১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা।
গ) বায়ুমন্ডলে জলীয়বাষ্প থাকে বলেই মেঘের উদ্ভব হয়
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ বেশি। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
২.
গ্রীষ্মকালে বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের সময় বজ্র-বিদ্যুৎসহ যে ক্ষণস্থায়ী বৃষ্টিপাত হয় তা কোন জাতীয় বৃষ্টি?
ক
ক) সংঘর্ষ বৃষ্টি
খ
খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
গ
গ) ঘূর্ণিবাত বৃষ্টি
ঘ
ঘ) পরিচলন বৃষ্টি
ব্যাখ্যা
গ্রীষ্মকালে বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের সময় বজ্র-বিদ্যুৎসহ যে ক্ষণস্থায়ী বৃষ্টিপাত হয় তা সংঘর্ষ বৃষ্টি। কারণ, দেশের উত্তর-পশ্চিমে উষ্ণ ও আর্দ্র বায়ুর সাথে শুষ্ক ও শীতল বায়ুর সংঘর্ষে এ ঝড়ের উৎপত্তি হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৩.
সীমান্ত বৃষ্টি বলা হয় কোনটিকে?
ক
ক) শৈলোৎক্ষেপ বৃষ্টি
খ
খ) ঘূর্ণিবাত বৃষ্টি
গ
গ) সংঘর্ষ বৃষ্টি
ঘ
ঘ) পরিচলন বৃষ্টি
ব্যাখ্যা
যখন শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হয়ে একে অপরের বিপরীত দিকে পাশাপাশি চলতে থাকে তখন শীতল বায়ুর আঘাতে উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠতে থাকে। ঊর্ধ্বে ওঠার ফলে উষ্ণ বায়ু প্রসারিত ও শীতল হয়ে উভয় বায়ুর সীমান্ত বরাবর বৃষ্টিপাত ঘটায়। এ জাতীয় বৃষ্টিপাতকে সংঘর্ষ বা সীমান্ত বৃষ্টি বলা হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৪.
কালবৈশাখী ঝড় সম্পর্কে কোন তথ্যটি ভুল?
ক
ক) কালবৈশাখী ঝড় বৈশাখ মাসে উত্তর-পশ্চিম দিক হতে আসে
খ
খ) কালবৈশাখী ঝড়কে গ্রীষ্মকালীন উত্তর-পশ্চিম ঝড় বলা হয়
গ
গ) কালবৈশাখী ঝড়কে উত্তর-পশ্চিম বজ্র-বিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টি বলা হয়
ঘ
ঘ) এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত কালবৈশাখী ঝড় সংঘটিত হয়
ব্যাখ্যা
মার্চ থেকে মে মাস পর্যন্ত কালবৈশাখী ঝড় সংঘটিত হয়। জুন মাসে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে কালবৈশাখী ঝড় অন্তর্হিত হয়। এজন্য একে মৌসুমী বায়ুর অগ্রদূত বলা হয়ে থাকে। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৫.
ক্রান্তীয় অঞ্চলের এক বৃহৎ অংশে তৃণভূমি ও তার মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত গাছ দেখা যায়। এই ধরনের তৃণভূমিকে বলে-
ক
ক) প্রেইরি তৃণভূমি
খ
খ) স্টেপ তৃণভূমি
গ
গ) সাভানা তৃণভূমি
ঘ
ঘ) পম্পাস তৃণভূমি
ব্যাখ্যা
ক্রান্তীয় অঞ্চলের এক বৃহৎ অংশে তৃণভূমি ও তার মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত গাছ দেখা যায়। এই ধরনের তৃণভূমিকে সাভানা তৃণভূমি বলে। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৬.
বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে?
ক
ক) রংপুর
খ
খ) রাজশাহী
গ
গ) পটুয়াখালী
ঘ
ঘ) ঢাকা
ব্যাখ্যা
রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে কম। এখানে ২৫ সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৭.
গ্রীষ্মকালীন মাসগুলোর মধ্যে কোন মাস সর্বাপেক্ষা বৃষ্টিবহুল?
ক
ক) এপ্রিল
খ
খ) মে
গ
গ) জুন
ঘ
ঘ) জুলাই
ব্যাখ্যা
মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালীন মাসগুলোর মধ্যে মে মাস সর্বাপেক্ষা বৃষ্টিবহুল। গড়পড়তা প্রতি তিন দিনে এক দিন বৃষ্টি হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৮.
ফলের রাজ্য বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে?
ক
ক) মৌসুমী অঞ্চল
খ
খ) ভূমধ্যসাগরীয় অঞ্চল
গ
গ) তুন্দ্রা অঞ্চল
ঘ
ঘ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
ব্যাখ্যা
ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু ফল উৎপাদনের পক্ষে অত্যন্ত উপযোগী। আবার প্রচুর সূর্যকিরণও ফল পাকার পক্ষে উপযোগী। সেজন্য ভূমধ্যসাগরীয় অঞ্চল ফলের রাজ্য। এরূপ সুমিষ্ট ও রসালো ফল পৃথিবীর অন্য কোন অঞ্চলে উৎপন্ন হয় না। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৯.
কালবৈশাখী ঝড় সর্বাপেক্ষা বেশি সংঘটিত হয়-
ক
ক) উত্তরাঞ্চলে
খ
খ) পশ্চিমাঞ্চলে
গ
গ) পূর্বাঞ্চলে
ঘ
ঘ) দক্ষিণাঞ্চলে
ব্যাখ্যা
কালবৈশাখী ঝড় পূর্বাঞ্চলে সর্বাপেক্ষা বেশি সংঘটিত হয় এবং এ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও অধিক। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১০.
পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত কেন?
ক
ক) অয়ন বায়ুর জন্য
খ
খ) সমুদ্র বায়ুর জন্য
গ
গ) মেরু বায়ুর জন্য
ঘ
ঘ) পশ্চিমা বায়ুর জন্য
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ জলবায়ুকে বহুলাংশে নিয়ন্ত্রিত করে। সমুদ্র হতে জলীয়বাষ্পপূর্ণ বায়ু কোনো দেশের উপর দিয়ে প্রবাহিত হলে সে অঞ্চলে বৃষ্টিপাত হয় এবং উত্তাপ কমে যায়। কিন্তু স্থলভাগ হতে প্রবাহিত বায়ুতে জলীয়বাষ্প থাকে না। ফলে এ শুষ্ক বায়ু যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ায় উত্তাপ হ্রাস পায় না। অয়ন বায়ু পূর্ব দিক থেকে পশ্চিমে প্রবাহিত হয়। ফলে সমুদ্র উপকূলে অবস্থিত হয়েও অয়ন বায়ু বাহিত মহাদেশের পশ্চিম উপকূলের দেশগুলোতে বৃষ্টি হয় না অথচ পূর্ব উপকূলের দেশগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়। এ কারণে অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে দেখা যায়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১১.
মৌসুমী বায়ুর অগ্রদূত বলা হয় কোনটিকে?
ক
ক) টর্নেডো
খ
খ) কালবৈশাখী
গ
গ) বসন্তকাল
ঘ
ঘ) শীতকাল
ব্যাখ্যা
জুন মাসে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে কালবৈশাখী ঝড় অন্তর্হিত হয়। এজন্য একে মৌসুমী বায়ুর অগ্রদূত বলা হয়ে থাকে। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১২.
কোন কারণে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়?
ক
ক) স্বল্প আর্দ্রতার কারণে
খ
খ) বায়ুর গতিপথে পর্বতের অবস্থান
গ
গ) বায়ু তাপ ও চাপের পার্থক্য
ঘ
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বায়ু তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
১৩.
বায়ুর চাপ বলয়ের উৎপত্তি হয়-
ক
ক) কেন্দ্রাতিগ বলের প্রভাবে
খ
খ) উষ্ণতা ও জলীয়বাষ্পের তারতম্যের প্রভাবে
গ
গ) পৃথিবীর আবর্তন গতির প্রভাবে
ঘ
ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
উষ্ণতা ও জলীয়বাষ্পের তারতম্য এবং পৃথিবীর আবর্তন গতির প্রভাবে বায়ুর চাপ বলয়ের উৎপত্তি হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ডান দিকে বেঁকে যায়, কারণ হলো-
ক
ক) পৃথিবীর আবর্তন
খ
খ) কেন্দ্রাতিগ বল
গ
গ) মাধ্যাকর্ষণ শক্তি
ঘ
ঘ) বায়ু তাপ ও চাপের জন্য
ব্যাখ্যা
ভূপৃষ্ঠে বায়ুর গতিবিক্ষেপের ফলে নিয়ত বায়ুগুলো যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। বৈজ্ঞানিক ফেরেল সর্বপ্রথম আবিষ্কার করেন যে আবর্তন ঘটিত শক্তির প্রভাবেই বায়ুপ্রবাহের এরূপ দিক পরিবর্তন হয়। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
১৬.
ঘূর্ণীঝড় ‘ফণী’ বাংলাদেশে আঘাত হানে কবে?
ক
ক) ২ মে ২০১৯
খ
খ) ৩ মে ২০১৯
গ
গ) ৫ জুন ২০১৯
ঘ
ঘ) ৯ নভেম্বর ২০১৯
ব্যাখ্যা
২০১৯ সালের ৩ মে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণীঝড় ‘ফণী’। ঘূর্ণিঝড় 'ফণী' এর নাম দিয়েছে বাংলাদেশ, এর অর্থ সাপ। উৎসঃ প্রথম আলো
১৭.
দিনের কোন নির্দিষ্ট সময়ে কিংবা বছরের কোন নির্দিষ্ট ঋতুতে যে বায়ুপ্রবাহ জলভাগ ও স্থলভাগের তাপের তারতম্যের জন্য সৃষ্টি হয় তাকে বলে-
ক
ক) নিয়ত বায়ু
খ
খ) সাময়িক বায়ু
গ
গ) স্থানীয় বায়ু
ঘ
ঘ) অনিয়মিত বায়ু
ব্যাখ্যা
দিনের কোন নির্দিষ্ট সময়ে কিংবা বছরের কোন নির্দিষ্ট ঋতুতে যে বায়ুপ্রবাহ জলভাগ ও স্থলভাগের তাপের তারতম্যের জন্য সৃষ্টি হয় তাকে সাময়িক বায়ু বলে। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১৮.
পরিচলন বৃষ্টি হয় -
ক
ক) নিরক্ষীয় অঞ্চলে
খ
খ) দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায়
গ
গ) আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকায়
ঘ
ঘ) সবগুলোতে
ব্যাখ্যা
নিরক্ষীয় অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়। এছাড়া আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলে প্রায় প্রত্যহ পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
১৯.
বাংলাদেশের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান প্রভৃতি জেলার পর্বতে কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে?
ক
ক) পরিচলন বৃষ্টি
খ
খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
গ
গ) ঘূর্ণিবাত বৃষ্টি
ঘ
ঘ) সংঘর্ষ বৃষ্টি
ব্যাখ্যা
বাংলাদেশের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান প্রভৃতি জেলার পর্বতে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। উৎসঃ ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী
২০.
দেশজ উপাদান ব্যবহার করে আর্সেনিক মুক্ত করার পদ্ধতির আবিষ্কারক কে?
ক
ক) ড. এম.এ.বাশার
খ
খ) ড. আজাদ
গ
গ) ড. ইউনুস
ঘ
ঘ) ড. আবুল হুসসাম
ব্যাখ্যা
ভূগর্ভস্থ আর্সেনিকযুক্ত পানি পরিশোধন যন্ত্র 'সনো ফিল্টার' আবিষ্কার করেন ড. আবুল হুসসাম। উৎসঃ প্রথম আলো
২১.
বন্যা প্রতিরোধে কী রকম বাঁধ শহরে দেখা যায়?
ক
ক) বেড়ি বাঁধ
খ
খ) কংক্রিট বাঁধ
গ
গ) প্রকৌশলগত বাঁধ
ঘ
ঘ) বেষ্টনীমূলক বাঁধ
ব্যাখ্যা
বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্তর্গত সহজ প্রকৌশলগত ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে শহর বেষ্টনীমূলক বাঁধ দেয়া। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২২.
বিপর্যয় বলতে বুঝায়-
ক
ক) আকস্মিক ঘটনা
খ
খ) চরম প্রাকৃতিক ঘটনা
গ
গ) মানব সৃষ্ট ঘটনা
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বিপর্যয় বলতে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে বুঝায়। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত করে। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৩.
পানির হ্রাস-বৃদ্ধির গতি দ্রুত কোন ধরনের বন্যার?
ক
ক) মৌসুমি বন্যা
খ
খ) জোয়ার-ভাটাজনিত বন্যা
গ
গ) আকস্মিক বন্যা
ঘ
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
পানির হ্রাস-বৃদ্ধির গতি দ্রুত আকস্মিক বন্যার। পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৪.
দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করা কোন বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্তর্গত?
ক
ক) সাধারণ ব্যবস্থাপনা
খ
খ) সহজ প্রকৌশলগত ব্যবস্থাপনা
গ
গ) শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করা, শহর বেষ্টনীমূলক বাঁধ দেওয়া, বন্যা প্রবণ অঞ্চলের সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করা ইত্যাদি বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার সহজ প্রকৌশলগত ব্যবস্থাপনার অন্তর্গত। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৫.
সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কোন কার্যক্রমকে বুঝায়?
ক
ক) দুর্যোগপূর্ব কার্যক্রম
খ
খ) দুর্যোগকালীন কার্যক্রম
গ
গ) দুর্যোগ পরবর্তী কার্যক্রম
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা বলতে দুর্যোগপূর্ব কার্যক্রম, দুর্যোগকালীন কার্যক্রম এবং দুর্যোগ পরবর্তী কার্যক্রমকে বুঝায়। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৬.
১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে কতটি ভূকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে?
ক
ক) ২
খ
খ) ৩
গ
গ) ৪
ঘ
ঘ) ৫
ব্যাখ্যা
১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে ৩টি ভূকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। যেমনঃ অঞ্চল ১ (মারাত্মক ঝুঁকিপূর্ণ), অঞ্চল ২ (মাঝারি ঝুঁকিপূর্ণ) এবং অঞ্চল ৩ (কম ঝুঁকিপূর্ণ)। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই
২৭.
দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দেশে কর্মরত বেসরকারি সংস্থা-
ক
ক) Christian Commission for Development in Bangladesh
খ
খ) Bangladesh Disaster Preparedness Centre
গ
গ) Caritas Bangladesh
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
সরকারি প্রচেষ্টার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দেশে কর্মরত বেসরকারি সংস্থাসমূহ যেমনঃ প্রশিকা, সিসিডিবি, বিডিপিসি, কারিতাস, অক্সফাম, কেয়ার বাংলাদেশ ইত্যাদি উল্লেখযোগ্য অবদান রাখছে। উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি, বোর্ড বই