পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২২ জুলাই, ২০২০সময়40 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর-২৬.০৬.২০১৫ (গ্রেড-১১)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২২ জুলাই, ২০২০ · ৭০ প্রশ্ন

.
'চাঁদের হাট' বাগধারাটির অর্থ কি?
  1. বন্ধুদের সমাগম
  2. আত্নীয় সমাগম
  3. প্রিয়জন সমাগম
  4. গন্যমান্যদের সমাগম
সঠিক উত্তর:
প্রিয়জন সমাগম
উত্তর
সঠিক উত্তর:
প্রিয়জন সমাগম
ব্যাখ্যা

• নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই (২০১৯ সংস্করণ) অনুসারে -
'চাঁদের হাট' এর অর্থ - আনন্দের প্রাচুর্য।

• বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে -
চাঁদের হাট (বিশেষ্য) - শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ।

• 'প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন' বই অনুসারে -
চাঁদের হাট - সুখের সংসার/ আনন্দের প্রাচুর্য।
==================

অপশনগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর - প্রিয়জন সমাগম।
কারণ -

» আত্মীয়দের মধ্যে সবাই আমাদের পছন্দের মানুষ নাও হতে পারেন, তাই আত্মীয় সমাগম হলেও আনন্দের প্রাচুর্য নাও হতে পারে।
উদাহরণস্বরূপ - কাজী নজরুল ইসলাম বলেছেন - "এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ।"

» পক্ষান্তরে, প্রিয়জন সমাগম হলে আনন্দের প্রাচুর্য হওয়ার সম্ভাবনাই বেশি।

.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) পিপিলিকা
  2. খ) পিপিলীকা
  3. গ) পীপিলিকা
  4. ঘ) পিপীলিকা
সঠিক উত্তর:
ঘ) পিপীলিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পিপীলিকা
ব্যাখ্যা
পিপীলিকা (বিশেষ্য) পিঁপড়া (পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
'অর্ধচন্দ্র'- এর অর্থ কী?
  1. ক) আদর করা
  2. খ) শাসন করা
  3. গ) গলা ধাক্কা দেয়া
  4. ঘ) অমাবশ্যা
সঠিক উত্তর:
গ) গলা ধাক্কা দেয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) গলা ধাক্কা দেয়া
ব্যাখ্যা

'অর্ধচন্দ্র' এর অর্থ - গলা ধাক্কা দেয়া।
উৎসঃ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
'চপল' - এর বিপরীতার্থক শব্দ কী?
  1. ক) সম্ভাব্য
  2. খ) রাশভারী
  3. গ) ঠান্ডা
  4. ঘ) গম্ভীর
অনির্ধারিত
ব্যাখ্যা

চপল (বিশেষণ) চঞ্চল, অস্থির।
রাশভারী (বিশেষণ) অত্যন্ত গম্ভীর ও ব্যক্তিত্বসম্পন্ন, গম্ভীরপ্রকৃতি।
গম্ভীর (বিশেষণ) মনমরা; নিরানন্দ।
অর্থাৎ চপলের বিপরীত শব্দ রাশভারী এবং গম্ভীর উভয়ই হয়।
তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
'অভিলাষ' শব্দটির অর্থ কী?
  1. ক) ইচ্ছা
  2. খ) অভিশাপ
  3. গ) গলিত লাশ
  4. ঘ) অভিনয়
সঠিক উত্তর:
ক) ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ক) ইচ্ছা
ব্যাখ্যা

অভিলাষ (বিশেষ্য) ইচ্ছা; বাসনা; স্পৃহা।
অভিলষিত (বিশেষণ) বাঞ্ছিত; ঈপ্সিত; প্রার্থিত (অভিলষিত কণ্ঠে মালাও উঠিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)।
(বিশেষ্য) অভিলাষ; বাসনা (সেইদিন আমি তোমার অভিলষিত সম্পন্ন করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
অভিলাষী (-ষিন্) (বিশেষণ)
১ ইচ্ছুক; আকাঙ্ক্ষাকারী (আমি ফরাসি ভাষা শিক্ষায় অভিলাষী)।
২ প্রার্থী।
৩ লোলুপ; লোভী।
অভিলাষিণী (বিশেষণ) স্ত্রীলিঙ্গ ইচ্ছামতী; আকাঙ্ক্ষিণী (উপবন-বিহারে অভিলাষিণী হইয়া পিতার অনুমতি প্রার্থনা করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
{(তৎসম বা সংস্কৃত) অভি+ √লষ্+ অ(ঘঞ্)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
‘চিনির পুতুল’ এর অর্থ কি?
  1. ক) পরিশ্রম কাতর
  2. খ) পরিশ্রমী
  3. গ) কর্মবিমুখ
  4. ঘ) দক্ষ কর্মী
সঠিক উত্তর:
ক) পরিশ্রম কাতর
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিশ্রম কাতর
ব্যাখ্যা

চিনির পুতুল (যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে) - চিনির পুতুল হলে জীবনে ব্যর্থতা আসবে; তাই মনকে শক্ত করে কাজ করে যাও।
চিনির বলদ (ভারবাহী কিন্তু ফলভোগী নয়) - রহিম মিয়া একটা চিনির বলদ, সারা বছর চৌধুরী সাহেবের কাজ করে গেল, কিন্তু কিছুই পেল না।
সূত্রঃ উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'পাথার'- এর অর্থ কী?
  1. ক) সৈকত
  2. খ) শৈল
  3. গ) আকাশ
  4. ঘ) সমুদ্র
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র
ব্যাখ্যা

পাথার (বিশেষ্য) সাগর; সমুদ্র; বিস্তীর্ণ জলরাশি (তুমি শান্তি তুমি হে অমৃত পাথার-রবীন্দ্রনাথ ঠাকুর)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) দুরবস্থা
  2. খ) দুরাবস্থা
  3. গ) দূরবস্থা
  4. ঘ) দূরাবস্থা
সঠিক উত্তর:
ক) দুরবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ক) দুরবস্থা
ব্যাখ্যা

হেনস্তা, হেনস্থা, হেনেস্তা, হেনেস্থা : দুর্দশা; দুরবস্থা; নাকাল অবস্থা (অতিথির হেনস্তা হতে দেবে না-মনোজ বসু)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
'গোঁফ-খেজুরে' বাগদারাটির অর্থ কী?
  1. ক) আরামপ্রিয়
  2. খ) উদাসীন
  3. গ) নিতান্ত অলস
  4. ঘ) পরমুখাপেক্ষী
সঠিক উত্তর:
গ) নিতান্ত অলস
উত্তর
সঠিক উত্তর:
গ) নিতান্ত অলস
ব্যাখ্যা

গোঁফ খেজুরে বাগধারার অর্থ নিতান্ত অলস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১০.
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) উড়নচন্ডী
  2. খ) আটকপালে
  3. গ) ছা-পোষা
  4. ঘ) ভূশন্ডির কাক
সঠিক উত্তর:
খ) আটকপালে
উত্তর
সঠিক উত্তর:
খ) আটকপালে
ব্যাখ্যা

আট কপালে- হতভাগ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১১.
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) কাতার
  2. খ) কানাডা
  3. গ) জাপান
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
ব্যাখ্যা

- ২০১৮ সালের ২১তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় রাশিয়ায়। এতে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
- ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
সূত্রঃ ফিফা ওয়েবসাইট।

১২.
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) বাংলাদেশের জাতীয় কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত। সন্ধ্যা কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। সন্ধ্যা কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থে তার রচিত দুয়েকটি গানও অন্তর্ভুক্ত। ২৪টি কবিতা আর গান নিয়েই এই গ্রন্থ। বাংলাদেশের রণসংগীত 'চল চল চল, উর্ধ গগণে বাঝে মাদল' এই বই থেকে নেয়া হয়েছে।
উৎসঃ বোর্ড বই, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং বাংলাপিডিয়া।

১৩.
কোনটি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র?
  1. ক) সিসমোগ্রাফ
  2. খ) সেক্সট্যান্ট
  3. গ) ব্যারোমিটার
  4. ঘ) ম্যানোমিটার
সঠিক উত্তর:
ক) সিসমোগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
ক) সিসমোগ্রাফ
ব্যাখ্যা

ভূমিকম্প ভূ-পৃষ্ঠের দ্রুত পরিবর্তন সাধনকারী একটি প্রক্রিয়া। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ।
ভূমিকম্পের পূর্ভাবাস পাওয়ার মত কোন উপায় এখনো আবিষ্কৃত হয় নি। তবে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র আবিষ্কৃত হয়েছে।
এর নাম - সিসমোগ্রাফ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোল বই (উন্মুক্ত)।

১৪.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  1. ক) নীলফামারী
  2. খ) ঠাকুরগাঁ
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) কুড়িগ্রাম
সঠিক উত্তর:
গ) লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
গ) লালমনিরহাট
ব্যাখ্যা

দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত ছিল। ২০১৫ সালের পয়লা আগস্ট তা বিলুপ্ত তা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
উৎসঃ প্রথম আলো এবং বাংলাপিডিয়া।

১৫.
পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
  1. ক) চাঁদপুর
  2. খ) সিরাজগঞ্জ
  3. গ) রাজশাহী
  4. ঘ) গোয়ালন্দ
সঠিক উত্তর:
ঘ) গোয়ালন্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোয়ালন্দ
ব্যাখ্যা

যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। ১৭৮২ থেকে ১৭৮৭ সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান কালের যমুনা নদীর সৃষ্টি হয়।।
সূত্রঃ বাংলাদেশের মানচিত্র, সরকারী ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
যমুনা নদী মূলত ব্রহ্মপুত্রের শাখা। তিস্তা ব্রহ্মপুত্রের মিলিত স্রোতধারাটি যমুনা নামে দক্ষিণে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। যমুনা বাংলাদেশের প্রশস্ততম নদী। যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই নদী। যমুনার শাখানদী হলো- ধলেশ্বরী, বুড়িগঙ্গা এবং উপনদীগুলো হলো- তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙ্গালী, কালজানি, ডোরসা, যমুনেশ্বরী, দুধকুমারত, গঙ্গা, তুলসী গঙ্গা, বড়াল, নারদ ইত্যাদি।
উৎসঃ ভূগোল, এইস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, এই উৎসে যমুনা নদীকে বাংলাদেশের প্রশস্ত নদী বলা হয়েছে। কিন্তু অন্যান্য নির্ভরযোগ্য উৎস অনুযায়ী, মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। বিষয়টা বিতর্কিত তাই এখানে উল্লেখ করা হলো।

১৬.
ইউক্রেনের রাজধানীর নাম কী?
  1. ক) কিয়েভ
  2. খ) মালদোভা
  3. গ) রিগা
  4. ঘ) ক্রেমলিন
সঠিক উত্তর:
ক) কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
ক) কিয়েভ
ব্যাখ্যা

ইউক্রেন বা উক্রাইনা পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। কিয়েভ ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর।
উৎসঃ ব্রিটানিকা।

১৭.
পিসিকালচার বলতে কী চাষ বুঝায়?
  1. ক) রেশম
  2. খ) তুলা
  3. গ) মৎস্য
  4. ঘ) মৌমাছি
সঠিক উত্তর:
গ) মৎস্য
উত্তর
সঠিক উত্তর:
গ) মৎস্য
ব্যাখ্যা

মৌমাছির চাষ - এপিকালচার
রেশমের চাষ - সেরিকালচার
মৎস্য চাষ - পিসিকালচার
উদ্যানবিদ্যা - হর্টিকালচার
পাখীপালন বিদ্যা - এভিকালচার
সামুদ্রিক মৎস পালনবিদ্যা - মেরিকালচার

১৮.
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
  1. ক) বেনাপোল
  2. খ) হিলি
  3. গ) বাংলাবান্ধা
  4. ঘ) আখাউড়া
সঠিক উত্তর:
ক) বেনাপোল
উত্তর
সঠিক উত্তর:
ক) বেনাপোল
ব্যাখ্যা

দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর জেলায় অবস্থিত এবং ২য় বৃহত্তম স্থলবন্দর হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর।
উৎসঃ বাংলাপিডিয়া।

১৯.
২০১৫ সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
  1. ক) বার্সেলোনা
  2. খ) রিয়াল মাদ্রিদ
  3. গ) জুভেন্টাস
  4. ঘ) লিভারপুল
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি বাতিল করা হয়েছে। এটা তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই জাতীয় সকল তথ্যের নিয়মিত আপডেট পেতে লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচারে নজর রাখুন।
২০.
কানাডার রাজধানীর নাম কী?
  1. ক) ম্যানিটোবা
  2. খ) ক্যালগ্যারি
  3. গ) টরেন্টো
  4. ঘ) অটোয়া
সঠিক উত্তর:
ঘ) অটোয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অটোয়া
ব্যাখ্যা

কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির রাজধানী অটোয়া।
উৎসঃ ব্রিটানিকা।

২১.
'বান্দা আচেহ' কোথায় অবস্থিত?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ। শহরটিতে অন্তত ২ লাখ ৭০ হাজার মানুষের বসবাস। মুসলিম অধ্যুষিত দেশটিতে আচেহই একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকা।

২২.
দিল্লী বিধানসভায় ক্ষমতাসীন দল কোনটি?
  1. ক) ADIMK
  2. খ) BJP
  3. গ) AAP
  4. ঘ) JDU
সঠিক উত্তর:
গ) AAP
উত্তর
সঠিক উত্তর:
গ) AAP
ব্যাখ্যা
দিল্লী বিধানসভায় ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (AAP)। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দিল্লী বিধানসভার নির্বাচনে আম আদমি পার্টি মোট ৭০ আসনের মধ্যে ৬২ আসনে জয় পায়।
সূত্রঃ দ্য হিন্দু।
২৩.
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ইসরাইল
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ঘ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারত
ব্যাখ্যা

'ব্লাক ক্যাট' হলো ভারতের কমান্ডো বাহিনী। এর মূল নাম National Security Guard (NSG)। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের এমন একটি বিশেষ বাহিনী যা সন্ত্রাসীদের মোকাবেলায় সর্বদা প্রস্তুত এবং প্রতি আক্রমণ পারদর্শী।
উৎসঃ ভারতীয় সরকারি ওয়েবসাইট।

২৪.
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কী হতে পারে?
  1. ক) চন্দ্রগ্রহণ
  2. খ) সূর্যগ্রহণ
  3. গ) অমাবস্যা
  4. ঘ) পূর্ণিমা
সঠিক উত্তর:
খ) সূর্যগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সূর্যগ্রহণ
ব্যাখ্যা

অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলে।
সূত্রঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

২৫.
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথ চুক্তি করেছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশের দ্বিতীয় বৃহত্তম আর্থিক প্রকল্প। এটি নির্মাণে রাশিয়া আর্থিক ও কারিগরি সহায়তা করছে। রাশিয়ান কোম্পানি রোসাটম এতে সহায়তা করছে।
এই প্রকল্পে প্রথমে ১৩২০ কোটি মা. ডলার বা ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়। এর ৯০ শতাংশ রাশিয়া সরকার ঋণ হিসেবে দিচ্ছে। বাকি ১০ শতাংশ বাংলাদেশ সরকার তার তহবিল থেকে বহন করবে। তবে পরবর্তীতে এতে আরও ৭ হাজার কোটি টাকা যুক্ত হয়ে বর্তমান ব্যয় দাড়ায় ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকা। এই ব্যয় আরও বৃদ্ধি পেতে পারে।
২০২৩ সালের অক্টোবরে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে।
সূত্রঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো।

২৬.
Spread Sheet প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয়?
  1. ক) হিসাব নিকাশ
  2. খ) ডিজাইন
  3. গ) ওয়ার্ড প্রসেসিং
  4. ঘ) তথ্য ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
ক) হিসাব নিকাশ
উত্তর
সঠিক উত্তর:
ক) হিসাব নিকাশ
ব্যাখ্যা
হিসাব নিকাশের জন্য যে প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে স্প্রেডশিট সফটওয়্যার বলে। ভিসিকেল পৃথিবীর প্রথম স্প্রেডশিট সফটওয়্যার।
২৭.
কোনটাকে সামাজিক অন্তর্জাল (Social Network) বলে?
  1. ক) Yahoo
  2. খ) firefox
  3. গ) Google
  4. ঘ) Facebook
সঠিক উত্তর:
ঘ) Facebook
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Facebook
ব্যাখ্যা
ফেইসবুক প্রতিষ্ঠার সাথে জড়িত নয় আইজ্যাক অ্যাশিমো। ফেইসবুক (Facebook) বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডুয়ার্ডো স্যাভেরিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়।
২৮.
Ms Excel এ সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি?
  1. ক) Sum (C9 : C12)
  2. খ) Sum (C9 + C12)
  3. গ) Sum = (C9 : C12)
  4. ঘ) =SUM(C9:C12)
সঠিক উত্তর:
ঘ) =SUM(C9:C12)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) =SUM(C9:C12)
ব্যাখ্যা

= sum (C9,C12) and = sum (C9:C12) দুইটাই sum এর সঠিক ফর্মুলা।
= sum (C9,C12) -- এটা শুধু C9 এবং C12 সেল দুটির যোগ করবে।
= sum (C9:C12) -- এভাবে লিখলে C9 থেকে C12 পর্যন্ত সকল সেলকে যোগ করবে।

২৯.
Key Board এর F1-F12 বোতামগুলোকে কী বলা হয়?
  1. ক) Delete Key
  2. খ) Space Key
  3. গ) Function Key
  4. ঘ) Special Key
সঠিক উত্তর:
গ) Function Key
উত্তর
সঠিক উত্তর:
গ) Function Key
ব্যাখ্যা
F1 - F12 পর্যন্ত কীগুলোকে ফাংশন কী বলে। কোন ফাইল সেভ করা প্রিন্ট করা বা অন্যন্য প্রোগ্রাম বা ফাংশনের সর্টকাট এর জন্য এই কী গুলো ব্যবহার করা হয়।
৩০.
নিচের কোনটি Antivirus Program নয়?
  1. ক) AVG
  2. খ) Kaspersky
  3. গ) PHP
  4. ঘ) সবগুলিই Antivirus Program
সঠিক উত্তর:
গ) PHP
উত্তর
সঠিক উত্তর:
গ) PHP
ব্যাখ্যা
অ্যান্টিভাইরাস এক ধরনের সফটওয়্যার যা কোন কম্পিউটারের ভাইরাস সনাক্ত করতে পারে এবং তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। অপশন গুলোতে বিদ্যমান AVG, Kaspersky, Avast সবগুলিই Antivirus Program. তবে PHP একটি Programming language। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে PHP Antivirus নামে কিছু ফলাফল পেতে পারেন। তবে, সেগুলো কোন প্রতিষ্ঠিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। সেগুলোকে লিমিটেড স্ক্রিপ্ট বলা যায়।
৩১.
Select the word that is spelled correctly.
  1. ক) Truely
  2. খ) Truly
  3. গ) Truily
  4. ঘ) Trully
সঠিক উত্তর:
খ) Truly
উত্তর
সঠিক উত্তর:
খ) Truly
ব্যাখ্যা

Truly (adverb)
(১) সত্য করে: speak truly.
(২) আন্তরিকভাবে: feel truly grateful.
(৩) সত্যিই; সত্যিকারের; যথার্থভাবে; সত্যিকারভাবে: a truly lofty idea.

৩২.
Select the word that is spelled correctly.
  1. ক) Certainty
  2. খ) Certainity
  3. গ) Certeinty
  4. ঘ) Sertainty
সঠিক উত্তর:
ক) Certainty
উত্তর
সঠিক উত্তর:
ক) Certainty
ব্যাখ্যা
certainty (noun) [countable noun] যা নিশ্চিত: for a certainty নিঃসন্দেহে।
৩৩.
Select the word that is spelled correctly.
  1. ক) Odience
  2. খ) Adiance
  3. গ) Audience
  4. ঘ) Audiance
সঠিক উত্তর:
গ) Audience
উত্তর
সঠিক উত্তর:
গ) Audience
ব্যাখ্যা

Audience (noun)
(১) শ্রোতৃমণ্ডলী: The lecture was attended by a large audience. A broadcasting station has to satisfy a varied audience.
(২) (বই সম্বন্ধে) পাঠকসম্প্রদায়; পাঠকসমাজ: The book was highly acclaimed by the audience.
(৩) রাষ্ট্রপ্রধান; পোপ প্রভৃতি কর্তৃক প্রদত্ত আনুষ্ঠানিক সাক্ষাৎকার; দর্শন: The king granted her an audience.

৩৪.
Select the word that is spelled correctly.
  1. ক) Hiererchy
  2. খ) Hirearchy
  3. গ) Heirarchy
  4. ঘ) Hierarchy
সঠিক উত্তর:
ঘ) Hierarchy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hierarchy
ব্যাখ্যা

Hierarchy (noun) (plural hierarchies)
(১) [countable noun] যে সংগঠন নিম্নতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ক্রমবিভক্ত কর্তৃত্বের ভিত্তিতে সংগঠিত; ক্রমাধিকারতন্ত্র; আধিপত্য-পরম্পরা; প্রাধান্যপরম্পরা: the hierarchy of the Civil Service.
(২) [countable noun] কর্তৃত্বে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের সমষ্টি; আধিপত্যপরম্পরা।
(৩) [countable noun] কোনো দেশের বিশপদের সমষ্টি; বিশপমণ্ডলী।

৩৫.
Select the word that is spelled correctly.
  1. ক) Temperament
  2. খ) Temperment
  3. গ) Temparament
  4. ঘ) Temparment
সঠিক উত্তর:
ক) Temperament
উত্তর
সঠিক উত্তর:
ক) Temperament
ব্যাখ্যা

Temperament (noun)
(১) [countable noun, uncountable noun] শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ: The man has an artistic temperament/nervous temperament.
(২) [uncountable noun] অত্যন্ত উত্তেজনাপ্রবণ, অস্থির প্রকৃতি ও অভিমানী স্বভাব; মেজাজিস্বভাব।
temperamental (adjective) (১) শারীরিক বা মানসিক প্রকৃতিগত; ধাতুগত।
(২) বদমেজাজি; অস্থির প্রকৃতিসম্পন্ন: John Mcenro is a temperament tennis player.

৩৬.
Find the appropriate meaning (Synonym).
Precious-
  1. ক) Dangerous
  2. খ) Dubious
  3. গ) Valuable
  4. ঘ) Humor
সঠিক উত্তর:
গ) Valuable
উত্তর
সঠিক উত্তর:
গ) Valuable
ব্যাখ্যা

Precious (adjective)
(১) বহুমূল্য ও অত্যন্ত সুন্দর; মহার্ঘ: precious metals, সুবর্ণাদি (সোনা, প্লাটিনাম); precious stones, রত্ন, মণি (হীরা, পদ্মরাগ ইত্যাদি)।
(২) অতিমূল্যবান; প্রাণপ্রিয়; মহামূল্য: My children are precious to me.
Valuable (adjective)
মূল্যবান; মহার্ঘ; দামি; অতিমূল্যবান: a valuable discovery.
(noun) (সাধারণত plural) মহার্ঘ/মূল্যবান সামগ্রী।

৩৭.
Find the appropriate meaning (Synonym).
Erratic-
  1. ক) Irregular
  2. খ) Elevate
  3. গ) Furnish
  4. ঘ) Develop
সঠিক উত্তর:
ক) Irregular
উত্তর
সঠিক উত্তর:
ক) Irregular
ব্যাখ্যা

Erratic (adjective)
(১) (ব্যক্তি বা তার আচরণ) স্থূল; কথাবার্তায় অসাবধানী।
(২) (বস্তুর ক্ষেত্রে) অনিয়মিত (যেমন ঘড়ি); অনিশ্চিত গতিসম্পন্ন।
Irregular (adjective)
(১) অবৈধিক; বিধিবিরুদ্ধ; নিয়মবহির্ভূত; অনিয়মিত: an irregular marriage/proceeding; irregular troops; be irregular in school.
(২) অসম; বিষম: irregular lines and figures; irregular fever, বিষমজ্বর।

৩৮.
Find the appropriate meaning (Synonym).
Agitate-
  1. ক) Feasible
  2. খ) Adept
  3. গ) Obscure
  4. ঘ) Disturb
সঠিক উত্তর:
ঘ) Disturb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Disturb
ব্যাখ্যা

Agitate (verb transitive, verb intransitive)
(১) (ব্যক্তি, ব্যক্তির মন বা অনুভূতি) আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া।
(২) agitate for কোনো কিছুর পক্ষে জনসমক্ষে তর্কবিতর্ক করা; আন্দোলন করা: agitate for higher wages.
Disturb (verb transitive)
বিশৃঙ্খল করা; স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করা; মনোযোগ নষ্ট করা: I don’t want to be disturbed while I am studing.
He was disturbed by the news.
disturb the peace শান্তি বিঘ্নিত করা; দাঙ্গা ঘটানো ইত্যাদি।

৩৯.
Find the appropriate meaning (Synonym).
Truce-
  1. ক) Turbulent
  2. খ) Strong
  3. গ) Ceasefire
  4. ঘ) Trifle
সঠিক উত্তর:
গ) Ceasefire
উত্তর
সঠিক উত্তর:
গ) Ceasefire
ব্যাখ্যা

Truce (noun) [countable noun] সাময়িক (যেমন আহতদের অপসারণে) যুদ্ধবিরতি; অস্ত্রবিরতি; অস্ত্রবিরতির চুক্তি।
Cease fire (noun) গুলিবর্ষণ বন্ধের সংকেত; যুদ্ধবিরতি।

৪০.
Find the appropriate meaning (Synonym).
Repent-
  1. ক) Recent
  2. খ) Regret
  3. গ) Remedy
  4. ঘ) Rejoice
সঠিক উত্তর:
খ) Regret
উত্তর
সঠিক উত্তর:
খ) Regret
ব্যাখ্যা

Repent (verb transitive), (verb intransitive)
repent (of) অনুশোচনা হওয়া/করা; অনুতপ্ত হওয়া: He has bitterly repented his folly.
Regret (verb transitive) (regretted, regretting, regrets) অনুতপ্ত হওয়া; অনুতাপ/অনুশোচনা/আক্ষেপ/আফসোস করা।

৪১.
Fill in the blanks: My friend always goes home ____ foot.
  1. ক) by
  2. খ) with
  3. গ) on a
  4. ঘ) on
সঠিক উত্তর:
ঘ) on
উত্তর
সঠিক উত্তর:
ঘ) on
ব্যাখ্যা

On foot: walking.
Are you going by bicycle or on foot?
Source: Cambridge Dictionary

৪২.
There were _____ guests than I expected.
  1. ক) less
  2. খ) lesser
  3. গ) fewer
  4. ঘ) few
সঠিক উত্তর:
গ) fewer
উত্তর
সঠিক উত্তর:
গ) fewer
ব্যাখ্যা
Guests countable noun এবং বাক্যটি comparative degree এর হওয়ায় শূণ্যস্থানে fewer ব্যবহৃত হবে।
৪৩.
You should have a limit _____ your demands.
  1. ক) to
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) on
উত্তর
সঠিক উত্তর:
খ) on
ব্যাখ্যা
Limit যখন restriction এর meaning প্রকাশ করে তখন limit on something ব্যবহৃত হয়।
৪৪.
Arif _______ before I came.
  1. ক) left
  2. খ) will leave
  3. গ) had left
  4. ঘ) would leave
সঠিক উত্তর:
গ) had left
উত্তর
সঠিক উত্তর:
গ) had left
ব্যাখ্যা
অতীতের দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে সেটি Past perfect Tense হয়। আর যে কাজটি পরে ঘটেছে তা Past Indefinite হয়। সাধারণত Before এর পূর্বে Past Perfect Tense এবং পরে Past Indefinite Tense হয়।
৪৫.
The speaker failed to ______ the crowd.
  1. ক) collaborate
  2. খ) stimulate
  3. গ) speculate
  4. ঘ) articulate
সঠিক উত্তর:
খ) stimulate
উত্তর
সঠিক উত্তর:
খ) stimulate
ব্যাখ্যা

Stimulate- অনুপ্রাণিত করা, উদবুদ্ধ করা।
Collaborate- একসাথে কাজ করা।
Speculate- চিন্তা করা, ঝুঁকি নেওয়া।
Articulate- স্পষ্ট বলা, উচ্চারণ করা।

৪৬.
He ______ go to his office yesterday.
  1. ক) does not
  2. খ) did not
  3. গ) do not
  4. ঘ) has not
সঠিক উত্তর:
খ) did not
উত্তর
সঠিক উত্তর:
খ) did not
ব্যাখ্যা
বাক্যে yesterday থাকায় শুন্যস্থানে did not বসবে।
৪৭.
Can you draw any ______ from this analysis?
  1. ক) foreword
  2. খ) testing
  3. গ) conclusion
  4. ঘ) suggestion
সঠিক উত্তর:
গ) conclusion
উত্তর
সঠিক উত্তর:
গ) conclusion
ব্যাখ্যা

Conclusion - উপসংহার, সমাপ্তি, সিদ্ধান্ত।
Foreword - ভূমিকা।
Testing - পরীক্ষা, বিশ্লেষণ।
Suggestion - পরামর্শ।

৪৮.
Don't make noise while your father ________.
  1. ক) is being slept
  2. খ) asleep
  3. গ) has slept
  4. ঘ) is sleeping
সঠিক উত্তর:
ঘ) is sleeping
উত্তর
সঠিক উত্তর:
ঘ) is sleeping
ব্যাখ্যা
While conjunction দ্বারা যুক্ত দুইটি sentence এর আগের অংশ present indifinite tense এ হলে পরবর্তী অংশ present continuous tense এ হয়।
৪৯.
Mr. Nasir lives ________ honest means?
  1. ক) on
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) by
সঠিক উত্তর:
ঘ) by
উত্তর
সঠিক উত্তর:
ঘ) by
ব্যাখ্যা

Live (verb intransitive), (verb transitive)
(১) জীবনধারণ করা; জীবনযাপন করা।
(২) বেঁচে থাকা; জীবিত থাকা; বাঁচা।
live by কোন উপায়ে বেঁচে থাকা।
live on বাঁচতে থাকা।
live through অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বেঁচে থাকা বা টিকে থাকা।
You/We live and learn তোমাকে/আমাকে আরো কত অভিনব বিষয় দেখতে হবে শুনতে হবে।
live and let live সহ্য করা; অন্যের ত্রুটি/ব্যর্থতা অগ্রাহ্য করা অথবা এড়িয়ে যাওয়া।
(৩) live by one’s wits নিয়মবহির্ভূত উপায়ে অথবা অসদুপায়ে অর্থোপার্জন।
live off the land খাদ্যের প্রয়োজনে কৃষিজাত দ্রব্য ব্যবহার করা।
live on something খাদ্য হিসেবে ব্যবহার করা।
liveon one’s name/reputation পদমর্যাদা অক্ষুণ্ণ রাখা; পূর্বের মতোই সফলভাবে অর্থোপার্জন করা।
(৪) live (in/at) বাস করা: He lives in Bangladesh.
live in/out (বাসার চাকর; দোকানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য) কর্মস্থলের ভিতরে/বাইরে বসবাস করা।
live together একই ঘরে বসবাস করা; (বিপরীত লিঙ্গের দুজনের ক্ষেত্রে) বিবাহিত দম্পতির মতো বসবাস করা।
(৫) (cognate object) (সহ) অতিবাহিত করা: live an honest life.
(৬) সুনির্দিষ্ট পথে জীবন অতিক্রম করা।
(৭) live something down অতীতের কলঙ্ক-কালিমা ভুলে বাস করা।
live up to something প্রত্যাশা অনুসারে জীবনযাপন করা: She succeeded in living up to her extraordinary reputation.
live with something মেনে নেওয়া।
(৮) (প্রাণহীন কোনো কিছুর ক্ষেত্রে) অস্তিত্ব থাকা; টিকে থাকা।
(৯) জীবন উপভোগ করা; বেঁচে থাকার মতো বেঁচে থাকা।
live it up আনন্দে জীবনযাপন করা।

৫০.
Have you ever ________ England?
  1. ক) been to
  2. খ) been on
  3. গ) went to
  4. ঘ) went on
সঠিক উত্তর:
ক) been to
উত্তর
সঠিক উত্তর:
ক) been to
ব্যাখ্যা
‘কোথাও যে আবার ফিরে আসা’ এমনটা বোঝানোর জন্য been শব্দটি ব্যবহৃত হয়। তাই প্রশ্নোক্ত বাক্যে Been ব্যবহার যথার্থ। প্রশ্নোক্ত বাক্যটির অর্থ- তুমি কি কখনো ইংল্যান্ডে গিয়েছো?
৫১.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যর ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪৫
  2. খ) ৫০
  3. গ) ৬৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০
ব্যাখ্যা

মনে করি, দৈর্ঘ্য = 5x এবং 3x
প্রশ্নমতে,
2(5x + 3x) = 160
⇒ 8x = 80
∴ x = 10
দৈর্ঘ্য = 5 X 10 = 50 মি.

৫২.
যদি y = 5x+4 এবং 5x+8 = 40 হয়, তবে y = ?
  1. ক) 28
  2. খ) 36
  3. গ) 42
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) 36
উত্তর
সঠিক উত্তর:
খ) 36
ব্যাখ্যা

5x+8 = 40
⇒ 5x = 32
∴ x 32/5
y = 5 X 32/5 + 4 
∴ y = 36

৫৩.
যদি 2+(6/x) = 5 হয়, তবে 2x+8 = ?
  1. ক) 4
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা

2+(6/x) = 5
⇒ 6/x = 5 - 2
⇒ 6/x = 3
⇒ 3x = 6
∴ x = 2
∴ 2x + 8 = 2 X 2 + 8 = 12

৫৪.
নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি। নদী পথে ৮০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
  1. ক) ৬
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে ৮০/(১৫+৫) = ৪ ঘন্টা
এবং স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে ৮০/(১৫-৫) = ৮ ঘন্টা।
সুতরাং, যেতে আসতে মোট সময় লাগবে ৪+৮ = ১২ ঘন্টা।

৫৫.
একজন লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন এবং ৩০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
  1. ক) ৩ : ১
  2. খ) ২ : ১
  3. গ) ৫ : ২
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ : ১
ব্যাখ্যা

লোকটি সঞ্চয় করে = (৪৫০০ - ৩০০০) = ১৫০০
আয় : সঞ্চয় = ৪৫০০ : ১৫০০ = ৩ : ১

৫৬.
৭০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ২। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ঃ১ হবে?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ১০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা

পেট্রোল ও অকটেনের অনুপাত = ৫ঃ২
অনুপাতের যোগফল = ৫ + ২ = ৭
৭০ লিটার মিশ্রণে পেট্রোলের পরিমাণ = (৭০ X ৫/৭) = ৫০ লিটার
৭০ লিটার মিশ্রণে অকটেনের পরিমাণ = (৭০ X ২/৭) = ২০ লিটার
ধরি অকটেন মিশাতে হবে ক লিটার
প্রশ্নমতে, ৫০/(২০ + ক) = ২/১
বা, ৪০ + ২ক = ৫০
বা, ক = ৫

৫৭.
একজন লোক ঘন্টায় y কি.মি হাঁটতে পারে। x কি.মি দূরত্ব অতিক্রম করতে ঐ লোকের কত মিনিট সময় লাগবে?
  1. ক) x/y
  2. খ) y/x
  3. গ) 60x/y
  4. ঘ) 60y/x
সঠিক উত্তর:
গ) 60x/y
উত্তর
সঠিক উত্তর:
গ) 60x/y
ব্যাখ্যা

y কি.মি. যায় 60 মিনিটে
1 কি.মি. যায় 60/y মিনিটে
∴ x কি.মি যায় 60x/y মিনিটে

৫৮.
একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট? সংখ্যাটি কত?
  1. ক) ৫৬৫
  2. খ) ৫৯৫
  3. গ) ৬১৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৫৯৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৯৫
ব্যাখ্যা
সংখ্যাটি = (৪৭০ + ৭২০)/২ = ১১৯০/২ = ৫৯৫
৫৯.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৪৮
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০
ব্যাখ্যা

পুত্রের বয়স x বছর
পিতার বয়স 4x বছর
শর্তমতে,
x + 5 + 4x + 5 = 60
⇒ 5x + 10 = 60
⇒ 5x = 50
∴ x = 10
∴ পিতার বর্তমান বয়স = 4 X 10 বছর = 40 বছর।

৬০.
১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ১৬ বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ২৬
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬
ব্যাখ্যা

১১ জন ছাত্রের মোট বয়স = (১১ X ১৬) = ১৭৬ বছর।
১০ জন ছাত্রের মোট বয়স = (১০ X ১৫) = ১৫০ বছর।
∴ নতুন ছাত্রের বয়স = ১৭৬ - ১৫০ = ২৬ বছর।

৬১.
কোন পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী গণিত এবং ৫০% পরীক্ষার্থী বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৪০% পরীক্ষার্থী পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করল?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ৩০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা

উভয় বিষয়ে ফেল x হলে,
১০০% = ৭০% + ৫০% - ৪০% + x
=> x = ১৪০% - ১২০%
∴ x = ২০%

৬২.
৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন পুরুষ ও ৫ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা

৪ জন পুরুষ = ৬ জন স্ত্রীলোক
২ জন পুরুষ = (৬ X ২)/৪ = ৩ জন স্ত্রীলোক।
৬ জন স্ত্রীলোক কাজটি করে ১৬ দিনে
(৩+৫) বা ৮ জন স্ত্রীলোক কাজটি করে (১৬ X ৬)/৮ দিনে।
= ১২ দিনে।

৬৩.
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ৪০%
  4. ঘ) ৪৪%
সঠিক উত্তর:
ঘ) ৪৪%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪%
ব্যাখ্যা

শর্টকাট টেকনিকঃ A + B + AB/100
এখানে ২০+২০+ (২০×২০)/১০০ = ৪০+৪ = ৪৪%

৬৪.
জ্বালানি তেলে মূল্য ২৫% বৃ্দ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য ও একই হারে বৃদ্ধি পেল। পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত?
  1. ক) ৪ : ৫
  2. খ) ৫ : ৬
  3. গ) ১২ : ১৩
  4. ঘ) ১৫ : ১৬
সঠিক উত্তর:
ক) ৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ : ৫
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে বাসের নতুন ভাড়া ১২৫ টাকা।
∴ পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত = ১০০ : ১২৫
= ৪ : ৫

৬৫.
একটি সংখ্যাকে ১০২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাকে ১৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

সংখ্যাটি = (১০২ X ১) + ২৩ = ১২৫
এখন, ১২৫ কে ১৭ দিয়ে ভাগ করলে ভাগফল ৭ এবং ভাগশেষ ৬ হবে।

৬৬.
একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রি করা হল। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হত। টেবিলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০০
  2. খ) ৩৬০
  3. গ) ৪২০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

মনে করি,
টেবিলটির ক্রয়মূল্য ১০০ টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা বা, ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য - ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য
= (১০৫ - ৯০) টাকা বা, ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৬০)/ ১৫ = ৪০০ টাকা
সুতরা, টেবিলটির ক্রয়মূল্য ৪০০ টাকা।

৬৭.
১০ টি সংখ্যার যোগফল ৬০০। এদের প্রথম ৪টির গড় ৫৫ এবং শেষের ৫টির গড় ৬৫। ৫ম সংখ্যাটি কত?
  1. ক) ৬৫
  2. খ) ৬০
  3. গ) ৫৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫
ব্যাখ্যা

প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪×৫৫ = ২২০
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫×৬৫ = ৩২৫
∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২২০+৩২৫) = ৫৪৫
∴ পঞ্চম সংখ্যাটি = ৬০০ - ৫৪৫ = ৫৫

৬৮.
যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে?
  1. ক) ১
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা

x = 7+5 = 12
∴ 3x = 36
36 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে = 1

৬৯.
২০ জন শ্রমিক কোন কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১০ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা

অবশিষ্ট সময় ৪ দিন
অবশিষ্ট শ্রমিক ১০ জন
২০ জনে ১২ দিনে করে ১ অংশ
∴ ২০ জনে ৮ দিনে করে ২/৩ অংশ
অবশিষ্ট = ১ - (২/৩) অংশ।
= ১/৩ অংশ।
২০ জনে ৮ দিনে করে ২/৩ অংশ
২০ জনে ৪ দিনে করে (২X৪)/(৩X8) অংশ
১০ জনে ৪ দিনে করে (২X৪X১০)/(৩X8X২০) অংশ
= ১/৬ অংশ।
১/৬ অংশ করে ৪ দিনে
∴ ১/৩ অংশ করে (৪ X ৬)/৩ দিনে
= ৮ দিনে।

৭০.
যদি xy < 0, xz > 0 and z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. ক) y > 0
  2. খ) y < 0
  3. গ) yz > 0
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) y > 0
উত্তর
সঠিক উত্তর:
ক) y > 0
ব্যাখ্যা

এখানে ধরি, z = -2 < 0 (It should be any negative number )
তাহলে x = -2, যেহেতু xz > 0 (It also should be any negative number)
তাহলে ধরি, y = 1, যেহেতু xy < 0 ( As x is negative, so y must be positive number)
সুতরাং y > 0