পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯০
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯০ প্রশ্ন

.
মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি মূলক গ্রন্থ কোনটি?
  1. ক) নিষিদ্ধ লোবান
  2. খ) আগুনের পরশমণি
  3. গ) রাইফেল রোটি আওরাত
  4. ঘ) একাত্তরের দিনগুলি
সঠিক উত্তর:
ঘ) একাত্তরের দিনগুলি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা
• একাত্তরের দিনগুলি:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি (দিনলিপি) গ্রন্থ।

• জাহানারা ইমাম:
- অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে ১৯২৯ সালের ৩ মে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। 
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

• কিন্তু তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কেটেছে তাঁর একদিকে উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের মধ্য দিয়ে; অন্যদিকে মনের মধ্যে ছিল দেশপ্রেম ও স্বাধীনতার স্বপ্ন। সেই দুঃসহ দিনগুলিতে প্রাত্যহিক ঘটনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার বৃত্তান্ত লিখেছিলেন তিনি নানা চিরকুটে, ছিন্ন পাতায়, গোপন ভঙ্গি ও সংকেতে। ১৯৮৬ সালে গ্রন্থরূপ পাওয়ার পর তা জনমনে বিপুল সাড়া জাগায়। বস্ত্তত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো একাত্তরের দিনগুলি।

- ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে।
- পরবর্তীতে সেখান থেকে ঢাকায় এনে তাঁকে সমাহিত করা হয়।

• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি। 
- অন্যজীবন
- বুকের ভিতর আগুন।
- নাটকের অবসান।
- নিঃসঙ্গ পাইন।
- ক্যানসারের সঙ্গে বসবাস।
- প্রবাসের দিনগুলি।

অন্যদিকে,
আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - রাইফেল রোটি আওরাত।
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - নিষিদ্ধ লোবান।
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - আগুনের পরশমণি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘যে তুমি ফোটাও ফুল’ কবিতাটির রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ক) হুমায়ুন আজাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
‘• ‘আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে’ হুমায়ুন আজাদ রচিত একটি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯০ সালে। এটি তাঁর পঞ্চম কাব্যগ্রন্থ।
কাব্যগ্রন্থটির উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো:
- কথা দিয়েছিলাম তোমাকে,
- যদি একবার তাকাও,
- তরুণী সন্তু,
- যে তুমি ফোটাও ফুল,
- পর্বত,
- শিশু ও যুবতী ইত্যাদি।

---------------
• হুমায়ুন আজাদ ছিলেন মূলত লেখক ও অধ্যাপক।
- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।

হুমায়ুন আজাদ রচিত অন্যান্য উপন্যাস গুলো হলো:
- সবকিছু ভেঙে পড়ে,
- শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার,
- রাজনীতিবিদগণ,
- কবি অথবা দন্ডিত পুরুষ, 
- পাক সার জমিন সাদ বাদ ইত্যাদি

কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার
- জ্বলো চিতাবাঘ
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যাই মধু,
- যতোই উপরে যাই নীল,
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘পৃথিবী’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) √প্রথ্+ইব+ঈ
  2. খ) √প্রথ্+ইবি
  3. গ) √প্রথ্+ঈব+ই
  4. ঘ) √প্রর্থ+ঈব
সঠিক উত্তর:
ক) √প্রথ্+ইব+ঈ
উত্তর
সঠিক উত্তর:
ক) √প্রথ্+ইব+ঈ
ব্যাখ্যা
পৃথিবী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [√প্রথ্+ইব+ঈ]
অর্থ: অবনি, ক্ষিতি, ধরণি, বসুন্ধরা, বসুমতি, মেদিনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘নিষ্ফলা কামনা’ একটি-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) কবিতা
সঠিক উত্তর:
ঘ) কবিতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কবিতা
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)  কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

‘মানসী’ (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকলার পূর্ণপ্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ
তাই কবি বুদ্ধ দেব বসু ‘মানসী’ কাব্যকে রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব বলেছেন। এখানে বৃহৎ প্রকৃতির প্রভাব কবির আবেগওঅনুভূতির উপর ক্রিয়াশীল।
রবীন্দ্রনাথ লিখেছেন,
“নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।”

- মানসীর কবিতাগুলো দুই ভাগে বিভক্ত। একদিকে অতীত জীবনের পিছুটানমূলক কবিতা, অন্যদিকে নবযৌবনের নিরুদ্ধ উদ্দীপনার খরদীপ্তি। ‘নিষ্ফলা কামনা’ এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা। এছাড়াও আছে-
• দুরন্ত আশা
• ভুলভাঙ্গা
• কুহুধ্বনি
• সুরদাসের প্রার্থনা
• মেঘদূত
• অহল্যার প্রতি
• আত্মসমর্পণ ইত্যাদি কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাসের প্রথম খণ্ডটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) ভারতবর্ষ
  2. খ) ধূমকেতু
  3. গ) সাম্যবাদী
  4. ঘ) সওগাত
সঠিক উত্তর:
ক) ভারতবর্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারতবর্ষ
ব্যাখ্যা
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
  1. ক) গোষ্পদ
  2. খ) অতীন্দ্রিয়
  3. গ) মহর্ষি
  4. ঘ) গবাদি
সঠিক উত্তর:
ক) গোষ্পদ
উত্তর
সঠিক উত্তর:
ক) গোষ্পদ
ব্যাখ্যা
• পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
• কিছু স্বরসন্ধি ও কিছু ব্যঞ্জনসন্ধি কোনো সূত্র বা নিয়ম অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ কিছু স্বরসন্ধি হলো:
কুল+অটা = কুলটা
গো+অক্ষ = গবাক্ষ ইত্যাদি।

নিপাতনে সিদ্ধ কিছু ব্যঞ্জনসন্ধি হলো:
গো+পদ = গোষ্পদ
এক+দশ = একাদশ
বৃহৎ+পতি = বৃহস্পতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) অলয়, অবয়ব
  2. খ) মূঢ়, মূর্ছিত
  3. গ) অনিলসখ, শিখিন
  4. ঘ) নগন্য, বাহ
সঠিক উত্তর:
গ) অনিলসখ, শিখিন
উত্তর
সঠিক উত্তর:
গ) অনিলসখ, শিখিন
ব্যাখ্যা
সমার্থক শব্দজোড় হচ্ছে 
• “আগুন” - শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
• “অক্ষয়”  এর সমর্থক শব্দ: চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
• “অঙ্গ”  এর সমর্থক শব্দ: বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

• “অজ্ঞ”  এর সমর্থক শব্দ: মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
• “অচেতন”  এর সমর্থক শব্দ: মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, হেহুঁশ।

• “অশ্ব” এর সমর্থক শব্দ: বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী।
• “অল্প”  এর সমর্থক শব্দ: নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'সাত ভাই চম্পা' গল্পের রচয়িতা কে?
  1. ক) গিরিশচন্দ্র সেন
  2. খ) দীনেশচন্দ্র সেন
  3. গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. ঘ) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
ব্যাখ্যা
• বাংলা শিশুসাহিত্যে রূপকথার যাদুকর আখ্যায় ভূষিত দক্ষিণারঞ্জনের জন্ম ১৫ ই এপ্রিল ১৮৭৭ ঢাকার উলাইল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ।
• দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার ছিলেন বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক ও লোককথার সংগ্রাহক, যাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রূপকথাগুলিকে যথাসম্ভব অবিকৃত রেখে সুন্দরভাবে লিপিবদ্ধ করা।
• তিনি বাংলা ১৩৬৩ সালের ১৬ই চৈত্র (১৯৫৭ খ্রিস্টাব্দের ৩০ শে মার্চ) কলকাতায় মৃত্যুবরণ করেন। 

• উল্লেখযোগ্য সাহিত্য:
- ঠাকুরমার ঝুলি 
- ঠাকুরদাদার ঝুলি 
- ঠানদিদির থলে 
- দাদামশায়ের থলে 
- খোকাবাবুর খেলা
- উৎপল ও রবি 
- সাত ভাই চম্পা

• চলচ্চিত্র
- তাঁর 'সাত ভাই চম্পা' গল্প অনুসারে ১৯৭৮ সালে চিত্রসাথী পরিচালিত ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র 'সাত ভাই চম্পা' মুক্তি পায়।
- তাঁর 'কিরণমালা' গল্প অনুসারে ১৯৭৯ সালে বরুন কাবাসি পরিচালিত ভারতীয় ফ্যান্টাসি ফিল্ম 'অরুণ বরুণ ও কিরণমালা' মুক্তি পায়।

উৎস:  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
লেখাটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।- এ বাক্যে ‘ভালোভাবে’ কী ধরণের ক্রিয়াবিশেষণ?
  1. ক) ধরণবাচক
  2. খ) কালবাচক
  3. গ) স্থানবাচক
  4. ঘ) নেতিবাচক
সঠিক উত্তর:
ক) ধরণবাচক
উত্তর
সঠিক উত্তর:
ক) ধরণবাচক
ব্যাখ্যা
• যে ক্রিয়াবিশেষণ দ্বারা কোন কাজ কীভাবে বা কেমন করে সংঘটিত হচ্ছে বুঝায় তাকে ধরনবাচক বা ভাবজ্ঞাপক ক্রিয়াবিশেষণ বলে।
য়েমন :
টিপটিপ করে বৃষ্টি পড়ছে।
লেখাটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
অর্পনা দ্রুত লিখতে পারে।

অন্যদিকে,
কালবাচক: যে সকল ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে তাদেরকে কালবাচক ক্রিয়াবিশেষণ বলে।
যেমন:
আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।

স্থানবাচক: ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
যেমন:
মিলেমিশে সামনে এগিয়ে যায়।

নেতিবাচক: যে সকল ক্রিয়াবিশেষণ না, নি, নেই ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায় তাকে নেতিবাচক ক্রিয়াবিশেষণ বলে। এগুলো সাধারণত ক্রিয়ার পেছনে বসে।
যেমন:
সে এখন যাবে না

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
‘অযাচিত মাতব্বরি করা’ অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) বকধার্মিক
  2. খ) ব্যাঙের সর্দি
  3. গ) ফোঁপরদালালি
  4. ঘ) তীর্থের কাক
সঠিক উত্তর:
গ) ফোঁপরদালালি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফোঁপরদালালি
ব্যাখ্যা
• ‘ফোঁপরদালাল‘ বাগধারার অর্থ - অযাচিত মাতব্বরি করা।

অন্যান্য বাগধারার অর্থ হচ্ছে:
বসন্তের কোকিল - সুসময়ের বন্ধু।
ব্যাঙের সর্দি - অসম্ভব বস্তু।
বকধার্মিক - ভণ্ড।
তীর্থের কাক - সুযোগ সন্ধানী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
অন্ধকার যুগের সাহিত্যকর্ম নয় কোনটি?
  1. ক) শূন্যপুরাণ
  2. খ) নিরঞ্জনের রুষ্মা
  3. গ) সেক শুভোদয়া
  4. ঘ) পীর-পাঁচালি
সঠিক উত্তর:
ঘ) পীর-পাঁচালি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পীর-পাঁচালি
ব্যাখ্যা
• তথাকথিত অন্ধকার যুগে কোন সাহিত্য কর্ম পাওয়া যায় নি এ কথাটি  সত্য নয় ।
- এ সমইয়ের প্রথমেই 'প্রাকৃতপৈঙ্গলের' মত প্রাকৃত ভাষার গীতিকবিতা গ্রন্থ সংকলিত হয়। 

এ সময়ের অন্যান্য সাহিত্য কর্ম:
- রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ' এবং 'কলিম জালাল' বা 'নিরঞ্জনের রুষ্মা' 
- ডাক ও খনার বচন
- হলায়ূধ মিশ্র রচিত 'সেক শুভোদয়া' 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১২.
'Poetry is the spontaneous overflow of powerful feelings:' is sated by -
  1. ক) Sir Philip Sidney
  2. খ) William Wordsworth
  3. গ) Mathew Arnold
  4. ঘ) Robert Browning
সঠিক উত্তর:
খ) William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
খ) William Wordsworth
ব্যাখ্যা
• 'Poetry is a spontaneous overflow of powerful feelings' is stated by William Wordsworth.
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় বলে তাকে The father od Romantic Age বলা হয়।
- যদিও Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ।

Other famous quotes of Wordsworth:
- Child is the father of the man.
- Nature never did betray the heart that loved her.

Source: Live MCQ Lecture.
১৩.
'Valentine' is a character from Shakespeare's which play?
  1. ক) The Comedy of Errors
  2. খ) The Two Gentlemen of Verona
  3. গ) Measure for Measure
  4. ঘ) The Merry Wives of Windsor
সঠিক উত্তর:
খ) The Two Gentlemen of Verona
উত্তর
সঠিক উত্তর:
খ) The Two Gentlemen of Verona
ব্যাখ্যা
• Valentine' is a character from Shakespeare's play - The Two Gentlemen of Verona.
- The Two Gentlemen of Verona, an early play in five acts by William Shakespeare
- written perhaps in 1590–94 and published in the First Folio of 1623 from an authorial manuscript.
- It is a pastoral story about two young friends who travel to Milan, where they are educated in courtly behaviour.
- It tells the story of two best friends, Proteus and Valentine, who both travel to the court of the Duke of Milan and fall for his daughter, Silvia.
- Julia, who loves Proteus, disguises herself as a man and follows Proteus to the Duke's court.

Source: Britannica.
১৪.
The political philosophy 'Leviathan' is a literary work of which period?
  1. ক) The Renaissance Period
  2. খ) The Middle English Period
  3. গ) Old English Period
  4. ঘ) The Neoclassical Period
সঠিক উত্তর:
ক) The Renaissance Period
উত্তর
সঠিক উত্তর:
ক) The Renaissance Period
ব্যাখ্যা
• The political philosophy 'Leviathan' is a literary work of - The Renaissance Period.
• Thomas Hobbes is the author of 'Leviathan'
- তিনি মূলত The Renaissance Period তথা Commonwealth Period এর সাহিত্যিক।
- সে অনুযায়ী 'Leviathan' কে Commonwealth Period এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম বিবেচনা করা হয়।
- ১৬৫১ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- In which he expounds an influential formulation of social contract theory.

• Thomas Hobbes is a political philosopher in the Commonwealth Period of English literature.
- His other notable work:
- The Elements of Law (1640);
- De Cive [On the Citizen] (1642)
- Hobbes died in 1679..

Source: An ABC OF English Literature by Dr. M. Mofizar Rahman and Britannica.
১৫.
'The Death of the Hired Man' is a famous poem written by -
  1. ক) T. S Eliot
  2. খ) W. B Yeats
  3. গ) Robert Frost
  4. ঘ) Robert Browning
সঠিক উত্তর:
গ) Robert Frost
উত্তর
সঠিক উত্তর:
গ) Robert Frost
ব্যাখ্যা
• 'The Death of the Hired Man' is a famous poem written by - Robert Frost.
- এটি একটি narrative poem.
- It was published in North of Boston in 1914
- The poem, written in blank verse, consists of a conversation between the farmer Warren and his wife, Mary, about their former farmhand Silas, an elderly man who has come “home” to their farm to die.

• Robert Frost আমেরিকান কবি যিনি New England এর গ্রামীণ জীবনের চিত্রায়নের জন্য অনেক প্রশংসিত ছিলেন।
- তিনি তাঁর লেখায় American Nwe England এর মানুষজনের জীবনের চিত্র খুব বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন।
Some best poems of Robert Frost - 
- Road not Taken
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- After Apple-picking
- Home Burial.
- A Tree at My Window.

Source: Britannica
১৬.
Which of the options given below is the adjective form of the word 'befool'?
  1. ক) fool
  2. খ) foolishly
  3. গ) foolish
  4. ঘ) befool
সঠিক উত্তর:
গ) foolish
উত্তর
সঠিক উত্তর:
গ) foolish
ব্যাখ্যা
• Foolish (adjective) - বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ; হাস্যকর; অসঙ্গত; নির্বোধ; হাবা।
- It was foolish of you to have trusted him.

• Fool (noun) - বোকা; মুঢ়; মূর্খ; হাবা; ভ্যাবা (.
- play the fool বোকার মতো আচরণ করা; ভাঁড়ামি করা।

• Befool (Verb) - কাঁটা দিয়ে কাঁটা তোলা.

• Foolishly (adverb) - বোকার মতো; বোকামি করে।
- He works less foolishly now.

Source: Accessible Dictionary.
১৭.
Who is the author of the novel 'The Three Musketeers'?
  1. ক) Mark Twain
  2. খ) Alexandre Dumas
  3. গ) Rudyard Kipling
  4. ঘ) Franz kafka
সঠিক উত্তর:
খ) Alexandre Dumas
উত্তর
সঠিক উত্তর:
খ) Alexandre Dumas
ব্যাখ্যা
• The author of the novel 'The Three Musketeers' is - Alexandre Dumas.
- এটি ১৮৪৪ সালে প্রথম French ভাষায়  Les Trois Mousquetaires নামে প্রকাশিত হয়। 
-  It is a historical romance, it relates the adventures of four fictional swashbuckling heroes who lived under the French kings Louis XIII and Louis XIV, who reigned during the 17th and early 18th centuries.
- Alexandre Dumas  প্রথমে একজন নাট্যকার হিসেবে এবং তারপরে ঐতিহাসিক ঔপন্যাসিক হিসেবে, বিশেষ করে The Count of Monte Cristo and The Three Musketeers' এর  মতো কাজের জন্য একটিখ্যাতি অর্জন করতে সফল হন।

তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে - 
- Twenty Years After
- Black Tulip,
- The New Troy, etc.

Source: Britannica.
১৮.
Which of the following is the first novel of Ernest Hemingway?
  1. ক) The Sun Also Rises
  2. খ) For Whom the Bell Tolls
  3. গ) Death in the Afternoon
  4. ঘ) The Old Man and The Sea
সঠিক উত্তর:
ক) The Sun Also Rises
উত্তর
সঠিক উত্তর:
ক) The Sun Also Rises
ব্যাখ্যা
• Ernest Hemingway, in full Ernest Miller Hemingway is an American novelist and short-story writer.
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- published in 1926, titled Fiesta in England, the novel captures the moods, feelings, and attitudes of a hard-drinking, fast-living group of disillusioned expatriates in postwar France and Spain.

এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Jake Barnes
- Lady Brett Ashley
- Robert Cohn
- Bill Gorton
- Mike Campbell
- Pedro Romero
- Montoya
- Frances Clyne

• Hemingway was noted both for the intense masculinity of his writing and for his adventurous and widely publicized life.
- তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী ২0 শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।
তার বিখ্যাত novel সমূহ - 
- The Sun Also Rises,
- The old man and The Sea
- A Farewell to Arms,
- Green Hills of Africa ইত্যাদি

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
১৯.
The generosity of Haji Mohammad Mohsin is known to all. Here the word 'generosity' is a / an -
  1. ক) Material Noun
  2. খ) Collective Noun
  3. গ) Common Noun
  4. ঘ) Abstract Noun
সঠিক উত্তর:
গ) Common Noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Common Noun
ব্যাখ্যা
• Generosity Abstract noun.
• কিন্তু uncountable ও abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
• Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।
♠ তাই সঠিক উত্তর - Common noun.
এছাড়াও
• Uncountable Noun বা Abstract Noun-এর আগে Article বসে না।
• তবে নির্দিষ্ট করে বোঝালে বা Sentence-এ Noun-টি দ্বিতীয়বার ব্যবহূত হলে এর আগে The বসে।
Example:
- We drink water to quench our x thirst.
- The water of the Padma is still pure.
- There was a little water in the jar but the water was at bottom of the jar.

Source: Prothom Alo & The Daily star news.
২০.
The situation was horrifying. Here 'horrifying' is a/an -
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Verb
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
খ) Participle
উত্তর
সঠিক উত্তর:
খ) Participle
ব্যাখ্যা
Participle:
 • Horrifying = ভয় জাগানিয়া।
• এটি situation বা পরিস্থিতির adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
• Verb+ing - Adjective কাজ করলে তাকে Participle বলে।

 Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
২১.
____ kindness is a great virtue. ___kindness of Hazrat Omar is known to all.
  1. ক) The, zero article
  2. খ) Zero article, zero article
  3. গ) Zero article, The
  4. ঘ) The, The
সঠিক উত্তর:
গ) Zero article, The
উত্তর
সঠিক উত্তর:
গ) Zero article, The
ব্যাখ্যা
• সাধারণত abstract noun / Material noun এর পর কোনো article বসে না।
• কিন্তু নির্দিষ্ট অর্থে Abstract noun / Material noun এর পর 'The বসে।
• অর্থাৎ Abstract noun / Material noun যদি কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য নির্দিষ্ট ভাবে নির্দেশ করে, তবে তার পূর্বে The বসবে।

 Structure: The + abstract / material noun + of + বাকি অংশ।
•  প্রশ্নের প্রথম বাক্যটিতে kindness কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করেনি বিধায় তার পূর্বে কোনো article বসবে না। কিন্তু দ্বিতীয় বাক্যটিতে kindness দ্বারা নির্দিষ্ট ব্যক্তি Hazrat Omar এর বৈশিষ্ট্য কে নির্দেশ করায় তার পূর্বে 'The' বসবে।

সুতরাং সঠিক উত্তর - Zero article The.
২২.
Which of the following is not a noun?
  1. ক) Prosperity
  2. খ) Ability
  3. গ) Popular
  4. ঘ) Policy
সঠিক উত্তর:
গ) Popular
উত্তর
সঠিক উত্তর:
গ) Popular
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে:
• Prosperity - (noun) - সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি ।
 • Policy - (noun) - নীতি; কর্মপন্থা; কর্মসূচি।
• Ability (noun) - সামর্থ্য; সক্ষমতা।
 • popular (adjective) - জনসাধারণ সম্বন্ধীয় বা জনসাধারণের জন্য; লৌকিক; লোকপ্ৰিয়; লোকগ্রাহ্য।

 সুতরাং, সঠিক উত্তর Popular যা একটি adjective.

 Source: Accessible Dictionary.
২৩.
In the event of not doing it, you will die. (Make it Compound) -
  1. ক) You do or you will die.
  2. খ) If you do it, you will live longer. 
  3. গ) Do or die
  4. ঘ) None of these.
সঠিক উত্তর:
গ) Do or die
উত্তর
সঠিক উত্তর:
গ) Do or die
ব্যাখ্যা
•'Do or die': Compound sentence. - কারণ,  যখন কোনো Sentence এ একাধিক Principal 
clause যেমন, but, or, yet, therefore of Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয়, তাকে Compound sentence বলে।
•There are two clauses and one conjunction. One main clause is “Do” and the other main clause is “Die”. Or is the conjunction.
অপর দিকে,
• Simple sentence এ একটি মাত্র clause থাকে। in the simple sentence, there is only one finite verb, ‘die’.
২৪.
Which of the following determiner determines only 'countable noun'?
  1. ক) lots of
  2. খ) Little
  3. গ) Few
  4. ঘ) Some
সঠিক উত্তর:
গ) Few
উত্তর
সঠিক উত্তর:
গ) Few
ব্যাখ্যা
• Few - অতি অল্প যে নেই বললেই চলে। এটি শুধু Countable noun কে modify করে।
Q: I have few friends.

• Little - অতি অল্প যে নেই বললেই চলে। এটি শুধু Uncountable noun কে modify করে।
যেমন: There is little water in the pond.
• A lot of/ lots of/ plenty of/ a great deal of -প্রচুর। এগুলো Countable এবং Uncountable উভয় 
প্রকার noun কেই modify করে।
যেমন:
- A lot of students were present in the class.
- There is a lot of water in the pond.
• Some - কিছু সংখ্যক/কিছু/ কোন এক এটি Countable এবং Uncountable উভয় প্রকার noun কেই modify করে।
যেমন:
- Some students were present in the class.
- I need some water.
- Bangladesh will win the world cup someday.
২৫.
In English grammar _____ deals with the formation of words.
  1. ক) morphology
  2. খ) syntax
  3. গ) semantics
  4. ঘ) etymology
সঠিক উত্তর:
ক) morphology
উত্তর
সঠিক উত্তর:
ক) morphology
ব্যাখ্যা
• Linguistics বা ভাষা বিজ্ঞানে morphology শব্দের গঠন নিয়ে আলোচনা করে।
• বাকি syntax, semantics, etymology যথাক্রমে বাক্যের গঠন,শব্দ ও বাক্যের অর্থ এবং শব্দের অর্থ উৎস নিয়ে কাজ করে।

 
২৬.
Identify the type of clause: I can't remember what his name was.
  1. ক) Adjective clause
  2. খ) Noun clause
  3. গ) Co-ordinate clause
  4. ঘ) Adverb clause
সঠিক উত্তর:
খ) Noun clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Noun clause
ব্যাখ্যা
• Noun clause:
- A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে-
• subject হিসেবে।
• transitive verb এর object হিসেবে।
• Linking verb এর পরে complement হিসেবে।
• Preposition এর object হিসেবে।

♣ "what his name was"- এখানে "remember" Verb এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে।
তাই এটি Noun Clause.
২৭.
Choose appropriate articles for the given Sentence:
____ Bangla language is now familiar all over the world.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the 
  4. ঘ) zero article
সঠিক উত্তর:
গ) the 
উত্তর
সঠিক উত্তর:
গ) the 
ব্যাখ্যা
• ভাষার নামের আগে Article বসে না, কিন্তু ভাষার নামের পরে Language শব্দটি উল্লেখ থাকলে এর আগে The বসে।
• Example:
- He speaks x English like the English.
- We use x Bangla as our mother language.
-The Bangla language is now familiar all over the world.
২৮.
x - 7√x + 10 = 0 হলে x এর মান হবে- 
  1. ক) 5 এবং 2
  2. খ) 3 এবং 4
  3. গ) 25 এবং 4
  4. ঘ) 9 এবং 16
সঠিক উত্তর:
গ) 25 এবং 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 25 এবং 4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 7√x + 10 = 0 হলে x এর মান হবে- 

সমাধান: 
x - 7√x + 10 = 0
(√x)2 - 7√x + 10 = 0
(√x)2 - 5√x - 2√x + 10 = 0
√x(√x - 5) - 2(√x - 5) = 0
(√x - 5)(√x - 2) = 0

হয়
√x - 5 = 0
√x = 5
(√x)2 = 52
x = 25

অথবা
√x - 2 = 0
√x = 2
(√x)2 = 22
x = 4
২৯.
x4 - 5x2 + 1 = 0 হলে (x + 1/x)3 এর মান কত?
  1. ক) - 7
  2. খ) 7
  3. গ) √7
  4. ঘ) 7√7
সঠিক উত্তর:
ঘ) 7√7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7√7
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 5x2 + 1 = 0 হলে (x + 1/x)3 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
x4 - 5x2 + 1 = 0
x4 + 1 = 5x2
x4/x2 + 1/x2 = 5x2/x2
x2 + 1/x2 = 5
(x + 1/x)2 - 2x.1/x =5
(x + 1/x)2 - 2 = 5
(x + 1/x)2 = 5 + 2
(x + 1/x)2 = 7
(x + 1/x) = √7
(x + 1/x)3 = (√7)3
(x + 1/x)3 = 7√7
৩০.
ক, খ এবং গ একটি অংশীদারি ব্যবসা শুরু করল। ক শুরুতেই কিছু টাকা বিনিয়োগ করলো। খ ছয় মাস পর ক এর দ্বিগুণ টাকা বিনিয়োগ করলো এবং গ আট মাস পর ক এর তিনগুণ বিনিয়োগ করলো। যদি এক বছর পর তাদের ৪৫০০ টাকা মুনাফা হয়, তাহলে ক কত টাকা মুনাফা পাবে? 
  1. ক) ১০০০ টাকা 
  2. খ) ১৫০০ টাকা 
  3. গ) ১২০০ টাকা 
  4. ঘ) ২০০০ টাকা 
সঠিক উত্তর:
খ) ১৫০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ একটি অংশীদারি ব্যবসা শুরু করল। ক শুরুতেই কিছু টাকা বিনিয়োগ করলো। খ ছয় মাস পর ক এর দ্বিগুণ টাকা বিনিয়োগ করলো এবং গ আট মাস পর ক এর তিনগুণ বিনিয়োগ করলো। যদি এক বছর পর তাদের ৪৫০০ টাকা মুনাফা হয়, তাহলে ক কত টাকা মুনাফা পাবে? 

সমাধান: 
মনেকরি 
ক বিনিয়োগ করে = x টাকা 

ক, খ এবং গ এর মূলধনের অনুপাত = (x × ১২) : (২x × ৬) : (৩x × ৪)
=১২x : ১২x : ১২x 
= ১ : ১ : ১ 

অনুপাতের রাশিরগুলোর যোগফল = ১ + ১ + ১ = ৩ 

ক মুনাফা পাবে =(৪৫০০ এর ১/৩) টাকা 
= ১৫০০ টাকা
৩১.
x2 - 19x + 90 < 0 হলে, অসমতাটির সমাধান কত?
  1. ক) 4 < x < 15
  2. খ) 2 < x < 17
  3. গ) 9 < x < 10
  4. ঘ) 19 < x < 20
সঠিক উত্তর:
গ) 9 < x < 10
উত্তর
সঠিক উত্তর:
গ) 9 < x < 10
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 - 19x + 90 < 0 হলে, অসমতাটির সমাধান কত? 

সমাধান: 
x2 - 19x + 90 < 0
x2 - 9x - 10x + 90< 0
x(x - 9) - 10 (x - 9) < 0
∴ (x - 9)(x - 10) < 0

সমাধান: 
x2 - 19x + 90 < 0 সত্য হবে যদি x - 9 < 0 এবং x - 10 > 0 হয়।
এখন, x - 9 < 0 এবং x - 10 > 0
অর্থাৎ,  x < 9 এবং x > 10
9 এর চেয়ে ছোট এবং 10 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 19x + 90 < 0 সত্য হবে যদি x - 9 > 0 এবং x - 10 < 0 হয়।
এখন,  x - 9 > 0 এবং x - 10 < 0
অর্থাৎ x >9 এবং x < 10
x এর মান 9 এর চেয়ে বড় এবং 10 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধান: 9 < x < 10
৩২.
একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে ধারটি প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. ক) 101
  2. খ) 145
  3. গ) 155
  4. ঘ) 165
সঠিক উত্তর:
খ) 145
উত্তর
সঠিক উত্তর:
খ) 145
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে ধারটি প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান: 
মনেকরি 
সমান্তর ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

দেওয়া  আছে 
৫ম পদ = 13 
৭ম পদ = 19

৬ষ্ঠ পদ = (13 + 19)/2 = 16
সাধারণ অন্তর d = 16 - 13 = 3 

আমরা জানি 
৫ম পদ = a + (5 - 1)d
13 = a + 4d
13 =  a + 4 × 3
a = 13 - 12
a = 1

১০টি পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (10/2){2a + (10 - 1)d}
= 5{2 × 1 + 9 × 3 }
= 5 (2 + 27)
= 145
৩৩.
2a = 3b = 6হলে  (c/a) + (c/b) = কত?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2a = 3b = 6হলে  (c/a) + (c/b) = কত? 

সমাধান: 
2a = 3b = 6c

এখানে 
2a = 6c
2 = 6c/a

3b = 6c
3 = 6c/b

এখন
6 = 2 × 3
61 = 6c/a × 6c/b
6(c/a) + (c/b) = 61
(c/a) + (c/b) = 1
৩৪.
দুইটি ধনাত্নক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল ২৪। তাদের পার্থক্য ২। সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ক) ৬
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ধনাত্নক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল ২৪। তাদের পার্থক্য ২। সংখ্যা দুটির যোগফল কত? 

সমাধান: 
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে x ও (x + 2)

প্রশ্নমতে,
দুইটি সংখ্যার গুণফল = এদের ল. সা .গু × গ. সা .গু
বা, x(x + 2) = 24
বা, x2 + 2x - 24 = 0
বা, x2 + 6x - 4x - 24 = 0
বা, x(x + 6) - 4 ( x + 6) = 0
বা, (x + 6)(x - 4) = ০
∴ x = - 6 , 4

ছোট সংখ্যাটি = 4 
বড় সংখ্যাটি = 4 + 2 = 6

সংখ্যা দুটির যোগফল = 4 + 6 = 10
৩৫.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 
  1. ক) ৩%
  2. খ) ৪%
  3. গ) ৫%
  4. ঘ) ৬%
সঠিক উত্তর:
খ) ৪%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 

সমাধান: 
আসল P = ৪২৫ টাকা 
সুদ-আসল =৪৭৬ টাকা 
সুদের হার 
সুদ I = (৪৭৬ - ৪২৫) টাকা 
= ৫১ টাকা 

সময় n = ৩ বছর 
 আমরা জানি 
I  = Pnr
Pnr = I
r = I/Pn
r = (৫১ × ১০০)/(৪২৫ × ৩)
r = ৪%
৩৬.
3টি আঙ্গুলে 5টি আংটি কত উপায়ে পরানো যেতে পারে? 
  1. ক) 125
  2. খ) 243
  3. গ) 15
  4. ঘ) 30
সঠিক উত্তর:
খ) 243
উত্তর
সঠিক উত্তর:
খ) 243
ব্যাখ্যা
প্রশ্ন: 3টি আঙ্গুলে 5টি আংটি কত উপায়ে পরানো যেতে পারে? 

সমাধান: 
এখানে,
আঙ্গুলের সংখ্যা n = 3
আংটির সংখ্যা r = 5

আংটিগুলো আঙ্গুলে পরানো যেতে পারে  =nr
                                                            = 35
৩৭.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 14 সে.মি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 28 বর্গ সে.মি.
  2. খ) 98 বর্গ সে.মি.
  3. গ) 56 বর্গ সে.মি.
  4. ঘ) 49 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 49 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 49 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 14 সে.মি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 2টি বাহু সমান = x 
142 = x2 + x2
196  = 2x2
x2 = 98
x =  √98

∴ক্ষেত্রফল =(1/2) (√98) × (√98)
= (1/2) × 98
= 49 বর্গ সে.মি
৩৮.
30 থেকে 41 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 5/12
  2. খ) 6/11
  3. গ) 1/3
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
ঘ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 30 থেকে 41 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
30 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যা = 31, 37, 41
30 থেকে 41 পর্যন্ত ৫ এর গুণিতক = 30, 35, 40
30 থেকে 41 পর্যন্ত মোট সংখ্যা = 12টি
মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক = 3 + 3 = 6টি

নির্ণেয় সম্ভাবনা = 6/12 = 1/2
৩৯.
(2 + 5i)(3 - 2i) = কত? 
  1. ক) - 4 + 11i 
  2. খ) 4 - 19i 
  3. গ) 16 + 11i 
  4. ঘ) 20 - 11i 
সঠিক উত্তর:
গ) 16 + 11i 
উত্তর
সঠিক উত্তর:
গ) 16 + 11i 
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + 5i)(3 - 2i) = কত? 

সমাধান:
(2 + 5i)(3 - 2i)
= 6 - 4i + 15i - 10i2
= 6 + 11i - 10( - 1)
= 6 + 11i + 10
= 16 + 11i 
৪০.
A ও B দুটি সেটের মধ্যে (A ∪ B) এর উপাদান সংখ্যা 18, A ও B সেটের উপাদান সংখ্যা যথাক্রমে 8 ও 15 হলে,  A ∩ B এর উপাদান সংখ্যা কত হতে পারে? 
  1. ক) 5
  2. খ) 8
  3. গ) 7
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি সেটের মধ্যে (A ∪ B) এর উপাদান সংখ্যা 18, A ও B সেটের উপাদান সংখ্যা যথাক্রমে 8 ও 15 হলে,  A ∩ B এর উপাদান সংখ্যা কত হতে পারে? 

সমাধান: 
n(A ∪ B) = 18
n(A) = 8
n(B) = 15
n(A ∩ B) = ?

আমরা জানি 
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
n(A ∩ B) = n(A) + n(B)  -  n(A ∪ B)
n(A ∩ B) = 15 + 8 - 18
     =5
৪১.
একটি বেলনের ব্যাসার্ধ 20 সে.মি. এবং উচ্চতা 60 সে.মি. হলে ঐ বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. ক) 3 : 1
  2. খ) 4 : 1
  3. গ) 4 : 3
  4. ঘ) 5 : 4
সঠিক উত্তর:
গ) 4 : 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের ব্যাসার্ধ 20 সে.মি. এবং উচ্চতা 60 সে.মি. হলে ঐ বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান:
দেয়া আছে 
বেলনের ব্যাসার্ধ h = 20 সে.মি.
বেলনের উচ্চতা r = 60 সে.মি.

সম্পূর্ণ তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh

বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত
= 2πr(r + h) : 2πrh
= r + h : h 
= (60 + 20) : 60 
= 80 : 60 
= 4 : 3
৪২.
গ্যাস্ট্রিকের ব্যাথা বা এসিডিটি প্রশমনে কোনটি কাজ করে?
  1. ক) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
  2. খ) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
  3. গ) পটাসিয়াম হাইড্রোক্সাইড
  4. ঘ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর:
ক) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
ব্যাখ্যা
- খাদ্য পরিপাকের জন্য একটি নির্দিষ্ট সময় পরপর পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় যার কারণে গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির উদ্রেক হয়।
- এ এসিড কে প্রশমিত করতে এন্টাসিড হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [Mg(OH)2] ও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড [Al(OH)3] নামক ক্ষার ব্যবহার করা হয়।
- ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন মিল্ক অব ম্যাগনেসিয়া নামেই অধিক পরিচিত।

সূত্র: সাধারণ বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
৪৩.
গ্লিসারিন মিশ্রনের অপর নাম কী?
  1. ক) স্পেন্ট লাই
  2. খ) স্পিরিট অব লাইম
  3. গ) ক্লোরোপিক্রিন
  4. ঘ) সোডিয়াম এসিটেট
সঠিক উত্তর:
ক) স্পেন্ট লাই
উত্তর
সঠিক উত্তর:
ক) স্পেন্ট লাই
ব্যাখ্যা
- তেল বা চর্বির সাথে সােডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়।
- সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে।
- সাবান উৎপাদনের সময় উপজাত হিসেবে গ্লিসারল (গ্লিসারিন) পাওয়া যায়।
- তেল ও চর্বি অর্থাৎ স্নেহ পদার্থ ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত।
- স্নেহ পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়।
- গ্লিসারিন মিশ্রনের অপর নাম স্পেন্ট লাই।
- 'স্পেন্ট লাই' এর মধ্যে ৩ -৫% গ্লিসারিন থাকে।

- সােডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত C17H35COONa এবং
- পটাশিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত C17H35COOK। 

উৎস:
১. সাধারণ বিজ্ঞান বই, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. রসায়নবিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, হাজারী ও নাগ।
৪৪.
জীন প্রকৌশলের মূল ভিত্তি কোনটি?
  1. ক) প্রোটোজোয়া
  2. খ) ভাইরাস
  3. গ) ফানজাই
  4. ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর:
ঘ) ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
ব্যাকটেরিয়া:
- ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুবীক্ষণিক জীব।
- বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্ব প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান।
- ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি নানা ধরণের হতে পারে। 

ক) কক্কাস: কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার। এরা কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দলবেঁধে থাকতে পারে। যেমন- নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া।
খ) ব্যাসিলাস: এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায় । ধনুষ্টংকার, রক্তামাশ ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে।
গ) কমা: এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের।
ঘ) স্পাইরিলাম: এ ধরণের ব্যাকটোরিয়ার আকৃতি প্যাঁচানো। 

ব্যাকটেরিয়ার উপকারিতা
- মৃত জীবদেহ ও আবর্জনা পঁচাতে সাহায্য করে। 
- একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে।
- পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে ৷
- দই তৈরি করতে ও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়।
- বিভিন্ন জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়।
- ব্যাকটেরিয়া জীন প্রকৌশলের মূল ভিত্তি।

সূত্র: সাধারণ বিজ্ঞান, ৭ম শ্রেণি।
৪৫.
রেশম পোকা থেকে তৈরি গুটিকে কী বলা হয়?
  1. ক) ফাইব্রেয়ন
  2. খ) বোরাক্স
  3. গ) কোকুন
  4. ঘ) কেরাটিন
সঠিক উত্তর:
গ) কোকুন
উত্তর
সঠিক উত্তর:
গ) কোকুন
ব্যাখ্যা
রেশম:
- সৌন্দর্য ও গুণে রেশমের তৈরি পোশাক আসলে রাজকীয় পোশাক। 
- রেশমকে তন্তুর রাণি বলা হয়। 
- রেশম বা পলু পোকা নামের এক জাতীয় পোকার গুটি বা কোকুন থেকে রেশম বা সিল্ক তন্তু আহরণ করা হয়ে থাকে। 
- বাংলাদেশের রাজশাহী জেলায় রেশমের চাষ করা হয়।
- রেশম রাজকীয় তন্তু কিন্তু পানি ধারণক্ষমতা অত্যধিক হওয়ায় রেশমের তৈরি পোশাক পানি দিয়ে ধোয়া যায় না। 
- এগুলো হচ্ছে পলু পোকার মুখ নিসৃত লালা যা আপন শরীরের চারপাশে এরা বুনতে থাকে।
- রেশম তন্তু ফাইব্রেয়ন নামক প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি।
- রেশম পোকা থেকে তৈরি গুটিকে কোকুন (Cocoon) বলা হয়।

--------------------------------
- মানুষের চুল ও নখে কেরাটিন নামক প্রোটিন থাকে।

উৎস:
১. বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২. সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
খাদ্য উৎপাদক জীবকে কী বলা হয়?
  1. ক) ইকোটোন
  2. খ) অটোট্রফ
  3. গ) হেটেরোট্রফ
  4. ঘ) ফটোট্রফ
সঠিক উত্তর:
খ) অটোট্রফ
উত্তর
সঠিক উত্তর:
খ) অটোট্রফ
ব্যাখ্যা
বাস্তুতন্ত্র (Ecology)
- বাস্তুতন্ত্র (Ecology) হলো জীব, পরিবেশ এবং জীবগুলি একে অপরের সাথে এবং তাদের পরিবেশের সাথে কীভাবে যোগাযোগ করে সে সম্পর্কে অধ্যয়ন।
- বাস্তুতন্ত্রের জীবজ উপাদান ৩ ধরনের। যথা- উৎপাদক, খাদক ও বিয়োজক। 
- বিয়োজক হচ্ছে ব্যাক্টেরিয়া, ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব বা অনুজীব।
- উৎপাদক হচ্ছে যারা নিজের খাদ্য নিজে উৎপাদন করে, যেমন- সবুজ উদ্ভিদ এবং খাদক খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল।
- খাদ্য উৎপাদক জীবকে অটোট্রফ (Autotroph) বলা হয়।
- দুটি ভিন্ন বাস্তুতন্ত্র যে অঞ্চল বরাবর মিলিত হয়, সেই অঞ্চলকেই বলা হয় ইকোটোন।
- খাদ্য উৎপাদক স্বভোজী অর্থাৎ অটোট্রফ অথবা তৃণভোজী জীবকে যারা খাদ্যরূপে তাদেরকে পরভোজী জীব (Heterotroph) বলা হয়।

সূত্র:
১. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২. রসায়নবিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, হাজারী ও নাগ।
৪৭.
চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে যে রোগ হয় তার নাম কী?
  1. ক) দীর্ঘদৃষ্টি
  2. খ) হ্রসদৃষ্টি
  3. গ) গ্লোকোমা
  4. ঘ) পুঞ্জাক্ষি
সঠিক উত্তর:
ক) দীর্ঘদৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
ক) দীর্ঘদৃষ্টি
ব্যাখ্যা
হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি (Myopia)
- যখন  চোখ কাছের বস্তু স্পষ্ট দেখা গেলেও দূরের বস্তু পরিষ্কার দেখা পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্বদৃষ্টি বলে।
ত্রুটির কারণ:
- চোখের লেন্সের অভিসারী দূরত্ব বেড়ে গেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে।
- কোন কারনে চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে।
প্রতিকার: অবতল লেন্সের চশমা ব্যবহার।

দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি (Hypermetropia)
- যখন কোন চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে।
- সাধারণত বয়স্ক ব্যক্তিদের এই ত্রুটি দেখা যায়।
ত্রুটির কারণ:
- চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে।
- কোন কারণে অক্ষি-গোলকের ব্যাসার্ধের কমে গেলে। 
প্রতিকার: উত্তল লেন্সের চশমা ব্যবহার।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৪৮.
নিচের কোনটি মানবদেহের এলার্জি প্রতিরোধ করে?
  1. ক) হেপারিন
  2. খ) অ্যাপামিন
  3. গ) হিস্টামিন
  4. ঘ) মেলিটিন
সঠিক উত্তর:
গ) হিস্টামিন
উত্তর
সঠিক উত্তর:
গ) হিস্টামিন
ব্যাখ্যা
গ্র‍্যানোলোসাইট
- গ্র‍্যানোলোসাইট শ্বেত রক্তকণিকার একটি ধরন৷
- এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত।
- গ্রানুলােসাইট শ্বেত কণিকাগুলাে নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে তিন প্রকার। যথা: নিউট্রোফিল, ইওসিনােফিল এবং বেসােফিল।

- নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে।
- ইওসিনােফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে এলার্জি প্রতিরোধ করে।
- বেসােফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্ত বাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৯.
ভিটামিন B5 কমপ্লেক্স এর অপর নাম কী?
  1. ক) থায়ামিন
  2. খ) নিয়াসিন
  3. গ) ফলিক এসিড
  4. ঘ) প্যান্টোথেনিক এসিড
সঠিক উত্তর:
ঘ) প্যান্টোথেনিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যান্টোথেনিক এসিড
ব্যাখ্যা
নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে প্রদত্ত তথ্য অনুসারে -
* পানিতে দ্রবণীয় ১২টি ভিটামিন B রয়েছে। ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়।

* কিন্তু Harvard University এবং  National Institute of Health (US) এর তথ্য অনুসারে ভিটামিন B এর সংখ্যা ৮টি।

B1 - Thiamin (থায়ামিন)
B2 - Riboflavin (রিবোফ্লাভিন)
B3 - Niacin/Nicotinamide/Nicotinic acid (নিয়াসিন)
B5 - Pantothenic acid (প্যান্টোথেনিক এসিড)
B6 - Pyridoxine (পাইরিডক্সিন)
B7 - Biotin (বায়োটিন)
B9 - Folate [folic acid] (ফোলেট, ফলিক এসিড)
B12 - Cobalamin (কোবালামিন)

** প্রথমত,
নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে ১২টি ভিটামিন B এর কথা বলা হয়েছে, যা ভুল।
প্রকৃতপক্ষে ভিটামিন B - ৮টি; এই ৮টি ভিটামিনকে একত্রে ভিটামিন B complex বলা হয়।

** দ্বিতীয়ত,
নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে B5 এর নাম - নিয়াসিন বা নিকোটিনিক এসিড হিসেবে উল্লেখ করা হয়েছে। এটিও ভুল।
- ভিটামিন B5 এর নাম হচ্ছে -  Pantothenic acid.
৫০.
ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়-
  1. ক) মেমোরি উপাদান হিসেবে ব্যবহৃত হয়
  2. খ) ডেটা ট্রান্সফারে ব্যবহৃত হয়
  3. গ) কাউন্টার, রেজিস্টার হিসেবে ব্যবহৃত হয়
  4. ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর:
ঘ) উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবকটি
ব্যাখ্যা
ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে। প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়। 
- মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক হলো ফ্লিপ-ফ্লপ গেইট।
- অসংখ্য ফ্লিপ-ফ্লপ এর সমন্বয়ে গঠিত হয় ইলেক্ট্রনিক মেমোরি ডিভাইস।
• ফ্লিপ-ফ্লপ এর ব্যবহার-
১. মেমোরি উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
২. কাউন্টার, রেজিস্টার হিসেবে ব্যবহৃত হয়।
৩. ডেটা ট্রান্সফারে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫১.
কোনটি র‍্যামের বৈশিষ্ট্য নয়?
  1. ক) র‍্যামের তথ্য পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষন করা যায়
  2. খ) র‍্যাম ক্যাশ মেমোরির চেয়ে দ্রুতগতির
  3. গ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়
  4. ঘ) র‍্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাক্সেস সময় সমান
সঠিক উত্তর:
খ) র‍্যাম ক্যাশ মেমোরির চেয়ে দ্রুতগতির
উত্তর
সঠিক উত্তর:
খ) র‍্যাম ক্যাশ মেমোরির চেয়ে দ্রুতগতির
ব্যাখ্যা
• র‍্যাম ক্যাশ মেমোরির চেয়ে দ্রুতগতির- এটি র‍্যামের বৈশিষ্ট্য নয়। কারন ক্যাশ মেমোরি র‍্যাম এর থেকে আরও দ্রুতগতির, সাইজে তুলনামূলক ছোট এবং দামে কম।
• র‍্যাম: RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory।
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়।
 - উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমৃহ হলো:
১. র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি ।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।
৬. র‍্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাক্সেস সময় সমান।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?
  1. ক) ত্রিমাত্রিক সিমুলেশন
  2. খ) দ্বিমাত্রিক সিমুলেশন
  3. গ) হ্যান্ড জিওমেট্রি
  4. ঘ) বায়োলজিক্যাল ডেটা
সঠিক উত্তর:
ক) ত্রিমাত্রিক সিমুলেশন
উত্তর
সঠিক উত্তর:
ক) ত্রিমাত্রিক সিমুলেশন
ব্যাখ্যা
• ত্রিমাত্রিক সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়।
• ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যাররে মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হবে।  
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৩.
log8a = 25 এবং log2b = 5 হলে, নিচের কোনটি সঠিক হবে?
  1. ক) a = b15
  2. খ) b = a15
  3. গ) a = b5
  4. ঘ) b = a5
সঠিক উত্তর:
ক) a = b15
উত্তর
সঠিক উত্তর:
ক) a = b15
ব্যাখ্যা
প্রশ্ন: log8a = 25 এবং log2b = 5 হলে, নিচের কোনটি সঠিক হবে? 

সমাধান: 
log8a = 25 এবং log2b = 5 
a = 825 এবং b = 25 
a = (23)25 
a = 275
a = (25)15
a = b15 
৫৪.
যদি CALANDER দিয়ে CLANAEDR বোঝায়, তাহলে CIRCULAR দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) ICCRLURA
  2. খ) CRIUCLRA
  3. গ) ICRCLUAR
  4. ঘ) CRIUCALR
সঠিক উত্তর:
ঘ) CRIUCALR
উত্তর
সঠিক উত্তর:
ঘ) CRIUCALR
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CALANDER দিয়ে CLANAEDR বোঝায়, তাহলে CIRCULAR দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
CALANDER এর প্রথম বর্ণ ও শেষ বর্ণ স্থির রয়েছে। 
২য় , ৩য় বর্ণ (AL) = LA
৪র্থ ও ৫ম বর্ণ (AN)= NA 
৬ষ্ঠ ও সপ্তম বর্ণ (DE) = DE 


CIRCULAR = CRIUCALR 
৫৫.
0.3 + 3 + 3.33 + 3.003 + 30 = ?
  1. ক) 39.933
  2. খ) 3.6633
  3. গ) 366.33
  4. ঘ) 39.633
সঠিক উত্তর:
ঘ) 39.633
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 39.633
ব্যাখ্যা
প্রশ্ন: 0.3 + 3 + 3.33 + 3.003 + 30 = ? 

সমাধান: 
0.3 + 3 + 3.33 + 3.003 + 30 = 39.633
৫৬.
কোনো মাসের ৩ তারিখ সোমবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?
  1. ক) সোমবার
  2. খ) রবিবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
খ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো মাসের ৩ তারিখ সোমবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?

সমাধান: 
সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।


৩তারিখ = সোমবার 
২ তারিখ = রবিবার 
১ তারিখ =  শনিবার 

ঐ মাসের ২৯ তারিখ শনিবার 
ঐ মাসের ৩০ তারিখ রবিবার
৫৭.
আকাশ মোহিতকে বলল, 'নীল শার্ট পরা ছেলেটা আমার বাবার বাবার একমাত্র ছেলের একমাত্র মেয়ের দুই ভাইয়ের মধ্যে ছোট।' নীল শার্ট পড়া ছেলেটির সাথে আকাশের সম্পর্ক কেমন?
  1. ক) চাচা
  2. খ) ভাই 
  3. গ) ফুফা
  4. ঘ) বাবা
সঠিক উত্তর:
খ) ভাই 
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাই 
ব্যাখ্যা
প্রশ্ন: আকাশ মোহিতকে বলল, 'নীল শার্ট পরা ছেলেটা আমার বাবার বাবার একমাত্র ছেলের একমাত্র মেয়ের দুই ভাইয়ের মধ্যে ছোট।' নীল শার্ট পড়া ছেলেটির সাথে আকাশের সম্পর্ক কেমন?

সমাধান:
আমার বাবার বাবার একমাত্র ছেলে মানে হলো আকাশের বাবা 
আকাশের বাবার একমাত্র মেয়ে মানে আকাশের বোন। 
আকাশের বোনের ভাই মানে আকাশের ভাই 
৫৮.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
৫৯.
একজন ব্যক্তি পূর্ব দিকে 35 মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং 20 মিটার গেল। এর পর সে ডানদিকে মোড় নিল এবং 30 মিটার যাওয়ার পর  সেখান থেকে 32 মিটার উত্তরে গেলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে?
  1. ক) 32 মিটার
  2. খ) 26 মিটার
  3. গ) 13 মিটার
  4. ঘ) 7 মিটার
সঠিক উত্তর:
গ) 13 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 13 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি পূর্ব দিকে 35 মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং 20 মিটার গেল। এর পর সে ডানদিকে মোড় নিল এবং 30 মিটার যাওয়ার পর  সেখান থেকে 32 মিটার উত্তরে গেলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে?

সমাধান:
যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 
AE = √{(35 - 30)2 + (32 - 20)2}
AE = √{52 + (12)2}
AE = √(25 + 144)
AE = √169
AE = 13  
৬০.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 16টি 
  2. খ) 15টি 
  3. গ) 18টি 
  4. ঘ) 19টি 
সঠিক উত্তর:
খ) 15টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 15টি 
ব্যাখ্যা


১টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AFB, FEB, EBC, DEC, DFE এবং AFD = 6টি 
২টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AEB, FBC, DFC, ADE, DBE এবং ABD = 6টি 
৩টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = ADC এবং  ABC = 2টি 
৪টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = DBC = 1টি 

মোট ত্রিভুজ = 6 + 6 + 2 + 1 = 15টি
৬১.
নিচের কোনটি প্রাচীন বাংলার জনপদ নয়?
  1. ক) তাম্রলিপ্ত
  2. খ) রাঢ়
  3. গ) চন্দ্রদ্বীপ
  4. ঘ) পুণ্ড্রনগর
সঠিক উত্তর:
ঘ) পুণ্ড্রনগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুণ্ড্রনগর
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে পুণ্ড্রনগর ছাড়া বাকী সবগুলোই প্রাচীন জনপদ। পুণ্ডনগর হলো প্রাচীন পুণ্ড্র জনপদের রাজধানী।

• প্রচীন জনপদ:

- প্রাচীনকালে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। প্রতিটি অঞ্চলের শাসক নিজেদের মতো শাসন করতো। বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেয়া হয় জনপদ। 
• জনপদগুলো হলো:
- গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ, রাঢ়, তাম্রলিপ্ত প্রভৃতি।

• জনপদগুলোর অবস্থান:

- গৌড় জনপদ: বর্তমান চাপাইনবাবগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও বহরমপুর এলাকায় এটি বিস্তৃত ছিলো।
- বঙ্গ জনপদ: বঙ্গ জনপদ অন্তর্ভুক্ত ছিলো বৃহত্তর ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি, ঢাকা, বরিশাল, ময়মনসিংহের কিছু অংশ।
- পুণ্ড্র জনপদ: বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিলো।
- বরেন্দ্র জনপদ: বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।
- হরিকেল জনপদ: সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ ছিলো।
- চন্দ্রদ্বীপ জনপদ: বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
- সমতট জনপদ: বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- তাম্রলিপ্ত: মেদিনীপুর।

• প্রাচীন জনপদের রাজধানী:

- গৌড় জনপদের রাজধানী - কর্ণসুবর্ণ
- সমতট জনপদের রাজধানী - বড়কামতা।
- পুণ্ড্র জনপদের রাজধানী - পুণ্ড্রনগর/পুণ্ড্রবর্ধন।
- রাঢ় জনপদের রাজধানী - কোটিবর্ষ।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৬২.
প্রাচীন কালে লৌহিত্য নামে পরিচিত ছিল -
  1. ক) মেঘনা
  2. খ) ব্রহ্মপুত্র
  3. গ) পদ্মা
  4. ঘ) ধলেশ্বরী
সঠিক উত্তর:
খ) ব্রহ্মপুত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
• ব্রহ্মপুত্র:
- বাংলাদেশের প্রধান নদ হলো ব্রহ্মপুত্র।
- প্রাচীন কালে এর নাম ছিল লৌহিত্য
- হিমালয়ের উত্তরে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে দেওয়ানগঞ্জের পাশ দিয়ে, শেরপুর ও জামালপুরের ভেতর দিয়ে, মধুপুর গড়ের পাশ দিয়ে ময়মনসিংহ জেলাকে দুভাগে ভাগ করে ঢাকা জেলার সোনারগাঁ পর্যন্ত প্রবাহিত।
- ঢাকা জেলার উত্তরে ব্রহ্মপুত্রের একটি শাখানদী হলো শীতলক্ষা।
- ব্রহ্মপুত্রের পশ্চিমদিক দিয়ে ব্রহ্মপুত্রেরই সমান্তরালে প্রবাহিত হয়ে শীতলক্ষা বর্তমান ঢাকার দক্ষিণে নারায়ণগঞ্জের কাছে এসে ধলেশ্বরীর সঙ্গে মিলিত হয়েছে।
- আজ এর ধারা ক্ষীণ হলেও উনিশ শতকের গোড়াতেও লক্ষ্মা বেগবতী নদী ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
‘টিপু সুলতান‘ কী?
  1. ক) আমের একটি উন্নত জাত
  2. খ) কলার উন্নত জাত
  3. গ) গমের একটি উন্নত জাত
  4. ঘ) টমেটোর একটি উন্নত জাত
সঠিক উত্তর:
ঘ) টমেটোর একটি উন্নত জাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টমেটোর একটি উন্নত জাত
ব্যাখ্যা
• টমেটো:
- এ দেশে এখন মৌসুমে ও অমৌসুমে প্রচুর পরিমাণে টমেটো চাষ হচ্ছে।
- শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই সবজি ফসলের মধ্যে আলু ও মিষ্টি আলুর পরেই সবচে বেশি উৎপাদিত হয় টমেটো। কেননা
- টমেটো একটি অত্যন- পুষ্টিসমৃদ্ধ সবজি। কাঁচা ও পাকা উভয় টমেটোই দেহের জন্য উপকারী।
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বেশ কিছু টমেটোর জাত উদ্ভাবন করেছে যেগুলো অমৌসুমেও ফলে।
- এছাড়া কিছু হাইব্রিড জাত এ দেশে আসাতে সারা বছরই এখন টমেটো হচ্ছে। তবে দেশেও বেশ কিছু আধুনিক উচ্চফলনশীল জাতের টমেটো উদ্ভাবন করা হয়েছে যেগুলো ভাল ফলন দিচ্ছে।

• টমেটোর উন্নত জাতসমূহ:

জাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল বারি টমেটো ৪, বারি টমেটো ৫, রোমা ভিএফ, রোমারিও, টিপু সুলতান, গ্রেট পেলে, ডেল্টা এফ ১, উন্নয়ন এফ ১, পুষারুবী, নিউ রূপালী এফ ১ ইত্যাদি।
মানিক, রতন, বারি টমেটো ৩, বারি টমেটো ৬, বারি টমেটো ৭, বারি টমেটো ৯, বাহার, মহুয়া ইত্যাদি জাতকে বেছে নেয়া যেতে পারে।

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস
৬৪.
ওরাওঁদের ভাষার নাম -
  1. ক) খিয়াং
  2. খ) কুরুক
  3. গ) বাগানী
  4. ঘ) মান্দি
সঠিক উত্তর:
খ) কুরুক
উত্তর
সঠিক উত্তর:
খ) কুরুক
ব্যাখ্যা
• ওরাওঁ উপজাতি:
- ওরাওঁ  বাংলাদেশের একটি নৃগোষ্ঠী।
- তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
- তাদের ভগবানের নাম ধরমী বা ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’।
- ওরাওঁদের ভাষার নাম কুরুক
- এ ভাষার কোনো বর্ণমালা নেই। 
- ওরাওঁ সমাজের পার্বণিক উৎসব মূলত চারটি- ১. সারহুল, ২. কারাম, ৩. পশু উৎসব, ৪. খারিয়ানি, ৫. ফাগুয়া, ৭. সোহরায়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৬৫.
'ঋজুক' জলপ্রপাত কোথায় অবস্থিত?
  1. ক) বান্দরবান
  2. খ) খাগড়াছাড়ি
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) পঞ্চগড়
সঠিক উত্তর:
ক) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
ক) বান্দরবান
ব্যাখ্যা
• বান্দরবন:
 -বান্দরবান জেলার রুমা বাজার থেকে নদীপথে থানছি যাওয়ার পথে পড়বে ঋজুক ঝর্ণা।
- মার্মা ভাষায় একে রী স্বং স্বং বলা হয়।
- রুমা বাজার থেকে এর দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। 

তথ্যসূত্র: বান্দরবান জেলার ওয়েবসাইট।
৬৬.
মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র -
  1. ক) জলকন্যা
  2. খ) পাহাড়ের দেবী
  3. গ) গিরিকন্যা
  4. ঘ) পাহাড়ের রানী
সঠিক উত্তর:
গ) গিরিকন্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) গিরিকন্যা
ব্যাখ্যা
• গিরিকন্যা:
- মারমা জনগোষ্ঠীর প্রাণ-প্রকৃতি রক্ষার অঙ্গীকার নিয়ে মারমা ভাষায় প্রথম চলচ্চিত্র ‘তংস্মাসে’ “গিরিকন্যা”।
- ‘গিরিকন্যা’ চলচ্চিত্রের নির্মাতা প্রদীপ ঘোষ
- এই চলচ্চিত্রের প্রযোজক মং উষা থোয়াই মারমা একজন প্রবীণ চিকিৎসক।
- তংস্মাসে বা গিরিকন্যা হিসেবে অভিনয় করেছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার ছাত্রী এমেপ্রু মারমা।
- ‘এই চলচ্চিত্রে কোনো তারকা শিল্পী নেই। আছে পাহাড়ের মানুষের ভালোবাসা, প্রকৃতিপ্রেম আর দৃঢ়তা।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৬৭.
মুসলমান শাসনের ইতিহাসে ‘স্বর্ণযুগ‘ বলা হয় -
  1. ক) আলাউদ্দিন হুসেন শাহের শাসন আমলকে
  2. খ) ফখরুদ্দীন মোবারক শাহের শাসন আমলকে
  3. গ) গিয়াসউদ্দিন মাহমুদ শাহের শাসন আমলকে
  4. ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহের শাসন আমলকে
সঠিক উত্তর:
ক) আলাউদ্দিন হুসেন শাহের শাসন আমলকে
উত্তর
সঠিক উত্তর:
ক) আলাউদ্দিন হুসেন শাহের শাসন আমলকে
ব্যাখ্যা
•  আলাউদ্দিন হুসেন শাহ (১৪৯৩-১৫১৯):
- সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান।
- তিনি আরব দেশীয় সৈয়দ বংশের লোক ছিলেন।
- আলাউদ্দিন হুসেন শাহের সময় বাংলার রাজ্যসীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়।
- তিনি আরাকানীদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন।
- মুসলমান শাসনের ইতিহাসে ‘স্বর্ণযুগ‘ বলা হয় - আলাউদ্দিন হুসেন শাহের শাসন আমলকে।
- আলাউদ্দিন হোসেন শাহের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় মালাধরবসু ‘ভগবদ গীতা’, কৃত্তিবাস ‘রামায়ন’ সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন।
- রামায়ন অনুবাদের জন্য হোসেন শাহ তাঁকে ‘গুনরাজ খাঁ’ উপাধি দেন।
- তাছাড়া কবি মালাধর বসু, মনসা মঙ্গল এর রচিয়তা বিজয় গুপ্ত, মনসা বিজয়ের লেখক বিপ্রদাস অনেকেই তাঁর সহযোগিতা পেয়েছিলেন।
- তাঁর অধীনস্থ চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর নামক জনৈক পন্ডিত বাংলা ভাষায় ‘মহাভারত’ অনুবাদ করেন।
- গৌড়ের বিখ্যাত ছোট সোনা মসজিদ, মানিকগঞ্জ জেলার নাচাইল মসজিদ, গোমতি ফটক ছাড়া অগণিত মসজিদ, মাদ্রসা, সমাধি ও দূর্গ নির্মাণ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন।
- তিনি ‘বাদশাহী সড়ক’ সহ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের চলাচলের জন্য অনেক রাস্তাঘাট নির্মাণ করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এস এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৬৮.
‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটির নির্মাতা -
  1. ক) শ্যাম বেনেগাল
  2. খ) ফাখরুল আরেফিন খান
  3. গ) মোরশেদুল ইসলাম
  4. ঘ) রফিকুল আনোয়ার
সঠিক উত্তর:
খ) ফাখরুল আরেফিন খান
উত্তর
সঠিক উত্তর:
খ) ফাখরুল আরেফিন খান
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’ 
-  চলচ্চিত্রটির নির্মাতা - ফাখরুল আরেফিন খান।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের [পিআইএ] একটি বিমান। এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। 

সূত্র: প্রথম আলো 
৬৯.
বাংলাদেশের কয়টি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ক) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টি
ব্যাখ্যা
ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171

বাংলাদেশ ও রামসারঃ
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস: রামসার ওয়েবসাইট
৭০.
দেশের একমাত্র পাথর খনি কোথায় অবস্থিত?
  1. ক) মুন্সিগঞ্জ
  2. খ) যশোর
  3. গ) দিনাজপুর
  4. ঘ) মৌলবীবাজার
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
ব্যাখ্যা
• পাথর খনি:
- দেশের একমাত্র এ কঠিন শিলা খনি
- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের ৮নং ওযার্ডে মধ্যপাড়া গ্রামে এই পাথর খনিটি অবস্থিত।
- বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) কর্তৃক ১৯৭৪ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় ভূ-গর্ভের ১২৮-১৩৬ মিঃ গভীরতায় গ্রানাইট পাথর আবিস্কৃত হয়।
- পরবর্তীতে মেসার্স এস এনসি, লিমিটেড কানাডা কর্তৃক ১৯৭৭ সালে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন এবং মেসার্স নিপ্পন কোই, জাপান কর্তৃক আার্থিক ও মার্কেট সমীক্ষা পরিচালনা করা হয়।
- ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নামনাম সেপ্টেম্বর ১৯৯৪ সাল হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের কাজ শুরু করে।
- বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে আছে একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেড।
- মধ্যপাড়া কঠিন শিলা খনি হল বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিলা খনি অঞ্চল গুলির একটি।

তথ্যসূত্র: দিনাজপুর জেলার ওয়েবসাইট। 
৭১.
বঙ্গবন্ধু ‘আগরতলা ষড়যন্ত্র মামলা‘র নামকরণ করেছিলেন -
  1. ক) আগরতলা ষড়যন্ত্র মামলা
  2. খ) রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
  3. গ) ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা
  4. ঘ) আগরতলা মামলা
সঠিক উত্তর:
গ) ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা
ব্যাখ্যা
• আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- এই মামলার সরকারি নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’।
- লোকমুখে এই মামলা পরিচিতি লাভ করে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ হিসেবে।
- বঙ্গবন্ধু এই মামলার নামকরণ করেছিলেন ‘ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা’ নামে। 
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৭২.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) ২৯-৩০ জানুয়ারি, ২০২০
  2. খ) ১৯-২০ জানুয়ারি, ২০২১
  3. গ) ৯-১১ জানুয়ারি, ২০২২
  4. ঘ) ২৩-২৪ জানুয়ারি, ২০২৩
সঠিক উত্তর:
ক) ২৯-৩০ জানুয়ারি, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৯-৩০ জানুয়ারি, ২০২০
ব্যাখ্যা
• BDF:
- বিডিএফ হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম যা ১৯৭৪ সালে গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন এর নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ (BAG)।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম (BDF)।
- BDF এর পূর্ণরুপ- Bangladesh Development Forum
- প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় - ২৯-৩০ জানুয়ারি, ২০২০
-সম্মেলনের স্থান- বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করে- বিশ্বব্যাংক। 

উৎস: ইআরডি ওয়েবসাইট।
৭৩.
'বীরশ্রেষ্ঠ' ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন -
  1. ক) ২৮ অক্টোবর, ১৯৭১
  2. খ) ১৮ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৪ ডিসেম্বর, ১৯৭১
  4. ঘ) ১৭ ডিসেম্বর, ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১৪ ডিসেম্বর, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ ডিসেম্বর, ১৯৭১
ব্যাখ্যা
• 'বীরশ্রেষ্ঠ' মহিউদ্দিন জাহাঙ্গীর:
- 'বীরশ্রেষ্ঠ' মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে।
-  পিতা আব্দুল মোতালেব হাওলাদার ছিলেন কৃষক ও শৌখিন গাইয়ে এবং মা সাফিয়া বেগম ছিলেন গৃহিণী।
- পিতার আর্থিক দৈন্যতার কারণে মাত্র সাড়ে তিন বছর বয়সে মামার বাড়ি মুলাদি উপজেলার পাতারচর গ্রামে গমন করেন।
- ১৯৫৩ সালে পাতারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের সূচনা হয়।
- ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
 - তার পোস্টিং হয় ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরে।
- ১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
- যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
- পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী সোনামসজিদ চত্বরে সমাহিত করে।
- স্বাধীন বাংলাদেশ সরকার তার অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করা হয়।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৭৪.
নিচের কোন গবেষণা কেন্দ্রের অবস্থান পাবনার ঈশ্বরদীতে অবস্থিত?
  1. ক) কন্দাল ফসল গবেষণা কেন্দ্র
  2. খ) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
  3. গ) ডাল গবেষণা কেন্দ্র
  4. ঘ) মসলা গবেষণা কেন্দ্র
সঠিক উত্তর:
গ) ডাল গবেষণা কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ডাল গবেষণা কেন্দ্র
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন গবেষনা কেন্দ্র সমূহঃ
১. কন্দাল ফসল গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
২. উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৩. তৈল বীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৪. উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৫. ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা
৬. মসলা গবেষণা কেন্দ্র - শিবগঞ্জ, বগুড়া

তথ্যসূত্র:- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৭৫.
নিচের কোনটি সাংবিধানিক পদ নয়?
  1. ক) নির্বাচন কমিশনার
  2. খ) সরকারি কর্ম কমিশনের সদস্য
  3. গ) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান
  4. ঘ) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
সঠিক উত্তর:
গ) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান
ব্যাখ্যা
বাংলাদেশের সাংবিধানিক পদ
- রাষ্ট্রপতি,
- প্রধানমন্ত্রী,
- স্পিকার ও ডেপুটি স্পিকার,
- মন্ত্রিসভার সদস্যগণ,
- সংসদ সদস্য,
- নির্বাচন কমিশনার,
- সরকারি কর্মকমিশনের সদস্য,
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি।

অপরদিকে, সাংবিধানিক পদ নয়
- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান,
- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইত্যাদি ।

উৎস:- বাংলাদেশের সংবিধান।
৭৬.
রাজনৈতিক দল কিসের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে?
  1. ক) নিয়মতান্ত্রিক এবং সংবিধানসম্মত  পদ্ধতিতে
  2. খ) ব্যক্তিস্বার্থের ভিত্তিতে
  3. গ) আন্তর্জাতিক চাপের ভিত্তিতে
  4. ঘ) সরকারি নীতির ভিত্তিতে
সঠিক উত্তর:
ক) নিয়মতান্ত্রিক এবং সংবিধানসম্মত  পদ্ধতিতে
উত্তর
সঠিক উত্তর:
ক) নিয়মতান্ত্রিক এবং সংবিধানসম্মত  পদ্ধতিতে
ব্যাখ্যা
• রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন: 
- প্রত্যেক রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি থাকে। এই কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করার জন্য দলগুলো নিয়মতান্ত্রিক এবং সংবিধানসম্মত পদ্ধতিতে অগ্রসর হয়।
- রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কর্মকান্ড আঞ্চলিক অথবা জাতীয় ভিত্তিতে পরিচালিত হতে পারে।
- রাজনৈতিক দলের লক্ষ্য হল রাজনৈতিক ক্ষমতা অর্জন। লক্ষ্য পূরণের জন্য রাজনৈতিক দলের প্রধান কাজ থাকে সদস্য নিয়োগ, নির্বাচনে প্রার্থী মনোনয়ন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠন ও পরিচালনা,সরকারের কর্মসূচি নির্ধারণ ও প্রয়োগ। 
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হল সরকারি নীতিকে প্রাভাবিত করা। 

উৎস:  পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র (এইচএসসি প্রোগ্রাম), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭৭.
বর্তমানে BSFIC-এর নিয়ন্ত্রণাধীন চিনি কলের সংখ্যা কয়টি?
  1. ক) ১২ টি
  2. খ) ১৩ টি
  3. গ) ১৪ টি
  4. ঘ) ১৫ টি
সঠিক উত্তর:
ঘ) ১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ টি
ব্যাখ্যা
• চিনিকল:
- ১৯৭২ সনে মহামান্য রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশবলে বাংলাদেশ সুগার মিলস্ করপোরেশন গঠিত হয়।
- ১ জুলাই, ১৯৭৬ সনে বাংলাদেশ সুগার মিলস্ করপোরেশন ও বাংলাদেশ ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে একীভূত করে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন গঠন করা হয়।
- কর্পোরেশনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- সরকার কর্তৃক নিয়োজিত ১ জন চেয়ারম্যান এবং ৫ জন পরিচালকের সমন্বয়ে গঠিত বোর্ড দ্বারা করপোরেশনের কার্যক্রম পরিচালিত হয়।
- বাংলাদেশের প্রথম চিনিকল - নর্থ বেঙ্গল সুগার মিলস লি:
- বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল - কেরু এন্ড কোং (বিডি) লি:
- BSFIC-এর নিয়ন্ত্রণাধীন চিনি কলের সংখ্যা - ১৫ টি

• কর্পোরেশনের আওত্তাধীন চিনি কলসমূহের ঠিকানা

- পঞ্চগড় সুগার মিলস লি:
- ঠাকুরগাঁও সুগার মিলস লি-
- শ্যামপুর সুগার মিলস লি-
- জয়পুরহাঁট সুগার মিলস লি-
- সেতাবগঞ্জ সুগার মিলস লি-
- রংপুর সুগার মিলস লি-
- ফরিদপুর সুগার মিলস লি:
- নর্থ বেঙ্গল সুগার মিলস লি:
- কেরু এন্ড কোং (বিডি) লি:
- পাবনা সুগার মিলস লি:
- রাজশাহী সুগার মিলস লি-
- নাটোর সুগার মিলস লি-
- জিল বাংলা সুগার মিলস লি:
- কুষ্টিয়া সুগার মিলস লি:
- মোবারকগঞ্জ সুগার মিলস লি:
  
তথ্যসূত্র: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন।
৭৮.
নিচের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) ইউক্রেন
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক:
- কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত কলা কৌশল অধ্যয়ন করা হয়।
- সাধারন অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।

• যে সকল দেশের সাথে ইসরাইলের সাথে কূটনৈতিক সর্ম্পক নেই সেগুলো হলো:
- ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ব্রুনাই, জিবুতি, মালদ্বীপ, ভেনিজুয়েলা, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মালি, মালেশিয়া, নাইজার, সুদান, সোমালিয়া, সিরিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, উত্তর কোরিয়া, কিউবা, কোমোরোস, কাতার, তিউনিশিয়া, ইয়েমেন। 

তথ্যসূত্র: ইসরাইলের সরকারী ওয়েবসাইট।
৭৯.
ফিফা কখন কিংবদন্তি ফুটবলার পেলেকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে -
  1. ক) ১৯৯৯ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর:
খ) ২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০০ সালে
ব্যাখ্যা
পেলে:
• কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে:
- এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
- মৃত্যুবরণ করেন- ২৯ ডিসেম্বর, ২০২২ সালে।
- সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান।
- ‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
• ফুটবল ক্যারিয়ার:
- ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর।
- এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’
- তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলেন।
- মোট গোল করেন- ১২৮১ টা।
- এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোল করেন।
- মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন।
- ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।

তথ্যসূত্র: the Daily Star News, BBC News
৮০.
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি -
  1. ক) বাংলাদেশ
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভারত
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
ব্যাখ্যা
• জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 'World Population Prospects 2022' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
- জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন ২. ভারত ও ৩. যযুক্তরাষ্ট্র।
- জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
- জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো।
- জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ।
- সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ।
- ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
- ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।

তথ্যসূত্র:- UNFPA ওয়েবসাইট।
৮১.
অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি চিত্র:
- ১৪ মার্চ, ২০২২ তারিখে সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) অস্ত্র আমদানিতে ৪০টি দেশ এবং রপ্তানিতে ২৫টি দেশের নাম অন্তর্ভুক্ত করে Trends in International Arms Transfers, 2021 শিরোনামে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুসারে ২০১৭-২১ সালে -
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (৩৯%)।
- অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত (১১%)
- আমদানিতে সার্কভুক্ত দেশের অবস্থান (%):
১. ভারত (১১), ৮. পাকিস্তান (৩.০), ২৪. বাংলাদেশ (১.০) ও ২৬. আফগানিস্তান (০.৯)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৮২.
'কালাহারি মরুভূমি' কোথায় অবস্থিত?
  1. ক) সোমালিয়া
  2. খ) নামিবিয়া
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) নামিবিয়া
ব্যাখ্যা
• কালাহারি মরুভূমি:
- কালাহারি মরুভূমির অবস্থান আফ্রিকা মহাদেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং নামিবিয়া জুড়ে।
- পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
- পাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত আর্জেন্টিনা ও চিলিতে।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৮৩.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) কখন প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
ব্যাখ্যা
• UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP)
- UNEP-এর পূর্ণরুপ- United Nations Environment Programme 
- (UNEP) হল বিশ্বব্যাপী পরিবেশগত এজেন্ডা নির্ধারণকারী সংস্থা যা জাতিসংঘের টেকসই উন্নয়নের পরিবেশগত মাত্রা বাস্তবায়নের প্রচার করে।
- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
- বিশ্ব পরিবেশ দিবস -৫ জুন।
- UNEP পরিবেশগত মাইলফলকের  ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে- ২০২২ সালে।
-জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নির্বাহী পরিচালক- ইঙ্গার অ্যান্ডারসন।
- UNEP তার কাজের নিয়মিত আপডেট শেয়ার করে- ৭টি ভাষায় ভাষাগুলো হলো:
আরবি, ইংরেজি, ফরাসি, কিসোয়াহিলি, পর্তুগীজ, স্পেনীয়, রাশিয়ান।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNEP)
৮৪.
২০২২ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল কোনটি?
  1. ক) সবুজ বিশ্ব গড়ে তুলি
  2. খ) প্লাস্টিক দূষণকে পরাজিত করি
  3. গ) শুধু একটাই পৃথিবী
  4. ঘ) জলবায়ু উষ্ণতা রুখে দেই
সঠিক উত্তর:
গ) শুধু একটাই পৃথিবী
উত্তর
সঠিক উত্তর:
গ) শুধু একটাই পৃথিবী
ব্যাখ্যা
• UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা 
- UNEP-এর পূর্ণরুপ- United Nations Environment Programme 
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
- UNEP পরিবেশগত মাইলফলকের  ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে- ২০২২ সালে।
-জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নির্বাহী পরিচালক- ইঙ্গার অ্যান্ডারসন।

- জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নেতৃত্বে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়।
- ২০২২ সালে ‘বিশ্ব পরিবেশ দিবস’–এর প্রতিপাদ্য বিষয় ‘অনলি ওয়ান আর্থ’, যা বাংলা করলে দাঁড়ায় ‘শুধু একটাই পৃথিবী’
- ২০২২ সালে এর আয়োজক সুইডেন।
- উল্লেখ্য, ১৯৭২ সালে জাতিসংঘ কর্তৃক স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্টে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সম্মেলনের স্লোগানও একই ছিল।
- ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পরও এই সত্য বর্তমানেও একইভাবে প্রযোজ্য বিধায় আবারও নতুন করে স্মরণ করে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ছে—এ গ্রহই আমাদের একমাত্র বাড়ি।
৮৫.
গভীর সমুদ্রখাতের গড় গভীরতা সমুদ্র পৃষ্ঠ হতে -
  1. ক) ৫,৪০০ মিটারের অধিক
  2. খ) ৬,২০০ মিটারের অধিক
  3. গ) ৪,৪০০ মিটারের অধিক
  4. ঘ) ৫,৮০০ মিটারের অধিক
সঠিক উত্তর:
ক) ৫,৪০০ মিটারের অধিক
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫,৪০০ মিটারের অধিক
ব্যাখ্যা
• গভীর সমুদ্রখাত (Oceanic Trench):
- মহাসাগরের তলদেশে বিভিন্ন স্থানে গভীর খাত থাকে। এইগুলিকে গভীর সমুদ্রখাত বলে।
- গভীর সমুদ্র খাতগুলো সাধারণত আগ্নেয়গিরি, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অধিক দেখতে পাওয়া যায়।
- গভীর সমুদ্রখাতের গড় গভীরতা সমুদ্র পৃষ্ঠ হতে ৫,৪০০ মিটারের অধিক
- সমুদ্রতলে মোট সাতান্নটি গভীর সমুদ্রখাত রয়েছে।
- প্রশান্ত মহাসাগরেই গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক।
- নিউগিনির উত্তর দিকে অবস্থিত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর মধ্যে গভীরতম সমুদ্র খাত এর গড় গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার।
- আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাত (৮,৫৩৮ মিটার) উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬.
গজারী বৃক্ষের বনভূমি হিসেবে পরিচিত কোন বনভূমি?
  1. ক) সুন্দরবন 
  2. খ) বরেন্দ্র বনভূমি
  3. গ) মধুপুর ও ভাওয়ালের বনভূমি 
  4. ঘ) পাহাড়ি বনভূমি 
সঠিক উত্তর:
গ) মধুপুর ও ভাওয়ালের বনভূমি 
উত্তর
সঠিক উত্তর:
গ) মধুপুর ও ভাওয়ালের বনভূমি 
ব্যাখ্যা
• মধুপুর ও ভাওয়ালের বনভূমি :
-  ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বনভূমি এর অন্তর্ভুক্ত।
- এ বনভূমির প্রধান বৃক্ষ গজারী হওয়ায় এটি গজারী বৃক্ষের বনভূমি হিসেবে পরিচিত।
- এর আয়তন প্রায় ৮৭৫ বর্গকিলোমিটার।

• বনভূমির প্রকারভেদ :
- মৃত্তিকার গুণাগুণ এবং জলবায়ুগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিসমূহকে তিনটি ভাগে ভাগ
করা যায়। যথা
১. ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বৃক্ষের বনভূমি;
২. ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি এবং
৩.  স্রোতজ  বনভূমি বা সুন্দরবন।

• রংপুর ও দিনাজপুর অঞ্চলের বনভূমি :
- রংপুর ও দিনাজপুর জেলার প্লাইস্টোসিনকালের সোপানসমূহে এ বনভূমি অবস্থিত।
- এখানকার প্রধান বৃক্ষ শাল।
- এজন্য এটি শাল বৃক্ষের বনভূমি হিসেবে পরিচিত।
- এ বনভূমির আয়তন প্রায় ৩৯ বর্গকিলোমিটার। 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ ও বাংলাপিডিয়া।
৮৭.
স্থানীয় বায়ুর উদাহরণ কোনটি?
  1. ক) বাংলাদেশের মৌসুমি বায়ু
  2. খ) ভিয়েতনামের ঘূর্ণিবাত বায়
  3. গ) রকি পবর্তের চিনুক
  4. ঘ) চীনের বৃষ্টিপাত ও ঝড়
সঠিক উত্তর:
গ) রকি পবর্তের চিনুক
উত্তর
সঠিক উত্তর:
গ) রকি পবর্তের চিনুক
ব্যাখ্যা
• স্থানীয় বায়ু:
- স্থানীয় বায়ু: স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিবিধ ভৌগোলিক কারণে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানীয় বায়ুপ্রবাহ।

• স্থানীয় বায়ুর ‍উদাহরণ:
- রকি পবর্তের চিনুক, ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তরে পাম্পেরু, আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা, উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরাক্কা, আরব মালভূমির সাইমুম, মিসরের খামসিন ও ভারতীয় উপমহাদেশের লু কয়েকটি স্থানীয় বায়ুর উদাহারণ।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৮.
পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান থাকে -
  1. ক) ২১ জুন ও ২২ ডিসেম্বর
  2. খ) ২১ জুন ও ২৩ সেপ্টেম্বর
  3. গ) ২১ মার্চ ও ২২ ডিসেম্বর
  4. ঘ) ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ঘ) ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
ব্যাখ্যা
 • দিন-রাত্রি সমান:
- ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
- ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন ও বড় রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান থাকে।

তথ্যসূত্র, ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৮৯.
পটুয়াখালীর জলবায়ুকে কেমন জলবায়ু বলা হয়?
  1. ক) চরমভাবাপন্ন
  2. খ) মৃদুভাবাপন্ন
  3. গ) নিয়তভাবাপন্ন
  4. ঘ) অনিয়তভাবাপন্ন
সঠিক উত্তর:
খ) মৃদুভাবাপন্ন
উত্তর
সঠিক উত্তর:
খ) মৃদুভাবাপন্ন
ব্যাখ্যা
• মৃদুভাবাপন্ন:
- পটুয়াখালীর জলবায়ুকে বলা হয় মৃদুভাবাপন্ন
- জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদুভাবাপন্ন করে। যেমন- কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এসব স্থানের জলবায়ু মৃদুভাবাপন্ন।
-  সমুদ্রের নিকটবর্তী এলাকায় শীত-গ্রীষ্ম তেমন পার্থক্য না হলেও সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত ও গ্রীষ্ম উভয়ই বেশি হয়। এ কারণে সমুদ্র নিকটবর্তী জলবায়ুকে সমভাবাপন্ন ও দূরবর্তী জলবায়ুকে মহাদেশীয় চরমভাবাপন্ন জলবায়ু বলা হয়।
- স্থলভাগের চেয়ে জলভাগ অনেক ধীরে ধীরে উত্তপ্ত হয়। কারণ পানির আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বেশি। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ সমুদ্রের পানি উত্তপ্ত হতে যে পরিমাণ তাপের দরকার হয় তার সমপরিমাণ মাটি উত্তপ্ত হতে তার থেকে কম তাপ দরকার হয়।
- তবে সৌরতাপ ভূমি অপেক্ষা সমুদ্রের অনেক গভীরে প্রবেশ করে তাপ বিস্তার করে। এ কারণেই অনেক দীর্ঘ সময়ে সমুদ্র উত্তপ্ত হয়।
- আবার তাপ বিকিরণের ক্ষেত্রে সমুদ্র পুনরায় ধীরে ধীরে তাপ হারায় যা ভূমির ক্ষেত্রে আরও দ্রুত হয়। ফলে সমুদ্র ঠান্ডা হতেও দীর্ঘ সময় লাগে। মূলত এ কারণেই গ্রীষ্মকালে উপকূলীয় এলাকা ভূ-ভাগের অভ্যন্তরের তুলনায় শীতল হয় এবং শীতকালে তুলনামূলকভাবে উষ্ণ থাকে।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
“নীতিশাস্ত্রের ধারণা রাজনৈতিক মতবাদ ছাড়া অসম্পূর্ণ এবং নীতিশাস্ত্রের ধারণা প্রতিফলিত না হলে রাজনৈতিক মতবাদ অর্থহীন।”− উক্তিটি কে করেছেন?
  1. ক) আর এম ম্যাকাইভার
  2. খ) জেমস মিল
  3. গ) আইভর ব্রাউন
  4. ঘ) আর জি গেটেল
সঠিক উত্তর:
গ) আইভর ব্রাউন
উত্তর
সঠিক উত্তর:
গ) আইভর ব্রাউন
ব্যাখ্যা
• নৈতিকতা:
• “নীতিশাস্ত্রের ধারণা রাজনৈতিক মতবাদ ছাড়া অসম্পূর্ণ এবং নীতিশাস্ত্রের ধারণা প্রতিফলিত না হলে রাজনৈতিক
মতবাদ অর্থহীন।”− উক্তিটি করেছেন- আইভর ব্রাউন
• এ প্রসঙ্গে সি জে ফক্স বলেন, “ন্যায়নীতির দিক থেকে যা অন্যায় তা রাজনৈতিক দিক থেকে ন্যায় হতে পারে না।” 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।