পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। ২. স্বাধীনতা ও অন্যান্য আন্দোলন সংগ্রাম সংশ্লিষ্ট সাহিত্য ও চলচ্চিত্র। উৎস: বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া, সংশ্লিষ্ট ওয়েবসাইট, দৈনিক পত্রিকা এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কোন দেশকে পরাজিত ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. নেপাল
ব্যাখ্যা
নারী ক্রিকেট দল:
- ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জয় করে।
- ২০১৮ সালে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২১ সালে টেস্ট মর্যাদা পায়।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট।
.
রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করেছে -
  1. শিশু একাডেমি
  2. শিল্পকলা একাডেমি
  3. বাংলা একাডেমি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
রবীন্দ্র পুরস্কার:
- বাংলা একাডেমি ২০১০ সালে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের চর্চা এবং রবীন্দ্র সঙ্গীতের বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এ পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের মান নগদ পঞ্চাশ হাজার টাকা।
- নগদ পুরস্কারের সঙ্গে একটি সম্মাননা প্রতীক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

রবীন্দ্র পুরস্কার ২০২৪:
- ২০২৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েরছেন ২ জন।
• রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় - অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।
• রবীন্দ্রসংগীত-চর্চায় - অধ্যাপক লাইসা আহমদ লিসা। 

তথ্যসূত্র - বাংলা একাডেমি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
.
ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কোথায় অবস্থিত?
  1. গাজীপুর
  2. কুমিল্লা
  3. বরিশাল
  4. নড়াইল
ব্যাখ্যা
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম:
- ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা জেলার কান্দিরপাড়ে অবস্থিত।
- এটি মূলত প্রথম শ্রেণী ও লিস্ট ‘এ’ তালিকার ক্রিকেটের মাঠ।
- বর্তমানে স্টেডিয়াটি ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের জন্য।
- বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এই স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু করেছে।
- এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’র (২ নবেম্বর, ১৮৮৬-২৯ মার্চ, ১৯৭১) নামে।
- যিনি একজন বাঙালী আইনজীবী, সমাজকর্মী, ভাষা সৈনিক ও রাজনীতিবিদ।
- ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজী ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন।
- মাঠটি আয়তন ১০৫/৬৮ মিটার।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক জনকন্ঠ, ২৪ জানুয়ারি ২০২১।
.
বিটিভি ওয়ার্ল্ড চালু হয় কত সালে?
  1. ২০০২ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিভিশন:
- বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
- এটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।
- ১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
- ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চালু হয়।
- ২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।
- ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়।
- ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।
- বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা ২টি। যথা:
• ঢাকা।
• চট্টগ্রাম।
- উপকেন্দ্র বা রিলে কেন্দ্রের সংখ্যা ১৪টি। এগুলো হলো:
নাটোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, রাজশাহী, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, উখিয়া এবং রাঙ্গামাটি।

তথ্যসূত্র - বিটিভি ওয়েবসাইট।