পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৬১
সিলেবাস
পরীক্ষা - ৯ ফুল মডেল টেস্ট - ১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
  1. ঘরোয়া
  2. সুখিন
  3. জুতসই
  4. ধোঁকাবাজ
সঠিক উত্তর:
সুখিন
উত্তর
সঠিক উত্তর:
সুখিন
ব্যাখ্যা
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ- সুখ + ইন্ = সুখিন। 

------------------------
• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে।
যথা:

• বাংলা তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়। আমি/আম/ আমো/মি- বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ-
যেমন:
- ইতর + আমি = ইতরামি।
- ফাজিল + আমো = ফাজলামো।
- চোর +আমি = চোরামি।
- বাঁদর + আমি = বাঁদরামি।
- থাল + আ = থালা;
- চোর + আই = চোরাই;
- পাগল + আমি = পাগলামি;
- ঘর + ওয়া = ঘরোয়া।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
- কণ্টক + ইত = কণ্টকিত;
- ফেন + ইল্ = ফনিল;
- সুখ + ইন্ = সুখিন;
- মধুর + ষ্ণ = মাধুর্য;
- তেজঃ + বিন = তেজস্বী;
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক;
- কুসুম + ইত = কুসুমিত;
- পঙ্ক + ইল্ = পঙ্কিল;
- সর্বজন + নীন = সর্বজনীন;
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
- বিবি + আনা = বিবিয়ানা;
- দুধ + ওয়ালা = দুধওয়ালা;
- পানি + সা = পানসা>পানসে;
- খবর + দার = খবরদার;
- কারি + গর = কারিগর;
- গিন্নী + পনা = গিন্নীপনা।
- জুত + সই = জুতসই,
- বাড়ি + ওয়ালা = বাড়িওয়ালা,
- দার + ওয়ান = দারোয়ান,
- ধোঁকা + বাজ = ধোঁকাবাজ >ধোঁকাবাজি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘পঙ্কে জন্মে যা’ ব্যাসবাক্যটি কোন ধরনের তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত?
  1. অলুক তৎপুরুষ সমাস
  2. চতুর্থী তৎপুরুষ সমাস
  3. সপ্তমী তৎপুরুষ সমাস
  4. উপপদ তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।

- ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে বুঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।

• উপপদ তৎপুরুষ সমাস:
কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৃদন্ত পদের পূর্বের পদকে বলা হয় উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।
যেমন-
- জলে চরে যা = জলচর।
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
- ইন্দ্রকে জয় করেছে যে = ইন্দ্রজিৎ।
- ছেলে ধরে যে = ছেলেধরা।
- পকেট মারে যে = পকেটমার ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিরুক্ত শব্দ?
  1. পটাপট
  2. এলো মেলো
  3. ঝমঝম
  4. জোরে জোরে
সঠিক উত্তর:
জোরে জোরে
উত্তর
সঠিক উত্তর:
জোরে জোরে
ব্যাখ্যা
• অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের:
- অনুকার দ্বিত্ব,
- ধ্বন্যাত্মক দ্বিত্ব ও
- পুনরাবৃত্ত দ্বিত্ব।

• পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে। যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

• বিভক্তিহীন পুনরাবৃত্ত: ভালো ভালো (কথা), কত কত (লোক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড় (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।
• বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত: কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

অন্যদিকে,
- ‘এলো মেলো’ অনুকার শব্দদ্বিত্বের উদাহরণ।
- ঝমঝম ও পটাপট ধ্বন্যাত্মক শব্দদ্বিত্বের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
চর্যার সিদ্ধাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয় কাকে?
  1. লুইপা
  2. কাহ্নপা
  3. সরহপা
  4. ঢেগুণপা
সঠিক উত্তর:
কাহ্নপা
উত্তর
সঠিক উত্তর:
কাহ্নপা
ব্যাখ্যা
• কাহ্নপা:
- চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ রচনা করেন কাহ্নপা।
- কাহ্নপা সর্বমোট ১৩টি পদ রচনা করেন।
- এই সংখ্যাধিক্যের পরিপ্রেক্ষিতে তাঁকে কবি এবং সিদ্ধাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা যায়।
- কাহ্নপা রচিত পদগুলো হল : ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪, ৩৬, ৪০, ৪২ ও ৪৫।
- তাঁর রচিত ২৪নং পদটি পাওয়া যায় নি।
- কাহ্নপা রচিত পদগুলোতে- নিপুণ কবিত্ব শক্তি এবং তৎকালীন সমাজচিত্র ফুটে উঠেছে।
- চর্যাপদে কাহ্নিল, কাহ্নি, কৃষ্ণচর্য, কৃষ্ণবজ্রপাদ, কাহ্নু নামে লিখতেন। 

অন্যদিকে,
• চর্যাপদের প্রথম পদটি লুইপা রচনা করেছেন। সেই হিসেবে লুইপাকে চর্যাপদের আদি কবি মনে করা হয়। তাঁর রচিত ১নং ও ২৯নং পদটি।
• তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন সরহপা। তাঁর রচিত পদগুলো হলো- ৪টি; ২২, ৩২, ৩৮, ৩৯।
• চর্যাপদের কবি ঢেগুণপা একজন তাঁতি ছিলেন। তিনি নবম শতকের কবি। চর্যাপদের ৩৩নং পদটি তিনি রচনা করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘ঘ’ কোন ধরনের ধ্বনির উদাহরণ?
  1. ঘােষ অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি
  2. অঘোষ অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি
  3. ঘােষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি
  4. অঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি
সঠিক উত্তর:
ঘােষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ঘােষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি
ব্যাখ্যা
• ‘ঘ’ ঘােষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘোষ।

• ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি।
যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

• অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি।
যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।


• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

• অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

• মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
‘অগ্নি-গিরি’ গল্পের রচয়িতা কে?
  1. আখতারুজ্জামান ইলিয়াস
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
- ‘অগ্নি-গিরি’ কাজী নজরুল ইসলাম রচিত ‘শিউলিমালা’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প।

• 'শিউলিমালা' গল্পগ্রন্থ:

- 'শিউলিমালা' কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্পগ্রন্থ।
- 'শিউলিমালা' গল্পগ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।

• 'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- পদ্ম-গোখরো,
- জিনের বাদশা,
- অগ্নি-গিরি,
- শিউলিমালা।

-------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁর নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক,
- নজরুল গীতিকা,
- সুর সাকী,
- বনগীতি প্রভৃতি। 

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা, 
- কুহেলিকা।

কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।

অভিসম্বন্ধ: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সে ভাত খেয়েছে।’ বাক্যে ‘ভাত’ কোন কারক?
  1. কর্তৃকারক
  2. কর্ম কারক
  3. করণ কারক
  4. অপাদান কারক
সঠিক উত্তর:
কর্ম কারক
উত্তর
সঠিক উত্তর:
কর্ম কারক
ব্যাখ্যা
• কর্ম কারক:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম- উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারণত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে- 'কে' দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়।
যেমন:
শিক্ষককে জানাও।
অসহায়কে সাহায্য করো।

• সাধারণত পশুপাখি বা সচেতন পদার্থের ক্ষেত্রে কর্মে শূন্য বিভক্তি হয়:
- দুটো পাখি দেখছি।
- সে ভাত খেয়েছে।
দাঁত মাজো।

অন্যদিকে,
• কর্তৃকারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন:
- হামিদ বই পড়ে। 

করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা- ই করণ কারক।
যেমন:
- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ = কলম)।
- 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় = সাধনা)।
- 'এ সাবানে কাপড় কাচা চলবে না'। (উপকরণ = সাবান)।

• অপাদান কারক:
যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে।
এই কারকে সাধারণত হতে’, ‘থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন:
- জমি থেকে ফসল পাই।
- সুপ্তি থেকে মুক্তো মেলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষার ব্যাকরণ, জ্যোতিভূষণ চাকী।
.
‘অণু ও অনু’ শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. শেষ ও ক্ষুদ্রতম অংশ
  2. ক্ষুদ্রতম অংশ ও দূরীভূত
  3. শেষ ও ভিতর
  4. ক্ষুদ্রতম অংশ ও পশ্চাৎ
সঠিক উত্তর:
ক্ষুদ্রতম অংশ ও পশ্চাৎ
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুদ্রতম অংশ ও পশ্চাৎ
ব্যাখ্যা
• শব্দজোড়: 
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।

অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
- ‘অণু’ অর্থ - ক্ষুদ্রতম অংশ।
- ‘অনু’ অর্থ - পশ্চাৎ। 

এরূপ-
- ‘রতি’ অর্থ - পরিমাণ।
- ‘রথী’ অর্থ - রথের আরোহী।

- ‘শরণ’ অর্থ - আশ্রয়।
- ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

- ‘অবগত’ অর্থ - জানা।
- ‘অপগত’ অর্থ - দূরীভূত।

- ‘অকুল’ অর্থ - নীচ বংশ।
- ‘অকূল’ অর্থ - তীরহীন। 

- ‘অন্ত্য’ অর্থ  - শেষ।
- ‘অন্তঃ’ অর্থ - ভিতর।

- ‘অনিষ্ট’ অর্থ - ক্ষতি।
- ‘অনিষ্ঠ’ অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
ভাষা-আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
  1. কবর
  2. একুশের গল্প
  3. জীবন থেকে নেয়া
  4. যাপিত জীবন
সঠিক উত্তর:
যাপিত জীবন
উত্তর
সঠিক উত্তর:
যাপিত জীবন
ব্যাখ্যা
• 'যাপিত জীবন' উপন্যাস:
- ভাষা-আন্দোলনের পটভূমিতে সেলিনা হোসেনের লেখা উপন্যাস 'যাপিত জীবন'।
- উপন্যাসের নায়ক জাফর জীবনের কথা বলে জীবনেরই বিনিময়ে।
- সেলিনা হোসেন জাফরের স্বচ্ছ প্রতীকচিত্রে বাঙালির শেকড় আর অস্তিত্বের কথা ঘোষণা করে তাঁর 'যাপিত জীবন'-এ ।
- জাফর প্রতিটি অণুমুহূর্তে ঘোষণা করে বেড়ায় তাঁর বাঙালি অস্তিত্ব তাঁর শেকড়। নিজের মৃত্তিকারসে জারিত স্বকীয় বিকাশের সমস্ত প্রয়াস ভর করে বাঙালি জাতিসত্তার প্রতিনিধি জাফরের মাঝে। জাফর বাঙালি কণ্ঠের বলিষ্ঠ উৎসারণ।

অন্যদিকে,
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- ‘জীবন থেকে নেয়া’ জহির রায়হান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র।
- “একুশের গল্প” গল্পটি জহির রায়হান রচনাবলী দ্বিতীয় খণ্ড (১৯৮১ সালে প্রকাশিত) থেকে সংগৃহীত। এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।

----------------------------
• সেলিনা হোসেন:
- সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন ১৯৪৭ রাজশাহী শহরে।
- ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা।
- প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
- রাজশাহীতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চেম্পিয়নশীপ স্বর্ণপদক পান।

তাঁর রচিত উপন্যাসগুলো হলো
- গায়ত্রী সন্ধ্যা,
- নীল ময়ূরের যৌবন,
- যাপিত জীবন,
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- হাঙর নদী গ্রেনেড,
- কালকেতু ও ফুল্লরা।

উৎস: 'যাপিত জীবন' উপন্যাস সেলিনা হোসেন এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘বঙ্গ-কামরুপি’ ভাষা পরিবারের কোন স্তর থেকে এসেছে?
  1. গৌড়ি মাগধি
  2. মাগধি প্রাকৃত
  3. মাগধি অপভ্রংশ
  4. গৌড়ি অপভ্রংশ
সঠিক উত্তর:
গৌড়ি অপভ্রংশ
উত্তর
সঠিক উত্তর:
গৌড়ি অপভ্রংশ
ব্যাখ্যা
• বাংলা ভাষার উৎপত্তি:
- বাংলা ভাষার উৎপত্তি ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর অন্তর্গত ইন্দো-ইরানীয় শাখাভুক্ত নব্য-ভারতীয় আর্য ভাষা থেকে।
- নব্য ভারতীয় আর্যগোষ্ঠীর এই ভাষা ঐতিহাসিক সূত্রে আইরিশ, ইংরেজি, ফরাসি, গ্রিক, রুশ, ফারসি ইত্যাদি ভাষার দূরবর্তী জ্ঞাতিভগ্নী। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ি প্রাকৃত থেকে গৌড়ি অপভ্রংশ হয়ে বঙ্গ-কামরুপির মধ্য দিয়ে বাংলা এসেছে।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা এসেছে মাগধি প্রাকৃত থেকে মাগধি অপভ্রংশ হয়ে।
- ভাষার উৎপত্তি সম্পর্কে ভাষা গবেষকদের মধ্যে ড. শহীদুল্লাহর মতামতটি অধিক গ্রহণযোগ্য। অন্যান্য পণ্ডিতগণও এই মতামতকে প্রাধান্য দিয়েছেন।
- উদ্ভবের সময় থেকে আজ পর্যন্ত বাংলাকে তিনটি ঐতিহাসিক পর্যায়ে ভাগ করে দেখা হয়: প্রাচীন বাংলা (৯০০/১০০০-১৩৫০), মধ্যবাংলা (১৩৫০-১৮০০) এবং আধুনিক বাংলা (১৮০০-র পরবর্তী)। প্রাচীন বাংলার লিখিত নিদর্শনের মধ্যে চর্যাগীতিকাগুলি সর্বপ্রধান

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলাপিডিয়া।
১১.
মাত্রাহীন স্বরবর্ণ নয় কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• ধ্বনি ও বর্ণ প্রকরণ:
ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮ টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
ভিন্নার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. খয়ের খাঁ
  2. গোঁফ খেজুরে
  3. ঢাকের কাঠি
  4. ধামাধরা
সঠিক উত্তর:
গোঁফ খেজুরে
উত্তর
সঠিক উত্তর:
গোঁফ খেজুরে
ব্যাখ্যা
• ‘গোঁফ খেজুরে’ বাগ্‌ধারার অর্থ- অত্যন্ত অলস।

অন্যদিকে, 
ঢাকের কাঠি - তোষামুদে।
ধামাধরা - তোষামুদে/চাটুকারিতা।
খয়ের খাঁ - তোষামোদকারী।
তেল মাখানো - তোষামোদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘পণ্ডিত ঠাকুর’ মধ্যযুগের কোন কবির উপাধি?
  1. কানাহরি দত্ত
  2. কৃত্তিবাস ওঝা
  3. গোবিন্দদাস
  4. বিদ্যাপতি
সঠিক উত্তর:
বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাপতি
ব্যাখ্যা
• বিদ্যাপতি:
- তিনি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার ছিলেন।
- মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
- তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর।
- তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত।
- তাঁর অন্যান্য উপাধি ছিল- নব কবিশেখর, কবিরঞ্জন, কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত।
- তিনি অপভ্রংশ ভাষায় 'কীর্তিলতা' নামে ঐতিহাসিক কাব্য লিখেছিলেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৪.
বার্ষিক ২০% সরল মুনাফায় কোন আসলের ৩ বছরের মুনাফা ৬০০ টাকা হলে, একই হার মুনাফায় একই সময় পর ঐ আসলের যৌগিক মুনাফা কত হবে?
  1. ৬৮০ টাকা
  2. ৭১৬ টাকা
  3. ৭২৮ টাকা
  4. ৭৩৮ টাকা
সঠিক উত্তর:
৭২৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ২০% সরল মুনাফায় কোন আসলের ৩ বছরের মুনাফা ৬০০ টাকা হলে, একই হার মুনাফায় একই সময় পর ঐ আসলের যৌগিক মুনাফা কত হবে?

সমাধান:
ধরি,
আসল = P
সময়, n = ৩ বছর
মুনাফা, I = ৬০০ টাকা
মুনাফার হার, r = ২০%

∴ P = I/(n × r)
= (৬০০ × ১০০)/(৩ × ২০)
= ১০০০

৩ বছর পর চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ১০০০(১ + ০.২)
= ১০০০ × ১.২ × ১.২ × ১.২
= ১৭২৮

∴ ৩ বছর পর যৌগিক মুনাফা = (১৭২৮ - ১০০০) টাকা
= ৭২৮ টাকা
১৫.
a + (1/a) = 4 হলে, a6 + (1/a6) এর মান কত?
  1. 2702
  2. 2704
  3. 2715
  4. 2724
সঠিক উত্তর:
2702
উত্তর
সঠিক উত্তর:
2702
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 4 হলে, a6 + (1/a6) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/a) = 4

∴ প্রদত্ত রাশি = a6 + (1/a6)
= (a3)2 + (1/a3)2
= {a3 + (1/a3)}2 - 2 · a3 · (1/a3)
= [{a + (1/a)}3 - 3 · a · (1/a){a + (1/a)}]2 - 2
= {(4)3 - 3 · 4}2 - 2
= (64 - 12)2 - 2
= (52)2 - 2
= 2704 - 2
= 2702
১৬.
তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা ৫৬ কম। সংখ্যা তিনটির সমষ্টি কত?
  1. ৬৮
  2. ৭২
  3. ৭৮
  4. ৮৪
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা ৫৬ কম। সংখ্যা তিনটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যাটি = ক
২য় সংখ্যাটি = (ক + ২)
৩য় সংখ্যাটি = (ক + ৪)

শর্তমতে,
৩(ক + ৪) - ক = ৫৬
⇒ ৩ক + ১২ - ক = ৫৬
⇒ ২ক = ৫৬ - ১২
⇒ ক = ৪৪/২
∴ ক = ২২

এখন,
১ম সংখ্যাটি = ২২
২য় সংখ্যাটি = (২২ + ২) = ২৪
৩য় সংখ্যাটি = (২৪ + ২) = ২৬

∴ সংখ্যা তিনটির সমষ্টি = (২২ + ২৪ + ২৬) = ৭২
১৭.
যদি (64)2x + 3 = (16)2x + 4 হয়, তবে x এর মান কত?
  1. - 1/2
  2. 1
  3. 1/3
  4. 2
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (64)2x + 3 = (16)2x + 4 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(64)2x + 3 = (16)2x + 4
⇒ (43)(2x + 3) = (42)(2x + 4)
⇒ 4(6x + 9) = 4(4x + 8)
⇒ 6x + 9 = 4x + 8
⇒ 6x - 4x = 8 - 9
⇒ 2x = - 1
⇒ x = - 1/2
১৮.
একটি 65 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 60 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. 12 মিটার
  2. 16 মিটার
  3. 20 মিটার
  4. 25 মিটার
সঠিক উত্তর:
25 মিটার
উত্তর
সঠিক উত্তর:
25 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 65 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 60 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:

মনে করি,
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = x মিটার
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে।

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(মইয়ের উচ্চতা)2 = (দেয়ালের উচ্চতা)2 + (x)2
⇒ (65)2 = (60)2 + (x)2
⇒ 4225 = 3600 + (x)2
⇒ (x)2 = 4225 - 3600
⇒ (x)2 = 625
⇒ (x)2 = (25)2
∴ x = 25

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = 25 মিটার।
১৯.
(2a + 3b, 12) = (20, 2a + b) হলে, (a, b) এর মান কত?
  1. (3, 4)
  2. (2, 6)
  3. (1, 4)
  4. (4, 4)
সঠিক উত্তর:
(4, 4)
উত্তর
সঠিক উত্তর:
(4, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: (2a + 3b, 12) = (20, 2a + b) হলে, (a, b) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2a + 3b = 20 ........... (1)
2a + b = 12 ........... (2)

(1) নং - (2) নং ⇒
2a + 3b - 2a - b = 20 - 12
⇒ 2b = 8
⇒ b = 8/2
∴ b = 4

(2) নং এ b এর মান বসিয়ে পাই,
2a + 4 = 12
⇒ 2a = 12 - 4
⇒ 2a = 8
⇒ a = 8/4
∴ a = 4

সুতরাং, (a, b) = (4, 4)
২০.
১ মাইলে কত কিলোমিটার?
  1. ১.৬০৯ কিলোমিটার
  2. ১.৭৬৬ কিলোমিটার
  3. ১.৮৫২ কিলোমিটার
  4. ২.৮৮৬ কিলোমিটার
সঠিক উত্তর:
১.৬০৯ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৬০৯ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইলে কত কিলোমিটার?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ৫২৮০ ফুট
২১.
3 + 7 + 11 + …… + 91 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 19
  2. 20
  3. 23
  4. 27
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + …… + 91 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 3
শেষ পদ = 91
সাধারণ অন্তর = 7 - 3
= 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ – ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(91 - 3)/4} + 1
= (88/4) + 1
= 22 + 1
= 23
২২.
ক্রয়মূল্যের উপর ৫০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৬০ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৮০% লাভ থাকবে?
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১২ টাকা
  4. ১৫ টাকা
সঠিক উত্তর:
১২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর ৫০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৬০ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৮০% লাভ থাকবে?

সমাধান:
৫০% লাভে,
বিক্রয়মূল্য ১৫০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৫০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/১৫০ টাকা
= ৪০ টাকা

৮০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৮০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৮০/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৮০ × ৪০)/১০০ টাকা
= ৭২ টাকা

∴ বিক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে = (৭২ - ৬০) টাকা
= ১২ টাকা
২৩.
- 9 < a < - 1 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ-
  1. ।a + 3। < 2
  2. ।a + 5। < 4
  3. ।a + 4। < 3
  4. ।a + 2। < 1
সঠিক উত্তর:
।a + 5। < 4
উত্তর
সঠিক উত্তর:
।a + 5। < 4
ব্যাখ্যা
প্রশ্ন: - 9 < a < - 1 অসমতাটির পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ হবে-

সমাধান:
গড় = (- 9 - 1)/2 = - 5
গড় ঋণাত্মক হওয়ায় প্রত্যেকের সাথে 5 যোগ করতে হবে।

- 9 < a < - 1
⇒ - 9 + 5 < a + 5 < -1 + 5
⇒ - 4 < a + 5 < 4
∴ ।a + 5। < 4
২৪.
নিচের কোনটি p2 - 32p + 252 এর একটি উৎপাদক?
  1. (p - 9)
  2. (p - 14)
  3. (2p + 10)
  4. (p + 15)
সঠিক উত্তর:
(p - 14)
উত্তর
সঠিক উত্তর:
(p - 14)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি p2 - 32p + 252 এর একটি উৎপাদক?

সমাধান:
p2 - 32p + 252
= p2 - 18p - 14p + 252
= p(p - 18) - 14(p - 18)
= (p - 18)(p - 14)
২৫.
নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
  1. ১৯/২৫
  2. ১৭/৯
  3. ৫/১৩
  4. ১১/২০
সঠিক উত্তর:
১৭/৯
উত্তর
সঠিক উত্তর:
১৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

সমাধান:
• প্রকৃত ভগ্নাংশ:
যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব < হর।
সুতরাং প্রকৃত ভগ্নাংশ < ১।

• অপ্রকৃত ভগ্নাংশ:
যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎঅপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব > হর।
সুতরাং অপ্রকৃত ভগ্নাংশ > ১।

১৭/৯ = অপ্রকৃত ভগ্নাংশ
১৯/২৫ = প্রকৃত ভগ্নাংশ
৫/১৩ = প্রকৃত ভগ্নাংশ
১১/২০ = প্রকৃত ভগ্নাংশ
২৬.
a - b = 8 এবং ab = 48 হলে a2 + b2 এর মান কত?
  1. 142
  2. 148
  3. 154
  4. 160
সঠিক উত্তর:
160
উত্তর
সঠিক উত্তর:
160
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 8 এবং ab = 48 হলে a2 + b2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - b = 8
এবং ab = 48

∴ প্রদত্ত রাশি = a2 + b2
= (a - b)2 + 2ab
= (8)2 + 2 × 48
= 64 + 96
= 160
২৭.
সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
  1. ১০ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?

সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা = ক মিটার
তাহলে, ভূমি = ২ক মিটার

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ক × ২ক বর্গমিটার
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৯৮
⇒ ক = ৪৯
∴ ক = ৭ মিটার

∴ ভূমি = ২ক
= (২ × ৭) মিটার
= ১৪ মিটার
২৮.
একটি কোম্পানির উৎপাদন খরচ মন্দার কারণে ১৫% হ্রাস পায়। ২ বছর পর উৎপাদন খরচ ২০% বৃদ্ধি পায়। মন্দার পূর্বে উৎপাদন খরচ ৫০০ টাকা হলে বর্তমানে উৎপাদন খরচ কত?
  1. ৪৭০ টাকা
  2. ৪৮৬ টাকা
  3. ৫১০ টাকা
  4. ৫২৫ টাকা
সঠিক উত্তর:
৫১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির উৎপাদন খরচ মন্দার কারণে ১৫% হ্রাস পায়। ২ বছর পর উৎপাদন খরচ ২০% বৃদ্ধি পায়। মন্দার পূর্বে উৎপাদন খরচ ৫০০ টাকা হলে বর্তমানে উৎপাদন খরচ কত?

সমাধান:
১৫% হ্রাসে,
১০০ টাকায় উৎপাদন খরচ কমে = ১৫ টাকা
৫০০ টাকায় উৎপাদন খরচ কমে = (১৫ × ৫০০)/১০০ = ৭৫ টাকা
তাহলে, মন্দার পূর্বে উৎপাদন খরচ ৫০০ টাকা হলে মন্দার সময় খরচ = (৫০০ - ৭৫) = ৪২৫ টাকা

২০% বৃদ্ধিতে,
পূর্বের খরচ ১০০ টাকা হলে বর্তমানে খরচ = (১০০ + ২০) = ১২০ টাকা
পূর্বের খরচ ১ টাকা হলে বর্তমানে খরচ = ১২০/১০০ টাকা
পূর্বের খরচ ৪২৫ টাকা হলে বর্তমানে খরচ = (১২০ × ৪২৫)/১০০ টাকা
= ৫১০ টাকা
২৯.
loga√216 = 3/2 হয়, তবে a এর মান কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: loga√216 = 3/2 হয়, তবে a এর মান কত?

সমাধান:
loga√216 = 3/2
⇒ a(3/2) = √216
⇒ (a3/2)2 = (√216)2
⇒ a3 = 216
⇒ a3 = 63
∴ a = 6
৩০.
18, 19, 24, 32, 48, 73, ........
ধারাটিতে একটি সংখ্যা ভুল রয়েছে তা খুঁজে বের করুন।
  1. 48
  2. 19
  3. 32
  4. 24
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: 18, 19, 24, 32, 48, 73, ........
ধারাটিতে একটি সংখ্যা ভুল রয়েছে তা খুঁজে বের করুন।

সমাধান:
18
18 + 12 = 18 + 1 = 19
19 + 22 = 19 + 4 = 23
23 + 32 = 23 + 9 = 32
32 + 42 = 32 + 16 = 48
48 + 52 = 48 + 25 = 73

∴ ধারায় 24 সংখ্যাটি ভুল রয়েছে যা মূলত 23 হবে।
৩১.
৬টি সংখ্যার গড় ৩০। এর মধ্যে শেষ ৪টি সংখ্যার গড় ২৭ হলে, প্রথম ২টি সংখ্যার গড় কত?
  1. ২৫
  2. ২৮
  3. ৩৬
  4. ৪২
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৩০। এর মধ্যে শেষ ৪টি সংখ্যার গড় ২৭ হলে, প্রথম ২টি সংখ্যার গড় কত?

সমাধান:
৬টি সংখ্যার গড় = ৩০
৬টি সংখ্যার সমষ্টি = (৩০ × ৬) = ১৮০

শেষ ৪টি সংখ্যার গড় = ২৭
শেষ ৪টি সংখ্যার সমষ্টি = (২৭ × ৪) = ১০৮

প্রথম ২টি সংখ্যার সমষ্টি = (১৮০ - ১০৮) = ৭২
∴ প্রথম ২টি সংখ্যার গড় = (৭২ ÷ ২) = ৩৬
৩২.
যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ২০তম দিন কী বার হবে?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ২০তম দিন কী বার হবে?

সমাধান:
২য় দিন = সোমবার
(২ + ৭) বা ৯ তম দিন = সোমবার
(৯ + ৭) বা ১৬ তম দিন = সোমবার
১৭ তম দিন = মঙ্গলবার
১৮ তম দিন = বুধবার
১৯ তম দিন = বৃহস্পতিবার
২০ তম দিন = শুক্রবার
৩৩.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৭৬৮ হলে, তাদের ল.সা.গু কত?
  1. ৫৬
  2. ৭৮
  3. ৮৪
  4. ৯৬
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৭৬৮ হলে, তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = ক
দুটি সংখ্যার ল.সা.গু = ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
∴ ১২ক × ক = ৭৬৮
⇒ ১২ক = ৭৬৮
⇒ ক = ৭৬৮/১২
⇒ ক২ = ৬৪
⇒ ক = ৮
∴ ক = ৮

∴ ল.সা.গু = ১২ × ৮
= ৯৬
৩৪.
Choose the correct spelling.
  1. Condescension
  2. Condecension
  3. Condiscension
  4. Condescesion
সঠিক উত্তর:
Condescension
উত্তর
সঠিক উত্তর:
Condescension
ব্যাখ্যা
• Condescension
English meaning: behavior that shows you think you are more important or more intelligent than other people.
Bangla meaning: উচ্চাসন ছেড়ে নেমে আসার ঘটনা; অধীনস্থ লোকের প্রতি সৌজন্য।

Example:
- He looked at me with condescension and pity in his eyes.
- She answered him with such haughty condescension that his face went white.

Source: Cambridge & Accessible Dictionary.
৩৫.
I had ____ delicious breakfast at the new cafe.
  1. a
  2. an
  3. the
  4. zero article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Article: 
- A, An & The কে article বলে।
- এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার।
- যেমন:
1. Indefinite: A, An.
2. Definite: The.

• Article এর নিয়মানুযায়ী,
- খাবারের(meals) এর পূর্বে a/an বসে না।
- যেমন: I have breakfast at 8 a.m.

• তবে খাবারের পূর্বে adjective বসলে a/an বসে।
- যেমন: We had a good breakfast yesterday.

Complete sentence: I had a delicious breakfast at the new cafe.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
৩৬.
He can hardly believe it, _________?
  1. can he
  2. can't he
  3. doesn't he
  4. isn't he
সঠিক উত্তর:
can he
উত্তর
সঠিক উত্তর:
can he
ব্যাখ্যা
• Complete Sentence: He can hardly believe it, can he?

→ hardly, scarcely, seldom ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়।
→ এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
→ অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
• Statement 'positive' হলে tag question টা 'negative' হবে। আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।
৩৭.
What is the meaning of "boisterous"?
  1. Energetic
  2. Swank
  3. Eremite
  4. Palatable
সঠিক উত্তর:
Energetic
উত্তর
সঠিক উত্তর:
Energetic
ব্যাখ্যা
• Boisterous:
English meaning: noisy, energetic, and rough.
Bangla meaning: অমার্জিত; হৈচৈপূর্ণ; উল্লাসময়।

Example: 
- The audience burst into boisterous laughter.
- It was a challenge, keeping ten boisterous seven-year-olds amused.
- The children and the dogs raced out of the house to give me a boisterous welcome.

Options,
খ) Swank: সদম্ভ।

গ) Eremite: নির্জনবাসী।

ঘ) Palatable: সুস্বাদু।

Source: Cambridge & Oxford Dictionary, Live MCQ Lecture.
৩৮.
Translate it in English: মাঝে মাঝে সে নিজের মেজাজ হারিয়ে ফেলে।
  1. Off times she loses her temper.
  2. On times she loses her temper.
  3. In times she loses her temper.
  4. At times she loses her temper.
সঠিক উত্তর:
At times she loses her temper.
উত্তর
সঠিক উত্তর:
At times she loses her temper.
ব্যাখ্যা
• At times
English Meaning: sometimes / on occasions.
Bangla Meaning: মাঝে মাঝে।

Ex. Sentence: At times she loses her temper.
Bangla Meaning: মাঝে মাঝে সে নিজের মেজাজ হারিয়ে ফেলে।

Source: Live MCQ Lecture.
৩৯.
There is abundant evidence that cars have a harmful effect on the environment. The underlined word is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Conjunction
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• There is abundant evidence that cars have a harmful effect on the environment. The underlined word is - adjective.

• Abundant: [adjective]
English meaning: more than enough.
Bangla meaning: প্রচুর; অঢেল।

Example: 
- Cheap consumer goods are abundant (= exist in large amounts) in this part of the world.
- We have abundant evidence to prove his guilt.

Source: Cambridge & Oxford Dictionary.
৪০.
Antonym of 'Effrontery' -
  1. Thrifty
  2. Shame
  3. Ignoramus
  4. Fugitive
সঠিক উত্তর:
Shame
উত্তর
সঠিক উত্তর:
Shame
ব্যাখ্যা
• Effrontery [noun] [Uncountable noun]
English Meaning: Insolent or impertinent behavior.
Bangla Meaning: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।

Synonyms: Shamelessness (লজ্জাহীনতা), Impoliteness (অশিষ্টতা), Disrespect (অসম্মান; অশ্রদ্ধা), Arrogance (অহমিকা)।
Antonyms: Timidity (ভীরুতা), Fear (ভয়), Cowardice (কাপুরুষতা), Shame (লজ্জা), Kindness (দয়ালু)।

Example Sentence: 
1. He then committed several acts of brazen effrontery.
2. The little squirt had the effrontery to deny eating any cookies, even with the crumbs still on his lips.

options,
- Thrifty (মিতব্যয়ী),
- Ignoramus (নির্বোধ),
- Fugitive (দ্রুত ধাবমান)। 

Source: Live MCQ Lecture.
৪১.
The word 'Herd' is -
  1. Collective Noun
  2. Proper noun
  3. Abstract noun
  4. Common noun
সঠিক উত্তর:
Collective Noun
উত্তর
সঠিক উত্তর:
Collective Noun
ব্যাখ্যা
• Herd:
English meaning: a large group of animals of the same type that live and feed together.
Bangla meaning: দল; পাল।

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
৪২.
She must follow the instructions. (negative)
  1. She cannot but following the instructions.
  2. She cannot but follow the instructions.
  3. She cannot help follow the instructions.
  4. She cannot help follows the instructions.
সঠিক উত্তর:
She cannot but follow the instructions.
উত্তর
সঠিক উত্তর:
She cannot but follow the instructions.
ব্যাখ্যা
• Must যুক্ত affirmative sentence কে negative করার নিয়ম-
-must এর পরিবর্তে cannot but+ verb এর base form বসবে+object বসবে।

অথবা,
-cannot help+ verb+ ing+ object.

So নিয়ম অনুযায়ী দুই ভাবে sentence টি হতে পারে-

• Affirmative: She must follow the instructions.
Negative (Option 1): She cannot but follow the instructions.
Negative (Option 2): She cannot help following the instructions.

যেহেতু প্রশ্নে She cannot but follow the instructions. দেয়া আছে তাই এটি উত্তর।
৪৩.
Choose the correct sentence.
  1. The manager debarred the employee entering the office after hours.
  2. The manager debarred the employee on entering the office after hours.
  3. The manager debarred the employee to entering the office after hours.
  4. The manager debarred the employee from entering the office after hours.
সঠিক উত্তর:
The manager debarred the employee from entering the office after hours.
উত্তর
সঠিক উত্তর:
The manager debarred the employee from entering the office after hours.
ব্যাখ্যা
• কিছু কিছু verb যেমন - Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি এর পর, preposition from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে 'debar' ( নিবারিত করা) রয়েছে, তাই এরপর preposition from + Verb + ing বসবে।

• নিয়মানুযায়ী, Correct sentence: The manager debarred the employee from entering the office after hours.

• More Examples; 
- The authorities hindered the protesters from entering the building.
- The weather conditions prevented us from traveling to the island.
- The school exempted students from wearing uniforms on Fridays.
৪৪.
The Mona Lisa, a famous painting, is displayed in the Louvre Museum. Here the underlined part is
  1. Noun phrase
  2. Adverb phrase
  3. Adjective phrase
  4. None of these
সঠিক উত্তর:
Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
Noun phrase
ব্যাখ্যা
• The Mona Lisa, a famous painting, is displayed in the Louvre Museum. Here the underlined part is a - Noun phrase.

• "a famous painting" is the appositive phrase giving more details about "The Mona Lisa."
- Underlined Phrase টি The Mona Lisa এর পরে বসে এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এ হিসেবে এটি Appositive বা Case in Apposition হয়েছে, বিধায় এটি Noun Phrase.
- Appositive হচ্ছে এমন noun phrase যা অন্য Noun/ Noun Phrase এর পরে বসে ঐ Noun/ Noun Phrase এর অতিরিক্ত পরিচয়/ কোন তথ্য দেয়।

• তাছাড়াও Phrase টি গঠনগতভাবে ও Subject complement হিসেবে Noun phrase.
- Article + Adjective + noun হিসেবে Noun phrase হয়।
-  প্রশ্ন প্রদত্ত বাক্যে a (article) + famous (adjective) +  painting (noun), তাই এটি noun phrase হবে।

• Noun Phrases:
- A noun phrase consists of a noun or pronoun, which is called the head, and any dependent words before or after the head
- এই সব phrase দ্বারা noun এর কাজ সম্পন্ন হয়।
- Noun Phrase কোন Sentence এ verb এর subject, object, বা Complement রূপে অথবা Preposition এর Object রূপে ব্যবহৃত হয়।

অধিকাংশ সময়ই Noun Phrase একটি Noun বা Pronoun এর কাজ করে।  
৪৫.
Neither of the girls _____ able to attend the meeting.
  1. was
  2. were
  3. have been
  4. are
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা
• সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.

Complete Sentence: Neither of the girls was able to attend the meeting.
৪৬.
Which of the following is Compound Preposition?
  1. Across
  2. Into
  3. Upon
  4. Within
সঠিক উত্তর:
Across
উত্তর
সঠিক উত্তর:
Across
ব্যাখ্যা
• Compound Preposition:
- একটি preposition আর একটি non preposition মিলে তৈরী হয় এগুলো।
- Example: across, before, beside.
- across= on + cross, before=by + fore, beside= by+ side.

অন্যদিকে,
• Double Preposition:
 - এই ধরনের preposition গুলো দুইটি অন্য  preposition এর সমন্বয়ে সৃষ্টি।
- কিন্তু তারা ঠিক একটি preposition এর মতো কাজ করে।
- Example: Intoupon, within.
৪৭.
(37)10 এর সমতুল্য বাইনারি কত?
  1. 1001011
  2. 100101
  3. 110101
  4. 101001
সঠিক উত্তর:
100101
উত্তর
সঠিক উত্তর:
100101
ব্যাখ্যা

∴ (37)10 এর সমতুল্য বাইনারি (100101)2
৪৮.
সর্বশেষ কোন দেশ LDC থেকে বের হয়? (নভেম্বর, ২০২৪)
  1. বাংলাদেশ
  2. নেপাল
  3. ভূটান
  4. মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
ভূটান
উত্তর
সঠিক উত্তর:
ভূটান
ব্যাখ্যা
LDC (Least Developed Countries):
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- তিনটি সূচককে মানদন্ড হিসেবে নিয়ে LDC কর্যক্রম পরিচালনা  করে থাকে। সেগুলো হলো:
১. আয় সূচক
২. মানব সম্পদ সূচক
৩. অর্থনৈতিক ও পরিবেশগত দুর্বলতা সূচক

- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৫টি দেশ রয়েছে।
- সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (LDC) তালিকা থেকে বের হয় - ভুটান(১৩ ডিসেম্বর, ২০২৩)।
- বাংলাদেশ ২০২৬ সালে LDC হতে উত্তরণ করবে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৪৯.
গ্রান্ড খাল কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. রাশিয়া
  3. জার্মানি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বিভিন্ন খাল ও তাদের অবস্থান:
গ্রান্ড খাল - চীন
কিয়েল খাল – জার্মানি।
প্রিন্সেস জুলিয়ানা খাল – হল্যান্ড।
গোটা খাল – সুইডেন।
সুয়েজ খাল- মিশর।
পানামা খাল- পানামা।

উৎস: Britannica
৫০.
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
  1. Memory
  2. Motherboard
  3. CPU
  4. Mouse
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
CPU:
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।
- সিপিইউ-এর তিনটি অংশ থাকে।
যথা-
- গাণিতিক যুক্তি ইউনিট,
- নিয়ন্ত্রণ ইউনিট এবং
- রেজিস্টার স্মৃতি।

- ALU (Arithmetic Logic Unit) হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ। ইহা সকল গাণিতিক এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে।
- গাণিতিক যুক্তি ইউনিটই মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫১.
প্রাচীন বঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো না কোন জেলা?
  1. চট্টগ্রাম
  2. ঢাকা
  3. ফরিদপুর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
চট্টগ্রাম প্রাচীন হরিকেল জনপদের অন্তর্গত ছিলো।

বঙ্গ জনপদ:

- বঙ্গ জনপদ বিস্তৃত ছিল- ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল অঞ্চল নিয়ে।
- বঙ্গ অত্যন্ত প্রাচীন জনপদ। সম্ভবত আর্যযুগের আগে বা শুরুতে (খ্রি. পূ. ১৫০০-৬০০) বঙ্গ জাতি এ ভূখন্ডের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে জনপদ-রাষ্ট্র তৈরি করে।
- মহাভারতে ও রামায়ণে শক্তিশালী বঙ্গ রাজ্যের কথা উল্লেখ আছে।
- বর্তমান বাংলাদেশের মধ্যাঞ্চলে বঙ্গজনপদ অবস্থিত ছিল।
- পশ্চিমে করতোয়া নদী, উত্তর-পূর্বে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে।
- বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালির কিয়দংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল।
- এখানে যারা বসবাস করত তাদের ‘বঙ্গ’ জনগোষ্ঠী বলা হত।
- ‘বঙ্গ’ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।

উৎস: বাংলাদেশ স্টাডিজ , বিবিএস প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
নিচের কোনটি ছিদ্রায়িত রাষ্ট্র?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
একটি দেশের সীমান্তের অভ্যন্তরে যদি স্বাধীন এক বা একাধিক দেশ থাকে তবে যেই দেশের অভ্যন্তরে অন্য দেশ অবস্থিত সেই দেশটিকে ছিদ্রায়িত দেশ বলে। বিশ্বে ছিদ্রায়িত দেশ রয়েছে ২টি।
যথা -
১. ইতালি (অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্র - ভ্যাটিকান সিটি ও সান ম্যারিনো)।
২. দক্ষিণ আফ্রিকা (লেসেথো)।

উৎস:
World Map, ব্রিটানিকা।
৫৩.
World Food Program এর সদরদপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. রোম
  4. প্যারিস
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
WFP:
- ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা- WFP।
- এর পূর্ণরূপ World Food Program.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে।
- প্রথম কার্যক্রম শুরু করে ১৯৬৩ সালে সুদানে।
- সংস্থাটির সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।
- এই সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- সংঘাত ও যুদ্ধকবলিত এলাকাগুলোতে ক্ষুদা নিরসনের জন্য কাজ করে থাকে WFP.
- বর্তমান নির্বাহী প্রধান - Cindy McCain.

উৎস: WFP এর ওয়েবসাইট।
৫৪.
'রায়বেশে নৃত্য' চিত্রকর্মটি কার?
  1. মুর্তজা বশীর
  2. এস. এম. সুলতান
  3. জয়নুল আবেদিন
  4. কামরুল হাসান
সঠিক উত্তর:
কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
কামরুল হাসান
ব্যাখ্যা
'রায়বেশে নৃত্য' শিল্পকর্মটি পটুয়া কামরুল হাসানের।

কামরুল হাসানের অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- রায়বেশে নৃত্য,
- তিন কন্যা,
- নাইওর,
- বাংলাদেশ,
- এই জানোয়ারদের হত্যা করতে হবে,
- দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ প্রভৃতি।
- কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীকেরও ডিজাইনার।
 
এছাড়া, শিল্পাচার্য জয়নুল আবেদিনের কয়েকটি বিখ্যাত চিত্রকর্ম:
- ম্যাডোনা-৪৩,
- সংগ্রাম,
- মনপুরা-৭০,
- মইটানা,
- পইন্যার মা,
- নবান্ন,
- দুর্ভিক্ষ,
- দ্য রেবেল ক্রো প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া।
৫৫.
বর্তমানে বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কয়জন?
  1. ৪২৬ জন
  2. ৪২৪ জন
  3. ১৭৪ জন
  4. ৬৭ জন
সঠিক উত্তর:
৪২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২৪ জন
ব্যাখ্যা
বর্তমানে মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।
৫৬.
তুরস্কের মুদ্রার নাম কী?
  1. লিরা
  2. রিঙ্গিত
  3. গুর্দে
  4. বেলবোয়া
সঠিক উত্তর:
লিরা
উত্তর
সঠিক উত্তর:
লিরা
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রা:
- তুরস্কের মুদ্রা লিরা,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- হাইতির মুদ্রা গুর্দে,
- পানামার মুদ্রা বেলবোয়া,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড,
- ইউরোপিয় মুদ্রা ইউরো,
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা পেসো.

উৎস: Britannica.
৫৭.
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহন করবে?
  1. ৬৪টি
  2. ৩২টি
  3. ২৪টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫৮.
সোনাকান্দা দুর্গ কোন জেলায় অবস্থিত?
  1. নারায়ণগঞ্জ
  2. দিনাজপুর
  3. সাভার
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
সোনাকান্দা দুর্গ:
- সোনাকান্দা দুর্গ  শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে নারায়ণগঞ্জ জেলার বন্দরে অবস্থিত একটি মুগল জলদুর্গ।
- হাজীগঞ্জ দুর্গের প্রায় বিপরীত দিকে এ দুর্গের অবস্থান।
- নদীপথে ঢাকার সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ নদীপথগুলির নিরাপত্তা বিধানের জন্য মুগলগণ কতকগুলি জলদুর্গ নির্মাণ করেছিলেন, সোনাকান্দা দুর্গ তার অন্যতম।
- বন্দর উপজেলা সদর হতে ১.৫ কিঃ মিঃ দূরত্বে অবস্থিত এ দূর্গটি ঐতিহাসিক পুরাকীর্তির একটি নিদর্শণ।
- আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দে সুলতান মীর জুমলা ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে জলদস্যুদের নিধন করার জন্য শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরবর্তী সোনাকান্দা এলাকায় এ দূর্গটি স্থাপন করেন।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৫৯.
কোনটি গুল্ম জাতীয় উদ্ভিদ?
  1. জবা
  2. কালকাসুন্দা
  3. দাঁতমর্দন
  4. ধান
সঠিক উত্তর:
জবা
উত্তর
সঠিক উত্তর:
জবা
ব্যাখ্যা
গুল্ম:
- একক গুঁড়িবিহীন ঝোপজাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদকে গুল্ম বলে।
- যেমন- জবা, গোলাপ, রঙ্গন, লেবু।
- গুল্ম বহুবর্ষজীবী উদ্ভিদ।

উপগুল্ম:
- গুল্মের চেয়ে অপেক্ষাকৃত ছোট আকৃতির উদ্ভিদকে উপগুল্ম বলে।
- যেমন- কালকাসুন্দা, দাঁতমর্দন।

বীরুৎ:
- ছোট ও নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদকে বীরুৎ বলে।
- যেমন- ধান, সরিষা, মরিচ, গম, দূর্বাঘাস ইত্যাদি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬০.
BRICS এর সদস্যদেশ নয় কোনটি? (নভেম্বর, ২০২৪)
  1. ব্রাজিল
  2. সৌদি আরব
  3. ইথিওপিয়া
  4. ইরাক
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
ইরাক BRICS এর সদস্য নয়।

BRICS:

- ব্রিকস (BRICS) হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই ৫ টি দেশ নিয়ে গঠিত জোট।
- ১৬ মে ২০০৯ সালে গঠিত হয়।
- পূর্বনাম- ব্রিক (BRIC).
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয়।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- BRICS এর উদ্দোগে ২০১৪ সালে New Development Bank গঠন করা হয় যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।

উৎস: BRICS ওয়েবসাইট।
৬১.
ত্রিপুরা জনগোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
  1. খ্রিষ্টান
  2. সনাতন
  3. বৌদ্ধ
  4. ইসলাম
সঠিক উত্তর:
সনাতন
উত্তর
সঠিক উত্তর:
সনাতন
ব্যাখ্যা
বিভিন্ন উপজাতি ও তাদের ধর্মমত:
- বাংলাদেশে লুসাই, খাসিয়া ও মাহালী, গারো উপজাতির ধর্ম খ্রিস্টান।
- ডালু ও মণিপুরীদের ধর্ম বৈষ্ণব।
- ত্রিপুরা, হাজংদের ধর্ম সনাতন।
- রাখাইন, চাকমা, মারমা, চাক, খুমি, খিয়াং ইত্যাদি উপজাতির ধর্ম বৌদ্ধ।
- পাঙন উপজাতির ধর্ম ইসলাম।

উৎস: বান্দরবান জেলার সরকারি ওয়েবসাইট, বাংলাপিডিয়া।