পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা – ৩ গণিত টপিক: গণিত সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়) গড়, ঐকিক নিয়ম, বয়স নির্ণয়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
একটি উড়োজাহাজের ৩০০ মাইল উড্ডয়নে ৭৫ গ্যালন জ্বালানি খরচ হয়। একই হারে ৭০০ মাইল উড্ডয়নে কত গ্যালন জ্বালানি খরচ হবে?
  1. ক) ১৫০ গ্যালন
  2. খ) ১৫৫ গ্যালন
  3. গ) ১৬০ গ্যালন
  4. ঘ) ১৭৫ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি উড়োজাহাজের ৩০০ মাইল উড্ডয়নে ৭৫ গ্যালন জ্বালানি খরচ হয়। একই হারে ৭০০ মাইল উড্ডয়নে কত গ্যালন জ্বালানি খরচ হবে? 

সমাধান: 
৩০০ মাইল উড্ডয়নে জ্বালানি খরচ হয় = ৭৫ গ্যালন 
∴ ১ মাইল উড্ডয়নে জ্বালানি খরচ হয় = ৭৫/৩০০ গ্যালন 
∴ ৭০০ মাইল উড্ডয়নে জ্বালানি খরচ হয় = (৭৫ × ৭০০)/৩০০ গ্যালন 
= ১৭৫ গ্যালন 

∴ জ্বালানি খরচ হয় = ১৭৫ গ্যালন।
.
৩, ৪, ৮ এবং x এর গড় ৫ হলে x এর মান কত? 
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৮ এবং x এর গড় ৫ হলে x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
৩, ৪, ৮ এবং x এর গড় = ৫ 
∴ ৩, ৪, ৮ এবং x এর সমষ্টি = ৫ × ৪ 
বা, ৩ + ৪ + ৮ + x = ২০ 
বা, ১৫ + x = ২০ 
বা, x = ২০ - ১৫ 
∴ x = ৫ 
.
জাফরের বয়স n বছর। মঈন জাফরের চেয়ে 5 বছরের ছোট কিন্তু আরিফের চেয়ে 3 বছরের বড়। তাদের তিন জনের বয়সের সমষ্টি কত? 
  1. ক) 3n - 13
  2. খ) 3n + 3
  3. গ) 3n - 8
  4. ঘ) 3n - 3
ব্যাখ্যা
প্রশ্ন: জাফরের বয়স n বছর। মঈন জাফরের চেয়ে 5 বছরের ছোট কিন্তু আরিফের চেয়ে 3 বছরের বড়। তাদের তিন জনের বয়সের সমষ্টি কত? 

সমাধান: 
দেওয়া আছে,
জাফরের বয়স = n বছর 
∴ মঈনের বয়স = (n - 5) বছর 
∴ আরিফের বয়স = (n - 5 - 3) বছর 
= (n - 8) বছর 

∴ তাদের তিন জনের বয়সের সমষ্টি = {n + (n - 5) + (n - 8)} 
= (n + n - 5 + n - 8) 
= 3n - 13 
.
যদি ৮ জন লোক ২৪ দিনে ৮০ হেক্টর জমির শস্য আহরণ করতে পারে, তবে ৩৬ জন লোক ৩০ দিনে কত হেক্টর জমির শস্য আহরণ করতে পারবে? 
  1. ক) ৪০০ হেক্টর
  2. খ) ৪২৫ হেক্টর
  3. গ) ৩০০ হেক্টর
  4. ঘ) ৪৫০ হেক্টর
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ জন লোক ২৪ দিনে ৮০ হেক্টর জমির শস্য আহরণ করতে পারে, তবে ৩৬ জন লোক ৩০ দিনে কত হেক্টর জমির শস্য আহরণ করতে পারবে? 

সমাধান: 
৮ জন লোক ২৪ দিনে আহরণ করতে পারে = ৮০ হেক্টর জমির শস্য 
∴ ১ জন লোক ১ দিনে আহরণ করতে পারে = ৮০/(৮ × ২৪) হেক্টর জমির শস্য 
∴ ৩৬ জন লোক ৩০ দিনে আহরণ করতে পারে = (৮০ × ৩০ × ৩৬)/(৮ × ২৪) হেক্টর জমির শস্য 
= ৪৫০ হেক্টর জমির শস্য 

∴ জমির শস্য আহরণ করতে পারবে = ৪৫০ হেক্টর। 
.
জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে ৭ বছরের বড়। ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের ৭ গুণ। যদি কন্যার বয়স ৪ বছর পরে ৭ বছর হয় তবে জাবেদের বয়স কত? 
  1. ক) ২৮ বছর
  2. খ) ২৪ বছর
  3. গ) ২১ বছর
  4. ঘ) ৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে ৭ বছরের বড়। ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের ৭ গুণ। যদি কন্যার বয়স ৪ বছর পরে ৭ বছর হয় তবে জাবেদের বয়স কত? 

সমাধান: 
কন্যার বর্তমান বয়স = (৭ - ৪) বছর 
= ৩ বছর 
আবার, 
ইয়াসমিনের বর্তমান বয়স = (৩ × ৭) বছর 
= ২১ বছর 

∴ জাবেদের বর্তমান বয়স = (২১ + ৭) বছর 
= ২৮ বছর 
.
ক একটি কাজ ২০ দিনে করতে পারে এবং খ একই কাজ ৩০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৮ দিন কাজ করার পর ক চলে গেল। বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে? 
  1. ক) ৮ দিন
  2. খ) ১০ দিন
  3. গ) ১২ দিন
  4. ঘ) ১৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ ২০ দিনে করতে পারে এবং খ একই কাজ ৩০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৮ দিন কাজ করার পর ক চলে গেল। বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে? 

সমাধান: 
ক ১ দিনে করে = ১/২০ অংশ কাজ 
খ ১ দিনে করে = ১/৩০ অংশ কাজ 

ক ও খ একত্রে, 
১ দিনে করে = (১/২০ + ১/৩০) অংশ কাজ 
= (৩ + ২)/৬০ অংশ কাজ 
= ৫/৬০ অংশ কাজ 
= ১/১২ অংশ কাজ 
∴ ৮ দিনে করে = ৮/১২ অংশ কাজ 
= ২/৩ অংশ কাজ 

∴ বাকী কাজ = ১ - (২/৩) অংশ কাজ 
= ১/৩ অংশ কাজ 

খ ১ অংশ কাজ করে = ৩০ দিনে 
∴ খ ১/৩ অংশ কাজ করে = ৩০/৩ দিনে 
= ১০ দিনে 

∴ বাকি কাজ খ একা সম্পন্ন করতে পারবে = ১০ দিনে। 
.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে x, y, z এর মানের গড় কত? 
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে x, y, z এর মানের গড় কত? 

সমাধান:
দেওয়া আছে, 
x ও y এর মানের গড় = ৯ 
∴  x ও y এর মানের সমষ্টি = ৯ × ২ 
∴ x + y = ১৮ 

এখন, 
x, y ও z এর মানের সমষ্টি = x + y + z 
= ১৮ + ১২ 
= ৩০ 
∴ x, y ও z এর মানের গড় = ৩০/৩ 
= ১০ 
.
মা থেকে মেয়ে ১৮ বছরের ছোট। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৫৪ বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 
  1. ক) ৯ বছর
  2. খ) ১২ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ১৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা থেকে মেয়ে ১৮ বছরের ছোট। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৫৪ বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
মেয়ের বর্তমান বয়স = ক বছর 
∴ মায়ের বয়স = (ক + ১৮) বছর 

আবার, ৬ বছর পর -
মেয়ের বয়স = (ক + ৬) বছর 
∴ মায়ের বয়স = (ক + ১৮ + ৬) বছর 
= (ক + ২৪) বছর 

প্রশ্নমতে, 
(ক + ৬) + (ক + ২৪) = ৫৪ 
বা, ক + ৬ + ক + ২৪ = ৫৪ 
বা, ২ক + ৩০ = ৫৪ 
বা, ২ক = ৫৪ - ৩০ 
বা, ২ক = ২৪ 
বা, ক = ২৪/২
∴ ক = ১২ 

∴ মেয়ের বর্তমান বয়স = ১২ বছর। 
.
একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১০ মিনিটে এবং ১৫ মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 
  1. ক) ৫ মিনিটে
  2. খ) ৮ মিনিটে
  3. গ) ৬ মিনিটে
  4. ঘ) ৪ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১০ মিনিটে এবং ১৫ মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

সমাধান: 
প্রথম নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১০ অংশ 
আবার, 
দ্বিতীয় নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ 
∴ দুটি নল দ্বারা,  
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/১০ + ১/১৫) অংশ 
= (৩ + ২)/৩০ অংশ 
= ৫/৩০ অংশ 
= ১/৬ অংশ 

চৌবাচ্চার ১/৬ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে 
∴ চৌবাচ্চার ১ বা সম্পন্ন অংশ পূর্ণ হয় = (১ × ৬) মিনিটে 
= ৬ মিনিটে 

∴ চৌবাচ্চাটি পূর্ণ হয় = ৬ মিনিটে। 
১০.
১০ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ৬ এবং ৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ১০। সর্বমোট ১৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় কত? 
  1. ক) ৬.৫
  2. খ) ৭.০
  3. গ) ৮.৫
  4. ঘ) ৭.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ৬ এবং ৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ১০। সর্বমোট ১৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
১০ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় = ৬ 
∴ ১০ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সমষ্টি = (৬ × ১০) = ৬০ 

আবার, 
৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় = ১০  
∴ ৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সমষ্টি = (১০ × ৬) = ৬০ 

এখন, 
(১০ + ৬) জন বা ১৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সমষ্টি = (৬০ + ৬০) = ১২০ 
∴ ১৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় = ১২০/১৬ 
= ৭.৫ 
১১.
একটি চৌবাচ্চার ৩টি নল আছে। ১ম নল দ্বারা ৩০ মিনিটে ও ২য় নল দ্বারা ৪৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। কিন্তু ৩য় নল দ্বারা ৩৬ মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। তিনটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 
  1. ক) ২০ মিনিটে
  2. খ) ২৫ মিনিটে
  3. গ) ৩৬ মিনিটে
  4. ঘ) ৪০ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩টি নল আছে। ১ম নল দ্বারা ৩০ মিনিটে ও ২য় নল দ্বারা ৪৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। কিন্তু ৩য় নল দ্বারা ৩৬ মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। তিনটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 

সমাধান: 
প্রথম নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ 
আবার, 
দ্বিতীয় নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৪৫ অংশ 
∴ উভয় নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/৩০ + ১/৪৫) অংশ 
= (৩ + ২)/৯০ অংশ 
= ৫/৯০ অংশ 
= ১/১৮ অংশ 

আবার,
তৃতীয় নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/১৮ - ১/৩৬) অংশ 
= (২- ১)/৩৬ অংশ 
= ১/৩৬ অংশ 

চৌবাচ্চাটির ১/৩৬ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে 
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পন্ন অংশ পূর্ণ হয় = (৩৬ × ১) মিনিটে 
= ৩৬ মিনিটে 
১২.
একজন দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করেন। প্রথম ৪ দিনে তার গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোতে তার গড় আয় কত টাকা? 
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৪১ টাকা
  3. গ) ৪৩ টাকা
  4. ঘ) ৪৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করেন। প্রথম ৪ দিনে তার গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোতে তার গড় আয় কত টাকা? 

সমাধান: 
প্রথম ৪ দিনের গড় আয় = ৪০ টাকা 
∴ প্রথম ৪ দিনের মোট আয় = (৪০ × ৪) টাকা 
= ১৬০ টাকা 

∴ অবশিষ্ট টাকা = (৫০৪ - ১৬০) টাকা 
= ৩৪৪ টাকা 
এবং অবশিষ্ট সময় = (১২ - ৪) দিন 
= ৮ দিন 

∴ বাকি দিনগুলোর গড় আয় = ৩৪৪/৮ টাকা 
= ৪৩ টাকা 
১৩.
ফারজানার বর্তমান বয়স সামীরার বর্তমান বয়সের তিনগুণ। সামীরার বর্তমান বয়স ২০ বছর। কত বছর পূর্বে ফারজানার বয়স সামীরার বয়সের পাঁচগুণ ছিল? 
  1. ক) ১০ বছর
  2. খ) ৭.৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ফারজানার বর্তমান বয়স সামীরার বর্তমান বয়সের তিনগুণ। সামীরার বর্তমান বয়স ২০ বছর। কত বছর পূর্বে ফারজানার বয়স সামীরার বয়সের পাঁচগুণ ছিল? 

সমাধান: 
দেওয়া আছে, 
সামীরার বর্তমান বয়স = ২০ বছর 
∴ ফারজানার বর্তমান বয়স = (২০ × ৩) বছর 
= ৬০ বছর 

ধরি, 
x বছর পূর্বে, ফারজানার বয়স সামীরার বয়সের পাঁচগুণ ছিল। 

শর্তমতে, 
৫ × (২০ - x) = ৬০ - x 
বা, ১০০ - ৫x = ৬০ - x 
বা, ৪x = ৪০ 
বা, x = ৪০/৪ 
∴ x = ১০ 

∴ ১০ বছর পূর্বে ফারজানার বয়স সামীরার বয়সের পাঁচগুণ ছিল।
১৪.
পিতা ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত? 
  1. ক) ৮০ বছর
  2. খ) ৭৫ বছর
  3. গ) ৯০ বছর
  4. ঘ) ৮৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত? 

সমাধান: 
ধরি, 
পিতার বর্তমান বয়স = ক বছর 
∴ পুত্রের বর্তমান বয়স = (১২০ - ক) বছর 

প্রশ্নমতে, 
ক = ৩ (১২০ - ক) 
বা, ক = ৩৬০ - ৩ক 
বা, ক + ৩ক = ৩৬০ 
বা, ৪ক = ৩৬০ 
বা, ক = ৩৬০/৪ 
∴ ক = ৯০ 

∴ পিতার বয়স = ৯০ বছর। 
১৫.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ৯ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২০ মিটার
  2. খ) ১৫০ মিটার
  3. গ) ১৮০ মিটার
  4. ঘ) ২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ৯ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 
আবার, 
৬০ কি.মি. = (৬০ × ১০০০) মিটার 
= ৬০০০০ মিটার 

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/৩৬০০ মিটার 
∴ ট্রেনটি ৯ সেকেন্ডে অতিক্রম করে = (৬০০০০ × ৯)/৩৬০০ মিটার 
= ১৫০ মিটার 

∴ ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার। 
১৬.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 

সমাধান: 
৬, ৮, ১০ এর গাণিতিক গড় = (৬ + ৮ + ১০)/৩ 
= ২৪/৩ 
= ৮ 

ধরি, 
নির্ণেয় সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
৭ + ৯ + x = ৮ × ৩ 
বা, ১৬ + x = ২৪ 
বা, x = ২৪ - ১৬ 
∴ x = ৮ 
১৭.
৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 
  1. ক) ৪০ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৩৫ বছর
  4. ঘ) ৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 

সমাধান: 
৩ বছর পূর্বে -
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর 
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে - 
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর 
= ৪০ বছর 
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর 
= ৫০ বছর 

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর 
= ৪০ বছর 
১৮.
কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য নতুন এসেছিল? 
  1. ক) ১৬০ জন
  2. খ) ১৮০ জন
  3. গ) ২০০ জন
  4. ঘ) ২২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন:  কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য নতুন এসেছিল? 

সমাধান: 
অবশিষ্ট সময় থাকে = (২০ -১০) দিন 
= ১০ দিন 

১০ দিন পর, 
অবশিষ্ট খাদ্য ১০ দিনে খেতে পারে = ৭২০ জন সৈন্য 
∴ অবশিষ্ট খাদ্য ১ দিনে খেতে পারে = (৭২০ × ১০) জন সৈন্য 
∴ অবশিষ্ট খাদ্য ৮ দিনে খেতে পারে = (৭২০ × ১০)/৮ জন সৈন্য 
= ৯০০ জন সৈন্য 

∴ নতুন সৈন্য এসেছিল = (৯০০ - ৭২০) জন 
= ১৮০ জন। 
১৯.
একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭ টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩ টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? 
  1. ক) ১২.১
  2. খ) ১৬.৩
  3. গ) ১৫.৫
  4. ঘ) ১৪.৩
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭ টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩ টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? 

সমাধান: 
৭ টি উইকেট পেতে গড়ে রান দেয় = ১৭
∴ ৭ টি উইকেট পেতে মোট রান দেয় = (১৭ × ৭)
= ১১৯ 

আবার, পরবর্তীতে 
৩ টি উইকেট পেতে গড়ে রান দেয় = ৮
∴ ৩ টি উইকেট পেতে মোট রান দেয় = (৮ × ৩)
= ২৪ 

∴ সর্বমোট রান দেয় = (১১৯ + ২৪) 
= ১৪৩ 
এবং সর্বমোট প্রাপ্ত উইকেট = (৭ + ৩) 
= ১০ 

∴ উইকেট প্রতি গড়ে রান দেয় = ১৪৩/১০ 
= ১৪.৩ 
২০.
কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ক) ৩২ বছর
  2. খ) ৪২ বছর
  3. গ) ৫২ বছর
  4. ঘ) ৬২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর 
∴ ২০ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১০ × ২০) বছর 
= ২০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের গড় = ১২ বছর 
∴ শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১২ × ২১) বছর 
= ২৫২ বছর 

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর 
= ৫২ বছর 
২১.
রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে? 
  1. ক) ১১ সেকেন্ডে
  2. খ) ১২ সেকেন্ডে
  3. গ) ১৩ সেকেন্ডে
  4. ঘ) ১৪ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 
আবার, 
৪৫ কি.মি. = ৪৫০০০ মিটার 

ট্রেনটি ৪৫০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ড 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৪৫০০০ সেকেন্ড 
∴ট্রেনটি ১৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৪৫০০০ সেকেন্ড 
= ১২ সেকেন্ডে 

∴ ঐ তাল গাছটি অতিক্রম করবে = ১২ সেকেন্ডে। 
২২.
১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি করিম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?
  1. ক) ৩৫ বছর
  2. খ) ২৩ বছর
  3. গ) ২৮ বছর
  4. ঘ) ৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি করিম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
করিমের বর্তমান বয়স = ৩ক বছর 
∴ রহিমের বর্তমান বয়স = ৪ক বছর 

আবার, ১০ বছর আগে 
করিমের বয়স ছিল = (৩ক - ১০) বছর 
∴ রহিমের বয়স ছিল = (৪ক -১০) বছর 

প্রশ্নমতে, 
৩ক - ১০ = ১/২ (৪ক - ১০) 
বা, ৬ক - ২০ = ৪ক - ১০ 
বা, ৬ক - ৪ক = - ১০ + ২০ 
বা, ২ক = ১০ 
বা, ক = ১০/২ 
∴ ক = ৫ 
করিমের বর্তমান বয়স = (৩ × ৫) বছর 
= ১৫ বছর 
∴ রহিমের বর্তমান বয়স = (৪ × ৫) বছর 
= ২০ বছর 

∴ বর্তমানে তাদের মোট বয়স = (১৫ + ২০) বছর 
= ৩৫ বছর।