পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয় - মানসিক দক্ষতা টপিক - যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) i) সরল ও জটিল যন্ত্র সম্পর্কিত জ্ঞান ও ব্যবহার; ii) যান্ত্রিক উপকরণগত সাদৃশ্য; iii) দর্পণ চিত্র; iv) ভারোত্তলক যন্ত্র (Lever), গিয়ার (Gears); v) স্প্রিং (Spring), কপিকল (Pully); vi) অন্যান্য যন্ত্র সম্পর্কিত সমস্যা উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ফরহাদ একটি লন রোলার ঠেলছে, রাফি একটি লন রোলার টানছে (দুইটি লন রোলারের ওজন সমান)। কার কষ্ট কম হবে?
  1. ফরহাদের
  2. রাফির
  3. উভয়ের সমান কষ্ট হবে
  4. বলা সম্ভব নয়
সঠিক উত্তর:
রাফির
উত্তর
সঠিক উত্তর:
রাফির
ব্যাখ্যা
প্রশ্ন: ফরহাদ একটি লন রোলার ঠেলছে, রাফি একটি লন রোলার টানছে (দুইটি লন রোলারের ওজন সমান)। কার কষ্ট কম হবে?

সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে।

যেহেতু রাফি লন রোলার টানছে তার কষ্ট কম হবে।
.
একটি টিভির আকৃতি কিভাবে পরিমাপ করা হয়?
  1. Vertical
  2. In square inches
  3. Horizontal
  4. Diagonal
সঠিক উত্তর:
Diagonal
উত্তর
সঠিক উত্তর:
Diagonal
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টিভির আকৃতি কিভাবে পরিমাপ করা হয়?

সমাধান:
টিভির আকৃতি সাধারণত স্ক্রিনের কর্ণ (Diagonal) অনুযায়ী পরিমাপ করা হয়। অর্থাৎ, স্ক্রিনের এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত দূরত্বকে ইঞ্চি এককে প্রকাশ করা হয়।
.
60 ওয়াট লেখা দুইটি বাল্ব 12 ঘণ্টা জ্বললে কত কিলো ওয়াট বিদ্যুৎ খরচ হবে?
  1. 1.44kwh
  2. 0.44kwh
  3. 14.4kwh
  4. 1.22kwh
সঠিক উত্তর:
1.44kwh
উত্তর
সঠিক উত্তর:
1.44kwh
ব্যাখ্যা
প্রশ্ন: 60 ওয়াট লেখা দুইটি বাল্ব 12 ঘণ্টা জ্বললে কত কিলো ওয়াট বিদ্যুৎ খরচ হবে?

সমাধান:
এখানে, ক্ষমতা, P = 60w = 2 × 60 = 120, t = 12h.
আমরা জানি,
w = pt = 120 x 12
= 1440
= 1440/1000
= 1.44kwh
.
আয়না থেকে ২.৫ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
  1. ৫ ফুট
  2. ৩ ফুট
  3. ১.২৫ ফুট
  4. ২.৫ ফুট
সঠিক উত্তর:
২.৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
২.৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: আয়না থেকে ২.৫ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?

সমাধান:
আয়না একটি সমতল দর্পণ আর সমতল দর্পণে লক্ষবস্তু যত দূরত্বে সামনে থাকে প্রতিবিম্ব তত দূরত্বে পিছনে গঠিত হয়।