পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes১৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বেসিক ত্রিকোণমিতি, পরিমিতি সরলক্ষেত্র ও ঘনবস্তু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
tanθ√(1 - sin²θ) = ?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) Sinθ
  4. ঘ) Cosθ
সঠিক উত্তর:
গ) Sinθ
উত্তর
সঠিক উত্তর:
গ) Sinθ
ব্যাখ্যা

tanθ√(1 - sin²θ)
= tanθ√(cos²θ)
= (sinθ x cosθ)/cosθ
= sinθ

.
tanA + sinA = m এবং tanA – sinA = n তাহলে m² - n² = ?
  1. ক) 4mn
  2. খ) 4(m² - n²)
  3. গ) 0
  4. ঘ) 4√mn
সঠিক উত্তর:
ঘ) 4√mn
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4√mn
ব্যাখ্যা

m² - n²
= (tanA + sinA)² - (tanA - sinA)²
= 4tanA.sinA {(a + b)² - (a - b)² = 4ab}
= 4√(tan²A.sin²A)
= 4√ {tan²A(1- cos²A)}
= 4√ (tan²A- tan²A .cos²A)
= 4√(tan²A - sin²A)
= 4√mn

.
(1 - tan²60°)/(1 + tan²60°) + sin²60° = ?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) √3/2
  4. ঘ) √3/4
সঠিক উত্তর:
খ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/4
ব্যাখ্যা

(1-tan²60°)/(1+tan²60°) + sin²60°
= (1-(√3)²)/(1+(√3)²) + (√3/2)²
= (1-3)/(1+3) + 3/4
= -2/4 + 3/4
= 1/4

.
একটি গাছের উচ্চতা ১০৫ মিঃ। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নিত কোণ ৬০° তৈরী করলে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দুরত্ব নির্ণয় করুন।
  1. ক) ১০√৩ মিঃ
  2. খ) ৩৫√৩ মিঃ
  3. গ) ৩৯.২ মিঃ
  4. ঘ) ৪২ মিঃ
সঠিক উত্তর:
খ) ৩৫√৩ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫√৩ মিঃ
ব্যাখ্যা

tan60 = 105/x
√3x = 105
x = 105√3/3 = 35√3
.
সিলিন্ডার আকৃতির একটি পানির ট্যাংকের ব্যাসার্ধ্য ৩ মিঃ এবং উচ্চতা ৩.৫ মিঃ। ট্যাংকটি কত লিটার পানি দ্বারা পূর্ণ করা যাবে?
  1. ক) ৯৯ লিটার
  2. খ) ২৬৮২০ লিটার
  3. গ) ৯৯০০০ লিটার
  4. ঘ) ৯৫.৮২ লিটার
সঠিক উত্তর:
গ) ৯৯০০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৯০০০ লিটার
ব্যাখ্যা

সিলিন্ডারের আয়তন = πr²h = π(3)² x 3.5 = 22x9x3.5/7 =99 ঘন মিঃ
ট্যাংকটিতে পানি ধরে = 99 x 1000 = 99000 লিটার (১ ঘনমিঃ পানি = ১০০০ লিঃ)

.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যেকোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কি বলে?
  1. ক) বেলন
  2. খ) কোণক
  3. গ) ঘনবস্তু
  4. ঘ) আয়াত
সঠিক উত্তর:
খ) কোণক
উত্তর
সঠিক উত্তর:
খ) কোণক
ব্যাখ্যা
কোণকের সংজ্ঞার মধ্যেই আছে যে, সমকোনী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যেকোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কোণক বলে।
.
৪ সেমিঃ ব্যাসের একটি লোহ গোলক পিটিয়ে ২/৩ সেমিঃ পুরু একটি বৃত্তাকার লৌহপাত প্রস্তুত করা হলো। ঐ পাতের ব্যসার্ধ কত?
  1. ক) ৮ সেমিঃ
  2. খ) ৪ সেমিঃ
  3. গ) ১০ সেমিঃ
  4. ঘ) ৫ সেমিঃ
সঠিক উত্তর:
খ) ৪ সেমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ সেমিঃ
ব্যাখ্যা

গোলকের আয়তন = 4πr³/3
= 4π2³/3 = 32π/3 (ব্যসার্ধ = 4/2 = 2)
বৃত্তাকার লোহ পাতটির ব্যাসার্ধ = r সেমিঃ
প্রশ্নমতে,
πr²h = 32π/3
r²2/3 = 32/3
r = 4

.
১ রেডিয়ান = কত ডিগ্রী?
  1. ক) π/১৮০
  2. খ) ১৮০/π
  3. গ) π/২
  4. ঘ) ২/π
সঠিক উত্তর:
খ) ১৮০/π
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০/π
ব্যাখ্যা

১রেডিয়ান = ১৮০/π ডিগ্রী = ২/π সমকোণ
১ ডিগ্রী = π/১৮০ রেডিয়ান

.
পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৮০ কিমিঃ। ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে ২° কোন উৎপন্ন করলে ঢাকা ও জামালপুরের দুরত্ব কত?
  1. ক) ৭২ মিঃ
  2. খ) ৭০.২ কিমিঃ
  3. গ) ৭২ কিমিঃ
  4. ঘ) ৬২ কিমিঃ
অনির্ধারিত
ব্যাখ্যা
বৃত্তচাপ S = rθ × (Π/180) = (6480 x 2 × 3.14)/180 = 226.08 কি.মি. (প্রায়)
১০.
একটি ‍ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩, ৪ ও ৫ সেমিঃ এবং উচ্চতা ৮ সেমিঃ। ইহার সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০৮ বর্গসেমিঃ
  2. খ) ৬ বর্গসেমিঃ
  3. গ) ১০০ বর্গসেমিঃ
  4. ঘ) ১১০ বর্গসেমিঃ
সঠিক উত্তর:
ক) ১০৮ বর্গসেমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০৮ বর্গসেমিঃ
ব্যাখ্যা

ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুরোর দৈর্ঘ্য যথাক্রমে ৩, ৪ ও ৫ সেমিঃ
যেহেতু, ৩² + ৪² = ৫², ইহা একটি সমকোনী ত্রিভুজ।
সমকোনী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ x ভূমি x উচ্চতা
= ½ (3 x 4) = 6 সেমিঃ
প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল = ২(ভূমির ক্ষেত্রফল) + ভূমির পরিসীমা x উচ্চতা
= (2 x 6) + (3+4+5) x 8
= 12 + (12 x 8)
= 12 + 96 = 108

১১.
একটি সমবৃত্তক কোণকের উচ্চতা ১২ সেমিঃ এবং ভূমির ব্যাস ১০ সেমিঃ হলে তার বক্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০π
  2. খ) ৬৫π
  3. গ) ২০০
  4. ঘ) ৪৭π
সঠিক উত্তর:
খ) ৬৫π
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৫π
ব্যাখ্যা

ভূমির ব্যাসার্ধ = ১০/২ = ৫ সেমিঃ
হেলানো উচ্চতা l = √(h² + r²) = √(12² + 5²) = 13
বক্রতলের ক্ষেত্রফল = πrl = π x 5 x 13 = 65π

১২.
একটি লোহার ফাঁপা গোলকের বাইরের ব্যাস ১৬ সেমিঃ এবং বেধ ২ সেমিঃ তাহলে গোলকের ফাঁপা অংশের আয়তন কত?
  1. ক) ৬৮২π
  2. খ) ২৮৮
  3. গ) ২০০π
  4. ঘ) ২৮৮π
সঠিক উত্তর:
ঘ) ২৮৮π
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮৮π
ব্যাখ্যা

ব্যাসার্ধ r = 16/2 = 8 সেমিঃ
গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ = 8-2 = 6
গোলকের ফাঁপা অংশের আয়তন = 4/3 (πr³) = 4/3 (π6³)
= 288π

১৩.
২ সেমিঃ ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এটে যায়। সিলিন্ডারটির আয়তন কত?
  1. ক) ২π ঘন সেমিঃ
  2. খ) ৪π ঘন সেমিঃ
  3. গ) ৬π ঘন সেমিঃ
  4. ঘ) ৪ π/৩ ঘন সেমিঃ
সঠিক উত্তর:
ক) ২π ঘন সেমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২π ঘন সেমিঃ
ব্যাখ্যা

গোলকেটি ঠিক ভাবে এটে যায় বলে গোলকের ব্যাস হবে সিলিন্ডারের উচ্চতা এবং গোলকের ব্যাসার্ধ হবে সিলিন্ডারের ব্যাসার্ধ
গোলকোর ব্যাস ২ সেমিঃ এবং ব্যাসার্ধ ১ সেমিঃ
সিলিন্ডারের আয়তন = πr²h = 2π

১৪.
1/(1+sin²A) + 1/(1+cosec²A) = ?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) -1
  4. ঘ) উত্তর নাই
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা

1/(1+sin²A) + 1/(1+cosec²A)
= 1/(1+sin²A) + 1/(1+1/sin²A)
= 1/(1+sin²A) + sin²A/(1+sin²A)
= (1+sin²A)/(1+sin²A) = 1

১৫.
(cosA – sinA)/(cosA + sinA) = (1 - √3)/ (1 + √3)
  1. ক) 40°
  2. খ) 60°
  3. গ) 80°
  4. ঘ) 30°
সঠিক উত্তর:
খ) 60°
উত্তর
সঠিক উত্তর:
খ) 60°
ব্যাখ্যা

(cosA – sinA)/(cosA + sinA) = (1 - √3)/ (1 + √3)
(cosA – sinA +cosA + sinA)/ (cosA – sinA - cosA - sinA) = (1 - √3 + 1 + √3)/ (1 - √3 - 1 - √3)
2cosA/-2sinA = 2/-2√3
cosA/sinA = 1/√3
cotA = 1/√3
cotA = cot60°
A = 60°

১৬.
-300° কোনটি কোন চতুর্ভাগে থাকবে?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা

যেহেতু কোণটি নেগেটিভ, তাই তা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
-300 = - (3x90 + 30)
অর্থাৎ, ১ম সমকোণ চতুর্থ ভাগ,
২য় সমকোণ তৃতীয় ভাগ,
৩য় সমকোণ দ্বিতীয় ভাগ,
এবং +30 মানে প্রথম ভাগ।

১৭.
2sin²θ - 3cosθ = 0 হলে θ এর মান কত? যেখানে 0° < θ < 90°
  1. ক) 30°
  2. খ) 90°
  3. গ) 45°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
ঘ) 60°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60°
ব্যাখ্যা

2sin²θ – 3cos θ = 0
2(1-cos²θ) – 3cosθ= 0
বা, 2 - 2cos²θ - 3cosθ= 0
বা, -2cos²θ – 3cosθ + 2= 0
বা, -2cos²θ - 4cosθ + cosθ + 2= 0
বা, -2cosθ(cosθ +2) + 1(cosθ + 2) = 0
বা, (cosθ +2) (-2cosθ +1) = 0
বা, (cosθ +2) = 0 ; (-2cosθ +1) = 0
বা, Cosθ ≠ -2 cosθ = 1/2
বা, θ = cos<sup>-1</sup>(1/2)
বা, θ = 60°