পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৮২
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য
--------------------------------------------
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষার ব্যাকরণ, জ্যেতিভূষণ চাকী।
৩.
নিচের কোনটি সেলিনা হোসেন রচিত ত্রয়ী উপন্যাস?
ক
গায়ত্রী সন্ধ্যা
খ
যাপিত জীবন
গ
চাঁদবেনে
ঘ
হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যা
♦ ‘গায়ত্রী সন্ধ্যা' উপন্যাস: • গায়ত্রী সন্ধ্যা' সেলিনা হোসেন রচিত একটি ত্রয়ী উপন্যাস। • গ্রন্থটি একই শিরোনামে ৩টি পটভূমিতে ৩টি খণ্ডে প্রকাশিত হয়। • সেলিনা হোসেন রচিত 'গায়ত্রী সন্ধ্যা' উপন্যাসের পটভূমি ১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়। • দীর্ঘ আটাশ বছরের অর্থ- সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পটভূমিতে রচিত হয়েছে এ উপন্যাস।
• এই আটাশ বছর সময়ের মধ্যে সংঘটিত হয়েছে নানা ঘটনা।যেমন- ⇒ ১৯৪৭ সালে বৃটিশ ভারত দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে লাভ করেছিল স্বাধীনতা। ধোপে টেকেনি এ স্বাধীনতার আদর্শগত ভিত্তি। ⇒ ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী হয়ে বাঙালি অর্জন করে একটি পতাকা, জাতীয় সঙ্গীত এবং স্বাধীন ভূখণ্ড। এ জাতিকে স্বাধীনতার স্বপ্নে অনুপ্রাণিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ⇒ ১৯৭৫ সালে তাঁর নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে পট-পরিবর্তন হয় ইতিহাসের। শুরু হয় বাঙালির - উল্টো যাত্রা। 'গায়ত্রী সন্ধ্যা' উপন্যাস এই সময়ের শিল্পিত শব্দরূপ।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন উপন্যাসের ভূমিকায় লেখেন- একটি স্বপ্নের ঘোরে আমি 'গায়ত্রী সন্ধ্যা' ত্রয়ী উপন্যাসটি লিখি। এর অখণ্ড প্রকাশের প্রুফ দেখার সময় বারবারই মনে হয়েছে কীভাবে লিখলাম। স্বপ্ন ছিল একটি ট্রিলজি লেখার। বড় পটভূমি নিয়ে কাজ করব এমন তাগিদ ছিল নিজের ভেতরে। কতটা হয়েছে সেটা সময় বিচার করবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এটুকু আমার সান্ত্বনা।
♦ সেলিনা হোসেন: - সেলিনা হোসেন খ্যাতিমান কথাসাহিত্যিক। - সেলিনা হোসেন ১৪ই জুন ১৯৪৭ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। - রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর লাভ করেন। - অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, নারীমুক্তি তাঁর কথাসাহিত্যের মূলগত আখ্যান। - সাহিত্যক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও ফিলিপ্স সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
• তাঁর রচিত উপন্যাসসমূহের মধ্যে উল্লেখযোগ্য: - হাঙর নদী গ্রেনেড, - মগ্ন চৈতন্যে শিস, - যাপিত জীবন, - চাঁদবেনে, - পোকামাকড়ের ঘরবসতি, - গায়ত্রী সন্ধ্যা, - দীপান্বিতা ইত্যাদি।
• গল্পগ্রন্থ: - উৎস থেকে নিরন্তর, - খোলকরতাল, - মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি;
অভিসম্বন্ধ: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি এবং ‘গায়ত্রী সন্ধ্যা' উপন্যাস সেলিনা হোসেন।
৪.
‘আম আঁটির ভেঁপু' গল্পটি কোন লেখকের উপন্যাস থেকে সংকলিত হয়েছে?
ক
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ
বন্দে আলী মিয়া
গ
গোলাম মোস্তফা
ঘ
সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
♦ ‘আম আঁটির ভেঁপু' গল্প: - ‘আম আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাস থেকে সংকলন করা হয়েছে। - গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। - গল্পের চরিত্রগুলো হলো: অপু, দুর্গা, সর্বজয়া ।
• গল্পের কাহিনি সংক্ষেপ: অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু। কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লি-মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। এ গল্প শিশু-কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা জোগায়।
⇒ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস ‘ইছামতী’ প্রকাশিত হয় ১৯৫০ সালে। - মানুষের জীবনের কথা এই উপন্যাসের মূল উপজীব্য। - ‘ইছামতী’ উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার (১৯৪৯) লাভ করেন। - ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
⇒ তাঁর রচিত গ্রন্থসমূহ: • উপন্যাস: - পথের পাঁচালী, - অপরাজিত, - অশনি সংকেত, - আরণ্যক, - আদর্শ হিন্দু হোটেল, - দেবযান, - ইছামতী, - দৃষ্টি প্রদীপ, - চাঁদের পাহাড়।
অভিসম্বন্ধ: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫.
'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকটি রচনা করেন-
ক
আবদুল্লাহ আল মামুন
খ
মমতাজউদ্দীন আহমদ
গ
আলাউদ্দিন আল আজাদ
ঘ
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
♦ 'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটক: - 'স্বাধীনতা আমার স্বাধীনতা' মমতাজউদ্দীন আহমদ রচিত একটি নাটক। - বাংলা একাডেমি থেকে প্রকাশিত শতবর্ষের নাটক নামক গ্রন্থ থেকে 'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটিকাটি সংকলিত ও সম্পাদিত হয়েছে। - নাটিকাটি স্বদেশচেতনায় উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। - নাট্যকার এখানে আমাদের দেশের পুলিশ সদস্যদের মানবতাবোধ এবং দেশাত্মবোধ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় প্রকাশ করেছেন। - একজন দারোগা, দুইজন পুলিশ সদস্য এবং একজন বিপ্লবীকে নিয়ে রচিত এ নাটকের প্রতিটি চরিত্রই আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে।
♦ মমতাজউদ্দীন আহমদ: - মমতাজউদ্দীন আহমদ ১৮ই জানুয়ারি ১৯৩৫ সালে পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। - তিনি মূলত নাট্যকার ও অভিনেতা হিসেবে খ্যাতিমান। বাংলাদেশের নাট্যশিল্প আন্দোলনের তিনি পুরোধা পুরুষ। - তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। - ২০১৯ সালের ২রা জুন তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক: - স্বাধীনতা আমার স্বাধীনতা, - পালা, - বকুলপুরের স্বাধীনতা, - সাত ঘাটের কানাকড়ি।
গবেষণা ও প্রবন্ধ: - বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, - বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত, - প্রসঙ্গ বাংলাদেশ, - প্রসঙ্গ বঙ্গবন্ধু ইত্যাদি।
অভিসম্বন্ধ: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬.
নিচের কোন বাক্যে পুনরাবৃত্ত দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে?
ক
ফোড়া টনটন করে।
খ
গা ছমছম করে।
গ
সুরে সুরে কথা বলে।
ঘ
রোদ ঝিলমিল করে।
ব্যাখ্যা
⇒ ‘সুরে সুরে কথা বলে।’- বাক্যে ব্যবহৃত ‘সুরে সুরে’ শব্দটি বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত শব্দদ্বিত্বের উদাহরণ।
অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের: - অনুকার দ্বিত্ব, - ধ্বন্যাত্মক দ্বিত্ব ও - পুনরাবৃত্ত দ্বিত্ব।
⇒ পুনরাবৃত্ত দ্বিত্ব: পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে। যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।
♦ বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত: কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।
অন্যদিকে, অনেক সময়ে কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধ্বন্যাত্মক দ্বিত্ব তেরি হয়। যেমন: - ফোড়া টনটন করে। - গা ছমছম করে।
- রোদ ঝিলমিল করে। - বাক্যে ঝিলমিল অনুকার দ্বিত্ব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭.
নিচের কোনটি বার্ষিক সাহিত্য পত্রিকা?
ক
নয়া সড়ক
খ
শনিবারের চিঠি
গ
কল্লোল
ঘ
উত্তরাধিকার
ব্যাখ্যা
♦ 'নয়া সড়ক' পত্রিকা: - 'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র। - ১৯৪৮ সালে পত্রিকাটি প্রকাশ হয় আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়। - মনে করা হয়, ১৯৪৭ সালের ভারত ভাগের পর এটিই স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র। - পত্রিকার নামকরণেই বোঝা যায় নতুনের দিকে যাত্রার প্রত্যাশী ছিলেন আয়োজকগণ। - এই সাহিত্যপত্রে মূলত মুসলিম লেখকদের লেখা ছিল। এই লেখকদের অনেকেই পরবর্তীকালে স্বনামে খ্যাত হয়েছিলেন। এই সাহিত্যপত্রটি আজ দুর্লভ। - বাংলা একাডেমীর 'দুষ্প্রাপ্য' বিভাগে এর প্রথম সংখ্যাটি রক্ষিত আছে।
অন্যদিকে, ♦ 'কল্লোল' পত্রিকা: - ১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়। - এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। - রবীন্দ্র-রোম্যান্টিক সাহিত্যের বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনার ক্ষেত্রে এ পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। - সাত বছর এ পত্রিকাটি টিকে ছিল।
♦ ‘শনিবারের চিঠি’ পত্রিকা: - শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। - এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা। - প্রথম প্রকাশিত হয় ১৯২৪ সালে।
♦ ‘উত্তরাধিকার’ পত্রিকা: - মাসিক উত্তরাধিকার ১৯৭৩ সালে প্রথম প্রকাশিত হয়। - দশ বছর পত্রিকাটি মাসিক পত্রিকা হিসেবে চালু থাকলেও ১৯৮৩ সাল থেকে ত্রৈমাসিকে রূপান্তরিত হয় এবং পত্রিকাটি ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়ে। - ২০০৯ সালের আগে পর্যন্ত এটি ত্রৈমাসিক আকারেই প্রকাশিত হতো।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি ওয়েবসাইট।
৮.
কাশীরাম দাস মহাভারতের কয়টি অংশ অনুবাদ করেন?
ক
চারটি
খ
পাঁচটি
গ
ছয়টি
ঘ
সাতটি
ব্যাখ্যা
♦ ‘মহাভারত' কাব্য: - ‘মহাভারত' কাব্যের মূল রচয়িতা হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। ‘মহাভারত' কাব্যগ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত।
♦ কাশীরাম দাস: - মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক কাশীরাম দাস। - কাশীরাম দাসের অনুবাদকৃত মহাভারতের নাম ‘ভারত পাঁচালী'। এটির রচনাকাল সম্বন্ধে যোগেশচন্দ্র বিদ্যানিধি মনে করেন ১৬০২-০৪ খ্রিষ্টাব্দের। - তিনি গ্রন্থ রচনা শেষ করে যেতে পারেন নি। মহাভারতের আদি, সভা, বন ও বিরাট পর্ব রচনার পর তিনি ইহলোক ত্যাগ করেন। - কথিত আছে কবির অসমাপ্ত কাব্য সমাপ্ত করেন কবির পুত্র, ভ্রাতুষ্পুত্র ও শিষ্য স্থানীয় অনেকে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯.
চর্যার কত নং পদে 'বঙ্গাল দেশ’ ও 'বঙ্গালী'র কথা উল্লেখ আছে?
ক
৪৭নং
খ
৪৯নং
গ
৩৫নং
ঘ
১৭নং
ব্যাখ্যা
⇒ ভুসুকুপা: - চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা। - তিনি সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন বলে মনে করা হয়। - তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ রচনা করেন। - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি পূর্ব বঙ্গ অঞ্চলের মানুষ ছিলেন। - তিনি তার রচিত ৪৯নং পদে পদ্মা নদী (পঁঊআ খাল) এবং 'বঙ্গাল' দেশ ও 'বঙ্গালী'র কথা বলেছেন। - 'আপনা মাংসেঁ হরিণা বৈরী' (৬নং পদ) পদের রচয়িতা ভুসুকপা।
অন্যদিকে, • ধর্মপা চর্যার ৪৭নং পদের রচয়িতা। এখানে অগ্নিকাণ্ডের প্রতীকে গভীর যোগতত্ত্বের কথা আছে। • ভাদেপা চর্যার ৩৫নং পদের রচয়িতা। এই পদের মূলকথা ধর্মীয় তত্ত্বকথার বর্ণনা। • বীণাপা চর্যার ১৭নং পদের রচয়িতা। এই পদে সূর্য-চন্দ্রকে চমৎকার উপমায় উপস্থাপন করা হয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'বাংলা সাহিত্যের মধ্যযুগ অপাঠ্য' কে বলেছেন?
ক
বুদ্ধদেব বসু
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
সুধীন্দ্রনাথ দত্ত
ঘ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
⇒ সুধীন্দ্রনাথ দত্ত: • সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। • ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম। • ১৯৩১ সাল থেকে দীর্ঘ বারো বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। • ১৯৪৫-৪৯ সময়কালে তিনি স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। • সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম। ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন। ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য। • বাংলা কবিতায় তিনি দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটান। তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক।
⇒ মধ্যযুগে মঙ্গলকাব্যের বার বার পুনঃরচনা দেখে মধ্যযুগের উপর ভীষণ বিরক্ত হয়ে উঠেছিলেন আধুনিককালের কবি সুধীন্দ্রনাথ দত্ত। ⇒ তিনি বলেছিলেন 'বাংলা সাহিত্যের মধ্যযুগ অপাঠ্য'।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি: কাব্যগ্রন্থ- - তন্বী, - অর্কেস্ট্রা, - ক্রন্দসী, - উত্তরফাল্গুনী, - সংবর্ত, - দশমী।
• গদ্যগ্রন্থ: - স্বগত, - কুলায় ও কালপুরুষ ।
• এছাড়া প্রতিধ্বনি (১৯৫৪) নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
♦ ফররুখ আহমদ: - ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। - ‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। - ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। - ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন। - ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন। - ‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।
• ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থসমূহ হলো: - সাত সাগরের মাঝি, - সিরাজাম মুনীরা, - নৌফেল ও হাতেম, - মুহূর্তের কবিতা, - সিন্দাবাদ, - হাতেমতায়ী, - নতুন লেখা, - হাবেদা মরুরকাহিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১২.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'খোয়াবনামা’ উপন্যাসের বিষয়বস্তু ছিল-
ক
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
খ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
গ
সিপাহী বিদ্রোহ
ঘ
ভাষা আন্দোলন
ব্যাখ্যা
♦ 'খোয়াবনামা' উপন্যাস: - ঐতিহাসিক উপাদান নির্ভর উপন্যাস 'খোয়াবনামা' এর রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। - গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনলেখ্যসহ ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন , ১৯৪৩ সালের- এর মন্বন্তর, পাকিস্তান আন্দোলন , সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিপুনভাবে উপস্থিত করা হয়েছে। - তিনি ১৯৯৫ সালে 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ ও ১৯৯৬ সালে কলকাতার ‘আনন্দ পুরস্কার’ লাভ করেন।
♦ আখতারুজ্জামান ইলিয়াস: - আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) কথাসাহিত্যিক। - তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস। - আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। - এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল। - তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
তাঁর রচিত গ্রন্থসমূহ হলো: • উপন্যাস: - চিলেকোঠার সেপাই, - খােয়াবনামা। (এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)
• ছােটগল্প: - অন্য ঘরে অন্য স্বর, - খোয়ারি, - দুধভাতে উৎপাত, - দোজখের ওম।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১৩.
কোনটি বুদ্ধদেব বসু রচিত উপন্যাস?
ক
উত্তরফাল্গুনী
খ
হাওয়া বদল
গ
রেখাচিত্র
ঘ
একদা তুমি প্রিয়ে
ব্যাখ্যা
⇒ ‘একদা তুমি প্রিয়ে’ উপন্যাস: - ‘একদা তুমি প্রিয়ে’ বুদ্ধদেব বসু রচিত একটি উপন্যাস। - উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৩৩ সালে। - পলাশ ও রেবার মধ্যে যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তারই স্মৃতি ধরে উভয়ের মনে এক জটিল সমস্যার সৃষ্টি হয়। রেবা নতুনভাবে প্রেমের অভিষেক করতে চায় কিন্তু পলাশ বুঝতে পারে তা সম্ভবপর নয়। এরকম একটি কাহিনি নিয়ে বুদ্ধদেব বসু রচিত এই উপন্যাসটি।
⇒ বুদ্ধদেব বসু: - একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক। - তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। - বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম বুদ্ধদেব বসু।
• বুদ্ধদেব বসু রচিত গল্প: - অভিনয়, অভিনয় নয়, - রেখাচিত্র, - হাওয়া বদল ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
সেক শুভোদয়া গ্রন্থ বঙ্গানুবাদসহ প্রকাশ করেন-
ক
ড. মুহাম্মদ এনামুল হক
খ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ
মণীন্দ্রমোহন বসু
ঘ
ড. শশীভূষণ দাশগুপ্ত
ব্যাখ্যা
♦ সেক শুভোদয়া: - ‘সেক শুভোদয়া’ অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন। - অশুদ্ধ বাংলা ও প্রচুর ভুল সংস্কৃত শব্দের ব্যবহার পাওয়া যাওয়ায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় ‘সেক শুভোদয়া’ কে dog sanskrit বলেছেন। - ড. মুহাম্মদ এনামুল হকের মতে, ‘সেক শুভদয়া’ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকের রচনা। - শেখ জালালুদ্দীন তাবরেজি নামের এক অলৌকিক শক্তিধর মুসলমান রাজা লক্ষ্মণ সেনের সভায় গল্পটি পরিবেশন করেন। - গ্রন্থে বেশ কিছু বাংলা ছড়া ও বাগধারার ব্যবহার লক্ষ করা যায়। - গদ্যপদ্য মিলিয়ে গ্রন্থটিতে অধ্যায় আছে ২৫টি। ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ প্রকাশ করেন ‘কায়স্থ’ পত্রিকায়। - সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয় ১৩৩৪ বঙ্গাব্দে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৫.
Which literary genre does Samuel Richardson's 'Pamela' belong to?
ক
Gothic Novel
খ
Regional Novel
গ
Picaresque Novel
ঘ
Epistolary Novel
ব্যাখ্যা
♦ Pamela: - It is written by Samuel Richardson. - It is an example of - Epistolary Novel. - Pamela', in full Pamela; or, Virtue Rewarded - novel টিকে ইংরেজি সাহিত্যের প্রথম English Novel হিসেবে বিবচনা করা হয়। - Novel টি হচ্ছে একটি Epistolary novel অর্থাৎ অনেকটা চিঠির মতো করে লেখা এই উপন্যাস। - এটি ১৭৪০ সালে প্রকাশিত হয়। - The novel is based on a story about a servant and the man who, failing to seduce her, marries her.
• Epistolary Novel - A novel told through in the form of letters. - The narrative of this type of novel is carried forward by letters written by one or more of the characters of that novel.
• Samuel Richardson (1689 - 1761), an English novelist. - His major novels were: - Pamela (1740) and - Clarissa (1747–48).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
১৬.
Who of the following authors is not from the Victorian period?
ক
Robert Browning
খ
William Makepeace Thackeray
গ
Thomas Gray
ঘ
George Eliot
ব্যাখ্যা
♦ উল্লিখিত অপশন গুলোর মধ্যে Thomas Gray হলেন The Neo-classical Age এর একজন লেখক, আর বাকি তিনজন হলেন Victorian period এর।
========================
• Thomas Gray: - তিনি একজন বিখ্যাত Graveyard Poet. - His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard' - উক্তিটি তাঁর “Ode on a Distant Prospect of Eton College' কবিতা হতে উদ্ধৃত। - এই কবিতাটি 1747 সালে প্রকাশিত হয়।
• His other notable works are: - An Elegy Written in a Country Church Yard: Poem - The Bard: poem
Source: Britannica.
১৭.
Which of Wordsworth's poems celebrates the simple beauty of a field of daffodils?
ক
The Prelude
খ
Lines Composed a Few Miles Above Tintern Abbey
গ
I Wandered Lonely as a Cloud
ঘ
The Solitary Reaper
ব্যাখ্যা
♦ I wandered lonely as a cloud: - কবিতাটি William Wordsworth রচিত। - প্রকাশিত হয় 1807 সালে। - এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল দেখতে পান, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন। - তার বোন Dorothy Wordsworth এর এই কবিতা রচনায় অবদান আছে বলে জানা যায়। - কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• William Wordsworth: - তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England. - তাকে 'Poet of Nature' বলা হয়। - তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন। - Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.
• Famous poems of Wordsworth: - The Solitary Reaper - Tintern Abbey - Rainbow - Lucy Poems - The Daffodils - Ode on immortality - The Excursion - Michael etc.
Source: Encyclopedia Britannica, The British Library
১৮.
Which poem by Shelley expresses his profound grief and mourning for the death of John Keats?
ক
To a Skylark
খ
Mont Blanc
গ
Prometheus Unbound
ঘ
Adonais
ব্যাখ্যা
♦ Adonais - এটি Shelley রচিত একটি কবিতা। - এই কবিতাটি হলো একটি pastoral elegy. - এই ধরনের কবিতাগুলোর মূল বৈশিষ্ট্য হলো মৃত্যু এবং গ্রামীন পরিবেশের বর্ণনা। - Shelley তার বন্ধু John Keats এর মৃত্যুতে শোক প্রকাশ করে এই কবিতাটি লিখেছিলেন।
- গ্রীক পূরানকাহিনী অনুযায়ী Adonais একজন তরুন বীরের নাম। - এই কবিতাকে John Milton এর Lycidas কবিতার সাথে তুলনা দেয়া হয়। - কবিতায় দেখা যায়, John Keats এর মৃত্যুতে শোক প্রকাশ করছে প্রকৃতি, দেবতাদের আহবান করা হচ্ছে যেন তারাও শোক প্রকাশ করে।
• P.B. Shelley: - তিনি একজন English Romantic poet. - English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
Best works: Poem: - Ode to the West Wind, - Queen Mab, - Alastor, - Adonais, - Ozymandias, - To a Skylark.
Drama: - Prometheus Unbound, - The Cenci.
১৯.
Which of Franz Kafka's novels features a protagonist named Josef K. who is arrested by mysterious agents of an enigmatic authority?
ক
Amerika
খ
The Castle
গ
The Trial
ঘ
The Metamorphosis
ব্যাখ্যা
♦ The Trial: - এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র: Joseph K - একদিন সকালে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হয় সে বুঝতে পারে না। দিনটি ছিল তার ত্রিশতম জন্মদিন। - ক্রমেই আদালত এবং আইন কানুনের জটিলতা তার কেসকে ক্রমেই খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। - এক পর্যায়ে সে নিজের অস্তিত্ব নিয়েও সন্দেহ পোষণ করে। এমনকি সে প্রকৃতপক্ষে নির্দোষ হলেও সে এসব বিষয় নিয়ে সন্দেহে পতিত হয়। - এভাবে ৩১ তম জন্মদিনে তাকে হত্যা করা হয়। - যদিও সে শেষ পর্যন্ত জানতে পারে না ঠিক কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল ।
• Franz Kafka was a novelist, short story writer and an existentialist.
তাঁর উল্লেখ্য সাহিত্য কর্ম - - The Metamorphosis - The Trial - The Castle - Amerika
Source: Britannica.
২০.
"You’re as light as a feather." This line is an example of -
ক
Hyperbole
খ
Metaphor
গ
Machinery
ঘ
Alliteration
ব্যাখ্যা
♦ Hyperbole: - অতিরঞ্জন করা। - An exaggerated statement or an extreme overstatement. - Hyperbole is a figure of speech that uses an exaggerated or extravagant statement to create a strong, emotional response. As a figure of speech, it is not intended to be taken literally. Hyperbole is frequently used for humor.
- Example:
“I'll love you, dear, I'll love you Till China and Africa meet, And the river jumps over the mountain And the salmon sing in the street," (by W.H. Auden: As I Walk Out One Evening)
• You’re as light as a feather. - উল্লিখিত লাইনটি একটি Hyperbole এর উদাহরণ, কারণ কারো ওজন feather এর মতো হওয়া সম্ভম নয়, এখানে এটি অতিরঞ্জন করা হয়েছে।
• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো হলো: - Metaphor: An implicit comparison between two different thing. - Machinery: The supernatural agents used in an epic or a mock epic. - Alliteration: It means repetition of a consonant at the beginning.
Source: ABC of English Literature by Dr M Mofizar Rahman
২১.
Literary piece 'The Atheist’s Tragedy' is written by -
ক
Matthew Arnold
খ
Edmund Spenser
গ
Thomas Kyd
ঘ
Cyril Tourneur
ব্যাখ্যা
♦ The Atheist’s Tragedy: - Cyril Tourneur রচিত। - এটির পুরো নাম The Atheist's Tragedy, or the Honest Man's Revenge। - এটি প্রকাশিত হয় 1607 সালে। - The Revenger’s Tragedy, which is sometimes attributed to Tourneur, appeared anonymously in 1607. - In 1656 the bookseller Edward Archer entered it as by Tourneur on his list.
• Cyril Tourneur: - তিনি Jacobean Period এর একজন লেখক। - তিনি একজন English dramatist.
• His notable works are: - The Atheist’s Tragedy: play
Source: Britannica.
২২.
Who of the following is not a "Cavalier poet"?
ক
Thomas Carew
খ
Henry Vaughan
গ
Sir John Suckling
ঘ
Robert Herrick
ব্যাখ্যা
♦ অপশনে প্রদত্ত চারজন সাহিত্যিকের মধ্যে ব্যতিক্রম হলেন Henry Vaughan; কেবলমাত্র তিনিই এখানে Cavalier poets এর অন্তর্ভুক্ত নন। - তিনি একজন Metaphysical poet.
• Cavalier poets: -A group of lyric poets associated with the Cavaliers are called Cavalier Poets. - তাদেরকে Sons of Ben ও বলা হতো। - কারণ তারা ছিলেন সাহিত্যিক Ben Jonson এর অনুগামী।
• They are: -Richard Lovelace, -Sir John Suckling, -Robert Herrick, -Thomas Carew, -Edmund Waller.
=========================
• Metaphysical poet, any of the poets in 17th-century England who inclined to the personal and intellectual complexity and concentration that is displayed in the poetry of John Donne, the chief of the Metaphysicals.
• Metaphysical Poet of English literature: - John Donne, - George Herbert, - Abraham Cowley, - Henry Vaughan, - Andrew Marvell, - John Cleveland, - Richard Crashaw
২৩.
Which of the following literary pieces is written by George Bernard Shaw?
ক
Pygmalion
খ
A Doll's House
গ
The Phantom of the Opera
ঘ
The Cherry Orchard
ব্যাখ্যা
♦ Pygmalion: - Written by George Bernard Shaw. - It is a romance play in five acts. - এই নাটকটি ১৯১৩ সালে প্রকাশিত হয়। - ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম ভালোবাসা এই নাটকের বিষয়বস্তু।
• George Bernard Shaw (1856-1950): - Irish comic dramatist, literary critic, and socialist propagandist. - George Bernard Shaw is considered to be the greatest modern English dramatist. - The Nobel Prize in Literature 1925 was awarded to George Bernard Shaw.
• Famous Plays of G.B. Shaw: - Pygmalion, - Mrs. Warren's Profession, - Arms and the Man, - Heartbreak House, - Caesar and Cleopatra, - Man and Superman, - The Doctor's Dilemma, - St. Joan of Arc etc.
Options. - "The Cherry Orchard" by Anton Chekhov - "A Doll's House" by Henrik Ibsen - "The Phantom of the Opera" by Andrew Lloyd Webber (musical play)
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman; Encyclopedia Britannica
২৪.
Famous author Gabriel Garcia Marquez is a/an -
ক
African author
খ
American author
গ
Colombian author
ঘ
Irish author
ব্যাখ্যা
♦ Gabriel Garcia Marquez: - তিনি একজন Colombian novelist. - তাকে 20th century এর একজন মহান লেখক হিসেবে বিবেচনা করা হয়। - তিনি 1982 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
Notable works: - One Hundred Years of Solitude (novel), - Love in the Time of Cholera (novel).
Source: Britannica
২৫.
Complete the sentence with the appropriate idiom: Both the lifeboat's engines ________ at times as they hit the seabed.
ক
cut up
খ
cut out
গ
cut off
ঘ
cut to
ব্যাখ্যা
• Cut out English Meaning: suddenly stop operating. Bangla Meaning: হঠাৎ কার্যক্রম বন্ধ করা।
Ex. Sentence: Both the lifeboat's engines cut out at times as they hit the seabed. Bangla Meaning: লাইফবোটের উভয় ইঞ্জিন সমুদ্রে সৈকতে আসা মাত্রই বন্ধ করে দেওয়া হলো।
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
Source: Live MCQ Lecture.
২৬.
Change it into a complex sentence: On my reaching the station, the train left.
ক
I reached the station then the train left.
খ
I reached the station at the very moment the train left.
গ
I reached the station that the train left.
ঘ
As soon as I reached the station, the train left.
ব্যাখ্যা
• On/ At the very moment of = সাথে সাথেই - On যখন কোন verb + ing এর আগে বসে তখন এর দ্বারা 'সাথে সাথেই' বোঝায়।
• Simple এ On/ At the very moment of থাকলে একে complex করার সময়
- On/ At the very moment of উঠে যাবে - As soon as বসবে - Subject বসবে - verb এর ing form past tense এ পরিবর্তিত হবে - প্রথম clause এর বাকি অংশ বসবে - কমা বসবে - তারপর দ্বিতীয় clause বসবে।
Simple: On my reaching the station, the train left. Complex: As soon as I reached the station, the train left.
২৭.
The old house stood void _______ any furniture, abandoned and forgotten.
ক
of
খ
with
গ
to
ঘ
on
ব্যাখ্যা
♦ Void of Meaning: হীন; শূন্য; বর্জিত।
• Appropriate preposition এর ক্ষেত্রে, - Void এর সাথে 'হীন' অর্থ বুঝাতে of বসে। - এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়। - তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।
Complete sentence: The old house stood void of any furniture, abandoned and forgotten.
উল্লিখিত অন্য অপশন গুলো এই বাক্যের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক।
Source: Accessible Dictionary.
২৮.
Which of the following can determine only countable nouns?
ক
A lot of
খ
Much
গ
Certain
ঘ
Little
ব্যাখ্যা
• Little এবং Much দ্বারা কেবল uncountable noun কে determine করা হয়। - A lot of দ্বারা countable এবং uncountable উভয় প্রকার noun কে determine করা হয়। - Certain দ্বারা শুধু countable noun কে determine করা হয়।
• Certain - কোন একটা নির্দিষ্ট / কিছু।
Example sentence: - There was a king in a certain country. - You have to follow certain steps and can easily do the job.
২৯.
She earned ______ MPhil in Linguistics with a focus on sociolinguistic patterns.
ক
a
খ
an
গ
the
ঘ
Zero article
ব্যাখ্যা
♦ Abbreviation এর উচ্চারণ করার সময় প্রতিটি অক্ষর আলাদা আলাদা উচ্চারণ করতে হয়। - এক্ষেত্রে যদি উচ্চারণে প্রথম ধ্বনি Vowel এর মত হয় তাহলে an বসবে। - আর যদি প্রথম ধ্বনি Consonant এর মত হয়, তাহলে a বসবে। - যেমন- an MA, a, BA, an MPhil, a PhD
Complete sentence: She earned an MPhil in Linguistics with a focus on sociolinguistic patterns.
৩০.
Choose the correct one.
ক
He was devoted to helped the poor.
খ
He was devoted to helps the poor.
গ
He was devoted to help the poor.
ঘ
He was devoted to helping the poor.
ব্যাখ্যা
• to এর পরে সাধারণত verb এর base form বসে।
• কিন্তু বাক্যে with a view to, look forward to, conducive to, addicted to, be used to, get used to, devoted to ইত্যাদি থাকলে এর পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।
Example: He came here with a view to meeting my father. I am looking forward to hearing from you. He was used to doing the work. He was devoted to helping the poor.
৩১.
Complete the sentence: He made me ________ the car.
ক
drive
খ
drives
গ
driven
ঘ
driving
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। - Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - - Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে। - প্রদত্ত বাক্যে made এরপর me ব্যক্তি বাচক তাই এরপর verb go বসবে।
Complete sentence: He made me drive the car.
৩২.
To help the poor is a great virtue. Here the underlined word is -
ক
Collective noun
খ
Abstract Noun
গ
Common noun
ঘ
Proper noun
ব্যাখ্যা
♦ To help the poor is a great virtue. Here the underlined word is - Abstract Noun.
• Abstract noun: - এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে। - এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না। - গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না। - এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
• Abstract noun তার গঠনগত ভাবে verb গুলোও Abstract noun হিসেবে ব্যবহৃত হয়।
• To help the poor is a great virtue. - এখানে help এর আগে To বসে এটি Abstract Noun এ পরিণত হয়েছে। - এই noun টি বাক্যে subject হিসেবে বসেছে। - এটি একটি কাজের নাম বোঝাচ্ছে।
• Abstract Noun এর গঠন: 1. Noun Form, যেমন- Death is inevitable. 2. To + verb, যেমন- To help the poor is a great virtue. 3. Verb + ing, যেমন- Swimming is a good exercise.
৩৩.
The adjective form of 'Desiccate' is -
ক
Desiccant
খ
Desiccate
গ
Desiccative
ঘ
Desiccator
ব্যাখ্যা
• Desiccate (verb transitive) English Meaning: Remove the moisture from (something); cause to become completely dry. Bangla Meaning: সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষত শক্ত খাবারের সব আর্দ্রতা শুকিয়ে ফেলা; শুষ্ক করা: desiccated fruit.
Other Forms: Desiccative (adjective) পানিশূন্য অবস্থা; Desiccator (noun) শুষ্ককারী।
Example Sentence: 1. You have trays of dried chilies, desiccated coconut, crumbling curry leaves and chewy mango bar. 2. The winds sometimes desiccate vegetation and create dangerous wildfire conditions.
Options, - Desiccant: a substance used to remove moisture (= liquid in the form of small drops) from something.
Source: Live MCQ Lecture.
৩৪.
Proma knows how to drive. The underlined word is a/an -
ক
Infinitive
খ
Participle
গ
Verbal Noun
ঘ
Linking verb
ব্যাখ্যা
• Proma knows how to drive. The underlined word is a/an - Infinitive.
• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form. • Infintive দুই রকম হতে পারে- ১. To-যুক্ত infinitve এবং ২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
• উপরের বাক্যে to drive অংশটি to-যুক্ত infinitive-এর উদাহরণ।
• এছাড়া To-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়। - Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে। যেমন: Subject, Object এবং Complement.
• কোনো phrase যখন Infinitive এবং noun এর কাজ করে তখন তাকে infinitive phrase বলা হয়। - এই বাক্যে to drive হচ্ছে To-যুক্ত infinitve.
৩৫.
Rahat said, "I must go there." (Make it Indirect)
ক
Rahat said he must have to go there.
খ
Rahat said that he must go there.
গ
Rahat said he had to go there.
ঘ
Rahat said that he had to go there.
ব্যাখ্যা
• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়: - Reporting verb এর subject বসে। - Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে। - Inverted comma উঠে that বসে। - Direct speech এ must থাকলে Indirect speech এ had to হয়। - to এর পর verb এর base form বসবে। - বাকি অংশ বসবে।
Direct: Rahat said, "I must go there." Indirect: Rahat said that he had to go there.
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩৬.
Rumi works hard so that he can lead a comfortable life. The underlined part is -
ক
Coordinate clause
খ
Adverbial Clause
গ
Adjective clause
ঘ
Conjunctional clause
ব্যাখ্যা
• Rumi works hard so that he can lead a comfortable life. The underlined part is - Adverbial Clause.
• Adverb / Adverbial Clause: - যে Clause দ্বারা Verb এর স্থান, কাল, ধরন, মাত্রা, কারণ, ফলাফল, উদ্দেশ্য, শর্ত ইত্যাদি প্রকাশ পায়, তাকে Adverb / Adverbial Clause বলে । - মনে রাখতে হবে, Part of Speech হিসেবে Adverb, Noun / Pronoun ছাড়া অন্য যে কোন কিছুকে Modify করলেও, Adverb/ Adverbial Clause শুধু Verb কেই Modify করে ।
• Adverbial clause of Purpose - এর দ্বারা verb সংঘটিত হবার উদ্দেশ্য বোঝায়। - Principal clause এর verb কে 'কি উদ্দেশ্যে' দ্বরা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
• Rumi works hard so that he can lead a comfortable life. - 'কি উদ্দেশ্যে hard work করছে' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'so that he can lead a comfortable life' - তাই এটি Adverbial clause of Purpose.
৩৭.
The attic was perfect for writing. The underlined part is -
ক
Present continuous
খ
Infinitive
গ
Gerund
ঘ
Participle
ব্যাখ্যা
• The attic was perfect for writing. The underlined part is - Gerund.
• Gerund: - Verb+ing যদি Noun হয় এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়। - Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়। - Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়। যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইতাদি।
• Gerund (verb + ing) preposition-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷ - উপরের বাক্যটিতে writing একটি gerund কারণ এটি বাক্যে 'for' preposition-টির object হিসেবে বসেছে।
-520° = -450° - 70° = -5 × 90° - 70° । -520° একটি ঋণাত্মক কোণ এবং -520° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক সমকোণ বা 90° এবং 70° ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে (উপরের চিত্র)। সুতরাং, -540° কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে।
৪৩.
52 খানা তাসের প্যাকেট হতে 1টি তাস দৈবভাবে উঠানো হল। তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
ক
4/13
খ
7/13
গ
1/13
ঘ
2/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52 খানা তাসের প্যাকেট হতে 1টি তাস দৈবভাবে উঠানো হল। তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
সমাধান: লাল অথবা টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = লাল পাওয়ার সম্ভাব্যতা + টেক্কা পাওয়ার সম্ভাব্যতা – লাল টেক্কা পাওয়ার সম্ভাব্যতা [∵ অবর্জনশীল] = 1/2 + 1/13 – 1/26 = 14/26 = 7/13
৪৪.
একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ৪ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
ক
৬০০ মিটার
খ
৮০০ মিটার
গ
৯০০ মিটার
ঘ
১০০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ৪ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
সমাধান: ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার ৪ হেক্টর = ৪০০০০ বর্গমিটার
বাগানটির এক বাহুর দৈর্ঘ্য = √৪০০০০ মিটার = ২০০ মিটার
বাগানটির পরিসীমা = ২০০ × ৪ মিটার = ৮০০ মিটার
৪৫.
একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা কয়টি?
ক
৯০ জন
খ
৯৪ জন
গ
৯৬ জন
ঘ
৯৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা কয়টি?
সমাধান: ধরি, বেঞ্চ সংখ্যা ক
একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। ছাত্রী সংখ্যা = (ক - ২) × ৬ জন
প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ছাত্রী সংখ্যা = ৫ক + ৬
প্রশ্নমতে, ৫ক + ৬ = (ক - ২) × ৬ ⇒ ৫ক + ৬ = ৬ক - ১২ ⇒ ৬ক - ৫ক = ১২ + ৬ ∴ ক = ১৮
অতএব, ছাত্রী সংখ্যা = (৫ × ১৮) + ৬ = ৯০ + ৬ = ৯৬ জন
৪৬.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫° হলে, কোণদ্বয়ের মধ্যে বড় কোণটির মান কত?
ক
৫০.৫°
খ
৫১.৫°
গ
৪৭.৫°
ঘ
৫৪.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫° হলে, কোণদ্বয়ের মধ্যে বড় কোণটির মান কত?
সমাধান: যেহেতু ত্রিভুজটি সমকোণী। অপর দুটি কোণের সমষ্টি ৯০°
অপর দুটি কোণের ক্ষুদ্রতম কোণ ক বৃহত্তম কোণ ক + ৫
ক + ক + ৫ = ৯০ ⇒ ২ক = ৮৫ ক = ৪২.৫°
∴ বৃহত্তম কোণটির মান = ৪২.৫ + ৫ = ৪৭.৫°
৪৭.
ক
60
খ
63
গ
65
ঘ
68
ব্যাখ্যা
প্রশ্ন:
সমাধান:
৪৮.
3টি শূন্য পদের জন্য 12 জন প্রার্থী আছে। একজন ভোটার 3 টির বেশি ভোট দিতে পারবেন না। তিনি কত প্রকারে ভোট দিতে পারবেন?
ক
298
খ
286
গ
232
ঘ
220
ব্যাখ্যা
প্রশ্ন: 3টি শূন্য পদের জন্য 12 জন প্রার্থী আছে। একজন ভোটার 3 টির বেশি ভোট দিতে পারবেন না। তিনি কত প্রকারে ভোট দিতে পারবেন?
সমাধান: একজন ভোটার 12 জন প্রার্থীর মধ্যে 1 জনকে বা 2 জনকে বা 3 জনকে ভোট দিতে পারবেন।
সমাধান: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'পসারি' শব্দের অর্থ- 'পণ্যবিক্রেতা'।
• 'পসারি' এর স্ত্রীলিঙ্গ- 'পসারিণী'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৭.
যদি m = 8n হয়, তবে (m - n), m এর কত শতাংশ হবে?
ক
25%
খ
12.5%
গ
56.8%
ঘ
87.5%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি m = 8n হয়, তবে (m - n), m এর কত শতাংশ হবে?
সমাধান: m - n = 8n - n = 7n
(m - n)/m = 7n/8n = 0.875 = 87.5%
৫৮.
প্রদত্ত চিত্রটি একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?
ক
৮ : ৩০
খ
৯ : ৩০
গ
১০ : ৩০
ঘ
১২ : ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রটি একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?
সমাধান: আয়নায় দেখানো সময় = ২ : ৩০ প্রকৃত সময় = ১১ : ৬০ - ২ : ৩০ = ৯ : ৩০
৫৯.
যদি অক্টোবর মাসের ১ তারিখ রবিবার হয়, তাহলে একই সালের নভেম্বর মাসের ১ তারিখ কী বার হবে?
ক
সোমবার
খ
মঙ্গলবার
গ
বুধবার
ঘ
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি অক্টোবর মাসের ১ তারিখ রবিবার হয়, তাহলে একই সালের নভেম্বর মাসের ১ তারিখ কী বার হবে?
সমাধান: ৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে। তাই অক্টোবর মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।
অক্টোবর মাসের ৩০ তারিখ হবে সোমবার। অক্টোবর মাসের ৩১ তারিখ হবে মঙ্গলবার। নভেম্বর মাসের ১ তারিখ হবে বুধবার।
৬০.
৯ জন বালক ৯ মিনিটে লিখে ৯ পৃষ্ঠা। ১ জন বালক ১ পৃষ্ঠা লিখবে কত মিনিটে?
ক
৯ মিনিট
খ
১২ মিনিট
গ
১৫ মিনিট
ঘ
১৮ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ জন বালক ৯ মিনিটে লিখে ৯ পৃষ্ঠা। ১ জন বালক ১ পৃষ্ঠা লিখবে কত মিনিটে?
সমাধান: ৯ জন বালক ৯ পৃষ্ঠা লিখতে পারে ৯ মিনিটে ∴ ৯ জন বালক ১ পৃষ্ঠা লিখতে পারে ৯/৯ = ১ মিনিটে ∴ ১ জন বালক ১ পৃষ্ঠা লিখতে পারে ১ × ৯ মিনিটে = ৯ মিনিট
৬১.
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
ক
নাইট্রোজেন
খ
পটাশিয়াম
গ
অক্সিজেন
ঘ
ফসফরাস
ব্যাখ্যা
- মাটিতে নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন লবণ। - বায়ুমন্ডলে শতকরা প্রায় ৮০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ সরাসরি বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। - উদ্ভিদ মাটি থেকে আয়নিত অবস্থায় নাইট্রোজেন গ্রহণ করে থাকে। - বিশ্বে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া অন্যতম প্রধান এবং বহুল ব্যবহৃত সার।
• বজ্রপাত একটি শক্তিশালী সার প্রদানকারী এজেন্ট। প্রতিবার বজ্রপাত ঘটলে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম এবং নাইট্রেট তৈরি করে। নাইট্রোজেন তারপর বৃষ্টিতে মাটিতে ধুয়ে যায়। গাছপালা তখন মাটি থেকে নাইট্রোজেন শোষণ করে এবং বৃদ্ধির জন্য ব্যবহার করে। যেহেতু ইহা ক্লোরোফিলের একটি মূল উপাদান বিধায় নাইট্রোজেন গাছের সবুজায়ন ঘটায়।
Lightening is a potent fertilizing agent. Every time it strikes, nitrogen in the atmosphere is combined with hydrogen or oxygen to form ammonium and nitrate, two forms of nitrogen. The nitrogen then goes into solution in atmospheric moisture and is washed to the ground in rainfall. Plants then absorb nitrogen from the ground and utilize it for growth. Since it is a key constituent in chlorophyll, the green pigment of plants, nitrogen causes a greening of the plant.
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; cals.arizona.edu.
৬২.
পানির অণু একটি-
ক
প্যারাচৌম্বক
খ
ডায়াচৌম্বক
গ
ফেরােচৌম্বক
ঘ
অ্যান্টিফেরােচৌম্বক
ব্যাখ্যা
- তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, পানি ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ। - অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এন্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন প্রভৃতি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ। - লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি হলো ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ।
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৩.
আইনস্টাইন নােবেল পুরস্কার পান-
ক
আপেক্ষিক তত্ত্বের উপর
খ
মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
গ
কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
ঘ
আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
ব্যাখ্যা
- কোন কোন ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হয় একে ফটো-তড়িৎ ক্রিয়া বলে। - ১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন। - এই জন্য তিনি ১৯২১ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
উৎস: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬৪.
প্রােটিন তৈরি হয়-
ক
ফ্যাটি অ্যাসিড দিয়ে
খ
ফলিক অ্যাসিড দিয়ে
গ
অ্যামিনাে অ্যাসিড দিয়ে
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ গঠিত। আমিষের একক হল অ্যামিনো এসিড। - আমাদের শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামিনো এসিডে পরিণত হয়। মানুষের শরীরের এ পর্যন্ত ২০ প্রকার অ্যামিনো এসিড পাওয়া গেছে যার মধ্যে ৮ টি হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড।
- সাধারণত ২০ টি অ্যামিনো এসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো এসিড।
উৎসঃ ব্রিটানিকা, বিজ্ঞান : নবম-দশম শ্রেণী, একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান।
৬৫.
১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
ক
১০০ জুল
খ
৬০ জুল
গ
৬০০০ জুল
ঘ
৩৬০০০০ জুল
ব্যাখ্যা
- এক ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনাে তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় (যেমন বাতি জ্বললে আলােক শক্তি বা পাখা ঘুরালে যান্ত্রিক শক্তি পাওয়া যায়) সেটি হচ্ছে এক ওয়াট-ঘণ্টা। ১ ওয়াট-ঘণ্টা = ১ ওয়াট × ১ ঘণ্টা অনেক সময় ওয়াট ঘণ্টার পরিবর্তে কিলােওয়াট ঘণ্টাও ব্যবহার করা হয়।
এক কিলােওয়াট ঘণ্টা কতটুকু শক্তি সেটাও বের করা যায়। ১ কিলােওয়াট-ঘণ্টা = ১০০০ ওয়াট × ৩৬০০ সেকেন্ড = ৩,৬০,০০০০ ওয়াট-সেকেন্ড = ৩,৬০,০০০০ জুল অর্থাৎ শক্তির এককে এটি ৩.৬ মেগা জুল।
অর্থাৎ, ১০০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে শক্তি ব্যয় হয় = ৩,৬০,০০০০ জুল ∴ ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে শক্তি ব্যয় হয় = (৩,৬০,০০০০ × ১০০)/১০০০ জুল = ৩৬০,০০০ জুল
আন্তর্জাতিকভাবে, তড়িৎ সরবরাহকে কিলােওয়াট-ঘণ্টা এককে পরিমাপ করা হয়। এই একককে বাের্ড অব ট্রেড (BOT) ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলে। আমরা যে বিদ্যুৎ বিল পরিশােধ করি তা এই এককেই হিসাব করা হয়।
উৎস: ৯ম- ১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই।
৬৬.
সাধারণত রেডিওথেরাপিতে কোন রশ্মি ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করে?
ক
আলফা
খ
এক্সরে
গ
লেজার
ঘ
ইনফ্রারেড
ব্যাখ্যা
- রেডিও থেরাপি একটি চিকিৎসা প্রক্রিয়া যা ব্যবহার করে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। - রেডিও থেরাপি শব্দটি ইংরেজি Radiation Therapy এর সংক্ষিপ্ত রূপ। - রেডিওথেরাপি হলো ক্যানসার আরোগ্য বা নিয়ন্ত্রণের একটি কৌশল। - এটি ব্যবহার করে ক্যান্সার, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি, রক্তের কিছু ব্যধির চিকিৎসা করা হয়। - সাধারণত রেডিওথেরাপি উচ্চ শক্তি সম্পন্ন এক্সরে ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করে।
শরীরের যে অঙ্গে ক্যানসার হয়েছে সে অঙ্গের আক্রান্ত স্থানে রশ্মি প্রয়োগ করা হয় এর ফলে কোষের বৃদ্ধি ও বিভাজন ক্ষমতা ধ্বংস হয়ে যায়।
উৎস : বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ: - পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো অ্যালগরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান করার ল্যাঙ্গুয়েজ। - এ ভাষাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন পূর্বের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জটিল কোড লিখতে পারে এমন প্রোগ্রামার ছাড়াই কম্পিউটার দিয়ে সমস্যা সমাধান করা যায়। - ফলে প্রোগ্রামারদেরকে কিভাবে একটি রুটিন অথবা অ্যালগরিদম প্রয়োগ করতে হবে, তা চিন্তা না করে কী সমস্যা সমাধান করতে হবে, কী শর্ত পূরণ করতে হবে, তা নিয়ে ভাবলেই চলে । - পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত হয়। - Prolog, OPS5 ও Mercury হলো পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬৯.
RDBMS-এর ধারণা উপস্থাপন করেন কে?
ক
ফ্রেড কোহেন
খ
রে টমলিনসন
গ
ই এফ কড
ঘ
জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ
ব্যাখ্যা
• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: - রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়। - আধুনিক ডাটাবেজ সফটওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। - ১৯৭০ সালে ই এফ কড রিলেশনাল ডেটাবেজ মডেলটির ধারণা উপস্থাপনা করেন। - উল্লেখযোগ্য কয়েকটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার হলো- মাইক্রোসফট এক্সিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি
• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ: - সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। - ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। - অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায় । - সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়। - সংখ্যাবাচক ডাটাসমূহে সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়। - সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায় । - প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায় । - এন্ট্রি ফর্ম তৈরি করা যায় । - বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়। - অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি) থেকে তথ্য বা ডাটা এনে ব্যবহার করা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭০.
হাফ-ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিশন করেনা কোনটি?
ক
টেলিফোন
খ
এসএমএস
গ
ওয়াকিটকি
ঘ
ফ্যাক্স
ব্যাখ্যা
♦ ডেটা ট্রান্সমিশন মোড: - দুটি ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন মোড বলে। - ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়। ১. সিমপ্লেক্স মোড: - এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা প্রেরণ করা যায়। প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। যেমন- কী বোর্ড, মাউস, পেজার ইত্যাদি।
২. হাফ-ডুপ্লেক্স: - এই পদ্ধতিতে দুইদিকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তবে একইসাথে প্রেরণ ও গ্রহণ করা যায় না। যেমন- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি।
৩. ফুল-ডুপ্লেক্স: - এই পদ্ধতিতে দুইদিকে একইসাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
৭১.
PDF এর পূর্ণরূপ কোনটি?
ক
Portable Document File
খ
Port-independent Document File
গ
Portfolio Document File
ঘ
Portable Document Format
ব্যাখ্যা
• PDF: - PDF এর পূর্ণরূপ Portable Document Format - একটি পিডিএফ-ভিউয়ার প্রোগ্রামের সাহায্যে যেকোনো অপারেটিং সিস্টেমে পিডিএফ দেখা যায়। - পিডিএফ হল Camelot Project এর ফলাফল, Adobe Inc. দ্বারা শুরু করা একটি উদ্যোগ। - cofounder: John Warnock - 15 জুন, 1993 সালে ক্যামেলট প্রোডাকশন টিম আনুষ্ঠানিকভাবে পিডিএফ এবং এর সংশ্লিষ্ট স্যুট অফ প্রোগ্রাম প্রকাশ করে, যা সম্মিলিতভাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট নামে পরিচিত।
উৎস: ব্রিটানিকা
৭২.
রাজবংশী ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে কোন জেলায়?
ক
দিনাজপুর
খ
বান্দরবান
গ
রাঙ্গামাটি
ঘ
খাগড়াছড়ি
ব্যাখ্যা
রাজবংশী:
- রাজবংশী বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী। - হিমালয় অঞ্চল বা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আগত রাজবংশীরা খর্বকায়, চ্যাপ্টা নাক, উঁচু চোয়ালবিশিষ্ট এক মিশ্র জনগোষ্ঠীর মানুষ। - এরা বৈষ্ণব ধর্মাবলম্বী। বর্তমানে এদের কেউ কেউ মুসলমান, কেউবা খ্রিস্টান। - বাংলাদেশে এদের বসবাস প্রধানত রংপুর, দিনাজপুর ও রাজশাহী এবং অতি অল্পসংখ্যায় বগুড়া ও ময়মনসিংহ জেলায়। - রাজবংশীরা মূলত কৃষিজীবী, তবে মাছধরা এবং মাছ বিক্রয় এদের অন্যতম পেশা। মেয়েরা কুটির শিল্পের কাজে দক্ষ। - পিতাই পরিবারের প্রধান। - রাজবংশীদের কোন লেখ্য ভাষা বা বর্ণমালা নেই। - এদের ভাষা স্থানিক তথা আঞ্চলিক ভাষার এক মিশ্ররূপ।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭৩.
আগরতলা মামলার ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে ছিলেন?
ক
এস.এ.রহমান
খ
আতাউর রহমান খান
গ
আবদুস সালাম খান
ঘ
মকসুমুল হাকিম
ব্যাখ্যা
আগরতলা মামলার বিচারকার্য:
- আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়। - ১৯৬৮ সালের ১৯ জুন বেলা এগারটায় কুর্মিটোলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয়। - মামলাটি ছিল পাকিস্তান দণ্ডবিধির ১২ ক এবং ১৩১ ধারা অনুসারে। - মামলায় সাক্ষীর সংখ্যা ছিল ১১ জন, রাজসাক্ষীসহ মোট ২২৭ জন। - প্রখ্যাত আইনজীবী আবদুস সালাম খানের নেতৃত্বে অভিযুক্তদের আইনজীবীদের নিয়ে একটি আত্মপক্ষ সমর্থকদল গঠন করা হয়। - যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়াম এমপিকে বিশেষ ট্রাইবুনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসেবে প্রেরণ করেন। - তাঁকে সহযোগিতা করেন আবদুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ। - পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি.এইচ.খান। - ট্রাইবুনালের প্রধান বিচারপতি ছিলেন এস.এ.রহমান। - অপর দুই বিচারপতি ছিলেন এম.আর.খান ও মকসুমুল হাকিম। - ২৯ জুলাই ১৯৬৮ মামলার শুনানি শুরু হয়।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল টানেলের দৈর্ঘ্য কত?
ক
৩.১০ কিমি
খ
৩.৩২ কিমি
গ
৩.৬৬ কিমি
ঘ
৩.৮৭ কিমি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু টানেল:
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ বাংলাদেশের প্রথম বহুলেন সড়ক টানেল উদ্বোধন করা হয়েছে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮শে অক্টোবর ২০২৩ সালে টানেলটি উদ্বোধন করেন। - বাংলাদেশ সরকার এটির নামকরণ করেছে বঙ্গবন্ধু টানেল। - দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল এটি। - মোট দৈর্ঘ্য – ৯.৩৯ কিমি। - মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি অথবা ৩.৩২ কিমি। - এপ্রোচ সড়কের দৈর্ঘ্য – ৫.৩৫ কিমি। - টানেলের ধরন – দুই লেনের ডুয়েল টানেল। - প্রবেশপথ – চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে। - বহির্গমন – আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে।
তথ্যসূত্র - বিবিসি বাংলা, ২৮ অক্টোবর ২০২৩।
৭৫.
NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক
১১৯টি
খ
১২০টি
গ
১২১টি
ঘ
১২২টি
ব্যাখ্যা
NAM: - NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন। - এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়। - ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়। - প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১। - বর্তমান সদস্য: ১২০টি। - চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ। - বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।
উল্লেখ্য, - NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হবে।
উৎস: NAM ওয়েবসাইট।
৭৬.
মহাকাশে ভ্রমণকারী প্রথম নভোচারী কে ছিলেন?
ক
ভ্যালেন্টিনা তেরেসকোভা
খ
নীল আর্মস্ট্রং
গ
মাইকেল কলিন্স
ঘ
ইউরি গ্যাগারিন
ব্যাখ্যা
ইউরি গ্যাগারিন: - মহাকাশে প্রথম ভ্রমণকারী ইউরি গ্যাগারিন। - সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযাত্রী ইউরি গ্যাগারিন। - মহাকাশে তিনিই হলেন প্রথম মানব অভিযাত্রী। - ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি মহাকাশে পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেন। - ভস্তোক–১ নভোযানে তিনি মহাকাশে যান। - গ্যাগারিন মহাকাশে ছিলেন ১০৮ মিনিট। - মাত্র দেড় ঘণ্টার মতো সময়ে তিনি পৃথিবীকে প্রদক্ষিণ করেন। - পরে সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে ফিরে আসেন।
উৎস: Britannica.
৭৭.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী -
ক
রোহিত শর্মা
খ
কুমার সাঙ্গাকারা
গ
শচীন টেন্ডুলকার
ঘ
বিরাট কোহলি
ব্যাখ্যা
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী: - একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী শচীন টেন্ডুলকার।
র্যাডক্লিফ লাইন বলতে কোন দুই দেশের সীমারেখাকে বোঝানো হয়?
ক
ভারত-চীন
খ
ভারত-পাকিস্তান
গ
ফিনল্যান্ড-রাশিয়া
ঘ
আফগানিস্তান-পাকিস্তান
ব্যাখ্যা
র্যাডক্লিফ লাইন: - ১৯৪৭ সালের ৩রা জুন মাউন্টব্যাটেন তার ভারত বিভাগ পরিকল্পনা প্রকাশের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণের জন্যে ব্রিটিশ সরকার স্যার সিরিল জন র্যাডক্লিফকে চেয়ারম্যান করে র্যাডক্লিফ কমিশন গঠন করে। - এই কমিশনের অধীন বেঙ্গল বাউন্ডারি কমিশন ও পাঞ্জাব বাউন্ডারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে র্যাডক্লিফ রোয়েদাদ প্রকাশ করা হয়। - এর ভিত্তিতে ভারত ভাগ হয়। - ভারত-পাকিস্তানের সীমানাকে র্যাডক্লিফ লাইন বলা হয়।
অন্যদিকে - - ম্যাকমোহন লাইন হলো চীন ও ভারতের মধ্যে কার্যকরী সীমানা। - ম্যানারহেইম লাইন হলো ফিনল্যান্ড ও রাশিয়াকে বিভক্ত করেছে। - ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি সীমান্ত রেখা বা লাইন।
উৎস: Britannica.
৭৯.
গ্রেট ডিপ্রেশন কত সালে শুরু হয়েছিল?
ক
১৯২৯ সালে
খ
১৯৩০ সালে
গ
১৯৩১ সালে
ঘ
১৯৩২ সালে
ব্যাখ্যা
Great Depression: - গ্রেট ডিপ্রেশন বা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। - শুরু হয়েছিল ১৯২৯ সালে। - প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। - ১৯২৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেমেছিল ভয়াবহ ধ্বস। - আমেরিকা ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও ইউরোপেও ছড়িয়ে পড়েছিল এর প্রভাব। - এই মন্দায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকান শরণার্থীদের একাংশ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন। - প্রায় এক দশক ধরে চলা অর্থনৈতিক মহামন্দায় সোভিয়েত ইউনিয়ন ছাড়া সারা বিশ্ব সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক ক্ষতির।
উৎস: Britannica.
৮০.
পৃথিবীর সবচেয়ে বেশি টনের্ডো কোথায় হয়?
ক
উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায়
খ
ভারত মহাসাগরের নিকট
গ
ইন্দোনেশিয়া ও প্রশান্ত সাগরের নিকটবর্তী এলাকায়
ঘ
ভিয়েতনাম ও শ্রীলঙ্কায়
ব্যাখ্যা
• টর্নেডো: - টর্নেডো মূলত অতি দ্রুত আবর্তনশীল ক্ষুদ্র আকারের অথচ প্রলয়ঙ্কারী বজ্রঝড়। - এটি চোঙ আকৃতির হয়ে থাকে এবং এই বজ্রঝড়ের মধ্যভাগে বায়ু অতিদ্রুত বেগে উপরে উঠতে থাকে। - এই চোঙ যদি ভূমি স্পর্শ করে তখন ধ্বংসলীলা ভয়াবহ রূপ ধারণ করে। তবে চোঙ ভূমি স্পর্শ না করলে তেমন ক্ষয়ক্ষতি হয় না। - টর্নেডোর ব্যাস ভূ-পৃষ্ঠের উপরে ১০০ থেকে ৫০০ গজ পর্যন্ত হয়। - টর্নেডোর ভিতরে ও বাইরের বায়ু চাপের গড় পার্থক্য প্রায় ২ ইঞ্চি। তবে কখনো কখনো তা ৫ ইঞ্চি হয়ে যায়। - টর্নেডোর চোঙ মাটি স্পর্শ করলে ব্যাপক শব্দে সবকিছু ধূলিসাৎ হয়ে যায় এবং কালো মেঘে ছেঁয়ে যায়।
টর্নেডোর বৈশিষ্ট্য: → ভূমিতে টর্নেডোর রৈখিক গতিবেগ বিভিন্ন টর্নেডোর ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। যেমন- উত্তর গোলার্ধে টর্নেডো দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে। → টর্নেডোর গতিপথ অর্ধবৃত্তাকার হতে পারে এবং উত্তর গোলার্ধে টর্নেডো ডানদিকে আবর্তিত হয়। → টর্নেডোর গতিবেগ ঘন্টায় ৫ হতে ৬৫ মাইল হয়ে থাকে। তবে কখনো কখনো গড় গতিবেগ ঘন্টায় ৩৫ থেকে ৪৫ মাইল হয়। → পৃথিবীর সবচেয়ে বেশি টর্নেডোপ্রবণ এলাকা উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া। → সমুদ্রের উপর টর্নেডো সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের নিকটস্থ সমুদ্রে, মেক্সিকো উপসাগরে এবং চীন ও জাপানের উপকূলের নিকটস্থ সমুদ্রে গ্রীষ্মকালে টর্নেডোর প্রকোপ দেখা যায়।
‘স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা‘ কোন ধরনের কর্তব্য?
ক
নৈতিক
খ
অর্থনৈতিক
গ
সামাজিক
ঘ
রাজনৈতিক
ব্যাখ্যা
• রাজনৈতিক কর্তব্য (Political Duties): - মানুষ শুধু সামাজিক জীবই নয়, সে রাজনৈতিক জীবও। - রাজনৈতিক জীব হিসেবে মানুষের রয়েছে বেশ কিছু রাজনৈতিক কর্তব্য।
এগুলো হলো— → রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, → রাষ্ট্রপ্রণীত আইন মেনে চলা, → সততা ও সতর্কতার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, → স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, → প্রয়োজনে রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা প্রভৃতি।
‘যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন‘ কোন সাম্যের মূল কথা?
ক
রাজনৈতিক
খ
সামাজিক
গ
আইনগত
ঘ
অর্থনৈতিক
ব্যাখ্যা
• অর্থনৈতিক সাম্য (Economic Equality): - অর্থনৈতিক সাম্যের অর্থ সকল সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করে দেয়া নয়। - অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন। - জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে, তখন তাকে অর্থনৈতিক সাম্য বলে। অর্থনৈতিক সাম্যের মূল কথা হচ্ছে, যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন।
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।