পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ খাদ্য ও পুষ্টি [৬৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ খাদ্য ও পুষ্টি [৬৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam 6 i) Enzyme and hormones: Classification and chemical nature of different forms of enzyme and hormones. Physiological role and disease states of hormones action. [Source: Class-4 and relevant books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ খাদ্য ও পুষ্টি [৬৬১]

৪৯তম বিসিএস ⎯ খাদ্য ও পুষ্টি [৬৬১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
What are enzymes? (এনজাইম কী?)
  1. Energy source (শক্তির উৎস)
  2. Hormones (হরমোন)
  3. Biological catalysts (জৈব অনুঘটক)
  4. Vitamins (ভিটামিন)
ব্যাখ্যা

Enzymes are proteins (some are RNA-based) that act as biological catalysts, speeding up biochemical reactions without being consumed. They are highly specific, meaning each enzyme usually acts on only one substrate.
For example, amylase helps digest starch, lipase breaks down fat, and protease digests protein.


(এনজাইম প্রোটিনজাত পদার্থ (কিছু RNA-ও হয় ), যা জৈব অনুঘটক হিসেবে কাজ করে। এগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে । এগুলো খুব নির্দিষ্ট, অর্থাৎ একটি এনজাইম সাধারণত একটি সাবস্ট্রেটের উপর কাজ করে। 
যেমন অ্যামাইলেজ স্টার্চ পরিপাকে সহায়তা করে, লাইপেজ ফ্যাট ভাঙে, আর প্রোটিয়েজ প্রোটিন ভাঙে।

.
How many major classes of enzymes are recognized in the IUB system? (IUB সিস্টেমে এনজাইমগুলোকে মোট কতটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়?)
  1. 4
  2. 5
  3. 6
ব্যাখ্যা

The IUB (International Union of Biochemistry) system, used since 1964, classifies enzymes into six major classes based on the type of reaction they catalyze. These classes are Oxidoreductases, Transferases, Hydrolases, Lyases, Isomerases, and Ligases. This system helps in understanding enzyme functions and their role in metabolism.

(IUB সিস্টেম ১৯৬৪ সাল থেকে ব্যবহার হয়ে আসছে। এতে এনজাইমগুলোকে তাদের কাজের ধরন অনুযায়ী ৬টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। এই ৬টি শ্রেণী হলো: Oxidoreductases, Transferases, Hydrolases, Lyases, Isomerases, এবং Ligases। এটি আমাদের এনজাইমের কাজ এবং শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় তাদের ভূমিকা বোঝার জন্য সহায়তা করে।) 

.
Which of the following enzymes rearranges atoms within a molecule ? (নিচের কোন এনজাইম একটি অণুর মধ্যে পরমাণু পুনর্বিন্যাস করে ?)
  1. Isomerases (আইসোমেরেজ)
  2. Oxidoreductases (অক্সিডোরিডাক্টেজ)
  3. Hydrolases (হাইড্রোলেজ)
  4. Ligases (লাইগেস)
ব্যাখ্যা

Isomerases catalyze the rearrangement of atoms within a molecule to produce isomers. They are important in metabolic pathways, such as converting glucose-6-phosphate to fructose-6-phosphate in glycolysis.
Examples of isomerase enzymes include phosphoglucose isomerase, triose phosphate isomerase, and alanine racemase.


( আইসোমেরেজ এনজাইম একটি অণুর মধ্যে পরমাণুর অবস্থান পরিবর্তন করে সমাণু (isomer) তৈরি করে। এগুলো বিপাকীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ, যেমন গ্লাইকোলাইসিসে গ্লুকোজ-৬-ফসফেটকে ফ্রুক্টোজ-৬-ফসফেটে রূপান্তর করা। 
আইসোমেরেজের উদাহরণ হলো ফসফোগ্লুকোজ আইসোমেরেজ, ট্রাইওস ফসফেট আইসোমেরেজ, এবং অ্যালানিন রেসেমেস।)

.
Which class of enzymes catalyzes the transfer of electrons, often in the form of hydrogen atoms or hydride ions? (সাধারণত কোন শ্রেণীর এনজাইম হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রাইড আয়ন হিসেবে ইলেকট্রন স্থানান্তর করে ?)
  1. Transferases (ট্রান্সফারেজ
  2. Hydrolases (হাইড্রোলেজ)
  3. Oxidoreductases (অক্সিডোরিডাক্টেজ)
  4. Lyase ( লায়েজ)
ব্যাখ্যা

Oxidoreductases catalyze oxidation-reduction reactions, transferring electrons between molecules, often as hydrogen atoms or hydride ions. Subclasses include dehydrogenases, oxidases, reductases, peroxidases, catalases, and hydroxylases. They play key roles in energy production and metabolism.

( সাধারণত অক্সিডোরিডাক্টেজ এনজাইম হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রাইড আয়নের মাধ্যমে অণুগুলোর মধ্যে ইলেকট্রন স্থানান্তর করে। এর উপশ্রেণীর মধ্যে রয়েছে ডিহাইড্রোজেনেজ, অক্সিডেজ, রিডাক্টেজ, পারঅক্সিডেজ, ক্যাটালেজ এবং হাইড্রক্সিলেজ। এই এনজাইমগুলো শক্তি উৎপাদন এবং দেহের বিপাকীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ।)

.
Which of the following enzymes catalyzes the formation of new bonds ? (নিচের কোন এনজাইম নতুন বন্ধন তৈরিতে কাজ করে ?)
  1. Ligase ( লাইগেজ)
  2. Synthetases (সিন্থেটেজ)
  3. Hydrolases (হাইড্রোলেজ)
  4. Carboxylases (কার্বোক্সিলেজ)
ব্যাখ্যা

Ligases are enzymes that form new chemical bonds such as C–C, C–O, or C–N by condensation reactions. This process usually requires energy from ATP. Synthetases are a type of ligase that specifically use ATP. Carboxylases add CO₂ to a substrate, and some also require ATP.


( লাইগেজ হলো এমন এনজাইম যা কনডেন্সেশন রিঅ্যাকশনের  মাধ্যমে C–C, C–O বা C–N ধরনের নতুন রাসায়নিক বন্ধন তৈরি করে । এই বিক্রিয়ার জন্য সাধারণত ATP থেকে শক্তি লাগে। সিন্থেটেজ হলো Ligase-এর একটি ধরন যা বিশেষভাবে ATP ব্যবহার করে। কার্বোক্সিলেজ সাবস্ট্রেটে CO₂ যুক্ত করে এবং কিছু ক্ষেত্রে ATP-নির্ভর।)

.
Which of the following is an example of a hydrolase enzyme? (নিচের কোনটি Hydrolase এনজাইমের উদাহরণ?)
  1. Glutamine synthetase (গ্লুটামাইন সিন্থেটেজ)
  2. DNA ligase (ডিএনএ লাইগেস)
  3. Isomerase (আইসোমেরেজ)
  4. Esterase (এস্টারেজ)
ব্যাখ্যা

Hydrolases are enzymes that catalyze the hydrolysis of chemical bonds. They break large molecules into smaller ones by adding water. Examples include esterases, glycosidases, peptidases, phosphatases, thiolases, phospholipases, and amidases. These enzymes are important for digestion and metabolism.


(হাইড্রোলেজ হলো এমন এনজাইম যা পানি যুক্ত করে রাসায়নিক বন্ধনকে ভেঙে দেয়। বড় অণুগুলোকে ছোট অণুতে ভাঙতে সাহায্য করে। উদাহরণ হিসেবে রয়েছে এস্টারেজ, গ্লাইকোসিডেজ, পেপটাইডেজ, ফসফাটেজ, থায়োলেজ, ফসফোলিপেজ এবং অ্যামিডেজ। এই এনজাইমগুলো পরিপাক ও বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।)

.
Kinases are included in which class of enzymes? (কাইনেজ কোন শ্রেণীর এনজাইমের অন্তর্ভুক্ত?)
  1. Hydrolases (হাইড্রোলেজ)
  2. Transferases (ট্রান্সফারেজ)
  3. Oxidoreductases (অক্সিডোরিডাক্টেজ)
  4. Ligases (লাইগেস)
ব্যাখ্যা

Kinases are enzymes that transfer a phosphate group from ATP to a substrate, a process known as phosphorylation. Since they transfer functional groups, they belong to the transferase class. Examples include hexokinase and protein kinase.


( কাইনেজ হলো এমন এনজাইম যা ATP থেকে সাবস্ট্রেটে ফসফেট গ্রুপ স্থানান্তর করে, যা ফসফরাইলেশন নামে পরিচিত। যেহেতু এটি কার্যকারী গ্রুপ স্থানান্তর করে, তাই এটি ট্রান্সফারেজ শ্রেণীর অন্তর্ভুক্ত। উদাহরণ হিসেবে রয়েছে হেক্সোকিনেজ এবং প্রোটিন কাইনেজ) 

.
What is the protein part of an enzyme called ? (এনজাইমের প্রোটিন অংশকে কি বলা হয় ?)
  1. Prosthetic group (প্রোস্থেটিক গ্রুপ)
  2. Holoenzyme (হলোএনজাইম)
  3. Coenzyme (কো-এনজাইম)
  4. Apoenzyme (অ্যাপোএনজাইম)
ব্যাখ্যা

An apoenzyme is the protein portion of an enzyme without its required cofactor or coenzyme. When combined with its cofactor or coenzyme, it forms a holoenzyme, which is catalytically active. Coenzymes often act as carriers of specific functional groups during the enzymatic reaction.


[ অ্যাপোএনজাইম হলো কোনো এনজাইমের প্রোটিন অংশ যা তার প্রয়োজনীয় কোফ্যাক্টর বা কো-এনজাইম ( অ-প্রোটিন) ছাড়া কেবল প্রোটিন অনু দিয়ে গঠিত। যখন এটি তার কোফ্যাক্টর বা কো-এনজাইমের সঙ্গে যুক্ত হয়, তখন এটি হলোএনজাইম হিসেবে কাজ করে এবং প্রতিক্রিয়াশীল হয়। কো-এনজাইমগুলো সাধারণত নির্দিষ্ট কার্যকরী গ্রুপ পরিবহনের কাজ করে।]

.
What is the name of a cofactor that is tightly and covalently attached to an enzyme?
(কোনো কোফ্যাক্টর যা এনজাইমের সঙ্গে শক্তভাবে ও কভ্যালেন্টভাবে যুক্ত থাকে তাকে কী বলা হয়?)
  1. Coenzyme (কো-এনজাইম)
  2. Prosthetic group (প্রোস্থেটিক গ্রুপ)
  3. Holoenzyme (হলোএনজাইম )
  4. Apoenzyme (অ্যাপোএনজাইম) 
ব্যাখ্যা

A prosthetic group is a non-protein component, either a cofactor or coenzyme, that is covalently bound to the enzyme. It is essential for the enzyme’s catalytic activity and remains attached during the reaction. Examples include: 

→Heme is a prosthetic group that is covalently bound to hemoglobin. It is essential for binding and transporting oxygen.

→Flavin (FAD or FMN) is a prosthetic group that is tightly bound to flavoproteins. It helps in the transfer of electrons in oxidoreductase type reactions.


( প্রোস্থেটিক গ্রুপ হলো এমন একটি কোফ্যাক্টর বা কো-এনজাইম যা এনজাইমের সঙ্গে কভ্যালেন্টভাবে শক্তভাবে যুক্ত থাকে। এটি এনজাইমের প্রতিক্রিয়াশীল ক্ষমতার জন্য অপরিহার্য এবং প্রতিক্রিয়ার সময়ও এনজাইমের সঙ্গে থাকে। উদাহরণ: 

→হিম হলো একটি prosthetic group যা হিমোগ্লোবিনের সঙ্গে কভ্যালেন্টভাবে যুক্ত থাকে। এটি অক্সিজেনের সাথে যুক্ত হওয়া  এবং অক্সিজেন পরিবহনের জন্য অপরিহার্য।

→ফ্লাভিন (FAD বা FMN) হলো একটি prosthetic group যা ফ্লাভোপ্রোটিনের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। এটি অক্সিডোরিডাক্টেজ ধরনের বিক্রিয়ায়  ইলেকট্রন পরিবহনে সাহায্য করে।)
 

১০.
Which of the following is an example of a cofactor? (নিম্নের কোনটি কোফ্যাক্টরের উদাহরণ?)
  1. Zinc (Zn2+) (জিঙ্ক)
  2. ATP (এটিপি)
  3. Heme (হিম)
  4. FAD (এফএডি )
ব্যাখ্যা

A cofactor is a non-protein substance, often an inorganic ion, required for an enzyme’s activity. Zinc is a common example, acting as a cofactor in enzymes like carbonic anhydrase and alcohol dehydrogenase.


( কোফ্যাক্টর হলো একটি অপ্রোটিন পদার্থ, সাধারণত ধাতু আয়ন, যা এনজাইমের কার্যকারিতার জন্য প্রয়োজন। জিঙ্ক হলো একটি সাধারণ কোফ্যাক্টরের উদাহরণ, যা কার্বোনিক অ্যানহাইড্রেজ এবং অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এনজাইমে কাজ করে।)

১১.
What is the behavior of enzymes at their isoelectric point? (আইসোইলেকট্রিক পয়েন্টে এনজাইমের আচরণ কী?)
  1. They are completely neutral (এগুলো সম্পূর্ণ নিরপেক্ষ)
  2. They are fully positive (এগুলো সম্পূর্ণ ধনাত্মক)
  3. They act as zwitterions ( ধনাত্মক ও ঋণাত্মক চার্জ উভয় থাকে) 
  4. They are fully negative (এগুলো সম্পূর্ণ ঋণাত্মক)
ব্যাখ্যা

At their isoelectric point, enzymes have equal positive and negative charges, so they exist as zwitterions. This property affects solubility and migration in electric fields.

( আইসোইলেকট্রিক পয়েন্টে এনজাইমের ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সমান থাকে, ফলে এগুলো জুইটার আয়ন হিসেবে থাকে। এই বৈশিষ্ট্য তাদের দ্রবণীয়তা ও বৈদ্যুতিক ক্ষেত্রে বিচরণ ক্ষমতায় প্রভাব বিস্তার করে।)

১২.
What determines whether an enzyme is acidic or basic? (কোন বিষয় নির্ধারণ করে একটি এনজাইম অ্যাসিডিক নাকি বেসিক?)
  1. Base-to-acid ratio of amino acids (অ্যামিনো অ্যাসিডের বেস:অ্যাসিড অনুপাত )
  2. Substrate type (সাবস্ট্রেটের ধরন)
  3. Temperature of the environment (পরিবেশের তাপমাত্রা)
  4. Enzyme concentration (এনজাইমের ঘনত্ব)
ব্যাখ্যা

The acidic or basic nature of an enzyme depends on the ratio of basic to acidic amino acids. If the ratio >1, the enzyme is basic; if <1, the enzyme is acidic. This property influences enzyme solubility and activity.


( এনজাইমের অ্যাসিডিক বা বেসিক প্রকৃতি নির্ভর করে অ্যামিনো অ্যাসিডের বেস:অ্যাসিড অনুপাতের উপর। অনুপাত >1 হলে এনজাইম বেসিক হয়; অনুপাত <1 হলে এনজাইম অ্যাসিডিক হয়। এটি এনজাইমের দ্রবণীয়তা ও কার্যকারিতাকে প্রভাবিত করে।) 

১৩.
Some RNA molecules that act as enzymes are called what?
(যেসব RNA অণু এনজাইমের মতো কাজ করে তাদের কী বলা হয়? )
  1. Holoenzyme (হোলোএনজাইম)
  2. Apoenzyme (অ্যাপোএনজাইম)
  3. Ribozyme (রাইবোজাইম)
  4. Coenzyme (কোএনজাইম)
ব্যাখ্যা

Enzymes are usually proteins, but some RNA molecules can also perform catalytic functions like cutting or joining RNA strands. These RNA enzymes are called ribozymes. They play key roles in processes such as RNA splicing and protein synthesis.


(সাধারণত এনজাইম হলো প্রোটিন, কিন্তু কিছু RNA অণুও অনুঘটক (catalyst) হিসেবে কাজ করতে পারে। এই RNA এনজাইমকে বলা হয় রাইবোজাইম। এরা RNA কাটতে, যুক্ত করতে বা পরিবর্তন করতে পারে। যেমন—RNA স্প্লাইসিং এবং প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়ায় রাইবোজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।)

১৪.
Enzymes are generally soluble in which type of solvents? (এনজাইম সাধারণত কোন ধরনের দ্রাবকে দ্রবণীয় হয়?)
  1. Alcohol (অ্যালকোহল)
  2. Polar solvents ( পোলার দ্রাবক) 
  3. Non-polar solvents (অপোলার দ্রাবক )
  4. Organic solvents (জৈব দ্রাবক)
ব্যাখ্যা

Enzymes are proteins, and most proteins dissolve in polar solvents such as water because of the hydrophilic (polar) groups in amino acids. They are insoluble in non-polar organic solvents (like benzene, hexane) since these cannot interact with polar groups of proteins, causing loss of solubility and activity.


( এনজাইম হলো প্রোটিন এবং প্রোটিন সাধারণত পোলার দ্রাবকে (যেমন পানি) দ্রবণীয় হয়, কারণ এদের অ্যামিনো অ্যাসিডে জলপ্রিয় (polar) গ্রুপ থাকে। কিন্তু এরা অপোলার জৈব দ্রাবকে (যেমন বেঞ্জিন, হেক্সেন) দ্রবণীয় হয় না, কারণ এই দ্রাবকগুলো প্রোটিনের পোলর গ্রুপের সাথে ক্রিয়া করতে পারে না। ফলে দ্রবণীয়তা এবং কার্যকারিতা হারিয়ে ফেলে। )

১৫.
Which metal ion is required for the activity of Urease enzyme? (ইউরিয়েজ এনজাইম সক্রিয় থাকার জন্য কোন ধাতব আয়ন প্রয়োজন?)
  1. Nickel (নিকেল)
  2. Magnesium (ম্যাগনেসিয়াম)
  3. Manganese (ম্যানগানিজ)
  4. Zinc (জিঙ্ক)
ব্যাখ্যা

Urease enzyme requires Nickel ion (Ni²⁺) as a cofactor for its catalytic activity. Without Nickel, urease cannot hydrolyze urea into ammonia and carbon dioxide.
( ইউরিয়েজ এনজাইমের সক্রিয়তার জন্য নিকেল আয়ন (Ni²⁺) প্রয়োজন। নিকেল না থাকলে ইউরিয়েজ ইউরিয়া কে অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইডে ভাঙতে পারে না।)

১৬.
A number of the digestive enzymes are synthesized in an inactive form and are only activated in the duodenum. These inactive precursor are termed:
(অনেক ডাইজেস্টিভ এনজাইম নিষ্ক্রিয় অবস্থায় তৈরি হয় এবং শুধুমাত্র ডিওডেনামে সক্রিয় হয়। এই নিষ্ক্রিয় প্রিকার্সরকে কী বলা হয়: )
  1. Trypsins (ট্রিপসিন)
  2. Coenzymes (কো-এনজাইম)
  3. Zymogens (জাইমোজেন)
  4. Substrates (সাবস্ট্রেট)
ব্যাখ্যা

Inactive precursor forms of digestive enzymes are called zymogens. They prevent the enzymes from digesting the tissues where they are synthesized. For example, pepsinogen is activated to pepsin, and trypsinogen is activated to trypsin only in the duodenum.

( পরিপাক এনজাইমের নিষ্ক্রিয় প্রিকার্সরকে  জাইমোজেন (Zymogens) বলা হয়। এগুলো স্থানীয় কোষে  এনজাইমের নিজস্ব হজম প্রতিরোধ করে। উদাহরণস্বরূপ, পেপসিনোজেন (Pepsinogen) শুধুমাত্র ডিওডেনামে সক্রিয় হয়ে পেপসিন (Pepsin) তে রূপান্তরিত হয়। একইভাবে, ট্রিপসিনোজেন (Trypsinogen) ডিওডেনামে সক্রিয় হয়ে ট্রিপসিন (Trypsin) হয়।)

১৭.
The active site of an enzyme-
(একটি এনজাইমের সক্রিয় স্থান-) 
  1. Remains rigid and does not change shape (অচল থাকে এবং আকার পরিবর্তন করে না)
  2. Is found at the center of globular enzymes (গ্লোবুলার এনজাইমের কেন্দ্রস্থলে থাকে)
  3. Is complementary to the rest of the molecule (অন্য অংশের সাথে সম্পূরক সম্পর্কযুক্ত)
  4. None (কোনোটিই নয়
ব্যাখ্যা

The active site of an enzyme is a specific region where the substrate binds. Its shape and chemical properties are complementary to the substrate, allowing precise binding and catalysis. This complementarity ensures the enzyme can efficiently catalyze the reaction.

( এনজাইমের সক্রিয় স্থান হলো সেই নির্দিষ্ট অঞ্চল যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়। এর আকার এবং রাসায়নিক বৈশিষ্ট্য সাবস্ট্রেটের সঙ্গে সম্পূরক সম্পর্কযুক্ত, যা সঠিকভাবে যুক্ত হওয়া এবং বিক্রিয়া  সংঘটনের সুযোগ দেয়। এই সম্পূরকতা এনজাইমকে তাদের প্রতিক্রিয়া দ্রুত এবং কার্যকরভাবে সম্পাদন করতে সাহায্য করে। )

১৮.
Which of the following models representing enzyme–substrate binding?( নিচের কোনগুলো এনজাইম–সাবস্ট্রেট বেঁধে থাকার মডেল প্রদর্শন করে?)
  1. Lock-and-Key Model (লক-এন্ড-কি মডেল)
  2. Induced Fit Model (ইন্ডিউসড ফিট মডেল)
  3. Substrate Strain Model (সাবস্ট্রেট স্ট্রেইন মডেল)
  4. All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

Three main models describe how enzymes bind to their substrates:

 i) Lock-and-Key Model: The substrate fits precisely into the enzyme’s active site like a key in a lock.
ii) Induced Fit Model: The enzyme changes its shape slightly to fit the substrate better upon binding.
iii) Substrate Strain Model: Binding induces strain in the substrate, making the chemical reaction easier.

( এনজাইম এবং সাবস্ট্রেটের বন্ধন বোঝাতে প্রধানত তিনটি মডেল ব্যবহার করা হয়:

i) লক-এন্ড-কি মডেল: সাবস্ট্রেটটি এনজাইমের সক্রিয় স্থানে নিখুঁতভাবে ফিট করে, যেন একটি চাবি তালায় ফিট করে।
ii) ইন্ডিউসড ফিট মডেল: সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হওয়ার সময় এনজাইম আকারে সামান্য পরিবর্তন আনে যাতে সাবস্ট্রেটের সঙ্গে ভালোভাবে ফিট করতে পারে।
iii) সাবস্ট্রেট স্ট্রেইন মডেল: সাবস্ট্রেটে চাপ সৃষ্টি হয়, যা রাসায়নিক প্রতিক্রিয়াকে সহজ করে।) 

১৯.
Which model of enzyme action describes the substrate fitting precisely into the enzyme’s active site like a key in a lock?
(কোন মডেল অনুযায়ী সাবস্ট্রেট এনজাইমের সক্রিয় অংশের  সাথে যুক্ত হয় -যেমন ভাবে চাবি তালার সাথে যুক্ত হয় ?)
  1. Induced Fit Model (ইন্ডিউসড ফিট মডেল)
  2. Lock-and-Key Model (লক-এন্ড-কি মডেল)
  3. Substrate Strain Model (সাবস্ট্রেট স্ট্রেইন মডেল)
  4. None of these (উপরের কোনোটিই নয়)
ব্যাখ্যা

The Lock-and-Key Model explains enzyme action by proposing that the substrate fits exactly into the enzyme’s active site, just like a key fits into a lock. This precise fit facilitates the catalytic reaction without changing the enzyme’s shape.


( লক-এন্ড-কি মডেল অনুযায়ী সাবস্ট্রেটটি ঠিক এনজাইমের সক্রিয় স্থানে ফিট করে, যেন চাবি তালায় ফিট করে। এই নিখুঁত ভাবে যুক্ত হওয়ার কারণে এনজাইম  তার আকার পরিবর্তন ছাড়াই ক্যাটালাইটিক রিঅ্যাকশন করতে পারে।) 


 Figure: The Lock-and-Key Model

২০.
Which of the following binds to an enzyme and decreases its activity?
(নিচের কোনটি এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে তার কার্যক্ষমতা কমায়?)
  1. Substrate (সাবস্ট্রেট)
  2. Inhibitor (ইনহিবিটর)
  3. Activator (অ্যাক্টিভেটর)
  4. Cofactor (কোফ্যাক্টর)
ব্যাখ্যা

Enzyme inhibitors are molecules that attach to enzymes and reduce their catalytic activity. They can prevent the substrate from entering the active site or hinder the enzyme from catalyzing the reaction. Inhibitors can be reversible or irreversible, and include competitive, non-competitive, and un-competitive types.


(এনজাইম ইনহিবিটর হল এমন অণু যা এনজাইমের কার্যকারিতা হ্রাস করে। এনজাইমের সক্রিয় স্থানে সাবস্ট্রেট প্রবেশে বাধা দিয়ে অথবা এনজাইমের কার্যকারিতায় হস্তক্ষেপ করে এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়। এনজাইম ইনহিবিটর দুই প্রকার: রিভার্সিবল (বিপরীতমুখী) এবং ইরিভার্সিবল (অপরিবর্তনীয়)। ইরিভার্সিবল ইনহিবিটর, যা এনজাইমের সাথে স্থায়ী বন্ধন তৈরি করে, সাধারণত কম্পিটিটিভ, নন-কম্পিটিটিভ এবং আনকম্পিটিটিভ—এই তিন ধরনের হতে পারে ) 

২১.
Which of the following is not an example of enzyme specificity?
(নিচের কোনটি এনজাইম স্পেসিফিসিটির উদাহরণ নয়?) 
  1. Substrate Specificity (সাবস্ট্রেট স্পেসিফিসিটি)
  2. Linkage Specificity (লিঙ্কেজ স্পেসিফিসিটি)
  3. Temperature Specificity (তাপমাত্রা স্পেসিফিসিটি)
  4. Stereo Specificity (স্টেরিও স্পেসিফিসিটি)
ব্যাখ্যা

এনজাইমের কাজ করার পদ্ধতি অত্যন্ত সুনির্দিষ্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট এনজাইম কেবল নির্দিষ্ট কিছু সাবস্ট্রেটের (যেসব বস্তুর ওপর এনজাইম কাজ করে) উপরই কাজ করে। এই সুনির্দিষ্টতার কয়েকটি ধরন রয়েছে, যা নিচে ব্যাখ্যা করা হলো।

স্টেরিওস্পেসিফিসিটি (Optical Specificity):
এনজাইম শুধুমাত্র একটি নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠনের (stereoisomer) সাবস্ট্রেটে কাজ করে। 
সহজ উদাহরণ: আপনার ডান হাত দিয়ে যেমন কেবল ডান হাতের গ্লাভস পরা সম্ভব, তেমনি কিছু এনজাইম শুধুমাত্র D-আকৃতির (ডান হাতের মতো) অথবা L-আকৃতির (বাঁ হাতের মতো) সাবস্ট্রেটের ওপর কাজ করে।
যেমন: ট্রিপসিন এনজাইম কেবল L-অ্যামিনো অ্যাসিডের উপর কাজ করে। আবার, হেক্সোকিনেজ এবং গ্লুকোকিনেজ শুধুমাত্র D-গ্লুকোজের বিপাক ঘটায়। 
 
সাবস্ট্রেট স্পেসিফিসিটি: 
এটি হলো এনজাইমের সক্রিয় অংশের (active site) সেই ক্ষমতা, যার মাধ্যমে এটি সাবস্ট্রেটের সাথে দুর্বল নন-কভ্যালেন্ট বন্ধন তৈরি করে। এর কয়েকটি ভাগ আছে: 

অ্যাবসলিউট স্পেসিফিসিটি (Absolute Specificity):
এই ধরনের এনজাইম কেবল একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর কাজ করে।যেমন: ইউরিয়েজ এনজাইম শুধুমাত্র ইউরিয়াকে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। গ্লুকোকিনেজ কেবল গ্লুকোজকে গ্লুকোজ-৬-ফসফেটে রূপান্তরিত করে।

রিলেটিভ স্পেসিফিসিটি (Relative Specificity):
এনজাইম কিছু সম্পর্কিত সাবস্ট্রেটে কাজ করে, তবে নির্দিষ্ট কোনো গ্রুপ বা বন্ধনের প্রতি বেশি সংবেদনশীল হয়। এই রিলেটিভ স্পেসিফিসিটি আবার দুটি উপভাগে বিভক্ত:
i) গ্রুপ স্পেসিফিসিটি (Group Specificity): এনজাইম বিভিন্ন ধরনের সাবস্ট্রেটের ওপর কাজ করতে পারলেও, তাদের মধ্যে একটি নির্দিষ্ট রাসায়নিক গ্রুপ উপস্থিত থাকা চাই।যেমন: ট্রিপসিন একটি প্রোটিন-ভঙ্গনকারী এনজাইম, যা আর্গিনিন বা লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড সংবলিত পেপটাইড বন্ধন ভাঙে। চাইমোট্রিপসিন বড় হাইড্রোফোবিক গ্রুপ (যেমন, ফেনাইলঅ্যালানিন, ট্রিপটোফ্যান) সংবলিত বন্ধনে কাজ করে।
ii) বন্ড স্পেসিফিসিটি (Bond Specificity): এই ধরনের এনজাইম শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের রাসায়নিক বন্ধনের উপর কাজ করে।যেমন: হেক্সোকিনেজ বিভিন্ন হেক্সোজ সুগার (ছয় কার্বনযুক্ত শর্করা), যেমন—গ্লুকোজ, ফ্রুক্টোজ, মানোজ, গ্লুকোসামিন ইত্যাদিতে কাজ করে। কারণ এগুলোর গঠন কিছুটা সম্পর্কিত। 

২২.
What is the general optimum pH range for maximum activity of most enzymes?
(বেশিরভাগ এনজাইমের সর্বোচ্চ কার্যকারিতার জন্য সাধারণ অপ্টিমাম pH রেঞ্জ কত?)
  1.  pH 2–4 (pH ২–৪)
  2. pH 6–8 (pH ৬–৮ )
  3. pH 9–11 (pH ৯–১১)
  4. pH 11–13 (pH ১১–১৩)
ব্যাখ্যা

Most enzymes in the human body function best at a near-neutral pH, usually between pH 6 and 8. This range is ideal because extreme acidic or alkaline conditions disrupt the ionic charges of amino acids at the enzyme’s active site. As a result, enzyme-substrate binding is reduced, and enzyme activity decreases. Only some special enzymes, like pepsin or alkaline phosphatase, work outside this range.

( মানবদেহের বেশিরভাগ এনজাইম নিরপেক্ষের কাছাকাছি পরিবেশে ভালো কাজ করে, সাধারণত pH ৬–৮ এর মধ্যে। এই রেঞ্জটি আদর্শ কারণ অতিরিক্ত অ্যাসিডিক বা ক্ষারীয় পরিবেশ অ্যামিনো অ্যাসিডের আয়নিক চার্জকে বিঘ্নিত করে, বিশেষ করে এনজাইমের সক্রিয় স্থানে। ফলে এনজাইম–সাবস্ট্রেটের বন্ধন কমে যায় এবং কার্যকারিতা হ্রাস পায়। তবে কিছু বিশেষ এনজাইম যেমন পেপসিন বা অ্যালকালাইন ফসফাটেজ এই রেঞ্জের বাইরে কাজ করে। )

২৩.
What is the optimum temperature range for the activity of most enzymes?
(বেশিরভাগ এনজাইমের কার্যকারিতার জন্য উপযুক্ত তাপমাত্রার সীমা কত?)
  1. 40°C – 45°C
  2. 50°C – 60°C
  3. 25°C – 30°C
  4. 35°C – 38°C
ব্যাখ্যা

Most enzymes work best between 40°C and 45°C, which is considered their optimum temperature. Beyond 50°C, enzymes usually lose their structure and become denatured, resulting in a loss of activity.

(বেশিরভাগ এনজাইম ৪০°C থেকে ৪৫°C তাপমাত্রার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে, যেটি তাদের উপযুক্ত বা optimum temperature হিসেবে পরিচিত। ৫০°C এর উপরে গেলে এনজাইম সাধারণত গঠন নষ্ট করে ফেলে এবং denatured হয়ে কার্যক্ষমতা হারায়।)

২৪.
What is a hormone?
(হরমোন কী?)
  1. A digestive enzyme (একটি হজমকারী এনজাইম)
  2. A structural protein (একটি গঠনমূলক প্রোটিন)
  3.  A chemical messenger secreted by endocrine glands (এন্ডোক্রাইন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক বার্তাবাহক)
  4. A type of carbohydrate (এক ধরনের শর্করা)
ব্যাখ্যা

A hormone is a chemical messenger produced by endocrine (ductless) glands in the body. It is released directly into the blood and transported throughout the body to regulate specific physiological activities. Each hormone has a distinct function, and many are broken down or inactivated after completing their task.

(হরমোন হলো আমাদের শরীরে এন্ডোক্রাইন বা নালিবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন একটি রাসায়নিক বার্তাবাহক। এটি সরাসরি রক্তের সঙ্গে মিশে দেহে ছড়িয়ে প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। প্রতিটি হরমোনের আলাদা কাজ থাকে এবং অনেক ক্ষেত্রেই কাজ শেষ হলে এগুলো ধ্বংস বা নিষ্ক্রিয় হয়ে যায়।)

২৫.
How do hormones work?
(হরমোন কীভাবে কাজ করে?)
  1. By directly supplying energy to cells
    (কোষে সরাসরি শক্তি সরবরাহ করে)
  2. By binding to receptors on target cells and initiating responses
    (টার্গেট কোষের রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে প্রতিক্রিয়া শুরু করে)
  3. By forming structural components of tissues
    (টিস্যুর গঠন উপাদান হিসেবে কাজ করে)
  4. By breaking down nutrients in the digestive system
    (হজম প্রক্রিয়ায় পুষ্টি ভাঙে)
ব্যাখ্যা

Hormones work by binding to specific receptors located on the surface of their target cells. This binding triggers a variety of responses in the cell, activating or inhibiting specific physiological processes. A single hormone can either stimulate or suppress activities in its target cells.

(হরমোন নির্দিষ্ট টার্গেট কোষের পৃষ্ঠে থাকা রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে কাজ করে। এই সংযুক্তির মাধ্যমে কোষে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়, যা নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যকলাপ সক্রিয় বা বন্ধ করতে পারে। একটি হরমোন নির্দিষ্ট কোষে কাজ চালু বা বন্ধ রাখতে পারে।)

২৬.
Which of the following is true about the Induced Fit Model of enzyme action?
(নিচের কোনটি ইন্ডিউসড ফিট মডেল সম্পর্কিত সত্য?)
  1. The enzyme slightly changes shape to fit the substrate. (এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে মিলিয়ে সামান্য আকার পরিবর্তন করে)
  2. The substrate fits perfectly without changing the enzyme. (সাবস্ট্রেট এনজাইম পরিবর্তন ছাড়াই নিখুঁতভাবে ফিট করে)
  3. The enzyme is permanently altered after binding. (বন্ধনের পর এনজাইম স্থায়ীভাবে পরিবর্তিত হয়)
  4. None of the above. (উপরের কোনোটিই নয়)
ব্যাখ্যা

In the Induced Fit Model, the enzyme is flexible and can adjust its shape slightly when the substrate binds. This conformational change improves the fit between the enzyme and substrate, facilitating the catalytic reaction.


( ইন্ডিউসড ফিট মডেল অনুযায়ী এনজাইম নমনীয় এবং সাবস্ট্রেট যুক্ত হলে সামান্য আকার পরিবর্তন করতে পারে। এই আকার পরিবর্তন এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে ফিট আরও ভালো করে এবং প্রতিক্রিয়াকে সহজ করে।) 

 Figure:  Induced Fit Model

২৭.
Hormones can be classified based on their chemical structure into how many main types?
(হরমোনগুলোকে তাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে মোট কতটি প্রধান ধরনের ভাগ করা যায়?)
  1. 4
  2. 5
  3. 3
  4. 6
ব্যাখ্যা

Hormones are classified into three main types based on their chemical structure: peptide/protein hormones, steroid hormones, and amine hormones. This classification helps understand their solubility, transport in blood, and mechanism of action.

(হরমোনগুলোকে তাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে প্রধানত তিন ধরনের ভাগ করা হয়: পেপটাইড/প্রোটিন হরমোন, স্টেরয়েড হরমোন এবং এমাইন হরমোন। এই শ্রেণিবিভাগ তাদের দ্রবণীয়তা, রক্তে পরিবহন এবং কার্যপ্রণালী বোঝার জন্য গুরুত্বপূর্ণ।)

২৮.
Which of the following is an example of a steroid hormone?
(নিচের কোনটি স্টেরয়েড হরমোনের উদাহরণ?)
  1. Cortisol (কোর্টিসল)
  2. Insulin (ইনসুলিন)
  3. Thyroxine (থাইরোক্সিন
  4. Glucagon (গ্লুকাগন)
ব্যাখ্যা

Cortisol is a steroid hormone produced by the adrenal cortex. Steroid hormones are derived from cholesterol and are lipid-soluble, allowing them to pass through cell membranes and regulate gene expression.

(কোর্টিসল হলো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে উৎপন্ন একটি স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনগুলি কোলেস্টেরল থেকে উদ্ভূত এবং লিপিড দ্রবণীয় হওয়ায় কোষের ঝিল্লি অতিক্রম করতে পারে এবং জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করতে পারে।)

২৯.
Oxytocin is secreted from which organ?
(অক্সিটোসিন কোন অংশ থেকে নিঃসৃত  হয়?)
  1. Adrenal gland (অ্যাড্রিনাল গ্রন্থি)
  2. Thyroid gland (থাইরয়েড গ্রন্থি)
  3. Pancreas (অগ্ন্যাশয়)
  4. Hypothalamus (হাইপোথ্যালামাস)
ব্যাখ্যা

Oxytocin is synthesized in the hypothalamus (supraoptic and paraventricular nuclei) and then transported to the posterior pituitary for storage and release. It stimulates uterine contractions during childbirth and milk ejection during lactation.


( অক্সিটোসিন হাইপোথ্যালামাসের সুপ্রা-অপ্টিক ও প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে উৎপন্ন হয়। উৎপন্ন হবার পর এটি পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থিতে সঞ্চিত হয় এবং প্রয়োজন অনুযায়ী রক্তে মুক্ত হয়। অক্সিটোসিন প্রসবের সময় জরায়ুর সংকোচন ঘটায় এবং স্তন্যদানের সময় দুধ নিঃসরণে সহায়তা করে। )

৩০.
What is the primary function of melatonin?
(মেলাটোনিনের প্রধান কার্য কী?)
  1. Regulates blood sugar (রক্তে শর্করার নিয়ন্ত্রণ)
  2. Regulates sleep-wake cycle (ঘুম-জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে)
  3. Controls reproductive hormones (প্রজনন হরমোন নিয়ন্ত্রণ করে)
  4. ) Stimulates growth (বৃদ্ধি উদ্দীপিত করে)
ব্যাখ্যা

Melatonin is a hormone secreted by the pineal gland. Its main function is to regulate the sleep-wake cycle, signaling the body when to sleep and when to wake up. It also has roles in seasonal biological rhythms.

( মেলাটোনিন হলো পাইনিয়াল গ্রন্থি থেকে স্রাবিত একটি হরমোন। এর প্রধান কাজ হলো ঘুম-জাগরণের নিয়ন্ত্রণ করা, অর্থাৎ দেহকে কখন ঘুমাতে হবে এবং কখন জেগে উঠতে হবে তা নির্দেশ করা। এছাড়াও এটি ঋতুভিত্তিক জীববৈচিত্র্যের নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। )

৩১.
Which of the following factors influence enzyme-catalyzed reactions?
(নিচের কোনটি এনজাইমটিক রিঅ্যাকশনে প্রভাব ফেলে?)
  1. Enzyme concentration (এনজাইমের ঘনত্ব)
  2. pH 
  3. Temperature (তাপমাত্রা)
  4. All of the above (উপরের সব) 
ব্যাখ্যা

Enzyme activity is influenced by multiple factors. Enzyme concentration determines the number of active sites available for the reaction. Substrate concentration affects how many molecules are available for binding. Temperature and pH affect the enzyme’s structure and the active site’s shape, impacting substrate binding. Inhibitors can block or reduce enzyme activity by interfering with the active site or enzyme function. Together, all these factors regulate the speed and efficiency of enzyme-catalyzed reactions.

(এনজাইমের কার্যক্রম বিভিন্ন উপাদানের দ্বারা প্রভাবিত হয়। এনজাইমের ঘনত্ব নির্ধারণ করে কতগুলো সক্রিয় স্থান (active site) বিক্রিয়ার জন্য এভাইলেবল আছে । সাবস্ট্রেট ঘনত্ব নির্ধারণ করে কতগুলো অণু বন্ধনের জন্য প্রস্তুত। তাপমাত্রা ও pH এনজাইমের গঠন ও সক্রিয় স্থানের আকার প্রভাবিত করে, যা সাবস্ট্রেট বন্ধনে প্রভাব ফেলে। ইনহিবিটর সক্রিয় স্থান বা এনজাইমের কার্যক্রম ব্যাহত করে কার্যকারিতা কমাতে পারে। এই সমস্ত উপাদান মিলিতভাবে এনজাইম-প্রভাবিত বিক্রিয়ার গতি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।)

৩২.
Which hormone is secreted from the islets of Langerhans? (আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কোন হরমোন নিঃসৃত হয়?)
  1. Insulin (ইনসুলিন)
  2. Thyroxine (থাইরক্সিন)
  3. Adrenaline (অ্যাড্রেনালিন)
  4. Cortisol (কোর্টিসল)
ব্যাখ্যা

The islets of Langerhans are clusters of endocrine cells in the pancreas. They secrete hormones like insulin and glucagon, which regulate blood glucose levels. Insulin lowers blood sugar by promoting glucose uptake into cells.

(আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হল অগ্ন্যাশয় (Pancreas)-এর অন্তর্গত এন্ডোক্রাইন কোষের গুচ্ছ। এগুলি ইনসুলিন ও গ্লুকাগন-এর মতো হরমোন নিঃসৃত করে, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ কমায় কোষে গ্লুকোজ প্রবেশ করিয়ে।) 

৩৩.
Which gland is known as the master gland?
(কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয়?)
  1. Pancreas (অগ্ন্যাশয়) 
  2. Adrenal gland (অ্যাড্রিনাল গ্রন্থি)
  3. Pituitary gland (পিটুইটারি গ্রন্থি )
  4. Thyroid gland (থাইরয়েড গ্রন্থি)
ব্যাখ্যা

The pituitary gland is called the master gland because it regulates the functions of many other endocrine glands in the body. It secretes hormones that control growth, metabolism, and reproductive processes.

( পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় কারণ এটি শরীরের অন্যান্য অনেক এন্ডোক্রাইন গ্রন্থির কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটি বিভিন্ন হরমোন নিঃসৃত করে, যা বৃদ্ধি, বিপাক এবং প্রজনন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ) 

৩৪.
What is the primary function of prolactin hormone?
(প্রোল্যাকটিন হরমোনের প্রধান কাজ কী?)
  1. Stimulates milk production (দুধ উৎপাদন উদ্দীপিত করা)
  2. Regulates blood sugar (রক্তে শর্করার নিয়ন্ত্রণ)
  3. Controls metabolism (বিপাক নিয়ন্ত্রণ করা)
  4. Stimulates adrenal gland (অ্যাড্রিনাল গ্রন্থি উদ্দীপিত করা)
ব্যাখ্যা

Prolactin is a hormone secreted by the anterior pituitary gland. Its main function is to stimulate milk production in lactating mothers and to support mammary gland development.

( প্রোল্যাকটিন হরমোন অ্যান্টিরিয়র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এর প্রধান কাজ হলো দুধ উৎপাদন উদ্দীপিত করা এবং স্তনগ্রন্থির বৃদ্ধি ও বিকাশকে সহায়তা করা। )

৩৫.
Calcitonin is secreted from which gland?
(ক্যালসিটোনিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?)
  1. Adrenal gland (অ্যাড্রিনাল গ্রন্থি)
  2. Parathyroid gland (প্যারাথাইরয়েড গ্রন্থি)
  3. Thyroid gland (থাইরয়েড গ্রন্থি)
  4. Pituitary gland (পিটুইটারি গ্রন্থি)
ব্যাখ্যা

Calcitonin is a hormone secreted by the parafollicular C-cells of the thyroid gland. It helps lower blood calcium levels by inhibiting bone resorption and increasing calcium deposition in bones.

( ক্যালসিটোনিন হরমোন থাইরয়েড গ্রন্থির প্যারাফলিকুলার C-কোষ থেকে নিঃসৃত হয়। এটি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমাতে সাহায্য করে, হাড়ের ভাঙন কমায় এবং ক্যালসিয়ামের হাড়ে সঞ্চয় বৃদ্ধি করে। )

৩৬.
Pancreatic lipase helps in the digestion of which nutrient?
(অগ্ন্যাশয়ের লিপেজ কোন পুষ্টি উপাদান হজম করতে সাহায্য সাহায্য করে?)
  1. Pectin (পেকটিন)
  2. Carbohydrates (শর্করা)
  3. Proteins (প্রোটিন)
  4. Fats (চর্বি)
ব্যাখ্যা

Pancreatic lipase is an enzyme secreted by the pancreas into the small intestine. It specifically targets dietary fats, breaking them down into glycerol and free fatty acids. This process is crucial for fat digestion, absorption, and subsequent utilization by the body. Without pancreatic lipase, fats would remain largely undigested, leading to malabsorption and nutritional deficiencies.

(অগ্ন্যাশয় থেকে ক্ষুদ্রান্ত্রে নিঃসৃত লাইপেজ একটি বিশেষ এনজাইম যা খাদ্য থেকে চর্বি ভেঙে গ্লিসারল এবং মুক্ত ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে। এই প্রক্রিয়াটি চর্বি হজম, শোষণ এবং দেহে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইপেজ না থাকলে চর্বি হজম হতে পারে না, যার ফলে পুষ্টি শোষণে সমস্যা ও ঘাটতি দেখা দিতে পারে।)

৩৭.
Which hormone helps to increase calcium and phosphate in blood?
(কোন হরমোন রক্তে ক্যালসিয়াম ও ফসফেট বৃদ্ধি করতে সাহায্য করে?)
  1. Calcitonin (ক্যালসিটোনিন)
  2. Insulin (ইনসুলিন)
  3. Thyroxine (থাইরক্সিন)
  4.  Parathyroid hormone (প্যারাথাইরয়েড হরমোন) 
ব্যাখ্যা

Parathyroid hormone (PTH) is secreted by the parathyroid glands. It increases blood calcium and phosphate levels by stimulating bone resorption, enhancing calcium absorption from the intestine, and reducing calcium excretion through the kidneys.


( প্যারাথাইরয়েড হরমোন (PTH) প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি রক্তে ক্যালসিয়াম ও ফসফেট বৃদ্ধি করে, হাড়ের ভাঙন বাড়িয়ে হাড় থেকে ক্যালসিয়াম মুক্ত করে, অন্ত্র থেকে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে এবং কিডনির মাধ্যমে ক্যালসিয়ামের নিঃসরণ কমায়। )

৩৮.
Which of the following is a physiological function of aldosterone?
(নিচের কোনটি আলডোস্টেরনের শারীরবৃত্তীয় কার্য?)
  1. Stimulates insulin secretion (ইনসুলিন নিঃসরণের উদ্দীপনা দেয়)
  2. Regulates sodium and water balance (সোডিয়াম ও পানির ভারসাম্য নিয়ন্ত্রণ)
  3. Increases metabolic rate (চলন হার বৃদ্ধি করে)
  4. Enhances protein digestion (প্রোটিন হজম বৃদ্ধি করে)
ব্যাখ্যা

Aldosterone is a mineralocorticoid hormone secreted by the adrenal cortex. Its main physiological role is to maintain sodium and water balance in the body by increasing sodium reabsorption and potassium excretion in the kidneys. This helps regulate blood pressure and blood volume.

( আলডোস্টেরন হলো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত একটি মিনারালোকর্টিকয়েড হরমোন। এর প্রধান শারীরবৃত্তীয় কাজ হলো কিডনিতে সোডিয়ামের শোষণ বৃদ্ধি এবং পটাসিয়ামের নিঃসরণ বাড়িয়ে দেহে সোডিয়াম ও পানির ভারসাম্য রক্ষা করা। এটি রক্তচাপ ও রক্তের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। )

৩৯.
Which of the following hormones is secreted from the ovary?
(নিচের কোন হরমোন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়?)
  1. Estrogen (ইস্ট্রোজেন)
  2. Testosterone (টেস্টোস্টেরন)
  3. Cortisol (কর্টিসল)
  4. Insulin (ইনসুলিন)
ব্যাখ্যা

Estrogen is a steroid hormone secreted primarily by the ovaries. It regulates the development of female secondary sexual characteristics, controls the menstrual cycle, and plays a vital role in reproductive health.

( ইস্ট্রোজেন হলো প্রধানত ডিম্বাশয় থেকে নিঃসৃত একটি স্টেরয়েড হরমোন। এটি মেয়েদের দ্বিতীয় যৌন বৈশিষ্ট্য বিকাশে নিয়ন্ত্রণ করে, মাসিক চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে এবং প্রজনন স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। )

৪০.
Which of the following is a physiological function of epinephrine?
(নিচের কোনটি এপিনেফ্রিনের শারীরবৃত্তীয় কার্য?)
  1. Decreases respiratory rate (শ্বাসপ্রশ্বাসের হার হ্রাস করে)
  2. Increases heart rate and blood pressure (হৃদযন্ত্রের ধ্বনিসংখ্যা ও রক্তচাপ বৃদ্ধি করে)
  3. Promotes bone formation (হাড় গঠনে সাহায্য করে)
  4. Stimulates insulin secretion (ইনসুলিন নিঃসরণ উদ্দীপিত করে)
ব্যাখ্যা

Epinephrine, also known as adrenaline, is secreted by the adrenal medulla. It prepares the body for “fight or flight” responses by increasing heart rate, blood pressure, and blood flow to muscles. It also dilates airways for better oxygen supply.


(এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন হলো অ্যাড্রিনাল গ্রন্থির মধ্যাংশ থেকে নিঃসৃত হরমোন। এটি “ফাইট বা ফ্লাইট” প্রতিক্রিয়ার জন্য শরীরকে প্রস্তুত করে। হৃদযন্ত্রের ধ্বনিসংখ্যা ও রক্তচাপ বৃদ্ধি করে, পেশীতে রক্ত প্রবাহ বাড়ায় এবং শ্বাসনালী প্রশস্ত করে যাতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়।)

৪১.
Which of the following is known as the growth hormone?
(নিচের কোনটি গ্রোথ হরমোন হিসেবে পরিচিত?)
  1. Cortisol (কোর্টিসল)
  2. Thyroxine (থাইরক্সিন)
  3. Somatotropin (সোমাটোট্রোপিন)
  4. Prolactin (প্রোল্যাকটিন)
ব্যাখ্যা

Somatotropin, commonly called growth hormone (GH), is secreted by the anterior pituitary gland. It stimulates growth in bones and muscles, promotes protein synthesis, and regulates metabolism, playing a crucial role in overall body development.


( সোমাটোট্রোপিন, যা সাধারণত গ্রোথ হরমোন (GH) নামে পরিচিত, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি হাড় ও পেশীর বৃদ্ধিকে উদ্দীপিত করে, প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে এবং বিপাক নিয়ন্ত্রণে সহায়ক হয়। এটি দেহের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। )

৪২.
Which of the following is the substrate of Ptyalin enzyme?
(নিচের কোনটি Ptyalin এনজাইমের সাবস্ট্রেট?)
  1. Pectin (পেকটিন)
  2. Lipid (স্নেহ)
  3. Protein (প্রোটিন)
  4. Starch (স্টার্চ)
ব্যাখ্যা

Ptyalin, also known as salivary amylase, specifically hydrolyzes starch into maltose by breaking α-1,4-glycosidic bonds. It does not act on protein, lipids, or pectin, and is limited to carbohydrate digestion.

(Ptyalin, যা স্যালিভারি অ্যামাইলেজ নামেও পরিচিত, বিশেষভাবে স্টার্চকে α-1,4-গ্লাইকোসিডিক বন্ধন ভেঙে মাল্টোজে রূপান্তর করে। এটি প্রোটিন, লিপিড বা পেকটিনে কাজ করে না এবং শুধুমাত্র কার্বোহাইড্রেট হজমে কার্যকর।)

৪৩.
Which hormone is related to Iodine Deficiency Disorder (IDD)?
(কোনো হরমোন আয়ডি ঘাটতি রোগের সাথে সম্পর্কিত?)
  1. Cortisol (কোর্টিসল)
  2. Thyroxine (থাইরোক্সিন)
  3. Adrenaline (অ্যাড্রিনালিন)
  4. Insulin (ইনসুলিন)
ব্যাখ্যা

Iodine is an essential element for the synthesis of thyroid hormones, primarily thyroxine (T4) and triiodothyronine (T3). A deficiency of iodine reduces thyroxine production, leading to goiter and other symptoms of Iodine Deficiency Disorder (IDD).


( আইডিন হলো থাইরয়েড হরমোন তৈরির জন্য অপরিহার্য উপাদান। প্রধান হরমোন হলো থাইরোক্সিন (T4) এবং ট্রায়োডোথাইরোনিন (T3) । আইডিনের অভাবে থাইরোক্সিনের উৎপাদন কমে যায়, যার ফলে গয়টার এবং আইডিন ঘাটতির অন্যান্য লক্ষণ দেখা দেয়।) 

৪৪.
Which hormone is related to digestion?
(কোনো হরমোন হজম প্রক্রিয়ার সাথে সম্পর্কিত?)
  1. Cortisol (কোর্টিসল)
  2. Insulin (ইনসুলিন)
  3. Thyroxine (থাইরোক্সিন)
  4. Gastrin (গ্যাস্ট্রিন)
ব্যাখ্যা

Gastrin is a digestive hormone secreted by the stomach lining. It stimulates the secretion of gastric acid (HCl) from parietal cells, which helps in the breakdown of food proteins and overall digestion.


 ( গ্যাস্ট্রিন হলো একটি হজম হরমোন যা পেটের অভ্যন্তরীণ স্তর থেকে নিঃসৃত হয়। এটি প্যারিয়েটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) নিঃসরণে উদ্দীপনা দেয়, যা প্রোটিনের হজম এবং সামগ্রিক হজম প্রক্রিয়াকে সহজ করে। )

৪৫.
Which of the following correctly differentiates an enzyme from a hormone?
(নিচের কোনটি এনজাইম এবং হরমোনের মধ্যে পার্থক্য সঠিকভাবে বর্ণনা করে?)
  1. Enzymes are secreted by endocrine glands; Hormones speed up reactions
    (এনজাইম নিঃসৃত হয় অন্তঃস্রাবী গ্রন্থি থেকে; হরমোন প্রতিক্রিয়া দ্রুত করে)
  2. Enzymes act on target cells; Hormones act only on substrates
    (এনজাইম টার্গেট কোষে কাজ করে; হরমোন শুধুমাত্র সাবস্ট্রেটে কাজ করে)
  3. Both are identical in structure and function
    (উভয়ই গঠন ও কার্যপদ্ধতিতে অভিন্ন)
  4. Enzymes are biological catalysts; Hormones are chemical messengers
    (এনজাইম হলো জৈবিক অনুঘটক; হরমোন হলো রাসায়নিক বার্তা বহনকারী)
ব্যাখ্যা

Enzymes are proteins that act as biological catalysts, speeding up chemical reactions without being consumed. Hormones are chemical messengers secreted by endocrine glands that regulate physiological processes in target cells.


( এনজাইম হলো প্রোটিনজাতীয় জৈবিক অনুঘটক, যা রাসায়নিক প্রতিক্রিয়াকে দ্রুততর করে কিন্তু নিজে ক্ষয় হয় না। হরমোন হলো রাসায়নিক বার্তা বহনকারী পদার্থ যা অন্তঃস্রাবী গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে নির্দিষ্ট টার্গেট কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।)

৪৬.
Which of the following hormones is secreted from the kidney?
(নিচের কোন হরমোন বৃক্ক থেকে নিঃসৃত হয়?)
  1. Thyroxine (থাইরক্সিন)
  2. Cortisol (কর্টিসল)
  3.  Erythropoietin (ইরিথ্রোপয়েটিন )
  4. Insulin (ইনসুলিন)
ব্যাখ্যা

Erythropoietin is a hormone secreted by the kidneys in response to low oxygen levels in the blood. It stimulates the bone marrow to produce more red blood cells, helping maintain adequate oxygen transport.


( ইরিথ্রোপয়েটিন হলো একটি হরমোন যা রক্তে অক্সিজেনের পরিমাণ কম হলে বৃক্ক থেকে নিঃসৃত হয়। এটি হাড়ের মজ্জাকে আরও বেশি লোহিত রক্তকণিকা উৎপাদন করতে উদ্দীপিত করে, যার ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পরিবহন নিশ্চিত হয়।)

৪৭.
The enzyme Trypsin is secreted from which organ?
(ট্রিপসিন এনজাইম কোন অঙ্গ থেকে নিঃসৃত  হয়?)
  1. Pancreas (অগ্ন্যাশয়)
  2. Liver (যকৃত)
  3. Stomach (পাক)
  4. Small intestine (ক্ষুদ্রান্ত্র)
ব্যাখ্যা

Trypsin is a proteolytic enzyme secreted by the pancreas in its inactive form, trypsinogen. It becomes active in the small intestine, where it helps in the digestion of proteins by breaking them into smaller peptides.

(ট্রিপসিন একটি প্রোটিনপচনকারী এনজাইম যা অগ্ন্যাশয় থেকে নিষ্ক্রিয় রূপে, ট্রিপসিনোজেন হিসেবে, নিঃসৃত হয়। এটি ক্ষুদ্রান্ত্রে সক্রিয় হয়ে প্রোটিনকে ছোট পেপটাইডে হজম করতে সাহায্য করে।)

৪৮.
Cushing syndrome is due to:
(কুশিং সিনড্রোম কোন হরমোনের অতিরিক্ততার কারণে হয়?)
  1. Cortisol (কোর্টিসল)
  2. Insulin (ইনসুলিন)
  3. Growth Hormone (গ্রোথ হরমোন)
  4. Thyroxine (থাইরক্সিন)
ব্যাখ্যা

Cushing syndrome occurs due to prolonged exposure to high levels of cortisol, either from the adrenal glands or from long-term corticosteroid therapy. This leads to symptoms such as obesity (particularly around the abdomen), moon face, hypertension, and muscle weakness.


( কুশিং সিনড্রোম হয় কোর্টিসলের দীর্ঘমেয়াদী অতিরিক্ততার কারণে। এটি হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অতিরিক্ত কোর্টিসল নিঃসরণের ফলে বা দীর্ঘ সময় ধরে কোর্টিকোস্টেরয়েড ওষুধ গ্রহণের কারণে। এর লক্ষণ হিসেবে দেখা যায় পেটের চারপাশে চর্বি জমা, চাঁদের মুখ (moon face), রক্তচাপ বৃদ্ধি, এবং পেশীর দুর্বলতা। ) 

৪৯.
Deficiency of growth hormone can cause:
(গ্রোথ হরমোনের অভাবে কোনটি ঘটতে পারে?)
  1. Hyperthyroidism (হাইপারথাইরয়েডিজম)
  2. Dwarfism (বৃদ্ধিহীন dwarfism)
  3. Gigantism (অসাধারণ বৃদ্ধি)
  4. Obesity (মোটা হওয়া)
ব্যাখ্যা

A deficiency of growth hormone (GH) during childhood can lead to dwarfism, a condition where an individual has abnormally short stature. GH is essential for normal growth of bones and muscles, so its insufficiency directly affects height and overall body development.


( শিশুকালীন সময়ে গ্রোথ হরমোন (GH)-এর অভাব হলে ডার্ফিজম (Dwarfism) দেখা দিতে পারে, যেখানে শরীরের উচ্চতা স্বাভাবিকের তুলনায় অল্প হয়। GH হাড় ও পেশীর স্বাভাবিক বৃদ্ধির জন্য অপরিহার্য, তাই এর অভাব সরাসরি উচ্চতা ও দেহের সামগ্রিক বৃদ্ধিতে প্রভাব ফেলে। )

৫০.
Which of the following is a physiological function of ADH?
(নিচের কোনটি ADH-এর শারীরবৃত্তীয় কার্য?)
  1. Decreases blood calcium level (রক্তের ক্যালসিয়াম হ্রাস করে)
  2. Promotes fat metabolism (চর্বি বিপাক উদ্দীপিত করে)
  3. Stimulates insulin secretion (ইনসুলিন নিঃসরণ উদ্দীপিত করে)
  4. Increases water reabsorption in kidneys (কিডনিতে জল পুনঃশোষণ বৃদ্ধি করে)
ব্যাখ্যা

ADH (Antidiuretic Hormone), also called vasopressin, is secreted by the posterior pituitary gland. Its main function is to regulate water balance in the body by increasing water reabsorption in the kidney’s collecting ducts, thereby reducing urine volume and preventing dehydration.


[ADH (অ্যান্টিডিউরেটিক হরমোন) বা ভাসোপ্রেসিন পোষ্টেরিয়র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এর প্রধান কার্য হলো দেহে পানির সমতা বজায় রাখা। এটি কিডনির কালেক্টিং ডাক্টে জল পুনঃশোষণ বৃদ্ধি করে, যার ফলে মূত্রের পরিমাণ কমে এবং দেহে পানির ঘাটতি প্রতিরোধ হয়।]