পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
পরীক্ষা - ১৪: পার্ট-১) বিষয়: বাংলাদেশ বিষয়াবলি টপিক: বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) ভাষা আন্দোলন, ii) যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন, iii) ৫৬ - এর শাসনতন্ত্র আন্দোলন, iv) পাকিস্তানে সামরিক শাসন ও শাসন বিরোধী আন্দোলন। পার্ট-২) বিষয়: English Grammar টপিক: 1. Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] পার্ট-৩) বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক: কম্পিউটার: ১. কম্পিউটারের ইতিহাস ও বিবর্তন। ২. কম্পিউটারের প্রকারভেদ ও এমবেডেড (Ambeded) কম্পিউটার। ৩. কম্পিউটার অপারেটিং সিস্টেম: কম্পিউটার সিস্টেম সম্পর্কে ধারণা ব্যবহার, মাদারবোর্ড ইত্যাদি। ৪. কম্পিউটার প্রোগ্রাম ও সফটওয়্যার: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভাইরাস ও এন্টিভাইরাস ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
Choose the correct sentence.
  1. While they played outside, it suddenly started to rain.
  2. While they were playing outside, it suddenly started to rain.
  3. While they playing outside, it suddenly started to rain.
  4. While they play outside, it suddenly started to rain.
ব্যাখ্যা

• While এর ঠিক পরেই যদি কোন verb থাকে তাহলে সে verb এর সাথে ing যোগ হয়।
- Example: While walking in the garden, a snake bit him. 

• কিন্তু, While এর পরে যদি Subject থাকে While এর অংশটি Past Continouns Tense হয়।
- Example: While he was walking in the garden, a snake bit him.

Correct Answer: While they were playing outside, it suddenly started to rain.

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) While they played outside, it suddenly started to rain.
- ভুল। এখানে মূল verb "started" হঠাৎ ঘটে যাওয়া কাজ বোঝাচ্ছে। তাই প্রথম অংশে চলমান কাজ বোঝাতে Past Continuous হওয়া উচিত।

গ) While they playing outside, it suddenly started to rain.
- ভুল। "they playing" কোন সঠিক tense structure নয়। এখানে auxiliary verb "were" নেই।

ঘ) While they play outside, it suddenly started to rain.
- ভুল। বাক্যটি অতীতের ঘটনা বোঝাচ্ছে ("it suddenly started"), তাই tense mismatch হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Identify the correct sentence.
  1. Too much stress is detrimental at productivity.
  2. Too much stress is detrimental on productivity.
  3. Too much stress is detrimental to productivity.
  4. Too much stress is detrimental upon productivity.
ব্যাখ্যা

Correct sentence: Too much stress is detrimental to productivity.

• Detrimental (Adjective).
- English meaning: Causing or capable of causing harm.
- Bangla meaning: ক্ষতিকর।

- Detrimental এরপর preposition হিসেবে To বসে।

Example Sentence:
01. Laziness is detrimental to success.
02. Excessive screen time can be detrimental to children's eyesight.
03. Pollution is highly detrimental to the environment.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.

.
The synonym of the word "Inane" is -
  1. Profound
  2. Judicious
  3. Astute
  4. Vacuous
ব্যাখ্যা

Inane (Adjective & Noun)
- English Meaning: Extremely silly or having no real meaning or importance.
- Bangla Meaning: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।

• Synonyms:
Vacuous - চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
- Fatuous - বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
- Asinine - নির্বোধ; গর্দভসুলভ।

• Antonyms:
- Profound - গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
- Astute - বিচক্ষণ; চতুর।
- Judicious - সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।

• Example Sentence:
1. It was a fatuous idea to go hiking during the storm.
2. He always makes inane comments during serious discussions.

Source: Live MCQ Lecture.

.
Choose the correct sentence
  1. Shamim was hanged for murder.
  2. Shamim was hanging for murder.
  3. Shamim has been hung for murder.
  4. None of these
ব্যাখ্যা

Correct Sentence: Shamim was hanged for murder.
- Bangla meaning: শামীমকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল।

প্রদত্ত Sentence টিতে ফাঁসির কথা বলা হয়েছে
- আর Hang এর ফাঁসি দেয়া অর্থে এর past form ও past participle form হয় Hanged.

- অপরদিকে, Hang কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলান অর্থে এর past form ও past participle form হয় Hung.
- তাই ফাঁসি দেয়া অর্থে সঠিক উত্তর হবে: Shamim was hanged for murder.

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) ভুল: "Was hanging" মানে দাড় করিয়ে রাখা বা ঝুলে থাকা বোঝায়, যা অর্থ বদলে দেয়।
গ) ভুল: "Hung" মানুষকে ফাঁসি দেওয়ার জন্য ব্যবহৃত হয় না।

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary.

.
The antonym of the word "Jumbled" is -
  1. Scrambled 
  2. Disorderly
  3. Neat
  4. Garrulous
ব্যাখ্যা

Jumbled (Verb & Noun)
- English Meaning: An untidy and confused mixture of things, feelings, or ideas.
- Bangla Meaning: তালগোল পাকানো; মিশ্রিত করা বা হওয়া।

• Synonyms:
- Scrambled (এলোমেলোভাবে গুছানো বা হামাগুড়ি দিয়ে আরোহণ করা),
- Disorderly (উচ্ছৃঙ্খল; অরাজক; বিশৃঙ্খল),
- Variegated (বিভিন্ন রঙের এলোমেলো ছোপযুক্ত; চিত্রবিচিত্র)।

• Antonyms:
- Arranged (সাজানো; গোছানো),
- Neat (পরিপাটি; পরিচ্ছন্ন; ফিটফাট),
- Organized (সুবিন্যস্ত)।

• Example Sentences:
- His papers were all jumbled on the desk.
- Her thoughts were so jumbled that she couldn't speak clearly.

• Other options:
- Garrulous - বাচাল।

Source: Live MCQ Lecture.

.
Choose the correct sentence:
  1. The director, along with his assistants, are reviewing the budget report.
  2.  The director, along with his assistants, is reviewing the budget report. 
  3. The director, along with his assistants, were reviewing the budget report.
  4. The director, along with his assistants, have reviewing the budget report.
ব্যাখ্যা

Correct sentence: The director, along with his assistants, is reviewing the budget report.

Subject-Verb agreement অনুসারে,
- With, together with, along with, as well as, in addition to, accompanied with/ by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

- The director, along with his assistants, is reviewing the budget report.
- এখানে প্রথম subject 'The director' হলো singular, তাই verb হিসেবে is ব্যবহার করা হয়েছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) The director, along with his assistants, are reviewing the budget report.
- ভুল, কারণ singular subject এর সাথে plural verb (are) ব্যবহার করা হয়েছে।

গ) The director, along with his assistants, were reviewing the budget report. 
- ভুল, কারণ singular subject এর সাথে plural verb (were) ব্যবহার করা হয়েছে।

ঘ) The director, along with his assistants, have reviewing the budget report.
- ভুল, কারণ singular subject এর সাথে plural verb (have) ব্যবহার করা হয়েছে।

.
What is the meaning of the word "Itinerary"?
  1. A detailed plan of a journey
  2. A type of vehicle
  3. A place to stay
  4. A travel companion
ব্যাখ্যা

• The meaning of the word "Itinerary" is - A detailed plan of a journey.

Itinerary (Noun)
- English Meaning: A detailed plan or route of a trip.
- Bangla Meaning: (plural itineraries) [countable noun] ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।

Synonyms: Journey (ভ্রমণ), Route (পথ; গমনপথ), Schedule (সময়সূচি; সময়তালিকা), Guide (নির্দেশনা), Path (পথ, রাস্তা)।
Antonyms: Disorganization (গোলযোগ), Disorder(গোলযোগ), Muddle (গোলমাল), Disarrangement (বিশৃংখলা), Indiscipline (অনিয়ম)।

Other Forms:
- Itinerant [আইটিনারান্‌ট্‌] (adjective) স্থান থেকে স্থানান্তরে ভ্রমণশীল; পরিভ্রমী; আটমান; পর্যটনশীল: itinerant workers.

Example Sentence:
1. We planned our itinerary several weeks before the trip.
2. Choosing the right cruise line and cruise itinerary can be somewhat of a challenge.

Source: Live MCQ Lecture.

.
Which one of the following sentences is correct?
  1. She shared many useful advice with me.
  2. She shared some useful advice with me.
  3. She shared some useful adviceses with me.
  4. She shared useful piece of advices with me.
ব্যাখ্যা

Correct sentence: She shared some useful advice with me.

• Advice (Noun)
- English Meaning: An opinion or a suggestion about what somebody should do in a particular situation.
- Bangla Meaning: উপদেশ; পরামর্শ।

Advice শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a, an) বসে না এবং তার Plural form হয় না।
- তাই সঠিক শব্দ হিসেবে Advice শব্দটি ব্যবহার হবে।

Note:
- এদেরকে plural করতে হলে, A piece of advice (Singular), কে Two pieces of advice (Plural) লিখে করতে হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) She shared many useful advice with me.
- "Many" ভুল determiner, কারণ advice uncountable noun, এবং many শুধুমাত্র countable noun এর জন্য ব্যবহৃত হয়।

গ) She shared some useful adviceses with me.
- "Adviceses" ভুল, কারণ advice uncountable noun, plural হয় না।

ঘ) She shared useful piece of advices with me.
- "Piece of" সঠিক determiner হলে singular হবে, তাই সঠিক হলে হবে: a piece of advice.
- আবার, এখানে advices plural ব্যবহার করা হয়েছে, তাই ভুল।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

.
Which of the following sentences is correct?
  1. Did he went yesterday?
  2. Had he went yesterday?
  3. Did he go yesterday?
  4. Has he go yesterday?
ব্যাখ্যা

প্রদত্ত sentence টিতে "yesterday" শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে
- Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে: Did + subject + present form of the verb + অন্যান্য প্রয়োজনীয় word0/ words +?

Correct answer: Did he go yesterday?
- বাক্যটির পূর্বে Auxiliary verb হিসেবে did যুক্ত হবে এবং Main verb এর Base or Present form (go) হিসেবে বসবে + Yesterday বসবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Did he went yesterday?
- ভুল। কারণ 'did'-এর পরে base form (go) বসে, past form (went) নয়।

খ) Had he went yesterday?
- ভুল। কারণ, Past Perfect এ 'had + past participle (gone)' হয়।

ঘ) Has he go yesterday yesterday?
- ভুল। কারণ, Present Perfect এর সাথে 'yesterday' ব্যবহার করা যায় না।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১০.
The synonym of the word "Leniency" is -
  1. Clemency
  2. Rigidity
  3. Strictness
  4. Heed
ব্যাখ্যা

Leniency (Noun)
- English Meaning: The fact or quality of being more merciful or tolerant than expected.
- Bangla Meaning: উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল।

• Synonyms:
- Clemency - ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা।
- Mildness - কোমলতা; আচরণ বা সিদ্ধান্তে কঠোরতা বা রূঢ়তার অভাব।
- Forbearance - ধৈর্য; আত্মসংযম; ধৈর্যশীলতা; তিতিক্ষা।

• Antonyms:
- Severity - কঠোরতা; তীব্রতা; প্রচণ্ডতা; প্রবলতা।
- Strictness - কড়াকড়ি; নিয়ম বা শৃঙ্খলার ক্ষেত্রে অনমনীয়তা।
- Rigidity - দৃঢ়তা; অনমনীয়তা; কঠোরতা।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Heed - অবধান/কর্ণপাত করা; সাবধান হওয়া; মনোযোগ দেওয়া।

• Example Sentence:
- The judge showed leniency and reduced the prisoner's sentence.
- Her parents' leniency encouraged her to admit her mistake.

Source: Live MCQ Lecture.

১১.
Choose the correct sentence.
  1. Victims of the crash will be compensated to their injuries.
  2. Victims of the crash will be compensated with their injuries.
  3. Victims of the crash will be compensated at their injuries.
  4. Victims of the crash will be compensated for their injuries.
ব্যাখ্যা

The correct sentence is - Victims of the crash will be compensated for their injuries.

Compensate for something:
- English Meaning: to pay someone money in exchange for something that has been lost or damaged, or for some problem.
- Bangla Meaning: ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া।

- অর্থাৎ, কোনো কিছুর ক্ষতিপূরণ/ খেসারত দেওয়া অর্থে Compensate এর সাথে for ব্যবহৃত হয়

More examples:
- The fund is designed to compensate people for loss of income.
- She was not compensated for the damage done to her car..

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.

১২.
The meaning of the word "Medieval" is -
  1. Related to the Middle Ages
  2. Modern or contemporary
  3. Futuristic
  4. Ancient but pre-Middle Ages
ব্যাখ্যা

The meaning of the word "Medieval" is - Related to the Middle Ages.

• Medieval (Adjective & Noun)
- English Meaning: Relating to the Middle Ages; having passed its time of use or usefulness.
- Bangla Meaning: মধ্যযুগীয় (খ্রিষ্টীয় ১১০০-১৫০০ অব্দ; উপমহাদেশে ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দে)।

• Synonyms:
- Archaic (প্রাচীন; সেকেলে),
- Rusty (পুরনো হওয়ার দরুন রং ওঠা; রং-চটা; নোংরা; মলিন),
- Antiquated (অপ্রচলিত; সেকেলে; পুরনো ধ্যানধারণা ও চালচলনবিশিষ্ট)।

• Antonyms:
- Contemporary (সমকালীন; সমসাময়িক),
- Modern (বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক),
- Recent (সাম্প্রতিক; অধুনাতন; ইদানীন্তন)।

• Other Forms:
- Medievalism (noun) মধ্যযুগীয় ধ্যান-ধারণা বা রীতিনীতি।
- Medievalist (noun) মধ্যযুগ অধ্যয়নকারী ব্যক্তি।

• Example Sentences:
- The castle is a fine example of medieval architecture.
- Some of his ideas seem almost medieval in today's world.

Source: Live MCQ Lecture.

১৩.
The antonym of the word "Nebulous" is -
  1. Intangible 
  2. Definite
  3. Hazy
  4. Vague
ব্যাখ্যা

Nebulous (Adjective)
- English Meaning: (Especially of ideas) not clear and having no form. 
- Bangla Meaning: মেঘসদৃশ; ঝাপসা; অস্পষ্ট; ধূমান্ধকার।

• Synonyms:
- Intangible - ধরা বা ছোঁয়া যায় না এমন; স্পর্শাতীত।
- Hazy - কুয়াশাচ্ছন্ন।
- Vague - অস্পষ্ট; ভাসাভাসা; আবছা।

• Antonyms:
- Distinct - সহজে দৃষ্ট; সহজে চিহ্নিতকরণযোগ্য; পৃথক; স্বতন্ত্র।
- Definite - সুস্পষ্ট; নির্দিষ্ট; দ্ব্যর্থহীন।
- Precise - যথাযথ; সম্যক; সূক্ষ্ম; নির্ভুল; সুব্যক্ত।

Example sentence:
- The professor gave a nebulous explanation that confused all the students.
- His plans for the future were still nebulous and not clearly defined.

Source: Live MCQ Lecture.

১৪.
Identify the correct sentence.
  1. A pair of gloves is on the chair.
  2. Twenty miles are a long way.
  3. Swimming are a good excercise.
  4. Either John or his friend are coming to the party.
ব্যাখ্যা

Correct Sentence: A pair of gloves is on the chair.
-কিছু Noun আছে যেমন: Brace, Gross, Dozen, Pair, Hundred, Thousand, Score, Fathom, Head ইত্যাদি যাদের আগে নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকলে Verb Singular হয়।

Other options,
(খ) একক দৈর্ঘ্য, পরিমাপ বা স্থান বুঝালে Subject দেখতে Plural হলেও Verb Singular হয়।
- Correct Sentence: Twenty miles is a long way.

(গ) যখন কোন Infinitive, Gerund, Verbal Noun, Clause বা Phrase কোন Sentence এর Subject হয় তখন Verb Singular হয়। 
- Correct Sentence: Swimming is a good exercise.

(ঘ) Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Correct Sentence: Either John or his friend is coming to the party.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া প্রণয়ন করেন কে?
  1. আবুল মনসুর আহমেদ
  2. এ. কে. ফজলুল হক
  3. মওলানা ভাসানী
  4. শামসুল হক খান
ব্যাখ্যা

যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী প্রতিশ্রুতি:
- নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দল ও জোট নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করে।
- যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেছিল।
- ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগ বিরোধী যুক্তফ্রন্টের প্রেরণাশক্তি ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- তাই যুক্তফ্রন্টের নির্বাচনী ম্যানিফেস্টোতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ২১ ফিগারটিকে চিরস্মরণীয় করার জন্য ২১ দফা কর্মসূচি ঘোষণা করে।
- আবুল মনসুর আহমেদ ২১ দফার খসড়া প্রণয়ন করেন।
- ২১ দফার দাবিগুলো ভোটারদের মন জয় করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
ভাষা শহিদ আবুল বরকতের জন্মস্থান কোথায়? 
  1. মুর্শিদাবাদ
  2. ঢাকা 
  3. মানিকগঞ্জ
  4. চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা

- ভাষা শহিদ আবুল বরকতের জন্মস্থান মুর্শিদাবাদ? 

আবুল বরকত: 

- আবুল বরকত ভাষা শহীদ।
- তিনি ১৯২৭ সালের ১৩ জুন (মতান্তরে ১৬ জুন) মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম আবাই।
- তাঁর পিতার নাম সামসুজ্জোহা এবং মাতা হাসিনা বিবি।
- ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং এম.এ শেষ পর্বে ভর্তি হন।
-বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বিক্ষোভরত ছাত্র-জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে।
- আবুল বরকত গুলিবিদ্ধ হলে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়।
- কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাত আটটায় হাসপাতালে তিনি শাহাদত বরণ করেন।
- তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
- ভাষা আন্দোলনে আত্মদানের স্বীকৃতি স্বরূপ আবুল বরকতকে ২০০০ সালে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়।

উৎস: বাংলাপিডিয়া। 

১৭.
১৯৫৮ সালের ৭ অক্টোবরের ফরমানে কে প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন?
  1. ইসকান্দার মীর্জা
  2. মোহাম্মদ আইয়ুব খান
  3. মালিক ফিরোজ খান নুন
  4. জিয়াউদ্দিন আহমেদ
ব্যাখ্যা

আইয়ুব খানের সামরিক শাসন ১৯৫৮-১৯৬২: 
- ১৯৫৮ সালের ৭ অক্টোবর রাত ১০:৩০ মিনিটে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মেজর
জেনারেল ইসকান্দার মীর্জা সামরিক বাহিনীর সহায়তায় মালিক ফিরোজ খান নুনের সংসদীয় সরকারকে উৎখাত করে পাকিস্তানে সামরিক আইন জারি করেন।
- ৭ অক্টোবরের ফরমান বলে ইস্কান্দার মীর্জা পাকিস্তান সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন,
- ১৯৫৬ সালের সংবিধান বাতিল করেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারসমূহকে বরখাস্ত করেন, জাতীয় ও প্রাদেশিক পরিষদসমূহ ভেঙে দেন, রাজনৈতিক দলসমূহ বিলুপ্ত করেন, মৌলিক অধিকার কেড়ে নেন।
- এরপর নিজেই আইয়ুব খান কর্তৃক উৎখাত হয়ে ২৭.১০.৫৮ তারিখে দেশ ত্যাগ করতে বাধ্য হন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
ভাষা আন্দোলনের মাধ্যমে সূচনা হয়-
  1. ধর্মীয় বিভেদ
  2. অসাম্প্রদায়িক রাজনীতি
  3. রাজনৈতিক দ্বন্দ্ব
  4. সাম্প্রদায়িক উত্তেজনা
ব্যাখ্যা

অসাম্প্রদায়িক রাজনীতির সূচনা:
- ভাষা আন্দোলনের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনীতির সূচনা হয়।
- ভাষা আন্দোলনের সময় পার্লামেন্টের মধ্যে কংগ্রেস দলীয় হিন্দু নেতৃবৃন্দ ভাষার দাবিতে কথা বলেছেন,
- আর রাজপথে অকংগ্রেসয়ীরা ধর্মীয় ভাঁওতাবাজির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।
- ফলে পূর্ববাংলায় হিন্দ-মুসলমান সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে।
- ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ দলটির নাম থেকে 'মুসলিম' শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়।
- ফলে এ ভূখণ্ডে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতির সূত্রপাত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
আইয়ুব খান কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন?
  1. ন্যাশনাল আওয়ামী পার্টি
  2. কনভেনশন মুসলিম লীগ
  3. নেজামে ইসলাম
  4. ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট
ব্যাখ্যা

আইয়ুব খান:
- ১৯৬২ সালের ৮ই জুন সামরিক আইন স্থগিত করা হলে দলীয় রাজনীতির অধিকার ফিরে আসে। 
- আইয়ুব খান নিজেই কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।
- এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আইয়ুববিরোধী মোর্চা গঠনের আহ্বান জানান।
- ফলে আওয়ামী লীগ, নেজামে ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি, কাউন্সিল মুসলিম লীগ ও নুরুল আমিনের নেতৃত্বাধীন মুসলিম লীগ মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এনডিএফ গঠিত হয়।
- এ ফ্রন্টের উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও ১৯৫৬ সালের সংবিধানে ফিরে যাওয়া।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি। 

২০.
পাকিস্তানের সংবিধানে উর্দু ও বাংলাকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে অনুমোদন করা হয় কখন? 
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৫৪ সালে
  4. ১৯৫৭ সালে
ব্যাখ্যা

ভাষা আন্দোলন: 
- একুশে ফেব্রুয়ারির পর সরকার জেল-জুলুমের নীতি অবলম্বন করে।
- চারজন গণপরিষদ সদস্যকে জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককেও (যেমন প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, অধ্যাপক মুনীর চৌধুরী, ড. বি.সি.চক্রবর্তী, অজিত কুমার গুহ প্রমুখ) গ্রেপ্তার করে।
-  ১৯৫২ সালের পর প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হতে থাকে।
- ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে উর্দু ও বাংলাকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে অনুমোদন করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২১.
শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট কত সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে?
  1. ১৫ সদস্যবিশিষ্ট
  2. ১৪ সদস্যবিশিষ্ট
  3. ১০ সদস্যবিশিষ্ট
  4. ১২ সদস্যবিশিষ্ট
ব্যাখ্যা

নির্বাচন-পরবর্তী ঘটনাপ্রবাহ: 
- শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে।
- যুক্তফ্রন্টের নিরঙ্কুশ জয় শুরু থেকেই মুসলিম লীগ সুনজরে দেখেনি।
- তারা যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে।
- নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ও বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা দিলে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয়ে ওঠে।
- কেন্দ্রীয় সরকার সুযোগ খুঁজতে থাকে যেকোনো অজুহাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করতে।
- ১৯৫৪ সালের ৩০শে মে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি।

২২.
তমদ্দুন মজলিশ কার নেতৃত্বে গঠিত হয়?
  1. অধ্যাপক আবুল কাশেম
  2. আব্দুস সালাম
  3. আবদুল মতিন
  4. ধীরেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

- অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়।

ভাষা আন্দোলনের পটভূমি:

- ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিয়েছিল।
- সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন।
- তখনই আবদুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী ও লেখকগণ এর প্রতিবাদ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়।
- তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশ করে।
- যেখানে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

২৩.
যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সময়কাল ছিল কত দিন?
  1. ৬০ দিন
  2. ৫৬ দিন
  3. ৫০ দিন
  4. ৬৫ দিন
ব্যাখ্যা

- মাত্র ৫৬ দিন যুক্তফ্রন্ট মন্ত্রিসভার বহাল ছিল।

যুক্তফ্রন্ট: 

- শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে।
- ২১শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ও বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা দিলে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয়ে ওঠে।
-  অবশেষে কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ৯২ (ক) ধারা বলে ১৯৫৪ সালের ৩০শে মে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে।
- এ শাসন ১৯৫৫ সালের ২রা জুন পর্যন্ত বহাল থাকে।
- মাত্র ৫৬ দিনের শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়।
- মাত্র চার বছরে সাত মন্ত্রিসভার পতন হয়।
- কেন্দ্রীয় সরকার তিনবার গভর্নরের শাসন জারি করে।
- যুক্তফ্রন্টের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি।

২৪.
১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের ফলে কী ঘটে?
  1. নতুন সংবিধান প্রণয়ন করা হয়
  2. শরিফ কমিশনের সুপারিশ স্থগিত হয়
  3. ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়
  4. আইয়ুব খানের শাসন শক্তিশালী হয়
ব্যাখ্যা

১৯৬২-এর শিক্ষা আন্দোলন:
- ১৯৬২ সালের আগস্ট মাসে শরিফ কমিশনের শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন নতুন রূপ লাভ করে।
- এ প্রতিবেদনের সুপারিশে ছাত্রদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
- ফলে কঠোর আন্দোলন শুরু হয়।
- এ আন্দোলন 'বাষট্টির শিক্ষা আন্দোলন' নামে পরিচিত।
- ১৫ই আগস্ট থেকে ১০ই সেপ্টেম্বর প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
- ১৭ই সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত এবং কয়েক'শ আহত হয়।
- এ আন্দোলনের ফলে শরিফ কমিশনের সুপারিশ স্থগিত হয়।
- এই আন্দোলনের ফলে ছাত্ররা আইয়ুববিরোধী আন্দোলনের অন্যতম শক্তিতে পরিণত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি। 

২৫.
ঢাকা বিশ্ববিদ্যালয় ’রাষ্ট্রভাষা সংগ্রাম’ পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
  1. আবুল বরকত
  2. আবদুল মতিন
  3. গোলাম আযম
  4. রফিকুল ইসলাম
ব্যাখ্যা

- আবদুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।

সংগ্রাম পরিষদের আন্দোলন কর্মসূচি: 

- ১৯৪৯ সালের মার্চ মাসে আকরাম খানকে সভাপতি করে পাকিস্তানি শাসকগোষ্ঠী 'পূর্ববাংলা ভাষা কমিটি' গঠন করে।
- এই কমিটি গঠনের প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়।
- ১৯৫০ সালের ১১ মার্চ আবদুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক গঠিত মূলনীতি কমিটির সুপারিশে বলা হয়, 'পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু'।
- ১৯৫১ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হন।
- তখন তাঁর স্থলে প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন।
- ১৯৫২ সালে ঢাকায় খাজা নাজিমুদ্দিনের এক উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপলাভ করে।


উৎস: ইতিহাস, এইচএসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৬.
ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কবে? 
  1. ২০০০ সালে
  2. ২০১৫ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা

ইউনেস্কো ও বাংলা ভাষা: 
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়।
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

উল্লেখ্য,
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
- পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। 
- মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন মাটির বীর সন্তান।
- মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি ২১ ফেব্রুয়ারি 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।

⇒ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার বিষয়ে প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন কানাডাপ্রবাসী মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং কানাডার বহুভাষিক ও বহুজাতিক সংগঠন ‘মাতৃভাষা প্রেমিক গোষ্ঠী’। তৎকালীন সরকার ৭ ডিসেম্বর ১৯৯৯ পল্টন ময়দানে অনুষ্ঠিত বিশাল জনসভায় ঘোষণা করেন যে, পৃথিবীর বিকাশমান ও বিলুপ্তপ্রায় ভাষাগুলির মর্যাদা ও অধিকার রক্ষায় গবেষণার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের (ইউনেসকো) ১৬০তম অধিবেশনে বাংলাদেশসহ ২৭টি দেশের সমর্থন নিয়ে সর্বসম্মতিক্রমে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি এই বিশেষ দিবসটিকে বিশ্বের ১৮৮টি দেশ প্রথম বারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করে। 
- ইউনেসকোর পর জাতিসংঘও ৫ ডিসেম্বর ২০০৮ তারিখে ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।

২৭.
১৯৫৪ সালের পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের নির্বাচনে মোট কয়টি  দল অংশগ্রহণ করে?
  1. ১৪টি
  2. ১৫টি
  3. ১৭টি
  4. ১৬টি
ব্যাখ্যা

নির্বাচনে অংশগ্রহণকারী দল ও জোট:
- ১৯৫৪ সালের পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের নির্বাচনে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
- মুসলমান আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মুসলিম লীগ, পূর্বপাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলামী, যুবলীগ, গণতন্ত্রী দল, খেলাফতে রব্বানী পার্টি প্রভৃতি।
- অমুসলমান আসনে অংশগ্রহণ করে পাকিস্তান জাতীয় কংগ্রেস, তফশিলি ফেডারেশন, গণসমিতি, অভয় আশ্রম (কুমিল্লা), পূর্ব পাকিস্তান সমাজতন্ত্রী দল প্রভৃতি।
- কমিউনিস্ট পার্টির মুসলমান সদস্যগণ মুসলমান আসনে এবং হিন্দু সদস্যগণ হিন্দু আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
- মুসলমান আসনে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি এবং নেজামে ইসলামী 'যুক্তফ্রন্ট' গঠন করে সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে।
- হিন্দু আসনে গণসমিতি, অভয় আশ্রম ও পূর্ব পাকিস্তান সমাজতান্ত্রিক দল 'সংখ্যালঘু যুক্তফ্রন্ট' গঠন করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৮.
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসনে যুক্তফ্রন্ট মোট কয়টি আসন লাভ করে?
  1. ২২৩টি
  2. ২২৫টি
  3. ২২৭টি
  4. ২২০টি
ব্যাখ্যা

 নির্বাচনী ফলাফল: 
- নির্বাচনে ২৩৭টি মুসলমান আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে (২১৫টি+ ৮টি স্বতন্ত্র সদস্য যোগদান করেন)= ২২৩টি।
- মুসলিম লীগ ৯টি, খেলাফতে রব্বানী পার্টি ১টি এবং স্বতন্ত্র ১২টি আসন।
- মুসলমান আসনে স্বতন্ত্র সদস্যদের মধ্যে ৮ জন যুক্তফ্রন্টে ও ১ জন মুসলিম লীগে যোগদান করেন।
- যুক্তফ্রন্টের শরিকদলগুলোর মধ্যে আসনসংখ্যা নিম্নরূপ হয়:
- আওয়ামী লীগ ১৪২, কৃষক-শ্রমিক পার্টি ৪৮, নেজামে ইসলামী ১৯, গণতন্ত্রী দল ১৩ (১টি আসনে দলীয় পরিচয় অস্পষ্ট)।
- ৭২টি অমুসলমান আসনের ২৪টিতে জাতীয় কংগ্রেস, ২৭টিতে তফশিলি ফেডারেশন (রসরাজ মন্ডল গ্রুপ), সংখ্যালঘু যুক্তফ্রন্ট ১৩টি (এর মধ্যে গণতন্ত্রী দল ৩টি)।
- কমিউনিস্ট পার্টি ৪টি, বৌদ্ধ ২টি, খ্রিস্টান ১টি এবং স্বতন্ত্র ১টি আসনে জয়লাভ করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৯.
আধুনিক কম্পিউটারের জনক (Father of Modern Computer) কে?
  1. চার্লস ব্যাবেজ
  2. অ্যালান টুরিং
  3. জন ভন নিউম্যান
  4. হাওয়ার্ড আইকেন
ব্যাখ্যা

◉ চার্লস ব্যাবেজ Analytical Engine ডিজাইন করেছিলেন, যা আধুনিক কম্পিউটারের মূল ধারণা।
[''কম্পিউটার বা আধুনিক কম্পিউটারের জনক কে?'' প্রশ্নটির কনফিউশন দূর করার জন্য অ্যাপ থেকে 'তথ্যকল্পদ্রুম - ৩৩' দেখুন]

আধুনিক কম্পিউটার: 
- আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে।
- তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেনস ইঞ্জিন তৈরি করেন।
- ১৯৯১ সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়।
- তিনি এনালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন।
- তবে গণনার কাজটি কীভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস।
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং-এর ধারণা সামনে নিয়ে আসেন।
- এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়।
- ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ।

৩০.
নিম্নের কোনটি মাইক্রো কম্পিউটারের উদাহরণ?
  1. IBM System/360
  2. Cray-1
  3. Apple Macintosh
  4. IBM z15
ব্যাখ্যা

◉ Apple Macintosh → এটি একটি Microcomputer (১৯৮৪ সালে প্রকাশিত প্রথম গ্রাফিকাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ পার্সোনাল কম্পিউটার), ব্যক্তিগত ও অফিস ব্যবহারের জন্য তৈরি।

মাইক্রো কম্পিউটার:
- মাইক্রো (micro) শব্দটির অর্থ হল ক্ষুদ্র।
- মূলত মাইক্রো কম্পিউটার বলতে কম্পিউটারের ছোট বা ক্ষুদ্রাকৃতির কম্পিউটারগুলোকেই বোঝায়।
- এই কম্পিউটারগুলো ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর চিপ দিয়ে তৈরি বলে একে মাইক্রো কম্পিউটার বলা হয়।
- একটি প্রধান মাইক্রো প্রসেসর, প্রধান মেমোরি, সহায়ক মেমোরি, এবং ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে একটি মাইক্রো কম্পিউটার গঠিত হয়।
- মাইক্রো কম্পিউটারগুলো সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যক্তিগত ব্যবহার, খেলাধুলা ও চিত্তবিনোদনের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
- মাইক্রো কম্পিউটারের কিছু উদাহরণ হল IBM PC, APPLE POWER ইত্যাদি।

মাইক্রো কম্পিউটারকে চারটি ভাগে ভাগ করা যায়। 
যথা-
১. ডেক্সটপ কম্পিউটার,
২. ল্যাপটপ কম্পিউটার,
৩. পামটপ কম্পিউটার এবং
৪. নোটবুক কম্পিউটার।

অন্যান্য অপশনসমূহ,  
IBM System/360 → এটি একটি Mainframe computer (১৯৬৪ সালে প্রকাশিত), বড় প্রতিষ্ঠানের ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত।
Cray-1 → এটি একটি Supercomputer (১৯৭৬ সালে প্রকাশিত), জটিল বৈজ্ঞানিক গণনার জন্য তৈরি।
IBM z15 → এটি আধুনিক Mainframe computer (২০১৯ সালে প্রকাশিত)।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৩১.
মাদারবোর্ডে নিম্নলিখিত কোন উপাদানটি থাকে না?
  1. Socket
  2. RAM Slot
  3. Cartridge
  4. Chipset
ব্যাখ্যা

Cartridge সাধারণত মাদারবোর্ডে থাকে না। এটি প্রিন্টারে ব্যবহৃত হয়।

মাদারবোর্ড:
- মাদারবোর্ড একটি কম্পিউটারের মূল ও কেন্দ্রীয় অংশ, যা সিস্টেম ইউনিটের ভেতরে সংযুক্ত থাকে।
- এটি সিস্টেমের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থল হিসেবে কাজ করে এবং একে সিস্টেম বোর্ড বা মেইনবোর্ডও বলা হয়।
- কম্পিউটারের প্রধান প্রসেসর বা CPU মাদারবোর্ডেই স্থাপিত থাকে, যা কম্পিউটারের "মস্তিষ্ক" হিসেবে পরিচিত।
- মাদারবোর্ডে কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত করার জন্য বিভিন্ন পোর্ট ও সংযোগ ব্যবস্থা থাকে।
- কম্পিউটারের প্রতিটি যন্ত্রাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, যা মাদারবোর্ডকে কেন্দ্রীয় সার্কিট বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করে।
- বর্তমানে বাজারে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ড জনপ্রিয়।

মাদারবোর্ডের স্লট:
1. AGP slot,
2. RAM slot,
3. PCI slot, ইত্যাদি।

CPU Socket → মাদারবোর্ডে থাকে, যেখানে প্রসেসর (CPU) বসানো হয়।
RAM Slot → মাদারবোর্ডে থাকে, যেখানে র‌্যাম মডিউল বসানো হয়।
Chipset → মাদারবোর্ডের মূল কন্ট্রোল সার্কিট, যা CPU, RAM, Storage, Input/Output ডিভাইসের সাথে যোগাযোগ নিয়ন্ত্রণ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩২.
নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ?
  1. Device Driver
  2. BIOS
  3. MS Word
  4. Operating System
ব্যাখ্যা

অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন প্রোগ্রাম যা ব্যবহারকারীকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সাহায্য করে (যেমন: ডকুমেন্ট তৈরি, গেম খেলা, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি)। MS Word একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা ডকুমেন্ট তৈরি ও এডিট করতে ব্যবহৃত হয়।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ: MS Word, MS Excel, Oracle, FoxPro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার সামগ্রিক সিস্টেমকে পরিচালনা করে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।
- উদাহরণ: Unix, Linux, Windows, Solaris ইত্যাদি।

অন্যান্য অপশনসমূহ, 
ক) ডিভাইস ড্রাইভার: এটি সিস্টেম সফটওয়্যার, যা হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে।

খ) BIOS: এটি ফার্মওয়্যার, যা কম্পিউটারের হার্ডওয়্যার ইনিশিয়ালাইজ করে এবং অপারেটিং সিস্টেম বুট করতে সাহায্য করে।

ঘ) অপারেটিং সিস্টেম: এটি সিস্টেম সফটওয়্যার (যেমন: Windows, Linux), যা কম্পিউটার রিসোর্স ম্যানেজ করে এবং অ্যাপ্লিকেশন চালানোর পরিবেশ তৈরি করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৩.
প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটি?
  1. ENIAC
  2. UNIVAC
  3. MARK-II
  4. EDSAC
ব্যাখ্যা

UNIVAC (Universal Automatic Computer, 1951) → এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত ও বিক্রি হওয়া কম্পিউটার। মার্কিন যুক্তরাষ্ট্রে সেন্সাস ব্যুরো ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে।

UNIVAC:
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- এটি ১৯৫১ সালে J. Presper Eckert (প্রেসপার একার্ট) এবং John Mauchly (জন মউসলি) দ্বারা নির্মিত হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।
- ১৯৫২ সালে টমাস ওয়াটসন IBM-701 এবং ১৯৫৩ সালে IBM-650 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করেন।

অন্যান্য অপশনসমূহ, 
- ENIAC (Electronic Numerical Integrator and Computer) হল প্রথম প্রোগ্রামযোগ্য, ইলেকট্রনিক, ডিজিটাল কম্পিউটার।
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার হলো EDSAC.
- MARK-II ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৪.
কোন ধরনের কম্পিউটারে FLOPS দিয়ে পারফরম্যান্স মাপা হয়?
  1. Personal Computer
  2. Server
  3. Supercomputer
  4. Embedded System
ব্যাখ্যা

FLOPS (Floating Point Operations Per Second) হলো একটি পরিমাপের একক, যা দিয়ে কম্পিউটারের গণনাশক্তি (Computational Power) নির্ণয় করা হয়।
- সাধারণ Personal Computer বা Server-এর ক্ষেত্রে পারফরম্যান্স মাপা হয় GHz, MIPS (Million Instructions Per Second) ইত্যাদি দিয়ে।
- Embedded System-এ সাধারণত নির্দিষ্ট কাজের দক্ষতা ও রিয়েল-টাইম পারফরম্যান্স দেখা হয়।
- কিন্তু Supercomputer-এর পারফরম্যান্স FLOPS দিয়ে মাপা হয়। 
- এটি বিশেষত সুপারকম্পিউটার, হাই-পারফরম্যান্স কম্পিউটিং (HPC), এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত কম্পিউটারগুলোর কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।​

​উদাহরণ:
- আধুনিক সুপারকম্পিউটারের গতি পেটাফ্লপস (PFLOPS) বা এক্সাফ্লপস (EFLOPS) পরিমাপে হয়।
- যেমন, Fugaku সুপারকম্পিউটার (জাপান) প্রায় ৪৪ পেটাফ্লপস গতিতে কাজ করে।

​উৎস: লেনোভো ওয়েবসাইট।

৩৫.
Virtual Memory কোন সমস্যার সমাধান করে?
  1. RAM এর সীমিত আকার
  2. CPU এর ধীর গতি
  3. Hard Disk এর কম স্পেস
  4. Network এর Speed
ব্যাখ্যা

◉ Virtual Memory হলো এমন একটি প্রযুক্তি, যেখানে হার্ড ডিস্কের কিছু অংশকে RAM-এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
- যখন RAM পূর্ণ হয়ে যায়, তখন Virtual Memory সেই সীমাবদ্ধতাকে অস্থায়ীভাবে কাটিয়ে ওঠে।
- এতে অপারেটিং সিস্টেম (যেমন Windows, Linux) paging / swapping ব্যবহার করে কম ব্যবহৃত ডেটাকে হার্ড ডিস্কে সরিয়ে রাখে এবং প্রয়োজন হলে আবার RAM-এ নিয়ে আসে।

​ভার্চুয়াল মেমরি:
- ভার্চুয়াল মেমরি (Virtual Memory) হলো কম্পিউটার সিস্টেমের একটি প্রযুক্তি যা প্রধান মেমরির (RAM) সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য ব্যবহৃত হয়।
- এটি এমন একটি ব্যবস্থা, যেখানে হার্ড ড্রাইভের একটি অংশকে অস্থায়ীভাবে RAM হিসেবে ব্যবহার করা হয়, যাতে একসাথে আরও বেশি প্রোগ্রাম চালানো যায়।
- অপারেটিং সিস্টেম নিজেই ঠিক করে কোন অংশ RAM-এ থাকবে আর কোন অংশ হার্ড ড্রাইভে যাবে।
- যখন RAM পূর্ণ হয়ে যায়, তখন কম ব্যবহার হওয়া ডেটাগুলো হার্ড ড্রাইভের একটি নির্দিষ্ট অংশে (page file/swap space) পাঠানো হয়।
- প্রয়োজনে আবার সেই ডেটা RAM-এ ফিরিয়ে আনা হয়। এই পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর অজান্তেই ঘটে।

উৎস: ব্রিটানিকা ও বিভিন্ন টেক ওয়েবসাইট। 

৩৬.
“Computer Virus” এর আনুষ্ঠানিক সংজ্ঞা প্রথম প্রদান করেন কে? 
  1. অ্যালান টুরিং
  2. ফ্রেড কোহেন
  3. জন ম্যাক্যাফি
  4. জন ভন নিউম্যান
ব্যাখ্যা

◉ 1980 সালে, ফ্রেড কোহেন তার গবেষণায় কম্পিউটার ভাইরাসের আনুষ্ঠানিক সংজ্ঞা প্রদান করেন। তিনি ভাইরাসকে এমন একটি প্রোগ্রাম হিসেবে সংজ্ঞায়িত করেন যা অন্যান্য প্রোগ্রামকে সংক্রমিত করে এবং নিজেকে অনুলিপি করতে পারে। তিনি প্রথমবারের মতো একটি ভাইরাস তৈরি করে প্রদর্শন করেন এবং এটি কম্পিউটার সিস্টেমে কীভাবে ছড়িয়ে পড়তে পারে তা দেখান।

ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”.
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।

​কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন:
- বুট সেক্টর ভাইরাস,
- ট্রোজান হর্স ভাইরাস,
- ফাইল সংক্রামক ভাইরাস,
- ম্যাক্রো ভাইরাস,
- ওভার রাইটিং ভাইরাস,
- মেমোরি রেসিডেন্ট ভাইরাস ,
- মিউটেটিং ভাইরাস,
- স্টোন ভাইরাস,
- ভিয়েনা ইত্যাদি।

​উল্লেখ্য, 
প্রথম ভাইরাস ​তত্ত্ব সম্পর্কে ধারণা দিয়েছিলেন → জন ভন নিউম্যান
ভাইরাসের সংজ্ঞা দিয়েছিলেন → ফ্রেড কোহেন
অ্যান্টিভাইরাস তৈরি করেছিলেন → জন ম্যাক্যাফি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭.
নিম্নের কোনটি Compiler এর কাজ নয়?
  1. Source Code কে Machine Code এ রূপান্তর
  2. Syntax Error খুঁজে বের করা
  3. Program Runtime এ Execute করা
  4. Code Optimization করা
ব্যাখ্যা

Compiler হলো একটি সফটওয়্যার, যা উচ্চ-স্তরের প্রোগ্রামিং ভাষা (High-level Language) কে Machine Code/Executable File-এ রূপান্তর করে। এর প্রধান কাজগুলো হলো—
• Source Code কে Machine Code এ রূপান্তর – Compiler-এর মূল কাজ।
• Syntax Error খুঁজে বের করা – কোডে ভাষাগত ভুল (syntax errors) থাকলে Compiler তা শনাক্ত করে।
• Code Optimization করা – Compiler প্রোগ্রামের কর্মদক্ষতা বাড়াতে অপ্রয়োজনীয় অংশ বাদ দেয় বা অপ্টিমাইজ করে।

​কিন্তু, Program Runtime এ Execute করা → এটি Compiler-এর কাজ নয়। Runtime এ execution করার কাজ হলো Interpreter-এর।

​কম্পাইলার:
- কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে।
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

​কম্পাইলারের প্রধান কাজ:
- উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা।
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
- প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা।
- রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি, ভোকেশনাল।

৩৮.
কম্পিউটার বিজ্ঞানের জনক চার্লস ব্যাবেজ কোন যন্ত্রের নকশা তৈরি করেছিলেন?
  1. Difference Engine
  2. Tabulating Machine
  3. Pascaline
  4. উপরের সবগুলো 
ব্যাখ্যা

◉ চার্লস ব্যাবেজ (Charles Babbage) কম্পিউটিং ইতিহাসের একজন অগ্রগামী, যাকে "কম্পিউটারের জনক" বলা হয়। তিনি দুটি যন্ত্রের ডিজাইন তৈরি করেছিলেন:
i) ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine): এটি একটি যান্ত্রিক ক্যালকুলেটর, যা গাণিতিক সারণী তৈরি করতে ব্যবহৃত হতো।
ii) অ্যানালিটিক ইঞ্জিন (Analytical Engine): এটি একটি প্রোগ্রামযোগ্য যন্ত্র, যা আধুনিক কম্পিউটারের ধারণার ভিত্তি তৈরি করে। এটি লজিক্যাল অপারেশন এবং ডেটা প্রসেসিং করতে সক্ষম ছিল।

চার্লস ব্যাবেজ:
- প্রযুক্তির ইতিহাসের অন্যতম এক স্মরণীয় ব্যক্তিত্বের নাম চার্লস ব্যাবেজ।
- তিনি ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী।
- তাঁকে কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন নামের দুইটি গণনা যন্ত্র তৈরি করেন।
- প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে তাঁর উদ্ভাবিত যন্ত্র সেই সময় সাফল্যের সাথে কাজ করতে পারেনি।
- ১৯৯১ সালে তাঁর ডিজাইন থেকেই সফলভাবে কর্মক্ষম একটি যন্ত্র তৈরি করা হয়।
- চার্লসের দুটি ইঞ্জিনই গণনার কাজ করতে পারত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৯.
ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি সফটওয়্যারকে কী বলা হয়?
  1. সিস্টেম সফটওয়্যার
  2. ইউটিলিটি প্রোগ্রাম
  3. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  4. মিডলওয়্যার
ব্যাখ্যা

◉ অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো সেই ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারীর নির্দিষ্ট চাহিদা বা কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, MS Word ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসিং-এর জন্য, MS Excel ব্যবহার করা হয় স্প্রেডশিট কাজের জন্য, আবার Photoshop ব্যবহার করা হয় ছবি সম্পাদনার জন্য। এসব সফটওয়্যার সরাসরি ব্যবহারকারীর কাজকে সহজ ও কার্যকর করে তোলে।

​অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে।
- এটি একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ: MS Word, MS Excel, Oracle, Foxpro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

অন্যান্য অপশনসমূহ,
সিস্টেম সফটওয়্যার (System Software): এটি কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা করে। উদাহরণ: অপারেটিং সিস্টেম (Windows, Linux)।
ইউটিলিটি প্রোগ্রাম (Utility Program): এটি কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং অপ্টিমাইজেশনের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: Antivirus, Disk Cleanup।
মিডলওয়্যার (Middleware): এটি বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে। উদাহরণ: Database Middleware, Web Servers.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪০.
Polymorphic Virus-এর প্রধান বৈশিষ্ট্য কী?
  1. এটি একসাথে একাধিক ফাইলে আক্রমণ করে
  2. এটি নিজের কোড পরিবর্তন করে অ্যান্টিভাইরাস শনাক্তকরণ এড়ায়
  3. এটি কেবল ইন্টারনেটের মাধ্যমে ছড়ায়
  4. এটি শুধু .exe ফাইল আক্রমণ করে
ব্যাখ্যা

◉ Polymorphic Virus হলো এক ধরনের উন্নত কম্পিউটার ভাইরাস, যা প্রতিবার নিজেকে কপি করার সময় বা নতুন ফাইলে ছড়িয়ে পড়ার সময় নিজের কোড বা এনক্রিপশন পদ্ধতি পরিবর্তন করে। এর ফলে এটি একই ভাইরাস হলেও প্রতিবার ভিন্ন রূপে উপস্থিত হয়, যার কারণে প্রচলিত সিগনেচার-ভিত্তিক অ্যান্টিভাইরাস সহজে শনাক্ত করতে পারে না।

​Malware (ম্যালওয়ার):
- Malware (ম্যালওয়ার) এর পূর্ণরূপ হলো Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে: অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), র‍্যানসমওয়্যার (Ransomware), ওয়ার্ম (Worms) প্রভৃতি।

Key Characteristics of Polymorphic Malware:
– প্রতিবার execute করার সময় malware নিজের signature বা code pattern পরিবর্তন করে।
– Traditional signature-based antivirus software এটিকে সহজে শনাক্ত করতে পারে না।
– নিজেকে encrypt এবং decrypt করে বিভিন্ন রূপ নিতে পারে।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। McAfee ওয়েবসাইট। 

৪১.
IoT (Internet of Things) ডিভাইসগুলো সাধারণত কোন ধরনের কম্পিউটার সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়?
  1. ওয়ার্কস্টেশন
  2. মেইনফ্রেম সিস্টেম
  3. সুপারকম্পিউটার
  4. এমবেডেড সিস্টেম
ব্যাখ্যা

◉ এমবেডেড কম্পিউটার হল বিশেষ ধরনের কম্পিউটিং সিস্টেম, যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়। IoT ডিভাইসগুলি সাধারণত ছোট, শক্তিশালী এবং কম শক্তি খরচ করে, যা এমবেডেড সিস্টেমের বৈশিষ্ট্য।
উদাহরণস্বরূপ, স্মার্ট হোম ডিভাইস (যেমন স্মার্ট থার্মোস্ট্যাট, স্মার্ট লাইট), ওয়্যারেবল ডিভাইস (যেমন ফিটনেস ট্র্যাকার), এবং শিল্প IoT ডিভাইসগুলি এমবেডেড কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে।

ইন্টারনেট অফ থিংস (Internal of things - IOT):
- ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- একাধিক প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কমোডিটি সেন্সর, এমবেডেড সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যানালিটিকস, একত্রিত করার কারণে ইন্টারনেট অফ থিংস বাস্তবায়িত হয়েছে।

IoT ডিভাইসের বৈশিষ্ট্য:
- কম শক্তি ব্যবহার করে কাজ করে,
- ছোট আকারের কম্পিউটার চিপ ব্যবহার করে,
- নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা হয়,
- সেন্সর, একচুয়েটর এবং ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকে।

উৎস:
১। Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। আইবিএম ওয়েবসাইট। 

৪২.
"McAfee" কী ধরনের সফটওয়্যার হিসেবে পরিচিত?
  1. ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম
  2. ভাইরাস তৈরি করার টুল
  3. অফিস প্রোডাক্টিভিটি সফটওয়্যার
  4. সাইবার নিরাপত্তা সফটওয়্যার
ব্যাখ্যা

◉ "McAfee" হচ্ছে একটি সাইবার নিরাপত্তা সফটওয়্যার বা এন্টিভাইরাস সফটওয়্যার। 

এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

​উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৪৩.
চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো কোন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি?
  1. মাইক্রোপ্রসেসর
  2. ট্রানজিস্টর
  3. ভ্যাকুয়াম টিউব
  4. IC চিপ
ব্যাখ্যা

◉ চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলোর মূল প্রযুক্তি হলো মাইক্রোপ্রসেসর

​চতুর্থ প্রজন্মের কম্পিউটার:
- ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত চতুর্থ প্রজন্ম শুরু হয় বলে ধরা হয়।
- ১৯৭০ সালের প্রথম দিকে IC (Integrated Circuit)-এর দ্রুত উন্নয়নের ফলে LSI(Large Scale Integration) এবং VLSI (Very Large Scale Integration) চিপের আবিষ্কার ঘটে।
- একটি একক VLSI সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও বেশি ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একত্রিত থাকে।
- কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব সাধিত হয় ১৯৭১ সালে আইসি এবং ভিএলএসআই বর্তমানের সাহায্যে তৈরি মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে।
- মূলত মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই চিপ।
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হতো।
- ১৯৮১ সালে আইবিএম কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি শুরু করে।
- IBM - 3033, IBM - 4341, Pentium Series, আইবিএম পিসি ইত্যাদি চতুর্থ প্রজন্মের কম্পিউটার।

​উল্লেখ্য, 
​প্রথম প্রজন্ম (১৯৪০–১৯৫৬) → ব্যবহৃত হতো ভ্যাকুয়াম টিউব।
দ্বিতীয় প্রজন্ম (১৯৫৬–১৯৬৩) → ব্যবহৃত হতো ট্রানজিস্টর।
তৃতীয় প্রজন্ম (১৯৬৪–১৯৭১) → ব্যবহৃত হতো ইন্টিগ্রেটেড সার্কিট (IC Chip)।
চতুর্থ প্রজন্ম (১৯৭১–বর্তমান) → ব্যবহৃত হচ্ছে মাইক্রোপ্রসেসর। Intel 4004 (1971) ছিল বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর, যা চতুর্থ প্রজন্মের সূচনা করে।
পঞ্চম প্রজন্ম (বর্তমান ও ভবিষ্যৎ) → নির্ভর করছে Artificial Intelligence (AI) এবং Parallel Processing এর উপর।

​উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৪.
বিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন কম্পিউটার কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
  1. পার্সোনাল কম্পিউটার (PC)
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. সুপারকম্পিউটার
  4. ওয়ার্কস্টেশন
ব্যাখ্যা

◉ কম্পিউটারের ভিন্ন ভিন্ন শ্রেণির মধ্যে সবচেয়ে দ্রুতগতির হলো সুপারকম্পিউটার। এরা Floating Point Operations Per Second (FLOPS) এককে তাদের কর্মক্ষমতা মাপা হয়। আধুনিক সুপারকম্পিউটারগুলো পেটাফ্লপস (1015 FLOPS) থেকে শুরু করে এক্সাফ্লপস (1018 FLOPS) পর্যন্ত ক্ষমতাসম্পন্ন।

​সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আবার এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- ইন্টেল কর্পোরেশনের প্যারাগন, জাপানের নিপ্পন ইলেকট্রনিক কোম্পানির Super SX II, CRAY-I, CRAY - XMP, CYBER 205, ETA-D2P ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
কম্পিউটার প্রোগ্রাম তৈরির ধাপগুলোর মধ্যে সর্বশেষ ধাপ কোনটি?
  1. কোডিং
  2. বাস্তবায়ন
  3. রক্ষণাবেক্ষণ
  4. ডকুমেন্টেশন
ব্যাখ্যা

◉ কম্পিউটার প্রোগ্রাম তৈরির সর্বশেষ ধাপ হচ্ছে- প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ।

কম্পিউটার প্রোগ্রাম:
কম্পিউটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যা সমাধান করা। কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে।

প্রোগ্রাম তৈরির ধাপসমূহ:
১। সমস্যা নির্দিষ্টকরণ
২। সমস্যা বিশ্লেষণ
৩। প্রোগ্রাম ডিজাইন
৪। প্রোগ্রাম উন্নয়ন
৫। প্রোগ্রাম বাস্তবায়ন
৬। প্রোগ্রাম ডকুমেন্টেশন ও
৭। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ।

প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ:
বিভিন্ন প্রয়োজনে ও প্রোগ্রামের উন্নতিকল্পে প্রোগ্রামের আধুনিকীকরণ, পরিবর্তন, পরিবর্ধন, প্রোগ্রামের ভুল সংশোধন ইত্যাদি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্ভুক্ত। ব্যবহারিক সুবিধা এবং আর্থিক বিষয় বিবেচনা করে অনেক সময় নতুন প্রোগ্রাম তৈরি না করে বিদ্যমান প্রোগ্রামকে আধুনিকীকরণ করা অধিক সুবিধাজনক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।