পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৯ বিষয়: বাংলাদেশ বিষয়াবলি ------------------ টপিক: i) বাংলাদেশের সংবিধান (ইতিহাস, অনুচ্ছেদ, সংশোধনী ও তফসিল সমূহ)। ii) বাংলাদেশের সরকার ব্যবস্থা [নম্বর কাভার - ৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পরিবর্তে স্পীকার দায়িত্ব পালন করতে পারবে?
  1. অনুচ্ছেদ ৫২
  2. অনুচ্ছেদ ৫৩
  3. অনুচ্ছেদ ৫৪
  4. অনুচ্ছেদ ৪৯
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫৪
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫৪
ব্যাখ্যা
• ৫৪ নং অনুচ্ছেদ:
সংবিধানের ৫৪ নং অনুচ্ছেদের বিষয়বস্তু - অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার।
সংবিধানের ৫৪ নং অনুচ্ছদের সংবিধানের ভাষায় বলা হয়েছে- 
''রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত  স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।''  

অন্যদিকে,
অনুচ্ছেদ ৫২ - রাষ্ট্রপতির অভিসংশন বিষয়ে বলা হয়েছে।
অনুচ্ছেদ ৪৯ - রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদর্শনের অধিকার।
অনুচ্ছেদ ৫৩- অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। 

সূত্র: বাংলাদেশের সংবিধান
.
সংবিধান প্রণয়ন কমিটির কে সংবিধানে স্বাক্ষর করেননি?
  1. তোফায়েল আহমেদ
  2. সুরঞ্জিত সেনগুপ্ত
  3. ড. কামাল হোসেন
  4. এম মনসুর আলী
সঠিক উত্তর:
সুরঞ্জিত সেনগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
সুরঞ্জিত সেনগুপ্ত
ব্যাখ্যা
• সংবিধান:
- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- শুধু 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১২ অক্টোবর, ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

সূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান। 
.
'কোর্ট অব রেকর্ড' রূপে সুপ্রীম কোর্ট সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে?
  1. ১১১ নং অনুচ্ছেদে
  2. ১১০ নং অনুচ্ছেদে
  3. ১০৯ নং অনুচ্ছেদে
  4. ১০৮ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
১০৮ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
১০৮ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বিচারবিভাগ:
- বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারবিভাগ সম্পর্কে বলা হয়েছে।
- ষষ্ঠ ভাগে মোট ৩টি পরিচ্ছদ রয়েছে।
যথা:
• ১ম পরিচ্ছেদ: সুপ্রীম কোর্ট [অনুচ্ছেদ: ৯৪ - ১১৩];
• ২য় পরিচ্ছেদ: অধস্তন আদালত [অনুচ্ছেদ- ১১৪ থেকে ১১৬];
• ৩য় পরিচ্ছেদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল [অনুচ্ছেদ: ১১৭]।

১ম পরিচ্ছেদ: সুপ্রীম কোর্ট
সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে 'কোর্ট অব রেকর্ড' রূপে সুপ্রীম কোর্ট: সুপ্রীম কোর্ট একটি 'কোর্ট অব্ রেকর্ড' হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকিবেন।

অন্যদিকে -
- ১০৯ নং অনুচ্ছেদ: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
- ১১০ নং অনুচ্ছেদ: অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
- ১১১ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক।

উৎস:
i) আইন মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) বাংলাদেশের সংবিধান।
.
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান' লেখাটি সংবিধানের কোন প্রচ্ছদের উপর লেখা ছিল?
  1. তালপাতা
  2. গোলপাতা
  3. শীতলপাটি
  4. মসলিন
সঠিক উত্তর:
শীতলপাটি
উত্তর
সঠিক উত্তর:
শীতলপাটি
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধান:
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক  এ.কে.এম আব্দুর রউফ।
- হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
- হাতে লেখা সংবিধানের পৃষ্ঠা সংখ্যা ছিল ১০৯।
-  সংবিধানে প্রথম স্বাক্ষর করেন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- সংবিধানের প্রচ্ছদে সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
                                                 


সূত্র - বাংলাদেশের সংবিধান - আরিফ খান।
.
সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী ছিলো?
  1. জরুরি অবস্থা ঘোষণার বিধান
  2. রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন
  3. যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
  4. ভারতকে বেরুবাড়ী হস্তান্তর
সঠিক উত্তর:
যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
ব্যাখ্যা
•  প্রথম সংশোধনী
- ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয়।
- এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর।
- প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন করা।
- এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান এবং আইন মন্ত্রণালয়।
.
সংবিধানের কোন অনুচ্ছেদে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের বয়সের বিষয়ে বলা হয়েছে?
  1. ৬(১) নং
  2. ৪৮(৪) নং
  3. ৬৬(১) নং
  4. ১৯(১) নং
সঠিক উত্তর:
৬৬(১) নং
উত্তর
সঠিক উত্তর:
৬৬(১) নং
ব্যাখ্যা
সংবিধানের ৬৬(১) নং অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।
অন্যদিকে,
- ৪৮(৪) নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।
- ৬(১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে।
- ১৯(১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হবেন।

সূত্র: বাংলাদেশ সংবিধান।
.
বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কয়টি?
  1. ২৩টি
  2. ২৪টি
  3. ২৬টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা
সিভিল সার্ভিস ক্যাডার:
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরূপ সংস্থাসমূহের - মতো প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে।
- কর্ম কমিশন দেশব্যাপি প্রতিযোগিতামূলক পরীক্ষার - মাধ্যমে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে।
- বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার ২৬টি।
- বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে বিসিএস ইকোনমিক ক্যাডার একীভূত করার ব্যবস্থা নেওয়ায় এ দুটি ক্যাডারের কর্মকর্তাদের আগ্রহেই সিভিল সার্ভিসে এ পরিবর্তন আনা হয়েছে।
- ফলে ১৯৮০ সালে অন্যান্য ক্যাডারের সঙ্গে সৃষ্ট ইকোনমিক ক্যাডার এখন বিলুপ্ত।
- Services (Reorganization and Conditions) Act, 1975,এর ধারা ৪-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ পুনর্গঠন কাজ সুসম্পন্ন করেছে। 

তথ্যসূত্র - কর্ম কমিশনের ওয়েবসাইট।
.
বর্তমানে দেশে টেকনোক্র্যাট মন্ত্রী কত জন?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৪ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
• টেকনোক্র্যাট মন্ত্রী:
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ হয় এক-দশমাংশ।
- অর্থাৎ ১০ শতাংশ সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায়।
                             
- দ্বাদশ জাতীয় সংসদে নতুন সরকারে টেকনোক্র্যাট কোটায় রয়েছেন দুজন মন্ত্রী।
- তারা হলেন স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন। 

উৎস: প্রথম আলো।
.
সংবিধানের কোন সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
  1. একাদশ সংশোধনী
  2. দ্বাদশ সংশোধনী
  3. পঞ্চদশ সংশোধনী
  4. ত্রয়োদশ সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনী আইন:- সংবিধান আইন ২০১১
- পঞ্চদশ সংশোধনী পাস হয় ২০১১ সালের ২৫ জুন।
- এই সংশোধনীর মাধ্যমে দেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- এই সংশোধনী দ্বারা সংবিধানে ৮,৯,১০,১২ অনুচ্ছেদ পুণর্বহাল করায় বাহাত্তরের মূল সংবিধানের চেতনাকে ধারণ করা সম্ভব হয়েছে।
- অর্থাৎ ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।
- এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
- জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।
- সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
১০.
সংবিধানের কয়টি সংশোধনী আদালত কর্তৃক বাতিল করা হয়েছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ১টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে বর্তমান পর্যন্ত মোট ১৭টি সংশোধনী আনা হয়।
- এর মধ্যে চারটি সংশোধনী হাইকোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে।
এগুলো হলো:
• পঞ্চম সংশোধনী (১৯৭৯) : বাতিল (আগস্ট ২০০৫)
• সপ্তম সংশোধনী (১৯৮৬) : বাতিল (আগস্ট ২০১০)
• ত্রয়োদশ সংশোধনী (১৯৯৬) : বাতিল (২০১১)
• ষোড়শ সংশোধনী (২০১৪) : বাতিল (২০১৭)।

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
১১.
সংবিধানের তৃতীয় ভাগে কতটি অনুচ্ছেদ রয়েছে?
  1. ২০
  2. ১৯
  3. ২২
  4. ২৫
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় ভাগে ২২টি অনুচ্ছেদ রয়েছে (২৬-৪৭ পর্যন্ত)।

সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদগুলো হল-

• ২৬। মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
• ২৭। আইনের দৃষ্টিতে সমতা।
• ২৮। ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য।
• ২৯। সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা।
• ৩০। বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। 
• ৩১। আইনের আশ্রয়-লাভের অধিকার।
• ৩২। জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকাররক্ষণ। 
• ৩৩। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ।
• ৩৪। জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ।     
• ৩৫। বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।
• ৩৬। চলাফেরার স্বাধীনতা। 
• ৩৭। সমাবেশের স্বাধীনতা।
• ৩৮। সংগঠনের স্বাধীনতা।
• ৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
• ৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা। 
• ৪১। ধর্মীয় স্বাধীনতা।
• ৪২। সম্পত্তির অধিকার। 
• ৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ।
• ৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ।
• ৪৫। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।
• ৪৬। দায়মুক্তি-বিধানের ক্ষমতা। 
• ৪৭। কতিপয় আইনের হেফাজত।
• ৪৭ক। সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। 

উৎস- বাংলাদেশের সংবিধান।
১২.
'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান কে?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. স্পীকার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন- রাষ্ট্রপতি
বাংলাদেশের সরকার প্রধান হলেন- প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের প্রধান হলেন- স্পীকার 
প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৩.
সংবিধানের ২১নং অনুচ্ছেদে অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্য কী?
  1. শৃঙ্খলা রক্ষা করা
  2. ভোটাধিকার প্রয়োগ করা
  3. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা
  4. দেশের উন্নয়নে ভূমিকা রাখা
সঠিক উত্তর:
শৃঙ্খলা রক্ষা করা
উত্তর
সঠিক উত্তর:
শৃঙ্খলা রক্ষা করা
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২১ অনুচ্ছেদের বিধান: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
(১) সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকদায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য৷
(২) সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য৷

উৎস: বাংলাদেশের সংবিধান।
১৪.
বাক্-স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
  1. অনুচ্ছেদ ৩৮
  2. অনুচ্ছেদ ৩৯
  3. অনুচ্ছেদ ৪৯
  4. অনুচ্ছেদ ৫৯
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৩৯
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৩৯
ব্যাখ্যা
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদের বিধান চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের এবং (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার, নিশ্চয়তা দান করা হইল।

উৎস: বাংলাদেশের সংবিধান। 
১৫.
সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতীয় সংসদ এর ইংরেজি নাম কী?
  1. National Assembly
  2. National Parliament
  3. Parliament
  4. House of the Nation
সঠিক উত্তর:
House of the Nation
উত্তর
সঠিক উত্তর:
House of the Nation
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৫: সংসদ-প্রতিষ্ঠা:

(১) "জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে:
তবে শর্ত থাকে যে, সংসদের আইন-দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।

---------------
⇒ Article 65. Establishment of Parliament:
(1) There shall be a Parliament (to be known as the House of the Nation) in which, subject to the provisions of this Constitution, shall be vested the legislative powers of the Republic:
Provided that nothing in this clause shall prevent Parliament from delegating to any person or authority, by Act of Parliament, power to make orders, rules, regulations, bye laws or other instruments having legislative effect.

উৎস: বাংলাদেশের সংবিধান। 
১৬.
পিএসসির সদস্যবৃন্দকে শপথ পড়ান কে?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. জনপ্রশাসন মন্ত্রী
  4. প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
উত্তর
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে:
রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পাঠ করান:
• প্রধানমন্ত্রী   
• মন্ত্রিসভার সদস্যবৃন্দ
• স্পিকার     
• ডেপুটি স্পিকার
• প্রধান বিচারপতি

স্পীকার যাদের শপথবাক্য পাঠ করান: 
• রাষ্ট্রপতি    
• সংসদ সদস্যবৃন্দ

প্রধান বিচারপতি যাদের শপথ বাক্য করান:
• আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ
পিএসসির সদস্যবৃন্দ
• মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
• নির্বাচন কমিশনারবৃন্দ।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান।
১৭.
মৌলিক অধিকারের রক্ষক-
  1. বিচার বিভাগ
  2. সংবিধান
  3. ন্যায়পাল
  4. প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
সংবিধান
ব্যাখ্যা
• মৌলিক অধিকার
- নাগরিকদের মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ থাকলে তা সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে।
- এর ফলে সরকার এ সমস্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। নাগরিকগণ তাদের অধিকার ভোগ করতে কোনো প্রকার সরকারি বাধার সম্মুখীন হয় না।
- তাই সংবিধান মৌলিক অধিকারের রক্ষক।
- মানবাধিকারের উৎস ও রক্ষক জাতিসংঘ।
- মৌলিক অধিকারের উৎস রাষ্ট্রের সংবিধান এবং রক্ষক রাষ্ট্র ও সংবিধান।
- মানবাধিকার একটি আন্তর্জাতিক অধিকার।
- এর পরিধি ব্যাপক ও বিশ্বব্যাপী বিস্তৃত। 

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৮.
'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন কে?
  1. ড. কামাল হোসেন
  2. শেখ মুজিবুর রহমান
  3. সুরঞ্জিত সেনগুপ্ত
  4. এম মনসুর আলী
সঠিক উত্তর:
এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
এম মনসুর আলী
ব্যাখ্যা
• সংবিধান:
- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- শুধু 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১২ অক্টোবর, ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

সূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১৯.
বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে?
  1. অনুচ্ছেদ- ১৪৫
  2. অনুচ্ছেদ- ১৪৬
  3. অনুচ্ছেদ- ১৪৮
  4. অনুচ্ছেদ- ১৪৯
সঠিক উত্তর:
অনুচ্ছেদ- ১৪৬
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ- ১৪৬
ব্যাখ্যা
• সংবিধান:
অনুচ্ছেদ-১৪৬: বাংলাদেশের নামে মামলা
১৪৬। "বাংলাদেশ"-এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে।

এছাড়াও-
• বাংলাদেশের সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ:
অনুচ্ছেদ-১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
অনুচ্ছেদ-১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি।
অনুচ্ছেদ-১৪৫: চুক্তি ও দলিল।
অনুচ্ছেদ-১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি।
অনুচ্ছেদ-১৪৮: পদের শপথ।
অনুচ্ছেদ-১৪৯: প্রচলিত আইনের হেফাজত।
অনুচ্ছেদ-১৫০: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।

সূত্র: বাংলাদেশের সংবিধান।