পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
"Award Mania: Season - 15” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- পরীক্ষা - ৭ পার্ট-১) বাংলা সাহিত্য: টপিকসমূহ বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ফররুখ আহমদ। ২. অন্যান্য লেখকগণ: গোবিন্দচন্দ্র দাস, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, বদরুদ্দীন ওমর, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, মনোএল দা আস্‌সুম্পসাঁউ, মামুনুর রশিদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. ------------------ পার্ট–১ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL (সুবিধামতো যেকোনো একটা বই থেকে পড়লেই হবে)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৬০ প্রশ্ন

.
'হিতকরী' পত্রিকাটি কোথায় থেকে প্রকাশিত হতো?
  1. কুষ্টিয়া
  2. বরিশাল
  3. রংপুর
  4. কুমিল্লা
ব্যাখ্যা

"হিতকরী" পত্রিকা:
- 'হিতকরী' পত্রিকাটি ১৮৯০ খ্রিষ্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়। পরে এর সম্পাদক হন মোসলেম উদ্দিন খান।
- পত্রিকার প্রথম বর্ষে 'হিতকরী' একটি পাক্ষিক পত্রিকা হিসেবে কুমারখালীর মথুরানাথ যন্ত্রলায়ে মুদ্রিত হয়ে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে প্রকাশিত হতো। তখন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকার ছিলেন যথাক্রমে দেবনাথ বিশ্বাস ও রজনীকান্ত ঘোষ। তখন প্রতি সংখ্যার মূল্য ছিল দুই পাই।
- হিতকরী পাক্ষিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু পাঠকদের চাহিদার কারণে দ্বিতীয় বর্ষে দাশাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। দ্বিতীয় বর্ষে পত্রিকার শুধু এই রদবদল হয়েছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
"লাশ" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
  1. মুহূর্তের কবিতা
  2. সাত সাগরের মাঝি
  3. হাতেমতায়ী
  4. সিরাজাম মুনীরা
ব্যাখ্যা

‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ: 
- ফররুখ আহমদ রচিত 'পাঞ্জেরি' কবিতাটি ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের অন্তর্গত। 
- মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা আছে।
- সাত সাগরের মাঝি নামে একটি কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।
- অন্যান্য উল্লেখযোগ্য কবিতা:- সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।

ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থসমূহ হলো:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
বন্দে আলী মিয়া রচিত কাব্যগ্রন্থ - 
  1. মসনদ
  2. পদ্মানদীর চর
  3. অরণ্য গোধূলি
  4. নীড়ভ্রষ্ট
ব্যাখ্যা

বন্দে আলী মিয়া: 
- বন্দে আলী মিয়া সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর।
- তিনি ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম।
- তিনি কিছুদিন ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন।
- দেশ-বিভাগের পর তিনি ঢাকা ও রাজশাহী বেতার কেন্দ্রে চাকরি করেন।
- বন্দে আলী মিয়া রচিত ‘রুপকথা’ এ শিশুতোষ গ্রন্থ।
- বন্দে আলী মিয়া কবিতা, উপন্যাস, নাটক, জীবনী, শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।

বন্দে আলী মিয়া রচিত কাব্যগ্রন্থ:
- ময়নামতীর চর,
- অনুরাগ,
- পদ্মানদীর চর,
- মধুমতীর চর,
- ধরিত্রী।

বন্দে আলী মিয়া রচিত উপন্যাস: 
- বসন্ত জাগ্রত দ্বারে,
- শেষ লগ্ন,
- অরণ্য গোধূলি,
- নীড়ভ্রষ্ট

বন্দে আলী মিয়া রচিত নাটক: 
- মসনদ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
‘প্রেম ও ফুল’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. নির্মলেন্দু গুণ
  3. নবীনচন্দ্র সেন
  4. গোবিন্দচন্দ্র দাস
ব্যাখ্যা

• ‘প্রেম ও ফুল’ কাব্যগ্রন্থটির রচয়িতা - গােবিন্দচন্দ্র দাস

গােবিন্দচন্দ্র দাস:
- গােবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর প্রথমা পত্নী সারদাসুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন।
- কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথমা পত্নীকে অমর করে রেখেছেন।

তাঁর কাব্যগ্রন্থ:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'নবান্ন' নাটকের প্রেক্ষাপট কী?
  1. পঞ্চাশের মন্বন্তর
  2. দেশভাগ
  3. মুক্তিযুদ্ধ
  4. ছিয়াত্তরের মন্বন্তর
ব্যাখ্যা

'নবান্ন' নাটক: 
- এটি বিজন ভট্টাচার্য রচিত নাটক।
- ‘নবান্ন' (১৯৪৪) পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
- তাই এই নাটকটিকে বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে যুগান্তকারী বলা চলে।
- অনেকে দীনবন্ধুর 'নীল-দর্পণে'র সঙ্গে এর তুলনা করেছেন।
- এ নাটকটি ভারতীয় গণনাট্য সঙ্ঘ ১৯৪৪ সালে প্রথম অভিনয় করেন।

বিজন ভট্টাচার্য:
-তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা।  
- ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ক্ষীরোদবিহারী ভট্টাচার্য ছিলেন একজন স্কুলশিক্ষক। 
- বিজন ভট্টাচার্য অসহযোগ আন্দোলনে (১৯২০-২২) যোগ দিয়ে কারাবরণ করেন।
 
তাঁর রচিত নাটক: 
- নবান্ন, 
- জনপদ, 
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'নেমেসিস' নাটকটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. সাধনা
  2. ভারতী
  3. শনিবারের চিঠি
  4. সবুজপত্র
ব্যাখ্যা

'নেমেসিস' নাটক:
- নুরুল মোমেনের 'নেমেসিস' নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে। গ্রন্থরূপে প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। এর রচনাশৈলী ও পরিকল্পনা অভিনব।
- একটি মাত্র চরিত্রের মাধ্যমে দীর্ঘ সংলাপের ভিতর দিয়ে পুরো নাট্যকাহিনি বিবৃত হয়েছে যার মধ্যে একটি পরিপূর্ণ ছবি পরিস্ফুট হয়ে ওঠে। ফলে নাটকটি নাট্যামোদীদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয় এবং এ নাটকের মাধ্যমে তিনি বাংলা নাট্যসাহিত্যে অধিষ্ঠিত হন।

নুরুল মোমেন: 
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তিনি নিজে নাটকটি পরিচালনা করেন।
- ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'।
- ১৯৪৮ সালে ‘বহুরূপা’ নামক রম্যরচনাটি প্রকাশিত হয়।

নুরুল মোমেন রচিত অন্যান্য রম্যগ্রন্থ হলো:
- নরসুন্দর,
- হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।

নুরুল মোমেন রচিত বিখ্যাত নাটকসমূহ:
- নেমেসিস,
- যদি এমন হতো,
- নয়া খান্দান, 
- আলোছায়া,
- আইনের অন্তরালে, 
- শতকরা আশি, 
- রূপলেখা, 
- যেমন ইচ্ছা তেমন।

উৎস:
১)বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৮৫৮ সালে 
  2. ১৮৫৯ সালে 
  3. ১৮৭৮ সালে 
  4. ১৮৩৮ সালে 
ব্যাখ্যা

আলালের ঘরের দুলাল:
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- উপন্যাসটিতে দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
- এছাড়াও চরিত্রে রয়েছে, বাবুরাম, বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।

প্যারীচাঁদ মিত্র:
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- তাঁর ছন্দনাম  “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়?,
- আধ্যাত্মিকা। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
মার্কসবাদী চেতনায় উদ্‌বুদ্ধ ছিলেন কোন কবি?
  1. মোহাম্মদ নজিবর রহমান
  2. বিষ্ণু দে
  3. নুরুল মোমেন
  4. মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা

বিষ্ণু দে:
- ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন।
- তিনি মার্কসবাদী চেতনায় উদ্‌বুদ্ধ ছিলেন
- তাঁর কবিতায় টি.এস. এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।
- বিষ্ণু দে ‘পরিচয়’ পত্রিকায় (১৯৩১ থেকে ১৯৪৭ পর্যন্ত) সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং তাঁর প্রকাশিত অপর পত্রিকা হচ্ছে ‘সাহিত্যপত্র’ (১৯৪৮)।
- ১৯৮২ সালের ৩ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- স্মৃতি সত্তা ভবিষ্যৎ,
- সাত ভাই চম্পা,
- সেই অন্ধকার চাই,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ,
- রবিকরোজ্জ্বল নিজদেশ।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'দুর্গেশনন্দিনী' উপন্যাস কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
  1. ১৮৭৫ খ্রিষ্টাব্দ
  2. ১৮৮৫ খ্রিষ্টাব্দ
  3. ১৮৫৫ খ্রিষ্টাব্দ
  4. ১৮৬৫ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা

'দুর্গেশনন্দিনী' উপন্যাস:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী'। 
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ খ্রিষ্টাব্দে। এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা।
- উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১০.
মুনীর চৌধুরী রচিত অনুবাদ নাটক কোনটি?
  1. মুখরা রমণী বশীকরণ
  2. রক্তাক্ত প্রান্তর
  3. চিঠি
  4. দণ্ডকারণ্য
ব্যাখ্যা

'মুখরা রমণী বশীকরণ' নাটক:
- মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের The Taming of The Shrew (টেমিং অব দি শ্রু) অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ' নামে (১৯৭০)। এটি পাঁচ অঙ্ক বিশিষ্ট কমেডি।।
- পদুয়া নামক স্থানের এক ধনী ব্যাপ্তিস্তার দুই কন্যা ক্যাথেরিনা ও বিয়াঙ্কা। ক্যাথেরিনা খুবই মুখরা নারী, বিয়াঙ্কা সুন্দরী। ভেরোনা নামক স্থানের যুবক পেট্রশিও ক্যাথেরিনার দর্প চূর্ণ করে তার পাণিগ্রহণ করে।
- মুনীর চৌধুরী নিজেই বলেছেন: কাহিনিটি স্কুল। কিন্তু এতে যে হাস্যরস আছে তা সতেজ, সরস ও উপভোগ্য।

মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরী রচিত অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

মুনীর চৌধুরীর অন্যান্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

১১.
'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন কে?
  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  2. মুহম্মদ আবদুল হাই
  3. জামিল চৌধুরী
  4. আশুতোষ মুখোপাধ্যায়
ব্যাখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
- তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত। তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''
- তিনি বাংলা একাডেমির 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন

তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: 
- ভাষা ও সাহিত্য, 
- বাঙ্গালা ব্যাকরণ, 
- বাংলা সাহিত্যের কথা, 
- বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১২.
"শ্রীমতি কনিষ্ঠা" কোন লেখকের ছদ্মনাম?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন।
সেগুলো হল:
- ভানুসিংহ ঠাকুর, 
- অকপটচন্দ্র ভাস্কর, 
- আন্নাকালী পাকড়াশী, 
- দিকশূণ্য ভট্টাচার্য, 
- নবীনকিশোর শর্মণ, 
- ষষ্ঠীচরণ দেবশর্মা, 
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ, 
- শ্রীমতি কনিষ্ঠা
- শ্রীমতি মধ্যমা।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরে ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'কবি-কাহিনী' (প্রকাশ:১৮৭৮)।
-  আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করেন।
- প্রথম প্রকাশিত কবিতা হিন্দুমেলার উপহার।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক বাল্মীকি প্রতিভা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম- ভিখারিনী।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৩.
"কুরুক্ষেত্র" কোন ধরনের সাহিত্য?
  1. প্রবন্ধ
  2. উপন্যাস
  3. নাটক
  4. কাব্যগ্রন্থ
ব্যাখ্যা

নবীনচন্দ্র সেন:
- ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩), কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫) এবং জেনারেল অ্যাসেমবি­জ ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮) পাস করেন।
- ১৯০৯ সালের ২৩ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। 

নবীনচন্দ্র সেন রচিত কাব্যগ্রন্থ:
- অবকাশরঞ্জিনী,
- পলাশীর যুদ্ধ,
- রৈবতক,
- কুরুক্ষেত্র,
- প্রভাস, 
- অমৃতাভ ইত্যাদি।

উৎস:
১)বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থের রচয়িতা কে?
  1. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. রামরাম বসু
  3. রামনারায়ণ তর্করত্ন
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক।
- উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজএর বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন।
- এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবে।
- তিনি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থের রচয়িতা

তার রচিত গ্রন্থ:
- বত্রিশ সিংহাসন,
- রাজাবলী,
- হিতোপদেশ,
- বেদান্তচন্দ্রিকা,
- প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১৫.
ছিয়াত্তরের মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?
  1. মৃণালিনী
  2. বিষবৃক্ষ
  3. আনন্দমঠ
  4. রাজসিংহ
ব্যাখ্যা

'আনন্দমঠ' উপন্যাস:
- ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিতে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে ১৮৮২ সালে।
- উপন্যাসটিতে প্রতিপাদ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি।
- নরেশচন্দ্র সেনগুপ্ত 'The Abbey of Bliss' (1907) এবং শ্রী অরবিন্দ 'Ananda Math' (1910) নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন।
- এটি মূলত বাস্তবানুগ রোমান্সধর্মী উপন্যাস।
- এই গ্রন্থ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় স্বসম্প্রদায়প্রীতি লক্ষ করা যায়।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৬.
'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' - এটি কার উক্তি?
  1. মীর মশাররফ হোসেন
  2. মুহম্মদ শহিদুল্লাহ
  3. প্রমথ চৌধুরী
  4. মোতাহার হোসেন চৌধুরী
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেনের 'আমাদের শিক্ষা' প্রবন্ধ থেকে 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' - উক্তিটি নেওয়া হয়েছে।

মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। নিজগৃহে মুনশির নিকট আরবি ও ফারসি শেখার মাধ্যমে মশাররফ হোসেনের লেখাপড়ার  হাতেখড়ি হয়।
- মশাররফ আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প?
  1. রাজর্ষি
  2. দুইবোন
  3. যোগাযোগ
  4. দেনাপাওনা
ব্যাখ্যা

"দেনাপাওনা" গল্প:
- 'দেনাপাওনা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ' থেকে সংকলন করা হয়েছে।
- 'দেনাপাওনা' গল্পটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু সমাজের পণপ্রথার কুৎসিত চিত্র তুলে ধরেছেন।- এখানে তিনি দেখিয়েছেন পণপ্রথার জন্য কীভাবে নিরূপমা নিজের জীবন বিসর্জন দিয়েছে। এ গল্পটি যেন কুৎসিত পণপ্রথার একটি অনন্য দলিল। গল্পটির মূলবস্তু পণের টাকা।

অন্যদিকে,  
- রাজর্ষি,  দুইবোন, এবং যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরে ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'কবি-কাহিনী' (প্রকাশ:১৮৭৮)।
-  আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করেন।
- প্রথম প্রকাশিত কবিতা হিন্দুমেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক বাল্মীকি প্রতিভা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম- ভিখারিনী।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলাপিডিয়া এবং "দেনাপাওনা" গল্প।

১৮.
"মানুষ" নাটকটি রচনা করেন কে?
  1. মুনীর চৌধুরী
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. মামুনুর রশিদ
  4. বিজন ভট্টাচার্য
ব্যাখ্যা

"মানুষ" নাটক:
- 'মানুষ' (১৯৪৭) এক দৃশ্য বিশিষ্ট মুনীর চৌধুরী রচিত নাটক। ১৯৪৬ খ্রিষ্টাব্দে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে নাটকটি রচিত।

নাটকের কাহিনি সংক্ষেপ:
এক হিন্দু তরুণ ডাক্তার আত্মরক্ষার জন্য এক মুসলিম বাড়িতে প্রবেশ করে।সে বাড়িতে একজন অসুস্থ, অন্য একজন দাঙ্গায় মারা গেছে। ডাক্তার রোগীকে চিকিৎসা দেয়। এ সময় হিন্দু ডাক্তারের খোঁজে মুসলিম দাঙ্গাকারীরা ঘরে প্রবেশ করে। তখন গৃহকর্ত্রী মশারির নিচে অসুস্থ সন্তানের পাশে ডাক্তারকে আড়াল করে তার জীবন রক্ষা করে। এভাবেই মানুষ বা মানবতা বড় হয়ে দেখা দেয়।

• নাটকের চরিত্রগুলো হলো:
- ফরিদ,
- জুলেখা,
- বাবা,
- মা,
- ডাক্তার।

মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

১৯.
বাংলা কাব্য সাহিত্যে প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন - 
  1. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. প্রমথ চৌধুরী
  4. মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা

প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী মূলত একজন প্রাবন্ধিক।
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন
- তাকে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২০.
মুসলিম পুনর্জাগরণবাদী কবি কে?
  1. ফররুখ আহমদ
  2. জসীমউদ্দীন
  3. মোজাম্মেল হক
  4. কায়কোবাদ
ব্যাখ্যা

ফররুখ আহমদ:
- ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি
- 'সাত সাগরের মাঝি' ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
- 'মুহূর্তের কবিতা' ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।

ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২১.
"ভানুমতী" কোন উপন্যাসের চরিত্র?
  1. পথের পাঁচালী
  2. আরণ্যক
  3. ইছামতী
  4. অপরাজিত
ব্যাখ্যা

‘আরণ্যক’ উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’। 
- ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস।
- প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত, 
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

২২.
ফয়জুন্নেসাকে "নওয়াব" উপাধি প্রদান করেন কে?
  1. মহারানী ভিক্টোরিয়া
  2. লর্ড মিন্টো
  3. পঞ্চম জর্জ
  4. লর্ড কার্জন
ব্যাখ্যা

নওয়াব ফয়জুন্নেসা:  
- জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি নওয়াব ফয়জুন্নেসা ১৮৩৪ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন।
- তিনি জমিদারি লাভের পূর্ব থেকেই সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দীন-দরিদ্রের কল্যাণে আত্মনিয়োগ করেন। 
- ফয়জুন্নেসার জনহিতৈষণার পুরস্কারস্বরূপ মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে তাঁকে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করেন। তিনিই বাংলার প্রথম মহিলা যিনি এই উপাধি লাভ করেন।
-  'বান্ধব', 'ঢাকা প্রকাশ', 'মুসলমান বন্ধু', 'সুধাকর', 'ইসলাম প্রচারক' প্রভৃতি বাংলা পত্রপত্রিকা তাঁর আর্থিক সহায়তা লাভ করে।
- সাহিত্যিক হিসেবেও নওয়াব ফয়জুন্নেসার পরিচিতি আছে।
- গদ্যে-পদ্যে রচিত তাঁর রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা। এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি স্থান পেয়েছে।
- এছাড়া 'সঙ্গীতসার' ও 'সঙ্গীতলহরী' নামে তাঁর দুখানি কাব্যের কথাও জানা যায়।
- ১৯০৩ সালে স্বগ্রামে তাঁর মৃত্যু হয় এবং পারিবারিক গোরস্থানে তিনি সমাহিত হন।
- ২০০৪ সালে নওয়াব ফয়জুন্নেসাকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২৩.
নীলিমা ইব্রাহিম রচিত নাটক কোনটি?
  1. বিশ শতকের মেয়ে
  2. যে অরণ্যে আলো নেই
  3. কেয়াবন সঞ্চারিণী
  4. বহ্নিবলয়
ব্যাখ্যা

• 'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহিম রচিত একটি নাটক। 

নীলিমা ইব্রাহিম:
- তিনি ১১ জানুয়ারি, ১৯২১ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত শিক্ষাবিদ ছিলেন।
- 'রমনা পার্কে' নীলিমা ইব্রাহিম রচিত ছোট গল্প
- তিনি ২০০২ সালের ১৮ই জুন মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত নাটক:
- যে অরণ্যে আলো নেই
- দুয়ে দুয়ে চার,
- রোদ জ্বলা বিকেল,
- সূর্যাস্তের পর ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়াবন সঞ্চারিণী,
- বহ্নিবলয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২৪.
'সংস্কৃতির সংকট' গ্রন্থের রচয়িতা কে?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. কাজী মোতাহার হোসেন
  3. বদরুদ্দীন উমর
  4. আহমদ শরীফ
ব্যাখ্যা

• 'সংস্কৃতির সংকট' বদরুদ্দীন উমর রচিত একটি প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ। 
- গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে।  

বদরুদ্দীন উমর:
- বদরুদ্দীন উমর ছিলেন একাধারে বাংলাদেশি মার্কসবাদী লেনিনবাদী তাত্ত্বিক, রাজনৈতিক সক্রিয়তাবাদী, ইতিহাসবিদ, লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা। 
- তিনি ২০শে ডিসেম্বর, ১৯৩১ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহন করেন।
- তিনি 'সংস্কৃতি' সাময়িকী সম্পাদনা করেন।

• তাঁর প্রকাশিত গ্রন্থ:
- সাম্প্রদায়িকতা,
- সংস্কৃতির সাম্প্রদায়িকতা,
- সংস্কৃতির সংকট
- পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি,
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ,
- যুদ্ধপূর্ব বাঙলাদেশ,
- যুদ্ধোত্তর বাঙলাদেশ,
- ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ,
- বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং 'সংস্কৃতির সংকট' গ্রন্থ।

২৫.
"মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা" প্রবন্ধের রচয়িতা কে?
  1. কাজী মোতাহের হোসেন
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. মোতাহের হোসেন চৌধুরী
  4. বন্দে আলী মিয়া
ব্যাখ্যা

মোতাহের হোসেন চৌধুরী:
- শিক্ষাবিদ, লেখক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। 
- মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।
- তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- ‘সংস্কৃতি কথা’ তাঁর রচিত প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- 'সুখ' বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং 'সভ্যতা' ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ গ্রন্থ।
- মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে।

তাঁর রচিত প্রবন্ধ: 
- আমাদের দৈন্য,
- আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী,
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

২৬.
"এক পথ দুই বাক" উপন্যাসটি রচনা করেন কে?
  1. ফররুখ আহমদ
  2. নীলিমা ইব্রাহীম
  3. মোহাম্মদ মোজাম্মেল হক
  4. প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা

নীলিমা ইব্রাহীম:
- তিনি একজন শিক্ষাবিদ ছিলেন।
- ১১ জানুয়ারি ১৯২১ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।

নীলিমা ইব্রাহীম রচিত উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাক,
- কেয়াবন সঞ্চারিনী,
- বহ্নিবলয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৭.
"ভলগার তীরে" ভ্রমণকাহিনি রচনা করেন কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. বিষ্ণু দে
  3. বন্দে আলী মিয়া
  4. মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা

"ভলগার তীরে" ভ্রমণকাহিনি:
- ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেছিলেন নির্মলেন্দু গুণ। সেই স্মৃতিকে লিপিবদ্ধ করেছেন "ভলগার তীরে" গ্রন্থটিতে।
- এতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বাস্তবচিত্র পরিস্ফুটিত হয়েছে। লেনিন সম্পর্কে তার নিজস্ব অভিমত ও সোভিয়েত জনগণ সম্পর্কে নতুন কিছু জানা যাবে।

নির্মলেন্দু গুণ: 
- নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
- বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে। 
- তাঁকে  ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়। 

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো:
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- ও বন্ধু আমার,
- চাষাভূষার কাব্য,
- পৃথিবীজোড়া গান,
- দূর হ দুঃশাসন,
- ইসক্রা,
- নেই কেন সেই পাখি,
- মুজিব-লেনিন-ইন্দিরা,
- শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

উৎস:
১)বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৮.
কোনটি প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ?
  1. মৃত্তিকা
  2. কুয়াশা
  3. মিছিল
  4. উপনয়ন
ব্যাখ্যা

প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- তাঁর জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে।
- তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।
- প্রেমেন্দ্র মিত্র কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হয়ে ওঠেন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পঞ্চশর, 
- বেনামী বন্দর, 
- পুতুল ও প্রতিমা, 
- মৃত্তিকা ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস: 
- পাঁক, 
- কুয়াশা
- মিছিল
- উপনয়ন
- আগামীকাল, 
- প্রতিশোধ, 
- প্রতিধ্বনি ফেরে ইত্যাদি। 

উৎস:
১)বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৯.
প্রমথ চৌধুরী রচিত কাব্যগ্রন্থ - 
  1. চার-ইয়ারি কথা
  2. আহুতি
  3. তেল-নুন-লাকড়ি
  4. সনেট পঞ্চাশৎ
ব্যাখ্যা

• "সনেট পঞ্চাশৎ" কাব্যগ্রন্থ লিখেছেন প্রমথ চৌধুরী। 

প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- প্রমথ চৌধুরী মূলত একজন প্রাবন্ধিক।
- তিনি ব্যক্তিগত জীবনে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন।
- তাকে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়।
- ফরাসি সনেটরীতি ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদি বাংলা সাহিত্যে তিনিই প্রথম প্রবর্তন করেন।
- সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- ১৯১৪ সালে মাসিক সবুজপত্র প্রকাশনা এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি।
- পরবর্তীতে বীরবল' ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করেন। 
- এ ছদ্মনাম থেকে পরবর্তীতে বাংলা সাহিত্যে বীরবলী ধারা প্রবর্তিত হয়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ।

• তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- চার-ইয়ারি কথা
- নীললোহিত ও গল্প সংগ্রহ, 
- আহুতি

• তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- তেল-নুন-লাকড়ি
- বীরবলের হালখাতা।
- নানাকথা।
- নানা চর্চা।
- রায়তের কথা।
- প্রবন্ধ সংগ্রহ (১ম খণ্ড-১৯৫২, ২য় খণ্ড-১৯৫৩)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৩০.
নিচের কোনটি ছোটগল্প?
  1. দেবযান
  2. দৃষ্টি প্রদীপ
  3. যাত্রাবদল
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প 'উপেক্ষিতা' প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- তিনি চিত্রলেখা (১৯৩০) নামে একটি সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন। তাছাড়া হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
- 'ইছামতী' উপন্যাসের জন্য বিভূতিভূষণ মরণোত্তর ‘রবীন্দ্র-পুরস্কার’ (১৯৫১) লাভ করেন। 

তাঁর রচিত সাহিত্যকর্মগুলো হলো:
• ছোটগল্প:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল ইত্যাদি।

• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩১.
Which word functions as a demonstrative determiner?
  1. His 
  2. Some
  3. Those
  4. Few
ব্যাখ্যা

Determiner:
- এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
• Articles:
- a, an, the.

Demonstratives:
- this, that, these, those.

• Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.

• Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.

• Numbers:
- one, two, three, four, five, six (etc.)

• General Ordinals:
- Last, next, other, the other, etc.

• Interrogative Determiners:
- which, what, whose.

উল্লিখিত বাকি অপশনগুলো হলো,
- His - Possessive Determiners;
- Some এবং Few - Quantifiers Determiners.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৩২.
Choose the correct sentence.
  1. Work hard lest you might not fail.
  2. Work hard lest you should fail.
  3. Work hard lest you may not fail.
  4. Work hard lest you are not fail.
ব্যাখ্যা

Correct sentence - Work hard lest you should fail.

• Lest অর্থ যাতে না ঘটে, পাছে ভয় পায় যে। "lest" negative অর্থ প্রকাশ করে। 
- অতএব lest দ্বারা যে clause হয় তাতে No/ not বসে না।
- lest এরপরের clause should/ might বসে এবং verb এর Present form বসে।

Structure: প্রথম থেকে Lest পর্যন্ত বসে + ‍subject + should/ might + verb এর Present form + other words.

Example sentence:
- Read attentively lest you should fall in the exam.
- Walk carefully lest you should slip.

উল্লিখিত বাকি অপশনগুলো হলো,
ক) Work hard lest you might not fail.
- ভুল। কারণ, might এরপর not আছে তাই এটি।
- "lest" negative অর্থ প্রকাশ করে তাই might এরপর not হবে না।

গ) Work hard lest you may not fail.
- ভুল। কারণ, may না হয়ে might হবে।

ঘ) Work hard lest you are not fail.
- ভুল। কারণ, are not না হয়ে should/ might হবে।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain. 

৩৩.
Choose the correct sentence.
  1. Terrified by the sudden storm, she clutched on her umbrella for support. 
  2. Terrified by the sudden storm, she clutched in her umbrella for support. 
  3. Terrified by the sudden storm, she clutched to her umbrella for support. 
  4. Terrified by the sudden storm, she clutched at her umbrella for support. 
ব্যাখ্যা

Correct Sentence: Terrified by the sudden storm, she clutched at her umbrella for support. 

Clutch at:
- English Meaning: to try to hold or grab something suddenly or tightly, especially when in danger or panic.
- Bangla Meaning: আকস্মিকভাবে কিছু ধরার চেষ্টা করা।

"আকস্মিকভাবে কিছু ধরার চেষ্টা" বোঝাতে clutch এর পরে preposition হিসেবে সাধারণত 'at' বসে।

Example Sentence:
- He clutched at the rope as he lost his balance.
- She clutched at his arm in fear.

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৩৪.
Which of the following are examples of Coordinating conjunctions?
  1. not only…..but also,
  2. if, lest
  3. when, how
  4. or, and
ব্যাখ্যা

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions.
2. Subordinating Conjunctions.
3. Correlative Conjunctions.

1. Coordinating Conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
- and,
- or,
- but, etc.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন:
- when,
- how,
- if,
- lest, etc.

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.

৩৫.
He was very tired, _____ he continued working till midnight. 
  1. because
  2. unless
  3. yet
  4. so that
ব্যাখ্যা

Complete sentence: He was very tired, yet he continued working till midnight.
- Bangla meaning: সে খুব ক্লান্ত ছিল, তবুও সে মধ্যরাত পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছিল।

• Yet (Conjunction):
- English Meaning: despite that; but at the same time; but nevertheless.
- Bangla Meaning: তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক।

Yet এর ব্যবহার:
- Yet is used to add something that seems surprising because of what you have just said.
- অর্থাৎ, যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক/চমকপ্রদ তথ্য যোগ করতে 'তৎসত্ত্বেও' অর্থে Yet ব্যবহার করা হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Because (For the reason that; since)
-  সে-কারণে; কেননা; যেহেতু অর্থে conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: She stayed home because she was feeling unwell.

• Unless (Except if)
- 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
- যেমন: You won't pass the exam unless you study seriously.

• So that (In order that)
- 'যাতে, যেন' অর্থে উদ্দেশ্য বা purpose বোঝাতে Subordinating conjunction হিসেবে 'so that' ব্যবহৃত হয়।
- so that এর পর এমন একটি Clause বসে যা কোন একটি উদ্দেশ্য প্রকাশ করে।
- যেমন: I study hard so that I can pass the exam.

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary.

৩৬.
You may enter the hall, ___________  that you show your ID card.
  1. provided 
  2. exclude
  3. regarding 
  4. include
ব্যাখ্যা

Provided/ provided that/ providing that (যদি):
- English meaning: Provided (that)… used to say what must happen or be done to make it possible for something else to happen.
- "Provided that" means "on the condition that" or "only if".
- এই শর্তে (যে); এই শর্তে (যদি) অর্থে conjunction হিসেবে providing that ব্যবহৃত হয়।

- প্রদত্ত বাক্যে বলা হয়েছে যে, তুমি হলের ভেতরে প্রবেশ করতে পারো, শর্ত এই যে তুমি তোমার পরিচয়পত্র দেখাবে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - provided.

Other options,
- exclude - বাধা দেওয়া।
- regarding - সম্পর্কে; বিষয়ে।
- include - অন্তর্ভুক্ত/অন্তর্গত/অন্তর্বর্তী করা।

• এই বাক্যটির অর্থানুযায়ী, অন্য অপশন গুলোর ব্যবহার সঠিক নয়।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

৩৭.
She has _____ apples than her brother.
  1. few
  2. fewer
  3. little
  4. less
ব্যাখ্যা

Correct answer: She has fewer apples than her brother.

• Few/ A Few/ The Few সবসময় Plural Countable Noun এর সাথে বসে।
- কোন বাক্যে than থাকলে এবং তা দ্বারা কোন কিছুর সাথে কোন কিছুর তুলনা বুঝালে বাক্যটি হয় comparative sentence অর্থাৎ than এর আগে অবশ্যই comparative degree বসবে ।
- Few এর comparative হলো fewer.
- তাই, এখানে Fewer ব্যবহার হয়েছে।

• little এবং less uncountable noun এর সাথে বসে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৩৮.
Alas! The old man is no more.
The underlined word "Alas!" is -
  1. Preposition
  2. Conjunction
  3. Determiner
  4. Interjection
ব্যাখ্যা

The required answer is - Interjection.

• যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি,ভাব প্রকাশ পায় তাদের interjection বলে। 
- Interjection এর শেষে Exclamation mark (!) থাকে ।
- যেমন: Ah!, Alas!, Bravo!, Hello!, Hurrah!, Hush!, etc.

• Interjection দ্বারা কোন Sudden feelings বা Emotion প্রকাশ পায়। যেমন:
- আনন্দ প্রকাশে: Hurrah! Today is Holiday.
- দুঃখ বা শোক প্রকাশে: Alas! He is no more.
- সমর্থন প্রকাশে: Brave! you have done well.

Example Sentence :
- Hello! what are you doing here?
- Oh! what a nice view.
- Hush! Don't make a noise.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৯.
I looked up climate change ____ the Internet to learn more about it.
  1. on
  2. in
  3. by
  4. into
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - on.
- Complete sentence: I looked up climate change on the Internet to learn more about it.

Look something up, in/on something:
- Meaning: to try to find a piece of information by looking in a book or on a computer.
- to check a fact or get information about something.

• কোন information খোঁজ করা বোঝাতে Look up ব্যবহার হয়ে থাকে।
- আর Look up এর সাথে -
- অভিধানে খোঁজা অর্থে Look up ব্যবহৃত হয়।
- কোন কিছুর ভেতরে/ মধ্যে খোঁজা অর্থে in ব্যবহৃত হয়।
- ইন্টারনেট বা কম্পিউটারে খোঁজা অর্থে on ব্যবহৃত হয়।

Example:
- If you're not sure what the word means, look it up in a dictionary.
- I looked it up on the computer.
- Ihana looked it up on the internet.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy

৪০.
Choose the sentence that misuses the determiner.
  1. She bought a few books from the fair.
  2. There is little hope of recovery.
  3. He rarely makes no mistakes.
  4. He showed a little kindness to the stranger.
ব্যাখ্যা

The sentence is - He rarely makes no mistakes.

Explanation:
- "rarely" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "no" ব্যবহার করা যাবে না।
- Correct sentence is - "He rarely makes any mistakes."


• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) She bought a few books from the fair.
- এখানে a few (কিছু সংখ্যক) সঠিক determiner, যা plural countable noun "books" কে determine করতে ব্যবহৃত হয়েছে।

খ) There is little hope of recovery.
- little সঠিক determiner, যা uncountable noun "hope " কে determine করতে ব্যবহৃত হয়েছে।

ঘ) He showed a little kindness to the stranger.
- A little সঠিক determiner, যা uncountable noun "kindness" -কে determine করতে ব্যবহৃত হয়েছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪১.
"Phew! I made it on time."
Which emotion is best expressed by the interjection "Phew!"?
  1. Shock
  2. Relief
  3. Criticism
  4. Joy
ব্যাখ্যা

The interjection 'Phew' typically expresses - Relief.

• Phew (Interjection):
- English Meaning: A sound that people make to show that they are hot, tired, or happy that something bad has finished or did not happen
- Bangla Meaning: ফুঃ; বিস্ময়, অস্থিরতা, বিরক্তি ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত অব্যয়বিশেষ।

Example sentence:
- Phew! It's finally over.
- Phew! That exam was hard.

Source: Oxford Dictionary, Accessible Dictionary.

৪২.
The interjection "Tut" expresses -
  1. Dislike
  2. Excitement
  3. Surprise
  4. Like
ব্যাখ্যা

The interjection "Tut" expresses - Dislike.

• Tut (Interjection):
- English meaning: Used as the written or spoken way of showing the sound that people make when they think something is bad.
- Bangla meaning: অধৈর্য, অবজ্ঞা ও তিরস্কারসূচক ধ্বনি; চুক চুক; ছি ছি।

More examples:
- "Tut! You should know better than that."
- "Tut! That's not how we behave."
- "Tut! What a careless mistake!"

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৩.
He aspires _____ become a successful writer. 
  1. at
  2. in
  3. to
  4. about
ব্যাখ্যা

The correct sentence is - He aspires to become a successful writer. 

Aspire to something (phrasal verb with aspire verb):
- English Meaning: To have a strong wish or hope to do or have something.
- Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।

- The verb "aspire" is correctly followed by "to" when referring to a goal or ambition.
- কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

• Note: aspiration -এর সাথে to do/be অথবা for ব্যবহৃত হয়।
- যেমন: aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: aspirations for fame; his aspiration to be writer.

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.

৪৪.
Which one is an example of a cumulative conjunction?
  1. Neither John nor Paul will attend the meeting.
  2. You should eat breakfast, or you'll feel weak.
  3. She is talented but lazy.
  4. Both Rubel and Masum passed the test.
ব্যাখ্যা

• উল্লেখিত বাক্যে "Rubel" এবং "Masum" উভয়কেই একসাথে যুক্ত করার জন্য "Both...and" ব্যবহার করা হয়েছে।
- এটি একটি Cumulative or Copulative Conjunction যা দুটি সমান বা মিলিত ধারণাকে একসাথে প্রকাশ করে।

Coordinating Conjunction কে চার ভাগে ভাগ করা যায়:
01. Cumulative or Copulative conjunctions.
02. Alternative or Disjunctive Conjunctions.
03. Adversative Conjunctions.
04. Illative Conjunctions.

• Cumulative or Copulative Conjunction হল সেই ধরনের Conjunction যা দুটি বা তার অধিক সমান বা সম্পর্কিত বিষয়কে যোগ করতে ব্যবহৃত হয়। এই শ্রেণির Conjunction গুলো হল:
- and.
- both.....and.
- as well as.
- no less....than.
- not only....but also.

Both Rubel and Masum passed the test.
- এখানে "Both...and" Conjunction দ্বারা Mary এবং Sara কে একসাথে যুক্ত করা হয়েছে, যা নির্দেশ করে যে উভয়ই পরীক্ষা পাস করেছে।
- এখানে Rubel এবং Masum কে Both......and দ্বারা সংযুক্ত করেছে Cumulative Conjunction.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৪৫.
Choose the sentence that misuses the determiner.
  1. We have plenty of reasons to be proud.
  2. He gave several advices to his students.
  3.  There is much water in the bottle.
  4. I need some sugar for the recipe.
ব্যাখ্যা

The sentence is - He gave several advices to his students.

• এই বাক্যটিতে determiner এর misuse করা হয়েছে, কারণ several advices না হয়ে several advice হলে সঠিক হতো।
- advice একটি uncountable noun, তাই এর plural হয় না।
- এটিকে plural করতে হলে সঠিক determiner বসিয়ে plural করতে হয়।
- যেমন: two pieces of advice, a lot of advice, some advice, etc.

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) We have plenty of reasons to be proud.
- "Plenty of" সঠিক determiner, যা countable noun "reasons" কে determine করতে ব্যবহৃত হয়েছে।
- Plenty of (প্রচুর; অঢেল) যা countable/ uncountable noun উভয়কে determine করে।

গ)  There is much water in the bottle.
- "much" সঠিক determiner, যা uncountable noun "water" কে determine করতে ব্যবহৃত হয়েছে।
- much শুধু uncountable noun এর পূর্বে বসে।

(ঘ) I need some sugar for the recipe.
- "Some" সঠিক determiner, যা uncountable noun "sugar" কে determine করতে ব্যবহৃত হয়েছে। 
- Some (কিছু/সামান্য পরিমাণ) countable/ uncountable noun উভয়কে determine করে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪৬.
Considering the weather, we decided to stay indoors.
Here, "Considering" is a/ an - 
  1. Conjunction
  2. Interjection
  3. Preposition
  4. Determiner
ব্যাখ্যা

• Considering the weather, we decided to stay indoors. Here, "Considering" is a/ an - Preposition.

Preposition:
- Preposition হলো এমন শব্দ যা  কোন noun, pronoun, বা noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।
- A preposition is a word placed or positioned before a noun or a pronoun or a noun equivalent to show the relationship between a noun or pronoun and other words in a sentence.

• Considering হলো Participle Preposition.
- যা বাক্যে "the weather" নামক noun phrase এর সাথে সম্পর্ক স্থাপন করে।
- এখানে এটি আবহাওয়া নির্দেশ করছে। অর্থাৎ, এই বাক্যে "regarding" বোঝাচ্ছে যে, "আবহাওয়া বিবেচনা করে দেখার পর" আমরা ভেতরে থাকা ঠিক করেছি।

- "Considering the weather" (আবহাওয়া বিবেচনা করে দেখার পর) - এখানে "Considering" একটি preposition যা "the weather" এর সাথে সম্পর্ক স্থাপন করছে।
- আর "we decided to stay indoors" (আমরা ভেতরে থাকা ঠিক করেছি) - এটি মূল বাক্য যেখানে "we" (আমরা) হলো subject এবং "decided" (ঠিক করা) হলো verb.

- এখানে 'সম্পর্কে ' অর্থে about শব্দটি কাজ করছে।
- তাই, 'Considering' শব্দটি about হিসেবে ব্যবহার করা হচ্ছে। যার জন্য এটি preposition.

Participle Preposition:
- Participle Preposition হচ্ছে এমন কিছু শব্দ, যেগুলো দেখতে participle (verb এর সাথে -ing বা -ed form থাকে) এর মতো হলেও, এগুলো বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয়।
- এদের পরে সাধারণত noun, pronoun, বা noun phrase বসে।
- Example: Regarding, Considering, Concerning, Following, During, Including, ইত্যাদি।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৪৭.
Identify the determiner in the sentence:
I have no news for you.
  1. have
  2. news
  3. no 
  4. far
ব্যাখ্যা

• উল্লিখিত প্রশ্নে Determiner হচ্ছে no.

• Determiner এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

• I have no news for you. প্রশ্নোক্ত বাক্যে no একটি Negative determiner (Quantifiers), যা news শব্দটির পরিমাণ (একেবারেই নেই) বোঝাচ্ছে।
- অতএব, no এখানে একটি Determiner.

৪৮.
The teacher responded ________ the student’s query immediately.
  1. to
  2. in
  3. of
  4. during
ব্যাখ্যা

Respond to:
- English meaning: To say or do something as a reaction to something that has been said or done
- Bangla meaning: জবাব দেওয়া।

• Appropriate preposition এর ক্ষেত্রে, 'জবাব দেওয়া' অর্থ বোঝাতে Respond এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Correct answer: The teacher responded to the student’s query immediately.

Example sentence:
- God cannot but respond to the call of a man.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৯.
Only ________ patience can help you deal with difficult people.
  1. few
  2. a little
  3. the little
  4. a few
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete sentence: Only a little patience can help you deal with difficult people.

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।
- 'patience' uncountable noun তাই এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়েছে।

Structure
- Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
- Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.

৫০.
Apropos _____ the upcoming election, the newspaper published an in-depth analysis.
  1. between
  2. on
  3. of
  4. at
ব্যাখ্যা

• Apropos (Adjective/ Adverb/ Preposition) :
- English Meaning: In connection with or related to somebody/something
- Bangla Meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।

Apropos এরপর Preposition হিসেবে of বসে।

Complete sentence: Apropos of the upcoming election, the newspaper published an in-depth analysis.

Example sentence:
- Apropos of your earlier comment, I think we should reconsider our strategy.
- Apropos of the movie we watched last night, I read that it won several awards.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.

৫১.
Choose the correct sentence.
  1. A large quantity of rice are kept in the store.
  2. A small amount of water is in the bottle.
  3. A great deal of work were completed yesterday.
  4. A small amount of milk are in the fridge.
ব্যাখ্যা

The correct sentence is - A small amount of water is in the bottle.

- A large amount of/ A small amount of এর সাথে সব সময় Uncountable Noun হয় এবং verb হিসেবে Singular verb বসে।
- Structure: A large amount of/ A small amount of + Uncountable Noun + Singular verb.

- প্রদত্ত sentence টিতে A large amount of এরপর water হলো Uncountable Noun এবং verb is হলো Singular.
- তাই নিয়ম অনুসারে প্রদত্ত sentence টি সঠিক।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) A large quantity of rice are kept in the store.
- ভুল। কারণ, Quantity of rice singular এর সাথে singular verb is ব্যবহার হবে, not are.
- Correct form: A large quantity of rice is kept in the store.

গ) A great deal of work were completed yesterday.
- ভুল। কারণ, Work uncountable singular এর সাথে singular verb was ব্যবহার হবে, not were.
Correct form: A great deal of work was completed yesterday.

ঘ) A small amount of milk are in the fridge.
- ভুল। কারণ, Amount of milk singular এর সাথে singular verb is ব্যবহার হবে, not are.
- Correct form: A small amount of milk is in the fridge.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৫২.
I will have completed my homework ___ 8 p.m.
  1. before
  2. in
  3. since
  4. for
ব্যাখ্যা

ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে in বসে এবং নির্দিষ্ট সময়ের জন্য by অথবা before বসে

• অতীতের নির্দিষ্ট সময়ের পূর্বে since অথবা from এবং ব্যাপক সময়ের পূর্বে for বসে।

• প্রদত্ত Sentence টি Future Tense এ আছে এবং 8 p.m. উল্লেখ করার কারণে সময়টি নির্দিষ্ট বুঝিয়েছে।
- তাই এখানে in ব্যবহার না হয়ে before ব্যবহার হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫৩.
Her abhorrence _____ cruelty to animals made her become a vegan.
  1. on
  2. of
  3. to
  4. at
ব্যাখ্যা

Correct answer - of.
- Complete Sentence: Her abhorrence of cruelty to animals made her become a vegan.

• Abhorrence (Noun):
- English Meaning: A feeling of revulsion; disgusted loathing.
- Bangla meaning: ঘৃণা; বিতৃষ্ণা; জুগুপ্সা।

• Abhorrence of মানে ঘৃণ্য/ বিরক্তি প্রকাশ করা।
- "Abhorrence of" সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়, কাজ, আচরণ বা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, যার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করা হয়।

- Example:
- Abhorrence of cruelty. (নির্মমতার প্রতি ঘৃণা)।
- Abhorrence of corruption. (দুর্নীতির প্রতি ঘৃণা)।

• আর Abhorrent to মানে ঘৃণ্য/  ঘৃণিত হওয়া।
- "Abhorrent to" সাধারণত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে ব্যবহৃত হয়, যাদের কাছে কোনো কাজ বা আচরণ ঘৃণিত বা অসহ্য লাগে।

- Example: 
- The idea of cheating is abhorrent to him. (তার কাছে ঠকানো ঘৃণিত)।
- Animal cruelty is abhorrent to us. (পশুর প্রতি নিষ্ঠুরতা আমাদের কাছে ঘৃণিত)।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

৫৪.
The priest sprinkled holy water _____ the devotees before the ritual.
  1. to
  2. on
  3. with
  4. against
ব্যাখ্যা

Complete Sentence: The priest sprinkled holy water on the devotees before the ritual.

• Sprinkle (Verb & Noun):
- English Meaning: To scatter in drops or particles/ the act or an instance of sprinkling.
- Bangla Meaning: ছড়িয়ে বা ছিটিয়ে দেওয়া।

"ছড়িয়ে বা ছিটিয়ে দেওয়া" বোঝাতে sprinkle এর পর preposition 'on' বসে।

Example Sentence:
1. We sprinkle salt on the fries.
2. She sprinkles cinnamon on the oatmeal.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৫৫.
She writes ____ French like ____ French people.
  1. the, the
  2. No article, the
  3. the, no article
  4. a, the
ব্যাখ্যা

Article:
- Article মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতাকে বুঝায়।
- Article কে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়।
1. Indefinite Articles: A, An.
2. Definite Articles: The.

Article এর নিয়মানুযায়ী,
- ভাষার নামের পূর্বে Article ব্যাবহার হয় না। জাতির নামের আগে the ব্যাবহার হয়।
- তাই speaks এরপর the এর ব্যাবহার হবে না।

Complete Sentence: She writes French like the French people.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫৬.
He loves to travel to crowded cities, ________ his brother prefers the countryside.
  1. therefore
  2. even as
  3. whether
  4. whereas
ব্যাখ্যা

অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ,
- therefore: সেই কারণে; সুতরাং।
- even as: এমন সময়
- whether: যদি অর্থে ব্যবহৃত হয়।
- whereas:  কিন্তু এর/তার বিপরীতে; যখন অন্যদিকে; পক্ষান্তরে।

সুতরাং, বোঝা যাচ্ছে, শব্দগুলোর অর্থ বিবেচনায় শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।

Complete Sentence: He loves to travel to crowded cities, whereas his brother prefers the countryside.
- Bangla meaning: সে ভিড়পূর্ণ শহরে ভ্রমণ করতে ভালোবাসে, অন্যদিকে তার ভাই গ্রামীণ জীবন পছন্দ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৫৭.
The children walked along the river.
Here "along " is a -
  1. Simple Preposition
  2. Double Preposition
  3. Disguised Preposition
  4. Compound Preposition
ব্যাখ্যা

The children walked along the river. Here, "along " is a - Compound Preposition.

Compound Preposition:
- Compound Prepositions: Compound prepositions are those prepositions that are made by prefixing the preposition to a noun, an adjective or an adverb.
- Noun বা Adjective বা Adverb এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয়, তাকে Compound Preposition বলে।
- Compound Preposition গঠন করতে সাধারণত: on এর স্থলে a এবং by এর স্থলে b বা be হয়। 
- Example: about (on+by+out), behind (by+hind), before (by+fore), above (on+by+up), along (on+long), etc.

উল্লিখিত বাকি অপশনগুলো, 
Simple Preposition:
- যে preposition গুলো একটি word দিয়ে গঠিত সেগুলো Simple Preposition.
- যেমন: on, in, to etc.

Double Preposition:
- এই ধরনের preposition গুলো দুইটি অন্য  preposition এর সমষ্টি।
- কিন্তু তারা ঠিক একটি preposition এর মতো কাজ করে।
- যেমন: The cow lives upon grass. এখানে up + on ‍দুটি preposition আছে।

Disguised Preposition:
- কিছু কিছু ক্ষেত্রে on, in ও of -এর পরিবর্তে a এবং o ব্যবহৃত হয় এবং word - এর শুরুতে বসে।
- এরূপ preposition হল Disguised preposition বা ছদ্মবেশী
- যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহৃত হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫৮.
Which of the following words can be used as Interjections?
  1. So
  2. How
  3. Wow
  4. Whether
ব্যাখ্যা

Interjections
- Interjections are those words which express the sudden feelings of the human mind.
- যে word দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করা যায় তাকে Interjection বলে।

Wow:
- এটি একটি বহুল ব্যবহারকৃত একটি Interjection.
- এর দ্বারা মূলত Sentence এর বিস্ময়, উত্তেজনা, অবাক হওয়া ইত্যাদি বুঝানো হয়ে থাকে।
- Surprise অথবা Excitement বুঝাতে Wow ব্যবহার করা হয়।

Source: Oxford Dictionary.

৫৯.
What emotion is expressed by the interjection "Fie!"?
  1. Surprise
  2. Sadness
  3. Discomfort
  4. Disapproval
ব্যাখ্যা

The interjection word "Fie!" expresses - Disapproval.

• Fie (Interjection):
- English meaning: Used to express anger, disapproval, or disappointment.
- Bangla Meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.

More examples:
- Fie! How could she treat her friends like that?
- Fie! I've forgotten my keys again.
- Fie! I missed the last train home.

Source: Oxford Dictionary, Cambridge Dictionary, Accessible Dictionary.

৬০.
Which of the following determiners is specifically used with countable nouns only?
  1. The rest of
  2. Some of
  3. Much of
  4. Several of
ব্যাখ্যা

Correct answer: Several of.

Several of:
- কয়েকটি; কয়েকজন; অর্থে ব্যবহার হয়।
- এটি শুধু Countable noun কে modify করে।

Example:
- Several of the rivers of Bangladesh have become useless. 
- Several of এখানে Plural Countable Noun "rivers" কে determine করতে ব্যবহৃত হয়েছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) The rest of:
- Countable এবং Uncountable উভয় প্রকার noun কে modify করে।

Example:
- The rest of the water was thrown away. (water- uncountable noun)
- The rest of the books are on the shelf. (books - plural countable noun)

খ) Some of:
- এটি Countable এবং Uncountable noun উভয়কে modify করে।

Example:
- Some of the milk has gone bad. (milk- uncountable noun)
- Some of the students are absent today. (students - plural countable noun)

গ) Much of:
- Uncountable noun কে modify করে।

• Example:
- Much of the milk of the pot is stale. (milk- uncountable noun)

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.