of immoveable property otherwise than in due course of law, he or any person claiming through him may, by suit recover possession thereof, notwithstanding any other title that may be set up in such suit.
Nothing in this section shall bar any person from suing to establish his title to such property and to recover possession thereof.
No suit under this section shall be brought against the Government.
No appeal shall lie from any order or decree passed in any suit instituted under this section, nor shall any review of any such order or decree be allowed.

১২.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ ধারা অনুযায়ী কোন চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ দেওয়া যাবে না?
  1. যা সম্পাদন করতে ৩ মাসের বেশি সময় প্রয়োজন হয়
  2. যা সম্পাদন করতে ৬ মাসের বেশি সময় প্রয়োজন হয়
  3. যা সম্পাদন করতে ১ বছরের বেশি সময় প্রয়োজন হয়
  4. যা সম্পাদন করতে ৩ বছরের বেশি সময় প্রয়োজন হয়
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ ধারার বিধান অনুযায়ী নিম্নলিখিত ৮টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না:
১) কোন চুক্তির ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট হলে।
২) কোন চুক্তি জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণের সমষ্টি বা পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতা/সংকল্পের উপর নির্ভরশীল অথবা চুক্তিটি বলবৎ যোগ্য না হলে।
৩) চুক্তির শর্তাবলি নির্ণয় করা না গেলে।
৪) চুক্তিটি প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য হলে।
৫) চুক্তিটি ট্রাস্টিগণ কর্তৃক ক্ষমতা বহির্ভূতভাবে সম্পাদিত হলে।
৬) বিশেষ কোন কর্পোরেশন বা পাবলিক কোম্পানি কর্তৃক ক্ষমতা বহির্ভূত কোন চুক্তি।
৭) চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশ বিলুপ্ত হলে।
৮) যে চুক্তি ক্রমাগতভাবে ৩ বছর চলে (a contract the performance of which involves the performance of a continuous duty extending over a longer period than three years from its date)- যে চুক্তির কার্য সম্পাদন করতে হলে চুক্তির কার্য শুরু করার তারিখ হতে তিন বছরেরও অধিক সময় পর্যন্ত ক্রমাগত কাজ করতে হয়, ঐ চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না।
-------------
⇒ The Specific Relief Act, 1877 - Section 21. Contracts not specifically enforceable:
The following contracts cannot be specifically enforced:– 
(a) a contract for the non-performance of which compensation in money is an adequate relief; 
(b) a contract which runs into such minute or numerous details, or which is so dependent on the personal qualifications or volition of the parties, or otherwise from its nature is such, that the Court cannot enforce specific performance of its material terms; 
(c) a contract the terms of which the Court cannot find with reasonable certainty; 
(d) a contract which is in its nature revocable; 
(e) a contract made by trustees either in excess of their powers or in breach of their trust; 
(f) a contract made by or on behalf of a corporation or public company created for special purposes, or by the promoters of such company, which is in excess of its powers; 
(g) a contract the performance of which involves the performance of a continuous duty extending over a longer period than three years from its date; 
(h) a contract of which a material part of the subject- matter, supposed by both parties to exist, has, before it has been made, ceased to exist. 
And, save as provided by the Arbitration Act, 1940, no contract to refer present or future differences to arbitration shall be specifically enforced; but if any person who has made such a contract other than an arbitration agreement to which the provisions of the said Act apply and has refused to perform it sues in respect of any subject which he has contracted to refer, the existence of such contract shall bar the suit.
১৩.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় চুক্তির একটি স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্যসম্পাদন বিষয়ে আলোচনা করে?
  1. ১৪
  2. ১৫
  3. ১৬
  4. ১৭
ব্যাখ্যা
→ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারার বিধান কোন চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্যসম্পাদন: যখন চুক্তির একটি অংশের স্বতন্ত্রভাবে সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির এমন অন্য অংশ হতে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে না বা করা আবশ্যক নহে, তাহলে আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন।
---------------
⇒ The Specific Relief Act, 1877, Section 16. Specific performance of independent part of contract:
When a part of a contract which, taken by itself, can and ought to be specifically performed, stands on a separate and independent footing from another part of the same contract which cannot or ought not to be specifically performed, the Court may direct specific performance of the former part. 
১৪.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের Preventive relief এর বিধান আছে কত ধারায়?
ব্যাখ্যা
→ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৬ ধারায় প্রতিরোধ বা নিরোধক প্রতিকারের সংজ্ঞা বর্নিত হয়েছে।
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৬ ধারার বিধান: নিরোধক প্রতিকার: ৫ ধারার (গ) উপধারার অধীন মঞ্জুরীকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলা হয়।
------------
⇒ The Specific Relief Act, 1877 - Section 6- Preventive relief: Specific relief granted under clause (c) of section 5 is called preventive relief.
১৫.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারা অনুযায়ী, আদালত একটি চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট কার্যসম্পাদনের নির্দেশ দিতে কোন শর্ত পূরণ করতে হবে?
  1. অংশটি সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য না হতে হবে
  2. অংশটি স্বতন্ত্র, স্বাধীন এবং সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য হতে হবে
  3. অংশটি অবশ্যই চুক্তির অন্যান্য অংশের উপর নির্ভরশীল হতে হবে
  4. বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা অংশটি অবৈধ হতে হবে
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারা অনুযায়ী, আদালত একটি চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট কার্যসম্পাদনের নির্দেশ দিতে অংশটি স্বতন্ত্র, স্বাধীন এবং সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য হতে হবে।

→ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারার বিধান কোন চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্যসম্পাদন: যখন চুক্তির একটি অংশের স্বতন্ত্রভাবে সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির এমন অন্য অংশ হতে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে না বা করা আবশ্যক নহে, তাহলে আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন।
---------------
⇒ The Specific Relief Act, 1877, Section 16. Specific performance of independent part of contract:
When a part of a contract which, taken by itself, can and ought to be specifically performed, stands on a separate and independent footing from another part of the same contract which cannot or ought not to be specifically performed, the Court may direct specific performance of the former part.

১৬.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৭ ধারার মূল বিষয়বস্তু কী?
  1. চুক্তি বাতিলের বিধান
  2. ক্ষতিপূরণ নির্ধারণের নিয়ম
  3. সম্পূর্ণ চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন
  4. চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট বাস্তবায়নের নিষেধাজ্ঞা
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ১৭ মোতাবেক, ধারা ১৪,১৫,১৬ এই তিনটি ধারায় যে কোনটির আওতাধীন মামলা ছাড়া বা অন্য কোন ক্ষেত্রে আদালত চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করবেন না।
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৭ ধারার বিধান:
অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনে প্রতিবন্ধকতা:-
পূর্ববর্তী তিনটি (১৪,১৫,১৬) ধারায় যে কোনটির আওতাধীন মামলা ছাড়া বা অন্য কোন ক্ষেত্রে আদালত চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করবেন না।
--------------
⇒The Specific Relief Act, 1877 -Section 17. Bar in other cases of specific performance of part of the contract:
-The Court shall not direct the specific performance of a part of a contract except in cases coming under one or other of the three last preceding sections.
১৭.
সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নিম্নলিখিত কোন উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে?
  1. রিসিভার নিয়োগের মাধ্যমে
  2. অগ্রক্রয় আদেশের মাধ্যমে
  3. বাটোয়ারা ডিক্রি প্রদানের মাধ্যমে
  4. অ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে
ব্যাখ্যা
⇒ উল্লিখিত প্রশ্নে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৫ ধারা অনুযায়ী রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেয়া যেতে পারে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫ ধারা মতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ৫ ভাবে যথা-
(ক) সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে;
(খ) কোন কাজ করতে বাধ্য এমন কোন পক্ষকে ঐ কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে; অথবা
(ঙ) রিসিভার নিয়োগের মাধ্যমে।
-----------------
⇒ The Specific Relief Act, 1877, Section 5 Specific relief how given: Specific relief is given-
(a) by taking possession of certain property and delivering it to a claimant;
(b) by ordering a party to do the very act which he is under an obligation to do;
(c) by preventing a party from doing that which he is under an obligation not to do;
(d) by determining and declaring the rights of parties otherwise than by an award of compensation; or
(e) by appointing a receiver.
১৮.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতার বিধান রয়েছে?
  1. ২১
  2. ২২
  3. ২৩
  4. ২৪
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৪ ধারার বিধান: প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা:
চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না-
(ক) যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না;
(খ) যে নিজে চুক্তির কোন প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা শর্ত পালন করতে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশেরই কাজ সম্পাদন বাকী থাকে;
(গ) যে ইতোমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং কথিত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে; বা
(ঘ) যে চুক্তি আগেই অবগত ছিল যে, তার বিষয়বস্তু (যদিও তা কোন মূল্যবান পণভিত্তিক নয়) বিলিবন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল।
------------------------------------
⇒ The Specific Relief Act, 1877, Section 24- Personal bars to the relief:
Specific performance of a contract cannot be enforced in favor of a person-
(a) who could not recover compensation for its breach;
(b) who has become incapable of performing, or violates, any essential term of the contract that on his part remains to be performed;
(c) who has already chosen his remedy and obtained satisfaction for the alleged breach of contract; or
(d) who, previously to the contract, had notice that a settlement of the subject matter thereof (though not founded on any valuable consideration) had been made and was then in force.
১৯.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় কয়টি নিরোধমূলক প্রতিকারের কথা বলা হয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারা অনুযায়ী ৫ ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয।
যথা-
(ক) সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে;
(খ) কোন কাজ করতে বাধ্য এমন কোন পক্ষকে ঐ কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে; অথবা
(ঙ) রিসিভার নিয়োগের মাধ্যমে।

⇒ সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারামতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন মোট ৫ প্রকার সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় যার মধ্যে ৪টি আদেশাত্মক প্রতিকার এবং ১টি নিষেধাত্মক বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার (Preventive Relief)।
⇒ ৫ ধারার ক, খ, ঘ এবং ও অনুচ্ছেদের ৪টি প্রতিকার হলো আদেশাত্মক প্রতিকার।
অন্যদিকে ৫ ধারার গ অনুচ্ছেদের প্রতিকারটি নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার (Preventive Relief)।
---------------
⇒ The Specific Relief Act, 1877 - Section 5 Specific relief how given:
Specific relief is given-
(a) by taking possession of certain property and delivering it to a claimant;
(b) by ordering a party to do the very act which he is under an obligation to do;
(c) by preventing a party from doing that which he is under an obligation not to do;
(d) by determining and declaring the rights of parties otherwise than by an award of compensation; or
(e) by appointing a receiver.
২০.
A এক লাখ টাকায় B-কে একটি বাড়ি বিক্রি করার চুক্তি করে এবং পরদিন সাইক্লোনে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এই ক্ষেত্রে B সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার পাবে?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
ব্যাখ্যা
→ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৩ ধারার বিধান যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে: চুক্তি আইনের ৫৬ ধারার কোন বিধান সত্ত্বেও চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল, কিন্তু চুক্তি অনুযায়ী কার্যসম্পাদনের সময় আংশিকভাবে বিলুপ্ত হবার কারণে চুক্তি অনুযায়ী কার্যসম্পাদন পুরোপুরি অসম্ভব নয়।

উদাহরণ:
(ক) ক, খ-এর নিকট একটি বাড়ি এক লক্ষ টাকায় বিক্রয় করতে চুক্তিবদ্ধ হল। চুক্তি সম্পন্ন করার পরদিন ঘুর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল। এখন ক্রয়মূল্য প্রদানের মাধ্যমে খ-কে চুক্তিতে তার অংশের কার্যসম্পদনে বাধ্য করা যেতে পারে।
(খ) খ কর্তৃক দেয় নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে ক, খ- কে সারা জীবনের জন্য বার্ষিক বৃত্তি প্রদানের চুক্তিবদ্ধ হল। চুক্তি সম্পন্ন করার পরদিন খ ঘোড়ার পিঠ হতে পড়ে মারা গেল। এখন খ-এর প্রতিনিধিকে উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে।
-------------- 
⇒ The Specific Relief Act, 1877, Section 13. Contract of which the subject has partially ceased to exist:
Notwithstanding anything contained in section 56 of the Contract Act, a contract is not wholly impossible of performance because a portion of its subject-matter, existing at its date, has ceased to exist at the time of the performance. 
Illustrations 
(a) A contracts to sell a house to B for a lakh of taka. The day after the contract is made the house is destroyed by a cyclone. B may be compelled to perform his part of the contract by paying the purchase money. 
(b) In consideration of a sum of money payable by B, A contracts to grant an annuity to B for B's life. The day after the contract has been made, B is thrown from his horse and killed. B's representative may be compelled to pay the purchase money.
২১.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৭ ধারার অধীনে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে কোন ধারাগুলোর সঙ্গে সম্পর্কিত?
  1. ধারা ১০, ১১, ১২
  2. ধারা ১৪, ১৫, ১৬
  3. ধারা ১৮, ১৯, ২০
  4. ধারা ২১, ২২, ২৩
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী, আদালত সাধারণত চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট বাস্তবায়নের আদেশ প্রদান করবেন না, যদি না এটি ১৪, ১৫ বা ১৬ ধারার আওতায় আসে। এর মূল উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব না হলে তার আংশিক বাস্তবায়ন আদালত দ্বারা বাধ্যতামূলক করা না হয়।
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ১৭ মোতাবেক, ধারা ১৪,১৫,১৬ এই তিনটি ধারায় যে কোনটির আওতাধীন মামলা ছাড়া বা অন্য কোন ক্ষেত্রে আদালত চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করবেন না।
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৭ ধারার বিধান:
অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনে প্রতিবন্ধকতা:-
পূর্ববর্তী তিনটি (১৪,১৫,১৬) ধারায় যে কোনটির আওতাধীন মামলা ছাড়া বা অন্য কোন ক্ষেত্রে আদালত চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করবেন না।
--------------
⇒The Specific Relief Act, 1877 -Section 17. Bar in other cases of specific performance of part of the contract:
-The Court shall not direct the specific performance of a part of a contract except in cases coming under one or other of the three last preceding sections.
২২.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইন রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এর কার্যকারিতা প্রভাবিত করে না?
  1. ২ ধারা
  2. ৪ ধারা
  3. ৬ ধারা
  4. ৩ ধারা
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের অপ্রযোজ্যতা:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের-৪ ধারার বিধান কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না-
ⅰ) চুক্তি নয় এমন কোনো অঙ্গীকারের অধীন প্রতিকার, এবং
ii) ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না।
------------------
⇒ The Specific Relief Act, 1877 - Sections- 4. Savings:
Except where it is herein otherwise expressly enacted, nothing in this Act shall be deemed- 
(a) to give any right to relief in respect of any agreement which is not a contract; 
(b) to deprive any person of any right to relief, other than specific performance, which he may have under any contract; or 
(c) to affect the operation of the Registration Act, 1908 on documents.
২৩.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতার বিধান রয়েছে?
  1. ১৮
  2. ১৯
  3. ২০
  4. ২১
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৯ ধারার বিধান কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা:
কোন ব্যক্তি যে চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মামলা দায়ের করেছে, সে হয় তেমন কাজ সম্পাদনের অতিরিক্ত অথবা তার পরিপূরক হিসেবে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারে।
যদি তেমন কোন মামলায় আদালত সিদ্ধান্ত করেন যে, সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করা আবশ্যক, কিন্তু মামলার ন্যায়বিচারের জন্য এটুকুই যথেষ্ট নয় এবং চুক্তিভঙ্গের জন্য বাদীকে কিছু ক্ষতিপূরণ প্রদান করাও প্রয়োজন, তা হলে আদালত সে অনুসারে তার জন্য ক্ষতিপূরণ মঞ্জুর করবেন।
- এই ধারা অনুসারে যে ক্ষতিপূরণ মঞ্জুর করা হবে তা আদালত কর্তৃক নির্দেশিত পন্থায় নিরূপণ করা যেতে পারে।
ব্যাখ্যা: চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদন করার অনুপযোগী হয়ে পড়েছে এমন পরিস্থিতি আদালত কর্তৃক এই ধারা অর্পিত এখতিয়ার প্রয়োগকে বাধাগ্রস্ত করে না।
-------------------
The Specific Relief Act, 1877, Section 19: Power to award compensation in certain cases:
Any person suing for the specific performance of a contract may also ask for compensation for its breach, either in addition to, or in substitution for, such performance.
If in any such suit the Court decides that specific performance ought not to be granted, but that there is a contract between the parties which has been broken by the defendant and that plaintiff is entitled to compensation for that breach, it shall award him compensation accordingly.
If in any such suit the Court decides that specific performance ought to be granted, but that it is not sufficient to satisfy the justice of the case, and that some compensation for breach of the contract should also be made to the plaintiff, it shall award him such compensation accordingly.
Compensation awarded under this section may be assessed in such manner as the Court may direct.
Explanation - The circumstance that the contract has become incapable of specific performance does not preclude the Court from exercising the jurisdiction conferred by this section.
২৪.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারার অধীনে চুক্তি বলবৎ এর মামলা দায়েরের তামাদি মেয়াদ কত?
  1. ৬ মাস
  2. ১ বছর
  3. ৩ বছর
  4. ২ বছর
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা অনুযায়ী ৪টি ক্ষেত্রে চুক্তি বলবৎ করার জন্য মামলা করা যায়:
(১) সম্পত্তিটি যদি সম্পূর্ণ/আংশিক ট্রাস্ট এর অন্তর্ভুক্ত হয়,
(২) ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হল,
(৩) টাকা দিয়ে ক্ষতিপূরণ সম্ভব না হল,
(৪) ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে।
-তামাদি আইনের অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী ১২ ধারার মামলা ১ বছরের মধ্যে দায়ের করতে হবে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারার বিধান: যে-সব ক্ষেত্রে সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদায়যোগ্য:
যদি এ অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে, তবে যে কোন চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে নিম্নবর্ণিত ক্ষেত্রে আদায় করা যেতে পারে:
(ক) যখন সম্মতিভুক্ত কাজ সম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়;
(খ) যখন সম্মতিভূক্ত কাজ সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি সাধিত হবে, তার নির্ণয় করার কোন মানদণ্ডের অস্তিত্ব থাকে না;
(গ) যখন সম্মতিভূক্ত কাজ এমন হয় যে, তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না; অথবা
(ঘ) যখন এই সম্ভাবনা থাকে যে, সম্মতিভুক্ত কাজ সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
ব্যাখ্যা: যদি না এবং যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিত হয়, আদালত এটা অবশ্যই ধরে নিবে যে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সম্ভব নয় এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার তেমনভাবে করা যায়।
--------------
⇒ The Specific Relief Act, 1877, Section-12. Cases in which specific performance enforceable:
Except as otherwise provided in this Chapter, the specific performance of any contract may in the discretion of the Court be enforced-
(a) when the act agreed to be done is in the performance, wholly or partly, of a trust;
(b) when there exists no standard for ascertaining the actual damage caused by non-performance of the act agreed to be done;
(c) when the act agreed to be done is such that pecuniary compensation for its non-performance would not afford adequate relief; or
(d) when it is probable that pecuniary compensation cannot be got for the non-performance of the act agreed to be done.
Explanation - Unless and until the contrary is proved, the Court shall presume that the breach of a contract to transfer immoveable property cannot be adequately relieved by compensation in money, and that the breach of a contract to transfer moveable property can be thus relieved.
২৫.
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর কোন ধারাগুলোতে স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিধান রয়েছে?
  1. ধারা ৮-১১
  2. ধারা ৫২-৫৭
  3. ধারা ১২-৩০
  4. ধারা ৩৫-৩৮
ব্যাখ্যা
→ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এ মোট ৮ ধরনের সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে।
 এই প্রতিকারগুলো মধ্যে:
→ স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার (ধারা ৮-১১):
- এই ধারাগুলোতে স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিধান রয়েছে।

অন্যদিকে,
→  চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন (ধারা ১২-৩০):
- এই ধারাগুলোতে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন (Specific Performance of Contracts) নিয়ে আলোচনা করা হয়েছে।
→ চুক্তি বাতিল (ধারা ৩৫-৩৮):
- এই ধারাগুলোতে চুক্তি বাতিল (Rescission of Contracts) নিয়ে আলোচনা করা হয়েছে।
→ নিষেধাজ্ঞা/প্রতিরোধমূলক প্রতিকার (ধারা ৫২-৫৭):
- এই ধারাগুলোতে নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার (Injunctions) নিয়ে আলোচনা করা হয়েছে। 
২৬.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বাদীকে প্রমাণ করতে হবে যে, সে অস্থাবর সম্পত্তির তাৎক্ষণিক দখলের অধিকারী?
  1. ৯ ধারায়
  2. ১০ ধারায়
  3. ১১ ধারায়
  4. ৮ ধারায়
ব্যাখ্যা
→ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তির দখল বা নিয়ন্ত্রণ করে এবং সেই ব্যক্তি মালিক না হয়, তবে তাকে ওই সম্পত্তি সেই ব্যক্তির কাছে ফেরত দেওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে যিনি তার তাৎক্ষণিক দখলে থাকার অধিকারী।
তবে, এ ধরনের নির্দেশ দেওয়া যাবে শুধুমাত্র কিছু নির্দিষ্ট শর্তের অধীনে:
১. যখন দখলকারী ব্যক্তি দাবি করা সম্পত্তি তার দাবিকারীর এজেন্ট বা ট্রাস্টি হিসেবে দখল করে রেখেছে।
২. যখন টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে দাবি করা সম্পত্তি ফেরত পাওয়া সম্ভব নয়।
৩. যখন সম্পত্তির ক্ষতি বা হারানোর পরিমাণ নির্ধারণ করা কঠিন।
৪. যখন দাবি করা সম্পত্তি অবৈধভাবে দাবিকারীর কাছ থেকে অন্য কোথাও চলে গেছে।
এছাড়া, ১১ ধারার অধীনে মামলা করা হলে, বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি সেই সম্পত্তির তাৎক্ষণিক দখল রাখার অধিকারী।

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ - ধারা ১১: অধিকারী না হওয়া সত্ত্বেও দখলে থাকা ব্যক্তির দায়:
যে কোনো ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখল বা নিয়ন্ত্রণ রাখে, তবে সে যদি তার মালিক না হয়, তাকে সুনির্দিষ্টভাবে ওই সম্পত্তি তার দখলে থাকা ব্যক্তি থেকে উদ্ধার করতে বাধ্য করা যেতে পারে, তবে নিম্নলিখিত যে কোনো ক্ষেত্রে:-
(ক) যখন প্রতিপক্ষ ওই সম্পত্তি বাদী হিসেবে এজেন্ট বা ট্রাস্টি হিসেবে দখলে রাখে;
(খ) যখন মুদ্রায় ক্ষতিপূরণ বাদীকে ওই সম্পত্তি হারানোর জন্য যথেষ্ট প্রতিকার প্রদান করতে সক্ষম নয়;
(গ) যখন ওই সম্পত্তি হারানোর ফলে সৃষ্ট প্রকৃত ক্ষতি নির্ধারণ করা অত্যন্ত কঠিন হবে;
(ঘ) যখন ওই সম্পত্তির দখল অসৎভাবে বাদীর কাছ থেকে প্রতিপক্ষের কাছে স্থানান্তরিত হয়েছে।
----------- 
⇒ The Specific Relief Act, 1877- Section- 11. Liability of person in possession, not as owner to deliver to person entitled to immediate possession: 
Any person having the possession or control of a particular article of moveable property, of which he is not the owner, may be compelled specifically to deliver it to the person entitled to its immediate possession, in any of the following cases:- 
(a) when the thing claimed is held by the defendant as the agent or trustee of the claimant; 
(b) when compensation in money would not afford the claimant adequate relief for the loss of the thing claimed; 
(c) when it would be extremely difficult to ascertain the actual damage caused by its loss; 
(d) when the possession of the thing claimed has been wrongfully transferred from the claimant.
২৭.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ ধারা অনুসারে অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি কীভাবে তার দখল পুনরুদ্ধার করতে পারে?
  1. আদালতের নির্দেশ ছাড়াই পেশীশক্তিতে
  2. সাধারণ আইনের বিধান অনুসারে
  3. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী
  4. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের-১০ ধারার বিধান: সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার:
- সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে নির্ধারিত পন্থায় তার দখল পুনরুদ্ধার করতে পারে।

ব্যাখ্যা-১: এই ধারা অনুসারে একজন জিম্মাদার যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছে সে ব্যক্তির হিতকর স্বার্থে নিয়োগ করার অধিকার রয়েছে এমন অস্থাবর সম্পত্তির দখল পাওয়ার জন্য মামলা রুজু করতে পারে।
ব্যাখ্যা-২: সম্পত্তির বর্তমান দখলের জন্য অস্থায়ী বা বিশেষ অধিকারকেই এই ধারা অনুযায়ী দায়েরকৃত মামলাকে সমর্থন করার জন্য যথেষ্ট।
------------
⇒ The Specific Relief Act, 1877- Section-10. Recovery of specific moveable property:
A person entitled to the possession of specific moveable property may recover the same in the manner prescribed bythe Code of Civil Procedure.

Explanation 1- A trustee may sue under this section for the possession of property to the beneficial interest in which the person for whom he is trustee is entitled.
Explanation 2- A special or temporary right to the present possession of property is sufficient to support a suit under this section.