৪৬তম বিসিএস প্রস্তুতি:
বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১৪
পরীক্ষার টপিক:
১) ১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
২) ১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
৩) ১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: - 'নষ্ট হওয়ার স্বভাব যার'এক কথায় বলে - নশ্বর। - 'যা চিরস্থায়ী নয়' এক কথায় বলে - নশ্বর। - 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় বলে - অবিনশ্বর। - 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় বলে - ক্ষণস্থায়ী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২.
কোনটি ঢাকা থেকে প্রকাশিত এবং ঢাকায় মঞ্চস্থ প্রথম নাটক?
ক
সাজাহান
খ
নীলদর্পণ
গ
কৃষ্ণকুমারী
ঘ
শেষ নবাব
ব্যাখ্যা
• দীনবন্ধু মিত্র: - পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে ১৮৩০ সালে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ। - ১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, যার জন্য সরকার তাঁকে ‘রায়বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। - নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
• 'নীলদর্পণ' নাটক: - দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ। - এটি বাংলা সাহিত্যে একটি বিখ্যাত নাটক। - ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। - এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়। - তাই এটিকে বাংলাদেশের নাটক বলা হয়। - A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন। - অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩.
বাংলা সাহিত্যে গিরিশচন্দ্র সেনের সর্বশ্রেষ্ঠ কীর্তি-
ক
কুরআনের বঙ্গানুবাদ
খ
ঐতিহাসিক উপন্যাস রচনা
গ
আত্মজীবনী রচনা
ঘ
প্রবন্ধগ্রন্থ রচনা
ব্যাখ্যা
• গিরিশচন্দ্র সেন: - নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম। - তিনি ছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক। - তিনি 'সুলভ সমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক এবং 'মাসিক মহিলা' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। - কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। - কুরআনের বঙ্গানুবাদ বাংলা সাহিত্যে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি। - বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করেন তিনি। - সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।
• তাঁর রচিত গ্রন্থ: ⇒ তাপসমালা: - গিরিশচন্দ্রের বিখ্যাত গ্রন্থ তাপসমালা। - এটি ৯৬ জন ওলি-আউলিয়ার জীবনচরিত, যা শেখ ফরীদুদ্দীন আত্তারের ফারসি ভাষায় রচিত তায্কেরাতুল আত্তলিয়ার ভাবাদর্শে রচিত।
⇒ তত্ত্বরত্নমালা: - গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হলো তত্ত্বরত্নমালা। - এটি শেখ ফরীদুদ্দীন আত্তারের মানতেকুত্তায়েব ও মওলানা জালালউদ্দীন রূমীর মসনবী শরীফ নামক প্রখ্যাত ফারসি গ্রন্থদ্বয় থেকে সংকলিত। - এতে নীতিকথা ও শিক্ষণীয় বিষয় ছোট ছোট গল্পের আকারে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও তিনি হাদিস-পূর্ব বিভাগ শিরোনামে মিশ্কাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদ প্রকাশ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪.
‘স্বর্গ ও নরক’ কবিতাটি কার রচনা?
ক
গোলাম মোস্তফা
খ
শেখ ফজলল করিম
গ
আহমদ শরীফ
ঘ
মাহমুদুল হক
ব্যাখ্যা
- বাঙালি মুসলমানের ভাষা নিয়ে সঙ্কটের সময় 'বাসনা' পত্রিকা বাংলা ভাষার স্বপক্ষে দাঁড়িয়েছিল শেখ ফজলল করিম। - হিন্দু-মুসলমান মিলনাকাঙ্ক্ষা ছিল এ পত্রিকার প্রধান লক্ষ্য। - হিন্দু-মুসলমান সঙ্কটের সময় শেখ ফজলল করিম রচনা করেন ‘স্বর্গ ও নরক’ নামক কবিতটি।
কবিতার কিছু অংশ হলো-
স্বর্গ ও নরক শেখ ফজলল করিম কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর! রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
-------------------------------- • শেখ ফজলল করিম: - তিনি ১৮৮২ সালে রংপুর জেলার কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন কবি, সাহিত্যিক, সম্পাদক। - তিনি হযরত মুহম্মদ (স) এর চারিত্র্য-মাহাত্ম্য ও ধর্মজীবন অবলম্বনে রচনা করেন 'পরিত্রাণ' নামক কাব্য। - সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নদীয়া সাহিত্য সভা তাঁকে সাহিত্যবিশারদ (১৯১৬) এবং কাব্যরত্নাকর (১৯১৭) উপাধি দিয়ে সম্মানিত করে। - তাঁর মৃত্যু ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬।
• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য: - ভগ্নবীণা, - ভক্তি পুষ্পাঞ্জলি, - গাঁথা, - প্রেমের স্মৃতি, - পথ ও পাথেয়, - উচ্ছ্বাস।
• তাঁর রচিত উপন্যাস: - লায়লী মজনু, - হারুন-অর-রশিদ।
উৎস: বাংলাপিডিয়া; 'স্বর্গ ও নরক' কবিতা, শেখ ফজলল করিম।
⇒ ‘পদ্মাবতী’ কাব্য: • পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য। • কাব্যটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ/ পদুমাবত’ কাব্যের অনুবাদ। • আলাওল ১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন। • কাব্যটিতে দুইটি পর্ব রয়েছে। প্রথম পর্বে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ আছে।
⇒ আলাওল: - মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। - 'পদ্মাবতী' কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। - 'পদ্মাবতী' কবি মালিক মুহাম্মদ জয়সীর 'পদুমাবত' কাব্যের অনুবাদ।
আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ: - পদ্মাবতী, - তোহফা, - সপ্তপয়কার, - সিকান্দারনামা ইত্যাদি।
উল্লেখ্য, - আধুনিক যুগের লেখক মাইকেল মধুসূদন দত্ত ১৮৬০ সালে পদ্মাবতী নাটক রচনা করেন। - এটি একটি পৌরাণিক নাটক গ্রিক পুরাণের ‘অ্যাপেল অব ডিসকর্ড’ গল্প অবলম্বনে রচিত।
উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া
৬.
‘অনাচার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
ক
তৎসম উপসর্গ
খ
ফারসি উপসর্গ
গ
খাঁটি বাংলা উপসর্গ
ঘ
আরবি উপসর্গ
ব্যাখ্যা
• ব্যতীত অর্থে খাঁটি বাংলা উপসর্গ ‘অনা’ যোগে গঠিত শব্দ - অনাচার।
========== • উপসর্গ: বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাঁটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৭.
‘সদিচ্ছা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক
সদ + ইচ্ছা
খ
সত + ইচ্ছা
গ
সৎ + দিচ্ছা
ঘ
সৎ + ইচ্ছা
ব্যাখ্যা
• নিয়ম: ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি ক, চ, ট, তু, পৃ-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলাে যথাক্রমে গ, জু, ডু, ড়, দৃ, বৃ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
• নিত্য পুরুষবাচক শব্দ নয় জমিদার। - এর স্ত্রীবাচক শব্দ হলো - জমিদারগিন্নী বা জমিদারনী।
• বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে যাদের কোনটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায়। যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে।
• নিত্য পুরুষবাচক শব্দ: কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায় সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। কিছু নিত্য পুরুষবাচক শব্দ: - কবিরাজ, - যোদ্ধা, - সেনাপতি, - দলপতি, - ঢাকী, - কৃতদার, - রাষ্ট্রপতি, - বিচারপতি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯.
He's embarrassed about it because he forbade me ________ tell anyone.
ক
of
খ
from
গ
to
ঘ
by
ব্যাখ্যা
• Complete Sentence: He's embarrassed about it because he forbade me to tell anyone.
• Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে।
→ Forbid + to infinitive - You can’t forbid me to go. - Her mother forbids her to go. - I forbid you to go.
→ Forbid + from + verb-ing - He is forbidden from leaving the country.
Source: Oxford Dictionary and Merriam-Webster Dictionary.
১০.
What is the meaning of "blue chips" in the following context? "The company's CEO believes that investing in blue chips is the safest option in today's market."
ক
Technological innovations.
খ
Cryptocurrencies.
গ
Securities issued by the government.
ঘ
Shares of large, reputable companies with a history of stable earnings and dividends.
ব্যাখ্যা
• "The company's CEO believes that investing in blue chips is the safest option in today's market." → The meaning of "blue chips" in the context is - Shares of large, reputable companies with a history of stable earnings and dividends.
• Blue chips (Adjective):
English Meaning: 1. Denoting companies or their shares is considered to be a reliable investment, though less secure than gilt-edged stock. 2. Of the highest quality. Bangla Meaning: নির্ভরযোগ্য ও মূল্যবান (ব্যক্তি) (শিল্প শেয়ার)।
Example Sentence: 1. Blue chips are often considered stable investments due to their established track record and strong financial performance. 2. Investors tend to favor blue chips during times of market uncertainty as they typically offer reliability and consistent dividends.
Source: 1. merriam-webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
She had better ________ hard if she wants to pass the exam next week.
ক
studied
খ
studying
গ
being studied
ঘ
study
ব্যাখ্যা
Complete Sentence: She had better study hard if she wants to pass the exam next week.
• had better (modal verb) → Had better এর পরে verb এর base form বসে। → Had better is a strong expression.
"We use "had better" to refer to the present or the future, to talk about actions we think people should do or which are desirable in a specific situation." - Cambridge Dictionary
Example Sentence: 1. You had better finish your homework before dinner if you want to go out with your friends later. 2. He had better apologize to his friend for being rude earlier.
১২.
Complete the sentence: He is truly ________, always delivering exceptional results.
ক
worth his salt
খ
worth his jewels
গ
worth his diamonds
ঘ
worth his gold
ব্যাখ্যা
Complete Sentence: He is truly worth his salt, always delivering exceptional results.
• Worth one's salt (Phrase): Meaning: Good at one's job, good or competent at the job or profession specified. বাংলা অর্থ: দক্ষ; কোন কাজে দক্ষ বা পারদর্শী।
Example: - Let's see if you are worth your salt as a politician. - Any childminder worth their salt should provide an excellent environment for children of any age.
Source: Oxford and Cambridge Dictionary.
১৩.
Which of the following sentences is correct?
ক
One of my friends are a politician.
খ
One of my friend is a politician.
গ
One of my friends are politicians.
ঘ
One of my friends is a politician.
ব্যাখ্যা
Correct Sentence: One of my friends is a politician. (অপশন 'ঘ')
→ One of এর পরে noun = plural হয় ও verb = singular হয়।
Example: - One of my brothers is a doctor. - One of my cousins is a lawyer. - One of the most beautiful girls has come. - One of the problems is extremely easy to solve.
১৪.
Noisy and noticeable activity, intended to attract attention -
ক
Razzmataz
খ
Razmatazz
গ
Rezmetaz
ঘ
Razzmatazz
ব্যাখ্যা
• Noisy and noticeable activity, intended to attract attention - Razzmatazz. • The correct spelling is - Razzmatazz. (অপশন 'ঘ')
• Razzmatazz (noun) English Meaning: noisy and noticeable activity, intended to attract attention. Bangla Meaning: শোরগোলপূর্ণ, হৈচৈপূর্ণ। → Razmataz is also a variant spelling of razzmatazz.
Example Sentence: 1. The magician's performance was full of razzmatazz, with flashy tricks and dazzling lights captivating the audience. 2. The new nightclub was known for its energetic atmosphere and razzmatazz, drawing crowds with its vibrant music and lively entertainment.
Source: Cambridge Dictionary.
১৫.
Which of the following sentences is a correct proverb?
ক
To errs are human; forgive is to divine.
খ
To errs is human; forgive is divine.
গ
To err is human; forgive is divine.
ঘ
To err are human; forgive are divine.
ব্যাখ্যা
• "To err is human; forgive is divine." is the correct proverb. → এর বাংলা অর্থ - মানুষ মাত্রেই ভুল; ক্ষমা করা স্বর্গীয়।
কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ: → আজ খেতে কাল নেই। - live from hand to mouth. → আত্ম রেখে ধর্ম। - Charity begins at home. → আদার ব্যাপারীর জাহাজের খবর কেন? - the cobbler must stick to his last. → ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। - an injury for an injury; tit for tat. → উঠন্ত মূলা পত্তনেই চেনা যায়। - morning shows the day.
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
What does the idiom "All in all" mean?
ক
Completely
খ
Together
গ
Overall
ঘ
All of the above
ব্যাখ্যা
• The idiom "All in all" means - Completely, Together, Overall.
• All in all (phrase) English Meaning: with everyone or everything taken into account at the same time. Bangla Meaning: সর্বেসর্বা।
Example: 1. All in all, it was a successful business trip despite the initial setbacks. 2. The party was a bit chaotic, but all in all, everyone had a good time.
Source: 1. merriam-webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
The suitcase was ___________ to fit in the overhead compartment of the airplane.
ক
enough small
খ
small enough
গ
as small enough
ঘ
enough small as
ব্যাখ্যা
• Complete Sentence: The suitcase was small enough to fit in the overhead compartment of the airplane. → 'Enough' এর আগে সাধারণত adjective বসে৷
অন্যদিকে,
• Enough is a determiner, a pronoun, or an adverb. We use enough to mean "as much as we need or want". - Cambridge Dictionary.
• Enough as a determiner → Do you have enough money to pay for your train fare and taxis?
• Enough as a pronoun → I need to go and get some more chairs. There aren’t enough here.
• Enough as an adverb → Yes, I think I’ve studied enough. That’s all I can do.
Source: Cambridge Dictionary.
১৮.
What is the primary characteristic of a pamphlet?
ক
It typically contains fictional stories.
খ
It is a concise publication addressing a particular issue or topic.
গ
It is usually published in hardcover format.
ঘ
It often includes complex scientific theories.
ব্যাখ্যা
• The primary characteristic of a pamphlet is - it is a concise publication addressing a particular issue or topic.
• Pamphlet (noun) English Meaning: an unbound printed publication with no cover or with a paper cover. Bangla Meaning: বিশেষত সমসাময়িক সমস্যা নিয়ে লেখা বাঁধাইহীন পুস্তিকা; প্যামফলেট।
Example Sentence: 1. She picked up a pamphlet at the doctor's office that provided information about healthy eating habits. 2. The political party distributed pamphlets outlining their manifesto to the public.
Source: 1. merriam-webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
"After winning the championship, the team was celebrating __________ a kite." Choose the best answer according to context.
ক
as high to
খ
as high for
গ
as high as
ঘ
so high as
ব্যাখ্যা
Complete Sentence: After winning the championship, the team was celebrating as high as a kite.
• as high as a kite (phrase) English Meaning: If you say that someone is as high as a kite, you mean that they are very excited or that they are greatly affected by alcohol or drugs. Bangla Meaning: অতিমাত্রায় উত্তেজিত।
Example Sentence: 1. After smoking marijuana, he felt as high as a kite and couldn't stop giggling. 2. When she won the lottery, her spirits were as high as a kite, and she danced around the room with joy.
Source: Collins Dictionary.
২০.
Which of the following best describes the Latin term 'Salarium'?
ক
Food
খ
Shelter
গ
Medicine
ঘ
Payment
ব্যাখ্যা
• The Latin term 'Salarium' means - Payment. • In Latin, 'salarium' refers to salary or payment.
"Salarium is a term used in the imperial period to denote regular payments to officials." - Oxford Classical Dictionary.
→ Salarium phrase টি মূলত লবণ কেনার জন্য রোমান সৈন্যদের দেওয়া অর্থের কথা উল্লেখ করে যা সে সময় একটি গুরুত্বপূর্ণ পণ্য ছিল। → সময়ের সাথে সাথে, Salarium phrase টি 'salary' শব্দের অনুরূপ ব্যবহৃত হচ্ছে।
২১.
Which of the following sentences is correct?
ক
Why have you decided to quit your job?
খ
Why you have decide to quit your job?
গ
Why did you have decided to quit your job?
ঘ
Why you had being decided to quit your job?
ব্যাখ্যা
Correct Sentence: Why have you decided to quit your job? (অপশন 'ক')
More Example: 1. Why have you chosen to move to a different city? 2. Why have you stopped attending our weekly meetings? 3. Why have you started avoiding me lately?
২২.
নিচের কোনটি সরীসৃপ শ্রেণির প্রাণী?
ক
বাদুড়
খ
শুশুক
গ
গিরগিটি
ঘ
তিমি
ব্যাখ্যা
• স্তন্যপায়ী প্রাণী: - স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম দ্বারা আবৃত থাকে। - স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। - শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। যেমন- তিমি, বাদুড়, শুশুক, গরু, হাতি, মানুষ, কুকুর, বানর, ঘোড়া, ইঁদুর, জিরাফ ইত্যাদি।
• সরীসৃপ শ্রেণির প্রাণী: - এরা বুকে ভর দিয়ে চলে, ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। যেমন- সাপ, কুমির, ঘড়িয়াল, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি, ডাইনোসর প্রভৃতি সরীসৃপ শ্রেণির প্রাণী।
উৎস: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৩.
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু কোনটি?
ক
টাংস্টেন
খ
হীরা
গ
তামা
ঘ
লোহা
ব্যাখ্যা
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হীরক। (হীরক ধাতু নয়। এটি কার্বনের একটি রূপভেদ) - প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু - টাংস্টেন। - সবচেয়ে ভারি ধাতু - রন্টজেনিয়াম (Roentgenium)। আনবিক ভর - ২৭২.০। - প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারি ধাতু - ইউরেনিয়াম (Uranium)। আনবিক ভর - ২৩৮.০৩। - সবচেয়ে ভারী মূল্যবান ধাতু প্লাটিনাম (Platinum)। এর আনবিক ভর - ১৯৫.০৭৮ - সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম (Lithium)। এর আনবিক ভর - ৬.৯৪
জীবন্ত জীবাশ্ম: - কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনোরকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক অনেক প্রাণীর জীবনের বিলুপ্তি ঘটেছে। এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। - লিমুলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী এর উদাহরণ। - ইকুইজিটাম, নিটাম ও পিঙ্কো বাইলোবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ। - প্রায় ৪০০ মিলিয়ন বছর আগের লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য আর্থ্রোপোডাগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।
অন্যদিকে, - চিত্রা হরিণ কোনো জীবন্ত জীবাশ্ম নয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
২৫.
অপটিক্যাল ফাইবারের আবরণকে কী বলে?
ক
কোর
খ
ক্ল্যাডিং
গ
জ্যাকেট
ঘ
বাফার
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবল: - অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি। - অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী। - অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়। - ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়। - অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। - ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা-
১. কোর - ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।
২. ক্ল্যাডিং - কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলে।
৩. জ্যাকেট - অপটিক্যাল ফাইবারের আবরণকে জ্যাকেট বলে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২৬.
প্রথম স্পেস টেলিস্কোপ কোনটি?
ক
হাবল টেলিস্কোপ
খ
স্পিটজার টেলিস্কোপ
গ
জেমস ওয়েব টেলিস্কোপ
ঘ
গ্যালিলিও টেলিস্কোপ
ব্যাখ্যা
হাবল স্পেস টেলিস্কোপ: - মহাকাশে ভাসমান প্রথম টেলিস্কোপ হলো হাবল টেলিস্কোপ। - আমেরিকান জ্যোতির্বিদ এডউইন পি. হাবল এর নামানুসারে NASA বিশ্বের প্রথম স্পেস-ভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপের নামকরণ করেছে। - ২৪ এপ্রিল ১৯৯০ হাবলের টেলিস্কোপ স্পেস শাটল ডিসকভারি (STS-31) থেকে প্রথম উৎক্ষেপণ করা হয়। - ২৫ এপ্রিল ১৯৯০ থেকে এটি তার কার্যক্রম শুরু করে। - হাবল টেলিস্কোপ মিশন শুরু হওয়ার পর থেকে ১.৫ মিলিয়নেরও বেশি পর্যবেক্ষণ সম্পন্ন করেছে।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ: - জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (ইংরেজি: James Webb Space Telescope বা JWST) মার্কিন মহাকাশ সংস্থা নাসা, কানাডীয় মহাকাশ সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। - উৎক্ষেপণের তারিখ: ২৫শে ডিসেম্বর, ২০২১। - ১০ বিলিয়ন ডলারের জেমস ওয়েব নামধারী স্পেস টেলিস্কোপটি ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে উৎক্ষেপণ করা হয়েছে।
স্পিটজার স্পেস টেলিস্কোপ: - স্পিটজার স্পেস টেলিস্কোপ, ২০০৩ সালে চালু হয়েছিল, যা ছিল নাসার ইনফ্রারেড গ্রেট অবজারভেটরি। - ১৬ বছরের অপারেশনে অন্যান্য অনেক অর্জনের মধ্যে, স্পিটজার শনির একটি বিশাল বলয় আবিষ্কার করেছে, ৪০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রের চারপাশে সাতটি পৃথিবীর আকারের গ্রহের একটি সিস্টেম প্রকাশ করেছে এবং সবচেয়ে দূরবর্তী পরিচিত ছায়াপথগুলি পর্যবেক্ষণ করেছে৷ - ২০০৯ সালে, স্পিটজারের তরল কুল্যান্ট ফুরিয়ে যায় এবং তার "ওয়ার্ম মিশন" শুরু করে। - ৩০ জানুয়ারী, ২০২০ মহাকাশযানটি পরিত্যাক্ত করে, স্পিটজার মিশনকে বন্ধ করে দেয়।
গ্যালিলিও টেলিস্কোপ: - ১৬১০ সালে বিজ্ঞানী গ্যালিলিও প্রথম জ্যোতির্বিদ্যা বিষয়ক টেলিস্কোপ আবিষ্কার করেন। - এটি কোন স্পেস টেলিস্কোপ নয়। - এর সাহায্যে বৃহস্পতির চারটি উপগ্রহ এবং চাঁদের পিঠে পাহাড় আবিষ্কার করেন।
উৎস: NASA ওয়েবসাইট [Link]
২৭.
নিচের কোন ঘটনাটি পৃষ্ঠটানের উদাহরণ?
ক
নদীর তীরে ভেজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে বালু নিজ স্থানে চলে আসা।
খ
সুঁচ পানিতে ভাসা।
গ
বৃষ্টির পানি গোলাকার আকার ধারন করা।
ঘ
সবগুলোই
ব্যাখ্যা
• তলটান বা পৃষ্ঠটান: - তরলের একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ আকর্ষণ থাকে তাকে এ তরলের পৃষ্ঠটান বলে। - পৃষ্ঠটান এর কারণে যেসব ঘর্টনা ঘটে তা হলো: ১. নদীর তীরে ভেজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে বালু নিজ স্থানে চলে আসা। ২. বৃষ্টির পানি গোলাকার বা কাঁচের উপর ছড়ানো একটু পারদ গোলাকার আকার ধারন করা। ৩. সুঁচ পানিতে ভাসা। ৪. পানির উপর তেল ছড়িয়ে পড়া।
• পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতির হয় পৃষ্ঠটানের কারনে। - পানির ফোঁটাগুলি পৃষ্ঠ স্তরের সমন্বিত শক্তি দ্বারা একটি গোলাকার আকৃতি হয়। - মাধ্যাকর্ষণ সহ অন্যান্য শক্তির অনুপস্থিতিতে, কার্যত সমস্ত তরলের ফোঁটাগুলি প্রায় গোলাকার হবে।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৮.
মুক্তার প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
ক
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
খ
ম্যাগনেসিয়াম কার্বনেট
গ
ক্যালসিয়াম কার্বনেট
ঘ
সোডিয়াম কার্বনেট
ব্যাখ্যা
- ঝিনুকের খোলসের ভিতরে কোনো শক্ত বস্তু প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং - ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের শরীর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয়। - যা পরে মুক্তায় রূপ নেয়। - তাই বলা যায় মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। - ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaC03। - এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত। - পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খােলস,শামুক,ডিমের খােসা ইত্যাদির প্রধান উপাদান।
- ভূপৃষ্ঠের প্রতি একক জায়গায় বায়ুর গ্যাসের অনুগুলোর সংঘর্ষের ফলে প্রদত্ত বলই হলো বায়ুর চাপ। - সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার বা ৭৬০ মিলিমিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান। - আদর্শ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার (১০১,৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মি.মি., ২৯.৯২ পারদ ইঞ্চি, বা ১৪.৬৯৬ পাউন্ড/ইঞ্চি২। - এটিএম (atm) এককটি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য অর্থাৎ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ প্রায় ১ এটিএম।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৩০.
দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ 12N এবং 5N, তাদের লব্ধি পরিমাণ কত?
ক
14 N
খ
13 N
গ
12 N
ঘ
11 N
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ 12N এবং 5N, তাদের লব্ধি পরিমাণ কত?
সমাধান: দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ 12N এবং 5N ∴ তাদের লব্ধি পরিমাণ = √(122 + 52) = √(144 + 25) = √169 = 13 N
৩১.
পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৭০ হলে শেষ ৫টির যোগফল কত?
ক
৯৫
খ
৯৮
গ
১০৫
ঘ
১১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৭০ হলে শেষ ৫টির যোগফল কত?
সমাধান: ধরি, প্রথম সংখ্যাটি ক
∴প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪) = ৭০ বা, ৫ক + ১০ = ৭০ বা, ৫ক = ৭০ - ১০ বা, ৫ক = ৬০ ক = ১২
শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক + ৫ + ক + ৬ + ক + ৭ + ক + ৮ + ক + ৯) = ৫ক + ৩৫ = ৫ х ১২ + ৩৫ = ৬০ + ৩৫ = ৯৫
৩২.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল ১১২ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১৪ গজ। এর ভূমির দৈর্ঘ্য কত?
ক
১৮ গজ
খ
১২ গজ
গ
১৪ গজ
ঘ
১৬ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল ১১২ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১৪ গজ। এর ভূমির দৈর্ঘ্য কত?
সমাধান: ত্রিভুজের ক্ষেত্রফল সমান = (১/২) × ভূমি × উচ্চতা ১১২ = (১/২) × ভূমি × ১৪ বা, ১১২ = ভূমি × ৭ ভূমি = ১৬ গজ
একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
ক
৬০ জন
খ
৭০ জন
গ
১২০ জন
ঘ
১৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
সমাধান: পাস করতে পারে নি (১০০ - ৪০)% = ৬০%
৬০% পরীক্ষার্থী(যারা পাশ করে নি + যারা অংশগ্রহণ করে নি) = ৩০ + ১২ জন = ৪২ জন
এখন, ৬০% পরীক্ষার্থী = ৪২ জন ১% পরীক্ষার্থী = ৪২/৬০ জন ১০০%পরীক্ষার্থী =(৪২ × ১০০)/৬০ = ৭০ জন
৩৫.
৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৩০০ টাকা হলে, সুদের হার কত?
ক
৫%
খ
৬%
গ
৭%
ঘ
৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৩০০ টাকা হলে, সুদের হার কত?
সমাধান: ৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪) বা ২০০০ টাকার ১ বছরের সুদ। ৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫) বা ৩০০০ টাকার ১ বছরের সুদ।
এখন, ৫০০০ টাকার ১ বছরের সুদ = ৩০০ টাকা ১ টাকার ১ বছরের সুদ = ৩০০/৫০০০ টাকা। ১০০ টাকার ১ বছরের সুদ = (৩০০ × ১০০)/৫০০০ টাকা। = ৬ টাকা।
৩৬.
৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
ক
২০০ টাকা
খ
৩০০ টাকা
গ
৪০০ টাকা
ঘ
৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
সমাধান: ২০% লাভে, ১২০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা ১ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা ∴ ৪৮০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (৪৮০০ × ১০০)/১২০ = ৪০০০টাকা
২০% ক্ষতিতে, ৮০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা ১ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা ∴ ৪৮০০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য (৪৮০০ × ১০০)/৮০ = ৬০০০ টাকা
একটি বাড়ি ২৪ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
ক
১৩ ফুট
খ
২৫ ফুট
গ
৪১ ফুট
ঘ
৪৩ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ২৪ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
সমাধান: বাড়ির দেয়াল মইয়ের সাথে সমকোণ তৈরী করেছে সমকোণী ত্রিভূজের ক্ষেত্রে অতিভূজ২ = লম্ব২+ ভূমি২ অতিভূজ২ = ২৪২ + ৭২ অতিভূজ২ = ৫৭৬ + ৪৯ ∴ অতিভূজ = √৬২৫ = ২৫ ফুট
∴ মইয়ের উচ্চতা = ২৫ ফুট
৩৯.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
ক
১২৫°
খ
১৩৫°
গ
১৩০°
ঘ
১৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
সমাধান: চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০° চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩ অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮
∴ বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৮)° = ১৩৫°
৪০.
বাংলাদেশের পূর্বে অবস্থিত?
ক
পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
খ
পশ্চিমবঙ্গ
গ
আসাম, ত্রিপুরা, ও মিজোরাম এবং মায়ানমার
ঘ
বঙ্গোপসাগর
ব্যাখ্যা
- বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম; - পূর্বে আসাম, ত্রিপুরা, ও মিজোরাম এবং মায়ানমার; - দক্ষিণে বঙ্গোপসাগর এবং - পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
উৎস: নবম দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই।
৪১.
একক দীর্ঘতম রেল সেতু কোনটি?
ক
যমুনা সেতু
খ
হার্ডিঞ্জ সেতু
গ
ব্রহ্মপুত্র সেতু
ঘ
তিস্তা সেতু
ব্যাখ্যা
₻ একক দীর্ঘতম রেল সেতু - হার্ডিঞ্জ সেতু। অন্যদিকে, - বঙ্গবন্ধু যমুনা বহুমুখী (সড়ক এবং রেল) সেতু বাংলাদেশে দীর্ঘতম ও দক্ষিণ এশিয়ার ৫ম এবং বিশ্বের ৯২তম দীর্ঘ সেতু। - এটি ১৯৯৮ সালে নির্মাণকালীন সময়ে পৃথিবীর ১১তম বৃহত্তম সেতু এবং দক্ষিন এশিয়ার বৃহত্তম সেতু ছিল।
উৎস: বাংলাপিডিয়া।
৪২.
কেল্লা আওরঙ্গবাদ স্থাপন করেন কে?
ক
ইসলাম খান
খ
টিপু সুলতান
গ
শাহ সুজা
ঘ
শায়েস্তা খান
ব্যাখ্যা
₻ আওরঙ্গবাদ বা লালবাগ কেল্লা - লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত। - সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন। মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন। - লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার অবস্থিত। - ১৯১০ সালে লালবাগ কেল্লা প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত হয়। - এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ। লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
তথ্যসূত্র: প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
৪৩.
কত সালে ঢাকা শহরকে সিটি কর্পোরেশন রূপান্তর করা হয়?
ক
১৯৯০ সালে
খ
১৯৯৪ সালে
গ
১৯৯৭ সালে
ঘ
১৯৯৯ সালে
ব্যাখ্যা
- ১৮৬৪ খ্রিস্টাব্দে ঢাকা মিউনিসিপ্যালিটি (পৌরসভা) গঠিত হয় এবং ১৯৬০ সালে এটিকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়। - ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয় এবং ১৯৮৩ সালে একে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। - ১৯৯০ সালে ঢাকা শহরকে সিটি কর্পোরেশন রূপান্তর করা হয়।
উৎস: বাংলাপিডিয়া।
৪৪.
স্বাধীন বাংলাদেশকে কখন সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দান করে?
ক
১১ জানুয়ারি ১৯৭২
খ
২৪ জানুয়ারি ১৯৭২
গ
৪ ফেব্রুয়ারি ১৯৭২
ঘ
৪ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশকে বিভিন্ন দেশের স্বীকৃতি: - ভুটান (প্রথম দেশ) : ৬ ডিসেম্বর ১৯৭১ - ভারত (দ্বিতীয় দেশ) : ৬ ডিসেম্বর ১৯৭১ - পূর্ব জার্মানি : ১১ জানুয়ারি ১৯৭২ - সোভিয়েত ইউনিয়ন : ২৪ জানুয়ারি ১৯৭২ - সেনেগাল : ১ ফেব্রুয়ারি ১৯৭২ - যুক্তরাজ্য : ৪ ফেব্রুয়ারি ১৯৭২ - যুক্তরাষ্ট্র : ৪ এপ্রিল ১৯৭২ - চীন : ৩১ আগস্ট ১৯৭৫।
সূত্র: দৈনিক প্রথম আলো, বাংলাপিডিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪৫.
বাংলাদেশে ২০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
ক
২০১০ সালে
খ
২০০৮ সালে
গ
২০১৮ সালে
ঘ
২০২০ সালে
ব্যাখ্যা
৪ মার্চ, ১৯৭২ স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়। - ১৯৭২ সালে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট প্রচলন হয়। - ১৯৭৫ সালে : ৫০ টাকার নোট - ১৯৭৭ সালে : ৫০০ টাকার নোট - ১৯৮০ সালে : ২০ টাকার নোট - ১৯৮৯ সালে : ২ টাকার নোট - ২০০৮ সালে : ১০০০ টাকার নোট - ২০২০ সালে : ২০০ টাকার নোট।
সূত্র: প্রথম আলো।
৪৬.
Rotary International এর সদরদপ্তর কোথায়?
ক
ইভানস্টন
খ
মিনেসোটা
গ
ক্যানসাস
ঘ
ভার্মন্ট
ব্যাখ্যা
₻ রোটারি ইন্টারন্যাশনাল- - রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন। - এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। - প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি। - প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র - সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র। - প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি) - রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।
₻ প্রজনন কেন্দ্র - বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় - ৫ মে, ১৯৯৫। - বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র অবস্থিত – সাভার, ঢাকা। - বাংলাদেশে কুমির প্রজনন কেন্দ্র - সুন্দরবনের করমজলে। - বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র - চকোরিয়া, কক্সবাজার। - বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র - ফকিরহাট, বাগেরহাট। - বাংলাদেশের ছাগল প্রজনন কেন্দ্র - টিলাগড়, সিলেট। - বাংলাদেশের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র - ডুলাহাজরা, কক্সবাজার।
উৎস: বাংলাপিডিয়া।
৪৯.
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
ক
বানাই
খ
মাহাতো
গ
হুনজা
ঘ
মুরং
ব্যাখ্যা
হুনজা পাকিস্তানের একটি উপজাতি - বাংলাদেশে মোট ৫০ টি উপজাতি রয়ছে। - ২৩ শে র্মাচ ২০১৯ বাংলাদেশ সরকার ৫০ টি উপজাতির নাম উল্লখে করে গেজেট প্রকাশ করে। - উপজাতিসমূহ হলঃ ওরাওঁ, কোচ, কোল, কন্দ, কড়া, খারিয়া/খাড়িয়া, খারওয়ার/খাড়োয়ার, খাসিয়া, খিয়াং, খুমি, গারো, গঞ্জু, গড়াইত, গুর্খা, চাক, চাকমা, ডালু, তঞ্চঙ্গা, ত্রিপুরা, তেলী, তুরী, মালপাহাড়ি, পাংখোয়া, পাত্র, বাগদি, বানাই, বাড়াইক, বেদিয়া, বম, বর্মণ, ভিল, ভূমিজ, ভূঁইমালি, মণিপুরী, মারমা, মুন্ডা, ম্রৌ, মাহাতো, মালো, মাহালী, মুসহর, রাখাইন, রাজোয়ার, লোহার, লুসাই, শবর, সাঁওতাল, হুদি, হো এবং হাজং।
সূত্র: বাংলাদেশ সরকারি গেজেট, ২৩ মার্চ ২০১৯), ব্রিটানিকা।
৫০.
সাগরকন্যা বলা হয় কোন জেলাকে?
ক
ভোলা
খ
কক্সবাজার
গ
চট্রগ্রাম
ঘ
পটুয়াখালী
ব্যাখ্যা
- পটুয়াখালী জেলাকে বলা হয় সাগরকন্যা। - বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি। - অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাটা। - একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করার মনোমুগ্ধকর পর্যটন স্পট।
উৎস: পটুয়াখালী জেলার ওয়েবসাইট।
৫১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কত বছর পূর্তিতে 'কর্নার স্টোন অব পিস' স্থাপিত হয়?
ক
২৫ বছর
খ
৫০ বছর
গ
৭৫ বছর
ঘ
১০০ বছর
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ১৯৯৫ সালে জাপানের ওকিনাওয়ায় 'কর্নার স্টোন অব পিস' স্মৃতিসৌধটি স্থাপিত হয়। - ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল হল জাপানের দক্ষিণে অবস্থিত ১০০০ কিমি দীর্ঘ রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণের দুই তৃতীয়াংশ। - এটি জাপানের দক্ষিণতম প্রশাসনিক অঞ্চল। - এর রাজধানী ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অবস্থিত নাহা নগর। - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ১, ৮৫, ০০০ সেনা নিয়ে ওকিনাওয়া অধিকার করে। - প্রশাসনিক অঞ্চলটির এক তৃতীয়াংশ মানুষ প্রাণ হারান।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৫২.
ঢাকায় পানি সরবরাহের দ্বিতীয় প্রকল্প স্থাপিত হয়?
ক
সায়েদাবাদে
খ
সদরঘাটে
গ
মিরপুরে
ঘ
পোস্তাগোলায়
ব্যাখ্যা
₻ পানি সরবরাহ প্রকল্প - ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ হয় চাঁদনীঘাট প্রকল্পের মাধ্যমে। - চাঁদনীঘাটের এই প্রকল্পটি ছিলো ঢাকায় পানি সরবরাহের প্রথম প্রকল্প। - ঢাকায় পানি সরবরাহের দ্বিতীয় প্রকল্প স্থাপিত হয় সায়েদাবাদে।
উৎস: পানি সম্পদ ব্যবস্থাপনা - বাংলাপিডিয়া ও যুগান্তর রিপোর্ট।
৫৩.
বেনেলাক্স (BENELUX) এর সদরদপ্তর কোথায়?
ক
ব্রুগস
খ
ব্রাসেলস
গ
এন্টওয়ার্প
ঘ
আরডেনেস
ব্যাখ্যা
₻ BENELUX হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। - এর পূর্ণরূপ হলো- Belgium, Netherland and Luxembourg Economic Cooperation। - এই জোটের সদস্য দেশ ৩টি। - এর সদস্য দেশগুলো হলোঃ বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ। - এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। - এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
উৎস: বেনেলাক্স ওয়েবসাইট।
৫৪.
কোন নদীর তীরে Statue of Liberty স্থাপিত?
ক
ইউটার নদী
খ
হাডসন নদী
গ
আমাজন
ঘ
পীত নদী
ব্যাখ্যা
- ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয়; যা নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত। - ভাস্কর্যের নকশা তৈরি করেছিলেন ফ্রেডরিক বার্থেলি। - এর উচ্চতা ৩০৫ ফুট এবং এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু মূর্তি। - ২৮ অক্টোবর, ১৯৮৬ সালে নিউইয়র্কের হাডসন নদীর তীরে Statue of Liberty এর স্থাপন সম্পন্ন হয়।
উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম
৫৫.
দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা?
ক
কুমিল্লা হার্ডবোর্ড মিল
খ
খুলনা হার্ডবোর্ড মিল
গ
চট্রগ্রাম হার্ডবোর্ড মিল
ঘ
রংপুর হার্ডবোর্ড মিল
ব্যাখ্যা
- খুলনা হার্ডবোর্ড মিল দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা। - এটি ১৯৬৫ সালে খুলনা জেলার খালিশপুরে কানাডীয় সরকারি সাহায্য সংস্থার সহায়তায় স্থাপিত হয়। - এটিতে কাঁচামাল হিসেবে সুন্দরবনের সুন্দরী কাঠ ব্যবহৃত হয়।
সূত্র: বিসিআইসি ওয়েবসাইট।
৫৬.
স্যার ফজলে হাসান আবেদ তিনি কি ছিলেন?
ক
সমাজকর্মী
খ
চিকিৎসক
গ
বিজ্ঞানী
ঘ
খেলোয়াড়
ব্যাখ্যা
♦স্যার ফজলে হাসান আবেদ, - তিনি (২৭ এপ্রিল ১৯৩৬ - ২০ ডিসেম্বর ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি সমাজকর্মী। - বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। - ১৯৬২ সালে তিনি লন্ডনে অ্যাকাউন্টেন্সি বিষয়ে পড়াশোনা করেন এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হন। - পাকিস্তান শেল অয়েল কোম্পানির সিনিয়র কর্পোরেট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থাকাকালে ১৯৭০ সালের ঘূর্ণিঝড় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নাটকীয়ভাবে তাঁর জীবনের দিক পরিবর্তন করে দেয়। - সেখানে তিনি মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ‘অ্যাকশন বাংলাদেশ’ ও ‘হেলপ বাংলাদেশ’ নামে দুটো সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেন।
উৎস: ব্র্যাক ওয়েবসাইট।
৫৭.
মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
ক
এক নম্বর সেক্টর
খ
দুই নম্বর সেক্টর
গ
চার নম্বর সেক্টর
ঘ
আট নম্বর সেক্টর
ব্যাখ্যা
♦ এক নজরে ১১টি সেক্টর এবং সেক্টর কমান্ডার সেক্টর নং ১ ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী পর্যন্ত ছিল ‘সেক্টর নং ১’। ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম। আর এই সেক্টরকে পাঁচটি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল। সেক্টর নং ২ ঢাকা, কুমিল্লা, আখাউড়া–ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল ‘সেক্টর নং ২’। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এটিএম হায়দার। এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল। সেক্টর নং ৩ হবিগঞ্জ, আখাউড়া–ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ ছিল ‘সেক্টর নং ৩’ এর আওতায়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর কেএম শফিউল্লাহ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর এএনএম নুরুজ্জামান। আর এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর। সেক্টর নং ৪ সিলেট জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল ‘সেক্টর নং ৪’। এই সেক্টরেও ছিল ৬টি সাব-সেক্টর। মে থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত (পরে মেজর জেনারেলা) এবং পরে ক্যাপ্টেন এ রব। সেক্টর নং ৫ বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ নিয়ে ‘সেক্টর নং ৫‘ গঠিত হয় । মেজর মীর শওকত আলী ছিলেন সেক্টর কমান্ডার। এই সেক্টরকেও ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়ছিল। সেক্টর নং ৬ দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমা এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর নিয়ে গঠিত হয় ‘সেক্টর নং ৬’। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এমকে বাশার। এই সেক্টরে ছিল ৫টি সাব-সেক্টর। সেক্টর নং ৭ রাজশাহী, পাবনা, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল এবং রংপুরের কিছু অংশ ছিল ‘সেক্টর নং ৭’ এর অন্তর্ভুক্ত। সেক্টর কমান্ডার ছিলেন তিনজন -মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ রব ও মেজর (পরে লে. কর্নেল) কাজী নুরুজ্জামান। এই সেক্টরে ছিল ৯টি সাব-সেক্টর। সেক্টর নং ৮ কুষ্টিয়া, যশোর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশ ছিল ‘সেক্টর নং ৮’ এর অন্তর্ভুক্ত। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর (পরে লে.কর্নেল) আবু ওসমান চৌধুরী ও আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর (পরে মেজর জেনারেল) এম এ মঞ্জুর। এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর। সেক্টর নং ৯ পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ নিয়ে গঠিত হয় ‘সেক্টর নং ৯’। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল এবং তারপর মেজর জয়নাল আবেদীন। এছাড়াও অতিরিক্ত দায়িত্বে ছিলেন মেজর এম এ মঞ্জুর। এই সেক্টরে ছিল ৩টি সাব-সেক্টর। সেক্টর নং ১০ সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো ও আভ্যন্তরীন নৌ-পরিবহন ছিল ‘সেক্টর নং ১০’ এর অধিনে। এ সেক্টরে নৌ কমান্ডোরা যখন যে সেক্টরে মিশনে নিয়োজিত থাকতেন, তখন সে সেক্টরের কমান্ডারের নির্দেশে কাজ করতেন। এই সেক্টরে কোনো সাব-সেক্টর ছিল না এবং ছিল না নিয়মিত কোনো সেক্টর কমান্ডার। প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি। সেক্টর নং ১১ কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয় ‘সেক্টর নং ১১’। ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান । নভেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের ও তারপর ফ্লাইট লেফট্যান্যান্ট (পরে উইং কমান্ডার) এম হামিদুল্লাহ খান। এই সেক্টরকে ৭টি সাব-সেক্টর ভাগ করা হয়েছিল।
তথ্য সূত্র: বিবিসি
৫৮.
জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে?
ক
প্রধান বিচারপতি
খ
রাষ্ট্রপতি
গ
স্পিকার
ঘ
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
♦ স্পিকার: - সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি স্পিকার। - স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা। - স্পিকার হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। - স্পিকার সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন। - তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন। - কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন। - তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন। - অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও স্পিকার স্থির করেন। - তিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
উৎস: বাংলাদেশের জাতীয় সংসদ ওয়েবসাইট
৫৯.
'লাক্ষাদ্বীপ' কোথায় অবস্থিত?
ক
থাইল্যান্ড
খ
মালদ্বীপ
গ
ভিয়েতনাম
ঘ
ভারত
ব্যাখ্যা
♦ লাক্ষাদ্বীপ: - লাক্ষাদ্বীপ, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। - এটি ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে আরব সাগরের প্রায় ৭৮,০০০ বর্গ কিমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় তিন ডজন দ্বীপের একটি দল। - এই অঞ্চলের প্রধান দ্বীপগুলি হল মিনিকয় এবং আমিনদিভি গ্রুপের দ্বীপগুলি। - মালায়ালাম ভাষা এবং সংস্কৃতেও লাক্ষাদ্বীপ নামের অর্থ 'শত হাজার দ্বীপপুঞ্জ'। - এলাকা ১২ বর্গ মাইল (৩২ বর্গ কিমি)। - লাক্ষাদ্বীপ বিখ্যাত মূলত সাদা বালি, আর পান্না সবুজ পানির অগভীর জলাশয়ের জন্য। - রয়েছে স্বচ্ছ পানির হ্রদও। - পানির রং কোথাও সবুজ, কোথাও নীলচে সবুজ, কোথাও আবার গাঢ় নীল। - এখানের দ্বীপগুলোতে মূলতবিভিন্ন উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। - সেই কারণেই এখানে যেতে গেলে ভারত সরকারের থেকে অনুমতি নিতে হয়।
উৎস: Britannica.
৬০.
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
ক
২৮ জানুয়ারি
খ
২৯ জানুয়ারি
গ
৩০ জানুয়ারি
ঘ
৩১ জানুয়ারি
ব্যাখ্যা
♦ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: - দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি। - প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য সেদিন শপথ নেন ১০ জানুয়ারি। - নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী। - শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। - সেই অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ৩০ জানুয়ারি। - রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী অধিবেশন আহ্বান করেছেন।