পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
[For iPad Mania (Season - 2)] --------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক i) বৈশ্বিক দ্বন্দ্ব ও গুরুত্বপূর্ণ অঞ্চল, বিরোধপূর্ণ সাগর ও অন্যান্য; ii) NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ; iii) নিরাপত্তা সংক্রান্ত চুক্তি [জেনেভা কনভেনশন, কূটনৈতিক নিরাপত্তা চুক্তি ইত্যাদি]; iv) বিভিন্ন গোয়েন্দা, গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট; [FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19]। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
খেমার রুজদের নেতা কে ছিলেন ?
  1. কেনেথ
  2. পলপট
  3. ফ্রাংকো
  4. মিলোসোবিচ
সঠিক উত্তর:
পলপট
উত্তর
সঠিক উত্তর:
পলপট
ব্যাখ্যা
• খেমার রুজ:
- খেমার রুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। 
- খেমার রুজ নেতা ছিলেন পলপট। তিনি কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক।
- ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে খেমার রুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত।
- ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী কম্বোডিয়া আক্রমণ করলে পলপট ও খেমার রুজ শাসনের পতন ঘটে।

উৎস: হিস্টোরি ডটকম ও ব্রিটানিকা।
.
ইন্টারপোল (Interpol) এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. The International Criminal Police Organization
  2. The International Police
  3. The International Criminal Police Commission
  4. The International Criminal Police
সঠিক উত্তর:
The International Criminal Police Commission
উত্তর
সঠিক উত্তর:
The International Criminal Police Commission
ব্যাখ্যা
ইন্টারপোল: 
- পূর্ণরূপ: The International Criminal Police Organization. 
- প্রতিষ্ঠাকালীন নাম: The International Criminal Police Commission (ICPC).  
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।

সূত্র: ইন্টারপোল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
.
কত সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুদ্ধ সংঘটিত হয়?
  1. ১৯৮৮ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
ফকল্যান্ড যুদ্ধ:
- যুদ্ধ সংঘটিত হয়- ১৯৮২ সালে
- পক্ষসমুহ: যুক্তরাজ্য ও আজের্ন্টিনা।
- যুদ্ধ সংঘটরেন স্থান- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডইচ  দ্বীপ।
- যুদ্ধের ফলাফল- যুক্তরাজ্য বিজয়ী ও ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

সূত্র: Britannica & History.com.
.
বাংলাদেশ নিচের কোনটি সংস্থাটির সদস্য?
  1. NATO
  2. Warsaw Pact
  3. INTERPOL
  4. ANZUS
সঠিক উত্তর:
INTERPOL
উত্তর
সঠিক উত্তর:
INTERPOL
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ INTERPOL এর সদস্য। 

• INTERPOL

- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩।
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে বাংলাদেশ INTERPOL -এর সদস্যপদ লাভ করে। 

অন্যদিকে: 
• NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদস্য ৩১ টি।

• Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

• ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান:  সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- এটি একটি সামরিক জোট। 

সূত্র: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
.
৭ সেপ্টেম্বর, ২০২৩ সালে নিচের কোন সংস্থাটির প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে?
  1. NATO
  2. ANZUS
  3. INTERPOL
  4. UNESCO
সঠিক উত্তর:
INTERPOL
উত্তর
সঠিক উত্তর:
INTERPOL
ব্যাখ্যা
• ৭ সেপ্টেম্বর, ২০২৩ সালে INTERPOL এর প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে। 

• INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ সালে।

অন্যদিকে: 
• NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।

• ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।

• UNESCO:
- হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।

সূত্র: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
.
নিচের কোনটি সামরিক জোট নয়?
  1. INTERPOL
  2. NATO
  3. ANZUS
  4. Warsaw Pact
সঠিক উত্তর:
INTERPOL
উত্তর
সঠিক উত্তর:
INTERPOL
ব্যাখ্যা
• INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ সাল।

অন্যদিকে: 
• NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- এটি সামরিক জোট। 

• ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- এটি সামরিক জোট। 

• Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- উদ্দেশ্য: মূলত, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে সোভিয়েত প্রভাব বৃদ্ধিই ছিলো এর মূল উদ্দেশ্য।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- এটি সামরিক জোট। 
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

সূত্র: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
.
কোন দেশ দুটির মধ্যকার সংঘাত ইতিহাসে 'ব্ল্যাক সেপ্টেম্বর' নামে পরিচিত?
  1. ক) ফিলিস্তিন ও জর্ডান
  2. খ) ইসরায়েল ও সিরিয়া
  3. গ) পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি
  4. ঘ) ফিলিস্তিন ও ইসরায়েল
সঠিক উত্তর:
ক) ফিলিস্তিন ও জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিলিস্তিন ও জর্ডান
ব্যাখ্যা
ফিলিস্তিন ও জর্ডানের মধ্যকার গৃহযুদ্ধ হয় ১৯৭০ সালের সেপ্টেম্বরে,
- যা ইতিহাসে আইলুল আল-আসওয়াদ বা  ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত।
- ১০ দিনের এই যুদ্ধে পিএলও এর বহু নেতাকর্মী নিহত হয় এবং জর্ডান থেকে বহু ফিলিস্তিনিদেকে উচ্ছেদ করা হয়।
- এর প্রতিবাদস্বরূপ ব্ল্যাক সেপ্টেম্বর নামক গেরিলা সংগঠনটির উদ্ভব হয়।
- ব্ল্যাক সেপ্টেম্বর কোন স্বাধীনতাকামী সংগঠন নয়, মূলত একটি গেরিলা সংগঠন।
 
উৎস: ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট। 
.
The North Atlantic Treaty Organization (NATO) এর ৩১তম দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. উত্তর মেসিডোনিয়া
  3. সুইডেন
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদস্য ৩১ টি।
- সর্বশেষ সদস্য দেশ - ফিনল্যান্ড (যোগদান করে -৪ এপ্রিল, ২০২৩)। 
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- ন্যাটোর বহুজাতিক বাহিনী International Security Assistance Force (ISAF). 
- ২০০১ সালে আফগান যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটোর নেতৃত্বে গঠিত হয় - International Security Assistance Force (ISAF)।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
.
'সেনকাকু দ্বীপপুঞ্জ' কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর
  3. গ) কোরিয়ান উপসাগর
  4. ঘ) পূর্ব চীন সাগর
সঠিক উত্তর:
ঘ) পূর্ব চীন সাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পূর্ব চীন সাগর
ব্যাখ্যা
সেনকাকু দ্বীপ
- চীন, জাপান ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ: সেনকাকু দ্বীপ।
- এটি পূর্ব চীন সাগরে অবস্থিত। 
- দ্বীপটি জাপানের কাছে পরিচিত সেনকাকু দ্বীপ নামে।
- চীনের কাছে ‘দিয়াওউ’ এবং তাইওয়ানের কাছে ‘তিয়াওউতাই’ নামে পরিচিত।
- তবে সেনকাকু নামেই এটি সর্বাধিক পরিচিত।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।