পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৫ এপ্রিল, ২০২৩সময়40 minutes৫৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
তিতাস গ্যাস লিমিটেড পদের নাম: সহকারী ম্যানেজার (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.১০.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৫ এপ্রিল, ২০২৩ · ৬০ প্রশ্ন

.
How many goals did messi score to break pele's international goal scoring record?
  1. ক) 75
  2. খ) 76
  3. গ) 77
  4. ঘ) 78
সঠিক উত্তর:
ঘ) 78
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 78
ব্যাখ্যা
- পেলের আন্তর্জাতিক গোল করার রেকর্ড ভাঙতে মেসি ৭৮টি গোল করেন।

- আর্জেন্টিনার লিওনেল মেসি দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন।
- ব্রাজিলের মহাতারকা পেলে  ৭৭টি আন্তর্জাতিক গোল করেন।
- গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪ গোল) এবং সার্জিও আগুয়েরো (৪২ গোল) করেন।
- আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ২০২১ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে গোল করে পেলের ৭৭টি আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন মেসি।

তথ্যসূত্র: গোল ডট কম।
.
When the stock prices are persistently on the rise, it is known as _________ market.
  1. ক) lucrative
  2. খ) prospective
  3. গ) bullish
  4. ঘ) bearish
সঠিক উত্তর:
গ) bullish
উত্তর
সঠিক উত্তর:
গ) bullish
ব্যাখ্যা
- যখন শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, তখন এটিকে তেজি বা bullish বাজার বলা হয়।

- শেয়ার বাজার বলতে কোনো প্রতিষ্ঠান কিংবা কোম্পানির মালিকানার নির্দিষ্ট অংশ ক্রয়-বিক্রয়কে বোঝায়।
যেকোনো প্রতিষ্ঠান শেয়ার বাজারে প্রবেশ করে তাদের মালিকানার কিছু অংশ বিক্রি করে আর এই শেয়ার কিনে নেয় কোনো ব্যক্তি কিংবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান।

তথ্যসূত্র: Progress Bangladesh
.
'Maitree Super Thermal Power Project' is located at -
  1. ক) Rampal
  2. খ) Matarbari
  3. গ) Payra
  4. ঘ) Haripur
সঠিক উত্তর:
ক) Rampal
উত্তর
সঠিক উত্তর:
ক) Rampal
ব্যাখ্যা
• মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট:
-অবস্থান -রামপাল, বাগেরহাট।
- বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী পাওয়ার প্ল্যান্টের ইউনিট-১ যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে ভার্চুয়ালি বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন তারা।
- কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের অধীনে ভারতীয় উন্নয়ন সহায়তা হিসাবে ১.৬ বিলিয়ন মার্কিন ডলারসহ প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।
- ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট এ ৪০০ কেভি জিআইএস সুইচইয়ার্ড এবং ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারের মাধ্যমে, পায়রা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশের ২৩০ কেভি গ্রিড সিস্টেমে ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ করছে। যাতে বাংলাদেশের পাওয়ার গ্রিড কর্পোরেশন খুলনার দিকে অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদা মেটাতে সক্ষম।
- মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল) দ্বারা বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) মাধ্যমে স্থাপন করা হয়েছে।

তথ্যসূত্র: Bangladesh News Agency (BNA).
.
One Petabyte is equal to 1024 _______.
  1. ক) Exabyte
  2. খ) Terabyte
  3. গ) Giga
  4. ঘ) Zetta
সঠিক উত্তর:
খ) Terabyte
উত্তর
সঠিক উত্তর:
খ) Terabyte
ব্যাখ্যা
• One Petabyte is equal to 1024 Terabyte.
• কম্পিউটার মেমোরি পরিমাপের একক:
1 Bit = Binary Digit
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 KB (Kilo Byte)
1024 KB = 1 MB (Mega Byte)
1024 MB = 1 GB (Giga Byte)
1024 GB = 1 TB (Terra Byte)
1024 TB = 1 PB (Petabyte)
1024 PB = 1 EB (Exa Byte)

উৎস: Computerhope website.
.
Which country is not a member of OPEC?
  1. ক) Algeria
  2. খ) Indonesia
  3. গ) Malaysia
  4. ঘ) Nigeria
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তরটি প্রশ্নটি বাতিল করা হয়েছে।
- মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ওপেকভুক্ত দেশ নয়।

- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries। 
- ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে (OPEC )গঠিত হয়। 
- বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর  বর্তমান সদস্য দেশ- ১৩টি।
- OPEC- ভু্ক্ত দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, ইরাক, ইরান, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা, এঙ্গোলা, নিরক্ষীয় গিনি, গ্যাবন।

তথ্যসূত্র: OPEC -এর ওয়েবসাইট।
.
The waterfall 'Victoria' is on the river _________.
  1. ক) Amazon
  2. খ) Missouri
  3. গ) St Lawrence
  4. ঘ) Zambezi
সঠিক উত্তর:
ঘ) Zambezi
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Zambezi
ব্যাখ্যা
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি। 
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’। 
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০৩ মিটার। 
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে। 
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে। 
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়। 
- ২০১৩  সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’। 
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া। 
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।
 
উৎস: Britannica.
.
Which vitamin is necessary for blood clotting?
  1. ক) A
  2. খ) D
  3. গ) K
  4. ঘ) E
সঠিক উত্তর:
গ) K
উত্তর
সঠিক উত্তর:
গ) K
ব্যাখ্যা
• Vitamin K is necessary for blood clotting.
• ভিটামিন কে (Vitamin K): ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটাল নেপথোকুইনোন।
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্থ হয় না।
ভিটামিন কে এর উৎস: সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাধাকপি, ফুলকপি, মটরশুঁটি ইত্যাদিতে কে ভিটামিন পাওয়া যায়।
ভিটামিন কে এর কাজ:
১. কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে।
২. পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে।
৩. যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান- ২য় পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
The book 'How to Avoid a Climate Disaster' is written by
  1. ক) Jeff Bezos
  2. খ) Larry Page
  3. গ) Mark Zuckerberg
  4. ঘ) Bill Gates
সঠিক উত্তর:
ঘ) Bill Gates
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bill Gates
ব্যাখ্যা
- 'How to Avoid a Climate Disaster'-এর রচয়িতা- বিল গেটস।
- বইটি হচ্ছে -জলবায়ু বিপর্যয় এড়ানোর উপায় সম্পর্কে। 
- বইটিতে বিল গেটস জলবায়ু বিপর্যয় এড়াতে কীভাবে পৃথিবী শূন্য গ্রীনহাউস গ্যাস নির্গমনে যেতে পারে তার জন্য একটি বিস্তৃত, ব্যবহারিক-এবং অ্যাক্সেসযোগ্য-পরিকল্পনা নির্ধারণ করেছেন৷
- তিনি তার বইতে বলেন আমাদের প্রয়োজন প্রতি বছর বায়ুমণ্ডল থেকে ৫১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস অপসারণ করতে হবে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
Which political party has won the German Election 2021?
  1. ক) SPD
  2. খ) FDP
  3. গ) CDU
  4. ঘ) CSU
সঠিক উত্তর:
ক) SPD
উত্তর
সঠিক উত্তর:
ক) SPD
ব্যাখ্যা
- ২০২১ সালের জার্মান নির্বাচনে জিতেছে  - এসপিডি
- জার্মান নির্বাচনে জয় পেতে যাচ্ছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শোলৎজ
- দীর্ঘ ১৬ বছর পর এবার সরকার গঠন করতে করেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
- মোট ৬ কোটি ৪০ লাখ ভোটারের ৭৩০টি আসনের মধ্যে এসপিডি পায় ২০৫টি আসন (২৫.৮% ভোট)।
- জার্মানির ফেডারেল নির্বাচনে একজন ভোটার দুটি করে ভোট দিতে পারেন—একটি প্রার্থীকে, অন্যটি সরাসরি রাজনৈতিক দলকে।
- আঙ্গেলা ম্যার্কেলের দীর্ঘ ১৬ বছরের ঐতিহাসিক শাসনামলের পর এই নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলর পেয়েছে  জার্মানি।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১০.
Which country is the largest producer of natural gas?
  1. ক) Qatar
  2. খ) Russia
  3. গ) Saudi Arabia
  4. ঘ) Nigeria
সঠিক উত্তর:
খ) Russia
উত্তর
সঠিক উত্তর:
খ) Russia
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ- যুক্তরাষ্ট্র
- প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী শীর্ষ তিনটি দেশ হলো: 
১. যুক্তরাষ্ট্র,
২. রাশিয়া,
৩. ইরান।

যেহেতু জব সল্যুশনের প্রশ্ন তাই অপশনে যুক্তরাষ্ট্র না থাকায় উত্তর হিসেবে রাশিয়া নেয়া হয়েছ।

তথ্যসূত্র: ওয়ার্ল্ডওমিটার।
১১.
In England, Tulip Siddiq is acting as the shadow minister for the Ministry of _______.
  1. ক) Child care
  2. খ) Human rights
  3. গ) Education
  4. ঘ) Labor
সঠিক উত্তর:
ক) Child care
উত্তর
সঠিক উত্তর:
ক) Child care
ব্যাখ্যা
- ইংল্যান্ডে টিউলিপ সিদ্দিক Child care ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
- ব্রিটিশ পার্লামেন্টের ছায়ামন্ত্রী নির্বাচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
- বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় শ্যাডো আর্লি ইয়ার্স মিনিস্টার নিযুক্ত হন তিনি।

তথ্যসূত্র: যুগান্তর পত্রিকা।
১২.
Summer Olympics 2024 will be hosted by
  1. ক) Japan
  2. খ) France
  3. গ) Italy
  4. ঘ) England
সঠিক উত্তর:
খ) France
উত্তর
সঠিক উত্তর:
খ) France
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪:
- আয়োজক দেশ -ফ্রান্স
- শুরু হবে -২৬ জুলাই-১১ আগস্ট, ২০২৪

তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট।
১৩.
The term 'Amicus Curiae' is related to
  1. ক) Medical Science
  2. খ) Mathematics
  3. গ) Judiciary
  4. ঘ) Physics
সঠিক উত্তর:
গ) Judiciary
উত্তর
সঠিক উত্তর:
গ) Judiciary
ব্যাখ্যা
'Amicus Curiae' is related to Judiciary

- Amicus Curiae হল আদালতের বন্ধু।
- অনেক সময় দেখা যায় বিজ্ঞ আদালত কোন জটিল মামলার রায়ের ব্যাপারে আইন বিষয়ে সদ্ধিান্ত নিতে সমস্যায় পড়েন। সে ক্ষেত্রে উক্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজ্ঞ আদালত এক বা একাধীক অভিজ্ঞ এ্যাডভোকেট মহোদয়কে নিয়োগ প্রদান করতে পারেন। উক্ত ব্যক্তিগণ ঐ সমস্যার সমাধান তাদের নিজের অভিজ্ঞতা ও আইনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন অতঃপর তাদের সুচিন্তিত সিদ্ধান্ত বিজ্ঞ আদালতের নিকট অবহিত করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১৪.
In computer terminology, OCR stands for,
  1. ক) Optical Character Reader
  2. খ) Optical Card Reader
  3. গ) Online Code Reader
  4. ঘ) Optical Code Reader
সঠিক উত্তর:
ক) Optical Character Reader
উত্তর
সঠিক উত্তর:
ক) Optical Character Reader
ব্যাখ্যা
• In computer terminology, OCR stands for Optical Character Reader.
ওসিআর (OCR): OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। 
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। 
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
In computer terminology, IOT stands for
  1. ক) Internet of Technologies
  2. খ) Internet of Things
  3. গ) Internet of Transmission
  4. ঘ) Internet of Technologies
সঠিক উত্তর:
খ) Internet of Things
উত্তর
সঠিক উত্তর:
খ) Internet of Things
ব্যাখ্যা
In computer terminology, IOT stands for Internet of Things.
- ইন্টারনেট অফ থিংস বা আইওটি হল এমন একটি নেটওয়ার্ক যাতে বাহ্যিক বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতি, গাড়ি, বাড়ি ইত্যাদি সামগ্রী পরস্পর ডেটা সংগ্রহ ও বিনিময় করার জন্য ইলেকট্রনিক্স, সফটওয়্যার, সেন্সর ও নেটওয়ার্ক কানেক্টিভিটি অনুবিদ্ধ থাকে।
- এটি একটি বিশাল নেটওয়ার্ক যা বিভিন্ন বস্তুকে ডেটা আদান-প্রদানের জন্য সংযুক্ত করে মানুষকে বিভিন্ন কাজে সাহায্য করবে।
- এটা হল মূলতঃ নেটওয়ার্ক, প্রোগ্রাম, সেন্সর আর মেশিনের সমন্বয়ে গঠিত একটি সিস্টেম যেটা দিয়ে ডিভাইসগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে
এবং ডেটা বিনিমিয় করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১৬.
Which key combination is used to permanently delete a file or folder ?
  1. ক) Alt + delete
  2. খ) CTRL + delete
  3. গ) Shift + delete
  4. ঘ) End + delete
সঠিক উত্তর:
গ) Shift + delete
উত্তর
সঠিক উত্তর:
গ) Shift + delete
ব্যাখ্যা
Shift + delete key combination is used to permanently delete a file or folder.
- কম্পিউটারে কোনো ফাইল মুছে ফেলতে ডিলিট বোতামে চাপলেই সেটি মুছে যায়, তবে অস্থায়ীভাবে। ফাইলটি জমা হয় রিসাইকেল বিনে।
- স্থায়ীভাবে কিছু মুছে ফেলতে চাইলে একসঙ্গে SHIFT ও DEL বোতাম চাপলেই তা মুছে যাবে। 

উৎস: Microsoft Support.
১৭.
Bangladesh is scheduled to officially become a developing country in
  1. ক) 2025
  2. খ) 2026
  3. গ) 2027
  4. ঘ) 2028
সঠিক উত্তর:
খ) 2026
উত্তর
সঠিক উত্তর:
খ) 2026
ব্যাখ্যা
- স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে পূর্ণ উন্নয়নশীল দেশ হওয়ার পথে বাংলাদেশ।
- ২০২৬ সালে এ উত্তরণ ঘটবে বাংলাদেশের।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।
- আর এর মধ্য দিয়ে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপে উত্তরণের সকল প্রক্রিয়া সম্পন্ন করল।
- বাংলাদেশের পাশাপাশি লাও ও নেপালও উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে।
- এই তিন দেশ উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। অর্থাৎ, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে। 

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১৮.
Bangladesh is providing ________ million foreign currency assistance to Sri Lanka.
  1. ক) $ 200
  2. খ) $ 250
  3. গ) $ 450
  4. ঘ) $ 500
সঠিক উত্তর:
ক) $ 200
উত্তর
সঠিক উত্তর:
ক) $ 200
ব্যাখ্যা
- ৩ মাসের মধ্যে ফেরত দেওয়া শর্তে ২০২২ সালের মে মাসে বাংলাদেশের কাছ থেকে ঋণ নেয় শ্রীলঙ্কা।
- ঋণের পরিমাণ ছিল ২০০ মিলিয়ন ডলার।

ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কিছু শর্ত ছিল-

• ঋণের পরিমাণ একবারে ২০০ মিলিয়ন ডলারের বেশি হবে না। 
• প্রথম কিস্তি পরিশোধের জন্য শ্রীলঙ্কা ৩ মাস সময় পাবে এবং এ সময় সুদের হার হবে LIBOR+ ২ শতাংশ। LIBOR বা London Interbank Offered Rate হলো আন্তর্জাতিক অঙ্গনে স্বল্পমেয়াদে ঋণ দেওয়ার জন্য প্রচলিত সুদের হার।
• প্রথম ৩ মাসে ঋণ শোধ করতে না পারলে শ্রীলঙ্কাকে আরও ৩ মাস সময় দেয়া হবে। দ্বিতীয় ৩ মাসেও সুদের হার সমান থাকবে। তবে ৬ মাস এক দিন পর থেকে পরের ৩ মাসে সুদের হার হবে LIBOR+২.৫ শতাংশ।

Source: Daily Star.
১৯.
The SDG goals are intended to be achieved by year ________.
  1. ক) 2025
  2. খ) 2030
  3. গ) 2033
  4. ঘ) 2035
সঠিক উত্তর:
খ) 2030
উত্তর
সঠিক উত্তর:
খ) 2030
ব্যাখ্যা
(SDGs):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল-২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু- ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ- ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
২০.
The country's 28th gas field is in _____
  1. ক) Moulavibazar
  2. খ) Beanibazar
  3. গ) Kanaighat
  4. ঘ) Zakiganj
সঠিক উত্তর:
ঘ) Zakiganj
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Zakiganj
ব্যাখ্যা
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৮টি।
- সর্বশেষ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
- ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

(তথ্যসূত্র: প্রথম আলো)
২১.
এক কথায় প্রকাশ করুন : ‘শত্রুকে দমন করে যে’।
  1. ক) শত্রুঘ্ন
  2. খ) অরিন্দম
  3. গ) কূজন
  4. ঘ) নির্ভীক
সঠিক উত্তর:
খ) অরিন্দম
উত্তর
সঠিক উত্তর:
খ) অরিন্দম
ব্যাখ্যা
‘শত্রুকে দমন করে যে’- 'অরিন্দম

তাছাড়া,
'শত্রুকে হনন করে যে' এর এক কথায় প্রকাশ- 'শত্রুঘ্ন'
'পাখির ডাক' এর এক কথায় প্রকাশ- 'কূজন'
'ভয় নেই যার' এর এক কথায় প্রকাশ- 'নির্ভীক'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
‘অশ্বমেধ যজ্ঞ’ বাগধারাটির অর্থ ?
  1. ক) ঘোড়া নিধন
  2. খ) বিপুল আয়োজন
  3. গ) ধ্বংস করা
  4. ঘ) হত্যাযজ্ঞ
সঠিক উত্তর:
খ) বিপুল আয়োজন
উত্তর
সঠিক উত্তর:
খ) বিপুল আয়োজন
ব্যাখ্যা
‘অশ্বমেধ যজ্ঞ’ বাগধারাটির অর্থ- 'বিপুল আয়োজন'
বাক্য গঠন: ছেলের মুখে ভাতেত তুমি দেখছি অশ্বমেধ যজ্ঞ করে ফেলছো। 

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
যজ্ঞ অর্থ- 
১ দেবতার অনুগ্রহ লাভের জন্য হিন্দুদের বেদবিহিত অনুষ্ঠান; ক্রতু; যাগ; হোম।
২ (আলঙ্কারিক) বিরাট অনুষ্ঠান; বড় আয়োজন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
২৩.
প্রশ্ন (২৩ - ২৫) শুদ্ধ বানান নির্ণয় করুন :
  1. ক) অন্বেষণ
  2. খ) অন্বেষন
  3. গ) অণ্বেষন
  4. ঘ) অণ্বেষণ
সঠিক উত্তর:
ক) অন্বেষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) অন্বেষণ
ব্যাখ্যা
'অন্বেষণ'- বানানটি শুদ্ধ। 

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
অন্বেষণ (বিশেষ্য) এর অর্থ- 
- তালাশ;
- অনুসন্ধান;
- খোঁজ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
২৪.
শুদ্ধ বানান নির্ণয় করুন-
  1. ক) দেদিপ্যমান
  2. খ) দেদিপ্যমাণ
  3. গ) দেদীপ্যমাণ
  4. ঘ) দেদীপ্যমান
সঠিক উত্তর:
ঘ) দেদীপ্যমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দেদীপ্যমান
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
দেদীপ্যমান বানানটি সঠিক।

দেদীপ্যমান (বিশেষণ) শব্দের অর্থ:
-  অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন;
- অতিশয় দীপ্তিশীল;
- জাজ্বল্যমান, 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
২৫.
শুদ্ধ বানান নির্ণয় করুন-
  1. ক) কল্যানীয়েসু
  2. খ) কল্যাণীয়েষু
  3. গ) কল্যাণিয়েষু
  4. ঘ) কল্যানিয়েসু
সঠিক উত্তর:
খ) কল্যাণীয়েষু
উত্তর
সঠিক উত্তর:
খ) কল্যাণীয়েষু
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
কল্যাণীয়েষু (বিশেষ্য) বানানটি সঠিক। 

কল্যাণীয়েষু শব্দের অর্থ-
বয়ঃকনিষ্ঠের নিকট লিখিত সম্বোধনের পাঠ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
২৬.
প্রশ্ন (২৬ - ৩০) শব্দের অর্থ নির্ণয় করুন :
২৬. কিরীট
  1. ক) কীট পতঙ্গ
  2. খ) ছুরি
  3. গ) তলোয়ার
  4. ঘ) মুকুট
সঠিক উত্তর:
ঘ) মুকুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুকুট
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'কিরীট' শব্দের অর্থ- 'মুকুট' 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
২৭.
শব্দের অর্থ নির্ণয় করুন : অভিনিবেশ
  1. ক) অভিযোগ
  2. খ) মনোযোগ
  3. গ) অদ্ভুত
  4. ঘ) মারাত্মক
সঠিক উত্তর:
খ) মনোযোগ
উত্তর
সঠিক উত্তর:
খ) মনোযোগ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'অভিনিবেশ' {(তৎসম বা সংস্কৃত) অভি+নিবেশ}
 
'অভিনিবেশ' শব্দের অর্থ-
- 'মনোযোগ',
- 'একাগ্রতা' 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
২৮.
শব্দের অর্থ নির্ণয় করুন : পীত
  1. ক) সবুজ
  2. খ) হলুদ
  3. গ) গোলাপি
  4. ঘ) শুভ্র
সঠিক উত্তর:
খ) হলুদ
উত্তর
সঠিক উত্তর:
খ) হলুদ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
পীত শব্দের অর্থ:
- হলুদ রঙ
- পিত্ত,
- হলদে,
- পিঙ্গল,  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
২৯.
শব্দের অর্থ নির্ণয় করুন : অমিত
  1. ক) বন্ধুর
  2. খ) পঙ্কিল
  3. গ) শত্রু
  4. ঘ) অসীম
সঠিক উত্তর:
ঘ) অসীম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসীম
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'অমিত' (বিশেষণ) শব্দের অর্থ: 'অসীম'
- অপরিমিত;
- প্রচুর;
- অঢেল;
- অত্যধিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৩০.
শব্দের অর্থ নির্ণয় করুন : কুহেলী
  1. ক) কুয়াশা
  2. খ) রাত্রি
  3. গ) ঢেউ
  4. ঘ) চাদর
সঠিক উত্তর:
ক) কুয়াশা
উত্তর
সঠিক উত্তর:
ক) কুয়াশা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'কুহেলী' তৎসম বা সংস্কৃত শব্দ।

 'কুহেলী' শব্দের অর্থ- 'কুয়াশা' 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৩১.
Q. 31 - 40 : Fill in the gap :
31. Arif is always admired for his great political _________.
  1. ক) appreciation
  2. খ) viability
  3. গ) distinction
  4. ঘ) acumen
সঠিক উত্তর:
ঘ) acumen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) acumen
ব্যাখ্যা
• Acumen
English Meaning: the ability to make good judgements and take quick decisions.
Bangla Meaning: তীক্ষ্ণ বিচারবুদ্ধি/ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।

শূন্যস্থানে acumen ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বাক্যের অর্থ: আরিফ সর্বদা তার সূক্ষ্ম বিচার শক্তির জন্য প্রশংসিত হয়।

Source: Accessible Dictionary.
৩২.
Arif did not properly utilize the time as he went on __________ on one point alone.
  1. ক) dilating
  2. খ) diluting
  3. গ) devoting
  4. ঘ) deliberating
সঠিক উত্তর:
ঘ) deliberating
উত্তর
সঠিক উত্তর:
ঘ) deliberating
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে deliberating.
• আরিফ তার সময় যথাযথভাবে কাজে লাগাতে পারেনি কারণ সে একটা বিষয়ের উপরই অনেক সময় দিয়ে ফেলেছিলো (চিন্তা করতে করতে/কাজ করতে করতে)।
- এই অর্থ পূরণ করতে শূন্যস্থানে deliberating ব্যবহার করতে হবে। 
Deliberate:
English Meaning: Engage in long and careful consideration; consider (a question) carefully.
Bangla Meaning: সযত্নে বিবেচনা করা; বিচার/বিবেচনা/যন্ত্রণা/পরামর্শ করা।
৩৩.
There were _________ views on the issue of winding up the company.
  1. ক) independent
  2. খ) modest
  3. গ) adverse
  4. ঘ) divergent
সঠিক উত্তর:
ঘ) divergent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) divergent
ব্যাখ্যা
-  উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে divergent.

• Divergent
English Meaning: Moving or extending in different directions from a common point : diverging from each other. differing, varying, different, dissimilar etc.
Bangla Meaning: বিপদগামী; বিচ্যুত; অপসরণশীল।
• Wind up অর্থ কোনো কিছু সমাপ্ত করে দেওয়া।
প্রদত্ত বাক্যের যৌক্তিক অর্থ হবে - কোম্পানিটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিমত ছিলো।
তাই divergent হচ্ছে সঠিক উত্তর।
৩৪.
Would you mind _________ a cup of tea with me?
  1. ক) to have
  2. খ) having
  3. গ) to drink
  4. ঘ) drink
সঠিক উত্তর:
খ) having
উত্তর
সঠিক উত্তর:
খ) having
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে having.

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?
Would you mind giving some money?
৩৫.
I absolutely refuse to put _________ with that sort of conduct.
  1. ক) up
  2. খ) on
  3. গ) off
  4. ঘ) out
সঠিক উত্তর:
ক) up
উত্তর
সঠিক উত্তর:
ক) up
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে tolerate.

• 'Put up with' idiomঅর্থ হচ্ছে সহ্য করা বা tolerate. 
Example sentence: I absolutely refuse to put up with that sort of conduct.
৩৬.
The government must ________ all resources of energy.
  1. ক) collect
  2. খ) gather
  3. গ) muster
  4. ঘ) harness
সঠিক উত্তর:
ঘ) harness
উত্তর
সঠিক উত্তর:
ঘ) harness
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে harness.

• Harness:
English Meaning: Control and make use of (natural resources), especially to produce energy.
Bangla Meaning: 'সরকারকে শক্তি উৎপাদনের সকল উৎস/সম্পদ ব্যবহার করতে হবে' এই অর্থ পেতে হলে শূন্যস্থানে harness ব্যবহার করতে হবে।

Source: Accessible Dictionary.
৩৭.
The victim applied for and was ________ legal aid by Government.
  1. ক) offered
  2. খ) granted
  3. গ) allowed
  4. ঘ) awarded
সঠিক উত্তর:
খ) granted
উত্তর
সঠিক উত্তর:
খ) granted
ব্যাখ্যা
• Grant (Verb transitive)
English Meaning: agree to give or allow (something requested) to.
Bangla Meaning: (১) (প্রার্থিত বস্তু) প্রদান করতে সম্মত হওয়া, মঞ্জুর করা: grant a request. (২) (কোনো কিছু সত্য বলে) স্বীকার করা বা মেনে নেওয়া।
Example: I grant that he’s a dependable man.

এছাড়া, আবেদন মঞ্জুরের ক্ষেত্রে grant শব্দটি ব্যবহৃত হয়।
৩৮.
This book is a useful ______ to our library.
  1. ক) arrival
  2. খ) discovery
  3. গ) asset
  4. ঘ) addition
সঠিক উত্তর:
ঘ) addition
উত্তর
সঠিক উত্তর:
ঘ) addition
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে addition.

• This book is a useful addition to our library.
'এই বইটি আমাদের পাঠাগারের জন্য মূল্যবান সংযোজন' বুঝাতে useful এর পরে addition ব্যবহৃত হবে।
৩৯.
We had a _______ of cold weather in November.
  1. ক) phase
  2. খ) length
  3. গ) spell
  4. ঘ) time
সঠিক উত্তর:
গ) spell
উত্তর
সঠিক উত্তর:
গ) spell
ব্যাখ্যা
• Spell (noun):
- to form a word or words with the letters in the correct order.
Example:
I lived in Cairo for a spell.
She had a brief spell as captain of the team.
I keep having/getting dizzy spells.
We had a spell of cold weather in November.

Source : cambridge dictionary
৪০.
A cure for all diseases is known as __________.
  1. ক) Antidote
  2. খ) Purgative
  3. গ) Panacea
  4. ঘ) Placebo
সঠিক উত্তর:
গ) Panacea
উত্তর
সঠিক উত্তর:
গ) Panacea
ব্যাখ্যা
A cure for all diseases - সকল রোগের প্রতিকার।

• Panacea
something that will solve all problems or cure all illnesses.
সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়, সর্বরোগের মহৌষধ, সর্বরোগনিবারক ঔষধ।

তাই সঠিক উত্তর Panacea.
৪১.
Q. 41 - 45 : Find the appropriate meaning of the word :
41. Wary
  1. ক) Sad
  2. খ) Tired
  3. গ) Vigilant
  4. ঘ) Distorted
সঠিক উত্তর:
গ) Vigilant
উত্তর
সঠিক উত্তর:
গ) Vigilant
ব্যাখ্যা
Wary শব্দের অর্থ হচ্ছে সতর্ক। অপরদিকে, Vigilant অর্থ হচ্ছে সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; অতন্দ্রিত; সতর্কদৃষ্টি; যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক।
অর্থাৎ Wary এর সমার্থক হচ্ছে Vigilant.

Others Opton & Meaning:
Sad - অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ।
Tired - শ্রান্ত; ক্লান্ত; অবসন্ন।
Distorted - মিথ্যা; বিকৃত বিবরণ দেওয়া।

Source: Accessible Dictionary.
৪২.
Brisk
  1. ক) Swift
  2. খ) Hefty
  3. গ) Fat
  4. ঘ) Clean
সঠিক উত্তর:
ক) Swift
উত্তর
সঠিক উত্তর:
ক) Swift
ব্যাখ্যা
• Brisk শব্দের অর্থ হচ্ছে সতেজ; কর্মচঞ্চল; দ্রুত। অপরদিকে, Swift শব্দের অর্থ হচ্ছে দ্রুত; দ্রুতগতি; আশুগতি; ত্বরিত।
অর্থাৎ Brisk এর সমার্থক হচ্ছে Swift.

Others Opton & Meaning:
Hefty - তাগড়া।
Fat - চর্বি; মেদ; উদ্ভিজ্জ তেল।
Clean - নির্মল; পরিষ্কার।

Source: Accessible Dictionary.
৪৩.
Sumptuous
  1. ক) Delicious
  2. খ) Luxury
  3. গ) Fat
  4. ঘ) Tasty
সঠিক উত্তর:
খ) Luxury
উত্তর
সঠিক উত্তর:
খ) Luxury
ব্যাখ্যা
Sumptuous অর্থ হচ্ছে মহামূল্য; মহার্ঘ; ব্যয়বহুল; জাঁকালো। অপরদিকে, Luxury অর্থ হচ্ছে বিলাসসামগ্রী; আনন্দদায়ক কিন্তু অনাবশ্যক কোনো কিছু।
অর্থাৎ Sumptuous এর সমার্থক হচ্ছে Luxury.

Others Opton & Meaning:
Delicious - আনন্দদায়ক; তৃপ্তিদায়ক; রসনারোচক; মধুর; সরস; উপাদেয়।
Fat - চর্বি; মেদ; উদ্ভিজ্জ তেল।
Tasty - সুস্বাদু।

Source: Accessible Dictionary.
৪৪.
Obstinate
  1. ক) Complex
  2. খ) Stubborn
  3. গ) Unusual
  4. ঘ) Orthodox
সঠিক উত্তর:
খ) Stubborn
উত্তর
সঠিক উত্তর:
খ) Stubborn
ব্যাখ্যা
• Obstinate অর্থ হচ্ছে একগুঁয়ে; জেদি। অপরদিকে, Stubborn অর্থ হচ্ছে একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।
অর্থাৎ Obstinate এর সমার্থক হচ্ছে Stubborn.

Others Opton & Meaning:
Complex - পরস্পরসম্পর্কিত অংশ নিয়ে গঠিত; জটিল; যৌগিক; দুর্বোধ্য।
Unusual - অস্বাভাবিক; অদ্ভুত; লক্ষণীয়; অসাধারণ; অসামান্য; বেদস্তুর; প্রথাবিরুদ্ধ; উদ্ভট।
Orthodox - সাধারণ্যে গৃহীত বা অনুমোদিত (ধ্যান-ধারণা, বিশ্বাস ইত্যাদিতে বিশ্বাসী); গোঁড়া।

Source: Accessible Dictionary.
৪৫.
Fidelity
  1. ক) Loyalty
  2. খ) Susceptibility
  3. গ) Respectability
  4. ঘ) Paltry
সঠিক উত্তর:
ক) Loyalty
উত্তর
সঠিক উত্তর:
ক) Loyalty
ব্যাখ্যা
• Fidelity শব্দের অর্থ হচ্ছে আনুগত্য; বিশ্বস্ততা। অপরদিকে, loyalty শব্দের অর্থ হচ্ছে আনুগত্য।
অর্থাৎ Fidelity এর সমার্থক হচ্ছে loyalty.

Others Opton & Meaning:
Susceptibility - সংবেদনশীলতা; গ্রহণশীলতা; গ্রাহকত্ব।
Respectability - শ্রদ্ধেয় হওয়ার মতো গুণাবলি; শ্রদ্ধালাভের উপযুক্ততা।
Paltry - তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন।

Source: Accessible Dictionary.
৪৬.
A dog takes 3 leaps for every 5 leaps of a hare. If one leap of the dog is equal to 3 leaps of the hare, the ratio of the speed of the dog to that of the hare is :
  1. ক) 8 : 5
  2. খ) 9 : 7
  3. গ) 9 : 5
  4. ঘ) 8 : 7
সঠিক উত্তর:
গ) 9 : 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 9 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: A dog takes 3 leaps for every 5 leaps of a hare. If one leap of the dog is equal to 3 leaps of the hare, the ratio of the speed of the dog to that of the hare is :

সমাধান: 
খরগোশের 3 লাফ = কুকুরের 1 লাফ
খরগোশের 1 লাফ = কুকুরের 1/3 লাফ
খরগোশের 5 লাফ = কুকুরের 5/3 লাফ

কুকুরের গতিবেগ : খরগোশের গতিবেগ = 3 : 5/3
= 3 × 3 : (5/3) × 3
= 9 : 5 
৪৭.
Asad went to the market to buy 12 oranges. But he found that he had the money to buy only 10 oranges. He calculated that if the price per piece of orange was Tk. 3 less, he could have bought 12 oranges. How much money did Asad have ?
  1. ক) 150
  2. খ) 160
  3. গ) 175
  4. ঘ) 180
সঠিক উত্তর:
ঘ) 180
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: Asad went to the market to buy 12 oranges. But he found that he had the money to buy only 10 oranges. He calculated that if the price per piece of orange was Tk. 3 less, he could have bought 12 oranges. How much money did Asad have ?

সমাধান:
মনেকরি,
আসাদের ছিল = x টাকা

10টি কমলা কিনলে প্রতিটি কমলার দাম = x/10 টাকা 

প্রশ্নমতে, 
(x/10) - (x/12) = 3
(6x - 5x)/60 = 3
x/60 = 3
x = 180

আসাদের ছিল = 180 টাকা
৪৮.
The ratio of the cost of two articles is 7 : 3. The first one was sold at a loss of 20% and the second one was sold at a gain of 40%. What is the overall percentage of gain/loss ?
  1. ক) 2% loss
  2. খ) 2% gain
  3. গ) 4% loss
  4. ঘ) 4% gain
সঠিক উত্তর:
ক) 2% loss
উত্তর
সঠিক উত্তর:
ক) 2% loss
ব্যাখ্যা
প্রশ্ন: The ratio of the cost of two articles is 7 : 3. The first one was sold at a loss of 20% and the second one was sold at a gain of 40%. What is the overall percentage of gain/loss ?

সমাধান:
১ম পণ্যের ক্রয়মূল্য = 7x টাকা 
২য় পণ্যের ক্রয়মূল্য = 3x টাকা 

মোট ক্রয়মূল্য = 7x + 3x = 10x টাকা 

20% ক্ষতিতে 
১ম পণ্যের বিক্রয়মূল্য = 7x - 7x এর 20%
= 7x - 7xএর 1/5
= (35x - 7x)/5
= 5.6x 

40% লাভে 
২য় পণ্যের  বিক্রয়মূল্য = 3x + 3x এর 40%
= 3x + 3x এর 40/100
= 3x + 6x/5
= (15x + 6x)/5
= 21x/5
= 4.2x

মোট বিক্রয়মূল্য = 5.6x + 4.2x = 9.8x 

ক্ষতি = 10x - 9.8x
= .2x

শতকরা ক্ষতি = (0.2x/10x) × 100%
= 2%
৪৯.
Solution X contains 40% salt and 60% water by weights. Solution Y contains 25% salt and 75 % water. If a mixture of X and Y contains 30% salt, What percent of the weight of this mixture is solution X ?
  1. ক) 10%
  2. খ) 33.3%
  3. গ) 40%
  4. ঘ) 42.5%
সঠিক উত্তর:
খ) 33.3%
উত্তর
সঠিক উত্তর:
খ) 33.3%
ব্যাখ্যা
প্রশ্ন: Solution X contains 40% salt and 60% water by weights. Solution Y contains 25% salt and 75 % water. If a mixture of X and Y contains 30% salt, What percent of the weight of this mixture is solution X ?

সমাধান:
X দ্রবণে লবণ আছে = 40%
Y দ্রবণে লবণে আছে = 25%

মিশ্রণে লবণ আছে = 30%

এখন 
x এর 40% + y এর 25% = (x + y) এর 30% 
40x/100 + 25y/100 = 30(x + y)/100
40x + 25y = 30(x + y)
40x + 25y = 30x + 30y
40x - 30x = 30y - 25y
10x = 5y 
x/y = 5/10
x : y = 1 : 2 

x এর পরিমাণ = (1/3) × 100%
= 33.33%
৫০.
A student's marks were wrongly entered as 83 instead of 63. Due to the error the average marks for the class got increased by 0.5. Find the number of students in the class.
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 40
  4. ঘ) 73
সঠিক উত্তর:
গ) 40
উত্তর
সঠিক উত্তর:
গ) 40
ব্যাখ্যা
Question: A student's marks were wrongly entered as 83 instead of 63. Due to the error the average marks for the class got increased by 0.5. Find the number of students in the class.

Solution:
Let the number of students in the class be x.
Total increase in marks = x × 1/2 = x/2

According to the question 
⇒ x/2 = (83 - 63)
⇒ x/2 = 20
⇒ x = 40.

∴The total number of students in the class is 40.
৫১.
By mixing two qualities of pulse in the ratio 2 : 3 and selling the mixture at the rate of Tk. 22 per kilogram, a shopkeeper makes a profit of 10%. If the cost of the smaller quantity be Tk. 14 per kg, the cos in Tk per kg of the larger quantity is :
  1. ক) 23
  2. খ) 24
  3. গ) 25
  4. ঘ) 26
সঠিক উত্তর:
খ) 24
উত্তর
সঠিক উত্তর:
খ) 24
ব্যাখ্যা
Question: By mixing two qualities of pulse in the ratio 2 : 3 and selling the mixture at the rate of Tk. 22 per kilogram, a shopkeeper makes a profit of 10%. If the cost of the smaller quantity be Tk. 14 per kg, the cos in Tk per kg of the larger quantity is :

সমাধান: 
মনেকরি,
বেশি পরিমাণের ডাল এর মূল্য = x টাকা

দেওয়া আছে,
কম পরিমাণ : বেশি পরিমাণ = 2 : 3
অনুপাতদ্বয়ের যোগফল = 2 + 3 = 5

5 কেজি এর ক্রয়মূল্য = 14 × 2 + x × 3
= 28 + 3x

 5 কেজি এর বিক্রয়মূল্য = 22 × 5 = 110

.: লাভ = 110 - (28 + 3x)
= 110 - 28 - 3x
= 82 - 3x

প্রশ্নমতে,
{(82 - 3x)/(28 + 3x)}× 100 % = 10%
(82 - 3x)/(28 + 3x) = 1/10
820 - 30x = 28 + 3x
3x + 30x = 820 - 28
33x = 792
x = 792/33
x = 24
৫২.
Jamal covered a distance of 340 miles between city A and city B taking a total of 5 hours. If part of the distance was covered at 60 miles per hour speed and the balance at 80 miles per hour speed, how many hours did he travel at 60 miles per hour ?
  1. ক) 2
  2. খ) 2.5
  3. গ) 3
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: Jamal covered a distance of 340 miles between city A and city B taking a total of 5 hours. If part of the distance was covered at 60 miles per hour speed and the balance at 80 miles per hour speed, how many hours did he travel at 60 miles per hour ?

সমাধান:
মনেকরি,
60 মাইল বেগে যায় x ঘণ্টা 
80 মাইল বেগে যায় (5 - x) ঘণ্টা 

প্রশ্নমতে,
60x + 80(5 - x) = 340
বা,  60x + 400 - 80x = 340
বা, - 20x = 340 - 400
বা, - 20x = - 60
 x = 3
৫৩.
The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband is :
  1. ক) 35
  2. খ) 40
  3. গ) 50
  4. ঘ) None
সঠিক উত্তর:
খ) 40
উত্তর
সঠিক উত্তর:
খ) 40
ব্যাখ্যা
প্রশ্ন: The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband is :

সমাধান:
৩ বছর পূর্বে স্বামী, স্ত্রী ও সন্তানের বয়সের গড় = 27 বছর 
৩ বছর পূর্বে স্বামী, স্ত্রী ও সন্তানের বয়সের সমষ্টি = 27 × 3 বছর 
= 81 বছর 

 স্বামী, স্ত্রী ও সন্তানের বর্তমান বয়সের সমষ্টি = 81 + (3 × 3) = 81 + 9 = 90 বছর 

৫ বছর পূর্বে  স্ত্রী ও সন্তানের বয়সের গড় = 20 বছর 
৫ বছর পূর্বে  স্ত্রী ও সন্তানের বয়সের সমষ্টি = 20 × 2 বছর = 40 বছর

 স্ত্রী ও সন্তানের বর্তমান বয়সের সমষ্টি = 40 + (2 × 5) = 50 বছর

স্বামীর বর্তমান বয়স = (90 - 50)বছর = 40 বছর 
৫৪.
In a certain store, the profit is 320% of the cost, if the cost increases by 25% but the selling price remains constant, approximately what percentage of the selling price is the profit ?
  1. ক) 30
  2. খ) 70
  3. গ) 100
  4. ঘ) 250
সঠিক উত্তর:
খ) 70
উত্তর
সঠিক উত্তর:
খ) 70
ব্যাখ্যা
প্রশ্ন: In a certain store, the profit is 320% of the cost, if the cost increases by 25% but the selling price remains constant, approximately what percentage of the selling price is the profit ?

সমাধান:
ধরি 
ক্রয়মূল্য = 100 টাকা 

320% লাভে
বিক্রয়মূল্য = 100 + 100 এর 320%
= 100 + (100 এর 320/100) টাকা 
= 100 + 320
= 420 টাকা 

25% বৃদ্ধিতে ক্রয়মূল্য = 100 + 100 এর 25%
= 100 + 100 এর 25/100
= 100 + 25 
= 125 

লাভ = 420 - 125 = 295 টাকা 

শতকরা লাভ = (295/420) × 100% = 70.2380% ≈70%
৫৫.
The electricity bill of a certain establishment is partly fixed and partly varies as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is Tk. 1,800. In another month 620 units are consumed are the bill is Tk. 2,040. In yet another month if 500 units are consumed what would be the bill (in Tk) for that month ?
  1. ক) 1,950
  2. খ) 1,560
  3. গ) 1,840
  4. ঘ) 1,680
সঠিক উত্তর:
ঘ) 1,680
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1,680
ব্যাখ্যা
প্রশ্ন: The electricity bill of a certain establishment is partly fixed and partly varies as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is Tk. 1,800. In another month 620 units are consumed are the bill is Tk. 2,040. In yet another month if 500 units are consumed what would be the bill (in Tk) for that month ?

সমাধান:
620 Unit এর বিল = 2040 টাকা 
540 Unit এর বিল = 1800 টাকা 

80 Unit এর বিল = (2040 - 1800) টাকা 
= 240  টাকা 
1 Unit এর বিল =240/80 = 3  টাকা 

540 Unit এর বিল =3 × 540 = 1620 টাকা 

540 Unit এ fixed বিলের পরিমাণ = 1800 - 1620 টাকা 
= 180 টাকা 

500 Unit এর বিল =180 + (500 × 3)টাকা
= 180 + 1500 টাকা
= 1680 টাকা
৫৬.
A man travelled a distance of 61 km in 9 hours. He travelled partly on foot at 4 km/hr and on bicycle at 9 km/hr. What is the distance (in km) travelled on foot ?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ঘ) 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: A man travelled a distance of 61 km in 9 hours. He travelled partly on foot at 4 km/hr and on bicycle at 9 km/hr. What is the distance (in km) travelled on foot ?

সমাধান:
Let the time in which he travelled on foot = x hr.
Then the time in which he travelled on bicycle = (9 - x) hr.

Now 
⇒ 4x + 9(9 - x) = 61
⇒ 4x + 81 - 9x = 61
⇒ 5x = 20
⇒ x  = 4

∴ Distance travelled on foot = 4x
⇒ 4 × 4
= 16 km

∴ The distance travelled on foot is 16 Km.
৫৭.
X, Y and Z share Tk. 1,800 in such a way that X has 2.5 times as much as Y, and Y has 4 times as much as Z. How much money (in taka) does Z receive ?
  1. ক) 120
  2. খ) 132
  3. গ) 145
  4. ঘ) 200
সঠিক উত্তর:
ক) 120
উত্তর
সঠিক উত্তর:
ক) 120
ব্যাখ্যা
Question: X, Y and Z share Tk. 1,800 in such a way that X has 2.5 times as much as Y, and Y has 4 times as much as Z. How much money (in taka) does Z receive ?

Solution:
দেয়া আছে 
x = 2.5y
y = 4z

x = 2.5 × 4z = 10z

x, y, z এর অনুপাত = 10z : 4z : z 
= 10 : 4 : 1 

z পাবে = 1800 এর 1/15 = 120 টাকা 
৫৮.
In a market survey 20% respondents opted for product A whereas 60% opted for product B, the remaining individuals were not certain. If the difference in number between those who opted for product B and those who were uncertain was 720, how many individuals were covered in the survey ?
  1. ক) 1,440
  2. খ) 1,800
  3. গ) 3,600
  4. ঘ) None
সঠিক উত্তর:
খ) 1,800
উত্তর
সঠিক উত্তর:
খ) 1,800
ব্যাখ্যা
Question: In a market survey 20% respondents opted for product A whereas 60% opted for product B, the remaining individuals were not certain. If the difference in number between those who opted for product B and those who were uncertain was 720, how many individuals were covered in the survey?

Solution:
Percentage of uncertain individuals 
=[100 - (20 + 60)]%
= 20%

Now
60% of x - 20% of x = 720
40% of x = 720  
40x/100 = 720 
40x = 720 × 100
x = (720 × 100)/40
x = 1800
৫৯.
The captain of a cricket team of 11 members is 26 years old and the wicket keeper is 3 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is one year less than the average age of the whole team. What is the average age of the team ?
  1. ক) 23
  2. খ) 24
  3. গ) 25
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) 23
উত্তর
সঠিক উত্তর:
ক) 23
ব্যাখ্যা
Question: The captain of a cricket team of 11 members is 26 years old and the wicket keeper is 3 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is one year less than the average age of the whole team. What is the average age of the team ?

Solution:
Let the average age of the whole team by x years

Now
∴ 11x - (26 + 29) = 9(x - 1)
⇒ 11x - 9x = 46
⇒ 2x = 46
⇒ x = 23

Average age of the team is 23 years
৬০.
For which values of x is the value of (x2 - 6x + 8) negative ?
  1. ক) 2 < x < 4
  2. খ) x < 4
  3. গ) 8 > x > 6
  4. ঘ) x > 8
সঠিক উত্তর:
ক) 2 < x < 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 < x < 4
ব্যাখ্যা
প্রশ্ন: For which values of x is the value of (x2 - 6x + 8) negative ?

সমাধান: 
x2 - 6x + 8 < 0
x2 - 4x - 2x + 8 < 0
x(x - 4) - 2(x - 4) < 0
(x - 4)(x - 2) < 0

x2 - 6x + 8 < 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 4 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 4 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 4
2 এর চেয়ে ছোট এবং 4 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 6x + 8  < 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 4 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 4 < 0
অর্থাৎ x > 2 এবং x < 4
x এর মান 2 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 2 < x < 4